নদীর পলি ও বালু দীর্ঘদিন ধরে জমে নদী সমভূমি তৈরি করে- যা সঞ্চয়জাত সমভূমির অন্তর্গত।
--------------------------
• সমভূমি:
- সমভূমি হলো সমুদ্র সমতলের কাছাকাছি বা সমতুল্য উচ্চতায় বিস্তৃত ভূমি, তবে কিছু ক্ষেত্রে এটি কয়েকশ মিটার উচ্চতাতেও থাকতে পারে।
- এ ধরনের ভূমিতে সাধারণত মৃদু ঢাল, ছোট টিলা, পাহাড় বা নদী উপত্যকা দেখা যায়।
- পৃথিবীর মোট স্থলভাগের প্রায় অর্ধেকই সমভূমি দ্বারা গঠিত।
- সমভূমি এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় সবচেয়ে বেশি, আর আফ্রিকায় অপেক্ষাকৃত কম।
- ইউরেশিয়ার উত্তরাংশে বিশ্বের বৃহত্তম সমভূমি অবস্থিত।
- সমভূমির বৈশিষ্ট্য হলো-
- সাধারণত কোনো খাড়া ঢাল,
- উচ্চভূমি বা নিম্নভূমি থাকে না, যদিও সামান্য উঁচু-নিচু থাকতে পারে।
- এগুলি মহাদেশের সীমান্ত, মহাসাগরের তীরে বা অভ্যন্তরীণ অঞ্চলেও দেখা যায়।
- সমভূমিকে অবস্থান ও গঠনের ভিত্তিতে প্রধান কয়েক প্রকারে ভাগ করা যায়:
- ক্ষয়জাত সমভূমি।
- হৈমবাহিক সমভূমি।
- সঞ্চয়জাত সমভূমি।
- কার্স্ট সমভূমি।
------------------------------
• সঞ্চয়জাত সমভূমি:
- নদী, হিমবাহ বা বায়ুর মাধ্যমে ক্ষয়প্রাপ্ত পলিমাটি, বালি, কাদা ও নুড়ি নিচু স্থানে জমে উর্বর সমভূমি তৈরি করে।
- এ ধরনের সমভূমি অত্যন্ত উর্বর এবং জনবসতিপূর্ণ হয়।
- উদাহরণ:
• নদীর পলিগঠিত সমভূমি,
• উপকূলীয় সমভূমি,
• প্লাবন সমভূমি,
• লোয়েস সমভূমি,
• হিমবাহ সমভূমি,
• লাভার সমভূমি।
-----------------------------------
উল্লেখ্য,
• ক্ষয়জাত সমভূমি:
- দীর্ঘ সময় ধরে বায়ু, জলপ্রবাহ, বৃষ্টি বা হিমবাহের কারণে উচ্চভূমি ক্ষয় হয়ে নিম্নভূমিতে পরিণত হলে এ ধরনের সমভূমি তৈরি হয়।
- উদাহরণ:
- ইউরোপের ফিনল্যান্ড ও উত্তর আমেরিকার হাডসন উপসাগর তীরবর্তী সমভূমি ক্ষয়জাত সমভূমির অন্তর্গত।
• হৈমবাহিক সমভূমি:
- হিমবাহের প্রবাহ ভূমি ক্ষয় করে এবং সঙ্গে যে শিলা, কাঁকর ও পাথর আসে তা নিচে সঞ্চিত হয়ে সমভূমি তৈরি করে।
- উদাহরণ:
- এই ধরনের সমভূমি দেখা যায়- উত্তর-পশ্চিম ইউরোপ, ফিনল্যান্ড, পূর্ব কানাডা, সুইডেন।
• কার্স্ট সমভূমি:
- কার্স্ট সমভূমি হলো চুনাপাথরের বিস্তৃত অঞ্চলে গঠিত সমভূমি, যা ভূ-গর্ভস্থ জলধারার ক্রিয়াশীলতার মাধ্যমে তৈরি হয়।
- এ ধরনের সমভূমি মূলত চুনাপাথরের ক্ষয়প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয় এবং
- এটি ভূ-গর্ভস্থ গুহা, চুনাপাথরের গর্ত বা কূপের মাধ্যমে ভূ-প্রকৃতিতে বিশেষ বৈশিষ্ট্যযুক্ত হয়।
- উদাহরণস্বরূপ-
- যুগোশ্লোভিয়ার কার্স্ট অঞ্চল যা আড্রিয়াটিক সাগরের পূর্ব তীরে অবস্থিত।
উৎস: ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।