ব্যাখ্যা
- এরা বাংলাদেশের অন্যতম ক্ষুদ্র নৃগোষ্ঠী।
- তাদের আদিনিবাস ভারতের উড়িষ্যা রাজ্য।
- বর্তমান বসবাস: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন হরিণছড়া, উদনাছড়া, পুটিয়া ও লাখাউড়া এবং কমলগঞ্জ উপজেলার কুরমাছড়া।
- স্থানীয়ভাবে কুই নামে অভিহিত করে। আবার কোথাও কোথাও তারা উড়িয়া নামেও পরিচিত।
- কন্দ জনগোষ্ঠীর লোকেরা পাঁচটি দলে বিভক্ত।
- এ দলগুলি ভিন্ন ভিন্ন গোত্র বা বংশে বিভক্ত।
- কন্দদের পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা বিদ্যমান।
- পারিবারিক সম্পত্তির উত্তরাধিকারী হয় পুত্র সন্তান।
- কন্দরা বিভিন্ন দেবদেবীর পূজা করে।
- তাদের নিজেদের ভাষায় দেবদেবীদের নামকরণ করে।
- ময়মুরুবিব, ত্রিনাথ তাদের পারিবারিক দেবতা।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।