বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

দৈনন্দিন জীবনে কম্পিউটার

মোট প্রশ্ন৭১৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

দৈনন্দিন জীবনে কম্পিউটার

PrepBank · পাতা / · ৩০১৪০০ / ৭১৯

৩০১.
কৃত্তিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য কোনটি?
  1. ক) সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা
  2. খ) সমস্যা সমাধানের ক্ষমতা
  3. গ) জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা
কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়। মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়। কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:

১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫। নতুন নতুন জ্ঞান অর্জন ।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১০। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৩০২.
Recycle Bin-এ না পাঠিয়ে কোনো ফাইল সরাসরি Delete করতে কোনটি ব্যবহৃত হয়?
  1. ক) Delete
  2. খ) Alt+Delete+Enter
  3. গ) Delete+Enter
  4. ঘ) Shift+Delete
সঠিক উত্তর:
ঘ) Shift+Delete
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Shift+Delete
ব্যাখ্যা
Basically, we use SHIFT + DELETE to permanently delete the file or folder from the system so that it won’t move to the Recycle Bin or no one can restore that particular file or folder from the trash or recycle bin. (রেফারেন্সঃ Fundamentals of Computer)
৩০৩.
বিকাশ একটি-
  1. ক) অ্যাপ্লিকেশন সফটওয়্যার
  2. খ) তৃতীয় প্রজন্মের ভাষা
  3. গ) মোবাইল ব্যাংকিং
  4. ঘ) অপারেটিং সিস্টেম
সঠিক উত্তর:
গ) মোবাইল ব্যাংকিং
উত্তর
সঠিক উত্তর:
গ) মোবাইল ব্যাংকিং
ব্যাখ্যা
বিকাশ (bKash) বাংলাদেশে মোবাইল ফোন ভিত্তিক অর্থ আদান-প্রদানের একটি পরিষেবা।
৩০৪.
কোন কোম্পানির রোবট "আসিমো" নামে পরিচিত? 
  1. সনি কর্পোরেশন
  2. মাইক্রোসফট কোম্পানি
  3. মুরাতা কোম্পানি
  4. হোন্ডা কোম্পানি
সঠিক উত্তর:
হোন্ডা কোম্পানি
উত্তর
সঠিক উত্তর:
হোন্ডা কোম্পানি
ব্যাখ্যা
রোবটিক্স: 
- কম্পিউটার নিয়ন্ত্রিত যে মেশিন মানুষের মতো কাজ করে তাকে বলা হয় রোবট। 
- আর প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, গঠন ও কাজ নিয়ে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলা হয়। 
- এই প্রযুক্তির মাধ্যমে রোবটের দর্শন ক্ষমতা, স্পর্শ ক্ষমতা, হাত ও পায়ের যথাযথ পরিচালন, চলাচলের ক্ষমতা, শারীরিক মুভমেন্ট ইত্যাদি উদ্ভব হয়েছে। 
- রোবট অত্যন্ত দ্রুত, ক্লান্তিহীন ও নিখুঁত কর্মক্ষম একটি যন্ত্র। 
- রোবটের সাহায্যে যে কোন প্রতিকূল পরিবেশে কাজ করা যায়। তবে রোবট তৈরি করা ব্যয়বহুল ও শ্রমসাধ্য ব্যাপার।
- জাপানের মুরাতা কোম্পানির "মুরাতা বয়", হোন্ডা কোম্পানির "আসিমো”, সনি কর্পোরেশনের "আইবো” ইত্যাদি রোবট প্রায় মানুষের মতই বিশেষ কোন কাজ করতে পারে। 

রোবটের ব্যবহার: 
- বর্তমান বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে রোবটকে ব্যবহার করা হচ্ছে। 
যেমন- 
• শিল্পের বিপজ্জনক ও কঠিন কাজ করা। 
• বৃহৎ মেশিনের কষ্টদায়ক যন্ত্রপাতির সংযোজন। 
• খনি হতে বিভিন্ন বিষাক্ত পদার্থ উত্তোলন। 
• মহাকাশ গবেষণায় রোবট ব্যবহৃত হচ্ছে। 
• মহাশূন্যের ছবি সংগ্রহ। 
• ক্ষতিকর বিস্ফোরক সনাক্তকরণে। 
• গৃহস্থালীর কাজে রোবট ব্যবহৃত হচ্ছে। 
• গভীর অরণ্য কিংবা বহুদূরত্বে শত্রুর উপস্থিতির প্রমাণে। 
• শিল্প কারখানায় দ্রুত উৎপাদন কার্য হাসিলে রোবটের ব্যবহার হচ্ছে ইত্যাদি। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩০৫.
ফিনটেক (FinTech) কোন ক্ষেত্রে কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহার নির্দেশ করে?
  1. কৃষি
  2. চিকিৎসা
  3. আর্থিক পরিষেবা
  4. পর্যটন
সঠিক উত্তর:
আর্থিক পরিষেবা
উত্তর
সঠিক উত্তর:
আর্থিক পরিষেবা
ব্যাখ্যা

◉ ফিনটেক (FinTech) হলো Financial Technology-এর সংক্ষিপ্ত রূপ, যা আর্থিক পরিষেবা (financial services) খাতে কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহারকে নির্দেশ করে।

ফিনটেক (FinTech): 
- আর্থিক (ফাইন্যান্সিয়াল) খাতে প্রযুক্তির (টেকনোলজি) ব্যবহারকে সংক্ষেপে ফিনটেক বলে।
- ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের (এফএসবি) মতে, ফিনটেক হলো প্রযুক্তিগতভাবে সক্ষম আর্থিক উদ্ভাবন। যেমন নতুন ব্যবসায়িক মডেল, মডেলের প্রয়োগ, প্রসেসিং, পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ইত্যাদি, যা আর্থিক পরিষেবা খাতকে বিশেষভাবে প্রভাবিত করে।
- ফিনটেক এরই মধ্যে পি-টু-পি, চেক জমা, অর্থের লেনদেন, বিল পরিশোধ, সম্পদ ব্যবস্থাপনা, ক্রাউড ফান্ডিং ইত্যাদি কর্মকাণ্ডে ব্যাপক সাড়া পেয়েছে। 

ফিনটেকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: 
- ডিজিটাল ব্যাংকিং, 
- মোবাইল পেমেন্ট (যেমন: bKash, Nagad), 
- ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি (যেমন: Bitcoin), 
- অনলাইন লেনদেন ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, 
- ইন্সুরেন্স টেকনোলজি (InsurTech)। 

উৎস: 
১। আইবিএম ওয়েবসাইট। 
২। বণিক বার্তা পত্রিকার রিপোর্ট। 

৩০৬.
ভার্চুয়াল রিয়েলিটি কোন মূল ধারণার ওপর নির্মিত?
  1. কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্ব
  2. অ্যানিমেশন ও মেকানিক্স
  3. কম্পিউটার প্রযুক্তি ও ক্লাউড স্টোরেজ
  4. কৃত্রিম বুদ্ধিমত্তা ও ন্যানো প্রযুক্তি
সঠিক উত্তর:
কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্ব
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর ভিত্তি করে তৈরি।

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।

• প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৩০৭.
নিচের কোন উক্তিটি সঠিক -
  1. ক) ১ কিলোবাইট = ১০২৪ বাইট
  2. খ) ১ মেগাবাইট = ১০২৪ বাইট
  3. গ) ১ কিলোবাইট = ১০০০ বাইট
  4. ঘ) ১ মেগাবাইট = ১০০০ বাইট
সঠিক উত্তর:
ক) ১ কিলোবাইট = ১০২৪ বাইট
উত্তর
সঠিক উত্তর:
ক) ১ কিলোবাইট = ১০২৪ বাইট
ব্যাখ্যা
- ১ বাইট সমান ৮ বিট
- ১ কিলোবিট = ১০২৪ বিট
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট বা ১০,৪৮,৫৭৬ বাইট বা ১০২৪×১০২৪ বাইট।

তথ্যসূত্র: আইসিটি নবম-দশম শ্রেণি এবং একাদশ-দ্বাদশ শ্রেণি(মাহবুবুর রহমান)।
৩০৮.
বিজয় কী-বোর্ডে ‘Shift+L’ চাপলে কম্পিউটারের স্ক্রিনে বাংলা কোন অক্ষরটি উঠবে?
  1. ক) ধ
  2. খ) ল
  3. গ) থ
  4. ঘ) শ
সঠিক উত্তর:
ক) ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) ধ
ব্যাখ্যা
বিজয় কী-বোর্ডে ‘Shift+L’ চাপলে কম্পিউটারের স্ক্রিনে বাংলা ‘ধ’ অক্ষরটি উঠবে।
৩০৯.
নিচের কোনটি পয়েন্টিক ডিভাইস নয়?
  1. ক) মাউস
  2. খ) টাচ স্ক্রিন
  3. গ) OMR
  4. ঘ) লাইট পেন
সঠিক উত্তর:
গ) OMR
উত্তর
সঠিক উত্তর:
গ) OMR
ব্যাখ্যা
যে সব ডিভাইস পয়েন্টারকে মনিটরের যেকোন জায়গায় move করানো যায় তাদেরকে পয়েন্টিং ডিভাইস বলে। যেমনঃ মাউস, টাচ স্ক্রিন, লাইট পেন।
৩১০.
গুগল কোন AI প্রযুক্তি উদ্ভাবন করেছে?
  1. জেমিনি
  2. ডিপসিক
  3. অ্যালেক্সা
  4. সিরি
সঠিক উত্তর:
জেমিনি
উত্তর
সঠিক উত্তর:
জেমিনি
ব্যাখ্যা

• গুগল কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উদ্ভাবন করেছে যার নাম জেমিনি। জেমিনি হলো গুগলের উন্নত AI মডেল যা বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষম। এটি মূলত ভাষা বোঝা, লেখা তৈরি করা, ছবি ও ডেটা বিশ্লেষণ করা ইত্যাদিতে ব্যবহার হয়। গুগল AI-কে আরও মানবসদৃশ এবং কার্যকর করার জন্য জেমিনির মাধ্যমে গবেষণা চালাচ্ছে। অন্যদিকে, ডিপসিক হলো মাইক্রোসফট সম্পর্কিত প্রযুক্তি, অ্যালেক্সা অ্যামাজনের ভার্চুয়াল সহকারী, এবং সিরি হলো অ্যাপলের AI-ভিত্তিক ব্যক্তিগত সহকারী।
- তাই, গুগলের উদ্ভাবিত AI প্রযুক্তি হল জেমিনি।

 
 • কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫।নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

- গুগলের তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তার নাম জেমিনি।
- জেমিনি নামের এই এআই একই সঙ্গে ছবি, ভিডিও, অডিও ও টেক্সটের মতো বিভিন্ন ধরনের মাল্টিমিডিয়া বুঝতে পারে এবং সে অনুযায়ী উত্তর দিতে পারে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩১১.
কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য নয়-
  1. অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত অক্ষমতা।
  2. ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
  3. সিদ্ধান্ত গ্রহেণর ক্ষমতা।
  4. সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
সঠিক উত্তর:
অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত অক্ষমতা।
উত্তর
সঠিক উত্তর:
অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত অক্ষমতা।
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কিভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।

• কৃত্রিম বুদ্ধিমত্তাযর বৈশিষ্ট্য সমূহ:
- কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
- সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
- সিদ্ধান্ত গ্রহেণর ক্ষমতা
- সমস্যা সমাধানের ক্ষমতা।
- নতুন নতুন জ্ঞান অর্জন ।
- ভাষা বুঝার ক্ষমতা।
- অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
- মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
- পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
- ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা
- জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
- নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১২.
VR (Virtual Reality) পরিবেশে ব্যবহারকারীকে বাস্তব জগতের মতো অনুভূতি প্রদান করার প্রক্রিয়াকে কী বলা হয়?
  1. Simulation
  2. Tracking
  3. Immersion
  4. Programming
সঠিক উত্তর:
Immersion
উত্তর
সঠিক উত্তর:
Immersion
ব্যাখ্যা

- সঠিক উত্তর: গ) Immersion. 

• ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality): 

- ভার্চুয়াল রিয়েলিটি (Virtual Reality বা VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন ব্যবহার করে তৈরি করা একটি কৃত্রিম ত্রিমাত্রিক (3D) জগত, যা ব্যবহারকারীকে বাস্তব জগতের মতো অনুভব করায়।
- এটি হেডসেট বা গ্লাভস ব্যবহার করে দৃশ্যমান ও শ্রবণযোগ্য সংবেদনশীল পরিবেশের সাথে যোগাযোগ করতে সক্ষম করে। 
- এটি পুরোপুরি কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত একটি কাল্পনিক জগৎ।
- এটি ব্যবহারকারীকে এমন একটি পরিবেশ তৈরি করে দেয় যা বাস্তবের কাছাকাছি (Immersion)
- এতে হেড-মাউন্টেড ডিসপ্লে (HMD) এবং পোজ ট্র্যাকিং ব্যবহার করা হয়।
- বিনোদন (ভিডিও গেম), শিক্ষা, চিকিৎসাবিদ্যা (সার্জারি প্রশিক্ষণ), সামরিক প্রশিক্ষণ এবং গবেষণায় এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র:
- Britannica [Link] 

৩১৩.
ATM stands for-
  1. ক) Automated Teller Machine
  2. খ) Automatic Teller Machine
  3. গ) Automated tailler machine
  4. ঘ) Both a and b
সঠিক উত্তর:
ঘ) Both a and b
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Both a and b
ব্যাখ্যা
Automated/automatic teller machine (= a machine from which you can get money by using a special card).
Source: Cambridge
৩১৪.
সানস্ক্রিন এ ব্যবহৃত টিটানিয়াম ডাই-অক্সাইড তৈরির কাজে ব্যবহৃত হয়-
  1. ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  2. খ) বায়োইনফরমেট্রিক্স
  3. গ) বায়োমেট্রিক প্রযুক্তি
  4. ঘ) ন্যানাে-প্রযুক্তি
সঠিক উত্তর:
ঘ) ন্যানাে-প্রযুক্তি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ন্যানাে-প্রযুক্তি
ব্যাখ্যা
ন্যানো প্রযুক্তির ব্যবহার: 
-  সানস্ক্রিন এ ব্যবহৃত টিটানিয়াম ডাই-অক্সাইড তৈরির কাজে, বিভিন্ন জিনিসের প্রলেপ তৈরির কাজে, পানি বিশুদ্ধকরণের কাজে।
- খাদ্যজাত দ্রব্য প্যাকেজিং এর সিলভার তৈরির কাজে, খাদ্যে স্বাদ তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ন্যানোম্যাটেরিয়াল তৈরিতে।
-  ঔষধ তৈরির আণবিক গঠনে যাতে রোগাক্রান্ত সেলে সরাসরি ঔষধ প্রয়োগ করা যায়।
- ব্যাটারী শিল্পে সৌর কোষ তৈরিতে : প্রচলিত সৌর কোষের চাইতে আরও অধিক সাশ্রয়ী মূল্যের ন্যানোটেক সৌর কোষ তৈরিতে 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান, 
৩১৫.
নিম্নলিখিত কোনটি ফ্রিল্যান্সিং কাজের অন্তর্ভুক্ত নয়?
  1. ডেটা এন্ট্রি
  2. সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
  3. অফিসে বসে দৈনিক রিপোর্ট তৈরি করা
  4. থ্রিডি এনিমেশন তৈরি করা
সঠিক উত্তর:
অফিসে বসে দৈনিক রিপোর্ট তৈরি করা
উত্তর
সঠিক উত্তর:
অফিসে বসে দৈনিক রিপোর্ট তৈরি করা
ব্যাখ্যা
- ফ্রিল্যান্সার হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন।
- একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরণ নির্ধারণের স্বাধীনতা, তেমনি রয়েছে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা।
- ইন্টারনেটের কল্যাণে ফ্রিল্যান্সিং এখন একটি নির্দিষ্ট স্থানের সাথেও সম্পর্কযুক্ত নয়।
- কারো কাছে যদি ইন্টারনেট সংযোগসহ একটি কম্পিউটার থাকে তাহলে সে যেকোন জায়গাতে বসেই ফ্রিল্যান্স ও আউটসোর্সিং এর কাজগুলো করতে পারেন।
- ওয়েবসাইট তৈরি, থ্রিডি এনিমেশন, গ্রাফিক্স ডিজাইন বা ছবি সম্পাদনা, ডেটা এন্ট্রি, লেখালেখি করা, কোন পণ্যের বাজার খুঁজে দেওয়া, সার্চ ইঞ্জিন অপটিমাইজ করা, ডেটা বিশ্লেষণ করা ইত্যাদিসহ আরো অসংখ্য কাজ এই পদ্ধতিতে করা সম্ভব।
- বিশ্বব্যাপী আউটসোর্সিং প্রতিষ্ঠানগুলোর মধ্যে payoneer.com, odesk.com, freelancer.com, upwork.com, peopleperhour.com ইত্যাদি খুবই জনপ্রিয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩১৬.
নিম্নলিখিত তালিকা থেকে কোনটি শারীরিক বায়োমেট্রিক প্রযুক্তির উদাহরণ?
  1. কণ্ঠস্বর যাচাইকরণ
  2. টাইপিং গতি যাচাইকরণ
  3. স্বাক্ষর শনাক্তকরণ
  4. মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ
সঠিক উত্তর:
মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ
উত্তর
সঠিক উত্তর:
মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ
ব্যাখ্যা

• শারীরিক বায়োমেট্রিক প্রযুক্তি হলো সেই প্রযুক্তি যা মানুষের শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে পরিচয় নির্ধারণ করে। এটি এমন বৈশিষ্ট্য ব্যবহার করে যা সাধারণত পরিবর্তন হয় না এবং অনন্য হয়, যেমন চোখের রঙ, আঙুলের ছাপ, মুখমণ্ডলের অবয়ব ইত্যাদি। তালিকায় দেওয়া অপশন গুলোর মধ্যে কণ্ঠস্বর যাচাইকরণ, টাইপিং গতি যাচাইকরণ বা স্বাক্ষর শনাক্তকরণ মূলত আচরণগত বায়োমেট্রিক প্রযুক্তি, কারণ এগুলো মানুষের আচরণ বা শৈলীর উপর নির্ভর করে। অন্যদিকে, মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ সরাসরি শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তাই, শারীরিক বায়োমেট্রিক প্রযুক্তির উদাহরণ হিসেবে ঘ) মুখমণ্ডলের অবয়ব শনাক্তকরণ সঠিক উত্তর।
 
• বায়োমেট্রিক্স:
বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে বাক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

• দেহের গঠন ও আচরনগত বৈশিষ্ট্য এর উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন:
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব,
- চোখের আইরিস শনাক্তকরণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ,
- স্বাক্ষর শনাক্তকরণ,
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
- বিস্তারিত জানতে Live MCQ Computer & ICT Cloud বইটি দেখুন। 

