বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বব্যাংক ও IMF

মোট প্রশ্ন৮৮৮এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বব্যাংক ও IMF

PrepBank · পাতা / · ৬০১৭০০ / ৮৮৮

৬০১.
IMF-এর বর্তমানে সর্বশেষ সংযুক্ত সদস্য দেশ কোনটি?
  1. এন্ডোরা
  2. মোনাকো
  3. নাউরু
  4. লিচেনস্টাইন
ব্যাখ্যা

বর্তমানে সর্বশেষ সংযুক্ত সদস্য দেশ:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রিটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশ: ১৯১টি । ( আগস্ট, ২০২৫ পর্যন্ত)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টাইন । ( আগস্ট, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৬০২.
ব্রেটন উডস সম্মেলনের ফলস্বরূপ কোন দুটি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল?
  1. IMF এবং UN
  2. World Bank এবং WTO
  3. IMF এবং World Bank 
  4. UN এবং WTO
ব্যাখ্যা

• ব্রেটনের উডস সম্মেলন:
⇒ ১৯৪৪ সালের জুলাই মাসে - দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার এক বছর আগে - নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত জাতিসংঘের মুদ্রা ও আর্থিক সম্মেলনে ৪৪টি দেশের প্রতিনিধিরা মিলিত হন । 
- এই সম্মেলনের লক্ষ্য ছিল যুদ্ধোত্তর আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতা এবং পুনর্গঠনের কাঠামো তৈরি করা।
- সম্মেলনে বুদ্ধিজীবী নেতারা ছিলেন জন মেনার্ড কেইনস (যুক্তরাজ্যে ট্রেজারি উপদেষ্টা) এবং হ্যারি ডেক্সটার হোয়াইট (মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রেজারি সহকারী সচিব)।
⇒ যদিও সম্মেলনের ফলে দুটি প্রতিষ্ঠান গঠিত হয়েছিল, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) এবং পুনর্গঠন ও উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক (World Bank)।

- হ্যারি ডেক্সটার হোয়াইটের নেতৃত্বে IMF কমিশনের উপর বেশিরভাগ সময় এবং প্রচেষ্টা ব্যয় করা হয়েছিল। 
- অন্যদিকে, বিশ্বব্যাংক কমিশনের কাজ কেবল সম্মেলনের শেষ কয়েক দিনেই হয়েছিল।

 ⇒  এর চুক্তির ধারাগুলি - মূলত জন মেনার্ড কেইনস দ্বারা খসড়া করা হয়েছিল - যুদ্ধে বিধ্বস্ত দেশগুলির অর্থনীতি পুনর্গঠন এবং উন্নয়নশীল দেশগুলির অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা অন্তর্ভুক্ত ছিল।

উৎস: বিশ্বব্যাংক ওয়েব সাইট।

৬০৩.
আইএমএফের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কত হবে?
  1. ৫.২ শতাংশ
  2. ৩.১ শতাংশ
  3. ৪.৭১ শতাংশ
  4. ৬.১৩ শতাংশ
ব্যাখ্যা
২০২৪-২৫ অর্থবছর:
- বৈশ্বিক অর্থনৈতিক পূর্বাভাস বৃদ্ধি করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
- আইএমএফের পূর্বাভাস, ২০২৪ সালে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ১ শতাংশ।

উল্লেখ্য,
- উন্নত ও উদীয়মান দেশগুলোর মধ্যে ২০২৪ অর্থবছরে সবচেয়ে বেশি প্রবৃদ্ধির হার অর্জন করবে ভারত।
- ২০২৪ সালে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ শতাংশ হবে।
- ২০২৪ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হতে পারে ৬ শতাংশ।

উৎস: IMF ওয়েবসাইট।
৬০৪.
বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অজয় বঙ্গ (বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা মনোনীত এবং মার্কিন নাগরিক হয়ে থাকে)।
- প্রধান অঙ্গসংস্থা: ৫টি।

উল্লেখ্য,
- বিশ্বব্যাংক World development report (বিশ্ব উন্নয়ন প্রতিবেদন) প্রকাশ করে।
- বিশ্বব্যাংক প্রতি বছর মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের প্রতিটি দেশের একটি তুলনামূলক প্রতিবেদনসহ বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে।
- এটি ১৯৭৮ সাল থেকে বার্ষিক প্রকাশিত হয়।

এছাড়াও,
- ‘Piecing together the poverty puzzle’ নামক প্রতিবেদনটি World Bank প্রকাশ করে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৬০৫.
World Economic Outlook-এর প্রাক্কলন অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধির হার কত হবে? [ফেব্রুয়ারি, ২০২৬]
  1. ৩.১%
  2. ৩.২%
  3. ৩.৩%
  4. ৩.৫%
ব্যাখ্যা

২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি:
- IMF-এর সর্বশেষ তথ্যমতে, ২০২৬ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৩%।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ১৯ জানুয়ারি, ২০২৬ তারিখে প্রকাশিত সর্বশেষ ‘World Economic Outlook’ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি হবে ৩.৩%।

• আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, বর্তমান ও আগামী বছর বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি বাড়বে।
- ২০২৬ সালে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে ৩.৩%, যা ২০২৭ সালে কমে ৩.২% হবে।

উল্লেখ্য,
- ২০২৬ সালে বৈশ্বিক মূল্যস্ফীতি কমে ৩.৮ শতাংশে নেমে আসতে পারে, যা ২০২৭ সালে আরও কমে ৩.৪ শতাংশে নামবে।
- ২০২৫ সালে বৈশ্বিক গড় মূল্যস্ফীতি ছিল ৪.১ শতাংশ।

উৎস: IMF ওয়েবসাইট।

৬০৬.
AIIB কোন আন্তর্জাতিক সংস্থার সহায়ক হিসেবে ভূমিকা রাখতে চায়?
  1. ক) WB
  2. খ) IMF
  3. গ) UNDP
  4. ঘ) NATO
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৬০৭.
BRICS এর বর্তমান চেয়ার‌ম্যান কোন দেশ?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) রাশিয়া
  3. গ) ব্রাজিল
  4. ঘ) চীন
ব্যাখ্যা
২০২০ সালে BRICS এর চেয়ারম্যান রাশিয়া। ২০২০ সালের জুলাইয়ে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ১২তম ব্রিকস সামিট অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে করোনা মহামারির কারণে তা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ এখনো ঘোষিত হয়নি। ২০১৯ সালের নভেম্বরে ১১তম ব্রিকস সামিট অনুষ্ঠিত হয় ব্রাজিলের ব্রাসিলিয়ায়।
(সূত্র: BRICS Information Portal)
৬০৮.
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে?
  1. ক্রিস্টিন ল্যাগার্ড
  2. ডমিনিক স্ট্রাউস-কান
  3. মিশেল ক্যামডেসাস
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৫ সালে।
- IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। 
- বর্তমানে IMF এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বে আছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- ক্রিস্টালিনা জর্জিভা ১ অক্টোবর, ২০১৯ সাল থেকে IMF এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৬০৯.
IFC এর প্রধান কার্যালয় কোন দেশে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. সুইজারল্যান্ড
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (ফেব্রুয়ারি, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।
৬১০.
GATT কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৬ সালে
  3. ১৯৪৭ সালে
  4. ১৯৪৯ সালে
ব্যাখ্যা
GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF ও পরে GATT গঠিত হয়।
- ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৮টি রাউন্ড সম্পন্ন হয়।
- এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে উরুগুয়ে রাউন্ড।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উৎস: World Trade Organization ওয়েবসাইট। [link]
৬১১.
কোন দেশটি D-8 ভুক্ত নয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) মিশর
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) সৌদি আরব
ব্যাখ্যা
১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে D-8 সংস্থা প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশগুলো হলোঃ তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। বর্তমান মহাসচিব মালয়েশিয়ার ডাতো’ কু জাফর কু সারী। ডি-৮ এর ২০২০ সালের সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে করোনা পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়েছে।
(সূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)
৬১২.
BRICS প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কী?
  1. New Development Bank (NDB)
  2. Newly Development Bank (NDB)
  3. BRICS Development Bank (BDB)
  4. Developing Bank (DB)
ব্যাখ্যা
BRICS এর উদ্যোগে প্রতিষ্ঠিত ব্যাংক হলো NDB (New Development Bank)।
- ২০১৪ সালের ১৫ জুলাই ব্রাজিলের ফোর্ভেলেজা শহরে অনুষ্ঠিত ৬ষ্ঠ ব্রিকস সম্মেলনে NDB প্রতিষ্ঠার লক্ষ্যে চীন, রাশিয়া, ভারত, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
- ২০১৫ সালের ৭ জুলাই NDB এর বোর্ড অব গভর্নরদের প্রথম বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। 

• NDB:
- NDB এর পূর্ণরূপ New Development Bank.
- এর সদরদপ্তর চীনের সাংহাই শহরে অবস্থিত।
- BRICS দেশগুলি দ্বারা ২০১৫ সালে প্রতিষ্ঠিত, নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক হল একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাঙ্ক যার লক্ষ্য BRICS এবং অন্যান্য EMDCs-এর অবকাঠামো এবং টেকসই উন্নয়ন প্রকল্পগুলির জন্য সংস্থান সংগ্রহ করা।
- NDB এর প্রতিষ্ঠাতা সদস্য পাঁচটি। এগুলো হলো -
• চীন   • ভারত • ব্রাজিল • রাশিয়া  • দক্ষিণ আফ্রিকা।
- নতুন সদস্য বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত ও মিশর।
- উরুগুয়ে প্রসপেক্টিভ সদস্য |
- NDB এর বর্তমান প্রেসিডেন্ট ব্রাজিলের দিলমা রুসেফ।
- NDB এর প্রেসিডেন্ট সবসময় প্রতিষ্ঠাতা দেশগুলো থেকে নির্বাচিত হবে।

তথ্যসূত্র - NDB অফিসিয়াল ওয়েবসাইট (লিংক)।
৬১৩.
IFC-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (ডিসেম্বর, ২০২৫)
  1. ডেভিড মালপাস
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. ফিলিপে লে হুলু
  4. মাখতার ডিওপ
ব্যাখ্যা

IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি। (ডিসেম্বর, ২০২৫)
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ। (ডিসেম্বর, ২০২৫)
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।

৬১৪.
Bretton Woods সংগঠন নয় কোনটি?
  1. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  2. জাতিসংঘ
  3. বিশ্বব্যাংক
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা
ব্রেটন উডস সম্মেলন: 
- ব্রেটন উডস সম্মেলন ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১–২২ জুলাই, ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বৈঠক।
- এর উদ্দেশ্য ছিল জার্মানি ও জাপানের পরাজয়ের পরে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থাকে নতুনভাবে গঠন করা।
 এতে ৪৪টি দেশ বা সরকারের প্রতিনিধি দল অংশগ্রহণ করে, যাদের মধ্যে সোভিয়েত ইউনিয়নও ছিল।
- অংশগ্রহণকারীরা অর্থনৈতিক ও আর্থিক বিশেষজ্ঞ ছিলেন এবং তারা নন-কমিটেড বা অপ্রতিবদ্ধ অবস্থানে ছিলেন।
- এই সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ও আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD) গঠনের প্রস্তাব করা হয়। 
- এই সম্মেলনের মধ্য দিয়েই আধুনিক বৈশ্বিক আর্থিক কাঠামোর সূচনা হয়, যা ব্রেটন উডস ব্যবস্থাপনা (Bretton Woods System) নামে পরিচিত।

আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD):
- যুদ্ধ বিধ্বস্ত দেশগুলোর দীর্ঘমেয়াদি উন্নয়ন ও গঠনমূলক সহায়তা নিশ্চিত করতে এটি প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়।
- এটি পরে বিশ্বব্যাংকের অংশ হিসেবে পরিচিত হয়।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF):
- স্বল্পমেয়াদি বৈদেশিক লেনদেনের ঘাটতি পূরণে সহায়তা এবং আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল রাখতে IMF গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

উৎস: Britannica.
৬১৫.
ব্রেটন উডস কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউ হ্যাম্পশায়ার
  2. জর্জিয়া
  3. ফ্লোরিডা
  4. ভার্জিনিয়া
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স:
- এটি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স বলা হয়।
- সম্মেলনটি যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।
- ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয়।
- আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

তথ্যসূত্র - World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৬১৬.
বিশ্বব্যাংকের কোন অঙ্গ সংগঠনটি 'Soft loan window' নামে বিবেচিত?
  1. IBRD
  2. IDA
  3. ICSID
  4. MIGA
ব্যাখ্যা
IDA:
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে ঋণ প্রদান করে থাকে, এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত।
- IDA ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।

বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।

প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Development Association (IDA).
→ International Finance Corporation (IFC).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).

