ব্যাখ্যা
প্রশ্ন: 4 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণকে বাহু ধরে যে বর্গক্ষেত্র অঙ্কন করা হয়, তার ক্ষেত্রফল কত?
সমাধান:
দেওয়া আছে,
প্রথম বর্গের বাহুর দৈর্ঘ্য = 4 সেমি
আমরা জানি
বর্গের কর্ণ = √2 × বাহুর দৈর্ঘ্য
= √2 × 4
= 4√2
প্রশ্নমতে,
প্রথম বর্গের কর্ণ = অপর বর্গের বাহু
∴ অপর বর্গের বাহু = 4√2 সেমি
∴ অপর বর্গের ক্ষেত্রফল = (4√2)2 বর্গসেমি
= 32 বর্গসেমি