উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: 100 টি এক টাকার ও দুই টাকার মুদ্রা আছে। দুই টাকার মুদ্রার সংখ্যা এক টাকার মুদ্রার চেয়ে 20 টি বেশি। মোট টাকার পরিমাণ কত?
সমাধান:
ধরি,
এক টাকার মুদ্রার সংখ্যা x এবং দুই টাকার মুদ্রার সংখ্যা y
প্রশ্নমতে,
x + y = 100
এবং
y = x + 20 (দুই টাকার মুদ্রা এক টাকার মুদ্রার চেয়ে ২০ টি বেশি)
প্রথম সমীকরণে দ্বিতীয় সমীকরণের মান বসিয়ে পাই,
x + (x + 20) = 100
⇒ 2x + 20 = 100
⇒ 2x = 80
∴ x = 40
তাহলে, y = x + 20 = 40 + 20 = 60
∴ y = 60
এখন,
মোট টাকা = (এক টাকার মুদ্রার মূল্য) + (দুই টাকার মুদ্রার মূল্য) = (40 × 1) + (60 × 2)
= 40 + 120
= 160 টাকা