বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

The Contract Act - 1872

মোট প্রশ্ন১৯৪এই পাতা৯৪প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

The Contract Act - 1872

PrepBank · পাতা / · ১০১১৯৪ / ১৯৪

১০১.
The Contract Act, 1872 এর বিধান মতে Coercion-এর মাধ্যমে সম্মতি আদায় করলে সে চুক্তি -
  1. বৈধ
  2. বাতিল
  3. বাতিলযোগ্য
  4. অবৈধ
সঠিক উত্তর:
বাতিলযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
বাতিলযোগ্য
ব্যাখ্যা

⇒ The Contract Act, 1872 এর ধারা ১৫ ও ১৯ অনুসারে, Coercion (প্রতারণা বা বলপ্রয়োগ) -এর মাধ্যমে কোনো চুক্তি সম্পাদিত হলে তা বাতিলযোগ্য (Voidable) হয়।
এর অর্থ হলো, যে পক্ষটির সম্মতি জবরদস্তিমূলকভাবে নেওয়া হয়েছে, সেই পক্ষ চুক্তিটি বাতিল করার অধিকারী। তবে চুক্তিটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল (Void) বা অবৈধ (Illegal) নয়, যতক্ষণ না ক্ষতিগ্রস্ত পক্ষ তা বাতিল করার সিদ্ধান্ত নেয়।

আইনের সংশ্লিষ্ট ধারাগুলো নিচে উল্লেখ করা হলো:
ধারা ১৪ অনুযায়ী, সম্মতি তখনই মুক্ত বা স্বাধীন (free consent) বলে গণ্য হয় যখন তা বলপ্রয়োগ (coercion), অনুচিত প্রভাব (undue influence), প্রতারণা (fraud), মিথ্যা বর্ণনা (misrepresentation) বা ভুল (mistake) দ্বারা প্রভাবিত না হয়।

ধারা ১৫ অনুযায়ী, Coercion (বলপ্রয়োগ) বলতে বোঝায় বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী নিষিদ্ধ কোনো কাজ করা বা করার হুমকি দেওয়া, অথবা কোনো ব্যক্তির স্বার্থহানি করে বেআইনিভাবে কোনো সম্পত্তি আটক করা বা আটকের হুমকি দেওয়া, যার উদ্দেশ্য হলো কোনো ব্যক্তিকে চুক্তিতে আবদ্ধ হতে বাধ্য করা।

ধারা ১৯ অনুযায়ী, যখন কোনো চুক্তিতে সম্মতি বলপ্রয়োগ (Coercion), অনুচিত প্রভাব (Undue influence), প্রতারণা (Fraud) বা ভুল তথ্য পরিবেশন (Misrepresentation)-এর মাধ্যমে আদায় করা হয়, তখন সেই চুক্তিটি সেই পক্ষের ইচ্ছাধীন বাতিলযোগ্য হয়, যার সম্মতি এভাবে আদায় করা হয়েছে। অর্থাৎ, যে পক্ষের উপর বলপ্রয়োগ করা হয়েছে, তিনি চাইলে চুক্তিটি বাতিল করতে পারেন, তবে অপর পক্ষ তা বাতিল করতে পারে না।

অর্থাৎ The Contract Act, 1872 এর বিধান মতে Coercion (বলপ্রয়োগ বা জবরদস্তি)-এর মাধ্যমে সম্মতি আদায় করলে সে চুক্তি গ) বাতিলযোগ্য (Voidable) হয়। 

১০২.
'Doctrine of Frustration' কোন আইনের বিধান দ্বারা অনুমিত?
  1. The Transfer of property Act, 1882
  2. The Contract Act, 1872
  3. The Registration Act, 1908
  4. The Limitation Act, 1908
সঠিক উত্তর:
The Contract Act, 1872
উত্তর
সঠিক উত্তর:
The Contract Act, 1872
ব্যাখ্যা
• যখন একটি চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে অথবা প্রতিশ্রুতিদাতার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো ঘটনার ফলে চুক্তিটির বাস্তবায়ন অবৈধ হয়ে দাঁড়ায়, তখন চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায় এটা Doctrine of frustration পরিচিত।

• চুক্তি আইনের ধারা ৫৬ অসম্ভব কাজ করার চুক্তি: 
-যে কাজ শুরু হতে অসম্ভব সে কাজ করার চুক্তি বাতিল।
- কোনো কাজ করার চুক্তি যা, চুক্তিটি করার পর অসম্ভব হয় বা যে ঘটনা অঙ্গীকারকারী বারণ করতে পারেনি সে ঘটনার কারণে বেআইনি হয়, সে চুক্তি যখন অসম্ভব বা বেআইনি হয় তখন বাতিল হয়।
- যেক্ষেত্রে কোনো ব্যক্তি এমন কোনো কিছু করার অঙ্গীকার করেছে, যা সে জানতো বা যুক্তিসঙ্গত চেষ্টা করে জানতে পারতাে এবং যা অঙ্গীকারগ্রহীতা অসম্ভব বা বেআইনি বলে জানতে পারত না, সেক্ষেত্রে উক্ত অঙ্গীকারকারীর অঙ্গীকার অসম্পাদনের মাধ্যমে উক্ত অঙ্গীকারগ্রহীতার যে ক্ষতি হয় সেজন্য তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিবে।

• ব্যর্থতা তত্ত্ব (The Doctrime of Frustration): যখন একটি চুক্তির উদ্দেশ্য আর কোনভাবেই সম্পাদন বা বাস্তবায়ন করা যায় না, তখন আদালত চুক্তির পরিসমাপ্তি হয়েছে বলে ঘোষণা দিতে পারে, এরূপ ঘোষণাকে ব্যর্থতার তত্ত্ব বলা হয়।

এ্যানসন (Anson) সকল আইন ব্যবস্থাতেই চুক্তি পালনের নিয়মের পাশা-পাশি চুক্তি অবসানের বিধানও থাকে, যদি অবস্থা বিশেষের পরিবর্তনের ফলে চুক্তির পালন আইনত কিংবা বাস্তবে অসম্ভব হয়।

ব্যর্থতার তত্ত্ব সম্পর্কে বৃটেনের আইন: ১৮৬৩ সালের পূর্বে বৃটিশ Common Law অনুযায়ী চুক্তিতে বিপরীত মর্মে কোন শর্ত না থাকলে চুক্তির সংশিষ্ট পক্ষসমূহ চুক্তি পালনের অসম্ভাব্যতাকে চুক্তির পরিসমাপ্তির কারণ বলে আত্মপক্ষ সমর্থনের যুক্তি হিসেবে ব্যবহার করতে পারতো না। অর্থাৎ সকল চুক্তি আক্ষরিক অর্থে প্রযোজ্য হতো এবং সকল পক্ষই চুক্তি সম্পাদন করতে সর্বোতভাবে বাধ্য থাকতো।

১৮৬৩ সালের পর ব্যর্থতা তত্ত্বের প্রচলন শুরু হয় এবং এই তত্ত্বানুযায়ী অনেক ক্ষেত্রে আদালত ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে রেহাই দেয়। নিম্নলিখিত ক্ষেত্রে বৃটেনের আদালত চুক্তি নষ্ট হয়েছে বলে রায় দিতে পারে:-

ক) চুক্তির অপরিহার্য বস্তুর বিনাশ হলে;
খ) কোন উদ্দেশ্য অর্জন অসম্ভব হলে;
গ) আইনের পরিবর্তন হলে;
ঘ) পূর্বশর্ত পালনে ব্যর্থ হলে:
ঙ) মৃত্যু বা ব্যক্তিগত ক্ষমতা বিনষ্ট হলে; এবং
চ) যুদ্ধ ঘোষিত হলে।

• ব্যর্থতা তত্ত্বের ভিত্তি (Basis of the Doctrine of Furstration): বৃটেনের আইন অনুসারে আদালত নিম্নলিখিত অবস্থায় ব্যর্থতা তত্ত্ব প্রয়োগের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তির নির্দেশ দিয়েছেন :-
১. ধারণামূলক শর্ত: কোন কোন ক্ষেত্রে এই ধারণা করা হয় যে, প্রত্যেক চুক্তি পালিত না হওয়া পর্যন্ত একটি বিশেষ বস্তু বা অবস্থার উপস্থিতি বিদ্যমান থাকা আবশ্যিক বলে মনে করা হয়, ঐ অবস্থার অস্তিত্ব থাকলেই চুক্তি সম্পাদনযোগ্য অন্যথায় নয়। সুতরাং চুক্তি পালনের জন্য উক্ত বস্তু বা অবস্থা বিদ্যমান থাকা অপরিহার্য।
২. চুক্তির ভিত্তি ধ্বংস: যদি চুক্তিভুক্ত পক্ষসমূহের বিনা দোষে যে বস্তু বা অবস্থার উপর ভিত্তি করে চুক্তি সম্পাদন হয়েছিল, সই ভিত্তি বস্তু বা অবস্থা ধ্বংস হয়ে যায়, তবে তা ব্যর্থতা তত্ত্বের আওতায় আসবে।
৩. ন্যায়সঙ্গত সমাধান: চুক্তির গঠন এবং ব্যাখ্যার প্রকৃতি দ্বারা অর্থাৎ চুক্তিতে যদি এমন শর্ত বা অবস্থার উলে-খ থাকে যা ঘটলে চুক্তি বাতিল হবে, সেক্ষেত্রে অন্তর্নিহিত অর্থ দ্বারাই ন্যায়সঙ্গত সমাধান হবে অর্থাৎ চুক্তি বাতিল হবে।
৪. শর্তের পরিবর্তন: যে ক্ষেত্রে আদালত দেখতে পায় যেসব অবস্থার পরিপ্রেক্ষিতে একটি চুক্তি পালনীয় হবে যেসব অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনের জন্য কোন পক্ষই দায়ী ছিল না। সেক্ষেত্রে চুক্তি ব্যর্থ হয়েছে বলে গণ্য করা হবে।
১০৩.
'ক', তার গ্রামের মহাজন 'খ' এর নিকট ঋণগ্রস্ত অবস্থায় নতুন ঋণের জন্য এমন শর্তে চুক্তি করেন, যা অযৌক্তিক বলে প্রতীয়মান হয়। এই চুক্তি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয় নাই, তা প্রমাণের দায়িত্ব কার?
  1. 'ক'
  2. 'খ'
  3. আদালত
  4. 'ক' এবং 'খ' উভয়ের
সঠিক উত্তর:
'খ'
উত্তর
সঠিক উত্তর:
'খ'
ব্যাখ্যা
Contract Act, 1872, ধারা ১৬- "অনুচিত প্রভাব" এর সংজ্ঞা-
(১) কোনো চুক্তি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হইয়াছে যেক্ষেত্রে চুক্তির পক্ষগণের মধ্যে বিদ্যমান সম্পর্ক এইরূপ হয় যে, একপক্ষ অপর পক্ষের ইচ্ছার প্রভাব বিস্তার করিবার অবস্থায় থাকেন, এবং সেই অবস্থা ব্যবহার করিয়া অপর পক্ষের নিকট হইতে অনুচিত সুবিধা গ্রহণ করেন।

(২) বিশেষ করিয়া এবং পূর্ববর্তী নীতির সামগ্রিকতাকে ক্ষুণ্ণ না করিয়া, কোনো ব্যক্তি অপর ব্যক্তির ইচ্ছার উপর প্রভাব বিস্তার করিতে পারিবেন বলিয়া গণ্য হইবে-
(ক) যেক্ষেত্রে অপর ব্যক্তির উপর তিনি প্রকৃত বা দৃশ্যত কর্তৃত্বের অধিকারী হন অথবা যেক্ষেত্রে তিনি অন্যের সহিত বিশ্বাসমূলক সম্পর্কে অবস্থান করেন; বা
(খ) যেক্ষেত্রে তিনি এমন ব্যক্তির সহিত চুক্তি করেন যাহার মানসিক সক্ষমতা সাময়িকভাবে বা স্থায়ীভাবে বার্ধক্য, ব্যাধি অথবা মানসিক বা শারীরিক দুর্দশাজনিত কারণে নষ্ট হইয়াছে।

(৩) যেক্ষেত্রে কোনো ব্যক্তি অপর ব্যক্তির ইচ্ছার উপর প্রভাব বিস্তার করিবার অবস্থানে থাকেন এবং তাহার সহিত চুক্তিতে আবদ্ধ হন, এবং লেনদেনটি আপাতদৃষ্টিতে বা উত্থাপিত সাক্ষ্যের ভিত্তিতে অযৌক্তিক বলিয়া মনে হয়, সেই ক্ষেত্রে উক্ত চুক্তিটি অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয় নাই উহা প্রমাণের ভার যিনি অপর ব্যক্তির ইচ্ছার উপর প্রভাব বিস্তার করিবার অবস্থানে রহিয়াছেন তাহার উপর বর্তাইবে

উদাহরণ:
'ক' তাহার গ্রামের মহাজন 'খ' এর নিকট ঋণগ্রস্ত অবস্থায় নতুন ঋণের জন্য এমন শর্তে চুক্তি করেন যাহা অযৌক্তিক বলিয়া প্রতীয়মান হয়। ইহা অনুচিত প্রভাব দ্বারা প্রভাবিত হয় নাই উহা প্রমাণের দায়িত্ব 'খ' এর উপর বর্তাইবে।

⇒ এই উপ-ধারার কোনো কিছুই সাক্ষ্য আইন, ১৮৭২ এর ধারা ১১১ এর বিধানাবলিকে প্রভাবিত করিবে না।
১০৪.
'A' agrees to sell to 'B' "a hundred tons of oil". There is nothing whatever to show what kind of oil was intended. The agreement is ______.
  1. valid
  2. void
  3. voidable
  4. voidable at option of 'A'
সঠিক উত্তর:
void
উত্তর
সঠিক উত্তর:
void
ব্যাখ্যা
• উল্লিখিত ক্ষেত্রে 'A', 'B'-এর নিকট ১০০ টন তেল বিক্রয় করতে সম্মত হয়। কিন্তু কোন ধরণের তেল বিক্রয় করার অভিপ্রায় ছিলো, সেটা উল্লেখ ছিলো না। অনিশ্চয়তার কারণে সম্মতিটি বাতিল (void)। কিন্তু সম্মতিতে যদি তেলের সুনির্দিষ্ট বর্ণনা উল্লেখ থাকতো, তাহলে সেটা বাতিল হতো না।
 
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৯:
যে সম্মতির অর্থ অনিশ্চিত বা সুনিশ্চিত করা সম্ভব নয় এমন সম্মতি বাতিল।
[Agreements, the meaning of which is not certain, or capable of being made certain, are void.]

অর্থাৎ ২৯ ধারার অধীন যেক্ষেত্রে সম্মতির অর্থ বা ভাষা অস্পষ্ট বা অনিশ্চিত এবং যেগুলো সুনির্দিষ্ট করা যায় না, সেক্ষেত্রে সম্মতি বাতিল হবে।
 
উদাহরণ-
৫০০ টাকায় বা ১০০০ টাকায় ক তার সাদা ঘোড়া বিক্রয় করার জন্য খ এর সাথে সম্মত হয়। কিন্তু দুইটি মূল্যের মধ্যে কোন মূল্য পরিশোধ করতে হবে সেটার কোন উল্লেখ না থাকায় অনিশ্চয়তার কারণে চুক্তিটি বাতিল।
১০৫.
'ক' এবং 'খ' একটি চুক্তি করে যে, 'ক' 'খ' কে ২০,০০০ টাকা দেবে যদি 'খ' 'গ' কে শারীরিকভাবে আঘাত করে এবং হত্যা করে । এই চুক্তিটি কী ধরনের চুক্তি?
  1. বৈধ চুক্তি
  2. বাতিলযোগ্য চুক্তি
  3. সম্পূর্ণ বাতিল চুক্তি
  4. শর্তসাপেক্ষে বৈধ চুক্তি
সঠিক উত্তর:
সম্পূর্ণ বাতিল চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
সম্পূর্ণ বাতিল চুক্তি
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ২৩ অনুসারে, একটি চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বৈধ হবে যদি না তা:
১) আইন দ্বারা নিষিদ্ধ হয়,
২) কোনো আইনের বিধান ব্যর্থ করে,
৩) প্রতারণাপূর্ণ হয়,
৪) অন্য ব্যক্তির বা সম্পত্তির ক্ষতি করে,
৫) আদালত কর্তৃক অযৌক্তিক বা জননীতির পরিপন্থী বলে বিবেচিত হয়।
এখানে, ‘ক’ এবং ‘খ’-এর চুক্তির উদ্দেশ্য হলো ‘খ’-এর দ্বারা ‘গ’-কে শারীরিকভাবে আঘাত করা এবং হত্যা করা।
এই উদ্দেশ্য: অন্য ব্যক্তির ক্ষতি করে (ধারা ২৩-এর চতুর্থ শর্ত), কারণ হত্যা একটি গুরুতর শারীরিক ক্ষতি।
আইন দ্বারা নিষিদ্ধ (ধারা ২৩-এর প্রথম শর্ত), কারণ হত্যা দণ্ডবিধি, ১৮৬০-এর ধারা ৩০২-এর অধীনে ফৌজদারি অপরাধ।
জননীতির পরিপন্থী (ধারা ২৩-এর পঞ্চম শর্ত), কারণ হত্যার মতো কাজ সমাজের নৈতিকতা ও জননীতির বিরুদ্ধে।
যেহেতু চুক্তির উদ্দেশ্য বেআইনি, তাই ধারা ২৩ অনুসারে এই চুক্তি সম্পূর্ণ বাতিল (void)।

⇒ চুক্তি আইনের ২৩ ধারার বিধান: কোন কোন প্রতিদানসমূহ এবং উদ্দেশ্যাবলি আইনানুগ এবং কোন কোনটি আইনানুগ নয়:
কোন সম্মতির প্রতিদান বা উদ্দেশ্য আইনানুগ হয় যদি না তা আইন দ্বারা নিষিদ্ধ করা না হয়; বা তা কোন আইনের বিধানাবলি ব্যর্থ করে; বা তা প্রতারণাপূর্ণ হয়; বা তা অন্য ব্যক্তির বা অন্যের সম্পত্তির জন্য ক্ষতিকর পরিগণিত হয়; বা তা আদালত অযৌক্তিক বা জননীতির পরিপন্থি মনে করেন।
এরূপ প্রতিটি ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্যকে বেআইনি বলা হয়। যে সকল চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি সেগুলো বাতিল।
----------
⇒ The Contract Act, 1872 Section 23. What considerations and objects are lawful and what not:
The consideration or object of an agreement is lawful, unless- it is forbidden by law; or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law; or is fraudulent; or involves or implies injury to the person or property of another; or the Court regards it as immoral, or opposed to public policy.
In each of these cases, the consideration or object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void.

১০৬.
প্রাপ্তবয়স্ক ব্যক্তির বিবাহে বাধা প্রদানকারী চুক্তি—
  1. বৈধ
  2. বাতিল
  3. শর্তসাপেক্ষ বৈধ
  4. আদালতের অনুমোদনক্রমে বৈধ
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৬ অনুযায়ী— "Every agreement in restraint of the marriage of any person, other than a minor, is void."
অর্থাৎ, নাবালক (minor) ছাড়া প্রাপ্তবয়স্ক কারও বিবাহে বাধা দেয়ার জন্য কোনো চুক্তি করা হলে, সেটি Void (বাতিল) বলে গণ্য হবে।
 
উদাহরণ: যদি A এবং B এর মধ্যে চুক্তি হয় যে, "B কোনোদিন বিয়ে করবে না", তবে এই চুক্তি বাতিল।

⇒ The Contract Act, 1872 Section 26: Agreement in restraint of marriage void: Every agreement in restrain of the marriage of any person, other than a minor, is void.

১০৭.
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৩ অনুসারে কোন ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বেআইনি গণ্য হবে?
  1. প্রতারণাপূর্ণ হলে
  2. আইন দ্বারা নিষিদ্ধ হলে
  3. আইনের বিধান ব্যর্থ করলে
  4. উপরোক্ত সবগুলো ক্ষেত্রে
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো ক্ষেত্রে
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৩-এ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বেআইনি হবে যদি তা:
- আইন দ্বারা নিষিদ্ধ হয় (forbidden by law); অথবা
- আইনের বিধান ব্যর্থ করে (defeat the provisions of any law); অথবা
- প্রতারণাপূর্ণ হয় (fraudulent); অথবা
- অন্য ব্যক্তি বা সম্পত্তির ক্ষতির সাথে জড়িত হয় (injury to person or property); অথবা
- আদালত কর্তৃক অনৈতিক বা জননীতির পরিপন্থী বিবেচিত হয় (immoral or opposed to public policy)।
প্রদত্ত অপশনগুলোর মধ্যে প্রতারণাপূর্ণ, আইন দ্বারা নিষিদ্ধ এবং আইনের বিধান ব্যর্থ করলে — এই তিনটি ক্ষেত্রই ধারা ২৩-এর অধীনে বেআইনি প্রতিদান বা উদ্দেশ্য হিসেবে গণ্য হবে।
সুতরাং, উপরোক্ত সবগুলো ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বেআইনি হবে।

⇒ চুক্তি আইনের ২৩ ধারার বিধান: কোন কোন প্রতিদানসমূহ এবং উদ্দেশ্যাবলি আইনানুগ এবং কোন কোনটি আইনানুগ নয়:
কোন সম্মতির প্রতিদান বা উদ্দেশ্য আইনানুগ হয় যদি না তা আইন দ্বারা নিষিদ্ধ করা না হয়; বা তা কোন আইনের বিধানাবলি ব্যর্থ করে; বা তা প্রতারণাপূর্ণ হয়; বা তা অন্য ব্যক্তির বা অন্যের সম্পত্তির জন্য ক্ষতিকর পরিগণিত হয়; বা তা আদালত অযৌক্তিক বা জননীতির পরিপন্থি মনে করেন।
এরূপ প্রতিটি ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্যকে বেআইনি বলা হয়। যে সকল চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি সেগুলো বাতিল।
-----------------
⇒ The Contract Act, 1872 Section 23. What considerations and objects are lawful and what not:
The consideration or object of an agreement is lawful, unless- it is forbidden by law; or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law; or is fraudulent; or involves or implies injury to the person or property of another; or the Court regards it as immoral, or opposed to public policy.
In each of these cases, the consideration or object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void.

১০৮.
The Contract Act, 1872 অনুযায়ী নিম্নের কোনটি এজেন্সি সমাপ্তির কারণ নয়?
  1. মালিক মারা গেলে
  2. এজেন্ট মারা গেলে
  3. এজেন্ট দেউলিয়া হয়ে গেলে
  4. মালিক অপ্রকৃতিস্থ হলে
সঠিক উত্তর:
এজেন্ট দেউলিয়া হয়ে গেলে
উত্তর
সঠিক উত্তর:
এজেন্ট দেউলিয়া হয়ে গেলে
ব্যাখ্যা
• চুক্তি আইনের ২০১ ধারার বিধান প্রতিনিধিত্বের পরিসমাপ্তি (Termination of agency):
প্রতিনিধিত্বের পরিসমাপ্তি ঘটতে পারে-
- প্রিন্সিপাল তার ক্ষমতা প্রত্যাহার করলে; অথবা
- এজেন্ট তার এজেন্সির কাজ পরিহার করলে; অথবা
- এজেন্সির কাজ সম্পন্ন হয়ে গেলে; অথবা
- প্রিন্সিপাল বা এজেন্টের মধ্যে কারও মৃত্যু হলে বা অপ্রকৃতিস্থ হলে; অথবা 
- দেনাদারদের প্রতিকারের জন্য প্রিন্সিপাল দেউলিয়া হলে।

অর্থাৎ  The Contract Act, 1872 অনুযায়ী এজেন্ট দেউলিয়া হয়ে গেলে এজেন্সি সমাপ্তির হয় না।
-------------
• Section 201. Termination of agency:
 An agency is terminated by the principal revoking his authority; or by the agent renouncing the business of the agency; or by the business of the agency being completed; or by either the principal or agent dying or becoming of unsound mind; or by the principal being adjudicated an insolvent under the provisions of any Act for the time being in force for the relief of insolvent debtors.
১০৯.
একটি বিক্রয়-চুক্তি সম্পাদনের তারিখ হতে কত দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করতে হবে?
  1. ৭দিন
  2. ১৫দিন
  3. ৩০দিন
  4. ৬০দিন
সঠিক উত্তর:
৬০দিন
উত্তর
সঠিক উত্তর:
৬০দিন
ব্যাখ্যা

• ধারা ১৭কঃ বিক্রয় চুক্তি, ইত্যাদির নিবন্ধন
 (১) এই আইন বা আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, যে কোন স্থাবর সম্পত্তি বিক্রয়ের চুক্তিপত্র লিখিত হইতে হইবে, তৎসঙ্গে উহা সংশ্লিষ্ট পক্ষগণ কর্তৃক সম্পাদিত ও নিবন্ধিত হইতে হইবে।

(২) উপ-ধারা (১) এ উল্লিখিত বিক্রয়-চুক্তি, সম্পাদনের তারিখ হইতে ৬০ দিনের মধ্যে নিবন্ধনের জন্য দাখিল করিতে হইবে এবং এইক্ষেত্রে দলিল নিবন্ধনের বিধানাবলি প্রযোজ্য হইবে।
----
Section 17A. Registration of contract for sale, etc.
(1) Notwithstanding anything to the contrary contained in this Act or any other law for the time being in force, a contract for sale of any immovable property shall be in writing, executed by the parties thereto and registered. 
 
