বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শব্দের উৎসমূল

মোট প্রশ্ন১,১৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শব্দের উৎসমূল

PrepBank · পাতা / ১২ · ৫০১৬০০ / ১,১৮০

৫০১.
কোনটি ইংরেজি শব্দ?
  1. কামিজ
  2. পিস্তল
  3. পেরেক
  4. উইল
সঠিক উত্তর:
উইল
উত্তর
সঠিক উত্তর:
উইল
ব্যাখ্যা

• ইংরেজি শব্দ - উইল
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- থাবর ও অস্থাবর সম্পত্তির বণ্টনবিষয়ে যে দানপত্র দাতার মৃত্যুর পরে কার্যকর হয়, শেষ ইচ্ছাপত্র।

অন্যদিকে,
- পর্তুগজ শব্দ - পেরেক।
- পিস্তল - ফরাসি শব্দ।
- ফারসি শব্দ - কামিজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫০২.
‘লুঙ্গি’ শব্দটি কোন দেশি?
  1. বর্মি
  2. চীনা
  3. গ্রিক
  4. তুর্কি
সঠিক উত্তর:
বর্মি
উত্তর
সঠিক উত্তর:
বর্মি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, লুঙ্গি ফারসি শব্দ।
• নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে, লুঙ্গি বর্মি ভাষার শব্দ।
 
শব্দের উৎসমূলের ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক, আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহণযোগ্য। তবে অপশনে অভিধান অনুসারে উত্তর না থাকলে নবম-দশম শ্রেণির ব্যাকরণ বই অনুসারে উত্তর গ্রহণ করতে হবে।
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৫০৩.
'গুদাম' কোন ভাষার শব্দ?
  1. পর্তুগিজ
  2. তুর্কি 
  3. ফরাসি
  4. ফারসি
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা

• 'গুদাম' - পর্তুগিজ ভাষার শব্দ।

• কিছু পর্তুগিজ শব্দ:
- আনারস,
- কামরা,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- জানালা,
- তোয়ালে,
- পাউরুটি,
- পাদ্রি,
- পেঁপে,
- পেয়ারা, 
- বালতি,
- বোতল, 
- বোতাম ইত্যাদি।
 
 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫০৪.
মৌলিক শব্দ কোনটি?
  1. ক) দেশান্তর
  2. খ) গায়ে হলুদ
  3. গ) নাক
  4. ঘ) অগ্নিবীণা
সঠিক উত্তর:
গ) নাক
উত্তর
সঠিক উত্তর:
গ) নাক
ব্যাখ্যা
মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙ্গে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গোলাপ, নাক, তিল, হাত, ফুল ইত্যাদি।

উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বই।
৫০৫.
'অভিধা' কী?
  1. জ্ঞাণকোষ
  2. অভিধান
  3. সরল অর্থ
  4. জটিল অর্থ
সঠিক উত্তর:
সরল অর্থ
উত্তর
সঠিক উত্তর:
সরল অর্থ
ব্যাখ্যা
অভিধা : যা সরল ভাবে বলা হয় তাই সরল অর্থ বা 'অভিধা'।
- একটি শব্দের একাধিক অর্থ থেকে সঠিক ব্যবহৃত একটি শব্দকে 'অভিধা' বা প্রসিদ্ধ শব্দ বা সরল অর্থ বলে। 
- যেমন- 'করী' শব্দের অর্থ 'যার হাত আছে বুঝালেও' 'হাতি' অর্থেই ব্যবহৃত হয়। 
- এ ক্ষেত্রে প্রথমটি হল  অভিধা, একে বাচ্যার্থও বলে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫০৬.
'কাগজ' কোন ভাষার শব্দ?
  1. তৎসম
  2. ফারসি
  3. আরবি
  4. হিন্দি
  5. পর্তুগিজ
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কাগজ'- 'ফারসি' ভাষা থেকে আগত শব্দ।

• 'কাগজ' শব্দের অর্থ:
- লেখা আঁকা বা ছাপার কাজে ব্যবহৃত বাঁশ তুলা প্রভৃতির মণ্ড থেকে তৈরি পাতলা পত্রবিশেষ।

• 'ফারসি' ভাষার কিছু শব্দ: 
- রপ্তানি, 
- খোদা, 
- নামাজ, 
- রোজা, 
- চশমা, 
- তোশক, 
- দোকান, 
- কারখানা, 
- আমদানি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫০৭.
‘ম্যালেরিয়া’ শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) মেক্সিকান
  2. খ) ইতালিয়ান
  3. গ) জার্মান
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
খ) ইতালিয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতালিয়ান
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'ম্যালেরিয়া' ইতালিয়ান শব্দ।
• 'ম্যালেরিয়া' অর্থ:
মানবদেহে অ্যানোফিলিস মশাবাহিত জীবাণু সংক্রমণের ফলে পালা করে আসে এমন জ্বর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫০৮.
'জেলা' কোন ভাষার শব্দ?
  1. ফারসি 
  2. আরবি 
  3. হিন্দি 
  4. তৎসম 
সঠিক উত্তর:
আরবি 
উত্তর
সঠিক উত্তর:
আরবি 
ব্যাখ্যা
• 'জেলা'
- শব্দটি আরবি ভাষা হতে আগত।
- বিশেষ্য পদ।
অর্থ:
- জেলের ভারপ্রাপ্ত কর্মচারী, কারাধ্যক্ষ।

কিছু আরবি শব্দ:
- আদাব,
- খবর,
- খাজনা,
- খালাস,
- জলসা,
- দালাল,
- আদালত ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫০৯.
কোন শব্দটি সংস্কৃত ভাষা হতে আগত?
  1. বাড়ি
  2. ডিম
  3. হাত
  4. রাত্রি
সঠিক উত্তর:
রাত্রি
উত্তর
সঠিক উত্তর:
রাত্রি
ব্যাখ্যা

'রাত্রি' শব্দটি 'সংস্কৃত' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- সূর্যাস্ত থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত সময়, রাত, রজনি।

অন্যদিকে,
তদ্ভব শব্দ - হাত, ডিম।
দেশি শব্দ - বাড়ি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫১০.
আসমান কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. পর্তুগিজ
  2. ফরাসি
  3. আরবি
  4. ফারসি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• আসমান।
- শব্দটি ফারসি ভাষা থেকে আগত।

• আসমান শব্দের বিশেষ্য - আকাশ।
• আসমান শব্দের বিশেষণ - আসমানি।

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো: 

গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১১.
আরবি ভাষা থেকে আগত শব্দ কোনটি?
  1. দারোগা
  2. কলম
  3. আসমান
  4. কাগজ
সঠিক উত্তর:
কলম
উত্তর
সঠিক উত্তর:
কলম
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'কলম' শব্দটি আরবি ভাষা থেকে আগত।
অর্থ:
১ কোনো শক্ত দণ্ডের প্রান্তে বল বা নিব সংযুক্ত করে তৈরি লেখনী; ঝরনাকলম।
২ নলখাগড়া পালক প্রভৃতির অগ্রভাগ ত্যারচা করে কেটে তৈরি লেখনী।

• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:

তফসির, তবিয়ত, তম্বি, তরজমা, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

অন্যদিকে,
• ফারসি ভাষা থেকে আগত কিছু শব্দ হলো: 
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, দারোয়ান, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চাকর, চারপায়, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫১২.
নিচের কোনটি আরবি শব্দ?
  1. তালাশ
  2. তুফান
  3. কিরণ
  4. পর্বত
সঠিক উত্তর:
তুফান
উত্তর
সঠিক উত্তর:
তুফান
ব্যাখ্যা
• তুফান- আরবি শব্দ। 

অন্যদিকে, 
তালাশ- তুর্কি শব্দ।
কিরণ, পর্বত- সংস্কৃত শব্দ। 

• কিছু আরবি শব্দ:
- ইবাদত,
- ইনসান,
- এতিম,
- এলাকা,
- এলাহি,
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- খারিজ,
- তকদির,
- ফসল,
- মজলুম,
- মুসাফির ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৩.
‘কাজি’ কোন ভাষার শব্দ?
  1. ইংরেজি
  2. ফরাসি
  3. আরবি
  4. ফারসি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• ‘কাজি’ ফারসি শব্দ।
অর্থ: মুসলিম বিবাহের নিবন্ধক।

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

অন্যদিকে,
• ইংরেজি শব্দ: অ্যাপ্রন, ইউরো, কেটলি, সিল্ক ইত্যাদি।
• ফরাসি শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
• আরবি শব্দ: আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৪.
ধর্মসংক্রান্ত আরবি শব্দ কোনটি?
  1. ক) আলেম
  2. খ) ঈদ
  3. গ) নামায
  4. ঘ) কোরবানি
সঠিক উত্তর:
ঘ) কোরবানি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোরবানি
ব্যাখ্যা
ধর্মসংক্রান্ত আরবি শব্দঃ আল্লাহ, ইসলাম, ঈমান, ওযু, কোরবানি, কোরআন, কিয়ামত, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবি, যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল ইত্যাদি। সূত্র- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
৫১৫.
কোনটি বাংলা ভাষার শব্দ?
  1. হাঙ্গামা
  2. হাঁড়ি
  3. কসাই
  4. গ্রহ
সঠিক উত্তর:
হাঁড়ি
উত্তর
সঠিক উত্তর:
হাঁড়ি
ব্যাখ্যা
• 'হাঁড়ি'
- এটি বাংলা ভাষার শব্দ। 
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- রান্নার কাজে ব্যবহৃত মাটির ছোটো পাত্র।

