বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

মোট প্রশ্ন২,৮৯২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ

PrepBank · পাতা / ২৯ · ১০০ / ২,৮৯২

.
একটি ব্যাগে ১৫টি সাদা ও ১০টি কালো রঙের বল আছে। ঐ ব্যাগ থেকে দৈবভাবে দুটি বল পরপর উঠিয়ে নিলে প্রতিবারে দুটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত?
  1. ১/২
  2. ৩/৫
  3. ১/৩
  4. ১/৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ব্যাগে ১৫টি সাদা ও ১০টি কালো রঙের বল আছে। ঐ ব্যাগ থেকে দৈবভাবে দুটি বল পরপর উঠিয়ে নিলে প্রতিবারে দুটি ভিন্ন রঙের বল হওয়ার সম্ভাবনা কত? 

সমাধান:
কালো বল = ১০টি 
সাদা বল = ১৫টি 
মোট বল = ১০ + ১৫ = ২৫টি 

প্রথম বলটি সাদা ও দ্বিতীয় বলটি কালো হওয়ার সম্ভাবনা  = (১৫/২৫) × (১০/২৪) = ১/৪
প্রথম বলটি কালো ও দ্বিতীয় বলটি সাদা হওয়ার সম্ভাবনা = (১০/২৫) × (১৫/২৪) = ১/৪

নির্ণেয় সম্ভাবনা = (১/৪) + (১/৪)
= (১ + ১)/৪
= ২/৪
= ১/২
.
3x + 3y + 3z = 108 হলে, x, y, z এর সমষ্টি কত?
  1. ক) 13
  2. খ) 12
  3. গ) 23
  4. ঘ) 36
ব্যাখ্যা

3x + 3y + 3z = 108
⇒ 3(x + y + z) = 108
⇒ (x + y + z) = 36

∴ x, y, z এর সমষ্টি = 36

.
a + b = 8 হলে, নিচের কোনটি ab এর সর্বনিন্ম মান?
  1. 7
  2. 12
  3. 15
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 8 হলে, নিচের কোনটি ab এর সর্বনিন্ম মান?

সমাধান: 
a + b = 8 হলে, a, b এর সম্ভাব্য মান গুলো হলো 
(7, 1), (6, 2), (5, 3), (4, 4)

∴ ab এর মান = 7, 12, 15, 16
অর্থাৎ সর্বনিন্ম মান = 7
.
মাহমুদুল্লাহ রিয়াদ একটি ক্রিকেট ম্যাচে ২০ টি ৪ ও ৬ এর মাধ্যমে ৯৪ রান করে। তার ৬ এর সংখ্যা কত?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৭ টি
  4. ৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: মাহমুদুল্লাহ রিয়াদ একটি ক্রিকেট ম্যাচে ২০ টি ৪ ও ৬ এর মাধ্যমে ৯৪ রান করে। তার ৬ এর সংখ্যা কত?

সমাধান:
ধরি,
৪ এর সংখ্যা = ক
৬ এর সংখ্যা = ২০ - ক

প্রশ্নমতে,
৪ক + ৬(২০ - ক) = ৯৪
⇒ ৪ক + ১২০ - ৬ক = ৯৪
⇒ - ২ক = ৯৪ - ১২০
⇒ - ২ক = - ২৬
⇒ ক = ২৬/২
∴ ক = ১৩

∴ মাহমুদুল্লাহ রিয়াদের ৬ এর সংখ্যা = ২০ - ১৩ = ৭ টি
.
যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
  1. ক) √6
  2. খ) √24
  3. গ) 0
  4. ঘ) √48
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + px + 6 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত? 

সমাধান: 
কোনো সমীকরণের নিশ্চায়ক b2 - 4ac = 0 হলে, মূলদ্বয় বাস্তব ও সমান হয়।

প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের মান সমান হবে যদি - 
p2 - 4.1.6 = 0 
বা, p2 - 24 = 0 
বা, p2 = 24 
বা, p = √24 

∴ p = √24
.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ৫ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৭ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. ক) ৫৫ জন
  2. খ) ৬৫ জন
  3. গ) ৭৫ জন
  4. ঘ) ৮৫ জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসলে ৫ খানা বেঞ্চ খালি থাকে। কিন্তু প্রতি বেঞ্চে ৩ জন করে বসলে ৭ জন ছাত্র দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধান
ধরি,
ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = x জন

১ম ক্ষেত্রে, 
৫ জন বসে ১ টি বেঞ্চে 
∴ x জন বসে x/৫ টি বেঞ্চে
∴ ১ম ক্ষেত্রে, মোট বেঞ্চ সংখ্যা = (x/৫) + ৫ টি 

২য় ক্ষেত্রে,
3 জন বসে 1 টি বেঞ্চে 
∴ (x - ৭) জন বসে (x - ৭)/৩ টি বেঞ্চে 

তাহলে,
(x/৫) + ৫ = (x - ৭)/৩ 
বা, (x + ২৫)/৫ = (x - ৭)/৩ 
বা, ৫x - ৩৫ = ৩x + ৭৫ 
বা, ৫x - ৩x = ৭৫ + ৩৫
বা, ২x = ১১০ 
বা, x = ১১০/২ 
∴ x = ৫৫ 

∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = ৫৫ জন।
.
দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত? 
  1. ১২ 
  2. ১৪ 
  3. ২৪ 
  4. ২৮ 
ব্যাখ্যা

প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিন গুণ হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
ধরি, 
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার এককের অঙ্ক = x এবং
দুই অঙ্কবিশিষ্ট সংখ্যার দশকের অঙ্ক = y
∴ সংখ্যাটি = x + ১০y 

আবার,
নতুন সংখ্যাটির এককের অঙ্ক = x - ২
নতুন সংখ্যাটির দশকের অঙ্ক = y + ৩
∴ নতুন সংখ্যাটি = x - ২ + ১০ (y + ৩) 
= x - ২ + ১০y + ৩০
= x + ১০y + ২৮ 

প্রশ্নমতে,
৩ (x + ১০y) = x + ১০y + ২৮
বা, ৩x + ৩০y = x + ১০y + ২৮
বা, ৩x - x +৩০y - ১০y = ২৮
বা, ২x + ২০y = ২৮
বা, ২ (x + ১০y) = ২৮
বা, (x + ১০y) = ২৮/২
∴ (x + ১০y) = ১৪

∴ সংখ্যাটি = ১৪।

.
যদি 3x + y = 30 এবং x = 3y হলে x-এর মান কত?  
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x + y = 30 এবং x = 3y হলে x-এর মান কত?  

সমাধান: 
দেওয়া আছে,
3x + y = 30 .......(i)
x = 3y ........(ii) 

(ii) থেকে পাই, 
x = 3y 
∴ y = x/3

y এর মান (i) বসিয়ে পাই, 
3x + (x/3) = 30
⇒ (9x + x)/3 = 30
⇒ 10x = 90
∴ x = 9
.
x + 4y = 14, 7x - 3y = 5 হলে (x, y) এর মান কত?
  1. ক) (1/2, 5)
  2. খ) (2,3)
  3. গ) (- 2, - 3)
  4. ঘ) (5,2)
ব্যাখ্যা
প্রশ্ন: x + 4y = 14, 7x - 3y = 5 হলে (x, y) এর মান কত?

সমাধান: 
x + 4y = 14.............(1)
7x - 3y = 5..............(2)

(1) × 3 + (2) × 4 ⇒
3x + 12y + 28x - 12y = 42 + 20
31x = 62
x = 2

(1) ⇒ 
x + 4y = 14
2 + 4y = 14
4y = 14 - 2
4y = 12
y = 3

(x, y) = (2,3)
১০.
যদি x2 + mx + 3 = 0 এর মূল দুটি সমান হয় তবে m এর মান কত?
  1. 3√2
  2. 2√3
  3. 3√3
  4. 4√2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + mx + 3 = 0 এর মূল দুটি সমান হয় তবে m এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
 x2 + mx + 3 = 0 
যেহেতু মূলদ্বয় বাস্তব ও সমান, সুতরাং নিশ্চয়ক হবে b2 - 4ac = 0 হবে। 

∴ (m)2 - 4.1.3 = 0 
বা, m2 - 12 = 0 
বা, m2 = 12
বা, m = √12
∴ m = 2√3
১১.
শাহিক ২৪০ টাকায় কতকগুলো কলম কিনল। সে যদি ঐ টাকায় একটি কলম বেশি পেতো তবে প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনল?
  1. ক) ২০
  2. খ) ১৫
  3. গ) ২৫
  4. ঘ) ৩০
ব্যাখ্যা

ধরি,
সে কলম কিনেছিলো x টি
প্রতিটি কলমের দাম= 240/x টাকা
আবার,
১ টি কলম বেশি পেলে কলমের দাম= 240/(x+1) টাকা

প্রশ্নমতে,
240/x-240/(x+1) = 1
⇒ (240x+240-240x)/x(x+1) = 1
⇒ x²+x = 240
⇒ x²+16x-15x-240 = 0
⇒ x(x+16)-15(x+16) = 0
⇒ (x-15)(x+16) = 0
Either, x-15 = 0 or, x+16 = 0
∴ x=15 | ∴ x=-16(Which is not acceptable)
∴ সে 15টি কলম কিনেছিলো।

১২.
9x2 - 30x + 25 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কী?
  1. বাস্তব, অসমান ও মূলদ
  2. বাস্তব ও সমান
  3. বাস্তব মূল নেই
  4. বাস্তব, অসমান ও অমূলদ
ব্যাখ্যা

প্রশ্ন: 9x2 - 30x + 25 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কী?