৩১৭.
বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন-
  1. আলফ্রেড হার্শি
  2. পল বার্গ
  3. রে টমলিনসন
  4. ভিনটন জি কার্ফ
সঠিক উত্তর:
পল বার্গ
উত্তর
সঠিক উত্তর:
পল বার্গ
ব্যাখ্যা
• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:
- কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে।
- জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এ গবেষণার মাধ্যমে যখন একটি জিন পরিবর্তন করে সেখানে অন্য জিন লাগানো হয়, তখন তাদেরকে একত্রে রিকম্বিনেন্ট ডিএনএ বা RDNA প্রযুক্তি বলে।
- এ প্রযুক্তি কাজে লাগিয়ে DNA সূত্রের কাঙ্ক্ষিত খণ্ড বা অংশ ক্ষুদ্র এককোষী আবাদি জীব তথা ব্যাকটেরিয়া থেকে মানবদেহে, উদ্ভিদকোষ থেকে প্রাণীদেহে এবং প্রাণীকোষ থেকে উদ্ভিদদেহে স্থানান্তর করা সম্ভব হয়েছে।
- ১৯৭২ সালে Paul Berg বানরের ভাইরাস SV40 ও lambda virus-এর ডিএনএ-এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন।
- ১৯৭৩ সালে Ecoli ব্যাকটেরিয়ার প্লাসমিডের মধ্যে এন্টিবায়োটিক রেজিস্টেন্ট জিন প্রবেশ করানোর মাধ্যমে Herbert Boyer এবং Stanley Cohen সর্বপ্রথম ট্রান্সজেনিক জীব তৈরী করেন।
- RDNA সমৃদ্ধ জীবকোষকে বলা হয় Genetically Modified Organism (GMO)।
- উন্নত বিশ্বের অনেক দেশেই অসংখ্য বাণিজ্যিক প্রতিষ্ঠান ও ঔষধ কোম্পানি রিকম্বিনেন্ট DNA প্রযুক্তি সফলভাবে প্রয়োগ করে বাণিজ্যিক সুবিধাদি গ্রহণ করছে।
- উদাহরণস্বরূপ মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা হচ্ছে।
- তাছাড়া রিকম্বিনেন্ট DNA প্রযুক্তিকে কাজে লাগিয়ে কৃষিজাত ফসল এবং উদ্ভিদের নতুন নতুন জাত উদ্ভাবন করা হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩১৮.
Bitcoin লেনদেনের জন্য কোন ধরনের ক্রিপ্টোগ্রাফি ব্যবহৃত হয়?
  1. সিমেট্রিক কী
  2. পাবলিক-কী
  3. ব্লক এনক্রিপশন
  4. হ্যাশ ফাংশন
সঠিক উত্তর:
পাবলিক-কী
উত্তর
সঠিক উত্তর:
পাবলিক-কী
ব্যাখ্যা
Bitcoin লেনদেনের জন্য পাবলিক-কী ক্রিপ্টোগ্রাফি ব্যবহৃত হয়।

বিটকয়েন (Bitcoin)
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- এটি একটি ডিজিটাল মুদ্রা, যা ২০০৯ সালে একজন নামহীন কম্পিউটার প্রোগ্রামার বা প্রোগ্রামারদের একটি দল তৈরি করেন।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।

- বিটকয়েন পাবলিক-কী ক্রিপ্টোগ্রাফি-র ওপর নির্ভরশীল, যেখানে ব্যবহারকারীদের একটি পাবলিক কী থাকে যা সবাই দেখতে পারে এবং একটি প্রাইভেট কী থাকে যা কেবল তাদের নিজস্ব কম্পিউটারে থাকে।
- বিটকয়েন লেনদেনে, বিটকয়েন গ্রহণকারীরা তাদের পাবলিক কী প্রেরণ করে প্রেরণকারীদের কাছে।
- প্রেরণকারীরা তাদের প্রাইভেট কী দিয়ে লেনদেনে সাইন করে এবং তারপর লেনদেনটি বিটকয়েন নেটওয়ার্কে প্রেরণ করা হয়।
- যাতে একই বিটকয়েন একাধিকবার খরচ না করা যায়, প্রতিটি লেনদেনের সময় ও পরিমাণ একটি লেজার ফাইলে সংরক্ষিত থাকে যা নেটওয়ার্কের প্রতিটি নোডে থাকে।
- ব্যবহারকারীদের পরিচয় আপেক্ষিকভাবে গোপন থাকে, তবে সবাই দেখতে পারে যে কোন বিটকয়েন কোথায় স্থানান্তরিত হয়েছে।

উৎস: ব্রিটানিকা।
৩১৯.
SWIFT প্রধানত কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
  1. অনলাইনে কেনাকাটা
  2. স্টক ট্রেডিং
  3. আন্তর্জাতিক মানি ট্রান্সফার
  4. মোবাইল ব্যাংক
সঠিক উত্তর:
আন্তর্জাতিক মানি ট্রান্সফার
উত্তর
সঠিক উত্তর:
আন্তর্জাতিক মানি ট্রান্সফার
ব্যাখ্যা

• SWIFT প্রধানত আন্তর্জাতিক মানি ট্রান্সফারের জন্য ব্যবহৃত হয়। এটি একটি নিরাপদ এবং বিশ্বব্যাপী যোগাযোগ নেটওয়ার্ক, যা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে দ্রুত ও নির্ভুলভাবে অর্থ আদান-প্রদানের তথ্য বিনিময় করতে সাহায্য করে। SWIFT নিজেই টাকা পাঠায় না, বরং ট্রান্সফারের নির্দেশ এবং তথ্যের আদান-প্রদান নিশ্চিত করে, যাতে একটি দেশের ব্যাংক থেকে অন্য দেশের ব্যাংকে অর্থ প্রেরণ সহজ এবং ঝুঁকিমুক্ত হয়। এটি বৈদেশিক মুদ্রা লেনদেন, ব্যাংকিং চিঠিপত্র এবং অন্যান্য আর্থিক নথি দ্রুত এবং নির্ভুলভাবে আদান-প্রদানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইনে কেনাকাটা, স্টক ট্রেডিং বা মোবাইল ব্যাংকিং SWIFT এর সরাসরি কাজ নয়।

সঠিক উত্তর: গ) আন্তর্জাতিক মানি ট্রান্সফার।

SWIFT Code: 
- SWIFT (Societyfor Worldwide Interbank Finnancial Telecommunication) হলো বেলজিয়ামভিত্তিক আন্তঃব্যাংক আর্থিক লেনদেনের নেটওয়ার্ক। 
- সুইফট-এর মাধ্যমে আন্তঃব্যাংক লেনদেনের পরিচিতি শনাক্ত করা হয়।
- SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication) এর প্রধান কাজ হলো একটি বিশ্বব্যাপী মেসেজিং নেটওয়ার্ক প্রদান করা, যা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নিরাপদভাবে টাকা স্থানান্তরের নির্দেশসহ বিভিন্ন তথ্য আদান-প্রদান করতে সাহায্য করে এবং আন্তর্জাতিক পেমেন্ট সহজতর করে। 
- এই শনাক্তকরণ মূলতঃ সংকেতলিপি তথা কোডের মাধ্যমে করা হয়ে থাকে। 
- এক্ষেত্রে লেনদেনের তারবার্তা (ওয়্যার) এই সুইফট কোডের মাধ্যমে আদান-প্রদান করা হয়। 
- বিশ্বের দু'শতাধিক দেশে ১১ হাজার ব্যাংক সুইফট ব্যবহার করে। 
- আর্থিক লেনদেনে কোড পরিচালনাকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট সম্মিলিতভাবে পরিচালনা করছে বিশ্বের অন্তত ৩ হাজার আর্থিক প্রতিষ্ঠান। 
- বাংলাদেশের প্রায় সব ব্যাংক আন্তর্জাতিক লেনদেনে সুইফট-এর সেবা নেয়।

উৎস: ১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২। ব্রিটানিকা।

৩২০.
স্পুফিং শব্দের অর্থ নয় কোনটি?
  1. ক) প্রতারণা করা
  2. খ) ধোঁকা দেওয়া
  3. গ) কূট কৌশল
  4. ঘ) সঠিক তথ্য দেওয়া
সঠিক উত্তর:
ঘ) সঠিক তথ্য দেওয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সঠিক তথ্য দেওয়া
ব্যাখ্যা
স্পুফিং শব্দের অর্থ হলো প্রতারণা করা, ধোঁকা দেওয়া বা কূট কৌশল অবলম্বন করা।

আইটি জগতে স্পুফিং (Spoofing) মানে কোন কম্পিউটার সিস্টেম বা ইউজারকে ধোঁকা দেওয়া। সাধারনত কোন ইউজারের আইডি গোপন করে অথবা নকল করে স্পুফিং (Spoofing) করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৩২১.
কত সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়?
  1. ক) ১৯৭৩
  2. খ) ১৯৭০
  3. গ) ১৯৬২
  4. ঘ) ১৯৭৫
সঠিক উত্তর:
ক) ১৯৭৩
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭৩
ব্যাখ্যা
১৯৭৩ সালে ফ্লপি ডিস্কের প্রচলন শুরু হয়। এটি ডিস্কেট নামেও পরিচিত। ধারণ ক্ষমতা অনুযায়ী ফ্লপি ডিস্ক দুই ধরনের। সাধারণ ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ৭২০ হতে ৮০০ কিলোবাইট পর্যন্ত এবং হাই ডেনসিটি ফ্লপি ডিস্কের ধারণ ক্ষমতা ১.২ হতে ১.৪ মেগাবাইট পর্যন্ত হতে পারে। সূত্রঃ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড বই।
৩২২.
ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তি কোন তত্ত্বকে অনুসরণ করে কাজ করে?
  1. অভিবাসন তত্ত্ব
  2. শিক্ষণ তত্ত্ব
  3. কানেকটিভিটি তত্ত্ব
  4. সিমুলেশন তত্ত্ব
সঠিক উত্তর:
সিমুলেশন তত্ত্ব
উত্তর
সঠিক উত্তর:
সিমুলেশন তত্ত্ব
ব্যাখ্যা

• ভার্চুয়াল রিয়েলিটি:
- হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণকে ভার্চুয়াল রিয়েলিটি বলা হয়।
- প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩২৩.
ATM -এর পূর্ণরূপ কি?
  1. ক) Automated Transit Machine
  2. খ) Automatic Teller Machine
  3. গ) Accurate Transmission Machine
  4. ঘ) Automated Teller Machine
সঠিক উত্তর:
ঘ) Automated Teller Machine
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Automated Teller Machine
ব্যাখ্যা
ATM -এর পূর্ণরূপ Automated Teller Machine. এটিএম একটি আধুনিক তহবিল স্থানান্তর যন্ত্র। এর মাধ্যমে দিনের যেকোনো সময় অর্থ জমা, উত্তোলন ও স্থানান্তর করা যায়। ব্যাংক তার গ্রাহককে একটি করে প্লাস্টিক কার্ড সরবরাহ করে। কার্ডের মাধ্যমে গোপন নম্বর ব্যবহার করে যেকোনো দিন যেকোনো সময় ব্যাংক হতে টাকা উত্তোলন স্থানান্তর করা যায়। তবে বাংলাদেশে সকল এটিএম বুথে টাকা উত্তোলনের সুবিধা থাকলেও শুধুমাত্র টাকা জমা দেওয়ার সুবিধা আছে।
৩২৪.
অ্যাপলের অপারেটিং সিস্টেম কোনটি?
  1. ক) সিমবিয়ান
  2. খ) ব্ল্যাকবেরি
  3. গ) আইওএস
  4. ঘ) উইন্ডোজ
সঠিক উত্তর:
গ) আইওএস
উত্তর
সঠিক উত্তর:
গ) আইওএস
ব্যাখ্যা

• স্মার্টফোনে যে সকল অপারেটিং সিস্টেম পরিচালিত হয় তাদের মধ্যেঃ
- অ্যাপলের আইওএস (iOS),
- রিমের ব্ল্যাকবেরি,
- গুগলের অ্যান্ড্রয়েড,
- মাইক্রোসফটের উইন্ডোজ,
- নকিয়ার সিমবিয়ান,
- স্যামসাংয়ের বাডা উল্লেখযোগ্য।

৩২৫.
ডিজিটাল কপির অপর নাম কী?
  1. ক) ডিজিট কপি
  2. খ) প্রোগ্রামিং
  3. গ) সফট কপি
  4. ঘ) হার্ড কপি
সঠিক উত্তর:
গ) সফট কপি
উত্তর
সঠিক উত্তর:
গ) সফট কপি
ব্যাখ্যা
ডিজিটাল কপির অপর নাম সফট কপি।
৩২৬.
DALL·E মূলত কোন প্রযুক্তির উদাহরণ?
  1. সার্কিট সুইচিং
  2. ডাটাবেজ সফটওয়্যার
  3. মাইক্রোপ্রসেসর প্রযুক্তি
  4. কৃত্রিম বুদ্ধিমত্তা
সঠিক উত্তর:
কৃত্রিম বুদ্ধিমত্তা
উত্তর
সঠিক উত্তর:
কৃত্রিম বুদ্ধিমত্তা
ব্যাখ্যা
DALL·E হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তি, যা টেক্সট ইনপুট থেকে ছবি তৈরি করতে পারে।
- এটি OpenAI দ্বারা তৈরি।

• Artificial intelligence (AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) হলো কম্পিউটারের এমন দক্ষতা, যা সাধারণত মানুষের বুদ্ধির সঙ্গে সম্পর্কিত কাজ করতে ব্যবহৃত হয়।
- AI যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নিতে পারে, অর্থ আবিষ্কার করতে পারে, সাধারণীকরণ করতে পারে এবং অতীত অভিজ্ঞতা থেকে শিখতে পারে।
- ১৯৪০-এর দশকে ব্রিটিশ গণিতবিদ অ্যালান টিউরিং প্রথম AI-এর তাত্ত্বিক কাজ করেন; ১৯৫০-এর দশকে প্রথম AI প্রোগ্রাম তৈরি হয়।
- আজকের দিনে AI চিত্র শ্রেণিবিন্যাস করতে (যেমন: PReLU-net), গেমে পারদর্শিতা দেখাতে (যেমন: AlphaZero), কথা বলতে (যেমন: ChatGPT) এবং টেক্সট থেকে ছবি তৈরি করতে (যেমন: DALL-E) সক্ষম।
- চিকিৎসা নির্ণয়, সার্চ ইঞ্জিন, কণ্ঠস্বর বা হাতের লেখার স্বীকৃতি, এবং চ্যাটবটের মতো ক্ষেত্রে AI মানুষের দক্ষতার সমতুল্য হয়ে উঠেছে।
এখনো কোনো AI প্রোগ্রাম মানুষের মতো সর্বাঙ্গীন নমনীয়তা বা দৈনন্দিন জ্ঞানের বিস্তৃত ক্ষেত্র অর্জন করতে পারেনি; একে বলা হয় কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা (AGI)।

উৎস: ব্রিটানিকা।
৩২৭.
প্রথম ফিল্মলেস ইলেকট্রনিক ক্যামেরা প্রকাশ্যে আনে-
  1. Eastman Kodak Company
  2. Microsoft Incorporation
  3. Texas Instruments Incorporated
  4. Sony Corporation
সঠিক উত্তর:
Texas Instruments Incorporated
উত্তর
সঠিক উত্তর:
Texas Instruments Incorporated
ব্যাখ্যা
• ডিজিটাল ক্যামেরা:
- সনাতনী ফিল্ম এর পরিবর্তে মেমরী চিপের মধ্যে ছবি ধারণ করে রাখার ব্যবস্থা।
- ডিজিটাল ক্যামেরার মান হিসাব করা হয় মেগা পিক্সেল দিয়ে।
- টেক্সাস ইন্সট্রুমেন্টস ইনকর্পোরেটেড (Texas Instruments Incorporated) 1972 সালে প্রথম ফিল্মলেস ইলেকট্রনিক ক্যামেরা প্রকাশ্যে আনে।
- 1981 সালে সনি কর্পোরেশন একটি বাণিজ্যিক ইলেকট্রনিক মডেল বের করে, যা একটি ভিডিও ক্যামেরা থেকে ধারণ করা তথ্য সংরক্ষণ করতে একটি "মিনি" কম্পিউটার ডিস্ক ড্রাইভ ব্যবহার করে।
- ইস্টম্যান কোডাক কোম্পানি (Eastman Kodak Company) 1991 সালে পেশাদার ডিজিটাল ক্যামেরা বিক্রি শুরু করে।

উৎস: britannica
৩২৮.
লাইভ ক্লাসের জন্য কোন অ্যাপ ব্যবহৃত হয়?
  1. ক) Google meet
  2. খ) WebEx
  3. গ) Webinar
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা



সূত্র - ICT, একাদশ দ্বাদশ শ্রেণি, বোর্ড বই
৩২৯.
সরকারি কার্যক্রমে ও প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির প্রয়ােগকে কী বলে?
  1. ই-গভর্নেন্স
  2. ই-সিস্টেম
  3. ই-সার্ভিস
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
ই-গভর্নেন্স
উত্তর
সঠিক উত্তর:
ই-গভর্নেন্স
ব্যাখ্যা
ই-গভর্নেন্স (E-governance) এর পূর্ণরূপ হলাে- ইলেকট্রনিক গভর্নেন্স (Electronic Governance)।
এটা এমন একটি পদ্ধতি বা ব্যবস্থা যা সরকারের কর্মকান্ড ইলেকট্রনিক বা ডিজিটাইজড আকারে রূপান্তরিত করে এবং জনগণের সাথে সরকারের সরাসরি যােগসূত্র স্থাপন করে।
ডিজিটাইজড ইনফরমেশন তথ্য প্রযুক্তির বিভিন্ন মাধ্যমের সাহায্যে বিভিন্ন প্রতিষ্ঠান শেয়ার করতে পারে।
সরকারি কার্যক্রমে ও প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতির প্রয়ােগই হচ্ছে ই-গভর্ন্যান্স।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
৩৩০.
ন্যানোটেকনোলজি কোন স্কেলে কাজ করে?
  1. পারমাণবিক স্কেল
  2. মিটার স্কেল
  3. আণবিক স্কেল
  4. ক + গ
সঠিক উত্তর:
ক + গ
উত্তর
সঠিক উত্তর:
ক + গ
ব্যাখ্যা
ন্যানোটেকনোলজি পারমাণবিক বা আণবিক স্কেলে কাজ করে।

ন্যানোটেকনোলজি:
- গ্রিক শব্দ "Nanos" অথবা ল্যাটিন শব্দ "nanus' থেকে ন্যানো (Nano) শব্দটি উৎপত্তি হয়েছে যার আভিধানিক অর্থ Dwarf (বামন বা জাদুকরী ক্ষমতাসম্পন্ন ক্ষুদ্রাকৃতির মানব বা পশু)।
- রিচার্ড ফাইনম্যানকে ন্যানোপ্রযুক্তির জনক বলা হয়।
- ন্যানোপ্রযুক্তি হচ্ছে পারমাণবিক বা আণবিকমাত্রার কার্যক্রমের প্রকৌশল শাস্ত্র যা কোন ডিভাইস বা সিস্টেমের কাজ এবং এর আরও অধিক উন্নয়নের সাথে সম্পৃক্ত।
- অর্থাৎ, ন্যানোপ্রযুক্তি হলো পারমাণবিক বা আণবিক স্কেলে অতিক্ষুদ্র ডিভাইস তৈরি করার জন্য ধাতব ও বস্তুকে সুনিপুণভাবে কাজে লাগানোর বিজ্ঞান।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৩১.
ATM এ কোন ধরণের কম্পিউটার ব্যবহৃত হয়?
  1. সার্ভার কম্পিউটার
  2. এমবেডেড কম্পিউটার
  3. মাইক্রো কম্পিউটার
  4. মিনি কম্পিউটার
সঠিক উত্তর:
এমবেডেড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
এমবেডেড কম্পিউটার
ব্যাখ্যা
ATM এ এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয়।

• এম্বেডেড কম্পিউটার:
- এম্বেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসাবে ব্যবহৃত হয়।
- এটি হলো মাইক্রোপ্রসেসর, সুনির্দিষ্ট নির্দেশনা সম্বলিত মেমরি বা রম এবং ইনপুট/আউটপুট সিস্টেমের সমন্বয়ে গঠিত এক প্রকার কম্পিউটার।
- এম্বেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- এম্বেডেড কম্পিউটারে মনিটর থাকে না।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রলার এর ব্যবহার হয়।
- এতে মনিটর কিংবা অন্যান্য হার্ডওয়্যার থাকে না।
- এটি ক্যাবলে সুনির্দিষ্ট করে দেওয়া কতিপয় কাজই সেল ফোন, এসি, প্রিন্টার, থার্মোস্ট্যাট, ভিডিও গেমস্, করে।
- ATM, ওয়াশিং মেশিন প্রভৃতিতে এম্বেডেড সিস্টেম ব্যবহৃত হয়।
- বিশ্বের প্রথম এম্বেডেড কম্পিউটার হলো The Apollo Guidance Computer.

