বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

দৈনন্দিন জীবনে কম্পিউটার

মোট প্রশ্ন৭১৯এই পাতা১৫প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

দৈনন্দিন জীবনে কম্পিউটার

PrepBank · পাতা / · ৭০১৭১৫ / ৭১৯

৭০১.
নিচের কোনটি অপটিক্যাল রিডার?
  1. ক) OMR
  2. খ) OCR
  3. গ) BCR
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
অপটিক্যাল রিডার (Optical Reader) :
এই ধরনের যন্ত্র কোন পাঠ্য বিষয়কে আলোর সাহায্যে পড়ে থাকে।
বিশেষ ধরনের লিখিত চিঠিপত্র, ডকুমেন্টের উপর অপটিক্যাল রিডার ধরলে কম্পিউটার সেটা পড়ে মনিটরে ফলাফল প্রদর্শন করে। বিভিন্ন ধরনের অপটিক্যাল রিডার হচ্ছে :
- Optical Mark Reader (OMR), 
- Optical Character Recognotion (OCR),
- Bar Code Recognition (BCR)।


উৎস : কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০২.
ই-কমার্সে নিরাপত্তা নিশ্চিত করতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
  1. অগমেন্টেড রিয়েলিটি
  2. আইপি এড্রেস
  3. বারকোড স্ক্যানার
  4. পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার
সঠিক উত্তর:
পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার
উত্তর
সঠিক উত্তর:
পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার
ব্যাখ্যা
ই-কমার্সে নিরাপত্তা নিশ্চিত করতে পাবলিক কী ইনফ্রাস্ট্রাকচার প্রযুক্তি ব্যবহার করা হয়।

- E-Commerce এ নিরাপত্তার জন্য public key infrastructure (PKI) ব্যবহৃত হয়, যা ইলেকট্রনিক সার্টিফিকেট, এনক্রিপশন ও ডিক্রিপশন কী এবং সুরক্ষিত যোগাযোগের প্রোটোকল সরবরাহ করে।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

• ই-কমার্স এর ধরণ:
পণ্য বিক্রয়ক্ষেত্র ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। -
১। Business to Consumer (B2C),
২। Business to Business (B2B),
৩। Consumer to Business (C2B),
8। Consumer to Consumer (C2C),

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩। ব্রিটানিকা।
৭০৩.
এমবেডেড কম্পিউটারে সাধারণত নিচের কোনটি থাকে না?
  1. ROM
  2. মাইক্রোকন্ট্রোলার
  3. অপারেটিং সিস্টেম
  4. ইনপুট/আউটপুট সিস্টেম
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম
উত্তর
সঠিক উত্তর:
অপারেটিং সিস্টেম
ব্যাখ্যা
• এমবেডেড (Embedded) কম্পিউটার সিস্টেম হলো বিশেষ উদ্দেশ্যে ব্যবহৃত কম্পিউটার, যা সাধারণত একটি নির্দিষ্ট কাজ বা সীমিত কাজের জন্য ডিজাইন করা হয়। এতে নিচের উপাদানগুলো সাধারণত থাকে:
ROM – প্রোগ্রাম সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়
মাইক্রোকন্ট্রোলার – সিস্টেমের মূল নিয়ন্ত্রণকারী
ইনপুট/আউটপুট সিস্টেম – বাইরের যন্ত্রের সাথে যোগাযোগের জন্য

তবে, অপারেটিং সিস্টেম সব এমবেডেড সিস্টেমে থাকে না। অনেক এমবেডেড সিস্টেম Real-Time Operating System (RTOS) ব্যবহার করলেও ছোট ও সহজ ডিভাইসগুলোতে অপারেটিং সিস্টেম ছাড়াই সরাসরি কোড রান করে। অপারেটিং সিস্টেমের পরিবর্তে ROM এ নির্দিষ্ট কাজ করার জন্য - ফার্মওয়্যার থাকে।

