বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

উৎসমূলক শ্রেণি

মোট প্রশ্ন৩৩৭এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

উৎসমূলক শ্রেণি

PrepBank · পাতা / · ১০১২০০ / ৩৩৭

১০১.
'কিশমিশ' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
খ) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফারসি
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
কিশমিশ (বিশেষ্য)
- ফারসি শব্দ।
অর্থ:
- বীজশূণ্য ছোটো শুকনো আঙ্গুর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০২.
'হেড-পন্ডিত' শব্দটি কোন দুটি ভাষার মিশ্রনে গঠিত?
  1. ক) ইংরেজি+তৎসম
  2. খ) ইংরেজি+আরবি
  3. গ) ইংরেজি+ফারসি
  4. ঘ) ইংরেজি+ফরাসি
সঠিক উত্তর:
ক) ইংরেজি+তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ক) ইংরেজি+তৎসম
ব্যাখ্যা
কোন কোন সময় দেশী ও বিদেশী শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে তাকে মিশ্র শব্দ বলে।
শাকসবজি একটি মিশ্র।

'হেড-পন্ডিত' শব্দটি একটি মিশ্র শব্দ। 
হেড = ইংরেজি; পন্ডিত = তৎসম শব্দ।
সুতরাং শব্দটি ইংরেজি+তৎসম ভাষার মিশ্রনে গঠিত। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০৩.
নিচের কোনটি হিন্দি শব্দ-
  1. ক) ফুফা
  2. খ) কলিজা
  3. গ) বিবি
  4. ঘ) কানুন
সঠিক উত্তর:
ক) ফুফা
উত্তর
সঠিক উত্তর:
ক) ফুফা
ব্যাখ্যা

হিন্দি শব্দ- চাচা, দাদা, দাদি, ফুফা, ফুফি।
তুর্কি শব্দ- বাবা, খোকা, বিবি।
উর্দু শব্দ- আব্বু।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১০৪.
'চানাচুর' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) চীনা
  2. খ) হিন্দি
  3. গ) উর্দু
  4. ঘ) আরবী
সঠিক উত্তর:
খ) হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
খ) হিন্দি
ব্যাখ্যা
হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ গুলো হচ্ছে - আচ্ছা, খেলনা, গদি, চাপাতি, জিলাপি, চানা (চানাচুর), চাটাই, কাহিনী, খানাপিনা, দাদা, নানা, ফুফা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর
১০৫.
নিচের কোনটি পারিভাষিক শব্দ?
  1. ক) তৎসম
  2. খ) তদ্ভব
  3. গ) তওবা
  4. ঘ) ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ উভয়ই
ব্যাখ্যা
বাংলা ভাষায় বিদেশী শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। বিশেষ অর্থ বহন করে এমন শব্দগুলো হচ্ছে পারিভাষিক শব্দ। তৎসম ও তদ্ভব পারিভাষিক শব্দ। তওবা হচ্ছে আরবি ভাষা থেকে আগত শব্দ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১০৬.
'কালি-কলম' কোন কোন ভাষার শব্দের মিশ্রণ?
  1. ফারসি + আরবী
  2. হিন্দি + ফারসি
  3. সংস্কৃত + আরবি
  4. আরবি + সংস্কৃত
সঠিক উত্তর:
সংস্কৃত + আরবি
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত + আরবি
ব্যাখ্যা
• কতিপয় মিশ্র শব্দের উদাহরণঃ
- ডাক্তার-বাবু = ইংরেজি + তৎসম,
- খ্রিস্টাব্দ = ইংরেজি + তৎসম,
- চৌ-হদ্দি = ফারসি + আরবী,
- হাট-বাজার = বাংলা + ফারসি,
- কালি-কলম = সংস্কৃত + আরবি,
- পকেট-মার = ইংরেজি + বাংলা,
- ডাক্তার-খানা = ইংরেজি + ফারসি,
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম দশম শ্রেণী ও বাংলা একাডেমি অভিধান।
১০৭.
কোনটি তৎসম শব্দ নয়?
  1. ক) স্বামী
  2. খ) স্ত্রী
  3. গ) কন্যা
  4. ঘ) ছেলে
সঠিক উত্তর:
ঘ) ছেলে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ছেলে
ব্যাখ্যা
ছেলে (বিশেষ্য) 
- বাংলা শব্দ 
অর্থ: 
- বালক, বাচ্চা, শিশু
- পুত্র, লোক, ব্যক্তি
- বিবাহের পাত্র 

অন্যদিকে, 
স্বামী, স্ত্রী, ও কন্যা = তৎসম (সংস্কৃত) শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১০৮.
নিচের কোনটি গুজরাটি শব্দ?
  1. সমুদ্র
  2. জানালা
  3. হরতাল
  4. রেস্তোরাঁ
সঠিক উত্তর:
হরতাল
উত্তর
সঠিক উত্তর:
হরতাল
ব্যাখ্যা
• হরতাল (বিশেষ্য):
শব্দটির উৎসমূল - গুজরাটি।
অর্থ -
- প্রতিবাদ বা শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে বিরোধী রাজনৈতিক দলের আহূত ধর্মঘট। 
- দাবি আদায়ের উদ্দেশ্যে শ্রমিক সংগঠনের আহূত ধর্মঘট। 
- বন্‌ধ। 

অন্যদিকে,
• 'সমুদ্র'- তৎসম বা সংস্কৃত শব্দ।
• 'জানালা'- পর্তুগিজ শব্দ। 
• 'রেস্তোরাঁ'- ফরাসি শব্দ। 
 
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১০৯.
নিচের কোনটি ফারসি শব্দ?
  1. ঝংকার
  2. প্রহেলিকা
  3. গোয়েন্দা
  4. মহকুমা
সঠিক উত্তর:
গোয়েন্দা
উত্তর
সঠিক উত্তর:
গোয়েন্দা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'গোয়েন্দা'- ফারসি শব্দ।

• 'গোয়েন্দা' শব্দের অর্থ:
- গোপনে তথ্য সংগ্রহ যার পেশা,
- গুপ্তচর,
- রহস্যসন্ধানী।

ঝংকার, প্রহেলিকা- তৎসম বা সংস্কৃত শব্দ।
মহকুমা- আরবি শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১১০.
'কুচকাওয়াজ' কোন জাতীয় মিশ্র শব্দ?
  1. আরবি + ফারসি
  2. আরবি + তৎসম
  3. ফারসি + আরবি
  4. ফরাসি + তৎসম
সঠিক উত্তর:
ফারসি + আরবি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি + আরবি
ব্যাখ্যা
• মিশ্র শব্দ: 
- কোন কোন সময় দেশী ও বিদেশী শব্দের মিলনে শব্দদ্বৈত সৃষ্টি হয়ে থাকে তাকে মিশ্র শব্দ বলে।

• 'কুচকাওয়াজ' শব্দটি - ফারসি 'কুচ' এবং আরবি 'কাওয়াজ' এর সমন্বয়ে গঠিত।

• 'কুচকাওয়াজ' শব্দটির অর্থ:
- সৈনিকদের দলবদ্ধ ব্যায়াম ও রণ- কঊশলাদি অনুশীলন। 
- সৈনিকদের রণশিক্ষা; লড়াইয়ের প্রস্তুতিমূলক ব্যায়াম ও কৌশলাদি শিক্ষা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১১.
নিম্নের কোনটি বাংলা শব্দ?
  1. ক) চাবুক
  2. খ) চামড়া
  3. গ) চমচম
  4. ঘ) চাহিদা
সঠিক উত্তর:
ঘ) চাহিদা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চাহিদা
ব্যাখ্যা
বাংলা শব্দ = চাহিদা 

চাহিদা (বিশেষ্য) 
- বাংলা শব্দ 
অর্থ: 
- বাজারে পণ্যদ্রব্যের প্রয়োজনীয়তা। 
- ক্রয়ের ইচ্ছা। 

অন্যাদিকে, 
- চাবুক ফারসি শব্দ 
- চমচম হিন্দি শব্দ 
- চামড়া তদ্ভব শব্দ 
 
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১১২.
‘চৌহদ্দি’ শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?
  1. বাংলা ও ফারসি
  2. তৎসম ও হিন্দি
  3. আরবি ও তুর্কি
  4. ফারসি ও আরবি
সঠিক উত্তর:
বাংলা ও ফারসি
উত্তর
সঠিক উত্তর:
বাংলা ও ফারসি
ব্যাখ্যা

⇒ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, চৌ (বাংলা) + হদ্দি (ফারসি) = চৌহদ্দি।
⇒ Accessible Dictionary by Bangla Academy অনুসারে, চৌ+(আরবি) হদ্দ্‌+(বাংলা) ই = চৌহদ্দি।
⇒ প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন অনুসারে, চৌ (ফারসি) + হদ্দি (আরবি) = চৌহদ্দি।
⇒ বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে, চৌ (ফারসি) + হদ্দি (আরবি) = চৌহদ্দি।

আমরা বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানকে প্রাধান্য দিয়ে উত্তর নিয়েছি। মূল পরীক্ষায় আসলে আপনার নিজস্ব বিবেচনায় উত্তর দিতে পারেন।

