বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা / ৫৮ · ৩০১৪০০ / ৫,৭৫৮

৩০১.
একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বৃদ্ধি পেয়ে ১৬৫০ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?
  1. ক) ১৬০০
  2. খ) ১৪০০
  3. গ) ১৫০০
  4. ঘ) ১৪৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গ্রামের লোকসংখ্যা ১০% হারে বৃদ্ধি পেয়ে ১৬৫০ জন হলে পূর্বের লোকসংখ্যা কত ছিল?

সমাধান:
১০% বৃদ্ধিতে লোকসংখ্যা হবে = ১০০ + ১০ = ১১০ জন।

বর্তমানে ১১০ জন হলে পূর্বে ছিল ১০০ জন
বর্তমানে ১ জন হলে পূর্বে ছিল ১০০/১১০ জন
বর্তমানে ১৬৫০ জন হলে পূর্বে ছিল (১০০ × ১৬৫০)/১১০ জন।
= ১৫০০ জন।
৩০২.
শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে-মূলে ৮০০ টাকা হয়? 
  1. ১২ বছর
  2. ১৫ বছর
  3. ৮ বছর
  4. ১০ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ৬ টাকা হার সুদে কত বছরে ৫০০ টাকা সুদে-মূলে ৮০০ টাকা হয়?

সমাধান: 
এখানে, 
আসল, P = ৫০০ টাকা
সুদ, I = (৮০০ - ৫০০) টাকা = ৩০০ টাকা
সুদের হার, r = ৬%

আমরা জানি, 
I = Pnr/১০০
বা, n = (I × ১০০)/Pr
বা, n = (৩০০ × ১০০)/(৫০০ × ৬)
∴ n = ১০ বছর

৩০৩.
একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২০ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?
  1. ১২%
  2. ৭%
  3. ৫%
  4. ৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি নির্দিষ্ট পরিমাণ মূলধন সরল সুদে ২০ বছরে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত?

সমাধান:
ধরি,
মূলধন (P) = ক
সুদমূল = ২ক
সুদ (I) = ২ক - ক = ক
সময় (n) = ২০ বছর

আমরা জানি,
I = Pnr
⇒ ক = ক × ২০ × (r/১০০)
⇒ r = ১০০/২০
∴ r = ৫

∴ বার্ষিক সুদের হার ৫%
৩০৪.
৩৬ টাকা ডজন দরে ক্রয় করে ২০% লাভে বিক্রয় করলে ২৫ টি কলার বিক্রয়মূল্য কত হবে?
  1. ক) ৭০ টাকা
  2. খ) ৮২ টাকা
  3. গ) ৭২ টাকা
  4. ঘ) ৯০ টাকা
ব্যাখ্যা
৩৬ টাকার ২০% লাভ হলে ১২ টি কলার বিক্রয়মূল্য = ৩৬+৭.২ = ৪৩.২ টাকা
২৫ টি কলার বিক্রয় মূল্য হবে (৪৩.২/১২)x২৫ = ৯০ টাকা।
৩০৫.
খায়ের তার আয়ের ৬০% খরচ করে। তার আয় ৩২% বৃদ্ধি পাওয়াতে সে তার খরচ আরও ২০% বাড়িয়ে দিলো। এতে তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পাবে বা কমবে?
  1. ৫০% বৃদ্ধি
  2. ৫০% হ্রাস
  3. ৩২% বৃদ্ধি
  4. হ্রাস বা বৃদ্ধি কিছুই পাবে না
ব্যাখ্যা
৬০% - এ,
আয় ১০০ টাকা হলে, খরচ ৬০ টাকা। অতএব, সঞ্চয় = (১০০ - ৬০) টাকা = ৪০ টাকা
৩২% আয় বৃদ্ধিতে,
পূর্বের আয় ১০০ টাকা হলে, বর্তমান আয় = (১০০ + ৩২) টাকা = ১৩২ টাকা
পূর্বের খরচ ৬০ টাকা। অতএব, ২০% বৃদ্ধিতে খরচ = (৬০ + ৬০ এর ২০%) টাকা = ৭২ টাকা
অতএব, বর্তমান খরচ ৭২ টাকা ও বর্তমান আয় ১৩২ টাকা হলে, বর্তমান সঞ্চয় = (১৩২ - ৭২) টাকা = ৬০ টাকা
পূর্বের সঞ্চয় ৪০ টাকা ও বর্তমান সঞ্চয় ৬০ টাকা হলে, সঞ্চয় বৃদ্ধি পায় = (৬০ - ৪০) টাকা = ২০ টাকা
সঞ্চয় শতকরা বৃদ্ধি পায় = ২০/৪০ × ১০০% = ৫০%
 
৩০৬.
কমিশনের হার ৪.৫ টাকা হলে, ৩০০০ টাকা মূল্যের জিনিস বিক্রয় করলে কত কমিশন পাওয়া যাবে?
  1. ১৩৫ টাকা
  2. ১০৫ টাকা
  3. ৮৫ টাকা
  4. ৫০ টাকা
ব্যাখ্যা
১০০ টাকায় কমিশন ৪.৫ টাকা 
১ টাকায় কমিশন ৪.৫/১০০
৩০০০ টাকায় কমিশন (৪.৫ × ৩০০০)/১০০ টাকা  
                                           = ১৩৫ টাকা
৩০৭.
১৫০ এর কত শতাংশ ১৫ এর ১০ শতাংশের সমান?
  1. ০.১
  2. ০.০১
  3. ১০
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫০ এর কত শতাংশ ১৫ এর ১০ শতাংশের সমান?

সমাধান:
ধরি,
১৫০ এর ক% = ১৫ এর ১০%
⇒ ১৫০ × ক/১০০ = ১৫ × ১০/১০০
⇒ ১৫০ক = ১৫০
∴ ক = ১
৩০৮.
একজন দোকানদার প্রতি হালি ডিম ৪০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৯৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ৮%
  2. ১২%
  3. ২০%
  4. ২৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি ডিম ৪০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৯৬ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ হালি ডিমের ক্রয়মূল্য ৪০ টাকা
∴ ২ হালি ডিমের  ক্রয়মূল্য = ৪০ × ২ টাকা = ৮০ টাকা।

দেওয়া আছে,
২ হালি ডিমের বিক্রয়মূল্য = ৯৬ টাকা 
যেহেতু ডিমের ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি, সুতরাং লাভ হবে।

∴  লাভ = (৯৬  - ৮০) টাকা = ১৬ টাকা।

এখন,
৮০ টাকায় লাভ হয় = ১৬ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৬/৮০ টাকা 
∴ ১০০ টাকায়  লাভ হয় = (১৬ × ১০০)/৮০ = ২০ টাকা। 

অর্থাৎ লাভের পরিমাণ = ২০%
৩০৯.
৫০০০ এর শতকরা ১৫ ভাগ অপেক্ষা ৫০০০ এর শতকরা ২৫ ভাগ কত বেশি?
  1. ৪০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০০০ এর শতকরা ১৫ ভাগ অপেক্ষা ৫০০০ এর শতকরা ২৫ ভাগ কত বেশি?

সমাধান:
৫০০০ এর শতকরা ২৫ ভাগ = ৫০০০ × (২৫/১০০) = ১২৫০ টাকা 
৫০০০ এর শতকরা ১৫ ভাগ = ৫০০০ × (১৫/১০০) = ৭৫০ টাকা 
∴ পার্থক্য = ১২৫০ - ৭৫০ = ৫০০ টাকা 
৩১০.
একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে। ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছাত্র - ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল?
  1. ক) ৪০%
  2. খ) ৪২%
  3. গ) ৪৬%
  4. ঘ) ৪৮%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলে ৫০ জন ছাত্রী ও ৭০ জন ছাত্র আছে। ছাত্রীদের ৪০% এবং ছাত্রদের ৫০% এক বনভোজনে গিয়ে থাকলে মোট ছাত্র - ছাত্রীর কত শতাংশ বনভোজনে গিয়েছিল?

সমাধান:
স্কুলে ছাত্রী আছে ৫০ জন
স্কুলে ছাত্রী আছে ৭০ জন

ছাত্রীদের মধ্যে বনভোজনে গিয়েছিলো = ৫০ এর ৪০% = ৫০ এর ৪০/১০০
= ২০ জন

ছাত্রদের মধ্যে বনভোজনে গিয়েছিলো = ৭০ এর ৫০%
= ৭০ এর ৫০/১০০
= ৩৫ জন

বনভোজনে গিয়েছিলো = ২০ + ৩৫ = ৫৫ জন
মোট ছাত্র-ছাত্রী = ৫০ + ৭০ = ১২০ জন

বনভোজনে শতকরা গিয়েছিলো = {(৫৫/১২০) × ১০০}%
= ৪৫.৮৩৩%  ≈ ৪৬%
৩১১.
৪৫০ টাকার ৪.৫% হার মুনাফায় কত বছরের মুনাফা ৮১ টাকা হবে?
  1. ৩.৫ বছর
  2. ৪ বছর
  3. ৪.৫ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৫০ টাকার ৪.৫% হার মুনাফায় কত বছরের মুনাফা ৮১ টাকা হবে?

সমাধান:
আসল, P = ৪৫০ টাকা
মুনাফার হার, r = ৪.৫%
মুনাফা, I = ৮১ টাকা
সময় = n

∴ n = I/(Pr)
= (৮১ × ১০০)/(৪৫০ × ৪.৫)
= ৪

∴ ৪ বছর।
৩১২.
বার্ষিক শত করা কতহার সুদে কোনো আসল ৫ বছরে সুদে-আসলে দ্বিগুন হবে?
  1. ক) ১০%
  2. খ) ২০%
  3. গ) ৫%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
ধরি,
আসল p টাকা
সুদ = 2p - p = p টাকা
⸫সুদের হার = (সুদ × ১০০)/(আসল × সময়)
= (p × ১০০)/(p × ৫)
= ২০%
৩১৩.
আরিফ সাহেব একটি ল্যাপটপ স্ট্যান্ড কিনে ২০% ভ্যাট সহ মোট ২৯৬০ টাকা বিল দিল। শুধুমাত্র ল্যাপটপ স্ট্যান্ডের দাম কত?
  1. ২৫২৩.৩৩ টাকা
  2. ২৪৬৬.৬৭ টাকা
  3. ২৩৬৬.৩৩ টাকা
  4. ২৪২৩.৬৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আরিফ সাহেব একটি ল্যাপটপ স্ট্যান্ড কিনে ২০% ভ্যাট সহ মোট ২৯৬০ টাকা বিল দিল। শুধুমাত্র ল্যাপটপ স্ট্যান্ডের দাম কত?

