বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৫,৭৫৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শতকরা, সরল ও যৌগিক মুনাফা, লাভ-ক্ষতি

PrepBank · পাতা ৩৮ / ৫৮ · ৩,৭০১৩,৮০০ / ৫,৭৫৮

৩,৭০১.
২০টি পণ্যের ক্রয়মূল্য, ক টি পণ্যের বিক্রয়মূল্যের সমান। যদি পণ্য বিক্রয়ে ২৫% লাভ হয়, ক এর মান কত?
  1. ১৬
  2. ২০
  3. ২৪
  4. ১৪
ব্যাখ্যা
প্রশ্ন: ২০টি পণ্যের ক্রয়মূল্য, ক টি পণ্যের বিক্রয়মূল্যের সমান। যদি পণ্য বিক্রয়ে ২৫% লাভ হয়, ক এর মান কত?

সমাধান
ধরি
১টি পণ্যের ক্রয়মূল্য = ১ টাকা
২০টি পণ্যের ক্রয়মূল্য = ২০ টাকা

ক টি পণ্যের বিক্রয়মূল্যে = ২০ টাকা
১ টি পণ্যের বিক্রয়মূল্যে = ২০/ক টাকা

লাভ = (২০/ক) - ১ 
= (২০ - ক)/ক

প্রশ্নমতে
(২০ - ক)/ক = ২৫%
⇒ (২০ - ক)/ক = ২৫/১০০
⇒ (২০ - ক)/ক = ১/৪
⇒ ক = ৮০ - ৪ক
⇒ ক + ৪ক = ৮০
⇒ ৫ক = ৮০ 
∴ ক = ১৬
৩,৭০২.
একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 24x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. 400 টাকা
  2. 480 টাকা
  3. 520 টাকা
  4. 600 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য x% ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় 3x% লাভে বিক্রয় করলে তার চেয়ে 24x টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনে করি,
x = 10
সুতরাং 10% ক্ষতিতে বিক্রয়মূল্য = (100 - 10) = 90 টাকা
এবং 3 x 10 = 30% লাভে বিক্রয় মুল্য = (100 + 30)= 130 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য = (130 - 90) = 40

বিক্রয়মূল্যের পার্থক্য 40 টাকা হলে ক্রয় মূল্য = 100 টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/40 টাকা
.বিক্রয়মূল্যের পার্থক্য 24 x 10 টাকা হলে ক্রয় মূল্য = (100 x 240)/40
= 600 টাকা
৩,৭০৩.
একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৮০ টাকা। একজন যদি ৩০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?
  1. ৬৯০ টাকা
  2. ৭২০ টাকা
  3. ৭৮০ টাকা
  4. ৮১০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্যের বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ১৮০ টাকা। একজন যদি ৩০% হারে লাভ করতে চান তবে দ্রব্যটির বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা

৩০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা
∴ লাভ = (১৩০ - ১০০) = ৩০ টাকা

এখন,
৩০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
∴ ১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১৩০/৩০ = ১৩/৩ টাকা
∴ ১৮০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১৮০ × ১৩/৩) টাকা
= (৬০ × ১৩) টাকা = ৭৮০ টাকা

৩,৭০৪.
৮০ এর ১০%, ৪০ এর কত শতাংশের সমান?
  1. ৫%
  2. ৮%
  3. ১০%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ এর ১০%, ৪০ এর কত শতাংশের সমান?

সমাধান:
ধরি,
৮০ এর ১০% = ৪০ এর ক%
⇒ ৮০ × (১০/১০০) = ৪০ × (ক/১০০)
⇒ ৮০০/১০০ = ৪০ক/১০০
⇒ ৪০ক = ৮০০
∴ ক = ২০
৩,৭০৫.
যদি একটি সংখ্যার 40 শতাংশের 20 শতাংশ 22 হয় তবে সংখ্যাটি কত?
  1. ক) 275
  2. খ) 270
  3. গ) 265
  4. ঘ) 260
ব্যাখ্যা
প্রশ্ন: যদি একটি সংখ্যার 40 শতাংশের 20 শতাংশ 22 হয় তবে সংখ্যাটি কত?

সমাধান:
মনে করি,
সংখ্যাটি = a

প্রশ্নমতে,
a × (40/100) × (20/100) = 22
বা, 8a/100 = 22
বা, 8a = 22 × 100
বা, a = 2200/8
∴ a = 275

∴ নির্ণেয় সংখ্যাটি 275
৩,৭০৬.
সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেল। তার মূলধন কত?
  1. ক) ৭০০ টাকা
  2. খ) ৮০০ টাকা
  3. গ) ৯০০ টাকা
  4. ঘ) ১০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সুদের হার ১৫% থেকে কমে ১৩% হওয়ায় এক ব্যক্তির ৬ বছরের সুদ ৮৪ টাকা কমে গেল। তার মূলধন কত?

সমাধান:
সুদের হার (১৫ - ১৩)% = ২% কমলে
১০০ টাকায় ৬ বছরে আয় কমে ২ × ৬ = ১২ টাকা

১২ টাকা আয় কমলে আসল ১০০ টাকা
∴ ৮৪ টাকা আয় কমলে আসল = (১০০ × ৮৪)/১২ টাকা
= ৭০০ টাকা
৩,৭০৭.
একটি ক্লাসে ৮০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। যদি ৬০% শিক্ষার্থী দুই বিষয়েই পাশ করে থাকে, তবে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর হার নির্ণয় করুন। 
  1. ১২%
  2. ১০%
  3. ১৫%
  4. ১৮%
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ক্লাসে ৮০% শিক্ষার্থী ইংরেজিতে এবং ৭০% শিক্ষার্থী বাংলায় পাশ করেছে। যদি ৬০% শিক্ষার্থী দুই বিষয়েই পাশ করে থাকে, তবে উভয় বিষয়ে ফেল করা শিক্ষার্থীর হার নির্ণয় করুন। 

সমাধান:
ইংরেজিতে পাশ করেছে = ৮০%
বাংলায় পাশ করেছে = ৭০%
উভয় বিষয়ে পাশ করেছে = ৬০%

কমপক্ষে একটি বিষয়ে পাশ (বাংলা বা ইংরেজি) = (ইংরেজিতে পাশ) + (বাংলায় পাশ) - (উভয় বিষয়ে পাশ)
= (৮০ + ৭০ - ৬০)%
= (১৫০ - ৬০)%
= ৯০%

উভয় বিষয়ে ফেল করেছে = (মোট শিক্ষার্থী) - (কমপক্ষে একটি বিষয়ে পাশ)
= (১০০ - ৯০)%
= ১০%

∴ উভয় বিষয়ে শতকরা ১০ জন শিক্ষার্থী ফেল করেছে।

৩,৭০৮.
গমের মূল্য ২১% কমালে একলোক ১০০ টাকায় ১০ কেজি গম বেশী কিনতে পারে। প্রতি কেজি গমের দাম কত কমানো হয়েছিল?
  1. ক) ১ টাকা
  2. খ) ১.২ টাকা
  3. গ) ২.১ টাকা
  4. ঘ) ১.৭ টাকা
ব্যাখ্যা

মনে করি, গমের পূর্বমূল্য ১০০ টাকা
২১% কমালে, গমের বর্তমান মূল্য = ১০০-২১ = ৭৯ টাকা
বর্তমানে ১০০ টাকায় ১০ কেজি বেশি গম কিনতে পারে।
∴ ১০ কেজি গমের দাম কমানো হয়েছে = ১০০ - ৭৯ = ২১ টাকা
১ কেজি গমের দাম কমানো হয়েছিল = ২.১ টাকা

৩,৭০৯.
০.০৪ = কত % ?
  1. ক) ৪০
  2. খ) ২০
  3. গ) ৪
  4. ঘ) ০.৪
ব্যাখ্যা
০.০৪ = ৪/১০০ = ( ৪০০/১০০ )% = ৪%
৩,৭১০.
একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২৮০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৩৮০ টাকা
  4. ৩২০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১০ - ৯০) টাকা
= ২০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্যের পার্থক্য ২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/২০ টাকা
= ৪০০ টাকা

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ৪০০ টাকা।
৩,৭১১.
একটি পণ্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। পণ্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা 
১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা
৫% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৫ = ১০৫ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১০৫ - ৯০ = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা
৩,৭১২.
২০০ টাকায় ১০টি আপেল কিনে, ২০০ টাকায় ৮টি আপেল বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ২৫%
  2. ৩৫%
  3. ২০%
  4. ৪৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ টাকায় ১০টি আপেল কিনে, ২০০ টাকায় ৮টি আপেল বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
১০ টি আপেলের ক্রয় মূল্য = ২০০ টাকা
১ টি আপেলের ক্রয় মুল্য = ২০০/১০ টাকা
= ২০ টাকা

৮ টি আপেলের বিক্রয়মূল্য = ২০০ টাকা
১ আপেলের বিক্রয়মূল্য= ২০০/৮ টাকা
= ২৫ টাকা

লাভ= ২৫ - ২০
= ৫ টাকা

শতকারা লাভ = (১০০ × ৫)/২০
= ২৫%
৩,৭১৩.
একজন ব্যবসায়ী ৭৫ টাকায় তার দ্রব্যসমূহ বিক্রয় করলে শতকরা যে লাভ হয় তা দ্রব্যসমূহের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য কত? 
  1. ৪০ টাকা
  2. ৫০ টাকা
  3. ৬০ টাকা
  4. ৭০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ৭৫ টাকায় তার দ্রব্যসমূহ বিক্রয় করলে শতকরা যে লাভ হয় তা দ্রব্যসমূহের ক্রয়মূল্যের সমান। ক্রয়মূল্য কত? 

সমাধান: 
ধরি, 
ক্রয়মূল্য = ক 
এখন, 
ক টাকায় লাভ = ৭৫ - ক
∴ ১ টাকায় লাভ = (৭৫ - ক)/ক
∴ ১০০ টাকায় লাভ = {১০০ × (৭৫ - ক)}/ক 

প্রশ্নমতে, 
{১০০ × (৭৫ - ক)/ক} = ক 
বা ১০০ × (৭৫ - ক) = ক
বা, ৭৫০০ - ১০০ক = ক
বা, ক + ১০০ক - ৭৫০০ = ০ 
বা, ক + ১৫০ক - ৫০ক - ৭৫০০ = ০
বা, ক(ক + ১৫০) - ৫০(ক + ১৫০) = ০
(ক + ১৫০)(ক - ৫০) = ০
হয়, 
ক + ১৫০ = ০
ক = - ১৫০ [গ্রহণযোগ্য নয়]

অথবা 
ক - ৫০ = ০
ক = ৫০ 

∴ ক্রয়মূল্য = ৫০ টাকা ।
৩,৭১৪.
পেঁয়াজের মূল্য ৬% বৃদ্ধি পাওয়ায় ১০৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কেজি কম পেঁয়াজ ক্রয় করা যায়। প্রতি কেজি পেঁয়াজের বর্তমান মূল্য কত টাকা?
  1. ক) ২০.০০
  2. খ) ২০.২০
  3. গ) ২১.২০
  4. ঘ) ২১.০০
ব্যাখ্যা
প্রশ্ন: পেঁয়াজের মূল্য ৬% বৃদ্ধি পাওয়ায় ১০৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কেজি কম পেঁয়াজ ক্রয় করা যায়। প্রতি কেজি পেঁয়াজের বর্তমান মূল্য কত টাকা?

