বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

মোট প্রশ্ন২,৮৯২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

PrepBank · পাতা / ২৯ · ২০১৩০০ / ২,৮৯২

২০১.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ৪ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?
  1. ৩৬
  2. ২৭
  3. ১৮
  4. ৪২
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের দ্বিগুণ। একক স্থানীয় অঙ্ক ৪ হলে, মূল সংখ্যার সাথে স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত?

সমাধান: 
সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক = ৪
তাহলে, সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক = ৮
∴ সংখ্যাটি  = ১০ × ৮ + ৪ = ৮৪

∴ সংখ্যাটি স্থান বিনিময় করলে সংখ্যাটি হবে = ১০ × ৪ + ৮ = ৪৮
∴ পার্থক্য = ৮৪ - ৪৮ = ৩৬
২০২.
2x + 3y = 12, 3x - 2y = 5 হলে, x ও y এর মান কত?
  1. (1, 2)
  2. (2, 5)
  3. (2, 3)
  4. (3, 2)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 12, 3x - 2y = 5 হলে, x ও y এর মান কত?

সমাধান:
2x + 3y = 12 .............(1)
3x - 2y = 5 .............(2)

(1) × 2 + (2) × 3 ⇒
4x + 6y + 9x - 6y = 24 + 15
⇒ 13x = 39
⇒ x = 3

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
2x + 3y = 12
⇒ (2 × 3) + 3y = 12
⇒ 6 + 3y = 12
⇒ 3y = 12 - 6
⇒ 3y = 6
⇒ y = 2

নির্ণেয় সমাধান (x, y) = (3, 2)
২০৩.
{(0.6)2 - (0.4)2} ÷ (0.6 - 0.4) = ?
  1. 1.0
  2. 0.6
  3. 0.2
  4. 0.4
ব্যাখ্যা

{(0.6)2 - (0.4)2} ÷ (0.6 - 0.4)
= {(0.6 + 0.4) × (0.6 - 0.4)} / (0.6 - 0.4)
= (0.6 + 0.4)
= 1.0

২০৪.
একজন ফলবিক্রেতার মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলালেবু ও 40 টি আম আছে। তাঁর নিকট মোট কতগুলো ফল আছে?
  1. ক) 120টি 
  2. খ) 180টি 
  3. গ) 220টি 
  4. ঘ) 240টি  
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফলবিক্রেতার মোট ফলের 1/2 অংশ আপেল, 1/3 অংশ কমলালেবু ও 40 টি আম আছে। তাঁর নিকট মোট কতগুলো ফল আছে?

সমাধান:
মোট ফল আছে = x টি 

প্রশ্নমতে,
(x/2) + (x/3) + 40 = x
x  - (x/2) - (x/3) = 40
(6x - 3x - 2x)/6 = 40
x/6 = 40
x = 240
২০৫.
(2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y)- এর মান কোনটি? 
  1. (4, 5)
  2. (6, 5) 
  3. (5, 5)
  4. (3, 4)
ব্যাখ্যা

প্রশ্ন: (2x - 6, 5) = (4, 2y - 5) হলে, (x, y)- এর মান কোনটি?

সমাধান: 
2x - 6 = 4
বা, 2x = 4 + 6
বা, 2x = 10
বা, x = 10/2
∴ x = 5

আবার,
2y - 5 = 5
বা, 2y = 5 + 5
বা, 2y = 10
বা, y = 10/2
∴ y = 5

∴ নির্ণেয় মান, (x, y) = (5, 5)।

২০৬.
একটি সংখ্যার বর্গের সাথে 12 যোগ করলে যোগফল ঐ সংখ্যার 7 গুণ হলে সংখ্যাটি কত?
  1. ক) 2 অথবা 3
  2. খ) 3 অথবা 5
  3. গ) 3 অথবা 4
  4. ঘ) 4 অথবা 5
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গের সাথে 12 যোগ করলে যোগফল ঐ সংখ্যার 7 গুণ হলে সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = x

প্রশ্নমতে,
(x2 + 12) = 7x
⇒ x2 - 7x + 12 = 0
⇒ x2 - 3x - 4x + 12 = 0
⇒ x(x - 3) - 4(x - 3) = 0
⇒ (x - 3) (x - 4) = 0

হয়, x - 3 = 0
∴ x = 3
অথবা, x - 4 = 0
∴ x = 4

∴ নির্ণেয় সংখ্যাটি 3 অথবা 4
২০৭.
যদি 16x - 3y + 4x - 7y = 0 হয় তবে (y/x) = ?
  1. 1.5
  2. 2
  3. 2.5
  4. 3
  5. কোনোটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 16x - 3y + 4x - 7y = 0 হয় তবে (y/x) = ?

সমাধান:
16x - 3y + 4x - 7y = 0
⇒ 20x - 10y = 0
⇒ 20x = 10y
⇒ 10y = 20x
⇒ y/x = 20/10
∴ y/x = 2
২০৮.
  1. 1
  2. a + b + c
  3. 0
  4. ab + bc + ca
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
দেওয়া আছে
x/(b - c) = y/(c - a) = z/(a - b)

ধরি
x/(b - c) = y/(c - a) = z/(a - b) = k

x = k(b - c)
y = k(c - a)
z = k(a - b)

x + y + z = k(b - c) + k(c - a) + k(a - b)
x + y + z = k(b - c + c - a + a - b
x + y + z = k × 0
x + y + z = 0

২০৯.
যদি 2x + y = 10 এবং x = 3 হয়, তাহলে x - y = কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. -1
ব্যাখ্যা

2.3 + y = 10
y = 4
x - y = 3 - 4 = -1

২১০.
{(m - n)/mn} + {(n - p)/np} + {(p - m)/pm} এর মান -
  1. 1
  2. 0
  3. - 1
  4. mnp
ব্যাখ্যা
প্রশ্ন: {(m - n)/mn} + {(n - p)/np} + {(p - m)/pm} এর মান -

সমাধান:
{(m - n)/mn} + {(n - p)/np} + {(p - m)/pm}
= ‍(mp - np + mn - mp + np - mn)/mnp
= 0/mnp
= 0
২১১.
x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?
  1. ক) (x2 - y2)/xy
  2. খ) (2x2 - y2)/xy
  3. গ) (y2 - x2)/xy
  4. ঘ) (x2 - 2y2)/xy
ব্যাখ্যা
y/x - x/y = (y2 - x2)/xy
২১২.
4x + 4x + 4x + 4x = কত?
  1. ক) 8x
  2. খ) 16x
  3. গ) 4x-1
  4. ঘ) 4x+1
ব্যাখ্যা
4x + 4x + 4x + 4x
= 4.4x
= 4x+1

২১৩.
x + y - 7 = 0 এবং 3x - y - 9 = 0 হলে, y এর মান কত?
  1. 3
  2. 4
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x + y - 7 = 0 এবং 3x - y - 9 = 0 হলে, y এর মান কত?

সমাধান:
x + y - 7 = 0
বা, x + y = 7 ............... (1)

3x - y - 9 = 0
3x - y = 9 .............. (2)

(1) + (2) নং হতে পাই,
x + y + 3x - y = 7 + 9
⇒ 4x = 16
∴ x = 4

(1) নং হতে পাই,
4 + y = 7
∴ y = 3
২১৪.
3x + 2y = 18 এবং 3x - y = 9 হলে (x, y) এর মান কত? 
  1. (3, 2)
  2. (6, 2)
  3. (8, 2)
  4. (4, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 18 এবং 3x - y = 9 হলে (x, y) এর মান কত?  

সমাধান: 
3x + 2y = 18 .............(1)
3x - y = 9 .................(2)

(1) + 2 × (2) ⇒
3x + 2y + 6x - 2y = 18 + 18
⇒ 9x = 36
∴ x = 4 

(1)নং হতে পাই 
3x + 2y = 18
⇒ 3 × 4 + 2y = 18
⇒ 2y = 18 - 12
⇒ 2y = 6
∴ y = 3

∴ নির্ণেয় সমাধান (x, y)= (4, 3)
 
২১৫.
(5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে x এর মান কত? 
  1. 8
  2. 10
  3. 12
  4. 14
ব্যাখ্যা
প্রশ্ন: (5x/6) + 3 এবং (x/3) + 10 পরস্পর সমান হলে x এর মান কত? 

সমাধান: 
(5x/6) + 3 =  (x/3) + 10 
বা, (5x/6) - (x/3) = 10 - 3 
বা, (5x - 2x)/6 = 7 
বা, 3x/6 = 7 
বা, x/2 = 7 
বা, x = 7 × 2 
∴ x = 14
২১৬.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সে.মি. ও অপর বাহুদ্বয়ের অন্তর 3 সে. মি. হলে ত্রিভুজটির পরিসীমা কত?  
  1. ক) 34 সে.মি.
  2. খ) 36 সে.মি.
  3. গ) 32 সে.মি.
  4. ঘ) 38 সে.মি.
ব্যাখ্যা
ধরি,
ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য x সে.মি. অপর বাহুর দৈর্ঘ্য x + 3 সে.মি.  

পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী
x2 +(x+ 3)2 = 152
x2 + x2 + 6x + 9 = 225 
2x2 + 6x +9 -225 =0
2x2 + 6x -216 =0
2(x2 +3x - 108) = 0
x2 + 3x - 108 =0 
x2 + 12x- 9x -108 =0
x(x +12) - 9(x +12)= 0
(x +12) (x - 9) = 0

হয়                        
x +12= 0             
x = -12 [গ্রহণযোগ্য নয় ]

অথবা 
x - 9= 0
x = 9 

ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য 9 সে.মি. 
অপর বাহুর দৈর্ঘ্য (9 + 3) সে.মি.  = 12  সে.মি.  
 
ত্রিভুজটির পরিসীমা= (9 +12 +15) সে.মি. = 36 সে.মি
২১৭.
5p - 3q = 36 এবং 5p + 3q = 24 হলে ।p। + ।q। এর মান কত?
  1. ক) 8
  2. খ) 10
  3. গ) 12
  4. ঘ) 14
ব্যাখ্যা
প্রশ্ন: 5p - 3q = 36 এবং 5p + 3q = 24 হলে ।p। + ।q। এর মান কত?

সমাধান:
দেয়া আছে,
5p - 3q = 36 ...........(1)
5p + 3q = 24...........(2)

(1) + (2)⇒
5p - 3q  + 5p + 3q  = 36 + 24
বা, 10p = 60
p = 6 
(2) নং সমীকরণে p এর মান বসিয়ে পাই,
5 × 6 + 3q = 24
বা, 30 + 3q = 24
বা, 3q = 24 - 30 
বা, 3q = - 6
  q = - 2
এখন 
।p। + ।q। = ।6। + ।- 2। = 6 + 2 = 8
২১৮.
9a2 + 5a + x = 0, সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে x এর মান কত?
  1. 5/6
  2. 25/36
  3. 5/3
  4. 25/9
ব্যাখ্যা
প্রশ্ন:  9a2 + 5a + x = 0, সমীকরণের মূলদ্বয়বাস্তব ও সমান হলে x এর মান কত?

সমাধান:
আমরা জানি, কোন দ্বিঘাত রাশির মূলদ্বয় বাস্তব ও সমান হলে সেই রাশিটি একটি পূর্ণবর্গ সংখ্যা। 

দেয়া আছে, 
9a2 + 5a + x = 0, সমীকরণের মূলদ্বয়বাস্তব ও সমান। 

এখন, 
9a2 + 5a + x
= (3a)2 + 2×3a×5/6 + x 

দেখা যাচ্ছে যে, x এর মান (5/6)2 বা  25/36  হলে রাশিটি পূর্ণবর্গ সংখ্যা হয় এবং তখন মূলদ্বয়বাস্তব ও সমান হবে।

উত্তর:  25/36
২১৯.
একটি সংখ্যার সাথে ১৩ যোগ করলে তার ১/৩ অংশ ঐ সংখ্যার দ্বিগুণের চেয়ে ১ বেশি হয়। সংখ্যাটি কত?
  1. ক) ৬
  2. খ) ৫
  3. গ) ৩
  4. ঘ) ২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার সাথে ১৩ যোগ করলে তার ১/৩ অংশ ঐ সংখ্যার দ্বিগুণের চেয়ে ১ বেশি হয়। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে 
(ক  + ১৩)/৩ = ২ক + ১
বা, ক + ১৩ = ৬ক + ৩
বা, ৬ক - ক = ১৩ - ৩
বা, ৫ক = ১০
∴ ক = ২

২২০.
x + y + z = 16, x - y = z হলে, x = ?
  1. 6
  2. 8
  3. 10
  4. 5
ব্যাখ্যা

প্রশ্ন: x + y + z = 16, x - y = z হলে, x = ?

সমাধান:
x - y = z
বা, x = y + z

∴ x + y + z = 16
বা, x + x =16
বা, 2x = 16
∴ x = 8

২২১.
x2 + 4x - 5 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন?
  1. মূলদ ও অসমান
  2. বাস্তব ও সমান
  3. অবাস্তব ও অসমান
  4. বাস্তব ও অসমান
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + 4x - 5 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কেমন?

সমাধান:
x2 + 4x - 5 = 0
এখন,
b2 - 4ac = (4)2 - 4. 1 . (- 5)
= 16 + 20
= 36
যেহেতু,
b2 - 4ac > 0 সেহেতু, মূলদ্বয়ের প্রকৃতি বাস্তব ও অসমান।

• দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
২২২.
কোন সংখ্যার ১/২ অংশের সাথে ৬ যোগ করলে সংখ্যাটির ২/৩ অংশ হবে। সংখ্যাটি কত?
  1. ক) ৫৩
  2. খ) ৩৬
  3. গ) ৬৩
  4. ঘ) ৩৫
ব্যাখ্যা
ধরি, সংখ্যাটি x
x এর ১/২ + ৬ = x এর ২/৩
⇒x/২ + ৬ = ২x/৩
⇒২x/৩ - x/২ = ৬
⇒(৪x - ৩x)/৬ = ৬
x = ৩৬
২২৩.
F এর মান 140 হলে, C/5 = R/4 = (F - 32)/9 সমীকরণে C এর মান কত?
  1. 40
  2. 50
  3. 60
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: F এর মান 140 হলে, C/5 = R/4 = (F - 32)/9 সমীকরণে C এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
C/5 = R/4 = (F - 32)/9

সমীকরণ থেকে পাই,
C/5 = (F - 32)/9
⇒ C = 5(F - 32)/9
= 5(140 - 32)/9
= 60
২২৪.
(x + 6)2 = x2 + 2bx + c সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে?
  1. 12, 36
  2. 6, 36
  3. 6, 20
  4. 12, 24
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 6)2 = x2 + 2bx + c  সমীকরণে b ও c এর মান কত হলে সমীকরণটি অভেদ হবে? 

সমাধান:
(x + 6)2 = x2 + 2bx + c
x2 + 2.x.6 + 62 = x2 + 2bx + c
x2 + 12x + 36= x2 + 2bx + c 

x ও ধ্রবক পদের সহগ সমীকৃত করে পাই 
b = 6
c = 36
২২৫.
x + (1/y) = 3/2 এবং y + (1/x) = 3 সমীকরণদ্বয়ের সমাধান কত?
  1. (x, y) = (2, 1), (1, 1/2)
  2. (x, y) = (1, 2), (1/2, 1)
  3. (x, y) = (1, 1), (1/2, 1/2)
  4. (x, y) = (- 1, 2), (- 1/2, 1)
ব্যাখ্যা

প্রশ্ন: x + (1/y) = 3/2 এবং y + (1/x) = 3 সমীকরণদ্বয়ের সমাধান কত?

সমাধান: 
x + (1/y) = 3/2 ..........(A)
y + (1/x) = 3 .............(B)

সমীকরণ (A) ⇒ xy + 1 = 3y/2 ..........(1)       [উভয়পক্ষে y গুণ করে]

সমীকরণ (B) ⇒ xy + 1 = 3x .............(2)            [উভয়পক্ষে x গুণ করে]
 
এখন, (2) - (1) ⇒
3x - (3y/2) = 0
⇒ 3x = (3y/2)
⇒ x = y/2 .............(3)

সমীকরণ (A) ⇒
(y/2)+ (1/y) = 3/2
⇒ (y2 + 2)/2y = 3/2
⇒ y2 + 2 = 3y
⇒ y2 - 3y + 2 = 0
⇒ y2 - 2y - y + 2 = 0
⇒ y(y - 2) - 1(y - 2) = 0
⇒ (y - 2)(y - 1) = 0

∴ y = 2, 1

y = 2 হলে (3) হতে,
x = 2/2 = 1

এবং y = 1 হলে (3) হতে,
x = 1/2

∴ (x, y) = (1, 2), (1/2, 1)

২২৬.
(x - 5) (x + a) = 0 হলে x এর মান কত?
  1. ক) a, 5
  2. খ) - 5, a
  3. গ) - a, 5
  4. ঘ) কোনটি না
ব্যাখ্যা
হয় 
x - 5 = 0
x = 5

অথবা 
x + a = 0 
x = - a
২২৭.
একটি সংখ্যার এক-তৃতীয়াংশের সঙ্গে ১০ যোগ করলে সংখ্যাটির অর্ধেকের সমান হয়। সংখ্যাটি কত?
  1. ৩০
  2. ৪০
  3. ৪৮
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার এক-তৃতীয়াংশের সঙ্গে ১০ যোগ করলে সংখ্যাটির অর্ধেকের সমান হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
(ক/৩) + ১০ = ক/২
⇒ (ক + ৩০)/৩ = ক/২
⇒ ২(ক + ৩০) = ৩ক
⇒ ২ক + ৬০ = ৩ক
⇒ ৩ক - ২ক = ৬০
∴ ক = ৬০
২২৮.
একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 140 মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? 
  1. ক) 30 মিটার
  2. খ) 20 মিটার
  3. গ) 25 মিটার
  4. ঘ) 35 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 10 মিটার বেশি। আয়তকার ক্ষেত্রটির পরিসীমা 140 মিটার হলে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? 