সূত্র: World Bank ওয়েবসাইট।
৬১৭.
Group of Seven কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৯
  4. ঘ) ১৯৭৭
ব্যাখ্যা
জি - ৭ (G-7)
বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশকে নিয়ে জি-৭ (Group of Seven) গঠিত।
 ১৯৭১ সালের বিনিময় হারের পতন ও ১৯৭৩ সালে “তেল সংকট” এবং বৈশ্বিক অর্থনৈক মন্দা - মোকাবেলায় শিল্পোন্নত দেশের নেতারা একটি ফোরাম গঠনের প্রয়োজন অনুভব করেন। ফোরামের উদ্দেশ্য - শিল্পোন্নত দেশগুলোর মধ্যে অংশীদারিত্বমূলক সামষ্টিক অর্থনৈতিক পদক্ষেপ গ্রহন।

- ১৯৭৫ সালে ফ্রান্সের উদ্যোগে ৬টি শিল্পোন্নত দেশের প্রধানদের নিয়ে এক সম্মেলন হয় এবং এই ফোরামের আত্মপ্রকাশ ঘটে। তখন এর নাম হয় Group of Six (G-6)। 
- পরে, ১৯৭৬ সালে কানাডাকে ফোরামে যোগ দেওয়ার আমন্ত্রন জানানো হয় এবং নতুন নাম হয় Group of Seven (G-7)। 
- ১৯৭৭ সালে ইউরোপীয় ইউনিয়ন ও ১৯৯৪ রাশিয়াকে ফোরামের সদস্য হওয়ার জন্য আমন্ত্রন জানানো হয়।
-  রাশিয়া ১৯৯৮ রাশিয়া আনুষ্ঠানিকভাবে ফোরামে যোগ দেওয়ার পর এর নতুন নাম হয় - The Group of Eight (G-8)।
-  ২০১৪ সালে “ক্রিমিয়া সংকট”কে কেন্দ্র করে রাশিয়াকে বহিস্কার করা হয় এবং তখন থেকে এটি আবার ‘Group of Seven (G-7)’ নামে পরিচিত হয়।
- ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ১৯৮১ সাল থেকে “non enumerated” সদস্য হিসাবে G7-এ সম্পূর্ণভাবে অংশগ্রহণ করেছে।

 
প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৭৫ সাল
প্রতিষ্ঠার স্থান: ফ্রান্স
সদস্য সংখ্যা: ৭টি দেশ।
(ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য, জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা)
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৬টি দেশ
(ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট)
সদরদপ্তর: নাই।
তবে যে দেশ পরবর্তী সম্মেলন আয়োজন করে সেই দেশে অস্থায়ীভাবে কার্যালয় স্থাপিত হয়।
 
উৎস: জি৭ ওয়েবসাইট 

৬১৮.
কোন প্রতিষ্ঠানটি স্বল্প আয়ের দেশগুলোকে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে?
  1. IBRD
  2. IFC
  3. IDA
  4. MIGA
ব্যাখ্যা

• বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):

-বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।
- IBRD হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।

-IDA হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।

- এ সংস্থা নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।

-IFC হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।

- MIGA হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।

-ICSID হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬১৯.
UNIDIR এর সম্পর্কে কোন তথ্যটি সঠিক?
  1. ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
  2. সদর দপ্তর জেনেভা।
  3. নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা (UNIDIR)
- UNIDIR - এর পূর্ণরূপ The United Nations Institute for Disarmament Research বা জাতিসংঘ নিরস্ত্রীকরণ গবেষণা সংস্থা।
- এটি জাতিসংঘের অধীনস্থ একটি স্বাধীন সংস্থা যারা নিরস্ত্রীকরণ বিষয়ে গবেষণা করে থাকে।
- সংস্থাটির মূলমন্ত্র - For a more stable and secure world।
- প্রতিষ্ঠাকাল - ১৯৮০ সাল।
- সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

সূত্র: UNIDIR ওয়েবসাইট।
৬২০.
ব্রেটন উডস কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নিউ ইয়র্ক
  2. ব্রাসেলস
  3. নিউ হ্যাম্পশায়ার
  4. জেনেভা
ব্যাখ্যা
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ব্রেটন উডস কনফারেন্স:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে, ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের পরাজয়ের প্রেক্ষাপটে যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থার রূপরেখা নির্ধারণ ও যুদ্ধবিধ্বস্ত দেশগুলোর পুনর্গঠন এবং আর্থিক সহায়তা নিশ্চিত করার উদ্দেশ্যে বিশ্বের ৪৪টি দেশের প্রতিনিধি যুক্তরাষ্ট্রে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন। এই ঐতিহাসিক সম্মেলনটি “ব্রেটন উডস কনফারেন্স” (Bretton Woods Conference) নামে পরিচিত।

- সম্মেলনটি অনুষ্ঠিত হয় ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রেটন উডস শহরে।
- এই সম্মেলনের দুই প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা Harry Dexter White এবং প্রখ্যাত ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes।

এছাড়াও,
- এই সম্মেলনের ফলাফলস্বরূপ গঠিত হয় দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান—বিশ্বব্যাংক (World Bank) এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)।
- পরবর্তীতে এই ব্যবস্থারই অংশ হিসেবে গঠিত হয় GATT (General Agreement on Tariffs and Trade), এটা পরবর্তীতে রূপান্তরিত হয় বর্তমানের বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO)-তে।

সূত্র: World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৬২১.
World Economic Forum- এর বাৎসরিক অধিবেশন কোন মাসে অনুষ্ঠিত হয়?
  1. ক) ডিসেম্বর
  2. খ) জুন
  3. গ) সেপ্টেম্বর
  4. ঘ) জানুয়ারি
ব্যাখ্যা
- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।

তথ্যসূত্র: WEF ওয়েবসাইট।
৬২২.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সর্বশেষ সদস্য-
  1. বার্বাডোস
  2. মঙ্গোলিয়া
  3. অ্যান্ডোরা
  4. বুলগেরিয়া
ব্যাখ্যা

- জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান আইএমএফ (IMF) যার পূর্ণরূপ International Monetary Fund।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর। কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান আইএমএফের সদস্য দেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।

উৎস: আইএমএফের ওয়েবসাইট।

৬২৩.
আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিলের প্রাথমিক কাজ কী?
  1. ক) দারিদ্র্য দূরীকরণ
  2. খ) আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্য ব্যবস্থাপনা
  3. গ) আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা
  4. ঘ) অবকাঠামোগত উন্নয়ন
ব্যাখ্যা
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। এর প্রাথমিক উদ্দেশ্য বা কাজ হলো আন্তর্জাতিক অর্থ বা মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা। আন্তর্জাতিক বিনিময় হার এবং লেনদেনকে গতিশীল ও কার্যকর রাখার মাধ্যমে আইএমএফ বৈশ্বিক‍ মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করে থাকে।
(সূত্রঃ আইএমএফ ওয়েবসাইট)
৬২৪.
IMF প্রতিষ্ঠা  কোন সম্মেলনের সাথে জড়িত?
  1. সান ফ্রান্সিসকো সম্মেলন
  2. প্যারিস সম্মেলন
  3. ব্রেটনউডস সম্মেলন
  4. জেনেভা সম্মেলন
ব্যাখ্যা

IMF প্রতিষ্ঠা:
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund
- প্রতিষ্ঠাকাল: ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত ব্রেটনউডস কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর বিশ্বের আর্থিক ব্যবস্থা গড়ে তোলার উদ্দেশ্যে এটি  আয়োজন করা হয়।
- সদস্য দেশ: ১৯১টি ( আগস্ট, ২০২৫)
- সর্বশেষ সংযুক্ত সদস্য: লিচেনস্টাইন । ( সেপ্টেম্বর, ২০২৫)
- সদর দপ্তর: ওয়াশিংটন ডি সি, যুক্তরাষ্ট্র।
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল নামে পরিচিত।

তথ্যসূত্র: IMF অফিশিয়াল ওয়েবসাইট।

৬২৫.
IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (অক্টোবর, ২০২৫)
  1. ক্রিস্টিন লাগার্দে
  2. ক্রিস্টালিনা জর্জিয়েভা
  3. রড্রিগো ডে রাতো
  4. মিশেল ক্যামডেসসুস
ব্যাখ্যা

IMF:
- IMF এর পূর্ণরূপ The International Monetary Fund.
- এটি আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৪ সাল।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৪৪টি।
- বর্তমান সদস্য: ১৯১টি। (অক্টোবর, ২০২৫)
- সর্বশেষ সদস্য: লিচেনস্টাইন। (অক্টোবর, ২০২৫)
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা। (অক্টোবর, ২০২৫)
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে: ১৯৭২ সালে।

তথ্যসূত্র - IMF অফিসিয়াল ওয়েবসাইট।

৬২৬.
উপসাগরীয় সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৭৯ সালে
  2. খ) ১৯৮১ সালে
  3. গ) ১৯৮৫ সালে
  4. ঘ) ১৯৭৭ সালে
ব্যাখ্যা
GCC এর পূর্ণরূপ- Gulf Co-operation Council। অর্থাৎ GCC হচ্ছে উপসাগরীয় সহযোগিতা সংস্থা।
এটি প্রতিষ্ঠিত হয় ৪ ফেব্রুয়ারি, ১৯৮১ সালে। সংস্থাটির সদস্য দেশ ৬ টি।
দেশগুলো হলো- সৌদি আরব, ওমান, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।
এর সদরদপ্তর সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত।
GCC এর বর্তমান মহাসচিব ড. নায়েফ আল এম. আল হাজরাফ। তিনি কুয়েতের নাগরিক এবং ২০২০ সালের ১ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেন।
উৎসঃ জিসিসির ওয়েবসাইট।
৬২৭.
বর্তমানে IBRD-এর মোট সদস্য দেশের সংখ্যা কত? (জানুয়ারি, ২০২৬)
  1. ১৮৯টি
  2. ১৯০টি
  3. ১৯১টি
  4. ১৯২টি
ব্যাখ্যা