১১৩.
‘ম্যালেরিয়া’ শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ফ্রেঞ্চ
  2. খ) ইতালিয়ান
  3. গ) গ্রীক
  4. ঘ) পর্তুগীজ
সঠিক উত্তর:
খ) ইতালিয়ান
উত্তর
সঠিক উত্তর:
খ) ইতালিয়ান
ব্যাখ্যা
‘ম্যালেরিয়া’ শব্দটি অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ইংরেজিতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু, বাংলা একাডেমী অনুসারে এই শব্দটি আমাদের ভাষায় ইংরেজি থেকেই এসেছে।
Source: Oxford
১১৪.
'তাজমহল' শব্দটির কোন দুটি বিদেশি শব্দের সমন্বয়ে গঠিত?
  1. আরবি + ফারসি
  2. ফারসি + আরবি
  3. আরবি + আরবি
  4. ফারসি + ফারসি
সঠিক উত্তর:
আরবি + ফারসি
উত্তর
সঠিক উত্তর:
আরবি + ফারসি
ব্যাখ্যা
কয়েকটি মিশ্র শব্দ:
তাজমহল = তাজ + মহল (আরবি + ফারসি)।
চৌহদ্দি = চৌ + হদ্দি (বাংলা + ফারসি)
হেড-পন্ডিত = হেড + পন্ডিত (ইংরেজি + তৎসম)

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১১৫.
কোনটি তদ্ভব শব্দ নয়?
  1. ক) হাতি
  2. খ) দাঁত
  3. গ) কুমির
  4. ঘ) পেট
সঠিক উত্তর:
ঘ) পেট
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পেট
ব্যাখ্যা
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষার একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলে।
যেমন,
- হাত, পা, হাতি, দাঁত, পাখি, কুমির ইত্যাদি।

- পেট দেশি শব্দের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
১১৬.
‘রসদ’ শব্দটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে?
  1. ফরাসি
  2. আরবি
  3. ফারসি
  4. হিন্দি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় ফারসি শব্দঃ
১. ধর্মসংক্রান্ত শব্দঃ
- খোদা, গুনাহ, দোজখ, নামাজ, বেহেশত, ফেরেশতা, রোজা ইত্যাদি।
২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ
- কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দঊলত, নালিশ, বাদশাহ, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
৩. বিবিধঃ
- আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণির বোর্ড বই।
১১৭.
'পেয়ারা' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) হিন্দি
  2. খ) উর্দু
  3. গ) গ্রিস
  4. ঘ) পর্তুগীজ
সঠিক উত্তর:
ঘ) পর্তুগীজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পর্তুগীজ
ব্যাখ্যা
পর্তুগিজ ভাষা থেকে আগত শব্দ - কপি, কাজু, কামরা, কেদারা, গামলা, গির্জা, গুদাম, চাবি, জানালা, তামাক, তােয়ালে ইত্যাদি।
উৎস: শীকর বাংলা প্রশ্ন-পাঠ, মোহসীনা নাজিলা।
১১৮.
“দোসরা” তারিখ জ্ঞাপক সংখ্যাটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) উর্দু
  4. ঘ) হিন্দি
সঠিক উত্তর:
ঘ) হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হিন্দি
ব্যাখ্যা

তারিখবাচক শব্দগুলোর প্রথম চারটি অর্থাৎ ১ থকে ৪ পর্যন্ত (পহেলা, দোসরা, তেসরা, চৌঠা) হিন্দি নিয়মে সাধিত হয়। বাকি শব্দগুলো বাংলার নিজস্ব ভঙ্গিতে গঠিত।
সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১১৯.
কোনটি তুর্কি শব্দ নয়?
  1. ক) চাকর
  2. খ) দারোগা
  3. গ) তোপ
  4. ঘ) বাড়ি
সঠিক উত্তর:
ঘ) বাড়ি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বাড়ি
ব্যাখ্যা
দারোগা, চাকর, চাকু, তোপ ইত্যাদি তুর্কি শব্দ৷ উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১২০.
উৎসগত দিক দিয়ে শব্দকে কয়টি শ্রেণিতে বিন্যস্ত করা হয়েছে?
  1. ক) ২
  2. খ) ৩
  3. গ) ৪
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪
ব্যাখ্যা
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ) অনুসারে, উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা হয়েছে :
- তৎসম,
- তদ্ভব,
- দেশি ও
- বিদেশি। 

বাংলা একাডেমি প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খন্ড) গ্রন্থ অনুসারে,
উৎসগত দিক দিয়ে শব্দকে চারটি শ্রেণিতে বিন্যস্ত করা হয়েছে। এগুলো হলো :
-  সংস্কৃত : বাংলা ভাষার উচ্চারণ রীতিতে গৃহীত সংস্কৃত শব্দ—শ্রাদ্ধ, চন্দ্র।
-  প্রাকৃত : বাংলা ভাষার উচ্চারণ রীতিতে গৃহীত প্রাকৃত শব্দ—ছেরাদ্দ, চন্দ, প্রাকৃতায়িত বিভিন্ন ভাষার শব্দ।
-  বাংলা : সংস্কৃত থেকে বিবর্তিত, প্রাকৃত থেকে আগত, পরিবর্তিত সংস্কৃত, প্রাকৃত ইত্যাদি ভাষার শব্দ— সাধ, চাঁদ।
-  বিভিন্ন ভাষার শব্দ: নব্য-ভারতীয় আর্যভাষার শব্দ, বিভিন্ন অনার্য শব্দ, তুর্কি, আরবি, ফারসি, পাের্তুগিজ, ইংরেজি প্রভৃতি ভাষার শব্দ।
১২১.
নিচের কোনটি ফরাসি শব্দ?
  1. মুক্তা
  2. সপ্তাহ
  3. কুপন
  4. গুদাম
সঠিক উত্তর:
কুপন
উত্তর
সঠিক উত্তর:
কুপন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
- 'কুপন'- ফরাসি শব্দ।
 
• 'কুপন' শব্দের অর্থ:
- রসিদের যে অংশের বিনিময়ে কিছু দাবি করা যায়।
- রসিদ।

অন্যদিকে, 
মুক্তা, সপ্তাহ- তৎসম বা সংস্কৃত শব্দ।
গুদাম - পর্তুগিজ শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১২২.
'দধি' কী ধরনের শব্দ?
  1. ক) বিদেশি
  2. খ) তদ্ভব শব্দ
  3. গ) দেশি
  4. ঘ) তৎসম
সঠিক উত্তর:
ঘ) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৎসম
ব্যাখ্যা
তৎসম শব্দটি হলো: দধি 
দধি =√দধ্‌+ই
দধি হলো ঈষদুষ্ণ দুধের সঙ্গে এককোষী জীবাণু মিশিয়ে স্থির অবস্থায় রেখে দেয়ার ফলে জমাটবাঁধা থকথকে টক স্বাদ খাদ্য বস্তু , দই। 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
১২৩.
‘ঠাকুর‘ কোন ভাষার শব্দ ?
  1. তুর্কি
  2. হিন্দি
  3. সংস্কৃত
  4. উর্দু
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা


- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ‘ঠাকুর’ শব্দটি সংস্কৃত ভাষার শব্দ। 
- (তৎসম বা সংস্কৃত) ঠক্কুর>ঠাকুর}
- কিন্তু বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর বইয়ে
- ‘ঠাকুর’ শব্দটি তুর্কি ভাষার শব্দ দেয়া, যা ভুল। 

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান]

১২৪.
‘হুলিয়া’ - শব্দটি কোন ভাষা থেকে আগত বাংলা শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. পর্তুগীজ
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা

হুলিয়া - শব্দটি আরবি ভাষা থেকে আগত শব্দ। এটি ‘হুলিয়াত’ শব্দ থেকে উৎপন্ন।
আরো কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ -
অন্দর, আজগুবি, আদালত, আমলা, আমানত, ইশারা, ইমারত, মফস্বল, ইশতেহার, মুনাফা, লোকসান ইত্যাদি।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান ও মাধ্যমিক বাংলা ব্যাকরণ (২০১৯)

১২৫.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) মাটি
  2. খ) নারিকেল
  3. গ) গেরাম
  4. ঘ) চামার
সঠিক উত্তর:
খ) নারিকেল
উত্তর
সঠিক উত্তর:
খ) নারিকেল
ব্যাখ্যা
নারিকেল (নারিকেল্‌)
- সংস্কৃত বা তৎসম শব্দ।
- প্রকৃতি প্রত্যয় - নারিক+√ঈরি+অ
- বিশেষ্য পদ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১২৬.
'খদ্দর' কোন ভাষার শব্দ?
  1. পাঞ্জাবি
  2. তুর্কি
  3. গুজরাটি
  4. চিনা
সঠিক উত্তর:
গুজরাটি
উত্তর
সঠিক উত্তর:
গুজরাটি
ব্যাখ্যা

গুজরাটি - খদ্দর, হরতাল।
তুর্কি - চাকর, চাকু, তোপ, দারোগা৷
পাঞ্জাবি - চাহিদা, শিখ৷
চিনা - চা, চিনি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণি

১২৭.
'হেডপণ্ডিত' মিশ্র শব্দটির উৎস কোন ভাষা?
  1. ক) ইংরেজি + তদ্ভব
  2. খ) ফ্রেঞ্চ + তৎসম
  3. গ) ইংরেজি + তৎসম
  4. ঘ) ফ্রেঞ্চ + তদ্ভব
সঠিক উত্তর:
গ) ইংরেজি + তৎসম
উত্তর
সঠিক উত্তর:
গ) ইংরেজি + তৎসম
ব্যাখ্যা

