উত্তর
ব্যাখ্যা
- তাই Past Indefinite Tense হবে অর্থাৎ verb এর past form হবে।
Complete Sentence: This book was first published in 1985.
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৪৬ / ৫৬ · ৪,৫০১–৪,৬০০ / ৫,৬০৫
Explanation:
future continuous tense: shall/will + be + verb + ing
Correct Sentence: Professor Yunus will not be able to attend the meeting tonight because he will be teaching a class.
• She let him go to the party. Here, the underlined word is a/ an - Infinitive.
• Infinitive:
- Verb এর present form এর আগে to বসিয়ে Infinitive গঠন করা হয়।
- অর্থাৎ, Infinitive = to + verb.
• Infinitive দুই রকম হতে পারে:
১. To-যুক্ত infinitive এবং
২. To-বিহীন infinitive বা Bare Infinitive.
• সাধারণত এর অর্থ হয়ে থাকে "করতে/ খেতে/ যেতে/ বলতে" এ রকম। অর্থাৎ- বাংলা ক্রিয়ার শেষে 'তে' যোগ হয়।
• আবার to + verb, noun হিসেবে ব্যবহার হলে ক্রিয়ার শেষে আ-কার যোগ করা হয়। যেমন- to swim = সাতার কাটা ইত্যাদি।
• Let এর পরে Verb এর Bare Infinitive (to-বিহীন infinitive form) বসে।
- তাই, go verb টি to-বিহীন Infinitive form.
- সুতরাং, সঠিক উত্তর Infinitive.
Verb + ing যখন noun এর কাজ করে তখন তা Gerund। বাক্যটিতে copying noun হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এটি Gerund.
Verb + ing এর পূর্বে the এবং পরে of থাকলে তাকে Verbal noun বলে।
Verb + ing যখন adjective এর কাজ করে তখন তা participle।
To + verb এর base form যখন অসমাপিকা ক্রিয়া হিসেবে কাজ করে তখন তাকে Infinitive বলে।
• Complete sentence: She accidentally came across an old photograph while cleaning the room.
- Bangla meaning: তিনি কক্ষ পরিষ্কার করার সময় একটি পুরনো ছবি খুঁজে পেলেন।
• Come across something (phrasal verb)
- English Meaning: To meet, find, or encounter something especially by chance.
- Bangla Meaning: হঠাৎ করে খুঁজে পাওয়া; সাক্ষাৎ পাওয়া; আকস্মিকভাবে আবিষ্কার করা।
• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) Come up:
- English meaning: To happen, usually unexpectedly.
- Bangla meaning: সাধারণত অপ্রত্যাশিতভাবে ঘটা; সমান হওয়া।
খ) Come with:
- English meaning: Be present or associated with an event or entity.
- Bangla meaning: সঙ্গে থাকা।
ঘ) Come of:
- English meaning: To happen as a result of something.
- Bangla meaning: কোনও কিছুর ফলে ঘটা; বংশোদ্ভূত হওয়া।
Source: Cambridge Dictionary, Oxford Dictionary.
• Correct Answer: ঘ) Transitive.
- He baked a cake for his mother.
- সে তার মায়ের জন্য কেক বানিয়েছে।
Tansitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- He baked a cake for his mother.
- এই বাক্যে verb, baked কে কি বা কাকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়।
- অর্থাৎ, এই বাক্যে object আছে।
- এবং বাক্যেটিতে transitive verb বিদ্যমান।
Other Options:
ক) Causative Verb:
- যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.
- Example: Make, let, help, get, have, etc.
খ) Intransitive verb:
- যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না, অর্থ্যাৎ যে verb এর object থাকে না, তাকে Intransitive verb বলে। যেমন - The girl sings. Bird flies. The car stopped.
গ) Auxiliary verb:
- যে সব verb বাক্যের মূল verb (main verb) এর সাথে ব্যবহৃত হয়ে, Main verb এর Tense, Mood, Voice এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাদেরকে Auxiliary Verb বলে। যেমন- am, is, are etc.
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
Complete sentence: He had played basketball in high school, but he focused on academics.
• বাক্যে দুটি clause -ই past tense -এ আছে।
- তাই নিয়মানুযায়ী পূর্বের কাজটি past perfect tense এবং পরের কাজটি past indefinite tense হবে।
- সঠিক বাক্যটি হবে He had played basketball in high school, but he focused on academics.
- অর্থাৎ, ফুটবল খেলার কাজটি আগে হয়েছিল এবং পরে পড়াশোনায় মননিবেশ করেছে।
- সুতরাং, সঠিক উত্তরটি হবে option 'খ'।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Correct answer: have.
- Complete sentence: We have not booked the tickets for the concert yet.