উৎস: ব্রিটানিকা।
৩৩২.
ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিকে কী বলে?
  1. ই-জার্নাল
  2. ই-স্টাডি
  3. ই-লার্নিং
  4. ই-কমার্স
সঠিক উত্তর:
ই-লার্নিং
উত্তর
সঠিক উত্তর:
ই-লার্নিং
ব্যাখ্যা
ই-লার্নিং:
- ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ।
- প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিই ই-লার্নিং নামে পরিচিত।
- এ পদ্ধতিতে ঘরে বসে সুবিধাজনক সময়ে পছন্দ মতো বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব।
- যেহেতু এখানে ধারাবাঁধা ক্লাসের ব্যাপারটি থাকে না, তাই সুবিধামতো সময়ে শেখার কাজটি চালিয়ে নেওয়ার সুযোগ থাকে।
- বর্তমানে আমাদের দেশেও রয়েছে একাধিক ই-লার্নিং কার্যক্রম।
- বাংলাদেশের তথ্য প্রযুক্তিবিদরা বাংলায় কোর্স দেবার জন্য বেশ কিছু ওয়েবসাইট পোর্টাল তৈরি করেছেন এবং সারা পৃথিবী থেকে যে কেউ বাংলা ভাষায় সেই কোর্সগুলো গ্রহণ করতে পারেন।
- এগুলোর মধ্যে রয়েছে মুক্তপাঠ, শিক্ষক ডট কম, জাগো অনলাইন স্কুল, প্রভৃতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩৩.
কোনটি বায়োমেট্রিক্সের দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের পদ্ধতি?
  1. ফিংগার প্রিন্ট
  2. ভয়েস রিকগনিশন
  3. টাইপিং কীস্ট্রোক
  4. সিগনেচার ভেরিফিকেশন
সঠিক উত্তর:
ফিংগার প্রিন্ট
উত্তর
সঠিক উত্তর:
ফিংগার প্রিন্ট
ব্যাখ্যা
বায়োমেট্রিক্স: 
- গ্রীক শব্দ metron অর্থ পরিমাপ এবং "bio" অর্থ জীবন, এ দু'টি শব্দ থেকে Biometrics শব্দের উৎপত্তি। 
- বায়োমেট্রিক্স হলো এমন একটি পদ্ধতি যেখানে কোন ব্যক্তির দেহের গঠন এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে চিহ্নিত বা সনাক্ত করা যায়। 
- কম্পিউটার বিজ্ঞানে বায়োমেট্রিক পদ্ধতিকে ব্যক্তি সনাক্তকরণ এবং কোন সিস্টেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে ব্যবহার করা হয়। 
- দেহের গঠন এবং আচরণগহত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক পদ্ধতি বিভিন্ন প্রকার হতে পারে। 
যথা- 
ক. দেহের গঠন ও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি:
১. ফিংগার প্রিন্ট (Fingerprint)
২. হ্যান্ড জিওমিট্রি (Hand geometry), 
৩. আইরিস এবং রেটিনা স্ক্যান (Iris and retina scan), 
৪. ফেইস রিকোগনিশন (Face recognition) এবং 
৫. ডিএনএ টেস্ট (DNA test) । 

খ. আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক পদ্ধতি: 
১. ভয়েস রিকগনিশন (Voice recognition), 
২. সিগনেচার ভেরিফিকেশন (Signature verification) এবং 
৩. টাইপিং কীস্ট্রোক (Keystroke verification) । 

- একটি বায়োমেট্রিক ডিভাইস কোন ব্যক্তির ব্যক্তিগত বৈশিষ্ট্যগুলোকে ডিজিটাল কোডে রূপান্তর করে এবং এই কোডকে কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে তুলনা করে। 
- যদি ব্যবহারকারীর ব্যক্তিগত কোড কম্পিউটারে সংরক্ষিত কোডের সাথে মিলে যায় তবে তাকে ডিভাইস ব্যবহারের অনুমতি দেয় বা তাকে সনাক্ত করতে সক্ষম হয়। 
- আইন শৃঙ্খলা এবং বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে এ প্রযুক্তি ব্যবহার হচ্ছে। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগেও বায়োমেট্রিক্স পদ্ধতি ব্যবহার করা হচ্ছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩৪.
Which technology is used to ensure security in e-commerce?
  1. Augmented Reality
  2. QR Code Generator
  3. Public Key Infrastructure
  4. Barcode Scanner
সঠিক উত্তর:
Public Key Infrastructure
উত্তর
সঠিক উত্তর:
Public Key Infrastructure
ব্যাখ্যা
সঠিক উত্তর - গ) Public Key Infrastructure।

- E-Commerce এ নিরাপত্তার জন্য public key infrastructure (PKI) ব্যবহৃত হয়, যা ইলেকট্রনিক সার্টিফিকেট, এনক্রিপশন ও ডিক্রিপশন কী এবং সুরক্ষিত যোগাযোগের প্রোটোকল সরবরাহ করে।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

• ই-কমার্স এর ধরণ: 
পণ্য বিক্রয়ক্ষেত্র ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। -
১। Business to Consumer (B2C),
- Apple to you.
২। Business to Business (B2B),
- BATA to Super Shop.
৩। Consumer to Business (C2B),
- Farmer to Swapno.
8। Consumer to Consumer (C2C),
- Farmer to you.

উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩। ব্রিটানিকা।
৩৩৫.
কম্পিউটারের কোন মেমোরি কখনো স্মৃতিভ্রংশ হয় না?
  1. ক) ROM
  2. খ) RAM
  3. গ) CD-ROM
  4. ঘ) Processor
সঠিক উত্তর:
ক) ROM
উত্তর
সঠিক উত্তর:
ক) ROM
ব্যাখ্যা
ROM- abbreviation for read only memory: a type of computer memory that holds information that can be used but not changed or added to; Basically it refers to permanency of the memory. Source: Cambridge Dictionary
৩৩৬.
Which of the following software is used in Virtual Reality (VR)?
  1. Microsoft Excel
  2. Vizard
  3. VLC Media Player
  4. Adobe Illustrator
সঠিক উত্তর:
Vizard
উত্তর
সঠিক উত্তর:
Vizard
ব্যাখ্যা
ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত সফটওয়্যার হচ্ছে Vizard.

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।

• প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৩৩৭.
নিচের কোনটি ডিজিটাল কনটেন্টের অন্তর্গত নয়?
  1. ক) অডিও
  2. খ) ভিডিও
  3. গ) ফ্ল্যাশকার্ড
  4. ঘ) ছবি
সঠিক উত্তর:
গ) ফ্ল্যাশকার্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্ল্যাশকার্ড
ব্যাখ্যা
ডিজিটাল কনটেন্টের ধরণসমূহ নিম্নরূপ :
- ডকুমেন্ট
- অডিও
- ভিডিও
- ইমেজ
- প্রেজেন্টেশন
- ওয়েবভিত্তিক
- ইনফোগ্রাফ

উৎস : স্কুল অব এডুকেশন, এমএড প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৩৮.
‘Global Village’ ধারণাটি কার দ্বারা উত্থাপিত?
  1. Marshall McLuhan
  2. Alvin Toffler
  3. Noam Chomsky
  4. Herbert Marshall
সঠিক উত্তর:
Marshall McLuhan
উত্তর
সঠিক উত্তর:
Marshall McLuhan
ব্যাখ্যা
• ‘Global Village’ ধারণাটি মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) নামের একজন কানাডিয়ান গণমাধ্যম তত্ত্ববিদ ১৯৬০-এর দশকে উত্থাপিত করেছিলেন। তিনি বলেছিলেন যে আধুনিক যোগাযোগ প্রযুক্তির উন্নতির ফলে পৃথিবী একটি ছোট গ্রাম বা গ্লোবাল ভিলেজে পরিণত হচ্ছে। অর্থাৎ, টেলিভিশন, রেডিও, ইন্টারনেট ও অন্যান্য প্রযুক্তির মাধ্যমে মানুষ দূরবর্তী স্থানে বসেও দ্রুত এবং সরাসরি যোগাযোগ করতে পারে, যা সময় ও দূরত্বের বাধা কমিয়ে দেয়। এই ধারণা বিশ্বায়নের প্রেক্ষাপটে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক যোগাযোগের গুরুত্ব তুলে ধরে এবং বুঝায় কিভাবে প্রযুক্তি বিশ্বকে একত্রিত করছে।

• Global Village:
- মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan) ইংরেজি সাহিত্যে কানাডীয় অধ্যাপক ও দার্শনিক  ছিলেন। তাকে 'বিশ্বগ্রাম ধারণার জনক বা প্রবর্তক হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে।
ত্যে কানাডীয় অধ্যাপক ও দার্শনিক যায়িত করা হয়ে থাকে।
- তার বিখ্যাত বই "The Gutenberg Garany: The Making of Typographic Man" (প্রকাশিত ১৯৬২) এই বইতেই প্রথম 'Global Village' শব্দটি ব্যবহৃত হয়।
- পরবর্তীতে ১৯৬৪ সালে 'Understanding media' গ্রন্থে বিশ্বগ্রাম সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা করেন।
- তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তি মানুষকে এমনভাবে সংযুক্ত করছে, যেন পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। এই পরিবর্তন সমাজের চিন্তাভাবনা, আচরণ, ও সংস্কৃতিকে গভীরভাবে প্রভাবিত করছে।
- এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটকে বুঝানো হয়েছে।

• বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ:
- হার্ডওয়্যার,
- সফটওয়‍্যার,
- ইন্টারনেট কানেক্টিভিটি,
- ডেটা,
- মানুষের জ্ঞান বা সক্ষমতা।

উৎস: এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৩৯.
ফাইল সেভ করতে কোন শর্ট-কাট কী ব্যবহৃত
  1. Ctrl + S
  2. Alt + S
  3. Ctrl + F1
  4. Ctrl + F2
সঠিক উত্তর:
Ctrl + S
উত্তর
সঠিক উত্তর:
Ctrl + S
ব্যাখ্যা
Ctrl + S শর্ট-কাটটি ফাইল সেভ করতে ব্যবহৃত হয়।

গুরুত্বপূর্ণ কিছু কমান্ড :
Ctrl + O - Open a document.
Ctrl + N - Create a new document.
Ctrl + S - Save the document
Ctrl + W - Close the document.
Ctrl + C - Copy the selected content to the Clipboard.
Ctrl + V - Paste the contents of the Clipboard.
Ctrl + B - Apply bold formatting to text.
Ctrl + I - Apply italic formatting to text.
Ctrl + U - Apply underline formatting to text.
Ctrl + Left bracket ([) - Decrease the font size by 1 point.
Ctrl + Right bracket (]) - Increase the font size by 1 point.
Ctrl + E - Center the text.
Ctrl + L - Align the text to the left.
Ctrl + R - Align the text to the right.
Esc - Cancel a command.
Ctrl + Z - Undo the previous action.
Ctrl + Y - Redo the previous action, if possible.
Alt + W - Adjust the zoom magnification.

Source: মাইক্রোসফটের ওয়েবসাইট। 
৩৪০.
What does ATM stand for?
  1. Automatic Transfer Module
  2. Automated Teller Mechanism
  3. Automated Teller Machine
  4. Automatic Transfer Machine
সঠিক উত্তর:
Automated Teller Machine
উত্তর
সঠিক উত্তর:
Automated Teller Machine
ব্যাখ্যা
সঠিক উত্তর - গ) Automated Teller Machine।

Automated Teller Machine:
- অটোমেটেড টেলার মেশিনকে সংক্ষেপে ATM বলা হয়।
- ATM হচ্ছে ব্যাংকিং আর্থিক লেনদেন করার জন্য একটি বিশেষ ইলেকট্রনিক টেলিযোগাযোগ ডিভাইস, যা কোনো ব্যাংক টেলার বা ক্লার্ক ছাড়াই কোনো আর্থিক প্রতিষ্ঠান (ব্যাংক)-এর গ্রাহকদের নগদ টাকা তোলার কাজ সম্পাদন করতে সক্ষম।
- এ যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক চুম্বক ব্যবহারের মাধ্যমে গ্রাহক টাকা উত্তোলন করতে পারে।
- এই সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনটি যেখানে স্থাপন করা হয়, তাকে ATM বুথ বলে এবং গ্রাহককে এখান থেকে টাকা উত্তোলন করার জন্য যে বিশেষ কার্ডটি প্রয়োজন তাকেই ATM কার্ড বলে।
- এই কার্ড ব্যবহার করে যে কোনো (24/7) সময় নিরাপদে টাকা উত্তোলন করা যায়।
- ATM বুথ থেকে কার্ড দিয়ে টাকা উত্তোলন করার সময় একটি গোপনীয় পিন কোডের প্রয়োজন হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৩৪১.
মানুষকে অদ্বিতীয়ভাবে (ইউনিকভাবে) শনাক্ত করার পদ্ধতিকে কী বলে?
  1. ক) জেনেটিক্স
  2. খ) রোবটিক্স
  3. গ) বায়োমেট্রিক্স
  4. ঘ) বায়োইনফরমেটিক্স
সঠিক উত্তর:
গ) বায়োমেট্রিক্স
উত্তর
সঠিক উত্তর:
গ) বায়োমেট্রিক্স
ব্যাখ্যা
বায়োমেট্রিক্স 
- ইউনিকভাবে মানুষকে শনাক্ত করবার পদ্ধতিকে বায়োমেট্রিক্স বলে। 
- বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়।
- বায়োমেট্রিক্স সিস্টেমে ব্যক্তি সনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয় তা হলো- মুখমন্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা ও আইরিস, স্বাক্ষর, শিরা এবং কণ্ঠস্বর।

বায়োমেট্রিক্সের ব্যবহার
১. কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
২. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে
৩. পাসপোর্ট তৈরিতে
৪. মোবাইল সিম ক্রয়ে গ্রাহককে সহায়তা করে
৫. পরিচয়পত্র তৈরিতে
৬. বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ইত্যাদিতে ব্যবহার হয়।
___________________________________
-টেকনোলজির যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলে।
- বায়োইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়।
- জীবের বংশগতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স (Genetics) বা বংশগতিবিদ্যা।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৩৪২.
ই-লার্নিংয়ের জন্য নিচের কোন উপাদানটি প্রয়োজন-
  1. ক) ইন্টারনেট স্পিড
  2. খ) প্রয়োজনীয় অবকাঠামো
  3. গ) শিক্ষণ সামগ্রী
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

ই-লার্নিং শব্দটি ইলেকট্রনিক লার্নিং কথাটির সংক্ষিপ্ত রূপ। মূলত প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে সরাসরি ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্ধতিই ই-লার্নিং নামে পরিচিত। এ পদ্ধতিতে ঘরে বসে সুবিধাজনক সময়ে পছন্দ মতো বিষয়ে নিজেকে দক্ষ করে গড়ে তোলা সম্ভব। যেহেতু এখানে ধারাবাঁধা ক্লাসের ব্যাপারটি থাকে না, তাই সুবিধামতো সময়ে শেখার কাজটি চালিয়ে নেওয়ার সুযোগ থাকে।
বাংলাদেশে ই-লার্নিংয়ের অনেক বড় সুযোগ রয়েছে। সেজন্য ইন্টারনেটের স্পীড, প্রয়োজনীয় অবকাঠামো এবং ইলার্নিংয়ের শিখন সামগ্রীগুলো তৈরি করার প্রয়োজন রয়েছে।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৪৩.
নিচের কোনটি জনপ্রিয় ই-কমার্স সাইট?
  1. Facebook
  2. Wikipedia
  3. Amazon
  4. YouTube
সঠিক উত্তর:
Amazon
উত্তর
সঠিক উত্তর:
Amazon
ব্যাখ্যা
Amazon একটি জনপ্রিয় ই-কমার্স সাইট।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

• বাকি অপশনগুলো-
- Facebook একটি সামাজিক যোগাযোগ মাধ্যম।
- Wikipedia একটি মুক্ত বিশ্বকোষ।
- YouTube একটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
৩৪৪.
রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত বিষয় নিয়ে কাজ করে কোনটি?
  1. বায়োমেট্রিক্স
  2. বায়োইনফরমেটিক্স
  3. রোবোটিক্স
  4. ক্রায়োসার্জারি
সঠিক উত্তর:
বায়োইনফরমেটিক্স
উত্তর
সঠিক উত্তর:
বায়োইনফরমেটিক্স
ব্যাখ্যা
বায়োইনফরমেটিক্স হলো একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র যা অধিক এবং জটিল বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ করার জন্য বিভিন্ন পদ্ধতি এবং সফটওয়্যার বা টুলস উন্নয়ন করে।
এর উদ্দেশ্য হলো জীন বিষয়ক তথ্যানুসন্ধান করে জ্ঞান তৈরি করা, রোগ-বালাইয়ের কারণ হিসেবে জীনের প্রভাব সম্পর্কিত জ্ঞান আহরণ করা, ঔষধের গুণাগুণ উন্নত ও নতুন ঔষধ আবিষ্কারের প্রচেষ্টা করা ইত্যাদি।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি
৩৪৫.
Vizard সফটওয়্যার কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
  1. VR পরিবেশ তৈরি
  2. টেক্সট এডিটিং
  3. ডেটা মাইনিং
  4. প্রিন্টার কনফিগারেশন
সঠিক উত্তর:
VR পরিবেশ তৈরি
উত্তর
সঠিক উত্তর:
VR পরিবেশ তৈরি
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) VR পরিবেশ তৈরি

• ভার্চুয়াল রিয়েলিটি (VR):
ভার্চুয়াল রিয়েলিটি (VR) হলো কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর ভিত্তি করে নির্মিত একটি কল্পনাপ্রসূত পরিবেশ, যা ব্যবহারকারীর কাছে বাস্তব মনে হয়।

