উত্তর
ব্যাখ্যা
সমাধান:
ধরি,
লাভ = x%
ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য = 100 + x টাকা
প্রশ্নমতে,
2(100 + x) - 100= 3x [বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = লাভ]
⇒ 200 + 2x - 100 = 3x
⇒ 3x - 2x = 100
∴ x = 100%
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৮ / ৯ · ৭০১–৮০০ / ৮০৭
প্রশ্ন: কোনো একটি দ্রব্য ৪০০ টাকায় ক্রয় করে ২০% লাভে বিক্রয় করে। দ্রব্যটির ক্রয়মূল্য ২০% কম হলে কত টাকা লাভ হতো?
সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৪০০)/১০০ টাকা
= ৪৮০ টাকা
ক্রয়মূল্য ২০% কম হলে = {৪০০ - (৪০০ × ২০)/১০০} টাকা
= ৩২০ টাকা
∴ মোট লাভ = (৪৮০ - ৩২০) টাকা
= ১৬০ টাকা।
প্রশ্ন: একটি ঘড়ি ১৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৫০ টাকা বেশি হলে ১০% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা?
সমাধান:
ধরি, ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা
১৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ১৫ = ৮৫ টাকা
১০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
∴ বিক্রয়মূল্য বেশি = ১১০ - ৮৫ = ২৫ টাকা
বিক্রয়মূল্য ২৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২৫ টাকা
বিক্রয়মূল্য ৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৫০)/২৫ টাকা
= ২ × ১০০ টাকা
= ২০০ টাকা
সুতরাং, ঘড়িটির ক্রয়মূল্য ২০০ টাকা।
প্রশ্ন: একটি দ্রব্য ৩০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হলে, লাভ কত হবে?
সমাধান:
১০% লাভে বিক্রয়মূল্য = ৩০০ + ৩০০ এর ১০% = ৩৩০ টাকা
১০% কমে ক্রয়মূল্য = ৩০০ - ৩০০ এর ১০% = ২৭০ টাকা
∴ লাভ = ৩৩০ – ২৭০ = ৬০ টাকা
প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের চারগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
সমাধান:
ধরি,
বিক্রয়মূল্য = ১০০ টাকা
তাহলে ক্রয়মূল্য = বিক্রয়মূল্যের চারগুণ = ৪ × ১০০ = ৪০০ টাকা
∴ ক্ষতির পরিমাণ = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য = ৪০০ - ১০০ = ৩০০ টাকা
∴ ক্ষতির হার = (ক্ষতি/ক্রয়মূল্য) × ১০০%
= (৩০০/৪০০) × ১০০%
= (৩/৪) × ১০০%
= ৭৫%
সুতরাং, শতকরা ৭৫% ক্ষতি হবে।
প্রশ্ন: টাকায় ১২টি কলা ক্রয় করে টাকায় কয়টি বিক্রয় করলে ২০% লাভ হবে?
সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা = ১.২ টাকা
১.২ টাকায় বিক্রয় করতে হবে ১২টি
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে ১২/১.২ = ১০টি
প্রশ্ন: একজন দোকানদার (১৫/২)% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করল। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তাহলে তার ২০% লাভ হতো । দ্রব্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ক টাকা
৭.৫% ক্ষতিতে দ্রব্যটির বিক্রয়মূল্য = ৯২.৫ক/১০০ টাকা
১০% কমে দ্রব্যটির ক্রয়মূল্য = ৯০ক/১০০ টাকা
ক্রয়মূল্য ৯০ক/১০০ হলে,
২০% লাভে বিক্রয়মূল্য = (৯০ক/১০০) × (১২০/১০০) = ১০৮ক/১০০
প্রশ্নমতে,
(১০৮ক/১০০) - (৯২.৫ক/১০০) = ৩১
⇒ (১০৮ক - ৯২.৫ক)/১০০ = ৩১
⇒ ১৫.৫ক/১০০ = ৩১
⇒ ক = (৩১ × ১০০)/১৫.৫
∴ ক = ২০০ টাকা
∴ দ্রব্যটির ক্রয়মূল্য ২০০ টাকা।
প্রশ্ন: একটি দ্রব্য ২০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ১২০ টাকা বেশি হলে ২০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা = ৮০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১২০ - ৮০) টাকা
= ৪০ টাকা
বিক্রয়মূল্যের পার্থক্য ৪০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৪০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ১২০)/৪০ টাকা
= ৩০০ টাকা
∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ৩০০ টাকা।
প্রশ্ন: একটি পণ্য ৩৪০ টাকায় বিক্রি করায় ১৫% ক্ষতি হয়। পণ্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
১৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য হয় (১০০ - ১৫) = ৮৫ টাকা।
এখন,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৫ টাকা
সুতরাং, বিক্রয়মূল্য ৩৪০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৪০)/৮৫ টাকা
= ৪০০ টাকা
অতএব, পণ্যটির ক্রয়মূল্য ৪০০ টাকা।
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত টাকা?
সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ৯০ টাকা
৫% লাভে বিক্রয়মূল্য = ১০৫ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১০৫ - ৯০) = ১৫ টাকা
এখন,
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০/১৫) টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা
∴ ঘড়িটির মূল্য = ৩০০ টাকা ।
প্রশ্ন: প্রতিটি চকলেট ৮ টাকা দরে ক্রয় করে ১০ টাকা দরে বিক্রয় করে ৫২ টাকা লাভ হলো। মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল?
সমাধান:
দেওয়া আছে,
১ টি চকলেটের ক্রয়মূল্য ৮ টাকা
১ টি চকলেটের বিক্রয়মূল্য ১০ টাকা
ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে।
∴১ টি চকলেটে লাভ (১০ - ৮) = ২ টাকা
এখন,
২ টাকা লাভ হয় ১ টি চকলেটে
১ টাকা লাভ হয় (১/২) টি চকলেটে
∴ ৫২ টাকা লাভ হয় (১ × ৫২)/২ টি চকলেটে
= ২৬ টি চকলেটে
∴ ২৬ টি চকলেট ক্রয় করা হয়েছিল।
প্রশ্ন: টাকায় এক ডজন বড়ই বিক্রি করায় ২৫% ক্ষতি হয় । ৫০% লাভ করতে হলে টাকায় কতটি বড়ই বিক্রি করতে হবে?
সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২৫% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা।
৫০% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৫০ = ১৫০ টাকা।
∴ পূর্বের বিক্রয়মূল্য ৭৫ টাকা হলে, বিক্রয় করতে হবে ১৫০ টাকায়।
∴ পূর্বের বিক্রয়মূল্য ১ টাকা হলে, বিক্রয় করতে হবে (১৫০/৭৫) = ২ টাকায়।
∴ ২ টাকায় বিক্রি করতে হবে = ১২টি বড়ই
∴ ১ টাকায় বিক্রি করতে হবে (১২/২) = ৬টি বড়ই।
প্রশ্ন: ১৮টি আমের ক্রয়মূল্য যদি ২৪টি আমের বিক্রয়মূল্যের সমান হয়, তাহলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
সমাধান:
মনে করি,
১৮টি আমের ক্রয়মূল্য = ১০০ টাকা
আবার,
২৪টি আমের বিক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ১টি আমের বিক্রয়মূল্য = ১০০/২৪ টাকা
∴ ১৮টি আমের বিক্রয়মূল্য = (১০০ × ১৮)/২৪ টাকা
= ৭৫ টাকা
শতকরা ক্ষতি = ১০০ - ৭৫ টাকা
= ২৫ টাকা
∴ শতকরা ২৫% ক্ষতি হয়।
প্রশ্ন: একজন দোকানদার ২টি খাতা ক্রয় করে। প্রথমটি ৪০০ টাকায়, দ্বিতীয়টি ৫০০ টাকায়। প্রথমটি ১৫% লাভে এবং দ্বিতীয়টি ১০% ক্ষতি দিয়ে বিক্রি করা হলো। মোট লাভ/ক্ষতির হার কত?
সমাধান:
প্রথম খাতার বিক্রয়মূল্য = ৪০০ + [(১৫/১০০) × ৪০০]
= ৪০০ + ৬০
= ৪৬০ টাকা
দ্বিতীয় খাতার বিক্রয়মূল্য = ৫০০ - [(১০/১০০) × ৫০০]
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা
দুইটি খাতার ক্রয়মূল্য = (৪০০ + ৫০০) = ৯০০ টাকা
দুইটি খাতার বিক্রয়মূল্য = (৪৬০ + ৪৫০) = ৯১০ টাকা
তাহলে,
বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = [(৯১০ - ৯০০) × ১০০]/৯০০
= ১০০০/৯০০
= ১.১১%
∴ তাহলে লাভ হয় = ১.১১%
প্রশ্ন: ক এর বেতন ১০% কমানোর পর হ্রাসকৃত বেতন ১০% বাড়ানো হলে ক এর কতটুকু ক্ষতি হলো?