- Sentence এ "yet" থাকায় Present Perfect tense এর নিয়মানুসারে "have not" এর পর Verb এর Past Participle হয়েছে।
• Right form of verb অনুযায়ী,
- Sentence এ Just, just now, already, yet, ever, lately, recently ইত্যাদি থাকলে sentence টি present perfect tense হয়।
- Present perfect tense -এ have/has+ verb এর past participle হয়।
- Present perfect tense এর structure: Subject+ has/have + Verb এর past participle + object.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Complete sentence: He had fallen asleep before the phone rang.
• দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
- He had fallen asleep before the phone rang.
- যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে before এর আগের অংশ Past perfect tense এ আছে, তাই পরের অংশে past indefinite.
• আবার,
- যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future perfect tense এ হয়, তবে পরের clause টিতে present indefinite tense হবে।
যেমন: We shall have reached the school before the bell rings.
অন্যান্য অপশন:
ক) to ring
- “to ring” হলো infinitive (ফোন বাজার জন্য ‘to’ সহ ক্রিয়া).
- Past tense এর জায়গায় infinitive ব্যবহার করা ভুল।
খ) rung
- “rung” হল past participle.
- Past participle সাধারণত have/has/had এর সঙ্গে ব্যবহার হয়।
- এখানে the phone rung লেখা সঠিক নয়, কারণ এখানে কোনো auxiliary verb নেই।
গ) had rung
- “had rung” - past perfect.
- বাক্যের মূল clause ইতিমধ্যে Past Perfect (He had fallen asleep) ব্যবহার করছে।
- “before” এর পরে past perfect ব্যবহার করা ভুল, কারণ আগে ঘটেছে তার জন্য Past Perfect, পরে ঘটেছে তার জন্য Simple Past.
• Complete Sentence: She started cooking as soon as she got from work.
- Bangla meaning: সে কাজ থেকে ফিরা মাত্রই রান্না করা শুরু করল।
• As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense হয়।
- অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ যদি As soon as দ্বারা যুক্ত থাকে তবে দুইটি কাজই past indefinite tense -এ হবে।
- কোনো কিছু 'করতে না করতেই/ হতে না হতেই’ এ রকম অর্থে ব্যবহৃত হয়।
- সুতরাং, শূন্যস্থানে সঠিক উত্তর হবে- খ) got.
• আবার,
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- Example: I shall ring you up as soon as I arrive.
• Had better (modal verb):
- Had better এর পরে verb এর base form বসে।
- Had better is a strong expression.
Example Sentence:
1. You had better finish your homework before dinner if you want to go out with your friends later.
2. He had better apologize to his friend for being rude earlier.
Complete Sentence - You had better stop taking the medicine which has harmful side effects.
Correct sentence - It is high time we left the party.
- যদি subject থাকে (যেমন: we, he, they), তাহলে verb এর past tense ব্যবহার হয়।
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.
• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
- It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.
Other options,
ক) It is high time we to left the party.
→ “we” এর পরে “to” আসবে না।
গ) It is high time we leave the party.
→ “leave” present tense, এখানে past tense হতে হবে।
ঘ) It is high time to left the party.
→ “to left” ভুল, “to leave” হতে হবে এবং subject না থাকলে।
Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
• Complete sentence: Mr. Rasel would rather have stayed home last night.
- Bangla Meaning: রাসেল সাহেব গত রাতে বরং বাড়িতেই থাকতেন।
• would rather -এর ব্যবহার:
- কোনো কিছু করা বরং ভালো অর্থে would rather + verb -এর base form ব্যবহৃত হয়।
- would rather দিয়ে দুটি কাজের মধ্যে দ্বিতীয়টির চেয়ে প্রথমটি শ্রেয়, এ রকম বোঝায়।
- Structure: Sub + would rather + verb এর present form + than + verb/noun.
- যেমন: I would rather die than beg.
• তবে অতীতে কোনো কিছু করা বরং ভালো ছিল অর্থে would rather have + verb -এর past participle ব্যবহৃত হয়।
- প্রদত্ত বাক্যে last night থাকায় 'have stayed' সঠিক উত্তর হিসেবে নিতে হবে।
- তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে- have stayed.
Source:
1. Cambridge Dictionary.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
Politics: -
- This is a noun.
- এর মানে, Social relations involving intrigue to gain authority or power.
- সোজা বাংলায় এর অর্থ: রাজনীতি।
এই শব্দের সঠিক verb form হল:
Politicize - রাজনীতিসচেতন করা বা হওয়া; (রাজনীতি) সংঘবদ্ধ/প্রভাবিত করা বা হওয়া।
অপর দিকে,
Political = রাজনৈতিক (Adjective)
Politically= রাজনৈতিক ভাবে (Adverb)
Polarize = দুটি বিপরীত, বিরুদ্ধ বা প্রতিকূল অবস্থানে ঘনীভূত করা; মেরুপ্রবণ/সমবর্তিত করা। ( এই শব্দটি যদিও verb, তবে Politics শব্দের নয়)
সুতরাং, সঠিক উত্তর: Politicize
Source: Accessible Dictionary
Merriam-Webster Dictionary
Answer: go.