• প্রযুক্তির ব্যবহার:
- ত্রিমাত্রিক (3D) ইমেজ তৈরি করে।
- ব্যবহারকারী যেন সেই পরিবেশে আছেন এমন অনুভূতি দেয়।

• ব্যবহৃত সফটওয়্যার:
- Vizard,
- VRToolKit,
- 3D Studio Max,
- Maya.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।

৩৪৬.
CT scan দ্বারা কী বুঝায়?
  1. ক) Computed Thermography Scan
  2. খ) Computed Tomography Scan
  3. গ) Computed Transmit Scan
  4. ঘ) Computerized Transformed Scan
সঠিক উত্তর:
খ) Computed Tomography Scan
উত্তর
সঠিক উত্তর:
খ) Computed Tomography Scan
ব্যাখ্যা
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার:
• বর্তমানে প্রায় সকল দেশে রোগ নির্ণয়ের ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিনির্ভর কৃত্রিম বুদ্ধিমত্তা এবং কম্পিউটার প্রযুক্তি যথাযথ প্রয়োগ দ্বারা সূক্ষ্মভাবে রোগ নির্ণয় করা সম্ভব হচ্ছে। 

• EHR (Electronic Health Record) এর মাধ্যমে ডেটাবেজে রোগীর সকল তথ্য সংরক্ষিত থাকে এবং রোগী তার EHR ব্যবহার করে যে কোন স্থান হতে তার রোগ সম্পর্কিত তথ্য, রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি যেকোন স্থানে বসে পেতে পারেন।

• সিটি স্ক্যান এর অর্থ (Computed Tomography Scan), চিকিৎসা বিজ্ঞানে এটি প্রতিবিম্ব তৈরির একটি প্রক্রিয়া। আলোর প্রতিসরণের সাথে জ্যামিতিক হিসেবের মাধ্যমে দ্বিমাত্রিক ছবিগুলোকে ত্রিমাত্রিক করা হয়, এতে কোনো বস্তুর অবস্থান নিঁখুতভাবে নির্ণয় করা যায়।
- সিটি স্ক্যান হল একটি ইমেজিং পরীক্ষা যা স্বাস্থ্যসেবা প্রদানকারীদের রোগ এবং আঘাত সনাক্ত করতে সহায়তা করে।
- এটি হাড় এবং নরম টিস্যুগুলির বিশদ চিত্র তৈরি করতে এক্স-রে এবং কম্পিউটার ব্যবহার করে।
- সিটি স্ক্যান ব্যথাহীন।

• রোগীর অস্বাভাবিক লক্ষণগুলো পরীক্ষা এবং পর্যবেক্ষণ করার জন্য কম্পিউটার (যেমন: ইসিজি, ইকোকার্ডিওগ্রাম) ব্যবহার করা হয়  ইত্যাদি।


সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্ত, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান, Cleveland clinic.
৩৪৭.
কোন কম্পিউটার অ্যানালগ ও ডিজিটাল কম্পিউটারের বৈশিষ্ট্যের সমন্বয় ঘটিয়ে তৈরি করা হয়েছে?
  1. সুপার কম্পিউটার
  2. হাইব্রিড কম্পিউটার
  3. মেইনফ্রেম কম্পিউটার
  4. মাইক্রোকম্পিউটার
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
হাইব্রিড কম্পিউটার
ব্যাখ্যা
• হাইব্রিড কম্পিউটার:
- অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটারের নীতির সমন্বয়ে যে কম্পিউটার গঠিত তাকে হাইব্রিড কম্পিউটার বলা হয়।
- হাইব্রিড কম্পিউটারে সাধারণত উপাত্ত সংগৃহীত হয় অ্যানালগ প্রক্রিয়ায় এবং সংগৃহীত উপাত্ত সংখ্যায় রূপান্তরিত করে ডিজিটাল অংশে প্রেরণ করা হয়।
- ডিজিটাল অংশ প্রাপ্ত উপাত্ত প্রক্রিয়াকরণের পর ফলাফল প্ৰদান করে।
- এটি বিশেষ বিশেষ ক্ষেত্রে এটি ব্যবহৃত হয়; যেমন: মিসাইল, সমরাস্ত্র, বৈজ্ঞানিক গবেষণা, নভোযান, রাসায়নিক দ্রব্যের গুণাগুণ নির্ণয়, পরমাণুর গঠন-প্রকৃতি নির্ণয়, পরীক্ষাগারে ঔষধের মান নির্ণয় ইত্যাদিতে ব্যবহৃত হয়। এছাড়া হাসপাতালের ইনটেনসিভ কেয়ার, শরীরের তাপমাত্রা, রোগীর রক্তচাপ, হৃত্যন্ত্রের ক্রিয়া ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের কম্পিউটার ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।

• সুপার কম্পিউটার:
- সুপার কম্পিউটার হচ্ছে সবচেয়ে শক্তিশালী, ব্যয়বহুল ও দ্রুতগতিসম্পন্ন কম্পিউটার।
- সুপার কম্পিউটার একসাথে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারে।
- এ ধরনের কম্পিউটারে বিপুল পরিমাণ উপাত্ত সংরক্ষণের জন্য পর্যাপ্ত মেমোরি এবং বিপুল পরিমাণ প্রক্রিয়াকরণ কাজের ক্ষমতা থাকে।

• মেইনফ্রেম কম্পিউটার:
- মাইক্রো ও মিনি কম্পিউটার অপেক্ষা মেইনফ্রেম কম্পিউটার আকৃতিতে বড় কিন্তু সুপার কম্পিউটারের চেয়ে ছোট।
- মেইনফ্রেম কম্পিউটার হচ্ছে এমন একটি কম্পিউটার যার সঙ্গে অনেক ছোট ছোট কম্পিউটার যুক্ত করে একসঙ্গে অনেক ব্যবহারকারী কাজ করতে পারে।

• মাইক্রোকম্পিউটার:
- ডিজিটাল কম্পিউটারের মধ্যে সবচেয়ে আকারে ছোট এবং সস্তা কম্পিউটার হচ্ছে মাইক্রোকম্পিউটার।
- ক্ষুদ্রাকৃতির মাইক্রোপ্রসেসর চিপ দিয়ে যে সকল কম্পিউটার গঠিত হয় সেসব কম্পিউটারকে বলা হয় মাইক্রোকম্পিউটার।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৪৮.
PC এর পূর্ণরূপ কী?
  1. ক) Private Computer
  2. খ) Prime Computer
  3. গ) Personal Computer
  4. ঘ) Professional Computer
সঠিক উত্তর:
গ) Personal Computer
উত্তর
সঠিক উত্তর:
গ) Personal Computer
ব্যাখ্যা
কোন ব্যাখ্যা যোগ করা হয়নি।
৩৪৯.
কম্পিউটারের গতি বৃদ্ধিতে RAM বাড়ানো হয় কী কারণে?
  1. কারণ এতে ডেটা লোড ধীরে হয়
  2. কারণ এতে ভাইরাস কমে
  3. কারণ এতে ডেটা লোড দ্রুত হয়
  4. কারণ এতে হার্ডড্রাইভ কাজ করে
সঠিক উত্তর:
কারণ এতে ডেটা লোড দ্রুত হয়
উত্তর
সঠিক উত্তর:
কারণ এতে ডেটা লোড দ্রুত হয়
ব্যাখ্যা
কম্পিউটারের গতি বাড়ানোর অন্যতম সহজ উপায় হলো RAM বাড়ানো। এতে ডেটা প্রসেসিং দ্রুত হয় এবং কম্পিউটার দ্রুত সাড়া দেয়।

কম্পিউটার ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ:
-উপযুক্ত স্থান নির্বাচন: ধুলাবালি ও স্যাঁতসেঁতে মুক্ত, আলো-বাতাস চলাচল করে এমন স্থানে কম্পিউটার রাখতে হবে।
- অপ্রয়োজনীয় ফাইল ও সফটওয়্যার অপসারণ: Cleaner সফটওয়্যার ব্যবহার করে ফাইল ও অপ্রয়োজনীয় সফটওয়্যার মুছে ফেলতে হবে।
- আপডেটেড অ্যান্টিভাইরাস ব্যবহার: সর্বশেষ ভার্সনের অ্যান্টিভাইরাস ইন্সটল ও নিয়মিত স্ক্যান চালাতে হবে।
- বাড়তি RAM সংযোজন: কম্পিউটারের গতি বাড়াতে অতিরিক্ত RAM লাগানো উচিত।
- সলিড স্টেট হার্ড ড্রাইভ (SSD) ব্যবহার: SSD ব্যবহারে কম্পিউটার দ্রুত চালু হয় ও দ্রুত কাজ করে।
- স্টার্টআপ সফটওয়্যার কমানো: msconfig দিয়ে স্টার্টআপ সফটওয়্যার কমিয়ে গতি বাড়ানো যায়।
- তথ্য ব্যাকআপ রাখা: প্রয়োজনীয় ফাইল সিডি/ড্রাইভে ব্যাকআপ রাখতে হবে।
- ডায়াগনস্টিক সফটওয়্যার ব্যবহার: Norton Disk, MakeApp, PC Tools দিয়ে ডিস্ক ত্রুটি শনাক্ত ও সমাধান করতে হবে।
- ক্লিন উইন্ডোজ ইনস্টল: ভাইরাস ও সফটওয়্যার বেশি থাকলে নতুনভাবে উইন্ডোজ ইনস্টল করতে হবে।
- ব্রাউজারের ক্যাশ পরিষ্কার: Regular ক্লিয়ার হিস্টরি অপশনে গিয়ে ক্যাশ মুছে ফেলতে হবে।
- সার্চ ইনডেক্স রিফ্রেশ: দ্রুত ফাইল খুঁজতে ডিস্ক ডিফ্র্যাগমেন্টার চালু রাখতে হবে (সপ্তাহে ১ বার)।
- রিস্টার্ট করা: দীর্ঘ সময় ব্যবহারের পর রিস্টার্ট করলে গতি ঠিক থাকে।
- রাউটারের যত্ন: নিয়মিত পরিচর্যা ও সংযোগ সঠিকভাবে ব্যবস্থাপনায় রাখতে হবে।

সোর্স: শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫০.
The recipient in a Bitcoin transaction provides - 
  1. Public key
  2. Private key
  3. Transaction ID
  4. Passcode
সঠিক উত্তর:
Public key
উত্তর
সঠিক উত্তর:
Public key
ব্যাখ্যা

সঠিক উত্তর - ক) Public key
একটি বিটকয়েন লেনদেনে, প্রাপক তার পাবলিক কী প্রদান করে প্রেরককে। প্রেরক তার প্রাইভেট কী ব্যবহার করে লেনদেনটিতে স্বাক্ষর করে এবং তারপর এটি বিটকয়েন নেটওয়ার্কে প্রেরণ করা হয়।

বিটকয়েন (Bitcoin)
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- এটি একটি ডিজিটাল মুদ্রা, যা ২০০৯ সালে একজন নামহীন কম্পিউটার প্রোগ্রামার বা প্রোগ্রামারদের একটি দল তৈরি করেন।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।
- বিটকয়েন পাবলিক-কী ক্রিপ্টোগ্রাফি-র ওপর নির্ভরশীল, যেখানে ব্যবহারকারীদের একটি পাবলিক কী থাকে যা সবাই দেখতে পারে এবং একটি প্রাইভেট কী থাকে যা কেবল তাদের নিজস্ব কম্পিউটারে থাকে।
- বিটকয়েন লেনদেনে, বিটকয়েন গ্রহণকারীরা তাদের পাবলিক কী প্রেরণ করে প্রেরণকারীদের কাছে।
- প্রেরণকারীরা তাদের প্রাইভেট কী দিয়ে লেনদেনে সাইন করে এবং তারপর লেনদেনটি বিটকয়েন নেটওয়ার্কে প্রেরণ করা হয়।
- যাতে একই বিটকয়েন একাধিকবার খরচ না করা যায়, প্রতিটি লেনদেনের সময় ও পরিমাণ একটি লেজার ফাইলে সংরক্ষিত থাকে যা নেটওয়ার্কের প্রতিটি নোডে থাকে।
- ব্যবহারকারীদের পরিচয় আপেক্ষিকভাবে গোপন থাকে, তবে সবাই দেখতে পারে যে কোন বিটকয়েন কোথায় স্থানান্তরিত হয়েছে।

উৎস: ব্রিটানিকা।

৩৫১.
মানুষের চিন্তাভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?
  1. বায়োমেট্রিক্স
  2. ভার্চুয়াল রিয়েলিটি
  3. বায়োইনফরমেট্রিক্স
  4. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
সঠিক উত্তর:
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
উত্তর
সঠিক উত্তর:
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
ব্যাখ্যা
• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স:
- চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ ক্ষমতা মানুষের সহজাত, একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকে চিন্তা করানো কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলা হয়।
- কিছুদিন আগেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল দূর ভবিষ্যতের একটি কাল্পনিক বিষয়।
- পৃথিবীর মানুষ ডিজিটাল বিশ্বে এমনভাবে সম্পৃক্ত হয়েছে যে, হঠাৎ করে অচিন্তনীয় পরিমাণ ডেটা সৃষ্টি হয়েছে এবং সেই ডেটাকে প্রক্রিয়া করার মতো ক্ষমতাশালী কম্পিউটার আমাদের হাতে চলে এসেছে।
- এই ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য অনেক সময় সাধারণ কম্পিউটার প্রোগ্রাম যথেষ্ট নয়, এমন অ্যালগরিদম বা পদ্ধতি প্রয়োজন যার মাধ্যমে কম্পিউটার চিন্তা করে কোনো সমাধান বের করতে পারে এবং পরিবর্তিত পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে ঠিক যেমনটা মানুষ বা অন্যান্য বুদ্ধিমান প্রাণী করে থাকে।
- এ ধরণের পদ্ধতি এবং অ্যালগরিদম নিয়েই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করে থাকে।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৩৫২.
ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথায় HMD পরতে হয়। HMD এর পূর্ণরূপ কী?
  1. Head Mounted Device
  2. Head Mind Display
  3. Head Mounted Display
  4. High Mounted Device
সঠিক উত্তর:
Head Mounted Display
উত্তর
সঠিক উত্তর:
Head Mounted Display
ব্যাখ্যা
ভার্চুয়াল রিয়েলিটি
- ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার ও সফ্টওয়্যারের সমন্বয়ে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে কোনো বস্তু, ঘটনা বা পরিবেশের বাস্তবভিত্তিক বা ত্রিমাত্রিক চিত্রভিত্তিক রূপায়ণ। অর্থাৎ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের চেতনা উদ্যোগকারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত।
- কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশকে এমনভাবে উপস্থাপন করা হয়, যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব মনে হয় ।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রি-মাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভবপর হয়।
- ভার্চুয়াল জগতে প্রবেশের সময় একজন ব্যবহারকারীকে মাথায় হেড মাউন্টেড ডিসপ্লে (Head Mounted Display- HMD), হাতে একটা ডাটা গ্লোভ (Data Glove) বা একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit) পরতে হয় এবং ভার্চুয়াল রিয়েলিটি তাকে কোনো রকম শারীরিক ঝুঁকি বা বিপদ ছাড়াই বাস্তব অভিজ্ঞতা প্রদান করে।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫৩.
বিশ্বগ্রাম শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? 
  1. মার্শাল ম্যাকলুহান
  2. ই এফ কড
  3. জন অটোহ্যান
  4. টিম বার্ণারস লী
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
উত্তর
সঠিক উত্তর:
মার্শাল ম্যাকলুহান
ব্যাখ্যা
গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম: 
- গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি পরিবেশ যেখানে পৃথিবীর সকল মানুষই একটি একক সমাজে বসবাস করে এবং ইলেকট্রনিক মিডিয়া ও তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে একে অপরকে সেবা প্রদান করে থাকে। 
- কানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ও বিখ্যাত দার্শনিক “মার্শাল ম্যাকলুহান” সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম শব্দটি ব্যবহার করেন। 
- তিনি “দি মিডিয়াম ইজ দি মেসেজ” (the medium is the message) এবং “গ্লোবাল ভিলেজ” (Global village) এর প্রবক্তা বা উদ্ভাবক হিসাবে পরিচিতি পেয়েছেন। 
- তিনি ১৯৬২ সালে তার প্রকাশিত গ্রন্থ “The Gutenberg: The Making of Typographic Man” এবং ১৯৬৪ সালে তার প্রকাশিত গ্রন্থ “Understanding Media” এ গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম এর ধারণা দেন। 
- তাঁর সময়ে ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তার লাভ করেছিল। 
- তাঁর মতে, ইলেকট্রনিক কমিউনিকেশন প্রযুক্তির ব্যাপক বিস্তারের ফলে সময় ও দূরত্ব সংকুচিত হয়ে পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে। 
- তিনি এ প্রযুক্তির বিস্তৃতিকে “ইলেকট্রনিক নার্ভাস সিস্টেম” (Electronic Nervous System) নামে আখ্যায়িত করেছেন। 
- পৃথিবী এ সিস্টেমের সাহায্যে সংযুক্ত হয়ে বিশ্বগ্রাম (Global village) এ রূপান্তরিত হয়েছে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩৫৪.
ডিএনএ ম্যাপিং এর জন্য কোন প্রযুক্তি ব্যবহার হয়?
  1. টেলিমেডিসিন 
  2. বায়োইনফরমেটিক্স 
  3. জেনোমিক সফটওয়্যার
  4. মেডিকেল ইমেজিং
সঠিক উত্তর:
বায়োইনফরমেটিক্স 
উত্তর
সঠিক উত্তর:
বায়োইনফরমেটিক্স 
ব্যাখ্যা

সঠিক উত্তর - খ) বায়োইনফরমেটিক্স 

• বায়োইনফরমেটিক্স:
বায়োইনফরমেটিক্স হলো এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষদের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা।

• বায়োইনফরমেটিক্স এর প্রয়োগ/ব্যবহার
- প্যার্টান রিকোগনিশন,
- ডেটা মাইনিং,
- মেশিন ল্যাংগুয়েজ অ্যালগরিদম,
- ভিজ্যুয়ালাইজেশন ইত্যাদি ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হচ্ছে।

• বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখযোগ্য গবেষণাগুলির মধ্যে রয়েছে -
- সিকুয়েন্স এলাইনমেন্ট,
- ডিএনএ ম্যাপিং,
- ডিএনএ এনালাইসিস,
- জিন ফাইন্ডিং,
- জিনোম সমাগম,
- ড্রাগ নকশা,
- ড্রাগ আবিষ্কার,
- প্রোটিনের গঠন,
- প্রোটিনের ভবিষ্যত গঠন,
- জিন সূত্রের ভবিষ্যত,
- প্রোটিন-প্রোটিনের মিথষ্ক্রিয়া,
- জিনোম এর ব্যাপ্তি এবং বিবর্তনের মডেলিং ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি প্রকৌশলী মুজিবুর রহমান।