সমাধান:
দেওয়া আছে, ভ্যাট = ২০%
চার্জসহ মোট বিল = ১০০% + ২০% = ১২০%

প্রশ্নমতে,
১২০% = ২৯৬০
বা, ১% = ২৯৬০/১২০
∴ ১০০% = (২৯৬০ × ১০০)/১২০
= ২৪৬৬.৬৭
∴ শুধুমাত্র ল্যাপটপ স্ট্যান্ডের দাম ২৪৬৬.৬৭ টাকা।
৩১৪.
টাকায় ৬টি লেবু ক্রয় করে টাকায় ৫টি বিক্রয় করলে শতকরা লাভের হার কত?
  1. ক) ৩০%
  2. খ) ১৫%
  3. গ) ২৫%
  4. ঘ) ২০%
ব্যাখ্যা

১ টি লেবুর ক্রয় মূল্য = ১/৬ টাকা।
১ টি লেবুর বিক্রয় মূল্য = ১/৫ টাকা।
∴ লাভ হয় = ১/৫ - ১/৬ = ১/৩০
এখন,
১/৬ টাকায় লাভ হয় ১/৩০ টাকা।
১ টাকায় লাভ হয় ৬/৩০ টাকা।
১০০ টাকায় লাভ হয় (৬×১০০)/৩০ টাকা।
= ২০ টাকা।

৩১৫.
তাপস একটি বই ৮৪ টাকা দিয়ে ক্রয় করল। কিন্তু বইয়ের কভারে লেখা ছিল ১২০ টাকা। সে শতকরা কত টাকা কমিশন পেল?
  1. ক) ২০
  2. খ) ২৫
  3. গ) ৩০
  4. ঘ) ৩৬
ব্যাখ্যা

বইটিতে কমিশন পায় = ১২০ - ৮৪ = ৩৬ টাকা
তাহলে ১২০ টাকায় কমিশন পায় = ৩৬ টাকা
∴ ১০০ টাকায় কমিশন পায় = ৩৬ × ১০০/১২০ = ৩০

৩১৬.
২৫০ টাকার শতকরা কত সমান ১০ টাকা?
  1. ক) ৫%
  2. খ) ৪%
  3. গ) ৩%
  4. ঘ) ৮%
ব্যাখ্যা

ধরি, ২৫০ এর ক% =  ১০ টাকা
বা, ২৫০ × ক/১০০ = ১০
বা, ক = (১০×১০০) / ২৫০ = ৪% 

৩১৭.
ছোটন এর বেতন গত মাসে 9% বৃদ্ধি পাওয়ার পর সে দেখল যদি তার বেতন 9% না বেড়ে 11% বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন 72150 টাকা হতো। ছোটনের বর্তমান মাসিক বেতন কত–
  1. ক) 66193
  2. খ) 65000
  3. গ) 70850
  4. ঘ) 72200
ব্যাখ্যা

মনে করি,
আগের বেতন x টাকা
তাহলে,
1.11x = 72150
=> x = 65000
তাহলে, বর্তমান বেতন = 65000 * 1.09 = 70850 টাকা।

৩১৮.
একজন বই বিক্রেতা একটি বইয়ের ধার্যমূল্যের উপর ৫% কমিশন দিয়েও ১৪% লাভ করে,যদি বইটির ক্রয়মূল্য ৩০০ টাকা হয় তবে ধার্যমূল্য কত?
  1. ক) ৩২৫ টাকা
  2. খ) ৩৬০ টাকা
  3. গ) ৩৯৫ টাকা
  4. ঘ) ৪৪২ টাকা
ব্যাখ্যা

১৪% লাভে বিক্রয়মূল্য = ৩০০ + ৩০০ এর ১৪% = ৩৪২ টাকা।
ধরি, ৫% কমিশনে ধার্যমূল্য = x টাকা
প্রশ্নমতে,
x - x এর ৫% = ৩৪২
বা, x - ০.০৫x = ৩৪২
বা, ০.৯৫x = ৩৪২
বা, x = ৩৪২/০.৯৫ = ৩৬০ টাকা।

৩১৯.
সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?
  1. ১২.৫০ টাকা
  2. ২০ টাকা
  3. ২৫ টাকা
  4. ১৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুণ হবে?

সমাধান:
ধরি,
আসল P = ১০০ টাকা
সুদাসল A =১০০ × ৩ = ৩০০টাকা
সুদ I =(৩০০ - ১০০) টাকা = ২০০টাকা

আমরা জানি
I = Pnr
r = I/Pn
সুদের হার r = (১০০ × ২০০)/(১০০ × ৮)
= ২৫%
৩২০.
৪ এর কত শতাংশ ৭ হবে? 
  1. ক) ১৮০%
  2. খ) ১৭৫%
  3. গ) ১৪৪%
  4. ঘ) ১৪০%
ব্যাখ্যা
ধরি,
৪ এর ক% = ৭
৪ এর ক/১০০ = ৭
ক/২৫ = ৭
ক = ১৭৫
৩২১.
৬০০ টাকায় ৩ বছরের সুদ এবং ৮০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ৬০০ টাকা হলে, সরল সুদের হার কত?
  1. ৮%
  2. ১০%
  3. ১২%
  4. ১৪%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০০ টাকায় ৩ বছরের সুদ এবং ৮০০ টাকার ৪ বছরের সুদ একত্রে ৬০০ টাকা হলে, সরল সুদের হার কত?

সমাধান:
৬০০ টাকায় ৩ বছরের সুদ = (৬০০ × ৩) বা ১৮০০ টাকার ১ বছরের সুদ
৮০০ টাকার ৪ বছরের সুদ = (৮০০ × ৪) বা ৩২০০ টাকার ১ বছরের সুদ

এখন,
(১৮০০ + ৩২০০) বা, ৫০০০ টাকার ১ বছরের সুদ = ৬০০ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ৬০০/৫০০০ টাকা
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (৬০০ × ১০০)/৫০০০ টাকা
= ১২ টাকা বা ১২%
৩২২.
এক ডজন আম ১২০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে?
  1. ১৩৮ টাকা
  2. ৪২ টাকা
  3. ৪৬ টাকা
  4. ৬৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ডজন আম ১২০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১৫% লাভ হবে?

সমাধান: 
১ ডজন = ৩ হালি 

৩ হালি আমের দাম = ১২০ টাকা 
১ হালি আমের দাম = ১২০/৩ = ৪০ টাকা

১৫% লাভে 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ১৫) টাকা বা ১১৫ টাকা 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য= ১১৫/১০০ টাকা
ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য= (১১৫ × ৪০)/১০০ টাকা
= ৪৬ টাকা
৩২৩.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলে। দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হবে?
  1. ক) ২০০
  2. খ) ২২০
  3. গ) ৯০০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
১০% লাভে বিক্রয়মূল্য = ৫৫০,
আবার ক্রয়মূল্য ১০% কম হলে দাম হত ৪৫০,
লাভ ৫৫০ - ৪৫০ = ১০০ টাকা
৩২৪.
আবুলের সাপ্তাহিক বেতন ১৬ শতাংশ বৃদ্ধি পেলে, তিনি প্রতি মাসে ৮১২ টাকা উপার্জন করতে পারেন। যদি তার সাপ্তাহিক বেতন ১০ শতাংশ বৃদ্ধি পেত, তিনি প্রতি মাসে কত টাকা উপার্জন করতেন?
  1. ক) ৬৫০ টাকা
  2. খ) ৭৫০ টাকা
  3. গ) ৭৭০ টাকা
  4. ঘ) ৭৮০ টাকা
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

ধরি, আবুলের সাপ্তাহিক মূল বেতন ১০০ টাকা।
১৬% বৃদ্ধিতে সাপ্তাহিক বেতন = ১০০+১৬ =১১৬ টাকা।
:.১০% বৃদ্ধিতে সাপ্তাহিক বেতন =১১০ টাকা।
এখন,
সাপ্তাহিক বেতন ১১৬ টাকা হলে মাসিক উপার্জন ৮১২ টাকা।
সাপ্তাহিক বেতন ১ টাকা হলে মাসিক উপার্জন ৮১২/১১৬ টাকা।
সাপ্তাহিক বেতন ১১০ টাকা হলে মাসিক উপার্জন (৮১২X১১০)/১১৬ টাকা।
= ৭৭০ টাকা।

৩২৫.
আহসান একটি ব্যাংক থেকে ৫% চক্রবৃদ্ধি সুদে ২০০০ টাকা ঋণ নিল। ২৪ মাসে তাকে সুদাসলে কত টাকা দিতে হবে?
  1. ক) ২২০৫ টাকা 
  2. খ) ২৫২৫ টাকা 
  3. গ) ২২৫৫ টাকা 
  4. ঘ) ২০২৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: আহসান একটি ব্যাংক থেকে ৫% চক্রবৃদ্ধি সুদে ২০০০ টাকা ঋণ নিল। ২৪ মাসে তাকে সুদাসলে কত টাকা দিতে হবে? 