(2) A contract for sale referred to in sub-section (1) shall be presented for registration within sixty days from the date of execution of the contract and the provisions regarding registration of instruments shall apply.

১১০.
যে ব্যক্তি অন্যের মাল খুঁজে পান এবং নিজের হেফাজতে নেন, তিনি কার মতো দায়িত্বে থাকেন?
  1. সাক্ষী
  2. বিক্রেতা
  3. জিম্মাদার
  4. মালিক
সঠিক উত্তর:
জিম্মাদার
উত্তর
সঠিক উত্তর:
জিম্মাদার
ব্যাখ্যা
The Contract Act, 1872 এর ধারা ৭১: Responsibility of Finder of Goods (খোয়া যাওয়া সম্পত্তি উদ্ধারকারীর দায়িত্ব)-
যে ব্যক্তি অন্য কারো মালামাল খুঁজে পান এবং তা নিজের হেফাজতে নেন, তিনি একজন জিম্মাদারের (Bailee) মতো একই দায়িত্বের অধীন হন। অর্থাৎ, তিনি সেই মাল নিরাপদে রক্ষা করবেন এবং যথাযথভাবে মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করবেন।

[A person who finds goods belonging to another and takes them into his custody, is subject to the same responsibility as a bailee.]
১১১.
চুক্তি আইন অনুযায়ী নির্দিষ্ট সময়সীমার মধ্যে কোনো অনিশ্চিত ঘটনা ঘটার উপর নির্ভরশীল চুক্তি যদি ওই সময়ের মধ্যে না ঘটে, তবে—
  1. শর্তসাপেক্ষে বৈধ 
  2. চুক্তি বাতিল হবে
  3. চুক্তি কার্যকর থাকবে
  4. আদালত অনুমোদন দিলে কার্যকর হবে
সঠিক উত্তর:
চুক্তি বাতিল হবে
উত্তর
সঠিক উত্তর:
চুক্তি বাতিল হবে
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ৩৫ ধারা অনুযায়ী: যদি কোনো চুক্তি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অনিশ্চিত ঘটনা ঘটার উপর নির্ভরশীল হয় এবং সেই সময়ের মধ্যে তা না ঘটে, তবে চুক্তি বাতিল (Void) হয়ে যাবে।
উদাহরণ:
A প্রতিশ্রুতি দিলো যে, সে B-কে টাকা দেবে যদি কোনো জাহাজ আগামী ৬ মাসের মধ্যে ফিরে আসে। যদি ৬ মাসের মধ্যে জাহাজ না ফেরে, তাহলে চুক্তি বাতিল (Void) হবে।
-------
⇒ The Contract Act, 1872, Section 35: When contracts become void which are contingent on happening of specified event within fixed time:
- Contingent contracts to do or not to do anything if a specified uncertain event happens within a fixed time become void if, at the expiration of the time fixed, such event has not happened, or if, before the time fixed, such event becomes impossible.

- When contracts may be enforced which are contingent on specified event not happening within fixed time:
Contingent contracts to do or not to do anything if a specified uncertain event does not happen within a fixed time may be enforced by law when the time fixed has expired and such event has not happened or, before the time fixed has expired, if it becomes certain that such event will not happen. 

Illustrations:
(a) A promises to pay B a sum of money if a certain ship returns within a year. The contract may be enforced if the ship returns within the year, and becomes void if the ship is burnt within the year. 
(b) A promises to pay B a sum of money if a certain ship does not return within a year. The contract may be enforced if the ship does not return within the year, or is burnt within the year.

১১২.
কী কারণে চুক্তি বাতিল হতে পারে?
  1. Coercion
  2. Undue Influence
  3. Fraud
  4. পূর্বের কোনো একটি কারণে
সঠিক উত্তর:
পূর্বের কোনো একটি কারণে
উত্তর
সঠিক উত্তর:
পূর্বের কোনো একটি কারণে
ব্যাখ্যা
Section 19: The Contract Act, 1872

Voidable Contract:
Free Consent (ধারা ১৪) ছাড়া কোন চুক্তি করা হলে, যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছিল তার ইচ্ছানুযায়ী চুক্তিটি বাতিলযোগ্য (Voidable) হবে।

এককথায় বলতে গেলে- 'Agreement without free consent- Voidable'.

Free Consent'র সংজ্ঞা:
ধারা ১৪ অনুযায়ী নিম্নোক্ত ৫টি উপদানের একটি চুক্তিতে উপস্থিত/বিদ্যমান থাকলে সেটি Free Consent (স্বাধীন সম্মতি) নয় বলে গণ্য হবে। উপস্থিত/বিদ্যমান না থাকলে সেটি Free Consent (স্বাধীন সম্মতি) বলে গণ্য হবে।

উপাদানগুলো হলো:
০১. Coercion বা বলপ্রয়োগ: [ধারা ১৫]
০২. Undue Influence বা অযাচিত/অনুচিত প্রভাব: [ধারা ১৬]
০৩. Fraud বা প্রতারণা: [ধারা ১৭]
0৪. Misrepresentation বা মিথ্যা বর্ণনা: [ধারা ১৮]
০৫. Mistake বা ভুল: [ধারা (২০-২৩)]

অর্থাৎ উপরের কোনো একটি উপাদানের উপস্থিতিতে চুক্তি বাতিল হতে পারে।
১১৩.
প্রতিনিধিত্ব সৃষ্টিতে প্রতিদানের অনাবশ্যকতার মূলনীতি চুক্তি আইনের কোন ধারায় উল্লেখ আছে?
  1. ধারা ১৮৪
  2. ধারা ১৮৫
  3. ধারা ১৮৬
  4. ধারা ১৮৭
সঠিক উত্তর:
ধারা ১৮৫
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৮৫
ব্যাখ্যা

- চুক্তি আইনের ধারা ১৮৫ স্পষ্টভাবে বলে, "No consideration is necessary to create an agency."

- চুক্তি আইনের ধারা ১৮৫: প্রতিদান অনাবশ্যক: প্রতিনিধিত্ব সৃষ্টির জন্য প্রতিদান আবশ্যক নহে।

- Section 185 of the Contract Act, 1872: Consideration not necessary:
"No consideration is necessary to create an agency."

১১৪.
"যে সকল চুক্তির প্রতিদান বা উদ্দেশ্য বেআইনী সেগুলো বাতিল চুক্তি" চুক্তি আইনের কত ধারায় বলা হয়েছে?
  1. চুক্তি আইনের ২২ ধারায়
  2. চুক্তি আইনের ২৩ ধারায়
  3. চুক্তি আইনের ২৪ ধারায়
  4. চুক্তি আইনের ২৫ ধারায়
সঠিক উত্তর:
চুক্তি আইনের ২৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
চুক্তি আইনের ২৩ ধারায়
ব্যাখ্যা
• চুক্তি আইনের ২৩ ধারার বিধান: কোন কোন প্রতিদানসমূহ এবং উদ্দেশ্যাবলি আইনানুগ এবং কোন কোনটি আইনানুগ নয়:
কোন সম্মতির প্রতিদান বা উদ্দেশ্য আইনানুগ হয় যদি না তা আইন দ্বারা নিষিদ্ধ করা না হয়; বা তা কোন আইনের বিধানাবলি ব্যর্থ করে; বা তা প্রতারণাপূর্ণ হয়; বা তা অন্য ব্যক্তির বা অন্যের সম্পত্তির জন্য ক্ষতিকর পরিগণিত হয়; বা তা আদালত অযৌক্তিক বা জননীতির পরিপন্থি মনে করেন।
এরূপ প্রতিটি ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্যকে বেআইনি বলা হয়। যে সকল চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি সেগুলো বাতিল।
-----------------
• The Contract Act, 1872 Section 23. What considerations and objects are lawful and what not:
The consideration or object of an agreement is lawful, unless- it is forbidden by law; or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law; or is fraudulent; or involves or implies injury to the person or property of another; or the Court regards it as immoral, or opposed to public policy.
In each of these cases, the consideration or object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void.
১১৫.
জিম্মাকৃত মালের বৃদ্ধি বা লাভের অধিকারী হবেন-
  1. জিম্মাগ্রহীতা
  2. জিম্মাদার
  3. জিম্মাদাতা
  4. ক ও খ উভয়
সঠিক উত্তর:
জিম্মাদাতা
উত্তর
সঠিক উত্তর:
জিম্মাদাতা
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১৬৩ ধারার বিধান জিম্মাকৃত পণ্যের বৃদ্ধি বা লাভের অধিকারী জিম্মাদাতা:
- জিম্মাকৃত পণ্যের কোন বৃদ্ধি বা লাভ জিম্মাদার জিম্মাদাতাকে বা জিম্মাদাতার নির্দেশ অনুসারে প্রদান করতে বাধ্য।
- উদাহরণ
A একটি গাভী যত্ন নেওয়ার জন্য B এর হেফাজতে রাখেন। গাভীটি একটি বাছুর জন্ম দিলো। B গাভীটির সাথে বাছুরটিকেও A এর নিকট প্রদান করতে বাধ্য।
-----------
-Section 163. Bailor entitled to increase or profit from goods bailed:
In the absence of any contract to the contrary, the bailee is bound to deliver to the bailor, or according to his directions, any increase or profit which may have accrued from the goods bailed.

Illustration 
A leaves a cow in the custody of B to be taken care of. The cow has a calf. B is bound to deliver the calf as well as the cow to A.
১১৬.
চুক্তি আইনের ধারা ৪৪ অনুযায়ী যৌথ প্রতিশ্রুতিদাতাদের মধ্যে একজনকে প্রতিশ্রুতিগ্রাহী মুক্ত করলে—
  1. বাকিরা দায়ী থাকবে
  2. প্রতিনিধি দায়ী থাকবে 
  3. বাকিদেরও মুক্ত করবে
  4. পুরো চুক্তি বাতিল হবে
সঠিক উত্তর:
বাকিরা দায়ী থাকবে
উত্তর
সঠিক উত্তর:
বাকিরা দায়ী থাকবে
ব্যাখ্যা

⇒ যৌথ প্রতিশ্রুতিদাতাদের (joint promisors) ক্ষেত্রে চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ৪৪ অনুসারে, যদি প্রতিশ্রুতিগ্রাহী (promisee) যৌথ প্রতিশ্রুতিদাতাদের মধ্যে একজনকে দায়মুক্ত (release) করেন, তাহলে এটি অন্যদের স্বয়ংক্রিয়ভাবে দায়মুক্ত করে না। বরং, বাকি যৌথ প্রতিশ্রুতিদাতাগণ তাদের দায় থেকে মুক্ত হন না, অর্থাৎ তারা এখনও প্রতিশ্রুতি পালনের জন্য দায়ী থাকেন।

- এই নীতির মূল বিষয় হলো যে যৌথ দায় (joint liability) পৃথক করা যায় না, তবে একজনকে মুক্তি দিলে অন্যদের দায় অবশিষ্ট থাকে। তাই, প্রতিশ্রুতিগ্রাহী একজনকে মুক্ত করলে বাকিরা দায়ী থাকবে।

সুতরাং, সঠিক উত্তর হলো: ক) বাকিরা দায়ী থাকবে।
-------------
⇒ The Contract Act, 1872 section- 44. Effect of release of one joint promisor:
Where two or more persons have made a joint promise, a release of one of such joint promisors by the promisee does not discharge the other joint promisor or joint promisors; neither does it free the joint promisors so released from responsibility to the other joint promisor or joint promisors.

১১৭.
What is the legal status of a person who finds goods belonging to another and takes them into custody?
  1. Bailee
  2. Seller
  3. Agent of the owner
  4. Owner of the goods
সঠিক উত্তর:
Bailee
উত্তর
সঠিক উত্তর:
Bailee
ব্যাখ্যা
ধারা ৭১: Responsibility of Finder of Goods (খোয়া যাওয়া সম্পত্তি উদ্ধারকারীর দায়িত্ব)-
যে ব্যক্তি অন্য কারো মালামাল খুঁজে পান এবং তা নিজের হেফাজতে নেন, তিনি একজন জিম্মাদারের (Bailee) মতো একই দায়িত্বের অধীন হন। অর্থাৎ, তিনি সেই মাল নিরাপদে রক্ষা করবেন এবং যথাযথভাবে মালিককে ফেরত দেওয়ার চেষ্টা করবেন।

[A person who finds goods belonging to another and takes them into his custody, is subject to the same responsibility as a bailee.]
১১৮.
এজেন্ট তার দায়িত্ব পালনের সময় কোনো তথ্য পেলে, তা কাকে জানানো হয়েছে ধরে নেওয়া হয়?
  1. আদালতকে
  2. প্রিন্সিপালকে
  3. তৃতীয় পক্ষকে
  4. কেবল এজেন্টকে
সঠিক উত্তর:
প্রিন্সিপালকে
উত্তর
সঠিক উত্তর:
প্রিন্সিপালকে
ব্যাখ্যা
ধারা ২২৯: প্রতিনিধিকে (Agent) দেওয়া নোটিশের পরিণতি-
যেকোনো নোটিশ বা তথ্য যদি কোনো প্রতিনিধি (Agent) তার কাজের সময় বা ব্যবসার প্রয়োজনে পায় বা গ্রহণ করে, তাহলে সেটি এমনভাবে গণ্য করা হবে যেন নোটিশ বা তথ্যটি প্রিন্সিপাল (Principal)-কে সরাসরি দেওয়া বা সে নিজে তা পেয়েছে।

উদাহরণ (a):
A হল B-এর প্রতিনিধি এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছে C-এর কাছ থেকে কিছু পণ্য কেনার। C বাহ্যিকভাবে মালিক বলে মনে হলেও, A জানে আসলে মালিক D। কিন্তু B জানে না আসল মালিক কে।
যেহেতু A তার দায়িত্ব পালন করতে গিয়ে এই তথ্য জেনেছে, এটি B জানে এমন ধরে নেওয়া হবে। তাই B, C-এর কাছে কোনো পাওনা থাকলেও সেই পাওনা C-এর থেকে পণ্যের দামের সঙ্গে সমন্বয় (set off) করতে পারবে না।

উদাহরণ (b):
A আগে C-এর কর্মচারী ছিল এবং তখন জানতে পেরেছিল, পণ্যের মালিক আসলে D। পরে A-কে B নিয়োগ দেয় সেই পণ্য কিনতে। এই ক্ষেত্রে, যেহেতু A এই তথ্য আগে থেকে জানত, এবং সেটা B-এর হয়ে কাজ করার সময় জানে নি, তাই B সেই তথ্যের জন্য দায়ী নয় এবং C-এর কাছে পাওনা থাকলে সেটি পণ্যের দামের সঙ্গে set off করতে পারবে।
১১৯.
যদি এজেন্টের কাছে প্রিন্সিপালের পক্ষে অন্য ব্যক্তিকে নিযুক্ত করার express বা implied authority থাকে এবং তিনি সেই অনুসারে নিযুক্ত করেন, তাহলে সেই ব্যক্তি কী হবেন?
  1. প্রিন্সিপাল
  2. প্রিন্সিপালের উপ-এজেন্ট
  3. প্রিন্সিপালের এজেন্ট
  4. কোনটি নয় 
সঠিক উত্তর:
প্রিন্সিপালের এজেন্ট
উত্তর
সঠিক উত্তর:
প্রিন্সিপালের এজেন্ট
ব্যাখ্যা

⇒ যখন এজেন্টের প্রিন্সিপালের পক্ষে অন্য ব্যক্তি নিয়োগের ক্ষমতা থাকে এবং তিনি তা প্রয়োগ করেন, তখন নিযুক্ত ব্যক্তি প্রিন্সিপালের সরাসরি এজেন্ট হন, সাব-এজেন্ট নন। 

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১৯৪ খুব স্পষ্টভাবে বলে যে— যখন কোনো এজেন্ট মূল কর্তৃপক্ষ (প্রিন্সিপাল) থেকে স্পষ্ট বা অন্তর্নিহিত ক্ষমতা (express বা implied authority) পায় যে সে অন্য কাউকে দিয়ে নির্দিষ্ট কাজ করাতে পারবে, তখন সেই ব্যক্তি উপ-প্রতিনিধি (Sub-agent) নয়, বরং সরাসরি মূল কর্তৃপক্ষের (প্রিন্সিপাল) প্রতিনিধি (Agent) হয়।

Illustration (a) —
যদি A, B-কে বলে যে— “তুমি আমার জমি নিলামে বিক্রি করবে এবং এজন্য তুমি একজন নিলামকারী নিয়োগ করবে।”
তখন B, C-কে নিলামকারী নিয়োগ করলে C হয় A-এর প্রতিনিধি।
C কখনোই B-এর অধীনস্থ উপ-প্রতিনিধি নয়।
--------
⇒ The Contract Act,1872, Section- 194. Relation between principal and person duly appointed by agent to act in business of agency:
 Where an agent, holding an express or implied authority to name another person to act for the principal in the business of the agency, has named another person accordingly, such person is not a sub-agent, but an agent of the principal for such part of the business of the agency as is entrusted to him.

Illustrations
(a) A directs B, his solicitor, to sell his estate by auction, and to employ an auctioneer for the purpose. B names C, an auctioneer, to conduct the sale. C is not a sub-agent, but is A's agent for the conduct of the sale. 
(b) A authorizes B, a merchant in Chittagong, to recover the moneys due to A from C & Co. B instructs D, a solicitor, to take legal proceedings against C & Co. for the recovery of the money. D is not a sub-agent, but is solicitor for A.

১২০.
'যেক্ষেত্রে কোনো চুক্তিতে বলপ্রয়োগ, প্রতারণা বা মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা হয়, সেক্ষেত্রে যে পক্ষের সম্মতি অনুরূপভাবে আদায় করা হয়েছে, সেই পক্ষের ইচ্ছা অনুসারে চুক্তিটি বাতিলযোগ্য হবে।' - চুক্তি আইন, ১৮৭২ এর কত ধারায় এই বিধান উল্লেখ আছে?
  1. ধারা ১৭
  2. ধারা ১৮
  3. ধারা ১৯
  4. ধারা ২০
সঠিক উত্তর:
ধারা ১৯
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৯
ব্যাখ্যা

চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ১৯- স্বাধীন সম্মতি (free consent) ব্যতীত সম্মতির (agreement) বাতিলযোগ্যতা:
যেক্ষেত্রে কোনো চুক্তিতে বলপ্রয়োগ, প্রতারণা বা মিথ্যা বর্ণনা দ্বারা সম্মতি আদায় করা হয়, সেইক্ষেত্রে যে পক্ষের সম্মতি অনুরূপভাবে আদায় করা হইয়াছে, সেই পক্ষের ইচ্ছা অনুসারে চুক্তিটি বাতিলযোগ্য হইবে।
প্রতারণা বা মিথ্যা বর্ণনা দ্বারা চুক্তির কোনো পক্ষের সম্মতি আদায় করা হইলে, সেই পক্ষ যদি উপযুক্ত মনে করেন, তাহা হইলে তিনি চুক্তিটি প্রতিপালনের জন্য পীড়াপীড়ি করিতে পারেন এবং বর্ণনা যদি সত্য হইত, তাহা হইলে তিনি যে অবস্থায় উপনীত হইতে পারিতেন সেই অবস্থায় উপনীত হইতে পারিবেন।

ব্যতিক্রম- উক্তরূপ সম্মতি মিথ্যা বর্ণনা বা মৌনতা, ধারা ১৭ এর সংজ্ঞাধীনে প্রতারণা দ্বারা আদায় করা হইলেও চুক্তিটি বাতিলযোগ্য হইবে না, যদি যে পক্ষের উক্তরূপে সম্মতি আদায় করা হইয়াছে সেই পক্ষ সাধারণ প্রজ্ঞা দ্বারা সত্য উৎঘাটন করিতে সমর্থ হয়।
ব্যাখ্যা- চুক্তির কোনো পক্ষের প্রতি প্রতারণা বা মিথ্যা বর্ণনা করা সত্ত্বেও, উহা উক্ত পক্ষের সম্মতি প্রদানের কারণ না হইলে উহা কোনো চুক্তিকে বাতিল করিবে না।

১২১.
'ক', 'খ'-কে ৫০০ ভেড়া ক্রয় করার ক্ষমতা দেন। 'খ' ৫০০ ভেড়া + ২০০ অতিরিক্ত ভেড়া ৬,০০০ টাকায় ক্রয় করেন। উক্ত উদাহরণের ক্ষেত্রে 'ক' কী করতে পারেন?
  1. পুরো লেনদেন প্রত্যাখ্যান করতে পারেন
  2. শুধুমাত্র অতিরিক্ত ২০০ ভেড়া প্রত্যাখ্যান করতে পারেন
  3. ৫০০ ভেড়া নিতে বাধ্য হবেন
  4. খ বা গ
সঠিক উত্তর:
পুরো লেনদেন প্রত্যাখ্যান করতে পারেন
উত্তর
সঠিক উত্তর:
পুরো লেনদেন প্রত্যাখ্যান করতে পারেন
ব্যাখ্যা

প্রতিনিধির ক্ষমতা বহির্ভূত কার্য (Section 228, The Contract Act, 1872):
যখন কোনো প্রতিনিধি (agent) তাকে প্রদত্ত ক্ষমতার বাইরে কিছু কার্য সম্পন্ন করে এবং ক্ষমতার মধ্যে সম্পাদিত কাজকে ক্ষমতা বহির্ভূত কাজ থেকে পৃথক করা যায় না, তখন নিয়োগকারী (principal) সেই কাজকে স্বীকৃতি দিতে বাধ্য নয়।

উদাহরণ (Illustration):
ক তার জন্য ৫০০ ভেড়া ক্রয় করার ক্ষমতা খ-কে প্রদান করেন। খ ৫০০ ভেড়া এবং ২০০ ভেড়ার বাচ্চা মোট ৭০০ ভেড়া ৬,০০০ টাকায় ক্রয় করেন। যেহেতু ২০০ অতিরিক্ত ভেড়া ক্ষমতার বাইরে, এবং সম্পূর্ণ লেনদেন পৃথক করা সম্ভব নয়, তাই ক সম্পূর্ণ লেনদেনটি প্রত্যাখ্যান করতে পারেন।

১২২.
প্রস্তাব প্রত্যাহার করা যাবে না কখন?
  1. প্রস্তাব দেওয়ার সময়
  2. প্রস্তাব গ্রহণ করা হলে
  3. শর্ত পূরণ না হলে
  4. প্রস্তাবকের মৃত্যু বা মস্তিষ্ক বিকৃতি ঘটলে
সঠিক উত্তর:
প্রস্তাব গ্রহণ করা হলে
উত্তর
সঠিক উত্তর:
প্রস্তাব গ্রহণ করা হলে
ব্যাখ্যা
• প্রস্তাব প্রত্যাহার বা বাতিল (Revocation of an Offer):
উল্লেখ্য যে, স্বীকৃত হবার পূর্বে প্রস্তাব প্রত্যাহার করা যায় (৫ ধারা)। স্বীকৃত হবার পরে তা করা যায় না। প্রস্তাব মূলত স্বীকৃতির আশায় করা হয়। তবে কখনো প্রস্তাব দেয়ার পর তা প্রত্যাহার প্রয়োজন দেখা দেয়।
- প্রস্তাব গ্রহণ সম্পূর্ণ হবার পূর্বে যে কোন সময়ে প্রস্তাবদাতার প্রতিকূলে একটি প্রস্তাব প্রত্যাহার করা যেতে পারে, কিন্তু পরে নয়।
- প্রস্তাবগ্রহীতার প্রতিকূলে প্রস্তাব গ্রহণ সম্পূর্ণ হওয়ার পূর্বে যে কোন সময়ে একটি প্রস্তাব গ্রহণ প্রত্যাহার করা যেতে পারে, কিন্তু পরে নয়।
- অর্থাৎ প্রস্তাব গ্রহণের পূর্বে তা প্রত্যাহার করা যায়। কোন প্রস্তাব একবার গ্রহণ করা হলে তা আর প্রত্যাহার করা যায় না।