৩৫৫.
নিচের কোনটি ইনপুট ইউনিট?
  1. ক) মনিটর
  2. খ) প্রিন্টার
  3. গ) প্লটার
  4. ঘ) জয়স্টিক
সঠিক উত্তর:
ঘ) জয়স্টিক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জয়স্টিক
ব্যাখ্যা
এক ধরনের বিশেষ যন্ত্র যা গেম কার্ডের সাথে যুক্ত করে বিভিন্ন সংকেত বা নির্দেশ কম্পিউটারে প্রবেশ করানো হয়। সাধারণত খেলা সংক্রান্ত সফট্ওয়্যারের ক্ষেত্রে জয়স্টিক ব্যবহৃত হয়।
৩৫৬.
নিচের কোনটি টাইপিং কী নয়?
  1. ক) Enter Key
  2. খ) Tab Key
  3. গ) Space bar
  4. ঘ) Insert Key
সঠিক উত্তর:
ঘ) Insert Key
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Insert Key
ব্যাখ্যা

টাইপিং কী

  • Enter Key
  • Tab Key
  • Space bar
  • Shift key 
  • Caps Lock

কার্সর মুভমেন্ট কী

  • Arrow Key 
  • Page up 
  • Page Down
  • Home/End
  • Delete Key
  • Back space key
  • Insert Key
  • Home Key

রেফারেন্সঃ নবম দশম শ্রেণির কম্পিউটার (ভোকেশনাল)

৩৫৭.
MS Word এ কিছু রিপ্লেস করার জন্য কোন কী-বোর্ড শর্টকাট ব্যবহার করা হয়?
  1. ক) Ctrl + R
  2. খ) Ctrl + F
  3. গ) Ctrl + H
  4. ঘ) Ctrl + L
সঠিক উত্তর:
গ) Ctrl + H
উত্তর
সঠিক উত্তর:
গ) Ctrl + H
ব্যাখ্যা
Ctrl + R - Right Alignment
Ctrl + F - Find for a word
Ctrl + H - Replace
Ctrl + L - Left Alignment.
৩৫৮.
MS Word এ লাইন-ব্রেক করতে কোন শর্টকাট কী ব্যবহৃত হয়?
  1. Shift + Enter
  2. Ctrl + F
  3. Alt + Enter
  4. Ctrl + Enter
সঠিক উত্তর:
Shift + Enter
উত্তর
সঠিক উত্তর:
Shift + Enter
ব্যাখ্যা
• Shift + Enter লাইন ব্রেক (অনুচ্ছেদের মাঝে বিরতি) এর জন্য ব্যবহার করা হয়।
• Ctrl + F হল একটি কীবোর্ড শর্টকাট যা সাধারণত একটি নথি বা ওয়েব পৃষ্ঠায় একটি নির্দিষ্ট অক্ষর, শব্দ বা বাক্যাংশ সনাক্ত করতে একটি অনুসন্ধান বক্স খুলতে ব্যবহৃত হয়।
• Alt + Enter হল একটি কীবোর্ড শর্টকাট যা সাধারণত মাইক্রোসফট এক্সেল সেলে একটি নতুন লাইন তৈরি করতে ব্যবহৃত হয়।
• Ctrl + Enter হল একটি কীবোর্ড শর্টকাট যা সাধারণত একটি পৃষ্ঠা বিরতি তৈরি করতে ব্যবহৃত হয়।

উৎস: Computerhope.
৩৫৯.
সর্বপ্রথম কম্পিউটার এবং ভিডিও কনফারেন্সিংকে সমন্বিত করে পূর্নাঙ্গভাবে উভমূখী যোগাযোগ প্রক্রিয়া হিসাবে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত করেন কে?
  1. ক) লজি বেয়ার্ড
  2. খ) ডগ এঙ্গেলবার্ট
  3. গ) মার্শাল ম্যাকলুহান
  4. ঘ) পিটার মারহোলজ
সঠিক উত্তর:
খ) ডগ এঙ্গেলবার্ট
উত্তর
সঠিক উত্তর:
খ) ডগ এঙ্গেলবার্ট
ব্যাখ্যা
ভিডিও কনফারেন্সিং
- কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে দুই বা ততোধিক ভৌগোলিক অবস্থানে অডিও এবং ভিডিও এর যুগপৎ উভমুখী স্থানান্তর করার প্রক্রিয়াকে ভিডিও কনফারেন্সিং বলে।
- টেলিকনফারেন্সিং এর মতোই ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় অংশগ্রহণকারীরা কথোপকথন করতে পারে। 
- সর্বপ্রথম  ১৯২০ সালে ভিডিও কনফারেন্সিং সিস্টেম উন্নয়ন করেন লজি বেয়ার্ড ও টি এন্ড টি এর বেল ল্যাব।
- ১৯২৭ সালে পরীক্ষামূলক ব্যবহারের পর থেকে অদ্যবদি এর উন্নয়ন প্রক্রিয়া চলমান রয়েছে।
- ১৯৬৮ সালে সর্বপ্রথম ডগ এঙ্গেলবার্ট কম্পিউটার এবং ভিডিও কনফারেন্সিংকে সমন্বিত করে পূর্নাঙ্গভাবে উভমূখী যোগাযোগ প্রক্রিয়া হিসাবে ইন্টারনেটের সাথে সম্পৃক্ত করেন। 

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ ও দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান
৩৬০.
ইথেরিয়াম মূলত কী হিসেবে পরিচিত?
  1. সামাজিক যোগাযোগ মাধ্যম
  2. ক্রিপ্টোকারেন্সি এবং স্মার্ট কন্ট্র্যাক্ট প্ল্যাটফর্ম 
  3. ক্লাউড স্টোরেজ সার্ভিস
  4. ভিডিও স্ট্রিমিং সার্ভিস
সঠিক উত্তর:
ক্রিপ্টোকারেন্সি এবং স্মার্ট কন্ট্র্যাক্ট প্ল্যাটফর্ম 
উত্তর
সঠিক উত্তর:
ক্রিপ্টোকারেন্সি এবং স্মার্ট কন্ট্র্যাক্ট প্ল্যাটফর্ম 
ব্যাখ্যা

• ইথেরিয়াম মূলত একটি ক্রিপ্টোকারেন্সি এবং স্মার্ট কন্ট্র্যাক্ট প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এটি ২০১৫ সালে ভিটালিক বুটারিন কর্তৃক তৈরি করা হয়। ইথেরিয়ামের নিজস্ব ক্রিপ্টোকারেন্সিকে “ইথার” (ETH) বলা হয়, যা লেনদেন ও বিভিন্ন ব্লকচেইন ভিত্তিক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়। ইথেরিয়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো স্মার্ট কন্ট্র্যাক্ট, যা স্বয়ংক্রিয়ভাবে চুক্তি সম্পন্ন করে এবং মধ্যস্বত্বভোগীর প্রয়োজন নেই। এটি ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশন (DApps) তৈরির ক্ষেত্রেও ব্যবহৃত হয়। অর্থাৎ, ইথেরিয়াম শুধুমাত্র একটি ডিজিটাল মুদ্রা নয়, এটি একটি বহুমুখী ব্লকচেইন প্ল্যাটফর্ম যা আর্থিক লেনদেন, চুক্তি ও বিভিন্ন ডিজিটাল সেবার জন্য বিশ্বব্যাপী ব্যবহৃত হচ্ছে।

- সঠিক উত্তর: খ) ক্রিপ্টোকারেন্সি এবং স্মার্ট কন্ট্র্যাক্ট প্ল্যাটফর্ম।
 
• ব্লকচেইন:
- ব্লকচেইন হলো একটি ডেটাবেজ প্রযুক্তি যা একটি লেজার বা রেকর্ডের উপর ভিত্তি করে কাজ করে এবং এই লেজারটি সম্পূর্ণ কম্পিউটার নেটওয়ার্কে বিতরণ করা থাকে। 
- এই রেকর্ডগুলোকে ব্লক বলা হয়। 
- ব্লকচেইন প্রযুক্তি সর্বপ্রথম তৈরি করেন সাতোশি নাকামোতো নামে পরিচিত এক গোপন পরিচয়ের প্রোগ্রামার বা প্রোগ্রামারদের একটি দল। 
- ২০০৯ সালে তারা এই প্রযুক্তিটি বিটকয়েন নামক ক্রিপ্টোকারেন্সির কাঠামোর অংশ হিসেবে উদ্ভাবন করেন।
- লেনদেনগুলো ব্লক নামে পরিচিত গ্রুপে একত্রিত হয়। 
- ব্লকগুলো একটি ক্রমানুসারী সিকোয়েন্সে সাজানো থাকে, যাকে ব্লকচেইন বলা হয়। 
- ব্লকগুলো চেইনে যুক্ত করা হয় একটি গাণিতিক পদ্ধতির মাধ্যমে, যা একক ব্যবহারকারীর জন্য ব্লকচেইন পরিবর্তন করা অত্যন্ত কঠিন করে তোলে।

এছাড়াও,
• বিটকয়েন (Bitcoin)
- বিটকয়েন হলো প্রথম, সবচেয়ে বেশি লেনদেন হওয়া এবং সবচেয়ে পরিচিত ক্রিপ্টোকারেন্সি।
- বিটকয়েনের মালিকরা বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে এটি অন্য ক্রিপ্টোকারেন্সিতে, অথবা বাস্তব মুদ্রায় যেমন মার্কিন ডলার বা ইউরোতে বিনিময় করতে পারেন।
- এছাড়া বিভিন্ন বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা কেনাও সম্ভব।

উৎস: ব্রিটানিকা। 

৩৬১.
ফিনটেক (FinTech) কোন ক্ষেত্রে কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহার নির্দেশ করে?
  1. কৃষি
  2. চিকিৎসা
  3. আর্থিক পরিষেবা
  4. পর্যটন
সঠিক উত্তর:
আর্থিক পরিষেবা
উত্তর
সঠিক উত্তর:
আর্থিক পরিষেবা
ব্যাখ্যা

- ফিনটেক (FinTech) হলো Financial Technology-এর সংক্ষিপ্ত রূপ, যা আর্থিক পরিষেবা (financial services) খাতে কম্পিউটার ও প্রযুক্তির ব্যবহারকে নির্দেশ করে।

• ফিনটেক (FinTech):
- আর্থিক (ফাইন্যান্সিয়াল) খাতে প্রযুক্তির (টেকনোলজি) ব্যবহারকে সংক্ষেপে ফিনটেক বলে।
- ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের (এফএসবি) মতে, ফিনটেক হলো প্রযুক্তিগতভাবে সক্ষম আর্থিক উদ্ভাবন। যেমন নতুন ব্যবসায়িক মডেল, মডেলের প্রয়োগ, প্রসেসিং, পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ইত্যাদি, যা আর্থিক পরিষেবা খাতকে বিশেষভাবে প্রভাবিত করে।
- ফিনটেক এরই মধ্যে পি-টু-পি, চেক জমা, অর্থের লেনদেন, বিল পরিশোধ, সম্পদ ব্যবস্থাপনা, ক্রাউড ফান্ডিং ইত্যাদি কর্মকাণ্ডে ব্যাপক সাড়া পেয়েছে।

• ফিনটেকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
- ডিজিটাল ব্যাংকিং,
- মোবাইল পেমেন্ট (যেমন: bKash, Nagad),
- ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি (যেমন: Bitcoin),
- অনলাইন লেনদেন ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম,
- ইন্সুরেন্স টেকনোলজি (InsurTech).

উৎস: IBM. [লিংক]।

৩৬২.
গুগল "জেমিনি" নামে যে এআই চ্যাটবট চালু করেছে, সেটির পূর্বের নাম কী ছিল?
  1. Bard
  2. Assistant
  3. Duplex
  4. কোনোটি নয়
সঠিক উত্তর:
Bard
উত্তর
সঠিক উত্তর:
Bard
ব্যাখ্যা
• গুগল "জেমিনি" নামে যে এআই চ্যাটবট চালু করেছে, তার পূর্বের নাম ছিল Bard. Bard গুগলের একটি এআই চ্যাটবট যা ব্যবহারকারীদের সাথে প্রাকৃতিক ভাষায় কথোপকথন করতে পারে। এটি গুগলের ল্যাঙ্গুয়েজ মডেল ভিত্তিক এবং বিভিন্ন তথ্য অনুসন্ধান ও প্রশ্নের উত্তর দিতে সক্ষম। Bard গুগলের আগের এআই প্রজেক্ট ছিল, যা এখন আপগ্রেড হয়ে নতুন নাম “জেমিনি” তে রূপান্তরিত হয়েছে। এই পরিবর্তনের মাধ্যমে গুগল আরও উন্নত এবং দক্ষ চ্যাটবট তৈরি করতে চায়, যা ব্যবহারকারীদের জন্য আরও বেশি কার্যকর ও সহজবোধ্য সেবা প্রদান করবে। তাই গুগলের জেমিনি আসলে Bard এর পরবর্তী সংস্করণ।

• গুগল (Google):
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায়, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডরমেটরি থেকে ব্যাকরাব নামে গুগল প্রতিষ্ঠার কাজ শুরু করেন।
- গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হলেন সুন্দর পিচাই।
- গুগল শব্দটির উৎপত্তি 'গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।

• কৃত্রিম বুদ্ধিমত্তা:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- কৃত্রিম বুদ্ধিমত্তার প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।

• কৃত্রিম বুদ্ধিমত্তায় যেসব স্বতন্ত্র্য বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা নিম্নরূপ:
১। কোন বিষয় সম্পর্কে ধারণা গ্রহণ।
২। সমস্যার কারণ নির্ণয়পূর্বক সমাধানের পথ নির্দেশ।
৩। সিদ্ধান্ত গ্রহণ ক্ষমতা।
৪। সমস্যা সমাধানের ক্ষমতা।
৫।নতুন নতুন জ্ঞান অর্জন।
৬। ভাষা বুঝার ক্ষমতা।
৭। অর্জিত জ্ঞান কাজে লাগাবার মত সক্ষমতা।
৮। মানুষের মত অভিজ্ঞতা কাজে লাগানো।
৯। পরস্পর সম্পর্কিত বিভিন্ন বিষয় অনুধাবন এবং সাড়া দেয়ার ক্ষমতা।
১। ভুল, অপ্রাসঙ্গিক এবং অসম্পূর্ণ তথ্য-উপাত্ত পরিচালনা।
১১। জটিল অবস্থা অনুধাবন ও পরিচালনার ক্ষমতা।
১২। নতুন পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার ক্ষমতা; ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৬৩.
কোনটি প্যারালাল পোর্টে যুক্ত হয়?
  1. ক) মডেম
  2. খ) মাউস
  3. গ) সিডি-রম
  4. ঘ) স্ক্যানার
সঠিক উত্তর:
ঘ) স্ক্যানার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্ক্যানার
ব্যাখ্যা
প্যারালাল পোর্টে ডেটা সমান্তরাল ভাবে আদান -প্রদান হয়। এই পোর্টে প্রিন্টার স্ক্যানার ,সিডি বা ডিভিডি ড্রাইভ ইত্যাদি যন্ত্র সংযুক্ত করা হয়।
৩৬৪.
নিচের কোনটি ইনপুট ডিভাইস?
  1. ক) Scanner
  2. খ) OMR
  3. গ) Keyboard
  4. ঘ) উপরেরে সবকটি
সঠিক উত্তর:
ঘ) উপরেরে সবকটি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরেরে সবকটি
ব্যাখ্যা
কী বোর্ড (Keyboard): কম্পিউটারে ইনপুট দেওয়ার প্রধান (বহুল ব্যবহৃত) যন্ত্র হলো কী বোর্ড। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অধিকাংশ যন্ত্রে সাধারণত কী বোর্ডের মাধ্যমে ইনপুট দেওয়া হয়। এ সকল যন্ত্রকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে যন্ত্রগুলোকে কিছু নির্দেশনা দিতে হয়। আমরা যখন কী বোর্ডের বোতাম চেপে যন্ত্রগুলোকে এ নির্দেশনাগুলো দেই। তখন যন্ত্রগুলো আমাদের চাওয়া অনুযায়ী কাজটি করে দেয়। আজকের দিনের আধুনিক কম্পিউটার কী বোর্ডের ধারণা এসেছে টাইপরাইটার নামের এক ধরনের যন্ত্র থেকে। সাধারণত কী বোর্ডে বর্ণ, সংখ্যা বা বিশেষ কিছু চিহ্ন সারিবদ্ধভাবে বিন্যস্ত থাকে। কম্পিউটারের কী বোর্ড টাইপ রাইটারের কী বোর্ডের মতো হলেও বিশেষ কাজের জন্য কিছু অতিরিক্ত কী থাকে। 

স্ক্যানার ( Scanner ): একসময় ফটোকপি মেশিনের সাহায্যে আমরা বিভিন্ন ডকুমেন্টের প্রতিলিপি (কপি) করতাম। কিন্তু এ প্রতিলিপি যতবার দরকার ততবারই মেশিন ব্যবহার করতে হতো। তথ্যটি সংরক্ষিত থাকত না। এ সমস্যাটির সমাধান যে যন্ত্রটি করে দিয়েছে তার নাম স্ক্যানার। যে কোনো প্রকার ছবি, মুদ্রিত বা হাতে লেখা কোনো ডকুমেন্ট অথবা কোনো বস্তুর ডিজিটাল প্রতিলিপি তৈরি করার যন্ত্রের নাম স্ক্যানার। এ ডিজিটাল প্রতিলিপি বিভিন্ন প্রকারের তথ্য ফাইল আকারে কম্পিউটারে সংরক্ষণ করা যায়।

ওএমআর (OMR): ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার (Optical Mark Reader) এটিও একটি ইনপুট ডিভাইস। আলোর প্রতিফলন বিচার করে এটি বিভিন্ন ধরনের তথ্য বুঝতে পারে। ওএমআরের কাজের ধরন অনেকটা স্ক্যানারের মতো। বিশেষভাবে তৈরি করা কিছু দাগ বা চিহ্ন ওএমআর পড়তে পারে ।

উৎস:  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অষ্টম শ্রেণী
৩৬৫.
টেলিফোন আবিষ্কার হয় কত সালে?
  1. ক) ১৮৭৬
  2. খ) ১৮৭৫
  3. গ) ১৮৯০
  4. ঘ) ১৮৮০
সঠিক উত্তর:
ক) ১৮৭৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮৭৬
ব্যাখ্যা
টেলিফোন সংযোগ ব্যবহারের মাধ্যমে কম্পিউটার, অডিও-মডেম ও ভিডিও যন্ত্রের সাহায্যে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো সভা, সেমিনার ও মিটিংয়ে অংশগ্রহণ করার পদ্ধতিই হচ্ছে টেলিকনফারেন্সিং।