সমাধান:
পেঁয়াজের মূল্য ৬% বৃদ্ধি পাওয়ায় ১০৬০ টাকায় পূর্বাপেক্ষা ৩ কেজি কম পেয়াজ ক্রয় করা যাচ্ছে। 

অর্থ্যাৎ, ৬% বৃদ্ধিতে যে পরিমান টাকা বৃদ্ধি পায় তার মূল্য ৩ কেজি পেঁয়াজের মূল্য।

এখন,
১০৬০ টাকা থেকে ৬% হ্রাস করলে হয় ১০৬০ − {১০৬০ × (৬/১০০)} টাকা 
= ১০৬০ - ৬৩.৬  টাকা 
= ৯৯৬.৪ টাকা

∴ মূল্য বৃদ্ধি পেয়েছে = ১০৬০ - ৯৯৬.৪ টাকা 
= ৬৩.৬ টাকা 

অর্থাৎ ৬৩.৬ টাকায় বর্তমানে ৩ কেজি পেঁয়াজ বেশি পাওয়া যাচ্ছে। 

অতএব, বর্তমানে প্রতি কেজি পেঁয়াজের মূল্য = (৬৩.৬÷৩)  টাকা
= ২১.২০ টাকা 

==================

বিকল্প সমাধান:

ধরি,
৬% বৃদ্ধিতে,
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য ১০৬ টাকা

∴ পূর্বমূল্য ১০৬০ টাকা হলে বর্তমান মূল্য (১০৬ × ১০৬০)/১০০ টাকা
= ১১২৩.৬ টাকা

দাম বৃদ্ধি পায় = (১১২৩.৬ - ১০৬০) টাকা
= ৬৩.৬ টাকা

৩ কেজির বর্তমান মূল্য ৬৩.৬ টাকা
∴ ১ কেজির বর্তমান মূল্য ৬৩.৬/৩ টাকা
= ২১.২ টাকা
৩,৭১৫.
ভ্যাট বাদে ১টি জ়ামার দাম ২৪০ টাকা, ১০% ভ্যাট সহ দুইটি জামার ক্রয় মূল্য কত?
  1. ক) ৫০০
  2. খ) ৫২৮
  3. গ) ৫৭০
  4. ঘ) ৬০০
ব্যাখ্যা
২টি জামার দাম (২×২৪০) = ৪৮০ টাকা
১০% হারে ৪৮০ টাকায় ভ্যাট হয় = ৪৮ টাকা
ক্রয়মূল্য = (৪৮০ + ৪৮) = ৫২৮ টাকা
৩,৭১৬.
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের ৫৫% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা ৬২৫০ ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কত জন ভোটার উপস্থিত ছিলেন? 
  1. ক) ৬২৫০ জন 
  2. খ) ৬২৫০০ জন 
  3. গ) ৬২৫৫০ জন 
  4. ঘ) ৬৬৫০০ জন 
ব্যাখ্যা
ধরি,
উপস্থিত ভোটার সংখ্যা ১০০ জন 

নির্বাচিত প্রার্থী ভোট পেয়েছেন = ৫৫টি 
নির্বাচিত প্রার্থী বেশি ভোট পেয়েছেন = (৫৫ - ৪৫)টি = ১০টি 

১০টি ভোট বেশি পেয়েছে যখন উপস্থিত ভোটার ১০০ জন 
১ টি ভোট বেশি পেয়েছে যখন উপস্থিত ভোটার ১০০/১০ জন 
৬২৫০ টি ভোট বেশি পেয়েছে যখন উপস্থিত ভোটার (১০০ × ৬২৫০)/১০ জন 
                                                                         = ৬২৫০০ জন 
৩,৭১৭.
ক্রয়মূল্যের উপর ২০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ১৮০ টাকা। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৫০% লাভ থাকবে?
  1. ৩০ টাকা
  2. ৫ টাকা
  3. ৪৫ টাকা
  4. ২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্যের উপর ২০% লাভ ধরার পর একটি পণ্যের বিক্রয়মূল্য নির্ধারণ করা হল ১৮০ টাকা। বিক্রয়মূল্য আরো কত টাকা বৃদ্ধি করলে ক্রয়মূল্যের উপর ৫০% লাভ থাকবে?

সমাধান:
২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/১২০ টাকা
= ১৫০ টাকা

৫০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৫০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৫০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১৫০ টাকা হলে বিক্রয়মূল্য (১৫০ × ১৫০)/১০০ টাকা
= ২২৫ টাকা

∴ বিক্রয়মূল্য বৃদ্ধি করতে হবে = (২২৫ - ১৮০) টাকা = ৪৫ টাকা

৩,৭১৮.
একটি খুঁটির ১/২ অংশ মাটির নিচে, ১/৩ অংশ পানির মধ্যে এবং বাকি ২ মিটার পানির ওপরে আছে। খুঁটিটির দৈর্ঘ্য কত?
  1. ক) ১১ মিটার
  2. খ) ১৩ মিটার
  3. গ) ১২ মিটার
  4. ঘ) ১০ মিটার
ব্যাখ্যা

ধরি, খুটির দৈর্ঘ্য x মিটার
তাহলে, মাটির নিচে ও পানির উপরে আছে (১/২+১/৩)x অংশ = (৫/৬)x অংশ।
এবং পানির উপরে আছে (১ - ৫/৬)x বা (১/৬)x বা x/৬ অংশ।
প্রশ্নমতে,
x/৬ = ২
∴ x = 12

৩,৭১৯.
৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?
  1. ক) ১৭৫
  2. খ) ১৬০
  3. গ) ১৫০
  4. ঘ) ১০০
ব্যাখ্যা
প্রশ্ন: ৩০০০ এর শতকরা ৫ ভাগ অপেক্ষা ৩০০০ এর শতকরা ১০ ভাগ কত বেশি?

সমাধান:
৩০০০ এর ৫% = ৩০০০ এর ৫%
                         = ৩০০০ এর ৫/১০০
                          = ১৫০
 ৩০০০ এর ১০% = ৩০০০ এর ১০/১০০
                          = ৩০০

বেশি = (৩০০ - ১৫০) = ১৫০
৩,৭২০.
বার্ষিক ১০% সরল মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের মুনাফা কত?
  1. ক) ২৪০ টাকা
  2. খ) ৭২০ টাকা
  3. গ) ১৮০০ টাকা
  4. ঘ) ২৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১০% সরল মুনাফায় ৮০০০ টাকার ৩ বছরের মুনাফা কত?

সমাধান: 
দেওয়া আছে,
মুনাফার হার, r = ১০% = ০.১ 
আসল, P = ৮০০০ টাকা 
সময়, n = ৩ বছর 
মুনাফা, I = ?

আমরা জানি,
I = Pnr 
= ৮০০০ × ৩ × ০.১ টাকা 
= ২৪০০ টাকা 
৩,৭২১.
৬৩ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%? 
  1. ১০৫ 
  2. ১০৭ 
  3. ১১০ 
  4. ১০৮
ব্যাখ্যা

প্রশ্ন: ৬৩ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%? 

সমাধান: 
ধরি, 
সংখ্যাটি = ক 

প্রশ্নমতে, 
ক এর ৬০% = ৬৩ 
⇒ ক × (৬০/১০০) = ৬৩ 
⇒ ক × ৬০ = ৬৩ × ১০০ 
⇒ ক = (৬৩ × ১০০)/৬০
∴ ক = ১০৫

∴ সংখ্যাটি = ১০৫ । 

৩,৭২২.
একজন আনারস বিক্রেতা প্রতি হালি আনারস ১৪০ টাকায় ক্রয় করে ২১০ টাকায় বিক্রয় করলেন। তার শতকরা লাভ কত?
  1. ক) ৪০%
  2. খ) ৬০%
  3. গ) ৫০%
  4. ঘ) ৭০%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন আনারস বিক্রেতা প্রতি হালি আনারস ১৪০ টাকায় ক্রয় করে ২১০ টাকায় বিক্রয় করলেন। তার শতকরা লাভ কত? 

সমাধান:
লাভ = ২১০ - ১৪০ = ৭০ টাকা 

১৪০ টাকায় লাভ হয়  ৭০ টাকা
১০০ টাকায় লাভ হয় (৭০ × ১০০)/১৪০ টাকা
= ৫০ টাকা
৩,৭২৩.
বার্ষিক ৪% সরল সুদে ৪০০০ টাকায় কতবছরের সুদ ৪০০ টাকা?
  1. ক) ৪.৫
  2. খ) ৫.৫
  3. গ) ২.৫
  4. ঘ) ৬.৫
ব্যাখ্যা
আমরা জানি,
সময় = ১০০ {(১০০ × সুদ)/(আসল × হার)}
= (১০০ × ৪০০)/(৪০০০ × ৪)
= ৫/২
৩,৭২৪.
২২৫ এর ২০% কত?
  1. ৫৪
  2. ৩৫
  3. ৪৫
  4. ৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ২২৫ এর ২০% কত?

সমাধান:
২২৫ এর ২০%
= ২২৫ × (২০/১০০)
= ২২৫ × (১/৫)
= ৪৫
৩,৭২৫.
কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা?
  1. ১৪০
  2. ১২০
  3. ১৪৪
  4. ১২৪
  5. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো একটি জিনিস নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ জিনিসটির নির্মাণ খরচ ১০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত টাকা?

সমাধান:
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ১০০ + ১০০ এর ২০%
= ১০০ + ২০ টাকা 
= ১২০ টাকা

আবার,
২০% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (১২০ + ১২০ এর ২০%)
= ১২০ + ১২০ এর ২০/১০০
= (১২০ + ২৪) টাকা
= ১৪৪ টাকা।
৩,৭২৬.
বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে?
  1. ১২%
  2. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: বাজারে কফির দাম ১০% কমে যাওয়ায় কফির ব্যবহার কত ভাগ বৃদ্ধি করলে কফি বাবদ খরচ একই থাকবে?

সমাধান:
১০% কমে যাওয়ায়, বর্ত্মান মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

এখন,
৯০ টাকায় ব্যয় বাড়াতে হবে = ১০ টাকা
১ টাকায় ব্যয় বাড়াতে হবে = ১০/৯০ টাকা
∴ ১০০ টাকায় ব্যয় বাড়াতে হবে = (১০ × ১০০)/৯০ টাকা
৩,৭২৭.
একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হবে?
  1. ৮০ টাকা
  2. ৮৫ টাকা
  3. ৯০ টাকা
  4. ১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত লাভ হবে?