তাই, এখানে, সর্বোত্তম উত্তর হিসবে - "গ) অপারেটিং সিস্টেম" নেয়া হয়েছে। যেহেতু বেশীরভাগ এম্বেডেড কম্পিউটারেই অপারেটিং সিস্টেমের পরিবর্তে ফার্মওয়্যার থাকে।

এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এমবেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি ক্যাবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, করে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এমবেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এমবেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।
৭০৪.
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তারের কাছ থেকে রোগীর চিকিৎসা পাওয়ার পদ্ধতিকে কী বলে?
  1. ই-হেলথ
  2. টেলিমেডিসিন
  3. টেলিকনসালটেশন
  4. টেলিহেলথ
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
উত্তর
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
ব্যাখ্যা
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে ডাক্তারের কাছ থেকে রোগীর চিকিৎসা পাওয়ার পদ্ধতিকে টেলিমেডিসিন বলে।

• টেলিমেডিসিন):

- টেলিমেডিসিন হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানে অবস্থানরত রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসাসেবা প্রদান করা।
- মোবাইল ফোন এবং ইন্টারনেটের উন্নত ব্যবহারের মাধ্যমে এ প্রযুক্তি ব্যবহার করে সহজেই চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে।
- এর মাধ্যমে চিকিৎসকরা দূরবর্তী অবস্থান থেকেও রোগী পরামর্শ, চিকিৎসা শিক্ষা আদান-প্রদান, রোগীর চিকিৎসার তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ করতে পারেন।
- ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে রোগীকে চাক্ষুষ দেখা এবং ই-মেইলের মাধ্যমে রিপোর্ট ও পরামর্শপত্র আদান-প্রদান করা সম্ভব হয়।
• এ ধরনের উল্লেখযোগ্য সেবাগুলোর মধ্যে:
- Teledoc,
- Maven,
- Clinic,
- iClinic, MDlive,
- Amwell, 
- Doctor on Demand ইত্যাদি প্ল্যাটফর্ম রয়েছে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, NCTB.
৭০৫.
IoT ডিভাইসের তথ্য বিনিময়ের জন্য কোন প্রটোকল সবচেয়ে জনপ্রিয়?
  1.  MQTT 
  2. HTTP
  3. FTP
  4. POP3
সঠিক উত্তর:
 MQTT 
উত্তর
সঠিক উত্তর:
 MQTT 
ব্যাখ্যা

• IoT ডিভাইসের তথ্য বিনিময়ের জন্য সবচেয়ে জনপ্রিয় প্রটোকল হলো MQTT. MQTT হলো একটি হালকা ওজনের, পাবলিশ-সাবস্ক্রাইব ভিত্তিক প্রটোকল যা বিশেষভাবে কম ব্যান্ডউইথ ও শক্তি খরচে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি সেন্সর, স্মার্ট হোম ডিভাইস, এবং বিভিন্ন রিমোট IoT অ্যাপ্লিকেশনের জন্য উপযুক্ত, কারণ এটি দ্রুত ও নির্ভরযোগ্যভাবে ছোট ডেটা পাঠাতে পারে। অন্যদিকে HTTP মূলত ওয়েব সার্ভিসের জন্য ব্যবহৃত হয় এবং IoT-তে কম কার্যকর। FTP ও POP3 যথাক্রমে ফাইল ট্রান্সফার ও ইমেল গ্রহণের জন্য, তাই IoT ডিভাইসের রিয়েল-টাইম ডেটা শেয়ারিংয়ে MQTT এর মতো সুবিধা দেয় না। সুতরাং, IoT-এর জন্য MQTT সবচেয়ে জনপ্রিয় ও কার্যকর প্রটোকল।

- সঠিক উত্তর: ক) MQTT.