সমাধান: 
এখানে
আসল P = ২০০০ টাকা 
মুনাফার হার r = ৫% = ৫/১০০ = ১/২০
সময় n = ২৪ মাস = ২ বছর 

আমরা জানি,
C = P(১ +r )
   = ২০০০(১ + ১/২০)
   = ২০০০{(২০ + ১)/২০}
   = ২০০০(২১/২০)
   =  ২০০০(১.০৫)
   = ২২০৫ টাকা
৩২৬.
১২ এর ২৪% কত?
  1. ক) ২
  2. খ) ২.৮৮
  3. গ) ৩.৯৯
  4. ঘ) ৬
ব্যাখ্যা

১২ এর ২৪%
= (১২ × ২৪)/১০০
= ২.৮৮

৩২৭.
২৫ এর কত শতাংশ ৬৫ হবে?
  1. ২৬০%
  2. ২৪০%
  3. ২৭০%
  4. ২৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫ এর কত শতাংশ ৬৫ হবে?

সমাধান:
মনে করি, 
২৫ এর ক% = ৬৫ 
⇒ ২৫ × (ক/১০০) = ৬৫ 
⇒ ২৫ক = ৬৫ × ১০০ 
⇒ ক = (৬৫ × ১০০)/২৫ 
⇒ ক = ৬৫ × ৪
∴ ক = ২৬০%

২৫ এর ৬৫ হলো ২৬০%

৩২৮.
৫০ টাকায় ৫ টি ডিম কিনে ২৫ টাকায় ২টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ১২%
  2. খ) ২০%
  3. গ) ২৫%
  4. ঘ) ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন : ৫০ টাকায় ৫ টি ডিম কিনে ২৫ টাকায় ২টি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান : 
৫ টি ডিমের ক্রয়মূল্য = ৫০ টাকা 
১ টি ডিমের ক্রয়মূল্য = ৫০/৫ = ১০ টাকা
 
২ টি ডিমের বিক্রয়মূল্য = ২৫ টাকা 
১ টি ডিমের বিক্রয়মূল্য = ২৫/২ টাকা

১ টি ডিমে লাভ হয় = ২৫/২ - ১০ = ৫/২ = ২.৫ টাকা
 
১০ টাকায় লাভ হয় ২.৫ টাকা 
১  টাকায় লাভ হয় ২.৫/১০ টাকা 
১০০ টাকায় লাভ হয় (২.৫×১০০)/১০ টাকা 
                              = ২৫%
৩২৯.
কোন সংখ্যার ৬৫% এর সাথে ২৭০ যোগ করে অর্ধেক করলে ঐ সংখ্যটি পাওয়া যাবে?
  1. ২৫০
  2. ১৫০
  3. ২০০
  4. ৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৬৫% এর সাথে ২৭০ যোগ করে অর্ধেক করলে ঐ সংখ্যটি পাওয়া যাবে?

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক
ক এর ৬৫% = ৬৫ক/১০০

প্রশ্নমতে,
(৬৫ক/১০০ + ২৭০)/২ = ক
বা, ৬৫ক/১০০ + ২৭০ = ২ক
বা, ২ক - ৬৫ক/১০০ = ২৭০
বা, ১৩৫ক/১০০ = ২৭০
বা, ১৩৫ক = ২৭০০০
বা, ক = ২৭০০০/১৩৫
∴ ক = ২০০
৩৩০.
১০ এর ৩০% কোন সংখ্যার ১০% এর সমান-
  1. ক) ৩০
  2. খ) ২০
  3. গ) ৫০
  4. ঘ) ৪০
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, ১০ এর ৩০% = x এর ১০%
বা ১০ এর ৩০/১০০ = x এর ১০/১০০
বা ৩ = x/১০
বা x = ৩০

৩৩১.
বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদাসল কত?
  1. ৭৮০ টাকা
  2. ১০৮০ টাকা
  3. ৯২০ টাকা
  4. ১২৪০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৫ টাকা হার সুদে ৯০০ টাকার ৪ বছরের সুদাসল কত? 
 
সমাধান:
আমরা জানি,
সুদ = (আসল × সুদের হার × সময়)/১০০
= (৯০০ × ৫ × ৪)/১০০
= ১৮০ টাকা
 
∴ সুদাসল = সুদ + আসল
= ১৮০ + ৯০০
= ১০৮০ টাকা
৩৩২.
একজন দোকানদার একটি খেলনা ৯০০ টাকায় বিক্রি করায় তার কিছু ক্ষতি হলো। যদি তিনি খেলনাটি ১২০০ টাকায় বিক্রি করতেন, তবে তার যত টাকা ক্ষতি হয়েছিলো তার ২০০% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ১০০০ টাকা
  2. ১১২০ টাকা
  3. ৯৯০ টাকা
  4. ১১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি খেলনা ৯০০ টাকায় বিক্রি করায় তার কিছু ক্ষতি হলো। যদি তিনি খেলনাটি ১২০০ টাকায় বিক্রি করতেন, তবে তার যত টাকা ক্ষতি হয়েছিলো তার ২০০% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান: 
ধরি,
৯০০ টাকায় বিক্রি করলে ক টাকা ক্ষতি হয়।
∴ ক্রয়মূল্য = (৯০০ + ক) টাকা

আবার, 
১২০০ টাকায় বিক্রয় করায় লাভ হয় = (ক এর ২০০/১০০)টাকা = ২ক টাকা
∴ ক্রয়মূল্য = ১২০০ - ২ক

প্রশ্নমতে,
৯০০ + ক = ১২০০ - ২ক
⇒ ক + ২ক = ১২০০ - ৯০০
⇒ ৩ক = ৩০০
⇒ ক = ৩০০/৩ 
∴ ক = ১০০

∴ ক্রয়মূল্য = ৯০০ + ১০০ = ১০০০ টাকা

সুতরাং, খেলনাটির ক্রয়মূল্য = ১০০০ টাকা। 

৩৩৩.
কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 
  1. ৩৫%
  2. ৫০%
  3. ৫৫%
  4. ৬৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৫২% ছাত্র বিজ্ঞানে এবং ৪০% ছাত্র অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ২৭% ফেল করে তবে শতকরা কত জন ছাত্র পাস করে? 

সমাধান: 
শুধু বিজ্ঞানে ফেল করে = (৫২ - ২৭)% 
= ২৫% 

আবার, 
শুধু অঙ্কে ফেল করে = (৪০ - ২৭)% 
= ১৩% 

∴ শুধু বিজ্ঞান অথবা অঙ্ক বা উভয় বিষয়ে মোট ফেল করে = (২৫ + ১৩ + ২৭)% 
= ৬৫% 

∴ শতকরা পাস করে = (১০০ - ৬৫)% 
= ৩৫% ।

৩৩৪.
২০-এর কত শতাংশ ৩০ হবে?
  1. ১০০%
  2. ১০%
  3. ১৫০%
  4. ৭০%
ব্যাখ্যা

প্রশ্ন: ২০-এর কত শতাংশ ৩০ হবে?

সমাধান:
ধরি, ২০-এর ক শতাংশ = ৩০

তাহলে, (২০ × ক)/১০০ = ৩০
⇒ ক = (৩০ × ১০০)/২০

∴ ক = ১৫০%

৩৩৫.
একটি ঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ১৪৪০ টাকা
  2. ১৫৬০ টাকা
  3. ১৬০০ টাকা
  4. ১৩৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হলে বিক্রেতার ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা
১০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = ১১০ - ৮৫ = ২৫ টাকা

বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = (১০০ × ৩৬০)/২৫ টাকা
= ১৪৪০ টাকা

৩৩৬.
৪০ এর কত শতাংশ ১৫ হবে?
  1. ক) ২৭.৫
  2. খ) ২৫.৫
  3. গ) ৩৭.৫
  4. ঘ) ৪৭.৫
ব্যাখ্যা
৪০ এর x/১০০ = ১৫
বা ২x /৫ = ১৫
বা x  = (১৫ ×৫)/২
     x  =  ৩৭.৫
৩৩৭.
একটি চাকরির নিয়োগ পরীক্ষায় ৬০০ জন আবেদনকারীর ভেতর ৪২ জন পাশ করলো। শতকরা কতজন ফেল করলো?
  1. ৯৩%
  2. ৯৫%
  3. ৯৬%
  4. ৯৭%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকরির নিয়োগ পরীক্ষায় ৬০০ জন আবেদনকারীর মধ্যে ৪২ জন পাশ করলো। শতকরা কতজন ফেল করলো? 

সমাধান:
ফেলের সংখ্যা = ৬০০ -৪২ = ৫৫৮ জন

এখন,
৬০০ জন আবেদনকারীর মধ্যে ফেল করে = ৫৫৮ জন
∴ ১ জন আবেদনকারীর মধ্যে ফেল করে = ৫৫৮/৬০০ জন
∴ ১০০ জন আবেদনকারীর মধ্যে ফেল করে = (৫৫৮ × ১০০)/৬০০ জন
= ৯৩%
৩৩৮.
শতকরা ৫ টাকা হার সুদে ১০ বছরে সুদ-আসলে ৪৫,০০০ টাকা হলে মূলধন কত?
  1. ২৫০০০ টাকা
  2. ৩০০০০ টাকা
  3. ৩২০০০ টাকা
  4. ৩৫০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ৫ টাকা হার সুদে ১০ বছরে সুদ-আসলে ৪৫,০০০ টাকা হলে মূলধন কত?