• চুক্তি আইনের ৬ ধারা মতে নিম্নলিখিত অবস্থায় প্রস্তাব প্রত্যাহার বা বাতিল হয়ে যায়:-
(১) বিজ্ঞপ্তি দ্বারা (By notice)
(২) সময় উত্তীর্ণ হলে (After lapse ot time)
(৩) যুক্তিসঙ্গত সময় উত্তীর্ণ হলে (After lapse of reasonable time)
(৪) শর্ত পূরণ না হলে (If terms are not fulfilled)
(৫) প্রস্তাবকের মৃত্যু বা মস্তিষ্ক বিকৃতি ঘটলে (In case of offerers death or mental upset)
১২৩.
A চুক্তি করে B-এর জীবদ্দশায় তার একটি সম্পত্তি C-কে বিক্রি করবে। কিন্তু চুক্তির সময় B মৃত ছিল, যা উভয় পক্ষ জানত না। এক্ষেত্রে চুক্তিটি-
  1. বৈধ
  2. বাতিল
  3. বাতিলযোগ্য
  4. B-এর উত্তরাধিকার পালন করবে
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা
The Contract Act, 1872 (ধারা ২০):
যখন কোনো চুক্তির উভয় পক্ষই এমন কোনো সত্যিকার বিষয় সম্পর্কে ভুল ধারণায় থাকে যা চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন সেই চুক্তি বাতিল (Void) হবে।

ব্যাখ্যা: কোনো বস্তুর মূল্য সম্পর্কে ভুল ধারণা থাকাকে সত্যিকার বিষয়ে ভুল (mistake as to matter of fact) ধরা হবে না।

উদাহরণসমূহ:
(ক) A ও B চুক্তি করে, A ইংল্যান্ড থেকে চট্টগ্রামগামী নির্দিষ্ট পণ্যবাহী জাহাজের মালামাল B-কে বিক্রি করবে বলে। কিন্তু চুক্তির আগে জাহাজটি ডুবেযাওয়া ও মালামাল হারিয়ে যাওয়ার খবর উভয় পক্ষের অজানা। তাই চুক্তিটি বাতিল।
(খ) A চুক্তি করে B থেকে একটি ঘোড়া কিনবে। কিন্তু চুক্তির সময় ঘোড়াটি মৃত ছিল, যা উভয় পক্ষ জানে না। তাই চুক্তিটি বাতিল।
(গ) A চুক্তি করে B-এর জীবদ্দশায় তার একটি সম্পত্তি C-কে বিক্রি করবে। কিন্তু চুক্তির সময় B মৃত ছিল, যা উভয় পক্ষ জানত না। তাই চুক্তিটি বাতিল।
১২৪.
The Contract Act, 1872 এর বিধান অনুযায়ী Fraud (প্রতারণা) এর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত?
  1. সত্য ঘটনা গোপন রাখা
  2. মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া
  3. প্রতারণামূলক কার্যকলাপ করা
  4. উপরোক্ত সবগুলো
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরোক্ত সবগুলো
ব্যাখ্যা

⇒ The Contract Act, 1872–এর Section 17 অনুসারে, Fraud (প্রতারণা) বলতে বোঝায় –
১. মিথ্যা বক্তব্য প্রদান করা – কোনো বিষয়কে সত্য হিসাবে উপস্থাপন করা, যদিও তা মিথ্যা।
২. কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখা – এমন সত্য তথ্য না জানানো যা অন্যপক্ষকে বিভ্রান্ত করতে পারে।
৩. মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া – কোনো প্রতিশ্রুতি পূরণের ইচ্ছা না থাকলেও তা দেওয়া।
৪. প্রতারণামূলক কাজ করা – অন্যকে প্রতারণা করার উদ্দেশ্যে কোনো কাজ করা।
৫. আইন অনুযায়ী অন্যকে প্রতারণা করার মত কাজ – যেকোনো ধরনের অসৎ কাজ যা অন্যের ক্ষতির উদ্দেশ্যে করা হয়।

অতএব—
ক) সত্য ঘটনা গোপন রাখা 
খ) মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া 
গ) প্রতারণামূলক কার্যকলাপ করা 
সবগুলোই Fraud-এর অন্তর্ভুক্ত
------------ 
⇒ The Contract Act, 1872 Section-17. "Fraud" defined:
"Fraud" means and includes any of the following acts committed by a party to a contract, or with his connivance, or by his agent, with intent to deceive another party thereto or his agent, or to induce him to enter into the contract:- 
(1) the suggestion, as a fact, of that which is not true, by one who does not believe it to be true; 
(2) the active concealment of a fact by one having knowledge or belief of the fact; 
(3) a promise made without any intention of performing it; 
(4) any other act fitted to deceive; 
(5) any such act or omission as the law specially declares to be fraudulent. 
Explanation – Mere silence as to facts likely to affect the willingness of a person to enter into a contract is not fraud, unless the circumstances of the case are such that, regard being had to them, it is the duty of the person keeping silence to speak, or unless his silence is, in itself, equivalent to speech.

১২৫.
A, being entitled to an estate for the life of B, agrees to sell it to C. B was dead at the time of the agreement, but both parties were ignorant of the fact. The agreement is _________.
  1. valid
  2. void
  3. voidable
  4. legal
সঠিক উত্তর:
void
উত্তর
সঠিক উত্তর:
void
ব্যাখ্যা
(ধারা ২০)
যখন কোনো চুক্তির উভয় পক্ষই এমন কোনো সত্যিকার বিষয় সম্পর্কে ভুল ধারণায় থাকে যা চুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তখন সেই চুক্তি বাতিল (Void) হবে।

ব্যাখ্যা: কোনো বস্তুর মূল্য সম্পর্কে ভুল ধারণা থাকাকে সত্যিকার বিষয়ে ভুল (mistake as to matter of fact) ধরা হবে না।

উদাহরণসমূহ:
(ক) A ও B চুক্তি করে, A ইংল্যান্ড থেকে চট্টগ্রামগামী নির্দিষ্ট পণ্যবাহী জাহাজের মালামাল B-কে বিক্রি করবে বলে। কিন্তু চুক্তির আগে জাহাজটি ডুবেযাওয়া ও মালামাল হারিয়ে যাওয়ার খবর উভয় পক্ষের অজানা। তাই চুক্তিটি বাতিল।
(খ) A চুক্তি করে B থেকে একটি ঘোড়া কিনবে। কিন্তু চুক্তির সময় ঘোড়াটি মৃত ছিল, যা উভয় পক্ষ জানে না। তাই চুক্তিটি বাতিল।
(গ) A চুক্তি করে B-এর জীবদ্দশায় তার একটি সম্পত্তি C-কে বিক্রি করবে। কিন্তু চুক্তির সময় B মৃত ছিল, যা উভয় পক্ষ জানত না। তাই চুক্তিটি বাতিল।
১২৬.
পারস্পরিক অঙ্গীকারে অবৈধ অংশ থাকলে তার কী প্রভাব হয়?
  1. পুরো চুক্তি বাতিল হয়
  2. পুরো চুক্তি বৈধ হয়
  3. অবৈধ অংশ বৈধ হয়
  4. অবৈধ অংশ বাতিল, বৈধ অংশ কার্যকর থাকে
সঠিক উত্তর:
অবৈধ অংশ বাতিল, বৈধ অংশ কার্যকর থাকে
উত্তর
সঠিক উত্তর:
অবৈধ অংশ বাতিল, বৈধ অংশ কার্যকর থাকে
ব্যাখ্যা
Contract Act, 1872- ধারা ৫৭: পারস্পরিক অঙ্গীকারের কিছু করা বৈধ এবং অন্যান্য কিছু অবৈধ-
যেক্ষেত্রে ব্যক্তিগণ পারস্পরিক প্রথমত এমন কিছু করিবার অঙ্গীকার করেন যাহা বৈধ, এবং দ্বিতীয়ত বিশেষ অবস্থার প্রেক্ষিতে এমন কিছু করিবার অঙ্গীকার করেন যাহা অবৈধ, সেইক্ষেত্রে প্রথম অঙ্গীকারসমূহ একটি চুক্তি, কিন্তু দ্বিতীয়টি বাতিল সম্মতি।

উদাহরণ-
ক ও খ সম্মত হন যে, ক, খ এর নিকট একটি বাড়ি ১০,০০০ টাকায় বিক্রয় করিবেন, কিন্তু খ যদি ইহাকে জুয়ার আড্ডা হিসাবে ব্যবহার করেন তাহা হইলে এইজন্য তিনি ক-কে ৫০,০০০ টাকা দিবেন।
পারস্পরিক অঙ্গীকারসমূহের প্রথমগুচ্ছ, অর্থাৎ, গৃহ বিক্রয় করা এবং তজ্জন্য ১০,০০০ টাকা প্রদান একটি চুক্তি। দ্বিতীয় গুচ্ছটি একটি অবৈধ উদ্দেশ্যে, অর্থাৎ, খ বাড়িটি একটি জুয়ার আড্ডা হিসাবে ব্যবহার করিতে পারেন এবং ইহা একটি বাতিল সম্মতি।
১২৭.
প্রত্যেক অঙ্গীকার এবং প্রত্যেক অঙ্গীকারগুচ্ছ, যা একটি অপরটির প্রতিদান, তাকে কী বলা হয়?
  1. প্রস্তাব
  2. চুক্তি
  3. সম্মতি
  4. প্রতিশ্রুতি
সঠিক উত্তর:
সম্মতি
উত্তর
সঠিক উত্তর:
সম্মতি
ব্যাখ্যা
সম্মতি (agreement):

চুক্তি আইন, ১৮৭২ এর ২(ঙ) ধারায় সম্মতির [agreement] সংজ্ঞা দেওয়া হয়েছে। ২(ঙ) ধারা অনুসারে,

প্রত্যেক অঙ্গীকার এবং প্রত্যেক অঙ্গীকারগুচ্ছ, যা একটি অপরটির প্রতিদান, তাকে সম্মতি বলে।

Section 2(e)- every promise and every set of promises, forming the consideration for each other, is an agreement.
১২৮.
'Quantum meruit' means:
  1. The amount involved
  2. Extent and quality
  3. To the extent of the work done
  4. None of the above
সঠিক উত্তর:
To the extent of the work done
উত্তর
সঠিক উত্তর:
To the extent of the work done
ব্যাখ্যা
উত্তর: গ) To the extent of the work done অর্থাৎ “যতটুকু কাজ করা হয়েছে ততটুকু”।

Quantum Meruit একটি ল্যাটিন শব্দগুচ্ছ, যার আক্ষরিক অর্থ হচ্ছে "যতটুকু কাজ করা হয়েছে ততটুকু পাওয়া উচিত।" এটি একটি আইনগত ধারণা যা বিশেষত চুক্তি আইন এবং সিভিল আইন (নাগরিক আইন) প্রয়োগের ক্ষেত্রে ব্যবহৃত হয়।

যখন কোনও ব্যক্তি কোনও সুনির্দিষ্ট চুক্তি ছাড়াই কাজ সম্পন্ন করে বা সেবা প্রদান করে এবং সেই কাজের জন্য ক্ষতিপূরণ দাবি করে, তখন Quantum Meruit ভিত্তিতে তিনি সেই কাজের জন্য ন্যায্য ক্ষতিপূরণ দাবি করতে পারেন। এটি মূলত চুক্তি ছাড়াও কাজের মূল্যায়ন নির্ধারণের জন্য ব্যবহৃত হয়।

Quantum Meruit-এর ভিত্তিতে ক্ষতিপূরণ তখনই প্রযোজ্য হয়, যখন:
- চুক্তি না থাকলেও কাজ বা সেবা প্রদান করা হয়েছে।
- কাজটি গ্রহণকারী ব্যক্তি তা গ্রহণ করেছে এবং তার থেকে সুবিধা পেয়েছে।
- কাজটি করা হয়েছে কাজের যথার্থ মূল্য পরিশোধের প্রত্যাশায়।

উদাহরণস্বরূপ:
কোনও ব্যক্তি একটি বাড়ি রঙ করার কাজ শুরু করলেন এবং মালিক তার কাজ গ্রহণ করলেন। যদি মাঝপথে কোনও কারণে কাজটি বন্ধ হয়ে যায় এবং চুক্তি অনুযায়ী পুরো কাজের অর্থ পরিশোধ না করা হয়, তবে সেই ব্যক্তি Quantum Meruit-এর ভিত্তিতে তার সম্পন্ন কাজের ন্যায্য মূল্য দাবি করতে পারেন।
১২৯.
বাতিলযোগ্য চুক্তি (Voidable Contract) এর সংজ্ঞা কত ধারায় দেয়া আছে?
  1. ধারা ২(গ)
  2. ধারা ২(চ)
  3. ধারা ২(জ)
  4. ধারা ২(ঝ)
সঠিক উত্তর:
ধারা ২(ঝ)
উত্তর
সঠিক উত্তর:
ধারা ২(ঝ)
ব্যাখ্যা
The Contract Act, 1872: ধারা ২(ঝ)-
“যে চুক্তি এক বা একাধিক পক্ষের ইচ্ছানুসারে আইনত বলবৎ করা যায়, কিন্তু অপর পক্ষ বা পক্ষসমূহের ইচ্ছানুসারে নয়, তাকে বাতিলযোগ্য চুক্তি (Voidable Contract) বলা হয়।”

[An agreement which is enforceable by law at the option of one or more of the parties thereto, but not at the option of the other or others, is a voidable contract]
১৩০.
প্রিন্সিপাল অপ্রকৃতিস্থ হলে, এজেন্সির কী হবে?
  1. সমাপ্ত হবে
  2. কার্যকর থাকবে
  3. কেবল স্থগিত থাকবে
  4. হস্তান্তর করা হবে
সঠিক উত্তর:
সমাপ্ত হবে
উত্তর
সঠিক উত্তর:
সমাপ্ত হবে
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ২০১ ধারার বিধান- প্রতিনিধিত্বের পরিসমাপ্তি (Termination of agency): প্রতিনিধিত্বের পরিসমাপ্তি ঘটতে পারে-
- প্রিন্সিপাল তার ক্ষমতা প্রত্যাহার করলে; অথবা
- এজেন্ট তার এজেন্সির কাজ পরিহার করলে; অথবা
- এজেন্সির কাজ সম্পন্ন হয়ে গেলে; অথবা
- প্রিন্সিপাল বা এজেন্টের মধ্যে কারও মৃত্যু হলে বা অপ্রকৃতিস্থ হলে; অথবা 
- দেনাদারদের প্রতিকারের জন্য প্রিন্সিপাল দেউলিয়া হলে।

Section 201. Termination of agency:
An agency is terminated by the principal revoking his authority; or by the agent renouncing the business of the agency; or by the business of the agency being completed; or by either the principal or agent dying or becoming of unsound mind; or by the principal being adjudicated an insolvent under the provisions of any Act for the time being in force for the relief of insolvent debtors.
১৩১.
চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর?
  1. ১ বছর
  2. ২ বছর
  3. ৩ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
১ বছর
উত্তর
সঠিক উত্তর:
১ বছর
ব্যাখ্যা
• তামাদি আইন ১৯০৮ এর অনুচ্ছেদ ১১৩ অনুযায়ী,

চুক্তি প্রবলের মামলা করার তামাদির মেয়াদ হচ্ছে এক বছর, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইন ১৮৭৭ এর ১২ ধারার অধীন চুক্তি প্রবলের মামলা করতে হবে এক বছরের মধ্যে।
১৩২.
"Every agreement in restrain of the marriage of any person, other than a minor, is void." চুক্তি আইনের কত ধারার বিধান?
  1. ২৩
  2. ২৫
  3. ২৬
  4. ২৭
সঠিক উত্তর:
২৬
উত্তর
সঠিক উত্তর:
২৬
ব্যাখ্যা
⇒ The Contract Act, 1872 Section 26. Agreement in restraint of marriage void:
 Every agreement in restrain of the marriage of any person, other than a minor, is void.
--------------
⇒ চুক্তি আইনের ২৬ ধারার বিধান: বিবাহে প্রতিবন্ধক সম্মতি বাতিল: 
- নাবালক ছাড়া কোন ব্যক্তির বিবাহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী প্রত্যেকটি সম্মতি বাতিল। 
১৩৩.
"Contract of guarantee" এর ক্ষেত্রে কয়টি পক্ষ থাকে?
  1. ১টি পক্ষ
  2. ২টি পক্ষ
  3. ৩টি পক্ষ
  4. ৪টি পক্ষ
সঠিক উত্তর:
৩টি পক্ষ
উত্তর
সঠিক উত্তর:
৩টি পক্ষ
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১২৬ ধারার বিধান "জামিনের চুক্তি", "জামিনদার", "প্রধান দেনাদার" এবং "পাওনাদার" ("Contract of guarantee", "surety", "principal debtor" "creditor"):
- জামিনের চুক্তি: জামিনের চুক্তি হল অনাদায়ের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি।
- জামিনদার: যে ব্যক্তি এমন অঙ্গীকার করে তাকে জামিনদার বলে।
- প্রধান দেনাদার: যে ব্যক্তির অনাদায় সম্পর্কে জামিন প্রদান করা হয় তাকে প্রধান দেনাদার বলা হয়।
- পাওনাদার: যে ব্যক্তির নিকট এমন জামিন প্রদান করা হয় তাকে পাওনাদার বলে। জামিনের চুক্তি মৌখিক বা লিখিত উভয় প্রকার হতে পারে।

এই ধরনের চুক্তিতে ৩টি পক্ষ থাকে। যথা:-
i) জামিনদার
ii) প্রধান দেনাদার
iii) পাওনাদার
- এই ধরনের চুক্তিতে চুক্তির পক্ষদ্বয় ব্যতীত অন্য কোন ব্যক্তি (৩য় ব্যক্তি কর্তৃক) অঙ্গীকার পালন বা দায় পরিশোধের কথা ব্যক্ত আছে।
-----------
Section 126. "Contract of guarantee", "surety", "principal debtor" and "creditor":
 A "contract of guarantee" is a contract to perform the promise, or discharge the liability, of a third person in case of his default. The person who gives the guarantee is called the "surety": the person in respect of whose default the guarantee is given is called the "principal debtor", and the person to whom the guarantee is given is called the "creditor". A guarantee may be either oral or written.
১৩৪.
'A Contract is an agreement creating and defining obligations between the parties.' চুক্তি সম্পর্কিত এই মতবাদটি কার?
  1. Frederik Pollock
  2. Rousseau
  3. Salmond
  4. John Locke
সঠিক উত্তর:
Salmond
উত্তর
সঠিক উত্তর:
Salmond
ব্যাখ্যা
⇒ চুক্তি (Contract): সম্মতি থেকেই চুক্তির উৎপত্তি হয়ে থাকে। দুই বা ততোধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান কোন কার্য করা বা করা থেকে বিরত থাকার ব্যাপারে একমত বা সম্মত হতে পারে, আইনের সাহায্যে বলবৎযোগ্য এরূপ সম্মতিই চুক্তি।
 চুক্তির ক'টি উল্লেখযোগ্য সংজ্ঞা হলো:
১. বাংলাদেশে বলবৎযোগ্য চুক্তি আইনের ২ (জ) ধারায় বলা হয়েছে আইনের সাহায্যে বলবৎযোগ্য সম্মতিকে চুক্তি বলে। ('An agreement enforceable by law is a contract' (Sec 2(H), Contract Act. 1872)
২. Frederik Pollock এর মতে আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রত্যেকটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে। ('Every agreement and promise enforceable at law is a contract'.)
৩. Salmond এর মতে বিভিন্ন পক্ষের মধ্যে দায় সৃষ্টি এবং নির্দিষ্ট করে যে সম্মতি সাধিত হয় তাকে চুক্তি বলে। ('A Contract is an agreement creating and defining obligations between the parties.")

উপরের সংজ্ঞাগুলো আলোচনা করে বলা যায় যে চুক্তির মৌলিক বৈশিষ্ট্য ২টি :-
১. একটি সম্মতি থাকবে (One agreement); এবং
২. সম্মতিটি আইন দ্বারা বলবৎযোগ্য হবে (It is enforceable by law).
১৩৫.
চুক্তি আইনের ৬৮ ধারার মূল বিষয়বস্তু কি?
  1. Quantum Meruit
  2. Quasi contract
  3. Doctrine of frustration
  4. Supervening Impossibility 
সঠিক উত্তর:
Quasi contract
উত্তর
সঠিক উত্তর:
Quasi contract
ব্যাখ্যা
• উপ-চুক্তি (Quasi-Contract): চুক্তি দ্বারা সংশ্লিষ্ট পক্ষের মধ্যে আইনগত সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় চুক্তি না হয়েও চুক্তির ন্যায় সম্পর্কের সৃষ্টি হয় এবং চুক্তির আবশ্যকীয় উপাদানের অনুপস্থিতি সত্ত্বেও পক্ষদ্বয়ের আচার-আচরণ এবং পারিপার্শ্বিক অবস্থার দ্বারা চুক্তির মতোই দায় সৃষ্টি হয়। এইরূপ অবস্থা যদিও চুক্তির পর্যায়ভুক্ত নয়। তথাপি ইহা দ্বারা চুক্তির মতোই অধিকারও দায়-দায়িত্ব সৃষ্ট হয়। ফলে সংশ্লিষ্ট পক্ষ চুক্তির ন্যায় আইনগত ফলাফল ভোগ করে। এই অবস্থাকে ইংল্যান্ডের আইনে উপ-চুক্তি (Quasi- Contract) এবং বাংলাদেশের চুক্তি আইনে চুক্তির ন্যায় সম্পর্ক (Relations Resembling to those contracts) বলা হয়।

মূল কথা: উপচুক্তির মূল কথা হলো যদি কোন ব্যক্তির জন্য কিছু ব্যয় করার দায়িত্ব অপর কোন ব্যক্তির উপর এসে পড়ে এবং সে যদি যথাযথভাবে ব্যয় করে যায়, তবে সে উপকৃত ব্যক্তির সম্পত্তি হতে তার ব্যয়কৃত অর্থ ফেরৎ পাবার অধিকারী। ইহা যে নীতির উপর প্রতিষ্ঠিত, আইনের ভাষায় তাকে 'অবৈধ বিত্তবানতা (Unjust enrichment) বলে'।

• চুক্তি আইনের ৬৮ ধারায় উপ-চুক্তি (Quasi-Contract) সম্পর্কে বিধান রয়েছে। যা চুক্তি সম্পাদনে অক্ষম ব্যক্তিকে অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সরবরাহ।

• চুক্তি আইনের ৬৮ ধারার বিধান চুক্তি করতে অক্ষম ব্যক্তিকে কিংবা তাকে সরবরাহকৃত জিনিসপত্রের জন্য দাবি:
যদি কোন ব্যক্তি- চুক্তিতে আবদ্ধ হতে অক্ষম ব্যক্তিকে বা, পোষণ করতে আইনত বাধ্য এমন কোন ব্যক্তিকে; জীবন ধারণের জন্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করলে উক্ত অক্ষম ব্যক্তির সম্পত্তি হতে পরিশোধিত হওয়ার অধিকারী হবে।
১৩৬.
চুক্তি আইনের ধারা ২০১ অনুসারে, নিম্নের কোনটি প্রতিনিধিত্ব (Agency) পরিসমাপ্তির কারণ নয়?
  1. এজেন্সির কাজ সম্পন্ন হওয়া
  2. প্রিন্সিপাল বা এজেন্টের মৃত্যু
  3. প্রিন্সিপাল কর্তৃক ক্ষমতা প্রত্যাহার
  4. এজেন্টের বয়স ৬০ বছর পূর্ণ হওয়া
সঠিক উত্তর:
এজেন্টের বয়স ৬০ বছর পূর্ণ হওয়া
উত্তর
সঠিক উত্তর:
এজেন্টের বয়স ৬০ বছর পূর্ণ হওয়া
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ২০১ অনুসারে, প্রতিনিধিত্বের (Agency) পরিসমাপ্তি ঘটতে পারে প্রিন্সিপালের ক্ষমতা প্রত্যাহার, এজেন্টের পরিত্যাগ, এজেন্সির কাজ সম্পন্ন হওয়া, প্রিন্সিপাল বা এজেন্টের মৃত্যু বা অপ্রকৃতিস্থ হওয়া, বা প্রিন্সিপালের দেউলিয়া হওয়ার মাধ্যমে। কিন্তু এজেন্টের বয়স ৬০ বছর পূর্ণ হওয়া কোনো কারণ নয়, কারণ ধারায় বয়সসম্পর্কিত কোনো বিধান নেই।

⇒ চুক্তি আইনের ২০১ ধারার বিধান প্রতিনিধিত্বের পরিসমাপ্তি (Termination of agency):
প্রতিনিধিত্বের পরিসমাপ্তি ঘটতে পারে-
- প্রিন্সিপাল তার ক্ষমতা প্রত্যাহার করলে; অথবা
- এজেন্ট তার এজেন্সির কাজ পরিহার করলে; অথবা
- এজেন্সির কাজ সম্পন্ন হয়ে গেলে; অথবা
- প্রিন্সিপাল বা এজেন্টের মধ্যে কারও মৃত্যু হলে বা অপ্রকৃতিস্থ হলে; অথবা 
- দেনাদারদের প্রতিকারের জন্য প্রিন্সিপাল দেউলিয়া হলে।
-------------
⇒ The Contract Act, 1872, Section 201. Termination of agency:
 An agency is terminated by the principal revoking his authority; or by the agent renouncing the business of the agency; or by the business of the agency being completed; or by either the principal or agent dying or becoming of unsound mind; or by the principal being adjudicated an insolvent under the provisions of any Act for the time being in force for the relief of insolvent debtors.