অন্যদিকে,
- 'গ্রহ' - তৎসম শব্দ।
- 'কসাই' - আরবি শব্দ।
- 'হাঙ্গামা' - ফারসি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৬.
'মুনসেফ' কোন ভাষার শব্দ?
  1. ফরাসি
  2. আরবি
  3. সংস্কৃত
  4. বাংলা
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
• 'মুনসেফ' 'আরবি' ভাষার শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।
শব্দের অর্থ:
- নিম্ন দেওয়ানি আদালতের বিচারক।

আরো কিছু আরবি শব্দ:
- বাকি,
- কবুল,
- ওজর,
- মোক্তার,
- হাশর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৭.
'চাকর' কোন ভাষার শব্দ?
  1. তুর্কি
  2. ফারসি
  3. পর্তুগিজ
  4. আরবি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

'চাকর' শব্দটি 'ফারসি' ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- পরিচারক;
- কর্মচারী।

আরো কিছু ফারসি শব্দ:
- সেতার, মগুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫১৮.
‘মর্সিয়া' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) উর্দু
  2. খ) সংস্কৃত
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
গ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

মর্সিয়া (বিশেষ্য)
- ফারসি শব্দ।

অর্থ:
- মৃত্যু উপলক্ষ্যে রচিত শোকগাথা
- কারবালার যুদ্ধের কাহিনি অবলম্বনে রচিত শোকগাথা,
- মহরমে গীত শোকগাথা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫১৯.
'হরতাল' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. তৎসম
  2. পর্তুগিজ
  3. গুজরাটি
  4. ফারসি
সঠিক উত্তর:
গুজরাটি
উত্তর
সঠিক উত্তর:
গুজরাটি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
হরতাল (বিশেষ্য):
- শব্দটির উৎসমূল - গুজরাটি।
- অর্থ:
- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহৃত ধর্মঘট।
- দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহূত ধর্মঘট
- বন্ধ

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫২০.
'কবুতর' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) আরবি
  2. খ) বাংলা
  3. গ) ফারসি
  4. ঘ) সংস্কৃত
সঠিক উত্তর:
গ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
কবুতর (বিশেষ্য)
ফারসি শব্দ।
অর্থ:
- পৃথিবীর প্রায় সর্বত্র বিচরণ করে এবং দূরদূরান্তে বার্তাবাহনের জন্য প্রশিক্ষিত করা যায় এমন শস্যভোজী ডিম্বজ ছোট পাখিবিশেষ।
- কপোত,
- পায়রা,
- পারাবত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২১.
ইংরেজি ভাষার শব্দ নয় কোনটি?
  1. ফ্ল্যাগশিপ
  2. ফ্যাসিস্ট
  3. ফ্লাইওভার 
  4. ফ্যাক্ট্রি
সঠিক উত্তর:
ফ্যাসিস্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্যাসিস্ট
ব্যাখ্যা

ফ্যাসিস্ট (বিশেষণ পদ),
- শব্দটি ইতালিয়ান ভাষা থেকে আগত। 
অর্থ:
- স্বৈরশাসক। 

ইংরেজি শব্দ- Fascist.

অন্যদিকে, 
--------------
• ফ্ল্যাগশিপ (বিশেষ্য পদ),
- শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত।
অর্থ:
- নৌবাহিনীর অ্যাডমিরাল বা অধিনায়ককে বহনকারী নির্দিষ্ট নৌযান। 

 ইংরেজি শব্দ- flagship.

• ফ্লাইওভার (বিশেষ্য পদ),
- শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত। 
অর্থ:
অন্য কোনো সড়ক বা রেলপথ অতিক্রমণের উদ্দেশ্যে তার ওপর দিয়ে উঁচু করে নির্মিত উড়াল সড়ক, উড়ালসেত্ব। 
 
ইংরেজি শব্দ- flyover.

• ফ্যাক্ট্রি (বিশেষ্য পদ),
- শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত।
অর্থ:
কাঁচামাল প্রক্রিয়াজাত-করণের কারখানা।

ইংরেজি শব্দ- factory.

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫২২.
কোন শব্দটি তৎসম?
  1. ডিঙি
  2. পেট
  3. হারাম
  4. গোয়ালা
সঠিক উত্তর:
গোয়ালা
উত্তর
সঠিক উত্তর:
গোয়ালা
ব্যাখ্যা
• তৎসম শব্দ - গোয়ালা
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- দুধ ব্যবসায়ী।

অন্যদিকে,
হারাম - আরবি শব্দ।
পেট, ডিঙি - দেশি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২৩.
‘হাত, পা, কান, নাক’ — এই শব্দগুলো নিচের কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
  1. তৎসম
  2. দেশি
  3. তদ্ভব
  4. ফারসি
সঠিক উত্তর:
তদ্ভব
উত্তর
সঠিক উত্তর:
তদ্ভব
ব্যাখ্যা

তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলােকে তদ্ভব শব্দ বলা হয়।
- উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘােড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

অন্যদিকে, 
দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের সংস্কৃতির কিছু কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত আছে, এসব শব্দকে বলা হয় দেশি শব্দ।
- প্রাচীনকালে এদেশের অধিবাসী ছিলেন অনার্য, দ্রাবিড়, কোল প্রভৃতি জাতি।
- তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এগুলোকে দেশী শব্দ বলা হয়।
- অনেক সময় এসব শব্দের মূল নির্ণয় করা যায় না।
- দেশি শব্দের উদাহরণ- পেট, ডাব, গজ, টোপ, ডিঙ্গা, চাউল ইত্যাদি।

তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে।
যথা:
পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা:
অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

বিদেশি শব্দ:
- ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এই শব্দগুলােকে বিদেশি শব্দ বলে।
- এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৫২৪.
'মহকুমা' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. হিন্দি
  3. তুর্কি
  4. আরবি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'মহকুমা' শব্দটি আরবি ভাষা থেকে আগত।

আরবি শব্দ:
আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫২৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. তাজ্জব
  2. চেহারা
  3. কাজি
  4. খোয়াব
সঠিক উত্তর:
তাজ্জব
উত্তর
সঠিক উত্তর:
তাজ্জব
ব্যাখ্যা
• তাজ্জব,
- আরবি শব্দ।
অর্থ: অদ্ভুত, বিস্মিত, বিস্ময়।

অন্যদিকে,
• চেহারা,
- ফারসি শব্দ।
অর্থ: আকৃতি, গঠন, রূপ, মূর্তি, মুখচ্ছবি।

• কাজি,
- ফারসি শব্দ।
অর্থ: মুসলমান বিবাহের নিবন্ধক; পদবিবিশেষ; বিচারক।

• খোয়াব,
- ফারসি শব্দ।
অর্থ: নিদ্রিত অবস্থায় মানুষের অনুভূতি ভাবাবেগ চিত্রকল্প প্রভৃতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২৬.
নিচের কোনটি ফারসি শব্দ?
  1. কামরা
  2. তুফান
  3. মুসাফির
  4. হাঙ্গামা
সঠিক উত্তর:
হাঙ্গামা
উত্তর
সঠিক উত্তর:
হাঙ্গামা
ব্যাখ্যা
• 'হাঙ্গামা'
- ফারসি ভাষার শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ: 
- মারামারি,
- দাঙ্গা,
- বিপত্তি।

অন্যদিকে,
- 'কামরা' পর্তুগীজ ভাষার শব্দ।
- 'তুফান' এবং 'মুসাফির' আরবি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২৭.
কোন শব্দটি ফারসি?
  1. আসমান
  2. হুলিয়া
  3. মজলুম
  4. আমানত
সঠিক উত্তর:
আসমান
উত্তর
সঠিক উত্তর:
আসমান
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক  বাংলা অভিধান অনুসারে,
আসমান (বিশেষ্য):
- ফারসি  শব্দ।
- আসমান শব্দের বিশেষণ - আসমানি।

বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতিপয় ফারসি শব্দ:
- বেহেশত,
- দোজখ,
- ফেরেশতা,
- নামাজ,
- খোদা,
- গুনাহ,
- পয়গম্বর ইত্যাদি।
------------------- 
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'আমানত', মজলুম, হুলিয়া  - 'আরবি' ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫২৮.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) মাটি
  2. খ) চামার
  3. গ) গেরাম
  4. ঘ) মস্তক
সঠিক উত্তর:
ঘ) মস্তক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মস্তক
ব্যাখ্যা
• তৎসম শব্দ:
- সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিতরূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলে।
- 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। এখানে 'তার' অর্থ সংস্কৃতের।

• নিচে তৎসম শব্দের উদাহরণ হলো:
- চন্দ্র, সূর্য, আকাশ, মনুষ্য, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, বৃক্ষ, স্বামী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৫২৯.
'ফরাসি' ভাষার শব্দ নয় কোনটি?
  1. ক্যাফেটেরিয়া
  2. ক্যানভাস
  3. ক্যাথলিক
  4. ক্যানটনমেন্ট
সঠিক উত্তর:
ক্যাফেটেরিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্যাফেটেরিয়া
ব্যাখ্যা

