উত্তর
ব্যাখ্যা
- past continuous tense এর গঠন -
- Subject + was/were + present participle (verb+ing) + object.
- সুতরাং নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - lying.
- Complete sentence: The dog was lying in front of the door.
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ২ / ৫৬ · ১০১–২০০ / ৫,৬০৫
• এখানে সঠিক উত্তর হবে - take.
- Complete sentence: The university requires that all the students take this course.
• Require একটি Subjunctive verb.
- Subjunctive mood - এর নিয়ম অনুসারে require এর পর that + subject থাকলে সেখানে verb এর base form হয়।
• Verbs যেগুলো Present Subjunctive হিসেবে ব্যবহৃত হয়:
- Command, ask, advise, demand, decree, insist, move, prefer, propose, request, require, suggest, stipulate, urge ইত্যাদি।
Some example:
- The judge insisted that the jury return a verdict immediately.
- The doctor suggested that he not smoke.
- We proposed that he take a vcation
• আবার,
- It + be (any tense)+ adjective + that + subject + verb simple হয়।
- যে adjective গুলো ব্যবহৃত হলে এই নিয়ম প্রযোজ্য হবে - advised, necessery, important, recommended, urgent, obligatory, required, imperative, mendatory, proposed, suggested.
- এই সমস্ত verb গুলোর সাথে -s/-es/-ed/-ing/-d/-t -কিছুই যুক্ত হবে না।
- American English অনুযায়ী should ও ব্যবহৃত হবে না।
• The word "empower" is a verb.
• Empower (Verb):
- English meaning: To give somebody the power or authority to do something.
- Bangla meaning: কাউকে ক্ষমতা অর্পণ করা; ক্ষমতা প্রদান করা।
• Example sentence:
- The new policy aims to empower women in the workplace.
- Education can empower people to improve their quality of life.
Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.
আলোচ্য বাক্যে ‘fast’ শব্দটি দ্বারা ‘রোজা রাখা’ বুঝানো হয়েছে। অর্থাৎ, একটি ক্রিয়া সম্পাদন করা বুঝাচ্ছে।
অতএব, এটি একটি Verb।
Correct answer: Let us go to the market.
- 'To' বিহীন infinitive form-কে bare infinitive বলা হয়। Let এর পরে Verb-এর 'to' বিহীন infinitive form বসে।
- এ বাক্যে verb এর পূর্বে to না বসায় এটিই bare infinitive যুক্ত বাক্য।
Bare Infinitive:
-"Bare infinitive" হলো ক্রিয়াপদের সেই রূপ যা 'to' ছাড়া ব্যবহৃত হয়।
- এটি সাধারণত কিছু বিশেষ ক্রিয়া, যেমন - make, let, help, see, hear, watch ইত্যাদির পরে বসে।
- Modals verbs যেমন: can, could, will, would, shall, should, may, might, must এর পরে সাধারণত bare infinitive বসে।
-"Had better" এবং "Would rather"-এর পরে: এই দুটি বাক্যাংশের পরেও bare infinitive বসে।
- যখন Do কোনো বাক্যে প্রধান ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হয়, তখন তার পরে bare infinitive বসে।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Rotten is a participle.
- উপরের বাক্যে Root verb এর past participle ‘rotten” is used and its work as an adjective also.
- So, it is a past participle.
Present participle (Verb+ing act as an adjective) such as:
- A sleeping dog seldom bites.
Source: Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain
• Correct Answer: খ) improving.
- They organized extra classes with a view to improving their students’ performance.
• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।
• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: drawing.
Complete sentence: He likes playing video games and drawing during his leisure period.
• Parallelism এর নিয়ম অনুসারে শব্দের ধারাবাহিকতা বজায় রাখতে হয়।
- এই নিয়মানুসারে and এর পূর্বে gerund থাকলে and এর পরেও gerund বসে।
- এখানে "playing" হলো gerund (verb+ ing) = noun এর কাজ করে)।
- তাই পরেও gerund form ব্যবহৃত হবে অর্থাৎ "drawing".
