বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ৫০ / ৫১ · ৪,৯০১৫,০০০ / ৫,১০১

৪,৯০১.
গ্রাফাইট উৎপাদনে শীর্ষ দেশ -
  1. ব্রাজিল
  2. মোজাম্বিকা
  3. মাদাগাস্কার
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
গ্রাফাইট উৎপাদনে শীর্ষ দেশ:
- চীন একই সঙ্গে বিশ্বের শীর্ষ গ্রাফাইট উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ।
- বিশ্ববাজারে খনিজ গ্রাফাইটের ৬৫ শতাংশ সরবরাহ আসে চীন থেকে।
- চীনের গ্রাফাইটের শীর্ষ ক্রেতাদের মধ্যে রয়েছে জাপান, যুক্তরাষ্ট্র, ভারত ও দক্ষিণ কোরিয়া।

গ্রাফাইট উৎপাদনে শীর্ষ -
- ২য় দেশ: মাদাগাস্কার। 
- ৩য় দেশ: মোজাম্বিকা।
- ৪র্থ দেশ: ব্রাজিল।
- ৫ম দেশ: দক্ষিণ কোরিয়া।

উৎস: i) ২১ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
          ii) Investing News Network.
৪,৯০২.
১৯তম ন্যাম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বাকু, আজারবাইজান
  2. গ্লাসগো, যুক্তরাজ্য
  3. মিউনিখ, জার্মানি
  4. কামপালা, উগান্ডা
সঠিক উত্তর:
কামপালা, উগান্ডা
উত্তর
সঠিক উত্তর:
কামপালা, উগান্ডা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

NAM:

- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়। 
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি। 
- সর্বশেষ দক্ষিণ সুদান।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- বাংলাদেশ ১৯৭৩ সালে ন্যাম-এর সদস্য পদ লাভ করে।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডার কামপালায় অনুষ্ঠিত হয়েছে। 

উৎস: NAM ওয়েবসাইট।
৪,৯০৩.
প্রথম সাফ নারী ফুটসাল এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. বাংলাদেশ
  2. পাকিস্তান
  3. ভুটান
  4. নেপাল
সঠিক উত্তর:
বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
বাংলাদেশ
ব্যাখ্যা

সাফ নারী ফুটসাল:
- প্রথমবারের মতো আয়োজিত সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
- ব্যাংককে অনুষ্ঠিত টুর্নামেন্টের শেষ দিনে মালদ্বীপকে ১৪-২ গোলে উড়িয়ে শিরোপা জিতেছেন সাবিনা খাতুন-মনিকা চাকমারা।
- দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে সর্বোচ্চ ১৬ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ ।
- দ্বিতীয় স্থানে থাকা ভুটানের পয়েন্ট ৫ ম্যাচে ১১।

→ উল্লেখ্য:
- ফুটসাল ফুটবলের একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে বল নিয়ন্ত্রণ এবং দ্রুত খেলার ওপর জোর দেওয়া হয় ।
- ছোট মাঠ এবং কম খেলোয়াড় (সাধারণত ৫ জন) নিয়ে এটি খেলা হয় ।
- সর্বোচ্চ ১২ জন পর্যন্ত খেলোয়াড় ব্যবহার করা যায়। যত খুশি খেলোয়াড় বদলি করা যায়।
- ১৯৩০ সাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশে ফুটসাল খেলা হয়ে আসছে।
- ফুটবলের মতো ফুটসালের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট৷

৪,৯০৪.
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, বিশ্বের প্রথম নারী বিলিয়নার কে?
  1. বেটেনকোর্ট মেয়ার্স
  2. অ্যাবিগাইল জনসন
  3. এলিস ওয়ালটন
  4. জ্যাকুলিন মার্স
সঠিক উত্তর:
বেটেনকোর্ট মেয়ার্স
উত্তর
সঠিক উত্তর:
বেটেনকোর্ট মেয়ার্স
ব্যাখ্যা
ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স:
- বর্তমানে বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
- বিশ্বের শীর্ষ ধনীদের মধ্যে ১০০ বিলিয়ন বা ১০ হাজার কোটি ডলারের মালিক হয়েছেন ফ্রান্সের বিখ্যাত প্রসাধনী কোম্পানি ল'রিয়ালের উত্তরাধিকারী ব্যবসায়ী ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
- এই পরিমাণ সম্পদ অর্জনে বিশ্বে তিনিই এখন পর্যন্ত প্রথম কোনো নারী। 
- মেয়ার্স এখন বিশ্বের ১২তম ধনী ব্যক্তি।

বিশ্বের শীর্ষ ধনী নারী:
১. ফ্রাঙ্কোয়েস বেটেনকোর্ট মেয়ার্স।
২. এলিস ওয়ালটন।
৩. জুলিয়া কচ অ্যান্ড ফ্যামিলি।
৪. জ্যাকুলিন মার্স।
৫. অ্যাবিগাইল জনসন।

উৎস: Bloomberg Billionaires Index.
৪,৯০৫.
ফুটবল বিশ্বকাপ ২০২৬-এ মোট কতটি দল অংশ নেবে?
  1. ৩২
  2. ৩৬
  3. ৪০
  4. ৪৮
সঠিক উত্তর:
৪৮
উত্তর
সঠিক উত্তর:
৪৮
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দল/দেশ: ৪৮টি।
- ম্যাচ সংখ্যা: ১০৪টি।
- গ্রুপ সংখ্যা: ১২টি গ্রুপ।
- প্রতি গ্রুপে দল: ৪টি।
- উদ্বোধনী ম্যাচ: মেক্সিকো।
- ফাইনাল ম্যাচ: যুক্তরাষ্ট্র।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

উৎস: ফিফা ওয়েবসাইট।

৪,৯০৬.
ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের সংখ্যা হবে -
  1. ক) ৮টি
  2. খ) ১০টি
  3. গ) ১২টি
  4. ঘ) ১৫টি
সঠিক উত্তর:
গ) ১২টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১২টি
ব্যাখ্যা
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক:

প্রশাসনের কর্মকর্তাদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ জনপ্রশাসন মন্ত্রণালয় “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক” চালু করে। পূর্বে এটি 'জনপ্রশাসন পদক' নামে ছিল। ১ ফেব্রুয়ারি ২০২২ 'জনপ্রশাসন পদক নীতিমালা ২০১৫ (২০১৬ সালে সংশোধিত)' বাতিল করে “বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক নীতিমালা, ২০২২” জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়

পদক প্রবর্তনের উদ্দেশ্য:
- জনপ্রশাসনের কর্মচারীদের দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করার মাধ্যমে জনমুখী প্রশাসন গড়ে তোলা।
- সেবাপ্রত্যাশীদের চাহিদা পূরণে কর্মচারীদের সৃজনশীলতা ও অভিযোজন সক্ষমতা মূল্যায়ন করা।
- জনসেবা প্রদান পদ্ধতিতে সংস্কার ও ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে আস্থাশীল জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা।

পুরস্কার:
- ব্যক্তি, দল ও প্রতিষ্ঠান পর্যায়ে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের সংখ্যা হবে - ১২টি।
- পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক (২১ ক্যারেট মানের ১৫ গ্রাম ওজনের) এবং রাষ্ট্রীয় মনোগ্রাম সংবলিত সম্মাননাপত্র দেওয়া হবে।
- ব্যক্তিগত অবদানের জন্য ২ লাখ টাকা, দলগত অবদানের জন্য ৫ লাখ টাকা দেওয়া হবে। 
- দলগত অবদানের ক্ষেত্রে দলের সর্বোচ্চ সদস্য সংখ্যা হবে পাঁচজন। দলের প্রত্যেক সদস্যকে স্বর্ণপদক, সম্মাননাপত্র ও ক্রেস্ট দেওয়া হবে এবং নগদ পুরস্কারের ৫ লাখ টাকা সদস্যদের মধ্যে সমভাবে বণ্টন করা হবে।
- প্রতিষ্ঠানের ক্ষেত্রে স্বর্ণপদক, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হবে।
- বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকপ্রাপ্ত ব্যক্তিদের ডোসিয়ারে বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক অন্তর্ভুক্ত থাকবে।
- সরকার নির্বাহী আদেশের মাধ্যমে পুরস্কারের অর্থের পরিমাণ হ্রাস-বৃদ্ধি করতে পারবে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৪,৯০৭.
২৭ জুলাই ২০২২ ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ঢাকা
  2. খ) ইস্তানবুল
  3. গ) জাকার্তা
  4. ঘ) কুয়ালালামপুর
সঠিক উত্তর:
ক) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ক) ঢাকা
ব্যাখ্যা
২৭ জুলাই ২০২২ আটটি উন্নয়নশীল মুসলিম রাষ্ট্রের সংগঠন ডি-৮ এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন ঢাকায় শুরু হয়। 

১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে ডি-৮ সংস্থা প্রতিষ্ঠিত হয়।
এর সদস্য দেশগুলো হলো:
- তুরস্ক,
- ইরান,
- মিসর,
- নাইজেরিয়া,
- পাকিস্তান,
- বাংলাদেশ,
- মালয়েশিয়া এবং
- ইন্দোনেশিয়া।
এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২; এবং ডি-৮ ওয়েবসাইট
৪,৯০৮.
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে দেশে মোট জনসংখ্যা -
  1. ক) ১৬.৭৩ কোটি
  2. খ) ১৬.৮২ কোটি
  3. গ) ১৬.৭৪ কোটি
  4. ঘ) ১৬.৩৮ কোটি
সঠিক উত্তর:
খ) ১৬.৮২ কোটি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৬.৮২ কোটি
ব্যাখ্যা
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২১ অনুসারে,
দেশে মোট জনসংখ্যা - ১৬.৮২ কোটি
জনসংখ্যা বৃদ্ধির হার - ১.৩৭%    
জনসংখ্যার ঘনত্ব - ১১৪০ জন  

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২১।
৪,৯০৯.
২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) হংকং
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
খ) সিঙ্গাপুর
ব্যাখ্যা

বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum) এর ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার প্রতিবেদনে শীর্ষ দেশ সিঙ্গাপুর, সর্বনিম্ন দেশ শাদ (বাংলাদেশ ১০৫)।
উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার – অক্টোবর ২০১৯

৪,৯১০.
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর বর্তমান সদস্যদেশ কয়টি?
  1. ক) ১০৫
  2. খ) ১০৬
  3. গ) ১০৭
  4. ঘ) ১০৮
সঠিক উত্তর:
ঘ) ১০৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১০৮
ব্যাখ্যা
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) এর বর্তমান সদস্যদেশ  - ১০৮টি।

• ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সদস্যপদ পেল আরও তিনটি দেশ। এশিয়া থেকে কম্বোডিয়া ও উজবেকিস্তান এবং আফ্রিকা থেকে আইভরিকোস্টকে সহযোগী সদস্যের মর্যাদা দেওয়া হলো।
• ইংল্যান্ডের বার্মিংহামে চলমান বার্ষিক সম্মেলনে মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
- এতে সংস্থাটির সদস্য দেশের সংখ্যা বেড়ে হয়েছে মোট ১০৮।
- এদের মধ্যে সহযোগী সদস্য ৯৬টি, বাকি ১২টি পূর্ণাঙ্গ সদস্য।

উৎস: দ্য ডেইলি স্টার।
৪,৯১১.
নোবেল পুরস্কার অর্থ মূল্য কত?
  1. ৮০ লক্ষ ক্রোনা
  2. ৯০ লক্ষ ক্রোনা
  3. ১ কোটি ক্রোনা
  4. ১ কোটি ১০ লক্ষ ক্রোনা
সঠিক উত্তর:
১ কোটি ১০ লক্ষ ক্রোনা
উত্তর
সঠিক উত্তর:
১ কোটি ১০ লক্ষ ক্রোনা
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- নোবেল পুরস্কারের বর্তমান অর্থমূল্য ৯ লাখ ২৪ হাজার ইউরো বা এক কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (সুইডেনের মুদ্রা)। 
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র- দৈনিক প্রথম আলো, ৫ অক্টোবর ২০২২ ও দৈনিক যুগান্তর, ১৬ সেপ্টেম্বর ২০২৩।
৪,৯১২.
The world's first Drone Aircraft carrier -
  1. ক) Aibotix Aibot X6
  2. খ) TCG Anadolu
  3. গ) EMT Aladin
  4. ঘ) Ryze Tello
সঠিক উত্তর:
খ) TCG Anadolu
উত্তর
সঠিক উত্তর:
খ) TCG Anadolu
ব্যাখ্যা
টিসিজি আনাদোলু:
- ১০ এপ্রিল, ২০২৩ প্রথমবারের মতো মানুষবিহীন বিমান বহনে সক্ষম রণতরী চালু করেছে তুরস্ক।
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো বিমানবাহী রণতরীটি চালু করল দেশটি।
- নৌ অভিযানে ড্রোনের সক্ষমতা বাড়াতেই তুরস্কের এ উদ্যোগ ।
- উভচর রণতরীটির নাম ‘টিসিজি আনাদোলু'
- এটি ছোট রানওয়ে থেকে উড্ডয়নে সক্ষম হেলিকপ্টার ও যুদ্ধবিমান বহন করতে পারবে।
- রণতরীটির দৈর্ঘ্য ২৩২ মিটার এবং প্রস্থ ৩২ মিটার।
- এটি বিভিন্ন ধরনের যুদ্ধযানসহ ১ হাজার ৪০০ সেনা বহন করতে পারবে।

উৎস: Anadolu Ajansı ওয়েবসাইট।
৪,৯১৩.
সম্প্রতি ১৩ জুন ২০২৫ ইসরাইল ইরানে যে অভিযান চালায় তার নাম কী?
  1. অপারেশন প্রমিস টু থ্রি
  2. অপারেশন রাইজিং লায়ন
  3. অপারেশন আল আকসা ফ্লাড
  4. অপারেশন আয়রন সোর্ড
সঠিক উত্তর:
অপারেশন রাইজিং লায়ন
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন রাইজিং লায়ন
ব্যাখ্যা
• ইরানে সামরিক অভিযান শুরু করেছে ইসরাইল।
- তেহরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ১৩ জুন ২০২৫ চালানো হামলার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন রাইজিং লায়ন’।
- এর লক্ষ্য ছিল তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির আঘাত হানা। 

অপরদিকে,
- অপারেশন ‘ট্রু প্রমিজ থ্রি’ শুরু করে ইসরায়েলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।
- গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের লড়াইয়ের নাম দেয়া হয়েছে অপারেশন আল-আকসা ফ্লাড। 
- হামাসের বিরুদ্ধে অপারেশন “সোর্ডস অব আয়রন” অপারেশন চালায় ইসরাইল।

উৎস: আলজাজিরা নিউজ।
৪,৯১৪.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. ইশিবা শিগেরু
  2. ফুমিও কিশিদা
  3. কোইজুমি শিনজিরো
  4. সানায়ে তাকাইচি
সঠিক উত্তর:
ইশিবা শিগেরু
উত্তর
সঠিক উত্তর:
ইশিবা শিগেরু
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাপান:

- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- আইনসভা: ২টি।
- আইনসভার নাম ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- বর্তমান প্রধানমন্ত্রী: ইশিবা শিগেরু।

উল্লেখ্য,
- ইশিবা শিগেরু জাপানের বর্তমান প্রধানমন্ত্রী।
- তিনি ২০২৪ সালের ১ অক্টোবর ফুমিও কিশিদার স্থলাভিষিক্ত হন।
- পাঁচবারের প্রচেষ্টার পর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান নির্বাচিত হয়েছেন তিনি।

উৎস: Worldatlas.
৪,৯১৫.
'বিশ্ব মানবিক ভাতৃত্ববোধ বিষয়ক সম্মেলন-২০২৫' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. স্পেন
  4. ভ্যাটিক্যান সিটি
সঠিক উত্তর:
ভ্যাটিক্যান সিটি
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাটিক্যান সিটি
ব্যাখ্যা
বিশ্ব মানবিক ভাতৃত্ববোধ বিষয়ক সম্মেলন-২০২৫:
- ২০২৫ সালের ১২-১৩ সেপ্টেম্বর 'বিশ্ব মানবিক ভাতৃত্ববোধ বিষয়ক সম্মেলন-২০২৫' ভ্যাটিক্যান সিটিতে অনুষ্ঠিত হবে।

⇒ বিশ্বমানব ভ্রাতৃত্ব সম্মেলন এক ঐতিহাসিক সমাবেশে পরিণত হতে যাচ্ছে— যা ঐক্য, শান্তি ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে ভবিষ্যৎ গঠনে বিশ্বনেতা, গণ্যমান্য ব্যক্তি ও চিন্তাবিদদের একত্রিত করবে।
- এই অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুতে থাকবে মানবতার সারণীর খসড়া, শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য সর্বজনীন নীতির রূপরেখা। আরও অন্তর্ভুক্তিমূলক ও সহানুভূতিশীল বিশ্বের জন্য পোপ ফ্রান্সিসের দৃষ্টিভঙ্গি দ্বারা অনুপ্রাণিত একটি নতুন মানবসনদকে সংজ্ঞায়িত করার একটি ভিত্তিমূলক দলিল।
 এই উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে একটি বিশাল সমাবেশ আশা করা হচ্ছে, যা অন্যতম বৃহত্তম ইভেন্ট হিসাবে চিহ্নিত হবে। অনুষ্ঠানটিতে মানবভ্রাতৃত্বের নীতিগুলো পুনরায় নিশ্চিত করে একটি বৈশ্বিক কনসার্ট, আলোচনা এবং প্রতীকী মাল্টিমিডিয়া উপস্থাপনাও থাকবে।

উৎস: i) Fondazione Fratelli tutti ওয়েবসাইট।
ii) The Daily Star. 
৪,৯১৬.
'ICC নারী বিশ্বকাপ-২০২৫'-এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়েছে?
  1. ভারত 
  2. অস্ট্রেলিয়া 
  3. দক্ষিণ আফ্রিকা 
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
ভারত 
উত্তর
সঠিক উত্তর:
ভারত 
ব্যাখ্যা

ICC নারী বিশ্বকাপ-২০২৫:
- এটি নারী ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অনুষ্ঠিত হয়: ৩০ সেপ্টেম্বর – ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজক: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- অনুষ্ঠিত ম্যাচ: ৩১টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড়: দীপ্তি শর্মা (ভারত)।
- সর্বাধিক রান সংগ্রহকারী: লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা)।
- সর্বাধিক উইকেট সংগ্রহকারী: দীপ্তি শর্মা (ভারত)।

উৎস: ICC ওয়েবসাইট।

৪,৯১৭.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ অনুসারে এশিয়ার শীর্ষ দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ইসরায়েল
  2. পাকিস্তান
  3. সিরিয়া
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
ইসরায়েল
উত্তর
সঠিক উত্তর:
ইসরায়েল
ব্যাখ্যা
⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ অনুসারে এশিয়ার শীর্ষ দেশ ইসরায়েল।
- বৈশ্বিক সূচকে ইসরায়েলের অবস্থান ২য়।

বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪:

- অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে Global Terrorism Index (GTI) 2024: Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে।
- রিপোর্ট অনুসারে, সন্ত্রাসবাদে শীর্ষ কয়েকটি দেশের তালিকা নিচে দেওয়া হল,
• প্রথম: বুরকিনা ফাসো।
• দ্বিতীয়: ইসরায়েল।
• তৃতীয়: মালি।
• চতুর্থ: পাকিস্তান।
• পঞ্চম: সিরিয়া।
• ষষ্ঠ: আফগানিস্তান।
• সপ্তম: সোমালিয়া।
• অষ্টম: নাইজেরিয়া।
• নবম: মিয়ানমার।
• দশম: নাইজার।

⇒ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক ২০২৪ এ বাংলাদেশের অবস্থান ৩২ তম।

তথ্যসূত্র - Global Terrorism Index ওয়েবসাইট।
৪,৯১৮.
‘ড্রিম অব ডেজার্ট’ কী?
  1. মহাকাশযান
  2. বিলাসবহুল জাহাজ
  3. পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন
  4. আবিষ্কৃত নতুন গ্রহাণু
সঠিক উত্তর:
পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন
উত্তর
সঠিক উত্তর:
পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন
ব্যাখ্যা
ড্রিম অব ডেজার্ট:
- আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণ করতে ‘বিলাসবহুল রেলভ্রমণ’ প্রকল্প হাতে নিয়েছে সৌদি আরব সরকার।
- এ প্রকল্পের প্রথম ট্রেন ‘ড্রিম অব ডেজার্ট’।
- সৌদি অ্যারাবিয়া রেলওয়েজ (এসএআর) এবং ইতালির বিলাসবহুল হোটেল কোম্পানি আর্সেনালের যৌথ উদ্যোগে শুরু হয়েছে এ প্রকল্প।
- ২০২৬ সালের শেষের দিকে চালু হওয়ার কথা রয়েছে ট্রেনটির।
- চালু হলে ‘ড্রিম অব ডেজার্ট’ হবে মধ্যপ্রাচ্যের প্রথম পাঁচ তারা ক্যাটাগরির ট্রেন।
- ড্রিম অব ডেজার্টের নকশা এবং অন্দরসজ্জা করেছেন লেবানিজ স্থপতি অ্যালিন আসমার ডি’ আম্মান।
- ট্রেনটিতে মোট ১৪টি বগি রয়েছে; আর সেসব বগিতে রয়েছে ৩৪টি বিলাসবহুল স্যুট।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
৪,৯১৯.
ইউরোপীয় ইউনিয়নের ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে -
  1. ক্রোয়েশিয়া
  2. বুলগেরিয়া
  3. বেলজিয়াম
  4. মাল্টা
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ক্রোয়েশিয়া:
- ইউরোপীয় ইউনিয়নের ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে ক্রোয়েশিয়া।
- নিজেদের মুদ্রার বদলে ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ব্যবহার শুরু করেছে ক্রোয়েশিয়া।
- দেশটি।ক্রোয়েশিয়ায় ইউরোর ব্যবহার শুরু হয় ১ জানুয়ারি ২০২৩ সালে।
- ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরোর ব্যবহার শুরুর পাশাপাশি ইউরোপের পাসপোর্টমুক্ত সেনজেন অঞ্চলে প্রবেশ করেছে।
- দেশটি এখন সেনজেন অঞ্চলের ২৭তম দেশ।

ইউরোপীয় ইউনিয়ন:
- এর সদস্য সংখ্যা ২৭।
- সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৩ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভন ডার লিয়েন।
- ২০২০ সালে ইংল্যান্ড  ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।
- ইইউ মাস্ট্রিচ চুক্তির দ্বারা তৈরি করা হয়েছিল।
- চুক্তিটি একটি একক মুদ্রা (ইউরো), একটি ঐক্যবদ্ধ পররাষ্ট্র ও নিরাপত্তাট নীতি এবং সাধারণ নাগরিকত্ব তৈরি করে ইউরোপীয় রাজনৈতিক ও অর্থনৈতিকন একীকরণকে উন্নত করার জন্য তৈরী করা হয়েছিল।
- ইউরোপে শান্তি ও গণতন্ত্রের প্রচারে সংস্থাটির প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ ইইউকে ২০১২ সালে শান্তির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & সময় নিউজ অনলাইন, ২ জানুয়ারি ২০২৩।
৪,৯২০.
সম্প্রতি  আন্তর্জাতিক নারী সাহসিকতা (আইডব্লিউইসি) পুরস্কার লাভ করেন কে?
  1. ফাহমিদা হাসান ফিরোজ
  2. মিশেল ওবামা
  3. ফাওজিয়া করিম ফিরোজ
  4. লেডি ঝিল বাইডেন
সঠিক উত্তর:
ফাওজিয়া করিম ফিরোজ
উত্তর
সঠিক উত্তর:
ফাওজিয়া করিম ফিরোজ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

আন্তর্জাতিক নারী সাহসিকতা:
- ২০২৪ সালের আন্তর্জাতিক নারী সাহসিকতা (আইডব্লিউইসি) পুরস্কার লাভ করেন - ফাওজিয়া করিম ফিরোজ
- ২০২৪ সালের ৪ মার্চ হোয়াইট হাউজে অনুষ্ঠিতব্য বার্ষিক আইডব্লিউওসি পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং ফার্স্ট লেডি ঝিল বাইডেন অনুষ্ঠানটির আয়োজন করছেন।

উৎস: কালের কন্ঠ ও সমকাল পত্রিকা রিপোর্ট।
৪,৯২১.
কোন সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে?
  1. খাদ্য ও কৃষি সংস্থা
  2. বিশ্ব খাদ্য কর্মসূচি
  3. বিশ্ব অর্থনৈতিক ফোরাম
  4. বিশ্ব অভিযোজন কেন্দ্র
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
উত্তর
সঠিক উত্তর:
বিশ্ব খাদ্য কর্মসূচি
ব্যাখ্যা
- ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছে WFP (World Food Programme) বা বিশ্ব খাদ্য কর্মসূচি।
- বিশ্বব্যাপী ক্ষুধা ও অপুষ্টি দূরীকরণে অবদানের জন্যে WFP কে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- গত বছর সংস্থাটি বিশ্বের ৮৮টি দেশে প্রায় ১০ কোটি মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছে।
- WFP ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটির সদরদপ্তর ইতালির রোম শহরে অবস্থিত।
- বর্তমান নির্বাহী পরিচালক ডেভিড বিসলি।
(সূত্রঃ WFP ও নোবেল পুরস্কার ওয়েবসাইট)
৪,৯২২.
সম্প্রতি, 'ইকতেদার ১৪০৪' নামক সামরিক মহড়া চালিয়েছে কোন দেশ? [সেপ্টেম্বর,২০২৫]
  1. চীন
  2. পাকিস্তান
  3. উত্তর কোরিয়া
  4. ইরান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

- ২১ আগস্ট ভারত মহাসাগরের উত্তরাংশে ও ওমান সাগরে ইরানের নৌবাহিনী সফলভাবে সামরিক মহড়া 'ইকতেদার ১৪০৪' সম্পন্ন করেছে।
- এই মহড়ায় ইরান উন্নত প্রযুক্তির বিভিন্ন নৌ ক্রুজ এবং জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে,
- যা ভূপৃষ্ঠ ও সমুদ্রের লক্ষ্যবস্তুকে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়।
- মহড়ার মূল পর্বে গাইডেড মিসাইল ক্রুজার 'জেনেভেহ' ও ডেস্ট্রয়ার 'সাবালান' থেকে একযোগে 'নাসির', 'গাদির' ও 'কাদের' নামের বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

উৎস:যুগান্তর।

৪,৯২৩.
২০২৭ সালের নারী ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. স্পেন
  2. ব্রাজিল
  3. রাশিয়া
  4. ইতালি
সঠিক উত্তর:
ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ব্রাজিল
ব্যাখ্যা

 নারী ফুটবল বিশ্বকাপ ২০২৭:
- থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ৭৪তম ফিফা কংগ্রেসে ঘোষণা করা হয় যে, ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ হবে ব্রাজিল।
- দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে ফিফা নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল।
- এ সিদ্ধান্ত ফিফার ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ নারী বিশ্বকাপ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়, যেখানে প্রথমবারের মতো উন্মুক্ত ভোটের মাধ্যমে আয়োজক নির্ধারিত হয়।
- ভোটে ব্রাজিল পায় ১১৯ ভোট, আর বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানির যৌথ প্রার্থিতা পায় ৭৮ ভোট।
- ১৯৯১ সালে নারী বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকে ২০২৩ পর্যন্ত হয়েছে ৯টি আসর।
- এর মধ্যে তিনটি করে হয়েছে ইউরোপ ও উত্তর আমেরিকায়, এশিয়ায় দুটি, ওশেনিয়ায় ১টি।
- ব্রাজিল ২০১৪ সালে ছেলেদের ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল। 

উৎস: ফিফা ওয়েবসাইট।

৪,৯২৪.
শাখারভ পুরস্কার ২০২১ লাভ করেন কে?
  1. ক) বরিস য়েলৎসিন
  2. খ) অ্যালেক্সি নাভালনি
  3. গ) দিমিত্রি মেডবেডেৱ
  4. ঘ) মিখাইল মিসহুস্টিন
সঠিক উত্তর:
খ) অ্যালেক্সি নাভালনি
উত্তর
সঠিক উত্তর:
খ) অ্যালেক্সি নাভালনি
ব্যাখ্যা
ইউরোপীয় পার্লামেন্ট ১৯৮৮ সাল থেকে শাখারভ পুরস্কার প্রদান করে আসছে।
পুরস্কারটির প্রকৃত নাম “শাখারভ প্রাইস ফর ফ্রিডম অব থট” বা “শাখারভ মু্ক্তচিন্তা পুরস্কার”।
এ পুরস্কারের অর্থমূল্য ৫০ হাজার ইউরো।
কারারুদ্ধ রুশ বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনি শাখারভ পুরস্কার ২০২১ লাভ করেন।
উৎস: পত্রিকা রিপোর্ট 
৪,৯২৫.
২০০৪ সালে শান্তির জন্য নোবেল পুরষ্কার লাভ করে কোন দেশের নাগরিক?
  1. ক) ব্রাজিল
  2. খ) ইরান
  3. গ) সুইডেন
  4. ঘ) কেনিয়া
সঠিক উত্তর:
ঘ) কেনিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কেনিয়া
ব্যাখ্যা
- ২০০৪ সালে কেনিয়ার Wangari Maathai টেকসই উন্নয়ন, গণতন্ত্র এবং শান্তিতে অবদান রাখার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়।

অন্যদিকে, 
নোবেল শান্তি পুরস্কার-২০২২
- ২০২২ সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে একজন ব্যক্তি ও দুই সংস্থাকে।
- বেলারুশের মানবাধিকার আইনজীবী অ্যালেস বিয়ালিয়াতস্কি এবং রাশিয়ার মানবাধিকার সংস্থা মেমোরিয়াল এবং ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ যৌথভাবে এই অসামান্য পুরস্কারে ভূষিত হন।