সমাধান:
১০০ টাকায় ১ বছরের সুদ ৫ টাকা
∴ ১০০ টাকায় ১০ বছরের সুদ (৫ × ১০) = ৫০ টাকা

সুদে আসলে = ১০০ + ৫০ = ১৫০ টাকা

সুদাসল ১৫০ টাকা হলে আসল ১০০ টাকা
∴ সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১৫০ টাকা
∴ সুদাসল ৪৫০০০ টাকা হলে আসল (১০০ × ৪৫০০০)/১৫০ টাকা
= ৩০০০০ টাকা

∴ মূলধন ৩০০০০ টাকা।
৩৩৯.
একটি দ্রব্য ২৫% লাভে বিক্রয় করলে উহার ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ক) ৪ : ৫
  2. খ) ৪ : ৬
  3. গ) ৫ : ৬
  4. ঘ) ৫ : ৪
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

একটি দ্রব্যের ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২৫% লাভে এর বিক্রয়মূল্য ১২৫ টাকা
ক্রয়মূল্য : বিক্রয়ময়ল্য = ১০০ : ১২৫ = ৪ : ৫

৩৪০.
একজন বিক্রেতা একটি জিনিস ৩৫০ টাকায় বিক্রি করে ২৫% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ২৬০ টাকা
  2. ২৭৮ টাকা
  3. ২৮০ টাকা
  4. ২৮৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি জিনিস ৩৫০ টাকায় বিক্রি করে ২৫% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ৩৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৫০)/১২৫ টাকা
= ২৮০ টাকা
৩৪১.
একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হলে, শতকরা ক্ষতির হার কত?
  1. ৮%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হলে, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
একটি দ্রব্য ২৭০ টাকায় বিক্রয় করায় ৩০ টাকা ক্ষতি হয়।
∴ ক্রয়মূল্য = ২৭০ + ৩০ = ৩০০ টাকা 

৩০০ টাকায় ক্ষতি হয় = ৩০ টাকা 
∴ ১ টাকায় ক্ষতি হয় = ৩০/৩০০ টাকা 
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৩০ × ১০০)/৩০০ টাকা 
= ১০ টাকা বা ১০%
৩৪২.
একটি ঘড়ি ১২০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ২৪০ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ১৬০ টাকা
  2. ১৮০ টাকা
  3. ২০০ টাকা
  4. ১৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ঘড়ি ১২০ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, ২৪০ টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, ঘড়ির ক্রয়মূল্য = ক টাকা

১২০ টাকায় বিক্রয়ে,
বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্ষতি = ক - ১২০ টাকা

২৪০ টাকায় বিক্রয়ে,
বিক্রয়মূল্য = ২৪০ টাকা
লাভ = ২৪০ - ক টাকা

প্রশ্নমতে,
২৪০ - ক = ২(ক - ১২০)
⇒ ২৪০ - ক = ২ক - ২৪০
⇒ ২৪০ + ২৪০ = ২ক + ক
⇒ ৪৮০ = ৩ক
⇒ ক = ১৬০

অতএব, ঘড়ির ক্রয়মূল্য = ১৬০ টাকা।

৩৪৩.
কমিশনের হার ৩% হলে ২২০০ টাকা মূল্যের জিনিস বিক্রি করলে কত কমিশন হবে?
  1. ৪২ টাকা 
  2. ৪৮ টাকা 
  3. ৫৬ টাকা 
  4. ৬৬ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: কমিশনের হার ৩% হলে ২২০০ টাকা মূল্যের জিনিস বিক্রি করলে কত কমিশন হবে?

সমাধান: 
১০০ টাকায় কমিশন পাওয়া যায় = ৩ টাকা 
∴ ১ টাকায় কমিশন পাওয়া যায় = ৩/১০০ টাকা 
∴ ২২০০ টাকায় কমিশন পাওয়া যায় = (৩ × ২২০০)/১০০ টাকা 
= ৬৬ টাকা । 

৩৪৪.
একটি দ্রব্য ৫৪০ টাকায় বিক্রয় করাতে ক্রয়মূল্যের উপর ১০% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৫৭৮ টাকা
  2. ৫৯৪ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৬১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫৪০ টাকায় বিক্রয় করাতে ক্রয়মূল্যের উপর ১০% ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা

বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০ টাকা
বিক্রয়মূল্য ৫৪০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৪০)/৯০
= ৬০০ টাকা
৩৪৫.
টাকায় ১০টি ও টাকায় ১৫টি দরে সমান সংখ্যক লিচু কিনে সবগুলো লিচু টাকায় ১২টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ক) ১০% লাভ
  2. খ) ১৫% ক্ষতি
  3. গ) ২০% লাভ
  4. ঘ) লাভ বা ক্ষতি কিছুই হবে না
ব্যাখ্যা
এখানে, ২ টির ক্রয়মূল্য = (১/১০ + ১/১৫) টাকা = ১/৬ টাকা
আবার, ১২ টির বিক্রয়মূল্য ১ টাকা
২ টির বিক্রয়মূল্য ১/৬ টাকা।
যেহেতু, ক্রয়মূল্য ও বিক্রয়মূল্য সমান, সুতরাং লাভ বা ক্ষতি কিছুই হবে না।
৩৪৬.
বার্ষিক ১০% মুনাফায় ১২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ২৫২ টাকা 
  2. ৬৫২ টাকা 
  3. ৪৫২ টাকা
  4. ১৪৫২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% মুনাফায় ১২০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান
এখানে,
মূলধন, P = ১২০০ টাকা
মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২ বছর

আমরা জানি,
∴ চক্রবৃদ্ধি মূলধন, c = P(১ + r)n
= ১২০০(১ + ১০/১০০)
= ১২০০ × (১১০/১০০)
= ১৪৫২ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = ১৪৫২ - ১২০০ = ২৫২ টাকা
৩৪৭.
2024 সালে একটি স্কুলে মোট 1000 জন শিক্ষার্থী ছিল। 2025 সালে ছেলেদের মধ্যে 5% স্কুল ছেড়ে যায় এবং নতুন করে 15% মেয়ে শিক্ষার্থী স্কুলে ভর্তি হয়। তবে মোট শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তিত থাকে। 2024 সালে স্কুলে কতজন মেয়ে শিক্ষার্থী ছিল? 
  1. 170 জন
  2. 190 জন
  3. 230 জন
  4. 250 জন
ব্যাখ্যা

প্রশ্ন: 2024 সালে একটি স্কুলে মোট 1000 জন শিক্ষার্থী ছিল। 2025 সালে ছেলেদের মধ্যে 5% স্কুল ছেড়ে যায় এবং নতুন করে 15% মেয়ে শিক্ষার্থী স্কুলে ভর্তি হয়। তবে মোট শিক্ষার্থীর সংখ্যা অপরিবর্তিত থাকে। 2024 সালে স্কুলে কতজন মেয়ে শিক্ষার্থী ছিল? 

সমাধান:
ধরি, 2024 সালে ছাত্রীর সংখ্যা ছিল x 
এবং ছাত্রের সংখ্যা ছিল (1000 - x)
প্রশ্ন অনুযায়ী, 2025 সালে ছাত্রীর সংখ্যা বৃদ্ধি পায় 15% এবং ছাত্রের সংখ্যা হ্রাস পায় 5%। কিন্তু মোট ছাত্রছাত্রীর সংখ্যা অপরিবর্তিত থাকে।

প্রশ্নমতে,
(x + x এর 15%) + {(1000 - x) - (1000 - x) এর 5%} = 1000
⇒ x + (15x/100) + (1000 - x) - {5(1000 - x)/100} = 1000
⇒ 15x/100 - 5(1000 - x)/100 = 0
⇒ 15x - 5(1000 - x) = 0
⇒ 15x - 5000 + 5x = 0
⇒ 20x = 5000
⇒ x = 5000/20
⇒ x = 250

সুতরাং, 2024 সালে স্কুলে ছাত্রীর সংখ্যা ছিল 250 জন।

৩৪৮.
৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?
  1. ১৪ টাকা
  2. ৪২ টাকা
  3. ১২ টাকা
  4. ১০৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৫০ টাকা দরে ৩ কেজি মিষ্টি কিনে ৪ টাকা হারে ভ্যাট দিলে মোট কত ভ্যাট দিতে হবে?

সমাধান:
১ কেজি মিষ্টির দাম = ৩৫০ টাকা
∴ ৩ কেজি মিষ্টির দাম = (৩৫০ × ৩) টাকা
= ১০৫০ টাকা

১০০ টাকায় ভ্যাট ৪ টাকা
∴ ১০৫০ টাকায় ভ্যাট = (৪ × ১০৫০)/১০০ টাকা
= ৪২ টাকা
৩৪৯.
একটি গাছের উচ্চতা প্রতি বছর ২০% বৃদ্ধি পায়। যদি বর্তমানে গাছটির উচ্চতা ১০৮০ সেঃ মিঃ হয়ে থাকে তাহলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল?
  1. ক) ৬৭৫ সেঃ মিঃ
  2. খ) ৭৫০ সেঃ মিঃ
  3. গ) ৭৭৫ সেঃ মিঃ
  4. ঘ) ৮০০ সেঃ মিঃ
ব্যাখ্যা
ধরি,
২ বছর আগে উচ্চতা ছিলো ক সেঃ মিঃ
∴ বর্তমানে উচ্চতা, ক × ১২০% × ১২০% = ১০৮০
বা, ক × (১২০/১০০) × (১২০/১০০) = ১০৮০
বা, ক = (১০৮০ × ১০০ × ১০০)/(১২০ × ১২০)
= ৭৫০ সেঃ মিঃ
৩৫০.
ক্রয়মূল্যের উপর লাভের হার ১০% হলে, বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?
  1. ৯.০৯%
  2. ১০%
  3. ১০.৩৩%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্যের উপর লাভের হার ১০% হলে, বিক্রয়মূল্যের উপর লাভের হার কত হবে?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা

∴ ১০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

এখন,
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে লাভ = ১০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে লাভ = ১০/১১০ টাকা
∴ বিক্রয়মূল্য ১০০ টাকা হলে লাভ = (১০/১১০) × ১০০ টাকা
= ৯.০৯%
৩৫১.
একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হবে?
  1. ১৬০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩২০ টাকা
ব্যাখ্যা

একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয় মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হবে?

