বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

লিঙ্গ/পুরুষবাচক-স্ত্রীবাচক শব্দ

মোট প্রশ্ন৭১০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

লিঙ্গ/পুরুষবাচক-স্ত্রীবাচক শব্দ

PrepBank · পাতা / · ৩০১৪০০ / ৭১০

৩০১.
'মানুষ মরণশীল' - এ বাক্যে 'মানুষ' শব্দটি কোন জাতীয় শব্দ?
  1. ক) পুরুষবাচক শব্দ
  2. খ) স্ত্রীবাচক শব্দ
  3. গ) ক্লীববাচক শব্দ
  4. ঘ) উভয়বাচক শব্দ
সঠিক উত্তর:
ঘ) উভয়বাচক শব্দ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উভয়বাচক শব্দ
ব্যাখ্যা
উভয়বাচক শব্দ:
যে শব্দ দ্বারা পুরুষ বা স্ত্রী উভয়কে বা উভয় জাতিকে প্রকাশ করে তাকে উভয়বাচক শব্দ বলে।
যেমন - 'মানুষ'।
- 'জনতা' শব্দ দ্বারা স্ত্রী ও পুরুষ উভয়কেই বোঝাতে পারে।
- জনতা স্ত্রীলোকও হতে পারেন আবার পুরুষলোকও হতে পারেন।
- তেমনই গুরুজন, সন্তান, শিশু, গোরু, হাতি, পাখি ইত্যাদি।

• পুরুষ ও স্ত্রীবাচক শব্দ চার প্রকার। যথা :
- পুরুষবাচক শব্দ,
- স্ত্রীবাচক শব্দ,
- ক্লীবাচক শব্দ,
- উভয়বাচক শব্দ।

পুরুষবাচক শব্দ:
যে শব্দ দ্বারা পুরুষ বা পুরুষ জাতি বোঝায় তাকে পুরুষবাচক শব্দ বলে। যেমন: ভাই, বাবা, চাচা, খালু, মামা, দাদা, নানা ইত্যাদি।

স্ত্রীবাচক শব্দ:
যে শব্দ দ্বারা স্ত্রীবাচক অর্থ প্রকাশ করে বা স্ত্রী জাতি বোঝায় তাকে স্ত্রীবাচক শব্দ বলে। যেমন: মা, আম্মা, বোন, ভাবি, দিদি, বৌদি, চাচি, খালা, মামি, নানি, জেঠি, বালিকা, বকনা বাছুর ইত্যাদি।

ক্লীববাচক শব্দ:
যে শব্দ দ্বারা স্ত্রী বা পুরুষ কিছুই না বুঝিয়ে অপ্রাণিবাচক বা বস্তুবাচক কিছু বোঝায় তাকে ক্লীববাচক শব্দ বলে। যেমন: ঘর, চেয়ার, টেবিল, বই, পানি, দুধ ইত্যাদি।

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
৩০২.
"-নী" প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. বাঘিনী
  2. কুমারনী
  3. গোয়ালিনী
  4. কাঙালিনী
সঠিক উত্তর:
কুমারনী
উত্তর
সঠিক উত্তর:
কুমারনী
ব্যাখ্যা
শব্দের শেষে '-নি / -নী' প্রত্যয়যোগে স্ত্রীবাচক করা হয়:
→ কামার-কামারনী, 
→ জেলে-জেলেনি, 
→ কুমার-কুমারনী, 
ধোপা-ধোপানি ইত্যাদি।

অন্যদিকে,
‘ইনী’ প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক করা হয়।
যথা:
- কাঙাল-কাঙালিনী,
- গোয়ালা-গোয়ালিনী,
- বাঘ-বাঘিনী ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩০৩.
কোনটি 'আ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
  1. নায়িকা
  2. মালিকা
  3. প্রথমা
  4. গায়িকা
সঠিক উত্তর:
প্রথমা
উত্তর
সঠিক উত্তর:
প্রথমা
ব্যাখ্যা
'আ' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ- প্রথমা। 

• সাধারণ অর্থে 'আ' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ-
প্রথম- প্রথমা;
বিবাহিত- বিবাহিতা;
মাননীয়- মাননীয়া;

এখানে,
মালিকা, নায়িকা, গায়িকা - 'ইকা প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি ( ২০১৯ সংস্করণ)। 
৩০৪.
'চতুর' এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. চতুরী
  2. চতুরানি
  3. চতুরা
  4. চতুরি 
সঠিক উত্তর:
চতুরা
উত্তর
সঠিক উত্তর:
চতুরা
ব্যাখ্যা

• শব্দের শেষে '-আ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন:
→ অজ - অজা, 
→ আধুনিক - আধুনিকা,
→ কোকিল - কোকিলা,
→ চতুর - চতুরা,
→ চঞ্চল - চঞ্চলা, 
→ নবীন - নবীনা ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩০৫.
নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
  1. ক) ঢাকী
  2. খ) কবিরাজ
  3. গ) কৃতদার
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর হয় না। 

নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।
নিত্য স্ত্রীবাচক শব্দ - কুলটা, সতীন, অর্ধাঙ্গিনী, বিধবা, অসূর্যম্পশ্যা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩০৬.
'বাঘিনী' কোন প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
  1. নী
  2. আনী
  3. ইনী
  4. বিনী
সঠিক উত্তর:
ইনী
উত্তর
সঠিক উত্তর:
ইনী
ব্যাখ্যা
• পুরুষবাচক শব্দের সঙ্গে 'ইনী' প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়।
যেমন:
- তেজস্বী - তেজস্বিনী,
- যশস্বী - যশস্বিনী,
- পয়স্বী - পয়স্বিনী,
- বিজয়ী - বিজয়িনী ইত্যাদি,
- কাঙাল - কাঙালিনী,
- গোয়ালা - গোয়ালিনী,
- বাঘ - বাঘিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
৩০৭.
অপত্নীবাচক শব্দ কোনটি?
  1. ননদ
  2. তেজস্বিনী
  3. জেলেনি
  4. দাদি
সঠিক উত্তর:
তেজস্বিনী
উত্তর
সঠিক উত্তর:
তেজস্বিনী
ব্যাখ্যা

সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের:
- পত্নীবাচক,
- অপত্নীবাচক।

পত্নীবাচক:
স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়।
​যেমন: পিতা - মাতা, চাচা - চাচি, দাদা - দাদি, জেলে - জেলেনি, গুরু - গুরুপত্নী, নন্দাই - ননদ ইত্যাদি।

অপত্নীবাচক:
স্বামী-স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়।
যেমন:
খোকা - খুকি, ছাত্র - ছাত্রী, শিক্ষক - শিক্ষিকা, নেতা - নেত্রী, পাগল - পাগলি, তেজস্ব - তেজস্বিনী, বালক - বালিকা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২-সংস্করণ)।

৩০৮.
'শ্রোতা' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. শ্রোত্রী
  2. শ্রোত্রিনি
  3. শ্রোত্রি
  4. শ্রোত্রিনী
সঠিক উত্তর:
শ্রোত্রী
উত্তর
সঠিক উত্তর:
শ্রোত্রী
ব্যাখ্যা
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ:
- যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে ‘ত্রী’ হয়।

যেমন:
নেতা- নেত্রী,
কর্তা-কর্ত্রী,
শ্রোতা-শ্রোত্রী,
ধাতা-ধাত্রী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩০৯.
"কামারনী" কোন প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
  1. আনী
  2. ইনী
  3. নী
সঠিক উত্তর:
নী
উত্তর
সঠিক উত্তর:
নী
ব্যাখ্যা

নী-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:

যেমন:
কামার - কামারনী
→ জেলে - জেলেনী,
→ কুমার - কুমারনী,
→ ধোপা - ধোপানী,
→ মজুর - মজুরনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৩১০.
ভিন্ন শব্দযোগে পুরুষবাচক শব্দ স্ত্রীবাচক শব্দে পরিবর্তনের উদাহরণ কোনটি?
  1. কর্তা > গিন্নি
  2. বোন পো > বোন ঝি
  3. ঠাকুরপো > ঠাকুরঝি
  4. সভ্য > নারী সভ্য
সঠিক উত্তর:
কর্তা > গিন্নি
উত্তর
সঠিক উত্তর:
কর্তা > গিন্নি
ব্যাখ্যা
• কখনো কখনো ভিন্ন শব্দযোগেও পুংলিঙ্গ শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়।
যেমন:
- বাবা > মা,
- ছেলে > মেয়ে,
- পুরুষ > নারী,
- কর্তা > গিন্নি,
- পুত্র > কন্যা,
- বর > কনে।

অন্যদিকে,
• কতকগুলো পুরুষবাচক শব্দের আগে মহিলা, নারী ইত্যাদি স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে শব্দের লিঙ্গান্তর হয়।
যেমন:
- কবি > মহিলা কবি, ডাক্তার > মহিলা ডাক্তার, সভ্য > নারী সভ্য, সৈন্য > নারী সৈন্য

• কোনো কোনো শব্দের শেষে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ যোগ করে পুংলিঙ্গবাচক শব্দ স্ত্রীলিঙ্গবাচক শব্দে পরিবর্তন হয়।
যেমন: গয়লা > গয়লা বউ, বোন পো > বোন ঝি, ঠাকুরপো > ঠাকুর ঝি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩১১.
বাংলা ব্যাকরণে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ কয়ভাগে বিভক্ত?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা

শব্দকে চার ভাগে ভাগ করা হয়েছে।
যথা:
১. পুরুষবাচক
২. স্ত্রীবাচক
৩. ক্লীববাচক
৪. উভয়বাচক

উৎস : নবম-দশম শ্রেণি পুরাতন ও নতুন ব্যাকরণ, ভাষা-শিক্ষা, বাংলা একাডেমির ব্যাকরণ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ব্যাকরণ।

৩১২.
'গোয়াল' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. গোয়ালা
  2. গোয়ালীনি
  3. গোয়ালিনি
  4. গোয়ালী
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
গোয়ালিনি
উত্তর
সঠিক উত্তর:
গোয়ালিনি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'গোয়াল' শব্দের অর্থ - গোপ, দুধ-ব্যবসায়ী।
এর স্ত্রীবাচক শব্দ - গোয়ালিনি।

কতগুলো পুংলিঙ্গ শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়।
যেমন:
• গোয়ালা - গোয়ালিনি, 
• বিহঙ্গ - বিহঙ্গিনী, 
• সন্ন্যাস - সন্ন্যাসিনী, 
• রজক - রজকিনী, 
• কাঙাল - কাঙালিনী, 
• সাপ - সাপিনী, 
• বাঘ - বাঘিনী ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, মাধ্যমিক বাংলার দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১৩.
নিত্য স্ত্রী-বাচক শব্দ নয় কোনটি?
  1. সজনী
  2. অরক্ষণীয়া
  3. রজকিনী
  4. কলঙ্কিনী
সঠিক উত্তর:
রজকিনী
উত্তর
সঠিক উত্তর:
রজকিনী
ব্যাখ্যা
• নিত্য স্ত্রী-বাচক শব্দ নয়- রজকিনী। 
- 'রজক' পরুষবাচক শব্দের স্ত্রীলিঙ্গ- রজকী, রজকিনী। 

• নিত্য স্ত্রী-বাচক কয়েকটি শব্দ হলো:
সতিন, ডাইনি, বাইজি, শাঁখচুন্নি, শাঁখিনী, সৎমা, এয়ো, দাই, অর্ধাঙ্গিনী, কুলাটা, কলঙ্কিনী, অন্তঃসত্ত্বা, সপত্নী, অসূর্যস্পশ্যা, অরক্ষণীয়া, সধবা, রূপসী, সজনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩১৪.
নিচের কোন পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে?
  1. বাবা
  2. দেবর
  3. মানব
  4. বালক
সঠিক উত্তর:
দেবর
উত্তর
সঠিক উত্তর:
দেবর
ব্যাখ্যা

কিছু পুরুষবাচক শব্দের দুটি করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।যথা-
দেবর-ননদ (দেবরের বোন)/জা (দেবরের স্ত্রী), 
• ভাই-বোন এবং ভাবী (ভাইয়ের স্ত্রী), 
• শিক্ষক-শিক্ষয়িত্রী (শিক্ষিকা) (পেশা অর্থে) এবং শিক্ষকপত্নী (শিক্ষকের স্ত্রী),
• বন্ধু-বান্ধবী (মেয়ে বন্ধু) এবং বন্ধুপত্নী (বন্ধুর স্ত্রী),
• দাদা-দিদি (বড় বোন) এবং বৌদি (দাদার স্ত্রী)।