সমাধান:
9x2 - 30x + 25 = 0
এখানে,
a = x2 এর সহগ = 9
b = x এর সহগ = - 30
c = ধ্রুবক = 25
নিশ্চায়ক = b2 - 4ac
= (- 30)2 - 4 × 9 × 25
= 900 - 900
= 0
নিশ্চায়ক = 0 হলে, মূল দুইটি বাস্তব ও পরস্পর সমান হবে।
∴ মূলদ্বয় বাস্তব ও সমান।

উল্লেখ্য:
• b2 - 4ac > 0 এবং পূর্ণবর্গ হলে মূলদ্বয় বাস্তব, অসমান ও মূলদ।
• b2 - 4ac > 0 কিন্তু পূর্ণবর্গ নয় মূলদ্বয় বাস্তব, অসমান ও অমূলদ।
• b2 - 4ac = 0 হলে মূলদ্বয় বাস্তব ও সমান।
• b2 - 4ac < 0 হলে বাস্তব মূল নেই (কাল্পনিক মূল)।

সঠিক উত্তর: খ) বাস্তব ও সমান

১৩.
6/(x - 7) = 1/(x - 2) এ x এর মান কত?
  1. ক) 0
  2. খ) 1
  3. গ) -1
  4. ঘ) 2
ব্যাখ্যা
6/(x - 7) = 1/(x - 2)
⇒ 6x - 12 = x - 7
⇒ 5x = 5
⇒ x = 1
১৪.
(5x/6) + 4 এবং (x/3) + 12 পরস্পর সমান হলে x এর মান কত?
  1. 16
  2. 21
  3. 14
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: (5x/6) + 4 এবং (x/3) + 12 পরস্পর সমান হলে x এর মান কত? 

সমাধান: 
(5x/6) + 4 =  (x/3) + 12 
⇒ (5x/6) - (x/3) = 12 - 4 
⇒ (5x - 2x)/6 = 8 
⇒ 3x/6 = 8 
⇒ x/2 = 8 
⇒ x = 8 × 2 
∴ x = 16

১৫.
x এর মান কত হলে 2x + 17 = 29 - 4x হবে?
  1. 1
  2. 3
  3. 2
  4. - 2
ব্যাখ্যা
প্রশ্ন: x এর মান কত হলে 2x + 17 = 29 - 4x হবে?

সমাধান:
2x + 17 = 29 - 4x
6x = 29 - 17
6x  = 12
x = 2

∴ x এর মান 2 হলে, 2x + 17 = 29 - 4x
১৬.
  1. ক) a2
  2. খ) 1
  3. গ) a
  4. ঘ) 1/a
ব্যাখ্যা
প্রশ্ন:


সমাধান:
a ÷ [2b - {3c - (a - 2b + 3c)}]
= a ÷ [2b - {3c - a + 2b - 3c}]
= a ÷ [2b - { - a + 2b}]
= a ÷ [2b + a - 2b]
= a ÷ a
= 1
১৭.
একটি ট্রেন ঘণ্টায় 30 কি.মি. বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছাল। ট্রেনটির বেগ ঘণ্টায় 25 কি.মি. হলে 10 মিনিট সময় বেশি লাগত। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত?
  1. 22.2 কি.মি.
  2. 32 কি.মি.
  3. 28 কি.মি.
  4. 25 কি.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ট্রেন ঘণ্টায় 30 কি.মি. বেগে চলে কমলাপুর স্টেশন থেকে নারায়ণগঞ্জ স্টেশনে পৌঁছাল। ট্রেনটির বেগ ঘণ্টায় 25 কি.মি. হলে 10 মিনিট সময় বেশি লাগত। দুই স্টেশনের মধ্যে দূরত্ব কত?

সমাধান:
ধরি, কমলাপুর থেকে নারায়ণগঞ্জের দূরত্ব = d কি.মি.

তাহলে, বেগ ৩০ কি.মি./ঘণ্টা হলে, সময় লাগে = d/30 ঘণ্টা
এবং বেগ ২৫ কি.মি./ঘণ্টা হলে, সময় লাগে = d/25 ঘণ্টা

আবার, 
25 কি.মি./ঘণ্টা বেগে চললে 10 মিনিট বেশি সময় লাগে।
∴ 10 মিনিট = 10/60 = 1/6 ঘণ্টা

প্রশ্নানুসারে,
(d/25) - (d/30) = 1/6
⇒ (6d - 5d)/150 = 1/6
⇒ d/150 = 1/6
⇒ d = 150 × (1/6)
∴ d = 25 কি.মি.

সুতরাং, দুই স্টেশনের মধ্যে দূরত্ব 25 কিলোমিটার। 

১৮.
ax3 + ax + 10 = 0 এর একটি মূল 2 হলে a এর মান কত?
  1. ক) -2
  2. খ) -1
  3. গ) 0
  4. ঘ) 1
ব্যাখ্যা

যেহেতু, সমীকরনটির একটি মূল ২
∴ a(2)3 + a.2 + 10 = 0
বা, 8a + 2a + 10 = 0
বা, 10a + 10 = 0
বা, a + 1 = 0
∴ a = -1

১৯.
3x - 4y = 0, 2x - 3y = - 1 হলে (x, y) এর মান কত?
  1. ক) (3,2)
  2. খ) (4,3)
  3. গ) (5,4)
  4. ঘ) (6,4)
ব্যাখ্যা
প্রশ্ন: 3x - 4y = 0, 2x - 3y = - 1 হলে (x, y) এর মান কত?

সমাধান: 
3x - 4y = 0................(1)
2x - 3y = - 1................(2)

(1) × 3 - (2) × 4 ⇒
9x - 12y - 8x + 12y = 0 + 4
x = 4

x এর (1) নং এ বসিয়ে পাই,
3 × 4 - 4y = 0
12 - 4y = 0
4y = 12
y = 3

নির্ণেয় সমাধান (x, y) = (4,3)
২০.
যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত?
  1. - 9
  2. 18
  3. 27
  4. - 27
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x = - 3 হয়, তবে (-3x2) এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
x = - 3 

এখন, 
- 3x2 
= - 3 × (- 3)
= - 3 × 9 
= - 27
২১.
দুটি সংখ্যার সমষ্টি 22 এবং তাদের বর্গের সমষ্টি 404। তাদের গুণফল কত? 
  1. ক) 80
  2. খ) 40
  3. গ) 44
  4. ঘ) 46
ব্যাখ্যা
মনেকরি, 
সংখ্যাগুলো x  ও y 

 প্রশ্নমতে, 
x + y = 22 
x2 +y2 = 404 

 আমরা জানি, 
(x + y)2 =  x2 +y2 + 2xy 
222 = 404 + 2xy 
2xy = 484 - 404 
2xy = 80 
xy = 40 
২২.
রাহিমের বর্তমান বয়স তার মায়ের বয়সের দুই পঞ্চমাংশ। 10 বছর পর তার বয়স, তার মায়ের বয়সের অর্ধেক হবে। 5 বছর পর তার মায়ের বয়স কত হবে?
  1. 50
  2. 55
  3. 45
  4. 60
ব্যাখ্যা

প্রশ্ন: রাহিমের বর্তমান বয়স তার মায়ের বয়সের দুই পঞ্চমাংশ। 10 বছর পর তার বয়স, তার মায়ের বয়সের অর্ধেক হবে। 5 বছর পর তার মায়ের বয়স কত হবে?

সমাধান:
ধরি,
মায়ের বর্তমান বয়স x বছর
∴ রাহিমের বর্তমান বয়স = 2x/5 বছর

∴ 10 বছর পর তার মায়ের বয়স = (x + 10) বছর
 10 বছর পর রাহিমের বয়স = (2x/5) + 10 বছর

প্রশ্নমতে,
(x + 10)/2 = (2x/5) + 10
⇒ (x + 10)/2 = (2x + 50)/5
⇒ 5(x + 10) = 2(2x + 50)
⇒ 5x + 50 = 4x + 100
⇒ 5x - 4x = 100 - 50
∴ x = 50

∴ মায়ের বর্তমান বয়স 50 বছর
∴ 5 বছর পর তার মায়ের বয়স = 50 + 5 = 55 বছর

২৩.
(x/2) + (y/2) = 3, (x/2) - (y/2) = 1 সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?
  1. ক) (2,1)
  2. খ) (6,3)
  3. গ) (4,2)
  4. ঘ) (8,6)
ব্যাখ্যা
দেয়া আছে,
(x/2) + (y/2) = 3..................(1)
(x/2) - (y/2) = 1....................(2)

(1) নং + (2)নং যোগ করে পাই,
(x/2) + (y/2) + (x/2) - (y/2) = 3 + 1
(x/2) +(x/2) = 4
(x + x)/2 = 4
2x/2 = 4 
x = 4 

(1)নং সমীকরণে x এর মান বসিয়ে পাই,
(x/2) + (y/2) = 3
4/2 + (y/2) = 3
2 +  (y/2) = 3
y/2 = 3 - 2
y/2 = 1 
y = 2 

নির্ণেয় সমাধান (x,y) = (4,2)
২৪.
যদি 2/x = 4 এবং 2/y = 8 হয়, তবে x - y = কত? 
  1. ক) 1/2
  2. খ) 1/4 
  3. গ) 3/4
  4. ঘ) 1/3
ব্যাখ্যা
দেওয়া আছে, 
2/x = 4 
4x = 2 
x = 2/4 
x = 1/2


2/y = 8
8y = 2
y = 2/8
y = 1/4 

x - y = (1/2) - (1/4)
        = (2 - 1)/4
         = 1/4 
২৫.
বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে, বেঞ্চে ৬ জন করে বসানো হলে ২টি বেঞ্চ ফাঁকা থাকে। যদি ৫ জন করে বসানো হয়, ৬ জনকে দাঁড়াতে হবে। শ্রেণির মোট ছাত্রী সংখ্যা কত?
  1. ৬৮ জন
  2. ৯৬ জন
  3. ৫২ জন
  4. ৭৮ জন
ব্যাখ্যা

প্রশ্ন: বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে, বেঞ্চে ৬ জন করে বসানো হলে ২টি বেঞ্চ ফাঁকা থাকে। যদি ৫ জন করে বসানো হয়, ৬ জনকে দাঁড়াতে হবে। শ্রেণির মোট ছাত্রী সংখ্যা কত?