Other options
ক) draw
– এটি ভুল। কারণ "playing " হলো gerund, তাই parallelism বজায় রাখতে পরের verb টি ও gerund হতে হবে।
গ) to swim
– এটি ভুল। কারণ and এর পূর্বে "playing" হলো gerund, তাই parallelism বজায় রাখতে পরের verb টি ও gerund হতে হবে।
ঘ) swam
– এটি ভুল, এটি past tense, কারণ Parallelism এর structure বজায় রাখতে পরের verb টি ও gerund হতে হবে।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
The man sitting near the window is my uncle. Here, the underlined part is - Participle.
- এখানে sitting → man noun কে describe করছে → অর্থাৎ “window-এর কাছে বসে থাকা মানুষ”।
- Noun কে modify করা অর্থে verb এর -ing রূপ → Participle (Present Participle).
- Participle সাধারণত noun বা pronoun কে describe করে এবং verb-এর মতো আকার থাকে।
• A participle is a verb that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). Participles may function as adjectives, describing or modifying nouns.
- Participle একই সাথে Verb ও Adjective এর কাজ করে।
• Participle মূলত: তিন প্রকার:
1. Present Participle. Ex: Do not disturb a sleeping dog.
2. Past Participle. Ex: This is a book written by Charles Dickens.
3. Perfect Participle. Ex: Having eaten rice, he went to bed.
• Correct Answer: খ) linking verb.
- The baby looks happy.
- এখানে “looks” একটি linking verb, কারণ এটি subject “baby” এবং তার বর্ণনা “happy”-এর মধ্যে সম্পর্ক স্থাপন করছে।
- এটি কোনো কাজ (action) বোঝাচ্ছে না, বরং “baby”-এর অবস্থা বা চেহারা বোঝাচ্ছে।
• Linking verb:
- A linking verb connects the subject of a sentence to a subject complement — either a noun or an adjective that describes or identifies the subject.
- অর্থাৎ, Subject এবং complement এর মধ্যবর্তী verb কে Linking verb বলে।
- Linking verb দিয়ে কাজ বুঝায় না, বরং এর কাজ হচ্ছে Subject এবং Predicate (Subject সম্পর্কে যা কিছু বলা হয়) এর মধ্যে শুধু যোগসূত্র স্থাপন করা।
- She seems very happy today.
- যেমন: এখানে seems শব্দটি She ও happy -এর মধ্যে সংযোগ স্থাপন করেছে।
- কিছু Common linking verb হলো: be, seem, feel, become, look, appear, taste, smell, sound, etc.
Other Options:
ক) Transitive verb:
- যে verb এর object আছে তাকে transitive verb বলে৷
- Transitive verbs এর সাধারণ Structure হচ্ছে : subject + verb + object- Object সর্বদাই Noun অথবা Pronoun হয়।
- তাই বাক্যে verb এর পরে Noun অথবা Pronoun থাকলে verb টি সাধারণত transitive verb হবে।
গ) Intransitive verb:
- যে verb-এর অর্থ পরিপূর্ণ করার জন্য object এর প্রয়োজন পড়ে না, অর্থ্যাৎ যে verb এর object থাকে না, তাকে Intransitive verb বলে। যেমন - The girl sings. Bird flies. The car stopped.
ঘ) Causative Verb:
- যে Verb গুলো দিয়ে নিজের জন্য কাজ না করে বরং অন্যের জন্য কাজ করানো বুঝায় বা অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয়া বুঝায় সেগুলোই হলো Causative Verb.
- Example: Make, let, help, get, have, etc.
• Complete sentence: I cannot help laughing at his jokes.
- Bangla meaning: আমি তার কৌতুকে না হেসে পারলাম না।
• Cannot help/ Cannot but
- কেউ কোনো কিছু না করে পারে না অর্থে Cannot help/ Cannot but ব্যবহৃত হয়।
- Cannot help -এরপর gerund (verb+ing) বসে।
- Cannot but -এরপর verb -এর base form বসে।
• যেহেতু প্রদত্ত প্রশ্নে Cannot help রয়েছে, তাই শূন্যস্থানে laughing বসবে।
• More examples:
- I cannot help going there.
