বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Tense

মোট প্রশ্ন৮২৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Tense

PrepBank · পাতা / · ৬০১৭০০ / ৮২৮

৬০১.
Identify the correct sentence.
  1. He waited until she had been finishing speaking.
  2. He waited until she had finished speaking.
  3. He waited until she finishes speaking.
  4. He waited until she have been finished speaking.
ব্যাখ্যা
 • When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

• অন্যদিকে,
- Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?
৬০২.
The ‘Present Indefinite Tense’ refers to-
  1. ক) An action has already been finished at present
  2. খ) An action is continued for a time in present
  3. গ) An action in the present time, habitual or eternal
  4. ঘ) None of them
ব্যাখ্যা

Present indefinite tense ব্যবহারের কিছু ক্ষেত্র:
1. চিরন্তন সত্য বা (Universal truth) বুঝাতে;
The sun rises in the east .
2. অভ্যাসগত কর্ম বা (Habitual fact) বুঝাতে;
She goes to bed at ten o'clock everyday.
3. ভবিষ্যতে কোন কাজ হবে বুঝাতে অনেক সময় এ Tense হয় ।
Ramadan begins in the next month.
সুতরাং সঠিক উত্তর An action in the present time, habitual or eternal.
উৎসঃ A passage to the English Language- S.M. Jakir Hussain & High School English Grammar and Composition by Wren and Martin

৬০৩.
Choose the correct option:
Even as harvesting was going on -
  1. the rainy season began.
  2. the rainy season was began.
  3. the rainy season had began.
  4. the rainy season begins.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - the rainy season began.
- Complete sentence: Even as harvesting was going on the rainy season began.

• বাক্যে principal এবং subordinate clause একই tense এর হওয়া বাঞ্ছনীয়।
- যদি principal clause present tense এ হয় তবে subordinate clause টি যেকোনো tense এর হয়ে পারে।
- দুইটি clause এর মাঝে কোনো conjunction আসলে তখন নিয়মানুযায়ী tense এর পরিবর্তন ঘটতে পারে।

• নিয়মানুযায়ী, অপশন ক) the rainy season began সঠিক।
- খ) অপশনে was begun না হয়ে শুধু began হওয়া উচিত ছিলো, কারণ begun হচ্ছে verb এর past participle form তাই এর পূর্বে have/has/had বসে।
- গ) এবং ঘ) অপশন এই নিয়ম অনুসরণ না করায় তা সঠিক নয়। 
৬০৪.
Identify the correct sentence.
  1. Only after finishing the report, had she realized the deadline was extended.
  2. Only after she finished the report did she realize the deadline was extended.
  3. Only after she finished the report, she realizes the deadline was extended.
  4. Only after finishing the report, she had realized the deadline was extended.
ব্যাখ্যা
• Only after, only if, only in this way etc. বাক্যের এর শুরুতে বসলে ২য় Clause এ Auxiliary Verb, Subject এর আগে বসে।
- তাছাড়া, Past tense এর সাথে After ব্যবহৃত হলে, ‘after’ এর পর Past Perfect হলেও, ‘Only after’ এর পর Past Indefinite Tense হতে পারে।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - Only after she finished the report did she realize the deadline was extended.

• Examples:
- Only after I went home, did I remember my doctor's appointment.
- Only after lunch can you play.
- Only if everybody agreed would I accept this position.
- Only in this way does this machine work.
৬০৫.
You have been working since morning, (you have) your lunch yet?
  1. have you
  2. do you have
  3. have you have
  4. have you had
ব্যাখ্যা
• Already, just, yet recently, lately, ever, just now, still ইত্যাদি হচ্ছে  present perfect tense indicator বা নির্দেশক। 
- অর্থাৎ বাক্যে yet, just, just now, recently, already, lately, ever, just now, still ইত্যাদি থাকলে নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।

• Present perfect tense এর  structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.

- নিয়মানুযায়ী যেহেতু প্রশ্নে উলেখিত বাক্যটিতে yet রয়েছে -
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - have you had
- সঠিক বাক্যটি হবে - You have been working since morning, have you had your lunch yet?

Source: Longman Dictionary of Contemporary English
৬০৬.
Identify the correct sentence.
  1. ক) The criminal was hung for murder.
  2. খ) The criminal was hang for murder.
  3. গ) The criminal was hanged for murder.
  4. ঘ) The criminal was hunged for murder.
ব্যাখ্যা
• Hang (ঝুলানো) - hung (past) - hung(pp)
• Hang (ফাসিতে ঝুলানো) - hung (past) - hanged (pp)
• প্রদত্ত sentence - এ murder word টি থাকায়  hanged হবে।

• তাই ফাঁসি দেয়া অর্থে সঠিক উত্তর হবে- The criminal was hanged for murder.
৬০৭.
Identify the correct sentence.
  1. He had been waiting until the teacher was finished the lecture.
  2. He was waitng until the teacher finished the lecture.
  3. He wait until the teacher had finished the lecture.
  4. He waited until the teacher finished the lecture.
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হবে - He waited until the teacher finished the lecture.

• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পূর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- He waited until the teacher finished the lecture.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- He waited until the teacher had finished the lecture.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।
৬০৮.
He ___ me while I was reading.
  1. ক) interrupts
  2. খ) had interrupted
  3. গ) interrupted
  4. ঘ) was interrupting
ব্যাখ্যা
While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয় ।
• While যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense .

সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - interrupted
৬০৯.
I could not do it until ten minutes _____ over.
  1. ক) is
  2. খ) are
  3. গ) had been
  4. ঘ) have been
ব্যাখ্যা
- দুইটি অতীত কালের কাজ বুঝালে এবং একটির আগে when, until, once, now that, as soon as ইত্যাদি conjunction থাকলে তার পরের verb টি past perfect tense হয়। 
- এখানে until থাকায় তার পরের verb টি had been হবে। 

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
৬১০.
Which one is the correct past tense form of 'Ring'?
  1. ক) Rung
  2. খ) Rang
  3. গ) Ringed
  4. ঘ) Runged
ব্যাখ্যা

Ring [রিং] (verb transitive), (verb intransitive)
(past tense) rang [রিং], past participle rung [রাং]
শব্দটির অর্থঃ
(১) ঘণ্টা বাজানো; ফোন বাজা।
(২) ধ্বনিত হওয়া।
(৩) ring (for somebody/something) সতর্কীকরণের উদ্দেশ্যে ঘণ্টা বাজানো।
(৪) আওয়াজ বের করা।
ring a bell (কথ্য) আবছা আবছা মনে পড়ানো।
ring the bell (কথ্য) কোনো কিছুতে সফল হওয়া।
(৫) ring (with something) প্রতিধ্বনিত করা/হওয়া।
(৬) স্মৃতিতে দীর্ঘস্থায়ী হওয়া: His last words still ring in my mind.
(৭) ring (with) ধ্বনি-প্রতিধ্বনিপূর্ণ।
(৮) ring somebody (up) ফোন করা।
(৯) (পরপর বেজে চলা ঘণ্টাধ্বনির ক্ষেত্রে) ঘণ্টা বাজিয়ে (সময়) ঘোষণা করা।
(১০) ঘণ্টা বাজিয়ে সংকেত ধ্বনি করা।
ring the curtain up/down (মঞ্চে) যবনিকা তোলা অথবা পতন-সংকেত ধ্বনি।
(১১) প্রচণ্ড ধ্বনি করা।
ring the changes (on) (গির্জার ঘণ্টার ক্ষেত্রে) বিভিন্ন নিয়মে ঘণ্টা বাজানো; (লাক্ষণিক) যথাসম্ভব স্বতন্ত্রভাবে করা অথবা রাখা।
(১২) ঘণ্টা বাজিয়ে শুভ সূচনা অথবা সমাপ্তি ঘোষণা করা।
ring out the old (year) and ring in the New পুরনো বর্ষকে বিদায় জানানো।
Source: Bangla Academy Dictionary.

৬১১.
Choose the correct form of tense for the given sentence:
I come from Dhaka. Where ______ from?
  1. ক) will you come
  2. খ) did you come
  3. গ) are you coming
  4. ঘ) do you come
ব্যাখ্যা
- The simple present tense is used when an action is happening right now, to state or ask about things in general, or when it happens regularly or unceasingly.
- In the given sentence, we need a simple present verb tense as a general statement has been given here.
- Thus the correct choice will be the 4th option i.e. do you come.
- Correct Sentence: I come from Dhaka. Where do you come from?
৬১২.
Choose the grammatically correct sentence:
  1. We have finished our homework last night.
  2. We had finish our homework last night.
  3. We finished our homework last night.
  4. We did finished our homework last night.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - We finished our homework last night.
- সঠিক কারণ: "finished" (Past Simple Tense) এবং "last night" (নির্দিষ্ট সময়) একসঙ্গে ঠিকভাবে ব্যবহৃত হয়েছে।

• বাক্যের শেষে 'last night' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে। 
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।

Past indefinite tense structure: Sub + verb এর past form + extension.