১৩৭.
Quantum meruit বলতে কী বুঝায়?
  1. অপর্যাপ্ত ক্ষতিপূরণ
  2. কার্যানুপাতিক মূল্যমান
  3. ক্ষতিপূরণের পদ্ধতি
  4. পর্যাপ্ত ক্ষতিপূরণ
সঠিক উত্তর:
কার্যানুপাতিক মূল্যমান
উত্তর
সঠিক উত্তর:
কার্যানুপাতিক মূল্যমান
ব্যাখ্যা
• কার্যানুপাতিক মূল্য প্রদান (Quantum Meruit): কার্যানুপাতে মূল্য প্রদান বলতে কার্যানুপাতে পারিশ্রমিক বা যেমন কাজ তেমন পারিশ্রমিক বা যে পরিমাণ কার্য সম্পাদিত হয়েছে, সেই পরিমাণ মূল্য প্রদানকে বুঝায়।

চুক্তি আইনের ৭০ ধারা মতে নিম্নের ৩টি ক্ষেত্রে চুক্তি না থাকলে বা কোন এক পক্ষের কারণে চুক্তি ভঙ্গের দ্বারা চুক্তি পরিসমাপ্তি হলে, বা অন্য কোন কারণে চুক্তি বাতিল হলে, কোন পক্ষ যে পরিমাণ কার্য সম্পাদন করেছে বা যে পরিমাণ পণ্য বা সেবা সরবরাহ করেছে তার জন্য উক্ত পক্ষ আনুপাতিক মূল্য দাবি করতে পারে। সুতরাং - যে পরিমাণ কার্য সম্পাদন বা পণ্য প্রদত্ত হয়েছে সেই অনুযায়ী আনুপাতিক মূল্য দাবি এবং তা পরিশোধকে কার্যানুপাতিক মূল্য প্রদান বলে।

নিয়মাবলী: চুক্তির শর্তানুযায়ী চুক্তি পালন আবশ্যিক। কোন পক্ষ পুরো চুক্তি পালন না করতে পারলে যে পরিমাণ করেছে, সেটুকুর মূল্য দাবি করতে পারে না তবে, নিম্নের তিনটি ক্ষেত্রে সে মূল্য দাবি করতে পারে-
ক) একপক্ষ চুক্তি ভঙ্গ করলে ক্ষতিগ্রস্থ পক্ষ যতটা কাজ করেছে, তার ন্যায্য এবং যুক্তিযুক্ত পারিশ্রামিক বা ক্ষতিপূরণ দাবি করতে পারে। যেমন 'ক' এর একটি পত্রিকায় ধারাবাহিতকভাবে প্রকাশিত হবে শর্তে 'খ' একটি বই লেখেন। কয়েকটি সংখ্যা প্রকাশিত হবার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায়। বইটির যতখানি প্রকাশিত হয়েছে তার জন্য তিনি (খ) কার্যানুপাতিক মূল্য এবং চুক্তি ভঙ্গের জন্য খেসারত পাবার অধিকারী।

খ) আইনগত কারণে অবলবৎযোগ্য: কোন আইনগত কারণে চুক্তি অবলবৎযোগ্য হলে চুক্তি বলবৎ থাকা অবস্থায় চুক্তি অনুযায়ী কোন পক্ষ যদি কোন কিছু করে থাকে তবে সে যুক্তিসঙ্গত খেসারত পাবে। যেমন একটি লিখিত চুক্তি মোতাবেক 'খ' কোন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদ কর্তৃক এমডি নিযুক্ত হলো। ঐ পরিচালনা পরিষদ আইনসঙ্গত ভাবে গঠিত হয় নাই বলে 'খ' এর সাথে চুক্তি বাতিল হয়ে যায়। 'খ' কিছুদিন এমডি হিসেবে কাজ করেছিলেন বলে ধার্য্য হলো "কার্যানুপাতিক মূল্য প্রদান" নীতি অনুযায়ী 'খ' যে কদিন কাজ করেছে ঐ কদিনের কার্যানুপাতিক মূল্য পাবে।

গ) বিনা চুক্তিতে কার্য বা পণ্য সরবরাহ: চুক্তি ছাড়াই কেহ যদি অপর কোন ব্যক্তির জন্য কোন কাজ করে থাকে বা পণ্য সরবরাহ করে থাকে এবং অপর ব্যক্তি যদি তা গ্রহণ করে থাকে তবে, যে ঐ ব্যক্তিকে ক্ষতিপূরণ বা সরবরাহকৃত পণ্য ফেরত দিতে বাধ্য। যেমন- 'ক' একজন ব্যবসায়ী। সে ক'টি পণ্য ভুলক্রমে 'খ' এর নিকট রেখে যায়। ঐ গুলো নিজের মনে করে 'খ' ব্যবহার করে। এক্ষেত্রে সে ঐগুলোর মূল্য 'ক'-কে প্রদানে বাধ্য।
১৩৮.
হারানো পণ্যের মালিক যদি পণ্য ফেরত পাওয়ার জন্য নির্দিষ্ট পুরস্কারের প্রস্তাব দেন, হারানো পণ্যের প্রাপক কী করতে পারে?
  1. পুরস্কারের জন্য মামলা করতে পারে
  2. পুরস্কারের জন্য মামলা করতে পারে না
  3. পুরস্কার না পাওয়া পর্যন্ত পণ্য আটকে রাখতে পারবে না
  4. প্রাপক কোনো অধিকার রাখে না
সঠিক উত্তর:
পুরস্কারের জন্য মামলা করতে পারে
উত্তর
সঠিক উত্তর:
পুরস্কারের জন্য মামলা করতে পারে
ব্যাখ্যা

হারানো পণ্যের প্রাপকের অধিকার (Section 168, The Contract Act, 1872)
স্বেচ্ছাকৃত খরচ বা শ্রমের জন্য ক্ষতিপূরণ:
হারানো পণ্যের প্রাপক নিজের খরচ ও শ্রমের জন্য মালিকের বিরুদ্ধে মামলা করতে পারবে না। তবে, ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত প্রাপক পণ্য আটক রাখতে পারবে।

নির্দিষ্ট পুরস্কারের প্রস্তাব:
যদি মালিক হারানো পণ্যের জন্য নির্দিষ্ট পুরস্কারের প্রস্তাব দেন, তবে হারানো পণ্যের প্রাপক সেই পুরস্কারের জন্য মামলা করতে পারবেন। পুরস্কার না পাওয়া পর্যন্ত পণ্য আটক রাখা যাবে।

১৩৯.
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২০৫ অনুযায়ী, এজেন্সি বাতিল বা এজেন্টের প্রত্যাহারের ক্ষেত্রে কী প্রয়োজন?
  1. শুধু প্রধানকে ক্ষতিপূরণ দিতে হবে
  2. শুধু এজেন্টকে ক্ষতিপূরণ দিতে হবে
  3. কোনো ক্ষতিপূরণ প্রয়োজন নেই
  4. পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে
সঠিক উত্তর:
পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২০৫ অনুযায়ী, যদি কোনো এজেন্সি পূর্বে স্থির সময়ের জন্য চালানোর চুক্তি থাকে এবং প্রিন্সিপাল অনুমতি ছাড়া এজেন্সি বাতিল করে বা এজেন্ট পূর্ব জানিয়ে এজেন্সি ত্যাগ করে, তাহলে প্রিন্সিপালকে এজেন্টকে, বা প্রয়োজনে এজেন্টকে প্রিন্সিপালকে, ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ, পূর্ব চুক্তি অনুযায়ী ক্ষতিপূরণের বাধ্যবাধকতা থাকে।

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২০৫ অনুযায়ী: যদি এক্সপ্রেস বা ইমপ্লাইড চুক্তি (express or implied contract) থাকে যে এজেন্সি একটি নির্দিষ্ট সময়ের জন্য চলবে,
তাহলে প্রধান (principal) বা এজেন্ট (agent) কেউই যথেষ্ট কারণ (sufficient cause) ছাড়া এজেন্সি বাতিল (revocation) বা প্রত্যাহার (renunciation) করতে পারবেন না।
যদি কোনো পক্ষ যথেষ্ট কারণ ছাড়া এজেন্সি বাতিল বা প্রত্যাহার করেন, তাহলে ক্ষতিপূরণ (compensation) দিতে বাধ্য থাকবেন।
অর্থাৎ, ধারা ২০৫ ক্ষতিপূরণের obligation কে একটি পূর্ববর্তী চুক্তি (prior contract) এর উপর নির্ভরশীল করে। যদি এমন চুক্তি থেকে থাকে যে এজেন্সি একটি নির্দিষ্ট সময়ের জন্য স্থায়ী হবে, তাহলে এটি বাতিল বা প্রত্যাহার করলে ক্ষতিপূরণ দিতে হবে।
সুতরাং, সঠিক উত্তর হল: ঘ) পূর্ব চুক্তির ভিত্তিতে ক্ষতিপূরণ দিতে হবে।
-----------
⇒ The Contract Act, 1872 section- 205. Compensation for revocation by principal or renunciation by agent:
Where there is an express or implied contract that the agency should be continued for any period of time, the principal must make compensation to the agent, or the agent to the principal, as the case may be, for any previous revocation or renunciation of the agency without sufficient cause.

১৪০.
চুক্তি আইনের ১১ ধারায় চুক্তি সম্পাদনের কয়টি যোগ্যতার কথা উল্লেখ আছে?
  1. ৩টি
  2. ৪টি
  3. ২টি
  4. ৫টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১১ ধারায় চুক্তি সম্পাদনে যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এ ধারায় বলা হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিই চুক্তি করার যোগ্য যদি-
⇒ সে নিজ আইনে সাবালক,
⇒ সুস্থ মনের অধিকারী, এবং
⇒ নিজ আইনে চুক্তি করার জন্য অযোগ্য না হন।

[Every person is competent to contract who is age of majority according to the law to which he is subject, and sound mind and is not disqualified from contracting by any law to which he is subject.]

অতএব বলা যায় চুক্তি সম্পাদনে সে ব্যক্তি যোগ্য, যিনি সাবালক ও সুস্থ মনের অধিকারী এবং যাকে কোনো আইনে অযোগ্য ঘোষণা করা হয়নি।

এখানে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। প্রাকৃতিক ব্যক্তি বলতে মানুষকে বলা হয়েছে আর কৃত্রিম ব্যক্তি বলতে কোম্পানি, কর্পোরেশন, সংঘ যারা আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত।
১৪১.
'ক', 'খ'-কে ১০০০/= টাকা ধার দেন এই শর্তে যে, "খ" উক্ত টাকা ফেরত দিতে না পারলে 'গ', 'ক'-কে তা ফেরত দিবেন। এটি একটি-
  1. বাজী চুক্তি
  2. প্রায় চুক্তি
  3. জিম্মা চুক্তি
  4. ক্ষতিপূরণের চুক্তি
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতিপূরণের চুক্তি
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ১২৪ ধারার বিধান "ক্ষতিপূরণের চুক্তি”-এর সংজ্ঞা (Contract of indemnity defined) যে চুক্তির মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে স্বয়ং অঙ্গীকারকারীর আচরণ বা অন্য কোন ব্যক্তির আচরণ হতে সৃষ্ট ক্ষতি হতে রক্ষা করার অঙ্গীকার করেন, তাকে ক্ষতিপূরণের চুক্তি বলে।

উদাহরণ
ক কোন বিশেষ ২০০ টাকা সম্পর্কে খ-এর বিরুদ্ধে গ-এর সম্ভাব্য আইনগত কার্যধারা পরিচালনার বিরুদ্ধে খ-কে ক্ষতিপূরণ প্রদানের জন্য চুক্তি করেন। তা একটি ক্ষতিপূরণের চুক্তি।

⇒ Section 124. "Contract of indemnity" defined:
- A contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself, or by the conduct of any other person, is called a "contract of indemnity". 

Illustration
- A contracts to indemnify B against the consequences of any proceedings which C may take against B in respect of a certain sum of 200 Taka. This is a contract of indemnity.
১৪২.
চুক্তি আইনের কোন ধারায় জামিনের চুক্তি (Contract of guarantee) সংজ্ঞায়িত করা হয়েছে?
  1. ধারা ১২৪
  2. ধারা ১২৬
  3. ধারা ১২৭
  4. ধারা ১২৮
সঠিক উত্তর:
ধারা ১২৬
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১২৬
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১২৬-এ "জামিনের চুক্তি" (Contract of guarantee), "জামিনদার" (surety), "প্রধান দেনাদার" (principal debtor) এবং "পাওনাদার" (creditor)-এর সংজ্ঞা দেওয়া হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে, জামিনের চুক্তি হলো তৃতীয় ব্যক্তির অনাদায়ের ক্ষেত্রে তার অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি, এবং এটি মৌখিক বা লিখিত হতে পারে।

⇒ চুক্তি আইনের ১২৬ ধারার বিধান "জামিনের চুক্তি", "জামিনদার", "প্রধান দেনাদার" এবং "পাওনাদার" ("Contract of guarantee", "surety", "principal debtor" "creditor"):
- জামিনের চুক্তি: জামিনের চুক্তি হল অনাদায়ের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি।
- জামিনদার: যে ব্যক্তি এমন অঙ্গীকার করে তাকে জামিনদার বলে।
- প্রধান দেনাদার: যে ব্যক্তির অনাদায় সম্পর্কে জামিন প্রদান করা হয় তাকে প্রধান দেনাদার বলা হয়।
- পাওনাদার: যে ব্যক্তির নিকট এমন জামিন প্রদান করা হয় তাকে পাওনাদার বলে। জামিনের চুক্তি মৌখিক বা লিখিত উভয় প্রকার হতে পারে।
-----------
⇒ The Contract Act, 1872, Section 126. "Contract of guarantee", "surety", "principal debtor" and "creditor":
 A "contract of guarantee" is a contract to perform the promise, or discharge the liability, of a third person in case of his default. The person who gives the guarantee is called the "surety": the person in respect of whose default the guarantee is given is called the "principal debtor", and the person to whom the guarantee is given is called the "creditor". A guarantee may be either oral or written.

১৪৩.
দুই পক্ষ যদি চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অবগত না থাকে, তাহলে চুক্তিটি ______ বলে গণ্য হয়।
  1. বৈধ
  2. বাতিল
  3. বাতিলযোগ্য
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা
ধারা ২০- সম্মতির উভয়পক্ষ সম্মতি সম্পর্কিত তথ্য সম্পর্কে ভুলের অধীন হলে সম্মতিটি বাতিল

⇒ সম্মতির উভয় পক্ষ সম্মতি সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সম্পর্কে ভুল করলে (Mistake as to matter of fact) সেই সম্মতিটি বাতিল।
দুই পক্ষ যদি চুক্তির বিষয়বস্তু সম্পর্কে অবগত না থাকে, তাহলে চুক্তিটি বাতিল বলে গণ্য হয়।

তবে, সম্মতির বিষয়বস্তুর অন্তর্ভুক্ত কোন জিনিসের মূল্য সম্পর্কে ভুল ধারণা কোন তথ্য বিষয়ক ভুল বলে বিবেচিত হবে না।

Section 20- Agreement void where both parties are under mistake as to matter of fact
Where both the parties to an agreement are under a mistake as to a matter of fact essential to the agreement, the agreement is void.
Explanation - An erroneous opinion as to the value of the thing which forms the subject-matter of the agreement is not to be deemed a mistake as to a matter of fact.
১৪৪.
বিকল্প অঙ্গীকারে (Alternative Promise) যদি একটি শাখা বৈধ এবং অন্যটি অবৈধ হয়, তাহলে কী হবে?
  1. পুরো অঙ্গীকার অবৈধ হবে
  2. উভয় শাখা কার্যকর হবে
  3. শুধুমাত্র বৈধ শাখা কার্যকর থাকবে
  4. আদালতের বিবেচনায় নির্ধারিত হবে
সঠিক উত্তর:
শুধুমাত্র বৈধ শাখা কার্যকর থাকবে
উত্তর
সঠিক উত্তর:
শুধুমাত্র বৈধ শাখা কার্যকর থাকবে
ব্যাখ্যা

বিকল্প অঙ্গীকার (Alternative Promise) – Section 58, The Contract Act, 1872:
বিকল্প অঙ্গীকারে যদি একটি শাখা বৈধ (legal) এবং অন্যটি অবৈধ (illegal) হয়, তাহলে শুধুমাত্র বৈধ শাখা কার্যকর হবে। অবৈধ শাখা বাতিল বলে গণ্য হবে।

উদাহরণ (Illustration):
ক ও খ একমত হন যে, ক খ-কে ১,০০০ টাকা প্রদান করবেন। এর বিনিময়ে খ ক-কে পরবর্তীতে চাল বা চোরাইকৃত আফিম সরবরাহ করবে।
- চাল সরবরাহ: বৈধ চুক্তি, তাই এটি কার্যকর।
- চোরাইকৃত আফিম সরবরাহ: অবৈধ চুক্তি, তাই এটি বাতিল।

১৪৫.
নিম্নলিখিত কোন ক্ষেত্রে সাব-এজেন্ট সরাসরি প্রিন্সিপালের কাছে দায়বদ্ধ হন?
  1. প্রতারণা করলে
  2. ইচ্ছাকৃত ক্ষতি করলে
  3. কোনো ক্ষেত্রেই নয়
  4. ক বা খ
সঠিক উত্তর:
ক বা খ
উত্তর
সঠিক উত্তর:
ক বা খ
ব্যাখ্যা
সাব-এজেন্ট সম্পর্কিত বিধান (ধারা ১৯২)
১. প্রতিনিধিত্ব - উপযুক্তভাবে নিয়োগপ্রাপ্ত সাব-এজেন্ট-
যদি কোনো সাব-এজেন্ট যথাযথভাবে নিয়োগপ্রাপ্ত হন, তাহলে তৃতীয় পক্ষের (third persons) ক্ষেত্রে তিনি এমনভাবে প্রিন্সিপালকে প্রতিনিধিত্ব করবেন, যেন তিনিই কর্তার দ্বারা সরাসরি নিযুক্ত একজন এজেন্ট। ফলে, সাব-এজেন্টের কার্যকলাপের জন্য কর্তাও তৃতীয় পক্ষের কাছে বাধ্য ও দায়বদ্ধ হবেন।

২. এজেন্টের দায়িত্ব-
যদিও সাব-এজেন্ট তৃতীয় পক্ষের কাছে প্রিন্সিপালকে প্রতিনিধিত্ব করেন, তথাপি তার কাজের জন্য মূল দায়িত্ব থাকে এজেন্টের ওপর।

৩. সাব-এজেন্টের দায়িত্ব-
সাব-এজেন্ট তার কার্যকলাপের জন্য এজেন্টের কাছে দায়বদ্ধ থাকেন। তিনি প্রিন্সিপালের কাছে সরাসরি দায়বদ্ধ নন - শুধুমাত্র দুটি ক্ষেত্রে ব্যতিক্রম হয়:
- প্রতারণা (fraud);
- ইচ্ছাকৃত ক্ষতিসাধন বা জ্ঞাতভাবে অন্যায় (wilful wrong)।
১৪৬.
"Continuing guarantee" is a guarantee that -
  1. Is given only once
  2. Extends to a single transaction
  3. Extends to a series of transactions
  4. Is given without any consideration
সঠিক উত্তর:
Extends to a series of transactions
উত্তর
সঠিক উত্তর:
Extends to a series of transactions
ব্যাখ্যা
⇒ The Contract Act, 1872- Section 129. "Continuing guarantee"-
A guarantee which extends to a series of transactions is called a "continuing guarantee".

চুক্তি আইনের ১২৯ ধারার বিধান: "ধারাবাহিক জামিন":
যে জামিন ধারাবাহিক লেনদেনে কার্যকর হয় তাকে ধারাবাহিক জামিন বলে।
১৪৭.
যে উদ্দেশ্য পালনের জন্য কোন চুক্তি করা হয়, সেই উদ্দেশ্য পূরণ অসম্ভব হওয়ার ফলে চুক্তি বাতিল হওয়াকে বলে-
  1. Doctrine of priority
  2. Doctrine of frustration
  3. Doctrine of election
  4. Doctrine of supervening possibility
সঠিক উত্তর:
Doctrine of frustration
উত্তর
সঠিক উত্তর:
Doctrine of frustration
ব্যাখ্যা
• যখন একটি চুক্তি পালন অসম্ভব হয়ে পড়ে অথবা প্রতিশ্রুতিদাতার নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো ঘটনার ফলে চুক্তিটির বাস্তবায়ন অবৈধ হয়ে দাঁড়ায়, তখন চুক্তিটি বাতিল ও বিলুপ্ত হয়ে যায় এটা Doctrine of frustration পরিচিত।

• চুক্তি আইনের ধারা ৫৬ অসম্ভব কাজ করার চুক্তি: 
-যে কাজ শুরু হতে অসম্ভব সে কাজ করার চুক্তি বাতিল।
- কোনো কাজ করার চুক্তি যা, চুক্তিটি করার পর অসম্ভব হয় বা যে ঘটনা অঙ্গীকারকারী বারণ করতে পারেনি সে ঘটনার কারণে বেআইনি হয়, সে চুক্তি যখন অসম্ভব বা বেআইনি হয় তখন বাতিল হয়।
- যেক্ষেত্রে কোনো ব্যক্তি এমন কোনো কিছু করার অঙ্গীকার করেছে, যা সে জানতো বা যুক্তিসঙ্গত চেষ্টা করে জানতে পারতাে এবং যা অঙ্গীকারগ্রহীতা অসম্ভব বা বেআইনি বলে জানতে পারত না, সেক্ষেত্রে উক্ত অঙ্গীকারকারীর অঙ্গীকার অসম্পাদনের মাধ্যমে উক্ত অঙ্গীকারগ্রহীতার যে ক্ষতি হয় সেজন্য তাকে অবশ্যই ক্ষতিপূরণ দিবে।

• ব্যর্থতা তত্ত্ব (The Doctrine of Frustration): যখন একটি চুক্তির উদ্দেশ্য আর কোনভাবেই সম্পাদন বা বাস্তবায়ন করা যায় না, তখন আদালত চুক্তির পরিসমাপ্তি হয়েছে বলে ঘোষণা দিতে পারে, এরূপ ঘোষণাকে ব্যর্থতার তত্ত্ব বলা হয়।

এ্যানসন (Anson) সকল আইন ব্যবস্থাতেই চুক্তি পালনের নিয়মের পাশা-পাশি চুক্তি অবসানের বিধানও থাকে, যদি অবস্থা বিশেষের পরিবর্তনের ফলে চুক্তির পালন আইনত কিংবা বাস্তবে অসম্ভব হয়।

ব্যর্থতার তত্ত্ব সম্পর্কে বৃটেনের আইন: ১৮৬৩ সালের পূর্বে বৃটিশ Common Law অনুযায়ী চুক্তিতে বিপরীত মর্মে কোন শর্ত না থাকলে চুক্তির সংশিষ্ট পক্ষসমূহ চুক্তি পালনের অসম্ভাব্যতাকে চুক্তির পরিসমাপ্তির কারণ বলে আত্মপক্ষ সমর্থনের যুক্তি হিসেবে ব্যবহার করতে পারতো না। অর্থাৎ সকল চুক্তি আক্ষরিক অর্থে প্রযোজ্য হতো এবং সকল পক্ষই চুক্তি সম্পাদন করতে সর্বোতভাবে বাধ্য থাকতো।

১৮৬৩ সালের পর ব্যর্থতা তত্ত্বের প্রচলন শুরু হয় এবং এই তত্ত্বানুযায়ী অনেক ক্ষেত্রে আদালত ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে রেহাই দেয়। নিম্নলিখিত ক্ষেত্রে বৃটেনের আদালত চুক্তি নষ্ট হয়েছে বলে রায় দিতে পারে:-

ক) চুক্তির অপরিহার্য বস্তুর বিনাশ হলে;
খ) কোন উদ্দেশ্য অর্জন অসম্ভব হলে;
গ) আইনের পরিবর্তন হলে;
ঘ) পূর্বশর্ত পালনে ব্যর্থ হলে:
ঙ) মৃত্যু বা ব্যক্তিগত ক্ষমতা বিনষ্ট হলে; এবং
চ) যুদ্ধ ঘোষিত হলে।