সমাধান:
১০% লাভে,
বিক্রয়মূল্য = ৪০০ + ৪০০ এর ১০%
= ৪০০ + ৪০০ এর ১০/১০০
= (৪০০ + ৪০) টাকা
= ৪৪০ টাকা

১০% কমে 
ক্রয়মূল্য = ৪০০ - ৪০০ এর ১০%
= ৪০০ - ৪০০ এর ১০/১০০
= (৪০০ - ৪০) টাকা
= ৩৬০ টাকা

∴ লাভ হবে = (৪৪০ - ৩৬০) টাকা
= ৮০ টাকা
৩,৭২৮.
মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা, আসলের ১/৩ হলে, মুনাফা কত টাকা?
  1. ২৬২ টাকা
  2. ২৫৭ টাকা
  3. ২৭৩ টাকা
  4. ২৮১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মুনাফা-আসল একত্রে ১০৯২ টাকা। মুনাফা, আসলের ১/৩ হলে, মুনাফা কত টাকা?

সমাধান:
ধরি,
মুনাফা = ক টাকা
আসল = ৩ক টাকা
∴ মুনাফা-আসল = (ক + ৩ক) টাকা
= ৪ক টাকা

প্রশ্নমতে,
৪ক = ১০৯২
বা, ক = ১০৯২/৪
= ২৭৩ টাকা

∴ মুনাফা = ২৭৩ টাকা।
৩,৭২৯.
শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকা ২ বছরের সুদ ২১০ টাকা হবে?
  1. ১০%
  2. ১২%
  3. ১৪%
  4. ১৬%
ব্যাখ্যা
প্রশ্ন: শতকরা বার্ষিক কত হার সুদে ৭৫০ টাকা ২ বছরের সুদ ২১০ টাকা হবে?

সমাধান:
৭৫০ টাকার ২ বছরের সুদ ২১০ টাকা।
১ টাকার ১ বছরের সুদ ২১০/(৭৫০ × ২) টাকা।
১০০ টাকার ১ বছরের সুদ = (২১০ × ১০০)/(৭৫০ × ২)
= ১৪ টাকা

সুদের হার ১৪%
৩,৭৩০.
বার্ষিক ১৫% সরল মুনাফায় কোন ব্যাংক থেকে ১১২০০ টাকা ঋণ নিয়ে ৩ বছরে কত টাকা মুনাফা দিতে হবে?
  1. ক) ৩৩৬০ টাকা
  2. খ) ৫৫০০ টাকা
  3. গ) ৫০৪০ টাকা
  4. ঘ) ৪৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক ১৫% সরল মুনাফায় কোন ব্যাংক থেকে ১১২০০ টাকা ঋণ নিয়ে ৩ বছরে কত টাকা মুনাফা দিতে হবে?

সমাধান: 
এখানে,
আসল, P = ১১২০০ টাকা 
সময়, n = ৩ বছর
হার, r = ১৫%

∴ মুনাফা, I = Pnr
= ১১২০০ × ৩ × (১৫/১০০) টাকা 
= ৫০৪০ টাকা
৩,৭৩১.
একটি ঘড়ি ৫৬০ টাকায় বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৫৫০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৬৫০ টাকা
  4. ৭০০ টাকা
ব্যাখ্যা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২০% ক্ষতিতে ঘড়ির বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা।
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০×৫৬০)/৮০ টাকা
= ৭০০ টাকা।

৩,৭৩২.
একজন দোকানদার ৪৮০০ টাকা করে দুটি কাঠের টেবিল বিক্রয় করেছে। একটি টেবিল ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 
  1. ২০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ৪৮০০ টাকা করে দুটি টেবিল বিক্রয় করেছে। একটি টেবিল ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 

সমাধান: 
১ম টেবিলের বিক্রয়মূল্য = ১২০ টাকা 
∴ ১ম টেবিলের ক্রয়মূল্য = (৪৮০০ × ১০০)/১২০ টাকা 
= ৪০০০ টাকা 

আবার, 
২য় টেবিলের বিক্রয়মূল্য = ৮০ টাকা 
∴ ২য় টেবিলের ক্রয়মূল্য = (৪৮০০ × ১০০)/৮০ টাকা 
= ৬০০০ টাকা 

∴ মোট বিক্রয়মূল্য = (৪৮০০ + ৪৮০০) টাকা 
= ৯৬০০ টাকা

মোট ক্রয়মূল্য = (৪০০০ + ৬০০০) টাকা 
= ১০,০০০ টাকা 

∴ মোট লোকসান = (১০,০০০ - ৯৬০০) টাকা 
= ৪০০ টাকা 

∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৪০০ টাকা।
৩,৭৩৩.
কোনো আসল ৪ বছরে সুদে-আসলে ৮৪০ টাকা এবং ৭ বছরে সুদে-আসলে ৯৬০ টাকা হয়। আসল কত?
  1. ৬৮০ টাকা
  2. ৭১০ টাকা
  3. ৭৬০ টাকা
  4. ৬২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো আসল ৪ বছরে সুদে-আসলে ৮৪০ টাকা এবং ৭ বছরে সুদে-আসলে ৯৬০ টাকা হয়। আসল কত?

সমাধান:
আসল + ৭ বছরের সুদ = ৯৬০ টাকা
আসল + ৪ বছরের সুদ = ৮৪০ টাকা
‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾‾
∴ ৩ বছরের সুদ = (৯৬০ - ৮৪০) = ১২০ টাকা
∴ ১ বছরের সুদ = ১২০/৩ টাকা = ৪০ টাকা
∴ ৭ বছরের সুদ = ৪০ × ৭ টাকা = ২৮০ টাকা

∴ আসল = (৯৬০ - ২৮০) = ৬৮০ টাকা।

৩,৭৩৪.
জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭২০০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত?
  1. ৩৪০০০০০০
  2. ২৪০০০০০
  3. ২৮০০০০০
  4. ৩২০০০০০
ব্যাখ্যা
প্রশ্ন: জনাব রেজা তার সম্পদের ১২% স্ত্রীকে, ৫৮% ছেলেকে এবং অবশিষ্ট ৭২,০০০০ টাকা মেয়েকে দিলেন। তার মোট সম্পদের মূল্য কত?

সমাধান: 
স্ত্রীকে দিয়েছে = ১২% 
ছেলেকে দিয়েছে =৫৮%
স্ত্রী + ছেলেকে দিয়েছে = (১২ + ৫৮)% = ৭০%
অবশিষ্ট সম্পত্তি = (১০০ - ৭০)% = ৩০%

৩০% সম্পদের মূল্য = ৭২০০০০ টাকা
১% সম্পদের মূল্য =৭২০০০০/৩০ টাকা
১০০% সম্পদের মূল্য = (৭২০০০০ × ১০০)/৩০
= ২৪০০০০০টাকা
৩,৭৩৫.
৫ টাকায় ৩টি দরে কমলা ক্রয় করে ২৮ টাকায় কয়টি কমলা বিক্রয় করলে শতকরা ৪০ টাকা লাভ হবে? 
  1. ক) ৮ টি
  2. খ) ১০ টি
  3. গ) ১২ টি
  4. ঘ) ১৪ টি
ব্যাখ্যা
৪০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ৪০ টাকা  = ১৪০ টাকা 

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০ টাকা 
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১৪০/১০০ টাকা 
ক্রয়মূল্য ৫ টাকা হলে বিক্রয়মূল্য (১৪০ × ৫)/১০০ টাকা 
                                                = ৭ টাকা

৭ টাকায় বিক্রয় করতে হবে ৩ টি কমলা 
১ টাকায় বিক্রয় করতে হবে ৩/৭ টি কমলা 
২৮ টাকায় বিক্রয় করতে হবে (৩ × ২৮)/৭ টি কমলা  
                                               = ১২ টি কমলা 
                                           
৩,৭৩৬.
৪ টাকায় ৫ টি করে কলা কিনে ৫ টাকায় ৪ টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৪৫%
  2. খ) ৪৮.৫০%
  3. গ) ৫২.৭৫%
  4. ঘ) ৫৬.২৫%
ব্যাখ্যা

৫ টি কলার ক্রয়মূল্য ৪ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৪/৫ টাকা
আবার,
৪ টি কলার বিক্রয় মূল্য ৫ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য ৫/৪ টাকা
∴ লাভ = (৫/৪ - ৪/৫) = {(২৫-১৬) / ২০} = ৯/২০ টাকা।
৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (৯×৫) / (২০×৪) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৯×৫×১০০) / (২০×৪) টাকা
= ২২৫/৪ টাকা
= ৫৬.২৫ টাকা

৩,৭৩৭.
২৪টি কলার ক্রয়মূল্য যদি ৩২টি কলার বিক্রয়মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. ৩৫% ক্ষতি
  2. ২৫% ক্ষতি
  3. ৪০% লাভ
  4. ২৫% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: ২৪টি কলার ক্রয়মূল্য যদি ৩২টি কলার বিক্রয়মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান: 
মনে করি, 
২৪টি কলার ক্রয়মূল্য = ১০০ টাকা

∴ ৩২টি কলার বিক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ২৪টি কলার বিক্রয়মূল্য = (১০০ × ২৪)/৩২ টাকা
= ৭৫ টাকা 

শতকরা ক্ষতি = ১০০ - ৭৫ টাকা
= ২৫ টাকা

৩,৭৩৮.
একটি দ্রব্য ৪০০ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, ৪৮০ টাকায় বিক্রয় করলে তার ৩ গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৪০০
  2. ৪১০
  3. ৪২০
  4. ৪৩০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ৪০০ টাকায় বিক্রয় করায় যত ক্ষতি হয়, ৪৮০ টাকায় বিক্রয় করলে তার ৩ গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = x টাকা
৪০০ টাকায় বিক্রি করলে ক্ষতি = (x − 400)
৪৮০ টাকায় বিক্রি করলে লাভ = (480 − x)
প্রশ্নমতে, 
480 - x = 3(x − 400)
⇒ 480 - x = 3x - 1200
⇒ -x - 3x = -1200 -480
⇒ - 4x = - 1680
⇒ x = 420

দ্রব্যটির ক্রয়মূল্য ৪২০ টাকা। 

৩,৭৩৯.
একজন ব্যবসায়ী ১৫০ টাকায় কিছু পণ্য ক্রয় করে এবং সেই পণ্য বিক্রয়ের জন্য প্রস্তুত করতে ক্রয়মূল্যের ১২% অতিরিক্ত খরচ করে। ১০% লাভে বিক্রয়মূল্য কত হবে?
  1. ১৭৫.৮০ টাকা
  2. ১৮৪.৮০ টাকা
  3. ১৯২.৮০ টাকা
  4. ২৮২.৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ১৫০ টাকায় কিছু পণ্য ক্রয় করে এবং সেই পণ্য বিক্রয়ের জন্য প্রস্তুত করতে ক্রয়মূল্যের ১২% অতিরিক্ত খরচ করে। ১০% লাভে বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
পণ্যের ক্রয়মূল্য = ১৫০ টাকা
পণ্যের অতিরিক্ত খরচ = ১৫০ এর ১২%
= ১৫০ এর (১২/১০০)
= ১৮ টাকা

মোট খরচ = (১৫০ + ১৮) টাকা
= ১৬৮ টাকা

 ১০% লাভে বিক্রয়মূল্য = ১৬৮ + ১৬৮ এর ১০%
= ১৬৮ + ১৬.৮ 
= ১৮৪.৮০ টাকা
৩,৭৪০.
আলালের মাসিক আয় ৪৮০০ টাকা এবং ব্যয় ৩৬০০ টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা?
  1. ৭০%
  2. ৭৫%
  3. ৭৮%
  4. ৮০%
ব্যাখ্যা

প্রশ্ন: আলালের মাসিক আয় ৪৮০০ টাকা এবং ব্যয় ৩৬০০ টাকা। তার মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা কত টাকা?