• 'ক্যাফেটেরিয়া' শব্দটি 'স্প্যানিশ' ভাষা থেকে আগত শব্দ।
অর্থ:
বিদ্যায়তন কারখানা প্রভৃতি স্থানের সঙ্গে যুক্ত দোকান (যেখানে আহার্য কিনে নিজেই নিজেকে পরিবেশন করতে হয়)।

-------------------
• 'ফরাসি' ভাষার শব্দ:
ক্যাডার, ক্যাডেট, ক্যাথলিক, ক্যানটনমেন্ট, ক্যানটিন, ক্যানভাস, ক্যাপসুল, ক্যাপ্টেন, ক্যাফে, ক্যাবিনেট।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৩০.
কোন শব্দটি জাপানি ভাষা হতে আগত?
  1. সাম্পান
  2. জুডো
  3. লিচু
  4. বুর্জোয়া
সঠিক উত্তর:
জুডো
উত্তর
সঠিক উত্তর:
জুডো
ব্যাখ্যা
• 'জুডো'
- শব্দটি জাপানি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- একধরনের জাপানি মল্লযুদ্ধ যাতে প্যাঁচ ও কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষকে পরাভূত করা হয়।

অন্যদিকে,
- 'লিচু' এবং 'সাম্পান' চীনা ভাষা থেকে আগত শব্দ।
- 'বুর্জোয়া' ফরাসি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৩১.
উৎসমূল অনুযায়ী ‘কারিগর’ শব্দটি কোন ভাষার শব্দ?
  1. আরবি
  2. ফারসি
  3. বাংলা
  4. হিন্দি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• উৎসমূল অনুযায়ী ‘কারিগর’ শব্দটি ফারসি ভাষার শব্দ।

কিছু ফারসি শব্দ:
- আসমান,
- কশিদা,
- কয়েদি,
- কাগজ,
- কাজি, 
- খোয়াব,
- চশমা,
- চেহারা,
- দরদ,
- দরদি,
- দরবার,
- দারোগা,
- দারোয়ান,
- ফসলি,
- রোজ,
- রোজা,
- রোজগার,
- রোজনামা,
- রোজনামচা,
- লাল,
- লুঙ্গি, 
- সাদা ইত্যাদি।

অন্যদিকে,
• আরবি শব্দ: তকদির, ফসল, মজলুম, মুসাফির ইত্যাদি।
• বাংলা শব্দ: ডালি, ভাপা, মুচি, লেজ ইত্যাদি।
• হিন্দি শব্দ: দাবা, রোকড়, লড়াকু, লেনদেন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৩২.
'লেফাফাদুরস্ত' শব্দটি কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত?
  1. আরবি ও ফরাসি
  2. আরবি ও তুর্কি
  3. আরবি ও ফারসি
  4. হিন্দি ও আরবি
সঠিক উত্তর:
আরবি ও ফারসি
উত্তর
সঠিক উত্তর:
আরবি ও ফারসি
ব্যাখ্যা
• আরবি ও ফারসি সহযোগে গঠিত মিশ্রশব্দ- লেফাফাদুরস্ত।

• লেফাফা (আরবি) + দুরস্ত (ফারসি) = লেফাফাদুরস্ত।
- ‘লেফাফাদুরস্ত’ শব্দের অর্থ: কপট। 

---------------------
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কুমকুম, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৩৩.
‘চাবি, জানালা, বালতি’- এগুলো কোন ভাষা থেকে এসেছে?
  1. পর্তুগিজ
  2. জাপানি
  3. রুশ
  4. চীনা
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
• 'চাবি'
- পর্তুগিজ শব্দ
- বিশেষ্য পদ।
 অর্থ: 
- তালা বন্ধ করা ও খোলার শলাকা।

• 'জানালা'
- পর্তুগিজ শব্দ
- বিশেষ্য পদ।

• 'বালতি'
- পর্তুগিজ শব্দ
- বিশেষ্য পদ।
  অর্থ:
- হাতলযুক্ত জলপাত্র।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৩৪.
'আদমশুমারি' শব্দটি কোন কোন ভাষাযোগে গঠিত?
  1. আরবি + ফারসি
  2. ফারসি + আরবি
  3. আরবি + তৎসম
  4. ফারসি + তৎসম
সঠিক উত্তর:
আরবি + ফারসি
উত্তর
সঠিক উত্তর:
আরবি + ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,

• 'আদমশুমারি' শব্দটি  (আরবি + ফারসি)  ভাষাযোগে গঠিত হয়েছে।
• 'আদমশুমারি' অর্থ : লোকগণনা।

- 'আদম শব্দটি' এসেছে আরবি ভাষা থেকে। যার অর্থ - মানুষ।
- 'শুমারি' শব্দটি এসেছে ফারসি ভাষা থেকে। যার অর্থ - গণনা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 
৫৩৫.
পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
  1. আলমারি
  2.  ইস্পাত
  3. পিন 
  4. পেরেক
সঠিক উত্তর:
পিন 
উত্তর
সঠিক উত্তর:
পিন 
ব্যাখ্যা

• পর্তুগিজ ভাষার শব্দ নয়- পিন। 
- 'পিন' ইংরেজি ভাষার শব্দ। 

• কিছু পর্তুগিজ শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস, আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা, বালতি, পেয়ারা, ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫৩৬.
'দুনিয়া' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) গুজরাটি
  4. ঘ) আরবি 
সঠিক উত্তর:
ঘ) আরবি 
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আরবি 
ব্যাখ্যা
দুনিয়া (বিশেষ্য) 
-  শব্দটি 'আরবি' ভাষা থেকে এসেছে
অর্থ: পৃথিবী, বিশ্ব, ধরা, ধরিত্রী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৩৭.
'চাটাই' কোন ভাষা থেকে আগত? 
  1. দেশি 
  2. তৎসম 
  3. ফারসি 
  4. তুর্কি 
সঠিক উত্তর:
দেশি 
উত্তর
সঠিক উত্তর:
দেশি 
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- চাটাই দেশি শব্দ।



কিছু দেশি শব্দ:
ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, , ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫৩৮.
উৎসমূল অনুযায়ী ‘দাবা’ কোন ভাষার শব্দ?
  1. উর্দু
  2. তুর্কি
  3. পর্তুগিজ
  4. হিন্দি
সঠিক উত্তর:
হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা

হিন্দি শব্দ - দাবা
​- এটি একটি বিশেষ্য পদ।

​শব্দের অর্থ:
​- ৬৪টি ছকবিশিষ্ট চৌকো বোর্ডের ওপর বিন্যস্ত ১৬টি করে দুই রঙের খুঁটির সাহায্যে দুজনের মধ্যে অন্তরঙ্গন খেলাবিশেষI

​আরো ​কিছু হিন্দি শব্দ:
- কাচারি,
- দুলকি,
- দিলরুবা,
- দাবা,
- দাঙ্গা,
- দহলা,
- দশেরা ইত্যাদি।

​উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৩৯.
কোনটি পর্তুগিজ ভাষার শব্দ?
  1. চাবি
  2. চাকর 
  3. চাকরি 
  4. চামড়া 
সঠিক উত্তর:
চাবি
উত্তর
সঠিক উত্তর:
চাবি
ব্যাখ্যা

• 'চাবি' পর্তুগিজ ভাষার শব্দ। 


• পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস, আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা, বালতি, পেয়ারা, ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

অন্যদিকে,
চাকর ও চাকরি ফারসি ভাষার শব্দ। 
'চামড়া' অর্ধ-তৎসম শব্দ। 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৪০.
জাপানি শব্দ কোনটি?
  1. ক্যাফে
  2. ডিপো
  3. রিকশা
  4. রেনেসাঁস
সঠিক উত্তর:
রিকশা
উত্তর
সঠিক উত্তর:
রিকশা
ব্যাখ্যা

'রিকশা' শব্দটি 'জাপানি' ভাষা থেকে আগত।
- শব্দটি বিশেষ্য পদ।
অর্থ: 
মনুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়কযান। 

ইংরেজি বানান- Rickshaw.

অন্যদিকে, 
কিছু ফরাসি শব্দ: ডিপো, রেনেসাঁস, ক্যাফে ইত্যাদি।

উৎস:  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৪১.
কোনটি তুর্কি শব্দ?
  1. কারখানা
  2. নগদ
  3. কাচারি 
  4. তোপ
সঠিক উত্তর:
তোপ
উত্তর
সঠিক উত্তর:
তোপ
ব্যাখ্যা

• তুর্কি শব্দ - তোপ
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- গোলা ছোড়া যায় এমন আগ্নেয়াস্ত্র,
- কামান।

অন্যদিকে,
- 'কারখানা' ফারসি শব্দ।
- 'নগদ' আরবি শব্দ।
- 'কাচারি' হিন্দি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৪২.
কোন শব্দটি ফারসি ভাষা থেকে আগত?
  1. আলামত
  2. গোলাপ
  3. সওগাত
  4. চামেলি
সঠিক উত্তর:
গোলাপ
উত্তর
সঠিক উত্তর:
গোলাপ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ফারসি ভাষা থেকে আগত শব্দ, গোলাপ।
অর্থ: 
- ঘন পাপড়িযুক্ত সুগন্ধ ফুল।

