বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ২৮ / ৫১ · ২,৭০১২,৮০০ / ৫,১০১

২,৭০১.
বিশ্বে প্রথমবারের ম্যালেরিয়া গণটিকাদান কর্মসূচী পালিত হয় কোথায়?
  1. আইভরি কোস্ট
  2. ক্যামেরুন
  3. সেনেগাল
  4. টোগো
সঠিক উত্তর:
ক্যামেরুন
উত্তর
সঠিক উত্তর:
ক্যামেরুন
ব্যাখ্যা
♦বিশ্বে প্রথমবারের ম্যালেরিয়া গণ টিকাদান কর্মসূচী হয় ক্যামেরুনে।
- এই উদ্যোগের ফলে আফ্রিকাজুড়ে কয়েক লাখ শিশুর মৃত্যু ঠেকানো যাবে বলে ধারণা করা হচ্ছে।
- ২২ জানুয়ারি,২০২৪ তারিখে  ইয়ান্ডুবে একটি স্বাস্থ্যকেন্দ্রে এক কন্যা শিশুকে টিকা দিয়ে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। 
- ব্রিটিশ ওষুধ নির্মাতা জিএসকে ৩০ বছরের গবেষণায় ম্যালেরিয়ার এই আরটিএস,এস টিকাটি উদ্ভাবন করেছে।
-ডব্লিউএইচও টিকাটি প্রয়োগের অনুমতি দিয়েছে।
- কেনিয়া, ঘানা ও মালাউয়িতে সফল পাইলট প্রকল্পের পর ক্যামেরুনে গণ টিকাদানের উদ্যোগ নেয়া হয়।

উৎস: LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।  
২,৭০২.
২০৩১ সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে?
  1. ক) ১৩
  2. খ) ১৪
  3. গ) ১৫
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
গ) ১৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫
ব্যাখ্যা
- ভারতের সঙ্গে যৌথভাবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। এটি ওয়ানডে বিশ্বকাপের ১৫তম আসর।
- ২০২৪ থেকে ২০৩১ সালের ছেলেদের বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিকদের নাম আজ ঘোষণা করেছে আইসিসি।
- এ চক্রে এই একটি টুর্নামেন্টেরই আয়োজক হবে বাংলাদেশ।

- এর আগে ২০১১ সালে বাংলাদেশ ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপের আয়োজন করেছিলো।

উৎস: প্রথম আলো রিপোর্ট।
২,৭০৩.
সম্প্রতি, মিশরের কোথায় হাজার বছরের প্রাচীন নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে? [আগস্ট, ২০২৫]
  1. লুক্সর শহরে
  2. কায়রো শহরে
  3. আলেকজান্দ্রিয়া উপকূলে
  4. পোর্ট সাইদ উপকূলে
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া উপকূলে
উত্তর
সঠিক উত্তর:
আলেকজান্দ্রিয়া উপকূলে
ব্যাখ্যা
প্রাচীন নগরের ধ্বংসাবশেষ:
- প্রাচীন মিসরীয় সভ্যতার অন্যতম একটি কেন্দ্র ছিল আলেকজান্দ্রিয়া।
- সম্প্রতি, মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলে সমুদ্রের তলদেশে প্রায় দুই হাজার বছরের পুরোনো এক নগরের ধ্বংসাবশেষ পাওয়া গেছে।
- এর মধ্যে রয়েছে রাজরাজড়াদের মূর্তি, চুনাপাথরের তৈরি ভবনের ধ্বংসাবশেষ ও ডকইয়ার্ডের (জাহাজ নির্মাণ ও মেরামতের কারখানা) অংশবিশেষ।
- প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি প্রাচীন কানোপাস নগরীর সম্প্রসারিত অংশ।
- প্রত্নতাত্ত্বিকেরা বলছেন, টলেমাইক রাজাদের প্রায় ৩০০ বছরের শাসনামলে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও বাণিজ্যিক কেন্দ্র ছিল কানোপাস নগরী।
- ভূমিকম্প ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে ধীরে ধীরে হারিয়ে যায় কানোপাস ও পাশের বিখ্যাত বন্দরনগরী হেরাক্লিয়ন।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
২,৭০৪.
'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' এর মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়েছে কত তারিখে?
  1.  ৩ জানুয়ারি, ২০২৬
  2. ৪ জানুয়ারি, ২০২৬
  3. ৫ জানুয়ারি, ২০২৬
  4. ৬ জানুয়ারি, ২০২৬
সঠিক উত্তর:
 ৩ জানুয়ারি, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
 ৩ জানুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

অপারেশন অ্যাবসলিউট রিজলভ:
-  ৩ জানুয়ারি, ২০২৬ তারিখে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে 'অপারেশন অ্যাবসলিউট রিজলভ' নামে অভিযান চালিয়ে মাদুরো ও তাঁর স্ত্রীকে তুলে নেয় মার্কিন বাহিনী।
- দেশটির সব থেকে বড় সামরিক ঘাঁটি ফুয়ের্তে তিউনার দুর্গের মতো সুরক্ষিত বাসভবন থেকে মাদুরোকে বন্দি করা হয়,
- ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ অভিযানের অংশ হিসাবে পাঁচ মাস ধরেই মাদুরোকে চোখে চোখে রাখেন মার্কিন গোয়েন্দারা। 
- ‘অপারেশন অ্যাবসলিউট রিজলভ’ নামের এই অভিযানে যৌথভাবে অংশ নেয় মার্কিন সেনাবাহিনীর অভিজাত ইউনিট ডেল্টা ফোর্স, সিআইএ ও এফবিআই। 

- অভিযান শুরু হতেই ২০টি ভিন্ন মার্কিন ঘাঁটি থেকে ১৫০টিরও বেশি যুদ্ধবিমান ও হেলিকপ্টার আকাশে ওড়ে। রাডার ফাঁকি দিতে হেলিকপ্টারগুলো সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র ১০০ ফুট ওপর দিয়ে উড়ে কারাকাসে পৌঁছায়। মার্কিন সাইবার কমান্ডের মাধ্যমে কারাকাসের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও যোগাযোগ মাধ্যম সম্পূর্ণ বিকল করে দেয়া হয়।
- অভিযান শেষে ট্রাম্প ঘোষণা করেছেন যে, এখন থেকে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা ‘পরিচালনা’ করবে এবং দেশটির তেল সম্পদের নিয়ন্ত্রণ নেবে।

উৎস: The New York Times ও বিবিসি।

২,৭০৫.
'কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড' কোন দেশের মর্যাদাপূর্ণ পুরস্কার?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. যুক্তরাজ্য
  4. জার্মানি
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা

কিং চার্লস হারমনি অ্যাওয়ার্ড:
- এটি যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ একটি অ্যাওয়ার্ড। 
​- পরিবেশ রক্ষা, ঐতিহ্যবাহী হস্তশিল্প দক্ষতা, পরিবেশবান্ধব ব্যবসা ও প্রকৃতি সম্পর্কে সচেতনতা তৈরির ক্ষেত্রে ব্যক্তির উল্লেখযোগ্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। 
- রাজা চার্লসের বিশ্বাস বা নীতি হলো, 'আমাদের প্রকৃতির সঙ্গে কাজ করা উচিত, এর বিরুদ্ধে নয়।'
​- অর্থাৎ, প্রকৃতিকে রক্ষা করে, তার সঙ্গে ভারসাম্য রেখে আমাদের চলা উচিত। রাজার এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। 
- ১৯৯০ সালে রাজা তৃতীয় চার্লস প্রতিষ্ঠিত দ্য কিং'স ফাউন্ডেশন এ অ্যাওয়ার্ড প্রদান করে আসছে। 
​- জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি-মুন সর্বপ্রথম এই অ্যাওয়ার্ড পেয়েছিলেন। 

​উল্লেখ্য,
​- ব্রিটেনের মর্যাদাপূর্ণ 'কিং তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড ২০২৫' পুরস্কার অর্জন করেছেন ড. মুহাম্মদ ইউনূস।
​- বিশ্বব্যাপী শান্তি, টেকসই উন্নয়ন ও মানুষের এবং প্রকৃতির মধ্যে সমন্বয় প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান উপদেষ্টাকে এই সম্মাননার জন্য মনোনীত হন।
​- ১২ জুন ২০২৫ তারিখে দ্য কিংস ফাউন্ডেশন সেন্ট জেমস’স প্যালেস, লন্ডনে তৃতীয় চার্লসের পক্ষ থেকে তাঁকে এই সম্মানজনক পুরস্কার প্রদান করে।

​তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।

২,৭০৬.
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের (ICBM) সফল পরীক্ষা চালায় কে?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) যুক্তরাজ্য
  4. ঘ) উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
ক) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রাশিয়া
ব্যাখ্যা
• আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্রের (ICBM) সফল পরীক্ষা চালায় রাশিয়া। 

- ‘উন্নত’ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।
- যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ‘নিউ স্টার্ট’ (স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশান ট্রিটি) স্থগিতের ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহ পর মস্কো অত্যাধুনিক এই অস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করল।

সূত্র: প্রথম আলো। 
২,৭০৭.
'মোহাজের-১০' ড্রোনটি কোন দেশের তৈরি?
  1. ইরান
  2. যুক্তরাষ্ট্র
  3. উত্তর কোরিয়া
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
মোহাজের-১০:
- মোহাজের-১০ নামে নতুন একটি ড্রোন প্রকাশ্যে এনেছে ইরান।
- ড্রোনটি ইরান থেকে উড়ে গিয়ে ইসরায়েলের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম।