সমাধান: 
ধরি, বেঞ্চ সংখ্যা ক 

একটি বালিকা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে প্রতিবেঞ্চে ৬ জন করে ছাত্রী বসালে ২ টি বেঞ্চ খালি থাকে।
ছাত্রী সংখ্যা = (ক - ২) × ৬ জন 

প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্রী বসালে ৬ জন ছাত্রীকে দাঁড়িয়ে থাকতে হয়।
ছাত্রী সংখ্যা = ৫ক + ৬ 

প্রশ্নমতে, 
৫ক + ৬ = (ক - ২) × ৬
⇒ ৫ক + ৬ = ৬ক - ১২
⇒ ৬ক - ৫ক = ১২ + ৬
∴ ক = ১৮ 

অতএব, ছাত্রী সংখ্যা = (৫ × ১৮) + ৬
= ৯০ + ৬ 
= ৯৬ জন

২৬.
x2 + tx + 12 = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে t এর মান কত?
  1. - 3
  2. 9
  3. - 7
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + tx + 12 = 0 সমীকরণের একটি মূল যদি 3 হয়, তাহলে t এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = 3
অর্থাৎ, x = 3

এখন,
x2 + tx + 12 = 0
⇒ (3)2 + 3 × t + 12 = 0
⇒ 9 + 3t + 12 = 0
⇒ 21 + 3t = 0
⇒ 3t = - 21
⇒ t = - 21/3
∴ t = - 7
২৭.
7x / 5 + 5 এবং 5x / 2 - 3 পরস্পর সমান হলে, x = ? 
  1. 60/13
  2. 50/9
  3. 80/11
  4. 40/11
ব্যাখ্যা
7x / 5 + 5 = 5x / 2 - 3
or, 7x / 5 - 5x / 2 = - 3 - 5
or, (14x - 25x) / 10 = - 8
or, - 11x = - 80
or, x = 80/11
২৮.
2a + b = 5 এবং 3a + b = 8 হলে (a, b) = কত?
  1. (3, -1)
  2. (-2, 1)
  3. (2, 3)
  4. (-4, 2)
ব্যাখ্যা

প্রশ্ন: 2a + b = 5 এবং 3a + b = 8 হলে (a, b) = কত?

সমাধান:
দেওয়া আছে,
2a + b = 5 ......... (1)
3a + b = 8 ....... (2)

(1) নং - (2) নং ⇒
2a + b - 3a - b = 5 - 8
⇒ - a = - 3
∴ a = 3

(1) নং এ a এর মান বসিয়ে,
2 × 3 + b = 5
⇒ 6 + b = 5
⇒ b = 5 - 6
∴ b = - 1

∴ (a, b) = (3, -1)

২৯.
30 জন ছাত্রের গড় বয়স 9 বছর। তাদের শিক্ষকের বয়সও অন্তর্ভুক্ত করা হলে বয়সের গড় হয় 10 বছর। শিক্ষকের বয়স কত?
  1. ক) 35
  2. খ) 38
  3. গ) 40
  4. ঘ) 45
ব্যাখ্যা

30 জন ছাত্রের মোট বয়স = (30×9) = 270 বছর
শিক্ষক সহ 31 জনের মোট বয়স = (31×10) = 310 বছর
∴ শিক্ষকের বয়স (310-270) = 40 বছর

৩০.
একটি সংখ্যা ৫৬০ থেকে যত কম ৩৮০ থেকে তার সাড়ে তিনগুণ বেশী। সংখ্যাটি কত?
  1. ক) ৪৫০
  2. খ) ৪৭০
  3. গ) ৫২০
  4. ঘ) ৫০০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি  560 থেকে x কম
এবং 380 থেকে 3.5x বেশি 
প্রশ্নমতে,
560 - x = 380 + 3.5x
বা, 4.5x = 560 - 380
বা, x = 180/4.5 
বা, x = 40 
∴ সংখ্যাটি = 560 - 40 = 520

৩১.
একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা 60 জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 20 টাকা। মোট ভাড়া আদায় 2240 টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?
  1. 30 জন
  2. 34 জন
  3. 40 জন
  4. 54 জন
ব্যাখ্যা

প্রশ্ন: একটি লঞ্চে মোট যাত্রী সংখ্যা 60 জন। কেবিনের ভাড়া ডেকের ভাড়ার তিনগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 20 টাকা। মোট ভাড়া আদায় 2240 টাকা হলে, ডেকের যাত্রী সংখ্যা কত?

সমাধান:
ধরি,
ডেকের যাত্রী সংখ্যা = x জন
∴ কেবিনের যাত্রী সংখ্যা = 60 - x জন

ডেকের ভাড়া মাথাপিছু = 20 টাকা
∴ কেবিনের ভাড়া = 20 × 3 = 60 টাকা

প্রশ্নমতে,
20x + 60(60 - x) = 2240
⇒ 20x + 3600 - 60x = 2240
⇒ 3600 - 40x = 2240
⇒ 40x = 3600 - 2240
⇒ 40x = 1360
⇒ x = 34

∴ ডেকের যাত্রী সংখ্যা = 34 জন

৩২.
একজন ছাত্র 5 টাকা দরে x টি পেন্সিল এবং 8 টাকা দরে (x + 4) টি খাতা কিনেছে। মোট মূল্য 97 অনূর্ধ্ব টাকা হলে, সর্বাধিক কয়টি পেন্সিল কিনেছে?
  1. ক) x ≥ 5
  2. খ) x > 5
  3. গ) x ≤ 5
  4. ঘ) x >> 5
ব্যাখ্যা

X টি পেন্সিলের দাাম 5x টাকা এবং (x + 4) টি খাতার দাম টাকা 8(x + 4)
প্রশ্নমতে,
5x + 8(x + 4) ≤ 97
13x ≤ 97 – 32
13x ≤ 65
x ≤ 65/13
x ≤ 5
সর্বাধিক 5 টি পেন্সিল কিনেছে

৩৩.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৯ অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৩৬
  2. খ) ৮১
  3. গ) ৪৫
  4. ঘ) ২৭
ব্যাখ্যা
ধরি,
দশক স্থানীয় অঙ্ক x 
একক স্থানীয় অঙ্ক ৯ - x
সংখ্যাটি=১০x + ৯ - x = ৯x + ৯

অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে দাঁড়ায় ১o(৯ - x) + x
                                                       = ৯০ - ১০x + x
                                                       = ৯০ - ৯x 

প্রশ্নমতে,
৯০ - ৯x  = ৯x + ৯ + ২৭ 
৯০ - ৩৬ = ৯x + ৯x 
 ৫৪ = ১৮x 
x = ৫৪/১৮
x = ৩

সংখ্যাটি = ৯x + ৯
               = ৯ × ৩ + ৯ = ২৭ + ৯ = ৩৬
৩৪.
(3/2)x = 2/3 হলে, x = ?
  1. ক) 1
  2. খ) - 1
  3. গ) 2
  4. ঘ) - 2
ব্যাখ্যা
(3/2)x = 2/3
⇒ (2/3)-x = (2/3)1
⇒ - x = 1
∴ x = - 1
৩৫.
একটি ট্রেন ৫০ মাইল/ঘণ্টা বেগে ১০ মাইল ভ্রমণ করে। কত বেগে ফেরত আসলে তার আসা-যাওয়ার মোট সময় ২০ মিনিট হবে?
  1. ক) ৫৫ মাইল/ঘণ্টা
  2. খ) ৭৫ মাইল/ঘণ্টা  
  3. গ) ৬৫ মাইল/ঘণ্টা  
  4. ঘ) ৬০ মাইল/ঘণ্টা
ব্যাখ্যা
ধরি, 
ট্রেনটির ফেরত আসার বেগ = ক মাইল/ঘণ্টা 

প্রশ্নমতে,
(১০/৫০) + ১০/ক = ২০/৬০
১০(১/৫০) + (১/ক) = ১/৩
(১/৫০) + (১/ক) = ১/৩০
১/ক = (১/৩০) - (১/৫০)
১/ক = (৫ - ৩)/১৫০
১/ক = ২/১৫০ 
১/ক = ১/৭৫ 
ক = ৭৫

ট্রেনটির ফেরত আসার বেগ = ৭৫ মাইল/ঘণ্টা
৩৬.
x2 + px + 8 = 0 এর দুইটি মূল সমান হলে এবং p > 0 হয়, তবে p এর মান কত?
  1. 2√2
  2. 2
  3. 4
  4. 4√2
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + px + 8 = 0 এর দুইটি মূল সমান হলে এবং p > 0 হয়, তবে p এর মান কত?

