প্রশ্ন: একটি প্রতিষ্ঠানের ৪০% কর্মচারী নিরক্ষর। অবশিষ্ট কর্মচারীর ৫০% এসএসসি পাশ এবং অবশিষ্ট ১০ জন গ্রাজুয়েট। প্রতিষ্ঠানের কতজন কর্মচারী এসএসসি পাশ?
সমাধান:
ধরি,
প্রতিষ্ঠানের মোট কর্মচারীর সংখ্যা = ১০০ জন
নিরক্ষর কর্মচারী = ৪০%
অতএব, নিরক্ষর কর্মচারী সংখ্যা = ১০০ এর ৪০% = ৪০ জন
অবশিষ্ট কর্মচারী = (১০০ - ৪০) জন = ৬০ জন
প্রশ্নমতে, অবশিষ্ট কর্মচারীর ৫০% এসএসসি পাশ।
সুতরাং, এসএসসি পাশ কর্মচারীর সংখ্যা = ৬০ এর ৫০%
= ৬০ এর (৫০/১০০) = ৩০ জন
এসএসসি পাশ বাদে অবশিষ্ট কর্মচারী = (৬০ - ৩০) জন = ৩০ জন
এই অবশিষ্ট ৩০ জনই হলো গ্রাজুয়েটের সমতুল্য (শতকরা হিসাবে)।
এখন, ঐকিক নিয়মে পাই,
প্রশ্নমতে,
৩০ জন গ্রাজুয়েট হলে এসএসসি পাশ = ৩০ জন
∴ ১ জন গ্রাজুয়েট হলে এসএসসি পাশ = ৩০/৩০ = ১ জন
∴ ১০ জন গ্রাজুয়েট হলে এসএসসি পাশ = ১ × ১০ = ১০ জন
অতএব, প্রতিষ্ঠানটিতে এসএসসি পাশ কর্মচারীর সংখ্যা ১০ জন