মিশ্র শব্দ (সংকর শব্দ):
বাংলা ভাষায় ‘মিশ্র শব্দ’ নামে আরেক ধরনের শব্দ আছে। এই শব্দগুলাে বিভিন্ন ভাষার বিদেশি শব্দ কিংবা দেশি ও বিদেশি শব্দের মিশ্রণে তৈরি হয়েছে। এগুলােকে সংকর শব্দ বলা যেতে পারে।

যেমন :
- ইংরেজি ‘হেড’ + তৎসম ‘পণ্ডিত = হেডপণ্ডিত;
- ইংরেজি ‘খ্রিস্ট’ + তৎসম ‘অব্দ = খ্রিস্টাব্দ;
- ইংরেজি ‘ডাক্তার’ + ফারসি ‘খানা’ = ডাক্তারখানা;
- তদ্ভব ‘হাট’ + ফারসি ‘বাজার' = হাটবাজার;
- তদ্ভব ‘রাজা’ + ফারসি ‘বাদশা’ = রাজা-বাদশা।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১২৮.
'নামাজ’ ও ‘রোজা' কোন দেশী শব্দ?
  1. ক) ফারসি
  2. খ) উর্দু
  3. গ) তুর্কী
  4. ঘ) আরবি
সঠিক উত্তর:
ক) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফারসি
ব্যাখ্যা

বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলো তিন ভাগে ভাগ করা যায়।
যেমন-
ধর্মসংক্রান্ত শব্দঃ খোদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা ইত্যাদি।
প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
বিবিধ শব্দঃ আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১২৯.
কোনটি তদ্ভব শব্দ?
  1. চুলা
  2. ডাব
  3. চাবি
  4. কুমির
সঠিক উত্তর:
কুমির
উত্তর
সঠিক উত্তর:
কুমির
ব্যাখ্যা

প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষার একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলে।
যেমন,
- হাত, পা, পাখি, কুমির ইত্যাদি।
- চুলা, ডাব দেশি শব্দ।
- চাবি পর্তুগিজ শব্দ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

১৩০.
নিচের কোন শব্দটি পতুর্গিজ ভাষা হতে বাংলা ভাষায় এসেছে?
  1. ক) কোলা
  2. খ) আদালত
  3. গ) আলমারি
  4. ঘ) পুরোহিত
সঠিক উত্তর:
গ) আলমারি
উত্তর
সঠিক উত্তর:
গ) আলমারি
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দ : আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
১৩১.
নিম্নের কোনটি দেশি শব্দ?
  1. ক) জিলাপি
  2. খ) চমচম
  3. গ) সন্দেশ
  4. ঘ) সেমাই
সঠিক উত্তর:
ঘ) সেমাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেমাই
ব্যাখ্যা
সেমাই - দেশি শব্দ। 

অন্যদিকে, 
সন্দেশ - সংস্কৃত শব্দ
চমচম, জিলাপি - হিন্দি শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩২.
বাংলা শব্দগুচ্ছ কোনটি ?
  1. ক) গরিব, নকল, আদাব
  2. খ) কুড়ি, চিমটি, ঠাকুমা
  3. গ) বাজি, তাজা, চাদর
  4. ঘ) বাবা, বেগম, খোকা
সঠিক উত্তর:
খ) কুড়ি, চিমটি, ঠাকুমা
উত্তর
সঠিক উত্তর:
খ) কুড়ি, চিমটি, ঠাকুমা
ব্যাখ্যা
কুড়ি, চিমটি, ঠাকুমা = বাংলা শব্দ
গরিব, নকল, আদাব = আরবি শব্দ
বাজি, তাজা, চাদর = ফারসি শব্দ
বাবা, বেগম, খোকা = তুর্কি শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩৩.
“ডাক্তার-খানা” শব্দটি যে যে ভাষার সহযোগে গঠিত হয়েছে-
  1. ইংরেজি + ফারসি
  2. তৎসম + ফারসি
  3. ইংরেজি + বাংলা
  4. ফারসি + আরবি
সঠিক উত্তর:
ইংরেজি + ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ইংরেজি + ফারসি
ব্যাখ্যা

কতগুলো মিশ্র শব্দ হলো-
খ্রিস্টাব্দ (ইংরেজি + তৎসম),
ডাক্তার-খানা (ইংরেজি + ফারসি),
রাজা-বাদশা (তৎসম + ফারসি),
হাট-বাজার (বাংলা + ফারসি),
হেড-মৌলভি (ইংরেজি + ফারসি),
হেড-পণ্ডিত (ইংরেজি + তৎসম),
পকেটমার (ইংরেজি + বাংলা),
চৌহদ্দি (ফারসি + আরবি) ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।

১৩৪.
'জোছনা' কোন শ্রেণীর শব্দ ?
  1. ক) যৌগিক
  2. খ) তৎসম
  3. গ) দেশী
  4. ঘ) অর্ধ-তৎসম
সঠিক উত্তর:
ঘ) অর্ধ-তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অর্ধ-তৎসম
ব্যাখ্যা
কিছু সংস্কৃত শব্দ সামান্য বিকৃতভাবে বাংলায় ব্যবহূত হয়, যেগুলিকে বলা হয় অর্ধতৎসম শব্দ।
যেমন:
- চন্দর < চন্দ্র,
- বাদ্যি < বাদ্য,
- মিষ্টি < মিষ্ট,
- সত্যি < সত্য,
- জ্যোৎস্না > জ্যোছনা ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৩৫.
'কিন্ডারগার্টেন' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) ইংরেজি
  2. খ) পর্তুগিজ
  3. গ) জার্মান
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
গ) জার্মান
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মান
ব্যাখ্যা
কিন্ডারগার্টেন (বিশেষ্য)
- উৎসগত দিক দিয়ে জার্মান ভাষা থেকে আগত
অর্থ: যে বিদ্যালয়ে ক্রীড়াচ্ছলে শিশুদের শিক্ষা দেয়া হয়, শিশুদের প্রারম্ভিক বিদ্যালয়, kindergarten। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৩৬.
'লেফাফাদুরস্ত' শব্দে কোন দুটি ভাষার শব্দের মিশ্রন ঘটেছে?
  1. ক) আরবি + ফারসি
  2. খ) ফারসি + আরবি
  3. গ) আরবি + হিন্দি
  4. ঘ) হিন্দি + আরবি
সঠিক উত্তর:
ক) আরবি + ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ক) আরবি + ফারসি
ব্যাখ্যা
আরবি + ফারসি গঠিত শব্দ- 
আদমশুমারি, আমদরবার, গরিবখানা, জমাখরচ, কুলফিবরফ, গরিবনওয়াজ, দলিলদস্তাবেজ, মুশকিল-আসান, লেফাফাদুরস্ত, সদর-অন্দর। 

উৎস: প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ, বাংলা একাডেমি।
১৩৭.
'হেড-মৌলভী' কোন কোন ভাষার শব্দ সহযোগে গঠিত?
  1. ইংরেজি + ফার্সি
  2. ইংরেজি + আরবি
  3. ইংরেজি + তুর্কি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ইংরেজি + আরবি
উত্তর
সঠিক উত্তর:
ইংরেজি + আরবি
ব্যাখ্যা
হেড-মৌলভী:

> আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অনুসারে - ইংরেজি+আরবি শব্দ।

• হেড (বিশেষণ) - ইংরেজি শব্দ।
অর্থ: প্ৰধান ৷
বিশেষ্য – মাথা

• মৌলবি (বিশেষ্য) - আরবি শব্দ।
অর্থ: ইসলাম ধর্মশাস্ত্র ও আরবি ভাষায় পারদর্শী ব্যক্তি।

> তবে, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ (২০১৯ সংস্করণ) অনুসারে - হেড-মৌলভী: ইংরেজি+ফারসি শব্দ।
১৩৮.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) চন্দ্ৰ
  2. খ) ঈমান
  3. গ) আলমারি
  4. ঘ) চশমা
সঠিক উত্তর:
ক) চন্দ্ৰ
উত্তর
সঠিক উত্তর:
ক) চন্দ্ৰ
ব্যাখ্যা
• তৎসম শব্দ:
- সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিতরূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলে।
- 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। এখানে 'তার' অর্থ সংস্কৃতের।

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'চন্দ্র'- তৎসম বা সংস্কৃত শব্দ। 

• নিচে তৎসম শব্দের উদাহরণ হলো:
- চন্দ্র, সূর্য, আকাশ, মনুষ্য, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, বৃক্ষ, স্বামী ইত্যাদি।

অন্যদিকে,
'ঈমান'- আরবি শব্দ।
'আলমারি'- পর্তুগিজ শব্দ।
'চশমা'- ফারসি শব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩৯.
'কোরবানি' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. পর্তুগিজ
  2. ফরাসি
  3. ফারসি
  4. তুর্কি
  5. আরবি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা


উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ - নবম-দশম শ্রেণি।

১৪০.
'আইন’ শব্দটি কোন বিদেশি ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. হিন্দি
  3. ফারসি
  4. ফরাসি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
ফারসি - আ’ঈন শব্দ থেকে বাংলা আইন শব্দটি এসেছে।