সমাধান:
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১৫ × ৮০০)/১০০ টাকা
= ৯২০ টাকা

আবার,
ক্রয়মূল্য ২০% কম হলে দাম হত = ৮০০ - ৮০০ এর ২০%
= ৮০০ - {৮০০ × (২০/১০০)}
= ৮০০ - ১৬০
= ৬৪০ টাকা

∴ লাভ = (৯২০ - ৬৪০) টাকা = ২৮০ টাকা

৩৫২.
বিক্রয়মূল্য ক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. লাভ ১৫০%
  2. লাভ ১০০%
  3. ক্ষতি ১০০%
  4. ক্ষতি ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয়মূল্য ক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

 সমাধান:
ধরি,
ক্রয়মূল্য x টাকা সুতরাং, বিক্রয়মূল্য 2x টাকা
তাহলে, লাভ = (২x - x) = x টাকা
এখন, 
x টাকায় লাভ হয় x টাকা
∴ 1 টাকায় লাভ হয় x/x টাকা
∴ 100 টাকায় লাভ হয় (x × ১০০)/x টাকা
= ১০০ টাকা
৩৫৩.
একটি স্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৬ষ্ট শ্রেণি থেকে কেবিনেট সদস্য পদে ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ী শিক্ষার্থী, বিজিত শিক্ষার্থী থেকে ৮০ ভোট বেশি পেয়ে জয়লাভ করে। বিজয়ী শিক্ষার্থী মোট ভোটের ৭০% পেলে, মোট ভোটারের সংখ্যা কত?
  1. ২০০
  2. ২৫০
  3. ৩০০
  4. ৩৫০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্কুলের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ৬ষ্ট শ্রেণি থেকে কেবিনেট সদস্য পদে ২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বিজয়ী শিক্ষার্থী, বিজিত শিক্ষার্থী থেকে ৮০ ভোট বেশি পেয়ে জয়লাভ করে। বিজয়ী শিক্ষার্থী মোট ভোটের ৭০% পেলে, মোট ভোটারের সংখ্যা কত?

সমাধান:
ধরি, মোট ভোট = ১০০%
তাহলে, বিজিত শিক্ষার্থী ভোট পায় = ১০০% - ৭০% = ৩০%
∴ বিজয়ী শিক্ষার্থী ভোট বেশি পায় = ৭০% - ৩০%  = ৪০%

প্রশ্নমতে,
৪০% = ৮০ জন
∴ ১% = ৮০/৪০ জন
∴ ১০০% = (৮০/৪০) × ১০০
= ২০০ জন 
∴ মোট ভোটারের সংখ্যা ২০০ জন।
৩৫৪.
একটি ঘড়ি বিক্রয়ে একজন দোকানদার ৫% ডিসকাউন্ট দেয়। যদি সে ৭% ডিসকাউন্ট দেয় তবে সে ১৫ টাকা কম লাভ করে। ঘড়িটির তালিকা মূল্য কত?
  1. ৬০০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭৫০ টাকা
  4. ৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি বিক্রয়ে একজন দোকানদার ৫% ডিসকাউন্ট দেয়। যদি সে ৭% ডিসকাউন্ট দেয় তবে সে ১৫ টাকা কম লাভ করে। ঘড়িটির তালিকা মূল্য কত?

সমাধান:
ডিসকাউন্টের পার্থক্য = ৭ - ৫ = ২%
[১৫ টাকা কম লাভ করলে শতকরা ডিসকাউন্টের পার্থক্য ২%]

প্রশ্নমতে,
২% = ১৫
⇒ ১% = ১৫/২
⇒ ১০০% = (১৫ × ১০০)/২
= ৭৫০ টাকা

∴ ঘড়িটির তালিকা মূল্য ৭৫০ টাকা।
৩৫৫.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১৫% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ক) ১২০ টাকা
  2. খ) ১৩০ টাকা
  3. গ) ১৫০ টাকা
  4. ঘ) ১৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১৫% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান: 
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১৫ টাকা
∴ ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১৫ × ৫০০)/১০০ টাকা = ৫৭৫ টাকা

ক্রয়মূল্য ১৫% কম হলে = {৫০০ - (৫০০ × ১৫)/১০০} টাকা = ৪২৫ টাকা

∴ মোট লাভ = (৫৭৫ - ৪২৫) টাকা = ১৫০ টাকা
৩৫৬.
১/২ এর শতকরা কত ৩/৪ হবে?
  1. ১২০%
  2. ১২৫%
  3. ১৪০%
  4. ১৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১/২ এর শতকরা কত ৩/৪ হবে?

সমাধান:
১/২ এর ক% = ৩/৪
⇒ ১/২ এর ক/১০০ = ৩/৪
⇒ ক /২০০ = ৩/৪
⇒ ক = ২০০× ৩/৪
∴ ক = ১৫০
৩৫৭.
ডালের মূল্য ২০% কমে গেলে ডালের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৪%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ডালের মূল্য ২০% কমে গেলে ডালের ব্যবহার শতকরা কি পরিমাণ বাড়ালে ডালের জন্য খরচের কোনো পরিবর্তন হবে না?

সমাধান:
ধরি,
ডালের পূর্বমূল্য = ১০০ টাকা 
২০% মূল্য হ্রাস পাওয়ায় বর্তমান মূল্য = ১০০ - (১০০ এর  ২০%) = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা 

খরচ একই রাখতে ব্যবহার বাড়াতে হবে = ১০০ - ৮০ = ২০ টাকা 

এখন,
৮০ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০ টাকা 
∴ ১ টাকায় ব্যবহার বাড়াতে হবে = ২০/৮০ টাকা 
∴ ১০০ টাকায় বাড়াতে হবে = (২০ × ১০০)/৮০ টাকা = ২৫ টাকা 

অর্থাৎ ডালের ব্যবহার ২৫% বাড়ালে খরচের কোনো পরিবর্তন হবে না।
৩৫৮.
কোনো পরীক্ষায় ৩৫% বাংলায়, ২২% গণিতে এবং উভয় বিষয়ে ১৫% পরীক্ষার্থী ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
  1. ক) ৫২%
  2. খ) ৫৬%
  3. গ) ৫৮%
  4. ঘ) ৪৬%
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো পরীক্ষায় ৩৫% বাংলায়, ২২% গণিতে এবং উভয় বিষয়ে ১৫% পরীক্ষার্থী ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?

সমাধান: 
শুধু বাংলায় ফেল করে = (৩৫ - ১৫)%
= ২০%
শুধু গণিতে ফেল করে = (২২ - ১৫)%
= ৭ %
বাংলা, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (২০ +  ৭ + ১৫)%
= ৪২%
∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ৪২)%
= ৫৮%
৩৫৯.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% হ্রাস এবং প্রস্থ ১০% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফলের কেমন পরিবর্তন হবে?
  1. ক) ১২% বৃদ্ধি পাবে
  2. খ) ১২% হ্রাস পাবে
  3. গ) ১০% বৃদ্ধি পাবে
  4. ঘ) ১০% হ্রাস পাবে
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ২০% হ্রাস এবং প্রস্থ ১০% বৃদ্ধি করা হলে, ক্ষেত্রফলের কেমন পরিবর্তন হবে?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১০০ মিটার, প্রস্থ ৫০
ক্ষেত্রফল = ১০০ × ৫০ বর্গমিটার
= ৫০০০ বর্গমিটার

২০% হ্রাসে, দৈর্ঘ্য = ১০০ - ১০০ এর ২০%
= ১০০ - ২০
= ৮০

১০% বৃদ্ধিতে, প্রস্থ = ৫০ + ৫০ এর ১০%
= ৫০ + ৫
= ৫৫
ক্ষেত্রফল = (৮০ × ৫৫)
= ৪৪০০

শতকরা ক্ষেত্রফল হ্রাস = {(৫০০০ - ৪৪০০)/৫০০০} × ১০০%
= (৬০০/৫০০০) × ১০০%
= ১২%
৩৬০.
y এর x% যদি 10 হয়, তাহলে y=?
  1. ক) 10/x
  2. খ) 100/x
  3. গ) 1000/x
  4. ঘ) x/1000
ব্যাখ্যা

প্রশ্নমতে,
y এর x% = 10
বা, y এর x/100 = 10
বা, y = 1000/x

৩৬১.
একজন চাকরিজীবী তার বেতনের ১/৩ অংশ বাসা ভাড়ায়, ১/৩ অংশ কাপড় ক্রয়ে ব্যয় করার পর  অবিশিষ্ট ২০০০ টাকা থাকলে তার বেতন কত?
  1. ক) ৬০০০ টাকা
  2. খ) ১২০০০ টাকা
  3. গ) ১৫০০০ টাকা
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন চাকরিজীবী তার বেতনের ১/৩ অংশ বাসা ভাড়ায়, ১/৩ অংশ কাপড় ক্রয়ে ব্যয় করার পর  অবিশিষ্ট ২০০০ টাকা থাকলে তার বেতন কত?

সমাধান:
মনে করি,
তার বেতন = ক টাকা
বাসায় ভাড়ায় যায় = ক/৩
কাপড় ক্রয়ে খরচ হয় = ক/৩

শর্তমতে,
ক/৩ + ক/৩ + ২০০০ = ক
বা, ক - ক/৩ - ক/৩ = ২০০০
বা, (৩ক - ক - ক)/৩ = ২০০০
বা, ক/৩ = ২০০০
বা, ক = ৬০০০
৩৬২.
একটি দ্রব্য ১২০০ টাকায় বিক্রয় করে ২৫% লাভ হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হবে?
  1. ৭৬৬ টাকা
  2. ৭৮৪ টাকা
  3. ৭৯৬ টাকা
  4. ৮১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১২০০ টাকায় বিক্রয় করে ২৫% লাভ হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয়মূল্য ১২৫ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ১২০০ টাকায় ক্রয়মূল্য = (১২০০ × ১০০)/১২৫ = ৯৬০ টাকা

আবার,
১৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৯৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ৯৬০)/১০০ টাকা
= ৮১৬ টাকা
৩৬৩.
একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে?
  1. ৯৫ টাকা
  2. ১০২ টাকা
  3. ১০৫ টাকা
  4. ১০৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই বিক্রয় করার সময় বিক্রেতা লিখিত মূল্যের উপর ১৫% কমিশন প্রদান করে। বইটির লিখিত বিক্রয়মূল্য ১২০ টাকা হলে, বইটি কত টাকায় ক্রয় করা যাবে? 