তথ্যসূত্র: নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৪,৯২৬.
Which is the most corrupt country in the corruption index published by Transparency International (TI) in 2024?
  1. Venezuela
  2. Syria
  3. South Sudan
  4. Yemen
  5. Somalia
সঠিক উত্তর:
Somalia
উত্তর
সঠিক উত্তর:
Somalia
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- ৩০ জানুয়ারি, ২০২৪ তারিখে জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৪৯ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - নিউজিল্যান্ড।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - সোমালিয়া।
• দ্বিতীয় - ভেনেজুয়েলা, সিরিয়া ও দক্ষিণ সুদান।
• তৃতীয় - ইয়েমেন।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৪,৯২৭.
বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি -
  1. ইউএসএস এন্টারপ্রাইজ
  2. ইউএসএস নিমিৎজ
  3. ইউএসএস জেরাল্ড ফোর্ড
  4. এইচএমএস কুইন এলিজাবেথ
সঠিক উত্তর:
ইউএসএস জেরাল্ড ফোর্ড
উত্তর
সঠিক উত্তর:
ইউএসএস জেরাল্ড ফোর্ড
ব্যাখ্যা

ইউএসএস জেরাল্ড ফোর্ড:
- ২০১৭ সালে কমিশন পাওয়া জেরাল্ড ফোর্ড যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি।
- জেরাল্ড ফোর্ডের সঙ্গে আটটি যুদ্ধজাহাজ, একটি পারমাণবিক শক্তিসম্পন্ন ডুবোজাহাজ এবং এফ-৩৫ যুদ্ধবিমান ক্যারিবীয় অঞ্চলে পৌঁছেছে।
- মাদকবিরোধী অভিযানের আড়ালে এই বিশাল যুদ্ধজাহাজের বহর মোতায়েন করা হলেও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর অভিযোগ, যুক্তরাষ্ট্রের এ সামরিক প্রস্তুতির লক্ষ্য তাঁকে ক্ষমতাচ্যুত করা।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৪,৯২৮.
ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার কোন প্রদেশে দুর্ঘটনার শিকার হয়েছিল?
  1. পূর্ব আজারবাইজান
  2. পশ্চিম আজারবাইজান
  3. গিলান
  4. খোরাসন
সঠিক উত্তর:
পূর্ব আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
পূর্ব আজারবাইজান
ব্যাখ্যা
ইব্রাহিম রাইসি
- গত ১৯ মে ২০২৪ তারিখে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি নিহত হন।
- ইরানের রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি ইরনার প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট রাইসি আজারবাইজান-ইরান সীমান্তে একটি জলাধার প্রকল্প উদ্বোধনের পর পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফেরার সময় তাকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
- ইব্রাহিম রাইসিকে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হতো।
- ২০২১ থেকে ২০২৪ সাল- এই সময়ে ইরানের প্রেসিডেন্ট ছিলেন।

সূত্র-মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন, ইত্তেফাক, ডেইলি স্টার বাংলা।

৪,৯২৯.
অ্যাপলের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমের নাম কী?
  1. আই-ইন্টেলিজেন্স
  2. আই-এআই
  3. অ্যাপল এআই
  4. অ্যাপল ইন্টেলিজেন্স
সঠিক উত্তর:
অ্যাপল ইন্টেলিজেন্স
উত্তর
সঠিক উত্তর:
অ্যাপল ইন্টেলিজেন্স
ব্যাখ্যা
• অ্যাপল ইন্টেলিজেন্স:
-অ্যাপল তাদের নিরাপত্তা ত্রুটি শনাক্ত করতে ‘অ্যাপল সিকিউরিটি বাউন্টি’ কর্মসূচি পরিচালনা করে থাকে।
- নতুন উদ্যোগ হিসেবে, অ্যাপল তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম ‘অ্যাপল ইন্টেলিজেন্স’-এর সার্ভারের নিরাপত্তা ত্রুটি শনাক্তের জন্য সর্বোচ্চ ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে।
- এই সিস্টেমে আইফোন, আইপ্যাড ও ম্যাক ব্যবহারকারীদের কাজগুলো মেশিন লার্নিংয়ের মাধ্যমে সমন্বিত করা হয় এবং এটি ব্যবহারকারীদের কাজের ধরন আগে থেকেই বুঝতে পারে।
-এআইনির্ভর প্রযুক্তিটি আগামী সপ্তাহে আইফোনসহ অন্যান্য পণ্যের জন্য উন্মুক্ত হবে। 

সূত্র- প্রথম আলো।
৪,৯৩০.
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কারা?
  1. পল রাইফেল - আহসান রাজা
  2. শরফুদ্দৌলা - রিচার্ড ইলিংওয়ার্থ
  3. ক্রিস্টোফার গ্যাফানি - শরফুদ্দৌলা
  4. কুমার ধর্মসেনা - রিচার্ড কেটেলবরো
সঠিক উত্তর:
শরফুদ্দৌলা - রিচার্ড ইলিংওয়ার্থ
উত্তর
সঠিক উত্তর:
শরফুদ্দৌলা - রিচার্ড ইলিংওয়ার্থ
ব্যাখ্যা
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দায়িত্ব যাদের
- বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন শরফুদ্দৌলা ইবনে শহিদ।
- টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন তিনি।
- বাংলাদেশ সময় ২ জুন সকালে ডালাসের গ্র্যান্ড পেইরি ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডার মুখোমুখি হবে সহআয়োজন যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসাবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া ৪৭ বছর বয়সি শরফুদ্দৌলা ও আইসিসির তিনবারের বর্ষসেরা আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থকে দেওয়া হয়েছে উদ্বোধনী ম্যাচ পরিচালনার দায়িত্ব।
- ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালেও মাঠের আম্পায়ার ছিলেন ৬০ বছর বয়সি ইলিংওয়ার্থ। অন্যদিকে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচ পরিচালনা করেছেন শরফুদ্দৌলা।
- ২ জুনের উদ্বোধনী ম্যাচে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ক্যারিবীয় কিংবদন্তি রিচি রিচার্ডসন।
- আর টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন যথাক্রমে স্যাম নোগাইস্কি ও ল্যাংটন রুসেরে।

উৎস: ICC এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪,৯৩১.
বুলগেরিয়ার মুদ্রার নাম কী?
  1. ইউরো
  2. ক্রোনা
  3. লেভ
  4. পাউন্ড
সঠিক উত্তর:
ইউরো
উত্তর
সঠিক উত্তর:
ইউরো
ব্যাখ্যা

• বর্তমানে বুলগেরিয়ার মুদ্রা - ইউরো।
-  ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 

• ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ সালে EU অঞ্চলে একক মুদ্রা 'ইউরো' চালু করে।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।

উল্লেখ্য,
- ১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথম ব্যবহার করে।
- পরে ইউরোপের অন্যান্য দেশ ইউরো গ্রহণ করে।
- বর্তমানে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ বুলগেরিয়া। 
- প্রায় দেড় শতাব্দী পর নিজস্ব মুদ্রা লেভকে বিদায় জানিয়ে ইউরো মুদ্রা অঞ্চলের ২১তম সদস্য হিসাবে ইউরো চালু করেছে বুলগেরিয়া।
 - ১ জানুয়ারি, ২০২৬ থেকে দেশটিতে লেভের পরিবর্তে ইউরো মুদ্রা চালু করেছে।

⇒ এখন পর্যন্ত ২১টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি,  ফিনল্যান্ড, ক্রোয়েশিয়া ও বুলগেরিয়া। 

উৎস: EU ওয়েবসাইট ও ইউরোপীয় কমিশন। 

৪,৯৩২.
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ স্কোর কার?
  1. ক) তামিম ইকবাল
  2. খ) লিটন দাস
  3. গ) মুশফিকুর রহিম
  4. ঘ) সাকিব আল হাসান
সঠিক উত্তর:
খ) লিটন দাস
উত্তর
সঠিক উত্তর:
খ) লিটন দাস
ব্যাখ্যা
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস হলো লিটন দাসের। গত ৬ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ১৪৩ বলে ১৭৬ রান করেন যা তামিম ইকবালের ১৫৮ রানের রেকর্ডকে টপকে যায়। তামিম ইকবাল একই সিরিজে ৩ মার্চ ২০২০ জিম্বাবুয়ের বিপক্ষে ১৫৮ রান করেন। (সূত্রঃ ইএসপিএন ক্রিকইনফো)
৪,৯৩৩.
২০২৫ সালের তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ কোনটি?
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ তেল উত্তোলনকারী দেশ-২০২৫:
- বিশ্বের সর্বোচ্চ তেল উত্তোলনকারী দেশ: যুক্তরাষ্ট্র (USA)।
- দৈনিক উত্তোলন: প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল।
- বিশ্ব উত্তোলনের প্রায় ২২%।
- তেল ভোক্তা দেশ হিসাবেও ১ নম্বরে।
- দৈনিক চাহিদা: প্রায় ২ কোটি ব্যারেল, বিশ্ব চাহিদার প্রায় ২০%।

উল্লেখ্য,
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী এবং ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে দ্বিতীয় সৌদি আরব।
- তৃতীয় শীর্ষ দেশ: রাশিয়া। দৈনিক উত্তোলন: প্রায় ১ কোটি ৭ লাখ ব্যারেল।

উৎস: U.S. Energy Information Administration (EIA), ERA.

৪,৯৩৪.
২০২১ সালে দেশে প্রথমবারের মতো যে খেলাটির প্রচলন শুরু হয়-
  1. স্পেক তাকরাও
  2. বেসবল
  3. ডজবল
  4. স্টারক্রাফট
সঠিক উত্তর:
ডজবল
উত্তর
সঠিক উত্তর:
ডজবল
ব্যাখ্যা

২০২১ সালে দেশে প্রথমবারের মতো যে খেলাটির প্রচলন শুরু হয় ডজবল।

- প্রতিপক্ষের খেলোয়াড়দের গায়ে লাগলেই আউট হয়ে কোর্ট ছেড়ে বেরিয়ে যেতে হয়। পয়েন্ট পান যারা ছুড়ে মারছেন তারা।
- আর যদি ছুড়ে মারা বল লুফে নিতে পারেন প্রতিপক্ষের খেলোয়াড়, তাহলে যারা বল ছুড়ে মারেন তারা কোর্ট ছেড়ে বেরিয়ে যান। এটাই হলো ডজবল খেলা।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার

৪,৯৩৫.
বিশ্বের প্রথম দেশ হিসেবে 'ভবিষ্যৎ প্রজন্মের জন্য' তামাক নিষিদ্ধ করেছে কোন দেশ?
  1. সুইজারল্যান্ড
  2. ডেনমার্ক
  3. ফ্রান্স
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
মালদ্বীপ
উত্তর
সঠিক উত্তর:
মালদ্বীপ
ব্যাখ্যা

- বিশ্বের প্রথম দেশ হিসেবে 'ভবিষ্যৎ প্রজন্মের জন্য' তামাক নিষিদ্ধ করেছে মালদ্বীপ।
- ১ নভেম্বর, ২০২৫ সালে মালদ্বীপের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, নতুন আইনের অধীনে ভবিষ্যতের প্রজন্মের জন্য তামাকজাত পণ্যের বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।
- আইনের অধীনে, ২০০৭ সালের ১ জানুয়ারি বা এর পরে জন্মগ্রহণকারী যে কোনো ব্যক্তির জন্য তামাকজাত দ্রব্য ক্রয়, ব্যবহার বা বিক্রি করা স্থায়ীভাবে নিষিদ্ধ।
- 'প্রজন্মগত নিষেধাজ্ঞা মালদ্বীপের তরুণদের তামাকের মারাত্মক প্রভাব থেকে মুক্ত করে বেড়ে ওঠা নিশ্চিত করার জন্য একটি সাহসী পদক্ষেপ।
- এই সিদ্ধান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত ফ্রেমওয়ার্ক কনভেনশনের অধীনে মালদ্বীপের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।'
- এই নিষেধাজ্ঞা সমস্ত তামাকজাত পণ্যের ওপর প্রযোজ্য।
- খুচরা বিক্রেতাদের এখন যে কোনো তামাকজাত পণ্য বিক্রির আগে ক্রেতার বয়স যাচাই করতে হবে।

তথ্যসূত্র - ০১ নভেম্বর, ২০২৫ ইত্তেফাক।

৪,৯৩৬.
সম্প্রতি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন দেশকে 'ন্যাটো বহির্ভূত প্রধান মিত্র' হিসেবে ঘোষণা করেছেন? 
  1. তাইওয়ান
  2. জাপান
  3. সৌদি আরব
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

• ট্রাম্পের ন্যাটো বহির্ভূত ‘প্রধান মিত্র' ঘোষণা:
- মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বাইরে সৌদি আরবকে প্রধান মিত্র (নন-ন্যাটো মেজর অ্যালাই) হিসেবে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ১৮ নভেম্বর, ২০২৫ সন্ধ্যায় সৌদি যুবরাজের সাথে এক নৈশভোজে ট্রাম্প বলেন, ‘সৌদি আরবকে আনুষ্ঠানিকভাবে একটি প্রধান, নন-ন্যাটো মিত্র হিসেবে মনোনীত করে আমরা আমাদের সামরিক সহযোগিতাকে আরও উচ্চতায় নিয়ে যাচ্ছি, যা তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ।’
- “Major non-NATO ally” (MNNA) হচ্ছে এমন একটি স্বীকৃতি যা যুক্তরাষ্ট্র দেয়া হয় — যেখানে কোনো দেশ ন্যাটোর সদস্য না হলেও যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও প্রতিরক্ষা অংশীদার হিসেবে বিবেচিত হয়।
- এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র মাত্র ১৯টি দেশকে এ মর্যাদা দিয়েছে।

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।

৪,৯৩৭.
বর্তমানে বিশ্বের শীর্ষ ১০ মেগা সিটির কয়টি এশিয়া মহাদেশে অবস্থিত? [ডিসেম্বর, ২০২৫]
  1. ৫টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
সঠিক উত্তর:
৯টি
উত্তর
সঠিক উত্তর:
৯টি
ব্যাখ্যা

মেগা সিটি:
- এক কোটি বা ১০ মিলিয়নের অধিক জনসংখ্যা অধ্যুষিত মেট্রোপলিটন এলাকাকে মেগাসিটি বলা হয়।
- জাতিসংঘের ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ অনুযায়ী, বর্তমানে বিশ্বে ৩৩টি মেগা সিটি রয়েছে।
- এই মেগা সিটিগুলোর মধ্যে প্রথম ১০টির ৯টিই এশিয়া মহাদেশে অবস্থিত।
- তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা।
- জাকার্তায় ৪ কোটি ১৯ লাখের বেশি মানুষ বসবাস করেন।
- বাংলাদেশের রাজধানী ঢাকা (৩ কোটি ৬৬ লাখ) এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল নগর।
- ঢাকার পরে আছে জাপানের রাজধানী টোকিও। টোকিওর বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।