সমাধান:
ধরি, ক এর মূল বেতন = ১০০ টাকা
১০% কমানোর পর বেতন = ১০০ - (১০০ এর ১০%)
= ১০০ - (১০০ এর ১০/১০০)
= ১০০ - ১০
= ৯০ টাকা
আবার, ১০% বৃদ্ধিতে বর্তমান বেতন = ৯০ + (৯০ এর ১০%)
= ৯০ + (৯০ এর ১০/১০০)
= ৯০ + ৯
= ৯৯ টাকা
∴ মোট ক্ষতি = (১০০ - ৯৯) টাকা = ১ টাকা
∴ শতকরা ক্ষতি = (১/১০০) × ১০০% = ১%
প্রশ্ন: জুয়েল ১৫ টাকায় ৩ টি ডিম কিনে ২৪ টাকায় ৪ টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
সমাধান:
৩ টি ডিমের ক্রয়মূল্য = ১৫ টাকা
১ টি ডিমের ক্রয়মূল্য = ১৫/৩ = ৫ টাকা
আবার, ৪ টি ডিমের বিক্রয়মূল্য = ২৪ টাকা
১ টি ডিমের বিক্রয়মূল্য = ২৪/৪ = ৬ টাকা
∴ লাভ = ৬ - ৫ = ১ টাকা
৫ টাকায় লাভ হয় = ১ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ১/৫ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয়= (১/৫) × ১০০ টাকা
= ২০ টাকা বা ২০%
প্রশ্ন: একটি দ্রব্য 'ক%' ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়ার যায় '৩ক%' লাভে বিক্রয় করলে তার চেয়ে '১৮ক' টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
সমাধান:
মনে করি,
ক = ১০
সুতরাং ১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
এবং (৩ × ১০) = ৩০% লাভে বিক্রয় মুল্য = (১০০ + ৩০)= ১৩০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১৩০ - ৯০) = ৪০
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ৪০ টাকা হলে ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য ১ টাকা হলে ক্রয় মূল্য = ১০০/৪০ টাকা
∴ বিক্রয়মূল্যের পার্থক্য (১৮ × ১০) টাকা হলে ক্রয় মূল্য = (১০০ × ১৮০)/৪০
= ৪৫০ টাকা
সুতরাং, দ্রব্যটির ক্রয়মূল্য = ৪৫০ টাকা।
প্রশ্ন: ৫০ টাকায় ৫টি কলা কিনে ৫০ টাকায় ৪টি কলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
সমাধান:
৫ টি কলার ক্রয়মূল্য ৫০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য ৫০/৫ টাকা
= ১০ টাকা
৪টি কলার বিক্রয়মূল্য ৫০ টাকা
∴ ১টি কলার বিক্রয়মূল্য ৫০/৪ টাকা
= ২৫/২ টাকা
∴ লাভ = (২৫/২ – ১০) টাকা
= (২৫ - ২০)/২ টাকা
= ৫/২ টাকা
১০ টাকায় লাভ হয় ৫/২ টাকা
∴ ১ টাকায় লাভ হয় ৫/(১০ × ২) টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (৫ × ১০০)/(১০ × ২) টাকা
= ২৫ টাকা
∴ নির্ণেয় লাভ ২৫%
প্রশ্ন: একটি ছাগল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ১০৯২ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
সমাধান:
মনেকরি,
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) = ৯৫ টাকা।
আবার, ৮% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা বা ১০৮ টাকা।
∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১০৮ - ৯৫) টাকা
= ১৩ টাকা।
বিক্রয়মূল্য ১৩ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৩ টাকা
∴ বিক্রয়মূল্য ১০৯২ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০৯২ × ১০০)/১৩ টাকা
= ৮৪০০ টাকা।
∴ ছাগলের ক্রয়মূল্য = ৮৪০০ টাকা।
প্রশ্ন: একটি কলম ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হয়। কলমটির ক্রয়মূল্য কত?
সমাধান:
ধরি,
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা
এখন,
বিক্রয়মূল্য ১১০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১১০ টাকা
বিক্রয়মূল্য ১১ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১১)/১১০ টাকা
= ১০ টাকা
প্রশ্ন: একটি জিনিস ১২০০ টাকায় ক্রয় ১৫% লাভে বিক্রয় করা হয়। ক্রয়মূল্য যদি ১৫% কম হতো তাহলে লাভের পরিমাণ কত হতো?
সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = ১২০০ টাকা
লাভ = ১৫%
∴ বিক্রয়মূল্য = ১২০০ × (১১৫/১০০)
= ১২ × ১১৫
= ১৩৮০ টাকা
আবার,
নতুন ক্রয়মূল্য = ১২০০ এর ৮৫% ; [১৫% কম]
= ১২০০ × (৮৫/১০০)
= ১২ × ৮৫
= ১০২০ টাকা
∴ নতুন লাভের পরিমাণ = বিক্রয়মূল্য - নতুন ক্রয়মূল্য
= ১৩৮০ - ১০২০
= ৩৬০ টাকা
অতএব, ক্রয়মূল্য ১৫% কম হলে লাভের পরিমাণ হবে ৩৬০ টাকা।
প্রশ্ন: একটি চেয়ার ৫৭২ টাকায় বিক্রয় করায় ৩০% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
সমাধান:
৩০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা
বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৩০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৭২ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৫৭২)/১৩০ টাকা
= ৪৪০ টাকা
∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৪৪০ টাকা
প্রশ্ন: ৩০ টাকায় ৬ টি কলা বিক্রয় করায় ২০% ক্ষতি হলো। ২৪ টি কলার ক্রয়মূল্য কত?