- ইরানের প্রতিরক্ষাশিল্প দিবস উপলক্ষে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনীর লজিস্টিকস বিভাগের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে নতুন ড্রোনটি প্রকাশ্যে আনা হয়।
- ইরানের এই ড্রোন যুক্তরাষ্ট্রের এমকিউ-৯ রিপারের আদলে বানানো হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো (২৩ আগস্ট, ২০২৩)।
২,৭০৮.
‘গ্যাজপ্রম’ কোন দেশ ভিত্তিক জ্বালানি কোম্পানি?
  1. চীন
  2. রাশিয়া
  3. জার্মান
  4. ইউক্রেন
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
Gazprom:
- গ্যাজপ্রম, রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান।

- গ্যাজপ্রম একটি শক্তি কোম্পানি, যা গ্যাস, তেল ও শক্তির উৎপাদন, পরিবহন, সঞ্চয় ও বিক্রয় করে।
- গ্যাস ও শক্তির নির্ভরযোগ্য, দক্ষ এবং সুষম সরবরাহ নিশ্চিত করে।
- বৈশ্বিক শক্তি বাজারে শীর্ষস্থান প্রতিষ্ঠা ও বিক্রির বাজার বৈচিত্র্য করে।
- গ্যাজপ্রম বিশ্বের বৃহত্তম প্রাকৃতিক গ্যাস মজুদকারী।
- ইয়ামাল, আর্কটিক শেলফ, পূর্ব সাইবেরিয়া ও দূরপ্রাচ্যে বড় গ্যাস প্রকল্প বাস্তবায়ন করছে।
- বিশ্বের বৃহত্তম গ্যাস পরিবহন ব্যবস্থা পরিচালনা করে।
- গ্যাসের অধিকাংশ রাশিয়ার মধ্যে বিক্রি হয়, বাকী সাবেক সোভিয়েত ইউনিয়নে রপ্তানি হয়।

উল্লেখ্য, 
- ১ জানুয়ারি ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাজপ্রমের মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে।
- পরিসংখ্যান অনুসারে, ইইউ ২০২১ সালে ৪০ শতাংশ রাশিয়ান গ্যাস আমদানি করলেও ২০২৩ সালে তা কমে ১০ শতাংশেরও কম ছিল।
- এই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে।
- তবে রাশিয়া এখনো কৃষ্ণ সাগর দিয়ে তুর্কস্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক ও সার্বিয়ায় গ্যাস পাঠাতে পারবে।

তথ্যসূত্র: গ্যাজপ্রম ওয়েবসাইট [লিঙ্ক] ও প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
২,৭০৯.
'ফুটবল বিশ্বকাপ ২০২২' বিশ্বকাপের কততম আসর?
  1. ২০তম
  2. ২১তম
  3. ২২তম
  4. ২৩তম
সঠিক উত্তর:
২২তম
উত্তর
সঠিক উত্তর:
২২তম
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
২,৭১০.
জি-৭ এর ৪৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) ইতালিতে
  2. খ) জাপানে
  3. গ) জার্মানিতে
  4. ঘ) যুক্তরাষ্ট্রে
সঠিক উত্তর:
গ) জার্মানিতে
উত্তর
সঠিক উত্তর:
গ) জার্মানিতে
ব্যাখ্যা
- ২৬-২৮ জুন, ২০২২ তারিখে জি-৭ এর ৪৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে জার্মানিতে।
- ১ জানুয়ারি ২০২২ তারিখে G7 এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ওলাফ শলৎজ (জার্মানি)।
২,৭১১.
‘এমকিউ-৯ রিপার’ ড্রোন তৈরি করেছে কোন দেশ?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. ইরাক
  4. ইরান
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
‘এমকিউ-৯ রিপার’
- মার্কিন যুক্তরাষ্ট্রে  তৈরি ড্রোন ‘এমকিউ-৯ রিপার’ ৫০ হাজার ফুট উচ্চতায় টানা ২৭ ঘণ্টা উড়তে পারে।
- এর সর্বোচ্চ বহন ক্ষমতা রয়েছে এক হাজার ৭৪৬ কিলোগ্রাম।
- এই ড্রোন ব্যবহার করে সাত হাজার ৫০০ কিলোমিটার উপকূল রেখা বরাবর নজরদারি চালানো যাবে।
- আমেরিকা ছাড়া সম্প্রতি এই ড্রোন ব্যবহার করছে ভারত, ইতালি, ফ্রান্স ও স্পেনের বিমানবাহিনী।
- সম্প্রতি ইয়েমেনের হুথিরা বিদ্রোহীরা এটি ভূপাতিতে ব্যবহার করে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র।
- রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে যুক্তরাষ্ট্রের মনুষ্যবিহীন এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্তের ঘটনায় মুখোমুখি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া।
- এমকিউ-৯ রিপার বড় আকৃতির ড্রোন। ক্যালিফোর্নিয়াভিত্তিক জেনারেল অ্যাটমিক্স এর নির্মাতা প্রতিষ্ঠান। দুজনের একটি দল ড্রোনটি দূরবর্তী স্থান থেকে পরিচালনা করে থাকে।
- একজন পাইলট ও একজন এয়ারক্রু সদস্য, যিনি সেন্সর ও অস্ত্র পরিচালনা করেন। এটি দৈর্ঘ্যে ১১ মিটার ও প্রস্থে ২২ মিটার।
- এমকিউ-৯ রিপার ড্রোনটিও অন্যান্য মনুষ্যবিহীন আকাশযানের মতো ৫০ হাজার ফুট (১৫ কিলোমিটার) ওপরে উড়তে পারে।

উৎস: বিবিসি।  
২,৭১২.
Which country has introduced 'Developing Countries Trading Scheme (DCTS)'?
  1. ক) United Nations
  2. খ) United States
  3. গ) United Kingdom
  4. ঘ) European Union
সঠিক উত্তর:
গ) United Kingdom
উত্তর
সঠিক উত্তর:
গ) United Kingdom
ব্যাখ্যা
- On 15 August 2022, the United Kingdom launched its new Developing Countries Trading Scheme (DCTS). 
- The scheme provides duty-free, quota-free trade to LDCs on everything but arms and duty-free, quota-free trade on 85% of eligible goods to most LICs and LMICs. 
- The DCTS will replace the UK’s Generalised Scheme of Preferences (GSP) in early 2023. It contains product-specific rules of origin for LDCs.
 
Source: www.un.org
২,৭১৩.
সম্প্রতি ‘মনুষ্যবাহী’ মহাকাশযানের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করে কোন দেশ?
  1. ভারত
  2. ফ্রান্স
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. চীন
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
 ‘মনুষ্যবাহী’ মহাকাশযানের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ:
- চন্দ্রযান-৩-এর সাফল্যের পর আরও এক ইতিহাস তৈরি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।
- ‘মনুষ্যবাহী’ মহাকাশযানের পরীক্ষামূলক সফল উৎক্ষেপণ করেছে ভারত।
- আপদকালীন পরিস্থিতিতে মহাকাশচারীরা প্যারাসুটের মাধ্যমে নেমে আসতে পারবেন কি না, তা খতিয়ে দেখার জন্য যে পরীক্ষা করেছিল ইসরো।
- ‘গগনযান’ থেকে বঙ্গোপসাগরে নেমে এসেছে প্যারাসুট।

উল্লেখ্য,
- অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্র থেকে গগনযানের যাত্রা শুরু হয়।
- মহাকাশের ৪০০ কিলোমিটার কক্ষপথে মানুষকে পাঠানোর যে পরিকল্পনা, তার অংশ হিসেবে পরীক্ষামূলকভাবে গগনযান পাঠানোর কথা জানায় ইসরো।

উৎস: ২১ অক্টোবর ২০২৩, সমকাল।
২,৭১৪.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২৩) কোন আন্তর্জাতিক পুরস্কারের অর্থ মূল্য বৃদ্ধি করা হয়েছে?
  1. নোবেল পুরস্কার
  2. পুলিৎজার পুরস্কার
  3. ম্যাগসেসেই পুরস্কার
  4. বুকার পুরস্কার
সঠিক উত্তর:
নোবেল পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
নোবেল পুরস্কার
ব্যাখ্যা
নোবেল পুরস্কার
- ২০২৩ সালের নোবেল পুরস্কারের অর্থমূল্য ৮৯ হাজার মার্কিন ডলার (১০ লাখ ক্রোনা) বাড়ানো হয়েছে।
- চলতি বছরের নোবেল পুরস্কারের অর্থমূল্য হবে ৯ লাখ ৮৬ হাজার ডলার।
- নোবেল পুরস্কার প্রদানকারী প্রতিষ্ঠান নোবেল ফাউন্ডেশনের পক্ষ থেকে এক ঘোষণায় এ কথা জানানো হয়।
- নোবেল ফাউন্ডেশন বলছে, আর্থিক অবস্থান অনেক ভালো হওয়ায় পুরস্কারের অর্থমূল্য বাড়ানো হয়।
- এই অর্থমূল্য বাড়ানো হয়েছে সুইডেনের মুদ্রা ক্রোনায়।

 উৎস: ১৫ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
২,৭১৫.
‘Hisar A+’ কোন দেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা?
  1. ক) তুরস্ক
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ক) তুরস্ক
উত্তর
সঠিক উত্তর:
ক) তুরস্ক
ব্যাখ্যা
তুরস্কের সফল ক্ষেপণাস্ত্রের পরীক্ষাঃ
৩ মে ২০২১ তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে তৈরি Hisar A+ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন করে।
দেশটির মধ্যাঞ্চলীয় আকসারাই প্রদেশে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।
এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা জঙ্গি বিমান, হেলিকপ্টার, ক্রুজ মিসাইল, ড্রোন ও আকাশ থেকে ভূমিতে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিরোধে কার্যকর।
উৎসঃ Daily Sabah পত্রিকা এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।
২,৭১৬.
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২ অনুযায়ী শীর্ষ দেশ -
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) ডেনমার্ক
  3. গ) সুইডেন
  4. ঘ) নেদারল্যান্ডস
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ক) ফিনল্যান্ড
ব্যাখ্যা
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২ অনুযায়ী শীর্ষ দেশ - ফিনল্যান্ড।


