উত্তর
ব্যাখ্যা
বিশেষ নিয়মে কৃৎ-প্রত্যয় সাধিত শব্দঃ
ক) ক্তি - প্রত্যয় যোগ করলে কোন কোন ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়।
যেমন - √মন্ + ক্তি = মতি; √রম্ + ক্তি = রতি।
খ) কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থ্যাৎ অ-কার হয় না।
যেমন - √শ্রম্ + ক্তি = শ্রান্তি; √শম্ + ক্তি = শান্তি।
গ) 'চ' এবং 'জ' এর স্থলে 'ক' হয়।
যেমন - √বচ্ + ক্তি = উক্তি; √মুচ্ + ক্তি = মুক্তি
ঘ) নিপাতনে সিদ্ধ -
উদাহরণঃ √গৈ + ক্তি = গীতি; √সিধ্ + ক্তি = সিদ্ধি
√বুধ্ + ক্তি = বুদ্ধি; √শক্ + ক্তি = শক্তি
উৎসঃ নবম - দশম শ্রেণির বাংলা ব্যাকরণ বোর্ড বই।