• আলেকজেন্ডার গ্রাহাম বেল (১৮৪৭ - ১৯২২) ১৮৭৬ সালে টেলিফোন আবিষ্কার করেন।
টেলিফোন এর আবিষ্কার টেলিকনফারেন্সিং এর অধিক উন্নয়ন সাধন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (একাদশ - দ্বাদশ শ্রেণি), প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৬৬.
বাংলাদেশে প্রথম ATM সার্ভিস চালু করে কোন ব্যাংক?
  1. ক) ডাচ বাংলা ব্যাংক
  2. খ) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
  3. গ) আমেরিকান এক্সপ্রেস
  4. ঘ) আইএফআইসি ব্যাংক
সঠিক উত্তর:
খ) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক
ব্যাখ্যা
বাংলাদেশে প্রথম এটিএম কার্ড চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ১৯৯৩ সালে।
বাংলাদেশের প্রথম মোবাইল ব্যাংকিং চালু হয় ডাচ বাংলা ব্যাংক লিঃ ২০১০ সালে।
৩৬৭.
Supercomputer প্রধানত কোন কাজে ব্যবহৃত হয়?
  1. সাধারণ গাণিতিক কাজ
  2. উচ্চগতির জটিল গণনা
  3. ভিডিও এডিটিং
  4. ইউএস প্রেসিডেন্টের নিরাপত্তায়
সঠিক উত্তর:
উচ্চগতির জটিল গণনা
উত্তর
সঠিক উত্তর:
উচ্চগতির জটিল গণনা
ব্যাখ্যা

• Supercomputer হলো এমন একটি কম্পিউটার যা অত্যন্ত উচ্চ গতিতে এবং বিশাল ক্ষমতায় জটিল গণনা সম্পন্ন করতে সক্ষম।

- এটি সাধারণ ব্যক্তিগত কম্পিউটার বা সার্ভারের চেয়ে অসংখ্য প্রসেসর এবং বেশি র‍্যাম ব্যবহার করে।

• প্রধান ব্যবহার ক্ষেত্রসমূহ:
- বৈজ্ঞানিক গবেষণা: মহাকাশ, জলবায়ু, ভূমিকম্প বিশ্লেষণ, নিউক্লিয়ার গবেষণা ইত্যাদি।
- জটিল গণনা (High-Speed Complex Computation): আবহাওয়া পূর্বাভাস, বড় ডেটা বিশ্লেষণ, পদার্থবিজ্ঞান বা রসায়নের সিমুলেশন।
- ডেটা সিমুলেশন ও বিশ্লেষণ: বড় পরিমাণের তথ্য প্রক্রিয়াকরণ ও মডেলিং।

অপরদিকে,
- সাধারণ গাণিতিক কাজ: এটি ছোট কম্পিউটারও করতে পারে; Supercomputer এর জন্য অপ্রয়োজনীয়।
- ভিডিও এডিটিং: এটি সাধারণ বা উচ্চমানের পিসি ও গ্রাফিক্স ওয়ার্কস্টেশনের কাজ।
- ইউএস প্রেসিডেন্টের নিরাপত্তা: নিরাপত্তা বা নিরাপত্তা সংক্রান্ত সিস্টেম Supercomputer এর প্রাথমিক কাজ নয়।
 
তথ্যসূত্র:
- ব্রিটানিকা [লিংক]

৩৬৮.
তথ্য প্রযুক্তি ব্যবহার করে দূরবর্তী স্থান থেকে চিকিৎসেবা প্রদান করার পদ্ধতিতে কী বলে?
  1. মেডিসার্ভিস
  2. টেলিমেডিসিন
  3. ই-মেডিসিন
  4. ই-ট্রিটমেন্ট
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
উত্তর
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
ব্যাখ্যা
• টেলিমেডিসিন (Telemedicine):
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী স্থানের রোগীদেরকে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসাসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে।
- মোবাইল ফোন ও ইন্টারনেটের ব্যাপক প্রচলনের ফলে এ প্রযুক্তি ব্যবহার করে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
- এ সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মতবিনিময়, চিকিৎসা শিক্ষা আদান-প্রদান, রোগীর চিকিৎসাসেবার তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ করা যায়।
- টেলিমেডিসিনের সাহায্যে ডাক্তার রোগীকে চাক্ষুষভাবে দেখার জন্য তাকে সশরীরে উপস্থিত করার পরিবর্তে ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির সহায়তা পরামর্শপত্রগুলো ই-মেইলের মাধ্যমে আদান-প্রদান করা হয়ে থাকে এবং রোগীর বিভিন্ন রিপোর্ট বা ডাক্তারের পরামর্শপত্রগুলো ই-মেইলের মাধ্যমে আদান-প্রদান করা হয়ে থাকে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩৬৯.
ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান কোনটি?
  1. Nitrogen
  2. Ethanol
  3. Freon
  4. Methane
সঠিক উত্তর:
Nitrogen
উত্তর
সঠিক উত্তর:
Nitrogen
ব্যাখ্যা
⚪ ক্রায়োসার্জারিতে মূলত নাইট্রোজেন ব্যবহৃত হয়, কারণ এটি অত্যন্ত ঠান্ডা (সামান্য তাপমাত্রায় -196°C) এবং এটি টিস্যু বা কোষ ধ্বংস করার জন্য কার্যকরভাবে ব্যবহৃত হয়।

⚪ ক্রায়োসার্জারি:
- যে পদ্ধটিতে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় তাকে ক্রায়োসার্জারি বলে।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।

- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।

- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
- পাইলস, চর্মরোগ, লিভার ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৭০.
অনলাইন থেকে জমি সংক্রান্ত তথ্য, জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার পদ্ধতিকে কি বলে?
  1. ই-পুর্জি
  2. ই-লার্নিং
  3. ই-পর্চা
  4. ই-এমটিএস
সঠিক উত্তর:
ই-পর্চা
উত্তর
সঠিক উত্তর:
ই-পর্চা
ব্যাখ্যা
ই-পর্চা:
- অনলাইন থেকে জমি সংক্রান্ত তথ্য, জমির রেকর্ডের অনুলিপি সংগ্রহ করার সিস্টেমকে ই-পর্চা বলে।

ই-লার্নিং:
- প্রচলিত শিক্ষা ব্যবস্থার বাইরে ইন্টারনেটের মাধ্যমে ক্লাস করা কিংবা কোন বিষয়ের উপর জ্ঞানার্জন করার পদ্বতিকে ই-লার্নিং বলে।

ই-পুর্জি:
- চিনিকলসমূহের তথ্য ইলেকট্রনিক উপায়ে আখচাষি বা অন্যদের কাছে সরবরাহের পদ্বতিকে ই-পুর্জি বলে।

ইএমটিএস:
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস (ইলেক্ট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম)।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭১.
এমবেডেড কম্পিউটারের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. এটি আকারে অনেক বড় হয়
  2. এটি সাধারণ কাজের জন্য ব্যবহৃত হয়
  3. এটি নির্দিষ্ট কোনো যন্ত্রের অভ্যন্তরে স্থাপিত ক্ষুদ্রাকৃতির কম্পিউটার
  4. এটি সুপার কম্পিউটারের চেয়ে শক্তিশালী
সঠিক উত্তর:
এটি নির্দিষ্ট কোনো যন্ত্রের অভ্যন্তরে স্থাপিত ক্ষুদ্রাকৃতির কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
এটি নির্দিষ্ট কোনো যন্ত্রের অভ্যন্তরে স্থাপিত ক্ষুদ্রাকৃতির কম্পিউটার
ব্যাখ্যা

• এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার (Embedded Computer) হলো একটি বিশেষ ধরনের কম্পিউটার সিস্টেম যা একটি বৃহত্তর যান্ত্রিক বা বৈদ্যুতিক সিস্টেমের মধ্যে একটি নির্দিষ্ট কাজ করার জন্য তৈরি করা হয়
- এটি সাধারণ পার্সোনাল কম্পিউটার (PC) এর মতো সব ধরনের কাজ না করে শুধুমাত্র একটি নির্দিষ্ট বা ডেডিকেটেড কাজ সম্পন্ন করার জন্য ডিজাইন করা হয়। 

• এমবেডেড কম্পিউটারের গঠন:
একটি সাধারণ এমবেডেড সিস্টেমে তিনটি প্রধান অংশ থাকে-
ক. হার্ডওয়্যার: এতে মাইক্রোপ্রসেসর বা মাইক্রোকন্ট্রোলার থাকে।
খ. সফটওয়্যার বা ফার্মওয়্যার: এটি নির্দিষ্ট কাজের নির্দেশনা বহন করে।
গ. রিয়েল-টাইম অপারেটিং সিস্টেম (RTOS): যা কাজগুলোকে সময়মতো পরিচালনা করে।

• মূল বৈশিষ্ট্যসমূহ:
১) এটি নির্দিষ্ট একটি কাজের জন্য প্রোগ্রাম করা থাকে (যেমন: এসির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা)।
২) এগুলো সাধারণত খুব কম বিদ্যুৎ খরচ করে।
৩) এগুলো আকারে অনেক ছোট হয় এবং মূল যন্ত্রের ভেতরেই থাকে।
৪) এটি খুব দ্রুত ইনপুটের সাড়া দিতে পারে।
৫) এতে সাধারণত রম (ROM) বা ফ্ল্যাশ মেমোরিতে সফটওয়্যার সংরক্ষিত থাকে।

• দৈনন্দিন জীবনে উদাহরণ:
আমাদের চারপাশে থাকা অসংখ্য ইলেকট্রনিক ডিভাইসে এমবেডেড কম্পিউটার ব্যবহৃত হয়:
গৃহস্থালি সরঞ্জাম: মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, এসি।
যোগাযোগ ব্যবস্থা: স্মার্টফোন, রাউটার।
চিকিৎসা সরঞ্জাম: পেসমেকার, ইসিজি মেশিন, এমআরআই স্ক্যানার।
যানবাহন: গাড়ির অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (ABS), এয়ারব্যাগ কন্ট্রোল সিস্টেম।
শিল্প কারখানা: রোবটিক আর্ম, অটোমেটেড প্রোডাকশন লাইন।

উৎস: 
১। ব্রিটানিকা।
২। Computer & ICT Cloud

৩৭২.
কোনটি কম্পিউটারভিত্তিক যোগাযোগ মাধ্যম?
  1. মোবাইল ফোন
  2. রেডিও
  3. টেলিভিশন
  4. ইমেইল
সঠিক উত্তর:
ইমেইল
উত্তর
সঠিক উত্তর:
ইমেইল
ব্যাখ্যা

◉ ইমেইল হল একটি কম্পিউটারভিত্তিক যোগাযোগ পদ্ধতি যা ইন্টারনেটের মাধ্যমে কাজ করে।

ইমেইল: 
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়৷
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ইমেইল সার্ভারে POP বা IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

অন্যদিকে, মোবাইল ফোন (হার্ডওয়্যার ডিভাইস), রেডিও ও টেলিভিশন (ব্রডকাস্ট মিডিয়া) কম্পিউটারনির্ভর যোগাযোগ মাধ্যম নয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।

৩৭৩.
অনলাইন ব্যাংকিং এর উদাহরণ নয় কোনটি?
  1. bKash
  2. PayPal
  3. Nagad
  4. ATM
সঠিক উত্তর:
ATM
উত্তর
সঠিক উত্তর:
ATM
ব্যাখ্যা

• ATM হলো ফিজিক্যাল ডিভাইস, অনলাইন ব্যাংকিং এর উদাহরণ নয়। অনলাইন ব্যাংকিং সাধারণত ইন্টারনেট বা মোবাইল অ্যাপের মাধ্যমে পরিচালিত হয়।

- ATM (Automated Teller Machine) মূলত ফিজিক্যাল লেনদেনের ডিভাইস, যেখানে ব্যবহারকারী ব্যাংকের কার্ড ব্যবহার করে নগদ টাকা উত্তোলন, বালেন্স চেক বা সীমিত লেনদেন করতে পারে।
- এটি ইন্টারনেট বা মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি অনলাইন ব্যাংকিং সেবা প্রদান করে না।

• অনলাইন ব্যাংকিং:
- অনলাইন ব্যাংকিং হলো এমন একটি সেবা যা ইন্টারনেট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ব্যাংকিং লেনদেন সম্পন্ন করতে দেয়।
- ব্যবহারকারী বাড়ি বা যেকোনো স্থান থেকে টাকা স্থানান্তর, বিল পেমেন্ট, ব্যালেন্স চেক ইত্যাদি করতে পারে।

• অনলাইন ব্যাংকিং এর উদাহরণ:
- bKash: মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টাকা পাঠানো ও গ্রহণের সুবিধা।
- PayPal: আন্তর্জাতিক লেনদেন ও অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম।
- Nagad: বাংলাদেশে জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবা।

উৎস: 
- ব্রিটানিকা [লিংক]।

৩৭৪.
ভৌগোলিকভাবে ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়াকে কী বলা হয়?
  1. টেলিমেডিসিন
  2. ইলেকট্রোমেডিসিন
  3. টেলিপ্রেজেন্স
  4. ইলেকট্রিক মেডিকেল
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
উত্তর
সঠিক উত্তর:
টেলিমেডিসিন
ব্যাখ্যা
ভৌগোলিকভাবে ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে।

টেলিমেডিসিন: 
-ভৌগোলিকভাবে ভিন্ন দূরত্বে অবস্থানরত রোগীকে তথ্য প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে। 
-এই সেবার মাধ্যমে রোগী এবং চিকিৎসক সরাসরি সাক্ষাৎ না করে, মোবাইল ফোন, ভিডিও কল, ইমেইল বা অনলাইন অ্যাপের মাধ্যমে যোগাযোগ করে রোগ নির্ণয়, পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করতে পারেন।
-ইলেকট্রোমেডিসিন: ইলেকট্রোমেডিসিন হলো চিকিৎসাবিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে বিদ্যুৎ বা বৈদ্যুতিক তরঙ্গ ব্যবহার করে রোগ নির্ণয়, চিকিৎসা ও ব্যথা উপশম করা হয়। এটি আধুনিক চিকিৎসা পদ্ধতির একটি গুরুত্বপূর্ণ অংশ এবং অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই চিকিৎসার সুযোগ করে দেয়।

টেলিপ্রেজেন্স:
-টেলিপ্রেজেন্স বলতে একগুচ্ছ প্রযুক্তিকে বুঝায় যার ব্যবহারের ফলে একজন মানুষকে টেলিরোবটিক্স এর মাধ্যমে তার বাস্তব অবস্থানের বদলে অন্য কোনো জায়গায় উপস্থিত থাকার বাস্তব অনুভূতি জাগায়। 

ইলেকট্রিক মেডিকেল বলতে কিছু নেই।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মো. মাহবুবুর রহমান।
৩৭৫.
নিচের কোন প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে?
  1. ক) Virtual Reality
  2. খ) Artificial Intelligence
  3. গ) Internet of Things
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) Artificial Intelligence
উত্তর
সঠিক উত্তর:
খ) Artificial Intelligence
ব্যাখ্যা
Artificial Intelligence প্রযুক্তি Face Recognition System-এর সহায়ক ভূমিকা পালন করে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বলে।
- এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- কম্পিউটার কীভাবে মানুষের মতো চিন্তা করবে, কিভাবে অসম্পূর্ণ তথ্য দিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, কিভাবে সমস্যা সমাধান করবে, কীভাবে পরিকল্পনা প্রণয়ন করবে ইত্যাদি বিষয়গুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার উপর আরো গবেষণা করা হচ্ছে।

Artificial Intelligence-এর ব্যবহার:
- Face Recognition System, Speech Recognition System, Natural Language Processing ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭৬.
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতাভুক্ত ক্ষেত্র কোনটি?
  1. মেশিন লার্নিং
  2. ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং
  3. রোবটিক্স
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে।
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়।
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং, রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, আলিম শ্রেণি।
৩৭৭.
কোথায় এমবেডেড কম্পিউটার ব্যবহার করা হয় না?
  1. গাড়ি
  2. প্রিন্টার
  3. ভিডিও এডিটিং
  4. ঘড়ি
সঠিক উত্তর:
ভিডিও এডিটিং
উত্তর
সঠিক উত্তর:
ভিডিও এডিটিং
ব্যাখ্যা
এমবেডেড কম্পিউটার:
- এমবেডেড কম্পিউটার হলো একটি বিশেষায়িত কম্পিউটার সিস্টেম যা একটি বৃহৎ সিস্টেম বা মেশিনের অংশবিশেষ হিসেবে ব্যবহৃত হয় ।
- এমবেডেড সিস্টেমে সাধারণত একটি মাইক্রোপ্রসেসর বোর্ড এবং কিছু সুনির্দিষ্ট প্রোগ্রাম সম্বলিত রম থাকে।
- আধুনিক এম্বেডেড সিস্টেমে মাইক্রোকন্ট্রোলার এর ব্যবহার হয়।

এমবেডেড কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রসমূহ হলো:
- গাড়ি,
- সেলফোন ও স্মার্টফোন,
- প্রিন্টার,
- মাইক্রোওয়েভ,
- ওয়াশিং মেশিন,
- এয়ার কন্ডিশন(এসি),
- ঘড়ি,
- থার্মোস্ট্যাট,
- ভিডিও গেমস্,
- ভ্যাকুয়াম ক্লিনিং,
- ATM,
- সিকিউরিটি ক্যামেরা ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Computerhope Website.
৩৭৮.
স্মার্ট ওয়াচের প্রধান ব্যবহার নয় কোনটি?
  1. ডিজিটাল ওয়ালেট অ্যাপ্লিকেশন
  2. মেসেজিং এবং কলিং ফিচার
  3. ডকুমেন্ট এডিটিং
  4. জিপিএস ট্র্যাকিং
সঠিক উত্তর:
ডকুমেন্ট এডিটিং
উত্তর
সঠিক উত্তর:
ডকুমেন্ট এডিটিং
ব্যাখ্যা
• স্মার্ট ওয়াচ:
- স্মার্ট ওয়াচ হলো সাধারণ হাত ঘড়ির মত হাতে পরিধান করার উপযোগী এক ধরণের কম্পিউটিং ডিভাইস।
- বর্তমানের স্মার্ট ওয়াচগুলো ব্লুটুথ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে।
- প্রতিটি স্মার্ট ওয়াচ ব্লুটুথ অ্যাডাপ্টার হিসেবে কাজ করে যার মাধ্যমে ইউজার তাঁর স্মার্টফোনের বিভিন্ন কার্য সম্পাদন বা নিয়ন্ত্রণ পারে।
- যেমন ব্যবহারকারী স্মার্ট ওয়াচ ব্যবহার করে ফোনের কল রিসিভ করতে পারে এবং কল দিতে পারে।
- তাছাড়াও, ইমেইল পড়তে, আবহাওয়ার প্রতিবেদন পেতে, সঙ্গীত শুনতে, ডিজিটাল এসিস্ট্যান্টকে প্রশ্ন জিজ্ঞাসা করতে ঘড়ির ইন্টারফেস ব্যবহার করতে পারেন।
- স্মার্ট ওয়াচগুলি ১৯৭০ এর দশকের গোড়ার দিকে আবিষ্কৃত হতে থাকে।
- 'হ্যামিল্টন পালসার' ছিল প্রথম ডিজিটাল ঘড়িগুলির মধ্যে একটি, যা ১৯৭২ সালে প্রকাশিত হয়েছিল।

- স্মার্ট ওয়াচের ব্যবহার:
- বিভিন্ন স্বাস্থ্য তথ্য যেমন হৃদস্পন্দন, রক্তের অক্সিজেনের মাত্রা, রক্তচাপ এবং তাপমাত্রা পর্যবেক্ষণ করতে পারে।
- ডিজিটাল ওয়ালেট অ্যাপ্লিকেশন সুবিধা প্রদান করেন।
- স্মার্টফোনের মতোই মেসেজিং এবং কলিং ফিচার।
- ব্যবহারকারী কোন বিপদে পড়লে জরুরি বার্তা প্রদান করতে পারে।
- মানচিত্র, কম্পাস, altimeter এবং জিপিএস ট্র্যাকিং এর সুবিধা প্রদান করার মাধ্যমে অবস্থান শনাক্তকরনে ব্যবহৃত হয়।

[কিছু স্মার্ট ওয়াচে নোট নেওয়া, ক্যালেন্ডার ম্যানেজ করা বা কিছু ছোটখাটো কাজ করা সম্ভব, তবে বড় ডকুমেন্ট এডিট করা, স্প্রেডশিট তৈরি করা  ইত্যাদি কাজগুলো করার জন্য বড় স্ক্রিন বা কম্পিউটার বা ট্যাবলেট বা মোবাইল প্রয়োজন। তাই এটি স্মার্ট ওয়াচের প্রধান সুবিধা বা ব্যবহার নয়।]

উৎস: Techtarget website.
৩৭৯.
ব্যাংকের চেক বই আইডেন্টিফিকেশনে ব্যবহৃত হয় -
  1. ক) OMR
  2. খ) OCR
  3. গ) MICR
  4. ঘ) Barcode Reader
সঠিক উত্তর:
গ) MICR
উত্তর
সঠিক উত্তর:
গ) MICR
ব্যাখ্যা
MICR code is a code printed on cheques using MICR (Magnetic Ink Character Recognition technology).
This enables identification of the cheques and which in turns means faster processing.