সেপ্টেম্বর, ২০২২ যুক্তরাজ্যভিত্তিক দ্য ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU) ১১৩টি দেশকে অন্তর্ভুক্ত করে প্রকাশ করে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক ২০২২।
প্রতিবেদন অনুসারে –

✔ শীর্ষ দেশ – ফিনল্যান্ড।
✔ সর্বনিম্ন দেশ – সিরিয়া।
 সার্কভুক্ত দেশের অবস্থান: 

৬৮. ভারত
৭৪. নেপাল
৭৯. শ্রীলংকা
৮০. বাংলাদেশ
৮৪. পাকিস্তান

উৎস:  Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২,৭১৭.
জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান -
  1. ক) জিয়াং চেং মিয়াং
  2. খ) সুয়াচু মাকামে
  3. গ) নাকামো তাকিহিদো
  4. ঘ) ফুমিও কিশিদা
সঠিক উত্তর:
ঘ) ফুমিও কিশিদা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফুমিও কিশিদা
ব্যাখ্যা
• জি-৭:
জি-৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ।
এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
- প্রতিষ্ঠা লাভ করে-১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি।
- বর্তমান সদস্য- ৭ টি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা)।
- জি-৭ এর একমাত্র এশীয় দেশ- জাপান।
- জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান- জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (দায়িত্ব গ্রহন ১ জানুয়ারি, ২০২৩)।

• শীর্ষ সম্মেলন:
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হবে।
- ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন গত ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়। 
- ৪৭তম জি-৭ সামিট ২০২১ সালের ১১-১৩ জুন যুক্তরাজ্যের কর্ণওয়ালে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট
২,৭১৮.
পাকিস্তান সম্প্রতি কোন অঞ্চলটিকে বিশেষ প্রদেশের মর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছে?
  1. ক) বেলুচিস্তান
  2. খ) আজাদ কাশ্মীর
  3. গ) গিলগিট-বালটিস্তান
  4. ঘ) সীমান্ত প্রদেশ
সঠিক উত্তর:
গ) গিলগিট-বালটিস্তান
উত্তর
সঠিক উত্তর:
গ) গিলগিট-বালটিস্তান
ব্যাখ্যা
- গিলগিট-বাল্টিস্তান হলো পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর রাজ্যের উত্তরাংশ।
- ১৯৪৭ সালের নভেম্বর থেকে পাকিস্তান অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ বজায় রেখেছে।
- এর আয়তন প্রায় ৭৩ হাজার বর্গকিলোমিটার।
- এটি চীন-পাকিস্তান ইকোনমিক করিডোরের একটি অংশ। অঞ্চলটি বর্তমানে একটি স্বায়ত্তশাসিত এলাকা। 
- ২০২০ সালের নভেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গিলগিট-বালটিস্তানকে বিশেষ প্রদেশের মর্যাদা দেয়ার ঘোষণা দেন।
(সূত্র: দ্য ডিপ্লোমেট এবং ইন্ডিয়াটুডে)
২,৭১৯.
নিচের কোনটি ঋণাত্মক জন্মহারের দেশ?
  1. ক) বাহরাইন
  2. খ) লুক্সেমবার্গ
  3. গ) লিথুয়ানিয়া
  4. ঘ) আয়ারল্যান্ড
সঠিক উত্তর:
গ) লিথুয়ানিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) লিথুয়ানিয়া
ব্যাখ্যা
- UNFPA প্রকাশিত বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১ অনুসারে,
উচ্চ জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- বাহরাইন : ৪.৩ শতাংশ
- নাইজার : ৩.৮ শতাংশ
- নিরক্ষীয় গিনি : ৩.৭ শতাংশ
নিম্ন জন্মহারের শীর্ষ দেশসমূহ:
- লিথুয়ানিয়া : -১.৫ শতাংশ
- লাটভিয়া ও ভেনেজুয়েলা : -১.১ শতাংশ
- বসনিয়া ও হার্জেগোভিনা : -০.৯ শতাংশ।
- আয়ারল্যান্ডের জন্মহার : ১.২ শতাংশ
- ‍লুক্সেমবার্গের জন্মহার : ২.০ শতাংশ।
(তথ্যসূত্র: UNFPA বিশ্ব জনসংখ্যা রিপোর্ট-২০২১)
২,৭২০.
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে ২০২১ সালে স্বাধীনতা পদক লাভ করেন কে?
  1. ক) প্রয়াত আহসানউল্লাহ মাস্টার
  2. খ) প্রয়াত আখতারুজ্জামান বাবু
  3. গ) প্রয়াত এ কে এম বজলুর রহমান
  4. ঘ) উপরের সবাই
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
উত্তর
সঠিক উত্তর:
ঘ) উপরের সবাই
ব্যাখ্যা
- স্বাধীনতা পদক ২০২১ প্রাপ্তরা:
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:
- প্রয়াত আহসানউল্লাহ মাস্টার
- প্রয়াত আখতারুজ্জামান বাবু
- প্রয়াত এ কে এম বজলুর রহমান
- প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ
সাহিত্যে:
- কবি মহাদেব সাহা
সংস্কৃতিতে:
- গীতিকার গাজী মাজহারুল আনোয়ার
- নাট্যজন আতাউর রহমান
বিজ্ঞান ও প্রযুক্তিতে:
- ড. মৃন্ময় গুহ নিয়োগী
সমাজসেবা বা জনসেবায়:
- অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন
গবেষণা ও প্রশিক্ষণে:
- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল।
(তথ্যসূত্র: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট)
২,৭২১.
বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী 'আইকন অব দ্য সিস' কোন দেশের প্রমোদতরী?
  1. ফিনল্যান্ড
  2. জার্মান
  3. সুইডেন
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
আইকন অব দ্য সিস:
- বিশ্বের বৃহত্তম বিলাসবহুল প্রমোদতরী 'আইকন অব দ্য সিস' ফিনল্যান্ডের।
- উত্তর ইউরোপীয় দেশ ফিনল্যান্ডের দক্ষিণপশ্চিম উপকূলে তুর্কু শিপইয়ার্ডে বিশ্বের সবচেয়ে বড় প্রমোদতরী।
- ৫ হাজার ৬১০ জন যাত্রী এবং ২ হাজার ৩৫০ জন ক্রু নিয়ে ২০২৪ সালের জানুয়ারিতে ক্যারিবিয়ান জলে যাত্রা করবে জাহাজটি।
- এই জাহাজটি আয়তনের দিক থেকে প্রবাদপ্রতীম টাইটানিকের চেয়ে ৫ গুণ বড়।
- রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের ‘আইকন অব দ্য সিস’ নামের এই প্রমোদতরী লম্বায় এক হাজার ২০০ ফুট ও ওজন দুই লাখ ৫০ হাজার ৮০০ টন।
- এই জাহাজে থাকছে সমুদ্রে বিশ্বের বৃহত্তম ওয়াটারপার্ক ও ছয়টি রেকর্ড-ব্রেকিং ওয়াটার স্লাইড।
- থাকবে সাতটি পুল ও নয়টি জলের ঘূর্ণি।
- ইউরোপের শীর্ষস্থানীয় জাহাজ নির্মাতা মায়ার তুর্কু শিপইয়ার্ডে নির্মিত হচ্ছে আইকন অব দ্য সিস।
- আশা করা হচ্ছে, আগামী ২৬ অক্টোবর রয়্যাল ক্যারিবিয়ানের বহরে যোগ দেবে জাহাজটি।
- আইকন অব দ্য সিস গত ২২ জুন সমুদ্রে প্রথম দফা পরীক্ষা সম্পন্ন করেছে।

উৎস: ১০ আগস্ট, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
২,৭২২.
বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করে?
  1. ক) বিআইডিসি
  2. খ) বিডা
  3. গ) আইসিবি
  4. ঘ) বেজা
সঠিক উত্তর:
খ) বিডা
উত্তর
সঠিক উত্তর:
খ) বিডা
ব্যাখ্যা
- ২৮ নভেম্বর, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্য নিয়ে ঢাকায় আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের ব্র্যান্ডিং করতে আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (বিডা)।
উৎস : পত্রিকা রিপোর্ট।
২,৭২৩.
সম্প্রতি কোন দেশ তার সংসদে "No Ban Act" অনুমোদন করে?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ফ্রান্স
  4. ঘ) কানাডা
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা খর্ব করে ২০২০ সালের ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ 'হাউজ অব রিপ্রেজেন্টেটিভস্‌' এ No Ban Act অনুমোদিত হয়।
- বিলটির মূল কথা - ধর্মের উপর ভিত্তি করে কোনো দেশকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে নিষিদ্ধ করা যাবে না।
- ২০১৭ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৭টি মুসলিম দেশকে নিষিদ্ধ করলে তুমুল সমালোচনার জন্ম হয় এবং এর প্রেক্ষিতে এই আইনটি যুক্তরাষ্ট্রের সংসদ অনুমোদন করে।
উৎস: আলজাজিরা ও ওয়াশিংটন পোস্ট রিপোর্ট।
২,৭২৪.
বিশ্বে প্রথম ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক হয়েছেন কে?
  1. মার্ক জাকারবার্গ
  2. জেফ বেজোস
  3. ইলন মাস্ক
  4. ল্যারি এলিসন
সঠিক উত্তর:
ইলন মাস্ক
উত্তর
সঠিক উত্তর:
ইলন মাস্ক
ব্যাখ্যা