- She cannot but go there.
অপশন বিশ্লেষণ
ক) to laugh → ভুল। ‘cannot help’ এর সাথে infinitive ব্যবহার হয় না।
গ) laugh → ভুল। Base form চলে না।
ঘ) laughed → ভুল। Past tense এখানে ব্যবহার হয় না।
• The manager appointed him secretary.
- Here, the underlined verb is- ঘ) Factitive verb
• Factitive Verb:
- যেসব Transitive verb এর object থাকা সত্ত্বেও object পরবর্তী noun অথবা adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb গুলোকে factitive verb বলে।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name, etc.
• The manager appointed him secretary.
- উল্লিখিত বাক্যে secretary হচ্ছে Objective Complement Factitive Object.
- "The manager appointed him" দ্বারা বাক্য সম্পন্ন হচ্ছে না, তাই Objective Complement হিসেবে secretary বসানোর পর বাক্যটি সম্পন্ন হয়েছে।
- যেহেতু Object (him) বসানোর পরও Objective Complement ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয়নি তাই এটি Factitive Verb.
• অন্যদিকে,
• Group verb:
- যেসব verb এর পরে preposition বসে ভিন্ন অর্থ প্রকাশ করে তাদেরকে Group verb বা phrasal verb বা prepositional verb বলে।
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
• Cognate Verb:
- Verb এবং Object একই জাতের অর্থ প্রকাশ করে।
- এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, কোন Intransitive verb যখন বাক্যস্থিত ক্রিয়াপদ বা verb এর মূলশব্দ (root word) থেকে উৎপন্ন নতুন কোন word বা শব্দকে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে Cognate verb বলা হয়।
- যেমন: She sang a song
Source: A Passage to the English Language by S M Zakir Hussain.
Sentence-টি Passive Voice এ আছে।
• Past Indefinite Tense এর active voice কে passive voice এ রূপান্তর করার সময় was/were + verb এর Past Participle বসে।
- তাই was/were + verb এর Past Participle যুক্ত Passive Voice এর Active Voice Past Indefinite Tense এ হবে।
Complete Sentence - Bangladesh was liberated in 1971.
Explanation:
The adverbial clause of this sentence will follow the main clause. As the main clause structure is in passive construction, the adverbial clause will also be in the same structure.
Correct Answer: Roxana was asked to withdraw from graduate school because she was deemed incapable of completing her research.
Correct sentence: No sooner had she opened the book than her friend called.
• No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner had.....than যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
• No sooner had, Hardly had, Scarcely had সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়
• নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
More Example:
1. No sooner had he finished his breakfast than the phone rang.
2. No sooner had she stepped outside than it started raining.
3. No sooner had we sat down for dinner than the phone rang.
অপশনগুলোর বিশ্লেষণ:
ক) No sooner had she opened the book when her friend called. → ভুল। "when" হবে না, "than" হবে।
খ) No sooner had she opened the book than her friend had called. → ভুল। দ্বিতীয় clause-এ past perfect (had called) দরকার নেই; simple past (called) হবে।
ঘ) No sooner had she opened the book then her friend had called. → ভুল। "then" হবে না ("than" হবে), এবং past perfectও ভুল।
Gerund:
- Verb এর সাথে ing যোগ হয়ে যদি noun এর কাজ করে অর্থাৎ Verb ও noun এর কাজ করে, তাহলে তাকে Gerund বলে।
- A Gerund is a double part of speech - a Noun and Verb combined.
• Gerund ব্যবহৃত হয়:
- Subject অথবা object হিসেবে;
- Preposition এর object হিসেবে;
- Verb এর complement হিসেবে;
- Compound noun হিসেবে ব্যবহৃত হয়।
তাই, 'She excelled in mathematics due to her passion for learning.' এই বাক্যে 'learning' হচ্ছে Gerund.