সমাধান: 
১৫% কমিশনে, 
লিখিত মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা 
∴ লিখিত মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা 
∴ লিখিত মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ১২০)/১০০ টাকা 
= ১০২০০/১০০ টাকা 
= ১০২ টাকা 

∴ বইটি ক্রয় করা যাবে = ১০২ টাকা।
৩৬৪.
একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য ৯০ টাকার উপর ১৫% ডিসকাউন্ট দেন। শার্টটির ক্রয়মূল্য কত?
  1. ৭০.০০ টাকা
  2. ৭২.৫০ টাকা
  3. ৭৫.০০ টাকা
  4. ৭৬.৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত বিক্রয় মূল্য ৯০ টাকার উপর ১৫% ডিসকাউন্ট দেন। শার্টটির ক্রয়মূল্য কত?

সমাধান:
লিখিত বিক্রয় মূল্য ৯০ টাকা

১৫% ছাড়ে
ক্রয়মূল্য = ৯০ - ৯০ এর ১৫%
= ৯০ - ৯০ এর ১৫/১০০
= ৯০ - ১৩.৫
= ৭৬.৫ টাকা
৩৬৫.
৪০% যৌগিক মুনাফায় ২০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. ২৯২২৮
  2. ২৯২৬২
  3. ২৬২৮২
  4. ২৯২৮২
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০% যৌগিক মুনাফায় ২০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
 
সমাধান: 
দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার = ৪০%
সুতরাং  ত্রৈমাসিক মুনাফার হার, r = (৪০/৪)%
= ১০%

এখানে, যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়েছে। 
অর্থাৎ বছরে মুনাফা বাড়বে, n = ৪ বার

প্রারম্ভিক মূলধন, P = ২০০০০ টাকা
আমরা জানি,  চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০০(১ + ১০%)
= ২০০০০(১ + ১০/১০০)
= ২০০০০(১১০/১০০)
= ২০০০০ × ১.১ × ১.১ × ১.১ × ১.১
= ২৯২৮২
৩৬৬.
একজন বিক্রেতা একটি জিনিস ৫৫০ টাকায় বিক্রি করে ২৫% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ৩৭৪ টাকা
  2. ৩৯০ টাকা
  3. ৪৪০ টাকা
  4. ৪৬৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি জিনিস ৫৫০ টাকায় বিক্রি করে ২৫% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা
= ১২৫ টাকা

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ৫৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৫০)/১২৫ টাকা
= ৪৪০ টাকা
৩৬৭.
কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৬৫২ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭০০ টাকা হয়। আসল কত?
  1. ৫৫০ টাকা
  2. ৫৮০ টাকা
  3. ৫০০ টাকা
  4. ৪৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে সুদে-আসলে ৬৫২ টাকা এবং ৫ বছরে সুদে-আসলে ৭০০ টাকা হয়। আসল কত?

সমাধান:
আসল + ৫ বছরের সুদ =৭০০ টাকা
আসল + ৩ বছরের সুদ= ৬৫২ টাকা

∴ ২ বছরের সুদ =(৭০০ - ৬৫২) = ৪৮ টাকা
∴ ১ বছরের সুদ =৪৮/২ টাকা 
∴ ৫ বছরের সুদ = (৪৮ × ৫)/২ টাকা 
= ১২০ টাকা

আসল = (৭০০ - ১২০) = ৫৮০ টাকা
৩৬৮.
শতকরা ১০ টাকা হার সুদের ১৫০ টাকা ৩ বছরে সুদ-আসলে কত হবে? 
  1. ক) ১৯০ টাকা 
  2. খ) ১৭৫ টাকা 
  3. গ) ১৮০ টাকা 
  4. ঘ) ১৯৫ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা ১০ টাকা হার সুদের ১৫০ টাকা ৩ বছরে সুদ-আসলে কত হবে? 

সমাধান: 
আমরা জানি,
I = Pnr
= ১৫০ × ৩ × (১০/১০০)
= ৪৫ 

∴ সুদাসল = ১৫০ + ৪৫ টাকা = ১৯৫ টাকা
৩৬৯.
প্রতিটি ফটোকপি শীটের মূল্য ১ টাকা। প্রথম ১০০০টি ফটোকপির পর বাকি সব কপির উপর ২% ছাড় পাওয়া যায়। তাহলে ৫০০০ শীট ফটোকপি করতে মোট কত টাকা খরচ হবে?
  1. ৪৯০০ টাকা
  2. ৪৯৫০ টাকা
  3. ৪৯২০ টাকা
  4. ৪৯৬০টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: প্রতিটি ফটোকপি শীটের মূল্য ১ টাকা। প্রথম ১০০০টি ফটোকপির পর বাকি সব কপির উপর ২% ছাড় পাওয়া যায়। তাহলে ৫০০০ শীট ফটোকপি করতে মোট কত টাকা খরচ হবে? 

সমাধান:
প্রথম ১০০০ শীটের খরচ = ১০০০ × ১ = ১০০০ টাকা

এবং 
পরবর্তী ৪০০০ শীটের খরচ,
প্রতি শীটের মূল্য = ১ টাকা
২% ছাড়ে প্রতি শীটের মূল্য = ১ - (১ এর ২/১০০) = ১ - ০.০২ = ০.৯৮ টাকা
∴ ৪০০০ শীটের জন্য = ৪০০০ × ০.৯৮ = ৩৯২০ টাকা

∴ মোট খরচ = ১০০০ + ৩৯২০ = ৪৯২০ টাকা 

অতএব, ৫০০০ শীট ফটোকপি করতে মোট খরচ ৪৯২০ টাকা। 

৩৭০.
বার্ষিক শতকরা ৪ টাকা হার সুদে কত সময়ে ৬৫০ টাকা সুদ আসলে ৭৫৪ টাকা হবে?
  1. ক) ৪ বছর
  2. খ) ৫ বছর
  3. গ) ৬ বছর
  4. ঘ) ৮ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৪ টাকা হার সুদে কত সময়ে ৬৫০ টাকা সুদ আসলে ৭৫৪ টাকা হবে?

সমাধান: 
মুনাফার হার r = ৪% = ৪/১০০ টাকা 
আসল P = ৬৫০ টাকা 
সুদ I = (৭৫৪ - ৬৫০) টাকা 
         = ১০৪ টাকা 

আমরা জানি,
I  =Pnr 
n  = I /Pr 
     = ১০৪/{৬৫০ × (৪/১০০)}
     = ১০৪/২৬
      = ৪
৩৭১.
৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?
  1. ৪০%
  2. ৩৫%
  3. ২৫%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০ টাকা ৭৫ টাকার শতকরা কত?

সমাধান:
ধরি,
৭৫ টাকার ক % = ৩০ টাকা
বা, ৭৫ × (ক/১০০) = ৩০
বা, ৩ক/৪ = ৩০
বা, ৩ক = ১২০
বা, ক = ১২০/৩
∴ ক = ৪০
৩৭২.
একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% পণ্য নষ্ট হয়ে গেল এবং ৭% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?
  1. ২০%
  2. ৩০%
  3. ৫০%
  4. ৪০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন। পরিবহনের সময় ১৩% পণ্য নষ্ট হয়ে গেল এবং ৭% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর ২০% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রয় করতে হবে?

সমাধান:
মনে করি,
পণ্যের ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ অবশিষ্ট পণ্য = {১০০ - (১৩ + ৭)} = ১০০ - ২০ = ৮০ টাকা

২০% লাভে বিক্রয় মূল্য=  (১০০ + ২০) = ১২০ টাকা
∴ লাভ করতে হবে = (১২০ - ৮০) = ৪০ টাকা

এখন,
৮০ টাকায় লাভ করতে হবে = ৪০ টাকা
১ টাকায় লাভ করতে হবে = ৪০/৮০ 
১০০ টাকায় লাভ করতে হবে = (৪০ × ১০০)/৮০ = ৫০ টাকা
৩৭৩.
১০টি কলা ৩০ টাকায় বিক্রি করায় ২৫% ক্ষতি হলো। তাহলে প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত?
  1. ৪০ টাকা
  2. ৪৮ টাকা
  3. ৭২ টাকা
  4. ৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০টি কলা ৩০ টাকায় বিক্রি করায় ২৫% ক্ষতি হলো। তাহলে প্রতি ডজন কলার ক্রয়মূল্য কত?

সমাধান:
২৫% ক্ষতিতে,
বিক্রয় মূল্য = (১০০ - ২৫) = ৭৫ টাকা

বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫ টাকা
বিক্রয়মূল্য ৩০ টাকা হলে ক্রয়মূল্য = (৩০ × ১০০)/৭৫ = ৪০ টাকা

∴ ১০ টি কলার ক্রয়মূল্য = ৪০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৪০/১০ টাকা
∴ ১২ টি কলার ক্রয়মূল্য = (৪০ × ১২)/১০ = ৪৮ টাকা
৩৭৪.
যদি ১ ইউএস ডলার ৮১.৫০ টাকা হয় তবে ৭০০০ ডলার বাংলাদেশী টাকায় কত হবে?
  1. ক) ৫০০৫৭০ টাকা
  2. খ) ৫৭০৬০০ টাকা
  3. গ) ৫৭০৫০০ টাকা
  4. ঘ) ৫৬০৬৭০ টাকা
ব্যাখ্যা
১ ইউএস ডলার ৮১.৫০ টাকা
৭০০০ ইউএস ডলার ৮১.৫০ × ৭০০০ টাকা = ৫,৭০,৫০০ টাকা
৩৭৫.
কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৫ হবে? 
  1. ১৭/২৩
  2. ২০/২১
  3. ২৩/২৮
  4. ২৫/৪২
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৩৭% হ্রাস পেলে ৩/৫ হবে? 

সমাধান: 
ধরি, সংখ্যাটি = ক
৩৭% হ্রাস পেলে সংখ্যাটি দাঁড়ায় = ১০০% - ৩৭% = ৬৩%

প্রশ্নমতে,
ক এর ৬৩% = ৩/৫
⇒ ক × (৬৩/১০০) = ৩/৫
⇒ ৩১৫ক = ৩০০
⇒ ক = ৩০০/৩১৫
∴ ক = ২০/২১
৩৭৬.
কিছু টাকা ৮ বছরে সরল মুনাফায় ৩ গুণ হয়েছে। বার্ষিক মুনাফার হার কত?
  1. ১৮%
  2. ২০%
  3. ২৪%
  4. ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কিছু টাকা ৮ বছরে সরল মুনাফায় ৩ গুণ হয়েছে। বার্ষিক মুনাফার হার কত?

