বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ৪৬ / ৫১ · ৪,৫০১৪,৬০০ / ৫,১০১

৪,৫০১.
বাংলাদেশ _______ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহন করে আসছে। 
  1. ১৯৮৫
  2. ১৯৮৪
  3. ১৯৮৬
  4. ১৯৮৩
সঠিক উত্তর:
১৯৮৪
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৪
ব্যাখ্যা

● বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে।

গ্রীষ্মকালীন অলিম্পিকে বাংলাদেশ:

- বাংলাদেশ ১৯৮৪ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকে প্রথমবারের মতো অংশগ্রহণ করে।
- এই আসরটি ১৯৮৪ সালের ২৮ জুলাই - ১২ আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশের প্রতিনিধিদলে কেবল একজন অ্যাথলেটিক্স ক্রীড়াবিদ ছিলেন—সাইদুর রহমান ডন। তিনি দুটি ইভেন্টে, যথাক্রমে ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করেন, তবে কোনোটিতেই প্রাথমিক রাউন্ড অতিক্রম করতে পারেননি।

⇒ অলিম্পিক গেমস: 
- অলিম্পিক গেমস হলো একটি আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
- অলিম্পিককে বলা হয় ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'।
- দুই শতাধিক দেশের অংশগ্রহণে মুখরিত এই অলিম্পিক গেমস বিশ্বের সবচেয়ে বড় এবং সর্বোচ্চ সম্মানজনক প্রতিযোগিতা হিসেবে বিবেচিত হয়ে থাকে।
- গ্রীষ্ম এবং শীতকালীন দুটো প্রকরণ, প্রতিটি দুই বছর পরপর হয়ে থাকে।
- আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) অলিম্পিক গেমস সংক্রান্ত সব কার্যকলাপ নিয়ন্ত্রণ করে থাকে।

উল্লেখ্য,
- ১৮৯৬ সালে আধুনিক অলিম্পিক গেমস শুরু হয় গ্রিসের এথেন্সে।
- এর জনক ফ্রান্সের নাগরিক ব্যরন দ্য কুবার্তো।
- ১৯১৪ সালে কুবার্তো দ্বারা উপস্থাপিত অলিম্পিক পতাকাটি হল প্রোটোটাইপ: এটির সাদা জমিনের কেন্দ্রে পাঁচটি আন্তঃসংলগ্ন রিং রয়েছে - নীল, হলুদ, কালো, সবুজ এবং লাল। এই রিংগুলি অলিম্পিকে একসাথে যোগদানকারী 'বিশ্বের পাঁচটি অংশ' প্রতিনিধিত্ব করে।

এছাড়াও,
- ২০২৪ সালে ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের রাজধানী প্যারিসে।
- ২০২৬ সালের ৬-২২ ফেব্রুয়ারি ২৫তম শীতকালীন অলিম্পিক ইতালির মিলান ও কর্টিনা ডি'অ্যামপেজো শহরে অনুষ্ঠিত হবে।
- ২০২৮ সালে ৩৪তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

উৎস: i) Olympics ওয়েবসাইট।
ii) Britannica.
iii) DW পত্রিকা।

৪,৫০২.
জাতিসংঘের কোন মহাসচিব নোবেল পুরস্কার লাভ করেন?
  1. দ্যাগ হ্যামারশোল্ড
  2. কুর্ট ওয়ার্ল্ডহেইম
  3. কফি আনান
  4. ক ও গ
সঠিক উত্তর:
ক ও গ
উত্তর
সঠিক উত্তর:
ক ও গ
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে জাতিসংঘ ও এর সাথে সম্পর্কিত ব্যাক্তিবর্গ মোট ১২ বার নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- জাতিসংঘের ২ জন মহাসচিব নোবেল (শান্তি) পুরস্কার লাভ করে।
- জাতিসংঘ মহাসচিব থাকাকালীন কঙ্গো সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও জাতিসংঘকে একটি কার্যকরী বৈশ্বিক সংস্থা হিসাবে দাঁড় করানোর স্বীকৃতি স্বরুপ ১৯৬১ সালে দ্যাগ হ্যামারশোল্ড (মরণোত্তর) নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য জাতিসংঘ ও কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উল্লেখ্য,
⇒ দ্যাগ হ্যামারশোল্ড:
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল্ড।
- তিনি সুইডেনের অধিবাসী ছিলেন।
- তিনি ১৯৫৩ থেকে ১৯৬১ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেন।
- ১৯৬১ সালে তিনি বিমান দুর্ঘটনায় মারা যান।
- ১৯৬১ সালে তিনি মরণোত্তর নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- ১৯৬১ সালের ১৮ সেপ্টেম্বর তানজানিয়ার আরুশা শহরের কাছাকাছি একটি বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
- তিনি একটি শান্তি মিশনের অংশ হিসেবে কঙ্গোতে যাচ্ছিলেন, যখন তাঁর বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

⇒ কফি আনান:
- জাতিসংঘের সপ্তম মহাসচিব ঘানার কফি আনান।
- তিনি আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত দ্বিতীয় জাতিসংঘের মহাসচিব।
- বিশ্ব শান্তি প্রতিষ্ঠা ও উন্নত শান্তিপূর্ণ বিশ্ব নিশ্চিৎকরণে অবদান রাখার জন্য কফি আনান ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

উৎস: UN ওয়েবসাইট।
৪,৫০৩.
ভলিবল খেলায় প্রতি দলে কয়জন খেলোয়াড় থাকে?
  1. ১০
  2. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
ভলিবল (Volleyball):
- ১৮৯৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের স্প্রিংফিল্ড কলেজের ছাত্র মি.  উইলিয়াম জি মরগান বর্তমানের বহুল জনপ্রিয় খেলাটি উদ্ভাবন করেন। স্প্রিংফিল্ড কলেজের কল্যাণে ১৮৯৬ সালে জাপানে এই খেলার সুত্রপাত হয় এবং এশিয়ার অন্যান্য দেশে এর প্রচার ও প্রসার ঘটতে থাকে। ১৯৬৪ সালে টোকিও (জাপান) অলিম্পিকে ভলিবলের অভিষেক হয়। 

প্রতি দলে ৬ জন খেলোয়াড় মাঠে থাকে। অতিরিক্ত খেলোয়াড়রাও থাকতে পারে, যারা বিকল্প হিসেবে খেলতে নামতে পারে।
- ভলিবল কোর্টের আকার হয় ১৮ মিটার দৈর্ঘ্য এবং ৯ মিটার প্রস্থ।কোর্টের মাঝখানে ১ মিটার চওড়া একটি জাল থাকে, যার উচ্চতা পুরুষদের ক্ষেত্রে ২.৪৩ মিটার এবং নারীদের ক্ষেত্রে ২.২৪ মিটার।
- একটি দল ২৫ পয়েন্ট অর্জন করলে একটি সেট জয়ী হয়, তবে ২ পয়েন্টের ব্যবধান থাকতে হবে। (যেমন, ২৫-২৩)।
- পুরো ম্যাচ জিততে একটি দলকে সাধারণত সেরা ৩ সেটের মধ্যে ২টি বা সেরা ৫ সেটের মধ্যে ৩টি জিততে হয়।

উল্লেখ্য,
- ১৯৭২ সালে বাংলাদেশ ভলিবল ফেডারেশন গঠিত হয়।

উৎস: i) Britannica.
ii) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান।
৪,৫০৪.
রানি এলিজাবেথ কত সালে ব্রিটেনের সিংহাসনে বসেন?
  1. ক) ১৯৫০ সালে
  2. খ) ১৯৫২ সালে
  3. গ) ১৯৫৪ সালে
  4. ঘ) ১৯৬০ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৫২ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৫২ সালে
ব্যাখ্যা
- রানি এলিজাবেথের জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল লন্ডনের মেফেয়ারে জন্মগ্রহন করেন।
- পিতা রাজা ষষ্ঠ জর্জের মৃত্যুর পর ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়।
- ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে বেশি সময় সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ।
- ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মারা যান - ৮ সেপ্টেম্বর ২০২২। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৬ বছর।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার, দ্য ডেইলি স্টার।
৪,৫০৫.
২০২৫ সালের ২০তম G-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কানাডা
  2. ব্রাজিল
  3. ফ্রান্স
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা

G-20:
- G-20 বা Group of 20।
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

⇒ বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

উল্লেখ্য,
- ২০২৫ সালের ২২-২৩ নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.

৪,৫০৬.
২০২৫ সালে প্রকাশিত বসবাসযোগ্য শহরের তালিকায় শ্রেষ্ঠ নগরী কোনটি?
  1. টোকিও
  2. কোপেনহেগেন
  3. ভিয়েনা
  4. জুরিখ
সঠিক উত্তর:
কোপেনহেগেন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা

The Global Liveability Index-2025:
- প্রকাশক: Economist Intelligence Unit। 
- প্রকাশের সময়কাল: ১৬ জুন, ২০২৫।
- ইআইইউ প্রতি বছর এই সূচক প্রকাশ করে, যেখানে পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়। মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- বাংলাদেশের ঢাকার অবস্থান ১৭১তম।

⇒ The Global Liveability Index-2025 অনুযায়ী শীর্ষ শহর: 
১. কোপেনহেগেন - ডেনমার্ক,
২. জুরিখ - সুইজারল্যান্ড, ভিয়েনা - অস্ট্রিয়া,
৩. মেলবোর্ন - অস্ট্রেলিয়া।

অন্যদিকে,
- সর্বনিম্ন অবস্থানে আছে সিরিয়ার দামাস্কাস। অবস্থান ১৭৩তম।

উৎস: The Global Liveability Index-2025.

৪,৫০৭.
মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে রয়েছে -
  1. ক) বাংলাদেশ
  2. খ) মালদ্বীপ
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
ব্যাখ্যা
প্রতিবেদনে সার্কভূক্ত দেশসমূহ
• সার্কভূক্ত দেশসমূহে শীর্ষে (সূচকে) – শ্রীলংকা। সর্বনিম্ন – আফগানিস্তান। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশ – চতুর্থ। 
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ – মালদ্বীপ। সর্বনিম্ন – আফগানিস্তান।
• সার্কভূক্ত দেশসমূহের মধ্যে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ – মালদ্বীপ। সর্বনিম্ন – আফগানিস্তান।

উল্লেখ্য, 
• ৮ সেপ্টেম্বর, ২০২২ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ১৯৫টি দেশ ও অঞ্চলকে অন্তর্ভুক্ত করে মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২২ (৩১তম) প্রকাশ করে। 
• মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১-২০২২ অনুসারে, শীর্ষ দেশ - সুইজারল্যান্ড।      
• এই প্রতিবেদন অনুসারে বাংলাদেশের অবস্থান - ১২৯তম। বাংলাদেশের সূচক – ০.৬৬১। 

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
৪,৫০৮.
ইসরায়েল ও গাজার সাম্প্রতিক সংঘর্ষ শুরু হয় কত তারিখে?
  1. ৭ অক্টোবর ২০২৩
  2. ১৫ অক্টোবর ২০২৩
  3. ৭ নভেম্বর ২০২৩
  4. ২১ নভেম্বর ২০২৩
সঠিক উত্তর:
৭ অক্টোবর ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
৭ অক্টোবর ২০২৩
ব্যাখ্যা
হামাস কর্তৃক ইসরায়েল অভিযান:
- ৭ অক্টোবর, ২০২৩ ইসরায়েল ও গাজার সংঘর্ষ শুরু হয়।
- ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়।
- গাজা উপত্যকা থেকে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'।
- ইসরায়েলে হামাস হামলা চালানোর পরপরই গাজা উপত্যকা লক্ষ্য করে বিমান হামলা চালাতে শুরু করে তেল আবিব।
- আনুষ্ঠানিক স্থল অভিযান বা যুদ্ধের দ্বিতীয় পর্যায়ের ঘোষণা আসে ২৮শে অক্টোবর, অর্থাৎ হামলা শুরুর ২১ দিন পর।
- মানবিক সহায়তার জন্য গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ২৭শে অক্টোবর একটি প্রস্তাব পাস হয়।

উল্লেখ্য,
- আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।

উৎস: i) ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
        ii) ৭ নভেম্বর, ২০২৩, বিবিসি বাংলা।
৪,৫০৯.
'World Economic Outlook' প্রতিবেদন-২০২৫ অনুসারে, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র 
  2. সিঙ্গাপুর
  3. অস্ট্রেলিয়া
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
লুক্সেমবার্গ
ব্যাখ্যা

World Economic Outlook:
- 'World Economic Outlook' প্রতিবেদন প্রকাশ করে IMF।
- বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থার পর্যালোচনা এবং ভবিষ্যতের অর্থনৈতিক প্রবণতার পূর্বাভাস প্রদান করে।
- এই রিপোর্টে IMF সদস্য দেশগুলির সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা, অর্থনৈতিক প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচকের বিশ্লেষণ থাকে।
- সর্বশেষ প্রকাশ: এপ্রিল, ২০২৫।

⇒ 'World Economic Outlook-2025' প্রতিবেদন অনুযায়ী, মাথাপিছু আয়ে শীর্ষ দেশ:
১. লুক্সেমবার্গ।
২. সুইজারল্যান্ড।
৩. আয়ারল্যান্ড।
৪. সিঙ্গাপুর।
৫. নরওয়ে।

অন্যদিকে,
- মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ -বুরুন্ডি।

উৎস: i) IMF ওয়েবসাইট।
ii) World Population Review.

৪,৫১০.
বাগরাম বিমানঘাঁটি কোন দেশে অবস্থিত?
  1. ইসরাইলে 
  2. সিরিয়ায়
  3. আফগানিস্তানে
  4. মিয়ানমারে
সঠিক উত্তর:
আফগানিস্তানে
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তানে
ব্যাখ্যা

বাগরাম বিমানঘাঁটি:
- বাগরাম বিমানঘাঁটি আফগানিস্তানে অবস্থিত।

⇒ বাগরাম বিমানঘাঁটির অবস্থান আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে। আফগানিস্তানের পারওয়ান প্রদেশে বাগরাম বিমানঘাঁটি অবস্থিত।
- গত শতকের পঞ্চাশের দশকে বাগরাম ঘাঁটি প্রথম নির্মাণ করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। আশির দশকে আফগান যুদ্ধের সময় আফগানিস্তানে সোভিয়েত সেনাদের প্রধান ঘাঁটি ছিল বাগরাম।
- ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়। এই হামলার পর সন্ত্রাসবিরোধী যুদ্ধে নামে যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের অংশ হিসেবে তারা আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে। মার্কিন অভিযানে তালেবানের পতনের পর বাগরাম চলে যায় যুক্তরাষ্ট্রের দখলে। মার্কিন বাহিনী ঘাঁটিটি নতুন করে গড়ে তোলে। বাগরামকে এক সুবিশাল সামরিক কমপ্লেক্সে রূপ দেয় যুক্তরাষ্ট্র।
- ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র। এ সময় তালেবান যুক্তরাষ্ট্র-সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাঁটিগুলো দখলে নেয়। 
- সম্প্রতি (অক্টোবর, ২০২৫) আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি পুনর্দখলের ইচ্ছা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

উৎস: U.S. AIR FORCES CENTRAL (.mil).

