বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ৩২ / ৫১ · ৩,১০১৩,২০০ / ৫,১০১

৩,১০১.
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালুকৃত সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম কী?
  1. ক) ট্রাম্প সোশ্যাল
  2. খ) ট্রুথ সোশ্যাল
  3. গ) ট্রুথ স্পেশাল
  4. ঘ) ট্রাম্প স্পেশাল
সঠিক উত্তর:
খ) ট্রুথ সোশ্যাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ট্রুথ সোশ্যাল
ব্যাখ্যা
- TRUTH Social সামাজিক যোগাযোগ মাধ্যম এর প্রতিষ্ঠাতা - ডোনাল্ড ট্রাম্প।
- সম্প্রতি ৪২ বিলিয়ন মার্কিন ডলার দিয়ে ইলন মাস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম 'টুইটার' কিনে নেন।

সূত্র: পত্রিকা রিপোর্ট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,১০২.
ওজোনস্তরের সুরক্ষা বিষয়ক প্রথম বৈশ্বিক উদ্যোগ কোনটি?
  1. ক) স্টকহোম ডিক্লারেশন
  2. খ) ভিয়েনা কনভেনশন
  3. গ) মন্ট্রিয়াল প্রটোকল
  4. ঘ) বাসেল কনভেনশন
সঠিক উত্তর:
খ) ভিয়েনা কনভেনশন
উত্তর
সঠিক উত্তর:
খ) ভিয়েনা কনভেনশন
ব্যাখ্যা
ওজোনস্তরের সুরক্ষা বিষয়ক প্রথম বৈশ্বিক প্রটোকল হলো ভিয়েনা কনভেনশন। ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই কনভেনশন গৃহীত হয়।
১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর এটি কার্যকর হয়। বিশ্বের ১৯৮টি দেশ/অঞ্চল এটির অংশীদার। তবে এটি মেনে চলার ক্ষেত্রে কোন বাধ্যবাধকতা ছিলো না।

ভিয়েনা কনভেনশনের ফলশ্রুতিতে ১৯৮৭ সালে ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাসের করে ওজোনস্তরকে রক্ষা করার উদ্দেশ্যে মন্ট্রিয়াল প্রটোকল গৃহীত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
৩,১০৩.
Military Strength Ranking-২০২৪ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
  1. রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ভারত
  4. চীন
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

Military Strength Ranking-২০২৪:

- গ্লোবাল ফায়ারপাওয়ার সামরিক শক্তির বিচারে দেশের তালিকা প্রকাশ করে।
- দেশে দেশে সামরিক শক্তির সক্ষমতা নিয়ে ২০০৬ সাল থেকে প্রতি বছরই প্রতিবেদন প্রকাশ করে আসছে এই প্রতিষ্ঠানটি।

তালিকার শীর্ষ দেশ -
১। যুক্তরাষ্ট্র,
২। রাশিয়া,
৩। চীন,
৪। ভারত,
৫। দক্ষিণ কোরিয়া, 
৬। যুক্তরাজ্য,
৭।  জাপান, 
৮। তুরস্ক, 
৯। পাকিস্তান ও 
১০। ইতালি। 

উল্লেখ্য,
- তালিকাটির ৩৭ নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। 

উৎস: Global Firepower ওয়েবসাইট। [link]
৩,১০৪.
বেলেম জলবায়ু সম্মেলনে গৃহীত পরিকল্পনা অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে প্রতি বছর জলবায়ু রক্ষায় কী পরিমাণ অর্থ বরাদ্দের লক্ষ্য স্থির করা হয়েছে?
  1. ১ ট্রিলিয়ন ডলার
  2. ১.৩ ট্রিলিয়ন ডলার
  3. ১.৫ ট্রিলিয়ন ডলার
  4. ১.৭ ট্রিলিয়ন ডলার
সঠিক উত্তর:
১.৩ ট্রিলিয়ন ডলার
উত্তর
সঠিক উত্তর:
১.৩ ট্রিলিয়ন ডলার
ব্যাখ্যা

• COP:
- COP এর পূর্ণরূপ Conference of the Parties.
- জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘের রূপরেখা।
- COP সম্মেলনে অংশগ্রহণ করেন UNFCCC এর দেশগুলো।
- COP-28 অনুষ্ঠিত হয় ৩০ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর, ২০২৩ সংযুক্ত আরব আমিরাতের দুবাই এ ।
- সর্বশেষ COP-29 অনুষ্ঠিত হয় আজারবাইজানের বাকু তে ১১ নভেম্বর - ২২ নভেম্বর, ২০২৪ ।
- COP-30 অনুষ্ঠিত হয়েছে বেলেম, ব্রাজিল (১০-২১ নভেম্বর, ২০২৫ সাল)।
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক। 

• জলবায়ু সম্মেলন কপ-৩০ এর অর্জন ও লক্ষ্যমাত্রা:
- বৃহৎ অর্থায়ন: জলবায়ু রক্ষায় ২০৩৫ সালের মধ্যে প্রতি বছর ১.৩ ট্রিলিয়ন ডলার জোগাড় করা।
- অভিযোজন খাতে সহায়তা: জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য অর্থায়ন ২০২৫ সালের মধ্যে দ্বিগুণ এবং ২০৩৫ সালের মধ্যে তিনগুণ করা।
- নতুন উদ্যোগ: জলবায়ু লক্ষ্য বাস্তবায়নে গতি আনতে Global Implementation Accelerator এবং Belém Mission to 1.5°C নামে নতুন উদ্যোগ শুরু করা।
- Belém Gender Action Plan গৃহীত: জলবায়ু সিদ্ধান্ত গ্রহণে নারী ও মেয়েদের কেন্দ্রীয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিশ্চিত করা।

- Tropical Forests Forever Fund: ৫.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ হয়েছে, ৫৩টি দেশ এতে যুক্ত হয়েছে, এবং মোট তহবিলের ২০ শতাংশেরও বেশি সরাসরি আদিবাসী জনগোষ্ঠী ও স্থানীয় কমিউনিটির জন্য বরাদ্দ।


তথ্যসূত্র:
i) UN News. (Link)
ii) UNFCCC website. (Link)

৩,১০৫.
সম্প্রতি রাশিয়া কোন দেশকে 'অবন্ধু রাষ্ট্র' হিসেবে ঘোষণা দিয়েছে?
  1. ক) সুইডেন
  2. খ) ইতালি
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) নরওয়ে
সঠিক উত্তর:
ঘ) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নরওয়ে
ব্যাখ্যা
রাশিয়ার ‘অবন্ধু রাষ্ট্র’:
- নরওয়ে এখন আর রাশিয়ার বন্ধু নয়।
- মস্কো নরওয়েকে এই তালিকা থেকে বাদ দিয়েছে।
- যেসব দেশ রাশিয়ার সঙ্গে বন্ধুসুলভ আচরণ করছে না তাদেরকে নতুন একটি তালিকায় রেখেছে রাশিয়া।
- ওই তালিকার নাম দেওয়া হয়েছে ‘অবন্ধু রাষ্ট্র’। 
- এই তালিকায় প্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রয়েছে।
- এই দেশগুলো ইউক্রেনে যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করে দেশটির উপর নিষেধাজ্ঞা দিয়েছে।
- এমনকি রুশ বিমানের জন্য নিজেদের আকাশপথও বন্ধ করে দিয়েছে।
- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুরকেও অবন্ধু দেশের তালিকায় রেখেছে রাশিয়া।
- এই তালিকায় তাইওয়ানের নামও রয়েছে।
- এছাড়া রয়েছে ইউরোপের মন্টিনিগ্রো, সুইজারল্যান্ড, আলবেনিয়া, অ্যান্ডোরা, আইসল্যান্ড, লিচেন্সটাইন, মোনাকো, সান ম্যারিনো, উত্তর মেসিডোনিয়াও।
- এই তালিকায় যুক্ত হলো নরওয়ে। 

উৎস: ৩ আগস্ট ২০২৩, সময় নিউজ।
৩,১০৬.
জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ভোট দেন -
  1. ক) চীন ও ফিলিপাইন
  2. খ) চীন ও জাপান
  3. গ) চীন ও যুক্তরাষ্ট্র
  4. ঘ) চীন ও রাশিয়া
সঠিক উত্তর:
ক) চীন ও ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন ও ফিলিপাইন
ব্যাখ্যা
জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ভোট দেন চীন ও ফিলিপাইন। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৩,১০৭.
'লুহানস্ক' ও 'দোনেৎস্ক' যে দেশের বিচ্ছিন্নতাকামী অঞ্চল-
  1. ক) রাশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) কমোরোস
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
খ) ইউক্রেন
ব্যাখ্যা
- 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক' ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী অঞ্চল।
- ২১ ফেব্রুয়ারি ২০২২ পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাকামী দুই অঞ্চল 'লুহানস্ক' ও 'দোনেৎস্ক’ কে স্বাধীন দেশ হিসেবে ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
৩,১০৮.
২০২৫ সালের উইম্বল্ডন পুরুষ এককে চ্যাম্পিয়ন কে হয়েছেন?
  1. ইয়ানিক সিনার
  2. নোভাক জোকোভিচ
  3. কার্লোস আলকারাজ
  4. রজার ফেদেরার
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
উত্তর
সঠিক উত্তর:
ইয়ানিক সিনার
ব্যাখ্যা

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

⇒ গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ জেতাকে বোঝায়। গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

⇒ উইম্বলডন (Wimbledon) ২০২৫:
• পুরুষ একক:
- চ্যাম্পিয়ন: ইয়ানিক সিনার (ইতালি)।
- রানার আপ: কার্লোস আলকারাস।

• নারী একক:
- চ্যাম্পিয়ন: ইগা সিয়াতেক।
- রানার আপ: অ্যামান্ডা অ্যানিসিমোভা।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট। 

৩,১০৯.
বাংলাদেশ প্রিমিয়ার লীগ এর নবম আসরে কে সেরা খেলোয়াড় নির্বাচিত হন?
  1. ক) লিটন দাস
  2. খ) নাজমুল হোসেন শান্ত
  3. গ) তানভীর ইসলাম
  4. ঘ) হাসান মাহমুদ
সঠিক উত্তর:
খ) নাজমুল হোসেন শান্ত
উত্তর
সঠিক উত্তর:
খ) নাজমুল হোসেন শান্ত
ব্যাখ্যা
বিপিএল ৯ 
- ২০২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ৯ নামেও পরিচিত।
- এটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)- এর নবম আসর।
- এটি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা আয়োজিত বাংলাদেশের শীর্ষ-স্তরের পেশাদার টি- টোয়েন্টি ক্রিকেট লিগ।
- ২০২৩ সালের ৬ জানুয়ারি - ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত নবম আসর অনুষ্ঠিত হয়েছে।
- ফাইনালে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
- প্রতিযোগিতার সেরা খেলোয়াড়- নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স)।
- সর্বাধিক রান সংগ্রহকারী- নাজমুল হোসেন শান্ত (সিলেট স্ট্রাইকার্স) (৫১৬)।

অন্যদিকে -
-লিটন দাস কুমিল্লা ভিক্টোরিয়ান্স- এর অধিনায়ক ছিলেন।
- তানভীর ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) (১৭) ও হাসান মাহমুদ (রংপুর রাইডার্স) (১৭) ছিলেন সর্বাধিক উইকেটধারী।

উৎস: Bangladesh Premier League 2023, Cricbuzz.com।
৩,১১০.
'The State of World Fisheries and Aquaculture - 2022' অনুসারে মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) মালদ্বীপ
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
১ জুলাই ২০২২ ‘The State of World Fisheries and Aquaculture 2022’ নামক প্রতিবেদন প্রকাশ করে ‘খাদ্য ও কৃষি সংস্থা’ (FAO)। প্রতি ২ বছর অন্তর প্রতিবেদনটি প্রকাশিত হয়।

প্রতিবেদন অনুসারে -

স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে শীর্ষ ৩ দেশ –
প্রথম - ভারত (১.৮০ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১৬%।
দ্বিতীয় - চীন (১.৪৬ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১৩%।
তৃতীয় - বাংলাদেশ (১.২৫ মিলিয়ন টন), যা বৈশ্বিক উৎপাদনের ১১%।

সামুদ্রিক মৎস্য আহরণে শীর্ষ ২ দেশ –
প্রথম - চীন (১১.৭৭ মিলিয়ন টন), যা বৈশ্বিক মোট আহরণের ১৫%
দ্বিতীয় - ইন্দোনেশিয়া (৬.৪৩ মিলিয়ন টন), যা বৈশ্বিক মোট আহরণের ৮%।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৩,১১১.
কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা পান কে?
  1. বান কি-মুন
  2. আন্তোনিও গুতেরেস
  3. ড. মুহাম্মদ ইউনূস
  4. মেরিল স্ট্রিপ
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা

কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫:
- কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড  ব্রিটেনের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড।
- পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে।   
- প্রথম বাংলাদেশি হিসেবে মর্যাদাপূর্ণ 'কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' পুরস্কার অর্জন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
- বিশ্বব্যাপী শান্তি, টেকসই উন্নয়ন ও মানুষের এবং প্রকৃতির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত হন।

উল্লেখ্য,
- ১৯৯০ সালে প্রতিষ্ঠা পায় ‘দ্য কিংস ফাউন্ডেশন’।
- এ দাতব্য প্রতিষ্ঠান তৎকালীন প্রিন্স অব ওয়েলসের উদ্যোগে গঠিত হয়।
- ২০২৪ সালের জুন মাসে রাজা চার্লস প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের উদ্‌যাপন হিসেবে নতুন এ পুরস্কার প্রবর্তন করেন।
- এ পুরস্কারের প্রথম বিজয়ী ছিলেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন।

উৎস: পত্রিকা রিপোর্ট।

৩,১১২.
2023 FIFA Women's World Cup Champion -
  1. Germany
  2. Brazil
  3. Spain
  4. France
সঠিক উত্তর:
Spain
উত্তর
সঠিক উত্তর:
Spain
ব্যাখ্যা
• ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:
- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলা সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেনই একমাত্র দেশ, যাদের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।

তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৩,১১৩.
ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪ অনুযায়ী, বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
  1. ডেনমার্ক
  2. ফিনল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৪:
-  ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস।
- প্রতিবছর এ দিবসের প্রাক্কালে সুখী দেশের তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড, 
৪। সুইডেন, 
৫। ইসরাইল।

উল্লেখ্য,
- ২০২৪ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১২৯তম। 

অন্যদিকে -
- তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।

উৎস: World Happiness Report 2024.
৩,১১৪.
ফিফার কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ক) সুইজারল্যান্ড
  2. খ) ইংল্যান্ড
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ব্রাজিল
সঠিক উত্তর:
ক) সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) সুইজারল্যান্ড
ব্যাখ্যা
ফিফা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা। এটি ১৯০৪ সালে গঠিত হয়।
বর্তমানে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।
উৎসঃ ফিফা ওয়েবসাইট
৩,১১৫.
২০২৬ বিশ্বকাপ ফুটবলের কয়টি মাসকট উন্মোচন করা হয়েছে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