সমাধান:
দেওয়া আছে, 
আলালের মাসিক আয় ৪৮০০ টাকা
এবং ব্যয় ৩৬০০ টাকা

∴ আলালের মাসিক ব্যয় মাসিক আয়ের শতকরা = (৩৬০০ × ১০০)/৪৮০০
= ৩৬০০/৪৮
= ৭৫%

৩,৭৪১.
একজন ছাত্র একটি সংখ্যাকে ৩/৫ দিয়ে গুণ না করে ৫/৩ দিয়ে গুণ করে ফেলেছিলো। হিসাবের ভুল শতকরায় কত হবে?
  1. ১৭৭.৭৭%
  2. ১৯৭.৮৭%
  3. ১২৭.৬৭%
  4. ১৮১.০৭%
ব্যাখ্যা
ধরি,
সংখ্যাটি ক
তাহলে, ভুল = (৫/৩)ক - (৩/৫)ক = ১৬ক/১৫
ভুলের হার =
{(১৬ক/১৫) / (৩ক/৫)} × ১০০
= {(১৬/১৫)ক × (৫/৩)ক} × ১০০
= ১৭৭.৭৭ %
৩,৭৪২.
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৮ : ১০ হলে লাভের পরিমাণ কত?
  1. ক) ২০%
  2. খ) ২৫%
  3. গ) ৪০%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৮ : ১০ হলে লাভের পরিমাণ কত?

সমাধান:
ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত ৮ : ১০
ক্রয়মূল্য = ৮ক টাকা
বিক্রয়মূল্য = ১০ক টাকা
লাভ = ১০ক -৮ক =২ক টাকা

৮ক টাকায় লাভ ২ক টাকা
১ টাকায় লাভ ২ক/৮ক টাকা
১০ টাকায় লাভ (২ক × ১০০)/৮ক টাকা
= ২৫ টাকা
৩,৭৪৩.
একজন বিক্রেতা ৪৫% লাভে নির্দিষ্ট পণ্য বিক্রি করত। বাজার খারাপের কারণে সে তার লাভের হার ৪০% করে এবং এতে তার বিক্রয় ২০% বেড়ে যায়। তার বর্তমান লাভ ও পূর্বের লাভের অনুপাত নির্ণয় করুন।
  1. ৯ : ৮
  2. ১৬ : ১৫
  3. ১১ : ১০
  4. ৪৮ : ৪৭
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ৪৫% লাভে নির্দিষ্ট পণ্য বিক্রি করত। বাজার খারাপের কারণে সে তার লাভের হার ৪০% করে এবং এতে তার বিক্রয় ২০% বেড়ে যায়। তার বর্তমান লাভ ও পূর্বের লাভের অনুপাত নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
১টি পণ্যের ক্রয়মূল্য ১০০ টাকা
৪৫% লাভে বিক্রিত পণ্যের সংখ্যা 'ক' টি

১টি পণ্যে লাভ করে ৪৫ টাকা
∴ 'ক' টি পণ্যে লাভ করে ৪৫ক টাকা

২০% বেশি বিক্রি হওয়ায় বিক্রিত পণ্যের সংখ্যা (ক + ক এর ২০%)
= ক + ক/৫
= (৫ক + ক)/৫ টি
= ৬ক/৫ টি

৪০% লাভে, ১টি পণ্যে লাভ করে ৪০ টাকা
∴ মোট লাভের পরিমাণ ৪০ × (৬ক/৫) টাকা
= ৪৮ক টাকা

বর্তমান লাভ : পূর্বের লাভ = ৪৮ক : ৪৫ক = ৪৮ : ৪৫ = ১৬ : ১৫ 
৩,৭৪৪.
বার্ষিক শতকরা ৫% হারে ২০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ১২ টাকা
  2. ১৫ টাকা
  3. ১০ টাকা
  4. ৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা ৫% হারে ২০০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেয়া আছে,
আসল, P = ২০০০
সুদের হার, r = ৫%
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে,
I = Pnr/১০০
= (২০০০ × ৫ × ২)/১০০ = ২০০ টাকা
∴ মুনাফা = ২০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে,
C = P(১ + r/১০০)
= ২০০০ × {১ + (৫/১০০)}
= ২০০০ × (১০৫/১০০)
= ২০০০ × (১.০৫)
= ২০০০ × ১.১০২৫
= ২২০৫

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= ২২০৫ - ২০০০
= ২০৫ টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (২০৫ - ২০০) টাকা
= ৫ টাকা

৩,৭৪৫.
একজন ব্যক্তির ব্যয় ও সঞ্চয়ের অনুপাত ৩ : ২। তার আয় ১০% বৃদ্ধি পায় এবং ব্যয় ১২% বৃদ্ধি পায়। তার সঞ্চয় শতকরা কত বৃদ্ধি পেয়েছে? 
  1. ৫%
  2. ৬%
  3. ৭%
  4. ৮%
ব্যাখ্যা
ব্যয় ও সঞ্চয়ের অনুপাত  ৩ : ২

 ব্যয় = ৩ক 
সঞ্চয় = ২ক 

আয় = ৩ক + ২ক = ৫ক 

আয় ১০% বৃদ্ধিতে , নতুন আয়  =৫ক + ৫ক এর ১০% 
                                               = ৫ক +  ৫ক এর ১০/১০০
                                               = ১১ক/২ 
                                                = ৫.৫ক 
ব্যয় ১২% বৃদ্ধিতে , নতুন ব্যয় = ৩ক + ৩ক এর ১২% 
                                             = ৩ক + ৩ক এর ১২/১০০
                                             = ৩ক +.৩৬ক 
                                              = ৩.৩৬ ক 
 নতুন সঞ্চয় = (৫.৫ক - ৩.৩৬ক)
                          = ২.১৪ক 


সঞ্চয় বৃদ্ধি পেয়েছে = ২.১৪ক - ২ক 
                              = .১৪ক 
শতকরা বৃদ্ধি পেয়েছে = {(.১৪ক/২ক) × ১০০}% = ৭%
৩,৭৪৬.
একটি পণ্যের দাম ৫০% বাড়ানো হলো, তারপর ২০% কমানো হলে মোটের উপর কত % বাড়লো?
  1. ক) ২০%
  2. খ) ৩০%
  3. গ) ২৫%
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন : একটি পণ্যের দাম ৫০% বাড়ানো হলো, তারপর ২০% কমানো হলে মোটের উপর কত % বাড়লো?
সমাধান : 

ধরি, পণ্যটির দাম ১০০ টাকা
৫০% বৃদ্ধিতে পণ্যের দাম ১৫০ টাকা

বর্ধিত মূলের উপর ২০% কমানো হলে পাওয়া যায় = ১৫০ - ১৫০ এর ২০% = ১২০ টাকা

অর্থাৎ মোটের উপর দাম বাড়লো ১২০ - ১০০ = ২০%
৩,৭৪৭.
কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৬৫% গণিত এবং ৭৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?
  1. ৫%
  2. ১০%
  3. ১২%
  4. ১৫%
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় পরীক্ষার্থীর ৬৫% গণিত এবং ৭৫% বাংলায় পাস করল। উভয় বিষয়ে পাস করল ৫৫%। উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করল?

সমাধান:
গণিতে পাশ করে = ৬৫%
∴ শুধু গণিতে পাশ করে = (৬৫ - ৫৫)% = ১০%

বাংলায় পাশ করে = ৭৫%
∴ শুধু বাংলায় পাশ করে = (৭৫ - ৫৫)% = ২০%

এক এবং উভয় বিষয়ে পাশ করে = (১০ + ২০ + ৫৫)%
= ৮৫%

সুতরাং, উভয় বিষয়ে ফেল করে = (১০০ - ৮৫)% = ১৫%

৩,৭৪৮.
চিনির দাম ২০% কমে গেল। চিনির ব্যবহার কি পরিমাণে বাড়ালে পূর্বের খরচ অপরিবর্তিত থাকবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ৩৫%.
  4. ৩৫%
ব্যাখ্যা
প্রশ্ন: চিনির মূল্য ২০% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে?

সমাধান; 
মনেকরি,
চিনির মূল্য ১০০ টাকা
২০% কমে চিনির মূল্য = ১০০-২০ = ৮০ টাকা
বর্তমান মূল্য ৮০ টাকায় পূর্বমূল্য = ১০০ টাকা
∴ বর্তমান মূল্য ১ টাকায় পূর্বমূল্য = ১০০/৮০ টাকা
∴ বর্তমান মূল্য ১০০ টাকায় পূর্বমূল্য =  (১০০ × ১০০)/৮০
= ১২৫ টাকা

∴ চিনির ব্যবহার বাড়াতে হবে = ১২৫ - ১০০ টাকা
= ২৫টাকা
৩,৭৪৯.
৫৪ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৪৫%?
  1. ১০০
  2. ১০৮
  3. ১২০
  4. ১২৫
ব্যাখ্যা

প্রশ্ন: ৫৪ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৪৫%?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক এর ৪৫% = ৫৪
⇒ ৪৫ক/১০০ = ৫৪
⇒ ক = (১০০ × ৫৪)/৪৫
∴ ক = ১২০

৩,৭৫০.
বার্ষিক শতকরা ৬% হারে ২০০০ টাকার ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ১২ টাকা
  2. ১৮.০৬৪ টাকা
  3. ২০.০৩২ টাকা
  4. ২২.০৩২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ৬% হারে ২০০০ টাকার ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
সরল মুনাফা = আসল × সময় × মুনাফার হার
= ২০০০ × ৩ × (৬/১০০)
= ৩৬০ টাকা

চক্রবৃদ্ধি মুনাফা = আসল × {(১ + মুনাফার হার) - ১}
= ২০০০ × {(১ + ০.০৬) - ১}
= ৩৮২.০৩২ টাকা

∴ ৩ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = ৩৮২.০৩২ - ৩৬০
= ২২.০৩২ টাকা
৩,৭৫১.
৪০% যৌগিক মুনাফায় ১০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
  1. ১৪৬৪১ টাকা
  2. ১৩৩১০ টাকা
  3. ১৪০০০ টাকা
  4. ১৩৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০% যৌগিক মুনাফায় ১০০০০ টাকা ১ বছরের জন্য বিনিয়ােগ করা হলাে। যদি যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়, তাহলে বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন কত হবে?
 
