উত্তর
ব্যাখ্যা
বেসাত (বিশেষ্য) শব্দের অর্থ: ব্যবসায়ের পণ্যসামগ্রী।
এছাড়াও–
• বেসাতি, বেসাতী (বিশেষ্য) -
- এটি আরবি শব্দ বসাত থেকে বাংলা ভাষায় এসেছে।
বাংলা অর্থ:
১ ব্যবসায়ে; কেনাবেচা; দোকানদারি (মিছার বেসাতি করি ভবের নদিতে ফিরিছে কতই ভাগ্যবানের তরী-জসীমউদ্দীন)।
২ দোকানদার; পসারি; বেনে; ফেরিওয়ালা।
৩ খরিদ; ক্রয়।
৪ বিক্রয়।
৫ পণ্য।
অন্যদিকে,
'সিঁথি' শব্দের অর্থ- চুলের মাঝের রেখা,
'সুর্তি' শব্দের অর্থ- তামাক-বিশেষ,
'সেঁউতি' শব্দের অর্থ- জল ছেঁচবার পাত্র,
'হুঁশ' শব্দের অর্থ- চেতনা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।