উত্তর
ব্যাখ্যা
• বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা:
- বাংলাদেশের গাজীপুরের শ্রীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস লিমিটেড বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে।
- হ্যামস গার্মেন্টস লিমিটেড যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) লিড প্লাটিনাম সনদে ১১০ এর মধ্যে ১০৮ স্কোর পেয়েছে।
- এটি বর্তমানে বিশ্বের যেকোনো গ্রিন ফ্যাক্টরির মধ্যে সর্বোচ্চ স্কোর।
- হ্যামস গার্মেন্টস হা-মিম গ্রুপের অংশ, যা বাংলাদেশের অন্যতম বড় গার্মেন্টস রপ্তানিকারক।
- বর্তমানে বাংলাদেশে ২৭৩টি লিড সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি রয়েছে, যার মধ্যে ১১৫টি প্লাটিনাম ও ১৩৯টি গোল্ড মানের।
উল্লেখ্য,
- বিশ্বের শীর্ষ ১০০টি সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত গ্রিন কারখানার মধ্যে ৬৯টিই এখন বাংলাদেশে অবস্থিত। [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]
তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড ও প্রথম আলো। (Link)