ব্যাখ্যা
অটোয়া কনভেনশন (Mine Ban Treaty):
- অটোয়া কনভেনশন বা স্থল মাইন নিষিদ্ধ চুক্তি বিশ্বব্যাপী অ্যান্টি-পারসোনেল ল্যান্ডমাইন (APL)-এর ব্যবহার, মজুদ, উৎপাদন এবং স্থানান্তর বন্ধ করতে স্বাক্ষরিত হয়।
- স্বাক্ষর শুরু: ৩ ডিসেম্বর ১৯৯৭।
- কার্যকর: ১ মার্চ ১৯৯৯।
- সদস্য: ১৬৪টি দেশ (২০২৪ সালের নভেম্বর পর্যন্ত) চুক্তিতে স্বাক্ষর করেছে।
- মার্শাল দ্বীপপুঞ্জ সই করেছে কিন্তু অনুমোদন করেনি।
- চুক্তিটি আন্তর্জাতিকভাবে ল্যান্ডমাইন ব্যবহারের বিরুদ্ধে একটি মানদণ্ড তৈরি করেছে।
- অনেক অ-সদস্য দেশ স্বেচ্ছায় মজুদ ধ্বংস করছে এবং মাইন ব্যবহার বন্ধ করেছে।
- কিছু সশস্ত্র গোষ্ঠী এখনও আইইডি-সহ নিষিদ্ধ মাইন ব্যবহার করছে।
- আফগানিস্তান, অ্যাঙ্গোলা, কম্বোডিয়া, চাদ, ইরাক, এবং ইউক্রেনের মতো দেশগুলো মানবিক প্রভাবের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত।
উৎস: Arms Control Association ওয়েবসাইট।