সমাধান:
মনে করি
আয়তক্ষেত্রটির প্রস্থ x মিটার 
আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x + 10 মিটার 

প্রশ্নমতে,
2(x + x + 10) = 140
2(2x + 10) = 140
2x + 10 = 70
2x = 70 - 10
2x = 60
x = 30
২২৯.
a2 - 6a + 8 = 0  হলে, a এর মান কত?
  1. 3 অথবা 5
  2. 1 অথবা 8
  3. 2 অথবা 4
  4. 4 অথবা 5
ব্যাখ্যা

প্রশ্ন: a2 - 6a + 8 = 0  হলে, a এর মান কত?

সমাধান:
a2 - 6a + 8 = 0
⇒ a2 - 4a - 2a + 8 = 0
⇒ a(a - 4) - 2(a - 4) = 0
⇒ (a - 4)(a - 2) = 0
∴ a = 4 অথবা 2

∴ a এর মান = 2 অথবা 4

২৩০.
3x + 4y - 7 = 0 এবং y - 2x + 3 = 0 এর সমাধান কত?
  1. (19/11, 5/11)
  2. (13/11, 5/9)
  3. (17/10, 7/11)
  4. (7/4, 5/6)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 4y - 7 = 0 এবং y - 2x + 3 = 0 এর সমাধান কত?

সমাধান:
3x + 4y - 7 = 0 ......... (1)
y - 2x + 3 = 0
⇒ y = 2x - 3 ............ (2)

(1) নং সমীকরণে y এর মান বসিয়ে পাই,
3x + 4(2x - 3) - 7 = 0
⇒ 3x + 8x - 12 - 7 = 0
⇒ 11x - 19 = 0
⇒ 11x = 19
∴ x = 19/11

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই,
y = 2 · (19/11) - 3
⇒ y = (38/11) - 3
⇒ y = (38 - 33)/11
⇒ y = 5/11

∴ নির্ণেয় সমাধান (x, y) = (19/11, 5/11)
২৩১.
(x/2) + 4 = (x/3) + 6 সমীকরণে x এর মান কত?
  1. 10
  2. 24
  3. 12
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: (x/2) + 4 = (x/3) + 6 সমীকরণে x এর মান কত?

সমাধান:
(x/2) + 4 = (x/3) + 6
⇒ (x/2) - (x/3) = 6 - 4
⇒ (3x - 2x)/6 = 2
⇒ x/6 = 2
∴ x = 12
২৩২.
দুই অঙ্কের একটি সংখ্যার ক্ষেত্রে, দশকের অঙ্ক এককের চেয়ে ২ বেশি। সেই সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের ৭ গুণের চেয়ে ৩ বেশি। সংখ্যাটি নির্ণয় করুন। 
  1. ৩১
  2. ৩৩ 
  3. ৩৫ 
  4. ৩৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কের একটি সংখ্যার ক্ষেত্রে, দশকের অঙ্ক এককের চেয়ে ২ বেশি। সেই সংখ্যা তার অঙ্কগুলির যোগফলের ৭ গুণের চেয়ে ৩ বেশি। সংখ্যাটি নির্ণয় করুন। 

সমাধান:
ধরি,
একক স্থানীয় অংক = ক
দশক স্থানীয় অংক = (ক + ২)
∴সংখ্যাটি = ১০(ক + ২) + ক
= ১১ক + ২০

শর্তানুসারে,
১১ক + ২০ = ৭(ক + ক + ২) + ৩
বা, ১১ক + ২০ = ৭(২ক + ২) + ৩
বা, ১১ক + ২০ = ১৪ক + ১৪ + ৩ 
বা, ৩ক = ৩
∴ ক = ১

সংখ্যাটি = ১১ × ১ + ২০
= ৩১

২৩৩.
m/(m - x) + n/(n - x) = (m + n)/(m + n - x) হলে, m2 + n2 - 4x2 = কত?
  1. {m + n}
  2. - 2mn
  3. 2mn
  4. {(m + n)/2}
ব্যাখ্যা
m/(m - x) + n/(n - x) = (m + n)/(m + n - x)
⇒  m/(m - x) + n/(n - x) = m/(m + n - x) + n/(m + n - x)
⇒  m/(m - x) - m/(m + n - x) = n/(m + n - x) - n/(n - x)
⇒ {m(m + n - x) - m((m - x)}/(m - x)(m + n - x) = {n((n - x) - n(m + n - x)}/(m + n - x)(n - x)
⇒  (m2 + mn - mx - m2 + mx)/(m - x)(m + n - x) = (n2 - nx - mn - n2 + nx)/(m + n - x)(n - x)
⇒  mn/(m - x) = -mn/(n - x)
⇒  1/(m - x) = -1/(n - x)
⇒  m - x = - n + x
⇒ 2x = m + n
⇒ m + n = 2x
⇒ (m + n)2 = (2x)2
⇒ (m + n)2 = 4x2
⇒ m2 + 2mn + n2 = 4x2
⇒ m2 + n2 - 4x2 = - 2mn
২৩৪.
{-১০-(-৭)} অপেক্ষা {-১০+(-৭)} কত বড় বা ছোট?
  1. ক) -১৭
  2. খ) -২০
  3. গ) -১৯
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
{-১০+(-৭)} - {-১০-(-৭)}
= (-১০-৭) - (-১০+৭)
= -১৭ +৩ = -১৪
২৩৫.
যদি (ক+ক) = (খ+খ+খ) এবং (ক+খ) = ৫ হয় তবে (ক+ খ২ ) এর মান কত?
  1. ক) ১২
  2. খ) ১০
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ক = ৩ এবং খ = ২ হলে,
ক+ক = খ+খ+খ অর্থাৎ, ৬ = ৬ হয়। এবং ক+খ = ৩+২ = ৫ হয়।
এখন, ক+ খ২ = ৯+৪ = ১৩।

২৩৬.
যদি p = 4 এবং q = 3 হলে, p - [q - {p - (q - 1)}] এর মান কত?
  1. 2
  2. - 4
  3. 3
  4. 0
ব্যাখ্যা

প্রশ্ন: যদি p = 4 এবং q = 3 হলে, p - [q - {p - (q - 1)}] এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে, 
p = 4 এবং q = 3

প্রদত্ত রাশি, 
p - [q - {p - (q - 1)}]
= p - [q - {p - q + 1}]
= p - [q - p + q - 1]
= p - [2q - p - 1]
= p - 2q + p + 1
= 2p - 2q + 1
= 2(4) - 2(3) + 1
= 8 - 6 + 1
= 3

২৩৭.
x এর সকল মানের জন্য (ax+২)(bx+৭) = ১৫x2+cx+১৪ এবং a+b=৮ হলে, c এর মান কত হতে পারে?
  1. ক) ৩ ও ৫
  2. খ) ৬ ও ৩৫
  3. গ) ১০ ও ২
  4. ঘ) ৩১ ও ৪১
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
(ax+2)(bx+7) = 15x2+cx+14
বা, abx2+7ax+2bx+14 = 15x2+cx+14
বা, abx2 +x(7a+2b)+14=15x2+cx+14
উভয় পাশ থেকে তুলনা করে পাই, ab=15….(i) (7a+2b) =c…..(ii), a+b=8 বা, a = 8-b….(iii)
a এর মান (i) নং এ বসিয়ে পাই,
b(8-b) = 15
বা, b2-8b+15=0
বা, b2-5b-3b+15=0
বা, (b-5)(b-3)=0
b এর মান 5 হলে (iii) নং এ a এর মান পাওয়া যায় 3
এবং b এর মান 3 হলে (iii) নং এ a এর মান পাওয়া যায় 5
a=3,b=5 হলে (ii) নং থেকে c এর মান পাবো 31
a=5,b=3 হলে (ii) নং থেকে c এর মান পাবো 41
২৩৮.
যদি x+5y = 24 এবং x = 3y হয়, তাহলে y = কত?
  1. ক) 2
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা

দেয়া আছে, x = 3y এবং
x+5y = 24
⇒ 3y+5y = 24 [∵ x = 3y]
⇒ 8y = 24
∴ y = 3

২৩৯.
একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত?
  1. 1
  2. 2
  3. - 1
  4. - 2
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সংখ্যা ও তার গুণাত্মক বিপরীতের সমষ্টি 2 হলে, সংখ্যাটি কত? 