অন্যদিকে, 
বাবা-মা, বালক-বালিকা, মানব-মানবী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৩১৫.
"মাতুল" - এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মাতুলায়নী
  2. মাতুলানী
  3. মাতুলি
  4. মাতুলিনী
সঠিক উত্তর:
মাতুলানী
উত্তর
সঠিক উত্তর:
মাতুলানী
ব্যাখ্যা

• আনী-প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ হলো:

যেমন:
- বন - বনানী;
- মাতুল - মাতুলানী;
- অরণ্য - অরণ্যানি;
- চৌধুরী - চৌধুরানী;
- শেতাঙ্গ - শেতাঙ্গিনী;
- বেদে - বেদেনী।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩১৬.
'ধোপা' শব্দের শুদ্ধ নারীবাচক শব্দ কোনটি?
  1. ধোপিনী
  2. ধোপানি
  3. ধোপী
  4. ধোপাইন
সঠিক উত্তর:
ধোপানি
উত্তর
সঠিক উত্তর:
ধোপানি
ব্যাখ্যা
নী/নি -প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:
• কামার - কামারনী,
• জেলে - জেলেনী,
• কুমার - কুমারনী,
ধোপা -ধোপানি ,
• মজুর - মজুরনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩১৭.
লিঙ্গান্তর হয় না কোন শব্দটির?
  1. ডাক্তার
  2. ধোপা
  3. কেরানি
  4. নাপিত
সঠিক উত্তর:
কেরানি
উত্তর
সঠিক উত্তর:
কেরানি
ব্যাখ্যা
কিছু শব্দের লিঙ্গান্তর হয় আর কিছু শব্দের লিঙ্গান্তর হয় না। এদেরকে নিত্য পুরুষবাচক এবং নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। যেমন:

নিত্য পুরুষবাচক শব্দ:
কবিরাজ, রাষ্ট্রপতি, সেনাপতি, দলপতি, ঢাকী, কৃতদার, বিচারপতি, পুরোহিত, কেরানি, অকৃতদার, যোদ্ধা।

নিত্য স্ত্রীবাচক শব্দ:
সধবা, রূপসী, সৎমা, অর্ধাঙ্গিনী, শাকচুন্নি, কলঙ্কিনী, অন্তঃসত্ত্বা, অসূর্যস্পশ্যা, ডাইনি, কুলটা, দাই, শাখচুন্নি, বাইজি।
৩১৮.
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1.  শুক
  2. অরক্ষণীয়া
  3. শিল্পী
  4. রজক
সঠিক উত্তর:
অরক্ষণীয়া
উত্তর
সঠিক উত্তর:
অরক্ষণীয়া
ব্যাখ্যা

• নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে। 
যেমন-
- এয়ো,
- সতীন,
- সৎমা,
- সধবা,
- কুলটা,
- বিধবা,
- অরক্ষণীয়া,
- সপত্নী ইত্যাদি। 

অন্যদিকে,
- শুক - শারি।
- রজক - রজকী।
'শিল্পী' একটি উভয়লিঙ্গ শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত, নবম-দশম শ্রেনি (২০১৯ সংস্করণ)। 

৩১৯.
'মানী' - শব্দটির সঠিক স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মানীনি
  2. মাননীয়
  3. মানিনী
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
মানিনী
উত্তর
সঠিক উত্তর:
মানিনী
ব্যাখ্যা

• ‘মানী’ - এর স্ত্রীবাচক শব্দ - মানিনী।

উল্লেখ্য,
• 'মানিন' শব্দের অর্থ - শ্রদ্ধেয়া, সম্মাননীয়া।

• অনেক সময় আলাদা আলাদা শব্দে পুরুষবাচক ও স্ত্রীবাচক বোঝায়,
যেমন:
- শুক - শারি;
- বাবা - মা;
- সাহেব - বিবি;
- বাদশা - মেয়ে, ইত্যাদি।

• কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। এগুলোর পুরুষ বাচক শব্দ নেই।
 যেমন :
- সতীন;
- সৎমা;
- এয়ো;
- দাই এবং
- সধবা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩২০.
নিত্য পুরুষবাচক শব্দ কোনটি?
  1. সুন্দর
  2. তেজস্বী
  3. কবিরাজ
  4. কনিষ্ঠ
সঠিক উত্তর:
কবিরাজ
উত্তর
সঠিক উত্তর:
কবিরাজ
ব্যাখ্যা
• নিত্য পুরুষবাচক শব্দ:
যে শব্দের স্ত্রীবাচক হয় না তাকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন,
রাষ্ট্রপতি, বিপত্নীক, কৃতদার, অকৃতদার, কবিরাজ, কুস্তিগির, পুরোহিত, স্ত্রৈণ, কোটিপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, ঢাকি, ঢুলি, চৌকিদার, দফাদার ইত্যাদি।
----------------------
‘আ’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• প্রিয় - প্রিয়া;
• কনিষ্ঠ - কনিষ্ঠা।

‘ইনী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ:
• বিজয়ী - বিজয়িনী;
• যোগী - যোগিনী;
• তেজস্বী - তেজস্বিনী।

শব্দের শেষে '-ঈ' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন:
→ সিংহ-সিংহী,
→ সুন্দর-সুন্দরী,
→ হরিণ-হরিণী।

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩২১.
‘কুলি’ শব্দের স্ত্রীলিঙ্গ কোনটি?
  1. কামিনি
  2. কামিন
  3. কুলিনী
  4. কুলিপত্নি 
সঠিক উত্তর:
কামিন
উত্তর
সঠিক উত্তর:
কামিন
ব্যাখ্যা

- ‘কুলি’ শব্দের স্ত্রীলিঙ্গ- 'কামিন'।

লিঙ্গ:
- বাংলা ব্যাকরণে কিছু শব্দের স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ ব্যবহার করে তৈরি করা হয়;
- অর্থাৎ মূল পুরুষবাচক শব্দের লিঙ্গ পরিবর্তন না করে সম্পূর্ণ ভিন্ন শব্দ নারীকে বোঝাতে ব্যবহৃত হয়। 
- উদাহরণস্বরূপ,
• পুরুষবাচক – স্ত্রীবাচক (ভিন্ন শব্দ):
- কুলি  – কামিন; 
- গোলাম – বাঁদি; 
- বিদ্বান – বিদুষী;
- এঁড়ে – বকনা;
- শুক – শারি;
- বলদ – গাভী; 
- রাজা – রানি;
- জনক – জননী;
- ভদ্রলোক – ভদ্রমহিলা;
- ছাত্র – ছাত্রী;
- নর্তক – নর্তকী;
- মহাশয় – মহাশয়া;
- গুরু – গুর্বী;
- দেবতা – দেবী;
- গায়ক – গায়িকা;
- যুবক – যুবতী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৮ সালের সংস্করণ)।

৩২২.
নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই?
  1. গিন্নী
  2. মৎসী
  3. দাই
  4. শারি
সঠিক উত্তর:
দাই
উত্তর
সঠিক উত্তর:
দাই
ব্যাখ্যা
নিত্য স্ত্রীবাচক শব্দ:
 যেমন:
- সতীন, 
- সৎমা, 
- এয়ো, 
- দাই এবং
- সধবা ইত্যাদি।

অন্যদিকে: 
• 'মৎস্য' এর স্ত্রীবাচক শব্দ - মৎসী।
• 'শুক' এর স্ত্রীবাচক শব্দ - শারি।
• 'কর্তা' এর স্ত্রীবাচক শব্দ - গিন্নী।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২৩.
'জেলেনি' কোন প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ?
  1. ইনি
  2. ইন
  3. আনী
  4. নি
সঠিক উত্তর:
নি
উত্তর
সঠিক উত্তর:
নি
ব্যাখ্যা

নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তিত করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়।
যেমন-
- আ প্রত্যয়: বৃদ্ধ - বৃদ্ধা, প্রিয় - প্রিয়া
- ই প্রত্যয়: দাদা - দাদি, জেঠা - জেঠি ।
- ইনি প্রত্যয়: কাঙাল - কাঙালিনি, বাঘ - বাঘিনি।
- ইনী প্রত্যয়: বিজয় - বিজয়িনী, তেজস্বী - তেজস্বিনী।
- ঈ প্রত্যয়: নার - নারী, কিশোর - কিশোরী।
- নি প্রত্যয়: জেলে - জেলেনি, বেদে - বেদেনি।
- বতী প্রত্যয়: গুণবান - গুণবতী, পূণ্যবান - পূণ্যবতী।
- মতী প্রত্যয়: বুদ্ধিমান - বুদ্ধিমতী, শ্রীমান - শ্রীমতী ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।

৩২৪.
'নাটিকা' শব্দটি কোন অর্থে স্ত্রীলিঙ্গ?
  1. বৃহদার্থে
  2. ক্ষুদ্রার্থে
  3. স্ত্রীবাচক অর্থে
  4. সাহিত্য অর্থে
সঠিক উত্তর:
ক্ষুদ্রার্থে
উত্তর
সঠিক উত্তর:
ক্ষুদ্রার্থে
ব্যাখ্যা
• 'নাটিকা' ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ।

স্ত্রীলিঙ্গান্তর করলে ক্ষুদ্রার্থ প্রকাশ পায়, এমন কয়েকটি শব্দ:
• একাঙ্ক - একাঙ্কিকা,
• নাটক - নাটিকা,
• মালা - মালিকা,
• গীত - গীতিকা,
• পুস্তক - পুস্তিকা,
• ঘট - ঘটি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২৫.
'ডাক্তার' কোন লিঙ্গের উদাহরণ?
  1. ক) পুং লিঙ্গ
  2. খ) স্ত্রী লিঙ্গ
  3. গ) উভয় লিঙ্গ
  4. ঘ) ক্লীব লিঙ্গ
সঠিক উত্তর:
গ) উভয় লিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয় লিঙ্গ
ব্যাখ্যা
লিঙ্গ: 
- ‘লিঙ্গ’ শব্দের অর্থ চিহ্ন। 
- এটি সংস্কৃত শব্দ এবং এর ব্যুৎপত্তি হলো লিঙ্গ+অ = লিঙ্গ। 
- লিঙ্গ শব্দের ভিন্ন অর্থ থাকলেও ব্যাকরণে এটি শব্দের শ্রেণীবিশেষ বোঝাতে ব্যবহৃত হয়। 
- যে সকল শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের মধ্যে পুরুষ, স্ত্রী বা ভিন্ন জাতি বোঝায়, তাকে লিঙ্গ বলে। 
- বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- 

ক) পুংলিঙ্গ: 
- যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বোঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ। 
যেমন- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গোয়ালা, কিশোর, প্রবীণ ইত্যাদি। 

খ) স্ত্রীলিঙ্গ: 
- যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বোঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। 
যেমন- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশোরী, প্রবীণা ইত্যাদি। 

গ) ক্লীবলিঙ্গ: 
- যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনোটিই বোঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। 
যেমন- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি। 

ঘ) উভয় লিঙ্গ: 
- যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। 
যেমন- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি। 

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২৬.
উভয়লিঙ্গ বাচক শব্দ কোনটি?
  1. শিষ্য
  2. সন্তান
  3. কোকিল
  4. বৃদ্ধ
সঠিক উত্তর:
সন্তান
উত্তর
সঠিক উত্তর:
সন্তান
ব্যাখ্যা
• ‘সন্তান’ শব্দটির সাহায্যে মেয়ে ও ছেলে উভয় সন্তানকে বােঝায়। সুতরাং ‘সন্তান’ উভয়লিঙ্গ।

অন্যদিকে,
• ‘শিষ্য’ শব্দের স্ত্রীবাচক শব্দ - শিষ্যা।
• ‘কোকিল’ শব্দের স্ত্রীবাচক শব্দ - কোকিলা।
• ‘বৃদ্ধ’ শব্দের স্ত্রীবাচক শব্দ - বৃদ্ধা।

------------------
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে-
ক) পুংলিঙ্গ,
খ) স্ত্রীলিঙ্গ,
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ।

• পুংলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ, সুন্দর ইত্যাদি।

• স্ত্রীলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।

• ক্লীবলিঙ্গ: যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। এসব শব্দের উদাহরণ হলাে- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