Complete sentence: I had better go home.
• Had better এর পরে verb এর base form বসে।
- এখানে had হলো unreal past বা অবাস্তব অতীত।
- Had better অর্থ তবুও/ বরং ভালো।
- এ ধরণের বাক্য সবসময় present বা future অর্থ প্রদান করে।
- Had better যুক্ত sentence past tense এর হলেও তা মূলত past tense নয়।
- এ জাতীয় বাক্যগুলি মূলত একটি উপদেশ বা suggestion প্রকাশ করে।
- Had better এর পর infinitive to বসে না।
• Structure: Subject + had better/would better/had rather + verb এর base form.
- যেমন:
- I had better meet him now.
- You had better stay today.
Explanation:
past indefinite + as if/ as though + past perfect
Correct Answer: She proceeded as though I had not spoken.
• He cried loudly when he lost his toy.
- Here, "cried" is an intransitive verb.
- Intransitive verb হলো সেই verb যা object নেয় না।
- এখানে 'cried' এর পরে কোনো direct object নেই, কোন direct object ছাড়াই এটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে।
- অর্থাৎ He cried দ্বারাই সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে।
- অর্থাৎ এটি কেবল subject -এর কাজ বোঝাচ্ছে।
- 'cried' কোনো বস্তু বা ব্যক্তিকে (object) প্রভাবিত করছে না।
• Intransitive verb:
- যে verb -এর কর্ম নেই তাকে বলে Intransitive verb.
- Intransitive verbs cannot have a direct object after them.
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb-এর পরে কোনো word না থাকলে অথবা verb-এর পরে adverb/preposition থাকলে সেটি Intransitive verb হবে।
• More examples:
- She smiled sweetly at her friend.
- She runs fast every morning.
অন্যদিকে,
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
• Cognate Verb:
- বাক্যের verb এবং object যখন একই root থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, যে Intransitive verb তারই noun form কে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- আর object টি কে বলা হয় Cognate object.
- যেমন: She smiled a sweet smile.
• Transitive verb:
- যে সব verb -এর কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও অন্য কিছু বা অন্য কারো প্রয়োজন হয়, তাদেরকে Transitive verb বলা হয়।
- অর্থাৎ, Transitive verb হতে হলে অবশ্যই Object থাকতে হবে।
- They celebrated the festival with great joy.
• It is no use যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:-
- it is of no use (it’s no use doing something) এর পরে কোনো preposition/ infinitive বা অন্য কিছু বসে না।
- এরপর সরাসরি verb আসে এবং এর সাথে ing যুক্ত হয়।
সুতরাং, নিয়মানুযায়ী, Complete sentence: It is no use arguing with him; he never changes his mind.
More examples:
- It's no use crying over spilled milk
- It's no use locking the door now
- It's no use trying again
- It's no use arguing with a drunk.
সেই অনুসারে অন্য অপশন গুলো ভুল।
• A smiling child greeted the guests. Here 'smiling' is a - Participle.
- এখানে smiling শব্দটি child (noun)-কে বর্ণনা করছে।
- অর্থাৎ এটি বলছে শিশুটি কেমন? → smiling.
- যখন কোনো verb-এর আকার noun-এর আগে বসে বা noun কে modify করে, তখন সেটি participle হয়।
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Insist on/ upon/ Insist on doing something:
- To keep doing something, especially something that is inconvenient or annoying.
- বাংলায়, কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা ।
- Insist on/ upon এর সাথে verb এর ing form বসে।
• Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
- He insisted on seeing her.
• Complete Sentence He insisted on taking the responsibility even though it was risky.
Source: Longman Dictionary.
• Either --- or, Neither --- nor দ্বারা Singular Subject যুক্ত হলে Verb Singular হয়।
- Example: Either he or his brother is guilty.
• Either --- or, Neither --- nor দ্বারা যুক্ত Subject যদি ভিন্ন Person এর হয় তবে Verb টি শেষ Subject অনুযায়ী নিবে।
- Example: Neither he nor his friends are present in the class.
• Structure:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Example: Neither the salesmen nor the marketing manager is in favor of the system.
- [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Example: Neither John nor his friends are going to the beach today.