IBRD:
- IBRD এর পূর্ণরূপ: International Bank for Reconstruction and Development.
- বর্তমান সদস্য: ১৮৯টি।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬২৮.
'SDR' নিম্নের কোন অর্থনৈতিক সংস্থার মুদ্রা ব্যবস্থা?
  1. World Bank
  2. IMF
  3. WTO
  4. BRICS
ব্যাখ্যা
SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- অর্থাৎ, SDR হল IMF এর তৈরি একটি আন্তর্জাতিক মুদ্রা যা দেশের জন্য সাহায্য বা সংকট কাটাতে ব্যবহৃত হয়।

⇒ SDR এর মূল্য কয়েকটি প্রধান মুদ্রা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP) ওপর নির্ভর করে।
- এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়।
- নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উৎস: IMF ওয়েবসাইট।
৬২৯.
বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে সর্বশেষ কিস্তির ঋণ পাবে-
  1. ২০২৫ সালে
  2. ২০২৬ সালে
  3. ২০২৭ সালে
  4. ২০২৮ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ও IMF এর ঋণ
- ২০২২ সালে বাংলাদেশ IMF থেকে ১১তম বার ঋণ প্রস্তাব করেন।
- ২০২৩ সালের জানুয়ারিতে IMF কিছু শর্তে  এই ঋণের অনুমোদন দেয়।
- ঋণ এর পরিমান- ৪.৭ বিলিয়ন ডলার(৭ টি কিস্তিতে)। 
- সুদের পরিমান ২.২%।
- সর্বশেষ কিস্তি আসবে ২০২৬ সালে।

- শর্তগুলো -
১. গুণগত মান উন্নয়ন সংক্রান্ত শর্ত (বাধ্যতামূলক শর্ত)
- বৈদেশিক মুদ্রার রিজার্ভের হিসাব পদ্ধতি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সংশোধন করা,
- বাজেট ঘাটতি কমিয়ে আনা।

২. অবকাঠামোগত মান উন্নয়ন সংক্রান্ত শর্ত

- অভ্যন্তরীণ রাজস্ব আদায় বাড়ানো,
- আন্তর্জাতিক  বাজার অনুযায়ী জ্বালানির দাম নির্ধারণ,
- কর-জিডিপির অনুপাত .৫ শতাংশ বাড়ানো।

৩. সাধারণ শর্ত

- বিভিন্ন খাতে ভর্তুকি কমানো,
-  সুদ হার পূর্ণ উদারীকরণ,
- বিনিময় হার নির্ধারণ,
- খেলাপি ঋণের পরিমাণ ব্যাপকভাবে কমিয়ে আনা,
- ব্যাংকিং খাতের ঝুঁকি কমানো।

উল্লেখ্য,
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- সদরদপ্তর - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক - ক্রিস্টালিনা জর্জিয়েভা।

- ১৯৭২ সালের ১৭ আগস্ট বাংলাদেশ IMF এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশের বর্তমান Special Drawing Rights (SDR) : ১৯২৬.৭৮ মিলিয়ন।

তথ্যসূত্র: IMF এর ওয়েবসাইট।
৬৩০.
Doha Round কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
  1. ক) টেকসই উন্নয়ন
  2. খ) বাণিজ্যব্যবস্থার সংস্কার
  3. গ) দারিদ্র্য নির্মূল
  4. ঘ) সমুদ্র অর্থনীতি
ব্যাখ্যা
দোহা রাউন্ড হলো আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (WTO) কর্তৃক গৃহিত বিশ্ব বাণিজ্য ব্যবস্থার সংস্কার বিষয়ক সংলাপ বা কর্মপরিকল্পনা।
২০০১ সালে কাতারের দোহায় বিশ্ব বাণিজ্য সংস্থার চতুর্থ মন্ত্রীপর্যায়ের সম্মেলনে আন্তঃরাষ্ট্রীয় বাণিজ্যে বাধা হ্রাসকরণ এবং WTO এর বাণিজ্য সংক্রান্ত বিধিবিধানের সংস্কারের লক্ষ্যে দোহা রাউন্ডের সূত্রপাত হয় যা এখনো চলমান। একে Doah Development Agenda নামেও অভিহিত করা হয়।
(সূত্র: WTO)
৬৩১.
বিশ্বব্যাংক গ্রুপের প্রতিষ্ঠান কোনটি?
  1. IBRD
  2. MIGA
  3. IDA
  4. সবগুলো
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ (World Bank Group):
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি প্রতিষ্ঠান নিয়ে গঠিত।
- জ্ঞান, অর্থায়ন ও দক্ষতার মাধ্যমে দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নকে এগিয়ে নিতে একসাথে কাজ করে ।
- একসাথে এই পাঁচটি প্রতিষ্ঠান বিশ্বব্যাংক গ্রুপ গঠন করে, যার লক্ষ্য হলো একটি দারিদ্র্যমুক্ত, টেকসই, ও সমৃদ্ধ বিশ্ব গঠন।
- IBRD হচ্ছে International Bank for Reconstruction and Development বা পুনর্গঠন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক ব্যাংক।
- IDA হচ্ছে International Development Association বা আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।
- নিম্ন-আয়ের দেশগুলোকে ভবিষ্যতের জন্য বিনিয়োগ, জীবনের মানোন্নয়ন এবং নিরাপদ, সমৃদ্ধ সমাজ গঠনে অনুদান ও স্বল্প সুদের ঋণ প্রদান করে।
- IFC হচ্ছে International Finance Corporation বা আন্তর্জাতিক আর্থিক কর্পোরেশন।
- MIGA হচ্ছে Multilateral Investment Guarantee Agency বা বহুপাক্ষিক বিনিয়োগ গ্যারান্টি সংস্থা।
- ICSID হচ্ছে International Centre for Settlement of Investment Disputes বা বিনিয়োগ বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬৩২.
বাংলাদেশ কোন সংস্থার প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. Organization of the Petroleum Exporting Countries (OPEC)
  2. International Labour Organization (ILO)
  3. World Trade Organization (WTO)
  4. কোনটি নয়
ব্যাখ্যা
WTO:
- WTO এর পূর্ণরূপ World Trade Organisation.
- ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৬টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বাংলাদেশ WTO এর সদস্য হয় ১ জানুয়ারি, ১৯৯৫ সালে।
- WTO এর সদর দপ্তর জেনেভা।

অন্যদিকে,
- বাংলাদেশ OPEC এর সদস্য নয়।
- ILO প্রতিষ্ঠিত হয় ১৯১৯ সালে।
- ১৯৭২ সালে বাংলাদেশ ILO এর সদস্যপদ লাভ করে।

উৎস - WTO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৬৩৩.
IBRD কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৪৪ সালে
  2. ১৯৪৫ সালে
  3. ১৯৫৫ সালে
  4. ১৯৬০ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক (IBRD): 
- IBRD হলো বিশ্বের সবচেয়ে বড় উন্নয়ন ব্যাংক।
- এটি ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন একটি বৈশ্বিক সহযোগী প্রতিষ্ঠান।
- এর মূল লক্ষ্য হলো দারিদ্র্য হ্রাস ও টেকসই উন্নয়নের সুফল সবার মাঝে পৌঁছে দেওয়া।
- IBRD ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং পরামর্শ সেবা প্রদান করে।
- এটি মধ্যম আয়ের দেশ এবং আর্থিকভাবে সক্ষম নিম্ন আয়ের দেশগুলোর পাশে দাঁড়ায়।
- ব্যাংকটি ১৯৪৪ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- IBRD এবং IDA (সবচেয়ে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল) মিলে গঠন করে বিশ্ব ব্যাংক।
- তারা সরকারি ও বেসরকারি খাতের সঙ্গে কাজ করে দারিদ্র্য কমাতে এবং যৌথ সমৃদ্ধি গড়তে।
- IBRD আঞ্চলিক ও বৈশ্বিক সংকট মোকাবেলায়ও সমন্বিত পদক্ষেপ নেয়।

উৎস: World Bank ওয়েবসাইট।
৬৩৪.
IMF-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. নিউ ইয়র্ক
  2. লন্ডন
  3. ওয়াশিংটন, ডি.সি.
  4. জেনেভা
ব্যাখ্যা
- IMF-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি.-তে অবস্থিত।

IMF:
- এর পূর্ণরূপ: International Monetary Fund.
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর সদরদপ্তর: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.তে অবস্থিত।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি। [জুলাই - ২০২৫]
- ২০২০ সালের ১৬ অক্টোবর অ্যান্ডোরা সংস্থাটির সর্বশেষ সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

সূত্র: IMF ওয়েবসাইট।
৬৩৫.
'COMESA'র সদরদপ্তর অবস্থিত-
  1. ক) কারাকাসে
  2. খ) জোহানেসবার্গে
  3. গ) লুসাকায়
  4. ঘ) কাসাব্লাঙ্কায়
ব্যাখ্যা

• COMESA (Common Market for Eastern and Southern Africa) হলো পূর্ব ও দক্ষিণ আফ্রিকা অঞ্চলের ২১ টি দেশের বাণিজ্যিক ব্লক।
• এটি ১৯৯৩ সালের ৫ নভেম্বর স্বাক্ষরিত হয়।
• কার্যকর হয় ১৯৯৪ সালের ৮ ডিসেম্বর।
• এর সদর দপ্তর জাম্বিয়ার লুসাকায় অবস্থিত।
উৎসঃ কমেসার ওয়েবসাইট।

৬৩৬.
ICSID এর কাজ কোনটি?
  1. বৈদেশিক বিনিয়োগে রাজনৈতিক ঝুঁকির গ্যারান্টি প্রদান
  2. পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করা
  3. উন্নয়নশীল দেশে ঋণ প্রদান
  4. বৈদেশিক মুদ্রা স্থিতিশীলতা রক্ষা
ব্যাখ্যা

ICSID:
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ১৯৬৬ সালের ১৪ অক্টোবর ICSID প্রতিষ্ঠিত হয়।
- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এর প্রধান কার্যালয় অবস্থিত।
- ICSID এর বর্তমান সদস্য দেশ ১৫৮টি দেশ।

⇒ উল্লেখ্য:
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬৩৭.
Bretton Woods Conference-এর প্রধান উদ্যোক্তা ছিলেন -
  1. লর্ড রবিনস
  2. জন মেনার্ড কেইনস
  3. এডাম স্মিথ
  4. জন স্টুয়ার্ট মিল
ব্যাখ্যা
Bretton Woods Conference:
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ব্রেটন উডস সম্মেলন অনুষ্ঠিত হয়।
- জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য বিশ্বের ৪৪টি দেশের নেতারা এই সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের হ্যারি ডেক্সটার হোয়াইট এবং ব্রিটিশ অর্থনীতিবিদ জন মেনার্ড কেইনস।
- তাদের দুই জনকে World Bank ও IMF- এর Founding Fathers বলা হয় ৷
- এই সম্মেলনের ফলে IBRD, IMF গঠিত হয়।

উৎস: i) World Bank Group.
         ii) U.S. Department of State (.gov).
৬৩৮.
SDR কোন প্রতিষ্ঠানের দ্বারা ব্যবহৃত হয়?
  1. IMF
  2. IDA
  3. UN
  4. NATO
ব্যাখ্যা

SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights বা বিশেষ উত্তোলন অধিকার।
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- এটা কোনো দেশের স্থানীয় মুদ্রা নয় বরং একটি আন্তর্জাতিক "মুদ্রা ইউনিট" যা বিভিন্ন দেশ তাদের আর্থিক প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারে।
- এটা এমনভাবে তৈরি হয়েছে যেন বিশ্বের দেশগুলো একে ব্যবহার করে তাদের অর্থনৈতিক সমস্যা সমাধান করতে পারে।