৪,৫১১.
২০২০ সালে কোন প্রতিষ্ঠানটি স্বাধীনতা পদক লাভ করে?
  1. ক) বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট
  2. খ) বাংলা একাডেমি
  3. গ) ভারতেশ্বরী হোমস
  4. ঘ) বারডেম
সঠিক উত্তর:
গ) ভারতেশ্বরী হোমস
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারতেশ্বরী হোমস
ব্যাখ্যা
২০২০ সালে ৮ জন ব্যক্তি এবং ১ টি প্রতিষ্ঠান স্বাধীনতা পদক লাভ করে। এর মধ্যে শিক্ষায় স্বাধীনতা পদক লাভ করে ভারতেশ্বরী হোমস। সংস্কৃতিতে ফেরদৌসী মজুমদার এবং কালিপদ দাস। চিকিৎসায় উবায়দুল কবির চৌধুরী এবং এ কে এম এ মুকতাদির। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোলাম দস্তগীর গাজী, আব্দুর রউফ (মরণোত্তর), আনোয়ার পাশা (মরণোত্তর) এবং আজিজুর রহমান। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ২০২০ সালে গবেষণা ক্যাটাগরিতে একুশে পদক লাভ করে। (সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট)
৪,৫১২.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. কানাডা
  2. মেক্সিকো
  3. যুক্তরাষ্ট্র
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

⇒ FIFA World Cup:
- ফিফা বিশ্বকাপ (ফুটবল বিশ্বকাপ) একটি আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা।
- এখানে ফিফাভুক্ত দেশগুলোর পুরুষ জাতীয় ফুটবল দল অংশ নেয়।
- ফিফা বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা।
- ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে ১৯৪২ এবং ১৯৪৬ এই ২টি বিশ্বকাপের আসর বসেনি।
- সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে কাতারে, ২০২২ সালে।
- এখন পর্যন্ত অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপের ২২টি আসর।
- ২০২২ এর শিরোপা জয়ী আর্জেন্টিনা।

উৎস: FIFA ওয়েবসাইট।
৪,৫১৩.
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কোনটি?
  1. পদ্মবিভূষণ
  2. পদ্মশ্রী
  3. পদ্মভূষণ
  4. ভারতরত্ন
সঠিক উত্তর:
ভারতরত্ন
উত্তর
সঠিক উত্তর:
ভারতরত্ন
ব্যাখ্যা
ভারতের বেসামরিক সম্মাননা: 
ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারতরত্ন।
- ২য় পদ্মবিভূষণ, ৩য় পদ্মভূষণ ও চতুর্থ পদ্মশ্রী।
- নানা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রদান করা হয়ে থাকে পুরস্কারগুলো।
- ভারতের প্রজাতন্ত্র দিবস সামনে রেখে প্রতি বছর পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
- ২০২৪ সালে ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা 'পদ্মশ্রী'-তে ভূষিত হয়েছেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
-২০২১ সালে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অগ্রণী ব্যক্তিত্ব অধ্যাপক সন্জীদা খাতুন এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির বীর প্রতীককে পদ্মশ্রী পদকে ভূষিত করেছিল ভারত সরকার।
- তার আগে অধ্যাপক আনিসুজ্জামান ও কূটনীতিবিদ সৈয়দ মোয়াজ্জেম আলী ‘পদ্মভূষণ' সম্মাননা পেয়েছিলেন।
- আর ‘পদ্মশ্রী' সম্মাননা পেয়েছিলেন প্রত্নতত্ত্ববিদ এনামুল হক ও সমাজকর্মী ঝর্ণাধারা চৌধুরী।

উৎস: ব্রিটানিকা ও প্রথম আলো।
৪,৫১৪.
কত তারিখে বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে?
  1. ২২ জানুয়ারি, ২০২৩
  2. ২২ ফেব্রুয়ারি, ২০২৩
  3. ২২ মার্চ, ২০২৩
  4. ২২ এপ্রিল, ২০২৩
সঠিক উত্তর:
২২ মার্চ, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
২২ মার্চ, ২০২৩
ব্যাখ্যা
বাংলাদেশ-ভুটান ট্রানজিট চুক্তি:
- বাংলাদেশ ও ভুটানের মধ্যে ট্রানজিট সুবিধায় যানবাহন চলাচলের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
- ২২ মার্চ, ২০২৩ তারিখে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
- পরস্পরের ভূমি ব্যবহার করে বাণিজ্য জোরদারের লক্ষ্য নিয়ে ট্রানজিট চুক্তিতে সই করে দেশ দুটি।
- বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে ‘প্রটোকল অব দ্য এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট বিটুইন বাংলাদেশ অ্যান্ড ভুটান’ শীর্ষক এই চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তিতে বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ভুটানের পক্ষে দেশটির শিল্প কাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী কার্মা দর্জি সই করেন।
- এই চুক্তির ফলে বাংলাদেশের জল, স্থল ও আকাশপথ ব্যবহার করে ভুটান নির্ধারিত ফি দিয়ে তৃতীয় দেশের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য করতে পারবে।
- আর ভবিষ্যতে চীনের সঙ্গে ভুটানের সরাসরি সড়ক যোগাযোগ হলে তখন এ ট্রানজিট সুবিধায় ভুটানের ভেতর দিয়ে চীনের সঙ্গে বাণিজ্য করতে পারবে বাংলাদেশ।

উৎস: ২২ মার্চ, ২০২৩, প্রথম আলো।
৪,৫১৫.
বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল-
  1. ক) ২৯টি
  2. খ) ২১টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
ঘ) ৯টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৯টি
ব্যাখ্যা
বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল ৯টি। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৪,৫১৬.
Which city was the host of the 15th BRICS Summit?
  1. Russia
  2. China
  3. South Africa
  4. Brazil
সঠিক উত্তর:
South Africa
উত্তর
সঠিক উত্তর:
South Africa
ব্যাখ্যা
BRICS:
- এটি একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ব্রিকস কর্তৃক প্রতিষ্ঠিত ব্যাংক 'নিউ ডেভেলপমেন্ট ব্যাংক'।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ২২-২৪ আগস্ট দক্ষিন আফ্রিকাতে।

উল্লেখ্য,
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 


উৎস: ব্রিকসের ওয়েবসাইট।
৪,৫১৭.
Microsoft has taken over which company to become the largest company by market cap?
  1. ক) Apple
  2. খ) Google
  3. গ) Intel
  4. ঘ) Adobe
সঠিক উত্তর:
ক) Apple
উত্তর
সঠিক উত্তর:
ক) Apple
ব্যাখ্যা
Microsoft Corp. has surpassed Apple Inc. to become the world's most valuable publicly-traded company by market capitalisation.
৪,৫১৮.
প্রথম কোন দেশ জলবায়ু জরুরি অবস্থা জারি করে?
  1. ক) মালদ্বীপ
  2. খ) নাউরু
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ২ মে ২০১৯ জলবায়ু জরুরি অবস্থা জারি করে। পরবর্তীতে ৬ নভেম্বর ২০১৯ মাদ্রিদ জলবায়ু সম্মেলনের প্রাক্কালে ইইউ তার সদস্য দেশগুলোতে জলবায়ু জরুরি অবস্থা জারি করে। এছাড়া কানাডা, আর্জেন্টিনা ও বাংলাদেশ জলবায়ু জরুরি অবস্থা জারি করে৷ (সূত্রঃ ডয়েচভেলে এবং চ্যানেল ২৪)
৪,৫১৯.
সম্প্রতি (মে, ২০২৪) হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসি কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন?
  1. ইরাক
  2. ইরান
  3. ইয়েমেন
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
ইব্রাহিম রাইসি:

- ইব্রাহিম রাইসি ইরানের ৮ম প্রেসিডেন্ট ছিলেন।
- ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালে উত্তর-পূর্ব ইরানের শহর মাশহাদে।
- মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর-জেনারেল নিযুক্ত হন।
- ১৯৮৯ থাকে ১৯৯৪ সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দায়িত্ব পালন করেন।
- ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথোরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন।
- ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
- কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন।
- সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা।
- তাকে দীর্ঘদিন ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্বাভাবিক উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।
- ২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি।
- ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

তথ্যসূত্র: বিবিসি পত্রিকা রিপোর্ট।
৪,৫২০.
জি-২০ এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
  1. ক) ওলাফ শলৎজ
  2. খ) জর্জা মেলোনি
  3. গ) রিসেপ তায়েফ এরদোগান
  4. ঘ) নরেন্দ্র মোদি
সঠিক উত্তর:
ঘ) নরেন্দ্র মোদি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নরেন্দ্র মোদি
ব্যাখ্যা
- গ্রুপ অফ২০ জি-২০,১৯৯৯ সালে তৈরি আন্তর্জাতিক সংস্থা যা শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে কৌশলগত অর্থনৈতিক যোগাযোগের জন্য একটি ফোরাম প্রদান করে।
- ১৯৯০ এর দশকের শেষের দিকের অর্থনৈতিক সংকটের প্রতিক্রিয়া হিসাবে উদ্ভূত হয়েছিল জি-২০।
 জি-২০ এর সদস্যপদ 19টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য এবং যুক্তরাজ্য) রাজ্য) এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- দেশগুলির প্রতিনিধিত্ব করে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা, যখন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এবং একটি ঘূর্ণায়মান কাউন্সিলের সভাপতি।
- জি-২০ দ্বারা সুরাহা করা অন্যান্য সমস্যাগুলির মধ্যে রয়েছে দুর্নীতি, করের স্বচ্ছতা, অর্থনৈতিক বৈষম্য, এবং টেকসই উন্নয়ন।
- জি-২০ এর নতুন সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

উৎস:- জি-২০ এর ওয়েবসাইট এবং বিবিসি নিউজ। 
৪,৫২১.
সম্প্রতি ইসরায়েল 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে কবে?
  1. ০৭ জুন ২০২৫
  2. ১০ জুন ২০২৫
  3. ১৩ জুন ২০২৫
  4. ১৫ জুন ২০২৫
সঠিক উত্তর:
১৩ জুন ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
১৩ জুন ২০২৫
ব্যাখ্যা
‘অপারেশন রাইজিং লায়ন':
- ইসরায়েল কর্তৃক ইরানে চালানো সামরিক অভিযানটির নাম 'অপারেশন রাইজিং লায়ন'।
- 'রাইজিং লায়ন' নামটি বাইবেলের একটি অনুচ্ছেদে সিংহের প্রতীকী পরাক্রমকে তুলে ধরে, ইসরায়েলের যুদ্ধ প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের প্রতীক।
- ১৩ জুন ২০২৫-এর ভোরে ইসরায়েলি বিমান বাহিনী ও গোয়েন্দা সংস্থা মোসাদ যৌথভাবে 'অপারেশন রাইজিং লায়ন' পরিচালনা করে।
- ইসরায়েল প্রথমে 'ড্রোন' দ্বারা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা, এরপর প্রধান পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা করে।

উল্লেখ্য:
- এই হামলার জবাবে ইরান পাল্টা হামলা চালায়।
- এই হামলার নাম দেয়া হয় 'অপারেশন টু প্রমিজ থ্রি।
- ইরান পাল্টা জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।
৪,৫২২.
যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লসকে নিয়োগ দেয় -
  1. ক) এক্সেশন কাউন্সিল
  2. খ) প্রধানমন্ত্রীর কার্যালয়
  3. গ) হাউজ অব লর্ডস
  4. ঘ) হাউজ অব কমন্স
সঠিক উত্তর:
ক) এক্সেশন কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
ক) এক্সেশন কাউন্সিল
ব্যাখ্যা
যুক্তরাজ্যের নতুন রাজা তৃতীয় চার্লস:
- পুরো নাম:- চার্লস ফিলিপ আর্থার জর্জ।
- জন্ম:- ১৪ নভেম্বর, ১৯৪৮ (বাকিংহাম প্রাসাদ, লন্ডন)
- ৮ সেপ্টেম্বর ২০২২ সালে রাজা হিসেবে বাকিংহাম প্যালেসে প্রথম পা রাখেন। 
- ৯ সেপ্টেম্বর ২০২২ সালে রাজা হিসেবে প্রথম ভাষণ দেন। 
- ১০ সেপ্টেম্বর ২০২২ সালে লন্ডনে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন। 
- চার্লসকে রাজা হিসেবে নিয়োগ দেয় ‘এক্সেশন কাউন্সিল’।
- ব্রিটেনের রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য এবং রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এই কাউন্সিল গঠন করা হয়।
- রাজপরিবারের জৈষ্ঠ্য সদস্য, রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের নিয়ে এ কাউন্সিল গঠিত।  
- রানীর মৃত্যুর পর যুক্তরাজ্যসহ কমনওয়েলথভূক্ত ১৫টি দেশের রাষ্ট্রপ্রধান হয়। 
- চার্লস মারা গেলে তাঁর অন্ত্যোষ্টিক্রিয়ার আনুষ্ঠানিক নাম হবে – ‘অপারেশন মেনাই ব্রিজ’। 
 
উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, অক্টোবর ২০২২ এবং প্রথম আলো।
৪,৫২৩.
Global Liveability Index 2025 অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহর কোনটি? [জুলাই, ২০২৫]
  1. ভিয়েনা, অস্ট্রিয়া
  2. জুরিখ, সুইজারল্যান্ড
  3. মেলবোর্ন, অস্ট্রেলিয়া
  4. কোপেনহেগেন, ডেনমার্ক
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা
Global Liveability Index 2025:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের ১৭৩টি শহরের তালিকা প্রকাশ করে।