প্রথম ৫০০ বিলিয়ন ডলার সম্পদের মালিক:
- পৃথিবীর ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে আধা-ট্রিলিয়ন বা ৫০০ বিলিয়ন ডলারের বেশি নিট সম্পদের মালিক হয়েছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক।
- ফোর্বসের বিলিয়নিয়ার সূচক জানিয়েছে, নিউইয়র্কের স্থানীয় সময় ১ অক্টোবর, ২০২৫ বিকেলে প্রযুক্তি খাতের এই ধনকুবেরের মোট সম্পদের পরিমাণ কিছুক্ষণের জন্য ৫০০.১ বিলিয়ন ডলারে পৌঁছেছিল।
- তবে দিনের শেষে তা কিছুটা কমে ৪৯৯ বিলিয়ন ডলারের সামান্য ওপরে এসে দাঁড়ায়।
- মাত্র ১০ মাসের মধ্যেই সম্পত্তির হিসাবে বিশ্বে নজির গড়লেন ইলন মাস্ক।
- ২০২৪ সালের ডিসেম্বরে বিশ্বে প্রথম ৪০০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা প্রতিবেদন।

২,৭২৫.
২০২৪ সালে G-7 এর কততম সম্মেলন অনুষ্ঠিত হয়?
  1. ৪৯ তম
  2. ৫০ তম
  3. ৫১ তম
  4. ৫২ তম
সঠিক উত্তর:
৫০ তম
উত্তর
সঠিক উত্তর:
৫০ তম
ব্যাখ্যা
G-7:

- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

উল্লেখ্য,
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- তবে ২০১৪ সালে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

• ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন:
- ২০২৪ সালে ৫০তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে।
- এবারের সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল ইউক্রেনকে সহায়তা, গাজায় যুদ্ধবিরতি, অভিবাসন নীতি, আন্তর্জাতিক অর্থনৈতিক নিরাপত্তা, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এবং চীনের বাণিজ্যিক বিষয়।
- এছাড়াও আফ্রিকা এবং ভূমধ্যসাগর এ দুটি জাতীয় নিরাপত্তা ইস্যু এবারের সম্মেলনে আলোচনার মুখ্য বিষয়বস্তু ছিল।
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য, বিশেষ করে সবুজ প্রযুক্তি নিয়ে কীভাবে ন্যায্য ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠা করা যায়, তা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং জাপান, ফ্রান্স, জার্মানি, ইতালি, কানাডা ও যুক্তরাজ্যের রাষ্ট্র ও সরকার প্রধানেরা আলোচনা প্রাধান্য পেয়েছে।
- সম্মেলনে রাশিয়ার সামরিক সম্প্রসারণ নীতির প্রতি চীনের সমর্থন নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে,
- ৪৯তম জি-৭ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে।

উৎস: G-7 ওয়েবসাইট।
২,৭২৬.
দেশের কোন বিভাগে আবাদী জমির পরিমাণ সর্বাধিক?
  1. ক) চট্টগ্রাম বিভাগ
  2. খ) ময়মনসিংহ বিভাগ
  3. গ) রংপুর বিভাগ
  4. ঘ) রাজশাহী বিভাগ
সঠিক উত্তর:
ঘ) রাজশাহী বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রাজশাহী বিভাগ
ব্যাখ্যা
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২১ অনুযায়ী দেশে মোট আবাদী জমি : ২ কোটি ৮১ হাজার একর।

বিভাগ অনুযায়ী সর্বাধিক আবাদী জমি:

- রাজশাহী বিভাগ : ৩২.৬০ লক্ষ একর
- রংপুর বিভাগ : ৩০.৪৯ লক্ষ একর
- ঢাকা বিভাগ : ২৯.৭৪ লক্ষ একর
- চট্টগ্রাম বিভাগ : ২৬.৮৬ লক্ষ একর
- খুলনা বিভাগ : ২৬.৩৮ লক্ষ একর
- বরিশাল বিভাগ : ১৮.৪৮ লক্ষ একর
- ময়মনসিংহ বিভাগ : ১৮.১৬ লক্ষ একর
- সিলেট বিভাগ : ১৮.১ লক্ষ একর।

(তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২১ : পৃষ্ঠা-৪২৭/৪২৮)
২,৭২৭.
Bangladesh has adopted a ___ dollar programme for mitigation of climate change damages in the country’s coastal areas.
  1. ক) 34 billion
  2. খ) 38 billion
  3. গ) 37 billion
  4. ঘ) 36 billion
সঠিক উত্তর:
গ) 37 billion
উত্তর
সঠিক উত্তর:
গ) 37 billion
ব্যাখ্যা
State Minister for Disaster Management and Relief Dr. Enamur Rahman has said Bangladesh has adopted a 37 billion dollar programme for mitigation of climate change damages in the country’s coastal areas.

The statement gave the information while addressing a COP26 side event organized by the ministry in Glasgow on Thursday afternoon, according to a UNB report published on Friday.

Source: The Financial Express
২,৭২৮.
নিম্নলিখিত কোন দেশটি এখনও WHO-এর ম্যালেরিয়া-মুক্ত স্বীকৃতি পায়নি?
  1. ভারত
  2. মিশর
  3. শ্রীলঙ্কা
  4. মালদ্বীপ
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
- ভারত এখনও ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পায়নি।

উল্লেখ্য, 
- মিশর: ২০২৪ সালে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- মালদ্বীপ: ২০১৫ সালে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- শ্রীলঙ্কা: ২০১৬ সালে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- সংযুক্ত আরব আমিরাত: ২০০৭ সালে ম্যালেরিয়া-মুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

সূত্র: WHO ওয়েবসাইট।
২,৭২৯.
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি অ্যাওয়ার্ড' লাভ করে কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট?
  1. ক) ডুনাল্ড ট্রাম্প
  2. খ) বারাক ওবামা
  3. গ) জর্জ ডব্লিউ বুশ
  4. ঘ) বিল ক্লিনটন
সঠিক উত্তর:
খ) বারাক ওবামা
উত্তর
সঠিক উত্তর:
খ) বারাক ওবামা
ব্যাখ্যা
• যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ পুরস্কার ‘এমি এওয়ার্ড’ লাভ করেন – সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।          

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২। 
২,৭৩০.
নিচের কোনটি উন্মুক্ত বলকানের সদস্য দেশ নয়?
  1. ক) আলবেনিয়া
  2. খ) সার্বিয়া
  3. গ) তিউনিসিয়া
  4. ঘ) উত্তর মেসিডোনিয়া
সঠিক উত্তর:
গ) তিউনিসিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) তিউনিসিয়া
ব্যাখ্যা
- উন্মুক্ত বলকান এর সদস্য দেশ তিনটি।
- যথা: আলবেনিয়া, উত্তর মেসিডোনিয়া ও সার্বিয়া।

অন্যদিকে,
- তুর্কি শব্দ ‘বলকান’ এর অর্থ পার্বত্যঞ্চল।
- ভৌগলিক পরিভাষায় বলকান হলো উপদ্বীপ।
- এ অঞ্চলে ১২ টি  দেশ রয়েছে।
 
উৎস: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২,৭৩১.
পেন পিন্টার পুরস্কার - ২০২৪ লাভ করেছেন কে?
  1. অরুন্ধতী রায়
  2. সালমান রুশদি
  3. হানিফ কুরেশী
  4. শেখ হাসিনা
সঠিক উত্তর:
অরুন্ধতী রায়
উত্তর
সঠিক উত্তর:
অরুন্ধতী রায়
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
পেন পিন্টার পুরস্কার - ২০২৪

- ভারতের বুকার জয়ী লেখিকা অরুন্ধতী রায় তার সাহসী ও অটল দৃষ্টিভঙ্গির জন্য ২০২৪ সালের পেন পিন্টার পুরস্কার অর্জন করেছেন।
- লেখিকা অরুন্ধতী রায় ১০ অক্টোবর ২০২৪ তারিখে পুরস্কারটি গ্রহণ করবেন।
- পেন পিন্টার পুরস্কার ২০০৯ সালে দাতব্য সংস্থা PEN দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল।
- যা নোবেল বিজয়ী নাট্যকার হ্যারল্ড পিন্টারের স্মরণে প্রদান করা হয়।
- অরুন্ধতী রায় অসংখ্য বই এবং নন-ফিকশন প্রবন্ধ লিখেছেন।
- তিনি সবচেয়ে বেশি পরিচিত তার উপন্যাস ‘দ্য গড অব স্মল থিংস’-এর জন্য। 
- ১৯৯৭ সালে এটি বুকার পুরস্কার জিতেছিল।

উৎস: পেন পিন্টার পুরস্কারের ওয়েবসাইট (লিংক)। 
২,৭৩২.
ইরানের বর্তমান (২০২১) প্রেসিডেন্ট কে?
  1. ক) আবদুল গনি বারাদার
  2. খ) জাভেদ জারিফ
  3. গ) ইব্রাহিম রাইসী
  4. ঘ) হাসান রুহানি
সঠিক উত্তর:
গ) ইব্রাহিম রাইসী
উত্তর
সঠিক উত্তর:
গ) ইব্রাহিম রাইসী
ব্যাখ্যা
- ইরানের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসী।
- গত ১৯ জুন ২০২১ অনুষ্ঠিত নির্বাচনে ইব্রাহিম রাইসী প্রায় ৬২ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। কট্টরপন্থী ইব্রাহিম রাইসীর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞা রয়েছে।
- গত ৫ আগস্ট তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণ করেন।
- বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানী পরপর দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করায় প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেননি।

(তথ্যসূত্র: আল জাজিরা)
২,৭৩৩.
Recently, which country has been using cluster bombs?
  1. Russia
  2. Ukraine
  3. Syria
  4. Palestine
সঠিক উত্তর:
Ukraine
উত্তর
সঠিক উত্তর:
Ukraine
ব্যাখ্যা
ক্লাস্টার বোমা:
- ক্লাস্টার বা গুচ্ছ বোমা হলো একটি বড় বোমার মধ্যে অসংখ্য ছোট ছোট বোমা (বহুলেট), যা বৃহৎ এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালাতে পারে।
- রাশিয়ার বিরুদ্ধে ক্লাস্টার বা গুচ্ছবোমা ব্যবহার করছে ইউক্রেন।
- ইউক্রেনীয় সেনারা মার্কিন ক্লাস্টার বোমা রশিয়ার প্রতিরক্ষামূলক অবস্থান এবং অপারেশনে 'কার্যকরভাবে ব্যবহার করছে।
- সম্প্রতি ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহ করছে যুক্তরাষ্ট্র।
- যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার আক্রমণের পর থেকে কিয়েভকে সামরিক সহায়তা প্রদান করছে।