উল্লেখ্য,
⇒ বিশ্ব অর্থনীতিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর Special Drawing Rights (SDR)-কে 'পেপার গোল্ড' (Paper Gold) বোঝানো হয়।
- ১৯৬৯ সালে IMF SDR প্রবর্তন করে।
- এটি একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ হিসেবে কাজ করে।
- এটি কোনো বাস্তব মুদ্রা বা সোনা নয় বরং একটি কাগজের (paper-based) সম্পদ যা সোনার মতো রিজার্ভের ভূমিকা পালন করে বলে এর নামকরণ করা হয় "Paper Gold"।

উৎস: IMF ওয়েবসাইট।

৬৩৯.
আন্তর্জাতিক অর্থ তহবিল (IMF) কবে হতে এর কার্যক্রম শুরু করে?
  1. ১৯৪৫ সাল হতে
  2. ১৯৪৬ সাল হতে
  3. ১৯৪৭ সাল হতে
  4. ১৯৪৮ সাল হতে
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা/চুক্তি কার্যকর: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সাল।
- কার্যক্রম শুরু: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর ২৯টি রাষ্ট্র আন্তর্জাতিক লেন-দেন ব্যবস্থাকে স্থিতিশীল এবং নিয়ন্ত্রণযোগ্য রাখার লক্ষ্য নিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করে।
- এর ভিত্তিতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।

⇒ IMF-এর কাজ:
- IMF-এর প্রাথমিক উদ্দেশ্য ছিল স্থির হারের বিনিময়ব্যবস্থাটি পরিচালনা করা।
- এটি অবশেষে সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে।
- আইএমএফ বহু উন্নয়নশীল দেশকে আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে ও স্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে।

⇒ বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৬৪০.
SDR মুদ্রা কয়টি?
  1. ৪ টি
  2. ৫ টি
  3. ৬ টি
  4. ১০ টি
ব্যাখ্যা
• SDR:
- পূর্ণরূপ: Special Drawing Rights।
- একটি সংগৃহীত ও পরিপূরক বৈদেশিক বিনিময় মুদ্রা ব্যবস্থা যা IMF কর্তৃক প্রবর্তিত ও নিয়ন্ত্রিত।
- আইএমএফ ১৯৬৯ সালে SDR প্রবর্তন করে।
- বর্তমানে ৫টি SDR হচ্ছে - মার্কিন ডলার, ইউরো, ব্রিটিশ পাউন্ড (স্টারলিং), চীনা ইউয়ান ও জাপানি ইয়েন।
- বর্তমানে ১SDR = ১.৩০ ডলার (জানুয়ারি, ২০২৫)।

উৎস: IMF ওয়েবসাইট।
৬৪১.
'World Trade Organisation' এর সর্বশেষ সদস্য - 
  1. ক) ইতালি
  2. খ) তুরস্ক
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা
- WTO (World Trade Organisation) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি (সর্বশেষ সদস্য-  আফগানিস্তান) ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। 
- WTO এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT).

উৎস: WTO ওয়েবসাইট ও Britannica.
৬৪২.
ব্রেটন উডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ১-১২ জুন ১৯৪৪
  2. ১-৫ জুলাই ১৯৪৪
  3. ১-২২ জুলাই ১৯৪৪
  4. ২-১৮ জুলাই ১৯৪৪
ব্যাখ্যা
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডস শহরে অনুষ্ঠিত United Nations Monetary and Financial Conference ব্রেটন উডস সম্মেলন নামে পরিচিত।
- এই সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলো।
- ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে The International Bank for Reconstruction and Development (IBRD) এবং The International Monetary Fund (IMF) জন্ম লাভ করে। তাই এ দুটি প্রতিষ্ঠানকে ‘ব্রেটন উডস ইনস্টিটিউশন’ বলা হয়।
(তথ্যসূত্রঃ WB ওয়েবসাইট)
৬৪৩.
Special Drawing Rights (SDR)-এর গঠনতন্ত্র কবে সংশোধন করা হয়েছে?
  1. ১৯৬১ সালে
  2. ১৯৬২ সালে
  3. ১৯৬৭ সালে 
  4. ১৯৬৯ সালে
ব্যাখ্যা

SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- SDR হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) দ্বারা তৈরি একটি বিশেষ ধরনের মুদ্রা।
- অর্থাৎ, SDR হল IMF এর তৈরি একটি আন্তর্জাতিক মুদ্রা যা দেশের জন্য সাহায্য বা সংকট কাটাতে ব্যবহৃত হয়। এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়। নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়। SDR-এর মান প্রতিদিন লন্ডনের সময় দুপুরের দিকে পর্যবেক্ষণ করা স্পট এক্সচেঞ্জ হারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

⇒ SDR-এর মূল্য কয়েকটি প্রধান মুদ্রা: মার্কিন ডলার (USD), ইউরো (EUR), চীনা রেনমিনবি (CNY), জাপানি ইয়েন (JPY) এবং ব্রিটিশ পাউন্ড (GBP) ওপর নির্ভর করে।
- এটা সরাসরি কোনো দেশের মুদ্রার মতো ব্যবহার হয় না, কিন্তু আন্তর্জাতিক লেনদেন বা দেশগুলোর মধ্যে অর্থ সাহায্য দেওয়ার জন্য কাজ করে।

উৎস: IMF ওয়েবসাইট।

৬৪৪.
নিচের কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়?
  1. ক) নরওয়ে
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) সাইপ্রাস
  4. ঘ) বুলগেরিয়া
ব্যাখ্যা
ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য ২৭টি
এগুলো হলো:
- বেলজিয়াম
- ফ্রান্স
- জার্মানি
- নেদারল্যান্ডস
- লুক্সেমবার্গ
- ইতালি
- ডেনমার্ক
- আয়ারল্যান্ড
- গ্রিস
- পর্তুগাল
- স্পেন
- অস্ট্রিয়া
- ফিনল্যান্ড
- সুইডেন
- সাইপ্রাস
- চেকিয়া (চেক প্রজাতন্ত্র)
- এস্তোনিয়া
- হাঙ্গেরি
- লাটভিয়া
- লিথুয়ানিয়া
- মাল্টা
- পোল্যান্ড
- স্লোভাকিয়া
- স্লোভেনিয়া
- ‍বুলগেরিয়া
- রোমানিয়া এবং
- ক্রোয়েশিয়া।

নরওয়ে, যুক্তরাজ্য, সুইজারল্যান্ড, আইসল্যান্ড, লিচেনস্টাইন প্রভৃতি ইউরোপিয়ান দেশ ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয়।

(তথ্যসূত্র: ইউরোপিয়ান ইউনিয়ন ওয়েবসাইট)
৬৪৫.
IMF কত সালে Special Drawing Rights (SDR) চালু করে?
  1. ১৯৪৫ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৬৯ সালে
  4. ১৯৭১ সালে
ব্যাখ্যা

SDR:
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) নামক একটি বিশেষ রিজার্ভ সম্পদের ব্যবস্থা প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- SDR-এর মূল্য নির্ধারিত হয় IMF স্বীকৃত পাঁচটি প্রধান আন্তর্জাতিক মুদ্রার গড় বিনিময় হারের ভিত্তিতে।
- এই পাঁচটি মুদ্রা হলো—মার্কিন ডলার, ইউরো, চীনা ইউয়ান, জাপানি ইয়েন এবং ব্রিটিশ পাউন্ড স্টার্লিং।

সূত্র: IMF ওয়েবসাইট 

৬৪৬.
নিচের কোন প্রতিষ্ঠান সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে?
  1. ICSID
  2. MIGA
  3. IDA
  4. IFC
ব্যাখ্যা

ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ।  (সেপ্টেম্বর, ২০২৫) 
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

সূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৬৪৭.
২৫ আগস্ট, ২০২৪ তারিখে কোন দেশ পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র (ICSID) ত্যাগ করবে?
  1. মোজাম্বিক
  2. মালি
  3. হন্ডুরাস
  4. কেনিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বব্যাংক গ্রুপ:
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- IBRD এর পূর্ণরূপ হলো: International Bank for Reconstruction and Development.
- ১৯৪৪ সালের ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে।
- তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- Bretton Woods Institutions এর অন্তর্ভূক্ত প্রতিষ্ঠান দুটি।
- IMF ও World Bank ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে এ দুটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান প্রতিষ্ঠা লাভ করে।
- তাই IMF ও IBRD এই দুটি প্রতিষ্ঠানকে ব্রেটন উডস জমজ বলা হয়।

⇒ বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
1. IBRD.
2. IFC.
3. MIGA.
4. ICSID.
5. IDA.

ICSID:
- ICSID-এর পূর্ণরূপ: International Center for Settlement of Investment Disputes.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৫৮টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- সংস্থাটি পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্র।

উল্লেখ্য,
- ২৫ আগস্ট, ২০২৪ তারিখে হন্ডুরাস ICSID ত্যাগ করবে।

উৎস: World Bank ওয়েবসাইট।
৬৪৮.
বহুপাক্ষিক বিনিয়োগ নিশ্চয়তা সংস্থা (MIGA) কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৪৫
  2. খ) ১৯৮৫
  3. গ) ১৯৪৮
  4. ঘ) ১৯৮৮
ব্যাখ্যা
▪ MIGA এর পূর্ণরূপ — ‘‘Multilateral Investment Guarantee Agency’।
▪ উন্নয়নশীল দেশের আন্তর্জাতিক লেনদেন, বিনিয়োগ ও বানিজ্যের ক্ষেত্রে বিনিয়োগকারী ও ঋণদাতাদেরকে সংস্থাটি রাজনৈতিক ঝুঁকির নিশ্চয়তা (political risk insurance) ও ঋণ বর্ধণ (credit enhancement)  এর নিশ্চয়তা প্রদান করে থাকে।
▪ ১৯৪৮ সালে MIGA — এর ধারনা তৈরি হলেও প্রকৃতপক্ষে সেপ্টেম্বর, ১৯৮৫ সালে এটি বাস্তবতার মুখ দেখে। এই সময় বিশ্বব্যাংকের Board of Governors এই সংস্থাটি গঠনের উদ্দেশ্যে MIGA convention তৈরি করে।
▪ এই কনভেনশনের মাধ্যমে ১৯৮৮ সালে MIGA প্রতিষ্ঠা লাভ করে এবং এটি বিশ্বব্যাংক গ্রুপের নবীনতম সদস্য হয়।
▪ MIGA - এর সদস্য সংখ্যা - ১৮২টি (উন্নয়নশীল দেশ - ১৫৭টি ও শিল্পোন্নত দেশ - ২৫টি)।
▪ সদরদপ্তর - ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র: বিশ্বব্যাংক গ্রুপ ওয়েবসাইট।
৬৪৯.
Bangladesh is not a member of which of the following association?
  1. ক) IMF
  2. খ) ILO
  3. গ) OIC
  4. ঘ) OPEC
  5. ঙ) None of these
ব্যাখ্যা
OPEC:

- বাংলাদেশ OPEC এর সদস্য নয়।
- OPEC এর পূর্ণরূপ Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রূপ্তানিকারক দেশগুলোর সংগঠন।
- বাগদাদ সম্মেলনের মাধ্যমে ১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে OPEC প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত। OPEC এর বর্তমান সদস্য দেশ ১৩ টি।
- আলজেরিয়া, অ্যাঙ্গোলা, কঙ্গো, গিনি, গ্যাবন, ইরান, - ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনেজুয়েলা।