শীর্ষ ৫ শহর:
১. কোপেনহেগেন, ডেনমার্ক।
২. ভিয়েনা, অস্ট্রিয়া; জুরিখ, সুইজারল্যান্ড (যৌথ)।
৪. মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
৫. জেনেভা, সুইজারল্যান্ড।

উল্লেখ্য
⇒ তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা ১৭১ তম অবস্থানে আছে।
⇒ ১৭৩টি শহরের তালিকায় সবচেয়ে কম বসবাসযোগ্য শহর হচ্ছে সিরিয়ার দামেস্ক।

তথ্যসূত্র- BBC [Link]
৪,৫২৪.
'চায়না প্লাস ওয়ান' নীতি কোন দেশ ঘোষণা করেছিল?
  1. ক) তাইওয়ান
  2. খ) জাপান
  3. গ) মায়ানমার
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
খ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
খ) জাপান
ব্যাখ্যা
'চায়না প্লাস ওয়ান' নীতি:
- ২০০৮ সালের গোড়ার দিকে জাপান সরকার অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর মাধ্যমে একটি নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে 'চায়না প্লাস ওয়ান' নীতি ঘোষণা করেছিল।
- চীনে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, দক্ষ কর্মীর অভাব ও সেখানে জাপানি বিনিয়োগকারীদের লাভের পরিমাণ কমে যাওয়ায় টোকিও এই উদ্যোগ নিয়েছিল।
- 'চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি' এত ভালোভাবে কাজ করছে যে, বাংলাদেশ থেকে পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের চালান দ্রুত বেড়ে যাচ্ছে।
- ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান জাপানে ১৭৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে।
- এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানে বাংলাদেশ প্রথম রপ্তানি করে।
- ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১.৩২ বিলিয়ন ডলার।
- ২০১৯-২০ সালে করোনা মহামারির সময়ও জাপানে বাংলাদেশ ১.২০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল।
- ২০২২-২৩ অর্থবছরে এই খাতে রপ্তানি আয় ১.০৯ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়ায় ১.৫৯ বিলিয়ন ডলার।
- দেশের পণ্য উৎপাদনকারীরা ২০৩০ সালের মধ্যে জাপান থেকে পোশাক রপ্তানি আয়ের লক্ষ্য ১০ বিলিয়ন ডলার নির্ধারণ করেছেন।

উৎস: ২৩ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
৪,৫২৫.
ব্যবহারকারীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষা বিশ্বের কততম প্রধান ভাষা?
  1. ক) ষষ্ঠ
  2. খ) সপ্তম
  3. গ) চতুর্থ
  4. ঘ) পঞ্চম
সঠিক উত্তর:
খ) সপ্তম
উত্তর
সঠিক উত্তর:
খ) সপ্তম
ব্যাখ্যা
সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা - ইংরেজি।
ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান - ৭ম।

মাতৃভাষার দিক থেকে বিশ্বে বাংলা ভাষার অবস্থান - পঞ্চম।
মাতৃভাষার দিক থেকে বিশ্বের শীর্ষ ভাষা - মান্দারিন (চীনা)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২ ও Ethnologue ওয়েবসাইট।
৪,৫২৬.
সি-৯১৯ কোন দেশের তৈরী বিমান?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট
  3. চীন
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ:

- চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ বাণিজ্যিক যাত্রায় আকাশে উড়ল।
- ২৮ মে, ২০২৩ সালে উড়োজাহাজটি যাত্রী নিয়ে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছে।
- সি-৯১৯ মডেলের মাঝারি আকারের উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস এ ৩২০-এর মতো বিদেশি মডেলের সঙ্গে পাল্লা দেবে।
- সি ৯১৯ উড়োজাহাজটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক)।
- এর বড় অংশ চীনের তৈরি হলেও ইঞ্জিনসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পশ্চিমা দেশ থেকে আনা হয়েছে। 
- চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বহরের উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় সকালে ১৩০ জন যাত্রী নিয়ে সাংহাই বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়।

তথ্যসূত্র - কালের কন্ঠ, ২৯ মে, ২০২৩।
৪,৫২৭.
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. ক) রাশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) জার্মানি
  4. ঘ) ফ্রান্স
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
ব্যাখ্যা
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অবস্থিত ইউক্রেনের এনারদোহার শহরের জাপোরিঝিয়ায়।
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
৪,৫২৮.
গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ডেনমার্ক
  2. লাটভিয়া
  3. নরওয়ে
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
গণতন্ত্র সূচক ২০২১:
৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ‘Democracy Index 2021’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে The Economist Intelligence Unit (EIU)। এতে ১৬৭টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 

সূচক আনুসারে চারটি ক্যাটাগরিতে দেশগুলোকে ভাগ করা হয়েছে-
১. পূর্ণ গণতন্ত্র দেশ - ২১টি,
২. ত্রুটিপূর্ণ গণতন্ত্র দেশ - ৫৩টি,
৩. মিশ্র বা আংশিক গণতন্ত্র দেশ - ৩৪টি,
৪. স্বৈরতন্ত্র দেশ - ৫৯টি।


গণতন্ত্র সূচকে শীর্ষ ৪ দেশ:
১. নরওয়ে,
২. নিউজিল্যান্ড,
৩. ফিনল্যান্ড ও
৪. সুইডেন।

গণতন্ত্র সূচকে সর্বনিম্ন ৪ দেশ: 
১৬৭. আফগানিস্তান,
১৬৬. মিয়ানমার,
১৬৫. উত্তর কোরিয়া ও
১৬৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 

সার্কভুক্ত দেশের অবস্থান —
ত্রুটিপূর্ণ গণতন্ত্র: 
৪৬. ভারত ও
৬৭. শ্রীলংকা।

হাইব্রিড রেজিম বা মিশ্র গণতন্ত্র:
৭৫. বাংলাদেশ,
৮১. ভুটান,
১০১. নেপাল ও
১০৪. পাকিস্তান।

স্বৈরতন্ত্র:
১৬৭. আফগানিস্তান।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৪,৫২৯.
পিপলস লিবারেশন আর্মি (পিএএল) কোন দেশের সামরিক বাহিনী?
  1. মিয়ানমার
  2. চীন
  3. ফিলিস্তিন
  4. মেক্সিকো
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
সম্প্রতি(২০২৪ সালে), ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কৌশলগত গুরুত্বপূর্ণ সাত রাজ্য বা সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত অরুণাচল প্রদেশে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনের সামরিক বাহিনী। শুধু তাই নয়, ভারতীয় ভূখণ্ডে ঢুকে অরুণাচল প্রদেশের আনজাও জেলার কাপাপু এলাকায় ক্যাম্পও করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএএল)। 

গণপ্রজাতন্ত্রী চীন:
- মাও সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং - কে গণচীনের জনক বলা হয়।
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও সেতুং (Mao Zedong) এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।

সূত্র- ব্রিটানিকা।  
৪,৫৩০.
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রথম নারী মহাপরিচালক কে?
  1. ক) অ্যাগনেস ক্যালামার্ড
  2. খ) এনগোজি ওকোঞ্জো ইওয়েলা
  3. গ) ইনগার অ্যান্ডারসন
  4. ঘ) ক্রিস্টালিনা জর্জিয়েভা
সঠিক উত্তর:
খ) এনগোজি ওকোঞ্জো ইওয়েলা
উত্তর
সঠিক উত্তর:
খ) এনগোজি ওকোঞ্জো ইওয়েলা
ব্যাখ্যা
- প্রথম নারী হিসেবে বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক নির্বাচিত হয়েছেন নাইজেরিয়ার সাবেক অর্থ ও পররাষ্ট্রমন্ত্রী এনগোজি ওকোঞ্জো ইওয়েলা।
- গত ১ মার্চ ২০২১ তিনি সংস্থাটির সপ্তম মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- তার মেয়াদ ২০২৫ সালের ৩১ আগস্ট পর্যন্ত।
(তথ্যসূত্র: বিশ্ব বাণিজ্য সংস্থার ওয়েবসাইট)
৪,৫৩১.
২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মূল কারণ কী ছিল?
  1. পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ প্রচেষ্টা
  2. গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা
  3. বিশ্বযুদ্ধ বিরতি আনয়ন
  4. গাজা যুদ্ধ বন্ধ
সঠিক উত্তর:
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা
ব্যাখ্যা

২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ ২০২৫ সালের নোবেল শান্তি পুরস্কার:
- সাহিত্য: হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- শান্তি: ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- চিকিৎসাবিজ্ঞান: ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- পদার্থবিজ্ঞান: জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- রসায়ন: সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
-  অর্থনীতি: ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

৪,৫৩২.
'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)'এর পাল্টা ব্যবস্থা হিসেবে কোন সংস্থা ‘দ্য পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট’ (PGII) পরিকল্পনা গ্রহণ করেছে?
  1. ক) D-8
  2. খ) G-77
  3. গ) G-7
  4. ঘ) G-20
সঠিক উত্তর:
গ) G-7
উত্তর
সঠিক উত্তর:
গ) G-7
ব্যাখ্যা
চীনের ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) এর পাল্টা ব্যবস্থা হিসেবে G-7 যে পরিকল্পনা হাতে নিয়েছে – ‘দ্য পার্টনারশিপ ফর গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইনভেস্টমেন্ট’ (PGII).

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
৪,৫৩৩.
FAO-এর বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ অনুযায়ী, বিশ্বে খাদ্য আমদানিতে বাংলাদেশের অবস্থান কত?
  1. চতুর্থ
  2. তৃতীয়
  3. দ্বিতীয়
  4. প্রথম
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা
FAO-এর বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ প্রকাশ করে।
- বিশ্বের খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
- বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষদেশ - চীন।
- খাদ্য আমদানিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে - ফিলিপাইন।
- চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান - তৃতীয়।
- খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে - যুক্তরাষ্ট্র।
- বাংলাদেশের মাথাপিছু ক্যালরি গ্রহণের পরিমাণ - ২ হাজার ৬১৪ ক্যালরি।

সূত্র: বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩।
৪,৫৩৪.
সম্প্রতি, কোন দেশ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে? [জুলাই, ২০২৫]
  1. ইরান
  2. ইরাক
  3. সিরিয়া
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
সিরিয়া
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া
ব্যাখ্যা
নিষেধাজ্ঞা প্রত্যাহার:
- সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে একটি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- ২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই সিরিয়ার ওপর কঠোর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল যুক্তরাষ্ট্র।
- প্রায় ছয় মাস আগে সিরিয়ায় ক্ষমতা থেকে উৎখাত হন দেশটির দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদ।
- তাঁকে উৎখাতে নেতৃত্ব দেন দেশটির বর্তমান শাসক আহমেদ আল–শারা।

উল্লেখ্য,
- গত মে মাসে মধ্যপ্রাচ্য সফরের সময় ট্রাম্প সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিয়েছিলেন।
- তবে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও বাশার আল-আসাদ ও তাঁর সহযোগী, আইএসআইএল (আইএসআইএস), ইরান ও তার মিত্রদের ওপর সিরিয়া সংশ্লিষ্ট যেসব নিষেধাজ্ঞা রয়েছে, সেগুলো বহাল থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

তথ্যসূত্র- প্রথম আলো। [link]
৪,৫৩৫.
সম্প্রতি ইসরায়েলের বিরুদ্ধে ‘গণহত্যার অপরাধে’ আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে -
  1. ইথিওপিয়া
  2. দক্ষিণ আফ্রিকা
  3. নাইজেরিয়া
  4. ইরিত্রিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
গণহত্যার অপরাধ:
- ফিলিস্তিনের গাজায় ‘গণহত্যার অপরাধে’ ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলা দায়ের করেছে দক্ষিণ আফ্রিকা।
- ফিলিস্তিনের গাজায় প্রায় তিন মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় ২১ হাজার ৫০০ জনের বেশি মানুষ নিহত হওয়ার পর এমন অভিযোগে মামলা করল দেশটি।
- দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজা ও দখল করা পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডকে তাঁর দেশে ১৯৯৪ সালে অবসান হওয়া শ্বেতাঙ্গ সংখ্যালঘুর বর্ণবাদ শাসনের জাতিগত বিভাজনের সঙ্গে তুলনা করেছেন।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৪,৫৩৬.
D-8 এর সর্বশেষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. জাকার্তা
  2. কায়রো
  3. তেহরান
  4. ঢাকা
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা

• D-8 (Developing Eight) ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি সংস্থা।
• দশম ডি-৮ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজধানী ঢাকায়।
• ডি-৮ এর বর্তমান সভাপতি নির্বাচিত হন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
• এর সদস্য দেশগুলো হলো- তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া।
• আলজেরিয়া এই সংস্থার সদস্য দেশ নয়।
উৎসঃ ডি-৮ এর অফিসিয়াল ওয়েবসাইট।

৪,৫৩৭.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্যমতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার-
  1. ক) ৬.৪৭%
  2. খ) ৭.১৪%
  3. গ) ৬.৯৪%
  4. ঘ) ৫.৯১%
সঠিক উত্তর:
গ) ৬.৯৪%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬.৯৪%
ব্যাখ্যা

• ৮ ফেব্রুয়ারি ২০২২ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) প্রকাশ করেছে ২০২০-২১ অর্থবছরের চূড়ান্ত GDP'র খাতওয়ারি অবদান ও প্রবৃদ্ধির হার এবং মাথাপিছু আয় সংক্রান্ত হিসাব।
উক্ত প্রতিবেদন অনুসারে,
- GDP গণনার ক্ষেত্রে যে তিনটিকে খাঁত হিসেবে বিবেচনা করা হয়- কৃষি, শিল্প ও সেবা।
- জনসংখ্যা - ১৬৯.১১ মিলিয়ন।
- GDP এর পরিমাণ ৩৫,৩০১,৮৪৮ মিলিয়ন টাকা।
- GNI এর পরিমান ৩৭,১৫৯,৯৬৬ মিলিয়ন টাকা।
- মাথাপিছু GDP ২০৮,৭৫১ টাকা বা ২,৪৬২ মার্কিন ডলার।
- মাথাপিছু জাতীয় আয় ২১৯,৭৩৮ টাকা বা ২,৫৯১ মার্কিন ডলার।
- GDP'র প্রবৃদ্ধির হার ৬.৯৪%