সমাধান: 
দুইটি মূল সমান হলে নিশ্চায়ক শূন্য হবে।
∴ b2 - 4ac = 0
⇒ p2 - 4 × 1 × 8 = 0
⇒ p2 = 32
⇒ p = √32
∴ p = 4√2
৩৭.
x + 2y = 7, 2x + y = 8 সমীকরণদ্বয়ের সমাধান কোনটি?
  1. ক) (3, 3)
  2. খ) (3, 2)
  3. গ) (2, 2)
  4. ঘ) (1, 2)
ব্যাখ্যা
এখানে 
x + 2y = 7............. (1)
2x + y = 8 ............(2)

(2)নং × 2 - (1)নং  ⇒
4x + 2y - x - 2y = 16 - 7 
3x = 9
 x= 3

(1)নং সমীকরণ থেকে পাই 
3 + 2y = 7
2y = 7 - 3
2y = 4 
y = 2

নির্ণেয় সমাধান (x, y) = (3, 2)
৩৮.
সমাধান করুন:
  1. 15
  2. 16
  3. 30
  4. 31
ব্যাখ্যা
প্রশ্ন: সমাধান করুন:

সমাধান:
{(2x + 3)/5} + 2 = (x - 1)/2
বা, (2x + 3)/5 - (x - 1)/2 = - 2
বা, (4x + 6 - 5x + 5)/10 = - 2
বা, - x + 11 = - 20
বা, - x = - 20 - 11
∴ x = 31
৩৯.
(2x + y, 7) = (3, 3x - y) হলে, (x, y) এর মান কত?
  1. (2, 1)
  2. (2, -1)
  3. (- 2, 1)
  4. (- 2, -1)
ব্যাখ্যা
প্রশ্ন: (2x + y, 7) = (3, 3x - y) হলে, (x, y) এর মান কত?

সমাধান: 
2x + y = 3...........(i)
3x - y = 7............(ii)

(i) ও (ii) নং সমীকরণ যোগ করে পাই,
2x + 3x = 10
5x = 10
x = 2

(i) নং সমীকরণ হতে পাই,
(2 × 2) + y = 3
y = 3 - 4
y = - 1

∴ (x, y) = (2, -1)
৪০.
দুইটি সংখ্যার সমষ্টি 15 এবং গুণফল 54 । ছোট সংখ্যাটি কত?
  1. 9
  2. 3
  3. 5
  4. 6
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার সমষ্টি 15 এবং গুণফল 54 । ছোট সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
দুইটি সংখ্যা x এবং y   ; যেখানে x > y 

প্রশ্নমতে,
x + y = 15..........(1)
xy = 54

আমরা জানি,
⇒ (x - y)2 = (x + y)2 - 4xy
⇒ (x - y)2 = (15)2 - 4 × 54
⇒ (x - y)2 = 225 - 216
⇒ (x - y)2 = 9
⇒ x - y = √9
⇒ x - y = 3 ............(2)

এখন, (1) ও (2) বিয়োগ করে পাই,
⇒ x + y - (x - y) = 15 - 3
⇒ 2y = 12
⇒ y = 6

∴ ছোট সংখ্যাটি 6
৪১.
4x2 - 12x + 9 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?
  1. অবাস্তব ও অসমান
  2. বাস্তব ও অসমান
  3. বাস্তব ও সমান
  4. মূলদ ও অসমান
ব্যাখ্যা

প্রশ্ন: 4x2 - 12x + 9 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে, 4x2 - 12x + 9 = 0

এখানে, ax2 + bx + c= 0 সমীকরণের সাথে তুলনা করে পাই,
a = 4, b= - 12, c = 9

∴ নিশ্চায়ক = b2 - 4ac
= (- 12)2 - 4 × 4 × 9
= 144 - 144
= 0

যেহেতু, b2 - 4ac = 0, তাই সমীকরণটির মূলদ্বয় বাস্তব ও সমান।

• দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac < 0 হয়, তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
2. যদি b2 - 4ac = 0 হয়, তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
3. যদি b2 - 4ac > 0 হয়, তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
4. যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয়, তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।

৪২.
5x + 12 = 37 হলে, x - 4 = ?
  1. 1
  2. 0
  3. 2
  4. - 1
ব্যাখ্যা
প্রশ্ন: 5x + 12 = 37 হলে, x - 4 = ?

সমাধান:
5x + 12 = 37
5x = 37 - 12
5x = 25
x = 5

∴ x - 4 = 5 - 4 = 1
৪৩.
২ + [৭ - {৩ + (৪ - ৯ + ২)৩}] - এর মান কত? 
  1. ১২
  2. ১৫
  3. ১০
  4. ১১
ব্যাখ্যা

প্রশ্ন: ২ + [৭ - {৩ + (৪ - ৯ + ২)৩}] - এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
২ + [৭ - {৩ + (৪ - ৯ + ২)৩}]
= ২ + [৭ - {৩ + (-৩)৩}]
= ২ + [৭ - {৩ - ৯}]
= ২ + [৭ - (-৬)]
= ২ + (৭ + ৬)
= ২ + ১৩
= ১৫

৪৪.
2x - 3y = 7 এবং x + y = 6 হলে, (x, y) এর মান কত?
  1. (6, 6)
  2. (5, 1)
  3. (2, 2)
  4. (4, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 2x - 3y = 7 এবং x + y = 6 হলে, (x, y) এর মান কত?

সমাধান:
2x - 3y = 7 ............(i)
x + y = 6 ............(ii)

(ii) নং সমীকরণকে 3 দ্বারা গুণ করে (i) নং এর সাথে যোগ করে পাই,
2x - 3y + 3x + 3y = 7 + 18
⇒ 5x = 25
∴ x = 5

x এর মান (ii) নং হতে পাই,
5 + y = 6
⇒ y = 6 - 5
⇒ y = 1

∴ নির্ণেয় সমাধান (x, y) = (5, 1)
৪৫.
2টি শাড়ি ও 4টি শার্ট এর মূল্য 1200 টাকা । সমপরিমাণ টাকা দিয়ে কোনো ব্যক্তি 1টি শাড়ি ও 6টি শার্ট ক্রয় করতে পারে । যদি কোনো ব্যক্তি 15 টি শার্ট কিনতে চায়, তাহলে তাকে কত টাকা ব্যয় করতে হবে?
  1. 2050 টাকা
  2. 2250 টাকা
  3. 2150 টাকা
  4. 2200 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: 2টি শাড়ি ও 4টি শার্ট এর মূল্য 1200 টাকা । সমপরিমাণ টাকা দিয়ে কোনো ব্যক্তি 1টি শাড়ি ও 6টি শার্ট ক্রয় করতে পারে । যদি কোনো ব্যক্তি 15 টি শার্ট কিনতে চায়, তাহলে তাকে কত টাকা ব্যয় করতে হবে?

সমাধান:
ধরি,
১টি শাড়ির মূল্য = x
১টি শার্টের মূল্য = y
শর্তেমতে,
2x + 4y = 1200............ (1)
x + 6y = 1200...............(2)
(2) নং কে 2 দ্বারা গুণ করে পাই,
2x + 12y = 2400.......... (3)

এখন, (3) - (1)
2x + 12y = 2400
2x + 4y = 1200
8y = 1200
⇒ y = 1200/8
∴ y = 150
∴ 15 টি শার্ট কিনতে ব্যয় করতে হবে = (15 × 150) = 2250 টাকা
৪৬.
দুইটি সংখ্যার প্রথমটির 5গুণ থেকে দ্বিতীয়টির 3গুণ বিয়োগ করলে 9 হয় এবং প্রথমটির 3গুণ থেকে দ্বিতীয়টির 5গুণ বিয়োগ করলে -1 হয়। সংখ্যা দুইটি কত? 
  1. ক) 3 এবং 2
  2. খ) 2 এবং 4
  3. গ) 3 এবং 5
  4. ঘ) 5 এবং 4
ব্যাখ্যা
ধরি,
প্রথম সংখ্যাটি x 
দ্বিতীয় সংখ্যাটি y 

প্রশ্নমতে,
5x - 3y = 9........(1)
3x - 5y = - 1...........(2)

(1) × 5 - (2) × 3 ⇒
25x - 15y - 9x + 15y = 45 + 3
16x = 48 
x = 48/16 
x = 3 

(1) নং হতে পাই -
5 × 3 - 3y = 9 
15 - 3y = 9
- 3y = 9 - 15 
- 3y = - 6
y = 6/3 
y = 2
৪৭.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3। লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/3 এর সমান। ভগ্নাংশটি কত?
  1. 5/8
  2. 4/7
  3. 7/10
  4. 8/11
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3। লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/3 এর সমান। ভগ্নাংশটি কত?

সমাধান:
ধরি,
ভগ্নাংশের লব = x
ভগ্নাংশের হর = x + 3

ভগ্নাংশটি = x/(x + 3)

প্রশ্নমতে,
(x - 1)/(x + 3 + 2) = 1/3
⇒ (x - 1)/(x + 5) = 1/3
⇒ 3x - 3 = x + 5
⇒ 3x - x = 5 + 3
⇒ 2x = 8
⇒ x = 4

∴ ভগ্নাংশটি = 4/(4 + 3) = 4/7
৪৮.
a - [a - (a + 1)] = কত?
  1. a + 1
  2. a - 1
  3. 1
  4. a
ব্যাখ্যা
প্রশ্ন: a - [a - (a + 1)] = কত?