অন্যদিকে,
- ”চামেলি” একটি বাংলা শব্দ।
- ”সওগাত” একটি তুর্কি শব্দ।
- ”আলামত” একটি আরবি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৪৩.
'আদিত্য' কী ধরণের শব্দ?
  1. রূঢ়ি শব্দ
  2. যৌগিক শব্দ
  3. যোগরূঢ় শব্দ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
উত্তর
সঠিক উত্তর:
যোগরূঢ় শব্দ
ব্যাখ্যা
• যোগরূঢ় শব্দ:
সমাস নিষ্পন্ন যে সকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে কোনো বিশিষ্ট অর্থ গ্রহণ করে তাদের যোগরূঢ় শব্দ বলে।
যেমন -
- পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।
- রাজপুত: 'রাজার পুত্র' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দ হিসেবে অর্থ হয়েছে 'জাতিবিশেষ'।
- মহাযাত্রা: 'মহাসমারোহে যাত্রা' অর্থ পরিত্যাগ করে যোগরূঢ় শব্দরূপে অর্থ 'মৃত্যু'।
- জলধি: 'জল ধারণ করে এমন' অর্থ পরিত্যাগ করে একমাত্র 'সমুদ্র' অর্থেই ব্যবহৃত হয়।
- আদিত্য: ব্যুৎপত্তিগত অর্থ অদিতির পুত্র বা সকল দেবতা। কিন্তু আদিত্য মানে সূর্য।

উৎস:
১. বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি [২০১৯ সংস্করণ]।
২. ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
৫৪৪.
কোনটি পর্তুগিজ শব্দ?
  1. কুর্নিশ
  2. তোপ
  3. আচার
  4. চাকু
  5. কোনটিই নয় 
সঠিক উত্তর:
আচার
উত্তর
সঠিক উত্তর:
আচার
ব্যাখ্যা

• পর্তুগিজ শব্দ - আচার
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- তেল মসলা সহযোগে তৈরি কাঁচা আম জলপাই প্রভৃতি ফলের মুখ রোচক স্বাদবর্ধক টক-মিষ্ট-ঝাল খাদ্যবস্তু।

অন্যদিকে,
- কুর্নিশ, তোপ এবং চাকু - শব্দগুলো তুর্কি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৪৫.
কোন শব্দটি ফারসি ভাষা হতে আগত?
  1. খতিয়ান
  2. গোরস্থান
  3. খতম
  4. কালিমা
সঠিক উত্তর:
গোরস্থান
উত্তর
সঠিক উত্তর:
গোরস্থান
ব্যাখ্যা
• 'গোরস্থান' শব্দটি ফারসি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- যে স্থানে মৃতদেহ সমাহিত করা হয়,
- কবরস্থান।

অন্যদিকে,
সংস্কৃত শব্দ - কালিমা।
আরবি শব্দ - খতম।
হিন্দি শব্দ - খতিয়ান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৪৬.
‘দূতাবাস’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. বাংলা
  2. ফারসি
  3. সংস্কৃত
  4. আরবি
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা
• দূতাবাস,
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় =[দূত+আবাস]
অর্থ: রাষ্ট্রদূতের কার্যালয় বা বাসভবন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৪৭.
'লাঠি' ও 'চাউল' শব্দ দুটি-
  1. দেশি শব্দ
  2. তদ্ভব শব্দ
  3. বিদেশি শব্দ
  4. তৎসম শব্দ
সঠিক উত্তর:
দেশি শব্দ
উত্তর
সঠিক উত্তর:
দেশি শব্দ
ব্যাখ্যা
• 'লাঠি' ও 'চাউল' শব্দ দুটি দেশি শব্দ। 
----------------- 
• দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের ব্যবহৃত শব্দসমূহকে বাংলা ভাষায় বলা হয় দেশি শব্দ।
- বাংলাদেশের আদিম অধিবাসীদের সংস্কৃতির কিছু কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত আছে, এসব শব্দকে বলা হয় দেশি শব্দ ।
----------- 
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুযায়ী,
চাউল (বিশেষ্য)
- দেশি শব্দ।
অর্থ:
- চাল,
- তণ্ডুল।
- ধানের খোসা ছাড়িয়ে আহৃত শস্য (বাংলাদেশ সহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াবাসীর অন্যতম প্রধান খাদ্যশস্য।
-----------
• 'লাঠি' - দেশি শব্দ। 
শব্দের অর্থ: যষ্টি; অপেক্ষাকৃত কম মোটা বা ছোট দণ্ডবিশেষ; লগুড়।

তবে, 
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
লাঠি শব্দটি তদ্ভব, কারণ সংস্কৃত - যস্টি> (প্রাকৃত) লাট্‌ঠি>লাঠি। 
--------------- 
প্রশ্নটি সম্ভবত মাধ্যমিক বাংলা ২য় পত্র (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়) বই থেকে করা হয়েছে, তাই বই অনুসারে লাঠি শব্দটির সঠিক উত্তর দেশি হিসেবে নেয়া হয়েছে। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা ২য় পত্র, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪৮.
'দালান' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফারসি
  2. খ) ফরাসি
  3. গ) আরবি
  4. ঘ) হিন্দি
সঠিক উত্তর:
ক) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
দালান (বিশেষ্য):
- ফারসি শব্দ।
অর্থ:
- ইটের তৈরি গৃহ; পাকা বাড়ি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৪৯.
'গুজব' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
গুজব (বিশেষ্য)
- ফারসি শব্দ।
অর্থ:
- ভিত্তিহীন রটনা,
- জনশ্রুতি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৫০.
বাংলা ভাষায় তৎসম শব্দের ব্যবহার শতকরা কত ভাগ?
  1. ১৫%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৪০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
• বাংলা ভাষার শব্দ ভান্ডারে তৎসম শব্দের ব্যবহার শতকরা — ২৫%।

• বাংলা ভাষার শব্দের অনুপাত নির্ণয় করতে গিয়ে ড. মুহাম্মদ এনামুল হক মন্তব্য করেছেন,
"বর্তমান বাংলা ভাষায় শব্দ ব্যবহারে লেখকভেদে তারতম্য ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, জসীমউদ্‌দীন প্রমুখ শ্রেষ্ঠ লেখকের ভাষা বিশ্লেষণ করলে যে শাব্দিক অনুপাত পাওয়া যায় :

তদ্ভব - ৬০%, 
তৎসম - ২৫%, 
অর্ধ - তৎসম -৫%, 
দেশি - ২%, 
বিদেশি - ৮%। 

উৎস : প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫৫১.
কোনটি রূঢ়ি শব্দ?
  1. ক) হস্তী
  2. খ) মহাযাত্রা
  3. গ) পঙ্কজ
  4. ঘ) গায়ক
সঠিক উত্তর:
ক) হস্তী
উত্তর
সঠিক উত্তর:
ক) হস্তী
ব্যাখ্যা
-প্রদত্ত অপশনগুলোর মধ্যে 'হস্তী'- রূঢ়ি শব্দ।

• রূঢ়ি শব্দ:
- যেসব শব্দ গঠনের উপাদান অর্থাৎ প্রকৃতি-প্রত্যয় অনুসারে অর্থ প্রকাশ না করে অন্য কোনো অর্থ প্রকাশ করে সেসব শব্দকে রূঢ় বা রূঢ়ি শব্দ বলে।
যেমন- 'হস্তী' বলতে এক বিশেষ পশুকে বুঝায়। কিন্তু প্রকৃতি-প্রত্যয় অনুসারে এর অর্থ হচ্ছে হাত আছে যার। অর্থাৎ প্রকৃত অর্থ না বুঝিয়ে অন্য অর্থ বোঝাচ্ছে, তাই এটি রূঢ়ি শব্দ।

• আরো কিছু রূঢ়ি শব্দ:
বাঁশি, তৈল, প্রবীণ, সন্দেশ।

অন্যদিকে,
গায়ক - যৌগিক শব্দ
মহাযাত্রা ও পঙ্কজ- যোগরূঢ় শব্দ।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৫৫২.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. হরতন
  2. হরতাল
  3. বালতি
  4. কুর্নিশ
সঠিক উত্তর:
বালতি
উত্তর
সঠিক উত্তর:
বালতি
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বালতি'- পর্তুগিজ শব্দ। 

• বালতি (বিশেষ্য): 
- পর্তুগিজ ভাষার শব্দ। 
অর্থ: সহজে বহন করা যায় এমন হাতলওয়ালা জলপাত্রবিশেষ।
---------------
অন্যদিকে,
হরতন - ওলন্দাজ শব্দ।
হরতাল - গুজরাটি শব্দ।
কুর্নিশ - তুর্কি শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৫৫৩.
কোনটি ফারসি ভাষার শব্দ?
  1. রিকশা
  2. চাহিদা 
  3. দারোগা
  4. খদ্দর
সঠিক উত্তর:
দারোগা
উত্তর
সঠিক উত্তর:
দারোগা
ব্যাখ্যা
• 'দারোগা'
- এটি ফারসি ভাষা হতে আগত শব্দ।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- থানার ভারপ্রাপ্ত কর্মচারী,
- পুলিশের উপপরিদর্শক।

অন্যদিকে,
- 'রিকশা' জাপানি ভাষার শব্দ।
- 'চাহিদা' বাংলা শব্দ।
- 'খদ্দর' দেশি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৫৪.
'সওগাত' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. তুর্কি
  3. ফরাসি
  4. আরবি
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা
• সওগাত, (বিশেষ্য) : 
- তুর্কি শব্দ। 

• সওগাত' শব্দের অর্থ: 
- উপঢৌকন;
- উপহার;
- ভেট। 
---------------------- 
• তুর্কি ভাষার কিছু শব্দ: 
- কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, বেগম, বাবা ইত্যাদি।