♦ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

♦ ২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাসকট:
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৩টি মাসকট উন্মোচন করেছে ফিফা।
- ৩টি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে।
- ৩টি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।
- ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক।
- এই মাসকটগুলো একসঙ্গে একতা, বৈচিত্র্য আর ফুটবল নিয়ে ছড়িয়ে পড়া আবেগের প্রতীক।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

৩,১১৬.
অভিজিৎ ব্যানার্জি ২০১৯ সালে কততম বাঙ্গালী হিসেবে নোবেল পুরষ্কার পেয়েছেন?
  1. ক) তৃতীয়
  2. খ) চতুর্থ
  3. গ) পঞ্চম
  4. ঘ) দ্বিতীয়
সঠিক উত্তর:
খ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
খ) চতুর্থ
ব্যাখ্যা

২০১৯ নোবেল পুরষ্কার - অর্থনীতি (৩ জন)
১. অভিজিৎ ব্যানার্জি - ভারত (অর্থনীতিতে নোবেলজয়ী দ্বিতীয় ভারতীয়)
২. এস্থার দুফলো - ফ্রান্স (অভিজিৎ এর স্ত্রী, অর্থনীতিতে নোবেলজয়ী দ্বিতীয় নারী)
৩. মাইকেল ক্রেমার - যুক্তরাষ্ট্র।
অবদানঃ বৈশ্বিক দারিদ্র্য দূরীকরণে পরীক্ষামূলক গবেষণার জন্য।
৪র্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান - অভিজিৎ ব্যানার্জি।
২য় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান - এস্থার ডুফলো।
৫ম দম্পতি হিসেবে একই বিভাগে নোবেল পুরস্কার পান - অভিজিৎ -দুফলো দম্পতি।
৬ষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পুরস্কার পান - অভিজিৎ - দুফলো দম্পতি।

৩,১১৭.
কোন বিষয়ে অবদানের জন্যে ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ক) করোনা ভাইরাস শনাক্তকরণ
  2. খ) হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণ
  3. গ) জরায়ু ক্যান্সার বিষয়ে গবেষণা
  4. ঘ) কোষে অক্সিজেন প্রবাহ
সঠিক উত্তর:
খ) হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণ
উত্তর
সঠিক উত্তর:
খ) হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণ
ব্যাখ্যা
গত ৫ অক্টোবর ২০২০ সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট ২০২০ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
এরা হলেন:
- হার্ভে জে অল্টার (যুক্তরাষ্ট্র)
- চার্লস এম রাইস (যুক্তরাষ্ট্র)
- মাইকেল হিউটন (যুক্তরাজ্য)
হেপাটাইটিস সি ভাইরাস শনাক্তকরণে অবদানের জন্যে তাদের নোবেল পুরস্কার প্রদান করা হয়।
(সূত্রঃ নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৩,১১৮.
সম্প্রতি মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
  1. আবদুল্লাহ সুলতান আহমেদ শাহ
  2. সুলতান জাবেদ
  3. ইব্রাহিম সুলতান
  4. সুলতান ইসমাইল হানিয়া
সঠিক উত্তর:
ইব্রাহিম সুলতান
উত্তর
সঠিক উত্তর:
ইব্রাহিম সুলতান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন।
সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মালয়েশিয়ার রাজা: 

- মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইব্রাহিম সুলতান।
- দেশটির ১৬তম রাজা আল-সুলতান আবদুল্লাহ সুলতান আহমেদ শাহের স্থলাভিষিক্ত হন তিনি।
- এর আগে তিনি মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় রাজ্য জোহরের সুলতান ছিলেন। 

তথ্যসূত্র: ইত্তেফাক।
৩,১১৯.
‘স্টিঙ্গার’ নামক কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কোন দেশের তৈরি?
  1. ক) তুরস্ক
  2. খ) ইরান
  3. গ) চীন
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
‘স্টিঙ্গার’ নামক কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যে দেশের তৈরি - যুক্তরাষ্ট্র।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,১২০.
’এশিয়া কাপ ক্রিকেট-২০২৫’ কোথায় অনুষ্ঠিত হচ্ছে?
  1. পাকিস্তান
  2. ভারত
  3. শ্রীলঙ্কা
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

- ১৭তম এশিয়া কাপ- ক্রিকেট, শুরু হচ্ছে ৯ সেপ্টেম্বর, শেষ হবে ২৮ সেপ্টেম্বর।
- এবার টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে, খেলা হবে আবুধাবি ও দুবাইয়ে। 
- এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি সংস্করণে হবে।
- এশিয়া কাপের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি, আটটি দল অংশ নিচ্ছে।  

উৎস: প্রথম আলো।

৩,১২১.
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবস্থান কোন শহরে?
  1. ক) এনারদোহার
  2. খ) মারিওপোল
  3. গ) কিয়েভ
  4. ঘ) কোনটি নয়
সঠিক উত্তর:
ক) এনারদোহার
উত্তর
সঠিক উত্তর:
ক) এনারদোহার
ব্যাখ্যা
ইউরোপের সর্ববৃহৎ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত - ইউক্রেনের এনারদোহার শহরের জাপোরিঝিয়ায়।  

তথ্যসূত্র:- Live MCQ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
৩,১২২.
২০২৪ সালে ওআইসি শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ইকুয়েডর
  2. মরক্কো
  3. মালদ্বীপ
  4. গাম্বিয়া
সঠিক উত্তর:
গাম্বিয়া
উত্তর
সঠিক উত্তর:
গাম্বিয়া
ব্যাখ্যা
- গাম্বিয়ার রাজধানী বানজুলে হয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলন।

ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC):
- OIC-এর পূর্ণরুপ হচ্ছে - The Organisation of Islamic Cooperation.
- এটি হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- প্রতিষ্ঠা লাভ করে - ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯ (মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়)।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।
- গাম্বিয়ার রাজধানী বানজুলে হয় ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ১৫তম শীর্ষ সম্মেলন।

সূত্র- ওআইসি এর ওয়েবসাইট।
৩,১২৩.
ফোর্বসের তালিকায় বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী কে?
  1. ক) শেখ হাসিনা
  2. খ) কমলা হ্যারিস
  3. গ) ক্রিস্টিনা লাগার্দ
  4. ঘ) উরসুলা ভন ডার লেন
সঠিক উত্তর:
ঘ) উরসুলা ভন ডার লেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উরসুলা ভন ডার লেন
ব্যাখ্যা
- ফোর্বসের তালিকায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেনকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
- দ্বিতীয় স্থানে আছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান ক্রিস্টিনা লাগার্দ।
- তৃতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

উৎস: The Daily Star( ডিসেম্বর ১১, ২০২২)।
৩,১২৪.
২০২৬ সালে ৫২তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ফ্রান্স
  2. কানাডা
  3. যুক্তরাজ্য
  4. অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা

• G-7: 
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

• ৫১তম G-7 শীর্ষ সম্মেলন:
- ১৫-১৭ জুন, ২০২৫ তারিখে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টার কানানাস্কিস রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে।

• ৫২তম G-7 শীর্ষ সম্মেলন ২০২৬ সালে ফ্রান্সে অনুষ্ঠিত হবে।  

তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট। 

৩,১২৫.
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT) স্বাক্ষরকারী সর্বশেষ দেশ কোনটি?
  1. ক) উত্তর কোরিয়া
  2. খ) কিউবা
  3. গ) কমোরোস
  4. ঘ) ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
খ) কিউবা
উত্তর
সঠিক উত্তর:
খ) কিউবা
ব্যাখ্যা
সমন্বিত পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT):
১৯৯৬ সালের ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তি গৃহীত হয়।
সর্বশেষ স্বাক্ষরকারী দেশ: কিউবা (৪ ফেব্রুয়ারি,২০২১), ১৮৫তম। কিউবা একই দিন ১৬৯তম দেশ হিসেবে চুক্তি অনুমোদন করে।
সর্বশেষ অনুমোদনকারী দেশ: কমোরোস (১৯ ফেব্রুয়ারি, ২০২১), ১৭০তম।
উৎস: CTBTO ওয়েবসাইট।
৩,১২৬.
Covishield করোনা ভাইরাসের টিকার উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি?
  1. ক) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
  2. খ) মডার্না
  3. গ) ফাইজার-বায়োএনটেক
  4. ঘ) গামালিয়া রিসার্চ ইনস্টিটিউট
সঠিক উত্তর:
ক) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
উত্তর
সঠিক উত্তর:
ক) অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা
ব্যাখ্যা
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকা কোম্পানি উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের নাম Covishield.
টিকাটির কার্যকারিতা ৬২% থেকে ৯০%। বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সিরাম ইনস্টিটিটউট এই টিকাটি ব্যাপক আকারে উৎপাদন করছে।
বাংলাদেশে জানুয়ারি থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।
(সূত্র: বিসিসি বাংলা ‍রিপোর্ট)
৩,১২৭.
সম্প্রতি মধ্যপ্রাচ্যের কোন মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান? (জুলাই, ২০২৫)
  1. আল হুর্মুজ এয়ারবেস
  2. আল উদেইদ এয়ারবেস
  3. রুমালিন এয়ারবেস
  4. আল-আসাদ এয়ারবেস
সঠিক উত্তর:
আল উদেইদ এয়ারবেস
উত্তর
সঠিক উত্তর:
আল উদেইদ এয়ারবেস
ব্যাখ্যা
⇒ ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে ২৩ জুন, ২০২৫ সালের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আল উদেইদ সামরিক ঘাঁটি:
- কাতারের আল উদেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে অঞ্চলের বৃহত্তম মার্কিন ঘাঁটি।
- রাজধানী দোহার কাছে অবস্থিত এই ঘাঁটি থেকেই পরিচালিত হয় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট-কম।
- মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান বাহিনীর কার্যক্রমও এখান থেকেই পরিচালিত হয়।
- আল উদেইদ ঘাঁটিতে মার্কিন বাহিনীকে ২০০০ সালে প্রবেশের অনুমতি দেয় কাতার।
- পরের বছর, ২০০১ সালে মার্কিন বাহিনী ঘাঁটি পরিচালনার ভার নেওয়ার পরে ২০০২ সালে দোহা আর ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তি সাক্ষরিত হয়।
- ২০০২ সালের ডিসেম্বরের ওই চুক্তির মাধ্যমেই কাতারে মার্কিন সেনাবাহিনীর উপস্থিতি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়।
- প্রায় আট হাজার মার্কিন সৈন্য আল উদেইদ-এ মোতায়েন রয়েছেন।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।
৩,১২৮.
জ্বালানি তেল উৎপাদনে কোন দেশ শীর্ষে?
  1. ক) ইরাক
  2. খ) কাতার
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জ্বালানি তেল উৎপাদনে যুক্তরাষ্ট্র শীর্ষ অবস্থানে রয়েছে। 
 
যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র : ১৮.৬১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ২০ শতাংশ
সৌদি আরব : ১০.৮১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ১২ শতাংশ
রাশিয়া : ১০.৫০ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ১১ শতাংশ
কানাডা : ৫.২৩ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৬ শতাংশ
চীন : ৪.৮৬ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৫ শতাংশ
ইরাক : ৪.১৬ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৪ শতাংশ
আরব আমিরাত :  ৩.৭৮ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৪ শতাংশ
ব্রাজিল : ৩.৭৭ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৪ শতাংশ
ইরান : ৩.০১ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৩ শতাংশ
কুয়েত : ২.৭৫ মিলিয়ন ব্যারেল (দৈনিক)-  ৩ শতাংশ
 
উৎস : ইত্তেফাক পত্রিকা রিপোর্ট। 
৩,১২৯.
পারমাণবিক বোমার প্রথম সফল পরীক্ষা চালায় কোন দেশ?
  1. রাশিয়া
  2. চীন
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

পারমাণবিক বোমার সফল পরীক্ষা:
- পারমাণবিক বোমার প্রথম সফল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র।
- ১৯৪৫ সালের ১৬ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর আলামোগর্ডোর মরুভূমিতে প্রথমবার পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায় যুক্তরাষ্ট্র।
- বিশ্বে এটাই ভয়ংকর প্রাণঘাতী পারমাণবিক অস্ত্রের প্রথম পরীক্ষামূলক ব্যবহারের ঘটনা।
- এ পরীক্ষা কার্যক্রমের কোড নাম ছিল 'ট্রিনিটি'।
- যুক্তরাষ্ট্র সর্বশেষ পারমাণবিক অস্ত্র পরীক্ষা করেছে ১৯৯২ সালে।
- সম্প্রতি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের অক্টোবরে ৩৩ বছর পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করতে নির্দেশ দেন।

তথ্যসূত্র - ০১ নভেম্বর, ২০২৫ প্রথম আলো।

৩,১৩০.
‘পিএল-১৫ (PL-15)’ ক্ষেপণাস্ত্র কোন দেশে নির্মিত?
  1. রাশিয়া
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
‘পিএল-১৫ (PL-15)’ ক্ষেপণাস্ত্র:
- চীনের সরকারি সংস্থা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অফ চায়না (AVIC) নির্মিত পিএল-১৫ ক্ষেপণাস্ত্র।
- এটি রাডার নিয়ন্ত্রিত সক্রিয় অস্ত্র, যা প্রায় ২০০-৩০০ কিলোমিটার দূরত্বে থাকা শত্রু বিমানকে লক্ষ্য করে ধ্বংস করতে সক্ষম।
- এর গতি ম্যাক ৫ প্লাস (শব্দের গতির ৫ গুণ) বলে দাবি করা হয়।
- চলতি দশকে পিএলএ (চীনের বিমানবাহিনী) এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করে।

সম্প্রতি,
- ভারত-পাকিস্তানের উত্তেজনাময় সময়ে পাকিস্তানের হাতে অত্যাধুনিক পিএল-১৫ ক্ষেপণাস্ত্র এবং তিনটি জেএফ-১৭ যুদ্ধবিমান তুলে দিয়েছে চীন।
- উল্লেখ্য, জেএফ-১৭ বিমানগুলোর ডিজাইন ও উৎপাদন হয়েছে চীন-পাকিস্তান যৌথ উদ্যোগে।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [LINK]
৩,১৩১.
সম্প্রতি, এশিয়ার কোন দেশের প্রেসিডেন্ট অভিশংসিত হয়েছেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. থাইল্যান্ড
  2. মালয়েশিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• সম্প্রতি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে অভিশংসন করেছে দেশটির পার্লামেন্ট।


ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়,
- দক্ষিণ কোরিয়ার ৩০০ আসনের পার্লামেন্টে ১৯২টি আসন রয়েছে বিরোধী দলগুলোর।
- আর প্রেসিডেন্টকে অভিশংসন করতে ২০০ ভোট দরকার ছিল।
- অভিশংসন প্রস্তাবের ওপর ভোটাভুটিতে পক্ষে ২০৪ জন আইনপ্রণেতা ভোট দিয়েছেন।
- দেশটির সংবিধান অনুযায়ী, ইউন-এর নিয়োগপ্রাপ্ত প্রধানমন্ত্রী হান ডাক-সু ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য,
৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন ইউন। যদিও জনগণের চাপের মুখে ছয় ঘণ্টার মধ্যে তা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। তার এই পদক্ষেপের কারণে ইউনের পদত্যাগের জন্য দেশব্যাপী দাবি উঠেছে।

তথ্যসূত্র: বিবিসি নিউজ।[Link]
৩,১৩২.
যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় কবে?
  1. ২০ সেপ্টেম্বর, ২০২৫
  2. ২১ সেপ্টেম্বর, ২০২৫
  3. ২২ সেপ্টেম্বর, ২০২৫
  4. ২৩ সেপ্টেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
২১ সেপ্টেম্বর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
২১ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

ফিলিস্তিনকে স্বীকৃতি:
- গত ২১ সেপ্টেম্বর, ২০২৫ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও কানাডা।
- এর পর দিন ২২ সেপ্টেম্বর, ২০২৫ জাতিসংঘের সদর দপ্তর এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স।

উল্লেখ্য,
- এ নিয়ে জাতিসংঘের ১৯৩ সদস্যদেশের দেড় শ’র বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- এর মধ্যে এশিয়া, আফ্রিকা, লাতিন ও মধ্য আমেরিকার দেশই বেশি।
- ১৯৮৮ সালের ১৬ নভেম্বর ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় বাংলাদেশ।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্যের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে এ পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়নি।

উৎস: পত্রিকা প্রতিবেদন। 

৩,১৩৩.
'গাজা বোর্ড অব পিস' গঠনের মূল প্রস্তাবক কে?
  1. ডোনাল্ড ট্রাম্প
  2. ভ্লাদিমির পুতিন
  3. অ্যান্তোনিও গুতেরেস
  4. টনি ব্লেয়ার
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
উত্তর
সঠিক উত্তর:
ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা

গাজা বোর্ড অব পিস (Board of Peace):
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যুদ্ধ-পরবর্তী গাজায় শাসনব্যবস্থা ও পুনর্গঠন তদারকির লক্ষ্যে গঠিত হয়েছে গাজা বোর্ড অব পিস।
- 'গাজা বোর্ড অব পিস' গঠনের মূল প্রস্তাবক হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ২০২৫ সালের সেপ্টেম্বরে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারি এর প্রতিষ্ঠা ও কাঠামো প্রকাশ করেন।
- এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে থাকবেন ডোনাল্ড ট্রাম্প।
- তিনি ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ অবসানে ২০-দফা পরিকল্পনার ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য,
- এটি ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা দাবির দ্বিতীয় ধাপের (Phase II) অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।
- এই বোর্ড অব পিস ‘শাসন সক্ষমতা উন্নয়ন, আঞ্চলিক সম্পর্ক, পুনর্গঠন, বিনিয়োগ আকর্ষণ, বৃহৎ পরিসরের অর্থায়ন এবং পুঁজি সংস্থাপন’–সংক্রান্ত বিষয়গুলোতে নজর দেবে।
- এতে থাকবেন—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (সভাপতি), মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ আলোচক স্টিভ উইটকফ, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, মার্কিন ধনকুবের অর্থায়নকারী মার্ক রোওয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতীয় নিরাপত্তা পরিষদে ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী রবার্ট গ্যাব্রিয়েল।

⇒ গাজা প্রশাসনের জন্য জাতীয় কমিটি:
- গাজা প্রশাসনের জন্য একটি জাতীত কমিটি থাকবে।
- টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত এ কমিটি ‘গাজায় মৌলিক জনসেবা পুনরুদ্ধার, বেসামরিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং দৈনন্দিন জীবন স্থিতিশীল করা’ তদারকি করবে। এতে কমিটির প্রধান হিসেবে থাকবেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক উপমন্ত্রী আলি শাথ।

⇒ গাজা এক্সিকিউটিভ বোর্ড:
- গাজা এক্সিকিউটিভ বোর্ডের উদ্দেশ্য হলো ‘কার্যকর শাসনকে সহায়তা করা’ এবং গাজার জনগণের জন্য সেবা নিশ্চিত করা।
- এতে থাকবেন স্টিভ উইটকফ, জ্যারেড কুশনার, টনি ব্লেয়ার, মার্ক রোওয়ান, বুলগেরীয় কূটনীতিক নিকোলাই ম্লাদেনভ, গাজার জন্য জাতিসংঘের মানবিক সমন্বয়ক সিগরিড কাগ, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারি কূটনীতিক আলি আল-থাওয়াদি, মিসরের গোয়েন্দা সংস্থার প্রধান জেনারেল হাসান রাশাদ, সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী রিম আল-হাশিমি, ইসরায়েলি ধনকুবের ইয়াকির গাবাই।

উৎস: i) Reuters.
ii) BBC.

৩,১৩৪.
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ তৃতীয় আসরের শিরোপা লাভ করে কোন দেশ?
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের শিরোপা জিতেছে দক্ষিণ আফ্রিকা।
- বিপক্ষ দেশ:  অস্ট্রেলিয়া।
- ফাইনাল ম্যাচ ভেন্যু : লর্ডস, ইংল্যান্ড।
- ১ম আসর শিরোপা জয় লাভ করে: নিউজিল্যান্ড।
- ২য় আসর শিরোপা জয় লাভ করে: অস্ট্রেলিয়া।
- তৃতীয় আসর জয় লাভ করে: দক্ষিণ আফ্রিকা।

উল্লেখ্য, 
- ১৯৯৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত আইসিসি নকআউট টুর্নামেন্ট জেতার পর আরেকটি ট্রফি জিততে তাদের অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ ২৭টি বছর।

উৎস: Espncricinfo. 
৩,১৩৫.
জি - ৭ এর ৪৯তম সম্মেলনে সভাপতিত্ব করবে কোন দেশ?
  1. ক) জার্মানি
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ঘ) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জাপান
ব্যাখ্যা
G-7:
• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।   
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

•  জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র  
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
জি - ৭ এর ৪৯তম সম্মেলনে সভাপতিত্ব করবেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।
৩,১৩৬.
ইয়াসির আরাফাত নোবেল পুরস্কার পান কোন সালে?
  1. ক) ১৯৯৩
  2. খ) ১৯৯৪
  3. গ) ১৯৯৫
  4. ঘ) ১৯৯৬
সঠিক উত্তর:
খ) ১৯৯৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৪
ব্যাখ্যা

ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১৯৬৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত PLO- এর চেয়ারম্যান ছিলেন।
অসলো চুক্তি স্বাক্ষরের জন্যে ১৯৯৪ সালে তিনি এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট।

৩,১৩৭.
বিশ্ব ফুটবল দিবস পালিত হবে কবে?
  1. ১৪ মে
  2. ১৭ মে
  3. ২১ মে
  4. ২৫ মে
সঠিক উত্তর:
২৫ মে
উত্তর
সঠিক উত্তর:
২৫ মে
ব্যাখ্যা
বিশ্ব ফুটবল দিবস 
-  ক্রীড়া হিসেবে ফুটবলের এই জনপ্রিয়তাকে এবার স্বীকৃতি দিল জাতিসংঘ।
-  মে মাসের ২৫ তারিখকে বিশ্ব ফুটবল দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক সংস্থাটি।
-  ১৯২৪ সালের ২৫ মে প্যারিসে গ্রীষ্মকালীন অলিম্পিকে ফুটবল ইভেন্ট শুরু হয়েছিল।
- ফুটবলে বিশ্বের সব অঞ্চলের প্রতিনিধিত্ব থাকা প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট ছিল এটি।
- দিনটিকে বিশেষভাবে স্মরণ করতে বিশ্ব ফুটবল দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এই দিনকে।   
- জাতিসংঘে সাধারণ পরিষদের এই অধিবেশনে সভাপতিত্ব করেছেন ডেনিস ফ্রান্সিস।
- সেখানে পরিষদের ১৯৩টি সদস্য দেশের সবাই ২৫ মে বিশ্ব ফুটবল দিবসের পক্ষে ভোট দেয়।
- বিশ্ব ফুটবল দিবসের রেজল্যুশনে ফুটবল ও অন্যান্য খেলাকে শান্তি, উন্নয়ন ও নারী ক্ষমতায়নের মাধ্যম হিসেবে ব্যবহার করতে সব দেশকে উৎসাহিত করা হয়।

সূত্র- জাতিসংঘের ওয়েবসাইট।
৩,১৩৮.
ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
  1. ক) ৩টি
  2. খ) ৫ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
গ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ টি
ব্যাখ্যা

১৭ ডিসেম্বর, ২০২০ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
- দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শীর্ষ বৈঠকের আগে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সাতটি কাঠামো চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকে সই হয়।

উৎসঃ ডয়েচভেলে এবং প্রথম আলো

৩,১৩৯.
How many countries are participating in the ICC Men's Cricket Worldcup 2023?
  1. 8
  2. 10
  3. 12
  4. 14
সঠিক উত্তর:
10
উত্তর
সঠিক উত্তর:
10
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- দেশটি প্রথমবারের মতো এককভাবে ক্রিকেট প্রতিযোগিতাটি পরিচালনা করছে।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- বিশ্বকাপ চলবে: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
৩,১৪০.
কোনটি স্বাক্ষরের মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির মহাকাশ বাহিনী গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন?
  1. ক) 2020 National Space Defense Authorization Act
  2. খ) 2021 National Defense Authorization Act
  3. গ) 2022 National Aero Defense Authorization Act
  4. ঘ) 2020 National Defense Authorization Act
সঠিক উত্তর:
ঘ) 2020 National Defense Authorization Act
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 2020 National Defense Authorization Act
ব্যাখ্যা
২০ ডিসেম্বর 2020 National Defense Authorization Act শীর্ষক আইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরের মধ্য দিয়ে দেশটির মহাকাশ বাহিনী গঠনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
৩,১৪১.
‘হুয়াওয়ে ক্লাউড সামিট সাউথ এশিয়া ২০২৪’ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. ঢাকা, বাংলাদেশ
  2. করাচি, পাকিস্তান
  3. ব্যাংকক, থাইল্যান্ড
  4. মুম্বাই, ভারত
সঠিক উত্তর:
ঢাকা, বাংলাদেশ
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা, বাংলাদেশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
হুয়াওয়ে ক্লাউড সামিট সাউথ এশিয়া ২০২৪
- সম্প্রতি বাংলাদেশের  ঢাকায় ‘হুয়াওয়ে ক্লাউড সামিট সাউথ এশিয়া ২০২৪’ অনুষ্ঠিত হয়েছে।
- তথ্যপ্রযুক্তি শিল্পখাতের বিশেষজ্ঞ, ব্যবসায়িক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ, উদ্ভাবক, ক্লাউড সেবার গ্রাহক ও অন্যান্য সহযোগিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেন। - সম্মেলনটিতে চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ায় ক্লাউড, এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ও বিগ ডেটার মতো আধুনিক প্রযুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
- “লীপ ইনটু ইন্টেলিজেন্স উইথ বেটার ক্লাউড” প্রতিপাদ্যকে সামনে রেখে বক্তাগণ বৈশ্বিক ও আঞ্চলিক পর্যায়ে ক্লাউড প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ ও সফলতার চিত্র এই অনুষ্ঠানে তুলে ধরেন।
- ক্লাউড সিস্টেম ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে অর্থনৈতিক অগ্রগতির জন্য নতুন-নতুন কৌশল ও পরিকল্পনা নিয়েও এই সম্মেলনে আলোচনা হয়। 
- ৩০ বছরেরও বেশি আইসিটির অভিজ্ঞতা, সর্বাধুনিক পণ্য ও সেবা নিয়ে হুয়াওয়ে ক্লাউড ২০২৩ গার্টনার ম্যাজিক কোয়াড্রেন্টসহ বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থার স্বীকৃতি অর্জন করেছে।
- এশিয়া প্যাসিফিক পাবলিক ক্লাউড মার্কেটে এটি গত চার বছরে ২০ গুণ বৃদ্ধি পেয়েছে, যার ফলে হাইব্রিড ক্লাউড সেগমেন্টে এটি শীর্ষ পাঁচ সেবাদাতার মধ্যে দ্রুতবর্ধনশীল সেবাদাতার স্থান অর্জন করেছে। 

সূত্র- বিবিসি রিপোর্ট।  
৩,১৪২.
নিচের কোনজন ২০২১ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. ডেভিড জুলিয়াস
  2. জোশুয়া অ্যাঙ্গরিস্ট
  3. ক্লাউস হ্যাসেলম্যান
  4. বেঞ্জামিন লিস্ট
সঠিক উত্তর:
জোশুয়া অ্যাঙ্গরিস্ট
উত্তর
সঠিক উত্তর:
জোশুয়া অ্যাঙ্গরিস্ট
ব্যাখ্যা
নোবেল পুরস্কার ২০২১:
সাহিত্য:
- আবদুল রাজ্জাক গুরনাহ (যুক্তরাজ্য, জন্ম-তাঞ্জানিয়া)
শান্তি:
- মারিয়া রোসা (ফিলিপাইন)
- দিমিত্রি মুরাতভ (রাশিয়া)
অর্থনীতি:
- ডেভিড কার্ড (যুক্তরাষ্ট্র, জন্ম-কানাডায়)
- জোশুয়া অ্যাঙ্গরিস্ট (যুক্তরাষ্ট্র)
- গুইদু ডব্লিউ ইমবেন্স (যুক্তরাষ্ট্র, জন্ম-নেদারল্যান্ডসে)
চিকিৎসা:
- ডেভিড জুলিয়াস (যুক্তরাষ্ট্র)
- আর্ডেম প্যাটাপোসিয়ান (যুক্তরাষ্ট্র, জন্ম-লেবানন)
রসায়ন:
- ডেভিড ম্যাকমিলান (যুক্তরাষ্ট্র, জন্ম-যুক্তরাজ্য)
- বেঞ্জামিন লিস্ট (জার্মানি)
পদার্থে:
- সিউকুরু মানাবে (যুক্তরাষ্ট্র, জন্ম-জাপান)
- ক্লাউস হ্যাসেলম্যান (জার্মানি)
- জির্জিও পারিসি (ইতালি)।