• ব্যর্থতা তত্ত্বের ভিত্তি (Basis of the Doctrine of Furstration): বৃটেনের আইন অনুসারে আদালত নিম্নলিখিত অবস্থায় ব্যর্থতা তত্ত্ব প্রয়োগের মাধ্যমে চুক্তির পরিসমাপ্তির নির্দেশ দিয়েছেন :-
১. ধারণামূলক শর্ত: কোন কোন ক্ষেত্রে এই ধারণা করা হয় যে, প্রত্যেক চুক্তি পালিত না হওয়া পর্যন্ত একটি বিশেষ বস্তু বা অবস্থার উপস্থিতি বিদ্যমান থাকা আবশ্যিক বলে মনে করা হয়, ঐ অবস্থার অস্তিত্ব থাকলেই চুক্তি সম্পাদনযোগ্য অন্যথায় নয়। সুতরাং চুক্তি পালনের জন্য উক্ত বস্তু বা অবস্থা বিদ্যমান থাকা অপরিহার্য।
২. চুক্তির ভিত্তি ধ্বংস: যদি চুক্তিভুক্ত পক্ষসমূহের বিনা দোষে যে বস্তু বা অবস্থার উপর ভিত্তি করে চুক্তি সম্পাদন হয়েছিল, সই ভিত্তি বস্তু বা অবস্থা ধ্বংস হয়ে যায়, তবে তা ব্যর্থতা তত্ত্বের আওতায় আসবে।
৩. ন্যায়সঙ্গত সমাধান: চুক্তির গঠন এবং ব্যাখ্যার প্রকৃতি দ্বারা অর্থাৎ চুক্তিতে যদি এমন শর্ত বা অবস্থার উলে-খ থাকে যা ঘটলে চুক্তি বাতিল হবে, সেক্ষেত্রে অন্তর্নিহিত অর্থ দ্বারাই ন্যায়সঙ্গত সমাধান হবে অর্থাৎ চুক্তি বাতিল হবে।
৪. শর্তের পরিবর্তন: যে ক্ষেত্রে আদালত দেখতে পায় যেসব অবস্থার পরিপ্রেক্ষিতে একটি চুক্তি পালনীয় হবে যেসব অবস্থার আমূল পরিবর্তন ঘটেছে এবং এই পরিবর্তনের জন্য কোন পক্ষই দায়ী ছিল না। সেক্ষেত্রে চুক্তি ব্যর্থ হয়েছে বলে গণ্য করা হবে।
১৪৮.
'Betting' on a cricket match is a-
  1. wagering contract
  2. contingent contract
  3. voidable contract
  4. lawful contract
সঠিক উত্তর:
wagering contract
উত্তর
সঠিক উত্তর:
wagering contract
ব্যাখ্যা
• The Contract Act, 1872 এর ৩০ ধারা অনুযায়ী-
বাজি সম্পর্কিত চুক্তি [Wagering contract] বাতিল বলে গণ্য হয়ে থাকে। 

'Betting' অর্থ- বাজি ধরা। অন্যদিকে, Wagering contract অর্থ- বাজি ধরা।

সুতরাং, 'Betting' on a cricket match is a- Wagering contract.'
১৪৯.
'Every agreement of which the object or consideration is unlawful is void.'- The Contract Act, 1872 এর কত ধারায় বলা হয়েছে?
  1. ২৩ ধারায়
  2. ২৫ ধারায়
  3. ২৭ ধারায়
  4. ২৯ ধারায়
সঠিক উত্তর:
২৩ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
২৩ ধারায়
ব্যাখ্যা

• The Contract Act, 1872: Section 23. What considerations and objects are lawful and what not:
The consideration or object of an agreement is lawful, unless- it is forbidden by law; or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law; or is fraudulent; or involves or implies injury to the person or property of another; or the Court regards it as immoral, or opposed to public policy.

In each of these cases, the consideration or object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void.

• চুক্তি আইনের ২৩ ধারার বিধান: কোন কোন প্রতিদানসমূহ এবং উদ্দেশ্যাবলি আইনানুগ এবং কোন কোনটি আইনানুগ নয়:
কোন সম্মতির প্রতিদান বা উদ্দেশ্য আইনানুগ হয় যদি না তা আইন দ্বারা নিষিদ্ধ করা না হয়; বা তা কোন আইনের বিধানাবলি ব্যর্থ করে; বা তা প্রতারণাপূর্ণ হয়; বা তা অন্য ব্যক্তির বা অন্যের সম্পত্তির জন্য ক্ষতিকর পরিগণিত হয়; বা তা আদালত অযৌক্তিক বা জননীতির পরিপন্থি মনে করেন।

এরূপ প্রতিটি ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্যকে বেআইনি বলা হয়। যে সকল চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি সেগুলো বাতিল।

১৫০.
চুক্তি গঠনের প্রথম ধাপ কোনটি?
  1. সম্মতি
  2. প্রস্তাব
  3. প্রতিশ্রুতি
  4. নিবন্ধন
সঠিক উত্তর:
প্রস্তাব
উত্তর
সঠিক উত্তর:
প্রস্তাব
ব্যাখ্যা
চুক্তি (Contract) গঠনের জন্য সাধারণত নিচের ধাপগুলো অনুসরণ করা হয়:ণ

১. প্রস্তাব (Proposal / Offer):
- এটাই চুক্তি গঠনের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ।
- যখন একজন ব্যক্তি অন্যকে কিছু করার বা না করার ইচ্ছা প্রকাশ করে এবং সেই কাজের জন্য অপর পক্ষের সম্মতি চায়, তখন তাকে প্রস্তাব বলা হয়।

উদাহরণ:
রাহুল একজন গাড়ি বিক্রেতা। সে জয়নালকে বলে, “আপনাকে আমি আমার গাড়িটি ৫ লক্ষ টাকায় দিতে চাই।”- এটি একটি প্রস্তাব।

২. সম্মতি (Acceptance):
যদি প্রস্তাবপ্রাপ্ত ব্যক্তি প্রস্তাবে সম্মতি দেয়, তাহলে সেটি প্রস্তাব গ্রহণ হিসেবে গণ্য হয় এবং তখন প্রস্তাবটি প্রতিশ্রুতি (Promise)-তে রূপ নেয়।

৩. প্রতিশ্রুতি (Promise) ও চুক্তি:
যখন সম্মতির সাথে কোনো বিনিময়মূল্য বা consideration জড়িত থাকে, তখন সেটা আইনত চুক্তি (Contract) হিসেবে গণ্য হয়।
১৫১.
কোনো বেসরকারি ব্যবসা সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ নির্ধারিত থাকলে ক্ষতিগ্রস্ত পক্ষ The Contract Act, 1908 এর ধারা ৭৪ অনুযায়ী কিরূপ ক্ষতিপূরণ পাবে?
  1. চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণ
  2. চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের ২/৩ ভাগ
  3. চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণসহ ৬.৫% সুদ
  4. চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ
সঠিক উত্তর:
চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ
উত্তর
সঠিক উত্তর:
চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ৭৪ ধারার বিধান জরিমানার শর্তযুক্ত চুক্তিভঙ্গের জন্য ক্ষতিপূরণ:
- যখন কোন চুক্তিভঙ্গ হয় তখন চুক্তিতে যদি এরূপ ভঙ্গের ক্ষেত্রে প্রদেয় অর্থের পরিমাণ উল্লেখ থাকে অথবা
- জরিমানাস্বরূপ অন্য কোন শর্ত যদি চুক্তিতে সংযুক্ত থাকে তাহলে-
চুক্তিভঙ্গের অভিযোগকারী পক্ষ উক্ত ভঙ্গের কারনে তার প্রকৃত কোন ক্ষতি বা লোকসান প্রমাণিত হোক বা না হোক চুক্তিভঙ্গকারী পক্ষের নিকট হতে এভাবে উল্লিখিত পরিমাণের অনধিক যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ অথবা জরিমানা গ্রহণ করার অধিকারী।

ব্যাখ্যা- পরিশোধে অক্ষমতার তারিখ হতে বর্ধিত সুদের কোন শর্ত জরিমানার শর্ত হতে পারে।

- কোনো বেসরকারি ব্যবসা সংক্রান্ত চুক্তির ক্ষেত্রে চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ নির্ধারিত থাকলে ক্ষতিগ্রস্ত পক্ষ The Contract Act, 1908 এর ধারা ৭৪ অনুযায়ী চুক্তিতে উল্লিখিত ক্ষতিপূরণের সীমার মধ্যে যৌক্তিক ক্ষতিপূরণ পাবে।
---------------
Section 74. Compensation for breach of contract where penalty stipulated for: 
When a contract has been broken, if a sum is named in the contract as the amount to be paid in case of such breach, or if the contract contains any other stipulation by way of penalty, the party complaining of the breach is entitled, whether or not actual damage or loss is proved to have been caused thereby, to receive from the party who has broken the contract reasonable compensation not exceeding the amount so named or, as the case may be, the penalty stipulated for. 
Explanation – A stipulation for increased interest from the date of default may be stipulation by way of penalty.

Exception.–When any person enters into any bail-bond, recognizance or other instrument of the same nature, or, under the provisions of any law, or under the orders of the 2[Government], gives any bond for the performance of any public duty or act in which the public are interested, he shall be liable, upon breach of the condition of any such instrument, to pay the whole sum mentioned therein. 

Explanation -A person who enters into a contract with Government does not necessarily thereby undertake any public duty, or promise to do an act in which the public are interested.
১৫২.
কোনটি নির্ধারণের জন্য চুক্তিনামার পক্ষদের 'পারস্পরিক সম্পর্ক' বিবেচনা করতে হয়?
  1. Fraud
  2. Mistake
  3. Coercion
  4. Undue Influence
সঠিক উত্তর:
Undue Influence
উত্তর
সঠিক উত্তর:
Undue Influence
ব্যাখ্যা
• চুক্তিনামার পক্ষদের 'পারস্পরিক সম্পর্ক' বিবেচনা করতে হয় Undue Influence (অযৌক্তিক প্রভাব) নির্ধারণের জন্য। Undue Influence তখন ঘটে, যখন চুক্তির এক পক্ষ অন্য পক্ষের উপর তার প্রভাব খাটিয়ে চুক্তি করতে বাধ্য করে। আদালত এই সম্পর্কের ভিত্তিতে বিচার করে যে চুক্তিটি অযৌক্তিক প্রভাব দ্বারা হয়েছে কিনা।

• চুক্তি আইনের ১৬ ধারায় অনুচিত প্রভাব-এর সংজ্ঞা দেওয়া হয়েছে। ১৬ ধারায় বলা হয়েছে-
 যখন চুক্তির পক্ষবৃন্দের মধ্যে বিদ্যমান সম্পর্কে এ রকম হয় যে, এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার ওপর কর্তৃত্ব বা অমন চুক্তি করতে সক্ষম থাকে এবং অপর পক্ষের বিরুদ্ধে অন্যায় সুযোগ গ্রহণ করতে সে উক্ত কর্তৃত্বময় অবস্থা ব্যবহার করে, তখন এমন চুক্তি "অসঙ্গত প্রভাব' দ্বারা প্রভাবিত হয়েছে বলে গণ্য হবে।
 
শুধুমাত্র কর্তৃত্বময় অবস্থান থাকলেই হবে না বরং এটাও প্রমাণ করতে হবে যে, অন্যায্য সুবিধা আদায় করার জন্য এমন কর্তৃত্বময় অবস্থান ব্যবহার করা হয়েছে।
১৫৩.
চুক্তি আইন অনুসারে চুক্তি সম্পাদনে অযোগ্য ব্যক্তিদের মধ্যে নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত নয়?
  1. নাবালক
  2. মানসিক অসুস্থ ব্যক্তি
  3. নিজ আইনে অযোগ্য ব্যক্তি
  4. কোন মামলায় অভিযুক্ত ব্যক্তি
সঠিক উত্তর:
কোন মামলায় অভিযুক্ত ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
কোন মামলায় অভিযুক্ত ব্যক্তি
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১১ অনুসারে, চুক্তি সম্পাদনে যোগ্যতার জন্য তিনটি শর্ত পূরণ করতে হবে। একজন ব্যক্তি চুক্তি করার যোগ্য যদি তিনি:
১) নিজ আইনে সাবালক হন,
২) সুস্থ মনের অধিকারী হন, এবং
৩) কোনো আইন দ্বারা চুক্তি করার জন্য অযোগ্য ঘোষিত না হন।
অতএব, চুক্তি সম্পাদনে অযোগ্য ব্যক্তিরা হলেন:
- নাবালক (যারা নিজ আইনে সাবালক নন, সাধারণত ১৮ বছরের কম বয়সী),
- মানসিক অসুস্থ ব্যক্তি (যারা সুস্থ মনের অধিকারী নন, অর্থাৎ যারা চুক্তির প্রকৃতি ও ফলাফল বুঝতে অক্ষম),
- নিজ আইনে অযোগ্য ব্যক্তি (যেমন, দেউলিয়া ব্যক্তি বা কোনো আইন দ্বারা চুক্তি করতে নিষিদ্ধ ব্যক্তি)।
⇒ কোন মামলায় অভিযুক্ত ব্যক্তি চুক্তি সম্পাদনে অযোগ্যতার জন্য ধারা ১১-এর অধীনে বিবেচিত হয় না। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলায় অভিযোগ থাকা তাকে স্বয়ংক্রিয়ভাবে চুক্তি করার অযোগ্য করে না, যদি না তিনি উপরোক্ত শর্তগুলোর কোনোটি লঙ্ঘন করেন (যেমন, নাবালক, মানসিক অসুস্থ, বা আইন দ্বারা অযোগ্য)।

⇒ চুক্তি করার অযোগ্য ব্যক্তি:
চুক্তি আইনের ১১ ধারা অনুসারে বলা যায় তিন ধরনের ব্যক্তি চুক্তি করা জন্য অযোগ্য। এ ব্যক্তিরা হলেন:
১। নাবালক,
২। অসুস্থ মনের অধিকারী বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং
৩। নিজ আইনে অযোগ্য ব্যক্তি।
পূর্বে বলা হয়েছে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। কৃত্রিম ব্যক্তি যদি আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত না হয় তাহলে চুক্তি সম্পাদনে অযোগ্য বলে বিবেচিত হবেন।
------ 
⇒ The Contract Act, 1872 Section 11. Who are competent to contract
Every person is competent to contract who is of the age of majority according to the law to which he is subject, and who is of sound mind, and is not disqualified from contracting by any law to which he is subject.

১৫৪.
‘ক’ চুক্তি করে যে, ‘খ’-এর কারখানা বন্যার পানিতে ডুবে গেলে সে ‘খ’-কে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেবে। এটি কী ধরনের চুক্তি? 
  1. A contingent contract
  2. A contract of bailment
  3. A contract of guarantee
  4. A contract of partnership
সঠিক উত্তর:
A contingent contract
উত্তর
সঠিক উত্তর:
A contingent contract
ব্যাখ্যা

⇒ The Contract Act, 1872: ধারা ৩১- ঘটনা-নির্ভর চুক্তি (Contingent Contact):
কোনো চুক্তির আনুষঙ্গিক [Collateral] কোনো ঘটনা সংঘটিত হলে বা না হলে, কোনো কিছু করা বা বিরত থাকার চুক্তিই হচ্ছে:- ঘটনা-নির্ভর চুক্তি। অর্থাৎ, ভবিষ্যতে কোনো কিছু ঘটা বা না ঘটার উপরে চুক্তি নির্ভর করলে তাকেই Contingent Contract বলে।

উদাহরণ:
ক-এর বাড়ি পুড়ে গেলে খ, ক-কে ১০,০০০ টাকা দিবে। এটি ঘটনা-নির্ভর চুক্তি।

- প্রদত্ত প্রশ্নে, 'ক' চুক্তি করেছে যে 'খ'-এর কারখানা বন্যার পানিতে ডুবে গেলে সে 'খ'-কে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেবে।
- এখানে "কারখানা বন্যার পানিতে ডুবে যাওয়া" একটি ভবিষ্যতের আনুষঙ্গিক ঘটনা, যার উপর চুক্তিটি শর্তযুক্ত।
- এটি ধারা ৩১-এ দেওয়া উদাহরণের (A contracts to pay B Taka 10,000 if B's house is burnt) সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।
সুতরাং, এটি একটি ঘটনা-নির্ভর চুক্তি (Contingent Contract)।

⇒ The Contract Act, 1872, Section-31. "Contingent contract" defined: 
A "contingent contract" is a contract to do or not to do something, if some event, collateral to such contract, does or does not happen.

Illustration:
A contracts to pay B Taka 10,000 if B's house is burnt. This is a contingent contract.

১৫৫.
The Contract Act, 1872 কবে থেকে কার্যকর হয়েছে?
  1. ২৫ এপ্রিল, ১৮৭২
  2. ১ সেপ্টেম্বর, ১৮৭২
  3. ১ জানুয়ারি, ১৮৭২
  4. ১৫ আগস্ট, ১৮৭২
সঠিক উত্তর:
১ সেপ্টেম্বর, ১৮৭২
উত্তর
সঠিক উত্তর:
১ সেপ্টেম্বর, ১৮৭২
ব্যাখ্যা

⇒ The Contract Act, 1872 ইংরেজ শাসনামলে প্রণীত হয়।
- আইনটি ২৫শে এপ্রিল, ১৮৭২ তারিখে পাস (enacted) হয়েছিল।
- তবে আইনটি সঙ্গে সঙ্গে কার্যকর হয়নি।
- ১লা সেপ্টেম্বর, ১৮৭২ তারিখ থেকে আইনটি কার্যকর হয়।
- বর্তমানে এই আইনটি সমগ্র বাংলাদেশে প্রযোজ্য।
- তাই “২৫ এপ্রিল, ১৮৭২” হলো আইন পাশের তারিখ, আর “১ সেপ্টেম্বর, ১৮৭২” হলো কার্যকর হওয়ার তারিখ।

১৫৬.
প্রস্তাব প্রত্যাহারের জন্য নিম্নলিখিত কোনটি প্রযোজ্য নয়?
  1. প্রস্তাবদাতার মৃত্যু
  2. প্রত্যাহারের বিজ্ঞপ্তি প্রেরণ
  3. প্রস্তাবগ্রহণকারীর দেওয়ালিয়াত্ব
  4. প্রস্তাব গ্রহণের জন্য সময়ের লংঘন
সঠিক উত্তর:
প্রস্তাবগ্রহণকারীর দেওয়ালিয়াত্ব
উত্তর
সঠিক উত্তর:
প্রস্তাবগ্রহণকারীর দেওয়ালিয়াত্ব
ব্যাখ্যা
ধারা ৬: প্রত্যাহার কীভাবে করা হয় (Revocation how made):
একটি প্রস্তাব প্রত্যাহার (revoked) করা হয়-
১) প্রস্তাবদাতা যখন প্রত্যাহারের বিজ্ঞপ্তি (notice of revocation) প্রস্তাবপ্রাপ্তকে জানায়;
২) প্রস্তাবগ্রহণের জন্য নির্ধারিত সময় শেষ হয়ে গেলে, অথবা যদি নির্দিষ্ট কোনো সময় নির্ধারিত না থাকে, তাহলে যুক্তিসঙ্গত সময় পেরিয়ে গেলেও গ্রহণযোগ্যতার কোনো যোগাযোগ না হলে;
৩) গ্রহণকারী যদি প্রস্তাব গ্রহণের পূর্বশর্ত (condition precedent) পূরণ করতে ব্যর্থ হয়;
৪) প্রস্তাবদাতার মৃত্যু বা পাগলামি ঘটলে, এবং যদি এই তথ্য প্রস্তাবগ্রহণকারীর কাছে পৌঁছে যায় প্রস্তাব গ্রহণের আগে।
১৫৭.
Bailment of Pledge কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে?
  1. ধারা ১৭০
  2. ধারা ১৮২
  3. ধারা ১৭২
  4. ধারা ১৯২ 
সঠিক উত্তর:
ধারা ১৭২
উত্তর
সঠিক উত্তর:
ধারা ১৭২
ব্যাখ্যা
• চুক্তি আইনের  ১৭২ ধারার বিধান: বন্ধক, বন্ধকদাতা এবং বন্ধকগ্রহীতা- এদের সংজ্ঞা (Pledge, Pawnor and Pawnee defined)
- বন্ধক: কোন ঋণ পরিশোধের বা অঙ্গীকার পালনের জামানত হিসাবে কোন পণ্য জিম্মায় রাখাকে বন্ধক বলে।
- বন্ধকদাতা: এক্ষেত্রে জিম্মাদাতাকে বন্ধকদাতা বলে।
- বন্ধকগ্রহীতা: জিম্মাদারকে বন্ধকগ্রহীতা বলা হয়।

অর্থাৎ ঋণ পরিশোধের বা অঙ্গীকার রক্ষার জামিন হিসেবে কোন দ্রব্য জিম্মায় রাখাকে বন্ধক (pledge) বলে।

- শুধুমাত্র অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে এই pledge এর বিধান প্রযোজ্য হবে।
- স্থাবর সম্পত্তির ক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর আইনের বন্ধকের (mortgage) বিধান প্রযোজ্য হবে। 
-------------
Section 172. "Pledge", "Pawnor" and "Pawnee" defined:
- The bailment of goods as security for payment of a debt or performance of a promise is called "pledge".
- The bailor is in this case called the "pawnor".
- The bailee is called the "pawnee".
১৫৮.
প্রস্তাব যখন গ্রহীতা কর্তৃক গৃহীত হয়, তখন তা হয়ে যায়:
  1. চুক্তি (Contract)
  2. প্রতিশ্রুতি (Promise)
  3. অঙ্গীকার (Agreement)
  4. বিবেচনা (Consideration)
সঠিক উত্তর:
প্রতিশ্রুতি (Promise)
উত্তর
সঠিক উত্তর:
প্রতিশ্রুতি (Promise)
ব্যাখ্যা

⇒ The Contract Act, 1872 এর ধারা 2(b) অনুযায়ী: “যখন প্রস্তাব যার কাছে করা হয়েছে সে ব্যক্তি প্রস্তাবটি গ্রহণ করে, তখন প্রস্তাবটি প্রতিশ্রুতি (Promise) হয়ে যায়।”
- অর্থাৎ— প্রস্তাব (Proposal) + গ্রহণ (Acceptance) = প্রতিশ্রুতি (Promise)
- প্রতিশ্রুতিদাতা (Promisor) = যিনি প্রস্তাব করেছেন।
- প্রতিশ্রুতিগ্রাহী (Promisee) = যিনি প্রস্তাব গ্রহণ করেছেন।
- পরবর্তীতে, প্রতিশ্রুতি + বিবেচনা (Consideration) = সমঝোতা (Agreement)।
- আর আইন দ্বারা বলবৎযোগ্য Agreement = চুক্তি (Contract)।

১৫৯.
A promises to superintend, on behalf of B, a legal manufacture of indigo, and an illegal traffic in other articles. B promises to pay A a salary of 10,000 Taka per year. What is the legal status of this agreement?
  1. Valid agreement
  2. Void agreement
  3. Voidable agreement
  4. Enforceable with modifications
সঠিক উত্তর:
Void agreement
উত্তর
সঠিক উত্তর:
Void agreement
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৪ অনুযায়ী— "If any part of a single consideration for one or more objects, or any one or any part of any one of several considerations for a single object is unlawful, the agreement is void."

⇒ The Contract Act, 1872 Section 24: Agreements void, if considerations and objects unlawful in part:
-If any part of a single consideration for one or more objects, or any one or any part of any one of several considerations for a single object is unlawful, the agreement is void. 

Illustration
A promises to superintend, on behalf of B, a legal manufacture of indigo, and an illegal traffic in other articles. B promises to pay to A a salary of 10,000 Taka a year. The agreement is void, the object of A's promise and the considerations B's promise being in part unlawful.

১৬০.
চুক্তি আইনের কত ধারায় "Continuing guarantee" এর বিধান আছে?
  1. ১২৭
  2. ১২৮
  3. ১২৯
  4. ১৩০
সঠিক উত্তর:
১২৯
উত্তর
সঠিক উত্তর:
১২৯
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ১২৯ ধারার বিধান: "ধারাবাহিক জামিন" (Continuing guarantee):
-যে জামিন ধারাবাহিক লেনদেনে কার্যকর হয় তাকে ধারাবাহিক জামিন বলে।
---------------------
⇒ The Contract Act, 1872 Section 129. "Continuing guarantee"
 A guarantee which extends to a series of transactions is called a "continuing guarantee".