সমাধান: 
দেওয়া আছে,
বার্ষিক মুনাফার হার = ৪০%
সুতরাং  ত্রৈমাসিক মুনাফার হার, r = (৪০/৪)% = ১০%

 এখানে, যৌগিক মুনাফা ত্রৈমাসিক হিসেবে ধরা হয়েছে। 
অর্থাৎ বছরে মুনাফা বাড়বে, n = ৪ বার

প্রারম্ভিক মূলধন, P = ১০০০০ টাকা
আমরা জানি,  চক্রবৃদ্ধি মূলধন, C = P(1 + r)n

সুতরাং চক্রবৃদ্ধি মূলধন = ১০০০০(১ + ১০%)
= ১০০০০(১ + ১০/১০০)
= ১০০০০(১১০/১০০)
= ১০০০০ × ১.১ × ১.১ × ১.১ × ১.১ 
= ১৪৬৪১
৩,৭৫২.
150 টাকায় 25টি চকলেট ক্রয় করে 135 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?
  1. 10%
  2. 15%
  3. 20%
  4. 25%
ব্যাখ্যা

প্রশ্ন: 150 টাকায় 25টি চকলেট ক্রয় করে 135 টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হবে?

সমাধান:
এখানে,
25টি চকলেটের ক্রয়মূল্য 150 টাকা
25টি চকলেটের বিক্রয়মূল্য 135 টাকা।

ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হওয়ায় ক্ষতি হয়েছে।

∴ ক্ষতি = ক্রয়মূল্য − বিক্রয়মূল্য
= 150 টাকা − 135 টাকা
= 15 টাকা।

∴ 150 টাকায় ক্ষতি হয় 15 টাকা।
1 টাকায় ক্ষতি হয় = 15/150 টাকা।
∴ 100 টাকায় ক্ষতি হয় = (15 × 100)/150 টাকা
= 10 টাকা।

অতএব, ক্ষতি = 10%.

৩,৭৫৩.
৫ এর কত শতাংশ ৭ হবে?
  1. ৪০
  2. ১৪০
  3. ৯০
  4. ১৬৫
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ এর কত শতাংশ ৭ হবে?

সমাধান:
ধরি,
৫ এর ক% = ৭
⇒ ৫ × (ক/১০০) = ৭
⇒ ক/২০ = ৭
∴ ক = ১৪০
৩,৭৫৪.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
  1. ক) ২৫%
  2. খ) ২৮%
  3. গ) ৩০%
  4. ঘ) ৩২%
ব্যাখ্যা

মোট ছাত্র = ৬০ জন, ফেল করে = ৪২ জন, পাশ করে = (৬০-৪২) বা ১৮ জন
∴ পাশ করে = (১৮ × ১০০)/৬০
= ৩০%

 
৩,৭৫৫.
বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৪০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? 
  1. ক) ৪৮০ টাকা 
  2. খ) ৮৪০ টাকা 
  3. গ) ৮০৪ টাকা 
  4. ঘ) ৪০৮ টাকা 
ব্যাখ্যা
প্রশ্ন: বার্ষিক শতকরা ১০ টাকা মুনাফায় ৪০০০ টাকার ২ বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? 

সমাধান: 
এখানে,
মূলধন, P = ৮০০ টাকা
মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২ বছর
∴ চক্রবৃদ্ধি মূলধন, c = P(১ + r)n
= ৪০০০(১ + ১০/১০০)
= ৪০০০ × (১১০/১০০)
= ৪০০০ ×  ১.২১
= ৪৮৪০ টাকা
 
সুতরাং, চক্রবৃদ্ধি মুনাফা = ৪৮৪০ - ৪০০০ = ৮৪০ টাকা 
৩,৭৫৬.
২০ টাকায় ১ হালি লেবু কিনে ৯৬ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৩ হালি
  2. ৪ হালি
  3. ৫ হালি
  4. ৬ হালি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ টাকায় ১ হালি লেবু কিনে ৯৬ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
 ২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ২০)/১০০ টাকা 
 = ২৪ টাকা। 

এখন,
২০% লাভ করতে , 
২৪ টাকায় বিক্রি করতে হবে = ১ হালি লেবু 
∴ ১ টাকায় বিক্রি করতে হবে = ১/২৪ হালি লেবু 
∴ ৯৬ টাকায় বিক্রি করতে হবে = (১ × ৯৬)/২৪ হালি লেবু
 =  ৪ হালি লেবু। 
৩,৭৫৭.
কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 
  1. ৫০০ জন
  2. ৪০০ জন
  3. ৪৫০ জন
  4. ৩০০ জন
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে ফেলের মোট সংখ্যা ৭৫ জন হলে, পরীক্ষার্থীর সংখ্যা কত? 

সমাধান: 
মোট পরীক্ষার্থী ১০০ জন হলে, 
ফেল করে = (১০০ - ৮৫) জন 
= ১৫ জন 

১৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০ জন
∴ ১ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = ১০০/১৫ জন
∴ ৭৫ জন ইংরেজিতে ফেল করলে পরীক্ষার্থী = (১০০ × ৭৫)/১৫ জন 
= ৫০০ জন 

∴ পরীক্ষার্থীর সংখ্যা = ৫০০ জন। 

৩,৭৫৮.
করিম ২ বছরের জন্য ৩০০ টাকা এবং ৫ বছরের জন্য ৫০০ টাকা ঋণ নিল এবং মোট ১৫৫ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?
  1. ৮%
  2. ৫%
  3. ৪%
  4. ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: করিম ২ বছরের জন্য ৩০০ টাকা এবং ৫ বছরের জন্য ৫০০ টাকা ঋণ নিল এবং মোট ১৫৫ টাকা সুদ দিল। উভয় ক্ষেত্রে সুদের হার সমান হলে, সুদের হার কত ছিল?

সমাধান:
৩০০ টাকার ২ বছরের সুদ = (৩০০ × ২) বা ৬০০ টাকার ১ বছরের সুদ
৫০০ টাকার ৫ বছরের সুদ = (৫০০ × ৫) বা ২৫০০ টাকার ১ বছরের সুদ

এখন,
(৬০০ + ২৫০০) বা ৩১০০ টাকার ১ বছরের সুদ = ১৫৫ টাকা
১ টাকার ১ বছরের সুদ = ১৫৫/৩১০০ টাকা।
∴ ১০০ টাকার ১ বছরের সুদ = (১৫৫ × ১০০)/৩১০০ টাকা।
= ৫ টাকা বা ৫%
৩,৭৫৯.
একটি দ্রব্য ক্রয়করে ২৪% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত কত? 
  1. ক) ১৩ : ২৯ 
  2. খ) ১৯ : ২৫ 
  3. গ) ১৭ : ২৩ 
  4. ঘ) ২৫ : ২৯ 
ব্যাখ্যা
২৪% ক্ষতিতে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ২৪) টাকা = ৭৬ টাকা 

বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের অনুপাত = ৭৬ : ১০০
                                                     = ১৯ : ২৫ 
৩,৭৬০.
জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?
  1. 1%
  2. 10%
  3. 5%
  4. 0%
ব্যাখ্যা

প্রশ্ন: জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হল?

সমাধান:
মূল বেতন = 100 টাকা 

10% কমানোর পর
বেতন = 100 - 100 এর 10%
= 100 - 100 এর 10/100
= 100 - 10
= 90

10% বৃদ্ধিতে 
বেতন = 90 + 90 এর 10%
= 90 + 90 এর 10/100
= 90 + 9
= 99

ক্ষতি = (100 - 99) = 1%

৩,৭৬১.
৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৪৫%
  2. খ) ৪৮.৫%
  3. গ) ৫২.৭৫%
  4. ঘ) ৫৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৪ টাকায় ৫টি করে কিনে ৫ টাকায় ৪টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৫ টি কলার ক্রয়মূল্য ৪ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৪/৫ টাকা

আবার,
৪ টি কলার বিক্রয় মূল্য ৫ টাকা
∴ ১ টি কলার বিক্রয়মূল্য ৫/৪ টাকা

∴ লাভ = (৫/৪ - ৪/৫) = {(২৫-১৬) / ২০} = ৯/২০ টাকা।

৪/৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (৯×৫) / (২০×৪) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৯×৫×১০০) / (২০×৪) টাকা
= ২২৫/৪ টাকা
= ৫৬.২৫ টাকা
৩,৭৬২.
এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করল। তার বার্ষিক লাভের হার শতকরা কত? 
  1. ১০%
  2. ১৫%
  3. ২৫%
  4. ২০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ৮০০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৬ মাস পরে ৮৮০ টাকায় বিক্রয় করলো। তার বাৎসরিক শতকরা কত টাকা লাভ হল?

সমাধান: 
লাভ = (৮৮০ - ৮০০) টাকা
= ৮০ টাকা

৮০০ টাকায় ৬ মাসে লাভ হয় = ৮০ টাকা
∴ ১ টাকায় ১ মাসে লাভ হয় = ৮০/(৮০০ × ৬) টাকা
∴ ১০০ টাকায় ১২ মাসে লাভ হয় = (৮০ × ১০০ × ১২)/(৮০০ × ৬) টাকা
= ২০ টাকা

∴ বাৎসরিক লাভ = ২০%।
৩,৭৬৩.
মিহির একটি পণ্য বিক্রয় করে ক্রয়মূল্যের ১/৪ ভাগ লাভ করলো। যদি সে পণ্যটি ৬২৫ টাকায় বিক্রয় করে তাহলে ক্রয়মূল্য কত?
  1. ক) ৫৬০ টাকা
  2. খ) ৫৪০ টাকা
  3. গ) ৫২৫ টাকা
  4. ঘ) ৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: মিহির একটি পণ্য বিক্রয় করে ক্রয়মূল্যের ১/৪ ভাগ লাভ করলো। যদি সে পণ্যটি ৬২৫ টাকায় বিক্রয় করে তাহলে ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি, 
পণ্যটির ক্রয়মূল্য ক টাকা 

বিক্রয়মূল্য = ক + ক/৪
                = (৪ক + ক)/৪ 
                = ৫ক/৪

প্রশ্নমতে, 
৫ক/৪ = ৬২৫
ক = (৬২৫ × ৪)/৫ 
     =৫০০ টাকা 

পণ্যটির ক্রয়মূল্য ৫০০ টাকা
৩,৭৬৪.
১৭টি বল ৭২০ টাকায় বিক্রয় করলে ৫টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। একটি বলের ১০% লাভে বিক্রয়মূল্য কত হবে? 
  1. ক) ৬০ টাকা
  2. খ) ৬৬ টাকা 
  3. গ) ৭২ টাকা
  4. ঘ) ৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১৭টি বল ৭২০ টাকায় বিক্রয় করলে ৫টি বলের ক্রয়মূল্যের সমান ক্ষতি হয়। একটি বলের ১০% লাভে বিক্রয়মূল্য কত হবে? 