(তথ্যসূত্র: নোবেল প্রাইজ ওয়েবসাইট এবং আল জাজিরা)
৩,১৪৩.
বর্তমানে শেনজেন অঞ্চল ভুক্ত দেশ কয়টি? [মার্চ - ২০২৫]
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
সঠিক উত্তর:
২৯টি
উত্তর
সঠিক উত্তর:
২৯টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে, লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- বর্তমানে শেনজেনভুক্ত দেশ মোট ২৯টি।[মার্চ - ২০২৫]
- এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চারটি দেশ, সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।[মার্চ - ২০২৫]  

উৎস: European Union ওয়েবসাইট।
৩,১৪৪.
মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি কোন্ দেশ 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে?
  1. রাশিয়া
  2. চীন
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

● মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র 'স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স' চালু করেছে।

স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স (Scam Center Strike Force):
- মিয়ানমারে পরিচালিত স্ক্যাম সেন্টারগুলো মোকাবিলায় মার্কিন যুক্তরাষ্ট্র সম্প্রতি (নভেম্বর, ২০২৫) 'Scam Center Strike Force' নামে একটি বিশেষ টাস্ক ফোর্স চালু করেছে।
- এটি U.S. Department of Justice, FBI, U.S. Secret Service এবং অন্যান্য ফেডারেল এজেন্সির যৌথ উদ্যোগ।
- এর প্রধান লক্ষ্য: দক্ষিণ-পূর্ব এশিয়া (বিশেষ করে মিয়ানমার, কম্বোডিয়া, লাওস)-এর স্ক্যাম সেন্টারগুলো থেকে আমেরিকানদের লক্ষ্য করে চালানো ক্রিপ্টোকারেন্সি ইনভেস্টমেন্ট ফ্রড (pig-butchering scams), অনলাইন প্রতারণা ইত্যাদি তদন্ত, ব্যাহত করা এবং নেতাদের বিচারের আওতায় আনা।
- তারা মূলত 'পিগ বুচারিং' (Pig Butchering) নামক বিনিয়োগ কেলেঙ্কারী, যেখানে ভুক্তভোগীদের সাথে সুসম্পর্ক তৈরি করে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগে প্রলুব্ধ করা হয় এবং তা প্রতিরোধে কাজ করে।

• সম্প্রতি (জানুয়ারি, ২০২৬) মিয়ানমারের একটি সাইবার স্ক্যাম সেন্টার থেকে উদ্ধার হওয়া ৮ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। 
- ভুক্তভোগীদের পরিবার জানিয়েছে, তাদের কাউকে দুবাই, কাউকে মালয়েশিয়া আবার কাউকে সরাসরি ঢাকা থেকে থাইল্যান্ডে কম্পিউটার সংক্রান্ত আকর্ষণীয় চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল।

উৎস: i) The Irrawaddy.
ii) U.S. Department of the Treasury (.gov) ওয়েবসাইট।

৩,১৪৫.
ফিলিস্তিনে চলমান ইসরাইলের আগ্রাসন নিরসনকল্পে জাতিসংঘ সনদের কোন ধারাটি প্রয়োগ করা হয়েছে -
  1. ৯৭ ধারা
  2. ৯৮ ধারা
  3. ৯৯ ধারা
  4. ১০০ ধারা
সঠিক উত্তর:
৯৯ ধারা
উত্তর
সঠিক উত্তর:
৯৯ ধারা
ব্যাখ্যা
জাতিসংঘ:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষকের সংখ্যা ২ টি (ভ্যাটিকান ও ফিলিস্তিন)।
- জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত।

- ফিলিস্তিনে চলমান ইসরাইলের আগ্রাসন নিরসনকল্পে জাতিসংঘ সনদের ৯৯ ধারাটি প্রয়োগ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।
- ৯৯ ধারা অনুযায়ী, জাতিসংঘের মহাসচিবের বিবেচনায় কোনো বিষয় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলে মনে হলে তিনি বিষয়টি নিরাপত্তা পরিষদের নজরে এনে বৈঠক আহ্বান করতে পারেন।

উৎস:  জাতিসংঘ ওয়েবসাইট এবং প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৩,১৪৬.
‘ফেস্টিভ্যাল দ্য কানস’ চলচ্চিত্র উৎসব কোথায় অনুষ্ঠিত হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
কান চলচ্চিত্র উৎসব ২০২৪:
- দক্ষিণ ফ্রান্সের সমুদ্র তীরবর্তী কান শহরে অনুষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘ফেস্টিভ্যাল দ্য কানস’।
- চলচ্চিত্রশিল্পের অন্যতম বড় প্রদর্শনীর নাম কান চলচ্চিত্র উৎসব।
- এটি বিশ্বের চলচ্চিত্র পরিচালক, অভিনয়শিল্পী ও প্রযোজকদের অন্যতম একটি মিলনমেলা।
- ১৯৪৬ সালে প্রথম কান চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়।
- আসরের সেরা পুরস্কার ‘পাম দি’অর’ বা ‘স্বর্ণপাম’ প্রথম প্রদান করা হয় ১৯৫৫ সালে। 
- প্রতিবছরের মে মাসে ১২ দিনের জন্য এ আসর অনুষ্ঠিত হয়।

⇒ ২০২৪ সালে ৭৭তম কান চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

⇒ ৭৭তম কান চলচ্চিত্র উৎসবে বিজয়ীদের তালিকা:
- স্বর্ণপাম: আনোরা (শন বেকার, যুক্তরাষ্ট্র),
- গ্র্যাঁ প্রিঁ: অল উই ইমাজিন অ্যাজ লাইট (পায়েল কাপাডিয়া, ভারত),
- জুরি প্রাইজ: এমিলিয়া পেরেস (জ্যাক অদিয়াঁর, ফ্রান্স),
- স্পেশাল জুরি প্রাইজ: দ্য সিড অব দ্য স্যাক্রেড ফিগ (মোহাম্মদ রাসুলফ, ইরান),
- সেরা অভিনেতা: জেসি প্লেমন্স (কাইন্ডস অব কাইন্ডনেস, যুক্তরাষ্ট্র),
- সেরা অভিনেত্রী: সেলেনা গোমেজ, জোয়ি স্যালডানা, আদ্রিয়ানা পাজ, কার্লা সোফিয়া গাসকোন (এমিলিয়া পেরেস),
- সেরা পরিচালক: মিগেল গোমেজ (গ্র্যান্ড ট্যুর, পর্তুগাল),
- সেরা চিত্রনাট্যকার: কোরালি ফারজাঁ (দ্য সাবস্ট্যান্স, ফ্রান্স),
- সেরা চলচ্চিত্র: ব্ল্যাক ডগ (গুয়ান হু, চীন)।

উৎস: Festival de Cannes ওয়েবসাইট।
৩,১৪৭.
রাশিয়া কখন ইউক্রেনে হামলা শুরু করে?
  1. ক) ২১ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  2. খ) ২২ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  3. গ) ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
  4. ঘ) ২৯ ফেব্রুয়ারি, ২০২২ সালে
সঠিক উত্তর:
গ) ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৪ ফেব্রুয়ারি, ২০২২ সালে
ব্যাখ্যা
• রাশিয়া-ইউক্রেন যুদ্ধ:
- রাশিয়া গত ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ইউক্রেনে সামরিক হামলা শুরু করে।
-এই হামলার মধ্য দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সামরিক সংঘাতের সূত্রপাত ঘটে।
- ইউক্রেন কর্তৃক ন্যাটোতে যোগদানের তৎপরতার প্রেক্ষাপটে রাশিয়ার তার নিরাপত্তাগত স্বার্থে ইউক্রেনে আক্রমণ করে। এই যুদ্ধ এখনো চলমান রয়েছে।

- ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো আর্থিক ও সামরিক সহায়তা প্রদান করছে। একইসময়ে রাশিয়ার উপর তেল-গ্যাসসহ বহুমুখী অবরোধ আরোপ করা হয়।
- তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেন খাদ্যশস্য রপ্তানি বিষয়ে চুক্তি স্বাক্ষর করে- ২২ জুলাই, ২০২২
- ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়- ইউক্রেনকে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ যে নদীর তীরে অবস্থিত- নিপার নদী।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং প্রথম আলো।
৩,১৪৮.
বিশ্বের প্রথম ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য অর্জন করেছে কোন প্রতিষ্ঠান? [জুলাই, ২০২৫]
  1. মেটা
  2. মাইক্রোসফট
  3. এনভিডিয়া
  4. অ্যামাজন
সঠিক উত্তর:
এনভিডিয়া
উত্তর
সঠিক উত্তর:
এনভিডিয়া
ব্যাখ্যা
এনভিডিয়া (NVIDIA):
- বিশ্বের প্রথম কোম্পানি হিসেবে ৪ ট্রিলিয়ন ডলার তথা ৪ লাখ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া।
- স্থানীয় সময় ৯ জুলাই এই মাইলফলক অর্জন করে  এআই চিপ নির্মাতা কোম্পানিটি।
- মূলত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তির চাহিদা বাড়তে থাকায় এই কোম্পানির শেয়ারদরও বেশ বেড়েছে। 
- যুক্তরাষ্ট্রভিত্তিক এই কোম্পানিটি ২০২৩ সালের জুনে প্রথমবার ১ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্যে পৌঁছায়।
- তারপর থেকে তাদের শেয়ারের দাম দ্রুত বাড়তে থাকে।

উল্লেখ্য,
- NVIDIA ১৯৯৩ সালে জেনসেন হুয়াং (Jensen Huang), ক্রিস মালাকোভস্কি (Chris Malachowsky), এবং কার্টিস প্রিয়েম (Curtis Priem) দ্বারা প্রতিষ্ঠিত।
- এটি বিশ্বব্যাপী কম্পিউটার গ্রাফিক্স, গেমিং, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) ক্ষেত্রে একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে পরিচিত।
- NVIDIA-এর সবচেয়ে জনপ্রিয় পণ্য হলো GPU (Graphics Processing Unit), যা মূলত গ্রাফিক্স প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [LINK]
৩,১৪৯.
সার্কভূক্ত কোন দেশে সার্ক শীর্ষ সম্মেলন হয়নি?
  1. ঢাকা
  2. ভুটান
  3. পাকিস্তান
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
সার্ক:
- SARRC এর পূর্ণরূপ:  South Asian Association for Regional Cooperation.
- প্রতিষ্ঠিত হয়: ৮ডিসেম্বর ১৯৮৫।
- সদর দপ্তর: কাঠমান্ডু নেপাল।
- প্রতিষ্ঠা সদস্য দেশ: ৭টি।
- বর্তমান সদস্য: ৮টি।
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান, ৩ এপ্রিল ২০০৭ সালে যোগ দেয়।
- আফগানিস্তানে সার্ক শীর্ষ সম্মেলন হয়নি।

সার্ক সম্মেলন:
- বাংলাদেশ : ১ম, ৭ম, ১৩তম সার্ক শীর্ষ সম্মেলন।
- ভারতে: ২য়, ৮ম, ১৪তম সার্ক শীর্ষ সম্মেলন।
- নেপাল: ৩য়, ১১তম, ১৮ তম, সার্ক শীর্ষ সম্মেলন।
- পাকিস্তান: ৪র্থ, ১২তম সার্ক শীর্ষ সম্মেলন।
- মালদ্বীপ: ৫ম, ৯ম, ১৭তম সার্ক শীর্ষ সম্মেলন।
- শ্রীলঙ্কা: ৬ষ্ঠ, ১০ম, ১৫তম সার্ক শীর্ষ সম্মেলন।
- ভুটান: ১৬ তম সার্ক শীর্ষ সম্মেলন।

উল্লেখ্য,
- বাংলাদেশে ৭-৮ ডিসেম্বর ১৯৮৫সালে প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সর্বশেষ ২০১৪ সালে নেপালে ১৮ তম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উৎস: SARRC ওয়েবসাইট।
৩,১৫০.
কুখ্যাত থায়ারওয়াদ্দি কারাগার কোথায় অবস্থিত?
  1. জার্মানি
  2. মিয়ানমার
  3. ইসরাইল
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
• থায়ারওয়াদ্দি কারাগার:
- কুখ্যাত থায়ারওয়াদ্দি কারাগার মিয়ানমারে অবস্থিত। 

- রাজনৈতিক বন্দিদের জন্য এক নরকের নাম।
- ব্রিটিশ শোষণের শেষ নিদর্শন এ ‘জল্লাদখানাটি’ বাগো প্রদেশের উত্তরে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। 
- নিত্যনতুন নির্যাতনে কুখ্যাত কারাগারটি মিয়ানমার শাসকদের প্রায় এক শতাব্দীর নিপীড়নের প্রতীক। 
- মিয়ানমারে গণতন্ত্রপন্থি নেত্রী সু চি নেতৃত্বাধীনের এনএলডি সরকারের পতনের পর থেকে কয়েদি আরও বেড়েছে। 

সূত্র: দৈনিক যুগান্তর ও লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার। 
৩,১৫১.
নোবেল পুরস্কার বিজয়ী 'তাওয়াক্কুল কারমান' কোন দেশের নাগরিক?
  1. ক) ইরান
  2. খ) ইন্দোনেশিয়া
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইয়েমেন
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইয়েমেন
ব্যাখ্যা
নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান ইয়েমেনের নাগরিক।
- তিনি সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও মানবাধিকার কর্মী হিসাবে সোচ্চার।
- ২০১১ সালে লাইবেরিয়ার এলেন জনসন সারলিফ ও লেমাহ বোয়েই - এর সাথে তাওয়াক্কুল কারমান যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
উৎস: বিবিসি বাংলা প্রতিবেদন।
৩,১৫২.
টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে?
  1. ক) ব্রায়ান লারা
  2. খ) ভিভ রিচার্ডস
  3. গ) এবিডি ভিলিয়ার্স
  4. ঘ) ব্রেন্ডন ম্যাককালাম
সঠিক উত্তর:
ঘ) ব্রেন্ডন ম্যাককালাম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রেন্ডন ম্যাককালাম
ব্যাখ্যা
• ব্রেন্ডান ম্যাককালাম:
- শততম টেস্টে ব্যর্থ হলেও নিজের বিদায়ী টেস্টকে স্মরণীয় করে রাখলেন নিউজিল্যান্ডের টেস্ট অধিনায়ক ব্রেন্ডান ম্যাককালাম।
- অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে তুলে নিলেন টেস্ট ক্রিকেট ইতিহাসের দ্রুততম সেঞ্চুরি
- মাত্র ৫৪ বলে ১৬ চার আর ৪ ছয়ে এই রেকর্ড গড়েন কিউই এই অধিনায়ক।

তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন।
৩,১৫৩.
IEP প্রকাশিত 'Global Peace Index 2025' এ বাংলাদেশের অবস্থান কত তম? [জুলাই, ২০২৫]
  1. ১০৩ তম
  2. ১১৩ তম
  3. ১২৩ তম
  4. ১৩৩ তম
সঠিক উত্তর:
১২৩ তম
উত্তর
সঠিক উত্তর:
১২৩ তম
ব্যাখ্যা
Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।
- ইনডেক্স অনুযায়ী, বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে শীর্ষে রয়েছে আইসল্যান্ড, যার স্কোর ১.০৯৫।
- সর্বনিম্ন অবস্থানে আছে রাশিয়া, যার স্কোর ৩.৪৪১।
- ২.৩১৮ স্কোর নিয়ে বাংলাদেশ এ বছর তালিকায় ১২৩তম স্থানে রয়েছে।
- গত বছর বাংলাদেশের অবস্থান ছিল ৯৩তম।

তথ্যসূত্র- Global Peace Index 2025. [link]
৩,১৫৪.
২০২৪ সালে QUAD-এর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কোয়াড:

- QUAD-এর পূর্ণরূপ: Quadrilateral Security Dialogue.
- এর অর্থ হলো ‘চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপ’।
- এটি একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম।
- কোয়াডের সদস্য দেশ মোট চারটি।
- যথা: মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া এবং জাপান।
- ২০০৭ সালে এ চারটি দেশ নিয়ে QUAD গঠিত হয়।
- কোয়াডের প্রাথমিক উদ্দেশ্যগুলোর মধ্যে অন্যতম হলো একটি উন্মুক্ত, সমৃদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য কাজ করা।
- কোয়াড এর মূল উদ্দেশ্য চীনের অর্থনৈতিক ও সামরিক অগ্ৰযাত্রা প্রতিহত করা।

উল্লেখ্য,
- ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ডেলওয়ার অঙ্গরাজ্যে কোয়াডের ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অন্যসিকে,
- ২০২৫ সালে কোয়াডের ৫ম সম্মেলন অনুষ্ঠিত হয় ভারতে।

উৎস: Department of the Prime Minister and Cabinet.
৩,১৫৫.
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ কোনটি?
  1. সংযুক্ত আরব আমিরাত
  2. কুয়েত
  3. সৌদি আরব
  4. ইরান
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ
:
- মধ্যপ্রাচ্যে সৌদি আরব সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ।
- অন্যদিকে বিশ্বে তেল উৎপাদনে সৌদি আরব দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে।

মধ্যপ্রাচ্যে তেল উৎপাদনে শীর্ষ দেশ-
১। সৌদি আরব।
২। ইরাক।
৩। সংযুক্ত আরব আমিরাত।
৪। ইরান।
৫। কুয়েত।

উৎস: Energy Information Administration (.gov).
৩,১৫৬.
টেনিসে গ্র্যান্ড স্ল্যামে এক বছরে কয়টি স্বীকৃত চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৬টি
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

টেনিস:
- টেনিস বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা।
- অনেক জায়গায় এটি লন টেনিস নামে পরিচিত।
- টেনিস খেলার জন্য প্রয়োজন হয় তারযুক্ত একটি দন্ড যা 'রেকেট' নামে পরিচিত, একটি বল এবং জাল।

উল্লেখ্য,
- গ্র্যান্ড স্ল্যাম একই বছরে চারটি বৃহৎ টেনিস চ্যাম্পিয়নশিপ- অস্ট্রেলিয়া, ফ্রান্স, ব্রিটেন (উইম্বলডন) এবং মার্কিন যুক্তরাষ্ট্র- জেতাকে বোঝায়।
- গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্ট আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (ITF) দ্বারা পরিচালিত হয়।
- প্রতিটি টুর্নামেন্ট দুই সপ্তাহ সময়সীমার পরে খেলা হয়।

⇒ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে রয়েছে:
• অস্ট্রেলিয়ান ওপেন (জানুয়ারির মাঝামাঝি),
• ফ্রেঞ্চ ওপেন (মে মাসের শেষ থেকে জুনের শুরুতে),
• উইম্বলডন (জুনের শেষ থেকে জুলাইয়ের শুরুতে),
• ইউএস ওপেন (আগস্ট-সেপ্টেম্বর)।

উৎস: International Tennis Federation ওয়েবসাইট। 

৩,১৫৭.
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু করে -
  1. বাংলাদেশ
  2. ইন্দোনেশিয়া
  3. ভারত
  4. নেপাল
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু করে ইন্দোনেশিয়া। 
- চীনের সহায়তায় ইন্দোনেশিয়া এই প্রকল্পটি গ্রহণ করে। 
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো 'ইন্দোনেশিয়ার পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নের প্রতীক' হিসেবে অভিহিত করেছেন।
- বুলেট ট্রেন 'হুশ' (Whoosh) এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার (২২০ মাইল)।
- এই ট্রেনে রাজধানী জাকার্তা থেকে বানদুং শহর যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট যার দূরত্ব ১৪০ কিলোমিটার। 
- এটি বেইজিংয়ের 'বেল্ট অ্যান্ড রোড' উদ্যোগের অংশ। 

সূত্র: ডেইলি স্টার বাংলা।
৩,১৫৮.
পিং পং এর অর্থ হচ্ছে :
  1. ক) ভলিবল
  2. খ) টেবিল টেনিস
  3. গ) বাস্কেট বল
  4. ঘ) লন টেনিস
সঠিক উত্তর:
খ) টেবিল টেনিস
উত্তর
সঠিক উত্তর:
খ) টেবিল টেনিস
ব্যাখ্যা
পিং পং ডিপ্লোমেসি:
যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।
- ১৯৪৯ সালে মাও সেতুং এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়। কোনাে কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলাে না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযােগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।
- ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গােপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭১ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।

উৎসঃ history.com এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৩,১৫৯.
লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন 'Prosperity Guardian' লঞ্চ করেছে কোন দেশ?
  1. ইরাক
  2. ইরান
  3. যুক্তরাষ্ট্র
  4. ইসরায়েল
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
অপারেশন প্রস্পেরিটি গার্ডিয়ান:
- ‘অপারেশন প্রস্পেরিটি গার্ডিয়ান’ নামের নিরাপত্তা উদ্যোগ গঠিত হয়েছে লোহিত সাগরে।
- গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের হামলা শুরুর পর থেকেই লোহিত সাগরে রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করেছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী- হুতি। 
- ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পাশাপাশি হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্যও হুমকি হয়ে উঠছে।
- লোহিত সাগরে শিপিং নিরাপদ করতে অপারেশন 'Prosperity Guardian' লঞ্চ করেছে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্র ঘোষণা করেছে, লোহিত সাগরে জাহাজগুলোকে হামলা থেকে সুরক্ষা দিতে সাহায্য করার লক্ষ্যে ২০ দেশের অংশগ্রহণে একটি নৌ-শক্তির জোট গঠন করা হয়েছে।
- এই জোট লোহিত সাগরে যৌথ টহলদারির সিদ্ধান্ত ঘোষণা করেছে।
- যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন টহল জোট ‘অপারেশন প্রস্প্যারিটি গার্ডিয়ান’-এ অংশ নেওয়া দেশগুলো হলো বাহরাইন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিশেলস, স্পেনসহ আরও ১০টি দেশ।

উৎস: ১৯ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো। 
৩,১৬০.
বিশ্বের কোন দেশে প্রথম সাগরতলে মসজিদ নির্মাণ করা হচ্ছে?
  1. মিশর
  2. তুরস্ক
  3. সৌদিআরব
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
সাগরতলে মসজিদ:
- পর্যটনশিল্পে সংযুক্ত আরব আমিরাতকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন দেশটির শাসকেরা।
- ধর্মীয় পর্যটনকে আকর্ষণীয় করে তুলতে সাগরতলে মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে দেশটি।
- ৫ কোটি ৫০ লাখ আমিরাতি দিরহাম ব্যয়ে দুবাইয়ের সমুদ্র উপকূলে এ মসজিদ নির্মিত হবে, যা বাংলাদেশি টাকায় ১৬৪ কোটির বেশি।
- আশা করা হচ্ছে, ২০২৪ সালের মধ্যেই মসজিদটি উদ্বোধন করা সম্ভব হবে।
- নির্মাণ সম্পন্ন হলে বিশ্বে এটিই হবে সাগরতলে নির্মিত প্রথম মসজিদ
- আমিরাতের মসজিদটি হবে তিনতলা।
- কর্তৃপক্ষের সরবরাহ করা নকশা অনুযায়ী মসজিদটির অর্ধেক থাকবে পানির নিচে।
- পানির ওপরে থাকা বাকি অর্ধেকে থাকবে বসার জায়গা ও কফিশপ।
- থাকছে কোরআন প্রদর্শনী কেন্দ্রও।

উৎস: ২৩ সেপ্টেম্বর, ২০২৩, প্রথম আলো।
৩,১৬১.
বিমসটেক সনদ অনুযায়ী, বিমসটেকের সচিবালয় কোথায়?
  1. নয়াদিল্লী
  2. ইয়াঙ্গুন
  3. ঢাকা
  4. ব্যাংকক
সঠিক উত্তর:
ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঢাকা
ব্যাখ্যা
বিমসটেক সনদ (চার্টার) কার্যকর: 
- ২০ মে, ২০২৪-এ অর্থবহ আঞ্চলিক সহযোগিতা এবং বঙ্গোপসাগরের গভীর অঞ্চল একীকরণের জন্য আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করার লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতার একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিমসটেক সনদ কার্যকর হয়েছে।
- ৩০ মার্চ, ২০২৪ সালে শ্রীলঙ্কার কলোম্বতে ভার্চুয়ালি অনুষ্টিত পঞ্চম শীর্ষ সম্মেলনে এই সনদ স্বাক্ষরিত হয়।
- উক্ত সনদে ১১ টি অধ্যায় এবং ৩৬ টি অনুচ্ছেদ রয়েছে।
- এই সনদ অনুযায়ী বিমসটেকের সচিবালয় হবে ঢাকায় এবং বাংলাদেশ সাচিবিক দায়িত্ব পালন করবে।

বিমসটেক সনদের মূল বৈশিষ্ট্যগুলি হলো-
• সদস্য রাষ্ট্রগুলির দীর্ঘমেয়াদী স্বার্থ এবং অগ্রাধিকারগুলোকে মূল্যায়ন করা।
• এই অঞ্চলে সহযোগিতার জন্য আইনি এবং প্রাতিষ্ঠানিক কাঠামো প্রতিষ্ঠা করা।
• প্রতিষ্ঠানে আইনি ব্যক্তিত্ব প্রদান করা।
• নতুন সদস্য অনুমোদন এবং পর্যবেক্ষকদের অংশগ্রহণকে সক্ষম করবে এই সনদ।
• সর্বোপরি দেশ/সংস্থার সাথে চুক্তি কার্যকরের পথ সুগম করা।

সূত্র- বিমসটেক ওয়েবসাইট।  
৩,১৬২.
বর্তমানে বিশ্বের কত শতাংশ মানুষ চরম পানি সংকটে রয়েছে?
  1. ক) ১৯ শতাংশ
  2. খ) ২০ শতাংশ
  3. গ) ২২ শতাংশ
  4. ঘ) ২৫ শতাংশ
সঠিক উত্তর:
ঘ) ২৫ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৫ শতাংশ
ব্যাখ্যা
চরম পানি সংকট:
- জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে নানান ধরণের সংকট প্রকট আকার ধারণ করেছে।
- এসব সংকটের মধ্যে অন্যতম সুপেয় ও ব্যবহারযোগ্য পানির সংকট।
- খাদ্য, বন, পানি, জ্বালানি, শহর ও জলবায়ু নিয়ে কাজ করে যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান ডব্লিউআরআই। 
- ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই) নতুন প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের জনসংখ্যার এক–চতুথাংশ অর্থাৎ ২৫ শতাংশ মানুষ চরম পানিসংকটের মধ্যে রয়েছে।
- প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়, ১৯৬০ সালে পানির যে পরিমাণ চাহিদা ছিল, বর্তমানে তা দ্বিগুণ হয়েছে।
- প্রতিষ্ঠানটির অ্যাকুডাক্ট ওয়াটার রিস্ক অ্যাটলাসের ওই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, এখন যে সংখ্যক মানুষ পানির সংকটে রয়েছেন, ২০৫০ সাল নাগাদ এর সঙ্গে আরও ১০০ কোটি মানুষ যুক্ত হবেন।
- যে ২৫ শতাংশ মানুষ পানির চরম সংকটে রয়েছেন, তাঁদের বসবাস মাত্র ২৫টি দেশে।
- পৃথিবীর দুটি অঞ্চলের মানুষ বেশি পানির সংকটে রয়েছেন।
- এই দুটি অঞ্চল হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা।
- সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় থাকা পাঁচটি দেশ হলো বাহরাইন, সাইপ্রাস, কুয়েত, লেবানন ও ওমান। 
- এই পাঁচটি দেশের বাইরে যে পাঁচটি ঝুঁকিতে রয়েছে সেগুলো হলো সৌদি আরব, চিলি, স্যান ম্যারিনো, বেলজিয়াম ও গ্রিস।

উৎস: ১৭ আগস্ট, ২০২৩, প্রথম আলো।
৩,১৬৩.
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স (এএমআর)’ এর কোন পদে আছেন?
  1. ক) সেক্রেটারি
  2. খ) সহসভাপতি
  3. গ) সভাপতি
  4. ঘ) চেয়ারম্যান
সঠিক উত্তর:
খ) সহসভাপতি
উত্তর
সঠিক উত্তর:
খ) সহসভাপতি
ব্যাখ্যা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ওয়ান হেলথ গ্লোবাল লিডার্স গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্সের (এএমআর) এর সহসভাপতি পদে রয়েছেন। 
গত ৪ মে, ২০২১ সালে ‘ওয়ান হেলথ গ্লোবাল গ্রুপ অন অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স’–এর উদ্বোধনী অধিবেশনে ভার্চ্যুয়ালি সহসভাপতির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উৎস: প্রথম আলো।
৩,১৬৪.
যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী কে?
  1. ক) সান্দ্রা ম্যাসন
  2. খ) লিজ ট্রাস
  3. গ) ম্যাগডালোনা এন্ডারসন
  4. ঘ) আনালিনা বেয়ারবক
সঠিক উত্তর:
খ) লিজ ট্রাস
উত্তর
সঠিক উত্তর:
খ) লিজ ট্রাস
ব্যাখ্যা
যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী প্রধানমন্ত্রী - লিজ ট্রাস
- ৬ সেপ্টেম্বর ২০২২ তিনি এ দায়িত্ব গ্রহন করেন। পরবর্তীতে দায়িত্ব গ্রহণের মাত্র ৪৫ দিন পর তিনি পদত্যাগ করেন 
- মার্গারেট থ্যাচার ও থেরেসা মের পর ট্রাস ছিলেন যুক্তরাজ্যের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী।
- ট্রাস ছিলেন কনজারভেটিভ পার্টির সদস্য।