তথ্যসূত্র - OPEC অফিসিয়াল ওয়েবসাইট।
৬৫০.
World Trade Organization (WTO) এর প্রতিষ্ঠাকালীন নাম কী?
  1. General Agreement on Tarifics and Trading
  2. General Assessment on Tariffs and Trade
  3. General Agreement on Tariffs
  4. General Agreement on Tariffs and Trade
ব্যাখ্যা
WTO:
- WTO এর প্রতিষ্ঠাকালীন নাম General Agreement on Tariffs and Trade (GATT).
- WTO (World Trade Organization) ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- WTO এর বর্তমান সদস্য ১৬৪ টি ।
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১জানুয়ারি, ১৯৯৫ সালে। 
- WTO এর সদর দপ্তর সুইজারল্যান্ড।

উৎস: WTO ওয়েবসাইট ও Britannica.
৬৫১.
জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP) এর সদরদপ্তর কোথায়?
  1. ক) ব্যাংকক, থাইল্যান্ড
  2. খ) কাঠমুন্ডু, নেপাল
  3. গ) নয়া দিল্লী, ভারত
  4. ঘ) জার্কাতা, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
⤇ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর অধীন ৫টি আঞ্চলিক অর্থনৈতিক কমিশন রয়েছে যা তাদের নিজ নিজ অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং সহযোগিতার প্রচার করে থাকে। এগুলো হলো:- 
১। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP), ব্যাংকক, থাইল্যান্ড
২। পশ্চিম এশীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCWA),বৈরুত, লেবানন। 
৩। ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অর্থনৈতিক কমিশন (ECLAC), সান্তিয়াগো, চিলি।
৪। ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ECE), জেনেভা, সুইজারল্যান্ড। 
৫। আফ্রিকান অর্থনৈতিক কমিশন (ECA), আদ্দিস আবাবা, ইথিওপিয়া।  

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট। 
৬৫২.
উরুগুয়ে রাউন্ডের ফলে কোন সংস্থাটির জন্ম হয়?
  1. ক) IMF
  2. খ) WTO
  3. গ) GATT
  4. ঘ) UNCTAD
ব্যাখ্যা
▪ ১৯৪৭ সাল থেকে ১৯৯৩ সাল পর্যন্ত GATT চুক্তির দুর্বলতা ও সমস্যা সমাধানের জন্য মোট ৭টি রাউন্ড সম্পন্ন হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল-
★ Kennedy Round (1964 - 67),
★ Tokyo Round (1973 - 79)

এগুলোর মধ্যে সবচেয়ে গুরত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ রাউন্ড হচ্ছে- 
Uruguay Round (১৯৮৬ - ১৯৯৪):- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তির সময়ে GATT চুক্তি সংশোধনের মাধ্যমে নতুন আন্তর্জাতিক বাণিজ্য সংগঠন গঠনের সিদ্ধান্ত হয় এবং যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)।

এক নজরে WTO
▪ প্রতিষ্ঠাকাল - ১ জানুয়ারি, ১৯৯৫ সাল
▪ সদস্য সংখ্যা - ১৬৬টি দেশ।
▪ সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।

তথ্যসূত্র: WTO ওয়েবসাইট।
৬৫৩.
IBRD এর বর্তমান সদস্য সংখ্যা কত? (জুন, ২০২৫)
  1. ১৮৫টি
  2. ১৮৬টি
  3. ১৮৯টি
  4. ১৯০টি
ব্যাখ্যা
IBRD:
- IBRD এর পূর্ণরূপ International Bank for Reconstruction and Development.
- এটি হল একটি বিশ্বব্যাপী উন্নয়ন সমবায় যা ১৮৯টি সদস্য দেশের মালিকানাধীন।
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হিসাবে, এটি মধ্য-আয়ের এবং ঋণযোগ্য নিম্ন-আয়ের দেশগুলিকে ঋণ, গ্যারান্টি, ঝুঁকি ব্যবস্থাপনা পণ্য এবং উপদেষ্টা পরিষেবা প্রদান করে।
- আঞ্চলিক এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া সমন্বয় করে বিশ্বব্যাংক গ্রুপের লক্ষ্যকে সমর্থন করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপকে পুনর্গঠনে সহায়তা করার জন্য ১৯৪৪ সালে তৈরি, IBRD বিশ্বব্যাংক গঠনের জন্য সবচেয়ে দরিদ্র দেশগুলির জন্য আমাদের তহবিল IDA-এর সাথে যোগ দেয়।
- সংস্থাটি উন্নয়নশীল দেশগুলির সরকারী ও বেসরকারী খাতের সাথে দারিদ্র্য হ্রাস এবং ভাগ করা সমৃদ্ধি গড়ে তোলার জন্য ঘনিষ্ঠভাবে কাজ করে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬৫৪.
International Finance Corporation এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ক) ১৮৫টি
  2. খ) ১৮৬টি
  3. গ) ১৮৯টি
  4. ঘ) ১৮৮টি
ব্যাখ্যা
International Finance Corporation
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ ▪ এর সদস্য সংখ্যা ১৮৬টি (সর্বশেষ সদস্য দেশ - ব্রুনাই দারুস সালাম, ২৪ নভেম্বর ২০২১)।
▪ IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র: IFC ওয়েবসাইট।
৬৫৫.
কোন সংস্থাটি দ্য ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ইনডেক্স রিপোর্ট প্রকাশ করে থাকে?
  1. বিশ্বব্যাংক
  2. বিশ্ব অর্থনৈতিক ফোরাম
  3. আন্তর্জাতিক মুদ্রা তহবিল
  4. জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
ব্যাখ্যা
World Economic Forum (WEF) দ্য ইনক্লুসিভ ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে থাকে।
WEF প্রকাশিত অন্যান্য রিপোর্টসমূহ:
- গ্লোবাল কম্পিটিটিভনেস রিপোর্ট
- গ্লোবাল রিস্ক রিপোর্ট
- সোশ্যাল মবিলিটি ইনডেক্স
- গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট।

(তথ্যসূত্র: WEF ওয়েবসাইট)
৬৫৬.
নিচের কোন প্রতিষ্ঠানটি বিশ্বব্যাংক গ্রুপের অংশ নয়?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) UNDP
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
৫টি প্রতিষ্ঠানের সমন্বযে বিশ্বব্যাংক গ্রুপ গঠিত। এগুলো হলোঃ IBRD, IDA, IFC, ICSID, MIGA. এর মধ্যে IBRD এবং IDA কে সাধারণত বিশ্বব্যাংক হিসেবে অভিহিত করা হয়।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিল ব্রেটনউডস ইনস্টিটিউশন নামে পরিচিত।
(সূত্রঃ বিশ্বব্যাংক গ্রুপ)
৬৫৭.
বিশ্বব্যাংক সংশ্লিষ্ট কোন সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়শীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে ?  
  1. IFC 
  2. IBRD 
  3. MIGA 
  4. IDA
ব্যাখ্যা

International Finance Corporation (IFC):
- IFC হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। 
- এটি ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দফতর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- IFC মূলত উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতের জন্য অর্থায়ন, পরামর্শ এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করে।

মূল লক্ষ্য:
- উন্নয়নশীল দেশগুলোর বেসরকারি খাতে বিনিয়োগ।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করা।
- কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র্য বিমোচন।

কাজের ক্ষেত্র:
- বেসরকারি প্রতিষ্ঠানকে অর্থায়ন।
- টেকসই উন্নয়নে সহায়তা।
- ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (SME) উন্নয়নে ভূমিকা।

উৎস: IFC Official Website

৬৫৮.
'ICSID' কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৬৬ সালে
  2. ১৯৬৭ সালে
  3. ১৯৬৮ সালে
  4. ১৯৬৯ সালে
ব্যাখ্যা
ICSID:
- এটি বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- ICSID এর পূর্ণরূপ International Centre for Settlement of Investment Disputes.
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগ জনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য: ১৫৮টি দেশ। (মে, ২০২৫)
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬৫৯.
IMF-এর রিজার্ভ মুদ্রা কয়টি?
  1. ২টি
  2. ৩টি
  3. ৫টি
  4. ৬টি
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF-এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৬৬০.
'International Finance Corporation' এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা, সুইজারল্যান্ড
  2. খ) গ্ল্যান্ড, সুইজারল্যান্ড
  3. গ) লন্ডন, যুক্তরাজ্য
  4. ঘ) ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
▪ IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
▪ এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।
▪ IFC ১৯৫৬ সালের ২০ জুলাই প্রতিষ্ঠিত হয়।
▪ এর সদস্য সংখ্যা ১৮৫টি।
▪ IFC এর সদরদপ্তর - ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য - ৪৫টি।
▪ বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিউপ/Makhtar Diop (সেনেগাল)। ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহন করেন।
▪ বাংলাদেশ ১৮ জুন, ১৯৭৬ সালে IFC - এর সদস্যপদ লাভ করে।    

তথ্যসূত্র:- IFC ওয়েবসাইট।
৬৬১.
'OECD' এর সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. চিলি
  2. কলম্বিয়া
  3. কোস্টারিকা
  4. লিথুনিয়া
ব্যাখ্যা
OECD:

- 'OECD' এর পূর্ণরূপ - Organisation for Economic Co-operation and Development.
- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD প্রতিষ্ঠিত হয়।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮ টি।
- সর্বশেষ সদস্য কোস্টারিকা।
- দেশটি ২০২১ সালে যোগদান করে।

তথ্যসূত্র - OECD ওয়েবসাইট।
৬৬২.
নিচের কোন প্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়?
  1. IBRD
  2. IDA
  3. IMF
  4. উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৩০ সালের মহামন্দার পরে ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- বর্তমান সদস্য: ১৯০টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

উল্লেখ্য,
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাথমিক উদ্দেশ্য ছিল স্থির হারের বিনিময়ব্যবস্থাটি পরিচালনা করা।
- এটি অবশেষে সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে।
- আইএমএফ বহু উন্নয়নশীল দেশকে আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে ও স্থিতিশীল আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা বজায় রাখতে সহায়তা করে।

উৎস: IMF ওয়েবসাইট।
৬৬৩.
When did the IMF created the SDR as a supplementary international reserve asset?
  1. in 1967
  2. in 1968
  3. in 1969
  4. in 1970
ব্যাখ্যা
SDR:
- SDR এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- IMF একটি আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ ইস্যু করে যা বিশেষ SDRs নামে পরিচিত।
- এটি সদস্য দেশগুলির অফিসিয়াল রিজার্ভের পরিপূরক হতে পারে।
- IMF সদস্যরা স্বেচ্ছায় নিজেদের মধ্যে মুদ্রার জন্য SDR বিনিময় করতে পারে।

উল্লেখ্য,
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উৎস: IMF ওয়েবসাইট।
৬৬৪.
আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কিত বিরোধগুলির শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা নিম্নের কোন সংস্থার কাজ?
  1. IMF
  2. IFC
  3. IDA
  4. ICSID
ব্যাখ্যা

ICSID:
- ICSID-এর পূর্ণরূপ: International Center for Settlement of Investment Disputes.
- প্রতিষ্ঠিত হয়: ১৪ অক্টোবর, ১৯৬৬।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৫৮টি। 
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র।
- ICSID এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক বিনিয়োগ সম্পর্কিত বিরোধগুলির শান্তিপূর্ণ নিষ্পত্তি নিশ্চিত করা।

উল্লেখ্য,
- ২৫ আগস্ট, ২০২৪ তারিখে হন্ডুরাস ICSID ত্যাগ করে।
- ২৩ আগস্ট, ২০২৪ তারিখে নিরক্ষীয় গিনি সদস্যপদ লাভ করে।