- Infinitive হচ্ছে verb এর base form অথবা to + verb এর base form.
- প্রদত্ত বাক্যে 'to play' হচ্ছে Infinitive।
- I love to play chess when I was at school.
Correct answer: Present Participle.
- প্রদত্ত বাক্যে "float" Verb টির সাথে "ing" যুক্ত হয়ে এটি Adjective এর মত কাজ করে তাই এটি Present Participle.
• Present Participle:
- Verb এর সাথে "ing" যোগ হয়ে যদি Adjective এর কাজ করে অর্থাৎ Verb ও Adjective এর কাজ করে, তাকে Present Participle বলে।
- Present Participle: Verb+ ing = Adjective.
- এটা Verb এর সাথে "ing" যুক্ত হয়ে তৈরি হলেও কাজ করে Adjective এর মত।
- তাই, প্রদত্ত বাক্যে 'floating' একটি Present Participle.
• Participle মূলত তিন প্রকার। যথা:
1. Present Participle. Ex: I saw a running train.
2. Past Participle. Ex: Don't sit on that broken chair.
3. Perfect Participle. Ex: Having finished the work, he went home.
Source: A Passage To The English Language, S.M. Zakir Hussain.
Explanation:
would rather + present form of the verb
Correct Answer: If you don’t mind, I would rather not go.
• I have never contemplated living abroad.
- Here 'living' is a Gerund.
- এই বাক্যে 'contemplated' হলো transitive verb (object নিতে পারে), আর তার পরে living abroad হলো direct object.
- 'Living' এখানে transitive verb -এর object হিসেবে noun-এর কাজ করছে, তাই এটি হলো- gerund.
• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.
• Functions of the Gerund:
1. Subject of a verb: Rising early is a good habit.
2. Object of a verb: I like reading poetry.
3. Object of a preposition: I am tired of waiting.
4. Complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing-table.
অন্যদিকে,
• Present participle:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি adjective -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও adjective -এর কাজ করে, তাহলে তাকে present participle বলে।
- সহজ ভাষায় → present participle হলো Verb + ing = adjective = Verb + adjective কাজ করে।
- Present participle দ্বারা চলমান sense বোঝায়।
- যেমন: The living child cried.
Source: High School English Grammar and Composition by Wren And Martin.
• As if / As though যুক্ত sentence এর ব্যবহার:
- As if / As though এর পূর্বে Present Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Indefinite Tense হয় এবং Be verb থাকলে সব সময় were হয়।
- Example: He talks as though he knew everything.
• আবার, As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলে as if/as though এর পরে Past Perfect Tense হয়।
উল্লেখ্য, As if / As though যখন phrase/idiom হিসেবে ব্যবহৃত হয়, তখন As if / As though এর পূর্বে Past Indefinite Tense থাকলেও as if/as though এর পরে আবার Past Indefinite tense হয়। এটি মূল নিয়মের ব্যতিক্রম।
তাই, অপশনে Past Perfect Tense না থাকলে Past Indefinite Tense উত্তর হবে।
• Correct Answer: He walked into the room as if he owned the place.
Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
Correct answer: Intransitive verb.
- The plane arrived early.
- "arrived" এখানে Intransitive verb কারণ এটি কোনো Direct object গ্রহণ করেনি।
- Intransitive verb হলো এমন Verb যা কোন Direct object ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে।
• Intransitive verb:
- যে verb এর object থাকে না তাকে Intransitive verb বলে।
- Intransitive verb হলো subject নিজের দ্বারাই যে কাজ সম্পন্ন হয়, action (কাজ) সম্পন্ন হওয়ার জন্য object-এর দ্বারস্থ হতে হয় না।
- এই Verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb-এর পরে কোনো word না থাকলে অথবা verb-এর পরে adverb/preposition থাকলে সেটি Intransitive verb হবে।
Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
• The soldier fought a brave fight. Here, "fought" is- Cognate verb.
• Cognate Verb:
- বাক্যের verb এবং object যখন একই root থেকে উৎপন্ন হয় তখন সেই verb কে cognate verb বলা হয় এবং এর object কে বলা হয় cognate object.