সমাধান: 
মনে করি,
সংখ্যাটি = x 

প্রশ্নমতে, 
x + (1/x) = 2 
বা, (x2 + 1)/x = 2 
বা, x2 + 1 = 2x 
বা, x2 - 2x + 1 = 0
বা, x2 - 2.x.1 + 12 = 0
বা, (x - 1)2 = 0
বা, x - 1 = 0 
∴ x = 1 

∴ সংখ্যাটি = 1 

২৪০.
নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে?
  1. ক) b2 - 4ac = 1
  2. খ) b2 - 4ac = 0
  3. গ) b2 - 4ac < 0
  4. ঘ) b2 - 4ac > 0
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটির ক্ষেত্রে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে?

সমাধান: 
দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
২৪১.
89×89 + 87×87 - 2×89×87 = ?
  1. ক) -4
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) 4
ব্যাখ্যা

89×89 + 87×87 - 2×89×87
= (89)2 + (87)2 - 2×89×87
= (89 - 87)2
= 22 = 4

২৪২.
x2 - 6x + 9 = 0 সমীকরণের মূল কয়টি?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 6x + 9 = 0 সমীকরণের মূল কয়টি?

সমাধান:
x2 - 6x + 9 = 0 
বা, x2 - 3x - 3x + 9 = 0 
বা, x(x - 3) - 3(x - 3) = 0
বা, (x - 3) (x - 3) = 0
∴ x = 3

∴ x2 - 6x + 9 = 0 সমীকরণের মূল 1 টি।
২৪৩.
দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪১ হলে, বৃহত্তর সংখ্যাটি কত?
  1. ১৮
  2. ১৯
  3. ২০
  4. ২১
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ৪১ হলে, বৃহত্তর সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি,
ক্রমিক সংখ্যা দুইটি = ক এবং (ক + ১)

প্রশ্নমতে,
(ক + ১) - ক = ৪১
⇒ ক + ২ক + ১ - ক = ৪১
⇒ ২ক = ৪০
⇒ ক = ২০

∴ বৃহত্তর সংখ্যাটি = ২১
২৪৪.
বাবু ও তপুর কাছে কিছু মার্বেল আছে। বাবু যদি তপুকে ১০ টি মার্বেল দিয়ে দেয় তবে তাদের মার্বেলের সংখ্যা সমান হবে। আবার তপু যদি বাবুকে ২০ টি মার্বেল দেয় তবে বাবুর মার্বেলের সংখ্যা দ্বিগুণ হবে। বাবুর কাছে কতটি মার্বেল আছে?
  1. ক) ১০০
  2. খ) ৯০
  3. গ) ১২০
  4. ঘ) ১১০
ব্যাখ্যা
ধরি, বাবু ও তপুর কাছে x ও y টি মার্বেল আছে।
∴ x - 10 = y + 10
∴ x = y + 20……(i)
আবার, 2(y - 20) = x + 20
⇒ 2y - 40 = x + 20
⇒ 2y - 40 = y + 20 + 20 [(i) নং হতে পাই]
⇒ y = 80
(i) নং সমীকরণে y এর মান বসিয়ে পাই, x = 80 + 20 = 100
২৪৫.
x + y = 6 এবং 2x = 4 হলে 2y এর মান কত?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 6 এবং 2x = 4 হলে y এর মান কত?

সমাধান: 
দেওয়া আছে,
x + y = 6 ................. (1)
এবং 2x = 4
⇒ x = 2
x এর মান (1) নং এ বসিয়ে পাই
2 + y = 6
⇒ y = 6 - 2
⇒ y = 4
⇒ 2y = 8
২৪৬.
x + y = 13 এবং x - y = 1 হলে, xy এর মান কত?
  1. ক) 35
  2. খ) 42
  3. গ) 63
  4. ঘ) 49
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 13 এবং x - y = 1 হলে, xy এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = 13.......(i)
x - y = 1..........(ii)

(i) + (ii) ⇒
x + y + x - y = 13 + 1
⇒ 2x =14
⇒ x = 7

x এর মান (i) এ বসাই,
7 + y = 13
⇒ y = 6

∴ xy = 7 × 6 = 42

২৪৭.
পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ৫ কেজি
  2. ৭ কেজি
  3. ২ কেজি
  4. ১ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানিভর্তি একটি বালতির ওজন ১২ কেজি। বালতির অর্ধেক পানিভর্তি হলে তার ওজন দাঁড়ায় ৭ কেজি। খালি বালতির ওজন কত? 

সমাধান:
বালতি + পানি = ১২ কেজি 
 অর্ধেক পানিভর্তি বালতির ওজন = ৭ কেজি 

বাকি অর্ধেক পানির ওজন = ১২ - ৭ = ৫ কেজি 

বালতির ওজন + অর্ধেক পানির ওজন = ৭ কেজি 
                         অর্ধেক পানির ওজন  = ৫ কেজি 

বালতির ওজন = (৭ - ৫) = ২ কেজি
২৪৮.
তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিনগুণ এবং প্রথম সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটির গড় 55 হলে তৃতীয় সংখ্যাটি কত?
  1. 105
  2. 55
  3. 45
  4. 30
  5. 90
ব্যাখ্যা

প্রশ্ন: তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার তিনগুণ এবং প্রথম সংখ্যার দ্বিগুণ। সংখ্যা তিনটির গড় 55 হলে তৃতীয় সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
দ্বিতীয় সংখ্যাটি = x
∴ প্রথম সংখ্যাটি = x/2
এবং
তৃতীয় সংখ্যাটি = x/3

দেওয়া আছে,
তিনটি সংখ্যার গড় = 55 
∴ তিনটি সংখ্যার যোগফল = 55 × 3 = 165

প্রশ্নমতে,
x + (x/2) + (x/3) = 165
⇒ (6x + 3x + 2x)/6 = 165
⇒ 11x = 165 × 6
⇒ x = (165 × 6)/11
∴ x = 90

∴ তৃতীয় সংখ্যাটি = x/3 = 90/3 = 30

২৪৯.
a/b = 1/4 এবং a + 3b = 26 হয়, তাহলে b এর মান কত?
  1. 4
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: a/b = 1/4 এবং a + 3b = 26 হয়, তাহলে b এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
(a/b) = (1/4)
⇒ b = 4a ............... (1)
এবং a + 3b = 26 .......... (2)

(2) নং সমীকরণে b এর মান বসিয়ে পাই,
a + 3 × 4a = 26
⇒ a + 12a = 26
⇒ 13a = 26
∴ a = 2

a এর মান (1) নং এ বসাই,
⇒ b = 4 × 2
∴ b = 8
২৫০.
  1. 0
  2. abc
  3. 1/(a - b)(b - c)(c - a)
  4. (a - b)(b - c)(c - a)
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান:
২৫১.
x/y = 1/2 এবং x + 2y = 10 হলে, y = ?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 20
  4. ঘ) 40
ব্যাখ্যা

x/y = 1/2; ∴ y = 2x………….(1)
আবার, x + 2y = 10
বা, x + 2.2x = 10
বা, 5x = 10
∴ x = 2 (1)নং থেকে পাই y = 2.2 = 4

২৫২.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
  1. ২০
  2. ১৬
  3. ২৪
  4. ১৮
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি ক 

৩ক + ২ক = ৯০
⇒ ৫ক = ৯০
⇒ ক = ১৮
২৫৩.
3x + 2y = 8, x - y = 1 হলে, x + y = ?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 2y = 8, x - y = 1 হলে, x + y = ?

সমাধান: 
দেওয়া আছে,
3x + 2y = 8 ...................(i)
x - y = 1........................(ii)

(ii) নং সমীকরণকে 2 দ্বারা গুণ করে (i) নং সমীকরণের সাথে যোগ করে পাই।
3x + 2y + 2x - 2y = 8 + 2
5x = 10
x = 2

(ii) নং সমীকরণ থেকে পাই 
∴ 2 - y = 1
- y = 1 - 2
- y = - 1
y = 1

∴ x + y = 2 + 1 = 3
২৫৪.
দ্বারা ভাগ করলে ভাগফল কত?
  1. a2 + ab + b2
  2. (a + b)2
  3. (a - b)2
  4. a2 - ab + b2
ব্যাখ্যা
প্রশ্ন: দ্বারা ভাগ করলে ভাগফল কত?

সমাধান:


∴ নির্ণয় ভাগফল = (a - b)2
২৫৫.
পানিভর্তি একটি পাত্রের ওজন ২৪ কেজি। পাত্রের অর্ধেক পানিভর্তি হলে তার ওজন ১৪ কেজি। খালি পাত্রের ওজন কত?
  1. ৪ কেজি
  2. ৫ কেজি
  3. ৬ কেজি
  4. ৩ কেজি
ব্যাখ্যা

প্রশ্ন: পানিভর্তি একটি পাত্রের ওজন ২৪ কেজি। পাত্রের অর্ধেক পানিভর্তি হলে তার ওজন ১৪ কেজি। খালি পাত্রের ওজন কত?