সূত্র: অভিগম্য অভিধান বাংলা একাডেমি।
৫৫৫.
'হরতাল' কোন ভাষার শব্দ?
  1. ওলন্দাজ
  2. পর্তুগিজ 
  3. গুজরাটি
  4. ফারসি
সঠিক উত্তর:
গুজরাটি
উত্তর
সঠিক উত্তর:
গুজরাটি
ব্যাখ্যা

• 'হরতাল' - 'গুজরাটি' ভাষার শব্দ।

• হরতাল শব্দের অর্থ:
- ধর্মঘট;
- বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন, হাট-বাজার, দোকান-পাট, অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা।

কিছু শব্দের উৎস:
চীনা শব্দ: চা, চিনি, লুচি।
তুর্কি শব্দ - কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, তুরুক, বেগম, বাবা, বিবি।
ওলন্দাজ শব্দ: ইস্কাপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন (তাসের নাম)৷
ফরাসি শব্দ: কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৫৫৬.
নিচের কোনটি ফারসি শব্দ?
  1. আয়াস 
  2. আমিরাত 
  3. আমানত 
  4. আমদানি
সঠিক উত্তর:
আমদানি
উত্তর
সঠিক উত্তর:
আমদানি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'আমদানি' ফারসি ভাষা থেকে আগত শব্দ।


• ফারসি শব্দ:
সেতার, গুনাহ, পরহেজগার, দরগা, চশমা, খানা, জায়নামাজ, নামায, রোজা, আইন, সালিশ, নালিশ, বাদশাহ, সুপারিশ, সর্দি, শিরোনাম, হাঙ্গামা, ফরমান, ফরিয়াদ, বান্দা, শাদি, আমদানি, সবজি, রসিদ।

অন্যদিকে, 
• আয়াস, আমিরাত ও আমানত আরবি ভাষার শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৫৭.
'দুনিয়া' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তৎসম
  4. হিন্দি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি  আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- 'দুনিয়া'- আরবি শব্দ।

• দুনিয়া (বিশেষ্য):
অর্থ:
পৃথিবী, বিশ্ব, ধরা, ধরিত্রী। 

• বাংলা ভাষায় ব্যবহৃত কিছু আরবি শব্দ : 
- আদাব, খবর,মসলা, খাজনা, খালাস, জলসা, জেলা, দালাল, আদালত।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
৫৫৮.
‘স্টুডিও’ কোন দেশি শব্দ?
  1. ক) ফরাসি
  2. খ) ইংরেজি
  3. গ) ইতালীয়
  4. ঘ) পর্তুগীজ
সঠিক উত্তর:
গ) ইতালীয়
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতালীয়
ব্যাখ্যা
• স্টুডিয়ো/ স্টুডিও
- ইতালিয়ান শব্দ।
অর্থ: যে গৃহে চলচ্চিত্র নির্মিত হয়; স্থিরচিত্র গ্রহণের কক্ষ; বেতার-টেলিভিশনের অনুষ্ঠান পরিবেশন বা ধারণের কক্ষ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৫৯.
'আনারস' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. আরবি
  2. ফারসি
  3. পর্তুগিজ
  4. হিন্দি
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
• ‘আনারস’ শব্দটি 'পর্তুগিজ' ভাষা হতে এসেছে।

আরো কিছু পর্তুগিজ শব্দ:
- কামরা,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- জানালা,
- তোয়ালে,
- পাউরুটি,
- পাদ্রি,
- পেয়ারা, 
- বালতি,
- বোতল, 
- বোতাম ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৬০.
নিচের কোনটি তদ্ভব শব্দ নয়?
  1. দাঁত
  2. জিভ
  3. কান
  4. আকাশ
সঠিক উত্তর:
আকাশ
উত্তর
সঠিক উত্তর:
আকাশ
ব্যাখ্যা
• 'আকাশ' তদ্ভব শব্দ নয়।
• 'আকাশ' সংস্কৃত শব্দ।

• তদ্ভব শব্দ:

প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
৫৬১.
'দারোয়ান' কোন ভাষার শব্দ?
  1. পর্তুগিজ 
  2. ফারসি 
  3. তুর্কি 
  4. হিন্দি 
সঠিক উত্তর:
ফারসি 
উত্তর
সঠিক উত্তর:
ফারসি 
ব্যাখ্যা

• দারোয়ান (বিশেষ্য পদ),
- এটি একটি ফারসি শব্দ।
- শুদ্ধ উচ্চারণ- [দরোআন্‌],
অর্থ:
- দৌবারিক, প্রহরী।



উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৫৬২.
'তারিখ' শব্দটির উৎসভাষা-
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. আরবি
  4. তৎসম
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'তারিখ' - আরবি শব্দ। 

• তারিখ (বিশেষ্য):
১. মাসের দিন সংখ্যা; দিন।
২. ইতিহাস।
(আরবি) > তওয়ারিখ, তারীখ।

বিঃদ্রঃ - তারিখ শব্দটি নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বইয়ে ফারসি ভাষা থেকে এসেছে বলা হয়েছে; তথ্যটি ভুল।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, অভিগম্য অভিধান- বাংলা একাডেমি।
৫৬৩.
‘বিদ্যুৎ’ শব্দটি কোন উৎস থেকে এসেছে?
  1. ফারসি
  2. ফরাসি
  3. আরবি
  4. সংস্কৃত
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা
• ‘বিদ্যুৎ’ শব্দটি 'সংস্কৃত' ভাষা থেকে এসেছে।
- এটি একটি বিশেষ্য পদ।
- এর প্রকৃতি-প্রত্যয় - বি+√দ্যুৎ+কিপ্।

শব্দের অর্থ:
- উচ্চতায় আকাশে ভাসমান পুঞ্জমেঘের পরপর ঘর্ষণের ফলে উৎপন্ন অচল তড়িৎ, দামিনী, বিজলি, ক্ষণপ্রভা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৬৪.
নিচের কোনটি সংস্কৃত শব্দ?
  1. জানোয়ার
  2. ঢেঁকি
  3. সাপ
  4. গণপ্রজাতন্ত্রী
সঠিক উত্তর:
গণপ্রজাতন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
গণপ্রজাতন্ত্রী
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'গণপ্রজাতন্ত্রী' একটি সংস্কৃত শব্দ।

• তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
- যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
- যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

অন্যদিকে,
- জানোয়ার- আরবি শব্দ।
- ঢেঁকি - দেশি শব্দ।
- সাপ - তদ্ভব শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
৫৬৫.
নিচের কোনটি আরবি শব্দ নয়?
  1. নামাজ
  2. আদালত
  3. অজুহাত
  4. তসবি
সঠিক উত্তর:
নামাজ
উত্তর
সঠিক উত্তর:
নামাজ
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'নামাজ' একটি ফারসি শব্দ।

অন্যদিকে,
আদালত, অজুহাত ও তসবি আরবি শব্দ।

• কিছু আরবি শব্দ:

- আল্লাহ, ইসলাম, ইমান, অজুহাত, আদালত, বাকি, ওযু, কোরবানী, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ,তসবি, হজ, যাকাত, হালাল, হারাম, কানুন, খবর, তারিখ, মৌলবি, উকিল ইত্যাদি।

উৎস:  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৬৬.
'পয়লা' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. দেশি
  2. সংস্কৃত
  3. আরবি 
  4. ফারসি
সঠিক উত্তর:
দেশি
উত্তর
সঠিক উত্তর:
দেশি
ব্যাখ্যা

বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'পয়লা' একটি দেশি শব্দ।

• দেশি শব্দ:
বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।

• কিছু দেশি শব্দ:
 ঢোল, ডিঙি, টোপর, বাখারি, কয়লা, কামড়, চাউল, ঝোল, , ডাহা, ঢিল, পয়লা, ডাঁসা, ডাব, ডাঙর, ঢিল, মাঠ, চাটাই, , ঝিনুক, শিকড়, কচি, খড়, পেট।

উৎস:  বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।

৫৬৭.
তারিখ পূরণবাচক শব্দ কোনটি?
  1. আড়াই
  2. একত্রিশে
  3. দ্বাদশী
  4. এগারোতম
সঠিক উত্তর:
একত্রিশে
উত্তর
সঠিক উত্তর:
একত্রিশে
ব্যাখ্যা
• তারিখ পূরণবাচক শব্দ ‘একত্রিশে’।

----------------
• পূরণবাচক:
পূরণবাচক সংখ্যা দিয়ে যেকোনো সংখ্যার ক্রমিক অবস্থান ও পরিমাণকে বোঝায়।

পূরণবাচক সংখ্যা শব্দ ৩ প্রকার। যথা:
• সাধারণ পূরণবাচক,
• তারিখ পূরণবাচক,
• ভগ্নাংশ পূরণবাচক।

• সাধারণ পূরণবাচক:
ক্রমবাচক সংখ্যার পর্যায় বা অবস্থান নির্দেশ করতে সাধারণ পূরণবাচক হয়ে থাকে। যেমন- প্রথম, দ্বিতীয়, তৃতীয় ইত্যাদি। এদের সংক্ষিপ্ত রূপেও লেখা যায় যেমন- ১ম, ২য়, ৩য় ইত্যাদি।