এছাড়াও বাংলা ভাষায় ব্যবহৃত কতিপয় ফারসি শব্দঃ
১. ধর্মসংক্রান্ত শব্দঃ
খোদা, গুনাহ, দোজখ, নামাজ, বেহেশত, ফেরেশতা, রোজা ইত্যাদি।
২. প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দঃ
কারখানা, চশমা, জবানবন্দি, তোশক, দফতর, দঊলত, নালিশ, বাদশাহ, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
৩. বিবিধঃ
আদমি, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান ও বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।
১৪১.
'চাকর' শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. ফরাসি
  2. ফারসি
  3. তুর্কি
  4. আরবি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

• 'চাকর' শব্দটি ফারসি ভাষার শব্দ । 
• ফারসি ভাষার আরো কয়েকটি শব্দ হলো:
- কারখানা,
- চশমা,
- জবানবন্দি,
- তোশক,
- দফতর,
- দরবার,
- দোকান,
- দস্তখত,
- দৌলত,
- নালিশ,
- বাদশাহ,
- বান্দা,
- বেগম,
- মেথর,
- রসদ

উৎসঃ বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

উল্লেখ্য,
- চাকর শব্দটির উৎস মাধ্যমিক ব্যাকরণ বইয়ে 'তুর্কি' দেওয়া আছে যা প্রকৃতপক্ষে ভুল
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে এটি ফারসি ভাষা থেকে আগত শব্দ।
তাই নিঃসন্দেহে সঠিক উত্তর - ফারসি।
তবে অপশনে ফারসি না থাকলে উত্তর 'তুর্কি' হবে।

১৪২.
‘পানি’ কোন ভাষার শব্দ?
  1. উর্দু
  2. ফারসি
  3. হিন্দি
  4. তুর্কি
সঠিক উত্তর:
হিন্দি
উত্তর
সঠিক উত্তর:
হিন্দি
ব্যাখ্যা

হিন্দি ভাষার শব্দগুলো হলো :
- পানি
- ধোলাই
- লাগাতার
- হালুয়া
- ঠান্ডা
উৎস : নবম দশম শ্রেণির ব্যাকরণ (নতুন)

১৪৩.
'মক্কেল' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. ফরাসি
  4. হিন্দি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
মক্কেল (বিশেষ্য)
অর্থ: মামলা-মোকদ্দমায় যে ব্যক্তি উকিলের সাহায্য গ্রহণ করে 
ইহা আরবি ভাষা থেকে আগত। 
 
আরবি ভাষা থেকে আগত আরো কিছু শব্দ:
- মকান 
- মকাম 
- মকুফ 
- মকুব 
- মক্কা 
 
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৪৪.
‘ওরে বাছা, দেখতে পারি নে তোর দুঃখ’ বাক্যটিতে ‘বাছা’ শব্দটি-
  1. দেশী
  2. খাঁটি বাংলা শব্দ
  3. তৎসম
  4. অর্ধ-তৎসম
  5. কোনটিই নয়
সঠিক উত্তর:
খাঁটি বাংলা শব্দ
উত্তর
সঠিক উত্তর:
খাঁটি বাংলা শব্দ
ব্যাখ্যা
- তদ্ভব একটি পারিভাষিক শব্দ।
- এই ‘তদ্ভব’ পরিভাষার ‘তৎ’ = তার, এবং ভাব (‘ভব’) = উৎপন্ন অর্থ বুঝায়। এখানেও ‘তার’ বলতে ‘সংস্কৃত’কে নির্দেশ করছে।
- অর্থাৎ যেসব শব্দের মূল সংস্কৃত, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, তাদেরকে বলা হয় তদ্ভব শব্দ। - উদাহরণ:
তৎসম > প্রাকৃত > তদ্ভবঃ
চন্দ্র > চান্দ > চাঁদ;
হস্ত > হত্থ > হাত;
অদ্য > অজ্জ > আজ;
বৎস > বচ্ছ > বাছা ইত্যাদি।
এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলে।

সূত্র- বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা (ড. সৌমিত্র শেখর) এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৪৫.
'দুনিয়া' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ফরাসি
  2. ফারসি
  3. আরবি 
  4. গুজরাটি
সঠিক উত্তর:
আরবি 
উত্তর
সঠিক উত্তর:
আরবি 
ব্যাখ্যা
• দুনিয়া (বিশেষ্য): 
-  শব্দটি 'আরবি' ভাষা থেকে এসেছে
অর্থ: পৃথিবী, বিশ্ব, ধরা, ধরিত্রী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪৬.
কোনটি তৎসম শব্দ নয়?
  1. ক) চন্দ্র
  2. খ) সূর্য
  3. গ) ভবন
  4. ঘ) ডিঙ্গা
সঠিক উত্তর:
ঘ) ডিঙ্গা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডিঙ্গা
ব্যাখ্যা
কুলা, গঞ্জ, টোপর, ডাব, ডিঙ্গা ইত্যাদি দেশী বা তদ্ভব শব্দ।
উৎসঃ prothomalo.com
১৪৭.
'মহাপরিচালক' শব্দটি কোন শ্রেণির ?
  1. তৎসম
  2. তদ্ভব
  3. দেশি
  4. বিদেশি
সঠিক উত্তর:
তৎসম
উত্তর
সঠিক উত্তর:
তৎসম
ব্যাখ্যা
উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়; তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি।
- এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

তৎসম শব্দ : প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
-সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস:
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
১৪৮.
“হরতন” শব্দটি-
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ওলন্দাজ
  4. ঘ) পর্তুগিজ
সঠিক উত্তর:
গ) ওলন্দাজ
উত্তর
সঠিক উত্তর:
গ) ওলন্দাজ
ব্যাখ্যা


উৎসঃ বাংলা ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।
১৪৯.
'বর্গি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. তৎসম
  2. সিংহলি
  3. বর্মি
  4. ফারসি
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

• বর্গি,
- ফারসি শব্দ।
অর্থ: অষ্টাদেশ শতকের অশ্বারোহী মারাঠি দস্যুসৈন্য।

আবার,
বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ অনুসারে,
• ‘বর্গি’ মারাঠি শব্দ।
 
শব্দের উৎসমূল এর ক্ষেত্রে বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানের তথ্য অধিক গ্রহণযোগ্য হওয়ায় সঠিক উওর হবে ‘ফারসি’। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

 

১৫০.
'পিকনিক' কোন ভাষা থেকে আগত শব্দ? 
  1. ইংরেজি
  2. ফরাসি
  3. ফারসি
  4. তুর্কি
সঠিক উত্তর:
ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
ফরাসি
ব্যাখ্যা
পিকনিক 'ফরাসি' ভাষার শব্দ। 
পিকনিক অর্থ: বাড়ির বাইরে উন্মুক্ত পরিবেশে খেলাধুলা রান্না ও এক সঙ্গে খাওয়া দাওয়ার অনুষ্ঠান, বনভোজন, চড়ুইভাতি। 

[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। ]
১৫১.
'সাম্পান' শব্দটি কোন ভাষা হতে বাংলায় আগমন করেছে?
  1. ক) পর্তুগিজ
  2. খ) চীনা
  3. গ) আরবি
  4. ঘ) গুজরাটি
সঠিক উত্তর:
খ) চীনা
উত্তর
সঠিক উত্তর:
খ) চীনা
ব্যাখ্যা

ফরাসি: ডিপাে, রেস্তোরাঁ, কুপন, কার্তুজ।

ওলন্দাজ: ইস্কাপন, টেক্‌কা, তুরুপ, রুইতন, হরতন ইত্যাদি৷

অন্যান্য ভাষার শব্দ :
- রিকসা (রিক্সা) (জাপানি);
- চা, চিনি, লিচু, সাম্পান (চিনা);
- লুঙ্গি, ঘুঘনি, (বর্মী অর্থাৎ মায়ানমারের);
- স্টুডিও, ম্যালেরিয়া (ইতালীয়);
- সাগু (মালয়ী);
- কচুরি, লােটা, খানাপিনা, লাগাতার, বন, টালমাটাল (উর্দু/হিন্দি);
- হরতাল, খদ্দর (গুজরাটি) ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

১৫২.
শাক শব্দটি কোন ভাষার?
  1. ক) ফারসি
  2. খ) আরবি
  3. গ) সংস্কৃত
  4. ঘ) তুকি
  5. ঙ) দেশি
সঠিক উত্তর:
গ) সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংস্কৃত
ব্যাখ্যা
শাক শব্দটি সংস্কৃত ভাষার। এরূপ আরো ভবন, নক্ষত্র, সূর্য, গৃহিণী শব্দগুলোও সংস্কৃত। সবজি, দফতর, খোদা প্রভৃতি ফারসি শব্দ। মহকুমা, বাকি, গায়েব, উকিল আরবি শব্দ। কুলা, ঢেঁকি, চোঙ্গা টোপর প্রভৃতি দেশি শব্দ। বাবা, খোকা, দারোগা তু্র্কি ভাষার শব্দ। (সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ : নবম-দশম শ্রেণী)
১৫৩.
ফারসি শব্দটি চিহ্নিত করুন।
  1. কেয়ামত
  2. গোসল
  3. হারাম
  4. দরবার
সঠিক উত্তর:
দরবার
উত্তর
সঠিক উত্তর:
দরবার
ব্যাখ্যা