• উভয় লিঙ্গ: যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলাে- শিশু, সন্তান, মানুষ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩২৭.
'তেজস্বী' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. তেজস্ববিনী  
  2. তেজস্বিনী 
  3. তেজস্বনী 
  4. তেজস্বীন  
সঠিক উত্তর:
তেজস্বিনী 
উত্তর
সঠিক উত্তর:
তেজস্বিনী 
ব্যাখ্যা

• পুরুষবাচক শব্দের সঙ্গে 'ইনী' প্রত্যয় যোগ করে স্ত্রীবাচক করা হয়।
যেমন:
- তেজস্বী - তেজস্বিনী,
- যশস্বী - যশস্বিনী,
- পয়স্বী - পয়স্বিনী,
- বিজয়ী বিজয়িনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।

৩২৮.
কোন শব্দটি অপত্নীবাচক?
  1. জেলেনি
  2. গুরুপত্নী
  3. নেত্রী
  4. দাদি
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
নেত্রী
উত্তর
সঠিক উত্তর:
নেত্রী
ব্যাখ্যা
• নেত্রী - অপত্নীবাচক শব্দ। 

সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের: 
- পত্নীবাচক 
- অপত্নীবাচক 

• পত্নীবাচক:
স্বামী- স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়। 
যেমন: পিতা-মাতা, চাচা- চাচি, দাদা- দাদি, জেলে- জেলেনি, গুরু- গুরুপত্নী, নন্দাই - ননদ ইত্যাদি। 

• অপত্নীবাচক: 
স্বামী- স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়। 
যেমন: খোকা- খুকি, ছাত্র- ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, নেতা- নেত্রী, পাগল- পাগলি ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩২৯.
নারীকে সম্বোধনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে?
  1. সুচরিতেষু
  2. কল্যাণীয়েষু
  3. প্রীতিভোজনেষু
  4. শ্রদ্ধাস্পদাসু
সঠিক উত্তর:
শ্রদ্ধাস্পদাসু
উত্তর
সঠিক উত্তর:
শ্রদ্ধাস্পদাসু
ব্যাখ্যা
• পত্রে নারীকে সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত শব্দ- শ্রদ্ধাস্পদাসু।

• শ্রদ্ধাভাজন, স্নেহভাজন নারীদের লিখিত পত্রের সম্বোধনগুলো হলো:
- শ্রদ্ধাভাজনাসু, শ্রদ্ধাস্পদাসু, কল্যাণীয়াসু ইত্যাদি।

• শ্রদ্ধাভাজন, স্নেহভাজন পুরুষ ও বন্ধুদের লিখিত পত্রের সম্বোধনগুলো হলো:
- শ্রদ্ধাভাজনেষু, শ্রদ্ধাস্পদেষু, সুচরিতেষু, প্রীতিভাজন ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৩০.
"গরীয়ান" শব্দটি কোন লিঙ্গ?
  1. স্ত্রীলিঙ্গ
  2. পুংলিঙ্গ
  3. ক্লীবলিঙ্গ
  4. উভয়লিঙ্গ
সঠিক উত্তর:
পুংলিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
পুংলিঙ্গ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• 'গরীয়ান' - এর অর্থ মর্যাদাপূর্ণ, মহান, গুরুতর, বৃহত্তর, বিত্তশালী, মহার্ঘ।
- এটি একটি পুরুষবাচক শব্দ।

• 'গরীয়ান' শব্দটির স্ত্রীবাচক শব্দ- 'গরীয়সী'।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৩১.
কোনটি স্ত্রীবাচক শব্দ?
  1. দুঃখী
  2. যোগী
  3. মায়াবী
  4. বৈষ্ণবী
সঠিক উত্তর:
বৈষ্ণবী
উত্তর
সঠিক উত্তর:
বৈষ্ণবী
ব্যাখ্যা

• স্ত্রীবাচক শব্দ - বৈষ্ণবী
- এটি 'বৈষ্ণব' স্ত্রীবাচক শব্দ।

অন্যদিকে,
- মায়াবী - মায়াবিনী,
- যোগী - যোগিনী,
- দুঃখী-দুঃখিনী।

​উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৩২.
উভয়লিঙ্গবাচক শব্দ কোনটি?
  1. মেধাবী
  2. দুঃখী
  3. শিশু
  4. শ্রোতা
সঠিক উত্তর:
শিশু
উত্তর
সঠিক উত্তর:
শিশু
ব্যাখ্যা
• 'শিশু' শব্দটির সাহায্যে মেয়ে ও ছেলে উভয় শিশুকে বোঝায়। সুতরাং 'শিশু' উভয়লিঙ্গ।

• উভয় লিঙ্গ:
যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলো- শিশু, সন্তান, মানুষ ইত্যাদি।

-----------
অন্যদিকে,
• 'মেধাবী' শব্দের স্ত্রীবাচক শব্দ - মেধাবী।
• 'দুঃখী' শব্দের স্ত্রীবাচক শব্দ - দুঃখিনী।
• 'শ্রোতা' শব্দের স্ত্রীবাচক শব্দ - শ্রোতী।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৩৩.
কোনটি উভয় লিঙ্গের উদাহরণ?
  1. চৌধুরি
  2. নবীন
  3. সন্তান
  4. প্রবীণ
সঠিক উত্তর:
সন্তান
উত্তর
সঠিক উত্তর:
সন্তান
ব্যাখ্যা

• ‘সন্তান’ উভয় লিঙ্গবাচক শব্দ।

অন্যদিকে,
নবীন শব্দের স্ত্রীবাচক শব্দ- নবীনা;
চৌধুরি শব্দের স্ত্রীবাচক শব্দ - চৌধুরানি;
প্রবীণ শব্দের স্ত্রীবাচক শব্দ - প্রবীণা।

===========
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে -
ক) পুংলিঙ্গ,
খ) স্ত্রীলিঙ্গ,
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ।

⇒ পুংলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।

⇒ স্ত্রীলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।

⇒ ক্লীবলিঙ্গ: যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। এসব শব্দের উদাহরণ হলাে- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

⇒ উভয় লিঙ্গ: যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলাে- সন্তান, শিশু ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৩৪.
‘আনী‘ প্রত্যয় যোগে লিঙ্গান্তরিত শব্দ কোনটি?
  1. ক) নেত্রী
  2. খ) শূদ্রাণী
  3. গ) বাঘিনী
  4. ঘ) পাগলিনী
সঠিক উত্তর:
খ) শূদ্রাণী
উত্তর
সঠিক উত্তর:
খ) শূদ্রাণী
ব্যাখ্যা
• পুংলিঙ্গ শব্দের শেষে আনী প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়।
যেমন: শূদ্র - শূদ্রাণী। 

‘আনী’ প্রত্যয় যোগে লিঙ্গান্তরিত শব্দ-
অরণ্য - অরণ্যানী
চাকর - চাকরাণী
মেথর - মেথরাণী ইত্যাদি।

উৎস:- মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩৫.
‘মাতুল’ শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মাতুলি
  2. মাতুলনি
  3. মাতুলইনী
  4. মাতুলানী
সঠিক উত্তর:
মাতুলানী
উত্তর
সঠিক উত্তর:
মাতুলানী
ব্যাখ্যা
‘আনী/আনি’ প্রত্যয়যোগে নারীবাচক শব্দ হলো:
• শূদ্র - শূদ্রাণী,
• মাতুল - মাতুলানী,
• মেথর - মেথরানি,
• নাপিত - নাপিতানি ইত্যাদি।

--------------------------
বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে -
ক) পুংলিঙ্গ,
খ) স্ত্রীলিঙ্গ,
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ।

• পুংলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।

• স্ত্রীলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।

• ক্লীবলিঙ্গ: যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। এসব শব্দের উদাহরণ হলাে- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

• উভয় লিঙ্গ: যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলাে- শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩৩৬.
ঈ-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক কোনটি?
  1. দাসী
  2. বাঘিনী
  3. নাপিতানী
  4. জেলেনী
  5. কোনোটি নয়
সঠিক উত্তর:
দাসী
উত্তর
সঠিক উত্তর:
দাসী
ব্যাখ্যা
শব্দের শেষে '-ঈ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
→ কিশোর-কিশোরী, 
→ ছাত্র-ছাত্রী, 
→ তরুণ-তরুণী, 
→ দাস-দাসী
→ নর-নারী, 
→ পাত্র-পাত্রী ইত্যাদি।

অন্যদিকে,
- নী/নি-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ - জেলে-জেলেনী।
- ‘ইনী’ প্রত্যয় যুক্ত করে স্ত্রীবাচক শব্দ - বাঘ-বাঘিনী ইত্যাদি।
- ‘আনী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ হলো - নাপিত-নাপিতানী।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৩৭.
‘ব্যঙ্গমা’ কোন লিঙ্গবাচক শব্দের দৃষ্টান্ত?
  1. ক্লীবলিঙ্গ
  2. উভয়লিঙ্গ
  3. স্ত্রীলিঙ্গ
  4. পুংলিঙ্গ
সঠিক উত্তর:
পুংলিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
পুংলিঙ্গ
ব্যাখ্যা
⇒ ‘ব্যঙ্গমা’ পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ হলো - ব্যঙ্গমী।

এরূপ কিছু পুরুষবাচক শব্দের স্ত্রীবাচক শব্দ হলো:
ভব - ভবানী;
সম্রাট - সম্রাজ্ঞী;
মানুষ্য - মনুষী;
গো - গবী;
ধাতা - ধাত্রী;
রাজা - রাজ্ঞী;
ঋষি - ঋষিকা/ঋষ্যাণী;
ডাহুক - ডাহুকী ইত্যাদি।

বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে -
ক) পুংলিঙ্গ
খ) স্ত্রীলিঙ্গ
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ

⇒ পুংলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।

⇒ স্ত্রীলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।

⇒ ক্লীবলিঙ্গ: যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। এসব শব্দের উদাহরণ হলাে- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

⇒ উভয় লিঙ্গ: যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলাে- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩৮.
নিচের কোন শব্দটির পুরুষ বাচক শব্দ নেই?
  1. মহিলা কর্মী
  2. শারি
  3. গিন্নী
  4. এয়ো
সঠিক উত্তর:
এয়ো
উত্তর
সঠিক উত্তর:
এয়ো
ব্যাখ্যা
• কতগুলো শব্দ নিত্য স্ত্রীবাচক। এগুলোর পুরুষ বাচক শব্দ নেই।
 যেমন :
- সতীন
- সৎমা 
- এয়ো
- দাই এবং
- সধবা।

অন্যদিকে,
• কর্মী এটি পুরুষবাচক শব্দ; যার স্ত্রীবাচক শব্দ - মহিলা কর্মী।
• শুক এটি পুরুষবাচক শব্দ; যার স্ত্রীবাচক শব্দ - শারি।
• কর্তা এটি পুরুষবাচক শব্দ; যার স্ত্রীবাচক শব্দ - গিন্নী।

উৎস : বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ।
৩৩৯.
নিত্য স্ত্রীবাচক শব্দ-
  1. ঠাকুরন
  2. কাঙালিনী
  3. সধবা
  4. ব্যঙ্গমী
সঠিক উত্তর:
সধবা
উত্তর
সঠিক উত্তর:
সধবা
ব্যাখ্যা

• নিত্য স্ত্রীবাচক শব্দ- সধবা।

• নিত্য পুরুষবাচক শব্দ: কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন,
- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

• নিত্য স্ত্রীবাচক শব্দ: কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
যেমন,
- এয়ো, সতীন, সৎমা, সধবা ইত্যাদি। 

অন্যদিকে,
- কাঙাল-কাঙালিনী।
- ঠাকুর - ঠাকুরন বা ঠাকুরানী।
- ব্যঙ্গমা - ব্যঙ্গমী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

৩৪০.
"প্রবীণ" শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. প্রবীণী
  2. প্রবীণি
  3. প্রবীণা
  4. প্রবীনাণী
সঠিক উত্তর:
প্রবীণা
উত্তর
সঠিক উত্তর:
প্রবীণা
ব্যাখ্যা
শব্দের শেষে '-আ' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
→ প্রিয়-প্রিয়া,
প্রবীণ-প্রবীণা,
→ বৃদ্ধ-বৃদ্ধা,
→ মাননীয়-মাননীয়া,
→ শিষ্য-শিষ্যা,
→ সরল-সরলা ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৪১.
'হেমাঙ্গ' এর স্ত্রীবাচক শব্দ- 
  1. হেমাঙ্গী
  2. হেমাঙ্গা
  3. হেমাঙ্গিনি
  4. উপরের সবকটি 
সঠিক উত্তর:
উপরের সবকটি 
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবকটি 
ব্যাখ্যা

