উত্তর
ব্যাখ্যা
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
যেমন - বসতি > বস্তি, জানালা > জান্লা ইত্যাদি।
ক. আদি স্বরলোপ: অলাবু > লাবু > লাউ।
খ. মধ্যস্বর লোপ: অগুরু > অগ্রু; সুবর্ণ > স্বর্ণ।
গ. অন্ত্যস্বলোপ: আজি > আজ; চারি > চার ইত্যাদি।
অন্যদিকে,
- মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি - অ - রত্ন > রতন।
- বউদিদি > বউদি = ব্যঞ্জনচ্যুতির উদাহরণ।
- বিষমীভবনের উদাহরণ - শরীর > শরীল।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।