৪,৫৩৮.
সম্প্রতি, 'এশিয়ান আইকন অ্যাওয়ার্ড ২০২৫' পেয়েছেন- [সেপ্টেম্বর,২০২৫]
  1. ড. গাজী রিয়াজ রহমান
  2. ড. সিরাজুল ইসলাম
  3. আবরার আহমেদ
  4. ড. কানিজ ফাতেমা 
সঠিক উত্তর:
ড. গাজী রিয়াজ রহমান
উত্তর
সঠিক উত্তর:
ড. গাজী রিয়াজ রহমান
ব্যাখ্যা

- মায়োপিয়া চিকিৎসা ও দৃষ্টি সেবায় অসামান্য অবদান এবং অদম্য নিষ্ঠার জন্য 'এশিয়ান আইকন অ্যাওয়ার্ড ২০২৫' পেয়েছেন ড. গাজী রিয়াজ রহমান।

উল্লেখ্য,
- এশিয়ান আইকন অ্যাওয়ার্ড' এশিয়ার অন্যতম সেরা স্বীকৃতি।
- যারা নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রেখে সমাজে স্থায়ী প্রভাব ফেলেছেন,তাদের এ সম্মাননা দেওয়া হয়।

উৎস: সমকাল।[লিঙ্ক]

৪,৫৩৯.
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা নিয়ে হলিউডে নির্মিত তথ্যচিত্র কোনটি?
  1. বিলিয়ন ডলার হ্যাক
  2. বিলিয়ন ডলার হাইস্ট
  3. হ্যাকিং স্টোরি অফ বাংলাদেশ
  4. বিলিয়ন ডলার রিজার্ভ
সঠিক উত্তর:
বিলিয়ন ডলার হাইস্ট
উত্তর
সঠিক উত্তর:
বিলিয়ন ডলার হাইস্ট
ব্যাখ্যা
• বিলিয়ন ডলার হাইস্ট: 
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হলিউড তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’।
- তথ্যচিত্রটি ১৫ আগস্ট যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। 
-তথ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান ও ব্রায়ান ইভানস।

উল্লেখ্য যে,
- ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়।সেখান থেকে টাকা চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়।

উৎস: বণিক বার্তা পত্রিকা রিপোর্ট।
৪,৫৪০.
২০২৩ সালের বুকার পুরস্কার লাভ করেন কে?
  1. পল লিঞ্চ
  2. ডগলাস স্টুয়ার্ট
  3. ড্যামন গ্যালগেট
  4. শুগি বেইন
সঠিক উত্তর:
পল লিঞ্চ
উত্তর
সঠিক উত্তর:
পল লিঞ্চ
ব্যাখ্যা
• বুকার পুরস্কার-২০২৩:
- ২০২৩ সালের বুকার পুরস্কার লাভ করেন - পল লিঞ্চ (আয়ারল্যান্ড)।
- ২০২৩ সালে যে উপন্যাসের জন্য বুকার পুরস্কার প্রদান করা হয় - Prophet Song.
- স্বৈরাচারী রাজনীতি, একনায়কতন্ত্র, গৃহযুদ্ধ আর মানুষের দুর্দশার কথা লিখে বিশ্ব সাহিত্যের মর্যাদাসম্পন্ন ‘ম্যান বুকার প্রাইজ‘ জিতলেন আইরিশ কথাসাহিত্যিক পল লিঞ্চ।

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট Thebookerprizes.
৪,৫৪১.
২০২৩ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) ডেনমার্ক
  3. গ) আয়ারল্যান্ড
  4. ঘ) সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ক) সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
ক) সিঙ্গাপুর
ব্যাখ্যা
* অর্থনৈতিক স্বাধীনতা সূচক:
- প্রকাশকাল - ফেব্রুয়ারি ২০২৩ইং। 
- প্রকাশক - The Heritage Foundation, যুক্তরাষ্ট্র। 
- আর্ন্তভুক্ত দেশ - ১৭৬টি। 

- সূচক অনুযায়ী, 
শীর্ষ দেশ: সিঙ্গাপুর,
• সর্বনিম্ন দেশ: উত্তর কোরিয়া। 
- বাংলাদেশের অবস্থান ১২৩তম।

সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার।
৪,৫৪২.
হকি (Hockey) কোন দেশের জাতীয় খেলা?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) ভারত
  3. গ) কানাডা
  4. ঘ) থাইল্যান্ড
সঠিক উত্তর:
গ) কানাডা
উত্তর
সঠিক উত্তর:
গ) কানাডা
ব্যাখ্যা
- হকি হলো কানাডার জাতীয় খেলা। 
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।  চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)
- ভারতের কোন জাতীয় খেলা নেই।

উৎস: দেশগুলোর সরকারি ওয়েবসাইট; ব্রিটানিকা, অলিম্পিক ওয়েবসাইট।
৪,৫৪৩.
বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান -
  1. ক) ৯৩তম
  2. খ) ১০২তম
  3. গ) ৯৬তম
  4. ঘ) ৯২তম
সঠিক উত্তর:
গ) ৯৬তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৬তম
ব্যাখ্যা
বৈশ্বিক শান্তি সূচক:
১৫ জুন ২০২২ অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক সংস্থা Institute for Economics and Peace (IEP) বিশ্বের ১৬৩ দেশ ও অঞ্চল অন্তর্ভুক্ত করে এ সূচক প্রকাশ করে। সূচক অনুসারে -
বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ - আইসল্যান্ড।
শান্তি সূচকে সর্বনিম্ন দেশ: আফগানিস্তান।
সার্কভুক্ত দেশের অবস্থান: 
- ১৯. ভুটান; 
- ৭৩. নেপাল; 
- ৯০. শ্রীলংকা; 
- ৯৬. বাংলাদেশ
- ১৩৫. ভারত; 
- ১৪৭. পাকিস্তান ও 
- ১৬৩. আফগানিস্তান।
 
সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৪,৫৪৪.
সম্প্রতি SDG অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পদক লাভ করেন?
  1. ক) এসডিজি অ্যাকশন অ্যাওয়ার্ড
  2. খ) এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড
  3. গ) জিরো হাঙ্গার অ্যাওয়ার্ড
  4. ঘ) এসডিজি স্পেশ্যাল হিউমেনিটেরিয়ান অ্যাওয়ার্ড
সঠিক উত্তর:
খ) এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড
ব্যাখ্যা
২১ সেপ্টেম্বর ২০২১ সালে, SDG অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 'এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড' পদক লাভ করেন।
২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের অর্জনের জন্য ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলুশান নেটওয়ার্ক (এসডিএসএন), গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনস্টিটিউট ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার দেয়।
৪,৫৪৫.
সম্প্রতি [ডিসেম্বর, ২০২৪], স্কুলের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষা অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে-
  1. চীন
  2. জাপান
  3. উত্তর কোরিয়া
  4. দক্ষিন কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষা:

- মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে।
- এটি কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা, যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়ে থাকে।
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) শিক্ষার ক্ষেত্রে পড়ানো হয় কীভাবে কম্পিউটার এবং সফটওয়্যার তৈরি করতে হয় যা বুদ্ধিমত্তা প্রদর্শন করবে।
- সম্প্রতি, চীনের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় তার এক নির্দেশনায় বলেছে,
- প্রাথমিকের প্রথম ধাপে শিক্ষার্থীদের এআই প্রযুক্তির সঙ্গে পরিচয় করানো উচিত।
- প্রাথমিকের শেষ ধাপে ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের এআই-সংক্রান্ত বিষয়াদি বোঝা ও তা প্রয়োগ করার দিকে মনোযোগ দেয়া উচিত।
- আর উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা এআই-কেন্দ্রিক উদ্ভাবনী প্রকল্প তৈরি এবং এর উচ্চতর প্রয়োগের দিকে মনোযোগ দেবে।

উল্লেখ্য,
- ২০১৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বের নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে একটি পরিকল্পনা পেশ করে চীন।
- এরপর ২০১৮ সালে দেশের পাঁচ শতাধিক বিশ্ববিদ্যালয় ও কলেজে এআই নিয়ে স্নাতক প্রোগ্রাম চালু করা হয়।

তথ্যসূত্র: সাউথ চায়না মর্নিং পোস্ট প্রতিবেদন।[Link]
৪,৫৪৬.
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ভ্যাকসিন হিরো' সম্মাননায় ভূষিত করে -
  1. টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)
  2. উইমেন ইন পার্লামেন্ট (ডব্লিউআইপি)
  3. যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
• GAVI:
- GAVI (Gavi, the Vaccine Alliance) স্বাস্থ্য বিষয়ক একটি বৈশ্বিক সরকারি-বেসরকারি অংশীদারিত্ব। 
- এটি ২০০০ সালে জানুয়ারিতে যাত্রা শুরু করে।
- এটির উদ্দেশ্য হলো অনুন্নত দেশগুলোতে বিভিন্ন ভ্যাকসিনের সরবরাহ বৃদ্ধি করা।
- এই সংস্থা 'ভ্যাকসিন হিরো' পুরস্কার প্রদান করে।
- ২০১৯ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সদর দপ্তরে এক অনুষ্ঠানে সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই) আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ভ্যাকসিন হিরো' সম্মাননায় ভূষিত করে।

তথ্যসূত্র - GAVI ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো।
৪,৫৪৭.
২০২৪ সালের কোপা আমেরিকার ৪৮তম আসরে সর্বোচ্চ গোলদাতা কে?
  1. হামেস রোদ্রিগেজ
  2. লিওনেল মেসি
  3. গ্যাব্রিয়েল বাতিস্তুতা
  4. লাওতারো মার্টিনেজ
সঠিক উত্তর:
লাওতারো মার্টিনেজ
উত্তর
সঠিক উত্তর:
লাওতারো মার্টিনেজ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কোপা আমেরিকা ২০২৪
:
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র।
- এটি কোপা আমেরিকার ৪৮তম আসর।
- মোট দল: ১৬টি।
- অনুষ্ঠিত সময়: ২১ জুন - ১৫ জুলাই, ২০২৪।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (১৬তম শিরোপা)।
- রানার-আপ: কলম্বিয়া।
- তৃতীয় স্থান: উরুগুয়ে।
- মোট ম্যাচ ৩২।
- গোল্ডেন বুট (সর্বোচ্চ গোলদাতা): লাওতারো মার্টিনেজ (আর্জেন্টিনা, ৫টি গোল)।
- টুর্নামেন্ট সেরা খেলোয়াড়: হামেস রোদ্রিগেজ (কলম্বিয়া)।
- সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- ফেয়ার প্লে পুরস্কার: কলম্বিয়া।

উৎস: Copa América ওয়েবসাইট।
৪,৫৪৮.
হরদীপ সিং নিজ্জার কোন সংগঠনের নেতা ছিলেন?
  1. পাকিস্তান টাইগার ফোর্স
  2. খালিস্তান টাইগার ফোর্স
  3. তেহরিক-ই-পাকিস্তান
  4. লিবারেশন টাইগার্স ফোর্স
সঠিক উত্তর:
খালিস্তান টাইগার ফোর্স
উত্তর
সঠিক উত্তর:
খালিস্তান টাইগার ফোর্স
ব্যাখ্যা
‘খালিস্তান টাইগার ফোর্স’:
- হরদীপ সিং নিজ্জর খালিস্তানপন্থি সংগঠন ‘খালিস্তান টাইগার ফোর্স’ বা কেটিএফের নেতা ছিলেন।
- ১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভের পর থেকে নিজেদের পৃথক রাষ্ট্র খালিস্তান বাস্তবায়নের দাবিতে আন্দোলন শুরু করেন ভারতীয় শিখদের একাংশ।
- সত্তরের দশকের শেষ থেকে আশির দশকের মাঝামাঝি সময়ে ভারতের অভ্যন্তরে সেই আন্দোলন দমনে সফল হয় দেশটির কেন্দ্রীয় সরকার।
- তবে ভারতে থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপে গিয়ে স্থায়ী হওয়া খালিস্তানপন্থি শিখরা আন্দোলন জারি রেখেছেন।
- হরদীপ সিং নিজ্জর ছিলেন কানাডার খালিস্তানপন্থি শিখদের সংগঠক ও আধ্যাত্মিক নেতা।
- ১৯৭৭ সালে তিনি ভারতের পাঞ্জাবের জলন্ধর জেলা থেকে দেশটিতে গিয়েছিলেন, পরে সেখানাকার নাগরিকত্বও অর্জন করেন।

সূত্র- বিবিসি ও প্রথম আলো।
৪,৫৪৯.
প্রথমবারের মতো মহাকাশে সিনেমার শুটিং করে কোন দেশ?
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
খ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
খ) রাশিয়া
ব্যাখ্যা
প্রথমবারের মতো মহাকাশে সিনেমার শুটিং করে রাশিয়া।
মহাকাশে শুটিং করতে যান - রুশ অভিনেত্রী ইউলিয়া পেরেসিল্‌দ ও পরিচালক ক্লিম শিপেঙ্কো। 
উৎস : দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড। 
৪,৫৫০.
দক্ষিণ আফ্রিকা কত তারিখ International Court of Justice এ গাজা উপত্যকায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরাইলের বিরুদ্ধে দরখাস্ত দায়ের করে?
  1. ৬ মার্চ, ২০২৪
  2. ১ ডিসেম্বর, ২০২৩
  3. ১৬ ফেব্রুয়ারি, ২০২৪
  4. ২৯ ডিসেম্বর, ২০২৩
সঠিক উত্তর:
২৯ ডিসেম্বর, ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
২৯ ডিসেম্বর, ২০২৩
ব্যাখ্যা
২৯ ডিসেম্বর, ২০২৩ সালে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ এনে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস (আইসিজে) বা আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। 

• The International Court of Justice (ICJ): 
- জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অবৈধ হস্তক্ষেপ, যুদ্ধাপরাধ, জাতিগত দাঙ্গা এ বিষয়গুলো এ আন্তর্জাতিক বিচারালয়ে নিষ্পত্তি হয়ে থাকে।
- আন্তর্জাতিক আদালতে মোট ১৫ জন বিচারক রয়েছেন যাদের মধ্যে দুজন একই রাষ্ট্রের নাগরিক হতে পারে না।
- তাঁরা জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ৯ বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন।
- আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত।
- আন্তর্জাতিক আদালত ১৯৪৫ সালে সান ফ্রান্সিসকো সম্মেলন দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যা জাতিসংঘ তৈরি করেছিল।
- জাতিসংঘের সকল সদস্যই আন্তর্জাতিক আদালত এর বিধির পক্ষ, এবং অ-সদস্যরাও দল হতে পারে।
- আদালতের উদ্বোধনী অধিবেশন ছিল ১৯৪৬ সালে। 
- আন্তর্জাতিক আদালতের বিচারকরা তাদের নিজস্ব রাষ্ট্রপতি এবং ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করেন, যাদের প্রত্যেকেই তিন বছরের মেয়াদে কাজ করেন এবং প্রয়োজনে প্রশাসনিক কর্মীদের নিয়োগ করতে পারেন।
 