 সমাধান: 
ধরি, 
১ টি বলের ক্রয়মূল্য ক টাকা 

প্রশ্নমতে, 
১৭ক  = ৭২০ + ৫ক 
১৭ক - ৫ক = ৭২০ 
১২ক = ৭২০ 
ক = ৭২০/১২
ক = ৬০ টাকা 

১০% লাভে বিক্রয়মূল্য = (৬০ × ১১০)/১০০
= ৬৬ টাকা 
৩,৭৬৫.
1/2 এর শতকরা কত 3/4 হবে?
  1. 120%
  2. 125%
  3. 140%
  4. 150%
ব্যাখ্যা
প্রশ্ন: 1/2 এর শতকরা কত 3/4 হবে?

সমাধান:
1/2 এর x% হলো 3/4

এখন
1/2 এর x%= 3/4
বা, (1/2) × (x/100) = 3/4
বা, x/200 = 3/4
বা, x = (3 × 200)/4
x = 150
৩,৭৬৬.
একটি বই ১২০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। বইটি কত টাকায় কেনা হয়েছিলো?
  1. ১৪০ টাকা
  2. ১৬০ টাকা
  3. ১৮০ টাকা
  4. ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১২০ টাকায় বিক্রয় করায় ২৫% ক্ষতি হয়। বইটি কত টাকায় কেনা হয়েছিলো?

সমাধান:
ধরি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা 

২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - (১০০ এর ২৫%) = (১০০ - ২৫) টাকা = ৭৫ টাকা 

এখন,
বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৭৫ টাকা 
∴ বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০)/৭৫ = ১৬০ টাকা 

অর্থাৎ বইটির ক্রয়মূল্য = ১৬০ টাকা 
৩,৭৬৭.
একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?
  1. ক) ১২০
  2. খ) ১৬০
  3. গ) ১৫০
  4. ঘ) ১৪০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৮০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে কত টাকা লাভ হতো?

সমাধান: 
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১১০/১০০) টাকা
∴ ক্রয়মূল্য ৮০০ টাকা হলে বিক্রয়মূল্য (১১০ × ৮০০)/১০০ টাকা
= ৮৮০ টাকা 

ক্রয়মূল্য ১০% কম হলে = ৮০০ - (৮০০ এর ১০%) টাকা
= ৮০০ - (৮০০ × ১০)/১০০
= ৮০০ - ৮০
= ৭২০

∴ মোট লাভ = (৮৮০ - ৭২০) টাকা
= ১৬০ টাকা
৩,৭৬৮.
১০% হার মুনাফায় ২,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?
  1. ২৩৮০ টাকা
  2. ২৪২০ টাকা
  3. ২৫৪০ টাকা
  4. ২৫৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১০% হার মুনাফায় ২,০০০ টাকায় ২ বছরের চক্রবৃদ্ধি মূলধন কত?

সমাধান:
এখানে,
মূলধন, P = ২০০০ টাকা
মুনাফায় হার, r = ১০% = ১০/১০০
সময়, n = ২ বছর

∴ চক্রবৃদ্ধি মূলধন, C = P(১ + r)n
= ২০০০(১ + ১০/১০০)
= ২০০০ × (১১০/১০০)
= ২৪২০ টাকা
৩,৭৬৯.
কোনো আসল ১০ বছরে সুদে-আসলে দ্বিগুণ হলে, কত বছরে সুদে-আসলে তিনগুণ হবে? 
  1. ক) ১০ বছরে
  2. খ) ১৫ বছরে
  3. গ) ২০ বছরে
  4. ঘ) ২৫ বছরে
ব্যাখ্যা
মনেকরি 
আসল = ১০০ টাকা 
 ১০ বছরে সুদে-আসলে হবে = ১০০ × ২ টাকা 
                                           = ২০০ টাকা 
 ১০ বছরে সুদ হবে = (২০০ - ১০০) টাকা 
                            = ১০০ টাকা 

আবার, 
সুদ-আসল = (১০০ × ৩) টাকা
                 = ৩০০ টাকা 
সুদ = (৩০০ - ১০০) টাকা 
       = ২০০ টাকা 

১০০ টাকা সুদ হয় ১০ বছরে 
১ টাকা সুদ হয় ১০/১০০ বছরে 
২০০ টাকা সুদ হয় (১০ × ২০০)/১০০ বছরে 
                           = ২০ বছরে 
৩,৭৭০.
বার্ষিক শতকরা ৯ টাকা হারে সরল সুদে ৪৮০০ টাকার ৩ বৎসরের সুদ কত?
  1. ক) ১২৯৬ টাকা
  2. খ) ১৫২৪ টাকা
  3. গ) ১৬০০ টাকা
  4. ঘ) ১৬২৪ টাকা
ব্যাখ্যা

১০০ টাকার ১ বছরের সুদ ৯ টাকা
১ টাকার ১ বছরের সুদ ৯/১০০ টাকা
৪৮০০ টাকার ৩ বছরের সুদ ৯×৪৮০০×৩/১০০ = ১২৯৬ টাকা

৩,৭৭১.
যদি একটি টেলিভিশনের বিক্রয়মূল্য ১২০০০ টাকা হয়, তাহলে ২০% ক্ষতি হয়। টেলিভিশনটির ক্রয়মূল্য কত?
  1. ১৪৪০০
  2. ১৬৫০০
  3. ৯৬০০
  4. ১৫০০০
ব্যাখ্যা
২০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১২০০০ টাকা হলে ক্রয়মূল্য = (১২০০০ × ১০০)/৮০
= ১৫০০০ টাকা
৩,৭৭২.
একটি বই ৩% কমিশনে খরিদ করলে যত টাকা দিতে হয়, ৫% কমিশনে খরিদ করলে তার চেয়ে ৩০ টাকা কম দিতে হয়। বইটির প্রকৃত মূল্য কত?
  1. ক) ১২০০ টাকা
  2. খ) ১০০০ টাকা
  3. গ) ১৫০০ টাকা
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
কমিশন বেশি পাওয়া যায় = ৫ - ৩ = ২%
প্রশ্নমতে,
বইয়ের প্রকৃত মূল্য এর ২% = ৩০
বা, বইয়ের প্রকৃত মূল্য এর ২/১০০ = ৩০
সুতরাং বইয়ের প্রকৃত মূল্য = ১৫০০ টাকা
৩,৭৭৩.
৬% হারে ৮০০০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ৩০ টাকা
  2. ২৮.৮ টাকা
  3. ৩২ টাকা
  4. ২৫.৬ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৬% হারে ৮০০০ টাকার ২ বছরের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
এখানে, মূলধন, P = ৮০০০ টাকা
মুনাফার হার, r = ৬% = ৬/১০০ = ৩/৫০
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল মুনাফা = Prn
= ৮০০০ × (৩/৫০) × ২
= ৯৬০ টাকা

আবার, 
চক্রবৃদ্ধি মুনাফা = P(১ + r)n - P
= ৮০০০(১ + ৩/৫০) - ৮০০০ 
= ৮০০০ × (৫৩/৫০) - ৮০০০ 
= ৮০০০ × (৫৩/৫০) × (৫৩/৫০) - ৮০০০ 
= ৮৯৮৮.৮ - ৮০০০
= ৯৮৮.৮ টাকা

∴ পার্থক্য = ৯৮৮.৮ - ৯৬০ = ২৮.৮ টাকা 

৩,৭৭৪.
২০% সরল মুনাফায় কোন আসল কত বছরে মুনাফা আসলে চারগুণ হবে?
  1. ৫ বছর
  2. ৭ বছর
  3. ১৫ বছর
  4. ১৮ বছর
ব্যাখ্যা

প্রশ্ন: ২০% সরল মুনাফায় কোন আসল কত বছরে মুনাফা আসলে চারগুণ হবে?

সমাধান:
ধরি,
সময়, n বছর
আসল, P টাকা 
মুনাফা, I = ৪P - P টাকা = ৩P টাকা 
মুনাফার হার, r = ২০% = ২০/১০০ = ১/৫

 আমরা জানি,
I = Pnr
⇒ n = I/(Pr)
= ৩P/(Pr)
= ৩/(১/৫)
= ৩ × ৫
= ১৫

∴ নির্ণেয় সময় ১৫ বছর

৩,৭৭৫.
৮৪০ এর ৭.৫%=?
  1. ক) ৭৭
  2. খ) ৬৩
  3. গ) ৭৩
  4. ঘ) ৭৯
ব্যাখ্যা
৮৪০ এর ৭.৫% = ৮৪০ এর (১৫/২)% = ৮৪০ এর ১৫/২০০ = ৬৩।
৩,৭৭৬.
দুই বোন স্বর্ণা ও লিমা যথাক্রমে ১২০০ টাকা ও ১৮০০ টাকা বিনিয়োগ করে। এক বছর পর ৪২০ টাকা লাভ হলে স্বর্ণা কত টাকা লাভ পাবে?
  1. ক) ১৩৬ টাকা
  2. খ) ১৬৮ টাকা
  3. গ) ১৯৬ টাকা
  4. ঘ) ২০৮ টাকা
ব্যাখ্যা

স্বর্ণা ও লিমা = ১২০০ঃ১৮০০
= ২ঃ৩ (৬০০ দ্বারা ভাগ করে)
সুতরাং স্বর্ণা পাবে = ২/৫ × ৪২০
= ১৬৮ টাকা।

৩,৭৭৭.
সবুজ ৫ টাকায় ৪টি চকলেট ক্রয় করে ৪ টাকায় ৫টি চকলেট বিক্রয় করেন। তার লাভ বা ক্ষতির হার কত?
  1. ২৫% লাভ
  2. ৩৬% লাভ
  3. ২৫% ক্ষতি
  4. ৩৬% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: সবুজ ৫ টাকায় ৪টি চকলেট ক্রয় করে ৪ টাকায় ৫টি চকলেট বিক্রয় করেন। তার লাভ বা ক্ষতির হার কত?

সমাধান:
৪টি চকলেটের ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১টি চকলেটের ক্রয়মূল্য = ৫/৪ টাকা

আবার,
৫টি চকলেটের বিক্রয়মূল্য = ৪ টাকা
∴ ১টি চকলেটের বিক্রয়মূল্য = ৪/৫ টাকা

∴ ক্ষতি = (৫/৪) - (৪/৫) = (২৪ - ১৬)/২০ = ৯/২০

৫/৪ টাকায় ক্ষতি হয় =  ৯/২০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪)/(২০ × ৫) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪ × ১০০)/(২০ × ৫) টাকা
= ৩৬ টাকা

∴ ক্ষতির হার = ৩৬%
৩,৭৭৮.
বার্ষিক শতকরা ৮% হারে ২৫০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?
  1. ১২ টাকা
  2. ১৮ টাকা
  3. ২০ টাকা
  4. ১৬ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: বার্ষিক শতকরা ৮% হারে ২৫০০ টাকার ২ বছর পর সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত?