• IoT (Internet of Things):
- IoT (Internet of Things) এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে নানা ধরণের বস্তু (যন্ত্র, সেন্সর, ডিভাইস) ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত থাকে এবং তথ্য আদান-প্রদান করে তাকে ইন্টানেট অব থিংস বা আইওটি (Internet of Things-IOT) বলে।
- আমাদের চারপাশে প্রতিদিনকার জীবনে আমরা যেসব যন্ত্রপাতির ব্যবহার যেমন গাড়ির গ্যারেজের দরজা, গাড়ি, কন্ট্রোল, ফ্যান, টিভি, দরজার ইলেট্রিক লক ইত্যাদি বিভিন্ন প্রয়োজনে যন্ত্র বা জিনিসপত্রকে অটোমেটিক করার জন্য এসবের সাথে কম্পিউটার সিস্টেম সংযুক্ত থাকে।
- এই প্রযুক্তিতে আমাদের ঘরের বিভিন্ন ইলেক্ট্রনিক যন্ত্রপাতি যেমন: টিভি, ফ্রিজ, লাইট প্রভৃতি ইন্টারনেট-এর সাথে সংযুক্ত করে এগুলোকে দুর থেকে নিয়ন্ত্রণ করা যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।

৭০৬.
কাকে GIS এর জনক বলা হয়?
  1. আলবার্ট শাকলিন
  2. ডাস্টিন মস্কোভিটজ
  3. রোজার টমলিনসন
  4. এডওয়ার্ড সেভারিন
সঠিক উত্তর:
রোজার টমলিনসন
উত্তর
সঠিক উত্তর:
রোজার টমলিনসন
ব্যাখ্যা
GIS হচ্ছে এমন এক ব্যবস্থা যা ভৌগোলিক বা পারিসরিক তথ্য সমন্বয়, সংরক্ষণ, সম্পাদনা, বিশ্লেষণ এবং বিভিন্নভাবে তা উপস্থাপন করার কাজ করে থাকে।
রোজার টমলিনসন সর্বপ্রথম ১৯৬৮ সালে Geographic Information Systemকথাটি ব্যবহার করেন। এইজন্য রোজার টমলিনসনকে GIS ব্যবস্থার জনক বলা হয়।
৭০৭.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
  1. ক) Blue ray
  2. খ) CIH
  3. গ) SQL
  4. ঘ) SPSS
সঠিক উত্তর:
খ) CIH
উত্তর
সঠিক উত্তর:
খ) CIH
ব্যাখ্যা
CIH হচ্ছে কম্পিউটার ভাইরাস।
- CIH (Chernobyl) হল একটি ভাইরাস যা 1999 সালে তাইওয়ানে প্রথম শনাক্ত হয়, যা Windows 95 এবং Windows 98 EXE ফাইলগুলিকে সংক্রমিত করে।

• কম্পিউটার ভাইরাস:
কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।

উৎস: Computerhope website.
৭০৮.
বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্র নয় -
  1. ডিএনএ ম্যাপিং
  2. ওয়েব ডেভেলপমেন্ট
  3. জিনোম সমাগম
  4. প্রোটিন-প্রোটিনের মিথষ্ক্রিয়া
সঠিক উত্তর:
ওয়েব ডেভেলপমেন্ট
উত্তর
সঠিক উত্তর:
ওয়েব ডেভেলপমেন্ট
ব্যাখ্যা

• বায়োইনফরমেটিক্স হল জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণ, জিনোমিক্স, প্রোটিন স্ট্রাকচার ও ফাংশন, এবং জীববৈজ্ঞানিক ডেটার মডেলিং ও বিশ্লেষণে কম্পিউটার ও অ্যালগরিদম ব্যবহার করার বিজ্ঞান। এর মধ্যে ডিএনএ ম্যাপিং, জিনোম সমাগম এবং প্রোটিন-প্রোটিন মিথষ্ক্রিয়ার অধ্যয়ন গুরুত্বপূর্ণ গবেষণার ক্ষেত্র। বায়োইনফরমেটিক্সের মূল লক্ষ্য হলো জটিল জীববৈজ্ঞানিক তথ্যকে বিশ্লেষণ এবং ভবিষ্যদ্বাণীমূলক মডেল তৈরি করা। তবে, ওয়েব ডেভেলপমেন্ট সরাসরি বায়োইনফরমেটিক্সের গবেষণার অংশ নয়। ওয়েব ডেভেলপমেন্ট মূলত ওয়েবসাইট ও অনলাইন অ্যাপ্লিকেশন তৈরি করার প্রযুক্তি, যা জীববৈজ্ঞানিক ডেটার বিশ্লেষণের উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, কিন্তু নিজেই বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্র নয়।