সূত্র: Britannica.com & (ICJ) Website & Daily Star News.
৪,৫৫১.
SDG এর অনন্য সূচক সংখ্যা কতটি?
  1. ২৪৮টি
  2. ২৩১টি
  3. ১৬৯টি
  4. ২৪১টি
সঠিক উত্তর:
২৩১টি
উত্তর
সঠিক উত্তর:
২৩১টি
ব্যাখ্যা
SDG:
- গ্লোবাল ইন্ডিকেটর ফ্রেমওয়ার্ক ২৩১টি অনন্য সূচক অন্তর্ভুক্ত করে। 
- SDG সূচকগুলির বৈশ্বিক নির্দেশক কাঠামোতে তালিকাভুক্ত মোট সূচকের সংখ্যা হল 248৷
- তেরোটি সূচক দুটি বা তিনটি ভিন্ন লক্ষ্যের অধীনে পুনরাবৃত্ত হয়েছে।

উৎস: UN Stats ওয়েবসাইট।
৪,৫৫২.
'আন্তর্জাতিক কোন সংস্থা' বিশ্বব্যাপী স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব করেছে?
  1. ক) ইউনিসেফ
  2. খ) ইউএনডিপি
  3. গ) ইউনেস্কো
  4. ঘ) ইউএনইপি
সঠিক উত্তর:
গ) ইউনেস্কো
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউনেস্কো
ব্যাখ্যা
স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব ইউনেস্কোর:
- স্কুলে স্মার্টফোন নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা 'ইউনেস্কো'।
- শিক্ষার মান বাড়ানো, ক্লাসরুমে পাঠদানের উপযুক্ত পরিবেশ ও শিক্ষার্থীদের অনলাইন বুলিং থেকে বাঁচাতে সংস্থাটির পক্ষ থেকে এমন প্রস্তাব দেওয়া হয়।
- ইউনেস্কোর প্রতিবেদনে উঠে এসেছে, অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে শিক্ষাগত কর্মক্ষমতা কমে যায়।
- তাছাড়া অতিরিক্ত স্ক্রিন টাইম শিশুদের মানসিক স্থিতিশীলতার ওপর খারাপ প্রভাব ফেলে।
- ডিজিটাল বা ভার্চুয়াল মাধ্যম কখনো মুখোমুখি আদানপ্রদানের বিকল্প হতে পারে না বলেও জানানো হয়েছে।
- অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের ফলে শিক্ষাগত ক্ষেত্রে কৃতিত্ব কমে যায়।
- ইউনেসকোর মহাপরিচালক ওদ্রে আজুলে বলেন, ‘এটি (স্মার্টফোন) অবশ্যই শিক্ষার্থীদের আরও ভালো শিক্ষাসংক্রান্ত অভিজ্ঞতা অর্জন এবং শিক্ষার্থী ও শিক্ষকদের কল্যাণের জন্য ব্যবহার করা উচিত, তাদের ক্ষতির জন্য নয়। আগে শিক্ষার্থীর চাহিদার কথা মাথায় রাখুন, আর শিক্ষকদের সহায়তা করুন।'

উৎস: ২৭ জুলাই, ২০২৩, প্রথম আলো।
৪,৫৫৩.
৫০তম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) অনুসমর্থন করে-
  1. ক) কম্বোডিয়া
  2. খ) কমোরস
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) হন্ডুরাস
সঠিক উত্তর:
ঘ) হন্ডুরাস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হন্ডুরাস
ব্যাখ্যা
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (The Treaty on the Prohibition of Nuclear Weapons - TPNW)) স্বাক্ষরকারী দেশগুলোর জন্য পারমাণবিক অস্ত্রের ব্যবহার, বিকাশ, পরীক্ষা, উৎপাদন, মজুতকরণ, কেন্দ্র স্থাপন, স্থানান্তর ও হুমকি প্রদান নিষিদ্ধ। এসব লক্ষ্য অর্জনে এটিই প্রথম আন্তর্জাতিক কোনো চুক্তি। ২৪ অক্টোবর ২০২০ ৫০তম দেশ হিসেবে এই চুক্তি অনুসমর্থন করে হন্ডুরাস। ২২ জানুয়ারি ২০২১ থেকে চুক্তিটি কার্যকর হয়েছে। বাংলাদেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি স্বাক্ষর করে ২০ সেপ্টেম্বর ২০১৭ এবং অনুসমর্থন করে ২৬ সেপ্টেম্বর ২০১৯।
৪,৫৫৪.
'বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার' কোন শহরে অবস্থিত?
  1. ক) কলকাতা
  2. খ) নয়াদিল্লি
  3. গ) আগরতলা
  4. ঘ) কলম্বো
সঠিক উত্তর:
খ) নয়াদিল্লি
উত্তর
সঠিক উত্তর:
খ) নয়াদিল্লি
ব্যাখ্যা
নয়াদিল্লিতে অবস্থিত প্রেস ক্লাব অব ইন্ডিয়াতে চালু হয় ‘বঙ্গবন্ধু মিডিয়া সেন্টার’।
প্রেস ক্লাব অব ইন্ডিয়া এবং নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের যৌথ উদ্যোগে গড়ে তোলা
আধুনিক ডিজিটাল প্রযুক্তি সংবলিত বঙ্গবন্ধু মিডিয়া সেন্টারে একটি গ্রন্থাগার এবং প্রজেকশন হল রয়েছে।
উৎস : কালের কণ্ঠ। 
৪,৫৫৫.
বিশ্বে প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
  1. বাংলাদেশ
  2. ফিলিপাইন
  3. চীন
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
প্রবাসী আয়:
- প্রকাশিত হয়: জুন, ২০২৩।
- বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড 'গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন এন্ড ডেভেলপমেন্ট (KNOMAD)'।
- প্রতিবেদনের শিরোনাম: Migration and Development Brief 38.
- প্রতিবেদন অনুযায়ী:
- প্রবাসী আয় প্রাপ্তিতে শীর্ষে থাকা দেশগুলো হলো:
• ভারত,
• মেক্সিকো,
• চীন,
• ফিলিপাইন,
• পাকিস্তান। 

উল্লেখ্য,
- প্রবাসী আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৭ম।
- এছাড়া জিডিপিতে অবদানে শীর্ষ দেশ: তাজিকিস্তান (৫১%)।

উৎস: Migration and Development Brief 38.
৪,৫৫৬.
সম্প্রতি, নতুন করে সংবিধান প্রণয়ন ইস্যু নিয়ে কোন দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে? 
  1. জাপান
  2. থাইল্যান্ড
  3. দক্ষিণ কোরিয়া
  4. নেপাল
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

- সম্প্রতি, নতুন করে সংবিধান প্রণয়ন ইস্যূ নিয়ে থাইল্যান্ড দেশে গণভোট অনুষ্ঠিত হয়েছে।
- থাইল্যান্ডে ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
- ভোটাররা পার্লামেন্ট সদস্য নির্বাচিত করার পাশাপাশি দেশটিতে নতুন সংবিধান প্রণয়ন প্রশ্নে গণভোটে অংশ নিচ্ছেন।
- এখানে ভোটাররা ‘হ্যাঁ’, ‘না’এবং ‘মতামত নেই’—এ তিনটির একটিতে ভোট দেবেন।
- দেশটিতে নতুন করে সংবিধান প্রণয়ন করা হবে কি না, সে প্রশ্নে এ গণভোট অনুষ্ঠিত হচ্ছে ।
- ২০১৪ সালে শেষবার সেনা অভ্যুত্থানের পর থাইল্যান্ডে পাঁচ বছর জান্তা শাসন চলে।
- সে সময়ে সেনা সরকারের রচিত সংবিধান কার্যকর হয়।

উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

৪,৫৫৭.
Global Liveability Index, 2025 এ ঢাকার অবস্থান কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১৫১ তম
  2. ১৬১ তম
  3. ১৭১ তম
  4. ১৮১ তম
সঠিক উত্তর:
১৭১ তম
উত্তর
সঠিক উত্তর:
১৭১ তম
ব্যাখ্যা

বিশ্ব বাসযোগ্যতার সূচক - ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Global Liveability Index 2025.
প্রকাশকাল: জুন, ২০২৫। 
প্রকাশক: যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU)।

সূচক অনুযায়ী,
শীর্ষ ৩ শহর-
১. কোপেনহেগেন (ডেনমার্ক), 
২. ভিয়েনা (অস্ট্রিয়া) ও 
৩. জুরিখ (সুইজারল্যান্ড)।

সর্বনিম্ন ৩ শহর-
১৭৩. দামেস্ক (সিরিয়া), 
১৭২. ত্রিপোলি (লিবিয়া) ও 
১৭১. ঢাকা (বাংলাদেশ)।

তথ্যসূত্র: Global Liveability Index 2025, পত্রিকা রিপোর্ট।

৪,৫৫৮.
৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ভারত
  2. শ্রীলঙ্কা
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সংস্থা আসিয়ানের শীর্ষ সম্মেলন ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় শুরু হয়েছে৷
- ‘আসিয়ান প্রেক্ষিত: প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’ এই প্রতিপাদ্য নিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সভাপতিত্বে ৫-৭ সেপ্টেম্বর তিন দিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- মিয়ানমার সংকট ও দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব নিয়ে সেখানে আলোচনা হয়েছে৷
- শীতল যুদ্ধ চলার সময় কমিউনিজমের প্রসার ঠেকাতে ১৯৬৭ সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল৷
- এর বর্তমান সদস্যরা হচ্ছে ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।
- সম্মিলিতভাবে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
- আসিয়ানের ১০টি দেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে।

উৎস: ৫ সেপ্টেম্বর ২০২৩, যুগান্তর।
৪,৫৫৯.
সপ্তম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. চীন
  4. জাপান
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সপ্তম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই)
- সপ্তম আন্তর্জাতিক আমদানি মেলা (সিআইআইই) ৫ থেকে ১০ নভেম্বর চীনের শাংহাইয়ে অনুষ্ঠিত হবে।
- প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা পণ্য প্রদর্শন প্রস্তুতি ও বুথ নকশা পর্যায়ে প্রবেশ করে।
- এ পর্যন্ত ৭০টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা মেলায় অংশ নেয়ার কথা নিশ্চিত করেছে। 

সূত্র- The China-Britain Business Council. 

৪,৫৬০.
'মৎস্য ৬০০০' কোন দেশের গভীর সমুদ্রযান?
  1. চীন
  2. পাকিস্তান
  3. ভারত
  4. তুরস্ক
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
• মৎস্য ৬০০০:
- 'মৎস্য ৬০০০' ভারতের গভীর সমুদ্রযান
- চেন্নাইয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজিতে তৈরি হচ্ছে ভারতের সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’।
- সমুদ্রের ৬০০০ মিটার গভীরে মানুষ পাঠানোর লক্ষ্যেই যানটি তৈরি করা হচ্ছে।
- গভীর সমুদ্রাভিযানের ক্ষেত্রে পানির চাপ মোকাবেলা করতে সক্ষম যানটি।

উৎস: কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
৪,৫৬১.
১২তম D-8 শীর্ষ সম্মেলন, ২০২৬ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. নাইজেরিয়া
  2. ইরান
  3. মিসর
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

D-8:
- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি উন্নয়নশীল মুসলিম দেশের একটি বিশেষ অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা জোট। 
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে (ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে)।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ (তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান)।
- সংস্থাটির বর্তমান মহাসচিব: পাকিস্তানের রাষ্ট্রদূত সোহেল মাহমুদ।

• D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।
- ১২তম ডি-৮ (D-8) শীর্ষ সম্মেলন এপ্রিল, ২০২৬-এ ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- ১১তম ডি-৮ (D-8) শীর্ষ সম্মেলন ১৮-১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়।

উৎস: Developing Eight ওয়েবসাইট। [link]

৪,৫৬২.
'বার্ষিক উন্নয়ন কর্মসূচি' প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান?
  1. ক) বাংলাদেশ পরিকল্পনা কমিশন
  2. খ) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)
  3. গ) জাতীয় অর্থনৈতিক পরষিদের নির্বাহী কমিটি (ECNEC)
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ পরিকল্পনা কমিশন
উত্তর
সঠিক উত্তর:
ক) বাংলাদেশ পরিকল্পনা কমিশন
ব্যাখ্যা
- বাংলাদেশ পরিকল্পনা কমিশন বার্ষিক উন্নয়ন কর্মসূচি, পঞ্চবার্ষিক পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনাসহ সরকারের বিভিন্ন মেয়াদী উন্নয়ন বা অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে থাকে।
- জাতীয় অর্থনৈতিক পরষিদের নির্বাহী কমিটি (ECNEC) বাংলাদেশের অর্থনৈতিক নীতি ও উন্নয়ন পরিকল্পনা অনুমোদনের সর্বোচ্চ কর্তৃপক্ষ যার প্রধান হলেন প্রধানমন্ত্রী।
- জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) দীর্ঘমেয়াদী পরিকল্পনায় জাতীয় নীতি ও উদ্দেশ্য সম্বলিত উন্নয়ন কর্মসূচি অনুমোদনের জন্য দেশের সর্বোচ্চ রাজনৈতিক কর্তৃপক্ষ।

তথ্যসূত্র:- পরিকল্পনা কমিশন ও বাংলাপিডিয়া।
৪,৫৬৩.
যুক্তরাষ্ট্রের অনুমোদিত চিকুনগুনিয়া টিকার নাম কী?
  1. পারটুসিস
  2. ইক্সচিক
  3. ভ্যাক্সিনিয়া
  4. ভ্যারিসেল্লা
সঠিক উত্তর:
ইক্সচিক
উত্তর
সঠিক উত্তর:
ইক্সচিক
ব্যাখ্যা
‘ইক্সচিক’:

- মশাবাহিত রোগ চিকুনগুনিয়া প্রতিরোধে বিশ্বে প্রথম টিকা অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।
- বিশ্বে জনস্বাস্থ্যে চিকুনগুনিয়াকে ‘উদীয়মান ঝুঁকি’ হিসাবেই গণ্য করে আসছে এফডিএ।
- তাদের অনুমোদন দেওয়া টিকাটির নাম ‘ইক্সচিক’।
- চিকুনগুনিয়ার টিকাটি একটি ডোজ নিলেই চলবে।
- চিকুনগুনিয়া ভাইরাস ব্যবহার করেই টিকা তৈরি করা হয়েছে।
- অনুমোদনের আগে, এই টিকার দুটি ক্লিনিকাল ট্রায়াল করা হয়।

তথ্যসূত্র - বিডিনিউজ ২৪, ১০ নভেম্বর ২০২৩।
৪,৫৬৪.
রাশিয়ার নাগরিকত্ব লাভ করা এডওয়ার্ড স্নোডেন যুক্তরাষ্ট্রের কোন গোয়েন্দা সংস্থার সাথে জড়িত ছিলেন?
  1. ক) National Reconnaissance Office (NRO)
  2. খ) Central Intelligence Agency (CIA)
  3. গ) Federal Bureau of Investigation (FBI)
  4. ঘ) National Security Agency (NSA)
সঠিক উত্তর:
ঘ) National Security Agency (NSA)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) National Security Agency (NSA)
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা- (NSA) এর সাবেক পরামর্শক এডওয়ার্ড স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর নাগরিকত্ব অনুমোদন করেছেন। 
• এনএসএ’র কম্পিউটার গোয়েন্দাবৃত্তি সংক্রান্ত পরামর্শক হিসেবে চুক্তিভিত্তিক কাজ করতেন এডওয়ার্ড স্নোডেন।
• এনএসএ’র নজরদারি সংক্রান্ত একের পর এক গোপন নথি ফাঁস করে আলোচনায় আসেন তিনি।
• যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার এড়াতে ২০১৩ সালে রাশিয়ায় আশ্রয় নেন স্নোডেন। ৯ বছর ধরে সেখানেই আছেন তিনি। গুপ্তচরবৃত্তির অভিযোগে বিচারের মুখোমুখি করতে কয়েক বছর ধরে রাশিয়ার কাছ থেকে স্নোডেনকে ফেরত চাইছে যুক্তরাষ্ট্র।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো। 
৪,৫৬৫.
'ICC T20 বিশ্বকাপ ক্রিকেট-২০২৪' ক্রিকেট বিশ্বকাপের কততম আসর?
  1. ৮ম
  2. ৯ম
  3. ১১তম
  4. ১৩তম
সঠিক উত্তর:
৯ম
উত্তর
সঠিক উত্তর:
৯ম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

আইসিসি T20 বিশ্বকাপ ক্রিকেট-২০২৪:

- আয়োজক দেশ: আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ।
- এটি T20 ক্রিকেট বিশ্বকাপের ৯ম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ২০টি।
- মোট ম্যাচ: ৫৫টি।
- অনুষ্ঠিত হয়: ২-২৯ জুন।
- চ্যাম্পিয়ন: ভারত।
- রানার্স আপ: দক্ষিণ আফ্রিকা।
- প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট: জসপ্রীত বুমরাহ।
- প্লেয়ার অব দ্যা ফাইনাল: ভিরাট কোহলি।
- সর্বাধিক রান: রহমানউল্লাহ গুরবাজ।
- সর্বাধিক উইকেট: ফজলহক ফারুকি ও আর্শদীপ সিং।

উল্লেখ্য,
- মোট ৯টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০টি দেশকে ভাগ করা হয়েছে ৪টি গ্রুপে, প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৪,৫৬৬.
২০২৬ সালের জানুয়ারি মাসে কোন দেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে সদস্যপদ প্রত্যাহার করবে?
  1. জার্মানি
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. কানাডা
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

 বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাবে যুক্তরাষ্ট্র: 
- প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) থেকে বেরিয়ে যাওয়ার জন্য নির্বাহী আদেশে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প।
- ডব্লিউএইচও থেকে কোনো সদস্য বেরিয়ে যেতে হলে জাতিসংঘকে এক বছরের নোটিশ দিতে হয়।
- এরই মধ্যে যুক্তরাষ্ট্র জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক সংস্থাটিকে এ নোটিশ দিয়েছে।
- জাতিসংঘ বলছে, যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে তারা এ সংক্রান্ত আনুষ্ঠানিক নোটিশ পেয়েছে।
- দেশটি ২০২৬ সালে ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যেতে পারবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ডব্লিউএইচওর সবচেয়ে বড় আর্থিক সহায়তাকারী দেশ।
- সংস্থাটির সামগ্রিক অর্থায়নের প্রায় ১৮ শতাংশ অবদান রাখে দেশটি।

তথ্যসূত্র: পত্রিকা। Link

৪,৫৬৭.
’টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬’ আসরে মোট কতটি দল অংশগ্রহণ করবে?
  1. ১৬
  2. ১৮
  3. ২০
  4. ২২
সঠিক উত্তর:
২০
উত্তর
সঠিক উত্তর:
২০
ব্যাখ্যা

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬:
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর সময়কাল: ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ।
- আয়োজক দেশ ২টি- ভারত ও শ্রীলঙ্কা৷
- এই আসরে মোট ২০টি দল অংশগ্রহণ করবে।
- ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়।
- প্রথম পর্ব শেষে চার গ্রুপ থেকে দুটি করে মোট আটটি দল উঠবে সুপার এইটে। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে এই আট দল। এরপর সেমিফাইনাল ও ফাইনাল।

উৎস: প্রথম আলো ।

৪,৫৬৮.
'টেবিল টেনিস' কোন দেশে উদ্ভাবিত হয়েছিল?
  1. চীন
  2. ইন্দোনেশিয়া
  3. মালয়েশিয়া
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা

জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।

অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
- মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।

উৎস: ব্রিটানিকা.কম

৪,৫৬৯.
বিশ্বের প্রথম পরমাণু প্রযুক্তিভিত্তিক ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কোন দেশে অবস্থিত?
  1. ইউক্রেন
  2. রাশিয়া
  3. পোল্যান্ড
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
বিশ্বের প্রথম পরমাণু প্রযুক্তিভিত্তিক ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:
- রাশিয়ার ইয়াকুতিয়া অঞ্চলের স্থলভাগে বিশ্বের প্রথম পরমাণু প্রযুক্তিভিত্তিক ক্ষুদ্র পারমাণবিক (এসএমআর) বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে দেশটির পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম।
- বিদ্যুৎকেন্দ্রটিতে ব্যবহৃত হবে সর্বাধুনিক আরআইটিএম-২০০এন রিয়্যাক্টর।
- ২০২৮ সাল নাগাদ এটি থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
- এর তাপ উৎপাদন ক্ষমতা ১৯০ মেগাওয়াট এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫৫ মেগাওয়াট।
- এ রিয়্যাক্টরের আয়ুস্কাল ৬০ বছর।
- একবার জ্বালানি লোড করা হলে তা দিয়ে চলবে টানা ৫ থেকে ৬ বছর পর্যন্ত।

উল্লেখ্য, 
- সেন্ট পিটার্সবার্গে অবস্থিত রসাটমের যন্ত্রপ্রকৌশল শাখার অধীনস্থ একটি কারখানা এর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নির্মাণ শুরু করেছে।
- স্টেইনলেস স্টিল থেকে নির্মিত ১৬৫ টনের অধিক যন্ত্রপাতির মেটালার্জিক্যাল ট্রিটমেন্ট সম্পন্ন হয়েছে।

উৎস: ৩০ ডিসেম্বর ২০২৩, রোসাটম।
৪,৫৭০.
২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন -
  1. ক) ডগলাস ডব্লিউ ডায়মন্ড
  2. খ) সোয়ান্তে প্যাবো
  3. গ) ক্যারোলিন আর বার্তোজ্জি
  4. ঘ) মর্টেন মেলডাল
সঠিক উত্তর:
ক) ডগলাস ডব্লিউ ডায়মন্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ডগলাস ডব্লিউ ডায়মন্ড
ব্যাখ্যা
নোবেল পুরস্কার - ২০২২ 

অর্থনীতি
-
• ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করে এ বছর অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান বেন এস বার্নানকে, শিকাগো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডগলাস ডব্লিউ ডায়মন্ড ও ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফিলিপ এইচ ডিবভিগ। 

অন্যদিকে, 
• চিকিৎসা শাস্ত্র - সোয়ান্তে প্যাবো (সুইডেন)। 
• রসায়ন  শাস্ত্র -    
১. ক্যারোলিন আর বার্তোজ্জি (যুক্তরাষ্ট্র)
২. কে ব্যারি শার্পলেস (যুক্তরাষ্ট্র)    
৩. মর্টেন মেলডাল (ডেনমার্ক)  

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২ এবং প্রথম আলো। 
৪,৫৭১.
Corruption Perceptions Index-2020 অনুসারে বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১৩৩তম
  2. ১৩৫তম
  3. ১৪৫তম
  4. ১৪৬তম
সঠিক উত্তর:
১৪৬তম
উত্তর
সঠিক উত্তর:
১৪৬তম
ব্যাখ্যা
- Transparency International প্রকাশিত Corruption Perceptions Index-2020 অনুসারে বাংলাদেশের অবস্থান ১৪৬তম।
- তবে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান ১২তম।
- বাংলাদেশের স্কোর ১০০ এর মধ্যে ২৬।
- রিপোর্ট অনুসারে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হলো ডেনমার্ক ও নিউজিল্যান্ড।
- সর্বাধিক দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া ও দ. সুদান।
(তথ্যসূত্র: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট)
৪,৫৭২.
ওভাল ক্রিকেট মাঠ কোথায় অবস্থিত?
  1. ক) শ্রীলংকা
  2. খ) অস্ট্রেলিয়া
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম দ্য ওভাল। সূত্রঃ বিবিসি।
৪,৫৭৩.
ঘূর্ণিঝড় ‘ফেনজল’ নামকরণ করেছে কোন দেশ?
  1. মালয়েশিয়া
  2. ওমান
  3. মাল দ্বীপ
  4. সৌদি আরব
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

⇒ ঘূর্ণিঝড় 'ফেনজল':
- ঘূর্ণিঝড় ‘ফেনজল’ নামকরণ করেছে 'সৌদি আরব'।

- বর্ষা–পরবর্তী মৌসুমে বঙ্গোপসাগরে তৈরি হওয়া দ্বিতীয় ঘূর্ণিঝড় হচ্ছে ‘ফেনজল’।
-  দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে 'ফেনজল'।
- আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছিল , ৩০ নভেম্বর সন্ধ্যার মধ্যে ভারতের তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ফেনজল’।]
- চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছিল।
- উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলা হয়েছিল।

⇒ ঘূর্ণিঝড়ের নামকরণ:
- বিশ্ব আবহাওয়া সংস্থার আঞ্চলিক কমিটি প্রতিটি ঝড়ের একটি নাম দিয়ে থাকে।
- এ দেশগুলোর প্যানেলকে বলা হয় ডব্লিউএমও/এসক্যাপ (WMO/ESCAP)।
- অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া অঞ্চলে ঝড়ের নামকরণ করা হলেও,
- বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোয় ঝড়ের নামকরণ শুরু হয় ২০০৪ সাল থেকে।

তথ্যসূত্র: i) প্রথম আলো নিউজ।[লিঙ্ক]
         ii) World Meteorological Organization (WMO)[link]
৪,৫৭৪.
২০২৬ অস্ট্রেলিয়ান ওপেন পুরুষ এককে কে চ্যাম্পিয়ন হয়েছেন?
  1. ইয়ানিক সিনার
  2. আলেক্সান্দার জভেরেভ
  3. কার্লোস আলকারাজ
  4. নোভাক জোকোভিচ
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
উত্তর
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
ব্যাখ্যা

অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬ (Australian Open 2026):
- অস্ট্রেলিয়ান ওপেন হলো বিশ্বের চারটি প্রধান টেনিস গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের প্রথম টেনিস টুর্নামেন্ট। 
- এটি প্রতি বছর জানুয়ারির দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার মেলবোর্ন পার্কে হার্ড কোর্টে অনুষ্ঠিত হয়। 
- এটি "হ্যাপি স্ল্যাম" নামেও পরিচিত এবং মৌসুমের প্রথম গুরুত্বপূর্ণ টেনিস আসর।
- অস্ট্রেলিয়ান ওপেন ২০২৬ অনুষ্ঠিত হয়: ১৮ জানুয়ারি - ১ ফেব্রুয়ারি, ২০২৬।

• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: কার্লোস আলকারাজ।
- রানার আপ: নোভাক জোকোভিচ।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: এলেনা রিবাকিনা।
- রানার আপ: আরিনা সাবালেঙ্কা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট। 

৪,৫৭৫.
Which of the following COVID-19 vaccines was invented in Russia?
  1. ক) Sputnik V
  2. খ) Senopharm
  3. গ) Bin Corid
  4. ঘ) Russ Vas
সঠিক উত্তর:
ক) Sputnik V
উত্তর
সঠিক উত্তর:
ক) Sputnik V
ব্যাখ্যা
- রাশিয়ার প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমিওলোজি ও মাইক্রোবায়োলজি Sputnik-V (স্পুটনিক-ভি) নামের কোভিড-১৯ রোগের প্রতিষেধক টিকা উদ্ভাবন করা হয়েছে।
- ২০২০ সালের ১১ আগস্ট এটি উদ্ভাবনের ঘোষণা দেওয়া হয়।
- টিকাটি ২-৮ ‍ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রায় সংরক্ষণ করা যায়। এটির কার্যকারিতা প্রায় ৯২ শতাংশ।
- গত ২৭ এপ্রিল ওষুধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশে স্পুটনিক ভি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে।

(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৪,৫৭৬.
কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ, ২০২৫ নির্বাচিত হয়েছে কোনটি?
  1. Parasocial
  2. Rage bait
  3. Rizzing
  4. Parochial
সঠিক উত্তর:
Parasocial
উত্তর
সঠিক উত্তর:
Parasocial
ব্যাখ্যা