সমাধান:
ধরি, খালি পাত্রের ওজন = x কেজি
পূর্ণ পানির ওজন = y কেজি

প্রথম শর্ত অনুসারে: x + y = ২৪ ...... (1)

দ্বিতীয় শর্ত অনুসারে: x + y/২ = ১৪ ...... (2)

সমীকরণ (1) - সমীকরণ (2) ⇒
(x + y) - (x + y/২) = ২৪ - ১৪
বা, y - y/২ = ১০
বা, (২y - y)/২ = ১০
বা, y/২ = ১০
বা, y = ১০ × ২
বা, y = ২০ কেজি

সমীকরণ (1) থেকে:
x + ২০ = ২৪
বা, x = ২৪ - ২০
বা, x = ৪ কেজি

সুতরাং, খালি পাত্রের ওজন = ৪ কেজি

২৫৬.
বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা দিয়ে বাস ভাড়া করার পর ১০ জন যাত্রী না আসায় বাকীদের মাথাপিছু ৮ টাকা বাড়তি ভাড়া দিতে হল। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল?
  1. ৫২ টাকা
  2. ৫০ টাকা
  3. ৪৮ টাকা
  4. ৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বনভোজনে যাওয়ার জন্য ২৪০০ টাকা দিয়ে বাস ভাড়া করার পর ১০ জন যাত্রী না আসায় বাকীদের মাথাপিছু ৮ টাকা বাড়তি ভাড়া দিতে হল। প্রত্যেক যাত্রীকে কত টাকা ভাড়া দিতে হয়েছিল?

সমাধান: 
ধরি, প্রথমে যাত্রী ছিল x জন 

প্রশ্নমতে, 
(২৪০০/x - ১০) - (২৪০০/x) = ৮
⇒ (১/x - ১০) - (১/x) = ৮/২৪০০
⇒  (১/x - ১০) - (১/x) = ১/৩০০ 
⇒ x - x + ১০/x (x - ১০) = ১/৩০০
⇒ x (x - ১০) = ৩০০০
⇒ x2 - ১০x - ৩০০০ = ০
⇒ x2 - ৬০x + ৫০x - ৩০০০ = ০
⇒ x (x - ৬০) + ৫০ (x - ৬০) = ০
∴ x = - ৫০; যা গ্রহণযোগ্য নয় 
x = ৬০ জন।

বাসে যাত্রী গিয়েছিল = ৬০ - ১০ জন 
= ৫০ জন 

মাথাপিছু ভাড়া = ২৪০০/৫০ = ৪৮ টাকা
২৫৭.
একটি পুস্তকের দাম x টাকা। 3টি পুস্তক ক্রয় করে এক ব্যক্তির 5 টাকা কম পড়ে। তার কাছে কত টাকা ছিল?
  1. 3x - 15
  2. 3x + 5
  3. 3x - 5
  4. 3x - 3
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পুস্তকের দাম x টাকা। 3টি পুস্তক ক্রয় করে এক ব্যক্তির 5 টাকা কম পড়ে। তার কাছে কত টাকা ছিল?

সমাধান:
একটি পুস্তকের দাম x টাকা 
3টি পুস্তকের দাম 3x টাকা 

ব্যক্তিটির কাছে 5 টাকা কম থাকায় তার কাছে ছিল 3x - 5 টাকা।
২৫৮.
  1. - 20/3
  2. - 10/3
  3. - 20/7
  4. 20/3
ব্যাখ্যা
প্রশ্ন: 


সমাধান: 
২৫৯.
3x2 + 5x + p = 0 সমীকরণের একটি মূল অপরটির বিপরীত হলে P এর মান কত?
  1. ক) 3
  2. খ) 1
  3. গ) 9
  4. ঘ) 6
ব্যাখ্যা

মনে করি, মূলদ্বয় α ও 1/α
∴ প্রদত্ত সমীকরণকে উৎপাদকের মূল সমীকরণ এর সাথে তুলনা করি
∴ মূলদ্বয়ের গুণফল = P/3
বা,  α × 1/α = P/3
বা, 1 = p/3
∴ p = 3

২৬০.
যদি 2xy + y = 14 এবং x = 3 হয়, তাহলে 2y + x = কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 2xy + y = 14 এবং x = 3 হয়, তাহলে 2y + x = কত?

সমাধান:
দেওয়া আছে,
x = 3

এবং
2xy + y = 14
⇒ 2. 3 . y + y = 14 [যেহেতু x = 3]
⇒ 6y + y = 14
⇒ 7y = 14
∴ y = 2

∴ 2y + x = 2. 2 + 3
= 4 + 3
= 7
২৬১.
2x + 3y = 13 এবং x - y = 4 হলে, (x, y)=?
  1. (3, 1)
  2. (5, 4)
  3. (5, 1)
  4. (2, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 3y = 13 এবং x - y = 4 হলে, (x, y)=?

সমাধান: 
2x + 3y = 13

x - y = 4
⇒ 3x - 3y = 12

2x + 3y + 3x - 3y = 13 + 12
⇒ 5x = 25 
∴ x = 5 

5 - y = 4
⇒  y = 5 - 4
= 1

∴ (x, y) = (5, 1)
২৬২.
(√5 + 1)m + 4 = 4√5 হলে, m এর মান কত?
  1. 1
  2. 2√5
  3. 6 - 2√5
  4. 3 - 2√5
ব্যাখ্যা
প্রশ্ন: (√5 + 1)m + 4 = 4√5 হলে, m এর মান কত? 

সমাধান: 
(√5 + 1) m + 4 = 4√5
⇒ (√5 + 1) m = 4√5 - 4
⇒ (√5 + 1) m = 4 (√5 - 1)
⇒ m= 4 (√5 - 1)/(√5 + 1)
⇒ m = 4 (√5 - 1) (√5 - 1)/(√5 + 1) (√5 - 1)
⇒ m = 4 {(√5)2 - 2√5 + 1}/(√5)2 - 1
⇒ m = 4 (6 - 2√5)/4
∴ m = 6 - 2√5
২৬৩.
যদি x4 - 2x2 + 1 = 0 হয়, তবে x এর মান কত?
  1. 1
  2. 0
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x4 - 2x2 + 1 = 0 হয়, তবে x এর মান কত?

সমাধান:
x4 - 2x2 + 1 = 0
⇒ (x2)2 - 2.x2.1 + (1)2 = 0
⇒(x2 - 1)2 = 0
⇒ x2 - 1 = 0
⇒ x2 = 1
∴ x = 1
২৬৪.
(x + 2y, 7) = (16, x - y) হলে (x, y) = কত?
  1. (10, 3)
  2. (- 2, - 4)
  3. (4, 5)
  4. (1, 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (x + 2y, 7) = (16, x - y) হলে (x, y) = কত?

সমাধান:
(x + 2y, 7) = (16, x - y) )
x + 2y = 16 ..................(1)
এবং, x - y = 7 ...........(2)

(1) নং থেকে (2) নং বিয়োগ করে পাই,
x + 2y - x + y = 16 - 7
⇒ 3y = 9
∴ y = 3

y এর মান (1) নং এ বসিয়ে পাই,
x + 2. 3 = 16
⇒ x + 6 = 16
⇒ x = 16 - 6
∴ x = 10

সুতরাং, নির্ণেয় সমাধান: (x, y) = (10, 3)
২৬৫.
একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে ৮ কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌঁছাতে ১৮ লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিলোমিটার চলত, তবে কি পরিমাণ পেট্রোল কম লাগত?
  1. ১ লিটার
  2. ১.৫ লিটার
  3. ২ লিটার
  4. ২.৫ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ি প্রতি লিটার পেট্রোলে ৮ কিলোমিটার যায় এবং কোনো এক স্থানে পৌঁছাতে ১৮ লিটার তেল খরচ হয়। যদি গাড়িটি প্রতি লিটার তেলে ৯ কিলোমিটার চলত, তবে কি পরিমাণ পেট্রোল কম লাগত?

সমাধান:
গাড়িটি ১ লিটারে যায় ৮ কি.মি.
গাড়িটি ১৮ লিটারে যায় = ৮ × ১৮ কি.মি.
= ১৪৪ কি.মি.

আবার,
৯ কি.মি. যায় ১ লিটারে
১ কি.মি. যায় ১/৯ লিটারে
১৪৪ কি.মি. যায় ১৪৪/৯
= ১৬ লিটারে

পেট্রোল কম লাগবে =১৮ - ১৬
= ২ লিটার
২৬৬.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা মূল সংখ্যাটি থেকে 9 কম হবে। সংখ্যাটি কত?
  1. 37
  2. 73
  3. 53
  4. 43
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টির সাথে 5 যোগ করলে যোগফল হবে সংখ্যাটির দশক স্থানীয় অঙ্কের তিনগুণ। আর সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, তা মূল সংখ্যাটি থেকে 9 কম হবে। সংখ্যাটি কত? 

