বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

লাভ-ক্ষতি

মোট প্রশ্ন৮০৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

লাভ-ক্ষতি

PrepBank · পাতা / · ৩০১৪০০ / ৮০৭

৩০১.
কোন একটি পণ্যকে  নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ পণ্যের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তাহলে খুচরা মূল্য কত?
  1. ১৪০ টাকা
  2. ১২০ টাকা
  3. ১৪৪ টাকা
  4. ১২৪ টাকা
সঠিক উত্তর:
১৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কোন একটি পণ্যকে  নির্মাতা ২০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ পণ্যের নির্মাণ খরচ ১০০ টাকা হয় তাহলে খুচরা মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
পণ্যের নির্মাণ খরচ = ১০০ টাকা
নির্মাতা ২০% লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য= ১০০ + ১০০ এর ২০% = ১০০ + ২০ = ১২০ টাকা 

এখন, নির্মাতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০ টাকা
আবার,
খুচরা বিক্রেতা ২০%  লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য = ১২০ + ১২০ এর ২০% = ১২০ + {(১২০ × ২০) / ১০০} = ১২০ + ২৪ = ১৪৪ টাকা 

সুতরাং খুচরা বিক্রেতার বিক্রয়মূল্য = খুচরা মূল্য = ১৪৪ টাকা 
৩০২.
একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?
  1. ১২৬ টাকা
  2. ১৪৬ টাকা
  3. ১৫৬ টাকা
  4. ১৬৬ টাকা
সঠিক উত্তর:
১৫৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ১৫০ টাকায় বিক্রয় করায় ২৫% লাভ হয়। কত টাকায় বিক্রয় করলে ৩০% লাভ হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয় মূল্য ১২৫ টাকায় ক্রয় মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১৫০ টাকায় ক্রয় মূল্য = (১৫০ × ১০০)/১২৫
= ১২০ টাকা

৩০% লাভে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১৩০ টাকা
ক্রয়মূল্য ১২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১৩০ × ১২০)/১০০ টাকা
= ১৫৬ টাকা
৩০৩.
একজন ব্যবসায়ী ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে?
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৯০০ টাকা
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 
 
সমাধান: 
১ম চেয়ারের বিক্রয় মূল্য = ১২০ টাকা 
∴ ১ম চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/১২০ টাকা 
= ৩০০০ টাকা 
 
আবার, 
২য় চেয়ারের বিক্রয় মূল্য = ৮০ টাকা 
∴ ২য় চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/৮০ টাকা 
= ৪৫০০ টাকা 
 
∴ মোট বিক্রয় মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা 
= ৭২০০ টাকা 
এবং মোট ক্রয় মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা 
= ৭৫০০ টাকা 
 
∴ মোট লোকসান = (৭৫০০ - ৭২০০) টাকা 
= ৩০০ টাকা 
 
∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৩০০ টাকা।
৩০৪.
৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১০%
  2. ১৫%
  3. ৩০%
  4. ২০%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০ টাকায় ৬ টি দরে আম ক্রয় করে ৫০ টাকায় ৫ টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
ধরি, 
আম ক্রয় করেছিল = (৫ × ৬) টি 
= ৩০ টি 

৬ টি আমের ক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের ক্রয়মূল্য = ৫০/৬ টাকা 
∴ ৩০ টি আমের ক্রয়মূল্য = (৫০ × ৩০)/৬ টাকা 
= ২৫০ টাকা 

আবার, 
৫ টি আমের বিক্রয়মূল্য = ৫০ টাকা 
∴ ১ টি আমের বিক্রয়মূল্য = ৫০/৫ টাকা 
∴ ৩০ টি আমের বিক্রয়মূল্য = (৫০ × ৩০)/৫ টাকা 
= ৩০০ টাকা 

∴ লাভ = (৩০০ - ২৫০) টাকা 
= ৫০ টাকা 

এখন, 
২৫০ টাকায় লাভ হয় = ৫০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ৫০/২৫০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (৫০ × ১০০)/২৫০ টাকা 
= ২০% 

∴ শতকরা লাভ = ২০%।
৩০৫.
টাকায় ১০টি ও টাকায় ১৫টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় ১২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. ৩০% লাভ
  2. লাভ বা ক্ষতি কিছুই হবে না
  3. ২৫% লাভ
  4. ২৫% ক্ষতি
সঠিক উত্তর:
লাভ বা ক্ষতি কিছুই হবে না
উত্তর
সঠিক উত্তর:
লাভ বা ক্ষতি কিছুই হবে না
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ১০টি ও টাকায় ১৫টি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় ১২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
১০টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লিচুর ক্রয়মূল্য = ১/১০ টাকা 

১৫টি লিচুর ক্রয়মূল্য = ১ টাকা 
১টি লিচুর ক্রয়মূল্য = ১/১৫ টাকা 

(১ + ১)টি বা ২টি লিচুর ক্রয়মূল্য = (১/১০) + (১/১৫) টাকা 
২টি লিচুর ক্রয়মূল্য =(৩ + ২)/৩০ টাকা 
২টি লিচুর ক্রয়মূল্য= ৫/৩০ টাকা 
২টি লিচুর ক্রয়মূল্য= ১/৬ টাকা 
১টি লিচুর ক্রয়মূল্য = ১/(২× ৬)
= ১/১২ টাকা 


১২টি লিচুর বিক্রয়মূল্য = ১ টাকা 
১টি লিচুর বিক্রয়মূল্য = ১/১২ টাকা 

১টি লিচুর ক্রয়মূল্য = ১টি লিচুর বিক্রয়মূল্য
লাভ বা ক্ষতি কিছুই হবে না

৩০৬.
একটি পণ্য ৮২০০ টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা ক্ষতি হয়, পণ্যটি কত টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা লাভ হবে?
  1. ১০০০০ টাকা
  2. ১০৮০০ টাকা
  3. ১১৮০০ টাকা
  4. ১২৮০০ টাকা
সঠিক উত্তর:
১১৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য ৮২০০ টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা ক্ষতি হয়, পণ্যটি কত টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা লাভ হবে?

সমাধান:
পণ্যটি ৮২০০ টাকায় বিক্রয় করলে ১৮০০ টাকা ক্ষতি হয়
∴ পণ্যটির ক্রয়মূল্য = ৮২০০ + ১৮০০ টাকা
= ১০০০০ টাকা

১৮০০ টাকা লাভে বিক্রয়মূল্য = ১০০০০ + ১৮০০ টাকা
= ১১৮০০ টাকা
৩০৭.
একটি মোবাইল ফোন ১২০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হয়। যদি ক্রয়মূল্য ১৫% কম হতো তাহলে লাভের পরিমাণ কত হতো? 
  1. ৪২০ টাকা
  2. ৩৯০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
৩৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি মোবাইল ফোন ১২০০ টাকায় ক্রয় করে ১৫% লাভে বিক্রয় করা হয়। যদি ক্রয়মূল্য ১৫% কম হতো তাহলে লাভের পরিমাণ কত হতো?

সমাধান:
দেওয়া আছে, 
ক্রয়মূল্য = ১২০০ টাকা
লাভ = ১৫%

∴ বিক্রয়মূল্য = ১২০০ × (১১৫/১০০) 
= ১২ × ১১৫
= ১৩৮০ টাকা

আবার, 
নতুন ক্রয়মূল্য = ১২০০ এর ৮৫%   ; [১৫% কম]
= ১২০০ × (৮৫/১০০)
= ১২ × ৮৫
= ১০২০ টাকা

∴ নতুন লাভের পরিমাণ = বিক্রয়মূল্য - নতুন ক্রয়মূল্য
= ১৩৮০ - ১০২০
= ৩৬০ টাকা

অতএব, ক্রয়মূল্য ১৫% কম হলে লাভের পরিমাণ হবে ৩৬০ টাকা।

৩০৮.
একটি পণ্য বিক্রয় করে পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৭২০ টাকা হয়, তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ৩৩৩.৩৩ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৪৮০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৫০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য বিক্রয় করে পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৭২০ টাকা হয়, তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?

সমাধান:
খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৭২০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৭২০)/১২০ টাকা
= ৬০০ টাকা

খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য

পাইকারি বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য = ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য = (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৬০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০০)/১২০ টাকা
= ৫০০ টাকা
৩০৯.
কোন একটি পণ্যকে নির্মাতা ৪০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ পণ্যের নির্মাণ খরচ ২০০ টাকা হয়, তাহলে খুচরা মূল্য কত?
  1. ৩৩৬ টাকা
  2. ৩০৬ টাকা
  3. ২২৬ টাকা
  4. ৪১০ টাকা
সঠিক উত্তর:
৩৩৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৩৬ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: কোন একটি পণ্যকে নির্মাতা ৪০% লাভে ও খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করে। যদি ঐ পণ্যের নির্মাণ খরচ ২০০ টাকা হয়, তাহলে খুচরা মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
পণ্যের নির্মাণ খরচ ২০০ টাকা
নির্মাতা ৪০% লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য = ২০০ + ২০০ এর ৪০% = ২০০ + ৮০ 
= ২৮০ টাকা

এখন, নির্মাতার বিক্রয়মূল্য = খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ২৮০ টাকা
আবার,
খুচরা বিক্রেতা ২০% লাভে বিক্রয় করলে,
বিক্রয়মূল্য = ২৮০ + ২৮০ এর ২০% = ২৮০ + ৫৬ টাকা
= ৩৩৬ টাকা

৩১০.
একজন কলা বিক্রেতা প্রতিশত কলা ৯০০ টাকায় কিনে ১১২৫ টাকায় বিক্রি করলেন । তার শতকরা কত টাকা লাভ হলো?
  1. ২৫%
  2. ৫০%
  3. ৩৫%
  4. ৫৪%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন কলা বিক্রেতা প্রতিশত কলা ৯০০ টাকায় কিনে ১১২৫ টাকায় বিক্রি করলেন । তার শতকরা কত টাকা লাভ হলো?

সমাধান:
প্রতিশত কলার ক্রয়মূল্য = ৯০০ টাকা 
প্রতিশত কলার বিক্রয়মূল্য = ১১২৫ টাকায়।

∴ লাভ = বিক্রয়মূল্য − ক্রয়মূল্য = ১১২৫ − ৯০০ = ২২৫ 

৯০০ টাকায় লাভ হয় = ২২৫ টাকা
১ টাকায় লাভ হয় = ২২৫/৯০০ টাকা
১০০ টাকায় লাভ হয় = (২২৫ × ১০০)/৯০০ = ২৫ টাকা

∴ কলা বিক্রেতার লাভের হার ২৫% ।
৩১১.
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে শতকরা লাভ কত?
  1. ১০%
  2. ১৫%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬ হলে শতকরা লাভ কত?
 
সমাধান:
ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = ৫ : ৬
 
ক্রয়মূল্য = ৫ক টাকা 
বিক্রয়মূল্য = ৬ক টাকা
 
লাভ = ৬ক - ৫ক = ক টাকা
 
৫ক টাকায় লাভ হয় = ক টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ক/৫ক টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (ক × ১০০)/৫ক টাকা
= ২০ টাকা বা ২০%
৩১২.
২০টি কমলা ৮০ টাকায় বিক্রি করায় ২০% লাভ হলো। তাহলে প্রতি ডজন কমলার ক্রয়মূল্য কত?
  1. ৪০ টাকা
  2. ৩৬ টাকা
  3. ৫৪ টাকা
  4. ৪৮ টাকা
সঠিক উত্তর:
৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ২০টি কমলা ৮০ টাকায় বিক্রি করায় ২০% লাভ হলো। তাহলে প্রতি ডজন কমলার ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% লাভে, বিক্রয় মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = (৮০ × ১০০)/১২০ টাকা
= ৮০০০/১২০ = ২০০/৩ টাকা

এখন,
২০ টি কমলার ক্রয়মূল্য = ২০০/৩ টাকা
∴ ১ টি কমলার ক্রয়মূল্য = ২০০/(৩ × ২০)  টাকা
∴ ১২ টি কমলার ক্রয়মূল্য = (২০০ × ১২)/(৩ × ২০) টাকা
= ৪০ টাকা

৩১৩.
একজন নির্মাতা এবং একজন খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, যদি ঐ দ্রব্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত? 
  1. ৪২০ টাকা
  2. ৪৩২ টাকা 
  3. ৩৮৮ টাকা
  4. ৫৮৫ টাকা
সঠিক উত্তর:
৪৩২ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
৪৩২ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: একজন নির্মাতা এবং একজন খুচরা বিক্রেতা উভয় ২০% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, যদি ঐ দ্রব্যের নির্মাণ খরচ ৩০০ টাকা হয় তবে খুচরা মূল্য কত? 