সমাধান:
দেয়া আছে,
আসল, P = ২৫০০
সুদের হার, r = ৮%
সময়, n = ২ বছর

আমরা জানি,
সরল সুদের ক্ষেত্রে,
I = Pnr/১০০
= (২৫০০ × ৮ × ২)/১০০ = ৪০০ টাকা

∴ মুনাফা = ৪০০ টাকা

আবার,
চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে,
C = P(১ + r/১০০)n
= ২৫০০ × {১ + ৮/১০০)}
= ২৫০০ × (১০৮/১০০)
= ২৫০০ × (১.০৮)
= ২৫০০ × ১.১৬৬৪
= ২৯১৬

∴ চক্রবৃদ্ধি মুনাফা = C - P
= ২৯১৬ − ২৫০০ = ৪১৬ টাকা

∴ সরল ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য = (৪১৬ − ৪০০) = ১৬ টাকা

৩,৭৭৯.
একটি পণ্য নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রয় করে। যদি পণ্যটির নির্মাণ খরচ ৫০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?
  1. ৬৯০ টাকা
  2. ৬৫০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ৬০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি পণ্য নির্মাতা ২০% লাভে এবং খুচরা বিক্রেতা ১৫% লাভে বিক্রয় করে। যদি পণ্যটির নির্মাণ খরচ ৫০০ টাকা হয়, তবে খুচরা মূল্য কত?

সমাধান:
২০% লাভে,
নির্মাতার বিক্রয়মূল্য = ৫০০ + ৫০০ এর ২০%
= ৫০০ + ১০০ টাকা 
= ৬০০ টাকা

আবার,
১৫% লাভে,
খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য (৬০০ + ৬০০ এর ১৫%)
= ৬০০ + ৬০০ এর ১৫/১০০
= (৬০০ + ৯০)
= ৬৯০ টাকা।

৩,৭৮০.
একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ক) ৫০ টাকা
  2. খ) ৫২ টাকা
  3. গ) ৪৫ টাকা
  4. ঘ) ৪৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জিনিস ৩৬ টাকায় বিক্রি করায় যত ক্ষতি হয় ৭২ টাকায় বিক্রি করলে তার দ্বিগুণ লাভ হয়, জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
ধরি,
জিনিসটির ক্রয়মূল্য ক টাকা।

৩৬ টাকায় বিক্রি করায় ক্ষতি হয় = ক - ৩৬ টাকা 
৭২ টাকায় বিক্রি করায় লাভ হয় = ৭২ - ক টাকা 

শর্তমতে,
২(ক - ৩৬) = ৭২ - ক 
বা, ২ক - ৭২ = ৭২ - ক
বা, ৩ক = ১৪৪
∴ ক = ৪৮

∴ জিনিসটির ক্রয়মূল্য ৪৮ টাকা।
৩,৭৮১.
300 গ্রাম চিনির একটি মিশ্রণে 40% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 50% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?
  1. 75 গ্রাম
  2. 90 গ্রাম
  3. 45 গ্রাম
  4. 85 গ্রাম
  5. 60 গ্রাম
ব্যাখ্যা

প্রশ্ন: 300 গ্রাম চিনির একটি মিশ্রণে 40% চিনি রয়েছে। ঐ দ্রবণে চিনির পরিমাণ 50% করতে অতিরিক্ত কতটুকু চিনি যোগ করতে হবে?

সমাধান: 
দ্রবণে চিনি আছে = 300 এর 40% 
= (300 × (40/100)
= 120 গ্রাম 
এবং, ঐ দ্রবণে অন্য পদার্থ আছে = 300 - 120 = 180 গ্রাম

আবার,
ধরি, 
আরো x গ্রাম চিনি যোগ করতে হবে।
∴ নতুন মিশ্রণের মোট পরিমাণ = 300 + x গ্রাম
∴ নতুন চিনির পরিমাণ = 120 + x গ্রাম
প্রশ্নানুযায়ী, নতুন মিশ্রণে চিনির পরিমাণ 50% হবে।

প্রশ্নমতে,
(120 + x)/(300 + x ) = 50% = 50/100
⇒ (120 + x)/(300 + x ) = 1/2
⇒ 240 + 2x = 300 + x 
⇒ 2x - x = 300 - 240
∴ x = 60

 অর্থাৎ আরো 60 গ্রাম চিনি যোগ করতে হবে।

৩,৭৮২.
কামাল ২০ কেজি চা প্রতি কেজি ১০০ টাকায় এবং ৩০ কেজি চা প্রতি কেজি ২০০ টাকায় মিশ্রণ করলেন। তিনি যদি এই মিশ্রণটি প্রতি কেজি ১৯২ টাকায় বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত?
  1. ৮%
  2. ২৫%
  3. ২০%
  4. ১০%
ব্যাখ্যা

প্রশ্ন: কামাল ২০ কেজি চা প্রতি কেজি ১০০ টাকায় এবং ৩০ কেজি চা প্রতি কেজি ২০০ টাকায় মিশ্রণ করলেন। তিনি যদি এই মিশ্রণটি প্রতি কেজি ১৯২ টাকায় বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত?

সমাধান:
মোট ক্রয়মূল্য = (২০ × ১০০) + (৩০ × ২০০)
= ২০০০ + ৬০০০
= ৮০০০ টাকা

এবং মোট ওজন = ২০ + ৩০ = ৫০ কেজি

∴ বিক্রয়মূল্য= ১৯২ × ৫০
= ৯৬০০ টাকা

∴ লাভ  = ৯৬০০ - ৮০০০ = ১৬০০ টাকা
∴ লাভের শতকরা হার = (১৬০০ × ১০০)/৮০০০
= ২০%

∴ তার লাভের শতকরা হার ২০%

৩,৭৮৩.
এক ব্যক্তির পারিশ্রমিক তার পুত্রের পারিশ্রমিক অপেক্ষা ২৫% বেশি। পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ? 
  1. ৮০%
  2. ৭৫%
  3. ৭০%
  4. ৯০%
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তির পারিশ্রমিক তার পুত্রের পারিশ্রমিক অপেক্ষা ২৫% বেশি। পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা কত ভাগ? 

সমাধান: 
পুত্রের বেতন ১০০ টাকা হলে পিতার বেতন = (১০০ + ২৫) টাকা 
= ১২৫ টাকা 

পিতার বেতন ১২৫ টাকা হলে পুত্রের বেতন = ১০০ টাকা 
∴ পিতার বেতন ১ টাকা হলে পুত্রের বেতন = ১০০/১২৫ টাকা 
∴ পিতার বেতন ১০০ টাকা হলে পুত্রের বেতন = (১০০ × ১০০)/১২৫ টাকা 
= ৮০ টাকা 

∴ পুত্রের পারিশ্রমিক পিতার পারিশ্রমিকের শতকরা = ৮০% ।

৩,৭৮৪.
ধানের মূল্য ২০% কমে যাওয়ায় ৮০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল ধান বেশি পাওয়া যায়। এক কুইন্টাল ধানের বর্তমান মূল্য কত? 
  1. ১২০০ টাকা 
  2. ১৫০০ টাকা 
  3. ১৬০০ টাকা 
  4. ২০০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: ধানের মূল্য ২০% কমে যাওয়ায় ৮০০০ টাকায় পূর্বাপেক্ষা ১ কুইন্টাল ধান বেশি পাওয়া যায়। এক কুইন্টাল ধানের বর্তমান মূল্য কত?

সমাধান: 
২০% মূল্য কমে যাওয়ায় বর্তমান মূল্য = (১০০ - ২০) টাকা 
= ৮০ টাকা

এখন, 
পূর্বমূল্য ১০০ টাকা হলে বর্তমান মূল্য = ৮০ টাকা
∴ পূর্বমূল্য ১ টাকা হলে বর্তমান মূল্য = ৮০/১০০ টাকা
∴ পূর্বমূল্য ৮০০০ টাকা হলে বর্তমান মূল্য = (৮০ × ৮০০০)/১০০ টাকা
= ৬৪০০ টাকা

∴ ১ কুইন্টাল ধানের বর্তমান মূল্য = (৮০০০ - ৬৪০০) টাকা 
= ১৬০০ টাকা। 

৩,৭৮৫.
কোনো স্কুলের ছাত্র-ছাত্রীর সংখ্যা ছিল ১৮০০ জন। কিছুদিন পরে ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো। এর ফলে ঐ স্কুলের মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল। বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা কত?
  1. ক) ১৮৫০
  2. খ) ১৮৭২
  3. গ) ১৮৩৬
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
স্কুলের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা = ১৮০০ জন 
 ৪% ছাত্র চলে গেল, আর ৫% নতুন ছাত্রী ভর্তি হলো ফলে মোট ছাত্র-ছাত্রীর সংখ্যা ২% বেড়ে গেল
 
বর্তমানে ঐ স্কুলে মোট ছাত্র-ছাত্রী সংখ্যা= ১৮০০ + ১৮০০ এর ২ % 
                                                            = ১৮০০ + ১৮০০ এর ২/১০০ 
                                                            = ১৮০০ + ৩৬ 
                                                             = ১৮৩৬ জন
৩,৭৮৬.
৫ টাকায় ৯ টা দরে কমলা বিক্রয় করায় ২০% ক্ষতি হল। প্রতি ডজন কমলা কী দরে ক্রয় করেছিল?
  1. ক) ২০/৩ টাকা
  2. খ) ২৫/৩ টাকা
  3. গ) ১৫/৪ টাকা
  4. ঘ) ১০/৩ টাকা
ব্যাখ্যা
২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে, বিক্রয়মূল্য (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ টাকা 
বিক্রয়মূল্য ১ টাকা হলে, ক্রয়মূল্য ১০০/৮০ টাকা 
বিক্রয়মূল্য ৫ টাকা হলে, ক্রয়মূল্য ১০০ × ৫/৮০ টাকা = ২৫/৪ টাকা

৯ টির ক্রয়মূল্য ২৫/৪ টাকা
১২ টির ক্রয়মূল্য (২৫/৪) × ১২/৯ টাকা = ২৫/৩ টাকা 
৩,৭৮৭.
একজন ফল বিক্রেতার কিছু কমলা আছে। সে ৩০% কমলা বিক্রয় করার পর তার কাছে আরও ১৪০টি কমলা রইল। শুরুতে তার কাছে কতটি কমলা ছিল?
  1. ২৮৮টি
  2. ৩০০টি
  3. ৬৭২টি
  4. ২০০টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ফল বিক্রেতার কিছু কমলা আছে। সে ৩০% কমলা বিক্রয় করার পর তার কাছে আরও ১৪০টি কমলা রইল। শুরুতে তার কাছে কতটি কমলা ছিল?