সমাধান:
মনে করি, 
দশক স্থানীয় অঙ্ক x 
একক স্থানীয় অঙ্ক y
সংখ্যাটি 10x + y 
 
১ম শর্তানুসারে,
x + y + 5 = 3x 
⇒ y + x - 3x = - 5
⇒ y - 2x = - 5 
y = - 5 + 2x ....................(1)
২য় শর্তানুসারে,
⇒ 10y + x = (10x + y) - 9
⇒ 10y + x = 10x + y - 9
⇒ 10y - y = 10x - x - 9
⇒ 9y = 9x - 9
∴ y =  x - 1

y এর মান (1) নং এ বসিয়ে পাই, 
⇒ - 5 + 2x = x - 1
⇒ 2x - x = - 1 + 5
∴ x = 4
x এর মান (1) নং এ বসিয়ে পাই,
⇒ y = - 5 + 2 × 4 
⇒ y = - 5 + 8
∴ y = 3

∴ নির্ণেয় সংখ্যাটি হবে = 10x + y = (10 × 4) + 3 = 40 + 3 = 43

২৬৭.
যদি x + y = - 8 এবং x - y = 12 হয়, তবে 5x + y = কত?
  1. 0
  2. 1
  3. - 1
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + y = - 8 এবং x - y = 12 হয়, তবে 5x + y = কত?

সমাধান:
x + y = - 8 .............. (i)
x - y = 12 ............ (ii)

(i) ও (ii) যোগ করে,
2x = 4
∴ x = 2

(i) নং এ x এর মান বসিয়ে পাই,
2 + y = - 8
বা, y = - 8 - 2
∴ y = - 10

এখন,
5x + y
= (5 × 2) + ( - 10)
= 10 - 10
= 0
২৬৮.
x2 - 4x - 1 = 0 হলে x - 1/x এর মান কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: x2 - 4x - 1 = 0 হলে x - 1/x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x2 - 4x - 1 = 0
বা, x - 4 - 1/x = 0   [x দ্বারা উভয়পক্ষকে ভাগ করে] 
বা, x - 1/x = 4
∴ বা, x - 1/x = 4
২৬৯.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার তিনগুণ অপেক্ষা 8 কম হবে। সংখ্যাটি কত?
  1. ক) 35
  2. খ) 46
  3. গ) 13
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 2 বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা প্রদত্ত সংখ্যার তিনগুণ অপেক্ষা 8 কম হবে। সংখ্যাটি কত?

সমাধান:
মনেকরি,
দশক স্থানীয় অঙ্কটি x
একক স্থানীয় অঙ্কটি হবে x + 2

সংখ্যাটি =10x + (x + 2)
=11x + 2

অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে পরিবর্তিত সংখ্যাটি হবে
10(x + 2) + x
= 10x + 20 + x
=11x + 20

প্রশ্নমতে,
11x + 20 = 3(11x + 2) - 8
বা, 11x + 20 = 33x + 6 - 8
বা, 33x - 11x = 20 - 6 + 4
বা, 22x = 22
বা, x = 1
সংখ্যাটি = 11x + 2
= 11 × 1 + 2
= 11 + 2 
= 13
২৭০.
(x + 7)/2 - (2x + 1)/3 = 2 হলে, x = ?
  1. - 3
  2. 7
  3. - 5
  4. - 4
ব্যাখ্যা
(x + 7)/2 - (2x + 1)/3 = 2
⇒ (3x + 21 - 4x - 2) /6 = 2
⇒ - x + 19 = 12
⇒ - x = 12 - 19
⇒ - x = - 7
⇒ x = 7
২৭১.
-7x + 8y = 9, 5x - 4y = -3 সমীকরণ দুইটির সমাধান কোনটি?
  1. ক) ( 2, 2 )
  2. খ) ( 1, 2 )
  3. গ) ( 3, - 2 )
  4. ঘ) ( 3, 2 )
ব্যাখ্যা
-7x + 8y = 9........... (1)
 5x -4y = - 3........... (2)

(1)× 1 + (2) × 2 ⇒
-7x + 8y + 10x -8y = 9 - 6
3x = 3 
x = 1 

(1) নং এ x  এর মান বসিয়ে পাই,
-7x + 8y = 9
-7 × 1 +8y =  9
-7 + 8y =9 
8y  = 9 + 7 
8y = 16 
y = 16/8 
y = 2
 নির্ণেয় সমাধান (x,y) =( 1, 2 )
২৭২.
2(x - y) = 4 এবং xy/2 = 12 হলে, x এর মান কত?
  1. 3
  2. 4
  3. 6
  4. 8
ব্যাখ্যা
প্রশ্ন: 2(x - y) = 4 এবং xy/2 = 12 হলে, x এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
2(x - y) = 4 
⇒ x - y = 2 ............. (1)
xy/2 = 12
⇒ xy = 24

আমরা জানি, 
(x + y)2 = (x - y)2 + 4xy 
⇒ (x + y)2 = (2)2 + 4 × 24
⇒ (x + y)2 = 4 + 96
⇒ (x + y)2 = 100
⇒ (x + y)2 = (10)2
∴ x + y = 10 ..................(2)

(1) নং + (2) নং সমীকরণ যোগ করে পাই, 
x + y + x - y = 2 + 10
⇒ 2x = 12
∴ x = 6
২৭৩.
y এর মান কত হলে 16x2 − xy + 25 একটি পূর্ণবর্গ রাশি হবে?
  1. 40
  2. 30
  3. 35
  4. 25
ব্যাখ্যা
16x2 - xy + 25
= (4x)2 + 52 - 2.4x.5 + 40x - xy
= (4x - 5)2 + x(40 - y)
∴ x(40 - y) = 0
বা, 40 - y = 0
∴ y = 40
y এর মান 40 হলে প্রশ্নোল্লিখিত রাশিটি একটি পূর্ণবর্গ রাশি হবে।
২৭৪.
7x2 + 5x - 2x5 + 3x3 - 11x4 + 7 রাশিটি কত ঘাতবিশিষ্ট?
  1. ক) 5
  2. খ) 3
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা
7x2 + 5x - 2x5 + 3x3 - 11x4 + 7 রাশিটি 5 ঘাতবিশিষ্ট।
প্রদত্ত রাশির ৩য় পদ, - 2x5 এর চলকের ঘাত 5, তাই রাশিটির ঘাত 5
২৭৫.
কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দেয়াতে ৫০,০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৪৩  জন
  2. ৪৫  জন
  3. ৫০  জন
  4. ৫২  জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দেয়াতে ৫০,০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
ধরি, শিক্ষার্থী সংখ্যা x  জন। 
প্রত্যেকে চাঁদা দেয় 20x টাকা 

প্রশ্নমতে, 
x × 20x = 50000 
⇒ 20x2 = 50000
⇒ x2 = 50000/20 = 2500 
⇒ x = √2500 = 50 

∴ শিক্ষার্থী সংখ্যা ৫০  জন।
২৭৬.
x² = (√5)x এর সমাধান সেট কত?
  1. ক) S = {0, √3}
  2. খ) S = {0, √5}
  3. গ) S = ∅
  4. ঘ) S = (0, 5)
ব্যাখ্যা

x² = (√5)x
⇒ x² - (√5)x = 0
⇒ x(x - √5) = 0
∴ x = 0অথবা x = √5
∴ নির্ণেয় সমাধান সেট S = {0, √5}

২৭৭.
দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুটি কত?
  1. ২০, ৫৭
  2. ১৯, ৫৬
  3. ১৮৫, ২২২
  4. ১৭০, ২০৭
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফলের ১১ গুণ। সংখ্যা দুটি কত?

সমাধান:
ধরি
সংখ্যা দুইটি যথাক্রমে x, y
x - y = 37 ...................(1)
x + y = 11 × 37 
x + y = 407 ...................(2)

(1) + (2) ⇒
x - y + x + y= 37 + 407
2x = 444
x = 222

(2) ⇒
222 + y = 407
y = 407 - 222
y = 185

সংখ্যা দুটি = 222, 185
২৭৮.
(2x + 3y) = 12 এবং (5x + 2y) = 19 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?
  1. (4, 1)
  2. (5, 2)
  3. (3, 2)
  4. (2, 6)
ব্যাখ্যা

প্রশ্ন: (2x + 3y) = 12 এবং (5x + 2y) = 19 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দেওয়া আছে,
2x + 3y = 12 ......(1)
5x + 2y = 19 ......(2)

{(2) নং × 3} - {(1) নং × 2} ⇒
(15x + 6y) - (4x + 6y) = 57 - 24
বা, 11x = 33
বা, x = 33/11
∴ x = 3

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই,
2(3) + 3y = 12
বা, 6 + 3y = 12
বা, 3y = 12 - 6
বা, 3y = 6
বা, y = 6/3
∴ y = 2

সুতরাং, সরলরেখা দুটি (3, 2) বিন্দুতে ছেদ করে।

২৭৯.
যদি x + 5y =16 এবং x = 3y হয়, তাহলে y =কত?
  1. - 24
  2. - 2
  3. 8
  4. 2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x + 5y = 16 এবং x = 3y হয়, তাহলে y = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + 5y = 16 ...... (1)
এবং x = 3y ....... (2)

এখন,
x এর মান (1) নং বসাই,
3y + 5y = 16
বা, 8y = 16
∴ y = 2
২৮০.
2(5x-18) = 14 এই সমীকরণে x- এর মান কত?
  1. ক) 2
  2. খ) 0.5
  3. গ) 5
  4. ঘ) 0.02
ব্যাখ্যা

2(5x-18) = 14
⇒ 5x-18 = 7
⇒ 5x = 25
∴ x = 5

২৮১.
দুইটি সংখ্যার গুণফল 165 এবং বর্গের যোগফল 346 হলে, সংখ্যা দুইটির যোগফল কত?
  1. 22
  2. 24
  3. 25
  4. 26
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার গুণফল 165 এবং বর্গের যোগফল 346 হলে, সংখ্যা দুইটির যোগফল কত?