সমাধান:
ধরি,
আসল ১০০ টাকা
১০০ টাকায় মুনাফা আসল ৩ গুণ = (১০০ × ৩) টাকা
= ৩০০ টাকা।

∴ মুনাফা = (৩০০ - ১০০) = ২০০ টাকা।

১০০ টাকার ৮ বছরের মুনাফা ২০০ টাকা
১০০ টাকার ১ বছরের মুনাফা ২০০/৮ টাকা
= ২৫ টাকা

∴  মুনাফার হার ২৫%
৩৭৭.
নিহাল সাহেবের বেতন ২০% কমানোর পর হ্রাসকৃত বেতন ৫% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?
  1. ২৫%
  2. ২০%
  3. ১৮%
  4. ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: নিহাল সাহেবের বেতন ২০% কমানোর পর হ্রাসকৃত বেতন ৫% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?

সমাধান:
ধরি,
নিহালের মূল বেতন = ১০০ টাকা
১০% কমানোর পর বেতন = ১০০ - ১০০ এর ২০%
= ১০০ - ১০০ এর ২০/১০০
= ১০০ - ২০
= ৮০

৫% বৃদ্ধিতে বেতন = ৮০ + ৮০ এর ৫%
= ৮০ + ৮০ এর ৫/১০০
= ৮০ + ৪
= ৮৪

ক্ষতি = (১০০ - ৮৪)
= ১৬%
৩৭৮.
শতকরা বার্ষিক 8 টাকা হার মুনাফায় 1200 টাকার কত বছরের সরল মুনাফা 768 টাকা হবে?
  1. ক) 8 বছর
  2. খ) 6 বছর
  3. গ) 4 বছর
  4. ঘ) 12 বছর
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক 8 টাকা হার মুনাফায় 1200 টাকার কত বছরের সরল মুনাফা 768 টাকা হবে?

সমাধান:
100 টাকার 1 বছরের মুনাফা  8 টাকা 
1 টাকার 1 বছরের মুনাফা  8/100 টাকা 
1200 টাকার 1 বছরের মুনাফা  (8 × 1200)/100 টাকা 
                                           = 96 টাকা 

96 টাকা মুনাফা  হয় 1 বছরে 
1 টাকা মুনাফা  হয় 1/96 বছরে 
768 টাকা মুনাফা  হয় (1 × 768)/96 বছরে 
                                 = 8 বছর
৩৭৯.
৫% হার মুনাফায় ৪,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ২,৯০০ টাকা
  2. ৩৬০০ টাকা
  3. ৪,৪১০ টাকা
  4. ৪,৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৫% হার মুনাফায় ৪,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান: 
এখানে,
মূলধন, P = ৪০০০ টাকা
মুনাফায় হার, r = ৫% = ৫/১০০ = ১/২০
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ৪০০০ × (১ + ১/২০)
= ৪০০০ × (২১/২০)
= ৪০০০ × ২১/২০ × ২১/২০
= ৪,৪১০ টাকা।
৩৮০.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ২৬০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ১৪৮৫ টাকা
  2. ১৫৩৬ টাকা
  3. ১৫৬০ টাকা
  4. ১৬৭৭ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ২৬০ টাকা। একজন যদি ২০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা
= ১২০ টাকা

∴ লাভ = (১২০ - ১০০) = ২০ টাকা

এখন,
২০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২০/২০ টাকা
২৬০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১২০ × ২৬০)/২০ টাকা
= ১৫৬০ টাকা
৩৮১.
A sum of money at simple interest amounts to Tk 815 in 3 years and to Tk 854 in 4 years. The sum is-
  1. ক) Tk 650
  2. খ) Tk 690
  3. গ) Tk 698
  4. ঘ) Tk 700
  5. ঙ) Tk 760
ব্যাখ্যা
Question: A sum of money at simple interest amounts to Tk. 815 in 3 years and to Tk. 854 in 4 years. The sum is-

Solution:
Simple interest for 1 year = Tk. (854 - 815)
= Tk. 39

∴ Simple interest for 3 years = Tk.(39 × 3)
= Tk. 117

∴ Sum = (815 - 117)
= Tk. 698
৩৮২.
একটি  মোবাইল ফোন নির্মাতা ২৫% লাভে এবং খুচরা বিক্রেতা ৩০% লাভে বিক্রয় করে। যদি ঐ মোবাইল ফোনের নির্মাণ খরচ ১৫০০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?
  1. ২৪৩৭৫ টাকা
  2. ২৫১৭৫ টাকা
  3. ২৪২৬৫ টাকা
  4. ২৩৩৭৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি  মোবাইল ফোন নির্মাতা ২৫% লাভে এবং খুচরা বিক্রেতা ৩০% লাভে বিক্রয় করে। যদি ঐ মোবাইল ফোনের নির্মাণ খরচ ১৫০০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত?

সমাধান:
নির্মাতার ২৫% লাভে,
নির্মাতার লাভ = ১৫০০০ × (২৫/১০০) = ৩৭৫০  টাকা
তাহলে, খুচরা বিক্রেয়তার ক্রয়মুল্য = ১৫০০০ + ৩৭৫০ = ১৮৭৫০ টাকা

আবার,খুচরা বিক্রয়তার ৩০% লাভে,
খুচরা বিক্রয়তার লাভ = ১৮৭৫০ × (৩০/১০০) = ৫৬২৫ টাকা

∴ টেবিলটির খুচরা মুল্য = ১৮৭৫০ + ৫৬২৫ = ২৪৩৭৫ টাকা
৩৮৩.
কোন পরীক্ষায় ৬০% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃতকার্যের সংখ্যা মোট ৯০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ২২৫ জন
  2. ২৭৫ জন
  3. ৩০০ জন
  4. ২৫০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোন পরীক্ষায় ৬০% ছাত্র ইংরেজীতে কৃতকার্য হয়েছে। ইংরেজীতে অকৃতকার্যের সংখ্যা মোট ৯০ জন হলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত?  

সমাধান: 
ইংরেজীতে কৃতকার্য হয়েছে = ৬০% 
∴ ইংরেজীতে অকৃতকার্য হয়েছে = (১০০ - ৬০)% 
= ৪০% 

৪০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০ জন 
∴ ১ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = ১০০/৪০ জন 
∴ ৯০ জন অকৃতকার্য হলে মোট পরীক্ষার্থী = (১০০ × ৯০)/৪০ জন 
= ২২৫ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ২২৫ জন।

৩৮৪.
বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৮০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ১০৬৪৮ টাকা হবে? 
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ২ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক ১০% হার সুদে কত বছরে ৮০০০ টাকার চক্রবৃদ্ধি মূলধন ১০৬৪৮ টাকা হবে?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৮০০০ টাকা 
চক্রবৃদ্ধি মূলধন, A = ১০৬৪৮ টাকা 
সুদের হার, r = ১০%
সময়, n = ?

আমরা জানি,
A = P{১ + (r/১০০)}n
⇒ ১০৬৪৮ = ৮০০০{১ + (১০/১০০)}n
⇒ ১০৬৪৮ =৮০০০{১ + (১/১০)}n
⇒ ১০৬৪৮ = ৮০০০{(১০ + ১)/১০}n
⇒ ১০৬৪৮ = ৮০০০(১১/১০)n
⇒ (১১/১০)n = ১০৬৪৮/৮০০০
⇒ (১১/১০)n = ১৩৩১/১০০০
⇒ (১১/১০)n = (১১/১০)
⇒ n = ৩

∴ সময় = ৩ বছর

৩৮৫.
যদি ১৫ টি ফলের মধ্যে শতকরা ৪০ ভাগ কমলা হয় এবং বাকিগুলো আপেল হয় তবে আপেলের সংখ্যা কত?
  1. ক) ১০ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৮ টি
  4. ঘ) ৯ টি
ব্যাখ্যা

১০০ টি ফলের মধ্যে কমলা ৪০ টি
∴ ১৫〃 〃 〃 〃(৪০×১৫)/১০০ টি
                  = ৬ টি
∴ ১৫ টি ফলের মধ্যে আপেল (১৫-৬) = ৯ টি

৩৮৬.
৯৫০ টাকার ৪ বছরের সুদ ২৬৬ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?
  1. ৭%
  2. ৫%
  3. ৮%
  4. ৬%
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৫০ টাকার ৪ বছরের সুদ ২৬৬ টাকা হলে, বার্ষিক শতকরা সুদের হার কত?

সমাধান:
আমরা জানি,
সুদের হার = (সুদ × ১০০)/(সময় × আসল)
= (২৬৬ × ১০০)/(৪ × ৯৫০)
= ৭ টাকা বা ৭%
৩৮৭.
কোন আসল ৫ বছরে মুনাফা-আসল ৮৪০০ টাকা। মুনাফা, আসলের ৩/৪ অংশ হলে, মুনাফার হার কত?
  1. ১৫%
  2. ১৬.৬৬%
  3. ১২%
  4. ৮.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: কোন আসল ৫ বছরে মুনাফা-আসল ৮৪০০ টাকা। মুনাফা, আসলের ৩/৪ অংশ হলে, মুনাফার হার কত?

