জি - ৭ (G-7)বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশকে নিয়ে জি-৭ (Group of Seven) গঠিত।
১৯৭১ সালের বিনিময় হারের পতন ও ১৯৭৩ সালে “তেল সংকট” এবং বৈশ্বিক অর্থনৈক মন্দা - মোকাবেলায় শিল্পোন্নত দেশের নেতারা একটি ফোরাম গঠনের প্রয়োজন অনুভব করেন। ফোরামের উদ্দেশ্য - শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অংশীদারিত্বমূলক সামষ্টিক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহন।
- ১৯৭৫ সালে ফ্রান্সের উদ্যোগে ৬টি শিল্পোন্নত দেশের প্রধানদের নিয়ে এক সম্মেলন হয় এবং এই ফোরামের আত্মপ্রকাশ ঘটে। তখন এর নাম হয় Group of Six (G-6)।
- পরে, ১৯৭৬ সালে কানাডাকে ফোরামে যোগ দেওয়ার আমন্ত্রন জানানো হয় এবং নতুন নাম হয় Group of Seven (G-7)।
- ১৯৭৭ সালে ইউরোপীয় ইউনিয়ন ও ১৯৯৪ রাশিয়াকে ফোরামের সদস্য হওয়ার জন্য আমন্ত্রন জানানো হয়।
- রাশিয়া ১৯৯৮ রাশিয়া আনুষ্ঠানিকভাবে ফোরামে যোগ দেওয়ার পর এর নতুন নাম হয় - The Group of Eight (G-8)।
- ২০১৪ সালে “ক্রিমিয়া সংকট”কে কেন্দ্র করে রাশিয়াকে বহিস্কার করা হয় এবং তখন থেকে এটি আবার ‘Group of Seven (G-7)’ নামে পরিচিত হয়।
- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৯৮১ সাল থেকে “non enumerated” সদস্য হিসাবে G7-এ সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে।
প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৭৫ সাল
প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স
সদস্য সংখ্যা: ৭টি দেশ।
(ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি দেশ
(ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট)
সদরদপ্তর: নাই।
তবে যে দেশ পরবর্তী সম্মেলন আয়োজন করে সেই দেশে অস্থায়ীভাবে কার্যালয় স্থাপিত হয়।
উৎস: জি৭ ওয়েবসাইট