Illustrations:
 (a) A, in consideration that B will employ C in collecting the rent of B's zamindari, promises B to be responsible, to the amount of 5,000 Taka, for the due collection and payment by C of those rents. This is a continuing guarantee.
১৬১.
নিচের কোন ধরনের ব্যক্তি চুক্তি আইন অনুসারে চুক্তির করার অযোগ্য?
  1. নাবালক
  2. নিজ আইনে অযোগ্য ব্যক্তি
  3. মানসিকভাবে অসুস্থ ব্যক্তি
  4. উল্লিখিত সকলে
সঠিক উত্তর:
উল্লিখিত সকলে
উত্তর
সঠিক উত্তর:
উল্লিখিত সকলে
ব্যাখ্যা
⇒ কারা চুক্তি সম্পাদনে যোগ্যতা চুক্তি আইনের ১১ ধারায় বলা হয়েছে। এ ধারায় বলা হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিই চুক্তি করার যোগ্য যদি সে নিজ আইনে সাবালক, এবং সুস্থ মনের অধিকারীএবং নিজ আইনে চুক্তি করার জন্য অযোগ্য না হন।
- অতএব বলা যায় চুক্তি সম্পাদনে সে ব্যক্তি যোগ্য যিনি সাবালক ও সুস্থ মনের অধিকারী এবং যাকে কোনো আইনে অযোগ্য ঘোষণা করা হয়নি।
- এখানে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। প্রাকৃতিক ব্যক্তি বলতে মানুষকে বলা হয়েছে আর কৃত্রিম ব্যক্তি বলতে কোম্পানি, কর্পোরেশন, সংঘ যারা আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত।
- চুক্তি করার অযোগ্য ব্যক্তি:
চুক্তি আইনের ১১ ধারা অনুসারে বলা যায় তিন ধরনের ব্যক্তি চুক্তি করা জন্য অযোগ্য। এ ব্যক্তিরা হলেন:
১। নাবালক,
২। অসুস্থ মনের অধিকারী বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং
৩। নিজ আইনে অযোগ্য ব্যক্তি।
পূর্বে বলা হয়েছে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। কৃত্রিম ব্যক্তি যদি আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত না হয় তাহলে চুক্তি সম্পাদনে অযোগ্য বলে বিবেচিত হবেন।
----------------------
⇒ The Contract Act, 1872: Section-11: Who are competent to contract:
-Every person is competent to contract who is of the age of majority according to the law to which he is subject, and who is of sound mind, and is not disqualified from contracting by any law to which he is subject.
১৬২.
A, B-এর কাছে ১,০০০ টাকা ঋণী, কিন্তু তামাদি আইনে পরিশোধের সময়সীমা শেষ হয়ে গেছে। A লিখিতভাবে ৫০০ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। এই চুক্তি-
  1. বৈধ
  2. অবৈধ
  3. বাতিল
  4. বাতিলযোগ্য
সঠিক উত্তর:
বৈধ
উত্তর
সঠিক উত্তর:
বৈধ
ব্যাখ্যা

চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৫(৩) অনুসারে, 
যদি কেউ লিখিতভাবে এবং স্বাক্ষর করে প্রতিশ্রুতি দেয় যে, সে ঋণের পুরো বা আংশিক অর্থ পরিশোধ করবে, যা সাধারণভাবে ঋণদাতা আদালতের মাধ্যমে আদায় করতে পারত যদি Limitation Act-এ বাধা না থাকত, সেই চুক্তিটি বৈধ চুক্তি (valid contract) হিসাবে গণ্য হবে।

Illustration (e) অনুযায়ী:
A B-এর কাছে ১,০০০ টাকা ঋণী, কিন্তু Limitation Act-এর কারণে আদায় করা সম্ভব নয়। A লিখিতভাবে ৫০০ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়। → এটি চুক্তি (contract) হিসেবে বৈধ।

চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২৫- প্রতিদান ছাড়া চুক্তি (Agreement without consideration):
যে কোনো চুক্তি প্রতিদান ছাড়া করা হয়, তা সাধারণভাবে অবৈধ (void)। কিন্তু কিছু বিশেষ ক্ষেত্রে, এমন চুক্তি বৈধ হতে পারে।

যে ক্ষেত্রে প্রতিদান ছাড়া চুক্তি বৈধ:
১/ লিখিত ও নিবন্ধিত চুক্তি এবং প্রাকৃতিক ভালোবাসা/সম্পর্কের কারণে: 
যদি চুক্তি লিখিতভাবে প্রকাশিত হয় এবং নিবন্ধিত হয়, এবং তা প্রকৃত প্রাকৃতিক ভালোবাসা বা ঘনিষ্ঠ সম্পর্কের কারণে করা হয় (যেমন বাবা–ছেলের মধ্যে), তবে চুক্তিটি বৈধ।

২/ ইতিমধ্যেই করা কাজের জন্য প্রতিদান:
যদি কেউ ইতিমধ্যেই স্বেচ্ছায় কোনো কাজ করেছে এবং অন্য পক্ষ তার প্রতিদান দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়, অথবা যদি সেই কাজ আইনগতভাবে বাধ্যতামূলক ছিল, তবে চুক্তিটি বৈধ।

৩/ প্রতিদান ছাড়া ঋণ পরিশোধের প্রতিশ্রুতি:
যদি কেউ লিখিতভাবে এবং স্বাক্ষরিতভাবে বলে যে, সে বাকি থাকা ঋণ (যা আদালতের মাধ্যমে পরিশোধের সময়সীমা শেষ হয়ে গেছে) পরিশোধ করবে, তবে চুক্তিটি বৈধ।

ব্যাখ্যা:
উপহার (Gift) সম্পর্কিত ব্যাখ্যা: এই ধারা কোনো উপহারের বৈধতা প্রভাবিত করে না। অর্থাৎ দাতা ও গ্রহীতার মধ্যে বাস্তব উপহার বৈধ থাকে।

প্রতিদানের পর্যাপ্ততা না থাকা:
যদি প্রতিদান কম হয়, তবুও চুক্তি বৈধ হতে পারে যদি প্রত্যেক পক্ষের সম্মতি স্বতঃসিদ্ধভাবে দেওয়া হয়। আদালত পর্যবেক্ষণ করতে পারে যে, কম প্রতিদান থাকার কারণে সম্মতি সত্যিই স্বতঃসিদ্ধভাবে দেওয়া হয়েছে কি না।

উদাহরণ (Illustrations):
(a) A B-কে ১,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয় কোনো প্রতিদান ছাড়াই- অবৈধ চুক্তি।
(b) A তার ছেলে B-এর জন্য ভালোবাসা ও স্নেহের কারণে লিখিত ও নিবন্ধিতভাবে ১,০০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়- বৈধ চুক্তি।
(c) A B-এর হারানো পয়সার ব্যাগ খুঁজে B-কে দেয়। B A-কে ৫০ টাকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়- বৈধ চুক্তি।
(d) A B-এর শৈশবকালীন সন্তানকে দেখাশোনা করে। B A-কে খরচ পরিশোধের প্রতিশ্রুতি দেয়- বৈধ চুক্তি।
(e) A B-এর কাছে ১,০০০ টাকা ঋণী, কিন্তু সময়সীমা শেষ। A লিখিতভাবে ৫০০ টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেয়- বৈধ চুক্তি।
(f) A ১,০০০ টাকার ঘোড়া ১০ টাকায় বিক্রি করতে রাজি হয়। A-এর সম্মতি স্বতঃসিদ্ধভাবে দেওয়া। 
- বৈধ চুক্তি, প্রতিদানের কমতা থাকা সত্ত্বেও।
(g) A ১,০০০ টাকার ঘোড়া ১০ টাকায় বিক্রি করতে রাজি হয়। কিন্তু A দাবি করে সম্মতি স্বতঃসিদ্ধভাবে দেওয়া হয়নি। আদালত বিবেচনা করবে, কম প্রতিদান থাকার কারণে সম্মতি স্বতঃসিদ্ধভাবে দেওয়া হয়েছে কি না।

১৬৩.
চুক্তি আইন অনুসারে প্রত্যেক অঙ্গীকার এবং প্রত্যেক অঙ্গীকারগুচ্ছ যা একটি অপরটির প্রতিদান তাকে কি বলে? 
  1. অঙ্গীকার
  2. সম্মতি
  3. চুক্তি
  4. প্রতিশ্রুতি
সঠিক উত্তর:
সম্মতি
উত্তর
সঠিক উত্তর:
সম্মতি
ব্যাখ্যা
• চুক্তি আইনের ২(ঙ) ধারার বিধান মতে সম্মতি (Agreement): প্রত্যেক অঙ্গীকার/প্রতিশ্রুতি এবং প্রত্যেক সেট অঙ্গীকারমালা/প্রতিশ্রুতিমালা একটি অপরটির প্রতিদানে গঠিত হলে তা হয় সম্মতি।
অর্থাৎ চুক্তি আইন অনুসারে প্রত্যেক অঙ্গীকার এবং প্রত্যেক অঙ্গীকারগুচ্ছ যা একটি অপরটির প্রতিদান তাকে সম্মতি বলে।
------
- Section 5(e) Every promise and every set of promises, forming the consideration for each other, is an agreement.
১৬৪.
Contract Act, 1872-এর ১২৮ ধারার ভিত্তিতে জামিনদারের দায়কে কী বলা হয়?
  1. সীমিত দায়
  2. ঐচ্ছিক দায়
  3. অপরিমিত দায়
  4. সমপরিমাণ দায়
সঠিক উত্তর:
সমপরিমাণ দায়
উত্তর
সঠিক উত্তর:
সমপরিমাণ দায়
ব্যাখ্যা

সঠিক উত্তর হলো - সমপরিমাণ দায়।

Contract Act, 1872-এর ধারা ১২৮ – জামিনদারের দায় (জামিনদারের দায়িত্ব):
জামিনদারের দায় মূল ঋণগ্রহীতার দায়ের সমান, যদি চুক্তিতে অন্যভাবে উল্লেখ না করা থাকে।

অর্থাৎ,
জামিনদারের দায় = মূল ঋণগ্রহীতার দায়।
→ এটিকে co-extensive liability (সমপরিমাণ দায়) বলা হয়।

উদাহরণ:
A, B-এর কাছে C-এর বিল অব এক্সচেঞ্জের (bill of exchange) পরিশোধের জন্য জামিনদার হিসেবে দায়িত্ব গ্রহণ করে। C বিলটি পরিশোধ করতে ব্যর্থ হয়।

ফলাফল:
A মূল বিলের পাশাপাশি মুল্য, সুদ এবং যেকোনো প্রযোজ্য চার্জের জন্যও দায়ী হয়।

১৬৫.
'Delegatus non potest delegare' চুক্তি আইনে এই নীতির ব্যতিক্রম কে?
  1. Bailor
  2. Pledgee
  3. Sub-agent
  4. Principal
সঠিক উত্তর:
Sub-agent
উত্তর
সঠিক উত্তর:
Sub-agent
ব্যাখ্যা
• “Delegatus non potest delegare“ is a Latin legal maxim that translates to “a delegate cannot delegate.” It is a principle that generally applies to the delegation of powers or authority by one person or entity to another.

যার অর্থ হল "এক প্রতিনিধি অন্য কাউকে প্রতিনিধিত্ব করার অধিকার রাখে না"।
 
যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অন্য কাউকে কোনো বিশেষ কাজের জন্য প্রতিনিধিত্ব করার অনুমতি দেয়, তখন সেই প্রতিনিধি ব্যক্তি তার নিজের ইচ্ছামত কাউকে তার পরিবর্তে প্রতিনিধিত্ব করার অধিকার রাখে না। অর্থাৎ একজন প্রতিনিধি ব্যক্তিকে দেওয়া ক্ষমতা বা কর্তৃত্বের কোনো অংশ সে নিজে থেকে অন্য কাউকে হস্তান্তর করতে পারবে না। এই নীতি নিশ্চিত করে যে, প্রতিনিধি ব্যক্তি কেবলমাত্র তাকে অর্পিত দায়িত্বগুলোই পালন করবে এবং সেই দায়িত্বগুলো অন্য কাউকে হস্তান্তর করতে পারবে না। এটি প্রতিনিধিত্বের প্রক্রিয়াটিকে স্বচ্ছ এবং নিয়ন্ত্রিত রাখতে সাহায্য করে।

'Delegatus non potest delegare' চুক্তি আইনে এই নীতির ব্যতিক্রম হচ্ছে সাব-এজেন্ট। এই আইনে 'এজেন্ট' শব্দটি একজন প্রতিনিধিকে বোঝায় যাকে অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃক ক্ষমতা প্রদান করা হয় তাদের হয়ে কাজ করার জন্য। একজন এজেন্ট কখনও কখনও নিজ দায়িত্ব অন্য কোনো তৃতীয় পক্ষকে হস্তান্তর করতে পারেন। এই তৃতীয় পক্ষটিকেই বলা হয় 'সাব-এজেন্ট' বা উপ-প্রতিনিধি। এক্ষেত্রে, এজেন্ট প্রাপ্ত ক্ষমতা বা কর্তৃত্বের অংশ হিসেবে সাব-এজেন্টকে কিছু ক্ষমতা হস্তান্তর করতে পারে।

Section 191: "Sub-agent" defined-
A "sub-agent" is a person employed by, and acting under the control of, the original agent in the business of the agency. 

Section 192: Representation of principal by subagent properly appointed-
 
Where a sub-agent is properly appointed, the principal is, so far as regards third persons, represented by the subagent, and is bound by and responsible for his acts, as if he were an agent originally appointed by the principal.
 
Agent's responsibility for sub-agent-
The agent is responsible to the principal for the acts of the sub-agent.
 
Sub-agent's responsibility-
The sub-agent is responsible for his acts to the agent, but not to the principal, except in case of fraud or wilful wrong.
১৬৬.
A contracts to pay B tk.10,000/-, if B’s house is burnt. This is-
  1. Voidable Contract
  2. Void contract
  3. Contingent contract
  4. None of the Above
সঠিক উত্তর:
Contingent contract
উত্তর
সঠিক উত্তর:
Contingent contract
ব্যাখ্যা
• Section 31 of The Contract Act, 1872: Contingent Contact-
A "contingent contract" is a contract to do or not to do something, if some event, collateral to such contract, does or does not happen. 

Illustration: 
A contracts to pay B Taka 10,000 if B's house is burnt. This is a contingent contract.

ধারা ৩১- ঘটনা-নির্ভর চুক্তি:

কোনো চুক্তির আনুষঙ্গিক [Collateral] কোনো ঘটনা সংঘটিত হলে বা না হলে, কোনো কিছু করা বা বিরত থাকার চুক্তিই হচ্ছে:- ঘটনা-নির্ভর চুক্তি। অর্থাৎ, ভবিষ্যতে কোনো কিছু ঘটা বা না ঘটার উপরে চুক্তি নির্ভর করলে তাকেই Contingent Contract বলে।

উদাহরণ: ক-এর বাড়ি পুড়ে গেলে খ, ক-কে ১০,০০০ টাকা দিবে। এটি ঘটনা-নির্ভর চুক্তি।
১৬৭.
কৃত্রিম মালিক (Ostensible Owner) দ্বারা হস্তান্তর সম্পত্তি হস্তান্তর আইনের কোন ধারায় আলোচিত?
  1. ধারা ৩৮
  2. ধারা ৪১
  3. ধারা ৪৩
  4. ধারা ৪৪
সঠিক উত্তর:
ধারা ৪১
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৪১
ব্যাখ্যা

⇒ সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২ (Transfer of Property Act, 1882)-এর ধারা ৪১-এ কৃত্রিম মালিক (Ostensible Owner) দ্বারা সম্পত্তি হস্তান্তরের বিষয়টি আলোচনা করা হয়েছে।
- কৃত্রিম মালিক (Ostensible Owner): এমন ব্যক্তি যিনি প্রকৃত মালিক নন, কিন্তু প্রকৃত মালিকের সম্মতি বা অবহেলার কারণে তিনি মালিকের মতো দেখাতে সক্ষম হন।
- যদি এই কৃত্রিম মালিক সু-প্রতিশ্রুত ক্রেতার (Bona fide purchaser) কাছে মূল্য দিয়ে সম্পত্তি হস্তান্তর করে, এবং ক্রেতা যদি সৎভাবে ও যথাযথ সাবধানতা অবলম্বন করে চুক্তি করে, তবে ঐ হস্তান্তর প্রকৃত মালিকের বিরুদ্ধেও বৈধ হবে।

⇒ সম্পত্তি হস্তান্তর আইনের ৪১ ধারার বিধান: প্রতীয়মান মালিক কর্তৃক হস্তান্তর: যখন কোন ব্যক্তি, স্থাবর সম্পত্তিতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিগণের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্মতিক্রমে, ঐ সম্পত্তির প্রতীয়মান মালিক বলে পরিগণিত হয় এবং মূল্যের বিনিময়ে সে তা হস্তান্তর করে, তখন তার হস্তান্তরের ক্ষমতা নির্ধারণের জন্য গৃহীত যুক্তিসঙ্গত সাবধানতা গ্রহণ করে থাকলে এবং সরল বিশ্বাসে কার্য করে থাকলে, দাতার হস্তান্তরের ক্ষমতা ছিল না, এই যুক্তিতে হস্তান্তর বাতিলযোগ্য হবে না।
---------------- 
- The Transfer of Property Act, 1882 Section 41. Transfer by ostensible owner:
 - Where, with consent, express or implied, of the persons interested in immoveable property, a person is the ostensible owner of such property and transfers the same for consideration, the transfer shall not be voidable on the ground that the transferor was not authorised to make it: provided that the transferee, after taking reasonable care to ascertain that the transferor had power to make the transfer, has acted in good faith.

১৬৮.
চুক্তি আইনের ২৩ ধারার বিধান অনুযায়ী, যে সকল চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি সেগুলো __________।
  1. বৈধ
  2. বাতিল
  3. বাতিলযোগ্য
  4. বাতিলঅযোগ্য
সঠিক উত্তর:
বাতিল
উত্তর
সঠিক উত্তর:
বাতিল
ব্যাখ্যা
• চুক্তি আইনের ২৩ ধারা: কোন কোন প্রতিদানসমূহ এবং উদ্দেশ্যাবলি আইনানুগ এবং কোন কোনটি আইনানুগ নয়:
কোন সম্মতির প্রতিদান বা উদ্দেশ্য আইনানুগ হয় যদি না তা আইন দ্বারা নিষিদ্ধ করা না হয়; বা তা কোন আইনের বিধানাবলি ব্যর্থ করে; বা তা প্রতারণাপূর্ণ হয়; বা তা অন্য ব্যক্তির বা অন্যের সম্পত্তির জন্য ক্ষতিকর পরিগণিত হয়; বা তা আদালত অযৌক্তিক বা জননীতির পরিপন্থি মনে করেন।
এরূপ প্রতিটি ক্ষেত্রে চুক্তির প্রতিদান বা উদ্দেশ্যকে বেআইনি বলা হয়। যে সকল চুক্তির উদ্দেশ্য বা প্রতিদান বেআইনি সেগুলো বাতিল।

Section 23- What considerations and objects are lawful and what not:
The consideration or object of an agreement is lawful, unless- it is forbidden by law; or is of such a nature that, if permitted, it would defeat the provisions of any law; or is fraudulent; or involves or implies injury to the person or property of another; or the Court regards it as immoral, or opposed to public policy.
In each of these cases, the consideration or object of an agreement is said to be unlawful. Every agreement of which the object or consideration is unlawful is void.
১৬৯.
A, B-কে ৫,০০০ টাকা দেয় এই শর্তে যে B, C, D এবং E-এর সম্মতিতে বিয়ে করবে, কিন্তু E মারা যায়, তবে C ও D ও C-এর সম্মতিতে বিয়ে করলে-
  1. শর্ত পূর্ণ হবে না
  2. শর্ত অকার্যকর হবে
  3. শর্ত পূর্ণ হয়েছে বলে গণ্য হবে
  4. ক এবং খ
সঠিক উত্তর:
শর্ত পূর্ণ হয়েছে বলে গণ্য হবে
উত্তর
সঠিক উত্তর:
শর্ত পূর্ণ হয়েছে বলে গণ্য হবে
ব্যাখ্যা

The Transfer of Property Act, 1882 (ধারা ২৬):
যদি সম্পত্তি হস্তান্তরের শর্ত অনুযায়ী কোনো ব্যক্তি কেবলমাত্র নির্দিষ্ট একটি শর্ত পূরণ করার পরই সম্পত্তির মালিকানা লাভ করতে পারেন, তবে শর্তটি যদি মোটামুটি বা মূলত পূরণ করা হয়, তবে তা পূর্ণাঙ্গভাবে পূরণ হয়েছে বলে গণ্য হবে।

উদাহরণ:
(ক) A, B-কে ৫,০০০ টাকা হস্তান্তর করেন এই শর্তে যে B, C, D এবং E-এর সম্মতিতে বিয়ে করবে। পরে E মারা যায়। B, C এবং D-এর সম্মতিতে বিয়ে করে। এ ক্ষেত্রে ধরে নেওয়া হবে যে B শর্তটি পূরণ করেছে।

১৭০.
চুক্তি আইনের কোন ধারায় চুক্তি করার যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে?
  1. ১০ ধারা
  2. ১১ ধারা
  3. ১২ ধারা
  4. ১৫ ধারা
সঠিক উত্তর:
১১ ধারা
উত্তর
সঠিক উত্তর:
১১ ধারা
ব্যাখ্যা
চুক্তি আইনের ১১ ধারায় চুক্তি সম্পাদনে যোগ্যতা সম্পর্কে বলা হয়েছে। এ ধারায় বলা হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিই চুক্তি করার যোগ্য যদি-
⇒ সে নিজ আইনে সাবালক,
⇒ সুস্থ মনের অধিকারী, এবং
⇒ নিজ আইনে চুক্তি করার জন্য অযোগ্য না হন।

[Every person is competent to contract who is age of majority according to the law to which he is subject, and sound mind and is not disqualified from contracting by any law to which he is subject.]