Options,
ক) We have finished our homework last night .
- ভুল কারণ: "have finished" (Present Perfect Tense) কখনো নির্দিষ্ট সময়ের (যেমন: last night) সঙ্গে ব্যবহৃত হয় না।

খ) We had finish our homework last night .
- ভুল কারণ: "had finish" ভুল। "Had" এর পর past participle (finished) হওয়া উচিত — finish নয়।

ঘ) We did finished our homework last night .
- ভুল কারণ: "did" ব্যবহৃত হলে মূল verb base form (finish) হতে হবে, কিন্তু এখানে "finished" (past form) ব্যবহার হয়েছে।
৬১৩.
The train ____ from Mymensingh.
  1. already arrive
  2. have already arrived
  3. has already arrived
  4. already has been arriving
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত প্রতিটি অপশনে 'already' রয়েছে।
• Already, just, yet, recently, lately, ever, just now, still etc ইত্যাদি হচ্ছে present perfect tense indicator বা নির্দেশক।
- অর্থাৎ বাক্যে Already, just, yet, recently, lately, ever, just now, still নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present perfect tense এ হয়।
• Present perfect tense এর structure:
- Subject+ has/have +Verb এর past participle + object.
• সুতরাং, নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে - has already arrived
-The train has already arrived from Mymensingh.

Source: Applied English Grammar and Composition by P C Das.
৬১৪.
Choose the correct replacement of the underlined portion of the sentence. 'The child does whatever his father was done.
  1. ক) had done
  2. খ) did
  3. গ) has done
  4. ঘ) does
ব্যাখ্যা
• সঠিক উত্তর হলো - does.
- কারণ sequence of tense অনুযায়ী conjunction দ্বারা কোন বাক্য যুক্ত হলে তার উভয় পাশে একই tense হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যটিতে ১ম clause টি হলো present indefinite tense তাই ২য় clause ও present indefinite tense হবে।

Source: Advanced Learners Communicative English Grammar and Composition (For Class 9-10).
৬১৫.
Fill in the gap. I will phone you when I ___________ the news.
  1. get
  2. will get
  3. would get
  4. have got
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - get.
- Complete sentence: I will phone you when I get the news.

• When দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে -
• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং এরপরের clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 

আবার, 
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.
৬১৬.
Pick out the correct sentence.
  1. ক) In the last two weeks I did not has much time.
  2. খ) In the last two weeks I am not having much time.
  3. গ) In the last two weeks I have not had much time.
  4. ঘ) In the last two weeks I have not much time.
ব্যাখ্যা
• Point of time উল্লেখ থাকায় বুঝা যায় বাক্যটা Present Perfect Continuous Tense হবে।
- কিন্তু have, be, see, watch, understand ইত্যাদি মূল Verb হলে Present Perfect Continuous Tense এর পরিবর্তে Present Perfect Tense ব্যবহৃত হয়। 
- Sub + have/has + past participle form + ….......... + for/since + time.
- যেমন - We have not had a holiday since the beginning of the year।
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - In the last two weeks I have not had much time.
৬১৭.
The prices of rice are-
  1. ক) raising
  2. খ) risen
  3. গ) rising
  4. ঘ) Raised
ব্যাখ্যা
The present continuous tense is formed with the subject plus the present particle form (-ing) of the main verb and the present continuous tense of the verb to be: am, is, are.
Example of this tense:
- He is swimming,
- Prices are rising.
৬১৮.
Select the suitable tenses of the given sentences. I had been waiting for you for two hours when you came.
  1. ক) Past perfect tense
  2. খ) Past continuous tense
  3. গ) Past perfect continuous tense
  4. ঘ) Past indefinite tense
ব্যাখ্যা
• অতীতে কোন কাজ পূর্বে শুরু হয়ে অতীতের অন্য একটি কাজের পূর্ব পর্যন্ত চলছিল বোঝালে past perfect continuous tense হয়।
• Past perfect continuous tense এর গঠন:
- Subject+ had+ been + verb এর সাথে ing + object + since/ for + extension.
 
৬১৯.
Fill in the blank: Have you ever ____ Europe?
  1. gone to
  2. went on
  3. went to
  4. been to
ব্যাখ্যা

• Complete sentence: Have you ever been to Europe?
- Bangla meaning: তুমি কি কখনো ইউরোপে গিয়েছো?

• Present perfect tense এর ক্ষেত্রে:
- ever, never, always, occasionally, often, several times ইত্যাদির সাথে Present perfect tense ব্যবহৃত হয়।

• We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place.
- অর্থাৎ, কোথাও গিয়ে ফিরে আসা অর্থে 'been to' (past participle of 'be') ব্যবহৃত হয়।
- অর্থাৎ, জানতে চাওয়া হয় কখনো যাওয়া হয়েছিল কিনা?
- এই ধরনের প্রশ্ন সাধারণত কারো life experience (ever in your life) সম্পর্কে করা হয় এবং মূল verb এর past participle “been + to” ব্যবহৃত হয়।

More examples:
- Have you ever been to Sylhet?
- Have you ever been to St. Martin's?

অন্যদিকে,
• Have you gone to Europe?” → Implies you are still in Europe or on the way there now.
- অর্থাৎ, কেউ কোথাও গিয়ে এখনো সেখানে অবস্থান করছে বুঝাতে 'gone to' ব্যবহৃত হয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৬২০.
It has been raining all afternoon.
The above sentence is an example of-
  1. Present indefinite tense
  2. Past indefinite tense
  3. Present perfect continuous tense
  4. Past perfect continuous tense
ব্যাখ্যা

Correct answer: Present perfect continuous tense.
-
কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে এটি ব্যবহৃত হয়।

• যখন কোন verb-এর কাজ অতীত কালের কোন এক সময় হতে শুরু হয়ে বর্তমানেও বা এখনও চলছে বুঝালে verb-এর present perfect continuous tense হয়।
- কোনো কাজ অতীতে শুরু হয়ে এখনো চলছে বোঝাতে এটি ব্যবহৃত হয়।
- কোনো কাজ অতীতে শুরু হয়ে সম্প্রতি বা এইমাত্র শেষ হয়েছে এমন বোঝালেও এটি ব্যবহৃত হয়।
- The structure of the present perfect continuous tense is:
- Subject + has/have + been + present participle (verb + ing).

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬২১.
I soon lost interest in Nadia's story as she was_____ herself.
  1. ক) repetitions
  2. খ) repeated
  3. গ) repeatedly
  4. ঘ) repeats
  5. ঙ) repeating
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - repeating.
- Complete sentence: I soon lost interest in Nadia's story as she was repeating herself.
- প্রদত্ত বাক্যের প্রথম clause টি past indefinite এ আছে এবং দ্বিতীয় clause টিতে subject এর পর was থাকায়, শূন্যস্থানে verb + ing অর্থাৎ, past continuous tense hobe.
৬২২.
My father ____ home last night.
  1. returned
  2. had returned
  3. has returned
  4. was returned
ব্যাখ্যা
• বাক্যের শেষে 'last night' থাকায় Past Indefinite Tense নির্দেশ করে। 
- Yesterday, ago, long ago, long since, last, last night, last week, last month, last year, the day before yesterday, as soon as ইত্যাদি শব্দগুচ্ছ Past Indefinite Tense নির্দেশক শব্দ অর্থ এরা যদি কোনো বাক্যে থাকে তবে সেই বাক্যটি past indefinite tense এ হয়।
- আবার, Past Indefinite Tense যদি interrogative হয় তবে structure হবে: Wh-questions + did + V1 + extension +? 

• তাই, শূন্যস্থানে সঠিক উত্তর হবে - returned.
- Complete Sentence - My father returned home last night.
৬২৩.
Ratul ______ before I came.
  1. left
  2. will leave
  3. would leave
  4. had left
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হচ্ছে - came.
- Complete sentence: Ratul had left before I came.

• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়।
- We had reached the school before the ball rang.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে before এর পরের অংশ past indefinite tense এ আছে, তাই পরের অংশে Past perfect tense হয়েছে।

• আবার,
- যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের  clause টিতে present indefinite tense হবে।
- যেমন:  We shall have reached the school before the bell rings.
৬২৪.
I had better _______ her at once.
  1. ক) called
  2. খ) call
  3. গ) calling
  4. ঘ) calls
ব্যাখ্যা
♦ Had better এর ক্ষেত্রে: 
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়। 
- Had better- unreal past ইহা present/ future tense এর অর্থ প্রকাশ করে
- Had better এর পর infinitive to বসে না।
- সর্বদা verb এর base form বসে।

• Structure: Subject+ had better+ verb এর base form +..

যেমন:
I had better ring her at once.

• একই ভাবে উল্লেখিত প্রশ্নের বাক্যটিতে call বসবে। 
৬২৫.
I had (have) my breakfast before you came.
  1. ক) have
  2. খ) been had
  3. গ) have been
  4. ঘ) had
ব্যাখ্যা
দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়। 
কিন্তু যদি  before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের  clause টিতে present indefinite tense হবে।
৬২৬.
When I saw Mr. Kamal leaving in a hurry, I ____ him why he was going.
  1. ক) Asked
  2. খ) Have asked
  3. গ) Ask
  4. ঘ) Has asked
ব্যাখ্যা
When যুক্ত Clause টি past tense হলে, Principal clause টিও past tense হবে।
৬২৭.
Akash has been practicing the guitar since he (receive) it as a birthday gift.
  1. ক) receive
  2. খ) received
  3. গ) have received
  4. ঘ) had received
ব্যাখ্যা
1) Any Present tense + since (সময় বুঝাতে) + Past Indefinite
Example:
- It is ten years since his father died.
- Many years have passed since his father died.

2) Past tense + since + Past Perfect
Example:
- It was ten years since his father had died.

• যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যে since এর পূর্বের clause টি present perfect tense এ আছে, তাই এর পরের cluse এ verb টি past indefinite এ হবে।
- Complete sentence: Akash has been practicing the guitar since he received it as a birthday gift.
৬২৮.
I (to suffer) from fever for three days.
  1. ক) have suffered
  2. খ) am suffering
  3. গ) suffered
  4. ঘ) have been suffering
ব্যাখ্যা
• ‘for/since’ এর পরে যখন point of time/period of time (for two hours, since morning etc.) উল্লেখ থাকে,তখন Present Perfect Continuous tense হয়।
- আবার, অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
- structure: Subject + have been / has been + verb(ing) + time.
-
সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর - have been suffering.