কেমব্রিজ ডিকশনারির বর্ষসেরা শব্দ, ২০২৫:
- কেমব্রিজ ডিকশনারি ২০২৫ সালের জন্য সেরা শব্দ নির্বাচিত হয়েছে ‌'প্যারাসোশ্যাল' (Parasocial)। 
- পরিচিত নয় এমন কোনো মানুষ—এমনকি যাঁর সম্পর্কে তেমন কিছু জানেনও না এমন ব্যক্তি সম্পর্কে যে অনুভূতি, তা বোঝাতে ‘প্যারাসোশ্যাল’ শব্দটি ব্যবহার করা হয়।
- ২০২৫ সালের সামাজিক বাস্তবতা ও মানুষের অনলাইন আচরণের রূপান্তরকে ফুটিয়ে তুলতে “parasocial” শব্দটি বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে,
- কলিন্স ডিকশনারি ২০২৫ সালে বর্ষসেরা শব্দ হিসেবে ‘ভাইব কোডিং’কে বেছে নিয়েছে।
- ‘ভাইব কোডিং’ বলতে একধরনের সফটওয়্যার বানানো বোঝায়, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে সাধারণ ভাষাকে কম্পিউটার কোডে রূপান্তরিত করা হয়।
- ২০২৫ সালের বর্ষসেরা শব্দ হিসেবে ’রেজ বেইট' (Rage bait)-কে বেছে নিয়েছে অক্সফোর্ড ডিকশনারি।
- অক্সফোর্ডের সংজ্ঞা অনুযায়ী, রেজ বেইট হলো এমন অনলাইন কনটেন্ট যা ইচ্ছাকৃতভাবে মানুষকে হতাশ, উত্তেজিত বা ক্ষুব্ধ করার জন্য তৈরি করা হয়।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

৪,৫৭৭.
Deuce Court belongs to which sports?
  1. ক) Tennis
  2. খ) Hockey
  3. গ) Chess
  4. ঘ) Baseball
সঠিক উত্তর:
ক) Tennis
উত্তর
সঠিক উত্তর:
ক) Tennis
ব্যাখ্যা
Important Tennis Terminology
• Ace: Serving an ace means you hit a winner and the receiving player was unable to return the ball.
• Advantage Court (ad court): In basic tennis terms the advantage court, abbreviated to ad court, refers to the left side section
divided by the center service line and center mark at the baseline for each player.
• ATP: is one of the abbreviated terms used in tennis. ATP stands for the Association of Tennis Professionals.
• Backhand: The tennis backhand stroke is a swing technique where the tennis racquet hits the ball with a swing that comes across the body and struck on the opposite side of the body to the racket hand.
• Backspin: Using a backspin tennis technique spins the ball and produces a slow and low bounce.
• Backswing: The backswing is a motion of the swing that moves the racquet into position to swing forward and strike the ball.
• Deuce: A situation when the tennis score is 40 all in a game (40 to 40).
• Deuce Court: The deuce court refers to the right side of the tennis court for each player.
• Doubles: tennis games are played by four players which means there are two on each side of the tennis court.
• Double Fault: Essentially a double fault occurs when a server faults twice in a row and loses one point.

Source: theukrules.co.uk
৪,৫৭৮.
জাপানের শততম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন কে?
  1. ক) শিনজো আবে
  2. খ) ফুমিও কিশিদা
  3. গ) তারো কোনো
  4. ঘ) ইয়োশিহিদে সুগা
সঠিক উত্তর:
খ) ফুমিও কিশিদা
উত্তর
সঠিক উত্তর:
খ) ফুমিও কিশিদা
ব্যাখ্যা
- জাপানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান ফুমিও কিশিদা।
- তিনি দেশটির শততম প্রধানমন্ত্রী হলেন।
উৎসঃ banglanews24.com
৪,৫৭৯.
Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
  1. ৫ মে ২০২০
  2. ৪ জুন ২০২০
  3. ৬ জুলাই ২০২০
  4. ৮ আগষ্ট ২০২০
সঠিক উত্তর:
৪ জুন ২০২০
উত্তর
সঠিক উত্তর:
৪ জুন ২০২০
ব্যাখ্যা
[এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

যুক্তরাজ্য সরকারের আয়োজনে ৪ জুন, ২০২০ গ্লোবাল ভ্যাকসিন সামিট হয়।

উৎস: GOV.UK
৪,৫৮০.
ইনসেইন কারাগার কোথায় অবস্থিত?
  1. ভিয়েতনাম
  2. থাইল্যান্ড
  3. মায়ানমার
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
মায়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মায়ানমার
ব্যাখ্যা
ইনসেইন কারাগার:
- এটি নির্মাণ করে: ব্রিটিশরা (১৮৭১ সালে)।
- এটি মায়ানমারের সবচেয়ে বড় এবং কুখ্যাত কারাগার।
- এখানে রাজনৈতিক বন্দিদের আটকিয়ে রেখে শারিরীক ও মানসিক নির্যাতন করা হতো।
- এর ধারণ ক্ষমতা প্রায় পাচঁ হাজার।
- এর অবস্থান ইয়াঙ্গুন (রেঙ্গুন), মায়ানমার।

উৎস: The New York Times.
৪,৫৮১.
সম্প্রতি আসিয়ানের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? (জুলাই, ২০২৫)
  1. ৪৪ তম
  2. ৪৫ তম
  3. ৪৬ তম
  4. ৪৭ তম
সঠিক উত্তর:
৪৬ তম
উত্তর
সঠিক উত্তর:
৪৬ তম
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- ASEAN-এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ (ব্যাংকক ঘোষণার মাধ্যমে)।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- সদর দপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড)।
- বর্তমান সদস্য দেশ: ১০টি; সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া। (জুলাই, ২০২৫)
- ২৬-২৭ মে, ২০২৫ সালে আসিয়ানের ৪৬ তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনটি কুয়ালালামপুর, মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ASEAN ওয়েবসাইট।
৪,৫৮২.
‘ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১’ লাভ করেন কে?
  1. মার্কি লুকাস রিজন্যাভেল্ট
  2. ডগলাস স্টুয়ার্ট
  3. ডেভিড ডিওপ
  4. আন্না বিয়ারেৎস
সঠিক উত্তর:
ডেভিড ডিওপ
উত্তর
সঠিক উত্তর:
ডেভিড ডিওপ
ব্যাখ্যা
- প্রথম ফরাসি সাহিত্যিক হিসেবে ইন্টারন্যাশনাল বুকার পুরস্কার-২০২১ লাভ করেছেন ফ্রান্সের ঔপন্যাসিক ডেভিড ডিওপ।
- At Night All Blood is Black উপন্যাসের জন্যে তিনি এই পুরস্কার লাভ করেন।
- উপন্যাসটি ইরেজিতে অনুবাদ করেন মার্কিন কবি আন্না মসচোভাকিস।
(তথ্যসূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট)
৪,৫৮৩.
বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৩ অনুযায়ী, খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা ২০২৩:
• খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
- ২য় অবস্থানে রয়েছে - যুক্তরাজ্য।
- ৩য় অবস্থানে রয়েছে - জার্মানি।
-  ৪র্থ অবস্থানে রয়েছে - চীন।
- ৫ম অবস্থানে রয়েছে - ফ্রান্স।

• খাদ্য আমদানি:
- প্রথম অবস্থানে আছে চীন,
- দ্বিতীয় অবস্থানে রয়েছে ফিলিপাইন।

উৎস: FAO ওয়েবসাইট এবং দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৪,৫৮৪.
২০২৫ সালে 'গাজা শান্তি সম্মেলন' কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. মিশরে 
  2. তুরস্কে 
  3. ইরানে 
  4. যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
মিশরে 
উত্তর
সঠিক উত্তর:
মিশরে 
ব্যাখ্যা

গাজা শান্তি সম্মেলন:
- ২০২৫ সালে 'গাজা শান্তি সম্মেলন' অনুষ্ঠিত হয়েছে মিশরে। 
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয় মিসরের উপকূলীয় শহর শারম আল-শেখে।

⇒ ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে মিশরে বিশ্বের বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়। 

উল্লেখ্য,
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

উৎস: Al Jazeera.

৪,৫৮৫.
চীনের যে প্রদেশে নাগরিকরা ইচ্ছেমতো সন্তান নিতে পারেন-
  1. ক) সিচুয়ান প্রদেশ
  2. খ) ইউয়ান প্রদেশ
  3. গ) নারিকেল প্রদেশ
  4. ঘ) ওহান প্রদেশ
সঠিক উত্তর:
ক) সিচুয়ান প্রদেশ
উত্তর
সঠিক উত্তর:
ক) সিচুয়ান প্রদেশ
ব্যাখ্যা
• জনসংখ্যা কমেছে চীনে:
- ’বিগত ছয় দশকের মধ্যে প্রথমবারে মতো জনসংখ্যা কমেছে চীনে।
- ২০২২ সালে দেশটির জনসংখ্যা অন্তত ৮ লাখ ৫০ হাজার কমেছে।
- চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য জানিয়েছে।
- ১৯৬১ সালে চীনে কয়েক বছরব্যাপী মহাদুর্ভিক্ষের শেষ বছরে চীনে শেষবারের মতো জনসংখ্যা কমেছিল।
- এরপর ৬১ বছর পেরিয়ে ২০২২ সালে এসে দেশটির জনসংখ্যা প্রায় ৮ লাখ ৫০ হাজার কমলো।
- জনসংখ্যা কমে যাওয়ার হার ঠেকাতে চীনের সিচুয়ান প্রদেশে নাগরিকেরা এখন থেকে ইচ্ছা মতো সন্তান নিতে পারবেন।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
৪,৫৮৬.
২০২৩ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় কততম আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে?
  1. ৪২তম
  2. ৪৩তম
  3. ৪৪তম
  4. ৪৫তম
সঠিক উত্তর:
৪৩তম
উত্তর
সঠিক উত্তর:
৪৩তম
ব্যাখ্যা
⇒ ৪৩তম আসিয়ান সম্মেলন:
⇒ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১০টি দেশের সংস্থা আসিয়ানের শীর্ষ ৪৩তম সম্মেলন ৫ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে৷
⇒ ‘আসিয়ান ২০২৩ এর প্রতিপাদ্য - প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’।
⇒ মিয়ানমার সংকট ও দক্ষিণ চীন সাগরে চীনের প্রভাব নিয়ে সেখানে আলোচনা হয়েছে৷

এছাড়াও,
⇒ শীতল যুদ্ধ চলার সময় কমিউনিজমের প্রসার ঠেকাতে ১৯৬৭ সালে আসিয়ান প্রতিষ্ঠিত হয়েছিল। 
⇒ সম্মিলিতভাবে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি।
⇒ আসিয়ানের ১০টি দেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, রুশ ফেডারেশন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভারত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে।

তথ্যসূত্র -Live MCQ সালতামামি ২০২৩, যুগান্তর পত্রিকা রিপোর্ট।
৪,৫৮৭.
২০২৫ সালের ব্যালন ডি'অর (Ballon d'Or) পুরস্কার জিতেছেন কে?
  1. লামিনে ইয়ামাল
  2. উসমান দেম্বেলে
  3. ক্রিশ্চিয়ানো রোনালদো
  4. লিওনেল মেসি
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
উত্তর
সঠিক উত্তর:
উসমান দেম্বেলে
ব্যাখ্যা

Ballon d'Or 2025:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)।
- বর্ষসেরা পুরুষ কোচ: লুইস এনরিকে (পিএসজি)।
- বর্ষসেরা নারী কোচ: সারিনা ভিগমান (ইংল্যান্ড)।
- বর্ষসেরা পুরুষ গোলকিপার (ইয়াসিন ট্রফি): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)।
- বর্ষসেরা নারী গোলকিপার (ইয়াসিন ট্রফি): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)।
- কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
- কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)
- সক্রেটিস অ্যাওয়ার্ড: জানা ফাউন্ডেশন।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: পিএসজি।
- বর্ষসেরা নারী ক্লাব: আর্সেনাল।

উল্লেখ্য,
- ফুটবলারদের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার হলো ব্যালন ডি'অর।
- ফুটবল বিষয়ক সাময়িকী 'ফ্রান্স ফুটবল' এই সম্মাননা দিয়ে থাকে।
- ১৯৫৬ সালে সর্বপ্রথম ব্যালন ডি’অর পুরস্কার প্রবর্তিত হয়।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।
- ১৯৫৬ সালে প্রবর্তিত ব্যালন ডি’অরের প্রথম পুরস্কার জেতেন স্ট্যানলি ম্যাথুস। 

উৎস: i) Britannica. [link]
ii) FIFA.