অতএব বলা যায়,
চুক্তি সম্পাদনে সে ব্যক্তি যোগ্য, যিনি সাবালক ও সুস্থ মনের অধিকারী এবং যাকে কোনো আইনে অযোগ্য ঘোষণা করা হয়নি।
১৭১.
A, B এর পক্ষে মাল বিক্রির জন্য নিযুক্ত একজন এজেন্ট, C-কে মাল কিনতে রাজি করানোর জন্য একটি মিথ্যাবর্ণনা দেয়, যা B তাকে করার অনুমতি দেননি। এই চুক্তি-
  1. বাতিল
  2. B-এর ইচ্ছায় বৈধ
  3. C-এর ইচ্ছায় বাতিলযোগ্য
  4. B-এর ইচ্ছায় বাতিলযোগ্য
সঠিক উত্তর:
C-এর ইচ্ছায় বাতিলযোগ্য
উত্তর
সঠিক উত্তর:
C-এর ইচ্ছায় বাতিলযোগ্য
ব্যাখ্যা
এজেন্ট কর্তৃক প্রতারণা বা মিথ্যাবর্ণনার কারণে চুক্তির ওপর প্রভাব (ধারা ২৩৮)-
যেসব মিথ্যাবর্ণনা বা প্রতারণা কোনো এজেন্ট তাদের প্রতিষ্ঠানের পক্ষে বা কর্তা (Principal)-এর জন্য ব্যবসা পরিচালনার ক্ষেত্রে করে থাকে, তা ঠিক তেমনই প্রভাব ফেলে যেভাবে কর্তা নিজে ঐ মিথ্যাবর্ণনা বা প্রতারণা করলে প্রভাব ফেলত। কিন্তু, যদি কোনো এজেন্ট এমন কোনো বিষয়ে মিথ্যাবর্ণনা বা প্রতারণা করে যা তার ক্ষমতার মধ্যে পড়ে না, তাহলে সেই মিথ্যাবর্ণনা বা প্রতারণা কর্তাকে প্রভাবিত করে না।

উদাহরণসমূহ
(ক) A, B-র পক্ষে মাল বিক্রির জন্য নিযুক্ত একজন এজেন্ট, C-কে মাল কিনতে রাজি করানোর জন্য একটি মিথ্যাবর্ণনা দেয়, যা B তাকে করার অনুমতি দেননি। এই চুক্তি B ও C-এর মধ্যে C-এর ইচ্ছায় বাতিলযোগ্য (voidable)।

(খ) A, B-র জাহাজের ক্যাপ্টেন, কিছু পণ্য না তোলা সত্ত্বেও ঐসব পণ্যের জন্য বিল অব লেডিং (Bill of Lading) স্বাক্ষর করে দেন। ঐ বিল অব লেডিং B ও তথাকথিত প্রেরক (consignor)-এর মধ্যে বাতিলযোগ্য বা বাতিল (void) হিসেবে বিবেচিত হবে।
১৭২.
B বলে A-কে: "তুমি যদি এটা অস্বীকার না করো, তাহলে আমি ধরে নেবো ঘোড়াটি সুস্থ।" A কিছু না বলে চুপ থাকে। এই ক্ষেত্রে-
  1. প্রতারণা হিসেবে গণ্য হবে
  2. A-এর নীরবতা কথার সমতুল্য
  3. প্রতারণা হিসেবে গণ্য হবে না
  4. ক এবং খ
সঠিক উত্তর:
ক এবং খ
উত্তর
সঠিক উত্তর:
ক এবং খ
ব্যাখ্যা
Fraud (প্রতারণা) - ধারা ১৭, চুক্তি আইন:
প্রতারণা বলতে বোঝায়, এমন কিছু কর্মকাণ্ড যা একজন পক্ষ, তার সহযোগী বা এজেন্ট দ্বারা অপর পক্ষকে প্রতারিত করার উদ্দেশ্যে বা চুক্তিতে প্ররোচিত করার জন্য করা হয়। এই ধরণের কর্মকাণ্ডগুলো নিম্নরূপ:
১. এমন একটি মিথ্যা তথ্যকে সত্য হিসেবে উপস্থাপন করা, যা প্রদানকারী নিজেই সত্য বলে বিশ্বাস করে না।
২. কোনো গুরুত্বপূর্ণ তথ্য জেনে-বুঝেও ইচ্ছাকৃতভাবে তা গোপন রাখা।
৩. প্রতিশ্রুতি দেওয়া, যার বাস্তবায়নের কোনো ইচ্ছাই নেই।
৪. যেকোনো এমন কর্মকাণ্ড যা প্রতারণার উদ্দেশ্যে করা হয়।
৫. আইন যেসব কার্য বা অবহেলাকে স্পষ্টভাবে প্রতারণা হিসেবে ঘোষণা করে।

ব্যাখ্যা (Explanation):
শুধুমাত্র নীরবতা (silence) সাধারণত প্রতারণা নয়। কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যেখানে তথ্য গোপন না করে বলা উচিত ছিল, বা নীরবতা মানেই সম্মতির মতো আচরণ হয় — তখন তা প্রতারণা হিসেবে গণ্য হতে পারে।

উদাহরণসমূহ (Illustrations):
(ক) A একটি ঘোড়া নিলামে B-কে বিক্রি করে, যদিও A জানে ঘোড়াটি অসুস্থ। কিন্তু A এই অসুস্থতার বিষয়ে B-কে কিছু বলে না।
- এটি A-এর পক্ষ থেকে প্রতারণা নয়।

(খ) B বলে A-কে: "তুমি যদি এটা অস্বীকার না করো, তাহলে আমি ধরে নেবো ঘোড়াটি সুস্থ।" A কিছু না বলে চুপ থাকে।
- এই ক্ষেত্রে, A-এর নীরবতা কথার সমতুল্য ধরা হবে।
- এটি প্রতারণা হিসেবে গণ্য হবে।
১৭৩.
যে ব্যক্তি অন্যের সম্পত্তি পায় এবং হেফাজতে নেয়, তার দায়িত্ব কী?
  1. কোনো দায়িত্ব নেই
  2. পুলিশে জমা দেওয়া
  3. জিম্মাদারের মতো দায়িত্ব
  4. শুধু সম্পত্তি ফেরত দেওয়া
সঠিক উত্তর:
জিম্মাদারের মতো দায়িত্ব
উত্তর
সঠিক উত্তর:
জিম্মাদারের মতো দায়িত্ব
ব্যাখ্যা

চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ৭১ অনুসারে, কোনো ব্যক্তি যদি অন্যের সম্পত্তি পায় এবং তা তার হেফাজতে নেয়, তাহলে সে একজন জিম্মাদার (Bailee)-এর মতো একই দায়িত্ব পালন করতে বাধ্য হয়।
- সম্পত্তিটি যত্ন সহকারে রাখা (Reasonable Care)
- সম্পত্তির মালিককে খুঁজে বের করার চেষ্টা করা
- মালিক পাওয়া গেলে তা ফেরত দেওয়া
- অযত্ন বা অবহেলার কারণে সম্পত্তি ক্ষতি হলে তার জন্য ক্ষতিপূরণ দেওয়া
অতএব, সঠিক উত্তর হল গ) জিম্মাদারের মতো দায়িত্ব।

ধারা ৭১ অনুযায়ী, যে ব্যক্তি অন্যের সম্পত্তি পায় এবং হেফাজতে নেয়, সে জিম্মাদারের (bailee) মতো দায়িত্ব বহন করে। অর্থাৎ, তাকে সেই সম্পত্তির যত্ন নিতে হবে এবং যথাযথভাবে ফেরত দিতে হবে। কোনো অবহেলা বা অনিয়ম হলে, সে দায়বদ্ধ হবে।
--------
⇒ The Contract Act, 1872 section- 71 Responsibility of finder of goods:
A person who finds goods belonging to another and takes them into his custody, is subject to the same responsibility as a bailee.

১৭৪.
A নিলামের মাধ্যমে B-কে একটি ঘোড়া বিক্রি করে। A জানে যে ঘোড়াটি অসুস্থ, কিন্তু B-কে সে কিছু বলে না। এই ক্ষেত্রে, A-
  1. প্রতারণা করেছে
  2. প্রতারণা করে নাই
  3. অযাচিত প্রভাব দেখিয়েছে
  4. ভুল উপস্থাপন করেছে
সঠিক উত্তর:
প্রতারণা করে নাই
উত্তর
সঠিক উত্তর:
প্রতারণা করে নাই
ব্যাখ্যা
The Contract Act, 1872- ধারা ১৭: "প্রতারণা" (Fraud) এর সংজ্ঞা-
আইন অনুযায়ী, "প্রতারণা (Fraud)" বলতে বোঝায় এমন কিছু কার্যকলাপ যা কোনো চুক্তির এক পক্ষ অথবা তার এজেন্ট বা যোগসাজশে অন্য কেউ, ইচ্ছাকৃতভাবে অপর পক্ষকে প্রতারিত করার উদ্দেশ্যে করে - যেন সে প্রতারিত হয়ে চুক্তিতে প্রবেশ করে।

প্রতারণার ধরনগুলো:
১. ভুল তথ্যকে সত্য বলে উপস্থাপন করা, যখন উপস্থাপক জানে বা বিশ্বাস করে না যে তা সত্য।
২. গোপন করা কোনো সত্য, যখন ব্যক্তি সেই তথ্য জানে এবং তা গোপন করে।
৩. মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া, যার উদ্দেশ্য হলো প্রতিশ্রুতি রাখার কোনো ইচ্ছা না থাকা সত্ত্বেও অন্যকে প্রতারিত করা।
৪. প্রতারণার উদ্দেশ্যে করা অন্য যেকোনো কাজ, যা কাউকে প্রতারিত করতে পারে।
৫. আইনে যেসব কাজ প্রতারণা হিসেবে ঘোষিত, সেসব কাজ।

Explanation (ব্যাখ্যা):
শুধু নীরব থাকা বা কোনো কিছু না বলা চুক্তিতে প্রতারণা হিসেবে গণ্য হবে না, যদি না: নির্দিষ্ট পরিস্থিতিতে তথ্য প্রকাশ করা তার দায়িত্ব হয়, বা সেই নীরবতাই এমন হয়, যা কার্যত প্রতারণার সমান।

উদাহরণ (Illustration):
(a) A নিলামের মাধ্যমে B-কে একটি ঘোড়া বিক্রি করে। A জানে যে ঘোড়াটি অসুস্থ, কিন্তু B-কে সে কিছু বলে না। এই ক্ষেত্রে, A কিছু না বললেও এটি প্রতারণা নয়, কারণ শুধু "নীরব থাকা" প্রতারণা নয়, যদি না আইনি দায়িত্ব থাকে সেটা প্রকাশ করার।
১৭৫.
'A' contracts to indemnify 'B' against the consequences of any proceedings which 'C' may take against 'B' in respect of a certain sum of 5000 Taka. This is a contract of __________.
  1. guarantee
  2. indemnity
  3. bailment
  4. agency
সঠিক উত্তর:
indemnity
উত্তর
সঠিক উত্তর:
indemnity
ব্যাখ্যা

• The Contract Act, 1872: Section 124- "Contract of indemnity" defined:
A contract by which one party promises to save the other from loss caused to him by the conduct of the promisor himself, or by the conduct of any other person, is called a "contract of indemnity". 

Illustration-
A contracts to indemnify B against the consequences of any proceedings which C may take against B in respect of a certain sum of 200 Taka. This is a contract of indemnity.

চুক্তি আইনের ১২৪ ধারার বিধান- "ক্ষতিপূরণের চুক্তি”
- যে চুক্তির মাধ্যমে এক পক্ষ অপর পক্ষকে স্বয়ং অঙ্গীকারকারীর আচরণ বা অন্য কোন ব্যক্তির আচরণ হতে সৃষ্ট ক্ষতি হতে রক্ষা করার অঙ্গীকার করেন, তাকে ক্ষতিপূরণের চুক্তি বলে।

উদাহরণ:
ক কোন বিশেষ ২০০ টাকা সম্পর্কে খ-এর বিরুদ্ধে গ-এর সম্ভাব্য আইনগত কার্যধারা পরিচালনার বিরুদ্ধে খ-কে ক্ষতিপূরণ প্রদানের জন্য চুক্তি করেন। তা একটি ক্ষতিপূরণের চুক্তি।

১৭৬.
"Contract of guarantee" এর ক্ষেত্রে কোন পক্ষ থাকে না?
  1. জামিনদার
  2. মধ্যস্থতাকারী
  3. প্রধান দেনাদার
  4. পাওনাদার
সঠিক উত্তর:
মধ্যস্থতাকারী
উত্তর
সঠিক উত্তর:
মধ্যস্থতাকারী
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১২৬ ধারার বিধান "জামিনের চুক্তি", "জামিনদার", "প্রধান দেনাদার" এবং "পাওনাদার" ("Contract of guarantee", "surety", "principal debtor" "creditor"):
- জামিনের চুক্তি: জামিনের চুক্তি হল অনাদায়ের ক্ষেত্রে কোন তৃতীয় ব্যক্তির অঙ্গীকার পালন বা দায় পরিশোধের চুক্তি।
- জামিনদার: যে ব্যক্তি এমন অঙ্গীকার করে তাকে জামিনদার বলে।
- প্রধান দেনাদার: যে ব্যক্তির অনাদায় সম্পর্কে জামিন প্রদান করা হয় তাকে প্রধান দেনাদার বলা হয়।
- পাওনাদার: যে ব্যক্তির নিকট এমন জামিন প্রদান করা হয় তাকে পাওনাদার বলে। জামিনের চুক্তি মৌখিক বা লিখিত উভয় প্রকার হতে পারে।

এই ধরনের চুক্তিতে ৩টি পক্ষ থাকে। যথা:-
i) জামিনদার
ii) প্রধান দেনাদার
iii) পাওনাদার

- এই ধরনের চুক্তিতে চুক্তির পক্ষদ্বয় ব্যতীত অন্য কোন ব্যক্তি (৩য় ব্যক্তি কর্তৃক) অঙ্গীকার পালন বা দায় পরিশোধের কথা ব্যক্ত আছে।
কিন্তু "Contract of guarantee" এর ক্ষেত্রে মধ্যস্থতাকারী নামে কেউ থাকে না। এখানে থাকেন জামিনদার।
-----------
Section 126. "Contract of guarantee", "surety", "principal debtor" and "creditor":
 A "contract of guarantee" is a contract to perform the promise, or discharge the liability, of a third person in case of his default. The person who gives the guarantee is called the "surety": the person in respect of whose default the guarantee is given is called the "principal debtor", and the person to whom the guarantee is given is called the "creditor". A guarantee may be either oral or written.
১৭৭.
চুক্তি আইনের কোন ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য নয়?
  1. ৫ ধারার ক্ষেত্রে
  2. ১৫ ধারার ক্ষেত্রে
  3. ২৫ ধারার ক্ষেত্রে
  4. ৩৫ ধারার ক্ষেত্রে
সঠিক উত্তর:
২৫ ধারার ক্ষেত্রে
উত্তর
সঠিক উত্তর:
২৫ ধারার ক্ষেত্রে
ব্যাখ্যা
 ⇒ তামাদি আইন,১৯০৮ এর ধারা ২৯ অনুসারে, তামাদি আইন প্রযোজ্য নয়-

⇒ বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের ৫ ধারা
⇒ চুক্তি আইন, ১৮৭২ এর ২৫ ধারার ক্ষেত্রে
⇒ বিবাহ বিচ্ছেদ আইন মোতাবেক আনীত মামলার ক্ষেত্রে
⇒ সুখাধিকার আইন, ১৮৮২ এর আওতাভূক্ত এলাকা থেকে উদ্ভূত মামলার ক্ষেত্রে তামাদি আইনের ২৬ ও ২৭ ধারা এবং ২ ধারায় বর্ণিত "সুখাধিকার" এর সংজ্ঞা প্রযোজ্য হবে না।
-------------
The Limitation Act, 1908 Section-29. Savings:
(1) Nothing in this Act shall affect section 25 of the Contract Act, 1872. 
(2) Where any special law prescribes for any suit, appeal or application a period of limitation different from the period prescribed therefore by the first schedule, the provision of section 3 shall apply, as if such period were prescribed therefor in that schedule, and for the purpose of determining any period of limitation prescribed for any suit, appeal or application by any special law- 
(a) the provisions contained in section 4, sections 9 to 18, and section 22 shall apply only in so far as, and to the extent to which, they are not expressly excluded by such special law; and 
(b) the remaining provisions of this Act shall not apply. 
(3) Nothing in this Act shall apply to suits under the Divorce Act. 
(4) Sections 26 and 27 and the definition of “easement” in section 2 shall not apply to cases arising in territories to which the Easements Act, 1882, may for the time being extend.
১৭৮.
কী কারণে চুক্তি বাতিল হতে পারে?
  1. Coercion
  2. Misrepresentation
  3. Fraud
  4. উপরের যে কোনো একটি কারণে
সঠিক উত্তর:
উপরের যে কোনো একটি কারণে
উত্তর
সঠিক উত্তর:
উপরের যে কোনো একটি কারণে
ব্যাখ্যা
• Section 19: The Contract Act, 1872-

Voidable Contract:
Free Consent (ধারা ১৪) ছাড়া কোন চুক্তি করা হলে, যে পক্ষের সম্মতি আদায় করা হয়েছিল তার ইচ্ছানুযায়ী চুক্তিটি বাতিলযোগ্য (Voidable) হবে।

এককথায় বলতে গেলে- 'Agreement without free consent- Voidable'.

Free Consent'র সংজ্ঞা:
ধারা ১৪ অনুযায়ী নিম্নোক্ত ৫টি উপাদানের একটি চুক্তিতে উপস্থিত/বিদ্যমান থাকলে সেটি Free Consent (স্বাধীন সম্মতি) নয় বলে গণ্য হবে। উপস্থিত/বিদ্যমান না থাকলে সেটি Free Consent (স্বাধীন সম্মতি) বলে গণ্য হবে।

উপাদানগুলো হলো:
০১. Coercion বা বলপ্রয়োগ: [ধারা ১৫];
০২. Undue Influence বা অযাচিত/অনুচিত প্রভাব: [ধারা ১৬];
০৩. Fraud বা প্রতারণা: [ধারা ১৭];
0৪. Misrepresentation বা মিথ্যা বর্ণনা: [ধারা ১৮];
০৫. Mistake বা ভুল: [ধারা (২০-২৩)]।
 
অর্থাৎ উপরের কোনো একটি উপাদানের উপস্থিতিতে চুক্তি বাতিল হতে পারে।
১৭৯.
চুক্তি আইনের কত ধারায় "সাব-এজেন্ট "-এর সংজ্ঞা দেওয়া আছে?
  1. ১৭২
  2. ১৮২
  3. ১৯১
  4. ২১০
সঠিক উত্তর:
১৯১
উত্তর
সঠিক উত্তর:
১৯১
ব্যাখ্যা
⇒ চুক্তি আইনের ১৯১ ধারা মতে "সাব-এজেন্ট "-এর সংজ্ঞা (Sub-agent defined) সাব-এজেন্ট হচ্ছে এমন কোন ব্যক্তি যিনি এজেন্সির কাজে- মূল এজেন্ট কর্তৃক নিযুক্ত হন এবং তার নিয়ন্ত্রণে কাজ করেন।
----
- Section 191. "Sub-agent" defined:
 A "sub-agent" is a person employed by, and acting under the control of, the original agent in the business of the agency.
১৮০.
The Contract Act, 1872 এর বিধান অনুযায়ী Impossible act-এর agreement—
  1. কার্যকর হবে
  2. বাতিলযোগ্য হবে
  3. বাতিল হয়ে যাবে
  4. অংশত বাতিল হবে
সঠিক উত্তর:
বাতিল হয়ে যাবে
উত্তর
সঠিক উত্তর:
বাতিল হয়ে যাবে
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা 56 অনুযায়ী— Impossible act (নিজেই অসম্ভব কাজ) করার জন্য করা কোনো agreement void বা বাতিল।
অর্থাৎ, যদি চুক্তি স্বভাবতই অসম্ভব কাজ করার কথা বলে, তবে সেই চুক্তি কোনোভাবেই কার্যকর হবে না।

উদাহরণ: A এবং B চুক্তি করে যে A জাদু দিয়ে ধন আবিষ্কার করবে। যেহেতু এটা বাস্তবে অসম্ভব, চুক্তি বাতিল।

- অর্থাৎ অসম্ভব কাজের চুক্তি কখনো কার্যকর হবে না, এটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল।
---------- 
⇒ The Contract Act, 1872, Section-56. Agreement to do impossible act:
An agreement to do an act impossible in itself is void.

১৮১.
চুক্তি আইনের কত ধারায় অনুচিত প্রভাব-এর সংজ্ঞা দেওয়া হয়েছে?
  1. ১৩ ধারায়
  2. ১৬ ধারায়
  3. ১৮ ধারায়
  4. ১৯ ধারায়
সঠিক উত্তর:
১৬ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৬ ধারায়
ব্যাখ্যা
চুক্তি আইনের ১৬ ধারায় অনুচিত প্রভাব-এর সংজ্ঞা দেওয়া হয়েছে। ১৬ ধারায় বলা হয়েছে-
 
যখন চুক্তির পক্ষবৃন্দের মধ্যে বিদ্যমান সম্পর্কে এ রকম হয় যে, এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার ওপর কর্তৃত্ব বা অমন চুক্তি করতে সক্ষম থাকে এবং অপর পক্ষের বিরুদ্ধে অন্যায় সুযোগ গ্রহণ করতে সে উক্ত কর্তৃত্বময় অবস্থা ব্যবহার করে, তখন এমন চুক্তি "অসঙ্গত প্রভাব' দ্বারা প্রভাবিত হয়েছে বলে গণ্য হবে।
 
শুধুমাত্র কর্তৃত্বময় অবস্থান থাকলেই হবে না বরং এটাও প্রমাণ করতে হবে যে, অন্যায্য সুবিধা আদায় করার জন্য এমন কর্তৃত্বময় অবস্থান ব্যবহার করা হয়েছে।
১৮২.
চুক্তি আইনের অধীনে জিম্মা চুক্তির মাধ্যমে যে ব্যক্তি দ্রব্য সামগ্রী অর্পণ করে তাকে বলা হয়?
  1. জিম্মাগ্রহীতা
  2. জিম্মাদাতা
  3. জিম্মাদার
  4. উপরের কোনটিই নয়
সঠিক উত্তর:
জিম্মাদাতা
উত্তর
সঠিক উত্তর:
জিম্মাদাতা
ব্যাখ্যা
• চুক্তি আইনের ১৪৮ ধারার বিধান "জিম্মা", "জিম্মাদাতা" এবং "জিম্মাদার" এদের সংজ্ঞা (Bailment, bailor, and bailee defined):

- জিম্মা- চুক্তির ভিত্তিতে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তিকে কোনো উদ্দেশ্যে কোন মালপত্র এরূপভাবে প্রদান করা হয় যে, যখন উদ্দেশ্য সাধিত হয় তখন মাল প্রদানকারীর নির্দেশ অনুসারে তা ফেরত দিতে বা অন্যভাবে এর বিলি ব্যবস্থা করতে হবে।

- জিম্মাদাতা- মালামাল প্রদানকারী ব্যক্তিকে জিম্মাদাতা বলা হয়।

- জিম্মাদার- যে ব্যক্তির নিকট এগুলি প্রদান করা হয় তাকে জিম্মাদার বলা হয়।

- জিম্মা এমন একধরনের চুক্তি যেখানে ২টি পক্ষ থাকে। যেমন: জিম্মাদাতা ও জিম্মাদার।
- এই ধরনের চুক্তি দ্বারা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করা যায়।

-----------
Section 148. "Bailment", "bailor", and "bailee" defined:
 A "bailment" is the delivery of goods by one person to another for some purpose, upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of according to the directions of the person delivering them.
The person delivering the goods is called the "bailor".
The person to whom they are delivered is called the "bailee". 
 
Explanation – If a person already in possession of the goods of another contracts to hold them as a bailee, he thereby becomes the bailee, and the owner becomes the bailor, of such goods although they may not have been delivered by way of bailment.
১৮৩.
The Contract Act, 1872 এর ৭৪ ধারার অধীনে চুক্তি ভঙ্গের ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ সর্বাধিক কত হতে পারে?
  1. কোনো সীমা নেই
  2. আদালতের discretion অনুযায়ী
  3. চুক্তিতে উল্লেখিত অর্থের দ্বিগুণ পর্যন্ত
  4. চুক্তিতে উল্লেখিত অর্থ বা জরিমানা পর্যন্ত
সঠিক উত্তর:
চুক্তিতে উল্লেখিত অর্থ বা জরিমানা পর্যন্ত
উত্তর
সঠিক উত্তর:
চুক্তিতে উল্লেখিত অর্থ বা জরিমানা পর্যন্ত
ব্যাখ্যা

The Contract Act, 1872 এর ধারা ৭৪ – চুক্তিভঙ্গের ক্ষেত্রে ক্ষতিপূরণ যেখানে জরিমানা উল্লেখিত:
যদি কোনো চুক্তি ভঙ্গ হয় এবং চুক্তিতে নির্দিষ্ট অর্থের পরিমাণ বা জরিমানা উল্লেখ থাকে, তাহলে চুক্তি ভঙ্গের শিকার পক্ষ প্রমাণের প্রয়োজন ছাড়াই সেই অর্থ বা জরিমানার পরিমাণ পর্যন্ত যুক্তিসঙ্গত ক্ষতিপূরণ দাবি করতে পারে

ব্যাখ্যা: যদি চুক্তিতে দেরি হলে সুদের হার বৃদ্ধি করা হয়, তা জরিমানা বা শাস্তিমূলক ধারা হিসেবে গণ্য হবে।

ব্যতিক্রম (Exception):
যদি কোনো ব্যক্তি জামিনপত্র, স্বীকৃতি, সরকারি বাধ্যবাধকতার চুক্তি বা সরকারি নির্দেশ অনুযায়ী কোনো বন্ড প্রদান করে, যেখানে সাধারণ জনগণের স্বার্থ জড়িত, তবে চুক্তি ভঙ্গ হলে উল্লিখিত পুরো অর্থই দিতে হবে।

ব্যাখ্যা: সরকারের সঙ্গে চুক্তি করলেই ব্যক্তিগতভাবে জনগণের স্বার্থের কোনো দায়িত্ব নেওয়া হয় না।

Section 74. Compensation for breach of contract where penalty stipulated for: 
When a contract has been broken, if a sum is named in the contract as the amount to be paid in case of such breach, or if the contract contains any other stipulation by way of penalty, the party complaining of the breach is entitled, whether or not actual damage or loss is proved to have been caused thereby, to receive from the party who has broken the contract reasonable compensation not exceeding the amount so named or, as the case may be, the penalty stipulated for. 

Explanation – A stipulation for increased interest from the date of default may be stipulation by way of penalty.

Exception– When any person enters into any bail-bond, recognizance or other instrument of the same nature, or, under the provisions of any law, or under the orders of the 2[Government], gives any bond for the performance of any public duty or act in which the public are interested, he shall be liable, upon breach of the condition of any such instrument, to pay the whole sum mentioned therein. 