• Complete Sentence: I have been suffering from fever for three days.
৬২৯.
Identify the right tense:
The shop _____ before I got there.
  1. has closed
  2. closed
  3. had closed
  4. would closed
ব্যাখ্যা
• Complete sentence: The shop had closed before I got there.

• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
- যেমন: The shop had closed before I got there.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে before এর পরের অংশে past indefinite আছে তাই এর আগের অংশ Past perfect tense হবে।

• আবার,
- যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause টিতে present indefinite tense হবে।
- যেমন: We shall have reached the school before the bell rings.
৬৩০.
This time tomorrow, I _____ on the beach.
  1. lie
  2. will lie
  3. will be lying
  4. have been lying
ব্যাখ্যা
• Complete Sentence: This time tomorrow, I will be lying on the beach.
- Bangla Meaning-  আগামীকাল এই সময়ে আমি সৈকতে শুয়ে থাকবো।

- যে কাজটি ভবিষ্যতে এক সময়ে ঘটবে তা বর্ণনা করতে future continuous tense ব্যবহৃত হয়। 
- This time tomorrow মানে আগামীকাল এই সময়ে - যা ভবিষ্যতের নির্দিষ্ট সময় বোঝায়।
- তাই এখানে Future Continuous Tense ব্যবহার করতে হবে:
- will be + verb-ing → will be lying

• Other options:
• lie – Present tense; ভবিষ্যতের নির্দিষ্ট সময় বোঝাতে উপযুক্ত নয়।

• will lie – ভবিষ্যতের কাজ বোঝালেও চলমানতা বোঝাতে পারে না।

• have been lying – Present perfect continuous; ভবিষ্যতের জন্য ঠিক নয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
৬৩১.
Which sentence is incorrect?
  1. ক) He has not came back from the work.
  2. খ) He went to Ramna Park.
  3. গ) They selected me captain.
  4. ঘ) None of the above
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লেখিত বাক্য গুলোর মধ্যে ভুল বাক্য হচ্ছে - He has not came back from the work.

• বাক্যটি present perfect tense এ আছে।
- Structure: Subject + have/ has + মূল Verb এর Past Participle Form + Extension.
- নিয়মানুযায়ী সঠিক বাক্য হবে - He has not come back from the work.
- উল্লেখ্য যে, come এর Past form হচ্ছে came Past Participle form হচ্ছে come.
৬৩২.
Choose the correct sentence.
  1. By the time the train arrives, we will being waiting for two hours.
  2. By the time the train arrives, we will have waited for two hours.
  3. By the time the train arrives, we will waiting for two hours.
  4. By the time the train arrives, we will be waited for two hours.
ব্যাখ্যা
• সঠিক উত্তর - By the time the train arrives, we will have waited for two hours.
- Bangla Meaning: ট্রেনটি পৌঁছানোর আগে, আমরা দুই ঘণ্টা অপেক্ষা করে ফেলব।

• By the time, by the year of দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb - এর future perfect tense হয়।
-  By the time যুক্ত clause টি present indefinite হয় এবং অন্য clause টি future perfect tense হয়।

• Structure
- Future perfect tense -এর সঠিক structure হলো sub + will have + verb এর past participle form.
৬৩৩.
Fill in the gap with the right tense: I _____ a new bicycle last week.
  1. ক) have bought
  2. খ) have been buying
  3. গ) bought
  4. ঘ) had bought
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নে Past Indefinite Tense নির্দেশক শব্দ last week থাকায় সঠিক উত্তর হচ্ছে bought.

• বাক্যে verb এর Past form বসে নিচের কয়েকটি নির্দেশক শব্দ থাকলে-
 yesterday, ago, last, last night, last week, last month, as soon as ইত্যাদি।

Source: Applied English Grammar and composition, P.C DAS.
৬৩৪.
___________ the letter tonight, Maria will post it tomorrow. 
  1. Having finished
  2. After finished
  3. Finished
  4. To finish
ব্যাখ্যা
• Complete sentence টি হবে- Having finished the letter tonight, Maria will post it tomorrow. 

• একটি কাজ শেষ করে অন্য একটি কাজ শুরু করা হলে যে কাজটি আগে শেষ হবে সেটি present participle বা perfect participle (having + verb এর participle form) হয়।
- সুতরাং perfect participle এর নিয়ম অনুযায়ী having finished বসবে।
- বা present participle এর নিয়ম অনুযায়ী Finishing বসবে।
- যেহেতু প্রশ্নস Having finished আছে,তাই এটিই উত্তর।

• To finish হলো infinitive, তাই এটি সঠিক নয়।
• Finished হল past participle, তাই এটিও সঠিক নয়।
• After finished বসালে এরপরের clause টিতে past perfect থাকতে হবে।
- After এর আগের অংশ Present Indefinite বা Future Indefinite হলে পরের অংশ Present Perfect tense হয়।
-  after এর পূর্বে যদি বাক্য Past indefinite tense হয় তবে after এর পরে past perfect tense হবে৷
৬৩৫.
Fill in the blank of the sentence: 'It has been over three centuries ____ Shahajahan ____ the Tajmahal'.
  1. ক) ago, build
  2. খ) when, has built
  3. গ) since, built
  4. ঘ) while, built
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since এবং built.
- Complete Sentence: 'It has been over three centuries since Shahajahan built the Tajmahal'.

Since এর ব্যবহারঃ
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- I have been living in Comilla since 2019.
- I have been waiting since two hours.
- Complete Sentence: He has been ill since Friday last.

•  'Since' এর পূর্বের বাক্যাংশ Present Indefinite/Present Perfect হলে, এর পরের অংশের verb Past indefinite এ হয়।
- যেহেতু প্রদত্ত বাক্যে - has been আছে তাই এরপরের অংশে built হয়েছে।
৬৩৬.
By the end of this year, I __________ French for five years.
  1. ক) will study
  2. খ) will have studied
  3. গ) study
  4. ঘ) studied
ব্যাখ্যা
By the time/ By the end of something:
- ব্যবহৃত হয় একটি কাজ সংঘটিত হওয়ার পূর্বে অতীতে কোন কাজ ঘটে যাবে অথবা ভবিষ্যতে কোন কাজ ঘটবে। 
- অতীতের ঘটনা হলে Past Perfect Tense এবং ভবিষ্যতের ঘটনা হলে Future Perfect Tense ব্যবহৃত হবে। 
Example: 
- Unfortunately, the man had died by the time the ambulance arrived.
- By the time [action 2]you wake up, [action 1]I’ll have finished work!

তাই, Complete Sentence - By the end of this year, I will have studied French for five years.

Source: Cambridge Dictionary. 
৬৩৭.
She looked at him as if she (saw) a ghost.
  1. had seen
  2. has seen
  3. saw
  4. sees
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - She looked at him as if she had seen a ghost.

• Past Indefinite + as if/as though + Past Perfect.
- As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if / as though এর পরে past perfect হয়।
- Example: He told the matter as if he had known it.

• Present + as if/as though + Past Indefinite
-  As if / as though এর পূর্বে present indefinite tense থাকলে as if / as though এর পরে past indefinite।
- Example: She behaves as though he owned the house.

• আর  as if/as though + Past Indefinite এ ‘be’ verb আসলে তা সব সময় were হবে। 
- Example: Akash behaves as though he were mad.
৬৩৮.
Identify the correct sentnce.
  1. The principal along with the teachers had been present in the meeting yesterday.
  2. The principal along with the teachers was present in the meeting yesterday.
  3. The principal along with the teachers were present in the meeting yesterday.
  4. The principal along with the teachers have been present in the meeting yesterday.
ব্যাখ্যা
• With, together with, as well as, along with, in addition to, accompanied by দ্বারা কোন Noun বা Pronoun যুক্ত হলে তার পরবর্তী verb প্রথম subject অনুযায়ী হয়।
- অর্থাৎ, প্রশ্নে উল্লেখিত বাক্যে along with এর আগের অংশের noun/pronoun এর Number Person অনুযায়ী verb বসবে।
-  along with এর পুর্বে subject "The principal" Third person singular হওয়ায় এবং বাক্যের শেষে yesterday থাকায়, was বসবে।
- সঠিক বাক্যটি হবে - The principal along with the teachers was present in the meeting yesterday.
৬৩৯.
What is the correct form of the sentence?
  1. They have inviting to the party by her.
  2. They has been invited to the party by her.
  3. They had been inviting to the party by her.
  4. They have been invited to the party by her.
ব্যাখ্যা
Correct Answer: They have been invited to the party by her.

• উল্লিখিত সঠিক বাক্যটি (অপশন-ঘ ) একটি Passive Voice sentence এবং এটি Present Perfect Tense-এ রয়েছে।
- মূল verb হচ্ছে invite, এবং এটি একটি past participle রূপে ব্যবহৃত হয়েছে (invited)।

• সঠিক গঠন (Present Perfect Passive Voice):
- Subject + have/has been + past participle (V3) + by + agent (Subject টির Object Form)
- They have been invited to the party by her. 