উল্লেখ্য,
- পরবর্তীতে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি (বাসিন্দা ৩ কোটি ২ লাখ), চীনের সাংহাই (২ কোটি ৯৬ লাখ), চীনের গুয়াংজু (২ কোটি ৭৬ লাখ), ফিলিপাইনের ম্যানিলা (২ কোটি ৪৭ লাখ), ভারতের কলকাতা (২ কোটি ২৫ লাখ) এবং দক্ষিণ কোরিয়ার সিউল (২ কোটি ২৫ লাখ)।
- এশিয়ার বাইরে শীর্ষ ১০-এ স্থান পাওয়া একমাত্র মেগা সিটি মিসরের কায়রো। কায়রোর বর্তমান বাসিন্দা ৩ কোটি ২০ লাখ।

তথ্যসূত্র- World Urbanization Prospects 2025. [link]

৪,৯৩৮.
বেপজার অধীনে বর্তমানে কয়টি সরকারি ইপিজেট রয়েছে?
  1. ক) ৬টি
  2. খ) ২টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
গ) ৮টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৮টি
ব্যাখ্যা

বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA-Bangladesh Export Processing Zones Authority) ১৯৮০ সালে গঠিত হয়।
এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একটি প্রতিষ্ঠান।
বেপজার কাজ হলো দেশের সম্ভাবনাময় স্থানে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রতিষ্ঠা, ব্যবস্থাপনা ও বিনিয়োগ আকৃষ্ট করা।
বেপজার অধীনে বর্তমানে দেশে ৮টি চালু সরকারি ইপিজেড রয়েছে। ১৯৮৩ সালে চট্টগ্রামে দেশের প্রথম ইপিজেড স্থাপিতি হয়। চট্টগ্রামের মিরসরাইয়ে বেপজা অর্থনৈতিক অঞ্চল নির্মিত হচ্ছে।

(তথ্যসূত্র: বেপজা ওয়েবসাইট)

৪,৯৩৯.
এখন অব্দি কতজন নারী সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন? [মার্চ, ২০২৫]
  1. ১৮ জন
  2. ২২ জন
  3. ১৭ জন
  4. ২০ জন
সঠিক উত্তর:
১৮ জন
উত্তর
সঠিক উত্তর:
১৮ জন
ব্যাখ্যা
সাহিত্যে নোবেল পুরস্কার:
- এখন অব্দি ১৮ জন নারী সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- নোবেল প্রাইজ সাহিত্য জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়ে আসছে।
- ১৯০১ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট ১২১ জন লেখককে সাহিত্যে এই পুরস্কার দেওয়া হয়েছে।
- এদের মধ্যে মাত্র ১৮ জন নারী লেখক মর্যাদাবান এই পুরস্কারটি পেয়েছেন। 

এছাড়াও,
- ১৯০১ - ২০২৪ সাল পর্যন্ত মোট ৬৫ জন নারী নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪,৯৪০.
G-20'র ২১তম সদস্যপদ লাভ করে -
  1. ওপেক
  2. আরব লীগ
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. আফ্রিকান ইউনিয়ন
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
উত্তর
সঠিক উত্তর:
আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- G-20'র ২১তম সদস্যপদ লাভ করে - আফ্রিকান ইউনিয়ন।
- ২০২৪ সালে ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: ডেইলি স্টার (সেপ্টেম্বর ৯, ২০২৩) ও জি-২০ ওয়েবসাইট।
৪,৯৪১.
অর্থনৈতিক একত্রীকরণের লক্ষ্যে কোন দেশদ্বয় অভিন্ন মুদ্রা চালু করেছে?
  1. ক) নেপাল ও ভুটান
  2. খ) ব্রাজিল ও আর্জেন্টিনা
  3. গ) চীন ও রাশিয়া
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
খ) ব্রাজিল ও আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রাজিল ও আর্জেন্টিনা
ব্যাখ্যা
- অভিন্ন মুদ্রা প্রতিষ্ঠাসহ বৃহত্তর অর্থনৈতিক একীকরণের লক্ষ্যে একত্রিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা।
- ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের লেখা যৌথ এক নিবন্ধে একথা বলা হয়েছে।
- মুদ্রার নাম- সুর।
- ‘ল্যাটিন আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান স্টেটস’র (সিইএলএসি) সম্মেলনে এই এক মুদ্রা নীতির ঘোষণা দেওয়া হয়।
-  ২০১৯ সালে অভিন্ন মুদ্রা চালুর এই ধারণাটি নিয়ে আলোচনা করেছিলেন। কিন্তু সে সময় ব্রাজিলের কেন্দ্রীয় ব্যাংক থেকে এর বিরোধিতা করা হয়েছিল।

উৎস: যুগান্তর।
৪,৯৪২.
বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ অনুযায়ী, খাদ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. ভারত
  4. চীন
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা ২০২৩:
• খাদ্য আমদানি:
- প্রথম অবস্থানে আছে চীন,
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

• খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
- ২য় অবস্থানে রয়েছে - যুক্তরাজ্য।
- ৩য় অবস্থানে রয়েছে - জার্মানি।
-  ৪র্থ অবস্থানে রয়েছে - চীন।
- ৫ম অবস্থানে রয়েছে - ফ্রান্স।

উৎস: FAO ওয়েবসাইট এবং দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
৪,৯৪৩.
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের কয়টি দেশ?
  1. ১৩৬টি
  2. ১৪০টি
  3. ১৪১টি
  4. ১৪২টি
সঠিক উত্তর:
১৪২টি
উত্তর
সঠিক উত্তর:
১৪২টি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
- ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র জ্যামাইকা।
- জাতিসংঘের সদস্য দেশগুলোর মধ্যে ১৪২তম দেশ হিসেবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল জ্যামাইকা।
- গত মার্চের শেষ সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে এক বৈঠকের পর যৌথ ঘোষণায় ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টার প্রধানমন্ত্রীরা জানান, তাদের দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে প্রস্তুত।

সূত্র- বিবিসি।  
৪,৯৪৪.
২০২৫ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. নেদারল্যান্ড
  2. এস্তোনিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. নরওয়ে
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
মুক্ত গণমাধ্যম সূচক ২০২৫:
- বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তার ওপর ভিত্তি করে প্যারিস ভিত্তিক সংগঠন 'রিপোর্টার্স উইদাউট বর্ডারস্' এই সূচক প্রকাশ করে আসছে।
- রাজনীতি, অর্থনীতি, আইনি সুরক্ষা, সামাজিক ও নিরাপত্তা- এই পাঁচ বিষয়ের ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক তৈরি করা হয়।
- ৩ মে, ২০২৫ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে আরএসএফ মুক্ত গণমাধ্যম সূচক ২০২৫ প্রকাশ করে।
- সূচকে ১৮০টি দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে নরওয়ে।
- এবং সর্বনিম্নে ইরিত্রিয়া।
- তালিকায় বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

উল্লেখ্য,
- আরএসএফের এই বছরের সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে:
- ভারতের অবস্থান ১৫১তম,
- পাকিস্তান ১৫৮তম,
- মিয়ানমার ১৬৯তম,
- শ্রীলঙ্কা ১৩৯তম,
- নেপাল ৯০তম ও ভুটান ১৫২তম।

উৎস: ওয়াল্ড প্রেস রিপোটার্স।[Link]
৪,৯৪৫.
২০২৪ সালে একমাত্র নারী নোবেল পুরস্কার বিজয়ী কোন দেশের নাগরিক?
  1. ভিয়েতনাম
  2. দক্ষিণ কোরিয়া
  3. চীন
  4. জাপান
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
২০২৪ সালের নারী নোবেল বিজয়ী:
- ২০২৪ সালে নোবেল বিজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।

- ২০২৪ সালে মোট নোবেল পুরস্কার লাভ করেন ১১ জন ও একটি সংস্থা।
- সংস্থাটি হলো জাপানি সংস্থা নিহন হিদানকিও যা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য, 
- ২০২৪ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
- ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
- ২০২৪ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
- ২০২৪ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
৪,৯৪৬.
অর্থনৈতিক সমীক্ষা - ২০২১ অনুসারে, ইউরোপের কোন দেশটিতে বাংলাদেশের সবচেয়ে বেশি রপ্তানি করে?
  1. ক) ফ্রান্স
  2. খ) ইতালি
  3. গ) জার্মানি
  4. ঘ) ইংল্যান্ড
সঠিক উত্তর:
গ) জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানি
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা - ২০২১ অনুসারে,
- দেশ হিসেবে/একক দেশ হিসেবে/রপ্তানি বাণিজ্যের সবচেয়ে বড় অংশীদার দেশ যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বেশি বাণিজ্যিক উদ্ধৃত্ত রয়েছে/বাণিজ্য ঘাটতি নেই।
- এছাড়াও জার্মানি, ফ্রান্সসহ ইউরোপের বেশ কয়েকটি দেশের সাথে বাংলাদেশের বাণিজ্য উদ্ধৃত্ত রয়েছে।
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাক।
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য - তৈরি পোশাক।
- এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে জাপানে।
৪,৯৪৭.
BREXIT কার্যকর হয় কত তারিখে?
  1. ক) ২২ জানুয়ারি ২০২০
  2. খ) ২৪ জানুয়ারি ২০২০
  3. গ) ২৯ জানুয়ারি ২০২০
  4. ঘ) ৩১ জানুয়ারি ২০২০
সঠিক উত্তর:
ঘ) ৩১ জানুয়ারি ২০২০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩১ জানুয়ারি ২০২০
ব্যাখ্যা
ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষে BREXIT বিল পাশ হয় ২২ জানুয়ারি ২০২০ তারিখে। এর আনুষ্ঠানিক নাম European Union (Withdrawal Agreement) Act 2020। রানি দ্বিতীয় এলিজাবেথ ২৩ জানুয়ারি ২০২০ বিলটিতে স্বাক্ষর করার ফলে এটি আইনে পরিণত হয়। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ দুই নেতা ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিওন ও ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ২৪ জানুয়ারি ২০২০ BREXIT চুক্তিতে স্বাক্ষর করেন। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্টের সদস্যরা ২৯ জানুয়ারি ২০২০ তারিখে BREXIT চুক্তি অনুমোদন করেন এবং ৩১ জানুয়ারি ২০২০ তারিখে স্থানীয় সময় রাত ১১টায় BREXIT কার্যকর হয়। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, ফেব্রুয়ারি- ২০২০]
৪,৯৪৮.
'ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ-২০২৫'-এ চ্যাম্পিয়ন হয়েছে -
  1. আর্জেন্টিনা
  2. ফ্রান্স
  3. মরক্কো
  4.  কলম্বিয়া
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ-২০২৫:
- এটি ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ২৪তম আসর।
- আয়োজক দেশ: চিলি।
- সময়সূচী: ২৭ সেপ্টেম্বর – ১৯ অক্টোবর, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ২৪টি। 
- চ্যাম্পিয়ন: মরক্কো।
- রানার্সআপ: আর্জেন্টিনা।

উৎস: FIFA ওয়েবসাইট।

৪,৯৪৯.
স্বেচ্ছায় নোবেল পুরস্কার ত্যাগ করেন কে?
  1. দ্যাগ হ্যামারশোল্ড
  2. জাঁ পল সার্ত্রে
  3. রিচার্ড কুহন
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
জাঁ পল সার্ত্রে
উত্তর
সঠিক উত্তর:
জাঁ পল সার্ত্রে
ব্যাখ্যা
জাঁ পল সার্ত্র: 
- সাহিত্যে নোবেল পুরস্কার ১৯৬৪ সালে। 
- জন্ম: ২১ জুন ১৯০৫, প্যারিস, ফ্রান্স। 
- মৃত্যু: ১৫ এপ্রিল ১৯৮০, প্যারিস, ফ্রান্স। 
- পুরস্কার প্রদানের সময় বসবাসের স্থান: ফ্রান্স। 
- পুরষ্কার প্রেরণা: "তার কাজের জন্য, যা ধারণায় সমৃদ্ধ এবং স্বাধীনতার চেতনা এবং সত্যের সন্ধানে পরিপূর্ণ, আমাদের যুগে সুদূরপ্রসারী প্রভাব ফেলেছে" । 
- ভাষা: ফরাসি । 
- জঁ-পল সার্ত্র নোবেল পুরস্কার প্রত্যাখ্যান করেছিলেন।

রিচার্ড কুহন: 
- ১৯৩৮ সালে রসায়নে নোবেল পুরস্কার পান। 
- জন্ম: ৩ ডিসেম্বর ১৯০০, ভিয়েনা, অস্ট্রিয়া-হাঙ্গেরি (বর্তমানে অস্ট্রিয়া)। 
- মৃত্যু: ৩১ জুলাই ১৯৬৭, হাইডেলবার্গ, পশ্চিম জার্মানি (বর্তমানে জার্মানি)। 
- পুরস্কারের সময় অ্যাফিলিয়েশন: কায়সার-উইলহেম-ইনস্টিটিউট (বর্তমানে ম্যাক্স-প্ল্যাঙ্ক ইনস্টিটিউট) মেডিজিনিশে ফরসচুং, হাইডেলবার্গ, জার্মানি; হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়, হাইডেলবার্গ, জার্মানি। 
- পুরষ্কার প্রেরণা: "ক্যারোটিনয়েড এবং ভিটামিনের উপর তার কাজের জন্য"। 
- এক বছর পর, ১৯৩৯ সালে, রিচার্ড কুহন তার নোবেল পুরষ্কার পান।

দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘকে একটি দক্ষ ও স্বাধীন আন্তর্জাতিক সংস্থায় পরিণত করার জন্য দ্যাগ হ্যামারশোল্ডকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়া হয়েছিল।
- পুরো নাম: দ্যাগ হজালমার অ্যাগনে কার্ল হ্যামারশোল্ড। 
- জন্ম: ২৯ জুলাই ১৯০৫, জঙ্কোপিং, সুইডেন। 
- মৃত্যু: ১৮ সেপ্টেম্বর ১৯৬১, এনডোলা, উত্তর রোডেশিয়া (বর্তমানে জাম্বিয়া)। 
- নোবেল প্রদানের তারিখ: ২৩ অক্টোবর ১৯৬১ সাল। 

উৎস: নোবেল প্রাইজ ওয়েবসাইট।
৪,৯৫০.
সর্বশেষ সাফ-গেমস কোথায় অনুষ্ঠিত হয়? [অক্টোবর, ২০২৪]
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. শ্রীলংকা
  4. নেপাল
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ:
- ২০২৩ সালে সর্বশেষ সাফ গেমস ভারতে অনুষ্ঠিত হয়।
- ভারতের বেঙ্গালুরুতে ২১ জুন-৪ জুলাই, ২০২৩ অনুষ্ঠিত হয়েছিল।
- আয়োজক: South Asian Football Federation (SAFF).
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- মোট ম্যাচ: ১৫টি।
- মোট গোল: ৩৮টি।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: কুয়েত।
- সেরা খেলোয়াড়: সুনিল ছেত্রি।
- ফেয়ার প্লে ট্রফি: নেপাল।
- সেরা গোল রক্ষক: আনিছুর রহমান জিকো (বাংলাদেশ)।

