উত্তর
ব্যাখ্যা
প্রশ্ন: 24 সে.মি. ব্যাস এবং 6 সে.মি. উচ্চতা বিশিষ্ট একটি নিরেট বেলন গলিয়ে 3 টি গোলক তৈরি করা হলে প্রতিটি গোলকের ব্যাসার্ধ কত?
সমাধান:
দেওয়া আছে,
বেলনের ব্যাস = 24 সেমি
∴ বেলনের ব্যাসার্ধ, R = 24/2 = 12 সেমি
উচ্চতা, h = 6 সেমি
∴ বেলনের আয়তন = πR2h
= π × (12)2 × 6
= π × 144 × 6
= 864π ঘন সেমি
মনে করি, প্রতিটি গোলকের ব্যাসার্ধ = r
আমরা জানি, গোলকের আয়তন = (4/3)πr3
প্রশ্নমতে,
3 টি গোলকের আয়তন = বেলনের আয়তন
⇒ 3 × (4/3)πr3 = 864π
⇒ 4πr3 = 864π
⇒ 4r3 = 864
⇒ r3 = 864 / 4
⇒ r3 = 216
⇒ r = 3√216
⇒ r = 6 সেমি
∴ প্রতিটি গোলকের ব্যাসার্ধ 6 সেমি।