- ১১ থেকে ১৮ পর্যন্ত সংখ্যার পূর্ণ পূরণবাচক ও সংক্ষিপ্ত পূরণবাচক দুই রকম: একাদশ(১১শ) ও এগারোতম(১১তম), দ্বাদশ(১২ শ) ইত্যাদি। 

- ১৯ থেকে ৯৯ পর্যন্ত সংক্ষিপ্ত পূরণবাচক শব্দে শুধু তম প্রত্যয় যোগ করা হয়। যেমন: উনিশতম, বিশতম, একুশতম ইত্যাদি।

- বাংলা ভাষায় সাধারণ পূরণবাচক শব্দে নারীবাচক রূপের ব্যবহার আছে। যেমন - প্রথমা(১মা), দ্বিতীয়া(২য়া), তৃতীয়া(৩য়া), চতুর্থী, একাদশী(১১শী), দ্বাদশী(১২শী), ত্রয়োদশী(১৩শী) ইত্যাদি।

-----------------------
• তারিখ পূরণবাচক:
বাংলা ভাষায় তারিখ নির্দেশ করার জন্য সংখ্যাশব্দের পূরণবাচকে নির্দিষ্ট কিছু প্রত্যয় ব্যবহৃত হয়।
যেমন: পয়লা/পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, পাঁচই, ছয়ই, সাতই, আটই.......ত্রিশে, একত্রিশে ইত্যাদি।

• ভগ্নাংশ পূরণবাচক:
কখনো পূর্ণসংখ্যার থেকে খানিকটা কম বা খানিকটা বেশি বোঝাতে ভগ্নাংশ পূরণবাচক হয়।
যেমন: আধ, সাড়ে, পোয়া, সোয়া, দেড়, আড়াই, তেহাই ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৫৬৮.
কর্মকার > ___ > কামার - এ শূণ্যস্থানে বসবে:
  1. ক) কর্মআর
  2. খ) কম্মআর
  3. গ) কাম্মার
  4. ঘ) কর্মসার
সঠিক উত্তর:
খ) কম্মআর
উত্তর
সঠিক উত্তর:
খ) কম্মআর
ব্যাখ্যা
চর্মকার > চম্মআর > চামার। 
কর্মকার> কম্মআর > কামার।


উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
৫৬৯.
'কেদারা' কোন ভাষার শব্দ?
  1. বাংলা 
  2. পর্তুগিজ 
  3. তুর্কি 
  4. আরবি 
সঠিক উত্তর:
পর্তুগিজ 
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ 
ব্যাখ্যা


• 'কেদারা' পর্তুগিজ ভাষার শব্দ। 

পর্তুগিজ ভাষার কিছু শব্দ:
ইংরেজ, পাউরুটি, আনারস, আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা, বালতি, পেয়ারা, ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, যিশু, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৭০.
'চর্মকার' - কোন ধরনের শব্দ?
  1. অর্ধ-তৎসম শব্দ
  2. তদ্ভব শব্দ
  3. দেশি শব্দ
  4. তৎসম শব্দ
সঠিক উত্তর:
তৎসম শব্দ
উত্তর
সঠিক উত্তর:
তৎসম শব্দ
ব্যাখ্যা

• বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে,
- তৎসম শব্দ- চর্মকার।

তৎসম শব্দ:
যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে তৎসম শব্দ বলা হয়।
'তৎসম একটি পারিভাষিক শব্দ। এর অর্থ - তৎ (তার) + সম (সমান) = তার সমান অর্থ্যাৎ, সংস্কৃতের সমান।

তৎসম শব্দের উদাহরণ:
- হস্ত
- চন্দ্র,
- সূর্য,
- নক্ষত্র,
- ভবন,
- ধর্ম,
- পাত্র,
- মনুষ্য ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৫৭১.
'কমরেড' কোন ভাষার শব্দ?
  1. ক) রুশ
  2. খ) পোর্তগিজ
  3. গ) জার্মান
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ক) রুশ
উত্তর
সঠিক উত্তর:
ক) রুশ
ব্যাখ্যা
- 'কমরেড' হচ্ছে রুশ ভাষার শব্দ।

• রুশ ভাষার গুরুত্বপূর্ণ শব্দ:
- বলশেভিক, ভোদ্‌কা, সোভিয়েত, স্পুটনিক, পেরেস্ত্রোইকা, গ্লাসনোস্ত, কমরেড ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
৫৭২.
“দরিয়া” কোন ভাষার শব্দ?
  1. ক) বাংলা
  2. খ) সংস্কৃত
  3. গ) ফারসি
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
গ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফারসি
ব্যাখ্যা
• দরিয়া
- ফারসি ভাষার শব্দ
- ‘দরিয়া’ শব্দের উচ্চারণ - দোরিআ।
অর্থ: সাগর, বড়ো নদী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৩.
কোনটি সংস্কৃত শব্দ?
  1. ধৰ্ম
  2. টোপর
  3. ডিঙা
  4. ইমান
সঠিক উত্তর:
ধৰ্ম
উত্তর
সঠিক উত্তর:
ধৰ্ম
ব্যাখ্যা
• সংস্কৃত শব্দ - ধৰ্ম
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।

অন্যদিকে,
- 'ইমান' আরবি ভাষার শব্দ।
- 'ডিঙা' বাংলা ভাষার শব্দ।
- 'টোপর' দেশি শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৪.
'আনারস ও আলপিন' - কোন ভাষার শব্দ?
  1. ফারসি 
  2. পর্তুগিজ
  3. আরবি 
  4. দেশি 
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
• বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'আনারস ও আলপিন' - শব্দগুলো পর্তুগিজ ভাষা হতে আগত।

• গুরুত্বপূর্ণ কয়েকটি পর্তুগিজ শব্দ:
- আনারস,
- আলপিন,
- আলমারি,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- পাউরুটি,
- পাদ্রি,
- বালতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ) ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৭৫.
নিচের কোনটি মৌলিক শব্দ?
  1. ডুবুরি
  2. লাল
  3. প্রশাসন
  4. গরমিল
সঠিক উত্তর:
লাল
উত্তর
সঠিক উত্তর:
লাল
ব্যাখ্যা
• লাল একটি মৌলিক শব্দ এবং ডুবুরি, প্রশাসন ও গরমিল হলো সাধিত শব্দ।

• গঠনগত দিক থেকে শব্দ দুটি শ্রেণিতে বিভক্ত।
যথা-
১. মৌলিক শব্দ: 
- যেসব শব্দ বিশ্লেষণ করা যায় না বা ভেঙে আলাদা করা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
- উদাহরণ: গোলাপ, নাক, লাল, তিন।

২. সাধিত শব্দ: 
- যেসব শব্দকে বিশ্লেষণ করা হলে আলাদা অর্থবোধক শব্দ পাওয়া যায়, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- সাধারণত একাধিক শব্দের সমাস হয়ে কিংবা প্রত্যয় বা উপসর্গ যোগ হয়ে সাধিত শব্দ গঠিত হয়ে থাকে।
- উদাহরণ:
চাঁদমুখ (চাঁদের মতো মুখ), নীলাকাশ (নীল যে আকাশ), ডুবুরি (ডুব্‌+উরি), চলন্ত (চল্ + অন্ত), প্রশাসন (প্র+শাসন), গরমিল (গর+মিল) ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি [২০১৯ সংস্করণ]।
৫৭৬.
'কার্তুজ' শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ফরাসি
  2. পর্তুগিজ
  3. তুর্কি
  4. গ্রিক
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
• ‘কার্তুজ’ শব্দটি পর্তুগিজ ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

কিছু পর্তুগিজ শব্দ:
- আনারস,
- কামরা,
- গির্জা,
- গুদাম,
- চাবি,
- জানালা,
- তোয়ালে,
- পাউরুটি,
- পাদ্রি,
- পেঁপে,
- পেয়ারা, 
- বালতি,
- বোতল, 
- বোতাম ইত্যাদি।

উল্লেখ্য,
- নবম-দশম শ্রেণির বাংলা ভাষার ব্যাকরণ বই অনুসারে, 'কার্তুজ' ফরাসি শব্দ।
- তবে শব্দের উৎসমূলের ক্ষেত্রে, বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহণযোগ্য।
- অপশনে 'পর্তুগিজ' না থাকলে সঠিক উত্তর হিসেবে 'ফরাসি' গ্রহণ করা যাবে।
 
 উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৭.
কোনটি ইতালিয়ান শব্দ?
  1. রেস্তোরাঁ
  2. সিল্ক
  3. ইউনিয়ন
  4. ওলকপি
সঠিক উত্তর:
ওলকপি
উত্তর
সঠিক উত্তর:
ওলকপি
ব্যাখ্যা
• ইতালিয়ান শব্দ: ওলকপি, ডিসকাউন্ট, ম্যাজেন্টা, সনেট ইত্যাদি।

অন্যদিকে,
• ইংরেজি শব্দ: অ্যাপ্রন, ইউরো, কেটলি, সিল্ক ইত্যাদি।
• ফরাসি শব্দ: কার্নিশ, টারবাইন, রেস্টুরেন্ট, রেস্তোরাঁ ইত্যাদি।
• কিছু লাতিন শব্দ: ইউনিয়ন, ইউনিফর্ম, ইউনিভার্সিটি, ইলেকট্রন, ডিকটেশন, ডিকশনারি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৮.
টাইফুন কোন ভাষার শব্দ?
  1. চীনা
  2. ইংরেজি
  3. মালয়
  4. জাপানি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
• 'টাইফুন'
- শব্দটি আরবি ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- ভারত মহাসাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের ক্রান্তীয় অঞ্চলের বিধ্বংসী ঝড়বিশেষ।
----------------------
উল্লেখ্য, হুমায়ুন আজাদের 'কতো নদী সরোবর' অনুসারে,
'টুফুন' আসলে চীনা শব্দ। চীনা 'তাইফাং' জাপানিতে হয় 'তাইফুন'; আরবিতে হয় 'টুফুন', ফারসিতে হয় 'তুফান'। বাঙলায় 'তুফান'।

