প্রাথমিকে গুণগত শিক্ষা নিশ্চিতকল্পে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিবছর Annual Primary School Census (APSC) প্রকাশ করে থাকে।
প্রকাশিত প্রতিবেদনে অন্যতম গুরুত্বপূর্ণ সূচক হলো GPI (Gender Parity Index) অর্থাৎ ছেলে ও মেয়ে শিশুর অনুপাত।
অন্যান্য গুরুত্বপূর্ণ সূচক:
- Student Teacher Ratio (STR)
- Net Enrollment Rate (NER)
- Student-Classroom Ratio
- National Student Assessment (NSA)
বাংলাদেশে গুণগত শিক্ষা নিশ্চিতকরণের উপাদান:গুণগত শিক্ষার জন্য যে সকল উপাদান সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো হচ্ছে
- স্বচ্ছ ও নিরপেক্ষ শিক্ষক নিয়োগ পদ্ধতি;
- মানসম্মত শিক্ষক নিয়োগ;
- যুক্তিসঙ্গত শিক্ষক-শিক্ষার্থী অনুপাত নিশ্চিতকরণ;
- শিক্ষকের যুক্তিসঙ্গত বেতন-ভাতা প্রদান করা;
- শিক্ষকের জবাবদিহিতা নিশ্চিত করা;
- সময়োপযোগী শিক্ষক প্রশিক্ষণ শিক্ষাক্রম চালু করা;
- মানসম্মত মৌলিক শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা;
- যথাযথ মনিটরিং ও ফিডব্যাক ব্যবস্থা পরিচালনা করা;
- কার্যকর নেতৃত্ব ব্যবস্থা প্রতিষ্ঠা;
- অভিভাবক শিক্ষক সম্পর্ক নিবিড়তর করা;
- শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে শিক্ষা উপকরণ (Teaching Aids) থাকা;
- শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত পরিমাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি (Equipments) থাকা;
- গঠনকালীন ও চূড়ান্ত (Formative and Summative) উভয় ধরনের মূল্যযাচাই-এ যথোপযুক্ত পদ্ধতি ও কৌশল প্রয়োগ করা;
- পাবলিক পরীক্ষায় সর্বোচ্চ মানের বস্তুনিষ্ঠতা প্রতিষ্ঠা করা।
উৎস: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট; স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।