• সান্দ্রা ম্যাসন - বার্বাডোজের প্রথম নারি প্রেসিডেন্ট।
• ম্যাগডালোনা এন্ডারসন - সুইডেনের প্রথম নারী প্রেসিডেন্ট।
• আনালিনা বেয়ারবক - জার্মানির প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার।
৩,১৬৫.
সম্প্রতি, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস কাটিয়ে পৃথিবীতে ফেরা দুই নভোচারীর নাম কী? [মার্চ, ২০২৫]
  1. স্কট কেলি ও মার্ক ভান্দে
  2. নিকোল মান ও জোশ ক্যাসাডা
  3. টম মার্শবার্ন ও রাজা চারি
  4. বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস
সঠিক উত্তর:
বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস
উত্তর
সঠিক উত্তর:
বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস
ব্যাখ্যা
বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস:
- দীর্ঘ নয় মাস মহাকাশে কাটানোর পর অবশেষে পৃথিবীতে ফিরলেন নাসার দুই নভোচারী বুচ উইলমোর ও সুনিতা উইলিয়ামস।

-  ২০২৪ সালের জুন মাসে মার্কিন মহাকাশযান নির্মাতা কোম্পানি বোয়িংয়ের তৈরি স্টারলাইনার মহাকাশযানের প্রথম মনুষ্যবাহী পরীক্ষামূলক মিশন হিসাবে তারা যাত্রা শুরু করেছিলেন।
- কিন্তু বিভিন্ন প্রযুক্তিগত সমস্যার কারণে নভোচারীদের প্রত্যাবর্তন বিলম্বিত হয়। সেপ্টেম্বরে স্টারলাইনারটি খালি অবস্থায় পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।
- দীর্ঘ প্রতীক্ষার পর নাসা-স্পেসএক্স যৌথভাবে আইএসএসে ক্রু-নাইন মিশনের ফ্যালকন ৯ রকেট পাঠায়।
- এ মিশনের মাধ্যমে বুচ ও সুনিতাকে পৃথিবীতে ফিরিয়ে আনা হয়।

উৎস: পত্রিকা রিপোর্ট। [Link]
৩,১৬৬.
বিশ্বের সবচেয়ে বয়স্ক কূটনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত -
  1. ক) ইভো আন্দ্রিচ
  2. খ) হেনরি কিসিঞ্জার
  3. গ) খামতাই সিফানডোন
  4. ঘ) অ্যাডলফ হিটলার
সঠিক উত্তর:
খ) হেনরি কিসিঞ্জার
উত্তর
সঠিক উত্তর:
খ) হেনরি কিসিঞ্জার
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বয়স্ক কূটনৈতিক:
- মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার।
-  তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক কূটনীতিক মনে করা হয়।
- ১০০ বছর বয়সী মার্কিন এই কূটনীতিক।
- ১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর থেকে ১৯৭৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত প্রায় ৪০ মাস তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন।
- তাঁকে ১৯৭৩ সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়।
- উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযুদ্ধকালে পাকিস্তানের শাসকগোষ্ঠীর প্রতি কিসিঞ্জারের মদদ বেশ খোলামেলা ব্যাপার ছিল।

অন্যদিকে -
- সবচেয়ে বয়স্ক জীবিত প্রাক্তন রাষ্ট্র নেতা ছিলেন লাওসের খামতাই সিফানডোন (৯৯ বছর, ১৭২ দিন বয়স)। 
- অ্যাডলফ হিটলার ছিলেন একজন অস্ট্রীয় বংশোদ্ভূত জার্মান রাজনীতিবিদ যিনি ন্যাশনাল সোশ্যালিস্ট জার্মান ওয়ার্কার্স পার্টির নেতৃত্ব দিয়েছিলেন। হিটলার ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানির চ্যান্সেলর এবং ১৯৩৪ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত সে দেশের ফিউরার ছিলেন।

উৎস: ২ জুলাই ২০২৩, প্রথম আলো।
৩,১৬৭.
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি কোন দেশের নাগরিক? (সেপ্টেম্বর, ২০২৪)
  1. ক্যামেরুন
  2. সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন
  3. অ্যাঙ্গোলা
  4. ত্রিনিদাদ ও টোবাগো
সঠিক উত্তর:
ক্যামেরুন
উত্তর
সঠিক উত্তর:
ক্যামেরুন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘ সাধারণ পরিষদ তার ৭৯তম অধিবেশন:
- ১০ সেপ্টেম্বর ২০২৪ সালে জাতিসংঘ সদর দপ্তর নিউইয়র্কে শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন।
- এ বছরের অধিবেশনে দ্বন্দ্ব নিরসন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের সভাপতি ক্যামেরুনের সাবেক প্রধানমন্ত্রী ফিলেমন ইয়াং। (সেপ্টেম্বর, ২০২৪)
- জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের সমন্বয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ গঠিত।
- সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত সাধারণ পরিষদের সভাপতির মেয়াদ এক বছর।
- সাধারণ পরিষদের বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি।

সূত্র - UN General Assembly ওয়েবসাইট।
৩,১৬৮.
জি-২০ জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) জার্মানিতে
  2. খ) ভারতে
  3. গ) ইতালিতে
  4. ঘ) ফ্রান্সে
সঠিক উত্তর:
গ) ইতালিতে
উত্তর
সঠিক উত্তর:
গ) ইতালিতে
ব্যাখ্যা

- ১৯৯৯ সালে বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট হচ্ছে জি-২০।
- এতে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০টি সদস্য নিয়ে জি-২০ জোট গঠিত হয়েছে।
- জি-২০ এর সর্বশেষ সম্মেলন (১৫তম) ২০২০ সালের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়।
- করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো মুসলিম কোনো দেশ এই সম্মেলন আয়োজন করলো।
- জোটের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০-৩১ অক্টোবর, ২০২১ তারিখে ইতালির রাজধানী রোমে।
- ২০২২ সালের সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে ইন্দোনেশিয়ার বালিতে স্থানান্তর হয়।
- ২০২৩ সালের সম্মেলন ভারতে এবং ২০২৪ সালের সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
উৎস: জি-২০ এর ওয়েবসাইট ও ডিপ্লোমেট সাময়িকী।

৩,১৬৯.
২০২৫ সালের 'পুলিৎজার পুরস্কার' জিতেছেন কে?
  1. মোসাব আবু তোহা
  2. কামাল রাশীদ
  3. নাদিয়া আলি
  4. হোসাইন শফিক
সঠিক উত্তর:
মোসাব আবু তোহা
উত্তর
সঠিক উত্তর:
মোসাব আবু তোহা
ব্যাখ্যা

• পুলিৎজার পুরস্কার:
- যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ পুলিৎজার পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত।
- ১৯১৭ সাল থেকে এ পুরস্কার প্রদান করা হয়।
- সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার ঘোষণা করা হয়।
- কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।
- পুলিৎজারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় পাবলিক সার্ভিস (জনসেবা) অ্যাওয়ার্ডকে।

• পুলিৎজার পুরস্কার ২০২৫: 
- ২০২৫ সালের পুলিৎজার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি লেখক, কবি ও সাহিত্যিক মোসাব আবু তোহা
- আবু তোহা তাঁর বিভিন্ন প্রবন্ধে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো শারীরিক ও মানসিক ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরেছেন।
- তাঁর প্রবন্ধগুলো গভীর অনুসন্ধানী প্রতিবেদন হলেও ব্যক্তিগত স্মৃতিকথার মিশেলে সেগুলো উপস্থাপন করেছেন তিনি, যা ফিলিস্তিনি জনগণের যুদ্ধকালীন অভিজ্ঞতা জীবন্ত করে তুলেছে।

- আবু তোহা ছাড়াও যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করায় বার্তা সংস্থা রয়টার্স এ বছর (২০২৫ সাল) পুলিৎজার পুরস্কার পেয়েছে।
-  ব্রেকিং নিউজের জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।
- নিউইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে।

 
তথ্যসূত্র: The Pulitzer Prizes ওয়েবসাইট ও প্রথম আলো। (Link)

৩,১৭০.
বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক ক্ষমতাধর রাষ্ট্র-
  1. ভারত
  2. জাপান
  3. চীন
  4. আমেরিকা
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
[তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন ছিল। সাম্প্রতিক তথ্যের জন্য ব্যাখ্যা, সাম্প্রতিক সমাচার ও ডাইনামিক প্যানেল দেখুন।]

- সর্বশেষ জরিপে ২০২৩ সালে জিডিপির (মোট দেশজ উৎপাদন) ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি যুক্তরাষ্ট্র।
- আর বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির তালিকায় দ্বিতীয় থেকে পঞ্চম স্থানে আছে যথাক্রমে চীন, জাপান, জার্মানি ও ভারত।
- বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় এই পাঁচ দেশই অনুমিতভাবে তাদের অবস্থান ধরে রেখেছে।

উল্লেখ্য,
- প্রথাগত পদ্ধতিতে একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারে সামষ্টিক মূল্যকেই জিডিপি বলা হয়।
- এ ছাড়া একটি নির্দিষ্ট সময়ে একটি দেশের অভ্যন্তরে ভোক্তা ব্যয়, সরকারি ব্যয়, ব্যবসায়িক ব্যয় বা নতুন বিনিয়োগ এবং নিট রপ্তানি মূল্য যোগ করেও জিডিপি নির্ধারণ করা হয়।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
৩,১৭১.
২০১৪ সালে ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ব্রাজিল
  2. খ) ফ্রান্স
  3. গ) স্পেন
  4. ঘ) পর্তুগাল
সঠিক উত্তর:
ক) ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
ক) ব্রাজিল
ব্যাখ্যা
২০১৪ সালের ফিফা বিশ্বকাপ ব্রাজিলে অনুষ্ঠিত হয়৷ এ আসরে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স৷
উৎসঃ ফিফা
৩,১৭২.
“অপারেশন রাইজিং লায়ন” কত তারিখে চালানো হয়?
  1. ৯ জুন, ২০২৫ সাল
  2. ১৩ জুন, ২০২৫ সাল
  3. ১৭ জুন, ২০২৫ সাল
  4. ২৩ জুন, ২০২৫ সাল
সঠিক উত্তর:
১৩ জুন, ২০২৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
১৩ জুন, ২০২৫ সাল
ব্যাখ্যা

অপারেশন রাইজিং লায়ন (Operation Rising Lion):
- “অপারেশন রাইজিং লায়ন” ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত হয়।
- এই অভিযানটি ২০২৫ সালের ১৩ জুন শুরু হয় এবং লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক অবকাঠামো, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কারখানা এবং সামরিক সক্ষমতায় আঘাত করা।
- বিমান হামলায় ২০০টিরও বেশি যুদ্ধবিমান ব্যবহার করেছে বলে জানিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (IDF)।
- এছাড়া, এই অভিযানে আইআরজিসি (IRGC) ও অন্যান্য উচ্চ পদস্থ সামরিক ও বিজ্ঞানীদের লক্ষ্য করা হয়।
- ২৪ শে জুন, ২০২৫ দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

উল্লেখ্য,
- ‘অপারেশন রাইজিং লায়ন’-এর বিপরীতে ইরানের পরিচালিত অভিযানের নাম ‘ট্রু প্রমিজ ৩’। এর মাধ্যমে ইসরায়েলের ডজনখানেক সামরিক ঘাঁটি ও বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

উৎস: পত্রিকা রিপোর্ট।

৩,১৭৩.
ফেসবুকের মূল কোম্পানি মেটার নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পেয়েছেন - (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. শেরিল স্যান্ডবার্গ
  2. জোয়েল ক্যাপলান
  3. ডিনা পাওয়েল ম্যাককরমিক
  4. জেনিফার নিউস্টেড
সঠিক উত্তর:
ডিনা পাওয়েল ম্যাককরমিক
উত্তর
সঠিক উত্তর:
ডিনা পাওয়েল ম্যাককরমিক
ব্যাখ্যা

মেটা প্লাটফর্ম:
- ফেসবুকের মূল কোম্পানি মেটার নতুন প্রেসিডেন্ট ও ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ডিনা পাওয়েল ম্যাককরমিক।
- তিনি এর আগে ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা হিসেবে এবং মেটার পরিচালনা পর্ষদে দায়িত্ব পালন করেছেন।
- ডিনা পাওয়েল ম্যাককরমিক মেটার সামগ্রিক কৌশল ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বড় বিনিয়োগ তদারকি করবেন।

→ উল্লেখ্য:
- ফেইসবুকের প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ।

তথ্যসূত্র - PBS news.