সমাধান:
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২০) টাকা
= ৮০ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৩০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩০)/৮০ টাকা
= ৭৫/২ টাকা
এখন,
৬ টি কলার ক্রয়মূল্য = ৭৫/২ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৭৫/(২ × ৬)
∴ ২৪ টি কলার ক্রয়মূল্য = (৭৫ × ২৪)/(২ × ৬) টাকা
= ১৫০ টাকা
∴ কলার ক্রয়মূল্য = ১৫০ টাকা ।
প্রশ্ন: এক ডজন ডিম ৬০ টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
সমাধান:
আমরা জানি,
১ ডজন = ৩ হালি
এখন,
৩ হালি ডিমের দাম = ৬০ টাকা
∴ ১ হালি ডিমের দাম = ৬০/৩ টাকা
= ২০ টাকা
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ২০)/১০০ টাকা
= ২২ টাকা
∴ হালি ২২ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
প্রশ্ন: একটি মোবাইল ফোনের বিক্রয়মূল্য ক্রয়মূল্যের ৬/৫ অংশের সমান। শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় কর।
সমাধান:
মনে করি,
মোবাইল ফোনের ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য = (১০০ × ৬/৫) টাকা
= ১২০ টাকা
ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশী হওয়ায় এখানে লাভ হয়েছে।
∴ লাভ = (১২০ - ১০০) টাকা = ২০ টাকা
শতকরা লাভ = (লাভ/ক্রয়মূল্য) × ১০০
= (২০/১০০) × ১০০
= ২০%
প্রশ্ন: একটি ছাগল ১০% ক্ষতিতে বিক্রয় করা হল। বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ৫% লাভ হয়। ছাগলটির ক্রয়মূল্য কত?
সমাধান:
মনে করি,
ছাগলটির ক্রয়মূল্য = ১০০ টাকা।
১০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
এবং ৫% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।
সুতরাং বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।
বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫)/১৫ টাকা
= ৩০০ টাকা।
সুতরাং ছাগলটির ক্রয়মূল্য ৩০০ টাকা
প্রশ্ন: একটি পণ্য ৫০০ টাকায় বিক্রি করায় ১০০ টাকা লাভ হলো। লাভের শতকরা হার কত?
সমাধান:
বিক্রয়মূল্য = ৫০০ টাকা
লাভের পরিমাণ = ১০০ টাকা
∴ ক্রয়মূল্য = বিক্রয়মূল্য - লাভ
= ৫০০ - ১০০ টাকা
= ৪০০ টাকা
৪০০ টাকায় লাভ হয় ১০০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১০০/৪০০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০০ × ১০০)/৪০০ টাকা
= ২৫ টাকা
∴ লাভ = ২৫%
প্রশ্ন: একটি চেয়ার 180 টাকায় বিক্রি করার 20% লাভ হলো। চেয়ারটির ক্রয়মূল্য কত?
সমাধান:
২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা বা ১২০ টাকা
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য (১০০/১২০) টাকা
বিক্রয়মূল্য ১৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ১৮০)/১২০ টাকা
= ১৫০ টাকা
প্রশ্ন: একটি খেলনা পিস্তল ৫৬০ টাকায় বিক্রয় করাতে ক্রয়মূল্যের উপর ৩০% ক্ষতি হয়। খেলনা পিস্তলটির ক্রয়মূল্য কত?
সমাধান:
৩০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ১০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ - ৩০) = ৭০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৭০ টাকা
বিক্রয়মূল্য ৫৬০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৬০)/৭০ টাকা
= ৮০০ টাকা
প্রশ্ন: একজন মোবাইল ফোন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল ফোন বিক্রির জন্য ৫০০ টাকা এবং বিক্রয়মূল্যের উপর ৪% হারে কমিশন পায়। অন্য একজন বিক্রয়কর্মী প্রতিটি মোবাইল ফোন বিক্রির জন্য বিক্রয়মূল্যের উপর ৭% হারে কমিশন পায়। মোবাইল ফোনের বিক্রয়মূল্য কত হলে দুইজনের কমিশন সমান হবে?
সমাধান:
ধরি,
মোবাইল ফোনের বিক্রয়মূল্য = ক টাকা
প্রশ্নমতে,
৫০০ + ক এর ৪% = ক এর ৭%
⇒ ৫০০ + (৪ক/১০০) = ৭ক/১০০
⇒ (৭ক/১০০) - (৪ক/১০০) = ৫০০
⇒ ৩ক/১০০ = ৫০০
⇒ ৩ক = ৫০০০০
⇒ ক = ১৬৬৬৬.৬৭ টাকা