উৎস: ২২ জুলাই, ২০২৩, যুগান্তর।
২,৭৩৪.
'নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড ২০২২' প্রদান করা হয় -
  1. ক) অ্যাঞ্জেলা মার্কেলকে
  2. খ) বারাক ওবামাকে
  3. গ) ড. ইউনুসকে
  4. ঘ) মাহাতির মোহাম্মদকে
সঠিক উত্তর:
ক) অ্যাঞ্জেলা মার্কেলকে
উত্তর
সঠিক উত্তর:
ক) অ্যাঞ্জেলা মার্কেলকে
ব্যাখ্যা
- 'নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড ২০২২’ - জাতিসংঘ শরণার্থী বিষয়ক পুরস্কার জিতেছেন সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল। - সিরীয় শরণার্থী সংকট সমাধানে অবদান রাখায় তাকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মর্যাদাপূর্ণ ‘নানসেন রিফিউজি অ্যাওয়ার্ড’ দেয়া হয়।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
২,৭৩৫.
সর্বশেষ কোন দেশ ইউরোকে মুদ্রা হিসেবে গ্রহণ করেছে?
  1. ক) ক্রোয়েশিয়া
  2. খ) লাটভিয়া
  3. গ) লিথুনিয়া
  4. ঘ) স্লোভাকিয়া
সঠিক উত্তর:
ক) ক্রোয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
ইউরো মুদ্রা
- ১৯৭৯ সালে প্রথম European Monetary System প্রবর্তিত হয়।
- ম্যাসট্রিচট চুক্তি অনুসারে ১ জানুয়ারি, ১৯৯৯ ইউরোপের প্রথম কমন মুদ্রা 'ইউরো' প্রবর্তন করা হয়।
- ১ জানুয়ারি, ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে প্রচলন করা হয় এটি।
- তখন ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশ 'ইউরো' গ্রহণ করে।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশ 'ইউরো'কে তাদের মুদ্রা হিসাবে ব্যবহার করছে।
- গত ১ জানুয়ারি, ২০২৩ ‘ইউরো'কে ২০তম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ক্রোয়েশিয়া।

তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
২,৭৩৬.
৭৬তম কান চলচ্চিত্র উৎসব-২০২৩-এ সেরা চলচ্চিত্র (স্বর্ণপাম) জয়ী চলচ্চিত্রের নাম কী?
  1. ট্রায়াঙ্গল অব স্যাডনেস
  2. অ্যানাটনি অব অ্যা ফল
  3. ওয়ান ট্রি হিল
  4. দ্য জোন অব ইন্টারেস্ট
সঠিক উত্তর:
অ্যানাটনি অব অ্যা ফল
উত্তর
সঠিক উত্তর:
অ্যানাটনি অব অ্যা ফল
ব্যাখ্যা
• ৭৬তম কান চলচ্চিত্র উৎসব ২০২৩:
- ৭৬তম আসরে স্বর্ণপাম বা পামদর পেয়েছেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত।
- তিনি ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন।
- এর আগে ২০১৯ সালে স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন জাস্টিন ত্রিয়েত।
- তরুণ নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাঁর ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমায় তুলে ধরেছেন রোমমহর্ষক কিছু ঘটনা।
- ক্রাইম, ড্রামা ও থ্রিলার ঘরানার এই সিনেমার গল্প এগোতে থাকে এক নারীর স্বামীর হত্যাকাণ্ডের পর থেকে।
- কিন্তু পরে জানা যায়, এই নারীই তার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
- এ ঘটনার সাক্ষী নিয়ে শুরু হয় নতুন গল্প। 

অন্যদিকে -
- ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’।

উৎস: প্রথম আলো ও কান চলচ্চিত্র ওয়েবসাইট।
 
২,৭৩৭.
২০২৪ সালে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. যুক্তরাষ্ট্র
  2. মেক্সিকো
  3. ব্রাজিল
  4. উরুগুয়ে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
কোপা আমেরিকা ২০২৪:
- ২০২৪ সালের জুনে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা।
- এটি কোপা আমেরিকার ৪৮তম আসর।
- চার গ্রুপে মোট ১৬টি দল অংশগ্রহণ করবে।
- কোপা আমেরিকা ২০২৪ শুরু হবে ২০ জুন ও শেষ হবে ১৪ জুলাই ২০২৪ সালে।

তথ্যসূত্র - সময় নিউজ, ডিসেম্বর ৭, ২০২৩।
২,৭৩৮.
ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ (Qdenga) কোন দেশ তৈরি করেছে?
  1. চীন
  2. আমেরিকা
  3. ভারত
  4. জাপান
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
 কিউডেঙ্গা:(Qdenga):
⇒ ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ জাপান তৈরি করেছে।
⇒ জাপানের ওষুধ ও টিকা প্রস্তুতকারী কোম্পানি তাকেদা ফার্মাসিউটিক্যালস ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ তৈরি করেছে।

উল্লেখ্য:
⇒ প্রাণঘাতী ডেঙ্গু রোগের একমাত্র বাহক এডিস মশা।
⇒ ডেঙ্গুর প্রকোপ বেশি এমন অঞ্চলগুলোয় ৬ থেকে ১৬ বছর বয়সিদের ক্ষেত্রে জাপানের তৈরি টিকা ব্যবহার করা যাবে। 
⇒ জাপানের তৈরি ‘কিউডেঙ্গা’ ব্যবহারের ছাড়পত্র দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
⇒ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া আগেই এই টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইন্দোনেশিয়া, ব্রাজিল, থাইল্যান্ড ও আর্জেন্টিনা।

তথ্যসূত্র -  Live MCQ সালতামামি ২০২৩, ১৪ অক্টোবর, ২০২৩, দ্য ডেইলি স্টার বাংলা।
২,৭৩৯.
অপারেশন এপিক ফিউরি (Operation Epic Fury) কোথায় পরিচালিত হয়েছে?
  1. ইরান
  2. ইসরায়েল 
  3. কাতার 
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা

অপারেশন এপিক ফিউরি (Operation Epic Fury): 
- Operation Epic Fury পরিচালিত হয়েছে ইরানে। 
- এই অপারেশন চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

• এই অপারেশন ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে ইরানে পরিচালিত হয়েছে।
- পেন্টাগন এই অভিযানের সাংকেতিক নাম দিয়েছে ‘অপারেশন এপিক ফিউরি’। এই অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।
- মার্কিন বাহিনী ইরানের প্রায় ৯০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।

উল্লেখ্য,
- ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি যৌথ সামরিক অভিযানের (অপারেশন এপিক ফিউরি) জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে ইরান। হামলার লক্ষ্যবস্তু ও দেশসমূহের মূলত ওইসব দেশগুলোকে লক্ষ্যবস্তু করেছে যেখানে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে অথবা যেখান থেকে ইসরায়েলি কার্যক্রম পরিচালিত হয়।
- ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের পর এই বৃহৎ আকারের প্রতিশোধমূলক অভিযান ঘোষণা করে। এই যুদ্ধের মূল লক্ষ্য মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি ভূখণ্ড।

উৎস: দ্য গার্ডিয়ান পত্রিকা। 

২,৭৪০.
আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর ২০২৫ অনুযায়ী, বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ -
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. ভারত
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

- আইএমএফ প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অক্টোবর ২০২৫ অনুযায়ী, শীর্ষ ঋণগ্রস্ত পাঁচটি দেশের দখলে রয়েছে বিশ্বের ৫৭% ঋণ।
- বিশ্বে সবচেয়ে বেশি ঋণ যুক্তরাষ্ট্র। 
- দেশটির ঋণের পরিমাণ ৩৮.২৭ ট্রিলিয়ন ডলার।
- যা তাদের জিডিপির ১২৫%।
- শুধু ২০২৫ সালেই ঋণ বেড়েছে ২.৯ ট্রিলিয়ন ডলার।
- তালিকার দ্বিতীয় স্থানে আছে চীন।
- দেশটির ঋণের পরিমাণ ১৮.৬৮ ট্রিলিয়ন ডলার।

তথ্যসূত্র - কালেরকণ্ঠ পত্রিকার রিপোর্ট।

২,৭৪১.
'জোকো উইদোদো' কোন দেশের প্রেসিডেন্ট?
  1. ক) ভিয়েতনাম
  2. খ) ইউক্রেন
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) কম্বোডিয়া
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা

- ইন্দোনেশিয়ার প্রস্তাবিত রাজধানীর নাম নুসানতারা।
- বোর্নিও দ্বীপের কালিমানতানে একটি জঙ্গলপ্রধান এলাকায় ইন্দোনেশিয়ার নতুন রাজধানী স্থানান্তর করা হবে। রাজধানীর নাম হবে 'নুসানতারা' (Nusantara), যা নামকরণ করেন প্রেসিডেন্ট জোকো উইদোদো।
- ২৬ আগস্ট ২০১৯ প্রেসিডেন্ট জোকো উইদোদো জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন।
- রাজধানী স্থানান্তরে ১৮ জানুয়ারি ২০২২ পার্লামেন্টে একটি আইন পাস হয়। এর মাধ্যমে উচ্চাভিলাষী মেগা প্রকল্পের একটি আইনি কাঠামো তৈরি হয়।