উৎস: World Bank ওয়েবসাইট।

৬৬৫.
International Monetary Fund (IMF)-এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (নভেম্বর-২০২৫)
  1. অজয় ভাঙ্গা
  2. টোবিয়াস অ্যাড্রিয়ান
  3. নাইজেল ক্লার্ক
  4. ক্রিস্টালিনা জর্জিয়েভা
ব্যাখ্যা

- International Monetary Fund (IMF)
- ১৯৪৪ সালের ১-২২ জুলাই অনুষ্ঠিত ব্রেটন উডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।

- ১৯৪৭ সালের ১ মার্চ থেকে IMF তার কার্যক্রম শুরু করে।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- IMF এর প্রধান কাজ হলো আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থার স্থিতিশীলতা রক্ষা করা।
- মুদ্রার বিনিময় হার রক্ষা ও মুদ্রার অবমূল্যায়ন রোধ করা।

উৎস: IMF ওয়েবসাইট।

৬৬৬.
South Asian Free Trade Area (SAFTA) কার্যকর হয়-
  1. ক) ১৯৯৩ সালে
  2. খ) ১৯৯৮ সালে
  3. গ) ২০০৪ সালে
  4. ঘ) ২০০৬ সালে
ব্যাখ্যা
South Asian Free Trade Area (SAFTA) হল দক্ষিণ এশীয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য এলাকা। এই বাণিজ্য চুক্তিটি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি, ২০০৪ সালে পাকিস্তানের ইসলামাবাদে। এই চুক্তি কার্যকর হয় ১ জুলা্‌ ২০০৬ সালে। ১১ এপ্রিল, ১৯৯৩ সালে SAARC Preferential Trading Arrangement(SAPTA) চুক্তি স্বাক্ষরিত হয়।
[সূত্র: saarc-sec.org এবং un.org ওয়েবসাইট]
৬৬৭.
Special Drawing Rights (SDR) এর অন্তর্ভুক্ত আন্তর্জাতিক মুদ্রা কয়টি?
  1. ৮টি
  2. ৭টি
  3. ৫টি
  4. ৩টি
ব্যাখ্যা
• IMF:
- ‘আইএমএফ’ - এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF-এর পূর্ণরূপ International Monetary Fund.
- IMF কাজ শুরু করে ১৯৪৭ সালে।
- IMF এর মূল দায়িত্ব হল আন্তর্জাতিক মুদ্রা ব্যবস্থা স্থিতিশীল নিশ্চিত করা।
- The International Monetary Fund (IMF) ১৯৬৯ সালে Special Drawing Rights (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
- এটির মান IMF স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (মার্কিন ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়। 

সূত্র: IMF ওয়েবসাইট।
৬৬৮.
কোন দেশটি BENELUX জোটের এর অন্তর্ভুক্ত নয়?
  1. ক) পোল্যান্ড
  2. খ) বেলজিয়াম
  3. গ) নেদারল্যান্ডস
  4. ঘ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা
BENELUX হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট। এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বেনেলাক্স কাস্টমস ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৪৪ সালের ৫ সেপ্টেম্বর যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি কার্যকর হয়। বেনেলাক্স ইকোনমিক ইউনিয়ন চুক্তি সাক্ষরিত হয় ১৯৫৮ সালের ৩ ফেব্রুয়ারি।
(সূত্রঃ বেনেলাক্স ওয়েবসাইট)
৬৬৯.
International Development Association সর্বশেষ সদস্য কোনটি?
  1. কোস্টারিকা
  2. সামোয়া
  3. বুলগেরিয়া
  4. দক্ষিণ সুদান
ব্যাখ্যা
International Development Association (IDA) এর বর্তমান সদস্য সংখ্যা ১৭৪টি। বুলগেরিয়া ২০২১ সালের ৩ নভেম্বর IDA এর ১৭৪তম সদস্যপদ লাভ করে।

IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।

তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।

(তথ্যসূত্র: IDA ওয়েবসাইট)
৬৭০.
D-8 কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৯৫ সালে
  2. ১৯৯৬ সালে
  3. ১৯৯৭ সালে
  4. ১৯৯৮ সালে
ব্যাখ্যা
D-8:

- ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার জন্য একটি সংগঠন হল D-8.
- সংগঠনটি ১৫ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- D-8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশনের উদ্দেশ্য হল,
• বিশ্ব অর্থনীতিতে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান উন্নত করা।
• বাণিজ্য সম্পর্কের বৈচিত্র্য আনা এবং নতুন সুযোগ সৃষ্টি করা।
• আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ বৃদ্ধি করা।
• জীবনযাত্রার মান উন্নত করা।
- এর সদর দপ্তর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে।
- বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক এই ৮টি দেশটি নিয়ে সংগঠনটি গঠিত।

তথ্যসূত্র - D-8 অফিসিয়াল ওয়েবসাইট।
৬৭১.
নিম্নের কোন সংস্থাটি 'Soft Loan Window' নামে পরিচিত?
  1. IMF
  2. IDA
  3. IDB
  4. IFC
ব্যাখ্যা

• IDA:
- IDA (International Development Association) প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই এটি 'International Soft Loan Window' নামে পরিচিত।
- IDA-এর মূল উদ্দেশ্য দারিদ্র্য নিয়ন্ত্রণ এবং বিকাশে সাহায্য করা।
- এটি উন্নত দেশগুলির জন্য অনুকূল শর্তে ঋণ প্রদান করে, যাতে তারা অর্থনৈতিক ও সামাজিক উন্নতি অর্জন করতে সক্ষম হতে পারে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৭৫টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
- IDA জরুরি সহায়তা প্রদানের জন্য ২০০৭ সালে Crisis Response Window চালু করে।

উৎস: আইডিএ ওয়েবসাইট ও বিশ্বব্যাংক।

৬৭২.
টেকসই উন্নয়ন অভিষ্টের লক্ষ্যমাত্রা কতটি?
  1. ক) ১২টি
  2. খ) ১৫টি
  3. গ) ১৭টি
  4. ঘ) ১৯টি
ব্যাখ্যা
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
৬৭৩.
জি২০ এর বর্তমান সভাপতি কে?
  1. ক) জোকো উইডোডো
  2. খ) জিন লিকুনস
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
জি-২০
⇒জি-২০ এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 
⇒ ১৬ নভেম্বর ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর কাছ থেকে পরবর্তী এক বছরের জি-২০ গোষ্ঠীর সভাপতির  দ্বায়িত্ব গ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
⇒ ১ ডিসেম্বর থেকে এই দায়িত্ব পালন করবে ভারত। আগামী বছর ভারতে অনুষ্ঠিত হবে ১৮তম শীর্ষ জি-২০ সম্মেলন।
⇒ সেখানে বাংলাদেশকে পর্যবেক্ষক হওয়ার আমন্ত্রণ জানিয়েছে ভারত। বাংলাদেশ তা গ্রহণ করেছে।
 উৎস:Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
৬৭৪.
বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্যপদ লাভ করে -
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- এটি ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৮৯টি দেশ। (আগস্ট, ২০২৪)
- বাংলাদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে।
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট অজয় বঙ্গা। (আগস্ট, ২০২৪)
- বিশ্ব উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করে থাকে World Bank.

তথ্যসূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।
৬৭৫.
International Finance Corporation (IFC) এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? (জানুয়ারি, ২০২৬)
  1. আকসেল ভ্যান ট্রটসেনবার্গ
  2. ফিলিপ লেগ্রেইন
  3. মাখতার ডিওপ
  4. ডেভিড ম্যালপাস
ব্যাখ্যা

IFC:
- IFC বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- IFC এর পূর্ণরূপ International Finance Corporation.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৫৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৬টি।
- প্রধান কার্যালয়: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক মাখতার ডিওপ।
- এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে।

তথ্যসূত্র - IFC অফিসিয়াল ওয়েবসাইট।

৬৭৬.
WTO এর প্রধানের পদবি কী?
  1. ক) মহাপরিচালক
  2. খ) পরিচালক
  3. গ) ব্যবস্থাপনা পরিচালক
  4. ঘ) প্রশাসক
ব্যাখ্যা
WTO - এর মহাপরিচালক ৪ বছর সময়ের জন্য নির্বাচিত হন এবং একজন সর্বোচ্চ ২ বার নির্বাচিত হতে পারে। 
▪ বর্তমান মহাপরিচালক - Ngozi Okonjo-Iweala (নাইজেরিয়া); ১ মার্চ, ২০২১ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন ৩১ আগস্ট, ২০২৫ সালে তার মেয়াদ শেষ হবে। মহাপরিচালক হিসেবে কাজ করা প্রথম নারী এবং প্রথম আফ্রিকান।

তথ্যসূত্র:- WTO ওয়েবসাইট।
৬৭৭.
কোন আর্থিক প্রতিষ্ঠানকে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ভাবা হয়?
  1. IDB
  2. AIIB
  3. ECB
  4. NDB
ব্যাখ্যা

- এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIIB (Asian Infrastructure Investment Bank) কে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ধরা হয়।
- এটি গঠনে চুক্তি স্বাক্ষর হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে।
- এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ ৮৭টি।

উৎস: AIIB'র ওয়েবসাইট।

৬৭৮.
IDA এর বর্তমান সদস্য সংখ্যা কতটি?
  1. ক) ১৬৬ টি
  2. খ) ১৭৩ টি
  3. গ) ১৮৫ টি
  4. ঘ) ১৮৯ টি
ব্যাখ্যা
IDA (International Development Association) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩ টি। বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ IDA এর সদস্যপদ লাভ করে। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে বিনা সুদে ঋণ প্রদান করে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত। বাংলাদেশ IDA থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়। (সূত্রঃ IDA ওয়েবসাইট)
৬৭৯.
IMF কোন সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়?
  1. টোকিও সম্মেলন
  2. দাভোস সম্মেলন
  3. জেনেভা সম্মেলন
  4. ব্রেটন উডস সম্মেলন
ব্যাখ্যা
IMF:
- IMF-এর পূর্ণরূপ: The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- গঠনের সিদ্ধান্ত: ৪ জুলাই, ১৯৪৪ সাল।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়: ২৭ ডিসেম্বর, ১৯৪৫।
- কার্যক্রম শুরু করে: মার্চ, ১৯৪৭।
- প্রতিষ্ঠার স্থান: নিউ হ্যাম্পশায়ার, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: Bretton Woods Conference।
- বর্তমান সদস্য: ১৯১টি।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক: ক্রিস্টালিনা জর্জিয়েভা।
- এর রিজার্ভ মুদ্রা: ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।

⇒ ১৯৪৪ সালে ব্রেটন উডস সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ গঠন করা হয়।
- ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিল প্রতিষ্ঠাকালে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।
- এর ভিত্তিতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল আনুষ্ঠানিকভাবে স্থাপিত হয়।