অন্যান্য অপশনগুলোর ভুল:
ক) They have inviting to the party by her. - "inviting" ভুল; Passive এর জন্য "invited" দরকার।
খ) They has been invited to the party by her. কারণ They plural subject → এর সাথে have বসে, has নয়।
গ) They had been inviting to the party by her. "inviting" Active structure, এবং সময়কাল Past Perfect হওয়ায় context ঠিক মিলছে না।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition—HSC Second Paper by Chowdhury & Hossain.
৬৪০.
Which one is present perfect tense?
  1. I have had the news.
  2. I shall have the news.
  3. I have the news.
  4. I had the news.
ব্যাখ্যা
present perfect tense  এর গঠন প্রণালী:
Subject ( I, You, We, You, They ) + HAVE + V3 (third form of main verb – past participle)
Subject ( He, She, It ) + HAS + V3 (third form of main verb – past participle)

Example:
- I have had the news  
- I have done it.
- She has used the pen.
৬৪১.
Identify the correct sentence.
  1. Having begun the project late, they struggled to meet the deadline.
  2. Having begin the project late, they had struggled to meet the deadline.
  3. Having began the project late, they had struggled to meet the deadline.
  4. Having begun the project late, they struggles to meet the deadline.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Having begun the project late, they struggled to meet the deadline.

• একটি কাজ শেষ করে অন্য একটি কাজ শুরু করা হলে যে কাজটি আগে শেষ হবে সেটি present participle হবে।
- অথবা perfect participle (having + verb এর participle form) হয়।

- সুতরাং perfect participle এর নিয়ম অনুযায়ী উল্লিখিত বাক্যে having come বসবে।
- বা present participle এর নিয়ম অনুযায়ী Beginning বসবে।
- যেহেতু প্রশ্নে Having আছে,তাই begun বসেছে।

Examples: 
- Having read/ Reading all the instructions, she was ready to start the project.
- Having put/Putting away the dishes, he relaxed for the evening.
৬৪২.
Complete the sentence-
Hardly had he reached home when _______________.
  1. ক) it begins to rain.
  2. খ) it was beginning to rain.
  3. গ) it had begun to rain.
  4. ঘ) it began to rain.
ব্যাখ্যা
• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before ব্যবহৃত হয়। 

Complete sentence টি হচ্ছে - Hardly had he reached home when it began to rain. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৬৪৩.
We had reached the school before the bell _____.
  1. ring
  2. rung
  3. runged
  4. rang
ব্যাখ্যা
• Before দ্বারা দুটি clause যুক্ত হলে, 
  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - rang.
-Complete sentence:  We had reached the school before the bell rang.

• Ring conjugates as ring (present tense), rang (simple past), and rung (past participle).

• আবার, দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে আগের clause টির verb এর tense future হলে, পরের clause টির verb present indefinite tense হয়। 
- She will have finished the syllabus before the exam starts.
৬৪৪.
'Fed' is the past form of the verb-
  1. food
  2. feed
  3. find
  4. fight
ব্যাখ্যা
• Feed (verb) 
English Meaning: give food to.
Bangla Meaning;  খাওয়ানো; খাদ্য জোগানো।
- এর past and past participle হচ্ছে fed.

• অন্য অপশন গুলোর মধ্যে - 

• Food (noun) খাদ্য; আহার্য; ভোজ্য; খাবার; অন্ন; অশন
• Find (verb) - খুঁজে পাওয়া।
- past tense, past participle - found.
- Find (noun) প্রাপ্তি; প্রাপ্তবস্তু (বিশেষ মূল্যবান)

• Fight (verb) - যুদ্ধ করা; লড়াই করা; শক্রকে পরাজিত করার সম্ভাব্য সব শক্তি প্রয়োগ করা:
- (past tense, past participle fought)) যুদ্ধ করা; লড়াই করা; শক্রকে পরাজিত করার সম্ভাব্য সব শক্তি প্রয়োগ করা।
• Fight (noun) -  যুদ্ধ; লড়াই।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৪৫.
Columbus ______ America.
  1. discovers
  2. discovered
  3. has had discovered
  4. had discovered
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - discovered
- Complete sentence: Columbus discovered America.
- Bangla Meaning: কলম্বাস আমেরিকা আবিষ্কার করেছেন।
 
• অতীতের সাধারণ ঘটনা বুঝাতে এখানে past indefinite tense ব্যবহৃত হবে।
- তাই শূন্যস্থানে discovered বসবে।
৬৪৬.
Choose the sentence in the Future Continuous Tense.
  1. She will write a letter tomorrow.
  2. She will be writing a letter tomorrow.
  3. She will have writing a letter tomorrow.
  4. She has written a letter.
ব্যাখ্যা
• খ) She will be writing a letter tomorrow.

• Future Continuous Tense:
- ভবিষ্যৎকালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
- Structure: Subject + shall be/ will be + verb + ing + ext.

• Examples:
- She will be writing a letter tomorrow.
- They will be visiting their grandparents.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• She will write a letter tomorrow.
- Future Indefinite Tense.

• She will have writing a letter tomorrow. (writing ভুল, written হবে)
- Future Perfect Tense.

• She has written a letter.
- Present perfect Tense.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৬৪৭.
Choose the correct sentence-
  1. You came late today.
  2. You have come late today.
  3. You had come late today.
  4. You come late today.
ব্যাখ্যা
• সাধারণত today হচ্ছে present continuous indefinite indicator এবং এর সাথে verb + ing বসে।
• কিন্তু কোন কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এরূপ বুঝালে তাকে Present Perfect Tense বলে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি দ্বারা কেউ এসেছে এবং বিষয় টি এখনো বিদ্যমান আছে এমন ভাব প্রকাশ পাচ্ছে বিধায় Present Perfect Tense হবে।

• Structure: Subject + have/has + verb – past participle + Extension.
- নিয়মানুযায়ী সঠিক উত্তর - You have come late today.
৬৪৮.
If I ____ rich, I would travel around the world.
  1. am
  2. was
  3. were
  4. have been
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: If I were rich, I would help the poor.
• প্রশ্নে উল্লেখিত বাক্যটি Second Conditional এর নিয়মানুযায়ী গঠিত।

• Second Conditional এর নিয়মানুযায়ী - 
- If + past indefinite + subject + would/could/might + verb এর base form + ext.
- অর্থাৎ, If + past indefinite যুক্ত clause এর পরবর্তী clause টিতে subject এর পর would/could/might এর সাথে verb এর base form বসে।
- If যুক্ত Sentence এ subject এর পর be verb আসলে সেক্ষেত্রে were ব্যবহৃত হয়।
৬৪৯.
He ran away having ____ the money.
  1. ক) taking
  2. খ) taken
  3. গ) took
  4. ঘ) to take
ব্যাখ্যা
• to be এবং having-এর পর মূল verb-এর past participle বসে।

• তাই সঠিক উত্তর (খ) হবে।

Source: Advanced Learner’s English Grammar and Composition
৬৫০.
My mother ____ before I came.
  1. has cooked
  2. will cook
  3. had cooked
  4. had been cooking
ব্যাখ্যা
Correct ans is - (গ) had cooked

• Before এর পরের অংশ Past Indefinite Tense হলে before এর আগের অংশ Past Perfect Tense হয়।
যেহেতু পরের অংশ Past Indefinite Tense আছে তাই আগের অংশ Past Perfect Tense হবে।

Full sentence is: My mother had cooked before I came.
৬৫১.
Choose the correct sentence-
  1. We can't trust him because he often told lies.
  2. We can't trust him because he often tells lies.
  3. We can't trust him because he will often tell lies.
  4. We can't trust him because he often tell lies.
ব্যাখ্যা

Correct answer: We can't trust him because he often tells lies.
- Sentence টিতে সময় নির্দেশক শব্দ "often" থাকায় Present Indefinite Tense এর নিয়ম অনুসারে এখানে verb হিসেবে 'tells' বসেছে।

• বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়।
- এবং Subject 3rd person singular বিধায়, verb এর সাথে "s" বা "es" যোগ হবে।
- তাই Correct answer: We can't trust him because he often tells lies.

Other options:
ক) We can't trust him because he often told lies.
-  বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়। তাই এখানে verb হিসেবে "told" এর ব্যবহার সঠিক নয়।

গ) We can't trust him because he will often tell lies.
- বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়। তাই এখানে future tense এর ব্যবহার সঠিক নয়।

ঘ) We can't trust him because he often tell lies.
- বাক্যে often, usually, always, every week ইত্যাদি শব্দ বসলে Present Indefinite tense হয়।
- এবং Subject 3rd person singular বিধায়, verb এর সাথে "s" বা "es" যোগ হবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৫২.
She ___ in the library for two hours.
  1. is reading
  2. has been reading
  3. had read
  4. read
ব্যাখ্যা

• Correct Answer: খ) has been reading.

- She has been reading in the library for two hours.
- তিনি লাইব্রেরীতে ২ ঘণ্টা ধরে পড়ছে।

• Present Perfect Continuous Tense:
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
- Structure: Subject + have been/has been মূল verb + ing + Extension.

- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর পূর্বে since বসে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৬৫৩.
He gripped his brother's arm lest he (trample) by the mob.
  1. might be trample
  2. should not trample
  3. be trampled
  4. would trample
ব্যাখ্যা
• Lest এর পরের Clause এ Should/ might/ be বসে। 
- Lest নিজেই Negative হওয়ায় এর পর আর কোনো negative শব্দ no/not/never বসে না।

• Structures:
- Lest + 1st subject + should/might + base form + complement.
- Lest + 1st subject + should be /might be / be+ V3 + complement.

- সুতরাং, নিয়মানুযায়ী  সঠিক উত্তর হবে - be trampled.
- Complete sentence: - He gripped his brother's arm lest he be trampled by the mob.