An MICR code is a 9-digit code that uniquely identifies the bank and branch participating in an Electronic Clearing System (ECS).
Source: economictimes.indiatimes.com
৩৮০.
মানুষকে অদ্বিতীয়ভাবে (ইউনিকভাবে) শনাক্ত করার পদ্ধতিকে কী বলে?
  1. ক) জেনেটিক্স
  2. খ) বায়োইনফরমেটিক্স
  3. গ) রোবটিক্স
  4. ঘ) বায়োমেট্রিক্স
সঠিক উত্তর:
ঘ) বায়োমেট্রিক্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বায়োমেট্রিক্স
ব্যাখ্যা
- মানুষকে অদ্বিতীয়ভাবে (ইউনিকভাবে) শনাক্ত করার পদ্ধতিকে বায়োমেট্রিক্স বলে।
- বায়োমেট্রিক্স হচ্ছে এক ধরনের কৌশল বা প্রযুক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো, আচার-আচরণ, বৈশিষ্ট্য, গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা যায়।
- বায়োমেট্রিক্স সিস্টেমে ব্যক্তি সনাক্তকরণে যেসব বায়োলজিক্যাল ডেটা ব্যবহৃত হয় তা হলো- মুখমন্ডল, হাতের আঙ্গুল, হাতের রেখা, রেটিনা ও আইরিস, স্বাক্ষর, শিরা এবং কণ্ঠস্বর।

বায়োমেট্রিক্সের ব্যবহার
১. কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে
২. অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে
৩. পাসপোর্ট তৈরিতে
৪. মোবাইল সিম ক্রয়ে গ্রাহককে সহায়তা করে
৫. পরিচয়পত্র তৈরিতে
৬. বাংলাদেশে মেশিন রিডেবল পাসপোর্ট ইত্যাদিতে ব্যবহার হয়।

- টেকনোলজির যে শাখায় রোবটের নকশা গঠন ও কাজ সম্পর্কে আলোচনা করা হয় সেই শাখাকে রোবটিক্স বলে।
- বায়োইনফরমেটিক্স বিজ্ঞানের এমন একটি আন্তঃশাস্ত্রীয় ক্ষেত্র, যেখানে কম্পিউটার বিজ্ঞান, পরিসংখ্যান, গণিত এবং ইঞ্জিনিয়ারিং জ্ঞানকে ব্যবহার করে বিভিন্ন বায়োলজিক্যাল (জৈবিক) ডেটাসমূহ বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়।
- জীবের বংশগতি নিয়ে যে শাখায় আলোচনা করা হয় তাকে বলা হয় জেনেটিক্স (Genetics) বা বংশগতিবিদ্যা।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
৩৮১.
Smart Card contains -
  1. SIM Card
  2. Barcode
  3. Microchip
  4. Password
সঠিক উত্তর:
Microchip
উত্তর
সঠিক উত্তর:
Microchip
ব্যাখ্যা

সঠিক উত্তর - গ) Microchip

Smart Card (স্মার্ট কার্ড)
- Smart Card হলো ক্রিপ্টোগ্রাফির (Cryptography) একটি আধুনিক ব্যবহার, যেখানে একটি মাইক্রোপ্রসেসর (microprocessor) যুক্ত থাকে।
- মাইক্রোপ্রসেসর যুক্ত – স্মার্ট কার্ডে একটি ছোট কম্পিউটার চিপ (microchip) থাকে।
- প্রত্যেকবার লেনদেনের সময় ব্যবহারকারীকে তার পরিচয় নিশ্চিত করতে হয়।
- ঠিক যেমন ATM-এ PIN প্রবেশ করানো হয়, তেমনি স্মার্ট কার্ড ব্যবহারেও PIN দিতে হয়।
- কার্ড ও কার্ড রিডার একে অপরের সাথে এনক্রিপ্টেড (গোপন কোডেড) তথ্য বিনিময় করে।
- ব্যবহারকারী শুধু PIN প্রদান করলেই বাকি কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়।
- স্মার্ট কার্ডে Microprocessor থাকে, যা প্রতিবার লেনদেনে ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করে।

উৎস: ব্রিটানিকা। 

৩৮২.
উচ্চ ফলনশীল শষ্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়? 
  1. ভার্চুয়াল রিয়্যালিটি
  2. জেনেটিক ইঞ্জিনিয়ারিং
  3. ন্যানোটেকনোলজি
  4. বায়োমেট্রিক্স
সঠিক উত্তর:
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
উত্তর
সঠিক উত্তর:
জেনেটিক ইঞ্জিনিয়ারিং
ব্যাখ্যা
• উচ্চ ফলনশীল শষ্য উৎপাদনে ব্যবহৃত হয় - জেনেটিক ইঞ্জিনিয়ারিং।

• জেনেটিক ইঞ্জিনিয়ারিং:

- জেনেটিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো প্রাণী বা উদ্ভিদ কোষে নতুন ডিএনএ (DNA) সংযোজন কৌশল।
- ১৯৭২ সালে Paul Berg বানরের ভাইরাস SV40 ও lambda virus এর DNA এর সংযোগ ঘটিয়ে বিশ্বের প্রথম রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করেন।
- এই জন্য Paul Berg কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক বলা হয়।
- বর্তমানে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রচেষ্টা অধিকাংশে কৃষির উপর জোরদার করা হয়েছে।
- এই প্রযুক্তির মাধ্যমে প্রতিকূল আবহাওয়ায় পোকা, রোগ, ছত্রাক ইত্যাদি প্রতিরোধী উদ্ভিদ জন্মাতে পারে।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
৩৮৩.
EMTS ব্যবহার করার জন্য কোন ডিভাইস সাধারণত ব্যবহৃত হয়?
  1. এটিএম
  2. টেলিভিশন
  3. প্রিন্টার
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
এটিএম
উত্তর
সঠিক উত্তর:
এটিএম
ব্যাখ্যা
• EMTS বা Electronic Money Transfer Service ব্যবহার করার জন্য সাধারণত ATM (Automated Teller Machine) ডিভাইসটি ব্যবহৃত হয়। ATM হল একটি ইলেকট্রনিক মেশিন যা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে নগদ টাকা উত্তোলন, ব্যালেন্স চেক করা, এবং অন্যান্য ব্যাংকিং কার্যক্রম সহজে ও দ্রুত সম্পন্ন করতে সাহায্য করে। এটি ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেমের অংশ এবং টাকা স্থানান্তরের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক মাধ্যম হিসেবে কাজ করে। অন্যদিকে, টেলিভিশন এবং প্রিন্টার EMTS ব্যবহার করার জন্য উপযোগী নয়, কারণ এগুলো তথ্য প্রদর্শন বা মুদ্রণের কাজ করে, আর EMTS-এর জন্য অর্থ স্থানান্তর প্রয়োজন হয়, যা ATM দ্বারা সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। তাই EMTS ব্যবহারে ATM সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস।

• ইএমটিএস: 
- EMTS এর পূর্ণরূপ Electronic Money Transfer Service.
- ইএমটিএস বাংলাদেশ ডাক বিভাগের অন্তর্ভুক্ত একটি সেবা।
- ২৬ মার্চ ২০১০ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী ইলেকট্রনিক মানি ট্রন্সফার সার্ভিস (ইএমটিএস) এর উদ্বোধন করেন
- বর্তমানে এ সার্ভিসের মাধ্যমে খুবই স্বল্প কমিশনের (০.৫০%) বিনিময়ে লেনদেন করা যায়।
-বাংলাদেশ ডাক বিভাগে ২৮১১ টি পোস্ট অফিসে এ সার্ভিস চালু রয়েছে।
- ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ইএমটিএস) National Digital Innovation Award ২০১১ তে অংশগ্রহণ করে বাংলাদেশ ডাক বিভাগের ইএমটিএস e-Finance ক্যাটাগরীতে Champion হয়।
- দেশের অভ্যন্তরে কম খরচে ও দ্রুত সময়ে টাকা পাঠানোর একটি মাধ্যম হলো ইএমটিএস।
- এই ই-সেবটির মাধ্যমে ১ মিনিটে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পাঠানো যায়।
- এক হাজার টাকা পাঠানোর খরচ ১০ টাকা। পরবর্তী ৫০ হাজার টাকা পর্যন্ত প্রতি হাজারে খরচ ৫ টাকা।

উৎস:
১. ডাক অধিদপ্তর।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৮৪.
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সময় স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ____ বলে।
  1. ক) ফায়ারওয়্যার
  2. খ) ফায়ারওয়াল
  3. গ) ফার্মওয়্যার
  4. ঘ) ফ্রেমওয়ার্ক
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
উত্তর
সঠিক উত্তর:
গ) ফার্মওয়্যার
ব্যাখ্যা
কম্পিউটার তৈরি করার সময় উহার মেমোরিতে যে সকল প্রোগ্রাম সময় স্থায়ীভাবে সংরক্ষণ করে দেয়া হয় তাকে ফার্মওয়্যার বলে। এ সকল প্রোগ্রামের কোন পরিবর্তন করা যায় না। কম্পিউটারে স্থায়ীভাবে রাখা দরকার সেইসবপ নির্দেশের তালিকা এবং ডাটাগুলোকে কম্পিউটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান কম্পিউটার তৈরি সময় কম্পিউটারের সেমিকন্ডাক্টর রমে স্থায়ীভাবে সংরক্ষিত রাখার ব্যবস্থা করেন। উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
৩৮৫.
কোনটি ফিনটেক উদ্ভাবনার অংশ হিসেবে গণ্য করা হয় না?
  1. ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম
  2. মোবাইল ব্যাংকিং অ্যাপ
  3. প্রচলিত কাগজ চেক
  4. ডিজিটাল পেমেন্ট
সঠিক উত্তর:
প্রচলিত কাগজ চেক
উত্তর
সঠিক উত্তর:
প্রচলিত কাগজ চেক
ব্যাখ্যা

• ফিনটেক বা ফাইন্যান্সিয়াল টেকনোলজি হলো এমন প্রযুক্তি যা অর্থনৈতিক লেনদেন, ব্যাংকিং, বিনিয়োগ ও পেমেন্ট সিস্টেমকে আরও সহজ, দ্রুত এবং স্বয়ংক্রিয় করে। এর মধ্যে ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্ম, মোবাইল ব্যাংকিং অ্যাপ এবং ডিজিটাল পেমেন্ট সরাসরি উদ্ভাবনী প্রযুক্তি ব্যবহার করে অর্থনৈতিক কার্যক্রমকে ডিজিটাল ও কার্যকর করে। তবে প্রচলিত কাগজ চেক হলো পুরনো, ভৌত পদ্ধতি যা প্রযুক্তিগত উদ্ভাবনের আওতায় পড়ে না। এটি ডিজিটাল নয় এবং লেনদেন প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় বা দ্রুত করে না।
- সুতরাং, ফিনটেক উদ্ভাবনার অংশ হিসেবে গণ্য হয় না প্রচলিত কাগজ চেক।

 
ফিনটেক (FinTech): 
- আর্থিক (ফাইন্যান্সিয়াল) খাতে প্রযুক্তির (টেকনোলজি) ব্যবহারকে সংক্ষেপে ফিনটেক বলে।
- ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বোর্ডের (এফএসবি) মতে, ফিনটেক হলো প্রযুক্তিগতভাবে সক্ষম আর্থিক উদ্ভাবন। যেমন নতুন ব্যবসায়িক মডেল, মডেলের প্রয়োগ, প্রসেসিং, পণ্য উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা ইত্যাদি, যা আর্থিক পরিষেবা খাতকে বিশেষভাবে প্রভাবিত করে।
- ফিনটেক এরই মধ্যে পি-টু-পি, চেক জমা, অর্থের লেনদেন, বিল পরিশোধ, সম্পদ ব্যবস্থাপনা, ক্রাউড ফান্ডিং ইত্যাদি কর্মকাণ্ডে ব্যাপক সাড়া পেয়েছে। 

ফিনটেকের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: 
- ডিজিটাল ব্যাংকিং, 
- মোবাইল পেমেন্ট (যেমন: bKash, Nagad), 
- ব্লকচেইন ও ক্রিপ্টোকারেন্সি (যেমন: Bitcoin), 
- অনলাইন লেনদেন ও ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, 
- ইন্সুরেন্স টেকনোলজি (InsurTech)। 

উৎস: 
১। আইবিএম ওয়েবসাইট। [link]
২। বণিক বার্তা পত্রিকার রিপোর্ট। 

৩৮৬.
অন্যের গবেষণা হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাকে কী বলে?
  1. ক) Sneaking
  2. খ) Phishing
  3. গ) Spamming
  4. ঘ) Plagiarism
সঠিক উত্তর:
ঘ) Plagiarism
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Plagiarism
ব্যাখ্যা
প্লেজিয়ারিজম(Plagiarism):
- অন্যের লেখা চুরি করে নিজের নামে চালিয়ে দেওয়া বা প্রকাশ করাকেই প্লেজিয়ারিজম বলে। কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোন সাহিত্য, গবেষণা বা সম্পাদনা কর্ম হুবাহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করাই প্লেজিয়ারিজম। 

স্নিকিং (Sneaking):
গোপনে বা সন্তর্পণে ব্যবহারকারীর চোখ এড়িয়ে কম্পিউটার বা নেটওয়ার্ক সিস্টেমে প্রবেশ করে তাঁর গুরুত্বপূর্ণ তথ্যাদি নিজের আওতায় নিয়ে আসাকে স্নিকিং (Sneaking) বলে।

ফিশিং (Phishing):
- ফিশিং করার অর্থ ই-মেইল বা মেসেজের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহারকারীকে নকল বা ফেইক ওয়েবসাইটে নিয়ে কৌশলে তার বিশ্বস্ততা অর্জন করা এবং গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে তাদের নানা ধরনের বিপদে ফেলা।

• স্প্যামিং (Spamming):
- অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানোকে স্প্যামিং বলে।
- অনাকাঙ্ক্ষিত বাল্ক মেসেজসমূহ ব্যাপকভাবে প্রেরণে ইলেকট্রনিক মেসেজিং সিস্টেমসমূহের ব্যবহার হলো স্প্যাম বা স্প্যামিং। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি (প্রকৌশলী মুজিবুর রহমান)।
৩৮৭.
ই-সার্ভিসের উদাহরণ কোনটি?
  1. ইএমটিএস
  2. ই-পুর্জি
  3. ই-পর্চা
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• ই-সার্ভিস ও বাংলাদেশ:
• ই-পুর্জি:
- দেশের প্রথম দিককার ই-সেবাসমূহের একটি।
- এটি আখ চাষিদের জন্য প্রবর্তিত ই-সেবা।
- দেশের ১৫টি চিনিকলের সকল আখচাষি এসএমএসের মাধ্যমে ই-পুর্জি তথ্য পাচ্ছে।
- পূর্জি হচ্ছে চিনিকলসমূহে কখন আখ সরবরাহ করতে হবে সে জন্য আওতাধীন আখচাষিদের দেওয়া একটি অনুমতিপত্র।

• ইএমটিএস:
- বাংলাদেশ ডাক বিভাগের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে দেশের এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে নিরাপদে, দ্রুত ও কম খরচে টাকা পাঠানো যায় ।
- ১ মিনিটের মধ্যে ৫০ হাজার টাকা পর্যন্ত পাঠানো যায়।
- দেশের প্রায় সকল ডাকঘরে এই সেবা পাওয়া যায় ।

• ই-পর্চা সেবা:
- বর্তমানে দেশের সকল জমির রেকর্ডের অনুলিপি অনলাইনে সংগ্রহ করা যায়, এটিকে বলা হয় ই-পর্চা।

• রেলওয়ের ই-টিকেটিং ও মোবাইল টিকেটিং:
- বাংলাদেশ রেলওয়ের কয়েকটি আন্তঃনগর ট্রেনের টিকেট এখন মোবাইল ফোনেও ক্রয় করা যায়।
- আবার অনলাইনেও টিকেট সংগ্রহের ব্যবস্থা রয়েছে। ফলে, নিজের সুবিধামতো সময়ে রেলস্টেশনে না গিয়েও নির্দিষ্ট গন্তব্যের টিকেট সংগ্রহ সম্ভব হচ্ছে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, নবম-দশম শ্রেণি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ।
৩৮৮.
ক্রায়োসার্জারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
  1. ইথানল
  2. ফ্রেয়ন
  3. মিথেন
  4. নাইট্রোজেন
সঠিক উত্তর:
নাইট্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
নাইট্রোজেন
ব্যাখ্যা

• ক্রায়োসার্জারির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো নাইট্রোজেন (ঘ)। ক্রায়োসার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অসুস্থ বা অস্বাভাবিক টিস্যুকে অত্যন্ত কম তাপমাত্রায়বা ধ্বংস করা হয়। এতে প্রায়শই তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়, কারণ এটি −১৯৬°C তাপমাত্রায় পৌঁছাতে পারে, যা কোষের পানি তৎক্ষণাৎ করে দেয় এবং কোষ ধ্বংস করে। নাইট্রোজেনের এই চরম ঠান্ডা ক্ষমতার কারণে এটি অন্যান্য তাপমাত্রা হ্রাসকারী পদার্থের তুলনায় বেশি কার্যকর। অন্য বিকল্প যেমন ইথানল, ফ্রেয়ন বা মিথেন এই তাপমাত্রা পৌঁছাতে পারে না এবং তাই ক্রায়োসার্জারিতে সাধারণভাবে ব্যবহার হয় না। তাই, সঠিক এবং নিরাপদ ক্রায়োসার্জারির জন্য নাইট্রোজেনই মূল উপাদান।