- অর্থাৎ, যে Intransitive verb তারই noun form কে object হিসেবে গ্রহণ করে তখন সেই verb কে cognate verb বলা হয়।
- আর object টি কে বলা হয় Cognate object.
- যেমন: The soldier fought a brave fight.
- এখানে "fought" হলো cognate verb ও "fight" হলো cognate object.
অন্যদিকে,
• Linking verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে।
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে।
- অবশ্যই মনে রাখতে হবে Linking/copulative verb হচ্ছে actionless.
- যেমন: He became a doctor.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- যেমন: She makes me happy
• Factitive verb:
- Transitive verb এর Object থাকা সত্ত্বেও যদি object পরবর্তী noun অথবা adjective (complement) এর সাহায্য ছাড়া বাক্য পূর্ণ না হয়, তখন ঐ বাক্যে ব্যবহৃত verb কে Factitive verb বলে।
- কিছু factitive verbs হলো: Elect, Select, Make, Appoint, Call, Name ইত্যাদি।
- যেমন: They elected him captain.
• Complete sentence: I don’t know how to repair shoes, so I had them mended by a cobbler.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- Make, have, get প্রভৃতি যোগে অনেক verb- কে causative verb এ পরিণত করা যায়।
• Causative verb হিসেবে ‘Have’ এর ব্যবহার-
1. Subject + have (any tense) + object (usually person) + base form of verb + ext.
- Example: He always has me do his work.
2. Subject + have (any tense) + object (usually thing) + past participle form of verb + ext.
- Example: They had the house painted.
- উল্লিখিত বাক্যে had এরপর ব্যবহৃত 'them' দ্বারা shoes কে নির্দেশ করছে, অর্থাৎ বস্তুবাচক object তাই verb এর past participle 'had them mended' হয়েছে।
অন্যদিকে,
ক) had them mend: Object -কে নির্দেশ করছে তাই, mend না হয়ে mended হবে।
গ) did it mend: This is grammatically incorrect.
- causative sense -এ 'did' ব্যবহার করা হয় না।
ঘ) had mend them: ভুল order- এ আছে এবং "mend" -এর past participle "mended" ব্যবহার করতে হবে।
Correct answer: is working.
- He is working on a big project at the moment.
- বর্তমানে কোনো কাজ 'চলছে' বা 'ঘটছে' এরূপ বোঝালে verb-এর Present continuous tense হয়।
• বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়।
- তেমনিভাবে বর্তমানে তাৎক্ষণিক দৃষ্টি আকর্ষণমূলক শব্দ, যেমন-look, listen, hush ইত্যাদি থাকলেও present continuous হয়।
- উল্লেখ্য যেসব verb এর continuous হয় না সে গুলোকে present indefinite এ ব্যবহার করতে হয়।
Other options:
ক) was working
- বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়। তাই এটি সঠিক নয়।
গ) has worked
- বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়। তাই এটি সঠিক নয়। এখানে 'has worked' verb হিসেবে গ্রহন করলে বাক্যটি Present Perfect Tense হয়। তাই এটি সঠিক নয়।
ঘ) were working
- বাক্যে now, at this moment, at this time. At present, still ইত্যাদি থাকলে বাক্যটি present continuous tense হয়। তাই এটি সঠিক নয়। এখানে 'were working' verb হিসেবে গ্রহন করলে বাক্যটি Past continuous tense হয়। তাই এটি সঠিক নয়।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• The train stopped suddenly at the small rural station.
- Here, the underlined word is an- Intransitive verb.
- "stopped" এখানে Intransitive verb কারণ এটি কোনো Direct object গ্রহণ করেনি।
- এখানে "the train" নিজেই থেমেছে, এবং "stopped"-এর পরে কোনো direct object নেই।
- "Suddenly" হলো adverb এবং "at the small rural station" prepositional phrase (adverb of place).
- The sentence "The train stopped suddenly at the small rural station." makes complete sense without a direct object.