উৎস: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।

২,৭৪২.
পিএল-১৫ই (PL-15E) ক্ষেপণাস্ত্র কোন দেশ নির্মাণ করে?
  1. পাকিস্তান
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
- পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র চীন নির্মাণ করে। 
- ভারতের সাথে সংঘাতে পাকিস্তান চীনের তৈরি পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
- চীনের তৈরি অস্ত্র ব্যবহার করে পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছে।
- পিএল-১৫ই ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য পিএল-১৫ ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ, যা রপ্তানির জন্য তৈরি করা হয়েছে। 
- চীনের চতুর্থ প্রজন্মের এই পিএল-১৫ই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ১৪৫ কিলোমিটার।
- বিপরীতে যুক্তরাষ্ট্রের তৈরি চতুর্থ প্রজন্মের এআইএম-১২০সি/ডি ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা প্রায় ১২০ কিলোমিটার।
- যুদ্ধের সময় পিএল-১৫ই ক্ষেপণাস্ত্রটি জে-১০সিই ফাইটারের রাডারের সঙ্গে যুক্ত করা হলে এটি আরও অনেক দূর থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
- কারণ এই রাডার ২৫০ কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তুকে শনাক্ত করতে পারে।

উৎস: THE BUSINESS STANDARD বাংলা
২,৭৪৩.
চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. রাশিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
চন্দ্রযান-৩:
- ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার নাম ইসরো।
- ইসরো প্রধান শ্রীধরা পানিকার সোমনাথ।
- ২৩ আগস্ট ২০২৩ তারিখে চাঁদের বুকে অবতরণ করে চন্দ্রযান-৩।
- চন্দ্রযানটির ল্যান্ডারটির নাম ‘বিক্রম’।
- রোভারের নাম ‘প্রজ্ঞান’।
- অবতরণের করেছে চাঁদের দক্ষিণ মেরুর কাছে।
- চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারা প্রথম দেশ ভারত।
- সাবেক সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে নভোযান অবতরণকারী চতুর্থ দেশ ভারত।
- ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়।
- মোট ৬১৫ কোটি রুপি খরচ হয়েছে।

উল্লেখ্য,
- ২০১৯ সালে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণের উদ্দেশ্যে চন্দ্রযান-২ পাঠিয়েছিল ভারত।
- কিন্তু অভিযানটি ব্যর্থ হয়।

উৎস: ২৩ আগস্ট ২০২৩, প্রথম আলো।
২,৭৪৪.
ইউরোপীয় কমিশনের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
  1. ক) Ursula von der Leyen
  2. খ) Catherine Ashton
  3. গ) Anna Diamantopoulou
  4. ঘ) Sandra Kalniete
সঠিক উত্তর:
ক) Ursula von der Leyen
উত্তর
সঠিক উত্তর:
ক) Ursula von der Leyen
ব্যাখ্যা
ইউরোপীয় কমিশনের নতুন ও প্রথম নারী প্রেসিডেন্ট - উরসুলা ভন ডার লেন (জার্মানি)।
[For Confusion Clear]
- ইউরোপীয় পার্লামেন্টের বর্তমান প্রেসিডেন্ট - ডেভিড সাসোলি (ইতালি)
- ইউরোপীয় কাউন্সিলের (EC) নতুন প্রেসিডেন্ট - চার্লস মিশেল (বেলজিয়াম)
[উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট- ২০১৯]
২,৭৪৫.
কোন জেলায় বায়ু দূষণ সবচেয়ে কম?
  1. ক) রাজশাহী
  2. খ) কুমিল্লা
  3. গ) মাদারীপুর
  4. ঘ) সাতক্ষীরা
সঠিক উত্তর:
গ) মাদারীপুর
উত্তর
সঠিক উত্তর:
গ) মাদারীপুর
ব্যাখ্যা
৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা-২০২১ঃ
৩ ফেব্রুয়ারি ২০২২ তারিখে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) “৬৪ জেলার বায়ুদূষণ সমীক্ষা-২০২১” শিরোনামে প্রতিবিদনটি প্রকাশ করে।

- বায়ু দূষণে শীর্ষ জেলা গাজীপুর (২৬৩:৫১ মাইক্রোগ্রাম)।
- সবচেয়ে কম মাদারীপুর (৪৯.০৮ মাইক্রোগ্রাম) 
- বায়ু দূষণে শীর্ষ শহর ঢাকা (২৫২.৯৩ মাইক্রোগ্রাম)
- সবচেয়ে কম রাজশাহী শহর (৫৬.৪১ মাইক্রোগ্রাম)
- বায়ুতে অতিক্ষুদ্র বস্তুকণার দৈনিক আদর্শ মান ৬৫ মাইক্রোগ্রাম। 
- অতি ক্ষুদ্রকণা বলতে ২.৫ মাইক্রন বা তার কম আকারের বস্তুকণাকে বোঝায়। 

সূত্রঃ Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২
২,৭৪৬.
কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস কোথায় অবস্থিত?
  1. সুইজারল্যান্ডের জুরিখে
  2. সুইজারল্যান্ডের লুজানে
  3. সুইজারল্যান্ডের জেনেভায়
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডের লুজানে
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ডের লুজানে
ব্যাখ্যা
কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টস সুইজারল্যান্ডের লুজানে অবস্থিত।

Court of Arbitration for Sport ( CAS )
- ক্রিড়া ক্ষেত্রে যে কোন বিরোধ নিষ্পত্তির জন্য Court of Arbitration for Sport ( CAS ) প্রতিষ্ঠা করা হয়।
.- ১৯৮১ সালে জুয়ান আন্তোনিও এটির ধারণা দেন।
- প্রতিষ্ঠিত হয়- ৩০ জুন, ১৯৮৪ সালে। 
- সদর দপ্তর- লুজান, সুইজারল্যান্ড।
- বর্তমান সভাপতি - জন ডি কোটস।

সূত্র- CAS ওয়েবসাইট।
২,৭৪৭.
২০২২ সালের ফিফা বিশ্বকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) আল বাইত স্টেডিয়াম
  2. খ) লুসাইল আইকনিক স্টেডিয়াম
  3. গ) দোহা স্টেডিয়াম
  4. ঘ) খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
সঠিক উত্তর:
ক) আল বাইত স্টেডিয়াম
উত্তর
সঠিক উত্তর:
ক) আল বাইত স্টেডিয়াম
ব্যাখ্যা
 • ফিফা বিশ্বকাপ:
- ২০২২ ফিফা বিশ্বকাপে কাতার এবং ইকুয়েডরের মধ্যে উদ্বোধনী ম্যাচ আল খোরের আল বাইত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে ২৩তম ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো (উত্তর আমেরিকা)।
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসরটি আয়োজন করবে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।

অন্যদিকে-
২২ তম ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফলাফল নিম্নরুপ:
- আয়োজক দেশ - কাতার।
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট  জিতেন-  কিলিয়ান এমবাপ্পে।
- গোল্ডেন বল জিতেন - লিউনেল মেসি।
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ।
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট
২,৭৪৮.
সম্প্রতি পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘সারমাতের‘ সফল পরীক্ষা চালিয়েছে কোন দেশ?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) উত্তর কোরিয়া
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রাশিয়া
ব্যাখ্যা
- সম্প্রতি পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাতের সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া।
- রোসকসমস স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগজিন সারমাত নামের পরমাণু বোমা বহনে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালান।
- রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের সবচেয়ে সেরা হিসেবে অভিহিত করেছেন।
- সারমাত যে কয়টি পরমাণু 'ওয়ারহেড' বহন করতে পারে তার ওজন ১০ টনের মতো।
- ক্ষেপণাস্ত্রটির নিজের ওজন দুইশ টন।
- এটি চলার পথ পরিবর্তন করতে সক্ষম তাই এটিকে কোন ক্ষেপণাস্ত্র বিধ্বংসী অস্ত্র দিয়ে আঘাত করা কঠিন।
- এই ক্ষেপণাস্ত্র হাজার হাজার মাইল দূর থেকে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে আঘাত হানতে সক্ষম।

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
২,৭৪৯.
নোবেল পুরস্কার কতটি ক্ষেত্রে প্রদান করা হয়?
  1. ৫টি
  2. ৬টি
  3. ৭টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- প্রথম এশীয় হিসেবে সর্বপ্রথম ১৯১৩ সালে রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যে নোবেল পুরষ্কার লাভ করেন।
- দ্বিতীয় এশীয় হিসেবে ১৯৩০ সালে স্যার চন্দ্রশেখর ভেঙ্কটরমন (C. V. Raman) পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার লাভ করেন।

উৎস: নোবেল পুরস্কারের অফিসিয়াল ওয়েবসাইট। [link]
২,৭৫০.
Who won the highest number of medals in Olympic?
  1. ক) Michael Phelps
  2. খ) Edward Phelps
  3. গ) Ben Johnson
  4. ঘ) Larisa Semyonovna Latynina
সঠিক উত্তর:
ক) Michael Phelps
উত্তর
সঠিক উত্তর:
ক) Michael Phelps
ব্যাখ্যা
- বেশিরভাগ অলিম্পিক গেমস ক্রীড়াবিদদের লক্ষ্য একটি স্বর্ণপদক জেতা।
- যদিও যে কোনও পদক জেতা বেশিরভাগের জন্য একটি দুর্দান্ত অর্জন।
- সর্বাধিক পদক জয়ী হলেন মাইকেল ফেলপস।
- তিনি মোট ২৮টি পদক জিতেছেন।
- মাইকেল ফেলপস অলিম্পিকে সবচেয়ে বেশি সোনা জিতেছেন।
- ফেলপস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাঁতারু, যিনি তার ক্যারিয়ারে ২৩টি অলিম্পিক স্বর্ণপদক জয়ের রেকর্ড করেছেন।

