উত্তর
ব্যাখ্যা
- রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কার্যক্রম শুরু করে ১৯৬৪ সালে।
- শিক্ষা এবং বিনোদনমূলক অনুষ্ঠান নির্মাণের পাশাপাশি নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিশ্চিত করা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নয়ন অগ্রযাত্রায় অবদান রাখা এ জাতীয় গণমাধ্যমের দায়িত্ব।
- প্রতিদিন বাংলা ও ইংরেজি ভাষায় ৯ টি সংবাদ বুলেটিনসহ বিটিভি সম্প্রচার করছে নাটক, প্রামাণ্যচিত্র, সংগীত, শিক্ষা, স্বাস্থ্য ও তথ্য বিষয়ক নানা অনুষ্ঠান।
- উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘রূপকল্প ২০৪১’ বাস্তবায়নে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিরলস ভাবে কাজ করে যাচ্ছ।
- বিটিভি টেরিস্ট্রিয়াল সম্প্রচারের মাধ্যমে প্রতিদিন ১৭ ঘন্টা ৩০ মিনিট আর স্যাটেলাইটের মাধ্যমে ২৪ ঘন্টা দর্শকদের কাছে নানা বৈচিত্র্যময় অনুষ্ঠান ও সংবাদ পৌঁছে দিচ্ছে।
- দু’টি পূর্ণাঙ্গ টেলিভিশন কেন্দ্র ও ১৪টি রিলে স্টেশনের মাধ্যমে দেশব্যাপী সম্প্রচারিত হয়।
- ঢাকায় এর সদর দফতর ও প্রধান কেন্দ্র অবস্থিত।
- বর্তমানে চট্টগ্রাম কেন্দ্র থেকে স্থানীয়ভাবে নির্মিত পৃথক অনুষ্ঠানমালা প্রতিদিন ২৪ ঘন্টা সম্প্রচারিত হচ্ছে।
- ২০০৪ সালের ১১ এপ্রিল বিটিভি ওয়ার্ল্ড স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করে।
- ফলে বিটিভির সম্প্রচার এখন দেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন স্থানে দর্শকদের কাছে পৌঁছে যাচ্ছে।
- বিটিভি ওয়ার্ল্ড ২৪ ঘন্টা বিরতিহীন স্যাটেলাইট সম্প্রচার করে যাচ্ছে।
- দেশের শতকরা ৯৫ ভাগ এলাকা এবং ৯৭ ভাগ জনগণ বিটিভির সম্প্রচার কাভারেজের আওতাভুক্ত।
- অনুষ্ঠানমালার শতকরা ৯৩.২ ভাগই নিজস্বভাবে নির্মাণ করে থাকে বিটিভি, বাকিটা বাইরের নির্মাতাদের কাছ থেকে নেয়া হয়।
- জনস্বার্থে অনুষ্ঠানমালার শতকরা ০৯.৪২ ভাগ জুড়ে থাকে কৃষি, স্বাস্থ্য ও জনসংখ্যা, নারী ও শিশু, শিক্ষা ও মানবাধিকার সংক্রান্ত বিষয়াবলী।
- অনুষ্ঠানের শতকরা ১৪ ভাগ খবর, ১৪.১৩ ভাগ উন্নয়ন ও শিক্ষা, ১৯.৯১ ভাগ বিনোদন ও সংস্কৃতি এবং বাকি ১১.০৬ ভাগ অন্যান্য বিষয়ের উপর নির্মিত হয়।
- জাতীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানমালা সরাসরি সম্প্রচার ছাড়াও ক্রিকেট, ফুটবল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্রীড়া মাঠ থেকে সরাসরি সম্প্রচার করে বিটিভি।
উৎস- বিটিভির ওয়েবসাইট লিংক।