• 'হেমাঙ্গ' এর স্ত্রীবাচক শব্দ - হেমাঙ্গী/ হেমাঙ্গা/ হেমাঙ্গিনি।

নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তিত করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়।
যেমন-
- আ প্রত্যয়: বৃদ্ধ - বৃদ্ধা, প্রিয় - প্রিয়া
- ই প্রত্যয়: দাদা - দাদি, জেঠা - জেঠি ।
- ইনি প্রত্যয়: কাঙাল - কাঙালিনি, বাঘ - বাঘিনি।
- ইনী প্রত্যয়: বিজয় - বিজয়িনী, তেজস্বী - তেজস্বিনী।
- ঈ প্রত্যয়: নার - নারী, কিশোর - কিশোরী।
- নি প্রত্যয়: জেলে - জেলেনি, বেদে - বেদেনি।
- বতী প্রত্যয়: গুণবান - গুণবতী, পূণ্যবান - পূণ্যবতী।
- মতী প্রত্যয়: বুদ্ধিমান - বুদ্ধিমতী, শ্রীমান - শ্রীমতী ইত্যাদি ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।

৩৪২.
'মায়াবী' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মায়াবীনী 
  2. মায়াবিনা  
  3. মায়াবিনী
  4. মায়াবেনী
সঠিক উত্তর:
মায়াবিনী
উত্তর
সঠিক উত্তর:
মায়াবিনী
ব্যাখ্যা

ঈনী, নী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ: 
- মায়াবী-মায়াবিনী,
- কুহক-কুহকিনী,
- যোগী-যোগিনী,
- মেধাবী-মেধাবিনী,
- দুঃখী-দুঃখিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৪৩.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  1. নেতা
  2. বৈশ্য
  3. জল্লাদ
  4. শূদ্র
সঠিক উত্তর:
জল্লাদ
উত্তর
সঠিক উত্তর:
জল্লাদ
ব্যাখ্যা
- কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর হয় না। 

নিত্য পুরুষবাচক শব্দ:
- কবিরাজ,
- কৃতদার,
- অকৃতদার,
- ঢাকী,
- পুরোহিত,
- জল্লাদ ইত্যাদি।

নিত্য স্ত্রীবাচক শব্দ: 
- কুলটা,
- সতীন,
- অর্ধাঙ্গিনী,
- বিধবা,
- অসূর্যম্পশ্যা,
- অরক্ষণীয়া ইত্যাদি।

অন্যদিকে, 
- নেতা-নেত্রী,
- বৈশ্য-বৈশ্যা,
- শূদ্র-শূদ্রা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪৪.
‘বিহঙ্গ’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. বিহঙ্গি
  2. বিহঙ্গিন
  3. বিহঙ্গী
  4. বিহগিনী
সঠিক উত্তর:
বিহঙ্গী
উত্তর
সঠিক উত্তর:
বিহঙ্গী
ব্যাখ্যা
• বিহঙ্গ (বিশেষ্য পদ)।
অর্থ:
- পাখি,
- বিহগ।

• ‘বিহঙ্গ’ শব্দের স্ত্রীবাচক শব্দ - বিহঙ্গী / বিহঙ্গিনি।

• কতগুলো পুংলিঙ্গ শব্দের শেষে ‘ইনি’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়।
যেমন:
গোয়ালা - গোয়ালিনি;
বিহঙ্গ - বিহঙ্গিনি;
সন্ন্যাস - সন্ন্যাসিনি;
রজক - রজকিনি;
কাঙাল - কাঙালিনি;
সাপ - সাপিনি;
বাঘ - বাঘিনি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২-সংস্করণ) এবং বাংলা একাডেমি আধুনিক, বাংলা অভিধান।
৩৪৫.
‘কুহকী’ এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. কুহকীনি
  2. কুহকিনী
  3. কুহকীনী
  4. কুহুকীনি
সঠিক উত্তর:
কুহকিনী
উত্তর
সঠিক উত্তর:
কুহকিনী
ব্যাখ্যা
• পুরুষবাচক 'কুহকী' শব্দের স্ত্রীবাচক শব্দ -'কুহকিনী' হয়েছে।

এখানে,
কুহক - মায়া, ছলনা, ইন্দ্রজাল।
কুহকী- মায়াবী, জাদুকর।

নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন:
- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। 

নিত্য পুরুষবাচাক শব্দ:
- কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন:
- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস:
১) বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২) ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
৩৪৬.
ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
  1. মালিকা
  2. নাটিকা
  3. গীতিকা
  4. সেবিকা
সঠিক উত্তর:
সেবিকা
উত্তর
সঠিক উত্তর:
সেবিকা
ব্যাখ্যা

• ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 
- নাটক - নাটিকা;
- মালা - মালিকা
- গীত - গীতিকা;
- পুস্তক - পুস্তিকা। 
(এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।)

অন্যদিকে,
সেবক - সেবিকা; ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ নয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩৪৭.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. ক) সতীন
  2. খ) সধবা
  3. গ) ঠাকুরানী
  4. ঘ) কাঙালিনী
  5. ঙ) (ক) ও (খ) উভয়ই
সঠিক উত্তর:
ঙ) (ক) ও (খ) উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঙ) (ক) ও (খ) উভয়ই
ব্যাখ্যা

কতগুলো শব্দের পুরুষবাচক হয় না। এদের নিত্য স্ত্রীবাচক শব্দ বলা হয়।
এগুলো হলো সতীন, সৎমা, সধবা, এয়ো, দাই, কুলটা, বিধবা, সপত্নি, অসূর্যস্পশ্যা, অর্ধাঙ্গিনী, অরক্ষণীয়া ইত্যাদি।
অন্যদিকে ঢাকী, কবিরাজ, কৃতদার, অকৃতদার ইত্যাদি হলো নিত্য পুরুষবাচক শব্দ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

৩৪৮.
কোনটি নিত্য পুরুষবাচক শব্দ?
  1. অকৃতদার
  2. শ্বশ্রূ
  3. কৃতদার
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ উভয়ই
ব্যাখ্যা

নিত্য পুরুষবাচক শব্দ:
- কবিরাজ,
- কৃতদার,
- অকৃতদার,
- ঢাকী,
- সেনাপতি ইত্যাদি।

অন্যদিকে:
- শ্বশুর- শ্বশ্রূ,

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

৩৪৯.
কোনটি সঠিক?
  1. গোয়ালা-গোয়ালীনি
  2. শ্বেতাঙ্গ-শ্বেতায়ঙ্গিনী
  3. ঠাকুর-ঠাকুরানি
  4. ধনী-ধনীনি
সঠিক উত্তর:
ঠাকুর-ঠাকুরানি
উত্তর
সঠিক উত্তর:
ঠাকুর-ঠাকুরানি
ব্যাখ্যা

• শব্দের শেষে '-আনি'/'আনী' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
- শূদ্র-শূদ্রানী,
- অরণ্য-অরণ্যানী,
- ঠাকুর-ঠাকুরানি

অন্যদিকে,
শব্দের শেষে 'ইনী' প্রত্যয় যোগ করে: 
- গোয়ালা-গোয়ালিনী,
- শ্বেতাঙ্গ-শ্বেতাঙ্গিনী,
- ধনী-ধনিনী।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

৩৫০.
'অসূর্যম্পশ্যা' - কোন প্রকার শব্দ?
  1. উভয়লিঙ্গ শব্দ
  2. নিত্য পুরুষবাচক শব্দ
  3. ক্লীবলিঙ্গ শব্দ
  4. নিত্য স্ত্রীবাচক শব্দ
সঠিক উত্তর:
নিত্য স্ত্রীবাচক শব্দ
উত্তর
সঠিক উত্তর:
নিত্য স্ত্রীবাচক শব্দ
ব্যাখ্যা

নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কুলটা,
- সতীন,
- অর্ধাঙ্গিনী,
- বিধবা,
- অসূর্যম্পশ্যা,
- অরক্ষণীয়া ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা শিক্ষা হায়াৎ মামুদ।

৩৫১.
'গোয়াল' এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. গোয়ালীনি
  2. গোয়ালী
  3. গোয়ালিনি
  4. মহিলা গোয়ালা
সঠিক উত্তর:
গোয়ালিনি
উত্তর
সঠিক উত্তর:
গোয়ালিনি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'গোয়াল' শব্দের অর্থ - গোপ, দুধ-ব্যবসায়ী।
এর স্ত্রীবাচক শব্দ - গোয়ালিনি।

কতগুলো পুংলিঙ্গ শব্দের শেষে ‘ইনী’ প্রত্যয় যোগ করে স্ত্রীলিঙ্গ করা হয়।
যেমন:
• গোয়ালা - গোয়ালিনি, 
• বিহঙ্গ - বিহঙ্গিনী, 
• সন্ন্যাস - সন্ন্যাসিনী, 
• রজক - রজকিনী, 
• কাঙাল - কাঙালিনী, 
• সাপ - সাপিনী, 
• বাঘ - বাঘিনী ইত্যাদি।
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, মাধ্যমিক বাংলার দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫২.
ক্রিয়ার রূপভেদ হয় কোনটির উপর ভিত্তি করে?
  1. ক) পুরুষ ভেদে
  2. খ) কাল ভেদে
  3. গ) বচন ভেদে
  4. ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
বাক্যে উদ্দেশ্য বা কর্তা কী করে বা কর্তার কী ঘটে বা হয়, তা নির্দেশ করা হয় যে পদ দিয়ে তাকে ক্রিয়াপদ বলে।
যেমন –
রাজীব খেলছে।
পক্ষ (পুরুষ) এবং কাল ভেদে ক্রিয়ার রূপভেদ হয়।
যেমন –

- পক্ষভেদ: আমি পড়ি, আমরা পড়ি, তুমি পড়াে, তোমরা পড়ে, সে পড়ে, তারা পড়ে।
- কালভেদ: আমি পড়ি, আমি পড়ছি, আমি পড়েছি, আমি পড়েছিলাম, আমি পড়ছিলাম, আমি পড়ব।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
৩৫৩.
‘আনি’ প্রত্যয় যোগে লিঙ্গান্তরীত শব্দ কোনটি?
  1. ক) গোয়ালা>গোয়ালিনি
  2. খ) মেথর>মেথরানি
  3. গ) বাঘ>বাঘিনি
  4. ঘ) কামার>কামারনি
সঠিক উত্তর:
খ) মেথর>মেথরানি
উত্তর
সঠিক উত্তর:
খ) মেথর>মেথরানি
ব্যাখ্যা
• বাংলা ভাষায় স্ত্রীবাচক শব্দ বোঝানোর জন্যে পুরুষবাচক শব্দের শেষে এক ধরনের প্রত্যয় যুক্ত করে তার স্ত্রীলিঙ্গ-রূপ গঠিত হয়। এগুলোকে বলে স্ত্রী-প্রত্যয়।
- মূলত ‘আ’ ‘আনি’ ‘ই’ ‘নি’ ‘ইনি’ ‘অক’ ‘বান্’ ‘মান্’ ‘উন’ ইত্যাদি প্রত্যয় যুক্ত করে পুরুষবাচক শব্দ স্ত্রীলিঙ্গে লিঙ্গান্তরীত করা হয়।
- ‘আনি’ প্রত্যয় যোগে লিঙ্গান্তরীত শব্দ যুগল মেথর>মেথরানি

আনি প্রত্যয় যোগে লিঙ্গান্তরীত কিছু শব্দ হলো:
ঠাকুর>ঠাকুরানি
নাপিত>নাপিতানি
চাকর>চাকরানি ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫৪.
তিনি, ইনি, উনি কোন বাচক শব্দ?
  1. ক) স্ত্রীলিঙ্গ
  2. খ) পুংলিঙ্গ
  3. গ) উভয়লিঙ্গ
  4. ঘ) ক্লীবলিঙ্গ
সঠিক উত্তর:
গ) উভয়লিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয়লিঙ্গ
ব্যাখ্যা
• এখানে পুংলিঙ্গ হচ্ছে - প্রবীণ
 লিঙ্গ প্রধানত ৪ প্রকার যথা-
-স্ত্রীলিঙ্গ
-পুংলিঙ্গ
-উভয়লিঙ্গ ও
-ক্লীবলিঙ্গ

উভয়লিঙ্গ: সন্তান, মন্ত্রী, ঋষি, সৈন্য, পুলিশ, শিশু, হাতি, মানুষ, গরু, আমি, তুমি, তুই, আপনি সে, তিনি, ইনি, উনি, জল পাখি ইত্যাদি উভয়লিঙ্গ। 