- অন্য অপশন গুলো সঠিক নয় কারণ,
- might be এরপর verb এর past participle হিসেবে trampled বসলে এটি সঠিক হতো।
- lest এর পরের clause এ negative sentence বসে না তাই should not এর ব্যবহার ভুল।
৬৫৪.
Which one is the correct sentence?
  1. ক) I have lot of work to do.
  2. খ) It is not so good place.
  3. গ) They made fire to cook food.
  4. ঘ) He went for a rest.
ব্যাখ্যা

ঘ ছাড়া সবগুলোতে a বসাতে ভুল হয়েছে।
Correct sentences:
I have a lot of work to do. (‘অনেক’ অর্থে শুদ্ধ Phrase হচ্ছে – a lot of / lots of
It is not so good a place. (so থাকলে adjective ও noun এর মাঝখানে a/an বসে।)
They made a fire to cook food.
He went for a rest.
(কিছু article আছে ব্রিটিশদের থেকে শ্রুত। তারা ব্যবহার করে, এ জন্য ব্যবহার করতে হয়। গ ও ঘ – তে এ রকম a ব্যবহার করতে হবে।)

৬৫৫.
Having gained truth, keep the truth. The underlined part is a/an-
  1. Present Participle
  2. Past participle
  3. Perfect participle
  4. Gerund
ব্যাখ্যা
Having এর পরে যদি past Participle বসে তাহলে তা perfect participle হবে।
৬৫৬.
By the time next year, I ________ finished my degree.
  1. will 
  2. will have 
  3. will be
  4. will had
ব্যাখ্যা

Correct answer: will have.
Complete sentence: By the time next year, I will have finished my degree.

• অর্থাৎ, By the time দ্বারা যদি দুইটি clause যুক্ত থাকে তখন By the time-এর পরের clause টি present indefinite হয় এবং অন্য clause টি future indefinite/perfect/perfect continuous tense হয়।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে By the time এর পরের অংশটুকু যেহেতু present indefinite tense-এ আছে, তাই নিয়মানুযায়ী অন্য অংশে future indefinite/perfect/perfect continuous tense হবে।
- সুতরাং নিয়মানুযায়ী, শূন্যস্থানে "will have'হবে।

Other options:
ক) will
- Modal Auxiliary এর পরে Verb এর base form বসে। বাক্যে এখানে past participle form রয়েছে। তাই এখানে will এর ব্যবহার সঠিক নয়।

গ) will be
- will be এর পর verb এর সাথে "ing" যুক্ত হয়। বাক্যে এখানে past participle form রয়েছে। তাই এখানে will be এর ব্যবহার সঠিক নয়।

ঘ) will had
- Modal Auxiliary verb will এর সাথে কখনো past tense ব্যবহৃত হয় না। তাই এটি সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৫৭.
He _____ ill for seven days.
  1. ক) has been
  2. খ) is
  3. গ) has been being
  4. ঘ) is being
ব্যাখ্যা
এখানে for seven days – period of time থাকার কারণে Present Perfect Continuous Tense হওয়ার কথা।
কিন্তু মূল Verb – be verb হলে Present Perfect Continuous এর পরিবর্তে Present Perfect Tense হয়।
অতএব, সঠিক বাক্য: He has been ill for seven days.
৬৫৮.
He found the gold coin as he cleans the floor.
  1. as he had cleaned
  2. while he cleans
  3. which he is cleaning
  4. while cleaning
ব্যাখ্যা
• দুটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় আরেকটি ঘটতে থাকলে তখন ঘটমান বিষয়টির সাথে While বসে।
- While যুক্ত বাক্যে while এর পরে যদি subject থাকে তবে বাক্যটি Past Continuous Tense হবে। 
- While এর পর verb থাকলে verb+ing হয়।
- কিন্তু while এর পর subject থাকলে subject এর পর past continuous tense হয়।

• তাই সঠিক উত্তর হবে while cleaning.
- Correct sentence: He found the gold chain, while he was cleaning the floor.
বাংলা অর্থ: মেঝে পরিষ্কার করার সময় তিনি সোনার চেইনটি খুঁজে পান।

Source: Advanced Learner's Grammar & Composition by Chowdhury & Hossain
৬৫৯.
It was __________
  1. us who had completed the research before the conference begun.
  2. us who had completed the research before the conference had begun.
  3. we who had completed the research before the conference began.
  4. we who completed the research before the conference had began.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - we who had completed the research before the conference began.
- Complete sentence: It was we who had completed the research before the conference began.

• • Be verb (am, is, was, were) এর পরে যদি কোনো pronoun বসে তবে সেই pronoun টি subjective form বসে।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে subject It এরপর be verb হিসেবে was বসেছে।
- তাই, এরপর subjective pronoun হিসেবে I, you (singular), he/she/it, we, you (plural), they ইত্যাদির ব্যবহার শুদ্ধ।

- এছাড়া,
- Past perfect tense + before + past indefinite tense
- অর্থাৎ, before এর পূর্বে Past perfect tense এবং পরে Past indefinite tense হয়।
- যেমন: The cyclist had looked cautiously before he crossed the main street.
৬৬০.
I _______ the house while the kids ________ in the yard.
  1. cleaned, played
  2. cleaned, were playing
  3. had cleaned, were playing
  4. cleaned, had played
ব্যাখ্যা
• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।

- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - cleaned, were playing.
- Complete sentence: I cleaned the house while the kids were napping.
- অন্য অপশনগুলোকে শূন্যস্থানে বসালে সেগুলো While এর নিয়ম অনুসরণ করে না বিধায় এগুলো ভুল।
৬৬১.
Choose the correct alternative to correct the sentence. He _______ to see us if he had been able to do.
  1. ক) would come
  2. খ) would have come
  3. গ) may had come
  4. ঘ) would may come
ব্যাখ্যা
If দ্বারা যুক্ত দুইটি clause দ্বিতীয় clause টি past perfect হলে তার পূর্বের  clause টির structure হবে
sub + would have + verb - এর part participle.

সুতরাং সঠিক উত্তর টি হলো would have come.
৬৬২.
What type of tense is used in the following sentence 'I have forgotten to pay my exam fees'
  1. Present perfect
  2. Present Perfect Continuous
  3. Past Perfect
  4. Past Perfect Continuous
ব্যাখ্যা
• এই প্রশ্নে জিজ্ঞাসা করা হয়েছে যে, "I have forgotten to pay my exam fees" বাক্যে কোন ধরনের কাল (tense) ব্যবহৃত হয়েছে।

বাক্যটি বিশ্লেষণ করলে:
- বাক্যের গঠন:
- I have forgotten: এটি Subject + Have/Has + Past Participle গঠনের একটি উদাহরণ।
- এটি Present Perfect Tense-এর কাঠামো।

• "Present Perfect Tense" সাধারণত এমন কাজ বোঝাতে ব্যবহৃত হয় যা অতীতে সম্পন্ন হয়েছে কিন্তু তার প্রভাব বা ফল বর্তমানেও রয়েছে। উদাহরণস্বরূপ, এখানে বলা হয়েছে যে পরীক্ষার ফি দেওয়া ভুলে যাওয়ার ঘটনা অতীতে ঘটেছে, কিন্তু তার প্রভাব (ফি এখনও না দেওয়া) বর্তমানেও বিদ্যমান।

অপশনগুলোর বিশ্লেষণ:
ক) Present Perfect:
- এটি সঠিক উত্তর। বাক্যটি "Present Perfect Tense"-এ লেখা।

খ) Present Perfect Continuous:
- এই কাল বোঝায় যে কাজটি অতীতে শুরু হয়েছে এবং এখনও চলমান। উদাহরণ: "I have been studying for two hours." এটি এই বাক্যের সাথে প্রাসঙ্গিক নয়।

গ) Past Perfect:
- এটি বোঝায় যে কাজটি অতীতে অন্য আরেকটি কাজের আগে সম্পন্ন হয়েছে। উদাহরণ: "I had forgotten to pay my exam fees before the deadline." এটি প্রাসঙ্গিক নয়।

ঘ) Past Perfect Continuous:
- এটি বোঝায় যে একটি কাজ অতীতে নির্দিষ্ট সময় ধরে চলছিল। উদাহরণ: "I had been studying for two hours before the power went out." এটি প্রাসঙ্গিক নয়।
সঠিক উত্তর:

সুতরাং, সঠিক উওর - ক) Present Perfect.
৬৬৩.
Seven years have passed since he ______ his wife in a car accident.
  1. ক) lost
  2. খ) has lost
  3. গ) had lost
  4. ঘ) has been lost
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - lost.
- Complete sentence: Seven years have passed since he lost his wife in a car accident.

• Since এর প্রথম অংশ present indefinite বা present perfect Tense-এর হলে পরের অংশে past indefinite tense হবে।
- past indefinite tense-এর structure হলো- subject+ main verb এর past participle form হবে + object 
- এছাড়া Since এর প্রথম অংশ past indefinite tense হলে পরের অংশে past perfect tense হবে।
৬৬৪.
By the time the doctor arrives, the patient ___________. (Fill in the blank)
  1. will die
  2. will be dead
  3. will have died
  4. will be died
ব্যাখ্যা

Correct answer: will have died.
Complete sentence: By the time the doctor arrives, the patient will have died.