সমাধান:
মনেকরি,
আসল = P

আমরা জানি,
আসল + মুনাফা = মুনাফা-আসল
⇒ P + P এর ৩/৪  = ৮৪০০
⇒ P(১ + ৩/৪)= ৮৪০০
⇒ P(৭/৪) = ৮৪০০
⇒ P = ৮৪০০ × (৪/৭)
∴ P = ৪৮০০

আসল, P = ৪৮০০ টাকা
মুনাফা, I = ৮৪০০ - ৪৮০০
= ৩৬০০ টাকা
সময়, n = ৫ বছর

আমরা জানি,
মুনাফার হার, r =  (I × ১০০)/Pn
= (৩৬০০ × ১০০)/(৪৮০০ × ৫)
= ১৫%
৩৮৮.
একটি দ্রব্য ৮০ টাকায় বিক্রি করায় ২০ টাকা ক্ষতি হলো। কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হতো?
  1. ক) ৭২ টাকা
  2. খ) ৯৬ টাকা
  3. গ) ১২০ টাকা
  4. ঘ) ১০০ টাকা
ব্যাখ্যা

দ্রব্যটির ক্রয় মূল্য = ৮০ + ২০ = ১০০ টাকা
∴ ২০% লাভে বিক্রয় মূল্য = ১২০ টাকা

৩৮৯.
৮টি খেজুর ১ টাকায় ক্রয় করা হয়। ব্যবসায়ী ৬০% লাভে বিক্রি করতে চাইলে ১ টাকায় কত খেজুর বিক্রি করতে হবে?
  1. ৫ টি
  2. ৬ টি
  3. ৪ টি
  4. ৭ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ৮টি খেজুর ১ টাকায় ক্রয় করা হয়। ব্যবসায়ী ৬০% লাভে বিক্রি করতে চাইলে ১ টাকায় কত খেজুর বিক্রি করতে হবে? 

সমাধান: 
৮ টি খেজুরের ক্রয়মূল্য = ১ টাকা 
∴ ১টি খেজুরের ক্রয়মূল্য = (১/৮) টাকা
= ০.১২৫ টি 

আবার,
৬০% লাভে বিক্রয়মূল্য = ০.১২৫ × (১ + ০.৬) টাকা
= ০.১২৫ × ১.৬ টাকা
= ০.২ টাকা 

∴ ১ টাকায় বিক্রি করা খেজুরের সংখ্যা = ১/০.২ টি 
= ৫ টি।

৩৯০.
চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় আগের তুলনায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান দাম কত?
  1. ৫২০ টাকা
  2. ৬২০ টাকা
  3. ৩২০ টাকা
  4. ৭২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় আগের তুলনায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান দাম কত?

সমাধান: 
১০০ টাকায় কমে ১২ টাকা 
১ টাকায় কমে ১২/১০০ টাকা 
৬০০০ টাকায় কমে (১২ × ৬০০০)/১০০
= ৭২০ টাকা 

৭২০ টাকায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়।
১ কুইন্টাল বা ১০০ কেজি চালের দাম ৭২০ টাকা
৩৯১.
বার্ষিক শতকরা ১০ টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় ৪০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?
  1. ৮০০০ টাকা
  2. ৮২৫৬টাকা
  3. ৮৪০০ টাকা
  4. ৮৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা হার চক্রবৃদ্ধি মুনাফায় ৪০০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ২০০০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ১০/১০০ = ১/১০

আমরা জানি,
চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
= ৪০০০০{১ + (১/১০)
= ৪০০০০ × (১১/১০)
= ৪০০০০ × ১.২১
= ৪৮৪০০ টাকা

∴ চক্রবৃদ্ধি মুনাফা = (৪৮৪০০ - ৪০০০০) = ৮৪০০ টাকা
৩৯২.
কোনো পরীক্ষায় ২০% পরীক্ষার্থী ইংরেজিতে, ১৮% পরীক্ষার্থী গণিতে এবং ১১% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে?
  1. ক) ৭০ জন
  2. খ) ৭৩ জন
  3. গ) ৭৫ জন
  4. ঘ) ৭৬ জন
ব্যাখ্যা

শুধু ইংরেজিতে ফেল করে = (২০ - ১১)%
= ৯%
শুধু গণিতে ফেল করে = (১৮ - ১১)%
= ৭%
ইংরেজি, গণিত এবং উভয় বিষয়ে ফেল করে = (৯ + ৭ + ১১)%
= ২৭%
∴ উভয় বিষয়ে পাস করে = (১০০ - ২৭)%
= ৭৩%

৩৯৩.
টাকায় এক ডজন কলা বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে, ৫ টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে?
  1. ৬ টি
  2. ১২ টি
  3. ১৮ টি
  4. ৩০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় এক ডজন কলা বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। ৫০% লাভ করতে হলে ৫ টাকায় কতটি কলা বিক্রয় করতে হবে?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা।

৫০% লাভে, বিক্রয়মূল্য  = ১০০ + ৫০ = ১৫০ টাকা।

পূর্বের বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে, বিক্রয় করতে হবে ১৫০ টাকায়।
পূর্বের বিক্রয়মূল্য ১ টাকা হলে, বিক্রয় করতে হবে (১৫০/৭৫)
= ২ টাকায়।

২ টাকায় বিক্রয় করতে হবে = ১২টি কলা
১ টাকায় বিক্রয় করতে হবে (১২/২) = ৬টি কলা।
৫ টাকায় বিক্রয় করতে হবে (৫ × ৬) টি
= ৩০ টি
৩৯৪.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ক) ১২০
  2. খ) ১৩০
  3. গ) ১৫০
  4. ঘ) ১৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫/১০০
= ১৫০

৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০
= ৩০০

∴ বেশি = (৩০০ - ১৫০) = ১৫০
৩৯৫.
৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?
  1. ১০
  2. ১২.৫০
  3. ১৫
  4. ২৫
ব্যাখ্যা
প্রশ্ন : ৫% হারে ৫০০০ টাকার ২ বছরের সরল ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত টাকা?

সমাধান : 
দেওয়া আছে, মূলধন,
P = ৫০০০ টাকা
সময়, n = ২ বছর
সুদের হার, r = ৫/১০০

আমরা জানি সরল মুনাফা,
I = Pnr = ৫০০০ × ২ × ৫/১০০ = ৫০০ 

চক্রবৃদ্ধি মুনাফায় সবৃদ্ধিমূল,
C = P(1 + r)n
= ৫০০০(১ + ৫/১০০)
= ৫০০০ × (১০৫/১০০) × (১০৫/১০০)
= ৫৫১২.৫

এখন,
চক্রবৃদ্ধি মুনাফা = ৫৫১২.৫ - ৫০০০
= ৫১২.৫ টাকা।

সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য = (৫১২.৫ - ৫০০) টাকা = ১২.৫ টাকা।
৩৯৬.
৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%
  1. ৩৫০
  2. ৩০০
  3. ২৪৫
  4. ২৫০
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫ সংখ্যাটি কোন সংখ্যার ৩০%

সমাধান:
ধরি, সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
⇒ ক এর ৩০% = ৭৫
⇒ ক এর ৩০/১০০ = ৭৫
⇒ ক = (৭৫ × ১০০)/৩০
∴ ক = ২৫০
৩৯৭.
২৫% লাভে কোনো জিনিস ৪৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 
  1. ৬ টাকা 
  2. ১২ টাকা
  3. ৯ টাকা
  4. ১৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ২৫% লাভে কোনো জিনিস ৪৫ টাকায় বিক্রয় করলে বিক্রেতার কত টাকা লাভ হবে? 

সমাধান: 
ধরি, 
জিনিসটির ক্রয়মূল্য = ১০০ টাকা 

২৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা  = ১২৫ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/১২৫ টাকা
= ৩৬ টাকা 

∴ লাভ = (৪৫ - ৩৬) টাকা
= ৯ টাকা । 

৩৯৮.
একটি থলিতে ৮৮টি পেন্সিল আছে; তাদের মধ্যে (৪৫০/১১)% পেন্সিল লাল রঙের। থলিতে কতগুলো লাল পেন্সিল আছে?
  1. ৩৬টি
  2. ৪০টি
  3. ১৮০টি
  4. ১০৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি থলিতে ৮৮টি পেন্সিল আছে; তাদের মধ্যে ৪০(১০/১১)% পেন্সিল লাল রঙের। থলিতে কতগুলো লাল পেন্সিল আছে?

সমাধান:
৪০(১০/১১)% = (৪০ × ১১ + ১০)/১১ % = ৪৫০/১১% 

১০০টি পেন্সিলে লাল পেন্সিল ৪৫০/১১ টি 
∴ ১টি পেন্সিলে লাল পেন্সিল ৪৫০/(১১ × ১০০) টি 
∴ ৮৮টি পেন্সিলে লাল পেন্সিল (৪৫০ × ৮৮)/(১১ × ১০০)টি 
= ৩৬টি 
৩৯৯.
বার্ষিক ৫.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৯৭৬ টাকা হবে?
  1. ৭০০ টাকা
  2. ৭৫০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৯৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ৫.৫% লাভে কত টাকা বিনিয়োগ করলে ৪ বছরে তা ৯৭৬ টাকা হবে?

সমাধান: 
১০০ টাকার ১ বছরের সুদ ৫.৫ টাকা
∴ ১০০ টাকার ৪ বছরের সুদ (৫.৫ × ৪) টাকা = ২২ টাকা

সুদাসল = (১০০ + ২২ টাকা) = ১২২ টাকা

সুদাসল ১২২ টাকা হলে আসল ১০০ টাকা
সুদাসল ১ টাকা হলে আসল ১০০/১২২ টাকা
∴ সুদাসল ৮২৬ টাকা হলে আসল = (১০০ × ৯৭৬)/১২২ টাকা
=  ৮০০ টাকা।
৪০০.
একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী ইতিহাসে এবং ৬৫% শিক্ষার্থী ভূগোলে পাশ করল। যদি ৫০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?
  1. ৮%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৭৫% শিক্ষার্থী ইতিহাসে এবং ৬৫% শিক্ষার্থী ভূগোলে পাশ করল। যদি ৫০% শিক্ষার্থী উভয় বিষয়ে পাশ করে থাকে, তাহলে শতকরা কতজন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে?

সমাধান:
ইতিহাসে পাশ = ৭৫%
ভূগোলে পাশ = ৬৫%
উভয় বিষয়ে পাশ = ৫০%

∴ কমপক্ষে একটি বিষয়ে পাশ = (৭৫ + ৬৫ - ৫০)%
= ৯০%

উভয় বিষয়ে ফেল = ১০০ - ৯০ = ১০%
অতএব, ১০% শিক্ষার্থী উভয় বিষয়েই ফেল করেছে।