উৎস: মাধ্যমিক দ্বিতীয় পত্র, বাংলাদেশ  উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।
৩৫৫.
‘আনী’ প্রত্যয়যোগে লিঙ্গান্তরিত শব্দ কোনটি?
  1. ক) গৃহিণী
  2. খ) যোগিনী
  3. গ) মালিনী
  4. ঘ) ভবানী
সঠিক উত্তর:
ঘ) ভবানী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভবানী
ব্যাখ্যা
• পুরুষবাচক শব্দকে স্ত্রীবাচক এবং স্ত্রীবাচক শব্দকে পুরুষবাচক শব্দে পরিবর্তন করাকে পুরুষ ও স্ত্রীবাচক শব্দের রূপান্তর বলে।

‘আনী’ প্রত্য়য়যোগে লিঙ্গান্তরিত শব্দ
• ভব - ভবানী
• রাজেন্দ্র - রাজেন্দ্রনী
• ইন্দ্র - ইন্দ্রাণী

অন্যদিকে,
গৃহী - গৃহিনী
যোগী - যোগিনী
মালী - মালিনী

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৩৫৬.
'কাঙাল' শব্দের স্ত্রী লিঙ্গ কোনটি?
  1. ক) কাঙ্গালিন
  2. খ) কাঙ্গালী
  3. গ) কাঙ্গালবাসী
  4. ঘ) কাঙালিনী
সঠিক উত্তর:
ঘ) কাঙালিনী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কাঙালিনী
ব্যাখ্যা
• নরবাচক শব্দকে নারিবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়।

• মাধ্যমিক বোর্ড বই পুরাতন সংস্করণ অনুযায়ী,
-ইনী - প্রত্যয় যোগে: কাঙাল - কাঙালিনী।

• আবার, নতুন সংস্করণ অনুযায়ী,
-ইনি প্রত্যয়যোগে: কাঙাল - কাঙালিনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, সংস্করণ-২০১৯ এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি সংস্করণ ২০২২।
৩৫৭.
কোনটি বিদেশি স্ত্রীবাচক শব্দ?
  1. নেত্রী
  2. জেনানা
  3. গুণবতী
  4. সতী
সঠিক উত্তর:
জেনানা
উত্তর
সঠিক উত্তর:
জেনানা
ব্যাখ্যা
বিদেশি স্ত্রীবাচক শব্দ:

যেমন:
খান-খানম,
মরদ-জেনানা,
মুহতারিম- মুহতারিমা,
সুলতান- সুলতানা।

অন্যদিকে,
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ:

• যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে ‘ত্রী’ হয়।

যেমন:
নেতা- নেত্রী,
কর্তা-কর্ত্রী,
শ্রোতা-শ্রোত্রী,
ধাতা-ধাত্রী।

• পুরুষবাচক শব্দের শেষে অত্, বান্, মান্, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতি, ঈয়সী হয়।

যেমন:
সৎ-সতী,
গুণবান-গুণবতী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৫৮.
‘ক্লীব লিঙ্গ’ শব্দ কোনটি?
  1. বিদ্বান
  2. সুন্দরী
  3. গাড়ি
  4. মানুষ
সঠিক উত্তর:
গাড়ি
উত্তর
সঠিক উত্তর:
গাড়ি
ব্যাখ্যা
- লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ।
- বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলাে কোনােটি পুরুষ জাতীয়, কোনােটি স্ত্রী জাতীয়, কোনােটি আবার স্ত্রী-পুরুষ উভয়কেই বােঝায়।
- তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায়, তাকে লিঙ্গ বলে।
লিঙ্গ চার প্রকার। যথা:
১. পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। যেমন: বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর।
২. স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ। যেমন: মা, মেয়ে, বিদুষী, সুন্দরী
৩. উভয়লিঙ্গবাচক শব্দ। যেমন: মানুষ, শিশু, সন্তান, বাঙালি।
৪. ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। যেমন: বই, খাতা, চেয়ার, টেবিল, গাড়ি ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ , অষ্টম শ্রেণি।
৩৫৯.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
  1. গয়লানি
  2. আয়া
  3. প্রণেত্রী
  4. রজঃস্বলা
সঠিক উত্তর:
রজঃস্বলা
উত্তর
সঠিক উত্তর:
রজঃস্বলা
ব্যাখ্যা
রজঃস্বলা - নিত্য স্ত্রীবাচক শব্দ। 

নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন-
- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী, রূপসী, রজঃস্বলা ইত্যাদি। 

নিত্য পুরুষবাচাক শব্দ:
- কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন-
- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

অন্যদিকে,
- গয়লা-গয়লানি,
- প্রণেতা-প্রণেত্রী,
- খানসামা-আয়া। 

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ ও ২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৬০.
কোনটি নিত্য নরবাচক শব্দ?
  1. খোকা
  2. শিক্ষক
  3. ঢাকী
  4. নেতা
সঠিক উত্তর:
ঢাকী
উত্তর
সঠিক উত্তর:
ঢাকী
ব্যাখ্যা
• কিছু শব্দ রয়েছে যা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক।
- নিত্য নরবাচকের উদাহরণ: কৃতদার, ঢাকী, অকৃতদার, কবিরাজ।
- নিত্য নারীবাচকের উদাহরণ: সতীন, বিধবা, সৎমা, সধবা।

এছাড়া,
সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের: পত্নীবাচক এবং অপত্নীবাচক।
- স্বামী-স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়।
যেমন - পিতা-মাতা, চাচা-চাচি, দাদা-দাদি, জেলে-জেলেনি, গুরু-গুরুপত্নী ইত্যাদি।
- স্বামী-স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়।
যেমন - খোকা-খুকি, ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, নেতা-নেত্রী, পাগল-পাগলি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
৩৬১.
সংস্কৃত ’আনী’ প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মায়াবিনী
  2. মেধাবিনী
  3. মাতুলানী
  4. কুহকিনী
সঠিক উত্তর:
মাতুলানী
উত্তর
সঠিক উত্তর:
মাতুলানী
ব্যাখ্যা
• তৎসম পুরুষবাচক শব্দের পরে , আনী, নী,  প্রভৃতি প্রত্যয়যোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।
যেমন-
• আনী-যোগ করে গঠিত শব্দ:
• ইন্দ্র - ইন্দ্রানী,
• মাতুল - মাতুলানী,
• আচার্য - আচার্যানী (কিন্তু আচার্যের কর্মে নিয়োজিত অর্থে আচার্য)।
এরূপ:
• শূদ্র - শূদ্রা (শূদ্র জাতীয় সত্রীলোক), শূদ্রানী (শূদ্রের স্ত্রী),
• ক্ষত্রিয় - ক্ষত্রিয়া/ ক্ষত্রিয়ানী ইত্যাদি।

অন্যদিকে,
• ঈনী, নী, প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- মায়াবী - মায়াবিনী,
- কুহক - কুহকিনী,
- যোগী - যোগিনী,
- মেধাবী-মেধাবিনী,ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
৩৬২.
কোন শব্দটির শেষে 'বতী' যুক্ত করে স্ত্রীবাচক করা হয়?
  1. বেঙ্গমা
  2. ঠাকুর
  3. গুণবান
  4. কাঙাল
সঠিক উত্তর:
গুণবান
উত্তর
সঠিক উত্তর:
গুণবান
ব্যাখ্যা
• পুরুষবাচক শব্দের শেষে 'অত', 'বান', 'মান', 'ঈয়ান' থাকলে 'অতী', 'বতী', 'মতী', 'ঈয়সী' হয়:

যেমন:
→ সৎ-সতী, 
→ গুণবান-গুণবতী, 
→ শ্রীমান-শ্রীমতী, 
→ গরীয়ান-গরীয়সী,

অন্যদিকে,
• ঈ-প্রত্যয় যোগ:
- বেঙ্গমা - বেঙ্গমী,
- ভাগনা/ভাগনে - ভাগনী।

• আনী-প্রত্যয় যোগ:
- ঠাকুর - ঠাকুরানী,
- নাপিত - নাপিতানী,
- মেথর - মেথরানী,
- চাকর - চাকরানী ইত্যাদি।

• ‘ইনি’ প্রত্যয় যোগে লীঙ্গান্তরিত শব্দ:
- কাঙাল-কাঙালিনি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৩৬৩.
'সিংহ' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. সিংহীনি
  2. সিংহনা
  3. সিংহী
  4. সিহংনাদ
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সিংহী
উত্তর
সঠিক উত্তর:
সিংহী
ব্যাখ্যা
শব্দের শেষে '-ঈ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
মানব-মানবী, 
ময়ূর-ময়ূরী, 
রাক্ষস-রাক্ষসী, 
সিংহ-সিংহী
সুন্দর-সুন্দরী, 
হরিণ-হরিণী।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৬৪.
"ঈ" প্রত্যয়যোগে গঠিত শব্দের উদাহরণ কোনটি?
  1. কর্ত্রী
  2. মহতী
  3. রূপবতী
  4. রাক্ষসী
সঠিক উত্তর:
রাক্ষসী
উত্তর
সঠিক উত্তর:
রাক্ষসী
ব্যাখ্যা
শব্দের শেষে '-ঈ' প্রত্যয়যোগ স্ত্রীবাচক শব্দ:
পুংলিঙ্গ - স্ত্রীলিঙ্গ:
→ মানব-মানবী,
→ ময়ূর-ময়ূরী, 
→ রাক্ষস-রাক্ষসী
→ সিংহ-সিংহী, 
→ সুন্দর-সুন্দরী, 
→ হরিণ-হরিণী ইত্যাদি।

অন্যদিকে,
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ:
ক) যেসব পুরুষবাচক শব্দের শেষে ‘তা’ রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে ‘ত্রী’ হয়।
যেমন:
- নেতা- নেত্রী, কর্তা-কর্ত্রী, শ্রোতা-শ্রোত্রী, ধাতা-ধাত্রী।

খ) পুরুষবাচক শব্দের শেষে অত্, বান্, মান্, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতি, ঈয়সী হয়।
যথা:
- সৎ-সতী, মহৎ-মহতী, গুণবান-গুণবতী, রূপবান-রূপবতী, শ্রীমান-শ্রীমতী, বুদ্ধিমান-বুদ্ধিমতী, গরীয়ান-গরিয়সী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৬৫.
"কিশোরী" শব্দটি কোন লিঙ্গের অন্তর্গত?
  1. পুংলিঙ্গ
  2. স্ত্রীলিঙ্গ
  3. ক্লীবলিঙ্গ
  4. উভয় লিঙ্গ
সঠিক উত্তর:
স্ত্রীলিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রীলিঙ্গ
ব্যাখ্যা

• লিঙ্গ:
- ‘লিঙ্গ’ শব্দের অর্থ চিহ্ন। 
- এটি সংস্কৃত শব্দ এবং এর ব্যুৎপত্তি হলো লিঙ্গ+অ = লিঙ্গ। 
- লিঙ্গ শব্দের ভিন্ন অর্থ থাকলেও ব্যাকরণে এটি শব্দের শ্রেণীবিশেষ বোঝাতে ব্যবহৃত হয়। 
- যে সকল শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের মধ্যে পুরুষ, স্ত্রী বা ভিন্ন জাতি বোঝায়, তাকে লিঙ্গ বলে। 
- বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। 
যথা- 

ক) পুংলিঙ্গ: 
- যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বোঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ। 
যেমন- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গোয়ালা, কিশোর, প্রবীণ ইত্যাদি। 

খ) স্ত্রীলিঙ্গ: 
- যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বোঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। 
যেমন- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশোরী, প্রবীণা ইত্যাদি। 

গ) ক্লীবলিঙ্গ:
- যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনোটিই বোঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। 
যেমন- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি। 

ঘ) উভয় লিঙ্গ:
- যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। 
যেমন- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি। 

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩৬৬.
‘জন’ কোন ধরণের শব্দ?
  1. ক) পুংলিঙ্গ বাচক
  2. খ) স্ত্রীলিঙ্গ বাচক
  3. গ) উভয়লিঙ্গ বাচক
  4. ঘ) ক্লীবলিঙ্গ বাচক
সঠিক উত্তর:
গ) উভয়লিঙ্গ বাচক
উত্তর
সঠিক উত্তর:
গ) উভয়লিঙ্গ বাচক
ব্যাখ্যা
বাংলা ভাষার কতগুলো শব্দ স্ত্রী ও পুরুষ দু-ই বোঝায় তাদের কে উভয় লিঙ্গ বলে।
যেমন-
- জন
- গুরু
- পাখি
- সন্তান
- শিশু
- শিক্ষিত ইত্যাদি