সমাধান:
a - [a - (a + 1)] 
= a - [a - a - 1]
= a - a + a + 1
= a + 1
৪৯.
যদি 2y = 2x − 4 এবং 4x − 5y = 3 হয়, তাহলে x ও y এর মান কত? 
  1. x = 5 এবং y = 7
  2. x = 3 এবং y = 7
  3. x = 2 এবং y = 5
  4. x = 7 এবং y = 5
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 2y = 2x − 4 এবং 4x − 5y = 3 হয়, তাহলে x ও y এর মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
2y = 2x − 4 
বা, 2y = 2 (x − 2) 
বা, y = 2 (x − 2)/2 
∴ y = x − 2 ............... (¡) 

আবার, 
4x − 5y = 3 
বা, 4x − 5(x − 2) = 3  [y এর মান বসিয়ে] 
বা, 4x − 5x + 10 = 3 
বা, − x = 3 - 10 
বা, − x = − 7 
∴ x = 7 

x এর মান (¡) নং সমীকরণে বসিয়ে পাই, 
y = 7 − 2 
∴ y = 5 

∴ নির্ণেয় মান = (x = 7 এবং y = 5) । 

৫০.
যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y এর মান কত? 
  1. 3
  2. - 3
  3. 0
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: যদি 5xy + 28x - 2 = 0 এবং y = - 4 হয়, তাহলে 4x + y এর মান কত? 

সমাধান: 
5xy + 28x - 2 = 0
বা, 5x × (- 4) + 28x - 2 = 0   [∴ y = - 4]
বা, - 20x + 28x - 2 = 0
বা, 8x - 2 = 0
বা, 8x = 2
বা, x = 2/8
∴ x = 1/4 

∴ 4x + y = 4 × (1/4) + (- 4)
= 1 - 4
= - 3  । 

৫১.
দুই অংক বিশিষ্ট সংখ্যার অংকদ্বয়ের অন্তর ৪। সংখ্যাটির অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায়, তার ও মূল সংখ্যার যোগফল ১১০ হলে সংখ্যাটি কত?
  1. ক) ৬২
  2. খ) ৭৩
  3. গ) ৯৫
  4. ঘ) ৮৪
ব্যাখ্যা
সমাধান: 
ধরি,
দশক স্থানীয় অংক = x + 4
একক স্থানীয় অংক = x

সংখ্যাটি = 10(x + 4) +x
= 10x + 40 + x
= 11x + 40

অংকদ্বয় স্থান বিনিময় করলে পাওয়া যায় = 10x + x + 4 = 11x + 4


প্রশ্নমতে,
11x + 40 + 11x + 4 = 110 
বা, 22x + 44 = 110
বা, 22x = 110 - 44
বা,22x = 66
বা, x = 3


সংখ্যাটি= 11x + 40
= 11 × 3 + 40 
= 33 +40 
= 73
৫২.
নিচের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ক) ax² + bx² + c = 0
  2. খ) y² = ax
  3. গ) x² + y² = 16
  4. ঘ) y² = 2x+7
ব্যাখ্যা

আমরা জানি, বৃত্তের সমীকরণ (x-p)² + (y-q)² = r²
যেখানে, (p,q) বৃত্তের কেন্দ্র এবং r ব্যাসার্ধ। (p,q) = (0,0) এবং r = 4 হলে বৃত্তের সমীকরণ দাঁড়ায় -
x² + y² = 16

৫৩.
(2 + a) + 3 = 3(a + 2) হলে a এর মান কত?
  1. - 1/2
  2. 1/2
  3. 2
  4. 1
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + a) + 3 = 3(a + 2) হলে a এর মান কত?

সমাধান:
(2 + a) + 3 = 3(a + 2)
বা, 2 + a + 3 = 3a + 6
বা, 3a + 6 = a  + 5
বা, 3a - a = 5 - 6
বা, 2a = - 1
∴ a = - 1/2
৫৪.
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্র বসলে ৪টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?
  1. ৩২ টি
  2. ২৪ টি
  3. ৩৪ টি
  4. ২৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্র বসলে ৪টি বেঞ্চ খালি থাকে। আবার, প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়। শ্রেণির বেঞ্চ সংখ্যা কত?

সমাধান:
ধরি,
বেঞ্চ সংখ্যা 'ক' টি
একটি শ্রেণির প্রতি বেঞ্চে ৬ জন করে ছাত্র বসলে ৪ টি বেঞ্চ খালি থাকে।

∴ ছাত্রসংখ্যা (ক - ৪) × ৬ জন

আবার,
প্রতি বেঞ্চে ৫ জন করে ছাত্র বসালে ১০ জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয়।

∴ ছাত্রসংখ্যা = ৫ক + ১০ জন

প্রশ্নমতে,
(ক - ৪) × ৬ = ৫ক + ১০
⇒ ৬ক - ২৪ = ৫ক + ১০
⇒ ৬ক - ৫ক = ১০ + ২৪ 
∴ ক = ৩৪

সুতরাং শ্রেণির বেঞ্চ সংখ্যা = ৩৪ টি।
৫৫.
একটি ভগ্নাংশের লব ও হর প্রত্যেকটির সাথে 1 যোগ করলে ভগ্নাংশটি 4/5 হবে। আবার লব ও হরের প্রত্যেকটি থেকে 5 বিয়োগ করলে ভগ্নাংশটি 1/2 হবে। ভগ্নাংশটি নির্ণয় করুন।
  1. ক) 7/9
  2. খ) 3/4
  3. গ) 7/10
  4. ঘ) 5/8
ব্যাখ্যা
মনেকরি,
ভগ্নাংশটির লব= x
ভগ্নাংশটির হর=y 
ভগ্নাংশটি = x/y

১ম শর্তমতে 
(x + 1)/(y + 1) = 4/5
5x + 5 = 4y + 4
5x - 4y = 4 - 5 
5x - 4y = - 1 .................... (1)

(x - 5)/(y - 5) = 1/2
2x - 10 = y - 5 
2x - y = - 5 + 10 
2x - y = 5 
y = 2x - 5 ...................(2)

(1) নং সমীকরণ হতে পাই, 
5x - 4(2x - 5) = - 1
5x - 8x + 20 = - 1
- 3x = - 21 
x = 7
(2) নং সমীকরণ হতে পাই,
y = 2 × 7 - 5 
   = 14 - 5
   = 9

ভগ্নাংশটি = 7/9
৫৬.
x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?
  1. 3, 4
  2. 3, -4
  3. -3, 4
  4. -3, -4
ব্যাখ্যা

প্রশ্ন: x2 - x - 12 = 0 সমীকরণের মূলদ্বয় নিচের কোনটি?

সমাধান:
দেওয়া আছে,
x2 - x - 12 = 0

∴ x2 - x - 12
= x2 - 4x + 3x - 12
= x(x - 4) + 3(x - 4)
= (x - 4)(x + 3)

⇒ x - 4 = 0 অথবা x + 3 = 0
⇒ x = 4 অথবা x = -3

অতএব, সমীকরণের মূলদ্বয় হলো -3 এবং 4

সঠিক উত্তর:
গ) -3, 4

৫৭.
2(a2 - 9) + 9a = 0 সমীকরণে a এর মান কত?
  1. ক) - 3 এবং 5/2
  2. খ) - 5 এবং 5/3
  3. গ) - 4 এবং 1/2
  4. ঘ) - 6 এবং 3/2
ব্যাখ্যা
প্রশ্ন: 2(a2 - 9) + 9a = 0 সমীকরণে a এর মান কত?

সমাধান: 
2(a2 - 9) + 9a = 0 
2a2 - 18 + 9a =0
2a2 + 9a - 18 = 0
2a2 + 12a - 3a - 18 = 0
2a(a + 6) - 3(a + 6) = 0
(a + 6) (2a - 3) = 0
হয়                             অথবা 
a + 6 = 0                     2a - 3 = 0
a = - 6                           a = 3/2
৫৮.
x = 2, y = 4 হলে 7x - 3y = ?
  1. ক) 2
  2. খ) 4
  3. গ) 7
  4. ঘ) 1
ব্যাখ্যা
প্রশ্ন: x = 2, y = 4 হলে 7x - 3y = ?

সমাধান: 
 x = 2, y = 4 

7x - 3y = 7 × 2 - 3 × 4 
            = 14 - 12 
            = 2
৫৯.
x + 6y = 16 এবং x = 2y হলে, x = ?
  1. ক) -4
  2. খ) 0
  3. গ) 2
  4. ঘ) 4
ব্যাখ্যা

x + 6y = 16
বা, 2y + 6y = 16 [যেহেতু, x = 2y]
বা, 8y = 16
বা, y = 2
∴ x = 4

৬০.
হলে x এর মান কত?
  1. ক) 41
  2. খ) 31
  3. গ) 21
  4. ঘ) 51
ব্যাখ্যা
প্রশ্ন: হলে x এর মান কত?