• কিছু আরবি শব্দ:
- কয়েদ,
- কসাই,
- খারাবি,
- খারাপ,
- খারিজ,
- তকদির ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৭৯.
কোনটি তদ্ভব শব্দ?
  1. গুদাম
  2. চাকর
  3. চাবি
  4. চামার
সঠিক উত্তর:
চামার
উত্তর
সঠিক উত্তর:
চামার
ব্যাখ্যা
তদ্ভব শব্দ:
- যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ।
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ, ‘তৎ’ (তার) থেকে ‘ভব’ (উৎপন্ন)।
যেমন:
- সংস্কৃত-হস্ত, প্রাকৃত-হথ, তদ্ভব—হাত।
- সংস্কৃত-চর্মকার, প্রাকৃত-চম্মআর, তদ্ভব—চামার ইত্যাদি। এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়।

অন্যদিকে,
- 'গুদাম' এবং 'চাবি' পর্তুগিজ ভাষার শব্দ।
- 'চাকর' ফারসি ভাষার শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
৫৮০.
'কাচারি' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. হিন্দি
  3. বাংলা
  4. ফরাসি
সঠিক উত্তর:
হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা
• 'কাচারি'
- হিন্দি শব্দ।
- বিশেষ্য পদ।
অর্থ:
- বিচারালয়,
- আদালত।

• কিছু হিন্দি শব্দ:
- দুলকি,
- দিলরুবা,
- দাবা,
- দাঙ্গা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৮১.
'​আমদানি' কোন ভাষার শব্দ?
  1. আরবি 
  2. ফারসি
  3. হিন্দি 
  4. তুর্কি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

​আমদানি (বিশেষ্য পদ)।
​- এটি ফারসি ভাষার শব্দ।
অর্থ:
- বিদেশ থেকে বাণিজ্যিক পণ্য আনয়ন, 
​- বিক্রয় থেকে লব্ধ আয়। 
​- আগমন, উপস্থিতি।

'ফারসি' ভাষার আরো কিছু শব্দ হলো:
খোদা, গুনাহ, দোজখ, ফেরেশতা, আমদানি, জিন্দা, রপ্তানি, বেহেশত, নমুনা, রোজা, হাঙ্গামা ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৮২.
কোন শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত?
  1. মুচলেকা
  2. গির্জা
  3. কলগি
  4. চাকু
সঠিক উত্তর:
গির্জা
উত্তর
সঠিক উত্তর:
গির্জা
ব্যাখ্যা

- 'গির্জা' শব্দটি পর্তুগিজ ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ: 
- খ্রিষ্টধর্মাবলম্বীদের উপাসনালয়।

অন্যদিকে,
তুর্কি শব্দ - চাকু, কলগি, এবং মুচলেকা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।

৫৮৩.
‘দুরবিন’ শব্দটি কোন ভাষার?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা
দুরবিন শব্দটি ফারসি ভাষার শব্দ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৫৮৪.
‘বাণিজ্য’ কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. সংস্কৃত
  2. ফারসি
  3. তুর্কি
  4. পর্তুগিজ
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা
• বাণিজ্য (বিশেষ্য),
- সংস্কৃত শব্দ।
- প্রকৃত-প্রত্যয় = [বণিজ্+য],
অর্থ: ব্যবসায়; পণ্যদ্রব্যাদি ক্রয়বিক্রয়; অন্য দেশের সঙ্গে কারবার।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৮৫.
'ইনকিলাব' কোন ভাষার শব্দ?
  1. তুর্কি
  2. উর্দু
  3. ফারসি
  4. আরবি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'ইনকিলাব' শব্দের অর্থ বিদ্রোহ; বিপ্লব; আন্দোলন।

- 'ইনকিলাব' বিশেষ্য।
- 'ইনকিলাব' আরবি শব্দ।
- 'ইনকিলাব' এর ইংরেজি Revolution, Uprising.

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান ও বাংলা ভাষা ও সাহিত্য, ড. সৌমিত্র শেখর।
৫৮৬.
দেশি শব্দের উদাহরণ হলো-
  1. ক) চাকর
  2. খ) চাকু
  3. গ) চুলা
  4. ঘ) তোপ
সঠিক উত্তর:
গ) চুলা
উত্তর
সঠিক উত্তর:
গ) চুলা
ব্যাখ্যা
বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির যে উপাদান বাংলায় রক্ষিত রয়েছে সেসব শব্দকে দেশি শব্দ বলে।
কয়েকটি দেশি শব্দ হচ্ছে: চুলা, কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি।
চাকর, চাকু, তোপ তুর্কি ভাষার শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি
৫৮৭.
'উর্দু' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. আরবি
  2. তুর্কি
  3. উর্দু
  4. ফারসি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা
• 'উর্দু' (বিশেষ্য): 
- তুর্কি ভাষা থেকে আগত শব্দ।

• 'উর্দু' বলতে বোঝায়:
- ভারত ও পাকিস্তানে ব্যবহৃত ফারসি ও আরবি ভাষার মিশ্রনজাত ইন্দো-ইউরোপীয় ভাষাবিশেষ। 
-------------
• তুর্কি ভাষার আরো কয়েকটি শব্দ হলো:
- বাবা,
- কোর্মা,
- খাতুন,
- উজবুক
- চাকু,
- তোপ,
- বাবুর্চি ইত্যাদি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৫৮৮.
'আঁতেল' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) পর্তুগিজ
  2. খ) ফরাসি
  3. গ) ওলন্দাজ
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
খ) ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফরাসি
ব্যাখ্যা

• ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দঃ
- কুপন,
- ডিপো,
- রেস্তোরাঁ,
- আঁতেল,
- ওলন্দাজ,
- দিনেমার,
- কাফে,
- আঁতাত,
- বুর্জোয়া,
- রেনেসাঁস ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৫৮৯.
কোনটি ফারসি ভাষার শব্দ?
  1. স্বামী
  2. তুলকালাম
  3. লংগরখানা
  4. বেহালা
সঠিক উত্তর:
লংগরখানা
উত্তর
সঠিক উত্তর:
লংগরখানা
ব্যাখ্যা
• 'লংগরখানা'
- বিশেষ্য পদ।
- ফারসি শব্দ।
অর্থ:
- দুর্যোগপীড়িতকে বিনামূল্যে খাদ্য বিতরণের স্থান।
- অন্নসত্র।

অন্যদিকে,
- 'বেহালা' পর্তুগিজ শব্দ।
- 'তুলকালাম' আরবি শব্দ।
- 'স্বামী' সংস্কৃত শব্দ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯০.
'মা' কোন ধরনের শব্দের উদাহরণ?
  1. ক) তৎসম
  2. খ) প্রাকৃত
  3. গ) বিদেশী
  4. ঘ) বাংলা
সঠিক উত্তর:
ঘ) বাংলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাংলা
৫৯১.
কোন শব্দটি তুর্কি ভাষা হতে এসেছে?
  1. মামলা
  2. কুর্নিশ
  3. মেথর
  4. টহল
সঠিক উত্তর:
কুর্নিশ
উত্তর
সঠিক উত্তর:
কুর্নিশ
ব্যাখ্যা
• 'কুর্নিশ'
- শব্দটি তুর্কি ভাষা হতে এসেছে।
- এটি একটি বিশেষ্য পদ।
এর অর্থ:
- সম্ভ্রমপূর্ণ অভিবাদন।

অন্যদিকে,
- 'মামলা' শব্দটি আরবি ভাষা হতে এসেছে।
- 'টহল' শব্দটি হিন্দি ভাষা হতে এসেছে।
- 'মেথর' শব্দটি ফারসি ভাষা হতে এসেছে।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯২.
ওলন্দাজ ভাষা হতে আগত শব্দ -
  1. আলমারি
  2. হরতন
  3. বারুদ
  4. মুচলেকা
সঠিক উত্তর:
হরতন
উত্তর
সঠিক উত্তর:
হরতন
ব্যাখ্যা

• 'হরতন':
- শব্দটি ওলন্দাজ ভাষা হতে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।
 এর অর্থ:
- তাসেত্র রংবিশেষ।

অন্যদিকে,
- 'আলমারি' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ। 
- 'মুচলেকা' শব্দটি তুর্কি ভাষা হতে আগত।
- 'বারুদ' শব্দটি ফারসি ভাষা হতে আগত।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৯৩.
'চাউল' কোন ধরনের শব্দ?
  1. বিদেশি শব্দ
  2. তৎসম শব্দ
  3. দেশি শব্দ
  4. তদ্ভব শব্দ
সঠিক উত্তর:
দেশি শব্দ
উত্তর
সঠিক উত্তর:
দেশি শব্দ
ব্যাখ্যা
• দেশি শব্দ:
- বাংলাদেশের আদিম অধিবাসীদের সংস্কৃতির কিছু কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত আছে, এসব শব্দকে বলা হয় দেশি শব্দ।
- প্রাচীনকালে এদেশের অধিবাসী ছিলেন অনার্য, দ্রাবিড়, কোল প্রভৃতি জাতি। তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এগুলোকে দেশী শব্দ বলা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ণয় করা যায় না।