অন্যদিকে -
- সর্বোচ্চ র‌্যাঙ্কের মহিলা পদক জয়ী জিমন্যাস্ট লারিসা ল্যাটিনিনা।
- যদিও হাঙ্গেরিয়ান আলাদার গেরেভিচের যিনি ফেন্সিংয়ে টানা ছয়টি অলিম্পিক গেমসে পদক জিতেছিলেন।
- জিমন্যাস্ট লারিসা সেমিওনোভনা লাতিনিনা ৯টি স্বর্ণ, ৫টি রৌপ্য এবং ৪টি ব্রোঞ্জ, 1956-64 সালে একজন মহিলার দ্বারা সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে।

উল্লেখ্য,
- পরবর্তী অলিম্পিক 2024 সালে প্যারিস- এ হবে, তারপরে মিলান-কর্টিনা 2026- এ শীতকালীন সংস্করণ হবে৷

উৎস: Top Olympic Medal Winners, Topend Sports.
২,৭৫১.
সম্প্রতি, তুরস্কে বিমান দুর্ঘটনায় কোন দেশের সেনাপ্রধান নিহত হয়েছে? [জানুয়ারি, ২০২৬]
  1. সিরিয়া
  2. লিবিয়া
  3. আলজেরিয়া
  4. আলবেনিয়া
সঠিক উত্তর:
লিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
লিবিয়া
ব্যাখ্যা

• বিমান দুর্ঘটনায় নিহত সেনাপ্রধান:
- লিবিয়ার সেনাপ্রধান মুহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদ গত ২৩ ডিসেম্বর, ২০২৫ তুরস্কের রাজধানী আঙ্কারার কাছে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন।
- এসেনবোগা বিমানবন্দর থেকে ত্রিপোলির উদ্দেশে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই তার বহনকারী প্রাইভেট জেটটি বিধ্বস্ত হয়।
- এই দুর্ঘটনায় সেনাপ্রধানসহ আরও চারজন উচ্চপদস্থ লিবীয় সামরিক কর্মকর্তা ও তিনজন ক্রু সদস্য নিহত হয়েছেন।

উল্লেখ্য,
- লিবিয়ার পশ্চিমাঞ্চলের শীর্ষ সামরিক কমান্ডার হিসেবে পরিচিত আল-হাদ্দাদ ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফিবিরোধী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- তিনি ২০২০ সালের আগস্ট থেকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উৎস: ইত্তেফাক।

২,৭৫২.
বিশ্বের প্রথম বাজারজাত ডেঙ্গু টিকার নাম -
  1. ক) কিউডেঙ্গা
  2. খ) ডিভি১-ডিভি৪
  3. গ) ডেঙ্গভ্যাক্সিয়া
  4. ঘ) কোডাভ্যাক্স-ডেনভি
সঠিক উত্তর:
গ) ডেঙ্গভ্যাক্সিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ডেঙ্গভ্যাক্সিয়া
ব্যাখ্যা
ডেঙ্গভ্যাক্সিয়া:
- ডেঙ্গু জ্বর হলো মশাবাহিত ডেঙ্গুর জীবাণু দ্বারা সংঘটিত একটি রোগ।
- এই রোগের প্রথম ধারণা মেলে জিন বংশের (২৬৫-৪২০ সাল) এক চীনা মেডিকেল বিশ্বকোষে।
- ডেঙ্গুজ্বরের কোনো নির্দিষ্ট  চিকিৎসা নেই, নেই কোনো অ্যান্টিভাইরাল ওষুধও।
- ভ্যাকসিনই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র কার্যকরী ব্যবস্থা। 
- বিশ্বের প্রথম বাজারজাত ডেঙ্গু টিকার নাম ডেঙ্গভ্যাক্সিয়া।
-  এটি ফ্রান্সের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান সানোফির তৈরি।
- যাদের বয়স ৯ থেকে ১৬ বছর শুধু তাদের জন্য যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) অনুমোদিত টিকা হলো ডেনভ্যাক্সিয়া।
- এই টিকার তিনটি ডোজ দিতে হয় ৬ মাস অন্তর অন্তর। 

উল্লেখ্য,
- সম্প্রতি আবিষ্কৃত অন্য একটি টিকা হচ্ছে কিউডেঙ্গা।
- এই টিকা তিন মাস ব্যবধানে দুটি ডোজে দেওয়া হয়।
- যারা আগে ডেঙ্গু আক্রান্ত হয়নি, তাদেরও দেওয়া যায়। 

উৎস: ২৯ জুলাই, ২০২৩, প্রথম আলো।
২,৭৫৩.
'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের কত অংশের সমন্বয় সাধন করে থাকে?
  1. প্রায় ৭৫ শতাংশ
  2. প্রায় ৮০ শতাংশ
  3. প্রায় ৮৫ শতাংশ
  4. প্রায় ৯০ শতাংশ
সঠিক উত্তর:
প্রায় ৯০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
প্রায় ৯০ শতাংশ
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

'জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড' (GATT) একমাত্র বহুমুখী সহায়ক সংস্থা হিসেবে বর্তমানে বিশ্ব বাণিজ্যের প্রায় ৯০ অংশের সমন্বয় সাধন করে থাকে।

GATT:
- GATT-এর পূর্ণরূপ: General Agreement on Tariffs and Trade.
- প্রতিষ্ঠিত হয়: ১৯৪৭ সালে।
- কার্যকর হয়: ১৯৪৮ সালে।

উল্লেখ্য,
- শুল্ক ও বাণিজ্য সম্পর্কিত সাধারণ চুক্তি বা GATT হলো অনেক দেশের মধ্যে একটি আইনি চুক্তি।
- এর সামগ্রিক উদ্দেশ্য ছিল শুল্ক (tariffs), কোটা (quotas) ও ভর্তুকির (subsidies) মতো বাণিজ্য বাধাগুলি হ্রাস বা দূর করে আন্তর্জাতিক বাণিজ্যের প্রশার করা।
- ১৯৪৭ সালের ৩০ অক্টোবর, ২৩টি দেশ GATT স্বাক্ষর করেছে।
- এই চুক্তির পিছনে উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধার ও বিশ্ব বাণিজ্যকে পুনর্গঠন।
- এই চুক্তি কার্যকর হয়েছিল ১৯৪৮ সালের ১লা জানুয়ারী।
- ১৫ এপ্রিল, ১৯৯৪ সালে উরুগুয়ে রাউন্ডের সমাপ্তি হয় GATT চুক্তি সংশোধনের মাধ্যমে।
- এর ফলে World Trade Organization গঠনের সিদ্ধান্ত হয়।
- যার ফলে ১৯৯৫ সালে জন্ম হয় World Trade Organization (WTO)-এর।

উৎস: World Trade Organization ওয়েবসাইট।

২,৭৫৪.
আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসরে 'সর্বাধিক উইকেট' নেন  -
  1. মোহাম্মদ শামি
  2. দিলশান মাদুশাঙ্কা
  3. শাহিন শাহ আফ্রিদি
  4. মার্কো ইয়ানসেন
সঠিক উত্তর:
মোহাম্মদ শামি
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ শামি
ব্যাখ্যা
বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।

অন্যদিকে,
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
২,৭৫৫.
In which of the following countries the game "Chess" was originated?
  1. China
  2. Japan
  3. Russia
  4. India
  5. None of these
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
দাবা:
- দাবা ১৬টি করে ঘুঁটি দ্বারা ৬৪ বর্গক্ষেত্রের একটি বোর্ডে দুইজন খেলোয়াড়ের খেলা।
- এ ১৬টি ঘুঁটির ১টি রাজা, ১টি মন্ত্রী, ২টি ঘোড়া, ২টি হাতি, ২টি নৌকা ও ৮টি বোড়ে (সৈন্য) থাকে।

⇒ এ খেলার সর্বপ্রথম সূচনা হয় ভারতবর্ষে।
- সেখান থেকে খেলাটি পারস্যে যায় এবং মুসলমানদের মাধ্যমে ইউরোপে প্রচলিত হয়।
- ত্রয়োদশ শতাব্দীতে সমগ্র পশ্চিম ইউরোপে এ খেলা ছড়িয়ে পড়ে।
- ভারতীয় পাশা খেলার সঙ্গে এর সাদৃশ্য আছে।
- ভারতের বিভিন্ন প্রদেশে বিভিন্ন নিয়মে খেলাটি প্রচলিত ছিল।
- ইউরোপে গত একশ বছরে দাবার বিভিন্ন আইনকানুনের বেশ কিছু পরিবর্তন ঘটিয়ে এ খেলাকে সর্বসাধারণের কাছে অধিকতর গ্রহণযোগ্য ও জনপ্রিয় করে তোলা হয়।
- এ বিবর্তনের পথ ধরে দাবাকে ঘিরে গড়ে ওঠে আন্তর্জাতিক দাবা সংস্থা যার প্রধান কার্যালয় সুইজারল্যান্ডে।
- পৃথিবীর অধিকাংশ দেশ আন্তর্জাতিক দাবা সংস্থার সদস্য এবং তারা খেলার আন্তর্জাতিক নিয়ম-কানুন মেনে চলে।

⇒ দাবা মূলত রাজার খেলা বা রাজায় রাজায় যুদ্ধের খেলা।
- এ খেলা হয়ে থাকে দুই দলের রাজার মধ্যে।
- এক রাজাকে কিস্তি দেওয়া বা আক্রমণ করাই অন্য রাজার উদ্দেশ্য।