সমাধান:
{(2x + 3)/5} + 2 = (x - 1)/2
বা, (2x + 3)/5 - (x - 1)/2 = - 2
বা, (4x + 6 - 5x + 5)/10 = - 2
বা, - x + 11 = - 20
বা, - x = - 20 - 11
∴ x = 31
৬১.
দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যার 4গুণ বড় সংখ্যার 3 গুণের চেয়ে 5 কম। তাদের সমষ্টি তাদের অন্তরফলের 6 গুণের চেয়ে 6 বেশি। বড় সংখ্যাটি কত? 
  1. ক) 59
  2. খ) 57
  3. গ) 55
  4. ঘ) 51
ব্যাখ্যা
মনেকরি,
ছোট সংখ্যাটি x 
বড় সংখ্যাটি y 

১ম শর্তমতে
4x = 3y - 5
x = (3y - 5)/4 ................(1)

২য় শর্তমতে
x + y = 6(y - x) + 6
x + y = 6y - 6x + 6
x + 6x = 6y - y + 6
7x = 5y + 6
7{(3y - 5)/4} = 5y + 6
21y - 35 = 20y + 24 
21y - 20y = 24 + 35 
y = 59
৬২.
একটি সিনেমা হলে প্রতি সারিতে ৬ জন করে বসলে ৩টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৫ জন করে বসলে ১৫ জন দর্শকের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ সিনেমা হলে মোট দর্শক সংখ্যা কত?
  1. ১৮০ জন
  2. ২০০ জন
  3. ১৭৫ জন 
  4. ২১০ জন 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সিনেমা হলে প্রতি সারিতে ৬ জন করে বসলে ৩টি সারি খালি থাকে। কিন্তু প্রতি সারিতে ৫ জন করে বসলে ১৫ জন দর্শকের দাঁড়িয়ে থাকতে হয়। ঐ সিনেমা হলে মোট দর্শক সংখ্যা কত?

সমাধান: 
ধরি,
সারির সংখ্যা = ক টি
প্রতি সারিতে ৬ জন করে বসলে ৩টি সারি খালি থাকে।
∴ দর্শক সংখ্যা = (ক - ৩) × ৬ জন

আবার, 
প্রতি সারিতে ৫ জন করে বসলে ১৫ জন দর্শকের দাঁড়িয়ে থাকতে হয়।
∴ দর্শক সংখ্যা = ৫ক + ১৫ জন

প্রশ্নমতে,
(ক - ৩) × ৬ = ৫ক + ১৫
⇒ ৬ক - ১৮ = ৫ক + ১৫
⇒ ৬ক - ৫ক = ১৫ + ১৮
∴ ক = ৩৩

অতএব, সারির সংখ্যা ৩৩টি।
∴ দর্শক সংখ্যা = ৫ক + ১৫ জন
= (৫ × ৩৩) + ১৫ জন
= ১৬৫ + ১৫ জন
= ১৮০ জন

∴ ঐ সিনেমা হলে মোট দর্শক সংখ্যা হলো ১৮০ জন।

৬৩.
xy = 12 হলে, x + y এর সর্বোচ্চ মান কত?
  1. ক) 7
  2. খ) 8
  3. গ) 12
  4. ঘ) 13
ব্যাখ্যা

xy = 12 = 2×2×4
∴ (x, y) = (3, 4) অথবা (6, 2) অথবা (1, 12)
∴ x + y = 3 + 4 = 7 বা, 6 + 2 = 8 বা, 1 + 12 = 13
∴ x + y এর সর্বোচ্চ মান = 13

৬৪.
শফিক ২৪০ টাকায় কতগুলো কলম কিনলো। সে যদি ঐ টাকায় একটি কলম বেশী পেতো তার প্রতিটি কলমের দাম গড়ে ১ টাকা কম পড়তো। সে কতগুলো কলম কিনলো?
  1. ক) ১৫
  2. খ) ১৬
  3. গ) ১৮
  4. ঘ) ১৪
ব্যাখ্যা

ধরি, কলম কনেছিল ক টি, তাহলে প্রতিটি কলমের মূল্য ২৪০/ক
১টি কলম বেশী পেলে কলমের সংখ্যা হত (ক+১)
তখন, প্রতিটি কলমের মূল্য ২৪০/(ক+১)
প্রশ্নমতে,
(২৪০/ক) - ২৪০/(ক+১) = ১
ক = ১৫ বা, -১৬
∴ কলম কিনেছিলো ১৫টি।

৬৫.
a + b + c = 32 এবং a - b = c হয়, তাহলে a এর মান কত?
  1. 28
  2. 22
  3. 8
  4. 16
ব্যাখ্যা
প্রশ্ন: a + b + c = 32 এবং a - b = c হয়, তাহলে a এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
a + b + c = 32.............(১)
এবং
⇒ a - b = c
⇒ a = b + c .........(২)

(১) নং এ a এর মান বসিয়ে পাই,
⇒ a + b + c = 32
⇒ a + a = 32
⇒ 2a = 32
⇒ a = 32/2
∴ a = 16
৬৬.
একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3; লব থেকে 3 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/2 এর সমান। ভগ্নাংশটি কত?
  1. 7/9
  2. 9/11
  3. 11/14
  4. 13/15
ব্যাখ্যা
প্রশ্ন: একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর 3; লব থেকে 3 বিয়োগ ও হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/2 এর সমান। ভগ্নাংশটি কত?

সমাধান: 
মনেকরি,
ভগ্নাংশের লব x 
ভগ্নাংশের হর  x + 3

ভগ্নাংশটি = x /(x + 3)

প্রশ্নমতে,
 (x - 3)/(x + 2 + 3) = 1/2
2x - 6 = x + 5
2x - x = 6 + 5
x = 11

ভগ্নাংশটি = 11/14
৬৭.
(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২) = ?
  1. ক) ০
  2. খ) ১
  3. গ) ৪
  4. ঘ) ৭
ব্যাখ্যা

(৯ + ৩) ÷ ৩ × ২ - (৭ - ৩ × ২)
= ১২ ÷ ৩ × ২ - (৭ - ৬)
= ৪ × ২ - ১
= ৮ - ১
= ৭

৬৮.
যদি গুণ অর্থ '÷', বিয়োগ অর্থ '×', ভাগ অর্থ '+' এবং যোগ অর্থ '-' তবে (৩ - ১৫ ÷ ১৮) × ৭ + ৬ = কত? 
  1. ক) ৪
  2. খ) ৩
  3. গ) ২
  4. ঘ) ৫
ব্যাখ্যা
(৩ - ১৫ ÷ ১৮) × ৭ + ৬ এর
শর্তসাপেক্ষ চিহ্ন পরিবর্তন করে পাই 
= (৩ × ১৫ + ১৮ ) ÷ ৭ - ৬
= (৪৫ + ১৮) ÷ ৭ - ৬
= ৬৩ ÷ ৭- ৬
= ৯ - ৬
= ৩
৬৯.
x - y = 7, xy = 8 হলে, x + y =? 
  1. 3
  2. 5
  3. 7
  4. 9
ব্যাখ্যা
প্রশ্ন: x - y = 7, xy = 8 হলে, x + y =? 

সমাধান:
(x + y)2 = (x - y)2 + 4xy
= 72 + (4 × 8)
= 49 + 32
= 81

∴ x + y = 9
৭০.
a-{a-(a+1)} = কত?
  1. ক) a-1
  2. খ) 1
  3. গ) a
  4. ঘ) a+1
ব্যাখ্যা

a-{a-(a+1)}
= a-{a-a-1}
= a+1

৭১.
কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দেয়াতে ৫০,০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?
  1. ৩০ জন
  2. ৯০ জন
  3. ৫০ জন
  4. ৬০ জন
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শ্রেণীতে যতজন শিক্ষার্থী তাদের প্রত্যেকে ততটি করে ২০ টাকা চাঁদা দেয়াতে ৫০,০০০ টাকা সংগৃহীত হলো। উক্ত শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত?

সমাধান: 
ধরি, শিক্ষার্থী সংখ্যা x  জন। 
প্রত্যেকে চাঁদা দেয় 20x টাকা 

প্রশ্নমতে, 
x × 20x = 50000 
⇒ 20x2 = 50000
⇒ x2 = 50000/20 = 2500 
⇒ x = √2500 = 50 

∴ শিক্ষার্থী সংখ্যা ৫০  জন।
৭২.
x2 - 4x + k = 0  সমীকরণের মূলদ্বয় একটি অপরটির বিপরীত হলে k এর মান কত?
  1. ক) 1
  2. খ) 0
  3. গ) -1
  4. ঘ) 2
ব্যাখ্যা
x2 - 4x + k = 0 সমীকরণের মুলদ্বয় a ও 1/a 

আমরা জানি,
a(1/a) = ধ্রুবক পদ/x2 এর সহগ 
1= k/1
1 = k 
k = 1
৭৩.
আব্দুল করিম আব্দুর রহিমের চাইতে ৩ বছরের ছোট। আফজালের বয়স আব্দুল করিমের বয়স থেকে ২ বছর কম। মুমিনের বয়স যখন ৫ তখন আব্দুল করিম জন্মেছে। তাদের মধ্যে জ্যেষ্ঠতমের বয়স ৫২ হলে আফজালের বয়স কত?
  1. ক) ৫৪ বছর
  2. খ) ৪৫ বছর
  3. গ) ৫০ বছর
  4. ঘ) ৪৩ বছর
ব্যাখ্যা

ধরি,
রহিমের বয়স = ক বছর
∴ করিমের বয়স = (ক - ৩) বছর।
আফজালের বয়স = (ক - ৩ - ২) বছর।
= (ক - ৫) বছর।
এবং মুমিনের বয়স = (ক - ৩ + ৫) বছর।
= (ক + ২) বছর।
প্রশ্নমতে,
ক + ২ = ৫২
∴ ক = ৫০
∴ আফজালের বয়স = (৫০ - ৫) বছর।
= ৪৫ বছর।

৭৪.
3a + 4b = 14 এবং 4a - 3b = 2 হলে (a, b) = কত?
  1. (1, 3)
  2. (2, 3)
  3. (2, 2)
  4. (3, 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 3a + 4b = 14 এবং 4a - 3b = 2 হলে (a, b) = কত?