উল্লেখ্য,
- ভারত সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসরের বিজয়ী।

উৎস: SAFF Championship ওয়েবসাইট।
৪,৯৫১.
বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান কোনটি?
  1. বিওয়াইডি
  2. টেসলা
  3. হুন্দাই
  4. হিনো
সঠিক উত্তর:
বিওয়াইডি
উত্তর
সঠিক উত্তর:
বিওয়াইডি
ব্যাখ্যা

- বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান চীনা কোম্পানি বিওয়াইডি।

ইভি (EV) বিক্রিতে বাজার:
- বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ির (ইভি) বাজারে নেতৃত্বের পরিবর্তন ঘটেছে।
- চীনের গাড়ি নির্মাতা বিওয়াইডি বার্ষিক বিক্রির হিসাবে প্রথমবারের মতো মার্কিন প্রতিষ্ঠান টেসলাকে ছাড়িয়ে গেছে।
- এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বিদ্যুৎ-চালিত গাড়ি বিক্রেতা হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে কোম্পানিটি।
- টেসলার তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বজুড়ে তাদের গাড়ি বিক্রি প্রায় ৯ শতাংশ কমে ১৬ লাখ ৪০ হাজার।
- অন্যদিকে বিওয়াইডি জানিয়েছে, গত বছর তাদের ব্যাটারিচালিত গাড়ির বিক্রি প্রায় ২৮ শতাংশ বেড়ে ২২ লাখ ৫০ হাজার।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৪,৯৫২.
'ফিফা বিশ্বকাপ- ২০৩০' কয়টি মহাদেশে অনুষ্ঠিত হবে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ- ২০৩০:
- ২০৩০ ফুটবল বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করেছে ফিফা।
- একটি টুর্নামেন্ট, তিনটি ভিন্ন মহাদেশ ও ছয়টি দেশে হবে ওই মেগা ইভেন্টের ম্যাচগুলো।
- ২০৩০ সালের ৮ জুন শুরু হয়ে বিশ্বকাপের ফাইনাল হবে ২১ জুলাই।
- মূল আয়োজক হিসেবে থাকবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার তিনটি দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কো। 
- তবে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে হবে তিনটি বিশেষ ম্যাচ।
- মূলত টুর্নামেন্টের শতবর্ষ উপলক্ষে সেটি স্মরণীয় করতেই এই বিশেষ আয়োজন।

উল্লেখ্য,
- ১৩টি দেশের অংশগ্রহণে ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আসর বসেছিল উরুগুয়েতে।
- ২০৩০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হবে সেখানে।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট।
৪,৯৫৩.
২০২৫ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. সুইডেন 
  2. নরওয়ে
  3. ডেনমার্ক
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- প্রকাশ: ২ মে, ২০২৫।
- প্রকাশক: ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF).
- অন্তর্ভুক্ত দেশ: ১৮০টি।
- সূচক অনুযায়ী শীর্ষ দেশ নরওয়ে ও সর্বনিম্নে রয়েছে ইরিত্রিয়া। সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

⇒ সূচক অনুযায়ী শীর্ষ দেশ -
১. নরওয়ে।
২. এস্তোনিয়া। 
৩. নেদারল্যান্ডস। 
৪. সুইডেন। 
৫. ফিনল্যান্ড।

উল্লেখ্য, সার্কভুক্ত দেশের অবস্থান:
- ৯০. নেপাল,
- ১০৪. মালদ্বীপ,
- ১৩৯. শ্রীলংকা,
- ১৪৯. বাংলাদেশ।
- ১৫১ ভারত,
- ১৫২. ভুটান,
- ১৫৮. পাকিস্তান ও
- ১৭৫. আফগানিস্তান।

উৎস:  World Press Freedom Index 2025.

৪,৯৫৪.
৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. ক) দোহা, কাতার
  2. খ) বেইজিং, চীন
  3. গ) টোকিও, জাপান
  4. ঘ) সিডনি, অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
গ) টোকিও, জাপান
উত্তর
সঠিক উত্তর:
গ) টোকিও, জাপান
ব্যাখ্যা
 Olympic Games:
-৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়- ২৩ জুলাই-৮ আগস্ট, ২০২১ সাল।
 - অনুষ্ঠিত হয়- টোকিও, জাপান।
- -টোকিও অলিম্পিকের মাসকটের নাম- মিরাইতোয়া।
পদক তালিকায় শীর্ষদেশ সমূহ:
- যুক্তরাষ্ট্র : ১১৪টি (স্বর্ণ ৩৯টি)
- চীন : ৮৮টি (স্বর্ণ ৩৮টি)
- জাপান : ৫৮টি (স্বর্ণ : ২৭টি)।
- বাংলাদেশ থেকে চারটি ইভেন্টে মোট ছয়জন প্রতিযোগী টোকিও অলিম্পিকে অংশগ্রহণ করে।
- ২০২১ সালের টোকিও অলিম্পিকে পদকজয়ী দেশেরসংখ্যা ৯৩টি। 

তথ্যসূত্র: আন্তর্জাতিক অলিম্পিক কমিটি ওয়েবসাইট।
৪,৯৫৫.
মোট কয়টি প্রতিষ্ঠান নোবেল পুরস্কার প্রদানের ক্ষেত্রে নিয়োজিত?
  1. ৩টি
  2. ৪টি
  3. ৫টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল-এর নামে ও তার রেখে যাওয়া অর্থে ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়।
- প্রতি বছর চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে দেয়া হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।
- ১৮৯৫ সালে এক উইলে ‘মানবজাতির সর্বোচ্চ সেবায় অবদান রাখা’ ব্যক্তিদের জন্য এই পুরস্কার নিবেদিত করেছেন তিনি।

⇒ নোবেল পুরস্কার প্রদানকারী সংস্থা ৪ টি। যথা:
ক। নোবেল কমিটি অব দি নরওয়েজিয়ান পার্লামেন্ট (নরওয়ে): শান্তি,
খ। সুইডিশ একাডেমি (সুইডেন): সাহিত্য, 
গ। রয়েল সুইডিশ একাডেমি অব সায়েন্স (সুইডেন): পদার্থ, রসায়ন ও অর্থনীতি,
ঘ। ক্যারোনিস্কা ইনস্টিটিউট (সুইডেন): চিকিৎসা শাস্ত্র।

উল্লেখ্য,
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়েছে।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, অর্থনীতি ও শান্তি-এই ছয়টি শাখায় ২০২৫ সালে নোবেল পুরস্কার জিতেছেন মোট ১৪ জন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৪,৯৫৬.
সম্প্রতি, 'আর্টেমিস ২’ চন্দ্রাভিযান উৎক্ষেপণ করবে কোন দেশের গবেষণা সংস্থা? [জানুয়ারি,২০২৬]
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

 'আর্টেমিস ২: 
- সম্প্রতি, 'আর্টেমিস ২’ চন্দ্রাভিযান উৎক্ষেপণ করবে যুক্তরাষ্ট্রের গবেষনা সংস্থা নাসা।

- দীর্ঘ ৫০ বছরের বিরতি কাটিয়ে চাঁদের কক্ষপথে পুনরায় মানুষ পাঠানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
- ১৯৭২ সালের সর্বশেষ অ্যাপোলো অভিযানের পর 'আর্টেমিস ২' হতে যাচ্ছে চাঁদে মানুষের প্রথম কোনো মিশন,
- যা ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে।

উৎস: ডেইলি স্টার বাংলা।[লিঙ্ক]

৪,৯৫৭.
মার্সা প্রকাশিত জরিপ অনুসারে ঢাকা বিশ্বের কততম শীর্ষ ব্যয়বহুল শহর?
  1. ক) ১২তম
  2. খ) ২৬তম
  3. গ) ৩৩তম
  4. ঘ) ৫৫তম
সঠিক উত্তর:
খ) ২৬তম
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৬তম
ব্যাখ্যা
মার্কিন প্রতিষ্ঠান মার্সার সম্প্রতি বিশ্বের ২০৯টি শহর নিয়ে ২০২০ সালের ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে।
এই তালিকায় বিশ্বের ২০৯টি শহরের মধ্যে বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ২৬তম। ঢাকা দক্ষিণ এশিয়ার শীর্ষ ব্যয়বহুল শহর।
তালিকা অনুসারে শীর্ষ ব্যয়বহুল শহর:
- প্রথম : হংকং
- দ্বিতীয় : আশখাবাদ (তুর্কমেনিস্তান)
- তৃতীয় : টোকিও (জাপান)
- ২০৯তম (সর্বনিম্ন ব্যয়বহুল) : তিউনিস (তিউনেশিয়া)।
(সূত্র: মার্সার ওয়েবসাইট)
৪,৯৫৮.
World Energy Transition Index - 2025 এ শীর্ষ দেশ কোনটি? [জুলাই, ২০২৫]
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. সুইডেন
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
সুইডেন
উত্তর
সঠিক উত্তর:
সুইডেন
ব্যাখ্যা
World Energy Transition Index - 2025:
প্রতিবেদনের শিরোনাম: Fostering Effective Energy Transition 2025.ঃ
প্রকাশকাল: জুন, ২০২৫।
প্রকাশক: World Economic Forum.

প্রতিবেদন অনুসারে -
শীর্ষ দেশ- সুইডেন।
সর্বনিম্ন দেশ- গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
বাংলাদেশের অবস্থান- ৮৬তম।

তথ্যসূত্র: World Energy Transition Index- 2025. [Link]
৪,৯৫৯.
Alliance of Sahel States (AES) গঠিত হয়েছে কোন তিনটি দেশের সমন্বয়ে?
  1. বুর্কিনা ফাসো, নাইজার ও চাদ
  2. মালি, চাদ ও সুদান
  3. মালি, ঘানা ও নাইজেরিয়া
  4. মালি, বুর্কিনা ফাসো ও নাইজার
সঠিক উত্তর:
মালি, বুর্কিনা ফাসো ও নাইজার
উত্তর
সঠিক উত্তর:
মালি, বুর্কিনা ফাসো ও নাইজার
ব্যাখ্যা

- মালি, বুরকিনা ফাসো আর নাইজার সাহেল অঞ্চল নিয়ে নতুন একটি জোট করেছে যার নাম Alliance of Sahel States (AES) ।

- বুরকিনা ফাসো ও নাইজারের সঙ্গে মিলে মালি ২০২৩ সালের সেপ্টেম্বরে ‘অ্যালায়েন্স অব সাহেল স্টেটস’ (এইএস) গঠন করে।
- এই তিন দেশই এখন রুশ ভাড়াটে যোদ্ধাদের সমর্থনপুষ্ট সামরিক সরকারের মাধ্যম শাসিত।
- এই আঞ্চলিক গোষ্ঠীটি বৃহত্তর পশ্চিম আফ্রিকান দেশগুলোর জোট ‘ইকোওয়াস’ (ইসিওডব্লিউএএস) থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে।

উৎস: প্রথম আলো।

৪,৯৬০.
ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে _________। 
  1. জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী গণভোট অনুষ্ঠান
  2. সিমলা চুক্তি অনুযায়ী সমস্যার সমাধান করা
  3. পাকিস্তানের সাথে যোগ দিতে না দিয়ে স্বাধীন রাষ্ট্রে পরিণত করা
  4. সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
সঠিক উত্তর:
সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
উত্তর
সঠিক উত্তর:
সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

ভারতীয় জনতা পার্টি:

- ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি জাতীয়তাবাদী গণতান্ত্রিক রাজনৈতিক দল।
- এটি কোনো জাতভিত্তিক, প্রাদেশিক বা ধর্মীয় সংগঠন নয়, এর দরজা জাতি ধর্ম-ভাষা নির্বিশেষে সমস্ত ভারতীয়ের জন্য উন্মুক্ত-প্রয়োজন একমাত্র আমাদের দর্শন ও নীতিতে বিশ্বাস।
- এটি একটি কর্মী নির্ভর বা ক্যাডার-বেস্ড পার্টি, যাতে পূর্ণকালীন এবং আংশিককালীন দুই ধরনের কর্মী ও কার্যকর্তাই আছেন।
- এই পার্টির একটি লিখিত, স্পষ্ট গঠনতন্ত্র আছে, পার্টির সমস্ত কাজ সেই অনুযায়ী নিয়ন্ত্রিত হয়।
- এই দলের দর্শনের নাম একাত্ম মানববাদ, যার প্রণেতা পার্টির অন্যতম প্রাণপুরুষ স্বর্গত দীনদয়াল উপাধ্যায়।

উল্লেখ্য,
- ভারতীয় জনতা পার্টির মতে অধিকৃত কাশ্মীরীদের সংগ্রামের একমাত্র সমাধান হচ্ছে সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা।
- দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদে অনুযায়ী, জম্মু-কাশ্মীরের যে বিশেষ মর্যাদা ছিল তা বাতিল করে।
- বিলুপ্ত হয় ৩৭০ এর অন্তর্গত ৩৫-এ।
- পূর্ণ অঙ্গরাজ্যের মর্যাদাপ্রাপ্ত জম্মু-কাশ্মীরকে ভাগ করা হয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখে।
- দ্বিতীয়বার ক্ষমতায আসার পর ২০১৯ সালের ৫ই অগাস্ট ভারতের সংবিধানের ৩৭০ নম্বর অনুচ্ছেদ বিলুপ্ত করার ঘোষণা দেয় ভারতের সরকার।

উৎস: BBC.
৪,৯৬১.
কোন দেশ IAEA এর ১৭৩-তম সদস্যপদ লাভ করে?
  1. ক) ভানুয়াতু
  2. খ) সামােয়া
  3. গ) গ্রেনেডা
  4. ঘ) আর্মেনিয়া
সঠিক উত্তর:
খ) সামােয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) সামােয়া
ব্যাখ্যা

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)-এর
- বর্তমান সদস্য দেশ ১৭৩টি।
- ২০২১ সালে সর্বশেষ যুক্ত হয় সামোয়া।
উৎসঃ IAEA ওয়েবসাইট।

৪,৯৬২.
'লুহানস্ক' ও 'দোনেৎস্ক' কোন দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ইউক্রেন
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
গ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউক্রেন
ব্যাখ্যা
• দোনেৎস্ক ও লুহানস্ক:
- 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক' ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী অঞ্চল - ইউক্রেন।
- পূর্ব ইউক্রেনের স্বঘোষিত দুই বিদ্রোহী অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ক।
 - ২০১৪ সালেই কিয়েভের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে আসে অঞ্চল দুটি। এর পর থেকেই সেখানে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে লড়াই চলছে বিচ্ছিন্নতাবাদীদের।

- খনি অঞ্চল দনবাসের মূল শহর বলা হয় দোনেৎস্ককে।
- এর চারপাশে ছড়িয়ে রয়েছে খনিজ বর্জ্য।
- খনিপ্রধান এ শিল্পকেন্দ্র একসময় পরিচিত ছিল ‘স্টালিনো’ নামে।
- ইউক্রেনের অন্যতম প্রধান ইস্পাত উৎপাদন কেন্দ্রও এ শহরটি।
- এখানে বর্তমানে বসবাস ২০ লাখ মানুষের। 

