বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

ধাতু ও প্রত্যয়

মোট প্রশ্ন১,৯২৬এই পাতাপ্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ধাতু ও প্রত্যয়

PrepBank · পাতা ২০ / ২০ · ১,৯০১১,৯০৮ / ১,৯২৬

১,৯০১.
নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে ‘ঈ' প্রত্যয় যুক্ত হয়েছে?
  1. ক) জমিদারী
  2. খ) পোদ্দারী
  3. গ) উমেদারী
  4. ঘ) সরকারী
সঠিক উত্তর:
খ) পোদ্দারী
উত্তর
সঠিক উত্তর:
খ) পোদ্দারী
ব্যাখ্যা
- বৃত্তি বা পেশা অর্থে 'পোদ্দারী' শব্দটিতে 'ঈ' প্রত্যয় যুক্ত হয়েছে।
- এছাড়াও আরও কিছু ক্ষেত্রে ই/ঈ প্রত্যয় যুক্ত হতে পারে।

সেগুলো হলো- 

(ক) ভাব অর্থে: বাহাদুর ই বাহাদুরি, উমেদার-উমেদারি।

(খ) বৃত্তি বা ব্যবসায় অর্থে: ডাক্তার ডাক্তারি, মোরার-মোরারি, গোদার পোমারি, ব্যাপার- 1 ব্যাপারি, চাষ-চাষি।

(গ) মালিক অর্থে: জমিদার-জমিদারি, দোকান-দোকানি।

(ঘ) জাত, আগত বা সম্বন্ধ বোঝাতে: ভাগলপুর-ভাগলপুরি, মন্ত্রাঙ্গ-মাদ্রাজি, রেশম-রেশমি, সরকার সরকারি (সম্বন্ধ বাচক).

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯সংস্করণ)।
১,৯০২.
সঠিক প্রকৃতি-প্রত্যয় নির্ণয় করুণ-
  1. √জানা + আন = জানানো
  2. √বাঁধ + আনি = বাাঁধনি
  3. √ঊড় + অন্ত = উড়ন্ত
  4. √শ্রু + বন = শ্রাবণ
সঠিক উত্তর:
√জানা + আন = জানানো
উত্তর
সঠিক উত্তর:
√জানা + আন = জানানো
ব্যাখ্যা
• আ-কারন্ত প্রযোজক (ণিজন্ত) ধাতুর পরে 'আন' প্রত্যয় যুক্ত হলে 'আনো' হয়।
যেমন:
• জানা + আন = জানানো;
এরূপ- শোনানো, ভাসানো ইত্যাদি।

অন্যান্য অপশন গুলোর সঠিক প্রকৃতি-প্রত্যয় হচ্ছে:
• অনি, (বিকল্পে) উনি-প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
- √বাঁধ + অনি = বাাঁধনি;
-√ চির + অনি = চিরনি;

• 'অন্ত' প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
- √উড় + অন্ত = উড়ন্ত;
- √ডুব + অন্ত = ডুবন্ত।

• অনট্-প্রত্যয়: ('ট' ইৎ (বিলুপ্ত) হয়, 'অন' থাকে):
- √নী+অনট্ = নী+অন>নে+অন (গুণসূত্রে) = নয়ন,
- √শ্রু+ অনট্= √শ্রু+অন (গুণ ও সন্ধির ফলে) = শ্রবণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
১,৯০৩.
শুদ্ধ প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √মোড় + অক = মোড়ক
  2. √বাঁধ + উনি = বাাঁধনি
  3. √মিশা্ + আল = মিশাল
  4. √পাকড় + আও = পাকড়াও
সঠিক উত্তর:
√পাকড় + আও = পাকড়াও
উত্তর
সঠিক উত্তর:
√পাকড় + আও = পাকড়াও
ব্যাখ্যা
• শুদ্ধ প্রকৃতি-প্রত্যয়: √পাকড় + আও = পাকড়াও।

--------------------
বাংলা কৃৎ-প্রত্যয়য়োগে গঠিত শব্দ:

আ-কারান্ত প্রযোজক (ণিজন্ত) ধাতুর পরে 'আন' প্রত্যয় যুক্ত হলে 'আনো' হয়৷
যেমন:
• √জানা + আন = জানানো।
এরূপ- শোনানো, ভাসানো ইত্যাদি৷

আও-প্রত্যয়: ভাববাচক বিশেষ্য গঠনে 'আও' প্রত্যয় যুক্ত হয়।
যেমন:
• √পাকড় + আও = পাকড়াও;
• √চড়্ + আও = চড়াও।

‘অনি’ (বিকল্পে) উনি-প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
• √বাঁধ + অনি = বাাঁধনি;
• √চির + অনি = চিরনি। 

‘অন্ত’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
• √উড় + অন্ত = উড়ন্ত;
• √ডুব + অন্ত = ডুবন্ত।

‘অক’ প্রত্যয় যোগে গঠিত শব্দ হচ্ছে:
• √মুড় + অক = মোড়ক;
• √ঝল্ + অক = ঝলক।

আল-প্রত্যয় যোগে গঠিত শব্দ-
• √মাত্‌ + আল = মাতাল;
• √মিশ্‌ + আল = মিশাল।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১,৯০৪.
বাংলা কৃৎ প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
  1. ঝলক
  2. মোড়ক
  3. ক ও খ
  4. কোনোটাই নয়
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা

• বাংলা কৃত্-প্রত্যয়:
- বাংলা কৃত্-প্রত্যয় হলো সংস্কৃত ধাতু থেকে উদ্ভূত এমন প্রত্যয়, যা ক্রিয়া বা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কৃদন্ত  শব্দ তৈরি করে।
- এই প্রত্যয় যুক্ত শব্দকে কৃত্-প্রত্যয় সাধিত শব্দ বলা হয়।
- কৃত্-প্রত্যয় মূলত ধাতু বা ক্রিয়ার সঙ্গে যুক্ত হয়।
- 'ঝলক' এবং 'মোড়ক' শব্দ দুটি বাংলা কৃৎ প্রত্যয়ের উদাহরণ।
- 'ঝলক' শব্দটির গঠন হলো 'ঝল্' (ধাতু) + 'অক' (কৃৎ প্রত্যয়) এবং
- 'মোড়ক' শব্দটির গঠন হলো 'মোড়' (ধাতু) + 'অক' (কৃৎ প্রত্যয়)।
- এখানে 'অক' হলো বাংলা কৃৎ প্রত্যয়।

• কৃৎ প্রত্যয়ের উদাহরণ:
- মিশ + উক = মিশুক: 'মিশ' ধাতুর সাথে 'উক' প্রত্যয় যুক্ত হয়েছে।
- দুল্ + অনা = দোলনা: 'দুল্' ধাতুর সাথে 'অনা' প্রত্যয় যুক্ত হয়েছে।
- ডুব্ + উরি = ডুবুরি: 'ডুব্' ধাতুর সাথে 'উরি' প্রত্যয় যুক্ত হয়েছে।
- ধর্ + আ = ধরা: 'ধর্' ধাতুর সাথে 'আ' প্রত্যয় যুক্ত হয়েছে।
- দৃশ্ + য = দৃশ্য: 'দৃশ' ধাতুর সাথে 'য' প্রত্যয় যুক্ত হয়েছে।
- কৃ + তব্য = কর্তব্য: 'কৃ' ধাতুর সাথে 'তব্য' প্রত্যয় যুক্ত হয়েছে।
- পচ্ + অ = পাচক: 'পচ্' ধাতুর সাথে 'অ' প্রত্যয় যুক্ত হয়েছে, যেখানে 'অ' প্রত্যয়ের প্রভাবে 'পচ' ধাতুর সাথে 'আ' যুক্ত হয়ে 'পাচ' হয়েছে।
- ভৌ + উক = ভাবুক ; উক/ ঊক প্রত্যয় যোগে কৃদন্ত পদ গঠিত হয়েছে। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেনি (২০১৯ সংস্করণ)।

১,৯০৫.
নিচের কোনটি সঠিক প্রকৃতি-প্রত্যয় নয়?
  1. বাল্মীক + ই
  2. √গৈ + অক
  3. √মুচ্‌ + তি
  4. √দা + তৃচ
সঠিক উত্তর:
√দা + তৃচ
উত্তর
সঠিক উত্তর:
√দা + তৃচ
ব্যাখ্যা
• 'দাতা'
- বিশেষ্য পদ। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = √দা + তৃ।
অর্থ:
- যে ব্যক্তি দান করে।

অন্যদিকে,
- মুক্তি = √মুচ্‌ + তি। 
- গায়ক = √গৈ + অক।
- বাল্মীকি = বাল্মীক + ই।
শব্দ গুলোর প্রকৃতি প্রত্যয় সঠিক।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৯০৬.
'জানালা' শব্দটি যে ভাষা থেকে আগত -
  1. ক) পর্তুগিজ
  2. খ) হিন্দি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
ব্যাখ্যা
'জানালা'- পর্তুগিজ  ভাষা থেকে আগত শব্দ 

জানালা (বিশেষ্য) 
- পর্তুগিজ  শব্দ 
অর্থ: আলো বাতাস চলাচলের জন্য গাড়ি বা ঘরের দেওয়াল কেটে তৈরি এবং খোলা বা বন্ধ করা যায় এমন বাতায়ন, গবাক্ষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৯০৭.
কোনটি বাংলা কৃৎ প্রত্যয়যোগে গঠিত শব্দ?
  1. কর্তব্য
  2. জয়
  3. পাঠ
  4. কাঁদন
সঠিক উত্তর:
কাঁদন
উত্তর
সঠিক উত্তর:
কাঁদন
ব্যাখ্যা
বাংলা কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন:
অ:
- √কাঁদ্ + অ = কাঁদ,
- √ধর্ + অ = ধর,
- √চল্ + অ = চল,
- √পড়ু + অ = পড়।

অন> ওন:
- √নাচ্ + অন = নাচন,
- √কাঁদ্ + অন = কাঁদন।

অন্যদিকে,
সংস্কৃত কৃৎ প্রত্যয়যোগে শব্দ গঠন
১. অ(অচ্)
√পট্ + অ = পাঠ, 
√জি + অ = জয়,
Vকৃ + তব্য = কর্তব্য ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
১,৯০৮.
কোনটি কৃৎ প্রত্যয় সাধিত শব্দ?
  1. মেঘলা
  2. নম্র
  3. পানসে
  4. সৌন্দর্য
সঠিক উত্তর:
নম্র
উত্তর
সঠিক উত্তর:
নম্র
ব্যাখ্যা
• 'নম্র' - কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
প্রকৃতি- প্রত্যয় বিশ্লেষণ: '√ নম্‌ + র'।

অন্যদিকে,
• 'মেঘ + লা = মেঘলা'; তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
• 'পানি + সে = পানসে'; তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।
• 'সুন্দর + য = সৌন্দর্য'; তদ্ধিত প্রত্যয় সাধিত শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।