• বাক্যে By the time, by, by then, by that time দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb-এর future perfect tense হয়।
- অর্থাৎ, By the time দ্বারা যদি দুইটি clause যুক্ত থাকে তখন By the time-এর পরের clause টি present indefinite tense হয় এবং অন্য clause টি future perfect tense হয়।

- প্রশ্নে উল্লিখিত বাক্যে By the time এর পরের অংশটুকু যেহেতু present indefinite tense -এ আছে,
- তাই নিয়মানুযায়ী অন্য অংশে future perfect হবে।
- সুতরাং নিয়মানুযায়ী, শূন্যস্থানে will have died হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৬৬৫.
He ______ basketball in high school, but later he focused on academics.
  1. plays
  2. had played
  3. have played
  4. have been playing
ব্যাখ্যা

Complete sentence: He had played basketball in high school, but he focused on academics.

• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে He had played basketball in high school, but he focused on academics.
- অর্থাৎ, ফুটবল খেলার কাজটি আগে হয়েছিল এবং পরে পড়াশোনায় মননিবেশ করেছে।
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৬৬.
We _________ not booked the tickets for the concert yet.
  1. did 
  2. have 
  3. had 
  4. has
ব্যাখ্যা

Correct answer: have.
- Complete sentence: We have not booked the tickets for the concert yet.
- Sentence এ "yet" থাকায় Present Perfect tense এর নিয়মানুসারে "have not" এর পর Verb এর Past Participle হয়েছে।

• Right form of verb অনুযায়ী,
- Sentence এ Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে sentence টি present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ verb এর past participle হয়।
- Present perfect tense এর structure: Subject+ has/have + Verb এর past participle + object.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৬৬৭.
Which is an example of present perfect tense?
  1. He had done it.
  2. I have eaten rice.
  3. I ate a mango.
  4. All of the above.
ব্যাখ্যা
• কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝালে Present Perfect Tense হয়।
Structure: Subject + has/have + V3 + extension.

• সেই অনুসারে, Present Perfect Tense - I have eaten rice.
৬৬৮.
The sun ____ we went out for a walk.
  1. ক) had set and
  2. খ) set and
  3. গ) was setting and
  4. ঘ) was set while
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had set and.
- Complete sentence: The sun had set and we went out for a walk.
- অতীতের দুইটি কাজের মধ্যে যে কাজটি আগে ঘটেছে সেটি Past perfect Tense হয়।
- আর যে কাজটি পরে ঘটেছে তা Past Indefinite হয়।
৬৬৯.
He _____ out just now.
  1. ক) goes
  2. খ) went
  3. গ) has gone
  4. ঘ) none
ব্যাখ্যা
বাক্যে just, just now, yet, ever, already, recently এই শব্দগুলো থাকলে present perfect tense হয়।
structure: sub + have/has + verb এর past participle + obj.
তাই এখানে has gone ই appropriate.
৬৭০.
I will call you before the meeting _______.
  1. start
  2. starts
  3. had start
  4. will start
ব্যাখ্যা

• Complete sentence: I will call you before the meeting starts.

• ​ভবিষ্যতকালের দুটি কাজ before দ্বারা যুক্ত হলে before এর পূর্বে future indefinite/perfect tense হয় এবং before এর পরে present indefinite tense হয়।
​- অর্থাৎ, যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future indefinite tense এ হয়, তবে পরের clause টিতে present indefinite tense হবে।
- যেমন: I will call you before the meeting starts.
​- প্রদত্ত বাক্যে before এর পূর্বে future indefinite আছে, তাই এর পরে present indefinite tense (starts) হবে।

​আবার,
- অতীতের ​দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
- যেমন: We had reached the school before the bell rang.

৬৭১.
The boy excels ___ English.
  1. ক) to learn
  2. খ) in learning
  3. গ) of learning
  4. ঘ) to learning
ব্যাখ্যা
Persist, excel, assist, succeed, indulge, right/correct, mistake ইত্যাদি শব্দের পরে সাধারণত in + Gerund বসে। যেমন -
I succeeded in solving the problem
The boy excels in learning English.
None should indulge in gambling.
৬৭২.
Sorry, she can't pick-up the phone. She _____ a bath.
  1. is having
  2. having
  3. have
  4. has
ব্যাখ্যা
• সঠিক উত্তর: ক) is having.

Sentence: "Sorry, she can't pick up the phone. She _____ a bath."
- এখানে বোঝানো হচ্ছে যে সে ফোন ধরতে পারছে না কারণ সে এখন গোসল করছে।
- বাক্যটি present continuous tense-এ গঠিত। এটি এমন একটি কাজ নির্দেশ করছে যা বর্তমানে চলছে।
- Present Continuous Tense (is + verb-ing) ব্যবহার করতে হবে কারণ কাজটি এই মুহূর্তে (right now) হচ্ছে।

Complete sentence: She is having a bath.

other options,
খ) having
- "She having a bath" ভুল। কারণ auxiliary verb (is/are/am) ছাড়া having ব্যবহার করা যায় না।

গ) have
- "She have a bath" এখানে ভুল, have simple present tense-এর জন্য, যা general habit বোঝায়, কিন্তু এখানে ongoing কাজ বোঝানো হয়েছে।

ঘ) has
- "She has a bath" এখানে ভুল। যদিও has singular subjects-এর জন্য ব্যবহার হয়, এটি ongoing কাজ বোঝায় না।
৬৭৩.
Mr. Kamal is proud of his language proficiency. He always speaks English as though there ____ no English knowing person like him.
  1. ক) was
  2. খ) have been
  3. গ) has been
  4. ঘ) were
ব্যাখ্যা
present + as if /as though + past indefinite হয়।
এক্ষেত্রে past tense এ be verb থাকলে সেটা সবসময় were হয়।
৬৭৪.
She spoke as if___________.
  1. she knew all the answers.
  2. she knows all the answers.
  3. she had knew all the answers.
  4. she had known all the answers.
ব্যাখ্যা
1) Past + as if + Past Perfect
- অর্থাৎ,As if / as though এর পূর্বে Past indefinite tense থাকলে As if / as though এর পরে past perfect হয়।
- Ex: He acted as if he had been mad.

• প্রশ্ন প্রদত্ত বাক্যের প্রথম অংশ past indefinite হওয়াতে এরপরের অংশে Past Perfect হবে।
- তাই নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর - she had known all the answers.
- Complete Sentence: She spoke as if she had known all the answers.

• আবার, 
2) Present + as if + Past Indefinite

- অর্থাৎ, as if এর পূর্বে present indefinite tense থাকলে as if এর পরে past indefinite হয় এবং be verb থাকলে সবসময় were হয়।
- Ex: He acts as if he were mad.
- বাক্যে as if , as though , wish এর পর to be verb আসলে তা সব সময় were হয়।
৬৭৫.
Kamal said that he _____ the previous day.
  1. ক) has arrived
  2. খ) had arrival
  3. গ) had arrived
  4. ঘ) arrived
ব্যাখ্যা
বাক্যটাকে Direct Narration এ চিন্তা করলে এ রকম হয় Kamal said, “I arrived yesterday”.
Direct Speech এর Simple Past Tense, Indirect Speech এ Past Perfect Tense এ পরিবর্তিত হয়।
তাই শূন্যস্থানে had arrived বসবে।

অন্যভাবে বললে, কামাল যখন বলেছিল কথাটা, তার পূর্বেই সে পৌঁছেছিল, অর্থাৎ বাক্যটা অতীতের অতীত বা Past Perfect Tense হবে।
৬৭৬.
Twelve years ____ his age. Fill in the gap with appropriate verb.
  1. ক) are
  2. খ) was
  3. গ) have
  4. ঘ) has
ব্যাখ্যা
সময়, দূরত্ব, বয়স একটি সমষ্টি হিসেবে ব্যবহৃত হলে সেটা Singular হয়।
৬৭৭.
Identify the correct sentence.
  1. He works hard so that he could pass the examination.
  2. He worked hard so that he can pass the examination.
  3. He works hard so that he would pass the examination.
  4. He worked hard so that he would not fail the examination.
ব্যাখ্যা
• Tense এর নিয়মানুযায়ী, 
- So that, in order that, that যুক্ত বাক্যের ক্ষেত্রে, 
- Present + Future
- Past + Past Future  হয়। 

• So that, in order that, that affirmative হলে can/may এবং negative হলে will/ may not বসে।
• Affirmative এর ক্ষেত্রে,
- Structure 1:  Subject + V1+ So that/ in order that/ that + sub + can/may + verb এর base form.
- Structure 2:  Subject + V2+ So that/ in order that/ that + sub + could/might + verb এর base form.

• Negative এর ক্ষেত্রে,
- Structure 1:  Subject + V1+ So that/ in order that/ that + sub + will/may + not +verb এর base form.
- Structure 2:  Subject + V2+ So that/ in order that/ that + sub + would/might + not + verb এর base form.

• সুতরাং, সঠিক উত্তর হবে - He worked hard so that he would not fail the examination.
৬৭৮.
Choose the appropriate form of the tense for the given sentence.
There ____ many objections to the new bill.
  1. ক) has
  2. খ) are
  3. গ) was
  4. ঘ) is
ব্যাখ্যা
- 'Has', 'was' and 'is' are used with singular nouns.
- 'Objections' is plural.
- So, we will use a plural verb according to subject-verb agreement.
- Correct sentence: There are many objections to the new bill.
৬৭৯.
She _____________ living in Japan for the last 3 years.
  1. is
  2. has been
  3. have lived
  4. lived
ব্যাখ্যা

 Correct Answer: has been.
- She has been living in Japan for the last 3 years.
- বাক্যটি Present Perfect Continuous Tense এর হবার কারণে has been+মূল verb+ing যুক্ত হয়েছে।

• Present Perfect Continuous Tense:
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে।
- Structure: Subject+ have been/has been মূল verb+ ing+ Extension.
- Present Perfect Continuous Tense এর ক্ষেত্রে ব্যাপক সময় (Period of time) এর পূর্বে for এবং নির্দিষ্ট সময় (Point of time) এর   পূর্বে since বসে।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

৬৮০.
Rishan walks as if he ____ lame.
  1. is
  2. had been
  3. has
  4. were
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - were.
- Complete sentence: Rishan walks as if he were lame.