অন্যদিকে,
- শিল্প শহর লুহানস্ক একসময় পরিচিত ছিল ‘ভরোশিলোভগ্রাদ’ নামে।
- এখানকার বর্তমান অধিবাসীর সংখ্যা ১৫ লাখ।
- খনি উপত্যকায়ই একে অন্যের সঙ্গে এসে মিলেছে শহর দুটি।
- বড় কয়লা মজুদের ঘাঁটি হিসেবে খ্যাত কৃষ্ণসাগরের উত্তর তীর দিয়ে রাশিয়ার সঙ্গেও সীমান্ত রয়েছে দোনেৎস্ক ও লুহানস্কের।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার ও কালের কণ্ঠ।
৪,৯৬৩.
২০২৫ সালের আগস্টে, আর্মেনিয়া-আজারবাইজান স্বাক্ষরিত শান্তিচুক্তির মধ্যস্থতাকারী দেশ কোনটি?  
  1. রাশিয়া
  2. পাকিস্তান 
  3. যুক্তরাষ্ট্র
  4. তুরস্ক 
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

◉ ২০২৫ সালের আগস্টে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে স্বাক্ষরিত শান্তিচুক্তির প্রধান মধ্যস্থতাকারী দেশ ছিল যুক্তরাষ্ট্র, বিশেষভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই চুক্তি সম্পন্ন হয়।

আর্মেনিয়া-আজারবাইজান শান্তিচুক্তি:
- ৮ আগস্ট, ২০২৫ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হোয়াইট হাউসে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে দক্ষিণ ককেশাস অঞ্চলের রাষ্ট্র আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে।
- অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এবং আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশনিয়ান।
- এর মধ্য দিয়ে কয়েক দশকের সংঘাতের অবসান এবং দীর্ঘস্থায়ী মিত্রতা তৈরি হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
- শান্তিচুক্তির পাশাপাশি উভয় দেশের সাথে করিডোর ও বাণিজ্য ইস্যুতে পৃথক চুক্তি হয়েছে যুক্তরাষ্ট্রের।

উল্লেখ্য,
- বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজান কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত।
- অঞ্চলটি আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও ১৯৯৪ সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনীয় বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে।
- আর্মেনিয়া নাগোর্নো কারাবাখের দখল নেয়ার পর কয়েক দফায় রক্তক্ষয়ী সংঘাত হয় দুই দেশের মধ্যে।
- ২০২৩ সালে পুনরায় অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয় আজারবাইজান।

সূত্র- নিউজ প্রতিবেদন।

৪,৯৬৪.
Which is the most peaceful country in the world according to the Global Peace Index-2025?
  1. Ireland
  2. Switzerland
  3. Singapore
  4. New Zealand
  5. Iceland
সঠিক উত্তর:
Iceland
উত্তর
সঠিক উত্তর:
Iceland
ব্যাখ্যা
Global Peace Index-2025:
- প্রকাশক: Institute for Economics & Peace.
- প্রকাশের সময়কাল: জুন, ২০২৫।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড।

Global Peace Index-2025 অনুযায়ী শীর্ষ দেশ
১. আইসল্যান্ড
২. আয়ারল্যান্ড, 
৩. নিউজিল্যান্ড, 
৪. অস্ট্রিয়া, 
৫. সুইজারল্যান্ড।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে রাশিয়া।
- বাংলাদেশের অবস্থান ১২৩তম।

উৎস: Global Peace Index 2025.
৪,৯৬৫.
শেহান করুনাতিলাকা তাঁর কোন উপন্যাসের জন্য ‘বুকার পুরস্কার ২০২২’ লাভ করেন?
  1. ক) মেক দ্য ওয়াল্ড ফর অল
  2. খ) ওয়ারিয়র
  3. গ) দ্য সেভেন মুনস অব মালি আলমিডা
  4. ঘ) দ্য সেভেন মুনস অব আর্থ
সঠিক উত্তর:
গ) দ্য সেভেন মুনস অব মালি আলমিডা
উত্তর
সঠিক উত্তর:
গ) দ্য সেভেন মুনস অব মালি আলমিডা
ব্যাখ্যা
‘বুকার পুরস্কার ২০২২’
▪ বুকার পুরস্কার পেলেন শ্রীলঙ্কার লেখক শেহান করুনাতিলাকা।
▪ অতিপ্রাকৃতিক কাহিনি নিয়ে লেখা বিদ্রুপাত্মক উপন্যাস ‘দ্য সেভেন মুনস অব মালি আলমিডা’ এর জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি।
▪ করুনাতিলাকার উপন্যাসটি ১৯৯০ সালের শ্রীলঙ্কার গৃহযুদ্ধের প্রেক্ষাপটে লেখা।
▪ যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার উপন্যাসের জন্য দেওয়া হয় বুকার পুরস্কার। যার মূল্যমান ৫০ হাজার পাউন্ড। 

তথ্যসূত্র:- বুকার ‍পুরস্কার ওয়েবসাইট এবং প্রথম আলো।
৪,৯৬৬.
৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস কোন শহরে অনুষ্ঠিত হবে?
  1. ক) লন্ডন
  2. খ) সিউল
  3. গ) ওয়ারশ
  4. ঘ) টোকিও
সঠিক উত্তর:
ঘ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টোকিও
ব্যাখ্যা
২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানের রাজধানী টোকিও শহরে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে।
এই আসর ২০২০ সালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে পেছানো হয়। কিন্তু এই আসরের নাম 'টোকিও ২০২০' বহাল থাকে।
নতুন তারিখেও যদি তা আয়োজন করা সম্ভব না হয় তাহলে ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস বাতিল ঘোষিত হবে।
(সূত্রঃ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ওয়েবসাইট ও ডেইলি স্টার)
৪,৯৬৭.
প্রতিবছর কোন মাসে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়?
  1. জুন
  2. সেপ্টেম্বর
  3. অক্টোবর
  4. নভেম্বর
সঠিক উত্তর:
অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
অক্টোবর
ব্যাখ্যা

নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- যে ৫টি ক্ষেত্রে প্রথম থেকে নোবেল পুরস্কার প্রদান করা হয়:
i) পদার্থবিজ্ঞান
ii) রসায়ন
iii) চিকিৎসাবিজ্ঞান (Physiology or Medicine)
iv) সাহিত্য
v) শান্তি

- ১৯৬৯ সালে বিশেষ ব্যতিক্রম হিসেবে অর্থনীতি বিভাগে একটি নতুন পুরস্কার যোগ করা হয়:
- Sveriges Riksbank Prize in Economic Sciences in Memory of Alfred Nobel
- এটি সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের ৩০০ বছর পূর্তি উপলক্ষে চালু করা হয়।
- ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
- পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও অর্থনীতির নোবেল পুরস্কার দেওয়া হয়: স্টকহোম, সুইডেন
- শান্তি নোবেল পুরস্কার দেওয়া হয়: ওসলো, নরওয়ে। 
- এই পুরস্কার বিশ্বজুড়ে সর্বোচ্চ মর্যাদার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

উৎস: Nobel Priz Website.

৪,৯৬৮.
সম্প্রতি, কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে কোন দেশ? (নভেম্বর, ২০২৫)
  1. লাওস
  2. ভিয়েতনাম
  3. থাইল্যান্ড
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

- সীমান্তের কাছে স্থলমাইন বিস্ফোরণে নিজেদের দুই সেনা আহত হওয়ার ঘটনায় প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে শান্তিচুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে থাইল্যান্ড।
- এক শতাব্দীর বেশি সময় ধরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ চলছে।
- ২০২৫ সালের জুলাইয়ে সংঘাতে উভয় পক্ষের অন্তত ৪৩ জন নিহত হন। বাস্তুচ্যুত হন ৩ লাখের বেশি।
- অক্টোবরে কুয়ালালামপুরে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

তথ্যসূত্র- প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৪,৯৬৯.
সম্প্রতি, ক্ষেপণাস্ত্র যুদ্ধ-ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ‘আর্মি রকেট ফোর্স’ গঠনের ঘোষণা দিয়েছে- [আগস্ট, ২০২৫]
  1. ভারত
  2. ইরান
  3. পাকিস্তান
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান
ব্যাখ্যা

আর্মি রকেট ফোর্স:
- সম্প্রতি, পাকিস্তান ‘আর্মি রকেট ফোর্স’ নামে সামরিক বাহিনীর নতুন ইউনিট গঠনের ঘোষণা দিয়েছে। 
- দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। 
- বিভিন্ন ধরণের রকেট, হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইলের তত্ত্বাবধানের দায়িত্বে থাকবে এই রকেট ফোর্স।
- শত্রুপক্ষের যেকোনো আগ্রাসন ঠেকানোর পাশাপাশি পাল্টা আঘাত হানতে আধুনিক প্রযুক্তির সমন্বয়ে গঠন করা হবে এই উইং।
- ধারণা করা হচ্ছে,  চিরবৈরী ভারতের সাথে পাল্লা দিতে নতুন এ সংযোজন পাকিস্তানি সামরিক বাহিনীতে।
- চীনের পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের আদলে তৈরি করা হবে এ সামরিক বাহিনীর এ ইউনিট।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]

৪,৯৭০.
কোন ফুটবলার ২০২৩ ব্যালন ডি'অর লাভ করেন?
  1. কিলিয়ান এমবাপ্পে
  2. রবের্ত লেভানদোভস্কি
  3. লিওনেল মেসি
  4. ক্রিশ্চিয়ানো রোনালদো
সঠিক উত্তর:
লিওনেল মেসি
উত্তর
সঠিক উত্তর:
লিওনেল মেসি
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

সূত্রঃ FIFA ওযেবসাইট।
৪,৯৭১.
‘দ্য সভরেন স্টেট অব বেকতাশি অর্ডার’ কী?
  1. আলবেনিয়া ও তুরস্কের একটি চুক্তি
  2. সুফি মুসলমানদের জন্য ক্ষুদ্ররাষ্ট্র
  3. ফ্রান্স ও জার্মানির সুড়ঙ্গ পথ
  4. যুদ্ধ ঘোষণা পত্র
সঠিক উত্তর:
সুফি মুসলমানদের জন্য ক্ষুদ্ররাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
সুফি মুসলমানদের জন্য ক্ষুদ্ররাষ্ট্র
ব্যাখ্যা
 ‘দ্য সভরেন স্টেট অব বেকতাশি অর্ডার’
- সুফি সম্প্রদায়ের অন্তর্গত বেকতাশি মুসলমানদের জন্য আলবেনিয়ার রাজধানী তিরানায় একটি সার্বভৌম ক্ষুদ্ররাষ্ট্র গঠন করা হবে।
- ভ্যাটিকান সিটির আদলে এটি প্রতিষ্ঠা করা হবে, যার নাম হবে ‘দ্য সভরেন স্টেট অফ বেকতাশি অর্ডার’৷
- তেরশো শতাব্দীতে অটোম্যান সাম্রাজ্যের সময় বিকশিত হয় সুফিবাদ ও বেকতাশি আদর্শ৷
- তিরানার ২৭ একর জায়গা জুড়ে ক্ষুদ্ররাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা করছে আলবেনিয়ার সরকার৷
- এই রাষ্ট্রের নিজস্ব সীমানা, পাসপোর্ট ও প্রশাসন থাকবে৷

সূত্র- ডয়চে ভেলে।  
৪,৯৭২.
ভেনিজুয়েলার বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্টের নাম কী?
  1. দেলসি রদ্রিগেজ
  2. মারিয়া কোরিনা মাচাদো
  3. ফ্রেড রামসডেল
  4. লাসলো ক্রাসনাহোরফাই
সঠিক উত্তর:
দেলসি রদ্রিগেজ
উত্তর
সঠিক উত্তর:
দেলসি রদ্রিগেজ
ব্যাখ্যা

ভেনিজুয়েলা:
- ভেনিজুয়েলা (venezuela) দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত ফেডারেল প্রজাতন্ত্র শাসিত একটি রাষ্ট্র।
- উত্তর প্রান্তে রয়েছে আন্দিস পর্বতমালার সুউচ্চ পর্বতাঞ্চল। 
- ভেনিজুয়েলা মোট ২১টি রাজ্য নিয়ে গঠিত। 
- সরকারি ভাষা: স্প্যানিশ। 
- মুদ্রা: ভেনেজুয়েলান বলিভার।
- রাজধানী: কারাকাস।
- বর্তমান অন্তর্বর্তী রাষ্ট্রপতি: দেলসি রদ্রিগেজ।

উল্লেখ্য, 
- সম্প্রতি (৩ জানুয়ারি, ২০২৬) ভেনেজুয়েলায় ‘বড় পরিসরে’ হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে।
- যুক্তরাষ্ট্রের হাতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দি হওয়ার পর দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। 
- ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।

৪,৯৭৩.
OIC-এর ৫১তম পররাষ্ট্রমন্ত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. সৌদি আরব
  2. মিশর
  3. মরক্কো 
  4. তুরস্ক
সঠিক উত্তর:
তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
তুরস্ক
ব্যাখ্যা

- OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫।

• ওআইসি(OIC):

- OIC-এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। 
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- OIC-এর পররাষ্ট্রমন্ত্রীদের ৫১তম সম্মেলন অনুষ্ঠিত হয় তুরস্ক, ২১-২২ জুন, ২০২৫।

উৎস: OIC ওয়েবসাইট।

৪,৯৭৪.
কোন শহরটি ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১?
  1. শারজাহ
  2. ডাবলিন
  3. তিবলিশি
  4. বেগোটা
সঠিক উত্তর:
তিবলিশি
উত্তর
সঠিক উত্তর:
তিবলিশি
ব্যাখ্যা
- ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
- ২০২১ সাল : তিবলিশি (জর্জিয়া)
- ২০২২ সাল : গোয়াদেলজারা (মেক্সিকো)
- ২০২০ সাল : কুয়ালালামপুর (মালয়েশিয়া)
- ২০০১ সাল (প্রথম) : মাদ্রিদ (স্পেন)।
(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
৪,৯৭৫.
‘মাউন্ট ফুজি’ কোন দেশে অবস্থিত?
  1. জাপান
  2. তানজানিয়া
  3. নাইজেরিয়া
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
দ্বীপরাষ্ট্র জাপান ও মাউন্ট ফুজি: 
- মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি জাপানের তিনটি পবিত্র পর্বতের একটি।
- ২০১৩ সালের ২২ জুন সংস্কৃতিক এলাকা হিসেবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।
- অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে গত ১৩০ বছরের মধ্যে এবারই সবচেয়ে দেরিতে মাউন্ট ফুজিতে তুষারপাত হয়েছে।
- প্রতি বছর ফুজি তুষারে ঢেকে যাওয়ার ঘটনা সরকারিভাবে ঘোষণা করে কোফুর স্থানীয় আবহাওয়া অফিস।

উল্লেখ্য, 
- জাপান একটি দ্বীপরাষ্ট্র।
- জাপানের প্রধান চারটি দ্বীপ রয়েছে।
- এগুলো হলো: শিকোকু,  কিউসু,  হনসু ও হোক্কাইডো।
- আয়তনে বৃহত্তম দ্বীপ হনসু।
- রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত।
- হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়। 
- জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি এবং
- জাপানের বৃহত্তম হ্রদ বিওয়া হ্রদ হনসু দ্বীপে অবস্থিত।

তথ্যসূত্র:  ইত্তেফাক ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
৪,৯৭৬.
২০২০ সালে ‘শান্তি’তে নোবেল বিজয়ী কোন প্রতিষ্ঠান?
  1. ক) WFP
  2. খ) IAEA
  3. গ) FAO
  4. ঘ) UNHCR
সঠিক উত্তর:
ক) WFP
উত্তর
সঠিক উত্তর:
ক) WFP
ব্যাখ্যা

জাতিসংঘের নবম সংস্থা হিসাবে WFP নোবেল পুরস্কার-২০২০ লাভ করে।
অবদানঃ ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে এবং সংঘাত কবলিত এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য।
উৎসঃ লাইভ এমসিকিউ সালতামামী-২০২০।

N.B: We've updated the info based on the main question.