উৎস: IMF ওয়েবসাইট।
৬৮০.
আন্তর্জাতিক ‍মুদ্রা তহবিলের কাজ কী?
  1. বাণিজ্য চুক্তি পরিচালনা করা।
  2. ব্রেটন উডস সিস্টেম সমুন্নত রাখা।
  3. বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করা।
  4. জাতীয় বাণিজ্যনীতি পর্যবেক্ষণ করা।
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। 
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রাথমিক উদ্দেশ্য ছিল স্থির হারের বিনিময়ব্যবস্থাটি পরিচালনা করা।
- এটি সরকারকে ঋণদানের মাধ্যমে অস্থায়ী বাণিজ্য ভারসাম্যহীনতা সংশোধন করতে সহায়তা করে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF ১৯৬৯ সালে Special Drawing Right (SDR) সিস্টেম প্রবর্তন করে।
- SDR হলো আন্তর্জাতিক রিজার্ভ সম্পদ।
-একে আইএমএফের ভার্চুয়াল মুদ্রাও বলা হয় যার মান আইএমএফ স্বীকৃত পাঁচটি আন্তর্জাতিক মুদ্রার (ইউএস ডলার, ইউরো, ইউয়ান, ইয়েন ও পাউন্ড স্টার্লিং) গড় বিনিময় হারের মাধ্যমে নির্ধারিত হয়।

সূত্রঃ আইএমএফ ওয়েবসাইট; এমবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৮১.
আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি কেন্দ্র -এর মূল কাজ কোনটি?
  1. বিশ্বব্যাপী আর্থিক সহায়তা প্রদান করা
  2. বৈদেশিক মুদ্রার হার নিয়ন্ত্রণ করা
  3. রাষ্ট্র ও বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিরোধ নিষ্পত্তি করা
  4. আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করা
ব্যাখ্যা

International Centre for Settlement of Investment Disputes (ICSID): 
- প্রতিষ্ঠা: ১৯৬৬ সালে “রাষ্ট্রসমূহ ও অন্যান্য রাষ্ট্রের নাগরিকদের মধ্যে বিনিয়োগ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি সম্পর্কিত কনভেনশন (ICSID Convention)” এর মাধ্যমে গঠিত হয়।
- কার্যকর: ১৪ অক্টোবর, ১৯৬৬ সালে।
- ১৫৮ টি দেশ চুক্তি অনুমোদন করে।
- আন্তর্জাতিক বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি করে।
- সমঝোতা (Conciliation), মধ্যস্থতা (Mediation), সালিশি (Arbitration) ও তথ্য-উপাত্ত যাচাই (Fact-finding) এর মাধ্যমে বিরোধ মেটায়।
- বিদেশি বিনিয়োগ বিষয়ক আন্তর্জাতিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে।
- ICSID প্রক্রিয়া সম্পর্কে আরও সচেতনতা তৈরি করে।
তথ্যসূত্র: বিশ্বব্যাংকের  অফিশিয়াল ওয়েবসাইট।

৬৮২.
জাতিসংঘের শিল্পোন্নয়ন বিষয়ক সংস্থা কোনটি?
  1. ক) IFAD
  2. খ) UNIDO
  3. গ) UNDP
  4. ঘ) UNCTAD
ব্যাখ্যা

জাতিসংঘ শিল্পোন্নয়ন সংস্থা হলো UNIDO (United Nations Industrial Development Organization)। এটি ১৯৬৬ সালের ১৭ নভেম্বর প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। বাংলাদেশ ১৯৮৫ সালের ২৮ জুন UNIDO এর সদস্যপদ লাভ করে।

এটির সদরদপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৭০টি দেশ। বর্তমান মহাপরিচালক গার্ড মুলার।

অন্যদিকে,
- IFAD জাতিসংঘের কৃষি উন্নয়ন তহবিল।
- UNDP হলো উন্নয়ন বিষয়ক সংস্থা
- UNCTAD হলো বানিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা।

(তথ্যসূত্র: UNIDO ওয়েবসাইট)

৬৮৩.
জাতিসংঘভুক্ত কোন দেশটি বিশ্বব্যাংকের সদস্য নয়?
  1. ক) ইরান
  2. খ) সুদান
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) মঙ্গোলিয়া
ব্যাখ্যা
বিশ্বব্যাংক তথা IBRD এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি। জাতিসংঘভুক্ত ৫টি দেশ যথা: অ্যান্ডোরা, কিউবা, উত্তর কোরিয়া, লিচেনস্টাইন এবং মোনাকো বিশ্বব্যাংকের সদস্য নয়।
এছাড়া জাতিসংঘের সদস্য নয় এমন ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটিও বিশ্বব্যাংকের সদস্য নয়। তবে কসোভো জাতিসংঘের সদস্য না হলেও বিশ্বব্যাংকের সদস্য।
বাংলাদেশ ১৭ আগস্ট ১৯৭২ বিশ্বব্যাংকের সদস্যপদ লাভ করে। IBRD এর সর্বশেষ সদস্য নাউরু (১২ এপ্রিল ২০১৬)। অন্যদিকে IDA এর সদস্য সংখ্যা ১৭৩টি।
(সূত্র: বিশ্বব্যাংক ওয়েবসাইট)
৬৮৪.
চীন নিম্নের কোন ব্যাংকের প্রস্তাবক?
  1. ক) AIIB
  2. খ) NDB
  3. গ) ADB
  4. ঘ) IDB
ব্যাখ্যা
- চীনের নেতা শি জিনপিং ২০১৩  সালে বালিতে APEC সম্মেলনে প্রথম এশিয়ান অবকাঠামো ব্যাংকের প্রস্তাব করেছিলেন।
-  AIIB (Asian Infrastructure Investment Bank) এশিয়ান অবকাঠামো বিনিয়োগ ব্যাংক
- একে বিশ্বব্যাংক ও এডিবির বিকল্প হিসেবে ধরা হয়।
- এটি গঠনে চুক্তি স্বাক্ষর হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে এবং আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ১৬ জানুয়ারি ২০১৬ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত চীনের বেইজিংয়ে।
- এর বর্তমান সদস্য দেশ ৮৯টি।
- ১৪ জানুয়ারি ২০২২ সালে,  এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর ৮৯তম সদস্য পদ লাভ করে - পেরু।

অপরদিকে, 
BRICS কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক হচ্ছে New Development Bank ( NDB).

উৎসঃ AIIB'র ওয়েবসাইট, investopedia.com।
৬৮৫.
বিশ্বব্যাংকের মতে বাংলাদেশ একটি-
  1. ক) নিম্ন আয়ের দেশ
  2. খ) মধ্যম আয়ের দেশ
  3. গ) নিম্ন মধ্যম আয়ের দেশ
  4. ঘ) উচ্চ মধ্যম আয়ের দেশ
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের মতে যেসব দেশের মাথাপিছু আয় ১০৪৬ থেকে ৪১২৫ মার্কিন ডলার সেসব দেশ নিম্ন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশের মাথাপিছু আয় ১০৪৫ ডলারের অধিক হওয়ায় ২০১৫ সালের ১ জুলাই বিশ্বব্যাংক বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে ঘোষণা করে। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ২০৬৪ মার্কিন ডলার।
বিশ্বব্যাংক মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশসমূহকে চারটি শ্রেণীতে ভাগ করেছে। এগুলো হলোঃ নিম্ন আয়ের দেশ (১০৪৫ মা. ডলার বা তার নিচে যাদের আয়), নিম্ন মধ্যম আয়ের দেশ (১০৪৬-৪১২৫ মা. ডলার পর্যন্ত যেসব দেশের আয়), উচ্চ মধ্যম আয়ের দেশ (৪১২৬-১২৭৩৬ মা. ডলার) এবং উচ্চ আয়ের দেশ (১২৭৩৭+ মা. ডলার যেসব দেশের আয়)।
(সূত্রঃ বিশ্বব্যাংক এবং প্রথম আলো)
৬৮৬.
২০২০ সালের G-20 সম্মেলনের আযোজক কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) সৌদি আরব
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
২০২০ সালের ১৫তম G-20 সম্মেলন অনুষ্ঠিত হবে সৌদি আরবের রিয়াদে। মুসলিম কোন দেশে প্রথমবারের মতো জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। চলতি ২০২০ সালের ২১-২২ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা। ১৪তম জি-২০ সম্মেলন জাপানের ওসাকায় অনুষ্ঠিত হয়। ২০২১ সালে ইতালিতে এবং ২০২২ সালে ভারতে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।
(সূত্রঃ জি-২০ ওয়েবসাইট)
৬৮৭.
কোন দেশ বিশ্বব্যাংকের কাছ থেকে প্রথম ঋণ গ্রহণ করে?
  1. বাংলাদেশ
  2. জাপান
  3. ভারত
  4. ফ্রান্স
ব্যাখ্যা
বিশ্ব ব্যাংক:
- ১৯৪৪ সালে বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- বিশ্বব্যাংক ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে এবং
- বর্তমানে এটি ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত।
- এটি উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- এর মূল লক্ষ্য হলো বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- সংস্থাটির সদর দপ্তর ওয়াশিংটন, ডি.সি., যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- ১৯৪৭ সালের ৯ মে, বিশ্বব্যাংক প্রথমবারের মতো ফ্রান্সকে ২৫০ মিলিয়ন ইউএস ডলার ঋণ প্রদানের চুক্তিতে সই করে ও ঋণ গ্রহণ করে।

উল্লেখ্য,
বিশ্বব্যাংক পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত, এগুলো হলো:
- IDA (International Development Association),
- IFC (International Finance Corporation),
- IBRD (International Bank for Reconstruction and Development),
- ICSID (International Centre for Settlement of Investment Disputes), এবং
- MIGA (Multilateral Investment Guarantee Agency)।

সূত্র: বিশ্ব ব্যাংক ওয়েবসাইট।
৬৮৮.
CIRDAP সদরদপ্তর কোন শহরে অবস্থিত?
  1. ক) হ্যানয়
  2. খ) ব্যাংকক
  3. গ) ঢাকা
  4. ঘ) নয়াদিল্লি
ব্যাখ্যা
- CIRDAP (Center on Integrated Rural Development for Asia and the Pacific) ১৯৭৯ সালের ৬ জুলাই প্রতিষ্ঠিত হয়।
- বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পল্লী জনগণের দারিদ্র্য বিমোচন ও ভাগ্যোন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর বাংলাদেশের ঢাকায় অবস্থিত। সিরডাপ কার্যালয় চামেলি হাউস নামে পরিচিত।
- এটির বর্তমান সদস্য সংখ্যা বাংলাদেশসহ ১৫টি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছয়টি।
(তথ্যসূত্রঃ সিরডাপ ওয়েবসাইট)
৬৮৯.
কোন দেশগুলো BRICS এর অন্তর্ভুক্ত?
  1. ক) বাংলাদেশ, রাশিয়া, ইন্দোনেশিয়া, চীন ও দক্ষিণ কোরিয়া
  2. খ) ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা
  3. গ) ভিয়েতনাম, জাপান, তাইওয়ান, থাইল্যান্ড ও সিঙ্গাপুর
  4. ঘ) ভারত, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, চীন ও ইরান
ব্যাখ্যা
- BRICS হলো বিশ্বের উদীয়মান বৃহৎ পাঁচটি দেশের একটি অর্থনৈতিক ফোরাম।
দেশগুলো হলো:
- ব্রাজিল
- রাশিয়া
- ভারত
- চীন ও
- দক্ষিণ আফ্রিকা।
- ২০০৬ সালে চারটি দেশের সমন্বয়ে এটি যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০১২ সালে এতে দক্ষিণ আফ্রিকা যোগ দেয়।
- ২০০৯ সালের রাশিয়ার ইকেতারিনবার্গে প্রথম BRICS Summit অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১২তম BRICS Summit ২০২০ সালের ১৭ নভেম্বর ভার্চুয়াল পদ্ধতিতে রাশিয়ায় অনুষ্ঠিত হয়।
- পরবর্তী ১৩তম BRICS Summit ২০২১ সালে ভারতে অনুষ্ঠিত হবে।
- BRICS জোটের উদোগে New Development Bank প্রতিষ্ঠিত হয়।
(তথ্যসূত্র: BRICS Information Portal)
৬৯০.
IMF এর সর্বশেষ সদস্য দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. পালাউ
  2. অ্যান্ডোরা
  3. টুভালু
  4. লিচেনস্টাইন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

