- হাইকোর্ট কর্তৃক Quo Warranto জারি করা হয় সংবিধানের ১০২(২)(খ)(আ)- অনুচ্ছেদের আলোকে।
- কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কোনো দায়িত্বে অবৈধভাবে অধিষ্ঠিত থাকলে বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১০২(২)(খ)(আ)-এর অধীনে হাইকোর্ট কর্তৃক Quo Warranto জারি করা হয়।
• Quo Warranto বা কারণ দর্শাও রিট:
- Quo Warranto একটি ল্যাটিন শব্দ, যার অর্থ "By what authority?" বা "কোন অধিকারে?"।
- এটি একটি রিট যা সরকারি বা সর্বজনীন পদ অবৈধভাবে দখল বা দাবি করার বিরুদ্ধে ব্যবহার করা হয়।
- সংবিধানের অনুচ্ছেদ ১০২(২)(খ)(আ)-এর অধীনে হাইকোর্ট বিভাগকে এই ক্ষমতা দেওয়া হয়েছে।
- এর মাধ্যমে হাইকোর্ট বিভাগ সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে যে সে 'কোন আইনি অধিকার' বা warrant-এর ভিত্তিতে সেই পদ ধারণ করছে।
- যদি অধিকার অবৈধ প্রমাণিত হয়, তাহলে আদালত তাকে পদ থেকে অপসারণ করতে পারে।
- সাধারণত নিয়োগ প্রক্রিয়া আইনবিরোধী হলে এটি করা হয়।
• সংবিধানের অনুচ্ছেদ ১০২: সুপ্রীম কোর্ট কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা।
১০২।(১) কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে এই সংবিধানের তৃতীয় ভাগের দ্বারা অর্পিত অধিকারসমূহের যে কোন একটি বলবৎ করিবার জন্য প্রজাতন্ত্রের বিষয়াবলীর সহিত সম্পর্কিত কোন দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করিতে পারিবেন।
(২) হাইকোর্ট বিভাগের নিকট যদি সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, আইনের দ্বারা অন্য কোন সমফলপ্রদ বিধান করা হয় নাই, তাহা হইলে
(ক) যে কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে-
(অ) প্রজাতন্ত্র বা কোন স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট যে কোন দায়িত্ব পালনে রত ব্যক্তিকে আইনের দ্বারা অনুমোদিত নয়, এমন কোন কার্য করা হইতে বিরত রাখিবার জন্য কিংবা আইনের দ্বারা তাঁহার করণীয় কার্য করিবার জন্য নির্দেশ প্রদান করিয়া, অথবা
(আ) প্রজাতন্ত্র বা কোন স্থানীয় কর্তৃপক্ষের বিষয়াবলীর সহিত সংশ্লিষ্ট যে কোন দায়িত্ব পালনে রত ব্যক্তির কৃত কোন কার্য বা গৃহীত কোন কার্যধারা আইনসংগত কর্তৃত্ব ব্যতিরেকে করা হইয়াছে বা গৃহীত হইয়াছে ও তাঁহার কোন আইনগত কার্যকরতা নাই বলিয়া ঘোষণা করিয়া উক্ত বিভাগ আদেশদান করিতে পারিবেন; অথবা
(খ) যে কোন ব্যক্তির আবেদনক্রমে-
(অ) আইনসংগত কর্তৃত্ব ব্যতিরেকে বা বেআইনী উপায়ে কোন ব্যক্তিকে প্রহরায় আটক রাখা হয় নাই বলিয়া যাহাতে উক্ত বিভাগের নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হইতে পারে, সেইজন্য প্রহরায় আটক উক্ত ব্যক্তিকে উক্ত বিভাগের সম্মুখে আনয়নের নির্দেশ প্রদান করিয়া, অথবা
(আ) কোন সরকারি পদে আসীন বা আসীন বলিয়া বিবেচিত কোন ব্যক্তিকে তিনি কোন্ কর্তৃত্ববলে অনুরূপ পদমর্যাদায় অধিষ্ঠানের দাবী করিতেছেন, তাহা প্রদর্শনের নির্দেশ প্রদান করিয়া উক্ত বিভাগ আদেশদান করিতে পারিবেন।
অন্যদিকে,
- অনুচ্ছেদ ১০৫: আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা।
- অনুচ্ছেদ ১০৬: সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার।
- অনুচ্ছেদ ১০৮: কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট।
তথ্যসূত্র:
i) বাংলাদেশের সংবিধান।
ii) JURISDICTION OF WRITS AND IT'S EXECUTION IN BANGLADESH. (Link)
iii) Bangladesh Legal Research Platform (Link)