৪,৯৭৭.
Which cricketer was 'Timed out' for the first time in the history of international cricket?
  1. David Warner
  2. Sachin Tendulkar
  3. Kumar Sangakkara
  4. Angelo Matthews
সঠিক উত্তর:
Angelo Matthews
উত্তর
সঠিক উত্তর:
Angelo Matthews
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ‘Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।

উল্লেখ্য,
- কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি।
- এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
- এছাড়া, ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions এবং Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

 উৎস: ICC ওয়েবসাইট।
৪,৯৭৮.
ইউরোপীয় ইউনিয়ন নোবেল পুরস্কার পায় -
  1. ১৯৯৮ সালে
  2. ২০০৩ সালে
  3. ২০১২ সালে
  4. ২০১৭ সালে
সঠিক উত্তর:
২০১২ সালে
উত্তর
সঠিক উত্তর:
২০১২ সালে
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়ন ২০১২ সালে নোবেল পায়।

ইউরোপীয় ইউনিয়ন:

- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা ইউরোপীয় ইউনিয়ন গঠিত হয়।
- প্রতিষ্ঠার স্থান: ম্যাসট্রিচট, নেদারল্যান্ড।
- ইউরোপীয় ইউনিয়ন (EU) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট হিসাবে পরিচিত।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া (২০১৩)
- ২০১২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হয়।

উৎস: ইইউ ওয়েবসাইট।
৪,৯৭৯.
নোবেল পুরস্কারের সূচনা হয়েছিল কোন সালে?
  1. ১৮০১
  2. ১৯০১
  3. ১৯০৫
  4. ১৯০৪
সঠিক উত্তর:
১৯০১
উত্তর
সঠিক উত্তর:
১৯০১
ব্যাখ্যা

• নোবেল পুরস্কার:
- নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল।
- ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়।
- অর্থনীতিতে নোবেল প্রবর্তন করা হয় ১৯৬৮ সালে।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে  নোবেল পুরস্কার চালু করা হয়।
-  অর্থনীতিতে 'সুইডিশ রিক্সব্যাংক পুরস্কার' নামে নোবেল দেওয়া হয়।
- সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক এর ৩০০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলফ্রেড নোবেলের স্মরণে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

• বর্তমানে মোট ছয়টি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয় যথা- 
- চিকিৎসা।
- পদার্থবিদ্যা।
- রসায়ন।
- সাহিত্য।
- শান্তি।
- অর্থনীতি।

তথ্যসূত্র: Nobel Academy ওয়েবসাইট।

৪,৯৮০.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কত?
  1. ৯৬ তম
  2. ১০২ তম
  3. ১০৫ তম
  4. ১০৭ তম
সঠিক উত্তর:
১০৫ তম
উত্তর
সঠিক উত্তর:
১০৫ তম
ব্যাখ্যা
• বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩:
- প্রকাশ - ২৭ সেপ্টেম্বর, ২০২৩।
- প্রকাশক - বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)।
- সূচকের শিরোনাম - Global Innovation Index 2023
- অন্তর্ভুক্ত দেশ - ১৩২ টি।
- শীর্ষদেশ - সুইজারল্যান্ড। 
- সর্বনিম্ন দেশ - অ্যাঙ্গোলা।
- বাংলাদেশের অবস্থান - ১০৫ তম

তথ্যসূত্র: বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৩।
৪,৯৮১.
মালয়েশিয়ার নতুন রাজা -
  1. সুলতান আলখুবায়েদি
  2. সুলতান সুলেমান
  3. সুলতান ইব্রাহিম
  4. সুলতান ইকামত
সঠিক উত্তর:
সুলতান ইব্রাহিম
উত্তর
সঠিক উত্তর:
সুলতান ইব্রাহিম
ব্যাখ্যা
মালয়েশিয়ার নতুন রাজা:
- মালয়েশিয়ার নতুন রাজা হিসেবে সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের নাম ঘোষণা করেছে দেশটির রয়্যাল কাউন্সিল।
- ২০২৪ সালের ৩১ জানুয়ারি মালয়েশিয়ার বর্তমান রাজা আল সুলতান আব্দল্লাহর স্থলাভিষিক্ত হবেন তিনি।
- জাতীয় প্রাসাদে অনুষ্ঠিত রয়্যাল কাউন্সিলের ২৬৩ তম বিশেষ সভায় জোহর দারুল তাজিমের সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারকে মালয়েশিয়ার পরবর্তী সুলতান হিসেবে নির্বাচিত করা হয়েছে।

উল্লেখ্য,
- মালয়েশিয়ায় মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত।
- দেশটিতে রাষ্ট্রপ্রধানের পদটি নির্ধারিত থাকে রাজার জন্য।
- সরকার পরিচালনায় রাজার ভূমিকা অনেকটাই আনুষ্ঠানিক পর্যায়েই থাকে।
- তবে গত কয়েক বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন।
- রাজনৈতিক অস্থিতিশীলতা চলমান থাকায় দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে দিন দিন রাজার প্রভাব বাড়ছে।
- ১৩টি রাজ্য ও ৩টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত মালয়েশিয়ায় বর্তমানে রাজ পরিবার রয়েছে ৯টি।
- চক্রাকারে প্রতি ৫ বছর পর পর প্রত্যেক রাজ পরিবারের প্রধান ব্যক্তিকে রাজা হিসেবে মনোনীত করা হয়।
- এই কাজটি মূলত পরিচালনা করে দেশটির রয়্যাল কাউন্সিল।
- দেশটির বর্তমান বিদায়ী রাজা আল সুলতান আব্দুল্লাহ ২০১৮ সালে সিংহাসনে বসেছিলেন।

উৎস: ২৬ অক্টোবর ২০২৩, প্রথম আলো।
৪,৯৮২.
‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি-জিরো ক্লাব’ কোথায় গঠন করা হয়েছে?
  1. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
  2. ইতালির রোমে
  3. বাংলাদেশের ঢাকায়
  4. আজারবাইজানের বাকুতে
সঠিক উত্তর:
ইতালির রোমে
উত্তর
সঠিক উত্তর:
ইতালির রোমে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি-জিরো ক্লাব:

- ক্যাথলিক চার্চের আধ্যাত্মিক নেতা পোপ ফ্রান্সিস এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নামে ইতালির রোমে ‘পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি-জিরো ক্লাব’ চালু করা হয়েছে।
- মানবতার জন্য একটি রূপান্তরমূলক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়ার সূচনা প্রয়াস হিসেবে এই ক্লাব উদ্বোধন করা হয়েছে।
- এই ক্লাবটি রোমের প্রান্তিক জনগোষ্ঠীর তরুণদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা উদ্ভাবনী ধারণা তৈরি এবং টেকসই সমাধান খুঁজে পেতে সক্ষম হবে।
- এই উদ্যোগটি কেবল শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নেট কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জনের একমাত্র উদ্দেশ্য নয়;
- বরং সহমর্মিতা, ন্যায়পরায়ণতা ও স্থায়িত্বের ভিত্তিতে একটি নতুন সভ্যতার উত্থানকে উৎসাহিত করার আকাঙ্ক্ষাও লালন করে।
- বর্তমানে, বিশ্বের বিভিন্ন স্থানে ৪ হাজার ৬০০ এরও বেশি থ্রি জিরো ক্লাব রয়েছে, যার অধিকাংশই বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত। 

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা ও ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।
৪,৯৮৩.
বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন স্পর্শ করে কবে?
  1. ১৫ অক্টোবর ২০২২
  2. ১৫ নভেম্বর ২০২২
  3. ১৫ ডিসেম্বর ২০২২
  4. ১৫ জানুয়ারি ২০২৩
সঠিক উত্তর:
১৫ নভেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
১৫ নভেম্বর ২০২২
ব্যাখ্যা
- ২০২২ সালের ১৫ নভেম্বর বিশ্বের জনসংখ্যা ৮ বিলিয়ন স্পর্শ করে।
- ১৮০৪ সালে পৃথিবীর জনসংখ্যা ছিল ১ বিলিয়ন। ১ বিলিয়ন থেকে ২ বিলিয়নে পৌঁছাতে সময় লেগেছে ১২৩ বছর। ১৯৫০ সালে ছিল ২ দশমিক ৫ বিলিয়ন, যা দ্বিগুণে পৌঁছায় ১৯৮৭ সালে ৫ বিলিয়নে। তখন জনসংখ্যা বৃদ্ধির উচ্চ হার ছিল। ২০১০ সালের ৭ বিলিয়ন জনসংখ্যা ৮ বিলিয়নে সময় নিয়েছে মাত্র ১২ বছর।
- তবে ৯০০ কোটি হতে প্রায় ১৫ বছর (২০৩৭ সাল পর্যন্ত) সময় লাগবে। কারণ জনসংখ্যা বাড়ার সামগ্রিক হার ধীর হয়ে যাচ্ছে।

উৎস: জাতিসংঘের জনসংখ্যা তহবিল। [লিঙ্ক]
৪,৯৮৪.
আন্তর্জাতিক রেডক্রস কমিটি কত সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে?
  1. ১৯৬৩ সালে
  2. ১৯১৭সালে
  3. ১৯৪৪ সালে
  4. ক, খ ও গ
সঠিক উত্তর:
ক, খ ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক, খ ও গ
ব্যাখ্যা
Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- এটি প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সালে।
- প্রতিষ্ঠার স্থান: সুইজারল্যান্ডের জেনেভা।
- প্রতিষ্ঠাতা: হেনরী ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ যুদ্ধ ও সংঘাতে আহত ব্যক্তিদের সহায়তা করার জন্য প্রতিষ্ঠা করা হয় সংস্থাটি।
- পরবর্তী সময় এই সংস্থার কাজ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

⇒ আন্তর্জাতিক রেডক্রস কমিটি মোট তিনবার (১৯১৭, ১৯৪৪ ও ১৯৬৩ সালে) শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

উল্লেখ্য,
- মুসলিম বিশ্বে এটি রেড ক্রিসেন্ট নামে পরিচিত।

উৎস: Red Cross ওয়েবসাইট।
৪,৯৮৫.
বাংলাদেশে এ পর্যন্ত কয়টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে?
  1. ক) ৫ টি
  2. খ) ৬ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ৮ টি
সঠিক উত্তর:
গ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ টি
ব্যাখ্যা
- বাংলাদেশে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন।
৪,৯৮৬.
'ইনডিপেনডেন্স প্ল্যান ২০০' কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
  1. ব্রাজিল
  2. আর্জেন্টিনা
  3. পেরু
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা

ইনডিপেনডেন্স প্ল্যান ২০০:
- ক্যারিবীয় অঞ্চলে মার্কিন সেনাদের উপস্থিতির বিরুদ্ধে নিজেদের প্রতিরক্ষাশক্তি জোরদার করতে 'বৃহৎ সামরিক মহড়া' ঘোষণা করেছে ভেনেজুয়েলা।
- ভেনেজুয়েলার এই সেনা মোতায়েন 'ইনডিপেনডেন্স প্ল্যান ২০০'-এর অংশ, যা প্রেসিডেন্ট মাদুরোর নির্দেশে পরিচালিত একটি সামরিক-বেসামরিক প্রতিরক্ষা কৌশল।
- এই মহড়ার জন্য প্রায় ২ লাখ সেনাকে দেশের সব জায়গায় মোতায়েন করা হয়েছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৪,৯৮৭.
কত সালে ফুটবল বিশ্বকাপ শুরুর ১০০ বছর পূর্ণ হবে?
  1. ক) ২০৩২
  2. খ) ২০২৬
  3. গ) ২০২২
  4. ঘ) ২০৩০
সঠিক উত্তর:
ঘ) ২০৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৩০
ব্যাখ্যা
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেবার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। আগামী ২০৩০ সালে ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের। আর এ কারণেই প্রথম বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বিশ্বকাপ ঘরে ফেরাতে চাইছে। সূত্রঃ ডেইলি স্টার।
৪,৯৮৮.
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. ইমানুয়েল ম্যাখোঁ
  2. এলিজাবেথ বর্নি
  3. গ্যাব্রিয়েল আতাল
  4. লোরাঁ ফ্যাবিউস
সঠিক উত্তর:
গ্যাব্রিয়েল আতাল
উত্তর
সঠিক উত্তর:
গ্যাব্রিয়েল আতাল
ব্যাখ্যা
গ্যাব্রিয়েল আট্টাল:
- ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতাল।
- ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন।
- গ্যাব্রিয়েল আতাল (৩৪) আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী।
- এর আগে ১৯৮৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন ৩৭ বছর বয়সী লোরাঁ ফ্যাবিউস।

উল্লেখ্য,
- এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল।
- ২০২২ সালের মে মাসে এলিজাবেথ বর্নি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন।
- দায়িত্ব গ্রহণের ২০ মাস পর বর্নি পদত্যাগ করেন।

উৎস: প্রথম আলো।
৪,৯৮৯.
বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বর্তমানে শীর্ষে কোন দেশ রয়েছে? [জুন - ২০২৫]
  1. সুইজারল্যান্ড
  2. সুইডেন
  3. সিঙ্গাপুর
  4. নরওয়ে
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index):
- সর্বশেষ সেপ্টেম্বর, ২০২৪-এ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
- প্রতিবেদন প্রকাশকারী সংস্থা: WIPO.
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- ১৩৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৬তম।

বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৪ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. সিঙ্গাপুর,
৫. যুক্তরাজ্য।