সমাধান:
3a + 4b = 14 .........(1)
4a - 3b = 2 ...........(2)

{(1) × 3} + {(2) × 4} ⇒
9a + 12b + 16a - 12b = 42 +8
⇒ 25a = 50
∴ a = 2

a এর মান (1) নং এ বসাই,
4b = 14 - (3 × 2)
∴ b = (14 - 6)/4 = 2

∴(a, b) = (2, 2)
৭৫.
  1. 5/7
  2. 11/7
  3. 7/5
  4. 7/15
ব্যাখ্যা

প্রশ্ন:  

সমাধান:

৭৬.
পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 550 হলে শেষ 5টির যোগফল কত?
  1. 560
  2. 565
  3. 570
  4. 575
ব্যাখ্যা

দেওয়া আছে, পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 550
সুতরাং গড় = 550 ÷ 5 = 110
সুতরাং সংখ্যাগুলো হলো 108, 109 110, 111, 112, (যেহেতু বিজোড় সংখ্যক ক্রমিক সংখ্যার গড় সর্বদা মধ্যম সংখ্যা)।
অতএব, পরবর্তী 5টি সংখ্যার যোগফল = 113 + 114 + 115 + 116 + 117 = 575।

৭৭.
a2 - 4a + c = 0 সমীকরণের একটি মূল যদি 5 হয়, তাহলে c এর মান কত?
  1. - 2
  2. 3
  3. - 5
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: a2 - 4a + c = 0 সমীকরণের একটি মূল যদি 5 হয়, তাহলে c এর মান কত?

সমাধান:
এখানে,
একটি মূল = 5
∴ a = 5

এখন,
a2 - 4a + c = 0
⇒ (5)2 - 4 × 5 + c = 0
⇒ 25 - 20 + c = 0
⇒ 5 + c = 0
∴ c = - 5
৭৮.
p = 5q + 4 এবং 5q + 8 = 40 হয় তবে p এর মান কত?
  1. 33
  2. 34
  3. 35
  4. 36
ব্যাখ্যা
প্রশ্ন: p = 5q + 4 এবং 5q + 8 = 40 হয় তবে p এর মান কত?

সমাধান: 
5q + 8 = 40
⇒ 5q = 32
∴ q = 32/5

∴ p = 5(32/5) + 4
= 32 + 4
= 36
৭৯.
2(x + 28) + 11 = 9(x + 2)  হলে x এর মান কত?
  1. - 11
  2. 7
  3. 9
  4. - 6
ব্যাখ্যা
প্রশ্ন: 2(x + 28) + 11 = 9(x + 2)  হলে x এর মান কত?

সমাধান:
এখানে,
2(x + 28) + 11 = 9(x + 2) 
⇒ 2x + 56 + 11 = 9x + 18
⇒ 2x + 67 = 9x + 18
⇒ 9x - 2x = 67 - 18
⇒ 7x = 49
⇒ x = 49/7
∴ x = 7
৮০.
দুইটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 199 হলে, বড় সংখ্যাটি কত?
  1. ক) 80
  2. খ) 90
  3. গ) 99
  4. ঘ) 100
ব্যাখ্যা

ধরি, ছোট সংখ্যাটি = x
∴ বড় সংখ্যাটি = x+1
প্রশ্নমতে,
(x+1)² - x² = 199
⇒ x²+2x+1-x² = 199
⇒ 2x = 198
∴ x = 99
∴ (x+1) = 100

৮১.
একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে।  প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?
  1. 64 জন
  2. 72 জন
  3. 20 জন
  4. 68 জন
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শ্রেণিতে প্রতি বেঞ্চে 4 জন করে ছাত্র বসলে 2 টি বেঞ্চ খালি থাকে।  প্রতি বেঞ্চে 3 জন করে বসলে 12 জন দাঁড়িয়ে থাকে। ঐ শ্রেণির ছাত্র সংখ্যা কত?

সমাধান:
ধরি, বেঞ্চ সংখ্যা = x টি

১ম শর্তমতে, ছাত্র সংখ্যা = 4(x - 2) জন = (4x - 8) জন
২য় শর্তমতে, ছাত্র সংখ্যা = 3x +12 জন

∴ 4x - 8 = 3x +12
⇒ 4x - 3x = 12 + 8
⇒ x = 20

∴ ঐ শ্রেণির ছাত্র সংখ্যা = {(4 × 20) - 8} জন
= 72 জন
৮২.
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 2 ও - 4 হলে, সমীকরণটি -
  1. x2 - 2x + 8 = 0
  2. x2 - 2x - 8 = 0
  3. x2 + 2x - 8 = 0
  4. x2 + 2x + 8 = 0
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 2 ও - 4 হলে, সমীকরণটি - 

সমাধান: 
একটি দ্বিঘাত সমীকরণের দুইটি মূল 3 ও - 5 হলে, সমীকরণটি নিম্নরুপঃ
x2 - (মূলদ্বয়ের যোগফল)x + মূলদ্বয়ের গুণফল = 0 
বা, x2 - (2 - 4)x + (2 × - 4) = 0
বা, x2 + 2x - 8 = 0
∴ x2 + 2x - 8 = 0
৮৩.
2/x = 8 এবং 3/y = 9 হলে, 1/(y - x) = ?
  1. ক) -12
  2. খ) 12
  3. গ) -(1/12)
  4. ঘ) 1/12
ব্যাখ্যা

2/x = 8
বা, 2/8 = x
∴ x = 1/4

3/y = 9
বা, 3/9 = y
∴ y = 1/3

∴ y - x
= 1/3 - 1/4
= (4 - 3)/12
= 1/12
∴ 1/(y - x) = 12

৮৪.
(x/3) - (x/4) = (x + 1)/6 সমীকরণের সমাধান কত?
  1. - 2
  2. 2
  3. 3
  4. - 3
ব্যাখ্যা
প্রশ্ন: (x/3) - (x/4) = (x + 1)/6 সমীকরণের সমাধান কত?

সমাধান:
(x/3) - (x/4) = (x + 1)/6
⇒ (4x - 3x)/12 = (x + 1)/6
⇒ 6x = 12x + 12
⇒ - 6x = 12
∴ x = - 2
৮৫.
নিচের কোন শর্তে ax + by + c = 0 ও px + qy + r = 0 সমীকরণ জোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে?
  1. ক) a/p ≠ b/q
  2. খ) a/p = b/q = c/r
  3. গ) a/q = b/p ≠ c/r
  4. ঘ) a/p = b/q
ব্যাখ্যা

যদি ক) a/p ≠ b/q হয়, তবে সমীকরণজোটটি সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীল হবে।
এক্ষেত্রে অন্যন্য সমাধান হবে।
যেমনঃ x-y = 4 এবং x+y = 10 ; সমীকরণ জোট সঙ্গতিপূর্ণ ও পরস্পর অনির্ভরশীলতার কারণ 1/1 ≠ -1/1
(আবার, সমীকরণজোটটির সমাধান (x, y) = (7, 3) যা অন্যন্য)

৮৬.
দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার 31 গুণ, সংখ্যাটির অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে প্রাপ্ত সংখ্যার 13 গুণের সমান। অংক দুটির যোগফল 12 হলে, সংখ্যাটি কত?
  1. 57
  2. 75
  3. 93
  4. 39
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার 31 গুণ, সংখ্যাটির অংকদ্বয়ের স্থান বিনিময়ের ফলে প্রাপ্ত সংখ্যার 13 গুণের সমান। অংক দুটির যোগফল 12 হলে, সংখ্যাটি কত?
 
সমাধান:
ধরি একক স্থানীয় অঙ্ক = x
এবং দশক স্থানীয় অঙ্ক = y
∴ সংখ্যাটি = 10y + x
অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলে নতুন সংখ্যাটি হয় = 10x + y

x + y = 12
∴ x = 12 - y .................(1)

প্রশ্নমতে,
(10y + x)31 = (10x + y)13
⇒ 310y + 31x = 130x + 13y
⇒ 310y - 13y = 130x - 31x
⇒ 297y = 99x 
⇒ 297y = 99(12 - y)
⇒ 297y = 1188 - 99y
⇒ 297y + 99y = 1188
⇒ 396y = 1188
∴ y = 3

(1) নং এ y এর মান বসিয়ে পাই,
 x = 12 - y = 12 - 3 = 9

∴ সংখ্যাটি = 10 × 3 + 9
= 39
৮৭.
x + y = 0 এবং 2x - y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে? 
  1. ক) (1, - 1)
  2. খ) (1/3, 1/3)
  3. গ) (- 3, 3)
  4. ঘ) (- 1, 1)
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 0 এবং 2x - y + 3 = 0 সরলরেখা দুটি কোন বিন্দুতে ছেদ করে? 