সমাধান:
৩০% কমলা বিক্রয় করার পর অবশিষ্ট কমলা থাকে (১০০ - ৩০)% = ৭০%

৭০% কমলা = ১৪০টি
∴ ১% কমলা = ১৪০/৭০ টি
∴ ১০০% কমলা = (১৪০ × ১০০)/৭০ টি
= ২০০টি
৩,৭৮৮.
বার্ষিক ১২.৫% সরল সুদে কত বছরে সুদ আসলের সমান হবে? 
  1. ক) ৫ বছর 
  2. খ) ৬ বছর 
  3. গ) ৮ বছর 
  4. ঘ) ১২ বছর 
ব্যাখ্যা
ধরি,
আসল P = ১০০ টাকা 
সুদ I = ১০০ টাকা 
মুনাফার হার r = ১২.৫%
                       = ১২.৫/১০০
                       = ১২৫/১০০০
                         = ১/৮

আমরা জানি,
I = Pnr 
Pnr = I
n = I/Pr 
   = ১০০/{১০০ ×(১/৮)}
    = ১/(১/৮)
   = (১ × ৮)/১
   = ৮ বছর
৩,৭৮৯.
লবণের দাম ২৫% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে লবণের ব্যবহার শতকরা কত কমাতে হবে?
  1. ১৫%
  2. ২৫%
  3. ২০%
  4. ৩০%
ব্যাখ্যা
প্রশ্ন: লবণের দাম ২৫% বৃদ্ধি পেলে খরচ ঠিক রাখতে একজন গৃহিণীকে লবণের ব্যবহার শতকরা কত কমাতে হবে?

সমাধান:
ধরি, লবণের মূল্য = ১০০ টাকা

২৫% বৃদ্ধিতে, লবণের বর্তমান মূল্য = ১০০ + ২৫ = ১২৫ টাকা

১২৫ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫ টাকা
∴ ১ টাকায় ব্যবহার কমাতে হবে = ২৫/১২৫ টাকা
∴ ১০০ টাকায় ব্যবহার কমাতে হবে = (২৫/১২৫) × ১০০ টাকা
= ২০%
৩,৭৯০.
আনারসের দাম ২৫% কমে যাওয়ায় ৪৮ টাকায় পূর্ব অপেক্ষা ২টি আনারস বেশি পাওয়া গেলে বর্তমানে একটি আনারসের দাম কত টাকা?
  1. ৫ টাকা
  2. ৬ টাকা
  3. ৮ টাকা
  4. ১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: আনারসে দাম ২৫% কমে যাওয়ায় ৪৮ টাকায় পূর্ব অপেক্ষা ২টি আনারস বেশি পাওয়া গেলে বর্তমানে একটি আনারসের দাম কত টাকা?

সমাধান:
১০০ টাকায় কমে = ২৫ টাকা
∴ ১ টাকায় কমে = (২৫/১০০) টাকা
∴ ৪৮ টাকায় কমে (২৫ × ৪৮)/১০০ টাকা = ১২ টাকা

২ টি আনারসের বর্তমান মূল্য = ১২ টাকা
∴ ১ টি আনারসের বর্তমান মূল্য = ১২/২ টাকা
= ৬ টাকা

∴ বর্তমানে একটি আনারসের দাম ৬ টাকা
৩,৭৯১.
লবনের মূল্য ৫% বৃদ্ধি পাওয়ায় ৬০০ টাকায় পূর্বে যে লবন পাওয়া যেত এখন তার চেয়ে ২ কেজি লবণ কম পাওয়া যায়। কেজি প্রতি লবণের দাম কত?
  1. ক) ১০ টাকা
  2. খ) ১২ টাকা
  3. গ) ১৫ টাকা
  4. ঘ) ১৮ টাকা
ব্যাখ্যা

৫% বৃদ্ধিতে,
১০০ টাকার লবণের বর্তমান মূল্য = ১০৫ টাকা
∴ ৬০০ টাকার লবণের বর্তমান মূল্য = (১০৫ × ৬০০)/১০০
= ৬৩০
∴ দাম বৃদ্ধি পায় = ৬৩০ - ৬০০
= ৩০ টাকা
অর্থাৎ ২ কেজি লবণের দাম = ৩০ টাকা
∴ ১ কেজির দাম = ১৫ টাকা

 
৩,৭৯২.
কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসল কত?
  1. ৪৫০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৩৭০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো আসল ৩ বছরে মুনাফা-আসলে ৫৫০০ টাকা হয়। মুনাফা আসলের ৩/৮ অংশ হলে, আসল কত?

সমাধান:
ধরি,
আসল = P টাকা
মুনাফা = (৩P)/৮ টাকা 

প্রশ্নমতে,
P + (৩P)/৮ = ৫৫০০
বা, ৮P + ৩P = ৫৫০০ × ৮
বা, ১১P = ৫৫০০ × ৮
বা, P = (৫৫০০ × ৮)/১১
∴ P = ৪০০০ 

∴ আসল ৪০০০ টাকা। 
৩,৭৯৩.
ডিমের দাম ২০% কমে যাওয়ায় ৮০ টাকায় পূর্ব অপেক্ষা ২ টি ডিম বেশি পাওয়া যায়। বর্তমানে ১টি ডিমের দাম কত?
  1. ক) ১০ টাকা
  2. খ) ৮ টাকা
  3. গ) ৯ টাকা
  4. ঘ) ৮.৫ টাকা
ব্যাখ্যা

১০০ টাকায় কমে ২০ টাকা
∴ ৮০   〃   〃(২০×৮০)/১০০〃
               = ১৬ টাকা
∴ ২টি ডিমের দাম ১৬ টাকা
∴ ১〃    〃   〃(১৬÷২) = ৮ টাকা

৩,৭৯৪.
এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত?
  1. ১২০০০ টাকা
  2. ২০০০০ টাকা
  3. ১৮০০০ টাকা
  4. ১৫০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার আয়ের ৫% আয়কর দেন। তিনি ৬০০ টাকা আয়কর দিলে তার মোট আয় কত? 

সমাধান: 
৫% আয় = ৬০০ টাকা
∴ ১% আয় =   ৬০০/৫
∴ ১০০% আয় = (১০০ × ৬০০)/৫ = ১২০০০ টাকা

 সুতরাং, ঐ ব্যক্তির মোট আয় ১২০০০ টাকা।

৩,৭৯৫.
রাজু রাফির কাছে ১০% ডিসকাউন্টে একটি ঘড়ি বিক্রয় করে। রাফি রাজুর কাছে ১৪% ডিসকাউন্ট দাবী করে এবং রাজু মেনে নেয়, ফলে রাজুর ৩০ টাকা কম লাভ হয়। ঘড়িটির তালিকা মূল্য কত?
  1. ক) ৬৫০ টাকা
  2. খ) ৭০০ টাকা
  3. গ) ৭২৫ টাকা
  4. ঘ) ৭৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্নমতে, রাজুর লাভ কম হয় = (১৪ - ১০)% = ৪% = ৩০ টাকা
সুতরাং ঘড়িটির মূল্য ৩০/৪% = ৩০ × ১০০/৪ = ৭৫০ টাকা।

৩,৭৯৬.
৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?
  1. ২৫%
  2. ২৮%
  3. ৩০%
  4. ৩২%
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাশের হার কত?

সমাধান: 
পাশ করে = (৬০ - ৪২) জন = ১৮ জন 

৬০ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮ জন 
১ জন ছাত্রের মধ্যে পাশ করে = ১৮/৬০ জন
∴ ১০০ জন ছাত্রের মধ্যে পাশ করে = (১৮ × ১০০)/৬০ জন 
= ৩০ জন
৩,৭৯৭.
৭৫ টাকায় ১২টি বলপেন কিনে ৮৭ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ক) ১০%
  2. খ) ১২%
  3. গ) ১৪%
  4. ঘ) ১৬%
ব্যাখ্যা
লাভ = ৮৭ - ৭৫ = ১২ টাকা 

শতকরা লাভ = {(১২/৭৫) × ১০০}%
                    = ১৬%
৩,৭৯৮.
সোহাগ কিছু আম কিনেছে, যার মধ্যে ১০% পচা। সে অবশিষ্ট আমের ৮০% তার ছোট ভাইকে দেয়। তার কাছে এখন ৩৬টি আম আছে। সে মোট কতটি আম কিনেছিল?
  1. ১২০ টি
  2. ১৫০ টি
  3. ১৭০ টি
  4. ২০০ টি
  5. কোনটি নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সোহাগ কিছু আম কিনেছে, যার মধ্যে ১০% পচা। সে অবশিষ্ট আমের ৮০% তার ছোট ভাইকে দেয়। তার কাছে এখন ৩৬টি আম আছে। সে মোট কতটি আম কিনেছিল?

সমাধান:
ধরি,
সোহাগ ১০০ টি আম কিনেছে।
∴ পচা আম বাদ দিলে ভালো আম = (১০০ - ১০) টি
= ৯০ টি

ছোট ভাইকে দিল = (৯০ এর ৮০%) টি
= (৯০ এর ৮০/১০০) টি
= ৭২ টি

∴ ছোট ভাইকে দেওয়া পর তার কাছে রইলো = (৯০ - ৭২) = ১৮ টি

তার কাছে ১৮ টি আম থাকবে যখন আমের সংখ্যা ১০০ টি
∴ তার কাছে ১ টি আম থাকবে যখন আমের সংখ্যা ১০০/১৮ টি
∴ তার কাছে ৩৬ টি আম থাকবে যখন আমের সংখ্যা (১০০ × ৩৬)/১৮ টি
= ২০০ টি
৩,৭৯৯.
৬% হারে ১০,০০০ টাকার ৯ মাসের মুনাফা কত টাকা?
  1. ক) ২৫০
  2. খ) ৩০০
  3. গ) ৪০০
  4. ঘ) ৪৫০
ব্যাখ্যা
১০০ টাকায় ১ মাসের মুনাফা = ৬ টাকা
১ টাকায় ১ মাসের মুনাফা = ৬/(১০০ × ১২) টাকা
∴ ১০,০০০ টাকায় ৯ মাসের সুদ = (৬ × ১০,০০০ × ৯)/(১০০ × ১২) টাকা
= ৪৫০
৩,৮০০.
রমিজ সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে, আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক সরল মুনাফা ১০% হলে, ৬ বছর পর তার মুনাফা-আসল কত হবে?
  1. ১৩০০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ৭২০০ টাকা
  4. ৯০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রমিজ সাহেব ব্যাংকে ৫০০০ টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে, আগামী ৬ বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক সরল মুনাফা ১০% হলে, ৬ বছর পর তার মুনাফা-আসল কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
মূলধন, P = ৫০০০ টাকা
মুনাফার হার, r = ১০%
সময়, n = ৬ বছর

আমরা জানি,
মুনাফা, I = Prn/১০০
= (৫০০০ × ১০ × ৬)/১০০
= ৩০০০
∴ মুনাফা = ৩০০০ টাকা

∴ মুনাফা-আসল = ৩০০০ + ৫০০০ = ৮০০০ টাকা