Explanation- A person who enters into a contract with Government does not necessarily t

১৮৪.
চুক্তি আইনের কত ধারায় ক্ষতিপূরণের চুক্তি কে সংজ্ঞায়িত করা হয়েছে?
  1. ১২৪ ধারায়
  2. ১২১ ধারায়
  3. ১২৬ ধারায়
  4. ১২৭ ধারায়
সঠিক উত্তর:
১২৪ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১২৪ ধারায়
ব্যাখ্যা
চুক্তি আইনের ১২৪ ধারায় ক্ষতিপূরণের চুক্তি (Contract of Indemnity) কে সংজ্ঞায়িত করা হয়েছে। ১২৪ ধারায় বলা হয়েছে,

যে চুক্তি দ্বারা স্বয়ং অঙ্গীকারকারীর কার্য দ্বারা বা অন্য ব্যক্তির কার্য দ্বারা সাধিত কোন ক্ষতি থেকে এক পক্ষ অন্য পক্ষকে রক্ষা করার অঙ্গীকার বা প্রতিশ্রুতি করে, সেই চুক্তি হলো ক্ষতিপূরণের চুক্তি। ক্ষতিপূরণের চুক্তি 'খেসারতের চুক্তি' নামেও পরিচিত।

ক্ষতিপূরণের চুক্তির পক্ষগণ-

যে ব্যক্তি ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেয়, তাকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিদাতা বা অঙ্গীকারকারী [Indemnifier) বলা হয়। যাকে এরুপ প্রতিশ্রুতি দেয়া হয়, তাকে ক্ষতিপূরণের প্রতিশ্রুতিগ্রহীতা বা অঙ্গীকারগ্রহীতা (Indemnity holder) বলা হয়।
১৮৫.
'খ', 'ক' কে বলেন, তুমি যদি অস্বীকার না করো তাহলে আমি ধরে নিবো ঘোড়াটি প্রকৃতিস্থ। 'খ 'কিছুই বলেননি, যদিও ঘোড়াটি অপ্রকৃতিস্থ ছিলো। এখানে 'খ' কী ধরনের অপরাধ করেছেন?
  1. অনুচিত প্রভাব
  2. প্রতারণা
  3. বলপ্রয়োগ
  4. একপক্ষীয় ভুল
সঠিক উত্তর:
প্রতারণা
উত্তর
সঠিক উত্তর:
প্রতারণা
ব্যাখ্যা
Section 17. "Fraud" defined: "Fraud" means and includes any of the following acts committed by a party to a contract, or with his connivance, or by his agent, with intent to deceive another party thereto or his agent, or to induce him to enter into the contract:- 
(1) the suggestion, as a fact, of that which is not true, by one who does not believe it to be true; 
(2) the active concealment of a fact by one having knowledge or belief of the fact; 
(3) a promise made without any intention of performing it; 
(4) any other act fitted to deceive; 
(5) any such act or omission as the law specially declares to be fraudulent. 
Explanation – Mere silence as to facts likely to affect the willingness of a person to enter into a contract is not fraud, unless the circumstances of the case are such that, regard being had to them, it is the duty of the person keeping silence to speak, or unless his silence is, in itself, equivalent to speech. 
Illustrations 
(a) A sells, by auction, to B, a horse which A knows to be unsound. A says nothing to B about the horse's unsoundness. This is not fraud in A. 
(b) B is A's daughter and has just come of age. Here, the relation between the parties would make it A's duty to tell B if the horse is unsound. 
(c) B says to A-"If you do not deny it, I shall assume that the horse is sound." A says nothing. Here, A's silence is equivalent to speech. 
(d) A and B, being traders, enter upon a contract. A has private information of a change in prices which would affect B's willingness to proceed with the contract. A is not bound to inform B.
১৮৬.
A এবং B এর মধ্যে চুক্তি হয়, যে A B-এর ঘর মেরামত করবে। কিন্তু B অবহেলা করে বা অস্বীকার করে A-কে ঘরের মেরামতের প্রয়োজনীয় স্থানগুলো দেখানোর। যদি চুক্তির অসম্পূর্ণতা এই অবহেলা বা অস্বীকারের কারণে ঘটে, তাহলে চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ৬৭ অনুযায়ী-
  1. চুক্তি কার্যকর হবে
  2. A চুক্তি পূরণে ব্যর্থ হওয়ার জন্য দায়ী হবে
  3. A চুক্তি পূরণে ব্যর্থ হওয়ার জন্য দায়ী হবে না
  4. B চুক্তি পূরণে ব্যর্থতার জন্য জরিমানা দেবে
সঠিক উত্তর:
A চুক্তি পূরণে ব্যর্থ হওয়ার জন্য দায়ী হবে না
উত্তর
সঠিক উত্তর:
A চুক্তি পূরণে ব্যর্থ হওয়ার জন্য দায়ী হবে না
ব্যাখ্যা

চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ৬৭: প্রতিপালনের জন্য অঙ্গীকারকারীকে যুক্তিসঙ্গত সুযোগ প্রদানে অঙ্গীকারগ্রহীতার অবহেলার ফলাফল-
যদি কোনো অঙ্গীকারগ্রহীতা অঙ্গীকারকারীকে তাহার অঙ্গীকার প্রতিপালনের জন্য যুক্তিসঙ্গত সুযোগ প্রদানে অবহেলা বা অস্বীকার করেন, তাহা হইলে অঙ্গীকারকারী এইরূপ অবহেলা বা অস্বীকারের কারণে প্রতিপালন করা না হইলে উহার দায় হইতে অব্যাহতি পাইবেন।

উদাহরণ (Illustration):
A এবং B এর মধ্যে চুক্তি হয় যে A B-এর ঘর মেরামত করবে। কিন্তু B অবহেলা করে বা অস্বীকার করে A-কে ঘরের মেরামতের প্রয়োজনীয় স্থানগুলো দেখানোর। যদি চুক্তির অসম্পূর্ণতা এই অবহেলা বা অস্বীকারের কারণে ঘটে, A চুক্তি পূরণে ব্যর্থ হওয়ার জন্য দায়ী হবে না।

১৮৭.
'ক' ১০০ বেল তুলা বিক্রয় করার জন্য 'খ' এর সাথে একটি চুক্তিতে আবদ্ধ হন এবং পরবর্তীতে জানতে পারেন যে, 'গ' এর প্রতিনিধি হিসাবে 'খ' কাজ করছেন। তুলার দামের জন্য 'ক'-
  1. শুধু খ এর বিরুদ্ধে মামলা করতে পারবে
  2. গ এর বিরুদ্ধে মামলা করতে পারবে না
  3. ক বা খ
  4. 'খ' বা 'গ' বা উভয়ের বিরুদ্ধে মামলা করতে পারবে
সঠিক উত্তর:
'খ' বা 'গ' বা উভয়ের বিরুদ্ধে মামলা করতে পারবে
উত্তর
সঠিক উত্তর:
'খ' বা 'গ' বা উভয়ের বিরুদ্ধে মামলা করতে পারবে
ব্যাখ্যা

The Contract Act, 1872 এর ধারা: ২৩৩- ব্যক্তিগতভাবে দায়ী প্রতিনিধির সহিত লেনদেনে জড়িত ব্যক্তির অধিকার:
যদি কোন প্রতিনিধি (agent) ব্যক্তিগতভাবে দায়ী হয়, তাহলে লেনদেনে যুক্ত ব্যক্তি সেই প্রতিনিধি, নিয়োগকারী বা উভয়কে দায়ী করতে পারে।

উদাহরণ-
ক ১০০ বেল তুলা বিক্রয় করিবার জন্য খ এর সহিত একটি চুক্তিতে আবদ্ধ হন এবং পরবর্তীতে জানিতে পারেন যে, গ এর প্রতিনিধি হিসাবে খ কার্য করিতেছেন। তুলার দামের জন্য খ বা গ বা উভয়ের বিরুদ্ধে ক মামলা করিতে পারিবেন।

১৮৮.
'Obligation of parties to contracts'- চুক্তি আইনের কত ধারায় উল্লেখ আছে?
  1. ধারা ৩৫
  2. ধারা ৩৬
  3. ধারা ৩৭
  4. ধারা ৩৮
সঠিক উত্তর:
ধারা ৩৭
উত্তর
সঠিক উত্তর:
ধারা ৩৭
ব্যাখ্যা
ধারা ৩৭: চুক্তিপত্রের পক্ষগুলোর বাধ্যবাধকতা (Obligation of parties to contracts)-
চুক্তির পক্ষগণকে তাদের নিজ নিজ প্রতিশ্রুতি সম্পাদন করতে হবে, অথবা প্রতিশ্রুতি সম্পাদনের প্রস্তাব দিতে হবে, যদি না এই আইন বা অন্য কোনো আইনের দ্বারা সেই কার্যসম্পাদন থেকে অব্যাহতি দেওয়া হয়ে থাকে।

যদি প্রতিশ্রুতিকারী ব্যক্তি প্রতিশ্রুতি সম্পাদনের পূর্বেই মারা যায়, তবে তার প্রতিনিধিরা সেই প্রতিশ্রুতিতে বাধ্য থাকবে, যদি না চুক্তিতে বিপরীত কোনো অভিপ্রায় প্রকাশ পায়।

উদাহরণ (Illustrations)
(a) A B-কে নির্দিষ্ট দিনে ১০০০ টাকা মূল্যে পণ্য সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। A সেই দিনের পূর্বে মারা যায়।
→ A-এর প্রতিনিধিরা B-কে পণ্য সরবরাহ করতে বাধ্য এবং
→ B-ও A-এর প্রতিনিধিদের ১০০০ টাকা দিতে বাধ্য।

(b) A B-র জন্য একটি ছবি আঁকার প্রতিশ্রুতি দেয়। A নির্ধারিত সময়ের আগে মারা যায়।
→ এই চুক্তি A-এর প্রতিনিধি বা B কারো পক্ষেই বলবৎ করা যাবে না।
১৮৯.
চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২১৫ অনুযায়ী, এজেন্ট যদি প্রিন্সিপালের অনুমতি ছাড়াই এজেন্সির ব্যবসায় নিজের হিসাবে লেনদেন করে এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে, তাহলে প্রিন্সিপাল কী করতে পারেন?
  1. কিছুই করতে পারবেন না
  2. লেনদেনটি বাতিল করতে পারেন
  3. শুধুমাত্র এজেন্টকে শাস্তি দিতে পারেন
  4. লেনদেনটি অবশ্যই গ্রহণ করতে হবে
সঠিক উত্তর:
লেনদেনটি বাতিল করতে পারেন
উত্তর
সঠিক উত্তর:
লেনদেনটি বাতিল করতে পারেন
ব্যাখ্যা

- চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২১৫ অনুসারে, যদি একজন এজেন্ট প্রিন্সিপালের পূর্ব অনুমতি না নিয়ে এবং বিষয়টি সম্পর্কে প্রাপ্ত সকল গুরুত্বপূর্ণ তথ্য (material circumstances) প্রিন্সিপালকে না জানিয়ে এজেন্সির ব্যবসায় নিজের হিসাবে লেনদেন করেন, তাহলে প্রিন্সিপাল সেই লেনদেনটি বাতিল (repudiate) করতে পারবেন। এটি applicable হয় যখন প্রমাণিত হয় যে এজেন্ট কোনো গুরুত্বপূর্ণ তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করেছেন অথবা তার লেনদেনটি প্রিন্সিপালের জন্য ক্ষতিজনক (disadvantageous) হয়েছে।

ধারা ২১৫ এর Illustration (a) এবং (b) এ এই নীতির স্পষ্ট উদাহরণ দেওয়া আছে। অতএব, সঠিক উত্তর হলো (খ) লেনদেনটি বাতিল করতে পারেন।

- চুক্তি আইন, ১৮৭২ এর ধারা ২১৫ অনুযায়ী, যদি কোনো এজেন্ট প্রিন্সিপালের অনুমতি ছাড়াই এজেন্সির ব্যবসায় নিজের জন্য লেনদেন করে এবং প্রিন্সিপালকে কোনো গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে, তাহলে প্রিন্সিপাল সেই লেনদেন repudiate বা বাতিল করতে পারেন। অর্থাৎ, প্রিন্সিপাল এজেন্টের এই স্বেচ্ছাচারী বা প্রতারণামূলক লেনদেন বাতিল করার অধিকার রাখে।
-------
⇒ The Contract Act, 1872 section- 215. Right of principal when agent deals, on his own account, in business of agency without principal's consent:
 If an agent deals on his own account in the business of the agency, without first obtaining the consent of his principal and acquainting him with all material circumstances which have come to his own knowledge on the subject, the principal may repudiate the transaction, if the case shows either that any material fact has been dishonestly concealed from him by the agent, or that the dealings of the agent have been disadvantageous to him. 

Illustrations 
(a) A directs B to sell A's estate. B buys the estate for himself in the name of C. A, on discovering that B has bought the estate for himself, may repudiate the sale, if he can show that B has dishonestly concealed any material fact, or that the sale has been disadvantageous to him. 
 
(b) A directs B to sell A's estate. B, on looking over the estate before selling it, finds a mine on the estate which is unknown to A. B informs A that he wishes to buy the estate for himself, but conceals the discovery of the mine. A allows B to buy in ignorance of the existence of the mine. A, on discovering that B knew of the mine at the time he bought the estate, may either repudiate or adopt the sale at his option.

১৯০.
চুক্তি আইন অনুসারে কোন ব্যক্তি চুক্তির করার যোগ্য?
  1. প্রচলিত আইনে যে অযোগ্য
  2. সুস্থ মনের অধিকারী নয়
  3. মহিলা
  4. নাবালক
সঠিক উত্তর:
মহিলা
উত্তর
সঠিক উত্তর:
মহিলা
ব্যাখ্যা
• কারা চুক্তি সম্পাদনে যোগ্যতা চুক্তি আইনের ১১ ধারায় বলা হয়েছে। এ ধারায় বলা হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিই চুক্তি করার যোগ্য যদি সে নিজ আইনে সাবালক, এবং সুস্থ মনের অধিকারীএবং নিজ আইনে চুক্তি করার জন্য অযোগ্য না হন। [Every person is competent to contract who is age of majority according to the law to which he is subject, and sound mind and is not disqualified from contracting by any law to which he is subject.]।
অতএব বলা যায় চুক্তি সম্পাদনে সে ব্যক্তি যোগ্য যিনি সাবালক ও সুস্থ মনের অধিকারী এবং যাকে কোনো আইনে অযোগ্য ঘোষণা করা হয়নি।
এখানে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। প্রাকৃতিক ব্যক্তি বলতে মানুষকে বলা হয়েছে আর কৃত্রিম ব্যক্তি বলতে কোম্পানি, কর্পোরেশন, সংঘ যারা আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত।

• চুক্তি করার অযোগ্য ব্যক্তি:
চুক্তি আইনের ১১ ধারা অনুসারে বলা যায় তিন ধরনের ব্যক্তি চুক্তি করা জন্য অযোগ্য। এ ব্যক্তিরা হলেন:
১। নাবালক,
২। অসুস্থ মনের অধিকারী বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং
৩। নিজ আইনে অযোগ্য ব্যক্তি।
পূর্বে বলা হয়েছে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। কৃত্রিম ব্যক্তি যদি আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত না হয় তাহলে চুক্তি সম্পাদনে অযোগ্য বলে বিবেচিত হবেন।

উল্লিখিত প্রশ্নে চুক্তি আইন অনুসারে মহিলা ব্যক্তি চুক্তির করার যোগ্য।
১৯১.
চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১৪৮ কোন ধরনের চুক্তি সংজ্ঞায়িত করা হয়েছে?
  1. জিম্মা চুক্তি
  2. দান চুক্তি
  3. ভাড়া চুক্তি
  4. বিক্রয় চুক্তি
সঠিক উত্তর:
জিম্মা চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
জিম্মা চুক্তি
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২-এর ধারা ১৪৮-এর শিরোনামই হলো “Bailment”, “bailor”, and “bailee” defined। এই ধারায় জিম্মা চুক্তি (Bailment)-এর সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে এক ব্যক্তি (জিম্মাদাতা) নির্দিষ্ট উদ্দেশ্যে অস্থাবর সম্পত্তি (goods) অন্য ব্যক্তির (জিম্মাদার) কাছে প্রদান করে এবং উদ্দেশ্য সাধিত হলে তা ফেরত বা জিম্মাদাতার নির্দেশ অনুসারে বিলি করার চুক্তি বর্ণিত হয়।

⇒ চুক্তি আইনের ১৪৮ ধারার বিধান "জিম্মা", "জিম্মাদাতা" এবং "জিম্মাদার" এদের সংজ্ঞা (Bailment, bailor, and bailee defined):
- জিম্মা- চুক্তির ভিত্তিতে কোন ব্যক্তি কর্তৃক অপর কোন ব্যক্তিকে কোনো উদ্দেশ্যে কোন মালপত্র এরূপভাবে প্রদান করা হয় যে, যখন উদ্দেশ্য সাধিত হয় তখন মাল প্রদানকারীর নির্দেশ অনুসারে তা ফেরত দিতে বা অন্যভাবে এর বিলি ব্যবস্থা করতে হবে।
- জিম্মাদাতা- মালামাল প্রদানকারী ব্যক্তিকে জিম্মাদাতা বলা হয়।
- জিম্মাদার- যে ব্যক্তির নিকট এগুলি প্রদান করা হয় তাকে জিম্মাদার বলা হয়।
- জিম্মা এমন একধরনের চুক্তি যেখানে ২টি পক্ষ থাকে। যেমন: জিম্মাদাতা ও জিম্মাদার।
- এই ধরনের চুক্তি দ্বারা অস্থাবর সম্পত্তি হস্তান্তর করা যায়।
-----------
⇒ The Contract Act, 1872- Section 148. "Bailment", "bailor", and "bailee" defined:
A "bailment" is the delivery of goods by one person to another for some purpose, upon a contract that they shall, when the purpose is accomplished, be returned or otherwise disposed of according to the directions of the person delivering them.
The person delivering the goods is called the "bailor".
The person to whom they are delivered is called the "bailee". 
Explanation – If a person already in possession of the goods of another contracts to hold them as a bailee, he thereby becomes the bailee, and the owner becomes the bailor, of such goods although they may not have been delivered by way of bailment.

১৯২.
চুক্তি আইনের কত ধারায় সাব-এজেন্ট এর সংজ্ঞা দেওয়া হয়েছে?
  1. ১৯৩ ধারায়
  2. ১৯১ ধারায়
  3. ১৯০ ধারায়
  4. ১৯২ ধারায়
সঠিক উত্তর:
১৯১ ধারায়
উত্তর
সঠিক উত্তর:
১৯১ ধারায়
ব্যাখ্যা
চুক্তি আইনের ১৯১ ধারায় সাব-এজেন্ট এর সংজ্ঞা দেওয়া হয়েছে। ১৯১ ধারায় বলা হয়েছে, সাব এজেন্ট হলো এমন ব্যক্তি যে প্রতিনিধিত্বের ব্যবসায় মূল এজেন্ট কর্তৃক নিযুক্ত হয় এবং তার নিয়ন্ত্রণাধীনে কাজ করে।

A 'sub- agent' is a person employed by, and acting under the control of, the original agent in the business of the agency

→ সাব-এজেন্টের কার্যের জন্য এজেন্ট মালিকের নিকট দায়ী [ধারা ১৯২]।
→ সাব-এজেন্ট তার কার্যের জন্য এজেন্টের নিকট দায়ী কিন্তু প্রতারণা বা স্বেচ্ছামূলক ভুল ব্যতিত মালিকের নিকট দায়ী নয় (ধারা ১৯২)।
১৯৩.
চুক্তি আইনের ধারা ১১ অনুযায়ী নিচের কে চুক্তি করার জন্য অযোগ্য নয়?
  1. নাবালক ব্যক্তি
  2. বোবা ব্যক্তি
  3. মানসিকভাবে অসুস্থ ব্যক্তি
  4. আইন অনুসারে অযোগ্য ব্যক্তি
সঠিক উত্তর:
বোবা ব্যক্তি
উত্তর
সঠিক উত্তর:
বোবা ব্যক্তি
ব্যাখ্যা

⇒ চুক্তি আইন, ১৮৭২ – ধারা ১১ অনুযায়ী চুক্তি করার জন্য অযোগ্য ব্যক্তির মধ্যে রয়েছে:
- নাবালক (সাবালক নয়)
- মানসিকভাবে অসুস্থ ব্যক্তি
- আইন অনুসারে অযোগ্য ব্যক্তি
“বোবা” বা জ্ঞানহীন ব্যক্তি যদি সাবালক ও সুস্থ মনের অধিকারী হয়, তবে সে চুক্তি করতে সক্ষম।
তাই এখানে নাবালক, মানসিকভাবে অসুস্থ ব্যক্তি বা আইন অনুসারে অযোগ্য ব্যক্তি চুক্তি করতে পারে না।
অতএব, সঠিক উত্তর হলো খ) বোবা ব্যক্তি।

⇒ কারা চুক্তি সম্পাদনে যোগ্যতা চুক্তি আইনের ১১ ধারায় বলা হয়েছে। এ ধারায় বলা হয়েছে যে, প্রত্যেক ব্যক্তিই চুক্তি করার যোগ্য যদি সে নিজ আইনে সাবালক, এবং সুস্থ মনের অধিকারীএবং নিজ আইনে চুক্তি করার জন্য অযোগ্য না হন। [Every person is competent to contract who is age of majority according to the law to which he is subject, and sound mind and is not disqualified from contracting by any law to which he is subject.]।
অতএব বলা যায় চুক্তি সম্পাদনে সে ব্যক্তি যোগ্য যিনি সাবালক ও সুস্থ মনের অধিকারী এবং যাকে কোনো আইনে অযোগ্য ঘোষণা করা হয়নি।
এখানে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। প্রাকৃতিক ব্যক্তি বলতে মানুষকে বলা হয়েছে আর কৃত্রিম ব্যক্তি বলতে কোম্পানি, কর্পোরেশন, সংঘ যারা আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত।

⇒ চুক্তি করার অযোগ্য ব্যক্তি:
চুক্তি আইনের ১১ ধারা অনুসারে বলা যায় তিন ধরনের ব্যক্তি চুক্তি করা জন্য অযোগ্য। এ ব্যক্তিরা হলেন:
১। নাবালক,
২। অসুস্থ মনের অধিকারী বা মানসিকভাবে অসুস্থ ব্যক্তি এবং
৩। নিজ আইনে অযোগ্য ব্যক্তি।
পূর্বে বলা হয়েছে ব্যক্তি বলতে প্রাকৃতিক এবং কৃত্রিম ব্যক্তি উভয়কে বোঝানো হয়েছে। কৃত্রিম ব্যক্তি যদি আইন অনুসারে গঠিত ও নিবন্ধিত না হয় তাহলে চুক্তি সম্পাদনে অযোগ্য বলে বিবেচিত হবেন।

১৯৪.
নিচের কোনটি চুক্তি আইনে অনুযায়ী প্রস্তাবের আমন্ত্রণ নয়?
  1. একটি কলমের মূল্য ১০ টাকা।
  2. কুকুর হারিয়ে গিয়েছে, পেলে ৫০০ টাকা পুরস্কার।
  3. ঢাকা হতে কুষ্টিয়া বাস ভাড়া ২৫০ টাকা।
  4. ৪০০০ টাকা বেতনে হিসাব রক্ষক চাই।
সঠিক উত্তর:
কুকুর হারিয়ে গিয়েছে, পেলে ৫০০ টাকা পুরস্কার।
উত্তর
সঠিক উত্তর:
কুকুর হারিয়ে গিয়েছে, পেলে ৫০০ টাকা পুরস্কার।
ব্যাখ্যা
• প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণ এক নয় (Offer and invitation to an offer is not be same):
- প্রস্তাব ও প্রস্তাবের আমন্ত্রণ এক নয়। মূল্য তালিকা বিলি করা প্রস্তাবের আমন্ত্রণ, প্রস্তাব নয়। যেমন- কুকুর হারিয়ে গিয়েছে, পেলে ৫০০ টাকা পুরস্কার, এটা প্রস্তাব।
- কিন্তু একটি কলমের মূল্য ১০ টাকা, সকাল ৯ টায় ট্রেন ছাড়বে, ঢাকা হতে কুষ্টিয়া বাস ভাড়া ২৫০ টাকা এবং ৪০০০ টাকা বেতনে হিসাব রক্ষক চাই- এগুলো প্রস্তাবের আমন্ত্রণ, প্রস্তাব নয়।
- এ পরিপ্রেক্ষিতে যদি কেহ ১০ টাকা দিতে রাজী হয়, ৯ টার ট্রেনে উঠে, যদি কেহ বাসে উঠে, হিসাবরক্ষক পদে আবেদন করে তবে তা প্রস্তাব হিসেবে গণ্য হবে। বিক্রেতা ঐ প্রস্তাব গ্রহণ নাও করতে পারে।
অর্থাৎ উল্লিখিত প্রশ্নে চুক্তি আইনে অনুযায়ী "কুকুর হারিয়ে গিয়েছে, পেলে ৫০০ টাকা পুরস্কার" এটি একটি প্রস্তাবের আমন্ত্রণ নয়, এটি প্রস্তাব। 
অনন্য সবগুলো প্রস্তাবের আমন্ত্রণ।