সমাধান: 
নির্মাতার ২০% লাভে, 
নির্মাণ খরচ ১০০ টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০ টাকা 
∴ নির্মাণ খরচ ১ টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = ১২০/১০০ টাকা 
∴ নির্মাণ খরচ ৩০০ টাকা হলে খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = (১২০ × ৩০০)/১০০ টাকা
= ৩৬০ টাকা 

আবার, 
খুচরা বিক্রেতার ২০% লাভে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে খুচরা বিক্রয়মূল্য = ১২০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে খুচরা বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ৩৬০ টাকা হলে খুচরা বিক্রয়মূল্য = (১২০ × ৩৬০)/১০০ টাকা 
= ৪৩২ টাকা 

∴ খুচরা মূল্য = ৪৩২ টাকা । 

৩১৪.
১৫ টাকায় ৬টি করে লিচু কিনে ১২০ টাকায় কয়টি লিচু বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৩০ টি
  2. ৩৬ টি
  3. ৪০ টি
  4. ৪৪ টি
সঠিক উত্তর:
৪০ টি
উত্তর
সঠিক উত্তর:
৪০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ টাকায় ৬টি করে লিচু কিনে ১২০ টাকায় কয়টি লিচু বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
২০% লাভে,
৬টি লিচুর বিক্রয়মূল্য = ১৫ × (১২০/১০০) টাকা = ১৮ টাকা

১৮ টাকায় বিক্রয় করতে হবে = ৬ টি লিচু
∴ ১ টাকায় বিক্রয় করতে হবে = ৬/১৮ টি লিচু
∴ ১২০ টাকায় বিক্রয় করতে হবে = (৬/১৮) × ১২০ টি লিচু
= ৪০ টি লিচু
∴ ১২০ টাকায় বিক্রয় করতে হলে ৪০ টি লিচু বিক্রি করতে হবে।
৩১৫.
রশিদ ২৩% ক্ষতিতে একটি চেয়ার বিক্রি করে। চেয়ারটি ৩২৪ টাকা বেশি দামে বিক্রি করলে তার ১৩% লাভ হতো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা? 
  1. ৭৫০ টাকা
  2. ৭০০ টাকা
  3. ৮০০ টাকা
  4. ৯০০ টাকা
সঠিক উত্তর:
৯০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: রশিদ ২৩% ক্ষতিতে একটি চেয়ার বিক্রি করে। চেয়ারটি ৩২৪ টাকা বেশি দামে বিক্রি করলে তার ১৩% লাভ হতো। চেয়ারটির ক্রয়মূল্য কত টাকা? 

সমাধান:
ধরি, 
চেয়ারটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২৩% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৩) টাকা = ৭৭ টাকা 
১৩% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১৩) টাকা = ১১৩ টাকা 
∴ বিক্রয়মূল্য বেশি = (১১৩ - ৭৭) টাকা = ৩৬ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৩৬ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৩৬ টাকা 
∴ বিক্রয়মূল্য ৩২৪ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৩২৪)/৩৬ টাকা 
= ৯০০ টাকা 

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৯০০ টাকা।
৩১৬.
এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক হালি কলা ১২ টাকায় বিক্রয় করা হলে, শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ২০%
  3. ২৫%
  4. ১৮%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা
প্রশ্ন: এক কুড়ি কলা ৫০ টাকায় ক্রয় করে এক হালি কলা ১২ টাকায় বিক্রয় করা হলে, শতকরা কত লাভ হবে?

সমাধান:
আমরা জানি,
১ কুড়ি = ২০ টি
১ হালি = ৪ টি

২০ টি কলার ক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ১ টি কলার ক্রয়মূল্য = ৫০/২০ টাকা
∴ ৪ টি কলার ক্রয়মূল্য = (৫০ × ৪)/২০ টাকা
= ১০ টাকা

দেওয়া আছে,
৪ টি কলার বিক্রয়মূল্য = ১২ টাকা

∴ লাভ = (১২ - ১০) টাকা
= ২ টাকা

১০ টাকায় লাভ হয় = ২ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ২/১০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় = (২ × ১০০)/১০ টাকা
= ২০%
৩১৭.
টাকায় ৩টি করে আপেল কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ২৫%
  3. ৩০%
  4. ৫০%
সঠিক উত্তর:
৫০%
উত্তর
সঠিক উত্তর:
৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: টাকায় ৩টি করে আপেল কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
৩টি আপেলের ক্রয়মূল্য ১ টাকা
১টি আপেলের ক্রয়মূল্য ১/৩ টাকা

আবার,
২টি আপেলের ক্রয়মূল্য ১ টাকা
১টি আপেলের ক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ = (১/২ – ১/৩) টাকা
= (৩ - ২)/৬ টাকা
= ১/৬ টাকা

এখন,
১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

 ∴ নির্ণেয় লাভ ৫০%

৩১৮.
একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১৬০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলের ক্রয়মূল্য কত?
  1. ৮০০০ টাকা
  2. ৮৫০০ টাকা
  3. ৯০০০ টাকা
  4. ৯৫০০ টাকা
সঠিক উত্তর:
৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি মোবাইল ১২% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ১৬০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হতো। মোবাইলের ক্রয়মূল্য কত?

সমাধান:
১২% ক্ষতিতে, ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১২) = ৮৮ টাকা
৮% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ৮ = ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্যের বেশি = ১০৮ - ৮৮ = ২০ টাকা।

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
∴ বিক্রয়মূল্য ১৬০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ১৬০০)/২০
= ৮০০০ টাকা
৩১৯.
একটি চেয়ারের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য হলো ৮৪ টাকা এবং ১৫% হারে লাভ করলে চেয়ারটির বিক্রয়মূল্য কত?
  1. ৬৪৪ টাকা
  2. ৫৫৮ টাকা
  3. ৭১২ টাকা
  4. ৬৮২ টাকা
সঠিক উত্তর:
৬৪৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬৪৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ারের বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য হলো ৮৪ টাকা এবং ১৫% হারে লাভ করলে চেয়ারটির বিক্রয়মূল্য কত?

সমাধান:
১৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা
বিক্রয়মূল্য ও ক্রয়মূল্যের পার্থক্য (লাভ) = (১১৫ - ১০০) টাকা =১৫ টাকা

লাভ ১৫ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫ টাকা
লাভ ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১৫/১৫ টাকা
লাভ ৮৪ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৪ × ১১৫)/১৫ টাকা
= ৬৪৪ টাকা
৩২০.
একটি দ্রব্য ৬০০ টাকায় বিক্রয় করে ২৫% লাভ হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হবে?
  1. ৩৮০ টাকা
  2. ৩৯৬ টাকা
  3. ৪০৮ টাকা
  4. ৪১৫ টাকা
সঠিক উত্তর:
৪০৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৬০০ টাকায় বিক্রয় করে ২৫% লাভ হয়। দ্রব্যটি কত টাকায় বিক্রয় করলে ১৫% ক্ষতি হবে?

সমাধান:
২৫% লাভে,
বিক্রয়মূল্য ১২৫ টাকায় ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকায় ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
বিক্রয়মূল্য ৬০০ টাকায় ক্রয়মূল্য = (৬০০ × ১০০)/১২৫ = ৪৮০ টাকা

আবার,
১৫% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৮৫/১০০ টাকা
ক্রয়মূল্য ৪৮০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮৫ × ৪৮০)/১০০ টাকা
= ৪০৮ টাকা
৩২১.
একজন বিক্রেতা একটি জিনিস ২৬০ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?
  1. ১৮০ টাকা
  2. ২০০ টাকা
  3. ২০৮ টাকা
  4. ২২০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা একটি জিনিস ২৬০ টাকায় বিক্রি করে ৩০% লাভ করেন । জিনিসটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৩০% লাভে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ৩০) টাকা = ১৩০ টাকা

বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১৩০ টাকা
বিক্রয়মূল্য ২৬০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৬০)/১৩০ টাকা
= ২০০ টাকা
৩২২.
এক ব্যক্তি তার মোবাইল ফোন ১৪৪ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়, যদি তিনি ১০% লাভ করতে চায় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে?
  1. ১৯০ টাকা
  2. ১৮৪ টাকায়
  3. ২০০ টাকায়
  4. ১৭৬ টাকায়
সঠিক উত্তর:
১৭৬ টাকায়
উত্তর
সঠিক উত্তর:
১৭৬ টাকায়
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি তার মোবাইল ফোন ১৪৪ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হয়, যদি তিনি ১০% লাভ করতে চায় তাহলে কত টাকা বিক্রয় করতে হবে?

সমাধান: 
ধরি, 
ক্রয়মূল্য = ১০০ টাকা 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ 
∴ বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০ = ১০/৯ টাকা
∴ বিক্রয়মূল্য ১৪৪ টাকা হলে ক্রয়মূল্য = (১০ × ১৪৪)/৯ = ১৬০ টাকা

আবার, 
১০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ = ১১/১০ টাকা 
∴ ক্রয়মূল্য ১৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১ × ১৬০)/১০ = ১১ × ১৬ = ১৭৬ টাকা 

সুতরাং, ১০% লাভ করতে চাইলে মোবাইল ফোনটি ১৭৬ টাকায় বিক্রি করতে হবে।

৩২৩.
একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হতো তাহলে কত টাকা লাভ হত?
  1. ২০০ টাকা
  2. ১০০ টাকা
  3. ১৫০ টাকা
  4. ১৬৫ টাকা
সঠিক উত্তর:
১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৫০০ টাকায় ক্রয় করে ১০% লাভে বিক্রয় করা হলো। যদি দ্রব্যটির ক্রয় মূল্য ১০% কম হতো তাহলে কত টাকা লাভ হত?

সমাধান:
দ্রব্যটির ক্রয়মূল্য ৫০০ টাকা
∴ ১০% লাভে বিক্রয়মূল্য = ৫৫০

আবার
ক্রয়মূল্য ১০% কম হলে দাম হত = ৫০০ - ৫০০ এর ১০%
= ৫০০ - ৫০
= ৪৫০ টাকা

∴ লাভ ৫৫০ - ৪৫০ = ১০০ টাকা
৩২৪.
করিম সাহেব ১৬১ টাকায় শার্ট বিক্রি করে ক্রয়মূল্যের ১/৬ অংশ লাভ করেন। শার্টটির ক্রয়মূল্য কত?
  1. ১৪০ টাকা
  2. ১৫০ টাকা
  3. ১৩৮ টাকা
  4. ১২৬ টাকা
সঠিক উত্তর:
১৩৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৩৮ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: করিম সাহেব ১৬১ টাকায় শার্ট বিক্রি করে ক্রয়মূল্যের ১/৬ অংশ লাভ করেন। শার্টটির ক্রয়মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে,
বিক্রয়মূল্য = ১৬১ টাকা
লাভ = ক্রয়মূল্যের ১/৬​ অংশ

ধরি,
ক্রয়মূল্য = ক টাকা
∴ লাভ = ক/৬

আমরা জানি, 
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
⇒ ১৬১ = ক + (ক/৬)
⇒ (৬ক + ক)/৬ = ১৬১
⇒ ৭ক = ১৬১ × ৬
⇒ ক = (১৬১ × ৬)/৭ 
⇒ ক = ২৩ × ৬
∴ ক = ১৩৮ টাকা 

সুতরাং, শার্টটির ক্রয়মূল্য ১৩৮ টাকা। 

৩২৫.
একজন দোকানদার ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 
  1. ৩০০ টাকা
  2. ৪০০ টাকা
  3. ৬০০ টাকা
  4. লাভ-লোকসান কিছুই হয়নি
সঠিক উত্তর:
৩০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ৩৬০০ টাকা করে দুটি চেয়ার বিক্রয় করেছে। একটি চেয়ার ২০% লাভে এবং অন্যটি ২০% লোকসানে বিক্রয় করেছে। সব মিলিয়ে কত টাকা লোকসান হয়েছে? 

সমাধান: 
১ম চেয়ারের বিক্রয় মূল্য = ১২০ টাকা 
∴ ১ম চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/১২০ টাকা 
= ৩০০০ টাকা 

আবার, 
২য় চেয়ারের বিক্রয় মূল্য = ৮০ টাকা 
∴ ২য় চেয়ারের ক্রয় মূল্য = (৩৬০০ × ১০০)/৮০ টাকা 
= ৪৫০০ টাকা 

∴ মোট বিক্রয় মূল্য = (৩৬০০ + ৩৬০০) টাকা 
= ৭২০০ টাকা 
এবং মোট ক্রয় মূল্য = (৩০০০ + ৪৫০০) টাকা 
= ৭৫০০ টাকা 

∴ মোট লোকসান = (৭৫০০ - ৭২০০) টাকা 
= ৩০০ টাকা 

∴ সব মিলিয়ে লোকসান হয়েছে = ৩০০ টাকা।
৩২৬.
৭০° কোণের সম্পূরক কোণ কত?
  1. ১১০°
  2. ১২০°
  3. ১৩০°
  4. ১০০°
সঠিক উত্তর:
১১০°
উত্তর
সঠিক উত্তর:
১১০°
ব্যাখ্যা

প্রশ্ন: ৭০° কোণের সম্পূরক কোণ কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলে, একটি অপরটির সম্পূরক কোণ হয়।
∴ ৭০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৭০° = ১১০°

৩২৭.
একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত?
  1. ৫%
  2. ১০%
  3. ১৫%
  4. ২০%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ২০০ টাকায় ক্রয় করে ১৮০ টাকায় বিক্রয় করলে শতকরা ক্ষতি কত?

সমাধান:
বিক্রয়মূল্য = ১৮০ টাকা
ক্রয়মূল্য = ২০০ টাকা
ক্ষতি = ২০০ - ১৮০ = ২০ টাকা

২০০ টাকায় ক্ষতি হয় = ২০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ২০/২০০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (২০ × ১০০)/২০০ টাকা
= ১০ টাকা বা ১০%
৩২৮.
এক কেজি আপেল ২৪০ টাকায় ক্রয় করে ২৫০ গ্রাম কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
  1. ৮০ টাকা
  2. ৭৬ টাকা
  3. ৭২ টাকা
  4. ৭8 টাকা
সঠিক উত্তর:
৭২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক কেজি আপেল ২৪০ টাকায় ক্রয় করে ২৫০ গ্রাম কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?

সমাধান:
১০০০ গ্রাম (১ কেজি) আপেলের ক্রয়মূল্য = ২৪০ টাকা
১ গ্রাম আপেলের ক্রয়মূল্য = ২৪০/১০০০ টাকা
২৫০ গ্রাম আপেলের ক্রয়মূল্য = (২৪০ × ২৫০)/১০০০ টাকা
= ৬০ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৬০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৬০)/১০০ টাকা
= ৭২ টাকা

২৫০ গ্রাম আপেল ৭২ টাকায় বিক্রি করতে হবে।
৩২৯.
বিক্রয় করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৩০৮ টাকা। বিক্রয় করের হার ১০%। যদি দ্রব্যটি বিক্রয়ে দোকানদারের ১২% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ২২০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ২৪০ টাকা
  4. ২৬০ টাকা
সঠিক উত্তর:
২৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: বিক্রয় করসহ একটি দ্রব্যের বিক্রয়মূল্য ৩০৮ টাকা। বিক্রয় করের হার ১০%। যদি দ্রব্যটি বিক্রয়ে দোকানদারের ১২% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
বিক্রয় কর ১০% হলে, কর সংযোজন মূল্য = ১০০ + ১০ = ১১০ টাকা

কর সংযোজন মূল্য ১১০ টাকা হলে কর বাদে মূল্য = ১০০ টাকা
∴ কর সংযোজন মূল্য ১ টাকা হলে কর বাদে মূল্য = ১০০/১১০ টাকা
∴ কর সংযোজন মূল্য ৩০৮ টাকা হলে কর বাদে মূল্য = (১০০ × ৩০৮)/১১০ টাকা
= ২৮০ টাকা

১২% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১২ = ১১২ টাকা

বিক্রয়মূল্য ১১২ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১২ টাকা
∴ বিক্রয়মূল্য ২৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৮০)/১১২ টাকা
= ২৫০ টাকা
৩৩০.
৮০ টাকার পণ্য ৭০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়?
  1. ১০%
  2. ১২.৫%
  3. ১৪.৫%
  4. ১৫%
সঠিক উত্তর:
১২.৫%
উত্তর
সঠিক উত্তর:
১২.৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০ টাকার পণ্য ৭০ টাকায় বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়?

সমাধান:
ক্ষতি = ৮০ - ৭০ = ১০ টাকা

৮০ টাকায় ক্ষতি হয় = ১০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ১০/৮০ টাকা
১০০ টাকায় ক্ষতি হয় = (১০ × ১০০)/৮০ টাকা
= ১২.৫%
৩৩১.
একটি ছাগল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ১০৯২ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় করুন?
  1. ৮৬০০
  2. ৮৪৭২
  3. ৭৪০০
  4. ৮৪০০
সঠিক উত্তর:
৮৪০০
উত্তর
সঠিক উত্তর:
৮৪০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরও ১০৯২ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ৮% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য নির্ণয় করুন?

সমাধান,
মনেকরি,
ছাগলটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে, ৫% ক্ষতিতে বিক্রয়মূল্য =  (১০০ - ৫) টাকা
৯৫ টাকা।

আবার,
৮% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ৮) টাকা বা ১০৮ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১০৮ - ৯৫) টাকা 
= ১৩ টাকা।

বিক্রয়মূল্য ১৩ টাকা বেশি হলে ক্রয়মূল্য =  ১০০ টাকা

বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য =  ১০০/১৩ টাকা

বিক্রয়মূল্য ১০৯২ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০৯২ × ১০০)/১৩ টাকা
= ৮৪০০ টাকা।

ছাগলের ক্রয়মূল্য = ৮৪০০ টাকা।
৩৩২.
একটি হুইলচেয়ার ৯৯০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো, হুইলচেয়ারটির ক্রয়মূল্য কত? 
  1. ১১০০ টাকা
  2. ১২০০ টাকা
  3. ১১৫০ টাকা
  4. ১০০০ টাকা
সঠিক উত্তর:
১১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি হুইলচেয়ার ৯৯০ টাকায় বিক্রয় করায় ১০% ক্ষতি হলো, হুইলচেয়ারটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা 
= ৯০ টাকা 

এখন, 
বিক্রয়মূল্য ৯০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা 
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯০ টাকা
∴ বিক্রয়মূল্য ৯৯০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৯৯০)/৯০ টাকা 
= ১১০০ টাকা 

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ১১০০ টাকা।

৩৩৩.
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 
  1. ৯০ টাকা
  2. ৯২ টাকা
  3. ৯৬ টাকা
  4. ৯৮ টাকা
সঠিক উত্তর:
৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ১৯০ টাকা। কলমটির মূল্য ৩০ টাকা বেশি ও বইটির মূল্য ২৮ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য কত? 

সমাধান: 
মনে করি, 
কলমের মূল্য = x টাকা 
এবং 
বইয়ের মূল্য = (১৯০ - x) টাকা 

প্রশ্নমতে, 
x + ৩০ = ২ {(১৯০ - x) - ২৮} 
বা, x + ৩০ = ৩৮০ - ২x -৫৬ 
বা, x + ২x = ৩২৪ - ৩০ 
বা, ৩x = ২৯৪ 
বা, x = ২৯৪/৩ 
∴ x = ৯৮ 

∴ বইটির মূল্য = (১৯০ - ৯৮) টাকা 
= ৯২ টাকা।
৩৩৪.
একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং আরও ১৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ৩০% লাভ হবে?
  1. ৬৫.২৯%
  2. ৫৩.৮২%
  3. ৫৭.৬৫%
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একজন সবজি ব্যবসায়ীর ১৫% সবজি পচে যায় এবং আরও ১৫% সবজি পরিবহনের সময় নষ্ট হয়ে যায়। বাকি সবজি শতকরা কত টাকা লাভে বিক্রয় করলে মোটের উপর তার ৩০% লাভ হবে?

সমাধান:
ধরি,
সবজি ক্রয় করে ১০০ টাকার
মোট সবজি নষ্ট হয় = ১৫ + ১৫ = ৩০%
বাকি থাকে = ১০০ - ৩০ = ৭০%

৩০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ৩০ = ১৩০ টাকা
৭০ টাকায় লাভ করতে হবে = ১৩০ - ৭০ = ৬০ টাকা
∴ ১ টাকায় লাভ করতে হবে = ৬০/৭০ টাকা
∴ ১০০ টাকায় লাভ করতে হবে = (৬০ × ১০০)/৭০ টাকা
= ৮৫.৭১ টাকা বা ৮৫.৭১%

∴ বাকি সবজি ৮৫.৭১% লাভে বিক্রি করলে মোটের উপর ৩০% লাভ হবে।
৩৩৫.
একটি বই ২০% লাভে বিক্রি করা হলো। যদি বইটি ৬০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ১০% ক্ষতি হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ২৪০ টাকা
  3. ২৮০ টাকা
  4. ৩০০ টাকা
সঠিক উত্তর:
২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বই ২০% লাভে বিক্রি করা হলো। যদি বইটি ৬০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ১০% ক্ষতি হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা

২০% লাভে,
বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

বিক্রয়মূল্যের পার্থক্য = ১২০ - ৯০ = ৩০ টাকা

৩০ টাকা কমে ক্রয়মূল্য = ১০০ টাকা
১ টাকা কমলে ক্রয়মূল্য = ১০০/৩০ টাকা
∴ ৬০ টাকা কমলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/৩০ টাকা
= ২০০ টাকা

∴ বইটির ক্রয়মূল্য ২০০ টাকা

৩৩৬.
একজন দোকানদার একটি পণ্য ২০% লাভে ৪৮০ টাকায় বিক্রি করে। যদি সে পণ্যটি ২০% ক্ষতিতে বিক্রি করতো, তাহলে বিক্রয়মূল্য কত হতো?
  1. ৩২০ টাকা
  2. ৩৮০ টাকা
  3. ৩৬০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৩২০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩২০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার একটি পণ্য ২০% লাভে ৪৮০ টাকায় বিক্রি করে। যদি সে পণ্যটি ২০% ক্ষতিতে বিক্রি করতো, তাহলে বিক্রয়মূল্য কত হতো?

সমাধান:
২০% লাভে,
বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৮০)/১২০ টাকা 
= ৪০০ টাকা

২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ৮০ টাকা
ক্রয়মূল্য ৪০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৮০ × ৪০০)/১০০ টাকা
= ৩২০ টাকা

৩৩৭.
৬০ টাকায় ৬ টি ডিম বিক্রি করায় ২০% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য কত ছিলো?
  1. ১০০ টাকা
  2. ১২৫ টাকা
  3. ১৪০ টাকা
  4. ১৫০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ টাকায় ৬ টি ডিম বিক্রি করায় ২০% ক্ষতি হলো। প্রতি ডজন ডিমের ক্রয়মূল্য কত ছিলো?

সমাধান:
২০% ক্ষতিতে,
বিক্রয় মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা হলে ক্রয়মূল্য = (৬০ × ১০০)/৮০ = ৭৫ টাকা

৬ টি ডিমের ক্রয়মূল্য = ৭৫ টাকা
১ টি ডিমের ক্রয়মূল্য = ৭৫/৬ টাকা
১২ টি ডিমের ক্রয়মূল্য = (৭৫ × ১২)/৬ = ১৫০ টাকা
৩৩৮.
এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তার ৪/৭ অংশ ২১% ক্ষতিতে এবং বাকি অংশ ১৪% লাভে বিক্রয় করেন। মোটের ওপর ৬০০ টাকা ক্ষতি হলে, মোট ক্রয়মূল্য কত?
  1. ১০০০০ টাকা
  2. ১২০০০ টাকা
  3. ১৪০০০ টাকা
  4. ১৬০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তার ৪/৭ অংশ ২১% ক্ষতিতে এবং বাকি অংশ ১৪% লাভে বিক্রয় করেন। মোটের ওপর ৬০০ টাকা ক্ষতি হলে, মোট ক্রয়মূল্য কত?

সমাধান:
এক্ষেত্রে,
ক্ষতি = - লাভ = - ৬০০ টাকা

ক্রয়মূল্য হবে = {(- ৬০০) × ১০০} / [{(৪/৭) × (- ২১)} + {১ - (৪/৭)} × ১৪] টাকা
= (- ৬০০০০) / [(- ১২) + {(৩/৭) × ১৪}] টাকা
= (- ৬০০০০) / (- ১২ + ৬) টাকা
= (- ৬০০০০) / (- ৬) টাকা
= ১০০০০ টাকা

৩৩৯.
এক ব্যক্তি ১৫টি আপেল ক্রয় করে ১২ টাকায় এবং ১২টি আপেল বিক্রয় করে ১৫ টাকায়। তার কত লাভ/ক্ষতি হয়?
  1. ৫৬.২৫% লাভ
  2. ৫৬.২৫% ক্ষতি
  3. ৫৬.৭৫% লাভ
  4. ৫৬.৭৫% ক্ষতি
সঠিক উত্তর:
৫৬.২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
৫৬.২৫% লাভ
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি ১৫টি আপেল ক্রয় করে ১২ টাকায় এবং ১২টি আপেল বিক্রয় করে ১৫ টাকায়। তার কত লাভ/ক্ষতি হয়?

সমাধান:
১৫টি আপেলের ক্রয়মূল্য = ১২ টাকা
১টি আপেলের ক্রয়মূল্য = ১২/১৫ টাকা

১২টি আপেলের বিক্রয়মূল্য = ১৫ টাকা
১টি আপেলের বিক্রয়মূল্য = ১৫/১২ টাকা

লাভ = (১৫/১২) - (১২/১৫)
= (৭৫ - ৪৮)/৬০
= ২৭/৬০
= ৯/২০

১২/১৫ টাকায় লাভ হয় ৯/২০ টাকা 
১ টাকায় লাভ হয় (৯/২০) × (১৫/১২) টাকা 
১০০ টাকায় লাভ হয় (৯/২০) × (১৫/১২) × ১০০  টাকা
= ৫৬.২৫ টাকা 
৩৪০.
৪২০০ টাকা করে দুটি সাইকেল বিক্রয় করা হয়েছে। একটি ১২% লাভে এবং অপরটি ১৬% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
  1. ২০০ টাকা
  2. ২৫০ টাকা
  3. ৩০০ টাকা
  4. ৩৫০ টাকা
সঠিক উত্তর:
৩৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৪২০০ টাকা করে দুটি সাইকেল বিক্রয় করা হয়েছে। একটি ১২% লাভে এবং অপরটি ১৬% লোকসানে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?

সমাধান:
১২% লাভে,
১১২ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = ১০০ টাকা
১ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = ১০০/১১২ টাকা
∴ ৪২০০ টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য = (৪২০০ × ১০০)/১১২
= ৩৭৫০ টাকা

১৬% ক্ষতিতে,
৮৪ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = ১০০ টাকা
১ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = ১০০/৮৪ টাকা
∴ ৪২০০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য = (৪২০০ × ১০০)/৮৪ = ৫০০০ টাকা

মোট ক্রয়মূল্য = ৩৭৫০ + ৫০০০ = ৮৭৫০ টাকা
বিক্রয়মূল্য = ৪২০০ + ৪২০০ = ৮৪০০ টাকা
∴ লোকসান = ৮৭৫০ - ৮৪০০ = ৩৫০ টাকা
৩৪১.
একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি ব্যাগ ৩৬০ টাকায় বিক্রয় করেন। ব্যাগটির প্রকৃত মূল্য ৪৫০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত? 
  1. ১৫%
  2. ১৭%
  3. ২০%
  4. ২৫%
সঠিক উত্তর:
২০%
উত্তর
সঠিক উত্তর:
২০%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বিক্রেতা নির্দিষ্ট পরিমাণ ছাড় দিয়ে একটি ব্যাগ ৩৬০ টাকায় বিক্রয় করেন। ব্যাগটির প্রকৃত মূল্য ৪৫০ টাকা হলে ছাড় এর শতকরা পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
ব্যাগের প্রকৃত মূল্য = ৪৫০ টাকা
ছাড় দিয়ে বিক্রয়মূল্য = ৩৬০ টাকা
∴ ছাড় এর পরিমাণ = ৪৫০ - ৩৬০ = ৯০ টাকা

এখন,
৪৫০ টাকায় ছাড় দেওয়া হয় = ৯০ টাকা
∴ ১ টাকায় ছাড় দেওয়া হয় = ৯০/৪৫০ টাকা
∴ ১০০ টাকায় ছাড় দেওয়া হয় = (৯০ × ১০০)/৪৫০ = ২০ টাকা

অর্থাৎ ছাড় এর শতকরা পরিমাণ ২০%

৩৪২.
তানভীর দুটি ঘড়ি একই দামে বিক্রয় করল। ১টি ঘড়িতে তাঁর ১০% লাভ হলো এবং অন্য ঘড়িতে তাঁর ১০% ক্ষতি হলো। মোটের উপর তানভীরের শতকরা লাভ বা ক্ষতি কত?
  1. লাভ ১%
  2. ক্ষতি ১%
  3. লাভ ৫%
  4. ক্ষতি ৫%
সঠিক উত্তর:
ক্ষতি ১%
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ১%
ব্যাখ্যা
প্রশ্ন: তানভীর দুটি ঘড়ি একই দামে বিক্রয় করল। ১টি ঘড়িতে তাঁর ১০% লাভ হলো এবং অন্য ঘড়িতে তাঁর ১০% ক্ষতি হলো। মোটের উপর তানভীরের শতকরা লাভ বা ক্ষতি কত?

সমাধান:
ধরি,
ঘড়ি দুটির বিক্রয়মূল্য ক টাকা

১০% লাভে,
১১০ টাকায় বিক্রয় করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ক টাকা বিক্রয়মূল্য হলে ক্রয়মূল্য (ক × ১০০)/১১০
= ১০ক/১১ টাকা

১০% ক্ষতিতে,
৯০ টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ক টাকায় বিক্রি করলে ক্রয়মূল্য (ক × ১০০)/৯০
= ১০ক/৯ টাকা

মোট ক্রয়মূল্য ১০ক/১১ + ১০ক/৯ = (৯০ক + ১১০ক)/৯৯ টাকা = ২০০ক/৯৯ টাকা
বিক্রয়মূল্য ক + ক = ২ক টাকা

∴ ক্ষতি = ২০০ক/৯৯ - ২ক টাকা = (২০০ক - ১৯৮ক)/৯৯ টাকা = ২ক/৯৯ টাকা

২০০ক/৯৯ টাকায় ক্ষতি হয় ২ক/৯৯ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় (২ক × ৯৯)/(২০০ক × ৯৯) টাকা = ১/১০০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় ১০০/১০০ টাকা = ১ টাকা
৩৪৩.
একজন বিক্রেতা ৬৫ টাকায় একটি খাতা বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের উপর ২০% লাভ করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?
  1. ৬০ টাকা
  2. ৫৫ টাকা
  3. ৫০ টাকা
  4. ৪৫ টাকা
সঠিক উত্তর:
৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ৬৫ টাকায় একটি খাতা বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের উপর ২০% লাভ করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?

সমাধান:
৩০% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৩০) = ১৩০ টাকা
বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬৫)/১৩০ টাকা
= ৫০ টাকা

ক্রয়মূল্যের উপর ২০% লাভ অর্থাৎ ৫০ টাকার ২০% = ১০ টাকা
অর্থাৎ, ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য হবে (৫০ + ১০) = ৬০ টাকা
৩৪৪.
একজন ব্যবসায়ী টাকায় ৪টি এবং টাকায় ৬টি করে সমান সংখ্যক কমলা ক্রয় করে টাকায় ৫টি করে কমলা বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন।
  1. লাভ ৪%
  2. ক্ষতি ৪%
  3. লাভ ৩%
  4. ক্ষতি ৩%
সঠিক উত্তর:
ক্ষতি ৪%
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী টাকায় ৪টি এবং টাকায় ৬টি করে সমান সংখ্যক কমলা ক্রয় করে টাকায় ৫টি করে কমলা বিক্রয় করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো তা নির্ণয় করুন।

সমাধান:
ধরি,
টাকায় ৪টি করে ৬ টাকায় ব্যক্তিটি ২৪টি কমলা ক্রয় করলো
টাকায় ৬টি করে ৪ টাকায় আরো ২৪টি কমলা ক্রয় করলো
মোট ৪৮টি কমলা ক্রয় করলো ১০ টাকায়

∴ ১টি কমলার ক্রয়মূল্য = ১০/৪৮ টাকা
৫টি কমলার বিক্রয়মূল্য = ১ টাকা
১টি কমলার বিক্রয়মূল্য = ১/৫ টাকা

ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= (১০/৪৮) - (১/৫)
= (৫০ - ৪৮)/২৪০
= ১/১২০

∴ শতকরা ক্ষতির হার = (১ × ৪৮ × ১০০)/(১২০ × ১০)%
= ৪%
৩৪৫.
একটি দ্রব্য ৩৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ৩৬৫ টাকা
  2. ৩৮৮ টাকা
  3. ৪২৫ টাকা
  4. ৪৪০ টাকা
সঠিক উত্তর:
৪২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪২৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৩৪০ টাকায় বিক্রয় করলে ২০% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
২০% ক্ষতিতে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা

বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
বিক্রয়মূল্য ৩৪০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৩৪০)/৮০ টাকা
= ৪২৫ টাকা
৩৪৬.
২০০ টাকায় ২৫ টি ডিম ক্রয় করে প্রতিটি ডিম কত টাকায় বিক্রি করলে ২৫% লাভ হবে?
  1. ৯ টাকা
  2. ৯.৫ টাকা
  3. ১০ টাকা
  4. ১০.৫ টাকা
সঠিক উত্তর:
১০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ২০০ টাকায় ২৫ টি ডিম ক্রয় করে প্রতিটি ডিম কত টাকায় বিক্রি করলে ২৫% লাভ হবে?

সমাধান:
২০০ টাকায় ২৫ টি ডিম কিনলে প্রতিটি ডিমের ক্রয়মূল্য = ২০০/২৫ = ৮ টাকা।

২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০০ + ২৫) = ১২৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৮ টাকা হলে বিক্রয়মূল্য (১২৫ × ৮)/১০০ টাকা
= ১০০০/১০০ টাকা
= ১০ টাকা।

সুতরাং, প্রতিটি ডিম ১০ টাকায় বিক্রি করলে ২৫% লাভ হবে।
৩৪৭.
একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলে, চেয়ারটির ক্রয়মূল্য কত?
  1. ২০০ টাকা
  2. ৩০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৫০০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চেয়ার ৩৮০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলে, চেয়ারটির ক্রয়মূল্য কত?

সমাধান:
৫% ক্ষতিতে,
শতকরা বিক্রয়মূল্য = ১০০ - ৫ = ৯৫ টাকা

বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৯৫ টাকা
বিক্রয়মূল্য ৩৮০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৩৮০)/৯৫ টাকা
= ৪০০ টাকা

∴ চেয়ারটির ক্রয়মূল্য = ৪০০ টাকা
৩৪৮.
একটি দ্রব্য ক্রয় করে ২৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?
  1. ১৪ : ৩৭
  2. ১৮ : ২৫
  3. ৫ : ৯
  4. ৩ : ৭
সঠিক উত্তর:
১৮ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৮ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ক্রয় করে ২৮% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা,
২৮% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ২৮) = ৭২ টাকা

∴ বিক্রয়মূল্য ও ক্রয়মূল্য এর অনুপাত = ৭২ : ১০০
= ১৮ : ২৫
৩৪৯.
একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-
  1. 200 টাকা
  2. 210 টাকা
  3. 162 টাকা
  4. 198 টাকা
সঠিক উত্তর:
200 টাকা
উত্তর
সঠিক উত্তর:
200 টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। দ্রব্যটির ক্রয়মূল্য-

সমাধান: 
10% ক্ষতিতে ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 90 টাকা

বিক্রয়মূল্য 90 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা
বিক্রয়মূল্য 1 টাকা হলে ক্রয়মূল্য 100/90 টাকা
∴ বিক্রয়মূল্য 180 টাকা হলে ক্রয়মূল্য (180 × 100)/90 টাকা
= 200 টাকা
৩৫০.
একজন বিক্রেতা প্রতিটি শার্ট বিক্রির উপর ১৮% কমিশন পান। তিনি যদি ২৫টি শার্ট বিক্রি করে মোট ২৭০০ টাকা কমিশন উপার্জন করেন, তবে প্রতিটি শার্টের বিক্রয় মূল্য কত হবে?
  1. ৫৮০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৭২০ টাকা
  4. ৮০০ টাকা
  5. ৬৫০ টাকা
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বিক্রেতা প্রতিটি শার্ট বিক্রির উপর ১৮% কমিশন পান। তিনি যদি ২৫টি শার্ট বিক্রি করে মোট ২৭০০ টাকা কমিশন উপার্জন করেন, তবে প্রতিটি শার্টের বিক্রয় মূল্য কত হবে?

সমাধান:
ধরি,
১টি শার্টের বিক্রয় মূল্য = ক টাকা

১টি শার্টের কমিশন = (১৮/১০০) × ক = (৯/৫০) × ক
∴ ২৫টি শার্টের কমিশন = (৯/৫০) × ক × ২৫
= ২২৫ক/৫০ = ৯ক/২

দেওয়া আছে,
প্রদত্ত মোট কমিশন = ২৭০০ টাকা

প্রশ্নমতে,
৯ক/২ = ২৭০০
⇒ ৯ক = ২৭০০ × ২
⇒ ৯ক = ৫৪০০
∴ ক = ৫৪০০/৯ = ৬০০ টাকা

∴ প্রতিটি শার্টের বিক্রয় মূল্য ৬০০ টাকা।

৩৫১.
সামি একটি পুরাতন মোবাইল ৪৬০০ টাকায় ক্রয় করে এবং ৯০০ টাকায় মোবাইলটি মেরামত করে। যদি এখন সে ৫৯০০ টাকায় মোবাইলটি বিক্রয় করে তাহলে তার শতকরা কত টাকা লাভ হবে?
  1. ৫%
  2. ৪%
  3. ৬%
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: সামি একটি পুরাতন মোবাইল ৪৬০০ টাকায় ক্রয় করে এবং ৯০০ টাকায় মোবাইলটি মেরামত করে। যদি এখন সে ৫৯০০ টাকায় মোবাইলটি বিক্রয় করে তাহলে তার শতকরা কত টাকা লাভ হবে?

সমাধান:
মোট ব্যয় = ৪৬০০ + ৯০০ টাকা 
= ৫৫০০ টাকা 

বিক্রয়মূল্য = ৫৯০০ টাকা 

∴ লাভ = ৫৯০০ - ৫৫০০ টাকা
= ৪০০ টাকা 

∴ শতকরা লাভ = (৪০০/৫৫০০) × ১০০%
= ৪০০/৫৫ %
= ৭.২৭%
৩৫২.
একজন দোকানদার ১০% ক্ষতিতে একটি খেলনা বিক্রয় করে। যদি সে খেলনাটি ১৬৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার ৫% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত?
  1. ১০০০ টাকা
  2. ১২৩০ টাকা
  3. ১১০০ টাকা
  4. ৯৮০ টাকা
সঠিক উত্তর:
১১০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার ১০% ক্ষতিতে একটি খেলনা বিক্রয় করে। যদি সে খেলনাটি ১৬৫ টাকা বেশি মূল্যে বিক্রয় করতো তাহলে তার ৫% লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে, শতকরা বিক্রয়মূল্য = (১০০ - ১০)% = ৯০%
৫% লাভে, শতকরা বিক্রয়মূল্য = (১০০+ ৫)% = ১০৫%

∴ পার্থক্য = (১০৫- ৯০)% = ১৫%

প্রশ্নমতে,
১৫% = ১৬৫ টাকা
∴ ১% = ১৬৫/১৫ টাকা
∴ ১০০% = (১৬৫ × ১০০)/১৫ = ১১০০ টাকা

অতএব, খেলনাটির ক্রয়মূল্য = ১১০০ টাকা
৩৫৩.
টাকায় ১০ টি দরে আমলকী ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রয় করলে আমলকী তে শতকরা ২৫ টাকা লাভ হবে?
  1. ২ টি
  2. ৪ টি
  3. ৫ টি
  4. ৮ টি
সঠিক উত্তর:
৮ টি
উত্তর
সঠিক উত্তর:
৮ টি
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ১০ টি দরে আমলকী ক্রয় করে টাকায় কয়টি দরে বিক্রয় করলে আমলকী তে শতকরা ২৫ টাকা লাভ হবে?

সমাধান:
দেওয়া আছে,
১০ টি আমলকীর ক্রয়মূল্য = ১ টাকা 
∴ ১ টি আমলকীর ক্রয়মূল্য = ১/১০ টাকা 

∴ ২৫% লাভে ১ টি আমলকীর বিক্রয়মূল্য,
= (১/১০) + (১/১০) এর ২৫%
= (১/১০) + (১/১০) × (২৫/১০০)
= (১/১০) + (১/৪০)
= (৪ + ১)/৪০
= ৫/৪০
= ১/৮ টাকা

এখন,
১/৮ টাকায় আমলকী বিক্রয় করতে হবে = ১ টি
∴ ১ টাকায় আমলকী বিক্রয় করতে হবে = (১ × ৮) = ৮ টি
৩৫৪.
একজন ব্যবসায়ী প্রতি কেজি ২৫ টাকা দরের ২৬ কেজি চাল, প্রতি কেজি ৪০ টাকা দরের ৩০ কেজি চালের সাথে মিশ্রিত করলেন। এরপর তিনি সেই মিশ্রিত চালকে প্রতি কেজি ৩৫ টাকা দরে বিক্রি করলেন। ব্যবসায়ীর শতকরা লাভ কত?
  1. কোনো লাভ বা ক্ষতি হয় নি
  2. ৫.৯৪%
  3. ৬%
  4. ৩৫%
সঠিক উত্তর:
৫.৯৪%
উত্তর
সঠিক উত্তর:
৫.৯৪%
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যবসায়ী প্রতি কেজি ২৫ টাকা দরের ২৬ কেজি চাল, প্রতি কেজি ৪০ টাকা দরের ৩০ কেজি চালের সাথে মিশ্রিত করলেন। এরপর তিনি সেই মিশ্রিত চালকে প্রতি কেজি ৩৫ টাকা দরে বিক্রি করলেন। ব্যবসায়ীর শতকরা লাভ কত?

সমাধান:
মোট ক্রয়মূল্য = (২৬ × ২৫ + ৩০ × ৪০) টাকা 
= ১৮৫০ টাকা

বিক্রয়মূল্য = (২৬ + ৩০) × ৩৫ টাকা
= ১৯৬০ টাকা 

∴ লাভ = ১৯৬০ - ১৮৫০ টাকা 
= ১১০ টাকা

শতকরা লাভ = (১১০ × ১০০)/১৮৫০ টাকা
= ৫.৯৪%
৩৫৫.
সজীব ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। সজীব যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 
  1. ৫১৭৫০ টাকা
  2. ৫৫৭৫০ টাকা
  3. ৫৪৭৫০ টাকা
  4. ৫৩৭৫০ টাকা
সঠিক উত্তর:
৫৩৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৩৭৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: সজীব ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। সজীব যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 

সমাধান: 
মেশিন বাবদ সর্বমোট খরচ হয় = (৪০০০০ + ২৫০০ + ৫০০) টাকা 
= ৪৩০০০ টাকা 

২৫% লাভে, 
১০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫ টাকা 
∴ ১ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = ১২৫/১০০ টাকা 
∴ ৪৩০০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য হবে = (১২৫ × ৪৩০০০)/১০০ টাকা 
= ৫৩৭৫০ টাকা 

∴ যন্ত্রটির বিক্রয়মূল্য = ৫৩৭৫০ টাকা।
৩৫৬.
একটি খেলনা ২২০ টাকায় ক্রয় করা হলো। যদি এটি ১৫% লাভে বিক্রি করা হয়, বিক্রয়মূল্য কত হবে?
  1. ২৫৩ টাকা
  2. ২৬০ টাকা
  3. ২৩০ টাকা
  4. ২৭০ টাকা
সঠিক উত্তর:
২৫৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫৩ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি খেলনা ২২০ টাকায় ক্রয় করা হলো। যদি এটি ১৫% লাভে বিক্রি করা হয়, বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মুল্য = ২২০ টাকা 
লাভ = ১৫%

বিক্রয়মূল্য = ২২০ + [(১৫ ÷ ২২০) × ২২০]
= ২২০ + ৩৩
= ২৫৩ 

∴ বিক্রয়মূল্য ২৫৩ টাকা। 

৩৫৭.
একজন মুদি ব্যবসায়ীর এক মণ পিঁয়াজ ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?
  1. ৮০৪ টাকা
  2. ৭৮৬ টাকা
  3. ৭৯২ টাকা
  4. ৮১২ টাকা
সঠিক উত্তর:
৭৯২ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৭৯২ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন মুদি ব্যবসায়ীর এক মণ পিঁয়াজ ৬১২ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান:
ধরি, ক্রয়মূল্য = ক টাকা 

প্রশ্নমতে,
ক - ক এর ১৫% =৬১২
⇒ ক - (১৫ক/১০০) = ৬১২
⇒ ক - (৩ক/২০) = ৬১২
⇒ (২০ক - ৩ক)/২০ = ৬১২
⇒ ১৭ক/২০ = ৬১২
⇒ ১৭ক = ১২২৪০
⇒ ক = ৭২০

আবার,
১০% লাভে বিক্রয়মূল্য = ৭২০ + ৭২০ এর ২০%
= ৭২০ + {(৭২০ × ১০)/১০০}
= ৭২০ + ৭২
= ৭৯২ টাকা
৩৫৮.
একটি চেয়ার ৪০০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। বিক্রয়মূল্য বৃদ্ধি করে কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?
  1. ৭২০ টাকা
  2. ৫৫০ টাকা
  3. ৬০০ টাকা
  4. ৬৮০ টাকা 
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চেয়ার ৪০০ টাকায় বিক্রি করলে ২০% ক্ষতি হয়। বিক্রয়মূল্য বৃদ্ধি করে কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে?

সমাধান: 
মনেকরি, 
ক্রয়মূল্য ১০০ টাকা 
২০% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা 
এখন, 
বিক্রয়মূল্য ৮০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪০০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪০০)/৮০ = ৫০০ টাকা

আবার, 
২০% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ২০ = ১২০ টাকা 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৫০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৫০০)/১০০ = ৬০০ টাকা

∴ চেয়ারটি ৬০০ টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে।

৩৫৯.
তানজিম ৫টি কলম ২০ টাকায় বিক্রয় করায় তার ৫ টাকা ক্ষতি হলো। তার ক্রয়মূল্য কত?
  1. ২০ টাকা
  2. ৪০ টাকা
  3. ২৫ টাকা
  4. ৩০ টাকা
সঠিক উত্তর:
২৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: তানজিম ৫টি কলম ২০ টাকায় বিক্রয় করায় তার ৫ টাকা ক্ষতি হলো। তার ক্রয়মূল্য কত?

সমাধান:
দেওয়া আছে, 
বিক্রয়মূল্য = ২০ টাকা
ক্ষতি = ৫ টাকা

আমরা জানি,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
= ২০ + ৫ = ২৫ টাকা

∴ তার ক্রয়মূল্য ২৫ টাকা। 

৩৬০.
এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১০% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?
  1. ১২২৫ টাকা
  2. ১২১০ টাকা
  3. ১১৮৮ টাকা
  4. ১১৮০ টাকা
সঠিক উত্তর:
১১৮৮ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১৮৮ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি একটি দ্রব্য ১২০০ টাকায় কিনে ১০% লাভে বিক্রয় করল; ক্রেতা ঐ দ্রব্য তৃতীয় এক ব্যক্তির কাছে ১০% ক্ষতিতে বিক্রয় করল। শেষ বিক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ১২০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১২০০)/১০০ টাকা
=১৩২০ টাকা।

১০% ক্ষতিতে
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৯০/১০০ টাকা
ক্রয়মূল্য ১৩২০ টাকা হলে বিক্রয়মূল্য = (৯০ ×১৩২০) /১০০ টাকা
=১১৮৮ টাকা
৩৬১.
৮টি খাতার বিক্রয়মূল্য ১০টি খাতার ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?
  1. ২০%
  2. ২৫%
  3. ১০%
  4. ১৫%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি খাতার বিক্রয়মূল্য ১০টি খাতার ক্রয়মূল্যের সমান হলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
ধরি,
৮টি খাতার বিক্রয়মূল্য = ১ টাকা
১টি খাতার বিক্রয়মূল্য = ১/৮ টাকা

১০টি খাতার ক্রয়মূল্য = ১ টাকা
১টি খাতার ক্রয়মূল্য = ১/১০ টাকা

লাভ = (১/৮) - (১/১০)
= (১০ - ৮)/৮০
= ১/৪০

১/১০ টাকায় লাভ হয় = ১/৪০ টাকা
১ টাকায় লাভ হয় = (১/৪০)/(১/১০) টাকা
১০০ টাকায় লাভ হয় = (১০ × ১০০) / ৪০ টাকা
= ২৫ টাকা বা ২৫%
৩৬২.
একটি ঘড়ি ১০% লাভে বিক্রয় করা হয়। ৮০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে এতে ১৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৮০০ টাকা
  2. ১০০০ টাকা
  3. ১২০০ টাকা
  4. ১৬০০ টাকা
সঠিক উত্তর:
১৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% লাভে বিক্রয় করা হয়। ৮০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে এতে ১৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ঘড়িটির ক্রয়মূল্য = ১০০ টাকা

১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা
১৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১৫) = ১১৫ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = (১১৫ - ১১০) = ৫ টাকা

বিক্রয়মূল্য ৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৫ টাকা
বিক্রয়মূল্য ৮০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৮০)/৫ টাকা
= ১৬০০ টাকা
৩৬৩.
একটি বই ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ৫০ টাকা বেশি হতো, তাহলে ১৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ১৩৭ টাকা (প্রায়)
  2. ১৪৩ টাকা (প্রায়)
  3. ১৩৪ টাকা (প্রায়)
  4. ১৪৫ টাকা (প্রায়)
সঠিক উত্তর:
১৪৩ টাকা (প্রায়)
উত্তর
সঠিক উত্তর:
১৪৩ টাকা (প্রায়)
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বই ২০% ক্ষতিতে বিক্রি করা হলো। যদি বিক্রয়মূল্য ৫০ টাকা বেশি হতো, তাহলে ১৫% লাভ হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ক্রয়মূল্য = ১০০ টাকা

২০% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ২০ = ৮০ টাকা
১৫% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা
বিক্রয়মূল্য বেশি = ১১৫ - ৮০ = ৩৫ টাকা

এখন,
বিক্রয়মূল্য ৩৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৩৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৫০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৫০)/৩৫ টাকা
= ১৪২.৮৬
≈ ১৪৩ টাকা
৩৬৪.
রাহিম একটি বই করিমের কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। রাহিম যদি বইটি ২০% কম দামে ক্রয় করত এবং ৬০ টাকা বেশি দামে বিক্রি করত তবে তার ২০% লাভ হতো। রাহিম বইটি কত দামে ক্রয় করেছিল?
  1. ২০০ টাকা
  2. ৫০০ টাকা
  3. ৭০০ টাকা
  4. ১০০০ টাকা
সঠিক উত্তর:
১০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: রাহিম একটি বই করিমের কাছে ১০% ক্ষতিতে বিক্রি করল। রাহিম যদি বইটি ২০% কম দামে ক্রয় করত এবং ৬০ টাকা বেশি দামে বিক্রি করত তবে তার ২০% লাভ হতো। রাহিম বইটি কত দামে ক্রয় করেছিল?

সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
২০% কমে বইটির ক্রয়মূল্য = (১০০ - ২০) = ৮০ টাকা
২০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২০) = ১২০ টাকা

ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা  
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য (১২০/১০০) টাকা  
∴ ক্রয়মূল্য ৮০ টাকা হলে বিক্রয়মূল্য (১২০ × ৮০)/১০০ টাকা  
= ৯৬ টাকা

∴ বিক্রয়মূল্য = (৯৬ - ৯০) = ৬ টাকা

৬ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য ১০০ টাকা  
∴ ১ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য (১০০/৬) টাকা  
∴ ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করলে ক্রয়মূল্য (১০০ × ৬০)/৬ টাকা  
= ১০০০ টাকা

৩৬৫.
একটি ছাগল ৬% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি ছাগলটি আরও ৩৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে ৬% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?
  1. ১২০০ টাকা
  2. ২৪০০ টাকা
  3. ৩০০০ টাকা
  4. ৩৬০০ টাকা
সঠিক উত্তর:
৩০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাগল ৬% ক্ষতিতে বিক্রয় করা হলো। যদি ছাগলটি আরও ৩৬০ টাকা বেশি মূল্যে বিক্রয় করা হতো তাহলে ৬% লাভ হতো। ছাগলটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি,
ছাগলটির ক্রয়মূল্য = ১০০ টাকা
৬% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - (১০০ এর ৬%) = (১০০ - ৬) টাকা = ৯৪ টাকা।

আবার, ৬% লাভে বিক্রয়মূল্য = ১০০ + (১০০ এর ৬%) = (১০০ + ৬) টাকা = ১০৬ টাকা।

∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১০৬ - ৯৪) টাকা = ১২ টাকা।

এখন,
বিক্রয়মূল্য ১২  টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = ১০০/১২ টাকা
∴ বিক্রয়মূল্য ৩৬০ টাকা বেশি হয় যখন ক্রয়মূল্য = (১০০ × ৩৬০)/১২ টাকা = ৩০০০ টাকা

∴ ছাগলটির ক্রয়মূল্য = ৩০০০ টাকা।
৩৬৬.
করিম সাহেব ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। তিনি যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 
  1. ৫২৭৫০ টাকা
  2. ৫১৭৫০ টাকা
  3. ৫৩৭৫০ টাকা
  4. ৫৫৭৫০ টাকা
সঠিক উত্তর:
৫৩৭৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৩৭৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: করিম সাহেব ৪০০০০ টাকায় একটি যন্ত্র ক্রয় করে মেরামতের জন্য ২৫০০ টাকা এবং পরিবহনের জন্য ৫০০ টাকা ব্যয় করেন। তিনি যন্ত্রটি ২৫% লাভে বিক্রি করেন। যন্ত্রটির বিক্রয়মূল্য কত? 

সমাধান: 
মেশিন বাবদ সর্বমোট খরচ হয় = (৪০০০০ + ২৫০০ + ৫০০) টাকা
= ৪৩০০০ টাকা

২৫% লাভে, 
১০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য = ১২৫ টাকা
∴ ১ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য = ১২৫/১০০ টাকা
∴ ৪৩০০০ টাকা মূল্যের যন্ত্রের বিক্রয়মূল্য = (১২৫ × ৪৩০০০)/১০০ টাকা
= ৫৩৭৫০ টাকা

∴ যন্ত্রটির বিক্রয়মূল্য = ৫৩৭৫০ টাকা।

৩৬৭.
খলিল ৬০ টাকায় একটি খেলনা বিক্রয় করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে খেলনাটি ১৪৭ টাকায় বিক্রয় করতো তাহলে তাঁর পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৭৮ টাকা
  2. ৮৩ টাকা
  3. ৮৯ টাকা
  4. ৯৪ টাকা
সঠিক উত্তর:
৮৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: খলিল ৬০ টাকায় একটি খেলনা বিক্রয় করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে খেলনাটি ১৪৭ টাকায় বিক্রয় করতো তাহলে তাঁর পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হতো। খেলনাটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
ধরি,
খেলনাটির ক্রয়মূল্য = ক টাকা
৬০ টাকায় বিক্রয়ে ক্ষতি = ক - ৬০ টাকা
এবং ১৪৭ টাকায় বিক্রয়ে লাভ = ১৪৭ - ক টাকা

প্রশ্নমতে,
২(ক - ৬০) = ১৪৭ - ক
⇒ ২ক - ১২০ = ১৪৭ - ক
⇒ ২ক + ক = ১৪৭ + ১২০
⇒ ৩ক = ২৬৭
∴ ক = ৮৯

অতএব, খেলনাটির ক্রয়মূল্য ৮৯ টাকা।
৩৬৮.
একটি সাইকেল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। সাইকেলটি আরও ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ১০% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত ছিল?
  1. ৭৬০০ টাকা
  2. ৮০০০ টাকা
  3. ৮৮০০ টাকা
  4. ৯০০০ টাকা
সঠিক উত্তর:
৮০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮০০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সাইকেল ৫% ক্ষতিতে বিক্রয় করা হলো। সাইকেলটি আরও ১২০০ টাকা বেশি মূল্যে বিক্রয় করলে ১০% লাভ হতো। সাইকেলটির ক্রয়মূল্য কত ছিল?

সমাধান:
ধরি,
সাইকেলটির ক্রয়মূল্য ১০০ টাকা
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ৫) টাকা = ৯৫ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা = ১১০ টাকা

∴ বিক্রয়মূল্য বেশি হয় = (১১০ - ৯৫) টাকা = ১৫ টাকা

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ১২০০)/১৫ টাকা = ৮০০০ টাকা

৩৬৯.
৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে? 
  1. ৯ টাকা
  2. ১০ টাকা
  3. ১১ টাকা
  4. ১২ টাকা
সঠিক উত্তর:
১১ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১১ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ৮টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে?

সমাধান: 
৮ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১ টি দ্রব্যের ক্রয়মূল্য = ৫/৮ টাকা
∴ ১৬ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৫ × ১৬)/৮ টাকা
= ১০ টাকা

১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) টাকা
= ১১০ টাকা

এখন,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১০)/১০০ টাকা
= ১১ টাকা

∴ ১১ টাকায় বিক্রয় করলে ১০% লাভ হবে।
৩৭০.
একটি খাতা ৪৮ টাকায় ক্রয় করে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ১৫%
  2. ১২%
  3. ২৫%
  4. ২০%
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি খাতা ৪৮ টাকায় ক্রয় করে ৬০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান:
লাভ = ৬০ - ৪৮ = ১২ টাকা

৪৮ টাকায় লাভ হয় = ১২ টাকা
১ টাকায় লাভ হয় = ১২/৪৮ টাকা
১০০ টাকায় লাভ হয় = (১২ × ১০০)/৪৮ টাকা
= ২৫ টাকা
৩৭১.
একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে তা ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ৩০ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ১৪০ টাকা
  2. ১৫০ টাকা
  3. ১৫৬ টাকা
  4. ১৬০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১০% লাভে বিক্রয় করলে তা ১০% ক্ষতিতে বিক্রয় মূল্য অপেক্ষা ৩০ টাকা বেশি পাওয়া যায়। দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
১০% ক্ষতিতে বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা
১০% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা

∴ বিক্রয় মূল্যের ব্যবধান = (১১০ - ৯০) = ২০ টাকা

বিক্রয়মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/২০ টাকা
বিক্রয়মূল্য ৩০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৩০)/২০ টাকা
= ১৫০ টাকা
৩৭২.
একটি দ্রব্য ৪৫০ টাকায় বিক্রয় করায় ৫০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?
  1. ১৫%
  2. ১২.৫%
  3. ১০%
  4. ১৩.৫%
সঠিক উত্তর:
১০%
উত্তর
সঠিক উত্তর:
১০%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ৪৫০ টাকায় বিক্রয় করায় ৫০ টাকা ক্ষতি হলো, শতকরা ক্ষতির হার কত?

সমাধান:
ক্রয়মূল্য = ৪৫০ + ৫০ = ৫০০ টাকা

৫০০ টাকায় ক্ষতি হয় = ৫০ টাকা
১ টাকায় ক্ষতি হয় = ৫০/৫০০ টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৫০ × ১০০)/৫০০ টাকা
= ১০ টাকা বা ১০%
৩৭৩.
একজন বিক্রেতা এক মণ আটা ২৩৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। প্রতি মণ কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো?
  1. ২৭২০ টাকা
  2. ২৫৮০ টাকা
  3. ২৮০০ টাকা
  4. ২৬৫০ টাকা
সঠিক উত্তর:
২৬৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
২৬৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একজন বিক্রেতা এক মণ আটা ২৩৭৫ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। প্রতি মণ কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো?

সমাধান: 

ধরি, ক্রয়মূল্য ১০০ টাকা
৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ৫ = ৯৫ টাকা 

এখন, 
∴ বিক্রয়মূল্য ৯৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/৯৫ টাকা
∴ বিক্রয়মূল্য ২৩৭৫ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৩৭৫)/৯৫ টাকা
= ২৫০০ টাকা।

আবার,
৬% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ৬ = ১০৬ টাকা 
∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১০৬/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ২৫০০ টাকা হলে বিক্রয়মূল্য (১০৬ × ২৫০০)/১০০ টাকা
= ২৬৫০ টাকা।

সুতরাং, প্রতি মণ আটা ২৬৫০ টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো।

৩৭৪.
একটি জামার বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ৩৬০ টাকা। একজন যদি ২৫% হারে লাভ করতে চান তবে জামার বিক্রয়মূল্য কত হবে?
  1. ১৮০০ টাকা
  2. ১৮২০ টাকা
  3. ১৮২৮ টাকা
  4. ১৮৩৫ টাকা
সঠিক উত্তর:
১৮০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৮০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি জামার বিক্রয়মূল্য এবং ক্রয়মূল্যের পার্থক্য ৩৬০ টাকা। একজন যদি ২৫% হারে লাভ করতে চান তবে জামার বিক্রয়মূল্য কত হবে?

সমাধান:
মনে করি,
জামাটির ক্রয়মূল্য = ১০০ টাকা
২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২৫)
= ১২৫ টাকা

∴ লাভ = (১২৫ - ১০০) = ২৫ টাকা

২৫ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২৫ টাকা
১ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = ১২৫/২৫ টাকা
৩৬০ টাকা লাভ হলে বিক্রয়মূল্য = (১২৫ × ৩৬০)/২৫ টাকা
= ১৮০০ টাকা
৩৭৫.
দোকানদার একটি পণ্যের মূল্য ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। দোকানদারের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?
  1. ১% ক্ষতি
  2. ১% লাভ
  3. ২% ক্ষতি
  4. লাভ-ক্ষতি কিছুই হয়নি
সঠিক উত্তর:
১% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
১% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: দোকানদার একটি পণ্যের মূল্য ১০% বাড়ালো, অতঃপর বর্ধিত মূল্য থেকে ১০% কমালো। দোকানদারের শতকরা কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান: 
ধরি,
পণ্যের মূল্য = ১০০ টাকা
∴ ১০% বাড়ানোর পর মূল্য = ১১০ টাকা 

আবার ১০% কমায়,
১০০ টাকায় কমে = ১০ টাকা
∴ ১ টাকায় কমে = (১০/১০০) টাকা
∴ ১১০ টাকায় কমে = (১০ × ১১০)/১০০ টাকা = ১১ টাকা 

∴ প্রথমে বেড়ে তারপর কমে পণ্যের মূল্য হবে = (১১০ - ১১) টাকা 
= ৯৯ টাকা 

∴ দোকানদারের ক্ষতি হবে (১০০ - ৯৯) টাকা 
= ১ টাকা 

∴ টিটুর শতকরা ১ টাকা ক্ষতি হলো। 
৩৭৬.
৬৯০ টাকায় একটি বই বিক্রি করলে ১৫% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রি করলে ২৫% ক্ষতি হবে?
  1. ৫০০ টাকা
  2. ৪৯০ টাকা
  3. ৫১০ টাকা
  4. ৪৫০ টাকা
সঠিক উত্তর:
৪৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৬৯০ টাকায় একটি বই বিক্রি করলে ১৫% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রি করলে ২৫% ক্ষতি হবে?

সমাধান: 
১৫% লাভে বিক্রয়মূল্য = ১০০ + ১৫ = ১১৫ টাকা

এখন, 
∴ বিক্রয়মূল্য ১১৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১১৫ টাকা
∴ বিক্রয়মূল্য ৬৯০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬৯০)/১১৫ = ৬০০ টাকা

আবার,
২৫% ক্ষতিতে বিক্রয়মূল্য = ১০০ - ২৫ = ৭৫ টাকা

∴ ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৭৫ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৭৫/১০০ টাকা
∴ ক্রয়মূল্য ৬০০ টাকা হলে বিক্রয়মূল্য = (৭৫ × ৬০০)/১০০ = ৪৫০ টাকা

সুতরাং, বইটি ৪৫০ টাকায় বিক্রি করলে ২৫% ক্ষতি হবে।

৩৭৭.
একজন ডিম বিক্রেতা ১০০ টাকা দরে ৪ ডজন এবং ৮০ টাকা দরে ৬ ডজন ডিম কিনেছে। কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?
  1. ৮৯ টাকা
  2. ৯১ টাকা
  3. ৯৩ টাকা
  4. ৯৬ টাকা
সঠিক উত্তর:
৯৩ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৯৩ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ডিম বিক্রেতা ১০০ টাকা দরে ৪ ডজন এবং ৮০ টাকা দরে ৬ ডজন ডিম কিনেছে। কত টাকা দরে বিক্রয় করলে তার ডজন প্রতি ৫ টাকা লাভ হবে?

সমাধাকন:
১০০ টাকা দরে ৪ ডজন ডিমের ক্রয়মূল্য = (১০০ × ৪) টাকা = ৪০০ টাকা
৮০ টাকা দরে ৬ ডজন ডিমের ক্রয়মূল্য = (৮০ × ৬) টাকা = ৪৮০ টাকা
১০ ডজন ডিমের মোট ক্রয়মূল্য = (৪০০ + ৪৮০) টাকা = ৮৮০ টাকা

তাহলে, ১ ডজন ডিমের গড় ক্রয়মূল্য = ৮৮০/১০ = ৮৮ টাকা

∴ ৫ টাকা লাভে প্রতি ডজনের বিক্রয় মূল্য = ৮৮ + ৫ = ৯৩ টাকা
৩৭৮.
দুইটি টেবিল একই মূল্যে বিক্রয় করলে একটিতে লাভ হয় ৫%, অন্যটিতে ক্ষতি হয় ৬%। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?
  1. ১% ক্ষতি
  2. ০.৫০% ক্ষতি
  3. ০.৫০% লাভ
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি টেবিল একই মূল্যে বিক্রয় করলে একটিতে লাভ হয় ৫%, অন্যটিতে ক্ষতি হয় ৬%। শতকরা মোট কত লাভ বা ক্ষতি হলো?

সমাধান:

ধরি, প্রতিটি টেবিলের বিক্রয়মূল্য = 100 টাকা
∴ মোট বিক্রয়মূল্য = 200 টাকা

প্রথম টেবিল (৫% লাভে):
ক্রয়মূল্য = 100 / 1.05 = 95.238 টাকা

দ্বিতীয় টেবিল (৬% ক্ষতিতে):
ক্রয়মূল্য = 100 / 0.94 = 106.383 টাকা

∴ মোট ক্রয়মূল্য = 95.238 + 106.383 = 201.621 টাকা
∴ ক্ষতি = 201.621 – 200 = 1.621 টাকা

শতকরা ক্ষতি = (1.621 / 201.621) × 100 ≈ 0.80% ক্ষতি

৩৭৯.
শতকরা ক্ষতির পরিমাণ ৫০% হলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত? 
  1. ২ : ৩ 
  2. ৩ : ২ 
  3. ১ : ২ 
  4. ২ : ১ 
সঠিক উত্তর:
২ : ১ 
উত্তর
সঠিক উত্তর:
২ : ১ 
ব্যাখ্যা

প্রশ্ন: শতকরা ক্ষতির পরিমাণ ৫০% হলে ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের অনুপাত কত?

সমাধান: 
ধরি, 
ক্রয়মূল্য = x টাকা

৫০% ক্ষতিতে, 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ৫০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ৫০/১০০ টাকা
∴ ক্রয়মূল্য x টাকা হলে বিক্রয়মূল্য = (৫০ × x)/১০০ টাকা 
= x/২ টাকা 

∴ ক্রয়মূল্য : বিক্রয়মূল্য = x : x/২ 
= ১ : ১/২ 
= ২ : ১ । 

৩৮০.
একজন দোকানদার প্রতি হালি কলা ৩০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৭৫ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?
  1. ২৫%
  2. ১৫%
  3. ২০% 
  4. ৩০% 
সঠিক উত্তর:
২৫%
উত্তর
সঠিক উত্তর:
২৫%
ব্যাখ্যা

প্রশ্ন: একজন দোকানদার প্রতি হালি কলা ৩০ টাকা দরে ক্রয় করে প্রতি ২ হালি ৭৫ টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে?

সমাধান:
১ হালি কলার ক্রয়মূল্য ৩০ টাকা
∴ ২ হালি কলার  ক্রয়মূল্য = ৩০ × ২ = ৬০ টাকা।

দেওয়া আছে,
২ হালি কলার বিক্রয়মূল্য = ৭৫ টাকা 
যেহেতু কলার ক্রয়মূল্য থেকে বিক্রয়মূল্য বেশি, সুতরাং লাভ হবে।

∴  লাভ = (৭৫  - ৬০) টাকা = ১৫ টাকা।

এখন,
৬০ টাকায় লাভ হয় = ১৫ টাকা
∴ ১ টাকায় লাভ হয় = ১৫/৬০ টাকা 
∴ ১০০ টাকায়  লাভ হয় = (১৫ × ১০০)/৬০ = ২৫ টাকা। 

অর্থাৎ লাভের পরিমাণ = ২৫%

৩৮১.
১৫টি ডিম ১৮০ টাকায় বিক্রয় করলে লাভ হয় ২০%, তাহলে ২০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ কত?
  1. ৩০ টি
  2. ২৮ টি
  3. ২০ টি
  4. ১৮ টি
সঠিক উত্তর:
২০ টি
উত্তর
সঠিক উত্তর:
২০ টি
ব্যাখ্যা

প্রশ্ন: ১৫টি ডিম ১৮০ টাকায় বিক্রয় করলে লাভ হয় ২০%, তাহলে ২০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ কত?

সমাধানঃ 
দেওয়া আছে, 
ডিম বিক্রয় = ১৫টি
বিক্রয়মূল্য= ১৮০ টাকা
লাভ = ২০%

১৫টি ডিমের ক্রয়মূল্য:
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য × (১ + ২০/১০০)
⇒ ১৮০ = ক্রয়মূল্য × ১.২
⇒ ক্রয়মূল্য = ১৮০/১.২
∴ ক্রয়মূল্য= ১৫০ টাকা

অতএব,
১ টি ডিমের ক্রয়মূল্য = ১৫০/১৫
= ১০ টাকা

তাহলে,
২০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ = ২০০/১০
= ২০ টি

∴২০০ টাকায় ক্রয়কৃত ডিমের পরিমাণ ২০ টি।

৩৮২.
একটি জিনিস ৮০ টাকায় কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 
  1. ১০ টাকা 
  2. ১৫.৫ টাকা 
  3. ১২.৫ টাকা 
  4. ১৫ টাকা 
সঠিক উত্তর:
১২.৫ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
১২.৫ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি জিনিস ৮০ টাকায় কিনে ৯০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? 

সমাধান: 
লাভ = (৯০ - ৮০) টাকা
= ১০ টাকা 

৮০ টাকায় লাভ হয় = ১০ টাকা 
∴ ১ টাকায় লাভ হয় = ১০/৮০ টাকা 
∴ ১০০ টাকায় লাভ হয় = (১০ × ১০০)৮০ টাকা 
= ১২.৫ টাকা। 

৩৮৩.
একটি বই ২৪% লাভে বিক্রি করা হলো। যদি বইটি ৬০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ৮% ক্ষতি হতো। বইটির ক্রয়মূল্য কত?
  1. ১৫০ টাকা 
  2. ১৮৭.৫০ টাকা
  3. ১৭৫.৩৩ টাকা
  4. ২০০ টাকা
সঠিক উত্তর:
১৮৭.৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৮৭.৫০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বই ২৪% লাভে বিক্রি করা হলো। যদি বইটি ৬০ টাকা কমে বিক্রি করা হতো, তাহলে ৮% ক্ষতি হতো। বইটির ক্রয়মূল্য কত?

সমাধান:
ধরি, বইটির ক্রয়মূল্য = ১০০ টাকা

২৪% লাভে, বিক্রয়মূল্য = ১০০ + ২৪ = ১২৪ টাকা
৮% ক্ষতিতে, বিক্রয়মূল্য = ১০০ - ৮ = ৯২ টাকা

∴ বিক্রয়মূল্যের পার্থক্য = ১২৪ - ৯২ = ৩২ টাকা

৩২ টাকা কমলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ ১ টাকা কমলে ক্রয়মূল্য = ১০০/৩২ টাকা
∴ ৬০ টাকা কমলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/৩২ টাকা
= ১৮৭.৫০ টাকা

∴ বইটির ক্রয়মূল্য ১৮৭.৫০ টাকা

৩৮৪.
ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে? 
  1. ১৪ টাকা
  2. ১৬ টাকা
  3. ২০ টাকা
  4. ২৪ টাকা
সঠিক উত্তর:
১৬ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৬ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ ও গ ২৮০ টাকা নিয়ে কারবার শুরু করল। ক ও খ -এর মূলধন সমান কিন্তু গ -এর মূলধন ২০ টাকা কম। মোট ৫৬ টাকা লাভ হলে, গ কত টাকা লাভ পাবে?

সমাধান: 
ধরি,
ক ও খ এর মূলধন = x টাকা
∴ গ এর মূলধন = (x - ২০) টাকা

প্রশ্নমতে,
x + x + (x - ২০) = ২৮০
বা, x + x + x - ২০ = ২৮০
বা, ৩x = ২৮০ + ২০
বা, ৩x = ৩০০
বা, x = ৩০০/৩
∴ x = ১০০

ক, খ ও গ এর মূলধনের অনুপাত = x : x : (x - ২০)
= ১০০ : ১০০ : (১০০ - ২০)
= ১০০ : ১০০ : ৮০
= ৫ : ৫ : ৪
∴ অনুপাতটির রাশিগুলোর সমষ্টি = (৫ + ৫ + ৪)
= ১৪

∴ গ লাভ পাবে = {৫৬ × (৪/১৪)} টাকা
= ১৬ টাকা ।
৩৮৫.
কোন বস্তু ক্ষতিতে বিক্রয় করা হলে নিচের কোনটি সত্য?
  1. ক্রয়মূল্য < বিক্রয়মূল্য
  2. ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
  3. ক্রয়মূল্য = বিক্রয়মূল্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
উত্তর
সঠিক উত্তর:
ক্রয়মূল্য > বিক্রয়মূল্য
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বস্তু ক্ষতিতে বিক্রয় করা হলে নিচের কোনটি সত্য?

সমাধান:
আমরা জানি,
লাভ বা ক্ষতি ক্রয়মূল্যের উপর নির্ভর কর।

ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য বেশি হলে লাভ হয়।
ক্রয়মূল্যের চেয়ে বিক্রয়মূল্য কম হলে ক্ষতি হয়।

∴ ক্ষতির ক্ষেত্রে,
ক্রয়মূল্য > বিক্রয়মূল্য

৩৮৬.
একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রয় করায় বিক্রেতার ২৫% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 
  1. ১৬০ টাকা 
  2. ১৮০ টাকা 
  3. ২০০ টাকা 
  4. ২২০ টাকা 
সঠিক উত্তর:
২০০ টাকা 
উত্তর
সঠিক উত্তর:
২০০ টাকা 
ব্যাখ্যা

প্রশ্ন: একটি দ্রব্য ২৫০ টাকায় বিক্রয় করায় বিক্রেতার ২৫% লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত? 

সমাধান: 
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
২৫% লাভে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) টাকা 
=  ১২৫ টাকা 

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/১২৫ টাকা
∴ বিক্রয়মূল্য ২৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ২৫০)/১২৫ টাকা 
= ২০০ টাকা 

∴ দ্রব্যটির ক্রয়মূল্য = ২০০ টাকা।

৩৮৭.
৩৪০ টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত?
  1. ৪৫০ টাকা
  2. ৪৩০ টাকা
  3. ৪২০ টাকা
  4. ৪০০ টাকা
সঠিক উত্তর:
৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪০০ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৩৪০ টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি ১৫% কমিশন পাওয়া যায়, তবে দ্রব্যটির প্রকৃত মূল্য কত?

সমাধান:
১৫% কমিশনে,
দ্রব্যটির প্রকৃত মূল্য ১০০ টাকা হলে,
ক্রয়মূল্য = (১০০ - ১৫) টাকা
= ৮৫ টাকা

অর্থাৎ,
ক্রয়মূল্য ৮৫ টাকা হলে, দ্রব্যটির প্রকৃত মূল্য = ১০০ টাকা
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে, দ্রব্যটির প্রকৃত মূল্য = ১০০/৮৫ টাকা
∴ ক্রয়মূল্য ৩৪০ টাকা হলে, দ্রব্যটির প্রকৃত মূল্য = (১০০ × ৩৪০)/৮৫ টাকা
= ৪০০ টাকা

৩৮৮.
8 টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে, 16 টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?
  1. 9
  2. 10
  3. 11
  4. 12
সঠিক উত্তর:
11
উত্তর
সঠিক উত্তর:
11
ব্যাখ্যা
প্রশ্ন: 8 টি দ্রব্য 5 টাকায় ক্রয় করে, 16 টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে?

সমাধান:
8 টি দ্রব্যরে ক্রয় মূল্য 5 টাকা 
1 টি দ্রব্যরে ক্রয় মূল্য 5/8 টাকা 
16 টি দ্রব্যরে ক্রয় মূল্য (5 × 16)/8 টাকা 
= 10 টাকা

10% লাভে
ক্রয়মূল্য 100 টাকা হলে  বিক্রয়মূল্য 110 টাকা
ক্রয়মূল্য 1 টাকা হলে  বিক্রয়মূল্য 110/100 টাকা
ক্রয় মূল্য 10 টাকা হলে  বিক্রয়মূল্য (110 × 10)/100 টাকা
= 11 টাকা
৩৮৯.
একজন বিক্রেতা ৬৫ টাকায় একটি খাতা বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের উপর ১০% লাভ করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?
  1. ৪০ টাকা
  2. ৪৫ টাকা
  3. ৫০ টাকা
  4. ৫৫ টাকা
সঠিক উত্তর:
৫৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৫৫ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন বিক্রেতা ৬৫ টাকায় একটি খাতা বিক্রয় করে। এতে তার ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হয়। যদি সে ক্রয়মূল্যের উপর ১০% লাভ করতে চায় তাহলে বিক্রয়মূল্য কত টাকা হবে?

সমাধান:
৩০% লাভে, বিক্রয়মূল্য = (১০০ + ৩০) = ১৩০ টাকা
বিক্রয়মূল্য ১৩০ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ৬৫ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৬৫)/১৩০ টাকা
= ৫০ টাকা

ক্রয়মূল্যের উপর ১০% লাভ অর্থাৎ ৫০ টাকার ১০% = ৫ টাকা
অর্থাৎ, ক্রয়মূল্য ৫০ টাকা হলে বিক্রয়মূল্য হবে (৫০ + ৫) = ৫৫ টাকা
৩৯০.
একটি শার্ট ২৪০০ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হয়। ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?
  1. লাভ ৬.৫০%
  2. ক্ষতি ৬.২৫%
  3. লাভ ৬.২৫%
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ক্ষতি ৬.২৫%
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ৬.২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি শার্ট ২৪০০ টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হয়। ১৮০০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে?

সমাধান:
২৫% লাভে
বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ২৪০০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ২৪০০)/১২৫ টাকা
= ১৯২০ টাকা

∴ ১৮০০ টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে।
∴ ক্ষতি = ১৯২০ - ১৮০০ টাকা = ১২০ টাকা

∴ শতকরা ক্ষতি = (১২০/১৯২০) × ১০০
= ৬.২৫
৩৯১.
একটি ওয়াটার পট ৪৫০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হলো। ওয়াটার পটটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৩২৫ টাকা
  2. ৩৪০ টাকা
  3. ৩৫২ টাকা
  4. ৩৬০ টাকা
সঠিক উত্তর:
৩৬০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৩৬০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ওয়াটার পট ৪৫০ টাকায় বিক্রয় করায় ক্রয়মূল্যের উপর ২৫% লাভ হলো। ওয়াটার পটটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
২৫% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ২৫) = ১২৫ টাকা

বিক্রয়মূল্য ১২৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = (১০০/১২৫) টাকা
বিক্রয়মূল্য ৪৫০ টাকা হলে ক্রয়মূল্য = (১০০ × ৪৫০)/১২৫ টাকা
= ৩৬০ টাকা
৩৯২.
আশিক ৫ টাকায় ৪টি চকলেট ক্রয় করে ৪ টাকায় ৫টি চকলেট বিক্রয় করেন। তার লাভ বা ক্ষতির হার কত?
  1. ২৬% লাভ
  2. ১৬% ক্ষতি
  3. ৩০% লাভ
  4. ৩৬% ক্ষতি
সঠিক উত্তর:
৩৬% ক্ষতি
উত্তর
সঠিক উত্তর:
৩৬% ক্ষতি
ব্যাখ্যা
প্রশ্ন: আশিক ৫ টাকায় ৪টি চকলেট ক্রয় করে ৪ টাকায় ৫টি চকলেট বিক্রয় করেন। তার লাভ বা ক্ষতির হার কত?

সমাধান:
৪টি চকলেটের ক্রয়মূল্য = ৫ টাকা
∴ ১টি চকলেটের ক্রয়মূল্য = ৫/৪ টাকা

আবার,
৫টি চকলেটের বিক্রয়মূল্য = ৪ টাকা
∴ ১টি চকলেটের বিক্রয়মূল্য = ৪/৫ টাকা

∴ ক্ষতি = (৫/৪) - (৪/৫) = (২৫ - ১৬)/২০ = ৯/২০

৫/৪ টাকায় ক্ষতি হয় = ৯/২০ টাকা
∴ ১ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪)/(২০ × ৫) টাকা
∴ ১০০ টাকায় ক্ষতি হয় = (৯ × ৪ × ১০০)/(২০ × ৫) টাকা
= ৩৬ টাকা

∴ আশিকের ক্ষতির হার = ৩৬%
৩৯৩.
লামিম ৬০ টাকায় একটি পণ্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে পণাটি ১৪৭ টাকায় বিক্রি করত তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ৯২ টাকা
  2. ৮৯ টাকা
  3. ৯৯ টাকা
  4. ৮৫ টাকা
সঠিক উত্তর:
৮৯ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৮৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: লামিম ৬০ টাকায় একটি পণ্য বিক্রি করায় কিছু টাকা ক্ষতি হয়। যদি সে পণাটি ১৪৭ টাকায় বিক্রি করত তাহলে তার পূর্বের ক্ষতির দ্বিগুণ লাভ হত। পণ্যটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
ধরি, পণ্যটির ক্রয়মূল্য = ক টাকা
তাহলে, ৬০ টাকা বিক্রয়ে ক্ষতি হয় = ক - ৬০ টাকা
এবং, ১৪৭ টাকা বিক্রয়ে লাভ হয় = ১৪৭ - ক টাকা

প্রশ্নমতে,
২(ক - ৬০) = ১৪৭ - ক
বা, ২ক - ১২০ = ১৪৭ - ক
বা, ২ক + ক = ১৪৭ + ১২০
বা, ৩ক = ২৬৭
বা, ক = ২৬৭/৩
বা, ক = ৮৯

∴  পণ্যটির ক্রয়মূল্য = ৮৯ টাকা
৩৯৪.
৪ টি দ্রব্য ৬ টাকায় ক্রয় করে, ২৪ টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?
  1. ৫৪ টাকা
  2. ৫০ টাকা
  3. ৬০ টাকা
  4. ৪৫ টাকা
সঠিক উত্তর:
৪৫ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৪৫ টাকা
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ টি দ্রব্য ৬ টাকায় ক্রয় করে, ২৪ টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ২৫% লাভ হবে?

সমাধান:
৪ টি দ্রব্যের ক্রয়মূল্য ৬ টাকা
১ টি দ্রব্যের ক্রয়মূল্য ৬/৪ টাকা
∴ ২৪ টি দ্রব্যের ক্রয়মূল্য = (৬/৪) × ২৪ টাকা
= ৩৬ টাকা

লাভ = ২৫%
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
= ৩৬ + ৩৬ এর ২৫%
= ৩৬ + ৩৬ × ২৫/১০০
= ৩৬ + ৯
= ৪৫ টাকা

৩৯৫.
একটি টেবিল পাখা ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। পাখাটির ক্রয় মূল্য কত?
  1. ৬০০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৮০০০ টাকা
সঠিক উত্তর:
৬০০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টেবিল পাখা ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। পাখাটির ক্রয় মূল্য কত?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
১২% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০ - ১২) = ৮৮ টাকা;

৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) = ১০৮ টাকা।

বিক্রয় মূল্যের পার্থক্য (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০ × ১২০০)/২০
= ৬০০০ টাকা।
৩৯৬.
একজন খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ১৫০ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে ১/৩ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে ২৫% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত লাভ করেন?
  1. ৫০ টাকা
  2. ২৫ টাকা
  3. ১২.৫০ টাকা
  4. কোনো লাভ হয় নি
সঠিক উত্তর:
কোনো লাভ হয় নি
উত্তর
সঠিক উত্তর:
কোনো লাভ হয় নি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন খুচরা বিক্রেতা পাইকারী বিক্রেতা থেকে ১৫০ টাকায় একটি জিনিস কিনেন। এর সাথে ১/৩ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে ২৫% ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন। তিনি মোট কত লাভ করেন?

সমাধান:
খুচরা বিক্রেতার ক্রয়মূল্য ১৫০ টাকা

তিনি জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন = (১৫০ + ১৫০ এর ১/৩) টাকা
= (১৫০ + ৫০)
= ২০০ টাকা

আবার,                   
২৫% ডিসকাউন্ডে জিনিসটির বিক্রয়মূল্য = (২০০ - ২০০ এর ২৫/১০০) = ২০০ - ৫০ = ১৫০ টাকা

অতএব, তিনি লাভ করেন (১৫০ - ১৫০) = ০ টাকা
৩৯৭.
একটি দ্রব্য ১২২৪ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রিয় করলে ১০% লাভ হবে?
  1. ১৫৫৪ টাকা
  2. ১৫৬০ টাকা
  3. ১৫৭২ টাকা
  4. ১৫৮৪ টাকা
সঠিক উত্তর:
১৫৮৪ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫৮৪ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি দ্রব্য ১২২৪ টাকায় বিক্রি করলে ১৫% ক্ষতি হয়। কত টাকায় বিক্রিয় করলে ১০% লাভ হবে?

সমাধান:
১৫% ক্ষতিতে,
বিক্রয়মূল্য ৮৫ টাকা হলে ক্রয়মূল্য = ১০০ টাকা।
বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য = ১০০/৮৫ টাকা।
বিক্রয়মূল্য ১২২৪ টাকা হলে ক্রয়মূল্য = (১২২৪ × ১০০)/৮৫ টাকা।
= ১৪৪০ টাকা।

১০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = (১০০ + ১০) = ১১০ টাকা
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য = ১১০/১০০ টাকা
ক্রয়মূল্য ১৪৪০ টাকা হলে বিক্রয়মূল্য = (১১০ × ১৪৪০)/১০০ টাকা
= ১৫৮৪ টাকা
৩৯৮.
এক ব্যক্তি ১০০ টাকায় ২৫টি লেবু ক্রয় করে এবং ১০০ টাকায় ২০টি লেবু বিক্রয় করে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে?
  1. ১৫% ক্ষতি
  2. ২০% লাভ
  3. ২০% ক্ষতি
  4. ২৫% লাভ
সঠিক উত্তর:
২৫% লাভ
উত্তর
সঠিক উত্তর:
২৫% লাভ
ব্যাখ্যা

প্রশ্ন: এক ব্যক্তি ১০০ টাকায় ২৫টি লেবু ক্রয় করে এবং ১০০ টাকায় ২০টি লেবু বিক্রয় করে। তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে?

সমাধান: 
২৫ টা লেবুর ক্রয়মূল্য ১০০ টাকা
∴ ১টা লেবুর ক্রয়মূল্য ১০০/২৫ = ৪ টাকা

আবার, 
২০ টা লেবুর বিক্রয়মূল্য ১০০ টাকা
∴ ১ টা লেবুর বিক্রয়মূল্য ১০০/২০ = ৫  টাকা

∴ লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য = ৫ - ৪ = ১ টাকা

∴ লাভের হার = (লাভ/ক্রয়মূল্য) × ১০০%
= (১/৪) × ১০০%
= ২৫%

সুতরাং, তার ২৫% লাভ হয়েছে।

৩৯৯.
ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?
  1. লাভ ২৫%
  2. ক্ষতি ২৫%
  3. লাভ ৭৫%
  4. ক্ষতি ৫০%
সঠিক উত্তর:
ক্ষতি ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক্ষতি ৫০%
ব্যাখ্যা

প্রশ্ন: ক্রয়মূল্য বিক্রয়মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত?

সমাধান:
দেওয়া আছে,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্যের দ্বিগুণ

ধরি,
বিক্রয়মূল্য = ১ টাকা
∴ ক্রয়মূল্য = ২ টাকা

এখন,
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
= ২ - ১
= ১ টাকা

∴ শতকরা ক্ষতি
= (ক্ষতি / ক্রয়মূল্য) × ১০০
= (১/২) × ১০০
= ৫০%

অতএব, ক্ষতি ৫০%

সঠিক উত্তর:
ঘ) ক্ষতি ৫০%

৪০০.
কালাম সাহেব ১০% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?
  1. ১৩০ টাকা
  2. ১৩৮ টাকা
  3. ১৪৫ টাকা
  4. ১৫০ টাকা
সঠিক উত্তর:
১৫০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
১৫০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: কালাম সাহেব ১০% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করেন। যদি তিনি দ্রব্যটি ৬০ টাকা বেশি মূল্যে বিক্রি করতেন, তাহলে ক্রয়মূল্যের উপর ৩০% লাভ হতো। দ্রব্যটির ক্রয়মূল্য কত টাকা?

সমাধান:
১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) = ৯০ টাকা

আবার, ৩০% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৩০) = ১৩০ টাকা
 
∴ বিক্রয়মূল্য বেশি = (১৩০ - ৯০) = ৪০ টাকা

বিক্রয়মূল্য ৪০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = ১০০/৪০ টাকা
বিক্রয়মূল্য ৬০ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৬০)/৪০ টাকা
= ১৫০ টাকা