সমাধান: 
x + y = 0 ---------(¡) 
2x - y + 3 = 0 --------(¡¡) 
_____________________
(+) করে, 3x + 3 = 0 
বা, 3x = - 3 
বা, x = -3/3 
∴ x = - 1 
y এর মান (¡) নং সমীকরণে বসিয়ে পাই, 
(- 1) + y = 0 
বা, -1 + y = 0 
∴ y = 1 

∴ (x, y) = (- 1, 1)
৮৮.
যদি x2 + qx + 6 = 0 এর মূল দুইটি সমান হয় এবং q > 0 হয়, তবে q এর মান কত?
  1. 8
  2. 2√6
  3. 4√6
  4. 12
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x2 + qx + 6 = 0 এর মূল দুইটি সমান হয় এবং q > 0 হয়, তবে q এর মান কত?

সমাধান:  
দ্বিঘাত সমীকরণ ax2 + bx + c = 0-এর মূল সমান হওয়ার শর্ত হলো নিশ্চায়ক শূন্য। 
অর্থাৎ, 
q2 - 4 × 1 × 6 = 0
⇒ q2 = 24
⇒ q = √24 = 2√6
∴ q = 2√6

যেহেতু, q > 0 সুতরাং, q = 2√6

৮৯.
ax + by = a - b এবং bx - ay = a + b হলে, x মান কত?
  1. 1
  2. - 2
  3. ab
  4. b - a
ব্যাখ্যা

প্রশ্ন: ax + by = a - b এবং bx - ay = a + b হলে, x মান কত? 

সমাধান: 
দেওয়া আছে, 
ax + by = a - b ......(1)
bx - ay = a + b .........(2)

এখন, (1) কে a দিয়ে এবং (2) কে b দিয়ে গুণ করে যোগ করি, 
a2x + aby = a2 - ab
b2x - aby = ab + b2
__________________
⇒ a2x + b2x = a2 + b2
⇒ x(a2 + b2) = a2 + b2
⇒ x = (a2 + b2)/(a2 + b2)
∴ x = 1

৯০.
³√(8+x) = 3 হলে x এর মান কত?
  1. ক) 19
  2. খ) 15
  3. গ) 21
  4. ঘ) 35
ব্যাখ্যা

³√(8+x) = 3
⇒ 8 + x = 27 [ঘন করে]
∴ x = 19

৯১.
দুটি সংখ্যার প্রথমটির দ্বিগুণের সাথে দ্বিতীয়টির তিনগুণ যোগ করলে যোগফল 39। আবার প্রথমটির তিনগুণের সাথে দ্বিতীয়টির 2গুণ যোগ করলে যোগফল হয় 36। সংখ্যা দুটি হলো- 
  1. ক) 5 এবং 4 
  2. খ) 6 এবং 9 
  3. গ) 3 এবং 7 
  4. ঘ) 5 এবং 8
ব্যাখ্যা
মনেকরি 
প্রথম সংখ্যা a 
দ্বিতীয় সংখ্যা b 

শর্তমতে, 
2a + 3b = 39.........(1)
3a + 2b = 36........... (2)

(1)নং  × 2 - (2)নং × 3 ⇒
4a + 6b - 9a - 6b = 78 - 108 
- 5a = - 30 
a = 6 

(1)নং সমীকরণে a এর মান বসিয়ে পাই,   
2a + 3b = 39
2 × 6 + 3b = 39 
12 + 3b = 39 
3b = 39 - 12 
3b = 27
b = 9 

সংখ্যা দুটি হলো : 6 এবং  9
৯২.
x2 + 5x + 2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও অসমান
  2. বাস্তব ও সমান
  3. অবাস্তব ও অসমান
  4. অমূলদ ও সমান
ব্যাখ্যা

প্রশ্ন: x2 + 5x + 2 = 0 সমীকরণের মূলদ্বয়ের প্রকৃতি কোনটি?

সমাধান:
প্রদত্ত সমীকরণটি হলো x2 + 5x + 2 = 0
এই সমীকরণটিকে ax2 + bx + c = 0 আদর্শ রূপের সাথে তুলনা করে পাই,
a = 1
b = 5
c = 2
এখন, সমীকরণের নিশ্চায়ক (D) নির্ণয় করি।
 নিশ্চায়ক, D = b2 - 4ac
= (5)2 - 4 × 1 × 2
= 25 - 8
= 17 > 0
যেহেতু, নিশ্চয়ক (D) এর মান ধনাত্মক (D > 0), তাই মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
∴ মূলদ্বয়ের প্রকৃতি হলো বাস্তব ও অসমান।

৯৩.
x/2 + 3 = x/3 + 4 সমীকরণে x এর মান কত?
  1. 5
  2. 6
  3. 7
  4. 8
ব্যাখ্যা

x/2 + 3 = x/3 + 4
বা, x/2 - x/3 = 4 - 3
বা, (3x-2x)/6 = 1
বা, x/6 = 1
বা, x = 6

৯৪.
a = 2x - 3 এবং b = 2x + 5 হলে, a + b এর মান কত?
  1. 4x + 4
  2. 2(2x + 1)
  3. 2x + 2
  4. 4x + 1
ব্যাখ্যা
দেওয়া আছে, a = 2x - 3 এবং b = 2x + 5
∴ a + b = 2x - 3 + 2x + 5
= 4x + 2
= 2(2x + 1)
৯৫.
যদি (x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?
  1. ক) - 5
  2. খ) 5
  3. গ) 25
  4. ঘ) - 25
ব্যাখ্যা
প্রশ্ন: যদি (x - 5)(a + x) = x2 - 25 হয়, তবে a এর মান কত?

সমাধান:
(x - 5) (a + x) = x2 - 25
(x - 5) (a + x) = (x - 5)(x + 5)
a + x = x + 5
a = 5 
৯৬.
x2 + y2 = 185, x - y = 3 এর একটি সমাধান হলো-
  1. ক) (7, 4)
  2. খ) (9, 6)
  3. গ) (10, 7)
  4. ঘ) (11, 8)
ব্যাখ্যা

আমরা জানি,
2 (x2 + y2) = (x + y)2 + (x - y)2
⇒ 2 × 185 = (x + y)2 + (3)2
⇒ (x + y)2 = 370 - 9
⇒ (x + y)2 = 361
∴ x + y = 19 ------- (i)
আবার, x - y = 3 ------- (ii)
(i) + (ii) ⇒ 2x = 22
∴ x = 11
∴ y = 8
∴ (x, y) = (11, 8)

৯৭.
দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ৩ বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ২ বেশি হয়।  সংখ্যাটি কত?  
  1. ক) ৪৭
  2. খ) ৩৬
  3. গ) ২৫
  4. ঘ) ৫৮
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা ৩ বেশি। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা ২ বেশি হয়।  সংখ্যাটি কত?  

সমাধান:
ধরি,
দশক স্থানীয় অঙ্ক, ক 
একক স্থানীয় অঙ্ক, (ক + ৩)

∴ সংখ্যাটি = ১০ক + ক + ৩ = ১১ক + ৩ 

শর্তমতে,
১০(ক + ৩) + ক = ২(১১ক + ৩) + ২
বা, ১০ক + ৩০  + ক = ২২ক + ৬ + ২
বা, ১১ক + ৩০ = ২২ক + ৮ 
বা, ১১ক = ২২ 
∴ ক = ২ 

∴ সংখ্যাটি = ১১ × ২ + ৩ = ২৫
৯৮.
√(- 3) × √(- 12) = কত?
  1. - 4
  2. - 6
  3. 2
  4. 4
ব্যাখ্যা

প্রশ্ন: √(- 3) × √(- 12) = কত?

সমাধান: √(-3)  × √(-12) 
= √(3i2) × √(12i2)
= √3 i × √12 i
= (√3 × √12) i2
= √36 (-1)
= - 6

৯৯.
রহিমের মাসিক বেতন কামালের মাসিক বেতনের চেয়ে ৫০০০ টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল ৪,৮০,০০০ টাকা হলে কামালের মাসিক বেতন কত?
  1. ১৫০০০
  2. ১৭৫০০
  3. ২০০০০
  4. ২২৫০০
ব্যাখ্যা

প্রশ্ন: রহিমের মাসিক বেতন কামালের মাসিক বেতনের চেয়ে ৫০০০ টাকা বেশি। তাদের দুজনের বার্ষিক বেতনের যোগফল ৪,৮০,০০০ টাকা হলে কামালের মাসিক বেতন কত?

সমাধান:

ধরি, কামালের মাসিক বেতন = x টাকা
∴ রহিমের মাসিক বেতন = ( x + ৫০০০) টাকা

প্রশ্নমতে,
১২(x + x + ৫০০০) = ৪৮০০০০
⇒ ১২x + ১২x + ৬০০০০ = ৪৮০০০০
⇒ ২৪x + ৬০০০০ = ৪৮০০০০
⇒ ২৪x = ৪৮০০০০ - ৬০০০০
⇒ ২৪x = ৪২০০০০
⇒ x = ৪২০০০০/২৪
∴ x = ১৭৫০০

∴ কামালের মাসিক বেতন = ১৭৫০০ টাকা

১০০.
যদি x+y = 4 এবং x-y = 3 হয়, তবে x+2y = কত?
  1. ক) ½
  2. খ) 7/2
  3. গ) 4
  4. ঘ) 9/2
ব্যাখ্যা

x+y = 4 --------- (i)
x-y = 3 ---------- (ii)
(i) + (ii) ⇒
2x = 7
∴ x = 7/2
x এর মান (i) নং এ বসিয়ে পাই -
7/2 + y = 4
⇒ y = 4 - 7/2
∴ y = ½
x ও y এর মান প্রদত্ত রাশিতে বসালে পাই-
x+2y = 7/2 + 2(½) = 7/2 + 1 = 9/2