• ক্রায়োসার্জারি:
- যে পদ্ধটিতে অত্যন্ত ঠান্ডা তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় তাকে ক্রায়োসার্জারি বলে।
- ক্রায়োসার্জারিকে ক্রায়োথেরাপিও বলা হয়।
- জেমস আরনট কর্তৃক মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লবণ পানিকে জমাকৃত করে ব্যবহার করার পদ্ধতি বর্ণিত হওয়ার মাধ্যমে ১৮৪৫ সালে ইংল্যান্ডে প্রথম ক্রায়োসার্জারির ব্যবহার শুরু হয়।
- গ্রিক শব্দ 'ক্রায়ো' (বরফের মতো ঠান্ডা) এবং 'সার্জারি' (হাতের কাজ) শব্দ দু'টি হতে ক্রায়োসার্জারি শব্দটি এসেছে।
- প্রায় বিগত ৪০ বছর ধরে প্রস্টেট ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হচ্ছে
- ১৯২০ সালের দিকে ক্রায়োসার্জারিতে তরল অক্সিজেনের ব্যবহার শুরু হয়।
- ১৯৫০ সালে ড. রে এলিংটন সর্বপ্রথম ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন প্রয়োগ করেন।
- ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান নাইট্রোজেন, তরল অবস্থায় প্রয়োগ করা হয়।
- পাইলস, চর্মরোগ, লিভার ক্যান্সার ইত্যাদি চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩৮৯.
কোনটি ই-কমার্সে প্রধান চ্যালেঞ্জ?
  1. ডিজিটাল মার্কেটিং বিকল্প
  2. ২৪/৭ উপলব্ধতা
  3. সাইবার নিরাপত্তা ঝুঁকি
  4. অগণিত গ্রাহকের কাছে পৌঁছানো
সঠিক উত্তর:
সাইবার নিরাপত্তা ঝুঁকি
উত্তর
সঠিক উত্তর:
সাইবার নিরাপত্তা ঝুঁকি
ব্যাখ্যা

• ই-কমার্সের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ঝুঁকি অন্যতম প্রধান চ্যালেঞ্জ। ডিজিটাল লেনদেন এবং গ্রাহকের ব্যক্তিগত তথ্য অনলাইনে সংরক্ষণ করা হয়। তাই হ্যাকার বা অননুমোদিত প্রবেশকারীরা তথ্য চুরি বা ক্ষতি করতে পারে। এই ঝুঁকি না মোকাবেলা করলে গ্রাহকের আস্থা হারিয়ে যায় এবং ব্যবসার ক্ষতি হয়। অন্যান্য বিষয় যেমন ২৪/৭ উপলব্ধতা, ডিজিটাল মার্কেটিং বা অনেক গ্রাহকের কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ হলেও, সাইবার নিরাপত্তা বিঘ্নিত হলে সমগ্র ই-কমার্স কার্যক্রম বিপন্ন হয়ে পড়ে। তাই এটি সর্বদা অগ্রাধিকার দিতে হয়।

উত্তর: গ) সাইবার নিরাপত্তা ঝুঁকি।

• ই-কমার্স (E-Commerce): 
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়। 
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে। 
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে। 

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো- 
- www.alibaba.com, 
- www.amazon.com, 
- www.daraz.com, 
- www.bikroy.com, 
- www.ebay.com. 

• ই-কমার্স এর ধরণঃ পণ্য বিক্রয়ক্ষেত্র ও লেনদেনের প্রকৃতি অনুযায়ী ই-কমার্সকে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। 
১। Business to Consumer (B2C), 
২। Business to Business (B2B), 
৩। Consumer to Business (C2B), 
 8। Consumer to Consumer (C2C). 

উৎস:
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান। 
- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩৯০.
ক্রায়োসার্জারি ব্যবহারের প্রধান কারণ কী?
  1. টিস্যু সরানোর জন্য রাসায়নিক ব্যবহার করা
  2. ক্যান্সার কোষে রেডিয়েশন প্রয়োগ করা 
  3. অস্বাভাবিক টিস্যু ঠান্ডা করে ধ্বংস করা
  4. টিস্যু গরম করে পুড়ানো 
সঠিক উত্তর:
অস্বাভাবিক টিস্যু ঠান্ডা করে ধ্বংস করা
উত্তর
সঠিক উত্তর:
অস্বাভাবিক টিস্যু ঠান্ডা করে ধ্বংস করা
ব্যাখ্যা

• ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি যেখানে অত্যন্ত কম তাপমাত্রা ব্যবহার করে অস্বাভাবিক বা ক্ষতিকর টিস্যু ধ্বংস করা হয়। এর প্রধান উদ্দেশ্য হলো শরীরের ক্ষতিগ্রস্ত অংশগুলোকে নিরাপদভাবে অপসারণ বা ধ্বংস করা, বিশেষ করে ক্যান্সার বা অন্যান্য অসামান্য কোষের ক্ষেত্রে। এই প্রক্রিয়ায় তরল নাইট্রোজেন বা অন্যান্য ঠান্ডা পদার্থ ব্যবহার করে লক্ষ্যভিত্তিক টিস্যুকে দ্রুত জমিয়ে ধ্বংস করা হয়। এটি একটি কম আক্রমণাত্মক পদ্ধতি যা সাধারণত রোগীর দ্রুত সুস্থতার সুযোগ দেয় এবং চারপাশের সুস্থ টিস্যুকে প্রায় ক্ষতিমুক্ত রাখে। সুতরাং, ক্রায়োসার্জারির মূল কারণ হলো অস্বাভাবিক টিস্যু ঠান্ডা করে ধ্বংস করা।
- সঠিক উত্তর হলো গ) অস্বাভাবিক টিস্যু ঠান্ডা করে ধ্বংস করা।

• ক্রায়োসার্জারি-
ক্রায়োসার্জারি হলো একটি চিকিৎসা পদ্ধতি, যেখানে অত্যন্ত ঠান্ডা (সাধারণত তরল নাইট্রোজেন) ব্যবহার করে শরীরের অস্বাভাবিক বা ক্যান্সারগ্রস্ত কোষ বা টিস্যু ধ্বংস করা হয়।

• এই পদ্ধতিতে নির্দিষ্ট রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সেগুলো নিন্মে দেওয়া হলো:
- তরল নাইট্রোজেন,
- তরল কার্বন ডাই-অক্সাইড,
- নাইট্রাস অক্সাইড,
- আর্গন,
- ইথাইল ক্লোরাইড,
- ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন, ইত্যাদি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩৯১.
টেলিরোবোটিক্স এর মাধ্যমে কোন ব্যক্তির বাস্তব অবস্থানের বদলে অন্য কোন জায়গায় উপস্থিত থাকার বাস্তব যে অনুভূতি জাগায় তাকে কি বলে?
  1. টেলেক্সিং
  2. টেলিপ্রেজেন্স
  3. ভার্চুয়ালপ্রেজেন্স
  4. সিমুলেশন
সঠিক উত্তর:
টেলিপ্রেজেন্স
উত্তর
সঠিক উত্তর:
টেলিপ্রেজেন্স
ব্যাখ্যা
টেলিপ্রেজেন্স বলতে একগুচ্ছ প্রযুক্তিকে বুঝায় যার মাধ্যমে একজন মানুষকে টেলিরোবোটিক্স এর মাধ্যমে কোন ব্যক্তির বাস্তব অবস্থানের বদলে অন্য কোন জায়গায় উপস্থিত থাকার বাস্তব অনুভূতি জাগায়।
সূত্রঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৩৯২.
কোনটি শারীরিক বৈশিষ্ট্য নয়, আচরণিক বৈশিষ্ট্য?
  1. স্বাক্ষর
  2. আঙুলের ছাপ
  3. চোখের আইরিস
  4. মুখমন্ডলের অবয়ব
সঠিক উত্তর:
স্বাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
স্বাক্ষর
ব্যাখ্যা

• আচরণিক বৈশিষ্ট্য হলো ক) স্বাক্ষর। কারণ স্বাক্ষর মানুষ দ্বারা শেখা এবং অভ্যাসের মাধ্যমে গঠিত, এটি জন্মগত বা শারীরিকভাবে নির্ধারিত নয়। অন্যদিকে আঙুলের ছাপ, চোখের আইরিস এবং মুখমন্ডলের অবয়ব সবাই শারীরিক বৈশিষ্ট্য, যা জেনেটিক এবং শারীরিক গঠনের উপর নির্ভরশীল। আঙুলের ছাপ এবং আইরিসের প্যাটার্ন অপরিবর্তনীয় এবং ব্যক্তিগত স্বতন্ত্রতা নিশ্চিত করে। মুখমন্ডলের অবয়বও শারীরিক গঠন দ্বারা নির্ধারিত। তাই স্বাক্ষরই হলো এমন একটি বৈশিষ্ট্য যা শারীরিক নয়, বরং আচরণ ও অভ্যাসের উপর নির্ভরশীল।

• বায়োমেট্রিক্স:
- বায়োমেট্রিক্স এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে ব্যক্তির শারীরিক বা আচরণগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
- এটি মানুষের দেহের বিশেষ বৈশিষ্ট্য যেমন আঙুলের ছাপ, চোখের আইরিস, মুখাবয়ব অথবা কণ্ঠস্বর ব্যবহার করে পরিচয় যাচাই করে।

• দেহের গঠন ও আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই প্রকার। যেমন:
১। শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স পদ্ধতি:
- আঙুলের ছাপ,
- হাতের রেখা শনাক্তকরণ,
- মুখমন্ডলের অবয়ব,
- চোখের আইরিস শনাক্তকরণ।

২। আচরণগত বায়োমেট্রিক্স পদ্ধতি:
- কণ্ঠস্বর যাচাইকরণ,
- স্বাক্ষর শনাক্তকরণ,
- কী-বোর্ডে টাইপিং গতি যাচাইকরণ।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মোঃ মাহবুবুর রহমান।

৩৯৩.
ই-মেইল ঠিকানায় @ এর পরের অংশকে কী বলে?
  1. ক) User name
  2. খ) Host name
  3. গ) Domain name
  4. ঘ) Protocol
সঠিক উত্তর:
গ) Domain name
উত্তর
সঠিক উত্তর:
গ) Domain name
ব্যাখ্যা
ই-মেইল (E-mail):
- ই-মেইলের পূর্ণ অর্থ হলো ইলেকট্রনিক মেইল।
- ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজিটাল ডিভাইস এর মধ্যে নির্ভরযোগ্যভাবে ডিজিটাল তথ্য আদান-প্রদান ব্যবস্থাকে ই-মেইল বলে।
- ই-মেইল তথ্য আদান-প্রদানে আইপি বা ইন্টারনেট প্রোটোকল ব্যবহার করে থাকে এবং এতে টেক্সট বার্তার সাথে অ্যাটাচমেন্ট আকারে নানা ফাইলও (ডকুমেন্ট, ছবি, অডিও, ভিডিও সহ যে কোনো ডিজিটাল ফাইল) পাঠানো যায়।
- ই-মেইলের জন্য একটি নির্দিষ্ট ই-মেইল অ্যাড্রেস ব্যবহৃত হয়, যা প্রত্যেক ব্যবহারকারীর জন্য ইউনিক হয়ে থাকে।
- নিরাপত্তার জন্য গোপন পাসওয়ার্ড দ্বারা প্রত্যেকের ই-মেইল অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখা হয়।
- একটি ই-মেইল অ্যাড্রেসের দুটি অংশ থাকে; যার প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিত এবং শেষ অংশটি ডোমেইন নেম হিসেবে পরিচিত। যেমন: mrahman@gmail.com একটি ই-মেইল অ্যাড্রেস; যার mrahman অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং @ এর পরে gmail.com অংশটি ডোমেইন নেম হিসেবে চিহ্নিত হবে।
- ই-মেইল অ্যাড্রেসের এ দুই অংশকে @ চিহ্ন দ্বারা পৃথক করা হয়ে থাকে। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি। 
৩৯৪.
প্লাস্টিক মানি নয় কোনটি?
  1. ক) ক্রেডিট কার্ড
  2. খ) ডেবিট কার্ড
  3. গ) বিকাশ
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) বিকাশ
উত্তর
সঠিক উত্তর:
গ) বিকাশ
ব্যাখ্যা
যেসকল এমবেডেড সিস্টেমের অন্তর্গত টাকা লেনদেন সুবিধা প্রদানকারী প্লাস্টিক কার্ড আছে এদেরকে প্লাস্টিক মানি বলে। যেমনঃ ডেবিট ও ক্রেডিট কার্ড। বিকাশ হলো মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস।
Source: Britannica
৩৯৫.
প্রযুক্তির কল্যাণে কোন নিউজ চ্যানেল সারা বিশ্বের তথ্য আমাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে?
  1. ক) এপি
  2. খ) রয়টার্স
  3. গ) সি এন এন
  4. ঘ) উপরের সবগুলো
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা

  
৩৯৬.
বিজনেস কম্পিউটার (BC) বলা হয় কোনটিকে?
  1. ক) হাইব্রিড কম্পিউটার
  2. খ) ডিজিটাল কম্পিউটার
  3. গ) এনালগ কম্পিউটার
  4. ঘ) মাইক্রোকম্পিউটার
সঠিক উত্তর:
ঘ) মাইক্রোকম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মাইক্রোকম্পিউটার
ব্যাখ্যা
মাইক্রোকম্পিউটার হচ্ছে ছােট আকারের কম্পিউটার। একজন ব্যক্তি একটি মাত্র কম্পিউটার ব্যবহার করে থাকেন। অফিস-আদালত, ব্যবসায়ী প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যক্তিগত প্রয়োজন ইত্যাদি সব ধরনের কাজে মাইক্রো কম্পিউটার ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ, আমরা দৈনন্দিন জীবনে যে কম্পিউটার ব্যবহার করছি সেগুলোকেই Microcomputer বা পার্সোনাল কম্পিউটার (PC) বা বিজনেস কম্পিউটার (BC) বলা হয়।

উৎস: কম্পিউটার অ্যাপ্লিকেশন, নবম-দশম শ্রেণি (ভোকেশনাল)
৩৯৭.
ই-পূর্জি কী?
  1. ক) ইক্ষু সরবরাহের অনুমতি পত্র
  2. খ) গম সরবরাহের অনুমতি পত্র
  3. গ) ধান সরবরাহের অনুমতি পত্র
  4. ঘ) ইলেক্ট্রনিক মানি সার্ভিস
সঠিক উত্তর:
ক) ইক্ষু সরবরাহের অনুমতি পত্র
উত্তর
সঠিক উত্তর:
ক) ইক্ষু সরবরাহের অনুমতি পত্র
ব্যাখ্যা
কৃষি ও কৃষিভিত্তিক সেবা জনগনের দোরগোড়ায় পৌছে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রবর্তিত ই-কৃষি সেবাঃ কৃষকের জানালা, কৃষকের ডিজিটাল ঠিকানা, কৃষি বাতায়ন ইত্যাদি।
- আঁখ চাষীদের জন্য প্রবর্তিত ই-সেবার নাম "ই-পূর্জি"।

উৎস: মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি ও অর্থনৈতিক সমীক্ষা।
৩৯৮.
Which of the following is a popular e-commerce site?
  1. Google
  2. Spotify
  3. Walmart 
  4. Reddit
সঠিক উত্তর:
Walmart 
উত্তর
সঠিক উত্তর:
Walmart 
ব্যাখ্যা

Walmart is a popular e-commerce site.
- Walmart-এর অনলাইন উপস্থিতি (online presence) রয়েছে।
- অনলাইনে মুদিখানা, ইলেকট্রনিক্স, পোশাক, এবং অন্যান্য পণ্য তারা বিক্রি করে। 
- এছাড়াও Walmart মূলত ফিজিক্যাল দোকানের (brick-and-mortar) জন্য পরিচিত।

• ই-কমার্স (E-Commerce):
- ইলেকট্রনিক কমার্সকেই সাধারণ অর্থে ই-কমার্স (e-commerce or eCommerce) বলা হয়।
- ইন্টারনেট বা অন্য কোনে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে ইলেকট্রনিক পদ্ধতিতে কোনো পণ্য বা সেবা ক্রয়-বিক্রয়, সরবরাহ, ব্যবসায় সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিতভাবে ই-কমার্স বলে।
- পণ্য বা সেবার উপাদান, মার্কেটিং, ডেলিভারি, সার্ভিসিং, মূল্য লেনদেন ইত্যাদি কাজকে সম্মিলিত ভাবে ই-কমার্স বলে।

• জনপ্রিয় ই-কমার্স সাইট গুলো হলো-
- www.alibaba.com,
- www.amazon.com,
- www.daraz.com,
- www.bikroy.com,
- www.ebay.com.

অন্যদিকে,
ক) Google – A search engine and tech company.
খ) Spotify – A music streaming service, not an e-commerce site.
ঘ) Reddit – A social news aggregation and discussion platform, not for e-commerce.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: একাদশ-দ্বাদশ শ্রেণি মাহবুবুর রহমান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৩৯৯.
নিচের কোনটি কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত?
  1. আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স
  2. ভার্চুয়াল রিয়েলিটি
  3. রোবটিক্স
  4. ক্রায়োসার্জারি
সঠিক উত্তর:
ভার্চুয়াল রিয়েলিটি
উত্তর
সঠিক উত্তর:
ভার্চুয়াল রিয়েলিটি
ব্যাখ্যা
• ভার্চুয়াল রিয়েলিটি:
- ভার্চুয়াল রিয়েলিটি শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে কৃত্রিম বাস্তবতা।
- প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্রেককারী বিজ্ঞাননির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বা কৃত্রিম বাস্তবতা কিংবা কল্পবাস্তবতা বলে।
- একে সংক্ষেপে VR বলা হয়ে থাকে।
- ভার্চুয়াল রিয়েলিটি মূলত কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত।
- এতে ব্যবহৃত সফটওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য হলো- Vizard, VRToolkit, 3d Studio Max, Maya ইত্যাদি।
- ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজও করা সম্ভব হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।
- ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ, যা উপস্থাপন করা হলে ব্যবহারকারীদের কাছে এটিকে বাস্তব পরিবেশ মনে হয়।

• ভার্চুয়াল রিয়েলিটির উপাদানসমূহ:
- হেড মাউন্টেড ডিসপ্লে (Head Mounted Display HMD)
- ডেটা গ্লোভ (Data Glove)
- একটি পূর্ণাঙ্গ বডি স্যুইট (Body Suit)
- উচ্চ মানের অডিও ব্যবস্থা
- রিয়েলিটি ইঞ্জিন
- বিভিন্ন ধরনের সেন্সর
- বিভিন্ন সিমুলেশন, মডেলিং ও গ্রাফিক্স সফটওয়্যার ইত্যাদি
৪০০.
হট মেইল কী?
  1. ক) তাজা মেইল
  2. খ) গরম মেইল
  3. গ) ই-মেইল ঠিকানা
  4. ঘ) ওয়েব ভিত্তিক ই-মেইল সেবা
সঠিক উত্তর:
ঘ) ওয়েব ভিত্তিক ই-মেইল সেবা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ওয়েব ভিত্তিক ই-মেইল সেবা
ব্যাখ্যা
হট-মেইল এক ধরনের ই-মেইল প্রযুক্তি যা ওয়েভ ভিত্তিক ই-মেইল সেবা প্রদান করে।