ফারসি শব্দ : বাংলা ভাষায় আগত ফারসি শব্দগুলােকে তিন ভাগে ভাগ করা যায়।

(১) ধর্মসংক্রান্ত শব্দ : খােদা, গুনাহ, দোজখ, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রােজা ইত্যাদি।
(২) প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ : কারখানা, চশমা, জবানবন্দি, তােশক, দফতর, দরবার,
দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ ইত্যাদি।
(৩) বিবিধ শব্দ : আদমি, আমদানি, জানােয়ার, জিন্দা, নমুনা, বদমাশ, রফতানি, হাঙ্গামা ইত্যাদি।

কেয়ামত, গোসল এবং হারাম আরবি ভাষার শব্দ।

উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি এবং বাংলা একাডেমি অভিধান

১৫৪.
দেশি শব্দ ‘চুলা’ কোন ভাষা থেকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে?
  1. তামিল ভাষা
  2. কোল ভাষা
  3. মুন্ডারী ভাষা
  4. ফরাসি ভাষা
সঠিক উত্তর:
মুন্ডারী ভাষা
উত্তর
সঠিক উত্তর:
মুন্ডারী ভাষা
ব্যাখ্যা

বাংলা ভাষাভাষীদের ভূখণ্ডে অনেক আদিকাল থেকে যারা বাস করতো, সেইসব আদিবাসীদের ভাষার যে সব শব্দ বাংলা ভাষায় গৃহীত হয়েছে, সে সব শব্দকে বলা হয় দেশি শব্দ। এই আদিবাসীদের মধ্যে আছে- কোল, মুণ্ডা, ভীম, ইত্যাদি। যেমন,
কুড়ি (বিশ)- কোলভাষা,
পেট (উদর)- তামিল ভাষা,
চুলা (উনুন)- মুণ্ডারী ভাষা

এছাড়াও কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।

১৫৫.
'হাটবাজার' শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত?
  1. ফারসি ও আরবি
  2. বাংলা ও ফারসি
  3. আরবি ও তুর্কি
  4. তৎসম ও হিন্দি
সঠিক উত্তর:
বাংলা ও ফারসি
উত্তর
সঠিক উত্তর:
বাংলা ও ফারসি
ব্যাখ্যা
কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দদৈত্ব সৃষ্টি হয়।
'হাটবাজার' একটি মিশ্র শব্দ

- হাট শব্দটি তৎসম বা সংস্কৃত শব্দ হট্ট> থেকে উৎপন্ন। অর্থ্যাৎ এটি একটি তদ্ভব শব্দ।
আর তদ্ভব শব্দগুলো বাংলা ভাষার নিজস্ব শব্দ হিসাবে বিবেচিত হয়। অর্থ্যাৎ হাট শব্দটি বাংলা শব্দও বটে।
আবার,
- বাজার শব্দটি ফারসি শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে।
'হাটবাজার' শব্দটি তদ্ভব/বাংলা ও ফারসি ভাষার শব্দের সমন্বয়ে গঠিত।

অপশনে তদ্ভব ও ফারসি থাকলে সেটি সঠিক উত্তর হবে।
এই প্রশ্নের ক্ষেত্রে বাংলা ও ফারসি সঠিক উত্তর।

[উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ]

উল্লেখ্য, মাধ্যমিক ব্যাকরণ বই (২০১৯ সংস্করণে০ হাটবাজার শব্দটি বাংলা - ফারসির সমন্বয়ে গঠিত মিশ্র শব্দ হিসাবে দেখানো হয়েছে।
১৫৬.
'হালাল' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. উর্দু
  3. আরবি
  4. গুজরাটি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
আরবি শব্দ -
হারাম, হালাল, আদালত, গোসল, হজ, উকিল, ঈদ, কিতাব, কলম, নগদ, বাকি, তওবা,কিয়ামত, আল্লাহ, ইসলাম, নগদ, জান্নাত ইত্যাদি৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৫৭.
Q. 01-16: Choose the correct answer.
১) নিচের কোনটি মুন্ডারী ভাষার শব্দ?
  1. ক) চাকু
  2. খ) চিনি
  3. গ) চাকর
  4. ঘ) চুলা
সঠিক উত্তর:
ঘ) চুলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চুলা
ব্যাখ্যা
চুলা - মুন্ডারী ভাষার শব্দ।
চাকু- তুর্কি ভাষার শব্দ।
চাকর - ফারসি ভাষার শব্দ।
চিনি - তৎসম শব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫৮.
নিচের কোনটি পর্তুগিজ শব্দ?
  1. ভবন
  2. বারান্দা
  3. বেহালা
  4. তামাক
সঠিক উত্তর:
বেহালা
উত্তর
সঠিক উত্তর:
বেহালা
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'বেহালা'- পর্তুগিজ শব্দ। 

• 'বেহালা' শব্দের অর্থ:
- ছড় দিয়ে বাজানো হয় এমন চারটি তারের বাদ্যযন্ত্রবিশেষ। 
---------------
• পর্তুগিজ ভাষার কিছু শব্দ হলো:
- আলপিন, বালতি, আনারস, আলমারি, গির্জা, গুদাম, চাবি, ইত্যাদি।

অন্যদিকে,
ভবন- তৎসম শব্দ।
বারান্দা - ফারসি শব্দ।
তামাক - দেশি শব্দ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৫৯.
ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দ নয়-
  1. রেস্তোরাঁ
  2. কার্তুজ
  3. সওগাত
  4. বুর্জোয়া
সঠিক উত্তর:
সওগাত
উত্তর
সঠিক উত্তর:
সওগাত
ব্যাখ্যা

• ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দঃ
- কুপন,
- ডিপো,
- রেস্তোরাঁ,
- আঁতেল,
- কার্তুজ,
- ওলন্দাজ,
- দিনেমার,
- কাফে,
- আঁতাত,
- বুর্জোয়া,
- রেনেসাঁস ইত্যাদি।
• তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দঃ
- বাবা,
- উজবুক,
- কাঁচি,
- কাবু,
- কুর্নিশ,
- কুলি (মজুর),
- কোর্মা,
- খাতুন,
- চকমক,
- তালাশ,
- তােপ,
- বন্দুক,
- বাবুর্চি,
- বেগম,
- মুচলেকা,
- লাশ,
- সওগাত
- দারোগা,
- চাকর,
- চাকু,
- তোপ ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।

১৬০.
‘চৌ-হদ্দি’ শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
  1. ক) বাংলা + ফরাসি
  2. খ) সংস্কৃত + ফারসি
  3. গ) ফারসি + আরবি
  4. ঘ) সংস্কৃত + আরবি
সঠিক উত্তর:
গ) ফারসি + আরবি
উত্তর
সঠিক উত্তর:
গ) ফারসি + আরবি
ব্যাখ্যা
কোন কোন সময় দেশি ও বিদেশী শব্দের মিলনে শব্দদৈত সৃষ্টি হয়ে থাকে তাকে মিশ্র শব্দ বলে।
এখানে,
‘চৌ-হদ্দি’ শব্দটি (ফারসি+আরবি) সংমিশ্রণে তৈরি মিশ্র শব্দ।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে- চৌহদ্দি অর্থ-     চারদিকের সীমানা, চতুঃসীমা।

সূত্র: বাংলার ভাষার ব্যাকরণ,নবম-দশম শ্রেণীর বোর্ড বই, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৬১.
কোনটি গ্রীক শব্দ?
  1. ক) লিচু
  2. খ) লুঙ্গী
  3. গ) চাবি
  4. ঘ) সেমাই
সঠিক উত্তর:
ঘ) সেমাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সেমাই
ব্যাখ্যা

দাম, ইউনানি ও সেমাই গ্রিক শব্দ। দাম-দ্রাখমে, সেমাই-সেমাদালিম ও ইউনানি-আইওনিয়ন থেকে পরিবর্তিত হয়ে বাংলায় এসেছে।
সূত্রঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬২.
কোনটি দেশি শব্দ নয়?
  1. আড়ং
  2. খিদে
  3. চোঙ্গা
  4. টোপর
সঠিক উত্তর:
খিদে
উত্তর
সঠিক উত্তর:
খিদে
ব্যাখ্যা
অর্ধতৎসম শব্দগুলো হলো- অদ্ধ, নেমন্তন্ন, বোষ্টম, ছেরাদ্দ, গিন্নী, কুচ্ছিত, চম্মআর, হত্থ, খিদে, চন্দর, পত্তর, পিরিতি, মিত্তির, সরুজ, জ্যোছনা ইত্যাদি।
আড়ং, আলু, পেট, চুলা, ডাব, কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাগর, ঢেঁকি ইত্যাদি হলো দেশি শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬৩.
'জানালা' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) পর্তুগিজ
  2. খ) ফারসি
  3. গ) তুর্কি
  4. ঘ) গ্রিক
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
ব্যাখ্যা
জানালা (বিশেষ্য) 
- উৎসগত দিক দিয়ে পর্তুগিজ শব্দ। 