৩,১৭৪.
Who is the newly appointed Interim Prime Minister of Nepal?(September 2025)
  1. K.P. Sharma Oli
  2. Sushila Karki
  3. Ram Chandra Poudel
  4. Sher Bahadur Deuba
  5. Bidhya Devi Bhandari
সঠিক উত্তর:
Sushila Karki
উত্তর
সঠিক উত্তর:
Sushila Karki
ব্যাখ্যা

• ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর, নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুষীলা কার্কি দেশটির প্রথম মহিলা অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।
উল্লেখ,
- তিনি ৭৩ বছর বয়সী এবং দুর্নীতির বিরুদ্ধে তার কঠোর অবস্থানের জন্য পরিচিত।
- তার নিয়োগের মাধ্যমে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার অবসান ঘটানোর চেষ্টা চলছে।
- গত সপ্তাহে রাজধানী কাঠমান্ডুতে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতায় অন্তত ৫১ জন নিহত ও ১,৩০০ জনেরও বেশি আহত হন।
- এছাড়া, ১২,৫০০ এরও বেশি কারাবন্দী পালিয়ে গেছে।
- এই পরিস্থিতিতে, সুষীলা কার্কির নিয়োগ দেশটির রাজনৈতিক শূন্যতা পূরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

উৎস: সিএনএন নিউজ।

৩,১৭৫.
Which Bangladeshi-born female won the Pulitzer Prize 2022?
  1. ক) Humayra Azam
  2. খ) Sonia Bashir Kabir
  3. গ) Fahmida Azim
  4. ঘ) Tina Jabeen
সঠিক উত্তর:
গ) Fahmida Azim
উত্তর
সঠিক উত্তর:
গ) Fahmida Azim
ব্যাখ্যা
সাংবাদিকতা ও প্রকাশনার বিভিন্ন ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক সম্মাননা হিসেবে বিবেচিত পুলিৎজার পুরস্কার পেয়েছেন চিত্রশিল্পী এবং অলঙ্করণ শিল্পী বাংলাদেশি-আমেরিকান ফাহমিদা আজিম
ইনসাইডার ওয়েবসাইট প্রকাশিত ‘হাউ আই এসকেপড আ চায়নিজ ইন্টারমেন্ট ক্যাম্প’ (যেভাবে একটি চীনা বন্দিশিবির থেকে পালিয়ে এসেছি) শিরোনামের ইলাস্ট্রেটেড রিপোর্ট- এ অলঙ্করণের জন্য তিনি এ পুরস্কার জিতে নেন।
 
তবে ফাহমিদা হচ্ছেন প্রথম কোনও বাংলাদেশি-আমেরিকান যিনি পুলিৎজার পুরস্কার পেলেন। ফাহমিদা আজিম এর আগে ‘সামিরা সার্ফ’ বইটিতে অলঙ্করণের জন্যে এ বছরই ‘গোল্ডেন কাইট’ পুরস্কার পান।
২০২০ সালে ‘মুসলিম উইমেন আর এভরিথিংস’, ২০২১ সালে ‘আমিরার পিকশ্চার ডে’ গ্রন্থের প্রচ্ছদ করার জন্যও তিনি পুরস্কার পেয়েছিলেন।
 
উৎস: বিডিনিউজ 
৩,১৭৬.
বর্তমানে মোট কতটি শাখায় নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র- নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৩,১৭৭.
৭ ডিসেম্বর ২০২০ জাতিসংঘের সাধারণ পরিষদ যে তারিখকে ‘আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস’ ঘােষণা করে -
  1. ক) ৮ মার্চ
  2. খ) ১ নভেম্বর
  3. গ) ২৭ ডিসেম্বর
  4. ঘ) ৩০ ডিসেম্বর
সঠিক উত্তর:
গ) ২৭ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৭ ডিসেম্বর
ব্যাখ্যা
৭ ডিসেম্বর ২০২০ জাতিসংঘের সাধারণ পরিষদ ২৭ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস’ ঘােষণা করে। তারপর ঐ তারিখে ২০২০ সালে প্রথমবারের মতাে পালিত হয় ‘আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস’।
৩,১৭৮.
বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণের জন্য কোন প্রতিষ্ঠানের সাথে সমঝোতা স্মারক সাক্ষরিত হয়েছে?
  1. ক) কেনেডি স্পেস সেন্টার
  2. খ) গ্লাভকসমস
  3. গ) স্পেসএক্স
  4. ঘ) জিনিউ টেকনোলজিস
সঠিক উত্তর:
খ) গ্লাভকসমস
উত্তর
সঠিক উত্তর:
খ) গ্লাভকসমস
ব্যাখ্যা
রাশিয়া সরকারের সহযোগিতায় ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে দেশের দ্বিতীয় কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-২’ নির্মাণ ও উৎক্ষেপণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। আর্থ অবজারভেটরি ক্যাটাগরির স্যাটেলাইটটি আবহাওয়া পর্যবেক্ষণ করতে ব্যবহৃত হবে। এতে অপটিক্যাল ভিএইচআর-সার (Synthetic Aperture Radar-SAR) ব্যবহার করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভূমি ও সমুদ্র এলাকার ছবি তোলা যাবে। 
রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান Glavkosmos'র সঙ্গে এ সংক্রান্ত চুক্তি সই করেছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি (BSCL)। ২ ফেব্রুয়ারি ২০২২ এ চুক্তিটি স্বাক্ষরিত হয়। 

সূত্রঃ বিডি নিউজ ও Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
৩,১৭৯.
নবম টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?
  1. ৮টি
  2. ১৬টি
  3. ২০টি
  4. ২৪টি
সঠিক উত্তর:
২০টি
উত্তর
সঠিক উত্তর:
২০টি
ব্যাখ্যা
T20 বিশ্বকাপ ২০২৪
- যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া ২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ একেবারে দোরগোড়ায়।
- আগেরবার অস্ট্রেলিয়ায় হওয়া ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে আসর শুরু করছে ইংল্যান্ড।
- ২০২৪ সালে প্রথমবারের মতো ক্রিকেটের কোন বৈশ্বিক আসর অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের মাটিতে।
- যুক্তরাষ্ট্রে ২০২৪ টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধন পহেলা জুন, টেক্সাসে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাগতিকরা মুখোমুখি হবে কানাডার।
- কিন্তু ১১ ঘণ্টা এগিয়ে থাকায় বাংলাদেশে এই ম্যাচটি শুরু হবে ২রা জুন ভোর সাড়ে ৬টায়।
- দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে একই দিন ২৭শে জুন।
- আর ফাইনাল হবে শনিবার, ২৯শে জুন বার্বাডোজে সকাল সাড়ে ১০টায়, যা বাংলাদেশ সময় আসলে রাত সাড়ে ৮টা।

বিশ্বকাপের ফরম্যাট
- বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক ২০টি দল অংশ নিচ্ছে এবারের টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে।
- অংশগ্রহণকারী ২০টি দলকে চারটি গ্রুপে ভাগ করে প্রথমে হবে গ্রুপপর্বের খেলা। প্রতি গ্রুপে থাকছে ৫টি করে দল।
- গ্রুপপর্বে প্রত্যেক দল খেলবে ৪টি করে ম্যাচ। সেখান থেকে গ্রুপের শীর্ষ দুই দল যাবে পরের পর্ব সুপার এইটে।

সূত্র- আইসিসির অফিসিয়াল ওয়েবসাইট ও ক্রিকইনফো। 
৩,১৮০.
'Timed out' শব্দটি কোন খেলার সাথে সংশ্লিষ্ট?
  1. ক্রিকেট
  2. হকি
  3. ব্যাডমিন্টন
  4. টেবিল টেনিস
সঠিক উত্তর:
ক্রিকেট
উত্তর
সঠিক উত্তর:
ক্রিকেট
ব্যাখ্যা
Timed out:
- 'Timed out' শব্দটি ক্রিকেট খেলার সাথে সংশ্লিষ্ট।
- এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
- এছাড়া, ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উল্লেখ্য,
- আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হন শ্রীলঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।

উৎস: ICC ওয়েবসাইট।
৩,১৮১.
ইরানের নতুন (২০২৪) পররাষ্ট্রমন্ত্রী কে?
  1. আয়াতুল্লাহ মোহাম্মদ আলী
  2. মালেক রহমাতি
  3. আমির আবদোল্লাহিয়ান
  4. আলী বাগেরি কানি
সঠিক উত্তর:
আলী বাগেরি কানি
উত্তর
সঠিক উত্তর:
আলী বাগেরি কানি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

- ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানিকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

- প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে এক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদোল্লাহিয়ানসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন।
- আমির আবদোল্লাহিয়ান নিহত হওয়ার পর ইরানের মন্ত্রিসভা আলী বাগেরিকে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিয়েছে।
- আলী বাগেরি ২০২১ সালের সেপ্টেম্বর থেকে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
- এর আগে ২০০৭ থেকে ২০১৩ সালে তিনি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি সেক্রেটারির দায়িত্ব পালন করেন।

সূত্র- মেহের নিউজ।
৩,১৮২.
'দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম' কোথায় অবস্থিত?
  1. লাবানন
  2. সিরিয়া
  3. মিশর
  4. ইরান
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা

⇒ 'দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম' মিশরে অবস্থিত।

দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম:
- পিরামিড-মমি-ফারাওয়ের দেশ মিশর। মিশর মানেই অনুবিস-রা-ওসিরিসের পৌরাণিক কাহিনি। 
- মিশরীয় সভ্যতার এসব ইতিহাস ও ঐতিহ্যের সমাহার নিয়ে গড়ে তোলা হয়েছে বিশাল এক জাদুঘর। 
- বিখ্যাত গিজা পিরামিডের কাছেই জাদুঘরটি দর্শনার্থীদের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হচ্ছে শনিবার।
- বড় এই জাদুঘরের নাম দ্য গ্র্যান্ড ইজিপশিয়ান মিউজিয়াম।
- ২০০৫ সাল থেকে দুই দশক ধরে চলেছে এর নির্মাণকাজ।
- খরচ হয়েছে ১০০ কোটি ডলার। জাদুঘরটিতে প্রদর্শন করা হবে মিসরীয় সভ্যতার ৫০ হাজারের বেশি প্রাচীন নিদর্শন। একক কোনো প্রাচীন সভ্যতা নিয়ে এত নিদর্শন আর কোনো জাদুঘরে নেই।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

৩,১৮৩.
সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার কোন দেশে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয়?
  1. কম্বোডিয়া
  2. লাওস
  3. ইন্দোনেশিয়া
  4. মালয়েশিয়া
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র:
- ইন্দোনেশিয়া ১০ কোটি ডলার ব্যয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম একটি ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছে।
- দেশটি সবুজ (পরিবেশ বান্ধব), নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের আরো সুযোগ খোঁজার প্রেক্ষাপটে এটার উদ্বোধন করেছে।
- সিরাটা ভাসমান সৌর বিদ্যুৎ কেন্দ্র রাজধানী জাকার্তা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে পশ্চিম জাভাতে ২০০ হেক্টর (৫০০ একর) জলাধারের উপর নির্মিত।
- এ কেন্দ্র থেকে ৫০,০০০ পরিবারের বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদিত হবে বলে আশা করা হচ্ছে।
- এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র।
- ইন্দোনেশিয়ার জাতীয় বিদ্যুৎ কোম্পানি পেরুসাহান লিস্টিক নেগারা এবং আবুধাবি ভিত্তিক নবায়নযোগ্য বিদ্যুৎ কোম্পানির মধ্যে সহযোগিতায় প্রকল্পটির কাজ শেষ হতে তিন বছর সময় লেগেছে এবং ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ডলার।

উৎস: ৯ নভেম্বর, ২০২৩, বাংলাদেশ সংবাদ সংস্থা। [link]
৩,১৮৪.
দাবায় দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার কে?
  1. নিয়াজ মোরশেদ
  2. মনন রেজা নীড়
  3. মিনহাজ উদ্দিন
  4. জিল্লুর রহমান
সঠিক উত্তর:
মনন রেজা নীড়
উত্তর
সঠিক উত্তর:
মনন রেজা নীড়
ব্যাখ্যা

মনন রেজা নীড়:
- মননের জন্ম ২০১০ সালের ১৮ জুন।
- সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়।
- একজন দাবাড়ুকে আন্তর্জাতিক মাস্টার হতে ২৪০০ রেটিং ও তিনটি নর্ম প্রয়োজন।
- মননের রেটিং এখন ২৪০০-এর বেশি।
- বর্তমানে বাংলাদেশে আন্তর্জাতিক মাস্টার পাঁচ জন রয়েছে।

উল্লেখ্য,
- গ্র্যান্ড মাস্টার দাবার সর্বোচ্চ খেতাব।
- নিয়াজ মোরশেদ বাংলাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার।
- ১৯৮৭ সালে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার খেতাব অর্জন করেন নিয়াজ মোরশেদ।
- তিনি মাত্র ২১ বছর বয়সে এই খেতাব অর্জন করেন।
- দক্ষিণ এশিয়ার প্রথম ও এশিয়ার পঞ্চম গ্র্যান্ড মাস্টার ছিলেন তিনি।

উৎস: দাবা ফেডারেশন ওয়েবসাইট ও প্রথম আলো।

৩,১৮৫.
বর্তমানে মোট কয়টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র - নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৩,১৮৬.
বর্তমানে বিশ্বে তেল উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সৌদি আরব
  2. খ) কাতার
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
গ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- ২০১৮ সালে বিশ্বের নতুন তেল সম্রাটের খ্যাতি অর্জন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
- ১৯৭৫ সাল থেকে তেল উৎপাদনে রাশিয়া ও সৌদি আরবের পরের অবস্থানে রয়েছে দেশটি।
- এই মুহূর্তে বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্রের এনার্জি ইনফরমেশন অ্যাডমিস্ট্রেশনের তথ্যানুযায়ী, ২০২১ সালে বিশ্বে শীর্ষ ১০ জ্বালানি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব, রাশিয়া, কানাডা, চীন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ইরান ও কুয়েত।
- বর্তমানে বৈশ্বিক তেল উৎপাদনের ২০ শতাংশ যুক্তরাষ্ট্র এবং ১১ শতাংশ করে সৌদি আরব ও রাশিয়ার।
- মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে ৯,৩৫২,০০০ ব্যারেল তেল উৎপাদন করে।
- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম বৃহৎ অপরিশোধিত তেল সরবরাহকারী।

উৎস: প্রথম আলো, ১০ মার্চ ২০২৩।

৩,১৮৭.
'Six Machine' কোন ক্রিকেটারের আত্মজীবনী?
  1. ক) শচীন টেন্ডুলকার
  2. খ) রিকি পন্টিং
  3. গ) ক্রিস গেইল
  4. ঘ) শহীদ আফ্রিদী
সঠিক উত্তর:
গ) ক্রিস গেইল
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্রিস গেইল
ব্যাখ্যা
- ২০১৬ সালে নিজের আত্মজীবনী নিয়ে 'সিক্স মেশিন'- বইয়ের মোড়ক উন্মোচন করেন ওয়েস্ট ইন্ডিজের মারকুটে ব্যাটসম্যান ক্রিস গেইল
- ভারতের দিল্লিতে তার এই বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সাবেক ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি   অনুরাগ ঠাকুর।
- বিখ্যাত খেলোয়াড়দের আত্মজীবনীমূলক বই :
- শচীন টেন্ডুলকার - Playing it My Way.
- সৌরভ গাঙ্গুলী- A Century Is Not Enough.
- সুনীল গাভাস্কার - Sunny Days.
- কপিল দেব -  Straight from the Heart.
- যুবরাজ সিং - The Test of My Life.
- অভিনব বিন্দ্রা-  A Shot at History.

উৎস: সময় নিউজ ও Goodreads.
৩,১৮৮.
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস সর্বপ্রথম কোথায় শনাক্ত করা হয়েছিল?
  1. চীনের উহানে
  2. চীনের সাংহাইতে
  3. চীনের বেইজিংয়ে
  4. ইতালির লোম্বার্ডিতে
সঠিক উত্তর:
চীনের উহানে
উত্তর
সঠিক উত্তর:
চীনের উহানে
ব্যাখ্যা
- ৩১ ডিসেম্বর ২০১৯ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বিষয়ে চীনা সরকার সর্বপ্রথম বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অবহিত করে।
- ১১ জানুয়ারী ২০২০ চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী মারা যায়।
- ১৩ জানুয়ারি চীনের বাহিরে থাইল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রান্ত রোগী চিহ্নিত হয়। এই রোগী উহান থেকে থাইল্যান্ডে এসেছিল।
- ২ ফেব্রুয়ারি চীনের বাহিরে ফিলিপাইনে প্রথম করোনা রোগী মারা যায়। এই রোগীও উহান থেকে ফিলিপাইন গিয়েছিলো।
- বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ এবং প্রথম রোগী মারা যায় ১৮ মার্চ।
- ৩০ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ইস্যুতে বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করে।
- ১১ ফেব্রুয়ারি ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগের নামকরণ করে COVID-19।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১১ মার্চ COVID-19 কে মহামারি হিসেবে চিহ্নিত করে।

তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট।
৩,১৮৯.
কোন দেশ সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’ তৈরি করছে?
  1. মালদ্বীপ
  2. ভারত
  3. থাইল্যান্ড
  4. স্পেন
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’:
- সমুদ্রের গভীরে গিয়ে রহস্য ভেদের চেষ্টা করবে ভারত।
- চেন্নাইয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ওশেন টেকনোলজিতে তৈরি হচ্ছে ভারতের সমুদ্রযান ‘মৎস্য ৬০০০’।
- কয়েক বছর আগে থেকেই শুরু হয়েছিল পরিকল্পনা।
- উদ্দেশ্য সমুদ্রের গভীরে গিয়ে রহস্য ভেদ।
- সাবমেরিনের মতো দেখতে হলেও কাজকর্মে এই সমুদ্রযানটি অনেকটাই ভিন্ন।
- গভীর সমুদ্রাভিযানের ক্ষেত্রে পানির চাপ মোকাবেলা করতে সক্ষম যানটি।
- সমুদ্রের নোনা পানিকে খাবার পানিতে পরিণত করা, সমুদ্রের পানি থেকে বিদ্যুৎ উৎপাদনের মতো বিষয়ে গবেষণা চালানো হবে এই অভিযানে।
- এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, ফ্রান্স, চীন এই ধরনের গভীর সমুদ্রাভিযান করেছে।

উল্লেখ্য,
- চন্দ্রযান-৩ এর ঐতিহাসিক সাফল্যের মধ্য দিয়ে বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ভারত এই গৌরব অর্জন করল।
- চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অবতরণের দিক থেকেও তারাই প্রথম দেশ। 
- ভারতের অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-৫৭ রকেটে চেপে মহাকাশে পাড়িও দিয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১।

উৎস: ১২ সেপ্টেম্বর ২০২৩, কালের কন্ঠ। [link]
৩,১৯০.
বর্তমানে ফিফা র‌্যাংকিং এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ক) ১৬৭ তম
  2. খ) ১৭২ তম
  3. গ) ১৮৭ তম
  4. ঘ) ১৯৮ তম
সঠিক উত্তর:
গ) ১৮৭ তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮৭ তম
ব্যাখ্যা
সর্বশেষ ফিফা র‌্যাংকিং এ বাংলাদেশ ফুটবল দলের অবস্থান ২১০টি সদস্যের মধ্যে ১৮৭ তম। বাংলাদেশের পয়েন্টস ৯১৪। র‍্যাংকিং এ শীর্ষে রয়েছে বেলজিয়াম (১৭৬৫ পয়েন্টস), ২য় ফ্রান্স (১৭৩৩ পয়েন্টস) এবং তৃতীয় ব্রাজিল (১৭১২ পয়েন্টস)। (সূত্র: ফিফা ওয়েবসাইট)
৩,১৯১.
বাংলাদেশ কোন দেশের সাথে TIFA চুক্তি স্বাক্ষর করে?
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বাংলাদেশ-অস্ট্রেলিয়া TIFA চুক্তি:
১৫ সেপ্টেম্বর ২০২১ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিনিয়োগের পথ সুগম করতে Trade and Investment Framework Agreement (TIFA) স্বাক্ষরিত হয়। অস্ট্রেলিয়ার পক্ষে সে দেশের বাণিজ্য, পর্যটন ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ডান টিহান এবং বাংলাদেশের পক্ষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এই চুক্তিতে স্বাক্ষর করেন। বাংলাদেশ ২০০৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় ডিউটি এবং কোটা ফ্রি বাণিজ্য সুবিধা পেয়ে আসছে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
৩,১৯২.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী -
  1. রোহিত শর্মা
  2. কুমার সাঙ্গাকারা
  3. শচীন টেন্ডুলকার
  4. বিরাট কোহলি
সঠিক উত্তর:
শচীন টেন্ডুলকার
উত্তর
সঠিক উত্তর:
শচীন টেন্ডুলকার
ব্যাখ্যা
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী:
- একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের অধিকারী শচীন টেন্ডুলকার।

সর্বাধিক রানের অধিকারী -
১। শচীন টেন্ডুলকার,
২। কুমার সাঙ্গাকারা,
৩। বিরাট কোহলি,
৪। রিকি টমাস পন্টিং,
৫। সনাৎ জয়াসুরিয়া।

উৎস: ESPN Cricinfo. [link]
৩,১৯৩.
সম্প্রতি মালদ্বীপ কোন দেশের সৈন্য প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে?
  1. ভারত
  2. বাংলাদেশ
  3. চীন
  4. ভুটান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
মালদ্বীপ থেকে ভারতের সেনা প্রত্যাহার:
- মালদ্বীপে প্রায় ৭৫ সদস্যের ভারতীয় সেনার উপস্থিতি রয়েছে।
- মালদ্বীপকে সামরিক সরঞ্জাম সরবরাহ ও দুর্যোগ মোকাবিলায় সহায়তা করে ভারত।
- এ ছাড়া একটি নৌ ডকইয়ার্ড তৈরিতে মালদ্বীপকে সহায়তা করছে ভারত।
- মালদ্বীপে প্রভাব বিস্তারের জন্য ভারত ও চীনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।
- তাই মালদ্বীপে ভারতের কোনো সেনা চান না নবনির্বাচিত প্রেসিডেন্ট মুইজ্জু।
- তিনি মালদ্বীপ থেকে সব ভারতীয় সেনা প্রত্যাহার করতে বলেছেন। 
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কপ-২৮ সম্মেলনের ফাঁকে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর মালদ্বীপের প্রেসিডেন্ট এসব কথা বলেন।

উল্লেখ্য,
- ২০২৩ সালের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন মোহামেদ মুইজ্জু।
- মালদ্বীপের ‘ভারত প্রথম’ (ইন্ডিয়া ফার্স্ট) নীতি পরিবর্তনের জন্য নির্বাচনে প্রচার চালিয়েছিল মুইজ্জু।
- মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মুইজ্জুকে চীনঘেঁষা হিসেবে বিবেচনা করা হয়।
- তাঁর পূর্বসূরি ইব্রাহিম মোহামেদ সলিহ ভারতপন্থী হিসেবে পরিচিত ছিলেন।

উৎস: ৪ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
৩,১৯৪.
শব্দের চেয়ে দ্রুতগতির যুদ্ধবিমান 'এক্স-৫৯' নির্মাণ করে কোন দেশ?
  1. চীন
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
'এক্স-৫৯' বিমান:
- শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম (সুপারসনিক) বিমান 'এক্স-৫৯'।
- দ্রুতগতির ফ্লাইট পরিচালনার জন্য এক্স-৫৯ নামে একটি সুপারসনিক উড়োজাহাজ নির্মাণ করছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা।
- উড়োজাহাজ ও অস্ত্র নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান লকহিড মার্টিন নাসার জন্য এই উড়োজাহাজ তৈরি করেছে।
- এর অন্যতম বৈশিষ্ট্য, অন্য সুপারসনিক উড়োজাহাজের চেয়ে শব্দ কম।
- সুপারসনিক উড়োজাহাজে বাণিজ্যিক চলাচলের অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করে দেখছে নাসার গ্লেন রিসার্চ সেন্টার।
- তারা বলছে, সম্ভাব্য অর্ধশত পথে সুপারসনিক উড়োজাহাজ যাত্রী পরিবহন করতে পারবে।
- এসব পথ হবে মূলত আটলান্টিক অথবা প্রশান্ত মহাসাগরের এপার থেকে ওপারে।

উৎস: ২ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
৩,১৯৫.
‘বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ (বিআরআই)’ মহাপরিকল্পনার উদ্যোগ নিয়েছে কোন দেশ?
  1. ভারত
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ (বিআরআই):
- বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) মহাপরিকল্পনা উদ্যোগ নিয়েছে চীন।
- বিশ্বকে এক সুতায় বাঁধতে চীনা মহাপরিকল্পনার নাম হলো ‘বেল্ট অ্যান্ড রোড ইনেশিয়েটিভ (বিআরআই)’। যা চীনের প্রায় দুই হাজার বছরের পুরনো একটি বাণিজ্যিক রুট রেশম পথের (সিল্ক রুট) আধুনিক সংস্করণ এবং পুনরুজ্জীবন উদ্যোগ।
- বিআরআই পরিকল্পনায় রয়েছে বিশ্বের ৬৮টি দেশ, ৬৩ শতাংশ জনসংখ্যা এবং ৪০ শতাংশ বাণিজ্য।
- পথটি ব্যবহারের মাধ্যমে বিশ্বজুড়ে পণ্যের অবাধ সরবরাহ নিশ্চিত করতে চায় চীন।

উৎস: ২৭ অক্টোবর, ২০২৩, কালের কন্ঠ।
৩,১৯৬.
জাতিসংঘ সাধারণ পরিষদে কোন সালকে ‘শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর’ হিসেবে পালনের প্রস্তাব গৃহীত হয়েছে?
  1. ২০২৪ সাল
  2. ২০২৫ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৬ সাল
সঠিক উত্তর:
২০২৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৫ সাল
ব্যাখ্যা
শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর:
- জাতিসংঘ সাধারণ পরিষদে ২০২৫ সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- প্রস্তাবটি টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারকে উন্নীত করে এমন একটি মূল্য হিসেবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও বিশ্বাসকে শক্তিশালীকরণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ এবং আলোচনার মাধ্যমে সংঘাতের সমাধান করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।
- এটি সমস্ত সদস্য রাষ্ট্র, জাতিসংঘ ব্যবস্থার সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক, আঞ্চলিক এবং উপ-আঞ্চলিক সংস্থাগুলোর পাশাপাশি অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদেরকে যথাযথভাবে আন্তর্জাতিক বছর পালন করতে এবং শান্তি ও বিশ্বাসের সুবিধাগুলো প্রচার করতে উৎসাহিত করে।
 
অন্যদিকে -
- একটি পৃথক প্রস্তাবে, সাধারণ পরিষদ ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সকল প্রকারের প্রতিরোধ এবং লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।
 
উৎস: ২২ মার্চ ২০২৪, The Business Standard।
৩,১৯৭.
আধুনিক অলিম্পিক গেমসের জনক কে?
  1. পিয়েরে দ্য ক্যুবার্তো
  2. বব গিবসন
  3. পিয়ারো এন্তোনিও
  4. জন ম্যাকেনরো
সঠিক উত্তর:
পিয়েরে দ্য ক্যুবার্তো
উত্তর
সঠিক উত্তর:
পিয়েরে দ্য ক্যুবার্তো
ব্যাখ্যা
অলিম্পিক গেমস:

- প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় গ্রিসে।
- খ্রিস্টপূর্ব ৭৭৬ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
- আধুনিক অলিম্পিক গেমসের জনক ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তো।
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
- বাংলাদেশ ১৯৮৪ সালে লস অ্যাঞ্জেলস, যুক্তরাষ্ট্রে ২৩ তম অলিম্পিকে প্রথম অংশগ্রহন করে।

তথ্যসূত্র - Britannica.com & The Daily Star, Aug 12, 2021.
৩,১৯৮.
চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের নাম কী? [জুন - ২০২৫]
  1. জে-৩৬
  2. জে-৩৯
  3. জে-৩১
  4. জে-৩০
সঠিক উত্তর:
জে-৩৬
উত্তর
সঠিক উত্তর:
জে-৩৬
ব্যাখ্যা
জে-৩৬ যুদ্ধবিমান:
- চীনের নতুন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান জে-৩৬.
- এটি স্টেলথ প্রযুক্তি ব্যবহার করে, এটা রাডারের চোখ ফাঁকি দিতে সক্ষম।
- বি-২১ রাইডার বোমারু বিমানের মতো এটি দূরের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর জন্য ডিজাইন করা হয়েছে।
- জে-৩৬ বিমানটি ৪৫ হাজার কেজি পর্যন্ত ভার বহন করতে সক্ষম।
- এটি আকাশ, মাটি এবং বিমানবাহী রণতরির শত্রু লক্ষ্যবস্তুকে আক্রমণ করতে সক্ষম।

এছাড়াও,
- ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ এটি একটি নেটওয়ার্ক তৈরি করবে।
- চীনের বিমানবাহিনীর শক্তি বাড়াতে জে-৩৬ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং প্রতিরক্ষা খাতে নতুন মাত্রা যোগ করবে।

সূত্র: প্রথম আলো রিপোর্ট।
৩,১৯৯.
World Happiness Report 2025 অনুযায়ী, বাংলাদেশ বিশ্বের কততম সুখী দেশ? [মার্চ, ২০২৫]
  1. ১২৪ তম
  2. ১২৯ তম
  3. ১৩৪ তম
  4. ১৪২ তম
সঠিক উত্তর:
১৩৪ তম
উত্তর
সঠিক উত্তর:
১৩৪ তম
ব্যাখ্যা
World Happiness Report 2025:
- গ্যালাপ, দ্য অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার ও জাতিসংঘের টেকসই উন্নয়ন সমাধান নেটওয়ার্ক (এসডিএসএন) ও একটি সম্পাদকীয় বোর্ডের যৌথ উদ্যোগে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
- বিশ্বের ১৪০টিরও বেশি দেশও থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
- অংশগ্রহণকারী মানুষদের আগের ৩ বছর (এবারের প্রতিবেদনের ক্ষেত্রে ২০২২-২০২৪) তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করা হয়।
- টানা অষ্টম বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশ হয়েছে ফিনল্যান্ড।
- আর সবচেয়ে অসুখী দেশের তকমা অর্জন করেছে আফগানিস্তান।
- তালিকা অনুযায়ী ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪ তম।
-  গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল দেশটি।

এছাড়া,
দক্ষিণ এশিয়ার নেপাল ৯২, পাকিস্তান ১০৯, ভারত ১১৮, মিয়ানমার ১২৬ ও শ্রীলঙ্কার অবস্থান ১৩৩তম অবস্থানে রয়েছে।

উৎস: World Happiness Report 2025 রিপোর্ট।
৩,২০০.
৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) টোকিও, জাপান
  2. খ) মাদ্রিদ, স্পেন
  3. গ) ইস্তানবুল, তুরস্ক
  4. ঘ) লন্ডন, যুক্তরাজ্য
সঠিক উত্তর:
ক) টোকিও, জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) টোকিও, জাপান
ব্যাখ্যা
৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিকঃ
স্থান- টোকিও, জাপান।
সময়- ২৩ জুলাই-৮ আগস্ট, ২০২১ সাল।
উৎসঃ olympics.com/tokyo-2020/ এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।