সঠিক উত্তর: খ) ওয়েব ডেভেলপমেন্ট। 

বায়োইনফরমেটিক্স (Bioinformatics):
- বায়োইনফরমেটিক্স হলো এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয়।

বায়োইনফরমেটিক্স এর প্রয়োগ/ব্যবহার:
- প্যাটার্ন রিকোগনিশন,
- ডেটা মাইনিং,
- মেশিন ল্যাংগুয়েজ অ্যালগরিদম,
- ভিজ্যুয়ালাইজেশন ইত্যাদি,

বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হচ্ছে
- সিকুয়েন্স এলাইনমেন্ট,
- ডিএনএ ম্যাপিং,
- ডিএনএ এনালাইসিস,
- জিন ফাইন্ডিং,
- জিনোম সমাগম,
- ড্রাগ নকশা,
- ড্রাগ আবিষ্কার,
- প্রোটিনের গঠন,
- প্রোটিনের ভবিষ্যত গঠন,
- জিন সূত্রের ভবিষ্যত,
- প্রোটিন-প্রোটিনের মিথষ্ক্রিয়া,
- জিনোম এর ব্যাপ্তি এবং বিবর্তনের মডেলিং, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭০৯.
How many bits are there in IPv4?
  1. 16
  2. 32
  3. 64
  4. 128
সঠিক উত্তর:
32
উত্তর
সঠিক উত্তর:
32
ব্যাখ্যা

IPv4 সাধারণত 32 বিটের হয়।

আইপি এড্রেস: 
- আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি। 
- 'IP' এর পূর্ণরূপ হলো 'Internet Protocol'. - (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet) চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়আইপি অ্যাড্রেস I 
- IPv4 (IP ভার্সন 4) নামে পরিচিত। 
- IPv4 এই অ্যাড্রেস হলো 4×8 বা 32 বিটের। 
- যার 232 বা 4294967296 সংখ্যক নেটওয়ার্কযুক্ত কম্পিউটার বা ডিভাইসকে সনাক্ত করা যায়। 
- IPv4 এর সংখ্যা অপ্রতুল হয়ে যায় তা সমাধানের জন্যে IPv6 ভার্সন চালু করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৭১০.
জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বুঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করাকে কি বলে?
  1. ক) বায়োমেট্রিক্স
  2. খ) জেনেটিক্স
  3. গ) বায়োইনফরমেটিক্স
  4. ঘ) বায়োলজিস্টিক্স
সঠিক উত্তর:
গ) বায়োইনফরমেটিক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়োইনফরমেটিক্স
ব্যাখ্যা
জীব সংক্রান্ত ডেটা বিশ্লেষণ করে বুঝার জন্য উপযুক্ত পদ্ধতি এবং সফটওয়্যার টুলস উন্নয়ন করাকে বায়োইনফরমেটিক্স বলে। [সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ-দ্বাদশ শ্রেণী)--প্রকৌশলী মুজিবুর রহমান]
৭১১.
নিচের কোন উপাদানটি ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় না?
  1. ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন
  2. তরল নাইট্রোজেন
  3. তরল হাইড্রোজেন পার-অক্সাইড
  4. আর্গন
সঠিক উত্তর:
তরল হাইড্রোজেন পার-অক্সাইড
উত্তর
সঠিক উত্তর:
তরল হাইড্রোজেন পার-অক্সাইড
ব্যাখ্যা
তরল হাইড্রোজেন পার-অক্সাইড উপাদানটি ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয় না।