- অর্থ: আলো বাতাস চলাচলের জন্য গাড়ি বা ঘরের দেওয়াল কেটে তৈরি এবং খোলা বন্ধ করা যায় এমন বাতায়ন, গবাক্ষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬৪.
'আঁতেল' শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) পর্তুগিজ
  2. খ) ফরাসি
  3. গ) ওলন্দাজ
  4. ঘ) ফারসি
সঠিক উত্তর:
খ) ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
খ) ফরাসি
ব্যাখ্যা

• ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় আগত শব্দঃ
- কুপন,
- ডিপো,
- রেস্তোরাঁ,
- আঁতেল,
- ওলন্দাজ,
- দিনেমার,
- কাফে,
- আঁতাত,
- বুর্জোয়া,
- রেনেসাঁস ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৬৫.
পাণি শব্দটি উৎসগত দিক দিয়ে কোন প্রকারের শব্দ?
  1. সংস্কৃত
  2. তদ্ভব
  3. দেশি
  4. বিদেশি
সঠিক উত্তর:
সংস্কৃত
উত্তর
সঠিক উত্তর:
সংস্কৃত
ব্যাখ্যা
পাণি শব্দটি উৎসগত দিক দিয়ে সংস্কৃত শব্দ।
পাণি (পানি) 
[স. √পণ্‌+ই]
- বিশেষ্য
- হাত (বীণাপাণি)

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬৬.
'রামরাম বসু ছিলেন কেরি সাহেবের মুন্সি।'- এখানে 'মুন্সি' কোন ভাষার শব্দ?
  1. বাংলা
  2. সংস্কৃত
  3. আরবি
  4. ফারসি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
মুন্সি- আরবি ভাষার শব্দ।  

• 'মুন্সি' শব্দের অর্থ: 
- কেরানি;
- যিনি লেখার কাজ করেন; লেখক।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৬৭.
'দোস্ত' শব্দটি উৎসগত দিক থেকে কোন প্রকার?
  1. ক) তৎসম
  2. খ) তদ্ভব
  3. গ) খাঁটি বাংলা
  4. ঘ) বিদেশি
সঠিক উত্তর:
ঘ) বিদেশি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিদেশি
ব্যাখ্যা
'দোস্ত'
- দোস্‌ত 
- বিশেষণ 
- ফারসি শব্দ (বিদেশি) 
- অর্থ - বন্ধু, সুহৃদ, মিত্র। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৬৮.
'গিন্নি' কোন শ্রেণির শব্দ?
  1. ক) বিদেশি
  2. খ) তদ্ভব
  3. গ) অর্ধ-তৎসম
  4. ঘ) দেশি
সঠিক উত্তর:
গ) অর্ধ-তৎসম
উত্তর
সঠিক উত্তর:
গ) অর্ধ-তৎসম
ব্যাখ্যা
- জ্যোছনা,
- ছেরাদ্দ,
- গিন্নি,
-বোষ্টম,
-কুচ্ছিত ইত্যাদি শব্দগুলো অর্ধ-তৎসম শব্দ।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১৬৯.
হিন্দি থেকে আগত শব্দ-
  1. ক) বাবা
  2. খ) বিবি
  3. গ) চাচা
  4. ঘ) আব্বু
সঠিক উত্তর:
গ) চাচা
উত্তর
সঠিক উত্তর:
গ) চাচা
ব্যাখ্যা
হিন্দি শব্দ- চাচা, দাদা, দাদি, ফুফা, ফুফি।
তুর্কি ভাষার শব্দ- বাবা, খোকা, বিবি।
আব্বু উর্দু ভাষার শব্দ।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১৭০.
'হাঙ্গামা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ফারসি
  2. খ) পর্তুগিজ
  3. গ) আরবি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ক) ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ক) ফারসি
ব্যাখ্যা
ফারসি থেকে বাংলা ভাষায় আগত কিছু শব্দঃ দোকান, চশমা, হাঙ্গামা, নমুনা, জানোয়ার, আদমি, জিন্দা, বদমাশ, ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৭১.
“লতা” কোন ধরণের শব্দের উদাহরণ?
  1. ক) তৎসম
  2. খ) তদ্ভব
  3. গ) দেশী
  4. ঘ) বিদেশী
সঠিক উত্তর:
ক) তৎসম
উত্তর
সঠিক উত্তর:
ক) তৎসম
ব্যাখ্যা

তৎসম শব্দের উদাহরণ :
চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, আকাশ, স্থল, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

১৭২.
'পেরেক' শব্দটি বাংলা ভাষার শব্দ ভাণ্ডারে কোন বিদেশি শব্দ হতে এসেছে?
  1. ক) পর্তুগিজ
  2. খ) আরবি
  3. গ) ফারসি
  4. ঘ) ওলন্দাজ
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
ব্যাখ্যা

পর্তুগীজ' ভাষা থেকে আগত কয়েকটি গুরুত্বপূর্ণ বাংলা শব্দ -
আচার, আনারস, আলপিন, আলমারী, ইস্পাত, গির্জা, গুদাম, চাবি, তামাক, পাউরুটি, পাদ্রি, পেয়ারা, পেরেক, বালতি, সাবান ইত্যাদি।
উৎসঃ মোহসীনা নাজিলা রচিত শীকর বাংলা ভাষা ও সাহিত্য বই।

১৭৩.
নিম্নের কোনটি দেশি শব্দ?
  1. ক) পানি
  2. খ) টেক্কা
  3. গ) গঞ্জ
  4. ঘ) তুরুপ
সঠিক উত্তর:
খ) টেক্কা
উত্তর
সঠিক উত্তর:
খ) টেক্কা
ব্যাখ্যা
টেক্কা  (বিশেষ্য) 
- দেশি শব্দ 
অর্থ: এক ফোঁটাবিশিষ্ট তাস; প্রতিযোগীতা; টক্কর; পাল্লা। 

অন্যদিকে, 
গঞ্জ = ফারসি শব্দ 
পানি = সংস্কৃত শব্দ 
তুরুপ = পর্তুগীজ শব্দ

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭৪.
অর্থনুসারে 'প্রবীণ' কোন ধরনের শব্দ?
  1. রূঢ়ি
  2. যৌগিক 
  3. যোগরূঢ় 
  4. মৌলিক
সঠিক উত্তর:
রূঢ়ি
উত্তর
সঠিক উত্তর:
রূঢ়ি
ব্যাখ্যা

রূঢ়ি শব্দ:
যে শব্দ প্রত্যয় বা উপসর্গযোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ জ্ঞাপন করে, তাকে রূঢ়ি শব্দ বলে।
যেমন:
• হস্তী: হস্ত + ইন, অর্থ-হস্ত আছে যার; কিন্তু হস্তী বলতে একটি পশুকে বোঝায়।
• গবেষণা (গো+এষণা) অর্থ গরু খোঁজা। বর্তমান অর্থ ব্যাপক অধ্যয়ন ও পর্যালোচনা।
• বাঁশি: বাঁশ দিয়ে তৈরি যে কোনো বস্তু নয়, শব্দটি সুরের বিশেষ বাদ্যযন্ত্র, বিশেষ অর্থে প্রযুক্ত হয়।
• তৈল: শুধু তিলজাত স্নেহ পদার্থ নয়, শব্দটি যে কোনো উদ্ভিজ্জ পদার্থজাত স্নেহ পদার্থকে বোঝায়। যেমন- বাদাম তেল।
প্রবীণ: শব্দটির অর্থ হওয়া উচিত ছিল প্রকৃষ্ট রূপে বীণা বাজাতে পারেন যিনি। কিন্তু শব্দটি 'অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যক্তি' অর্থে ব্যবহৃত হয়।
• সন্দেশ: শব্দ ও প্রত্যয়গত অর্থে 'সংবাদ'। কিন্তু রূঢ়ি অর্থে 'মিষ্টান্ন বিশেষ'।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

১৭৫.
উৎস অনুসারে বাংলাভাষার শব্দভাণ্ডারকে কত ভাগ করা যায়?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
সঠিক উত্তর:
৪ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
৪ ভাগে
ব্যাখ্যা
• উৎস বিবেচনায় শব্দের শ্রেণিবিভাগ:
- উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার(৪) শ্রেণিতে বিভক্ত করা যায়।

• তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে।
- যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

• তদ্ভব শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র, সেগুলোকে তদ্ভব শব্দ বলা হয়।
- উদাহরণ: হাত, পা, কান, নাক, জিভ, দাঁত; হাতি, ঘোড়া, সাপ, পাখি, কুমির ইত্যাদি।

• দেশি শব্দ:
- বাংলা অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠীর ভাষা থেকে কিছু শব্দ বাংলা ভাষায় স্থান পেয়েছে, এগুলোকে দেশি শব্দ বলা হয়।
- উদাহরণ: কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেঁকি ইত্যাদি।

• বিদেশি শব্দ:
- ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের আন্তঃসম্পর্ক তৈরি হওয়ায় সেসব দেশের বহু শব্দ বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, এই শব্দগুলোকে বিদেশি শব্দ বলে।
- এসব বিদেশি শব্দের মধ্যে রয়েছে আরবি, ফারসি, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, ওলন্দাজ, তুর্কি, হিন্দি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।
১৭৬.
তদ্ভব শব্দের উদহারণ কোনটি?
  1. পৃথিবী
  2. আকাশ
  3. ঘােড়া
  4. বৃক্ষ
সঠিক উত্তর:
ঘােড়া
উত্তর
সঠিক উত্তর:
ঘােড়া
ব্যাখ্যা
তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে।
যথা:
- পৃথিবী,
- আকাশ,
- গ্রহ,
- বৃক্ষ 