সমাধান:
মনে করি,
সংখ্যা দুইটি = x ও y

১ম শর্তানুসারে,
xy = 165
২য় শর্তানুসারে,
x2 + y2 = 346

আমরা জানি,
(x + y)2 = x2 + y2 + 2xy
⇒ (x + y)2 = 346 + 2 × 165
⇒ (x + y)2 = 676
⇒ (x + y) = √676
∴ x + y = 26
২৮২.
80 টি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট 30 টাকা হলে পঞ্চাশ পয়সার মুদ্রা কয়টি?
  1. ক) 20 টি
  2. খ) 30 টি
  3. গ) 35 টি
  4. ঘ) 40 টি
ব্যাখ্যা
প্রশ্ন: 80টি পঁচিশ পয়সার মুদ্রা ও পঞ্চাশ পয়সার মুদ্রায় মোট 30 টাকা হলে পঞ্চাশ পয়সার মুদ্রা কয়টি?

সমাধান:
ধরি,
পঁচিশ পয়সার মুদ্রা = ‍a টি
পঞ্চাশ পয়সার মুদ্রা = (80 - a) টি

a টি পঁচিশ পয়সার মুদ্রায় টাকার পরিমাণ = a/4 টাকা
(80 - a) টি পঁচিশ পয়সার মুদ্রায় টাকার পরিমাণ = (80 - a)/2 টাকা

প্রশ্নমতে,
a/4 + (80 - a)/2 = 30
বা, {a + 2 (80 - a)}/4 = 30
বা, ‍(a + 160 - 2a)/4 = 30
বা, 160 - ‍a = (30 × 4)
বা, 160 - a = 120
বা, - a = 120 - 160
বা, - a = - 40
∴ a = 40
পঁচিশ পয়সার মুদ্রা = ‍40 টি

∴ পঞ্চাশ পয়সার মুদ্রা = (80 - 40) টি
= 40 টি
২৮৩.
যদি x3 + kx + 6 = 0 এর একটি সমাধান 1 হয়, তবে k এর মান কত? 
  1. - 5
  2. - 4
  3. - 7
  4. - 2
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x3 + kx + 6 = 0 এর একটি সমাধান 1 হয়, তবে k এর মান কত?

সমাধান:
x3 + kx + 6 = 0 এর একটি সমাধান 1 হলে x = 1 হবে।
f(1) = 0

ধরি,
f(x) = x3 + kx + 6

∴ f(1) = 13 + k × 1 + 6
⇒ 1 + k + 6 = 0
⇒ k + 7 = 0

যেহেতু f(1) = 0
⇒ k = - 7

২৮৪.
একটি লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসন মিলিয়ে মোট ২৫০ টি আসন রয়েছে। প্রথম শ্রেণির একটি টিকেটের মূল্য ২০ টাকা এবং দ্বিতীয় শ্রেণির একটি টিকেটের মূল্য ১২ টাকা। সব গুলো টিকেটের বিক্রয় মূল্য ৪০০০ টাকা হলে প্রথম শ্রেণির আসন সংখ্যা কত?
  1. ১২৫ টি
  2. ১৫০ টি
  3. ১০০ টি
  4. ১২০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির আসন মিলিয়ে মোট ২৫০ টি আসন রয়েছে। প্রথম শ্রেণির একটি টিকেটের মূল্য ২০ টাকা এবং দ্বিতীয় শ্রেণির একটি টিকেটের মূল্য ১২ টাকা। সব গুলো টিকেটের বিক্রয় মূল্য ৪০০০ টাকা হলে প্রথম শ্রেণির আসন সংখ্যা কত?

সমাধান:
প্রথম শ্রেণির আসন সংখ্যা = ক টি
দ্বিতীয় শ্রেণির আসন সংখ্যা = (২৫০ - ক) টি

প্রশ্নমতে,
২০ক + ১২(২৫০ - ক) = ৪০০০
⇒ ২০ক + ৩০০০ - ১২ক = ৪০০০
⇒ ৮ক = ৪০০০ - ৩০০০
⇒ ক = ১০০০/৮
∴ ক = ১২৫

অতএব, প্রথম শ্রেণির আসন সংখ্যা ১২৫ টি।
২৮৫.
কিছু গাছ নিয়ে একটি বাগানে গাছ রোপন করতে গিয়ে বাগানের মালিক দেখল যে প্রতি সারিতে 6 টি করে গাছ লাগালে 2 টি সারি খালি থাকে। আবার, প্রতি সারিতে 4 টি করে গাছ লাগালে 4 টি গাছ অতিরিক্ত থাকে। বাগানে মোট কতটি গাছ নিয়ে গিয়েছিলেন?
  1. 72 টি
  2. 48 টি
  3. 8 টি
  4. 36 টি
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু গাছ নিয়ে একটি বাগানে গাছ রোপন করতে গিয়ে বাগানের মালিক দেখল যে প্রতি সারিতে 6 টি করে গাছ লাগালে 2 টি সারি খালি থাকে। আবার, প্রতি সারিতে 4 টি করে গাছ লাগালে 4 টি গাছ অতিরিক্ত থাকে। বাগানে মোট কতটি গাছ নিয়ে গিয়েছিলেন?

সমাধান:
ধরি,
গাছের সংখ্যা n এবং সারির সংখ্যা r

তাহলে,
১ম শর্তমতে, n = 6 × (r - 2) ⇒ n = 6r - 12 ...... (1)
২য় শর্তমতে, n = (4 × r) + 4 ⇒ n = 4r + 4 ...... (2)

প্রশ্নমতে,
6r - 12 = 4r + 4
⇒ 6r - 4r = 4 + 12
⇒ 2r = 16
∴ r = 8

(1) নং সমীকরণে r এর মান বসিয়ে পাই।
n = (6 × 8) - 12
= 48 - 12
= 36
∴ বাগানে মোট 36 টি গাছ নিয়ে গিয়েছিলেন।
২৮৬.
২ক2 – ১৬ক + ৮ = ০.হলে ‘ক’ এর সম্ভাব্য মানগুলোর যোগফল কত?
  1. ক) - ৮
  2. খ) - ৪√৩
  3. গ) ৪√৩
  4. ঘ) ৮
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
2x2 – 16x + 8 = ০
বা, x2– 8x + 4 = ০
উপরের সমীকরণকে, ax2 + bx + c এর সাথে তুলনা করলে x এর মান নির্ণয় করা যাবে।
আমরা জানি,
x = {-b±√(b2-4ac)}/2a
= [{-(-8)}±√{(-8)2-(4X1X4)}]/2X1
= 4±(√48/2)
এখানে x এর ধনাত্মক এবং ঋণাত্মক পৃথক দুটি মূল আসবে যা যোগ করলে পাই, 
>{4+(√48/2)} + {4-(√48/2)} =  8
২৮৭.
3p + 4q = 14 এবং 4p - 3q = 2 হলে p = কত?
  1. 3
  2. 1
  3. 2
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: 3p + 4q = 14 এবং 4p - 3q = 2 হলে p = কত?

সমাধান:
3p + 4q = 14 .........(1)
4p - 3q = 2 ...........(2)

{(1) × 3} + {(2) × 4} ⇒
9p + 12q + 16p - 12q = 42 +8
⇒ 25p = 50
∴ p = 2
২৮৮.
x + y = a - b এবং ax - by = a2 + b2 হলে, (y, x) = কত?
  1. (a, - b) 
  2. (- b, - a) 
  3. (- a, - b) 
  4. (- b, a) 
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = a - b এবং ax - by = a2 + b2 হলে, (y, x) = কত?