৪,৫৮৮.
কমনওয়েলথ গেমসের নীতিবাক্য কোনটি?
  1. ক) মানবতা – সততা – লক্ষ্য
  2. খ) মানবতা – সমতা – লক্ষ্য
  3. গ) সততা – সমতা – মানবতা
  4. ঘ) দৃঢ়তা – সমতা – মানবতা
সঠিক উত্তর:
খ) মানবতা – সমতা – লক্ষ্য
উত্তর
সঠিক উত্তর:
খ) মানবতা – সমতা – লক্ষ্য
ব্যাখ্যা
কমনওয়েলথ গেমস:

- কমনওয়েলথ গেমসের নীতিবাক্য মানবতা – সমতা – লক্ষ্য।

- কমনওয়েলথ গেমস ৪ বছর পর পর অনুষ্ঠিত হয়।
- কমনওয়েলথ গেমস একটি আন্তর্জাতিক এবং বহু ক্রীড়া বিষয়ে কমনওয়েলথভূক্ত দেশসমূহের অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিযোগিতা বিশেষ।
- প্রতিযোগিতাটি সর্বপ্রথম ১৯৩০ সালে প্রবর্তিত হয়।
- ৫৬ সদস্যবিশিষ্ট কমনওয়েলথভূক্ত দেশসহ ৭১টি দল কমনওয়েলথ গেমসে অংশ নেয়।

তথ্যসূত্র - জাতীয় শিক্ষক বাতায়ন ওয়েবসাইট।
৪,৫৮৯.
নিচের কোন দেশ ব্রিকস-এর সদস্য হতে যাচ্ছে?
  1. বাংলাদেশ
  2. সিংঙ্গাপুর
  3. ইরান
  4. জার্মানি
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
ব্রিকসের নতুন সদস্য:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদরদপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য,
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকার জোহানেসবার্গে।
- উক্ত সম্মেলনে তিন মহাদেশের ছয়টি দেশকে এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে।
- দেশগুলো হলো: সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে।

উৎস: i) ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
         ii) Investopedia.
৪,৫৯০.
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক - ২০২৩ অনুযায়ী, বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ২৫তম
  2. খ) ৩৫তম
  3. গ) ৪৩তম
  4. ঘ) ৫৩তম
সঠিক উত্তর:
গ) ৪৩তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪৩তম
ব্যাখ্যা
বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক:
অস্ট্রেলিয়াভিত্তিক Institute for Economics & Peace (IEP) মার্চ, ২০২৩ তারিখে Global Terrorism Index (GTI) - 2023 : Measuring the Impact of Terrorism শিরোনামে একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্ট অনুসারে, সন্ত্রাসবাদে শীর্ষ কয়েকটি দেশের তালিকা নিচে দেওয়া হল।
প্রতিবেদন অনুযায়ী সন্ত্রাসবাসকবলিত দিকে থেকে শীর্ষ ৫ দেশ-
১. আফগানিস্তান,  স্কোর - ৮.৮২২, 
২. বুরিকনা ফােসা,  স্কোর - ৮.৫৬৪,
৩. সোমালিয়া,  স্কোর - ৮.৪৬৩, 
৪. মালি,  স্কোর - ৮.৪১২, 
৫. সিরিয়াল,  স্কোর -৮.১৬১।

- বাংলাদেশ তালিকার ৪৩-তম স্থানে অবস্থান করছে [স্কোর ৩.৮২৭]

উৎস: Live Mcq ডায়নামিক প্যানেল।
৪,৫৯১.
উন্মুক্ত বলকানের সদস্য দেশ কয়টি?
  1. ক) দুই
  2. খ) তিন
  3. গ) চার
  4. ঘ) পাঁচ
সঠিক উত্তর:
খ) তিন
উত্তর
সঠিক উত্তর:
খ) তিন
ব্যাখ্যা
উন্মুক্ত বলকান এর সদস্য দেশ তিনটি।

- আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া।

 উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪,৫৯২.
ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ঢাকা
  2. কাঠমাণ্ডু
  3. থিম্পু
  4. মালে
সঠিক উত্তর:
থিম্পু
উত্তর
সঠিক উত্তর:
থিম্পু
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

২০১০ সালে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন ভুটানের থিম্পুতে অনুষ্ঠিত হয়।

SAARC:
- SAARC-এর পূর্ণরূপ: South Asian Association for Regional Cooperation.
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর একটি বহুপাক্ষিক আঞ্চলিক সহযোগিতা ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৮৫।
- প্রতিষ্ঠার স্থান: ঢাকা, বাংলাদেশ।
- সদরদপ্তর: কাঠমান্ডু, নেপাল।

⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৭টি।
- বর্তমান সদস্য সংখ্যা ৮টি।
- সদস্য দেশ: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলংকা, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান।
- সর্বশেষ সদস্য আফগানিস্তান ২০০৭ সালের ৩ এপ্রিল সার্কে যোগ দেয়।

⇒ প্রথম সার্ক সম্মেলন ১৯৮৫ সালের ৭-৮ ডিসেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ১৮তম সার্ক শীর্ষ সম্মেলন ২০১৪ সালে নেপালে অনুষ্ঠিত হয়।

উৎস: SAARC ওয়েবসাইট।
৪,৫৯৩.
এমারেল্ড ট্রায়াঙ্গেল [Emerald Triangle] কোন দুই দেশের মধ্যে দ্বন্দপূর্ণ স্থান?
  1. ভারত – পাকিস্তান
  2. লাওস – ভিয়েতনাম
  3. থাইল্যান্ড – কম্বোডিয়া
  4. ইরান – ইরাক 
সঠিক উত্তর:
থাইল্যান্ড – কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড – কম্বোডিয়া
ব্যাখ্যা

Emerald Triangle অঞ্চলটি মূলত কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে দ্বন্দ্বপূর্ণ স্থান। যদিও এটি কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস—এই তিন দেশের সীমান্তে অবস্থিত, প্রকৃত দ্বন্দ্বটি কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে সীমান্ত নিয়ন্ত্রণ ও ঐতিহাসিক দাবিকে কেন্দ্র করে।

এমারেল্ড ট্রায়াঙ্গল:

- "এমারেল্ড ট্রায়াঙ্গল" হলো একটি বনভূমি ও পাহাড়ি অঞ্চল যা কম্বোডিয়া, থাইল্যান্ড ও লাওস- এই তিন দেশের সীমান্ত এলাকায় বিস্তৃত।
- এটি "Mom Bei" (কম্বোডিয়ান নাম) অথবা থাইল্যান্ডে "Chong Bok" নামে পরিচিত।
- কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে এই অঞ্চল নিয়ে দুই দেশের মধ্যে শত বছরের বেশি সময় ধরে দ্বন্দ্ব চলে আসছে।
- এই অঞ্চলে রয়েছে প্রচুর মূল্যবান কাঠ, ভেষজ উদ্ভিদ, এবং সম্ভবত খনিজ ও অন্যান্য প্রাকৃতিক সম্পদ।
- ফলে কম্বোডিয়া ও থাইল্যান্ড দুই দেশই এই অঞ্চলের নিয়ন্ত্রণে আগ্রহী।

উল্লেখ্য,
- সাম্প্রতিক সময়ে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে আবারো সংঘাত শুরু হয়।
- সংঘাতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং ২৭০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
- মালয়েশিয়ার মধ্যস্ততায় থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই দেশই ২৮ জুলাই থেকে ‘তাৎক্ষণিক ও শর্তহীন’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সূত্র- পত্রিকা প্রতিবেদন। 

৪,৫৯৪.
‘মার্সলিংক’ এর প্রতিষ্ঠাতা কে?
  1. বিল গেটস
  2. ইলন মাস্ক
  3. স্টিভ জবস
  4. মার্ক জুকারবার্গ
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

‘মার্সলিংক’
- মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে দ্রুত তথ্য আদান-প্রদানের সুযোগ চালু করতে স্টারলিংকের আদলে মঙ্গল গ্রহে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির উদ্যোগ নিয়েছেন ইলন মাস্ক।
- নতুন এ উদ্যোগের আওতায় মঙ্গল গ্রহের কক্ষপথে একাধিক স্যাটেলাইট পাঠাবে ইলন মাস্কের নতুন প্রতিষ্ঠান ‘মার্সলিংক’।
- গ্রহ থেকে গ্রহে যোগাযোগ করা বেশ চ্যালেঞ্জের, এ সমস্যার সমাধান করতেই নাসার সহায়তায় স্যাটেলাইট পাঠানোর এই পরিকল্পনা করেছেন ইলন মাস্ক।
- মঙ্গল গ্রহে এ ধরনের স্যাটেলাইট নেটওয়ার্ক চালু হলে সেখান থেকে পৃথিবীতে দ্রুত যোগাযোগের সুযোগ তৈরি হবে।
- মার্সলিংকের স্যাটেলাইট উন্নত লেজার প্রযুক্তির মাধ্যমে দ্রুত বার্তা আদান-প্রদান করবে।
- এর ফলে মঙ্গল গ্রহ থেকে পৃথিবীতে সরাসরি ছবি দেখার সুযোগ মিলবে বলে ধারণা করা হচ্ছে। 
- পৃথিবী ও মঙ্গল গ্রহকে যুক্ত করতে প্রতি সেকেন্ডে পেটাবিটের বেশি গতির প্রয়োজন হবে।
- প্রসঙ্গত, মঙ্গল গ্রহে মানববসতি গড়তে ভীষণ আগ্রহী ইলন মাস্ক।
- ২০৩০ সালের মধ্যে মঙ্গল গ্রহে যে করেই হোক মানববসতি তৈরি করতে চান তিনি।
- শুধু তা-ই নয়, ২০৫৪ সালের মধ্যে মঙ্গল গ্রহে ১০ লাখ মানুষের বসবাসের উপযোগী শহর তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন আলোচিত এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তা।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। 
৪,৫৯৫.
বিশ্ব শান্তি সূচক-২০২১ রিপোর্ট অনুসারে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান কততম?
  1. দ্বিতীয়
  2. তৃতীয়
  3. চতুর্থ
  4. পঞ্চম
সঠিক উত্তর:
তৃতীয়
উত্তর
সঠিক উত্তর:
তৃতীয়
ব্যাখ্যা

- অস্ট্রেলিয়াভিত্তিক ইনস্টিটিউট অব ইকোনমিকস এন্ড পিস প্রকাশিত বিশ্ব শান্তি সূচক-২০২১ রিপোর্টে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয় (বিশ্বে-৯১তম)।
- বাংলাদেশের উপরে রয়েছে ‍ভুটান (বিশ্বে-২২তম) এবং নেপাল (বিশ্বে-৮৫তম)।
- দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন দেশ আফগানিস্তান (বিশ্বে-১৬৩তম)।
- বিশ্ব শান্তি সূচকে মোট ১৬৩টি দেশের মধ্যে শীর্ষদেশ আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ আফগানিস্তান।
(তথ্যসূত্র: বিশ্ব শান্তি সূচক-২০২১ রিপোর্ট)

৪,৫৯৬.
As per the World Health Organization (WHO) report, which disease is found to be the second deadliest infectious killer after COVID-19 in the world?
  1. ক) Influenza
  2. খ) Chickenpox
  3. গ) Tuberculosis
  4. ঘ) Polio
সঠিক উত্তর:
গ) Tuberculosis
উত্তর
সঠিক উত্তর:
গ) Tuberculosis
ব্যাখ্যা
The World Health Organization (WHO) has released its annual Global tuberculosis (TB) report for the year 2021 which is the second deadliest infectious killer after COVID-19 in the world.
৪,৫৯৭.
সম্প্রতি ভারতের কোন সীমান্তবর্তী অঞ্চলে 'বিমান বাংকার' তৈরি করেছে চীন? [নভেম্বর, ২০২৫]
  1. লাদাখ অঞ্চল
  2. সিকিম অঞ্চল
  3. অরুণাচল অঞ্চল
  4. হিমাচল অঞ্চল
সঠিক উত্তর:
অরুণাচল অঞ্চল
উত্তর
সঠিক উত্তর:
অরুণাচল অঞ্চল
ব্যাখ্যা

• চীনের তৈরী বিমান বাংকার: 
- অরুণাচলের কাছে ৩৬টি বিমান বাংকার তৈরি করেছে চীন।
- তিব্বতের লুনজে বিমানঘাঁটিতে চীন ৩৬টি মজবুত বিমান বাংকার, নতুন প্রশাসনিক ব্লক এবং একটি নতুন অ্যাপ্রন নির্মাণ করেছে।
- এই ঘাঁটিটি অরুণাচল প্রদেশের ভারত ও চীন সীমান্তের ম্যাকমোহন লাইন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
- অরুণাচল প্রদেশের কৌশলগত শহর তাওয়াং থেকে প্রায় ১০৭ কিলোমিটার দূরে লুনজে ঘাঁটিতে নতুন বিমান বাংকার নির্মাণের ফলে চীন এখন তাদের যুদ্ধবিমান এবং ড্রোন সিস্টেমকে আরও সামনে মোতায়েন করার সুযোগ পাবে।
- এতে ভারতের বিমানবাহিনীকে প্রতিক্রিয়া জানানোর সময়ও কমে যাবে চীনের।
- কারণ ভারতের নিজস্ব ঘাঁটিগুলো অরুণাচল ও আসামে অবস্থিত।

তথ্যসূত্র: প্রথম আলো ও ঢাকা পোস্ট। (Link)

৪,৫৯৮.
দক্ষিণ এশিয়ায় মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ভুটান
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
খ) শ্রীলঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
খ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
গত ২০২২ সালের ৮ সেপ্টেম্বরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করে ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২১–২২’ 
এই প্রতিবেদন অনুসারে, 
ইউএনডিপি মানব উন্নয়ন সূচকে সুইজারল্যান্ড, নরওয়ে ও আইসল্যান্ড শীর্ষ স্থান ধরে রেখেছে।
অন্যদিকে দক্ষিণ সুদান, চাদ ও নাইজারের অবস্থান সবার নিচে। 
 
সূচকে বাংলাদেশ অবস্থান ১২৯। 
এর আগে সর্বশেষ প্রকাশিত প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল ২০২০ সালে। সেই মানব উন্নয়ন প্রতিবেদনে বিশ্বের ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১৩৩। 
 
মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কার অবস্থান সবচেয়ে ভালো। দেশটি বর্তমানে ৭৩তম। 
 
দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
১. শ্রীলঙ্কা - ৭৩
২. মালদ্বীপ - ৯০ 
৩. ভুটান - ১২৭
৪. বাংলাদেশ - ১২৯
৫. ভারত - ১৩২
৬. নেপাল - ১৪৩
৭. পাকিস্তান - ১৬১
৮. আফগানিস্তান - ১৮০
 
উৎস: ইউএনডিপি ওয়েবসাইট, প্রথম আলো
৪,৫৯৯.
২০২০ সালে যুক্তরাজ্যের নতুন ৫০ পাউন্ডের মুদ্রায় যে বাংলাদেশির মুখের প্রতিচ্ছবি ছাপানো হবে -
  1. ক) সত্যেন্দ্রনাথ বসু
  2. খ) জগদীশ চন্দ্র বসু
  3. গ) শেখ মুজিবুর রহমান
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ) জগদীশ চন্দ্র বসু
উত্তর
সঠিক উত্তর:
খ) জগদীশ চন্দ্র বসু
ব্যাখ্যা
২০২০ সালে যুক্তরাজ্যের নতুন ৫০ পাউন্ডের মুদ্রায় বাংলাদেশি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু এর মুখের প্রতিচ্ছবি ছাপানো হবে। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]
৪,৬০০.
What is the name of Suriname’s first female president?
  1. Jennifer Venetiaan
  2. Marijke Djwalapersad
  3. Jennifer Simons
  4. Freda Misier
  5. None of these
সঠিক উত্তর:
Jennifer Simons
উত্তর
সঠিক উত্তর:
Jennifer Simons
ব্যাখ্যা
• সুরিনামের প্রথম নারী প্রেসিডেন্ট:
- সুরিনামের এর জাতীয় সংসদ ২০২৫ সালের ৬ জুলাই দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে ডাঃ জেনিফার সিমন্স কে নির্বাচিত করে।
- তিনি একজন চিকিৎসক ও দীর্ঘদিনের সংসদ সদস্য, এবং বর্তমানে ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির নেতা ।
- তাঁর শপথ গ্রহণ ১৬ জুলাই, ২০২৫ তারিখ নির্ধারিত হয়েছে ।

উৎস: সিএনএন।