তদ্ভব শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব শব্দ বাংলা ভাষায় একেবারেই স্বতন্ত্র,সেগুলােকে তদ্ভব শব্দ বলা হয়।
উদাহরণ:
- হাত,
- পা,
- কান,
- নাক,
- জিভ,
- দাঁত;
- হাতি,
- ঘােড়া,
- সাপ, .
- পাখি,
- কুমির ইত্যাদি।


বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ,সংস্করণ ২০২১]]
১৭৭.
‘বারান্দা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
  1. তুর্কি
  2. পর্তুগিজ
  3. ফারসি
  4. ওলন্দাজ
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা

আধুনিক বাংলা অভিধান অনুযায়ী -
• বারান্দা (বিশেষ্য)
শব্দের উৎস - ফারসি শব্দ
অর্থ-ঘরসংলগ্ন ছাদযুক্ত বা ছাদহীন চত্বর, অলিন্দ, দাওয়া।

কিন্তু ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ অনুযায়ী -
• বারান্দা- পর্তুগিজ শব্দ

===========
বাংলা একাডেমী অভিধান অনুসারে,
অধিক গ্রহণযোগ্য উত্তর - ফারসি।

অপশনে ফারসি না থাকলে পর্তুগিজকে সঠিক উত্তর ধরা যাবে।

উৎস: নবম-দশম শ্রেণির বাংলা ব্যাকরণ, ভাষা -শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

১৭৮.
'বালতি' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) পর্তুগিজ
  2. খ) গ্রীক
  3. গ) ফারসি
  4. ঘ) ফরাসি
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
ব্যাখ্যা
বালতি (বিশেষ্য) 
- পর্তুগিজ শব্দ
অর্থ: হাতলযুক্ত জলপাত্র।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭৯.
নিচের কোনটি হিন্দি শব্দ?
  1. তাস
  2. সপ্তাহ
  3. সমুদ্র
  4. তেজি
সঠিক উত্তর:
তাস
উত্তর
সঠিক উত্তর:
তাস
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
তাস- হিন্দি শব্দ।

• 'তাস' শব্দের অর্থ- খেলার জন্য ব্যব্হৃত চিত্রিত মোটা কাগজের চৌকো খণ্ডবিশেষ। 

অন্যদিকে,
সপ্তাহ, সমুদ্র - সংস্কৃত শব্দ। 
তেজি - ফারসি শব্দ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৮০.
'উর্দু' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) তুর্কি
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তুর্কি
ব্যাখ্যা
উর্দু (বিশেষ্য) 
- তুর্কি ভাষা থেকে আগত শব্দ।
অর্থ: ভারত ও পাকিস্তানে ব্যবহৃত ফারসি ও আরবি ভাষার মিশ্রনজাত ইন্দো-ইউরোপীয় ভাষাবিশেষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৮১.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) ডিম
  2. খ) হাত
  3. গ) ফুল
  4. ঘ) ছেরাদ্দ
সঠিক উত্তর:
ক) ডিম
উত্তর
সঠিক উত্তর:
ক) ডিম
ব্যাখ্যা

তৎসম শব্দ:
- সংস্কৃতের শব্দভাণ্ডার থেকে সব সময়েই প্রয়ােজনীয় শব্দাবলি বাংলা ভাষায় গ্রহণ করা হয়। যে-সব সংস্কৃত শব্দ অপরিবর্তিত রূপে হুবহু বাংলায় এসেছে সে-সব শব্দকে ‘তৎসম শব্দ’ বলা হয়।
- তৎসম শব্দের উদাহরণ : ডিম, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, আকাশ, স্থল, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, নর, নারী, বৃক্ষ, লতা ইত্যাদি।

অপরদিকে,
হাত, ফুল এবং ছেরাদ্দ শব্দগুলো যথাক্রমে বাংলা, প্রাকৃত, অর্ধ-তৎসম শব্দ৷

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি অভিধান।

১৮২.
নিচের কোনটি বিদেশি শব্দ নয়?
  1. ক) বেগম
  2. খ) বদমাশ
  3. গ) কলম
  4. ঘ) কুলা
সঠিক উত্তর:
ঘ) কুলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কুলা
ব্যাখ্যা
বাংলাদেশের আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির যে উপাদান বাংলায় রক্ষিত রয়েছে সেসব শব্দকে দেশি শব্দ বলে।কতগুলো দেশি শব্দ হচ্ছে কুলা, গঞ্জ, চোঙ্গা, টোপর, ডাব, ডাগর, ঢেঁকি ইত্যাদি।
অপরদিকে বেগম, বদমাশ ফারসি ভাষার এবং কলম আরবি ভাষার শব্দ।
উৎস : বাংলা ভাষার ব্যাকরণ, নবম ও দশম শ্রেণী
১৮৩.
'নালিশ' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. তৎসম
  2. ফারসি
  3. ফরাসি
  4. তদ্ভব
সঠিক উত্তর:
ফারসি
উত্তর
সঠিক উত্তর:
ফারসি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'নালিশ'- ফারসি শব্দ।

• 'নালিশ' শব্দের অর্থ:
- অভিযোগ, ফরিয়াদ।

• বাংলা ভাষায় ব্যবহৃত আরো কতিপয় ফারসি শব্দ:
- বেহেশত, দোজখ, ফেরেশতা, নামাজ, খোদা, গুনাহ, পয়গম্বর ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৮৪.
নিচের যে শব্দটি আঞ্চলিক প্রভাবিত নয়-
  1. ক) কাটারি
  2. খ) খপর
  3. গ) মেয়া
  4. ঘ) এর্কি
সঠিক উত্তর:
ক) কাটারি
উত্তর
সঠিক উত্তর:
ক) কাটারি
ব্যাখ্যা

কাটারি, কাটারী [কাটারি] (বিশেষ্য)
- কাটবার অস্ত্রবিশেষ; একপ্রকার সরু ও লম্বা দা; ছুরি 

{( তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তরিকা, কর্তরীকা> (প্রাকৃত) কট্টরিআ> (বাংলা) কাটারি, কাটারী, কট্টরী}

১৮৫.
'মুসাফির' কোন ভাষা থেকে আগত শব্দ?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) ফরাসি
  4. ঘ) উর্দু
সঠিক উত্তর:
ক) আরবি
উত্তর
সঠিক উত্তর:
ক) আরবি
ব্যাখ্যা
'মুসাফির' শব্দটি আরবি ভাষা থেকে আগত শব্দ। 

মুসাফির (বিশেষ্য) 
- আরবি শব্দ 
অর্থ: যে সফর করে, পর্যটক, পথিক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৮৬.
চর্মকার > ___ > চামার এ শূণ্যস্থানে বসবে -
  1. ক) চম্মআর
  2. খ) চম্মকার
  3. গ) চর্মআর
  4. ঘ) চর্মসার
সঠিক উত্তর:
ক) চম্মআর
উত্তর
সঠিক উত্তর:
ক) চম্মআর
ব্যাখ্যা
চর্মকার > চম্মআর > চামার। 
কর্মকার> কম্মআর > কামার।


উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
১৮৭.
'ময়না' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. ফরাসি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা

• 'ময়না' শব্দটি 'আরবি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- অস্বাভাবিক বা আকস্মিক মৃত্যুর কারণ উদ্ঘাটনের উদ্দেশ্যে শবব্যবচ্ছেদ, post-mortem।

আরবি ভাষার কিছু শব্দ:
- এলাকা, এলাহি, কয়েদ, কসাই, কসরত, খারাবি, খারাপ, খারিজ, খাসমহল, খাসলত, তুফান, তকদির, ময়না, মুমিন, মুনিব, মুনশি ইত্যাদি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১৮৮.
খদ্দর, কার্তুজ যথাক্রমে কোন ভাষার শব্দ?
  1. ক) গুজরাটি, ফারসি
  2. খ) পাঞ্জবি, তামিল
  3. গ) গুজরাটি, ফরাসি
  4. ঘ) বার্মিজ, পাঞ্জাবি
সঠিক উত্তর:
গ) গুজরাটি, ফরাসি
উত্তর
সঠিক উত্তর:
গ) গুজরাটি, ফরাসি
ব্যাখ্যা
গুজরাটি ভাষার শব্দ- খদ্দর, হরতাল।
ফরাসি (ফ্রান্স) ভাষার শব্দ- কার্তুজ, কুপন, ডিপো, রেস্তোরাঁ।
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী
১৮৯.
'সুলতান' কোন ভাষার শব্দ?
  1. ফারসি
  2. আরবি
  3. তুর্কি
  4. তৎসম
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'সুলতান'- আরবি ভাষার শব্দ।

• 'সুলতান' শব্দের অর্থ:
- বাদশাহ,
- রাজা।

• 'সুলতান' শব্দের স্ত্রীলিঙ্গ- সুলতানা।

উৎস:  বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১৯০.
কোনটি তৎসম শব্দ?
  1. ক) ধর্ম
  2. খ) ডিঙ্গা
  3. গ) তওবা
  4. ঘ) দৌলত
সঠিক উত্তর:
ক) ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
ক) ধর্ম
ব্যাখ্যা