The International Monetary Fund (IMF):
- The International Monetary Fund বা আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
- ১৯৪৪ সালের ৪ জুলাই Bretton Woods Conference এর মাধ্যমে IMF গঠিত হয়।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- কার্যক্রম শুরু করে ১৯৪৭ সালের ১লা মার্চে।
- IMF এর বর্তমান সদস্য সংখ্যা ১৯১টি।
- IMF এর সর্বশেষ সদস্য -লিচেনস্টাইন।
- IMF এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- IMF এর রিজার্ভ মুদ্রা ৫টি (ডলার, পাউন্ড, ইয়েন, ইউরো ও ইউয়ান)।
- এর দাপ্তরিক ভাষা ৩টি (ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ)।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IMF এর সদস্যপদ লাভ করে।

উৎস: IMF ওয়েবসাইট।[লিঙ্ক]
৬৯১.
বিশ্বব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান কত?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
• প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩:
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘the Global Knowledge Partnership on Migration and Development (KNOMAD)’ ডিসেম্বর-২০২৩ তারিখে প্রবাসী আয় সংক্রান্ত “Remittances Remain Resilient but Are Slowing”- Migration and Development Brief 39 শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

• প্রতিবেদন অনুযায়ী, 
- ২০২৩ সাল শেষে দেশে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি হবে - ৭ শতাংশ।
- বিশ্বে প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান - সপ্তম।
- দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে শীর্ষ দেশ - ভারত।
- দক্ষিণ এশিয়ায় প্রবাসী আয়ে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।

উৎস: প্রবাসী আয় সংক্রান্ত রিপোর্ট ২০২৩।
৬৯২.
ADB এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. টোকিও
  2. ব্যাংকক
  3. সিঙ্গাপুর সিটি
  4. ম্যানিলা
ব্যাখ্যা
- Asian Development Bank (ADB) ১৯৬৬ সালের ২২ আগস্ট সনদ কার্যকরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। তবে কার্যক্রম শুরু করে ১৯ ডিসেম্বর ১৯৬৬ থেকে।
- ADB এর সদরদপ্তর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত।
- ADB এর বর্তমান মোট সদস্য সংখ্যা ৬৮টি। এর মধ্যে ৪৯টি সদস্য এশিয়া ও প্রশান্ত মহাসগরীয় অঞ্চলের এবং ১৯টি অন্যান্য অঞ্চলের।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ৩১টি।
- বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবি’র সদস্যপদ লাভ করে।
- বর্তমান ১০ম প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া (১৭ জানুয়ারি ২০২০ থেকে)। ADB এর প্রেসিডেন্ট সাধারণত জাপান থেকে নির্বাচিত হয়ে থাকে।
(তথ্যসূত্রঃ ADB ওয়েবসাইট)
৬৯৩.
MIGA কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৯ সালে
  3. ১৯৮৩ সালে
  4. ১৯৮৮ সালে
ব্যাখ্যা
বিশ্বব্যাংক গ্রুপ:
- বিশ্বব্যাংক ৫টি আর্থিক প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
- প্রতিষ্ঠানগুলো হলো:
→ International Finance Corporation (IFC).
→ Multilateral Investment Guarantee Agency (MIGA).
→ International Bank for Reconstruction and Development (IBRD).
→ International Center for Settlement of Investment Disputes (ICSID).
→ International Development Association (IDA).

MIGA:
- MIGA ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বহুপাক্ষিক বিনিয়োগে গ্যারান্টি প্রদান এবং
- উন্নয়নশীল দেশের সরাসরি বৈদেশিক বিনিয়োগে সহায়তা করা।

সূত্র: World Bank ওয়েবসাইট।
৬৯৪.
কোন দেশটি বিমসটেক এর সদস্য নয়?
  1. ক) ভারত
  2. খ) মালদ্বীপ
  3. গ) মিয়ানমার
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা

- বিমসটেক (BIMSTEC-Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Co-Operation) বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এটি ১৯৯৭ সালের ৬ জুন প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ৭টি। এগুলো হলোঃ
- বাংলাদেশ
- ভারত
- শ্রীলঙ্কা
- থাইল্যান্ড
- মিয়ানমার
- নেপাল ও
- ভুটান।
সদরদপ্তর অবস্থিত ঢাকায় (২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর উদ্বোধন)।
- বর্তমান মহাসচিব ভুটানের তেনজিন লেকপেল।
(তথ্যসূত্রঃ বিমসটেক ওয়েবসাইট)

৬৯৫.
লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা-
  1. ক) ফ্রেডরিক প্যাসে
  2. খ) মেলভিন জোন্স
  3. গ) ফ্রেডরিখ এঞ্জেলস
  4. ঘ) পল পি হ্যারিস
ব্যাখ্যা
লায়ন্স ক্লাব হলো বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ৭ জুন, ১৯১৭ সালে। এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রে। লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা মেলভিন জোন্স নামে শিকাগোর এক ব্যবসায়ী।
৬৯৬.
SDR-এর পূর্ণরূপ কী?
  1. Special Drawing Rights
  2. Security Development Rights
  3. Special Development Rights
  4. Special Document Request
ব্যাখ্যা
SDR:
- SDR-এর পূর্ণরূপ: Special Drawing Rights.
- স্পেশাল ড্রয়িং রাইটস বা এসডিআর হলো আইএমএফের একধরনের নিজস্ব অর্থব্যবস্থা।
- IMF-এর সম্পদ ও ঋণকে SDR এককে গণনা করা হয়।
- তবে এটি নিজে কোনো মুদ্রা নয়, একটি ধারণামাত্র।
- এসডিআরের মান ধরা হয় মার্কিন ডলার, ইউরো, চীনা রেনমিনবি, জাপানি ইয়েন ও পাউন্ড—এই পাঁচ মুদ্রার আনুপাতিক গড় হিসাব করে।
- তবে বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংকই এর মূল্যমানকে সমর্থন করে।
- যেকোনো মুদ্রার সঙ্গে এই ভার্চ্যুয়াল সম্পদকে বিনিময় করা যায়।
- ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলো আইএমএফের এসডিআরকে যেকোনো মুদ্রায় নিজেদের রিজার্ভে গণনা করতে পারে।
- এর মাধ্যমে একটি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে যায়।
- নিয়মিত এসডিআরের মূল্যমান হালনাগাদ করা হয়।
- SDR-এর মান প্রতিদিন লন্ডনের সময় দুপুরের দিকে পর্যবেক্ষণ করা স্পট এক্সচেঞ্জ হারের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয়।
- IMF ১৯৬৯ সালে SDR গঠনতন্ত্র সংশোধন করেছিল।

উল্লেখ্য,
- IMF SDR-কে সদস্য দেশগুলোর মধ্যে বিনিময় মাধ্যম হিসাবে ব্যবহার করে।
- ১৯৭১ সালের ১৫ আগষ্ট যখন মার্কিন ডলারের সাথে স্বর্ণের সম্পর্ক সামরিয়কভাবে স্থগিত করা হয় তখন ব্রেটন উডস চুক্তি ভেঙ্গে পড়ে।
- যার ফলে ১৯৭৩ সালে SDR-কে পুনরায় সজ্ঞায়িত করা হয় এবং সংযুক্ত করা হয় একের অধিক মূদ্রার ঝুড়ির সাথে।
- মূলত তিনটি উৎস থেকে আইএমএফ তহবিল বা অর্থ সংগ্রহ করে।
- সদস্য চাঁদা, ঋণ গ্রহণ ও দ্বিপক্ষীয় ঋণচুক্তি।

উৎস: IMF ওয়েবসাইট।
৬৯৭.
বিশ্ব অর্থনৈতিক ফোরাম এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডি.সি
  2. জুরিখ
  3. প্যারিস
  4. জেনেভা
ব্যাখ্যা
World Economic Forum (WEF):
- World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম হচ্ছে বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য প্রাইভেট ও পাবলিক সেক্টরের সমন্বয় সাধনের জন্য গঠিত আন্তর্জাতিক ফোরাম।
- ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে এটি আন্তর্জাতিক সংস্থার মর্যাদা লাভ করে। এর পূর্বনাম - European Management Forum।
-  আন্তর্জাতিক এই অর্থনৈতিক সংস্থাটি তার ‘Annual Meeting in Davos-Klosters’ - এর জন্য বিশেষভাবে পরিচিত।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এই বৈঠকে বিশ্বের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ইস্যু নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ও ব্যবসায়িক নেতারা আলোচনা করেন ও বৈশ্বিক সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পন্থা সুপারিশ করেন।

একনজরে WEF:
- প্রতিষ্ঠাকাল -- মার্চ, ১৯৭১ সাল
- প্রতিষ্ঠার স্থান ও সদরদপ্তর -- জেনেভা, সুইজারল্যান্ড
- অবদান রাখা ব্যক্তি -- Klaus Schwab, জার্মানি

উৎস: WEF ওয়েবসাইট ও ব্রিটানিকা।
৬৯৮.
IDA এর বর্তমান সদস্য সংখ্যা কত? (ডিসেম্বর, ২০২৫)
  1. ১৭৩টি
  2. ১৭৫টি
  3. ১৭৯টি
  4. ১৮২টি
ব্যাখ্যা

IDA:
- IDA এর পূর্ণরূপ International Development Association.
- তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে।
- যার কারণে IDA কে 'Soft Loan Window' বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।
- IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। (ডিসেম্বর, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে IDA এর সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র - IDA অফিসিয়াল ওয়েবসাইট।

৬৯৯.
বাংলাদেশ কততম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে?
  1. ক) ১০ম
  2. খ) ৫ম
  3. গ) ৬ষ্ঠ
  4. ঘ) ৮ম
ব্যাখ্যা
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।
- New Development Bank (NDB) এর বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ - ৭টি;
- সর্বশেষ ও ৭ম সদস্য - সংযুক্ত আরব আমিরাত (৪ অক্টোবর ২০২১);
- অন্যদিকে উরুগুয়ে প্রস্তাবিত সদস্য দেশ। পূর্ণাঙ্গ সদস্য পদ এখনো লাভ করেনি।

উৎস: ndb.int
৭০০.
Islamic Development Bank এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. জেদ্দা
  2. দুবাই
  3. রিয়াদ
  4. তেহরান
ব্যাখ্যা
Islamic Development Bank (IsDB):

- ১৯৭৩ সালের ডিসেম্বর মাসে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত মুসলিম দেশগুলোর অর্থমন্ত্রীদের প্রথম সম্মেলনে IDB গঠনের বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।
- ১৯৭৫ সালের ২০ অক্টোবর IsDB আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে।
- IsDB এর বর্তমান সদস্য ৫৭টি।
- Islamic Development Bank (IsDB) এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ১২ আগস্ট IsDB তে যোগ দেয়।
- IsDB এর সদস্যপদ লাভের পূর্বশর্ত হলো ওআইসি এর সদস্য হওয়া।
- IsDB এর বর্তমান প্রেসিডেন্ট সৌদি আরবের Dr. Muhammad Sulaiman Al Jasser.

তথ্যসূত্র - IDB অফিসিয়াল ওয়েবসাইট।