• As if/as though (conjunction) এর ব্যবহার: 
- as if/as though এর পূর্বে present indefinite tense থাকলে as if/as though এর পরে past indefinite হয়।
- be verb থাকলে সবসময় were হয়।

• আবার, as if/as though এর পূর্বে Past indefinite tense থাকলে as if/as though এর পরে past perfect হয়।
- Example: He spoke as though he had been mad.
৬৮১.
Choose the appropriate form of the tense for the given sentence.
When Jamil ______ at the university in 2010, Mr. kamil ______ there for 20 years.
  1. ক) enrolled, had taught
  2. খ) had been enrolled, had taught
  3. গ) enrolled, had been teaching
  4. ঘ) had enrolled, had taught
ব্যাখ্যা
- In the given sentence, the correct answer is 'enrolled & Had taught'
- In the first blank point of time has not been mentioned hence we can't use the perfect tense so conceptually we have to use the past indefinite tense and
- In the second blank the time reference is given i.e. 'for 20 years' hence with this point of time we have to use the past perfect tense.
Correct sentence: When Jamil enrolled at the university in 2010, Mr. Kamil had taught there for 20 years.
৬৮২.
Karim ____ for a new room - mate before he finally succeeded.
  1. has been looking
  2. will be looking
  3. has looked
  4. had been looking
ব্যাখ্যা
• অতীতে কোন কাজ পূর্বে শুরু হয়ে অতীতের অন্য আরেকটি কাজের পূর্ব পর্যন্ত চলছিল বোঝালে past perfect continuous tense হয়।
- অতীতের দুটি ক্রমিক ঘটনার ক্ষেত্রে একটির আগে অন্যটি চলছিল এরূপ বুঝাতে চলমান কাজটি হয় Past Perfect Continuous এবং অন্যটি হয় Past Indefinite.

• Past perfect continuous tense এর গঠন:
- Subject+ had+ been + verb এর সাথে ing + object + since/ before + extension.

•  past indefinte tense-এর structure হলো: 
- Subject+ main verb এর past participle form হবে + object.

Complete sentence: Karim had been looking for a new room-mate before he finally succeeded.
Bangla Meaning: করিম একটি নতুন রুমমেট খুঁজছিলেন, তারপর তিনি অবশেষে সফল হন।
৬৮৩.
Mazhar ____________ me three times this morning.
  1. ক) Has ring
  2. খ) Rung
  3. গ) Has rung
  4. ঘ) Rings 
ব্যাখ্যা
- প্রদত্ত বাক্যে incomplete period হিসেবে ‘this morning’ ব্যবহৃত হয়েছে।

- Incomplete period বুঝাতে (today, this morning, this afternoon, this evening, this week, this month, this year, this century) 
- তবে এখানে incomplete period হিসেবে ‘this morning’ (বলতে দুপুর ১ টার পূর্ব পর্যন্ত সময়কে বুঝিয়ে থাকে) ব্যবহৃত হলে present perfect tense হবে।
- আবার complete period হিসেবে ‘this morning’  (বলতে দুপুর ১ টার পরের সময়কে বুঝিয়ে থাকে) ব্যবহৃত হলে past indefinite tense হবে।

•যেমন- Mazhar rang me three times this morning.

Source:
A passage to the English Language, S.M.Zakir Hussain
৬৮৪.
Don't make a noise while your father-
  1. ক) is being asleep
  2. খ) is sleeping
  3. গ) asleep
  4. ঘ) has slept
ব্যাখ্যা
While conjunction দ্বারা যুক্ত দুইটি sentence এর আগের অংশ present indifinite tense এ হলে পরবর্তী অংশ present continuous tense এ হয়।
সুতরাং সঠিক উত্তর - খ) is sleeping
৬৮৫.
By the time the train arrives, I __________ reading my magazine.
  1. will finish
  2. must has finished
  3. would be finish
  4. will have finished
ব্যাখ্যা
• By the time, by the year of দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb - এর future perfect tense হয়।
-  By the time যুক্ত clause টি present indefinite হয় এবং অন্য clause টি future perfect tense হয়।
- Structure
- Future perfect tense -এর সঠিক structure হলো sub + will have + verb এর past participle form.

• সুতরাং শূন্যস্থানে সঠিক উত্তর - will have finished.
- Complete sentence: By the time the train arrives, I will have finished reading my magazine.
৬৮৬.
An investigation was carried out by the auditor to find the financial discrepancies, ____________ concealed for years.
  1. which have been
  2. which had been
  3. which had 
  4. which was
ব্যাখ্যা

Correct answer: which had been.
Complete sentence: An investigation was carried out by the auditor to find the financial discrepancies, which had been concealed for years.
- প্রশ্নে "investigation was carried out by the auditor" Past indefinite tense e আছে, সুতরাং অপর অংশটি টি Past Perfect tense - এ হবে। আবার যেহেতু গোপন করার কাজটি কারো দ্বারা করা হয়েছিলো তাই বাক্যটি Passive voice হবে এবং তাই had been+ Concealed হয়েছে।

• অতীত কালে দুটি কাজ সম্পূর্ণ হলে যে কাজটি আগে হয় সেটি past perfect tense হয় এবং যে কাজটি পরে হয় সেটি Past Indefinite tense হয়।
- অর্থাৎ Past Perfect Tense অতীতে সম্পন্ন হওয়া কোনো কাজ বা ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়, বিশেষ করে যখন তা অন্য কোনো ঘটনার পূর্বে ঘটেছিল।
• Past Perfect Tense এর গঠন: Subject + had + Past Participle (V3) + Extension.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৮৭.
They arrived here after you (left).
  1. ক) had left
  2. খ) left
  3. গ) will leave
  4. ঘ) leave
ব্যাখ্যা
দুইটি clause যদি after দ্বারা যুক্ত দুটি clause এ, after এর পূর্বের  clause টিতে verb এর Past Indefinite  হলে, এর পরের clause টিতে Past Perfect tense হয়।
Structure: Past Indefinite + after + Past Perfect.

যেহেতু প্রশ্নে প্রদত্ত বাক্যটিতে after এর পূর্বের clause টি Past Indefinite tense এ আছে ,তাই এর পরের অংশ অবশ্যই Past Perfect tense হবে।
সুতরাং সঠিক উত্তর - had left.
৬৮৮.
Which one is correct?
  1. It is high time making a decision.
  2. It is high time to making a decision.
  3. It is high time made a decision.
  4. It is high time to make a decision.
ব্যাখ্যা
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example:
- It is high time to stop corruption.
- It is time to prioritize your health and well-being.

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে It is time এরপরে কোনো subject আসে নি, তাই এরপর to + verb বসবে।
- অর্থাৎ, সঠিক উত্তর - It is high time to make a decision.

• অন্যদিকে,
- It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- যেমন - It is high time we left the place.
৬৮৯.
The teacher ______  in the class at this moment. (Fill in the blank)
  1. teaches
  2. was teaching
  3. is teaching
  4. taught
ব্যাখ্যা

Correct answer: is teaching.
Complete sentence: The teacher is teaching in the class at this moment.


• যে Tense দ্বারা বর্তমানে কোনো কাজ চলছে, ঘটছে বা নিকট ভবিষ্যতে চলবে এমন বোঝায়, তাকে Present Continuous Tense বা ঘটমান বর্তমান কাল বলে।
- বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়।
- Subject + am/is/are + verb + ing + rest of the sentence.
- Example:
- They are playing football now.
 - He usually sleeps at this time, but today he is working at this time.
 - He is writing a new novel at present.
 - He is still waiting for his friend.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain

৬৯০.
Which of the following is correct?
  1. I have gone to Sri Lanka a few days ago.
  2. I will go Sri Lanka a few days ago.
  3. I go to Sri Lanka a few days ago.
  4. I went to Sri Lanka a few days ago.
ব্যাখ্যা

Correct answer: I went to Sri Lanka a few days ago.
- Sentence টিতে সময় নির্দেশক শব্দ "ago" Past Indefinite Tense এর নিয়ম অনুসারে এখানে verb হিসেবে 'went' বসেছে।

• Past Indefinite Tense:
- অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb এর Past Indefinite Tense বা Simple Past Tense হয়।
- যখন sentence এ yesterday, ago, last night, last week, last month, that day, as soon as ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়।

উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) I have gone to Sri Lanka a few days ago.
 - ভুল, Present Perfect কখনো নির্দিষ্ট অতীত সময় (yesterday, ago, last night, last week, last month, that day, as soon as)  এর সাথে ব্যবহার করা যায় না।

খ) I will go to Sri Lanka a few days ago.
- অতীত সময় নির্দেশক শব্দ (yesterday, ago, last night, last week, last month, that day, as soon as) এর সাথে Future Tense ব্যবহার করা যায় না।

গ) I go to Sri Lanka a few days ago.
- অতীত সময় নির্দেশক শব্দ (yesterday, ago, last night, last week, last month, that day, as soon as) এর সাথে Present tense এর ব্যবহার সঠিক নয়।

Source: Applied English Grammar and Composition, P. C. DAS.