উৎসঃ বাংলা ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি
১৯১.
তৎসম শব্দ কোনটি?
  1. জিভ
  2. ডাব
  3. দাঁত
  4. ভবন
সঠিক উত্তর:
ভবন
উত্তর
সঠিক উত্তর:
ভবন
ব্যাখ্যা
• তৎসম শব্দ - ভবন

অন্যদিকে,
• তদ্ভব শব্দ - জিভ, দাঁত।
• দেশি শব্দ - ডাব।

বাংলা ভাষার শব্দভাণ্ডার:
- উৎস বিবেচনায় বাংলা শব্দভান্ডারকে চার শ্রেণিতে বিভক্ত করা যায়। যথা:
১. তৎসম,
২. তদ্ভব,
৩. দেশি ও
৪. বিদেশি।
- এর মধ্যে তৎসম ও তদ্ভব শ্রেণিকে নিজস্ব উৎসের এবং দেশি ও বিদেশি শ্রেণিকে আগন্তুক উৎসের শব্দ হিসেবে গণ্য করা হয়।

তৎসম শব্দ:
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
১৯২.
বিদেশাগত বাংলাশব্দের মধ্যে ভিন্ন জাতীয় শব্দগুচ্ছ কোনটি?
  1. ক) আড়ং-রঙ্‌-মোরগ
  2. খ) পোশাক-পছন্দ-হিসাব
  3. গ) আলাদা-লোকসান-জেলা
  4. ঘ) দোকান-শনাক্ত-নিশান
সঠিক উত্তর:
খ) পোশাক-পছন্দ-হিসাব
উত্তর
সঠিক উত্তর:
খ) পোশাক-পছন্দ-হিসাব
ব্যাখ্যা
• আড়ং, রং, মোরগ - ফারসি শব্দ।
• পোশাক, পছন্দ - ফারসি শব্দ। হিসাব - আরবি শব্দ।
• আলাদা, লোকসান, জেলা - আরবি শব্দ।।
• দোকান, শনাক্ত, নিশান - ফারসি শব্দ।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৯৩.
‘নায়েব’ কোন ভাষার শব্দ?
  1. তুর্কি
  2. সংস্কৃত
  3. আরবি
  4. ফারসি
সঠিক উত্তর:
আরবি
উত্তর
সঠিক উত্তর:
আরবি
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
‘নায়েব’- আরবি ভাষার শব্দ। 

• ‘নায়েব’ শব্দের অর্থ:
- তহশিল অফিসের প্রধান কর্মচারী;
- জমিদারের খাজনা আদায়কারী প্রতিনিধি। 

[বাংলাপিডিয়া অনুসারে, নায়েব ফারসি শব্দ, যার অর্থ প্রতিনিধি। গ্রহণযোগ্য উৎস বিবেচনায় বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানকে প্রাধান্য দেওয়া হয়েছে।]

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৯৪.
কোন শব্দটি ফারসি থেকে বাংলায় এসেছে?
  1. ক) হিসাব
  2. খ) জেলা
  3. গ) শনাক্ত
  4. ঘ) লোকসান
সঠিক উত্তর:
গ) শনাক্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) শনাক্ত
ব্যাখ্যা
হিসাব, আলাদা, লোকসান, জেলা - আরবি শব্দ।।
দোকান, মোরগ, শনাক্ত, নিশান - ফারসি শব্দ।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
১৯৫.
'কবাট > কপাট' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. বিষমীভবন
  2. ব্যঞ্জন বিকৃতি
  3. ব্যঞ্জনচ্যুতি
  4. ধ্বনি বিপর্যয়
সঠিক উত্তর:
ব্যঞ্জন বিকৃতি
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জন বিকৃতি
ব্যাখ্যা
• 'কবাট > কপাট' ধ্বনি ব্যঞ্জনবিকৃতি এর উদাহরণ।

• ব্যঞ্জনবিকৃতি:
শব্দের মধ্যে কোন ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে যদি নতুন কোন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জনবিকৃতি বলে।
শাক > শাগ,
কবাট > কপাট,
ধাইমা > দাইমা ইত্যাদি।

অন্য অপশনগুলো:
• বিষমীভবন:
দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।
শরীর > শরীল,
লাল > নাল।
লাঙ্গল > নাঙ্গল ইত্যাদি।

• ব্যঞ্জনচ্যুতি :
পাশাপাশি সমউচ্চারণের দুটি ব্যঞ্জনধ্বনি থাকলে তার একটি লোপ পায়। এরূপ লোপকে বলা হয় ধ্বনিচ্যুতি বা ব্যঞ্জনচ্যুতি।
যেমন:
- বড়দাদা > বড়দা;
- বউদিদি > বউদি ইত্যাদি।

• ধ্বনি বিপর্যয়:
উচ্চারণের সময় আগের ধ্বনি পরে গেলে ও পরের ধ্বনি আগে চলে আসলে ধ্বনি বিপর্যয় ঘটে।
নকশা > নশকা,
রিক্সা > রিস্কা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর, মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
১৯৬.
কোনটি মৌলিক শব্দ নয়?
  1. ক) গােলাপ
  2. খ) গাছ
  3. গ) পাখি
  4. ঘ) অজানা
সঠিক উত্তর:
ঘ) অজানা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অজানা
ব্যাখ্যা
গঠন বিবেচনায় বাংলা শব্দকে মৌলিক এবং সাধিত - এই দুই ভাগে ভাগ করা যায়।

১. মৌলিক শব্দ: যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনাে অংশ থাকে না, সেগুলােকে মৌলিক শব্দ বলে।
যেমন – গাছ, পাখি, ফুল, হাত, গােলাপ ইত্যাদি।

২. সাধিত শব্দ: যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলােকে সাধিত শব্দ বলে। উপসর্গ বা প্রত্যয় যােগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন - পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ ইত্যাদি।
শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে। যেমন – ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

অন্যদিকে, অজানা (না জানা যা) = সামাসযোগে সাধিত শব্দ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)। 
১৯৭.
‘বকলম’ শব্দটি বাংলা ভাষায় এসেছে-
  1. ক) ফারসি ভাষা থেকে
  2. খ) আরবি ভাষা থেকে
  3. গ) হিন্দি ভাষা থেকে
  4. ঘ) বর্মি ভাষা থেকে
সঠিক উত্তর:
খ) আরবি ভাষা থেকে
উত্তর
সঠিক উত্তর:
খ) আরবি ভাষা থেকে
ব্যাখ্যা
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
বকলম (বিশেষ্য) মিশ্র শব্দ।
-ফারসি 'ব' এবং আরবি 'কলম' থেকে এসেছে 'বকলম' শব্দটি। 
অর্থ:
- লিখতে পারেনা এমন ব্যক্তির পক্ষে যে স্বাক্ষর করে।
-------------------
প্রশ্নটি (Probashi Kallayn Bank Ltd. Post Name: Senior Officer Exam Date: 12.01.2018) - এর ছিলো। অপশনে যেহেতু মিশ্র শব্দ (ফারসি+আরবি) দেওয়া নেই, তাই এখানে প্রধান শব্দ 'কলম' আরবি থেকে আসায় অধিক গ্রহণযোগ্য উত্তর 'আরবি নেওয়া হয়েছে। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৯৮.
পর্তুগিজ ভাষার শব্দ নয় কোনটি?
  1. ক) চাহিদা
  2. খ) আনারস
  3. গ) আলমারি
  4. ঘ) গুদাম
সঠিক উত্তর:
ক) চাহিদা
উত্তর
সঠিক উত্তর:
ক) চাহিদা
ব্যাখ্যা
পর্তুগিজ শব্দঃ আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। পাঞ্জাবি শব্দ হলো চাহিদা ও শিখ ৷
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী
১৯৯.
'সাদা-কালো' শব্দটি কোন দুটি ভাষার মিশ্রণে গঠিত?
  1. ক) বাংলা+আরবি
  2. খ) আরবি+বাংলা
  3. গ) বাংলা+বাংলা
  4. ঘ) ফারসি+বাংলা
সঠিক উত্তর:
ঘ) ফারসি+বাংলা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফারসি+বাংলা
ব্যাখ্যা
সাদা-কালো শব্দটি ফারসি+বাংলা শব্দের মিশ্রণে গঠিত। 

সাদা - ফারসি শব্দ
কালো - বাংলা শব্দ

সাদা-কালো (বিশেষণ) 
অর্থ: 
- সাদা ও কালো, রঙিন নয় এমন (সাদাকালো ছবি) 
- অস্পষ্টতা নে এমন। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২০০.
'বাবা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় আগত?
  1. পর্তুগিজ
  2. তুর্কি
  3. ফরাসি
  4. হিন্দি
সঠিক উত্তর:
তুর্কি
উত্তর
সঠিক উত্তর:
তুর্কি
ব্যাখ্যা
তুর্কি ভাষা থেকে বাংলা ভাষায় আগত কতিপয় শব্দ হলো- বাবা, উজবুক, কাঁচি, কাবু, কুর্নিশ, কুলি (মজুর), কোর্মা, খাতুন, চকমক, চাকু, তালাশ, তােপ, বন্দুক, বাবুর্চি, বারুদ, বাহাদুর, বেগম, বোঁচকা, মুচলেকা, লাশ, সওগাত ইত্যাদি।
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।