Correct answer: I went to Sri Lanka a few days ago.
- Sentence টিতে সময় নির্দেশক শব্দ "ago" Past Indefinite Tense এর নিয়ম অনুসারে এখানে verb হিসেবে 'went' বসেছে।
• Past Indefinite Tense:
- অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb এর Past Indefinite Tense বা Simple Past Tense হয়।
- যখন sentence এ yesterday, ago, last night, last week, last month, that day, as soon as ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়।
উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) I have gone to Sri Lanka a few days ago.
- ভুল, Present Perfect কখনো নির্দিষ্ট অতীত সময় (yesterday, ago, last night, last week, last month, that day, as soon as) এর সাথে ব্যবহার করা যায় না।
খ) I will go to Sri Lanka a few days ago.
- অতীত সময় নির্দেশক শব্দ (yesterday, ago, last night, last week, last month, that day, as soon as) এর সাথে Future Tense ব্যবহার করা যায় না।
গ) I go to Sri Lanka a few days ago.
- অতীত সময় নির্দেশক শব্দ (yesterday, ago, last night, last week, last month, that day, as soon as) এর সাথে Present tense এর ব্যবহার সঠিক নয়।
Source: Applied English Grammar and Composition, P. C. DAS.