উৎস:- বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৬৭.
কোনটির আগে স্ত্রীবাচক শব্দ যোগ করে লিঙ্গান্তর করতে হয়?
  1. ক) নায়ক
  2. খ) মেধাবী
  3. গ) ডাক্তার
  4. ঘ) খান
সঠিক উত্তর:
গ) ডাক্তার
উত্তর
সঠিক উত্তর:
গ) ডাক্তার
ব্যাখ্যা
'ডাক্তার' এর সাথে- স্ত্রীবাচক শব্দ 'মহিলা' যোগ করে লিঙ্গান্তর করতে হয়।

• কতগুলো পুরুষবাচক শব্দের আগে স্ত্রীবাচক শব্দ প্রয়োগ করে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়
যেমন:
কবি- মহিলা কবি
ডাক্তার- মহিলা ডাক্তার
কর্মী- মহিলা কর্মী
পুলিশ- মহিলা পুলিশ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।

৩৬৮.
'চাকর' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ঝি
  2. আয়া
  3. বাঁদী
  4. কামিন
সঠিক উত্তর:
ঝি
উত্তর
সঠিক উত্তর:
ঝি
ব্যাখ্যা
• কিছু শব্দে ভিন্ন শব্দ ব্যবহার করে লিঙ্গ পরিবর্তন করা হয়।
যেমন:
কুলি - কামিন,
খানসামা - আয়া,
চাকর - ঝি,
দেবর - ননদ/জা,
শুক - শারি,
গোলাম - বাঁদী,
সাধু - সাধবী ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
৩৬৯.
আনী-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি?
  1. মজুরনী
  2. বাঘিনী 
  3. কাঙালিনী
  4. চাকরানী
সঠিক উত্তর:
চাকরানী
উত্তর
সঠিক উত্তর:
চাকরানী
ব্যাখ্যা

• আনী-প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ: 
ঠাকুর-ঠাকুরানী, নাপিত-নাপিতানী, মেথর-মেথরানী, চাকর-চাকরানী ইত্যাদি।

অন্যদিকে, 
• ইনী-প্রত্যয়: কাঙাল-কাঙালিনী, গোয়ালা-গোয়ালিনী, বাঘ-বাঘিনী ইত্যাদি।
• নী-প্রত্যয়: কামার-কামারনী, জেলে-জেলেনী, কুমার-কুমারনী, ধোপা-ধোপানী, মজুর-মজুরনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৩৭০.
কোন শব্দটি ক্লীব লিঙ্গ?
  1. বালক
  2. ফুল
  3. রাজা
  4. নারী
সঠিক উত্তর:
ফুল
উত্তর
সঠিক উত্তর:
ফুল
ব্যাখ্যা

- ‘ফুল’ একটি নির্জীব বস্তু, তাই এটি ক্লীব লিঙ্গ।

ক্লীবলিঙ্গ:
- যে সকল শব্দ নির্জীব বস্তু, ভাব বা পদার্থ বোঝায় এবং যাদের ক্ষেত্রে পুং বা স্ত্রী লিঙ্গ নির্ধারণ করা যায় না, সেগুলোকে ক্লীব লিঙ্গ বলা হয়। 
- যেখানে লিঙ্গভেদ অর্থহীন বা অনির্দিষ্ট, সেখানেই ক্লীবলিঙ্গের ব্যবহার দেখা যায়।
- যেমন: কলম, বই, টেবিল, নদী, আকাশ, পাথর, জল, ফুল, দেশ, শহর, বাড়ি, বাতাস, আলো, অন্ধকার, চেয়ার, টেবিল, গাড়ি, বল, খেলা, রং, সময়, সংখ্যা, গ্রাম, বন, পাহাড়, সমুদ্র ইত্যাদি ক্লীবলিঙ্গের উদাহরণ। 
- এসব শব্দ কোনো জীবিত পুরুষ বা নারীকে নির্দেশ করে না।
- এই লিঙ্গভিত্তিক শ্রেণিবিভাগের মাধ্যমে শব্দকে প্রাণিবাচক ও অপ্রাণীবাচক হিসেবে আলাদা করা হয়।
- এর ফলে ভাষায় শব্দের প্রকৃতি ও ব্যবহার সহজে বোঝা যায় এবং ব্যাকরণগত বিশ্লেষণ স্পষ্ট হয়।
---------------------------
অন্যদিকে,
- বালক — পুরুষ মানুষ বোঝায়, তাই পুংলিঙ্গ।
- নারী — স্ত্রী মানুষ বোঝায়, তাই স্ত্রীলিঙ্গ।
- রাজা — পুরুষ শাসক বোঝায়, তাই পুংলিঙ্গ।
----------------------------------
উল্লেখ্য,
- কিছু প্রাণীবাচক শব্দকেও অনেক সময় ক্লীবলিঙ্গ হিসেবে ধরা হয়;
- যেমন- সাপ, ব্যাঙ, কাক, মাছ, টিকটিকি ইত্যাদি।
- কারণ সাধারণ ব্যবহারে এসব প্রাণীর ক্ষেত্রে স্ত্রী বা পুরুষ লিঙ্গ নির্দিষ্ট করা কঠিন বা অপ্রয়োজনীয় বলে বিবেচিত হয়।

উৎস: 
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০২৫ সালের সংস্করণ)।

৩৭১.
নিচের কোনটি 'আনী' প্রত্যয়যোগে গঠিত হয়েও স্ত্রীবাচকতা না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝাচ্ছে?
  1. মাতুলানী
  2. ইন্দ্রানী
  3. হিমানী
  4. ক্ষত্রিয়ানী
সঠিক উত্তর:
হিমানী
উত্তর
সঠিক উত্তর:
হিমানী
ব্যাখ্যা

হিমানী - শব্দটি দিয়ে স্ত্রীবাচকতা না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝাচ্ছে।
- "হিমানী" শব্দটির অর্থ হলো- বরফ, তুষারপুঞ্জ।

• "আনী" প্রত্যয়যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ হলো:
যেমন:
- ইন্দ্র-ইন্দ্রানী,
- মাতুল-মাতুলানী,
- ক্ষত্রিয়-ক্ষত্রিয়ানী,
- শূদ্র-শূদ্রানী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৩৭২.
’ঈ’ প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ কোনটি?
  1. নারী
  2. যোগিনী
  3. তেজস্বিনী
  4. বুদ্ধিমতী
সঠিক উত্তর:
নারী
উত্তর
সঠিক উত্তর:
নারী
ব্যাখ্যা
• ঈ প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:
- কিশোরী,
- নারী,
- সুন্দরী।

• ইনী প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:
- বিজয়িনী,
- যোগিনী,
- তেজস্বিনী।

• মতী প্রত্যয় যোগে গঠিত নারীবাচক শব্দ:
- বুদ্ধিমতী,
- শ্রীমতী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত,  নবম ও দশম শ্রেণি (২০২৫ সংস্করণ)
৩৭৩.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  1. ধাতা
  2. যোগী
  3. সধবা
  4. ধোপা
  5. কোনোটিই নয়
সঠিক উত্তর:
সধবা
উত্তর
সঠিক উত্তর:
সধবা
ব্যাখ্যা

• নিত্য স্ত্রীবাচক শব্দ- সধবা।

• নিত্য পুরুষবাচক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

• নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা ইত্যাদি। 

অন্যদিকে,
• 'ধাতা' এর স্ত্রীবাচক শব্দ- ধাত্রী।
• 'যোগী' এর স্ত্রীবাচক শব্দ 'যোগিনী'।
• 'ধোপা' এর স্ত্রীবাচক শব্দ- ধোপানী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।

৩৭৪.
'গরীয়ান' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. গরিয়ানী
  2. গরীয়াসী
  3. গরীয়সী
  4. গরিয়াসী
সঠিক উত্তর:
গরীয়সী
উত্তর
সঠিক উত্তর:
গরীয়সী
ব্যাখ্যা

• 'গরীয়ান' শব্দটির স্ত্রীবাচক শব্দ - গরীয়সী
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- মর্যাদাপূর্ণ, মহান, গুরুতর, বৃহত্তর, বিত্তশালী, মহার্ঘ।
- এর স্ত্রী লিঙ্গ- গরীয়সী।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

৩৭৫.
'কৃষান' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. কৃষিকা
  2. কৃষিণী
  3. কৃষাণী
  4. কৃষানি
সঠিক উত্তর:
কৃষানি
উত্তর
সঠিক উত্তর:
কৃষানি
ব্যাখ্যা
• 'কৃষান' শব্দের স্ত্রীবাচক শব্দ - কৃষানি

উল্লেখ্য,
'কৃষান' শব্দের অর্থ - কৃষক, চাষি।
'কৃষানি' হলো 'কৃষান'-এর স্ত্রীলিঙ্গ।

লিঙ্গা:
লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ। বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয়, কোনোটি সত্রী জাতীয়, কোনোটি আবার স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়। তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, স্ত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায়, তাকে লিঙ্গ বলে।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি এবং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৭৬.
'গোয়ালা' - কোন লিঙ্গবাচক শব্দ?
  1. পুং লিঙ্গ
  2. স্ত্রী লিঙ্গ
  3. ক্লীব লিঙ্গ
  4. উভয় লিঙ্গ
সঠিক উত্তর:
পুং লিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
পুং লিঙ্গ
ব্যাখ্যা

• 'গোয়ালা' - পুং লিঙ্গবাচক শব্দ।

• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

'গোয়ালা' শব্দের অর্থ - গোপ, দুধ-ব্যবসায়ী।
এর স্ত্রীবাচক শব্দ - গোয়ালিনি।

• লিঙ্গ:
- ‘লিঙ্গ’ শব্দের অর্থ চিহ্ন।
- এটি সংস্কৃত শব্দ এবং এর ব্যুৎপত্তি হলো লিঙ্গ+অ = লিঙ্গ।
- লিঙ্গ শব্দের ভিন্ন অর্থ থাকলেও ব্যাকরণে এটি শব্দের শ্রেণীবিশেষ বোঝাতে ব্যবহৃত হয়।
- যে সকল শব্দ দ্বারা বিশেষ্য ও সর্বনাম পদের মধ্যে পুরুষ, স্ত্রী বা ভিন্ন জাতি বোঝায়, তাকে লিঙ্গ বলে।
- বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। যথা:

১. পুং লিঙ্গ:
- যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বোঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
যেমন- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গোয়ালা, কিশোর, প্রবীণ ইত্যাদি।

২. স্ত্রী লিঙ্গ:
- যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বোঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে।
যেমন- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশোরী, প্রবীণা ইত্যাদি।

৩. ক্লীব লিঙ্গ:
- যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনোটিই বোঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ।
যেমন- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

ঘ) উভয় লিঙ্গ:
- যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বোঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ।
যেমন- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: বাংলা দ্বিতীয় পত্র, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৭৭.
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ নয়?
  1. সপত্নী
  2. অরক্ষণীয়া
  3. এয়ো
  4. বিদুষী
সঠিক উত্তর:
বিদুষী
উত্তর
সঠিক উত্তর:
বিদুষী
ব্যাখ্যা
• নিত্য স্ত্রীবাচক শব্দ নয় ‘বিদুষী’। বিদ্বান এর স্ত্রীবাচক শব্দ হলো - বিদুষী।

⇒ নিত্য স্ত্রীবাচক শব্দ:
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন- এয়ো, সতীন, সৎমা, সধবা, কুলটা, বিধবা, অরক্ষণীয়া, সপত্নী ইত্যাদি। 

⇒ নিত্য পুরুষবাচাক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচাক শব্দ বলে।
যেমন- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
৩৭৮.
'ঈ' প্রত্যয়যোগে স্ত্রীলিঙ্গ কোনটি?
  1. ক) নারী
  2. খ) শ্রীমতী
  3. গ) পুণ্যবতী
  4. ঘ) তেজস্বিনী
সঠিক উত্তর:
ক) নারী
উত্তর
সঠিক উত্তর:
ক) নারী
ব্যাখ্যা
'ঈ' প্রত্যয়যোগে স্ত্রীলিঙ্গ 'নারী'।

নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যােগ করতে হয়।
এ রকম কয়েকটি প্রত্যয়ের প্রয়োেগ দেখানাে হলাে:
-আ প্রত্যয়: বৃদ্ধ-বৃদ্ধা, প্রিয়-প্রিয়া, কনিষ্ঠ-কনিষ্ঠা।
-ই প্রত্যয়: দাদা-দাদি, জেঠা-জেঠি, পাগল-পাগলি।
-ইনি প্রত্যয়: কাঙাল-কাঙালিনি, বাঘ-বাঘিনি।
-ইনী প্রত্যয়: বিজয়ী-বিজয়িনী, যােগী-যােগিনী, তেজস্বী-তেজস্বিনী
-ঈ প্রত্যয়: কিশোর-কিশােরী, নর-নারী, সুন্দর-সুন্দরী।
-নি প্রত্যয়: জেলে-জেলেনি, বেদে-বেদেনি, ধােপ-ধােপানি।
-বতী প্রত্যয়: গুণবান-গুণবতী, পুণ্যবান-পুণ্যবতী। 
- মতী প্রত্যয়যোগে গঠিত: বুদ্ধিমান-বুদ্ধিমতী, শ্রীমান-শ্রীমতী

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩৭৯.
নিত্য স্ত্রীবাচক শব্দ নয় কোনটি?
  1. অরক্ষণীয়া
  2. সতীন
  3. হেমাঙ্গী
  4. অর্ধাঙ্গিনী
সঠিক উত্তর:
হেমাঙ্গী
উত্তর
সঠিক উত্তর:
হেমাঙ্গী
ব্যাখ্যা

• নিত্য স্ত্রীবাচক শব্দ নয়- হেমাঙ্গী। 
• হেমাঙ্গ - হেমাঙ্গী/ হেমাঙ্গা/ হেমাঙ্গিনী। 

• নিত্য স্ত্রীবাচক শব্দ:
- কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক, এদেরকে নিত্য স্ত্রীবাচাক শব্দ বলে।
যেমন:
- সতীন,
- অর্ধাঙ্গিনী,
- কুলটা,
- অরক্ষণীয়া,
- সৎমা,
- সধবা ইত্যাদি।

• নিত্য পুরুষবাচক শব্দ:
- আবার কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে, এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন:
- কবিরাজ,
- কৃতদার,
- অকৃতদার,
- ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

৩৮০.
কোনটি অলিঙ্গবাচক শব্দ?
  1. খাতা
  2. সুন্দর
  3. বিদুষী
  4. বাঙালি
সঠিক উত্তর:
খাতা
উত্তর
সঠিক উত্তর:
খাতা
ব্যাখ্যা
লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ:
- লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন বা লক্ষণ।
- বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো কোনোটি পুরুষ জাতীয়, কোনোটি সত্রী জাতীয়, কোনোটি আবার স্ত্রী-পুরুষ উভয়কেই বোঝায়।
- তাই যেসব চিহ্ন বা লক্ষণ দ্বারা শব্দকে পুরুষ, সত্রী বা অন্য জাতীয় হিসেবে আলাদা করা যায়, তাকে লিঙ্গ বলে।

• লিঙ্গ চার প্রকার।
যথা:
১. পুংলিঙ্গ বা পুরুষবাচক শব্দ। যেমন: বাবা, ছেলে, বিদ্বান, সুন্দর
২. স্ত্রীলিঙ্গ বা স্ত্রীবাচক শব্দ। যেমন: মা, মেয়ে, বিদুষী, সুন্দরী।
৩. উভয়লিঙ্গবাচক শব্দ। যেমন: মানুষ, শিশু, সন্তান, বাঙালি
৪. ক্লীবলিঙ্গ বা অলিঙ্গবাচক শব্দ। যেমন: বই, খাতা, চেয়ার, টেবিল।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৮১.
'ঈ-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. কর্ত্রী
  2. শ্রীমতী
  3. চতুর্দশী
  4. গরিয়সী
সঠিক উত্তর:
চতুর্দশী
উত্তর
সঠিক উত্তর:
চতুর্দশী
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) চতুর্দশী

'ঈ-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
(ক) সাধারণ অর্থে : নিশাচর-নিশাচরী, ভয়ংকর-ভয়ংকরী, রজক-রজকী, কিশোর-কিশোরী, সুন্দর-সুন্দরী, চতুর্দশ-চতুর্দশী, ষোড়শ-ষোড়শী ইত্যাদি।
(খ) জাতি বা শ্রেণিবাচক: সিংহ-সিংহী, ব্রাহ্মণ-ব্রাহ্মণী, মানব-মানবী, বৈষ্ণব-বৈষ্ণবী, কুমার-কুমারী, ময়র-ময়রী ইত্যাদি।

অন্যদিকে,
- 'ত্রী-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ: যেমন- নেতা-নেত্রী, কর্তা-কর্ত্রী, শ্রোতা-শ্রোত্রী, ধাতা-ধাত্রী।
- 'মতি-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ: শ্রীমান-শ্রীমতী, বুদ্ধিমান-বুদ্ধিমতী।
- 'ঈয়সী-প্রত্যয়' যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ: গরীয়ান-গরিয়সী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সালের সংস্করণ)।

৩৮২.
শব্দের শেষে '-আ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. নাটিকা
  2. আধুনিকা
  3. পুস্তিকা
  4. পাঠিকা
সঠিক উত্তর:
আধুনিকা
উত্তর
সঠিক উত্তর:
আধুনিকা
ব্যাখ্যা
• শব্দের শেষে '-আ' প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন:
→ অজ - অজা, 
→ আধুনিক - আধুনিকা,
→ কোকিল - কোকিলা,
→ চতুর - চতুরা,
→ চঞ্চল - চঞ্চলা, 
→ নবীন - নবীনা ইত্যাদি।

অন্যদিকে,
• ক্ষুদ্রার্থে 'ইকা' প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ। 
- নাটক - নাটিকা;
- মালা - মালিকা; 
- গীত - গীতিকা; 
- পুস্তক - পুস্তিকা। 
(এগুলো স্ত্রী প্রত্যয় নয়, ক্ষুদ্রার্থক প্রত্যয়।)

• '- অক' প্রত্যয় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময়ে '- অক' এর জায়গায় '- ইকা' বসবে।
যেমন:
পাঠক - পাঠিকা।
লেখক - লেখিকা।
গায়ক - গায়িকা।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৮৩.
কোন শব্দে পুরুষ ও স্ত্রীবাচক দুই-ই বোঝায়?
  1. শিক্ষক
  2. কবিরাজ
  3. সন্তান
  4. বন্ধু
সঠিক উত্তর:
সন্তান
উত্তর
সঠিক উত্তর:
সন্তান
ব্যাখ্যা
• কতগুলো বাংলা শব্দে পুরুষ ও স্ত্রী দু-ই বোঝায়।

যেমন:
- জন,
- পাখি,
- শিশু,
- সন্তান,
- শিক্ষিত,
- গুরু ইত্যাদি।

অন্যদিকে,
শিক্ষক - শিক্ষিকা।
নিত্য পুরুষবাচক শব্দ - কবিরাজ।
বন্ধু - বান্ধবী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৮৪.
'আ' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মাননীয়া
  2. অরণ্যানী
  3. ঠাকুরানি
  4. চাকরানি
সঠিক উত্তর:
মাননীয়া
উত্তর
সঠিক উত্তর:
মাননীয়া
ব্যাখ্যা

'-আ' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
→ প্রিয়-প্রিয়া,
→ প্রবীণ-প্রবীণা, 
→ বৃদ্ধ-বৃদ্ধা, 
→ মাননীয়-মাননীয়া
→ শিষ্য-শিষ্যা, 
→ সরল-সরলা ইত্যাদি।

অন্যদিকে,
শব্দের শেষে '-আনি'/ 'আনী' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ:
- চাকর-চাকরানি, 
- ঠাকুর- ঠাকুরানি, 
- অরণ্য- অরণ্যানী। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।

৩৮৫.
'ঈ-প্রত্যয়' যোগে গঠিত বাংলা স্ত্রীবাচক শব্দ
  1. ক) মায়াবী - মায়াবিনী
  2. খ) বেঙ্গমা-বেঙ্গমী
  3. গ) কুহক - কুহকিনী
  4. ঘ) ইন্দ্র - ইন্দ্রানী
সঠিক উত্তর:
খ) বেঙ্গমা-বেঙ্গমী
উত্তর
সঠিক উত্তর:
খ) বেঙ্গমা-বেঙ্গমী
ব্যাখ্যা
'ঈ-প্রত্যয়' যোগে গঠিত বাংলা স্ত্রীবাচক শব্দ হলো
- ভাগনে-ভাগনী,
- বেঙ্গমা-বেঙ্গমী ইত্যাদি।

আনী-প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ হলো:
- ইন্দ্র - ইন্দ্রানী,
- মাতুল - মাতুলানী,
- শূদ্র - শূদ্রানী ইত্যাদি।

ঈনী এবং নী প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ:
- মায়াবী - মায়াবিনী,
- কুহক - কুহকিনী,
- যোগী - যোগিনী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
৩৮৬.
‘সঙ্গী’ কোন লিঙ্গ?
  1. স্ত্রীলিঙ্গ
  2. পুংলিঙ্গ
  3. ক্লীবলিঙ্গ
  4. উভয়লিঙ্গ
সঠিক উত্তর:
পুংলিঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
পুংলিঙ্গ
ব্যাখ্যা
⇒ ‘সঙ্গী’ পুংলিঙ্গ। এর স্ত্রীবাচক শব্দ হচ্ছে সঙ্গিনী। 

বাংলা ব্যাকরণে লিঙ্গকে চার ভাগে ভাগ করা হয়েছে। এ চার প্রকার লিঙ্গ হলাে
ক) পুংলিঙ্গ,
খ) স্ত্রীলিঙ্গ,
গ) ক্লীবলিঙ্গ ও
ঘ) উভয়লিঙ্গ।

• পুংলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে পুরুষজাতিকে বােঝায়, তাদেরকে বলা হয় পুংলিঙ্গ।
এসব নামবাচক শব্দের উদাহরণ হলাে- কাকা, চাচা, ছেলে, বালক, নানা, বাবা, গােয়ালা, কিশাের, প্রবীণ ইত্যাদি।

• স্ত্রীলিঙ্গ: যে সব নামবাচক শব্দের সাহায্যে স্ত্রীজাতিকে বােঝায়, সেসব শব্দকে স্ত্রীলিঙ্গ বলে। এসব স্ত্রীবাচক শব্দের উদাহরণ হলাে- কাকী, মামী, চাচী, মা, আম্মা, কিশােরী, প্রবীণা ইত্যাদি।

• ক্লীবলিঙ্গ: যে সব শব্দের সাহায্যে পুরুষ ও স্ত্রীজাতি কোনােটিই বােঝায় না, সেসব শব্দকে বলা হয় ক্লীবলিঙ্গ। এসব শব্দের উদাহরণ হলাে- গাছ, পাহাড়, পর্বত, বই, টেবিল, ফুল, ফল, চেয়ার ইত্যাদি।

• উভয় লিঙ্গ: যে সব শব্দের সাহায্যে স্ত্রী ও পুরুষজাতি উভয়ই বােঝায়, তাকে বলা হয় উভয়লিঙ্গ। উভয়লিঙ্গের উদাহরণ হলাে- শিল্পী, ডাক্তার, শিশু, মানুষ, কবি ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮৭.
'গরীয়ান' এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. গরীয়সী
  2. মহীয়সী
  3. গরীয়ানী
  4. মহীয়ান
সঠিক উত্তর:
গরীয়সী
উত্তর
সঠিক উত্তর:
গরীয়সী
ব্যাখ্যা

• 'গরীয়ান' এর স্ত্রীবাচক শব্দ 'গরীয়সী'।

• গরীয়ান  অর্থ:
১) মর্যাদা পূর্ণ, মহান। ২) গুরুতর; বৃহত্তর। ৩) মহার্ঘ। ৪) বিত্তশালী। 

• পুরুষবাচক শব্দের শেষে 'অত', 'বান', 'মান', 'ঈয়ান' থাকলে 'অতী', 'বতী', 'মতী', 'ঈয়সী' হয়:

যেমন:
- সৎ-সতী, 
- গুণবান-গুণবতী, 
- শ্রীমান-শ্রীমতী, 
- গরীয়ান-গরীয়সী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮-সংস্করণ)।