সূত্র: WIPO ওয়েবসাইট।
৪,৯৯০.
বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে মোটরযান চলাচলের বিষয়ে সম্পূরক চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. ক) ঢাকা
  2. খ) নয়াদিল্লি
  3. গ) কাঠমান্ডু
  4. ঘ) পশ্চিমবঙ্গ
সঠিক উত্তর:
খ) নয়াদিল্লি
উত্তর
সঠিক উত্তর:
খ) নয়াদিল্লি
ব্যাখ্যা
৮ মার্চ ২০২২ বাংলাদেশ, ভারত ও নেপালের মধ্যে মোটরযান চলাচলের বিষয়ে সম্পূরক চুক্তি স্বাক্ষরিত হয় ভারতের রাজধানী নয়াদিল্লিতে।
সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৪,৯৯১.
মঙ্গলগ্রহের আকাশে প্রথম সফলভাবে ওড়ানো নাসার মিনি হেলিকপ্টারের নাম -
  1. ক) মোক্সি
  2. খ) পারসিভেয়ারেন্স
  3. গ) ইনজেনুইটি
  4. ঘ) কিউরিওসিটি
সঠিক উত্তর:
গ) ইনজেনুইটি
উত্তর
সঠিক উত্তর:
গ) ইনজেনুইটি
ব্যাখ্যা

১৯ এপ্রিল ২০২১ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মঙ্গলগ্রহে প্রথমবারের মতাে ইনজেনুইটি নামের মিনি হেলিকপ্টার বা ড্রোনের সফল উড্ডয়ন ঘটায়। এটাই পৃথিবীর বাইরে ভিন্ন কোনো গ্রহে ওড়ানো প্রথম মিনি হেলিকপ্টার।

- পারসিভেয়ারেন্স রোভার মঙ্গল গ্রহে পাঠানো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান।
- কিউরিওসিটি রোভার ২০১২ খ্রিস্টাব্দে মঙ্গল গ্রহে নাসার প্রেরিত চতুর্থ রোবটযান​।
- পারসিভেয়ারেন্স রোভারে সংযুক্ত ‘মোক্সি’ নামক যন্ত্রটি মঙ্গল গ্রহে প্রথমবার অক্সিজেন তৈরি করে।
উৎসঃ বিবিসি নিউজ এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।

৪,৯৯২.
গাজার উদ্দেশ্যে যাওয়া ত্রাণবাহী নৌবহরের নাম কী ছিল?
  1. ফ্রিডম ফ্লোটিলা
  2. গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
  3. হোপ ফ্লোটিলা
  4. মার্সি শিপস
সঠিক উত্তর:
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
উত্তর
সঠিক উত্তর:
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা
ব্যাখ্যা

(গ্লোবাল সুমুদ ফ্লোটিলা):
- অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দিতে গঠিত হয়েছে ইতিহাসের সবচেয়ে বড় নাগরিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা।
- ‘সুমুদ’ শব্দের অর্থ হলো অবিচলতা ও সহনশীলতা, যা ফিলিস্তিনি জনগণের প্রতীক।
- ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা ও সুমুদ নুসান্তারার যৌথ উদ্যোগে এই নৌবহর গড়ে ওঠে।
- ফ্লোটিলায় ৪২টি জাহাজে ৪৭টি দেশের প্রায় ৫০০ অংশগ্রহণকারী যোগ দেন।

- গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক সমাজ, মানবাধিকারকর্মী, চিকিৎসক, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীদের সমন্বয়ে গঠিত হয়। তারা সমুদ্রপথে জাহাজে করে সরাসরি গাজায় সাহায্য পাঠানোর চেষ্টা করেন।

⇒ ফ্লোটিলার মধ্যে আছেন পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি ম্যান্ডলা ম্যান্ডেলা, ইতালির সংসদ সদস্য, মানবাধিকারকর্মী, সাংবাদিক, চিকিৎসক ও আইনজীবীরা।
- স্পেনের বার্সেলোনা থেকে সেপ্টেম্বরের শুরুতে ফ্লোটিলার যাত্রা শুরু হয়।
- পরবর্তীতে তিউনিশিয়া, ইতালির সিসিলি দ্বীপ ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে নৌযান যুক্ত হয়। পথে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এর সঙ্গে সংহতি জানায়।

উৎস: i) Global Sumud Flotilla. [link]
ii) Al Jazeera.

৪,৯৯৩.
'ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) ব্রাজিল
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
ব্রিকস শীর্ষ সম্মেলন ২০২৩: 
- ২০২৩ সালে ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকাতে।
- ব্রিকস গ্রুপের বর্তমান সভাপতি হচ্ছে দক্ষিণ আফ্রিকা।
- এই গ্রুপের অন্যান্য সদস্যরাষ্ট্রের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীন।
- ব্রিকসকে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক আধিপত্যের বিপক্ষে পাল্টা পদক্ষেপ হিসেবে দেখা হয়ে থাকে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীনের চার দেশীয় এ বাণিজ্যিক জোটের চলতি বছরের সম্মেলনের আয়োজক দক্ষিণ অফ্রিকা।
- ২২ থেকে ২৪ আগস্ট, ২০২৩ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ১৫তম ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: ১৯ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৪,৯৯৪.
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হন -
  1. বুচ উইলমোর
  2. সুনিতা উইলিয়ামস
  3. নিকোলাস হেগ
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
- আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) দীর্ঘ ৯ মাস কাটিয়ে অবশেষে পৃথিবীতে ফিরতে সক্ষম হলেন দুই বিশিষ্ট মার্কিন নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।
- বুচ ও সুনিতা দুজনই যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার অভিজ্ঞ নভোচারী ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত পাইলট।
- ২০২৪ সালের ৬ জুন এক সপ্তাহের মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান বুচ ও সুনিতা।
- কিন্তু বোয়িংয়ের যে ক্যাপসুলে তাঁরা যান, সেই ‘স্টারলাইনারে’ ত্রুটি দেখা দিলে এবং নিরাপত্তার কারণে তাঁদের সময়মতো পৃথিবীতে ফিরিয়ে আনা যায়নি।
- ‘নাসা ক্রু–৯ মিশন’–এর অংশ হিসেবে ক্রু ড্রাগনে ফিরতি যাত্রা শুরু করার ১৭ ঘণ্টা পর এই চার নভোচারী পৃথিবীর আকাশমণ্ডলে প্রবেশ করেন।
- উল্লেখ্য, গত জুনে মাত্র আট দিনের এক মিশনে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়েছিলেন দুই নভোচারী বুচ ও সুনিতা।
- মিশন শেষে পৃথিবীতে ফেরার কথা থাকলেও মহাকাশযানের ত্রুটির কারণে আটকে যান তাঁরা। 
- ট্রাম্প এবং তাঁর উপদেষ্টা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক কোনো প্রমাণ ছাড়াই দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন রাজনৈতিক কারণে বুচ ও সুনিতাকে মহাকাশ - স্টেশনে ফেলে রেখেছেন।  

উৎস: প্রথম আলো (১৯ মার্চ ২০২৫)
৪,৯৯৫.
According to the 'Global Hunger Index- 2022', what is the status of Bangladesh?
  1. ক) 81
  2. খ) 82
  3. গ) 83
  4. ঘ) 84
সঠিক উত্তর:
ঘ) 84
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 84
ব্যাখ্যা
 বৈশ্বিক ক্ষুধা সূচক - ২০২২:
- আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা ‘কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড’ ও জার্মানির ‘ওয়েল্ট হাঙ্গার হিলফে’ যৌথভাবে জিএইচআই-২০২২ প্রকাশ করে। 
- বিশ্বের ১২১টি দেশের তথ্য এতে স্থান পেয়েছে।
- সূচকে ৫- এর নিচে স্কোর পেয়ে শীর্ষ অবস্থানে রয়েছে ১৭টি দেশ।
- ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি বেলারুশে।
- বাংলাদেশের অবস্থান ৮৪তম।
- বাংলাদেশের ‘মাঝারি মাত্রার’ ক্ষুধায় আক্রান্ত দেশ, স্কোর ১৯.৬।

উৎস: GLOBAL HUNGER INDEX 2022.
৪,৯৯৬.
সম্প্রতি (২০২৪ সালে) ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’ সম্মাননা পেয়েছেন কে?
  1. নরেন্দ্র মোদী
  2. ড. মুহাম্মদ ইউনূস
  3. জো বাইডেন
  4. কেপি শর্মা অলি
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদী
উত্তর
সঠিক উত্তর:
নরেন্দ্র মোদী
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল

- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মাননা দিয়েছে রাশিয়া।
- তাকে 'অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল' প্রদান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
- এদিকে দীর্ঘ চার দশকের বেশি সময় পর সম্প্রতি অস্ট্রিয়া সফরে গেছেন প্রধানমন্ত্রী মোদি।
- সর্বশেষ ১৯৮৩ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী অস্ট্রিয়া সফর করেছিলেন।
- ‘অর্ডার অব সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টল’ সম্মাননাটি রাশিয়ার তৎকালীন জার পিটার দ্য গ্রেট ১৬৯৮ সালে প্রবর্তন করেন। তিনি ঐতিহাসিক রুশ সন্ন্যাসী সেন্ট অ্যান্ড্রুর প্রতি সম্মান জানিয়ে এই বেসামরিক সম্মাননার প্রচলন করেন। সামরিক ও বেসামরিক ক্ষেত্রে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শনকারীদের এই সম্মাননা প্রদান করা হয়।
- মোদি ছাড়া এই সম্মাননায় ভূষিত অন্যান্য বিদেশি নেতাদের মধ্যে রয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট হায়দার আলিয়েভ।

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট।
৪,৯৯৭.
ওয়াটার পোলো খেলায় একটি দলে কতজন খেলোয়াড় খেলবে?
  1. ৬ জন
  2. ৭ জন
  3. ৮ জন
  4. ৯ জন
সঠিক উত্তর:
৭ জন
উত্তর
সঠিক উত্তর:
৭ জন
ব্যাখ্যা
- ওয়াটার পোলো বা ওয়াটার বল (ইংরেজি: Water polo, Water ball, Water rugby) এক ধরনের জলক্রীড়া যা বল সহযোগে দলগতভাবে জলে খেলা হয়। সহায়ক ক্রীড়া পোলো অনুসরণে এ ক্রীড়া অনুষ্ঠিত হয়। এছাড়াও এটি ভূমিতে অনুষ্ঠিত দলগত হ্যান্ডবল ক্রীড়ার সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। খেলায় সাঁতার, এগবিটার কিক যা পায়ের তলায় চাপ প্রয়োগের সাহায্যে পানির উপরে দাঁড়ানোর চেষ্টা করে বল ধরা কিংবা বিপক্ষের গোলি বা গোলরক্ষককে পাশ কাটিয়ে জালে প্রবেশ করা এ খেলার অন্তর্ভুক্ত। খেলোয়াড়েরা বিপক্ষের জালে বল ঢুকিয়ে সর্বাধিক গোল করার প্রাণান্তকর চেষ্টা চালায়। প্রতিপক্ষের জালে ঢোকানোর সর্বাধিক গোল করার মাধ্যমে খেলার জয়-পরাজয় নির্ধারণ করা হয়।

- ওয়াটার পোলো এক প্রকার দলগত ক্রীড়া। দুই দলের মধ্যে এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা হয়। প্রত্যেক খেলার মোট সময়কে চারটি সমান অংশে বিভক্ত করা হয়। সাধারণতঃ প্রত্যেক অংশ ৫ থেকে ৮ মিনিটের মধ্যে হয়ে থাকে। এ সময়ের মধ্যে খেলার নিয়মভঙ্গতাজনিত অপরাধ কিংবা বাইরে বল চলে যাবার ফলে অতিরিক্ত কোন সময় যুক্ত করা হয় না।

- প্রত্যেক দলে ৪ জন ড্রাইভার, ১ জন ফ্লোটার ব্যাক ও ১ জন ফ্লোটারসহ ৬ জন মাঠ খেলোয়াড় এবং ১ জন গোলরক্ষকসহ সর্বমোট ৭ জন খেলোয়াড় অংশ নিয়ে থাকেন।

- যেহেতু জলক্রীড়া, তাই প্রত্যেক খেলোয়াড়কে ভাল সাঁতারু এবং বল হাতে রাখতে আত্মস্থ হতে হয়। তাদেরকে ভাল পদক্ষেপ গ্রহণ এবং সচেতনতার প্রয়োজন রয়েছে।
- খেলা চলাকালীন সময়ে খেলোয়াড়কে অবশ্যই জলে ভাসমান অবস্থায় থাকতে হয়। তারা পুল বা ক্ষুদ্র জলাশয়ে দাঁড়াতে পারবে না।
- জলের গভীরতা ২ মিটারের ঊর্ধ্বে, দৈর্ঘ্যে ৩০ মিটার এবং প্রস্থে ২০ মিটার হতে হবে।

উৎস: শিক্ষক বাতায়ন।
৪,৯৯৮.
বিশ্বের প্রথম 'গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়বেটিস' কে?
  1. ক) নরেন্দ্র মোদী
  2. খ) জোকো উইদোদো
  3. গ) শেখ হাসিনা
  4. ঘ) জো বাইডেন
সঠিক উত্তর:
গ) শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
গ) শেখ হাসিনা
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথম ‘গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস’ হিসেবে ঘোষণা করেছে।
- পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত বিশ্ব ডায়াবেটিস সম্মেলন-২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সদ্য নির্বাচিত সভাপতি অধ্যাপক আকতার হোসেনের কাছ থেকে এ সম্মাননাপত্র গ্রহণ করেন।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪,৯৯৯.
কোন শহরে ১৫তম জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) লন্ডন
  2. খ) কোপেনহেগেন
  3. গ) মন্ট্রিল
  4. ঘ) নিউইয়র্ক
সঠিক উত্তর:
গ) মন্ট্রিল
উত্তর
সঠিক উত্তর:
গ) মন্ট্রিল
ব্যাখ্যা
• ৭-১৯ ডিসেম্বর কানাডার মন্ট্রিলে ১৫তম জীববৈচিত্র্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
• এতে অংশ নেয় জাতিসংঘের জীববৈচিত্র্য বিষয়ক কনভেনশনের (সিবিডি) সদস্য ১৯৬ দেশের জলবায়ুমন্ত্রীরা।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩ এবং প্রথম আলো।
৫,০০০.
পরিবেশ সুরক্ষা সূচক, ২০২৪ অনুযায়ী বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. নরওয়ে
  2. জার্মানি
  3. লুক্সেমবার্গ
  4. এস্তোনিয়া
সঠিক উত্তর:
এস্তোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
এস্তোনিয়া
ব্যাখ্যা

পরিবেশ সুরক্ষা সূচক, ২০২৪:
- পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ ইউরোপের দেশ এস্তোনিয়া।
- সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ৭।
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল বন ব্যবস্থাপনা এবং কার্বনশূন্য গণপরিবহনের জন্য এস্তোনিয়া সুপরিচিত।
- সূচকে ২য় অবস্থানে লুক্সেমবার্গ এবং ৩য় অবস্থানে আছে জার্মানি।
- সূচকে বাংলাদেশের অবস্থান ১৭৫ তম।

তথ্যসূত্র- Environmental Performance Index 2024. [link]