• ক্রায়োসার্জারি-
ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (সাধারণত তরল নাইট্রোজেন) ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিন্মে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৭১২.
কম্পিউটার ভাইরাস এর উদাহরণ কোনটি?
  1. ক) বুট সেক্টর ভাইরাস
  2. খ) ম্যাক্রো ভাইরাস
  3. গ) ওভার রাইটিং ভাইরাস
  4. ঘ) সবগুলো
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সবগুলো
ব্যাখ্যা
কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস হলো এক ধরনের প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে এক্সিকিউট বা নির্বাহ হয়, তথ্য ও উপাত্তকে আক্রমণ করে এগুলোর ক্ষতি করে।
- ভাইরাস বা VIRUS শব্দের অর্থ হল "Vital Information Resources Under Seize".
- ভাইরাস কম্পিউটার এর ডাটা ফাইল নষ্ট করে ফেলে বা কম্পিউটার বুট হতে বাঁধা দেয় অথবা হার্ডডিস্ক নষ্ট করে ফেলতে পারে।

কম্পিউটার ভাইরাস এর ধরন:
- কম্পিউটারে আক্রমণের ধরন অনুযায়ী কম্পিউটার ভাইরাস অনেক ধরনের হয়। যেমন:
১. বুট সেক্টর ভাইরাস
২. ট্রোজান হর্স ভাইরাস
৫. ওভার রাইটিং ভাইরাস
৬. মেমোরি রেসিডেন্ট ভাইরাস
৭. ফাইল সংক্রামক ভাইরাস
৮. মিউটেটিং ভাইরাস
৯. ম্যাক্রো ভাইরাস
১০. স্টোন ভাইরাস ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭১৩.
বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি-
  1. ক) বিডি-২৪ নিউজ
  2. খ) বিডি এজেন্সি
  3. গ) ক্যাম্পাস নিউজ
  4. ঘ) বিডি নিউজ
সঠিক উত্তর:
ঘ) বিডি নিউজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বিডি নিউজ
ব্যাখ্যা
বাংলাদেশের প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি বিডিনিউজ।
৭১৪.
ডট মেট্রিক্স প্রিন্টারের গতি পরিমাপক একক-
  1. ক) cps
  2. খ) ppm
  3. গ) ipm
  4. ঘ) csp
সঠিক উত্তর:
ক) cps
উত্তর
সঠিক উত্তর:
ক) cps
ব্যাখ্যা
ডট মেট্রিক্স এক ধরনের প্রিন্টার । ডট মেট্রিক্স প্রিন্টার এটি একধরনের ইমপেক্ট প্রিন্টার যা ছোট পিন ব্যবহার করে কালিকে কাগজে ছাপায়। এর গতি পরিমাপক একক CPS-character/second.
৭১৫.
EMTS-এর প্রাথমিক বৈশিষ্ট্য কোনটি? 
  1. ঋণ প্রদান
  2. বীমা সেবা দেওয়া
  3. ডিজিটাল মাধ্যমে অর্থ স্থানান্তর
  4. কাগজের নোট তৈরি করা
সঠিক উত্তর:
ডিজিটাল মাধ্যমে অর্থ স্থানান্তর
উত্তর
সঠিক উত্তর:
ডিজিটাল মাধ্যমে অর্থ স্থানান্তর
ব্যাখ্যা

• EMTS-এর অর্থ হলো Electronic Money Transfer System বা ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম। এর মূল বৈশিষ্ট্য হলো অর্থ স্থানান্তর প্রক্রিয়াকে ডিজিটাল মাধ্যমে সরল ও দ্রুত করা। অর্থাৎ, এটি সরাসরি কাগজের নোট ব্যবহার না করে ব্যাংক বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পাঠানো ও গ্রহণ করতে সাহায্য করে। 

ইএমটিএস: 
- EMTS এর পূর্ণরূপ Electronic Money Transfer Service.
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- ২৬ মার্চ ২০১০ তারিখে দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করা হয়। 
- বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
- ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) National Digital Innovation Award ২০১১ তে অংশগ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস e-Finance ক্যাটাগরীতে Champion হয়।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস।

উৎস:
১. ডাক অধিদপ্তর।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।