৩৮৮.
'মূর্খ' শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. মহিলা মূর্খ
  2. মূর্খি
  3. মূর্খা
  4. মূর্খিকা
সঠিক উত্তর:
মূর্খা
উত্তর
সঠিক উত্তর:
মূর্খা
ব্যাখ্যা
• 'মূর্খ' শব্দের স্ত্রীবাচক শব্দ- 'মূর্খা'।
---------------------
• তৎসম পুরুষবাচক শব্দের পরে আ, ঈ, আনী, নী, ইকা প্রভৃতি প্রত্যযোগে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়। 
যেমন,
বিবাহিত- বিবাহিতা,
মাননীয়- মাননীয়া,
বৃদ্ধ- বৃদ্ধা,
প্রথম- প্রথমা,
কনিষ্ঠ- কনিষ্ঠা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩৮৯.
'-আ' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. শূদ্রানী
  2. হিমানী
  3. প্রবীণা
  4. নাপিতানি
সঠিক উত্তর:
প্রবীণা
উত্তর
সঠিক উত্তর:
প্রবীণা
ব্যাখ্যা
শব্দের শেষে '-আ' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ:
যেমন:
→ প্রিয়-প্রিয়া,
প্রবীণ-প্রবীণা,
→ বৃদ্ধ-বৃদ্ধা,
→ মাননীয়-মাননীয়া,
→ শিষ্য-শিষ্যা,
→ সরল-সরলা ইত্যাদি।

অন্যদিকে,
শব্দের শেষে '-আনি'/ 'আনী' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ:
→ নাপিত-নাপিতানি, 
→ হিম-হিমানী, 
→ শূদ্র-শূদ্রানী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
৩৯০.
'যোগিনী' কোন প্রত্যয়যোগে গঠিত শব্দ?
  1. ইনি
  2. ইনী
সঠিক উত্তর:
ইনী
উত্তর
সঠিক উত্তর:
ইনী
ব্যাখ্যা

• নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দগঠন:
- প্রত্যয় যোগে নরবাচক শব্দকে নারীবাচক শব্দে পরিবর্তন করতে সাধারণত কিছু প্রত্যয় যোগ করতে হয়।
এ রকম কয়েকটি প্রত্যয়ের প্রয়োগ দেখানো হলো:
- আচ্ছা প্রত্যয়: বৃদ্ধ-বৃদ্ধা, প্রিয়-প্রিয়া, কনিষ্ঠ-কনিষ্ঠা।
- ই প্রত্যয়: দাদা-দাদি, জেঠা-জেঠি, পাগল-পাগলি।
- ইনি প্রত্যয়: কাঙাল-কাঙালিনি, বাঘ-বাঘিনি।
- ইনী প্রত্যয়: বিজয়ী-বিজয়িনী, যোগী-যোগিনী, তেজস্বী-তেজস্বিনী।
- ঈ প্রত্যয়: কিশোর-কিশোরী, নর-নারী, সুন্দর-সুন্দরী।
- নি প্রত্যয়: জেলে-জেলেনি, বেদে-বেদেনি, ধোপা-ধোপানি।
- বতী প্রত্যয়: গুণবান-গুণবতী, পুণ্যবান-পুণ্যবতী।
- মতী প্রত্যয়: বুদ্ধিমান-বুদ্ধিমতী, শ্রীমান-শ্রীমতী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি(২০২৫ সংস্করণ)

৩৯১.
আনী-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ইন্দ্রানী
  2. যোগিনী
  3. দুঃখিনী 
  4. মেধাবিনী
সঠিক উত্তর:
ইন্দ্রানী
উত্তর
সঠিক উত্তর:
ইন্দ্রানী
ব্যাখ্যা

• আনী-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- ইন্দ্র-ইন্দ্রানী,
- মাতুল-মাতুলানী,
- শূদ্র-শূদ্রানী ইত্যাদি।

অন্যদিকে, 
ঈনী এবং নী প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ:
- মায়াবী-মায়াবিনী,
- কুহক-কুহকিনী,
- যোগী-যোগিনী,
- মেধাবী-মেধাবিনী,
- দুঃখী-দুঃখিনী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।

৩৯২.
নিচের কোন নরবাচক শব্দের সাথে নারীবাচক শব্দের গঠনগত মিল নেই?
  1. বেদে
  2. সুন্দর
  3. বুদ্ধিমান
  4. বাদশা
সঠিক উত্তর:
বাদশা
উত্তর
সঠিক উত্তর:
বাদশা
ব্যাখ্যা

কিছু নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত মিল থাকে না।
যেমন:
- ভাই - বোন,
- পিতা - মাতা,
- ছেলে- মেয়ে,
- বর - কনে,
- বাদশা - বেগম।

অন্যদিকে,
----------------
• 'ঈ' প্রত্যয়: কিশোর-কিশোরী, নর-নারী, সুন্দর-সুন্দরী।
• 'নি' প্রত্যয়: জেলে-জেলেনি, বেদে-বেদেনি, ধোপা-ধোপানি।
• 'মতী' প্রত্যয়: বুদ্ধিমান-বুদ্ধিমতী, শ্রীমান-শ্রীমতী।

উৎস: বাংলা ভাষার ব্যাকারণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১- সংস্করণ)।

৩৯৩.
'সুন্দর বলদ' এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. সুন্দর গাই
  2. সুন্দরী গাই
  3. সুন্দরী বলদী
  4. সুন্দরী বলদ
সঠিক উত্তর:
সুন্দর গাই
উত্তর
সঠিক উত্তর:
সুন্দর গাই
ব্যাখ্যা
• বাংলা স্ত্রীবাচক শব্দের বিশেষণ স্ত্রীবাচক হয় না।

যেমন:
সুন্দর বলদ - সুন্দর গাই,
সুন্দর ছেলে - সুন্দর মেয়ে,
মেজ খুড়ো - মেজ খুড়ি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৩৯৪.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
  1. হিমানী
  2. শাঁখিনী
  3. তপস্বিনী
  4. জেনানা
সঠিক উত্তর:
শাঁখিনী
উত্তর
সঠিক উত্তর:
শাঁখিনী
ব্যাখ্যা

- কিছু পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের লিঙ্গান্তর হয় না। 

নিত্য পুরুষবাচক শব্দ:
- কবিরাজ,
- কৃতদার,
- অকৃতদার,
- ঢাকী ইত্যাদি।

নিত্য স্ত্রীবাচক শব্দ: 
- কুলটা,
- সতীন,
- অর্ধাঙ্গিনী,
- বিধবা,
- অসূর্যম্পশ্যা,
- অরক্ষণীয়া,
- শাঁখিনী ইত্যাদি।

অন্যদিকে:
- তপস্বী - তপস্বিনী,
- হিম - হিমানী,
- মরদ - জেনানা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৩৯৫.
'এয়ো'- কোন ধরনের শব্দ?
  1. পুরুষবাচক শব্দ
  2. স্ত্রীবাচক শব্দ
  3. নিত্য স্ত্রীবাচক শব্দ
  4. নিত্য পুরুষবাচক শব্দ 
সঠিক উত্তর:
নিত্য স্ত্রীবাচক শব্দ
উত্তর
সঠিক উত্তর:
নিত্য স্ত্রীবাচক শব্দ
ব্যাখ্যা

• নিত্য স্ত্রীবাচক শব্দ: 
কিছু শব্দ আছে যা কেবল স্ত্রীবাচক এদেরকে নিত্য স্ত্রীবাচক শব্দ বলে।
যেমন,
- এয়ো, সতীন, সৎমা, সধবা ইত্যাদি।

• 'এয়ো' শব্দের অর্থ:
- স্বামী জীবিত আছে এমন নারী।

অন্যদিকে,
• নিত্য পুরুষবাচক শব্দ:
কিছু শব্দ আছে তা কেবল পুরুষকে নির্দেশ করে এদেরকে নিত্য পুরুষবাচক শব্দ বলে।
যেমন,
- কবিরাজ, কৃতদার, অকৃতদার, ঢাকী ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।

৩৯৬.
কোনটি স্ত্রীলিঙ্গ?
  1. মহিয়ান
  2. কামিন
  3. পয়স্বী
  4. মাতুল
সঠিক উত্তর:
কামিন
উত্তর
সঠিক উত্তর:
কামিন
ব্যাখ্যা

• কিছু শব্দে ভিন্ন শব্দ ব্যবহার করে লিঙ্গ পরিবর্তন করা হয়।
যেমন:
কুলি - কামিন,
খানসামা - আয়া,
চাকর - ঝি,
দেবর - ননদ/জা,
শুক - শারি,
গোলাম - বাঁদী,
সাধু - সাধবী ইত্যাদি।

অন্যদিকে,
মহিয়ান - মহীয়সী।
পয়স্বী - পয়স্বিনী। 
মাতুল - মাতুলানী।

উৎস: মাধ্যমিক বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৩৯৭.
’দেবর’ শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ননদ
  2. জা
  3. ভাবী
  4. বৌদি
  5. ক + খ
সঠিক উত্তর:
ক + খ
উত্তর
সঠিক উত্তর:
ক + খ
ব্যাখ্যা
• কিছু পুরুষবাচক শব্দের দুটি করে সত্রীবাচক শব্দ রয়েছে।

যথা-
- দেবর-ননদ (দেবরের বোন)/জা (দেবরের সত্রী),
- ভাই-বোন এবং ভাবী (ভাইয়ের সত্রী),
- শিক্ষক-শিক্ষয়িত্রী (শিক্ষিকা) (পেশা অর্থে) এবং শিক্ষকপত্নী (শিক্ষকের স্ত্রী),
- বন্ধু-বান্ধবী (মেয়ে বন্ধু) এবং বন্ধুপত্নী (বন্ধুর স্ত্রী),
- দাদা-দিদি (বড় বোন) এবং বৌদি (দাদার সত্রী)।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ( ২০১৮ সালের সংস্করণ)।
৩৯৮.
'ঘোষজা' শব্দটি কোন অর্থে স্ত্রীবাচক শব্দ?
  1. পেশা অর্থে
  2. পত্নী অর্থে
  3. কন্যা অর্থে
  4. বন্ধুর স্ত্রী অর্থে
সঠিক উত্তর:
কন্যা অর্থে
উত্তর
সঠিক উত্তর:
কন্যা অর্থে
ব্যাখ্যা
- বাংলা ভাষার বহু বিশেষ্য পদ রয়েছে যাদের কোনটিতে পুরুষ ও কোনটিতে স্ত্রী বোঝায়।
- যে শব্দের পুরুষ বোঝায় তাকে পুরুষবাচক শব্দ আর যে শব্দ স্ত্রী বোঝায় তাকে স্ত্রী বাচক শব্দ বলে।

কুল-উপাধিরও স্ত্রীবাচকতা রয়েছে।
যেমন: 
- ঘোষ (পুরুষ),
- ঘোষজা (কন্যা অর্থে),
- ঘোষজায়া (পত্নী অর্থে)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
৩৯৯.
'ক্ষত্রিয়' শব্দের শুদ্ধ স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. ক্ষত্রিয়িনী 
  2. ক্ষত্রিয়া
  3. ক্ষত্রিয়ান  
  4. ক্ষত্রিয়নী
সঠিক উত্তর:
ক্ষত্রিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্ষত্রিয়া
ব্যাখ্যা

আনী-প্রত্যয় যোগ করে:
ইন্দ্র ইন্দ্রানী, মাতুল মাতুলানী, আচার্য আচার্যানী (কিন্তু আচার্যের কর্মে নিয়োজিত অর্থে আচার্য)।
এরূপ: শূদ্র - শূদ্রা (শূদ্র জাতীয় স্ত্রীলোক), শূদ্রানী (শূদ্রের স্ত্রী), ক্ষত্রিয়-ক্ষত্রিয়া/ক্ষত্রিয়ানী ইত্যাদি।

আনী-প্রত্যয় যোগে কোনো কোনো সময় অর্থের পার্থক্য ঘটে।
যেমন-
অরণ্য - অরণ্যানী (বৃহৎ অরণ্য), হিম- হিমানী (জমানো বরফ)।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

৪০০.
'মজুর' এর স্ত্রীলিঙ্গ কোনটি?
  1. মজুরানী
  2. মজুরনী
  3. মজুরানি
  4. মজুরনি
সঠিক উত্তর:
মজুরনী
উত্তর
সঠিক উত্তর:
মজুরনী
ব্যাখ্যা
• নী-প্রত্যয় যোগে বাংলা স্ত্রীবাচক শব্দ:
- মজুর - মজুরনী,
- কামার - কামারনী,
- জেলে - জেলেনী,
- কুমার - কুমারনী,
- ধোপা - ধোপানী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।