• Intransitive verb:
- intransitive verb দ্বারা subject নিজেই কাজ সম্পন্ন করে, action (কাজ) সম্পন্ন হওয়ার জন্য object -এর দ্বারস্থ হতে হয় না।
- যে verb -এর কর্ম (direct object) নেই তাকে Intransitive verb বলে।
- এই verb কে 'কি' বা 'কাকে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না। Direct object থাকে না বলে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় না।
- সাধারণত verb-এর পরে কোনো word না থাকলে অথবা verb-এর পরে adverb/preposition থাকলে সেটি Intransitive verb হবে।
অন্যদিকে,
• Transitive verb:
- যে সব verb -এর কার্য সম্পাদনের জন্য subject ছাড়াও অন্য কিছু বা অন্য কারো প্রয়োজন হয়, তাদেরকে Transitive verb বলা হয়।
- অর্থাৎ, Transitive verb হতে হলে অবশ্যই Object থাকতে হবে।
- যেমন:
• Linking verb/ Copulative verb:
- যে সকল verb সাধারণত subject ও Subjective complement এর মধ্যে যোগসূত্র স্থাপন করে তাদেরকে Linking verb/ Copulative verb বলে।
- Linking verb-এর complement হিসেবে সাধারণত adjective বসে৷
- Subject এবং subjective complement এর মধ্যবর্তী verb কে linking/Copulative verb বলে৷
- অবশ্যই মনে রাখতে হবে- Linking/copulative verb হচ্ছে actionless.
- যেমন: The soup smells sweet.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
- যেমন: She makes me happy
Source:
1. High School English Grammar and Composition by Wren And Martin.
2. A Passage to the English Language by S.M. Zakir Hussain.
• Causative Verb:
- Subject যখন নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করিয়ে নেয় তখন এই অর্থে causative verb ব্যবহৃত হয়।
- Help, Get, Have, Let, Make ইত্যাদি বহুল প্রচলিত causative verb.
• Get এর পর ব্যক্তি থাকলে তার পর to+ verb বসে।
- Example: I got him to do the work.
- আবার Get এর পর বস্তু থাকলে এর পর verb এর past participle form বসে।
- Example: I got my cycle repaired.
• Complete sentence: They got the documents prepared before the meeting.
- প্রদত্ত বাক্যে causative verb এর নিয়মের প্রয়োগ হয়েছে। বাক্যটিতে got এর পর 'the documents' বস্তুবাচক শব্দ হওয়ায় এর পরের Verb টির past participle form বসবে। তাই, নিয়ম অনুসারে prepared হলো সঠিক উত্তর।
Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
Complete sentence: It is high time to start the project.
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.
• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
- It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.
Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
• They urged touring the new art museum.
- Bangla Meaning: তারা সবাইকে নতুন আর্ট মিউজিয়াম ঘুরে দেখার জন্য অনুরোধ করল।
- Here 'touring' is a- Gerund.
- সাধারণত verb এর object হিসেবে gerund বসে।
- এখানে, urged verb এর object হিসেবে touring হচ্ছে gerund.
• Gerund (verb + ing) verb-এর object রূপে ব্যবহৃত হতে পারে৷
- The gerund "reading" is the direct object of the verb "enjoys."
- Gerunds are verbs that function as nouns. In this case, "reading" acts as the object of the verb "enjoys" and represents the activity that he enjoys doing.
• Gerund:
- Verb+ing যদি একই সাথে Verb ও Noun এর কাজ করে, তখন তাকে Gerund বলা হয়।
- Noun হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যোগ হয়।
- যেমন- Swimming = সাঁতার কাটা, Walking = হাঁটা ইত্যাদি।
- Gerunds don’t describe action, they act as nouns.
• Functions of the Gerund:
- কোন বাক্যে Gerund ব্যবহৃত হয়:
1. As subject: Rising early is a good habit.
2. As object: I like playing Badminton.
3. As an object of a preposition: The old woman is tired of walking.
4. As a complement of a verb: Working is earning.