৬৯১.
The hen ______an egg.
  1. ক) lied
  2. খ) laid
  3. গ) layed
  4. ঘ) lay
ব্যাখ্যা
• এখানে lay এর past এর form হিসেবে laid বসবে।
===================
- মূল বাক্যটি simple past form এ আছে । তাই মুরগি একটি ডিম পেড়েছে এমন অর্থ হবে। 
- কারণ যেহেতু মুরগী ডিম পেরে ফেলেছে তাই এটা past tense এ হবে। 
- Complete sentence: The hen laid an egg.

অন্যদিকে, 
-lied= lie ( মিথ্যা বলা) verb এর past form.
৬৯২.
Choose the sentence in the Future Continuous Tense.
  1. I will not give you a pen.
  2. He has read various kinds of books.
  3. She will have cooked dinner by six o'clock.
  4. They will be hosting the event next Saturday.
ব্যাখ্যা

Correct answer: They will be hosting the event next Saturday.
- যখন ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, এমন বোঝানো হয়, তখন এই Tense ব্যবহৃত হয়।

• Future Continuous Tense:
- ভবিষ্যৎকালে কোন কাজ চলতে থাকবে এরূপ বোঝালে Future continuous tense হয়।
- Structure: Subject + shall be/ will be + verb + ing + ext.

• Examples:
- He will not be attending classes tomorrow.
- My parents will be visiting us for the holidays

Other options:
ক)I will not give you a pen.
- Future Indefinite Tense.

খ) He has read various kinds of books.
- Present Perfect Tense.

গ) She will have cooked dinner by six o'clock.
- Future Perfect Tense.

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৬৯৩.
She _____ him three years ago.
  1. meet
  2. met
  3. will meet
  4. would meet
ব্যাখ্যা

Correct answer: She met him three years ago.
- Sentence টিতে সময় নির্দেশক শব্দ "ago" থাকায় Past Indefinite Tense এর নিয়ম অনুসারে এখানে verb হিসেবে 'met' বসেছে।

• Past Indefinite Tense
- Sentence টিতে সময় নির্দেশক শব্দ "ago" Past Indefinite Tense এর নিয়ম অনুসারে এখানে verb হিসেবে 'met' বসেছে।
- অতীত কালে কোন কাজ ঘটেছিল এবং তার ফল এখন আর বর্তমান নেই এরূপ বুঝালে verb এর Past Indefinite Tense বা Simple Past Tense হয়।
- যখন sentence এ yesterday, ago, last night, last week, last month, that day, as soon as ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়।

Other options:
ক) meet
- অতীত সময় (yesterday, ago, last night, last week, last month, that day, as soon as) ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়। তাই এটি সঠিক নয়।

গ) will meet
- অতীত সময় (yesterday, ago, last night, last week, last month, that day, as soon as) ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়। তাই এখানে future tense এর ব্যবহার সঠিক নয়।

ঘ) would meet
- অতীত সময় (yesterday, ago, last night, last week, last month, that day, as soon as) ইত্যাদি সময় নির্দেশক শব্দ থাকে, তখন সাধারণত verb এর Simple Past form ব্যবহার করা হয়। তাই এখানে past tense এর ব্যবহার সঠিক নয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

৬৯৪.
Fill in the gap with right form of verb.
I would rather that we _______, but I think we had better ______ home and finish the painting.
  1. ক) go out, stay
  2. খ) did not go out, stayed
  3. গ) shouldn't go out, stay
  4. ঘ) did not go out, stay
ব্যাখ্যা
• I would rather that we ______________, but I think we had better __________ home and finish the painting.
- এই বাক্যের প্রথম শূন্যস্থানে did not go out এবং দ্বিতীয় শূন্যস্থানে stay বসবে। 

• সাধারণত Would rather/ Had better এর পরে Verb এর Present form হয়।
- যেমন
-I would rather die than let you go.
- You had better finish your homework.

• কিন্তু subject + would rather এবং এরপর যদি আরেকটি subject আসে, তাহলে verb এর past indefinite অথবা past perfect tense হয়। 
- যেমন -
• I would rather you + the simple past - is a sentence structure you can use to express your preference about what somebody does in a specific present or future event.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে  would rather এরপর subject হিসেবে we এসেছে বিধায় শূন্যস্থানে did not go out বসবে। 

• আবার, had better এর পর কোনো subject আসে নি বিধায় এরপর verb এর base form হিসাবে stay বসবে।

• Complete sentence: I would rather that we did not go out, but I think we had better stay home and finish the painting.
৬৯৫.
Identify the correct sentence.
  1. Emma will practice the piano when she will finish her chores.
  2. Emma will be practiced the piano when she finishes her chores.
  3. Emma will practice the piano when she would finish her chores.
  4. Emma will practice the piano when she finishes her chores.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - Emma will practice the piano when she finishes her chores.

• When যুক্ত complex sentence এ যদি ভবিষ্যতের কোনো কথা নির্দেশ করা হয় তাহলে when যুক্ত clause টি present indefinite এবং অন্য clause টি future indefinite tense ব্যবহৃত হয়। 
Example: I will phone you when I get the news.

অন্যদিকে,
• যদি দুইটি Clause, When দ্বারা যুক্ত হয়, তখন দুইটি clause এর result এর clause টি যদি present indefinite tense হয়, তখন এর আগের when যুক্ত clause টিও present indefinite tense হবে।
Example: When water freezes it turns into ice. 

• When দ্বারা যুক্ত দুটি Clause এর একটি যদি past continuous হয় তবে অন্য clause টি past indefinite হবে।
Example: When you called, I was in a meeting.
৬৯৬.
What ______at this moment ?
  1. do you do
  2. are you doing
  3. have you done
  4. did you do
ব্যাখ্যা
• The correct form of verb is are you doing.
Complete sentence: What you are you doing at this moment?

• At this moment, now, right now, gradually, step by step ইত্যাদি হচ্ছে present continuous tense indicator বা নির্দেশক।
অর্থাৎ বাক্যে At this moment, now, right now নির্দেশক শব্দগুলো থাকলে বাক্যটি সাধারণত present continuous tense এ হয়।

• Present Continious Tense:
বর্তমানে কোন কাজ চলছে বা নিকট ভবিষ্যতে চলবে এরূপ বোঝালে present continuous tense হয়।

• Present Continuous tense টির WH question
যুক্ত interrogative বাক্যের গঠন :
wh question + am/is/are + sub + verb + ing + extension + question mark.
৬৯৭.
A reward has been announced for the employees who ____ hard.
  1. ক) have worked
  2. খ) has worked
  3. গ) will be work
  4. ঘ) have had worked
ব্যাখ্যা
এখানে principle clause, present perfect tense বলে subordinate claue টি যে কোনো tense এর হতে পারে। who বাক্যে employees কে represent করছে যা plural।
তাহলে পরবর্তী verb ও plural হবে, so have বসবে। তাই উত্তর (ক) হবে।
৬৯৮.
(Questions: 36-40) Complete the following sentences:
My bi-cycle ___________ by next Friday.
  1. will be repaired
  2. will have been repaired
  3. would have been
  4. might have been
ব্যাখ্যা

◉ Complete Sentence: My bi-cycle will have been repaired by next Friday. 
- কোনো sentence এ By this time, By (time, month, year), Next (time, month, year) ইত্যাদি থাকলে, এর দ্বারা ভবিষ্যৎ কালে কোন কিছু ঘটবে এমন বুঝায়। তখন verb -এর future perfect tense হয়।
- প্রশ্নে উল্লিখিত বাক্যে 'by next Friday' থাকায়, এখানেও Future Perfect tense ব্যবহৃত হবে। 

Future Perfect tense: 
- Future perfect তখনই ব্যবহার করা হয় যখন আমরা future এ কোন একটা specific time এর আগে কাজটা শেষ হবে সেটা বোঝাতে চাই। এর জন্য সাধারণত 'by' preposition টা ব্যবহার করা হয়। যেমন: by tomorrow, by next week, by 2025 ইত্যাদি।

• Active Future Perfect এর structure হল:
Subject + will/shall + have + verb এর past participle form (V3)
Example - She will have reached Dhaka by tonight.
(সে আজ রাতের মধ্যে ঢাকায় পৌঁছে যাবে।)

• Passive Future Perfect এর structure হল:
Subject + will/shall + have + been + verb এর past participle form (V3)
Example - All the tickets will have been sold by evening.
(সন্ধ্যার মধ্যে সব টিকেট বিক্রি হয়ে যাবে।)

Source: English Two, HSC Programme, Bangladesh Open University. 

৬৯৯.
The Principal ordered the notice to be (hang) at the entrance of the auditorium.
  1. hang
  2. hanged
  3. hung
  4. hunged
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - hung.
Complete sentence: The principal ordered the notice to be hung at the entrance of the auditorium.

• To be এবং having এর পর মূল verb এর past participle হয়।
Example:
Inc: He ran away having (take) the money.
Cor: He ran away having taken the money.

Inc: The Principal desired the notice to be (hang).
Cor: The Principal desired the notice to be hung.

• Hang ফাঁসি দেয়া অর্থে এর past form ও past participle form হয় hanged.
- অপরদিকে, Hang কোনো কিছু ঝুলানো বা বস্তু ঝুলানো অর্থে এর past form ও past participle form হয় Hung.
৭০০.
My uncle arrived while I _____ the dinner.
  1. would cook
  2. had cooked
  3. cook
  4. was cooking
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - was cooking.
Complete Sentence: My uncle arrived while I was cooking the dinner.

• While দ্বারা দুইটি বাক্যাংশ যুক্ত হলে - 
- While এর পূর্বে অংশ টি past indefinite এ হলে, এরপরের অংশে past continuous tense হয়। 
- while যুক্ত অংশটি Past continuous tense হলে অপরটি Past indefinite tense হয়।