• Subject ভিন্ন Person এর হওয়ার কারণে Verb টি শেষ Subject অনুযায়ী প্রদত্ত Sentence টিতে Plural Verb হিসেবে Are অথবা Have বসেবে। কিন্তু Attended শব্দটি Attend (Verb) এর Past Participle হওয়ায় এখানে are এর পরিবর্তে Have হবে।
• Correct Sentence: Neither she nor her friends have attended the function.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
• Causative Verb:
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।
• Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।
• Correct Answer: The noise made the baby cry loudly.
• More Example:
- She makes her kids brush their teeth before bed.
- My boss makes me stay late at work sometimes.
Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
Preposition-এর নিয়ম অনুযায়ী, Preposition-এর পরে noun, proper noun, pronoun, noun group, gerund বসে।
এক্ষেত্রে of-এর পরে wait- Verb-এর gerund form বসেছে।
• Complete sentence: I will call you before the meeting starts.
• ভবিষ্যতকালের দুটি কাজ before দ্বারা যুক্ত হলে before এর পূর্বে future indefinite/perfect tense হয় এবং before এর পরে present indefinite tense হয়।
- অর্থাৎ, যদি before দ্বারা যুক্ত প্রথম clauseটি future indefinite tense এ হয়, তবে পরের clause টিতে present indefinite tense হবে।
- যেমন: I will call you before the meeting starts.
- প্রদত্ত বাক্যে before এর পূর্বে future indefinite আছে, তাই এর পরে present indefinite tense (starts) হবে।
আবার,
- অতীতের দুইটি clause যদি before দ্বারা যুক্ত থাকে তাহলে before এর পূর্বের clause টিতে verb এর past perfect এবং পরের clause টিতে past indefinite tense হয়।
- যেমন: We had reached the school before the bell rang.
- an initiative can express purpose. অর্থাৎ initiative অনেক সময় "in order to." এর অর্থ প্রদান করে থাকে।
- সেই অনুযায়ী, এই বাক্যের সঠিক উত্তর হবে: Muaz has studied hard to succeed. অর্থাৎ, সফল হবার জন্য মুআয কঠোর অধ্যায়ন করেছে।
Source: Cilffs TOEFL
ব্যাখ্যা:
garden শব্দটি noun। আবার এটি Verb হিসেবেও ব্যবহৃত হতে পারে।
garden ( verb)
Meaning: To cultivate or work in a garden
Example: She wrote books, kept journals, and gardened.
Source: oxford languages
'Rihan sleeps only for three hours a night.' Here, the verb 'sleeps' is intransitive.
- Intransitive verb সেই verb যা object নেয় না।
- 'sleeps' এর পরে কোনো direct object নেই।
- এখানে sleeps verb টির কোনো object প্রয়োজন হয়নি। অর্থাৎ এটি কেবল subject -এর কাজ বোঝাচ্ছে।
- sleeps কোনো বস্তু বা ব্যক্তিকে প্রভাবিত করছে না।
- তাই এটি intransitive verb.
• Intransitive verb:
- যেসকল verb এর object বা কর্ম থাকে না তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত Intransitive verb-কে কি (what?) বা কাকে (whom?) দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না।
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন(when) বা কোথায় (where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb যুক্ত sentence-এর সাধারণ Structure হচ্ছে: Subject + verb.
Examples:
• They run every morning.
• The cat jumped onto the table.
• The leaves fall in winter.
Other options,
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
- যেমন:
- I shall get the work done by him. (আমি তার দ্বারা কাজটি করিয়ে নেব।)
• Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে: subject + verb + object.
- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
- আবার intransitive verb এর শেষে preposition + object যুক্ত করেও তাকে transitive verb এ পরিণত করা যায়।
- যেমন: He writes a letter. write হলো transitive verb, কারণ এর object হলো a letter.
• কিছু Transitive verb এ object এর পাশাপাশি Complement থাকে।
Complement গুলো object কে Describe করে।
→ এই ধরনের Complement কে Objective Complement বলে।
• Factitive Verb:
- যে Verb এর Object বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, তাকে Factitive Verb বলে।
- Factitive Verb হলো এমন ক্রিয়া যা দুটি object নেয় - একটি direct object এবং একটি object complement। এই verb direct object কে object complement হিসেবে বর্ণিত অবস্থায় পরিণত করে বা নিয়োগ দেয়।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name, etc.
- যেমন: The manager appointed him secretary.
- উল্লিখিত বাক্যে secretary হচ্ছে Objective Complement Factitive Object.
- "The manager appointed him" দ্বারা বাক্য সম্পন্ন হচ্ছে না, তাই Objective Complement হিসেবে secretary বসানোর পর বাক্যটি সম্পন্ন হয়েছে।
- যেহেতু Object (him) বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি তাই এটি Factitive Verb.
Source:
- Cambridge Dictionary.
- A Passage to the English Language, S.M. Zakir Hussain.
- Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain.