বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

কৃৎ-প্রত্যয়

মোট প্রশ্ন৬৩৪এই পাতা২৫প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

কৃৎ-প্রত্যয়

PrepBank · পাতা / · ৬০১৬২৫ / ৬৩৪

৬০১.
'√নাচ্ + অন = নাচন' - এটি কোন প্রত্যয়ের উদাহরণ?
  1. বাংলা তদ্ধিত প্রত্যয়
  2. বিদেশি কৃৎ প্রত্যয়
  3. বাংলা কৃৎ প্রত্যয়
  4. সংস্কৃত কৃৎ প্রত্যয়
সঠিক উত্তর:
বাংলা কৃৎ প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
বাংলা কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা

বাংলা কৃৎ প্রত্যয়: 
- সংস্কৃত বা তৎসম ধাতু বিবর্জিত বাংলা ধাতুর সঙ্গে প্রাকৃত ভাষা থেকে আগত যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়, তাদের বাংলা কৃৎ প্রত্যয় বলে। 

যেমন: 
√নাচ্ + অন = নাচন,
√ডুব্‌ + অন্ত = ডুবন্ত ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

৬০২.
কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয়-
  1. কৃ্ষ্ + তি
  2. কৃষ্ + টি
  3. কৃ + ইষ্টি
  4. কৃষ্ + ইষ্টি
সঠিক উত্তর:
কৃ্ষ্ + তি
উত্তর
সঠিক উত্তর:
কৃ্ষ্ + তি
ব্যাখ্যা
• ‘কৃষ্টি’ এর শুদ্ধ প্রকৃতি-প্রত্যয়- √কৃষ্ + তি।

• কৃষ্টি (বিশেষ্য পদ),
-এটি একটি সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয়: (√কৃষ্‌ + তি),
অর্থ:
- হালচাষ;
- কর্ষণ;
- কৃষিকার্য।

• নিয়ম:
বিশেষ্য ও বিশেষণ গঠনে বিশেষ নিয়ম সাধিত কৃৎ- তি প্রত্যয় হয়।
যেমন:
- √বৃষ্‌ + তি = বৃষ্টি;
- √স্মৃ + তি = স্মৃতি;
- √ঘাট্ + তি = ঘাটতি;
-√বাড় + তি = বাড়তি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬০৩.
'উড়ানি' শব্দের শুদ্ধ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √উড় + উনি
  2. √উড় + ঊনি
  3. √উড় + ইনি
  4. √উড় + আনি
সঠিক উত্তর:
√উড় + আনি
উত্তর
সঠিক উত্তর:
√উড় + আনি
ব্যাখ্যা
আনি-প্রত্যয়:
- বিশেষ্য গঠনে প্রযুক্ত হয়।

যেমন
- √জান্ + আনি = জানানি,
- √শুন্ + আনি = শুনানি,
- √উড় + আনি = উড়ানি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬০৪.
কৃৎ প্রত্যয় সাধিত শব্দ নয় কোনটি?
  1. চালানো
  2. নিন্দক
  3. মিশুক
  4. বেতানো
সঠিক উত্তর:
বেতানো
উত্তর
সঠিক উত্তর:
বেতানো
ব্যাখ্যা
- কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ নয় - বেতানো।
• তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ - বেতানো (বেত + আনো)।

কৃৎ-প্রত্যয়:
- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎ-প্রত্যয় বলে।
- কৃৎ-প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
যেমন -
- √ চড়্‌ + ক = চড়ক,
- √ নিন্দ্‌ + অক = নিন্দক,
- √ মিশ + উক = মিশুক

• কৃৎ-প্রত্যয় সাধিত শব্দ - চালানো (√চাল্‌ + আনো)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৬০৫.
'কাঁদন' - কোন প্রত্যয় সাধিত শব্দ?
  1. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  2. তদ্ধিত প্রত্যয়
  3. বাংলা কৃৎ প্রত্যয়
  4. সংস্কৃত কৃৎ প্রত্যয়
সঠিক উত্তর:
বাংলা কৃৎ প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
বাংলা কৃৎ প্রত্যয়
ব্যাখ্যা

বাংলা কৃৎ প্রত্যয় (অন):
- ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে 'অন' প্রত্যয়ের ব্যবহার হয়।

যেমন:
- √ নাচ্ + অন = নাচন, 
- √ কাঁদ্ + অন = কাঁদন, 
- √ বাঁধ + অন = বাঁধন, 
- √ চল্ + অন = চলন, 

উৎস: ভাষা-শিক্ষা , ড. হায়াৎ মামুদ ও বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬০৬.
শুদ্ধ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √গী + ক্তি = গীতি
  2. √শক্ + ক্তি = শক্তি
  3. √শ্রম্ + ক্তি = শ্রান্তি
  4. √ভুজ্ + ক্তি = ভক্তি
সঠিক উত্তর:
√শ্রম্ + ক্তি = শ্রান্তি
উত্তর
সঠিক উত্তর:
√শ্রম্ + ক্তি = শ্রান্তি
ব্যাখ্যা

• √শ্রম্ + ক্তি = শ্রান্তি সঠিক প্রকৃতি-প্রত্যয়।

• শুদ্ধ প্রত্যয়- √শিক্ + ক্তি = শক্তি।

• বিশেষ নিয়ম সাধিত কৃৎ-প্রত্যয়:
(ক) ক্তি-প্রত্যয় যোগ করলে কোনো কোনো ধাতুর অন্ত ব্যঞ্জনের লোপ হয়। যথা- √মন্ + ক্তি = মতি, √রম্ + ক্তি = রতি।
(খ) কোনো কোনো ধাতুর উপধা অ-কারের বৃদ্ধি হয়, অর্থাৎ আ-কার হয়। যেমন- √শ্রম্ + ক্তি = শ্রান্তি (সন্ধিসূত্রে ম>ন), √শম্ + ক্তি = শান্তি।
(গ) 'চ' এবং 'জ' স্থলে 'ক' হয়। যেমন- √বিচ্ + ক্তি = উক্তি, √মুচ্ + ক্তি = মুক্তি, √ভিজ্ + ক্তি = ভক্তি।
(ঘ) নিপাতনে সিদ্ধ: √গৈ + ক্তি = গীতি, √সিধ্‌ + ক্তি = সিদ্ধি, √বুধ্‌ + ক্তি = বুদ্ধি, √শিক্ + ক্তি = শক্তি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৬০৭.
নিচের কোনটি বাংলা কৃৎপ্রত্যয়ের উদাহরণ?
  1. ক) বহতা
  2. খ) মাতা
  3. গ) দাতা
  4. ঘ) স্বাধীনতা
সঠিক উত্তর:
ক) বহতা
উত্তর
সঠিক উত্তর:
ক) বহতা
ব্যাখ্যা
কৃৎ- প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ। কৎ প্রত্যয় ২ প্রকার। ১। বাংলা কৃৎপ্রত্যয় ২। সংস্কৃত কৎ প্রত্যয়। √বহ্ +তা= বহতা(বাংলা কৃৎপ্রত্যয়) √দা+তৃচ= দাতা, √মা+তৃচ= মাতা (সংস্কৃত কৃৎপ্রত্যয়), স্বাধীন+তা= স্বাধীনতা( সংস্কত তদ্ধিত প্রত্যয়)।
রেফারেন্সঃ বাংলা ভাষার ব্যাকরণ–নবম-দশম শ্রেণির র্বোড বই।
৬০৮.
'ছেলেটি বড়ই মিথ্যুক।' এই বাক্যে 'মিথ্যুক' শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত হয়েছে?
  1. বাংলা কৃৎ প্রত্যয়
  2. সংস্কৃত কৃৎ প্রত্যয়
  3. বাংলা তদ্ধিত প্রত্যয়
  4. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
সঠিক উত্তর:
বাংলা তদ্ধিত প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
বাংলা তদ্ধিত প্রত্যয়
ব্যাখ্যা

• 'মিথ্যুক = মিথ্যা + উক;  এখানে, 'মিথ্যুক' শব্দটি - বাংলা তদ্ধিতপ্রত্যয় 'উক' যোগে গঠিত হয়েছে।

• বাংলা তদ্ধিত প্রত্যয়:
- বাংলা নাম প্রকৃতির সাথে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বাংলা তদ্ধিত প্রত্যয় বলে।

• উক-প্রত্যয়: বিশেষণ গঠনে:
- লাজ + উক = লাজুক,
- মিথ্যুক = মিথ্যা + উক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৬০৯.
'বর্ধন' শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. √বৃদ্ধি + অন
  2. √বৃদ্ + অন
  3. √বৃধ্‌ + অন
  4. √বৃদ্ধ + অন
সঠিক উত্তর:
√বৃধ্‌ + অন
উত্তর
সঠিক উত্তর:
√বৃধ্‌ + অন
ব্যাখ্যা

• অন (<অনট) প্রত্যয়:
• √নন্দ + ই + অন = নন্দন,
- √সাধ + অন = সাধন,
- √তপ্ + অন = তপন,
- √বৃধ্‌ + অন = বর্ধন 
- √গম + অন = গমন,
- √শী + অন = শয়ন,
- √কৃ + অন = করণ, 
- √নী + অন = নয়ন,
- √চর্ + অন = চরণ
- √শী + অন = শয়ন,
- √স্থা + অন = স্থান,
- √ভূ + অন = ভুবন,
- √গণ+ অন আ-গণনা,
- √উপ + আস্+অন+আ=উপাসনা, এরূপ-এষণা, বেদনা।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

৬১০.
নিম্নের কোনটি কৃৎ প্রত্যয় এর উদাহরণ?
  1. ক) দীঘল
  2. খ) সৌন্দর্য
  3. গ) বর্ধমান
  4. ঘ) ফ্যাকাসে
সঠিক উত্তর:
গ) বর্ধমান
উত্তর
সঠিক উত্তর:
গ) বর্ধমান
ব্যাখ্যা
শব্দ বা ধাতুর পরে  অর্থহীন যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি করে তাকে প্রত্যয় বলে। 
- যেমন, বাঘ + আ = বাঘা, কৃ + তব্য = কর্তব্য। 
- শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ কে তদ্ধিতান্ত শব্দ বলে।  যেমন, বাঘ + আ = বাঘা, - এখানে 'আ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে। এবং বাঘা হলো তদ্ধিতান্ত শব্দ । 
- অন্যদিকে ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে  কৃৎ প্রত্যয়।  কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কে কৃদান্ত শব্দ বলে।

বর্ধমান = বৃধ্‌ + মান (কৃৎ প্রত্যয় )
দীঘল = দীঘ + ল (তদ্ধিত প্রত্যয়) 
সৌন্দর্য = সুন্দর + য (তদ্ধিত প্রত্যয়) 
ফ্যাকাসে = ফিকা + সে  (তদ্ধিত প্রত্যয়) 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৬১১.
নিপাতনে সিদ্ধ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. রক্ষণীয়
  2. দাতব্য
  3. সিদ্ধি
  4. মাতা
সঠিক উত্তর:
সিদ্ধি
উত্তর
সঠিক উত্তর:
সিদ্ধি
ব্যাখ্যা
• নিপাতনে সিদ্ধ কৃৎ প্রত্যয়:
- √গৈ + ক্তি = গীতি,
- √সিধু + ক্তি = সিদ্ধি,
- √বুধ + ক্তি = বুদ্ধি,
- √শক্ + ক্তি =শক্তি।

অন্যদিকে, 
• তব্য ও অনীয় প্রত্যয়: কর্ম ও ভাববাচ্যের ধাতুর পরে (ক) তব্য ও (খ) অনীয় প্রত্যয় হয়।
তব্য: √কৃ + তব্য = কর্তব্য, দা + তব্য = দাতব্য, পট্ + তব্য =পঠিতব্য।

• অনীয়:
√কৃ + অনীয় = করণীয়, রক্ + অনীয় = রক্ষণীয়। এরূপ-দর্শনীয়, পানীয়, শ্রবণীয়, পালনীয় ইত্যাদি।

• তৃচ্-প্রত্যয় ('চ' ইৎ 'তৃ' থাকে): প্রথমা একবচনে 'তৃ' স্থলে 'তা' হয়। যেমন-√দা + তৃচ্ =√দা + তৃ =√দা+তা = দাতা;  মা + তৃচ্ = মাতা, ক্রী + তৃঢ় = ক্রেতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৬১২.
'বর্ধমান' এর সঠিক প্রকৃতি - প্রত্যয় কোনটি?
  1. বৃধ্‌ + শানচ্
  2. বৃৎ+ শানচ্‌
  3. বৃধ + মান
  4. বৃহৎ + শানচ্
সঠিক উত্তর:
বৃধ্‌ + শানচ্
উত্তর
সঠিক উত্তর:
বৃধ্‌ + শানচ্
ব্যাখ্যা

• 'বর্ধমান' এর শুদ্ধ প্রকৃতি-প্রত্যয় - বৃধ্‌ + শানচ্।

• শানচ্-প্রত্যয় ('শ' ও 'চ' ইৎ, 'আন' বিকল্পে 'মান' থাকে):
√দীপ্+ শানচ্ = দীপ্যমান।
√চল্ + শানচ্ = চলমান,
√বৃধ্‌ + শানচ্ = বর্ধমান।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৬১৩.
তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত শব্দ কোনটি?
  1. শ্রমী
  2. সর্বজনীন
  3. বর্ধিষ্ণু
  4. মরিয়া
সঠিক উত্তর:
সর্বজনীন
উত্তর
সঠিক উত্তর:
সর্বজনীন
ব্যাখ্যা
• তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , - এখানে 'ষ্ণ' প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ষ্ণ্য, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, বতুপ, নীন, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয় বলে।

• সংস্কৃত তদ্ধিত প্রত্যয় যোগে গঠিত কিছু শব্দের প্রকৃতি ও প্রত্যয় হলো:
- মধুর + ষ্ণ = মাধুর্য;
- তেজঃ + বিন = তেজস্বী;
- পঞ্চভূত + ষ্ণিক = পাঞ্চভৌতিক;
- কুসুম + ইত = কুসুমিত;
- সর্বজন + নীন = সর্বজনীন;
- নীল + ইমন = নীলিমা ইত্যাদি।

অন্যদিকে,
• ‘ইন’/‘ঈ’ কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ- √শ্রম্ + ইন্ = শ্রমী।
• ‘ইষ্ণু’ কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ- √বধ্ + ইষ্ণু = বর্ধিষ্ণু।
• ‘ইয়া’ কৃৎ-প্রত্যয়যোগে গঠিত শব্দ- √মর্ + ইয়া = মরিয়া।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬১৪.
'বিদ্ধ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করুন।
  1. ক) √ব্যধ্ + ত
  2. খ) √বিধ + অ
  3. গ) √বিধ + য
  4. ঘ) √বধ্ + ই
সঠিক উত্তর:
ক) √ব্যধ্ + ত
উত্তর
সঠিক উত্তর:
ক) √ব্যধ্ + ত
ব্যাখ্যা

√ব্যধ্ + ত = বিদ্ধ হলো কৃৎ প্রত্যয়ের উদাহরণ।
এরূপ-
- কৃ + ত = কৃত
- √জন + ত = জাত
- √সৃজ্ + ত = সৃষ্ট
- √ইষ্ + ত = ইষ্ট
উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

৬১৫.
শুদ্ধ প্রকৃতি প্রত্যয় কোনটি?
  1. √গত্‌ + ক্ত = গত
  2. √সৃজ্ + ক্ত = সৃষ্ট
  3. √দিগ্‌ + ক্ত = দগ্ধ
  4. √ভুক্‌ + ক্ত = ভুক্ত
সঠিক উত্তর:
√সৃজ্ + ক্ত = সৃষ্ট
উত্তর
সঠিক উত্তর:
√সৃজ্ + ক্ত = সৃষ্ট
ব্যাখ্যা

•  শুদ্ধ প্রকৃতি প্রত্যয়- √সৃজ্ + ক্ত = সৃষ্ট। 

বিশেষ নিয়ম:

(ক) ক্ত-প্রত্যয় যুক্ত হলে নিম্নলিখিত ধাতুর অন্ত্যস্বর 'ই' কার হয়। যেমন- √পঠ্‌ + ক্ত (পঠ্‌ + ই + ত) = পঠিত। এরূপ- লিখিত, বিদিত, বেষ্টিত, চলিত, পতিত, লুণ্ঠিত, ক্ষুধিত, শিক্ষিত ইত্যাদি।

(খ) ক্ত প্রত্যয় যুক্ত হলে, ধাতুর অন্তস্থিত 'চ' ও 'জ' স্থলে 'ক' হয়। যেমন- √মুচ্ + ক্ত = মুক্ত, √ভুজ্ + ক্ত = ভুক্ত

(গ) এ ছাড়া ক্ত প্রত্যয় পরে থাকলে ধাতুর মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন হয়। এখানে এরূপ কয়েকটি প্রকৃতি-প্রত্যয়ের উদাহরণ দেওয়া হলো। যেমন- √গম্ + ক্ত = গত, √গ্রন্থ + ক্ত = গ্রথিত, √চুর্ + ক্ত = চূর্ণ, √জন্‌ + ক্ত = জাত, √দা + ক্ত = দত্ত, √দিহ্ + ক্ত = দগ্ধ, √বচ্ + ক্ত = উক্ত, √লভ্ + ক্ত = লব্ধ, √স্বপ্ + ক্ত = সুপ্ত, √সৃজ্ + ক্ত = সৃষ্ট, √হন্‌ + ক্ত = হত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৬১৬.
নিচের কোন শব্দটি ‘উয়া’ প্রত্যয় যোগে গঠিত?
  1. বাড়িওয়ালা
  2. পড়ুয়া
  3. ঘরোয়া
  4. লাগোয়া
সঠিক উত্তর:
পড়ুয়া
উত্তর
সঠিক উত্তর:
পড়ুয়া
ব্যাখ্যা
‘উয়া’ প্রত্যয় যোগে গঠিত প্রত্যয়:
- পড়ুয়া = পড়ু + উয়া (কৃৎপ্রত্যয়)।
- মাছোয়া = মাছ + উয়া (তদ্ধিতান্ত প্রত্যয়)।

অপরদিকে,
- বিদেশি তদ্ধিত প্রত্যয়- ওয়ালা যোগে গঠিত শব্দ হলো - বাড়ি + ওয়ালা = বাড়িওয়ালা
- 'ঘর + ওয়া = ঘরোয়া' এবং 'লাগোয়া = লাগ্‌ + ওয়া' - 'ওয়া' তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।

কৃৎপ্রত্যয়:
ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়, সেগুলোকে কৃৎপ্রত্যয় বলে।
যেমন -
দুল্ + অনা = দোলনা,
কৃ + তব্য = কর্তব্য।
- কৃৎপ্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলে কৃদন্ত শব্দ।
উপরের উদাহরণে, 'অনা' ও 'তব্য' হলো কৃৎপ্রত্যয় এবং 'দোলনা' ও 'কর্তব্য' হলো কৃদন্ত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬১৭.
'পাঠক' শব্দের সঠিক প্রকৃতি -প্রত্যয় কোনটি?
  1. √পাঠ + অক
  2. √পঠ্‌ + অক
  3. √পঠিত + অক
  4. √পাঠক + অ
সঠিক উত্তর:
√পঠ্‌ + অক
উত্তর
সঠিক উত্তর:
√পঠ্‌ + অক
ব্যাখ্যা
• কৃৎ প্রত্যয়:
- ধাতুর পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে কৃৎ প্রত্যয়।
যেমন:
√ পঠ্‌ + অক = পাঠক।
√ গৈ + অক = গায়ক। 
-------------------
বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ অনুসারে,
• √পাঠ্ + অক = পাঠক, পাঠ ধাতুর সাথে 'অক' কৃৎ প্রত্যয় যুক্ত হয়েছে।

তবে,
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে,
পাঠক শব্দের যথার্থ প্রকৃতি-প্রত্যয় = √পাঠি+অক
• পাঠক (বিশেষ্য)
- সংস্কৃত শব্দ
অর্থ: পাঠকারী, ছাত্র, কথক, শিক্ষক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০২১)।
৬১৮.
'কাঁদ' শব্দের সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √কাঁদ্ + ই
  2. √কাঁদ্ + অ
  3. √কাঁদ্ + অন
  4. √কাঁদ্ + উনি
সঠিক উত্তর:
√কাঁদ্ + অ
উত্তর
সঠিক উত্তর:
√কাঁদ্ + অ
ব্যাখ্যা
বাংলা কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:

যেমন:
অ:
- √কাঁদ্ + অ = কাঁদ
- √ধর্ + অ = ধর,
- √চল্ + অ = চল,
- √পড়ু + অ = পড়।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৬১৯.
কৃৎ প্রত্যয়ান্ত শব্দ কোনট?
  1. মিঠাই
  2. জেলে
  3. বক্তব্য
  4. মেছো
সঠিক উত্তর:
বক্তব্য
উত্তর
সঠিক উত্তর:
বক্তব্য
ব্যাখ্যা
• বক্তব্য (বিশেষণ),
- সংস্কৃত শব্দ ।
- প্রকৃতি প্রত্যয় = [√বচ্‌ + তব্য]
অর্থ: 
- বলতে হবে বা বলার যোগ্য এমন। 
- আলোচ্য, উল্লেখ্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬২০.
'আল-' কোন ধরনের প্রত্যয়?
  1. সংস্কৃত তদ্ধিত প্রত্যয়
  2. বাংলা কৃৎ-প্রত্যয়
  3. বিদেশি তদ্ধিত প্রত্যয়
  4. সংস্কৃত কৃৎ-প্রত্যয়
সঠিক উত্তর:
বাংলা কৃৎ-প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
বাংলা কৃৎ-প্রত্যয়
ব্যাখ্যা
• আল- বাংলা কৃৎ প্রত্যয় যোগে গঠিত শব্দ:
- √মাত্ + আল= মাতাল,
- √মিশ্ + আল= মিশাল।

এরূপ কিছু বাংলা কৃৎ প্রত্যয় হলো-
 অন্, আ, অনা, অনি, অন্ত, অক, আ, আই, আও, আন, আরি, ই, ইয়া > ইয়ে ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৬২১.
কোনটি শাক্ত শব্দের প্রকৃতি ও প্রত্যয়?
  1. ক) শক্তি+অ
  2. খ) শাক্ত+ই
  3. গ) শাক্ত+অ
  4. ঘ) শক্তি+ই
সঠিক উত্তর:
ক) শক্তি+অ
উত্তর
সঠিক উত্তর:
ক) শক্তি+অ
ব্যাখ্যা
• শাক্ত শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় হলো- শক্তি+অ। 
- এটি একটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।

• শাক্ত (বিশেষণ):
- এর সঠিক উচ্চারণ হচ্ছে শাক্‌তো।
- এর অর্থ হচ্ছে শক্তির উপাসক, তান্ত্রিক।
- এর সঠিক প্রকৃতি ও প্রত্যয় শক্তি+অ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬২২.
শুদ্ধ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √মোড় + অক = মোড়ক
  2. √বাঁধ + উনি = বাাঁধনি
  3. √মিশা্ + আল = মিশাল
  4. √পাকড় + আও = পাকড়াও
সঠিক উত্তর:
√পাকড় + আও = পাকড়াও
উত্তর
সঠিক উত্তর:
√পাকড় + আও = পাকড়াও
ব্যাখ্যা
• শুদ্ধ প্রকৃতি-প্রত্যয়: √পাকড় + আও = পাকড়াও।

--------------------
বাংলা কৃৎ-প্রত্যয়য়োগে গঠিত শব্দ:

আ-কারান্ত প্রযোজক (ণিজন্ত) ধাতুর পরে 'আন' প্রত্যয় যুক্ত হলে 'আনো' হয়৷
যেমন:
• √জানা + আন = জানানো।
এরূপ- শোনানো, ভাসানো ইত্যাদি৷

আও-প্রত্যয়: ভাববাচক বিশেষ্য গঠনে 'আও' প্রত্যয় যুক্ত হয়।
যেমন:
• √পাকড় + আও = পাকড়াও;
• √চড়্ + আও = চড়াও।

‘অনি’ (বিকল্পে) উনি-প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
• √বাঁধ + অনি = বাাঁধনি;
• √চির + অনি = চিরনি। 

‘অন্ত’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
• √উড় + অন্ত = উড়ন্ত;
• √ডুব + অন্ত = ডুবন্ত।

‘অক’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
• √মুড় + অক = মোড়ক;
• √ঝল্ + অক = ঝলক।

আল-প্রত্যয় যোগে গঠিত শব্দ-
• √মাত্‌ + আল = মাতাল;
• √মিশ্‌ + আল = মিশাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬২৩.
নিচের কোনটি সঠিক প্রকৃতি-প্রত্যয় নয়?
  1. বাল্মীক + ই
  2. √গৈ + অক
  3. √মুচ্‌ + তি
  4. √দা + তৃচ
সঠিক উত্তর:
√দা + তৃচ
উত্তর
সঠিক উত্তর:
√দা + তৃচ
ব্যাখ্যা
• 'দাতা'
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √দা + তৃ।
অর্থ:
- যে ব্যক্তি দান করে।

অন্যদিকে,
- মুক্তি = √মুচ্‌ + তি। 
- গায়ক = √গৈ + অক।
- বাল্মীকি = বাল্মীক + ই।
শব্দ গুলোর প্রকৃতি প্রত্যয় সঠিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৬২৪.
কোনটি বাংলা কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ?
  1. কর্তব্য
  2. জয়
  3. পাঠ
  4. কাঁদন
সঠিক উত্তর:
কাঁদন
উত্তর
সঠিক উত্তর:
কাঁদন
ব্যাখ্যা
বাংলা কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:
অ:
- √কাঁদ্ + অ = কাঁদ,
- √ধর্ + অ = ধর,
- √চল্ + অ = চল,
- √পড়ু + অ = পড়।

অন> ওন:
- √নাচ্ + অন = নাচন,
- √কাঁদ্ + অন = কাঁদন।

অন্যদিকে,
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন
১. অ(অচ্)
√পট্ + অ = পাঠ, 
√জি + অ = জয়,
Vকৃ + তব্য = কর্তব্য ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
৬২৫.
কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?
  1. মেঘলা
  2. নম্র
  3. পানসে
  4. সৌন্দর্য
সঠিক উত্তর:
নম্র
উত্তর
সঠিক উত্তর:
নম্র
ব্যাখ্যা
• 'নম্র' - কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
প্রকৃতি- প্রত্যয় বিশ্লেষণ: '√ নম্‌ + র'।

অন্যদিকে,
• 'মেঘ + লা = মেঘলা'; তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
• 'পানি + সে = পানসে'; তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
• 'সুন্দর + য = সৌন্দর্য'; তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।