দেশি শব্দের উদাহরণ- পেট, ডাব, টোপ, ডিঙা, চাউল ইত্যাদি।

অন্যদিকে,
-----------------
• তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে।
যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।

- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

• তদ্ভব শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলােকে তদ্ভব শব্দ বলা হয়।
উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘােড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

• বিদেশি শব্দ:
ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে এই শব্দগুলােকে বিদেশি শব্দ বলে।
- এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৫৯৪.
বাংলাভাষা এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে-
  1. চাকু, চাকর
  2. খদ্দর, হরতাল
  3. চা, চিনি
  4. রিকশা, রেস্তোঁরা
সঠিক উত্তর:
চা, চিনি
উত্তর
সঠিক উত্তর:
চা, চিনি
ব্যাখ্যা
• চা
- চীনা শব্দ।
অর্থ:
- বাংলাদেশ ভারত চীন শ্রীলঙ্কা প্রভৃতি দেশের পাহাড়ি অঞ্চলের গুল্মজাতীয় উদ্ভিদের (Camellia sinensis) প্রক্রিয়াজাত কচি পাতা।
- ফুটন্ত জলে ওই পাতা সিক্ত করে প্রাপ্তপানীয়বিশেষ।
- চায়ের সঙ্গে পরিবেশিত হালকাআহার্য।

• চিনি
- অর্ধ তৎসম শব্দ।
অর্থ:
- আখ বিট প্রভৃতি উদ্ভিদের নির্যাস থেকে উৎপন্ন কেলাসিত মিষ্ট পদার্থবিশেষ।

• চাকু (বিশেষ্য)
- তুর্কি শব্দ।
অর্থ:
- ভাঁজ করে রাখা যায় এমন ফলাযুক্ত ছুরি।

• চাকর (বিশেষ্য)
- ফারসি শব্দ।
অর্থ:
- ভৃত্য; পরিচর্যাকারী; সেবক; পরিচারক।
- কর্মচারী; নির্দিষ্ট কর্ম সম্পাদনের জন্য নিযুক্ত বেতনভোগী ব্যক্তি।
- আজ্ঞাবহ; তাঁবেদার।

• হরতাল (বিশেষ্য)
- গুজরাটি শব্দ।
অর্থ:
- ধর্মঘট;
- বিক্ষোভ প্রকাশ করার জন্য যানবাহন,
- হাট-বাজার, দোকান-পাট,
- অফিস-আদালত ইত্যাদি নির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করা।

• রিকশা
- জাপানি শব্দ।
অর্থ:
- মনুষ্যবাহিত দুই বা তিন চাকার সড়ক্যান।

• রেস্তোরাঁ (বিশেষ্য)
- ফারসি শব্দ।
অর্থ:
- হোটেলবিশেষ;
- চায়ের দোকান।

[বাংলা একাডেমি অভিধান অনুসারে চিনি অর্ধ তৎসম শব্দ যা 'শর্করা শব্দ' থেকে উৎপত্তি হয়েছে, কিন্তু নবম -দশম শ্রেণির ব্যাকরণ বই অনুযায়ী চিনি চীনা শব্দ। তাই অপশনগুলোর মধ্যে অধিক গ্রহনযোগ্য হিসেবে চা,চিনি উত্তর নেওয়া হলো।]

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং অভিগম্য অভিধান।
৫৯৫.
'বদমেজাজ' শব্দটি কোন কোন শব্দের সমন্বয়ে গঠিত?
  1. আরবি ও ফরাসি
  2. ফরাসি ও আরবি
  3. ফারসি ও আরবি
  4. আরবি ও তুর্কি
সঠিক উত্তর:
ফারসি ও আরবি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি ও আরবি
ব্যাখ্যা
• ফারসি ও আরবি সহযোগে গঠিত মিশ্রশব্দ- বদমেজাজ।

• বদ (ফারসি) + মেজাজ (আরবি) = বদমেজাজ।
- ‘বদমেজাজ’ শব্দের অর্থ: উগ্র মেজাজ, রুক্ষ স্বভাব।

---------------------
• ফারসি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ হলো:
কুলফি, কুস্তি, কোফতা, গ্রেপ্তারি, গ্রেফতার, দারোগা, লুঙ্গি, সাদা, আসমান, কাজি, খোয়াব, চেহারা, কাগজ, চশমা, চারপায়া, ছয়লাপ ইত্যাদি।

অন্যদিকে,
• আরবি ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো:
কুমকুম, আমানত, আমামা, আমিন, আমির, আমিরাত, আম্বর, আয়াত, আয়েশ, আরশ, আর্জি, আলামত, আলিশান, আলেম, আশেক, আসর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯৬.
'দাবা' শব্দটি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. চীনা
  2. জাপানি
  3. পর্তুগিজ
  4. হিন্দি
সঠিক উত্তর:
হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা
• 'দাবা' শব্দটি হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে।

আরো কিছু হিন্দি শব্দ:
- দুলকি,
- দিলরুবা,
- দাপট,
- দর,
- দাঙ্গা,
- দহলা,
- দশেরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯৭.
'তুর্কি' ভাষা থেকে আগত শব্দ কোনটি?
  1. কোপ্তা
  2. বন্দুক
  3. চাহিদা
  4. কাঁচি
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
কাঁচি
উত্তর
সঠিক উত্তর:
কাঁচি
ব্যাখ্যা
• কাঁচি (বিশেষ্য পদ),
- তুর্কি ভাষার শব্দ। 
অর্থ:
- কাপড় কাগজ প্রভৃতি কাটার জন্য ব্যবহৃত হাতলযুক্ত ধারালো অস্ত্র। 

• 'তুর্কি' ভাষা থেকে আগত কিছু গুরুত্বপূর্ণ শব্দ হলো: চাকু, কাঁচি, খোকা, বাবুর্চি, উজবুক, কোর্মা, বেগম, বাবা।

অন্যদিকে, 
- 'কোপ্তা' ফারসি ভাষার শব্দ। 
- 'বন্দুক' আরবি ভাষার শব্দ। 
- 'চাহিদা' বাংলা ভাষার শব্দ।  

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৫৯৮.
'তোমার কথার কোনো দাম নেই।' এখানে 'দাম' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. গ্রিক
  2. ফারসি
  3. আরবি
  4. পেরু
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
গ্রিক
উত্তর
সঠিক উত্তর:
গ্রিক
ব্যাখ্যা

• 'দাম' শব্দটি গ্রিক ভাষা থেকে আগত।



কিছু গ্রিক শব্দ:
- সেমাই,
- সুড়ং,
- ইউনানি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৫৯৯.
নিচের কোনটি যোগরূঢ় শব্দ নয়?
  1. চিকামারা
  2. মহাযাত্রা
  3. রাজপুত
  4. পঙ্কজ
সঠিক উত্তর:
চিকামারা
উত্তর
সঠিক উত্তর:
চিকামারা
ব্যাখ্যা
যোগরূঢ় শব্দ:
- সমাস নিষ্পন্ন যেসকল শব্দ সম্পূর্ণভাবে সমস্যমান পদসমূহের অনুগামী না হয়ে বিশিষ্ট কোন অর্থ গ্রহণ করে তাকে যোগরূঢ় বলে।
যেমন:
- পঙ্কজ, রাজপুত, মহাযাত্রা, জলধি, আদিত্য।

অন্যদিকে,
যৌগিক শব্দ:
যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই রকম, সেগুলোকে যৌগিক শব্দ বলে। যেমন -
- গায়ক = গৈ + ণক (অক) অর্থ: গান করে যে।
- কর্তব্য = কৃ + তব্য - অর্থ: যা করা উচিত।
- বাবুয়ানা = বাবু + আনা - অর্থ: বাবুর ভাব।
- মধুর = মধু + র - অর্থ: মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
- দৌহিত্র = দুহিতা + ষ্ণ্য - অর্থ: কন্যার পুত্র, নাতি।
- চিকামারা = চিকা + মারা - অর্থ: দেওয়ালের লিখন।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬০০.
'নিলাম' শব্দ কোন ভাষা থেকে আগত?
  1. পর্তুগিজ
  2. আরবি
  3. ফারসি
  4. তুর্কি
সঠিক উত্তর:
পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
পর্তুগিজ
ব্যাখ্যা
• 'নিলাম' পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ।

অর্থ:
১. কোনো দুর্লভ বস্তু চিত্রকর্ম রত্ন প্রভৃতি উপস্থিত ক্রেতাদের মধ্যে দাম হেঁকে সর্বোচ্চ মূল্য দিতে আগ্রহী ক্রেতার নিকট বিক্রয়ের ব্যবস্থা। 
২. আদালতের নির্দেশে দেনা পরিশোধে অক্ষম ব্যক্তির বিষয়সম্পত্তি প্রকাশ্যে বিক্রয়।

• কিছু পর্তুগিজ শব্দ:
- ইংরেজ, পাউরুটি, আনারস , আচার, আলকাতরা, আলপিন, চাবি, আলমারি, বেহালা, বালতি, পেয়ারা, ইস্পাত, নিলাম, গরাদ, গামলা, পেরেক, মিস্ত্রি, কেদারা, কামরা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।