সমাধান:
x + y = a - b....................(1)
ax - by = a2 + b2.................(2)

(1) নং × b + (2) নং ⇒
bx + by + ax - by = ab - b2 + a2 + b2
ax + bx = a2 + ab
x(a + b) = a(a + b)
x = a

(1) নং ⇒
x + y = a - b
a + y = a - b
y = - b 

নির্ণেয় সমাধান (y, x) = (- b, a) 
২৮৯.
একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, প্রত্যেকে তত টাকা করে দেওয়ায় মোট 400 টাকা হলো। পরে আরও 5 জন সদস্য যোগ দিলে এবং প্রত্যেকে একই হারে টাকা দিলে মোট কত টাকা হবে? 
  1. 600 টাকা
  2. 580 টাকা
  3. 520 টাকা
  4. 500 টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল, প্রত্যেকে তত টাকা করে দেওয়ায় মোট 400 টাকা হলো। পরে আরও 5 জন সদস্য যোগ দিলে এবং প্রত্যেকে একই হারে টাকা দিলে মোট কত টাকা হবে? 

সমাধান: 
ধরি, সমিতির সদস্য সংখ্যা = n জন
এবং প্রত্যেক সদস্য n পরিমাণ টাকা করে দেয়। 

প্রশ্নমতে, 
n × n = 400
⇒ n2 = 400
⇒ n = √400
∴ n = 20

সুতরাং আসল সদস্য সংখ্যা ছিল 20 জন এবং প্রত্যেকে 20 টাকা করে দিয়েছিল। 

আবার, 
আরও 5 জন সদস্য যোগ দেওয়ায় বর্তমান সদস্য সংখ্যা = 20 + 5 = 25 জন।
যেহেতু প্রত্যেকে একই হারে (অর্থাৎ 20 টাকা করে) দিচ্ছে,
তাই মোট টাকা পরিমাণ = 25 × 20 = 500 টাকা।

সুতরাং নতুন মোট টাকার পরিমাণ 500 টাকা। 

২৯০.
x + 2y = 9 ; 2x - y = 3 হলে (x, y) এর মান কত?
  1. ক) (9, 0)
  2. খ) (1, 7)
  3. গ) (3, 3)
  4. ঘ) (4, 7)
ব্যাখ্যা

x + 2y = 9 ............(1)
2x - y = 3
⇒ y = 2x - 3 ...........(2)
সমীকরণ (1) এ y এর মান বসিয়ে পাই,
বা, x + 2(2x - 3) = 9
বা, x + 4x - 6 = 9
বা, 5x = 15
বা, x = 3
সমীকরণ (2) এ x এর মান বসিয়ে পাই,
বা, y = 2 × 3 - 3
বা, y = 3
∴ (x, y) = (3, 3)

২৯১.
x2 + 2x - 143 = 0 সমীকরণের একটি সমাধান-
  1. ক) -11
  2. খ) -12
  3. গ) 11
  4. ঘ) 13
ব্যাখ্যা

x2 + 2x - 143 = 0
বা, x2 + 13x - 11x - 143 = 0
বা, x(x + 13) - 11(x + 13) = 0
বা, (x + 13)(x - 11) = 0
∴ x = 11, -13

২৯২.
x2 + 2x + 3 = 0 সমীকরণের নিশ্চায়ক কোনটি?
  1. 2
  2. - 4
  3. 16
  4. - 8
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 2x + 3 = 0 সমীকরণের নিশ্চায়ক কোনটি?

সমাধান:

দেওয়া আছে, 
x2 + 2x + 3 = 0
সমীকরণটিকে ax2 + bx + c = 0 এর সাথে তুলনা করে পাই:
a = 1, b = 2, c = 3

নিশ্চায়ক (Discriminant) নির্ণয়:
D = b2 − 4ac
= 22 − (4 × 1 × 3)
= 4 − 12
= - 8

২৯৩.
x + 2y = 8, 2x + y = 7 সমীকরণদ্বয়ে (x, y) এর মান কত? 
  1. ক) (2, 3)
  2. খ) (2, 4)
  3. গ) (2, 6)
  4. ঘ) (4, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 2y = 8, 2x + y = 7 সমীকরণদ্বয়ে (x, y) এর মান কত? 

সমাধান: 
x + 2y = 8..............(1)
2x + y = 7..............(2)

(1) - (2) × 2 ⇒ 
x + 2y - 4x - 2y = 8 - 14
- 3x = - 6
x = - 6/-3
x = 2

(1) ⇒
2 + 2y = 8
2y = 8 - 2
2y = 6
y = 3

(x, y) = (2, 3)
২৯৪.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭ জন। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. ৪০ জন
  2. ৪২ জন
  3. ৩৬ জন
  4. ৩৮ জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে যাত্রী সংখ্যা ৪৭। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা এবং মোট ভাড়া প্রাপ্তি ১৬৮০ টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি, ডেকের যাত্রী ক জন
কেবিনের যাত্রী সংখ্যা ৪৭ - ক জন

ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা
কেবিনের ভাড়া = ৩০ × ২ টাকা
= ৬০ টাকা

প্রশ্নমতে,
৩০ক + ৬০ (৪৭ - ক) = ১৬৮০ টাকা
⇒ ৩০ক + ২৮২০ - ৬০ক = ১৬৮০
⇒ ২৮২০ - ৩০ক = ১৬৮০
⇒ ৩০ক = ২৮২০ - ১৬৮০
⇒ ৩০ক = ১১৪০
∴ ক = ৩৮

ডেকের যাত্রী ৩৮ জন  

২৯৫.
৩ × ০.৩ ÷ ২ = কত? 
  1. ক) ৪.৫
  2. খ) ০.৪৫
  3. গ) ০.০৪৫
  4. ঘ) ০.০০৪৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৩ × ০.৩ ÷ ২ = কত? 

সমাধান: 
= ৩ × ০.৩ ÷ ২ 
=  ৩ × ০.১৫
= ০.৪৫
২৯৬.
একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. 48 জন
  2. 36 জন
  3. 28 জন
  4. 38 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি লঞ্চে যাত্রী সংখ্যা 47। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা। মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা হলে ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান: 
ধরি,
ডেকের যাত্রী ক জন
কেবিনের যাত্রী সংখ্যা ৪৭ - ক জন 

ডেকের ভাড়া মাথাপিছু ৩০ টাকা
কেবিনের ভাড়া = ৩০ × ২ টাকা 
= ৬০ টাকা  

প্রশ্নমতে, 
৩০ক + ৬০ (৪৭ - ক) = ১৬৮০ টাকা 
⇒ ৩০ক + ২৮২০ - ৬০ক = ১৬৮০ 
⇒ ২৮২০ - ৩০ক = ১৬৮০ 
⇒ ৩০ক = ২৮২০ - ১৬৮০ 
⇒ ৩০ক = ১১৪০
∴ ক = ৩৮ 

ডেকের যাত্রী সংখ্যা =৩৮ জন
২৯৭.
একটি সংখ্যার 4/5 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত? 
  1. 90
  2. 75
  3. 65
  4. 55
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার 4/5 অংশ তার 2/3 অংশের চেয়ে 12 বেশি হলে সংখ্যাটি কত? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = x 

শর্তমতে, 
(4x/5) - (2x/3) = 12 
বা, (12x - 10x)/15 = 12 
বা, 12x - 10x = 180 
বা, 2x = 180 
বা, x= 180/2 
∴ x = 90 

∴ সংখ্যাটি = 90 .
২৯৮.
(x - y, 3) = (0, x + 2y) হলে (x, y) = কত?
  1. (1, 1)
  2. (1, 3)
  3. (- 1, - 1)
  4. (- 3, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: (x - y, 3) = (0, x + 2y) হলে (x, y) কত?

সমাধান: 
দেওয়া আছে 
 (x - y, 3) = (0, x + 2y)

x - y = 0...........(1)
x + 2y = 3..........(2)

(2) - (1) ⇒
x + 2y - (x - y) = 3 - 0
বা, x + 2y - x + y = 3
বা, 3y = 3
∴ y = 1

(1)⇒
x - y = 0
বা, x - 1 = 0
∴ x = 1 

নির্ণেয় সমাধান (x, y) = ( 1, 1)
২৯৯.
৩.০০০১০ + (৫ X ১০-৩) = কত?
  1. ক) ৩.০০৫১০
  2. খ) ৩.০৫০১০
  3. গ) ৩.০০০১৫
  4. ঘ) ৩.০০০৬০
ব্যাখ্যা

৩.০০০১০ + (৫ X ১০-৩)
= ৩.০০০১০ + (৫/১০০০)
= ৩.০০০১০ + ০.০০৫
= ৩.০০৫১০

৩০০.
5(x + 3) - 2x = 2x + 12 হলে, x এর মান কত? 
  1. 1
  2. 2
  3. 3
  4. - 3
ব্যাখ্যা

প্রশ্ন: 5(x + 3) - 2x = 2x + 12 হলে, x এর মান কত? 

সমাধান: 
5(x + 3) - 2x = 2x + 12
বা, 5x + 15 - 2x = 2x + 12
বা, 3x + 15 = 2x + 12
বা, 3x - 2x = 12 - 15
∴ x = - 3