উৎস: i) Britannica.
ii) বাংলাপিডিয়া।
২,৭৫৬.
আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস পালিত হয় কত তারিখে?
  1. ক) ২৩ মার্চ
  2. খ) ১৭ মে
  3. গ) ১৬ সেপ্টেম্বর
  4. ঘ) ০৪ অক্টোবর
সঠিক উত্তর:
গ) ১৬ সেপ্টেম্বর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬ সেপ্টেম্বর
ব্যাখ্যা
১৬ সেপ্টেম্বর : আন্তর্জাতিক ওজোনস্তর সংরক্ষণ দিবস।
অন্যদিকে
২৩ মার্চ : বিশ্ব আবহাওয়া দিবস
১৭ মে : বিশ্ব টেলিযোগাযোগ দিবস
০৪ অক্টোবর : বিশ্ব বসতি দিবস।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২,৭৫৭.
সম্প্রতি (সেপ্টেম্বর, ২০২৩) জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ কোন চুক্তিতে স্বাক্ষর করেছে?
  1. জাতিসংঘের নিরাপত্তা বিষয়ক চুক্তি
  2. জাতিসংঘের গভীর সমুদ্র বিষয়ক চুক্তি
  3. জাতিসংঘের আবাসন বিষয়ক চুক্তি
  4. জাতিসংঘের অভিবাসন বিষয়ক চুক্তি
সঠিক উত্তর:
জাতিসংঘের গভীর সমুদ্র বিষয়ক চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
জাতিসংঘের গভীর সমুদ্র বিষয়ক চুক্তি
ব্যাখ্যা
জাতিসংঘের গভীর সমুদ্র বিষয়ক চুক্তি:
- গভীর সমুদ্রে সম্পদ আহরণ ও সুষ্ঠু ব্যবহার সংক্রান্ত একটি জাতিসংঘ সন্ধিপত্রে (ট্রিটি) সই করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ২৩ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘বায়োলজিক্যাল ডাইভারসিটি অব এরিয়াস বিয়ন্ড ন্যাশনাল জুরিসডিকশন’ (বিবিএনজে) ট্রিটি সই করলেন প্রধানমন্ত্রী।
- এর মাধ্যমে সুমদ্র সম্পদের সু্ষ্ঠু সংরক্ষণ ও আহরণে বাংলাদেশের যে প্রতিশ্রুতি সেটি আরও দৃঢ় হলো।
- চুক্তিপত্রে যারা সই করবে ও অনুস্বাক্ষর করবে তাদেরকে গভীর সুমদ্রে ভাসমান সম্পদ আহরণের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে।
- এরমধ্যে রয়েছে মেরিন প্রটেকটেড অঞ্চলে সম্পদ আহরণ করা যাবে না, উন্নয়নশীল দেশগুলো যাতে গভীর সমুদ্রে সম্পদ আহরণ করতে পারে সেজন্য সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তর করতে হবে, অতিরিক্ত মাত্রায় মাছ ধরা যাবে না, পরিবেশের ওপর প্রভাব পর্যালোচনা করতে হবে, সমুদ্র দূষণ রোধ করতে হবে এবং গবেষণার জন্য অর্থ ব্যয় করতে হবে।
- নতুন সন্ধিপত্র অনুযায়ী, ২০০ নটিক্যাল মাইলের পরে ভাসমান সম্পদ যা মেরিন জেনেটিক রিসোর্সেস নামে পরিচিত অন্য কোনও দেশ বা কোম্পানি আহরণ করলে সেটির একটি অংশ ওই অঞ্চলের মালিকানা যে দেশের রয়েছে সেই দেশের সক্ষমতা বৃদ্ধি ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দিতে হবে।

উৎস: ২০ সেপ্টেম্বর, ২০২৩, বাংলা ট্রিবিউন রিপোর্ট। [link]
২,৭৫৮.
'ওডেসা' কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) রাশিয়া
  2. খ) ইরান
  3. গ) ইউক্রেন
  4. ঘ) জর্ডান
সঠিক উত্তর:
গ) ইউক্রেন
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউক্রেন
ব্যাখ্যা
• ওডেসা ইউক্রেনের সমুদ্র বন্দর। 
- ওডেসা ইউক্রেনের জন্য কৌশলগত সামরিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ।
- ২০১৪ সালে ক্রাইমিয়া অধিগ্রহণের পর সেভাস্তোপলে তার নৌ ঘাঁটি হারানোর পর, ইউক্রেনীয় নৌবাহিনী সেখানে তার সদর দপ্তর সরিয়ে নেয়।
- এর তিনটি বন্দর দেশের অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- সমস্ত ইউক্রেনীয় আমদানি ও রফতানির প্রায় ৭০ শতাংশ সমুদ্রের কার্গো আকারে এবং ওডেসা এর প্রায় ৬৫ শতাংশ পরিচালনা করে।

সূত্র: দৈনিক ইনকিলাব। 
২,৭৫৯.
‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২০’ এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১০৯তম
  2. ১১১তম
  3. ১১৬তম
  4. ১১৯তম
সঠিক উত্তর:
১১৯তম
উত্তর
সঠিক উত্তর:
১১৯তম
ব্যাখ্যা
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগ (DESA) প্রকাশিত ‘ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স-২০২০’ এ ১৯৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১৯তম।
বাংলাদেশের স্কোর ০.৫১৮৯।
সূচকে শীর্ষ দেশ ডেনমার্ক এবং সর্বনিম্ন দক্ষিণ সুদান।
(সূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২,৭৬০.
২০২৪ সালের ফোর্বস-এর তথ্য অনুসারে, বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী -
  1. ইলন মাস্ক
  2. বার্নার্ড আর্নল্ট
  3. মার্ক জাকারবার্গ
  4. জেফ বেজোস
সঠিক উত্তর:
বার্নার্ড আর্নল্ট
উত্তর
সঠিক উত্তর:
বার্নার্ড আর্নল্ট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফোর্বস বিলিয়নিয়ার ২০২৪ অনুসারে, বিশ্বের শীর্ষ ১০ বিলিয়নিয়ার:
১। বার্নার্ড আর্নল্ট।
২। ইলন মাস্ক।
৩। জেফ বেজোস।
৪। মার্ক জাকারবার্গ।
৫। ল্যারি এলিসন।
৬। ওয়ারেন বাফেট।
৭। বিল গেটস।
৮। স্টিভ বলমার।
৯। মুকেশ আম্বানি।
১০। ল্যারি পেজ। 

উল্লেখ্য,
- ফোর্বসের তথ্যানুযায়ী, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় এবছর নতুন করে আরও ১৪১ জন যুক্ত হয়েছেন।
- সব মিলিয়ে এখন বিশ্বে বিলিনিয়ারের সংখ্যা ২ হাজার ৭৮১ জন।
- শীর্ষ ধনীর তালিকায় মার্কিনদের পর সবচেয়ে বেশি আছেন চীনারা।

উৎস: Forbes ওয়েবসাইট। 
২,৭৬১.
দুধ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) চীন
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) ভারত
  4. ঘ) অস্ট্রেলিয়া
  5. ঙ) ইদোনেশিয়া
সঠিক উত্তর:
গ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
গ) ভারত
ব্যাখ্যা
বিশ্বে দুধ উৎপাদনে ভারত প্রথম। দেশটি এককভাবে বিশ্বের মোট উৎপাদনের প্রায় ২১ ভাগ উৎপাদন করে। ২য় অবস্থানে রয়েছে মাকিন যুক্তরাষ্ট্র। এ বছর বিশ্বে প্রায় ৫১৩ মিলিয়ন মে. টন দুধ উৎপাদিত হয়। (সূত্রঃ বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা ওয়েব সাইট)
২,৭৬২.
বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন এর নাম কী?
  1. ক) স্টার বাম্বেল বি ২
  2. খ) অ্যান্টোনভ এএন-২২৫ ম্রিয়া
  3. গ) অ্যালিস
  4. ঘ) এফ-৩৫ লাইটনিং ২
সঠিক উত্তর:
গ) অ্যালিস
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যালিস
ব্যাখ্যা
বিশ্বের প্রথম সম্পূর্ণ বিদ্যুৎচালিত যাত্রীবাহী প্লেন এর নাম - অ্যালিস।

- ইসরাইলের এভিয়েশন এয়ারক্রাফট কোম্পানির নির্মিত বিমানটি সফলভাবে আকাশে উড়াতে সক্ষম হয়েছে।
- ৮ মিনিটের উদ্বোধনী ফ্লাইটে বিমানটি তিন হাজার ৫০০ ফুট উচ্চতায় উঠেছিল।
- ৩০ মিনিট চার্জ দিলে ৯ যাত্রী নিয়ে ১ ঘণ্টায় প্রায় ৪৪০ নটিক্যাল মাইল উড়তে সক্ষম।
- বিমানটির সর্বোচ্চ গতি ২৫০ নট বা ঘণটায় ২৮৭ মাইল।

• স্টার বাম্বেল বি ২ - বিশ্বের সবচেয়ে ছোট বিমান।
• অ্যান্টোনভ এএন-২২৫ ম্রিয়া - বিশ্বের সবচেয়ে বড় বিমান।
• এফ-৩৫ লাইটনিং ২ বিশ্বের সবচেয়ে আধুনিক যুদ্ধবিমান।

উৎস: যুগান্তর পত্রিকা।
২,৭৬৩.
বর্তমানে ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. শেরিং তোবগে
  2. লোটে শেরিং
  3. শেরিন রাওয়ান
  4. শেরিং আটলান্টা
সঠিক উত্তর:
শেরিং তোবগে
উত্তর
সঠিক উত্তর:
শেরিং তোবগে
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ভুটানের প্রধানমন্ত্রী:
- ২০২৪ সালে ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
- তিনি দেশটির রাজনৈতিক দল পিপলস ডেমোক্রেটিক পার্টিরসদস্য।
- শেরিং তোবগে রাজনীতিবিদ, পরিবেশ আন্দোলন নেতা এবং আইনজীবী।
- ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

অন্যদিকে -
- লোটে শেরিং ছিল ভুটানের পূর্ববর্তী প্রধানমন্ত্রী।

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।
২,৭৬৪.
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী হান কাং কোন দেশের নাগরিক?
  1. ডেনমার্ক
  2. উত্তর কোরিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী:
- ২০২৪ সালে সাহিত্যে নোবেলজয়ী একমাত্র নারী হান কাং।
- তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক।
- প্রথম দক্ষিণ কোরিয়ান হিসেবেও সাহিত্যে নোবেল পুরস্কার পান তিনি।
- নিজের সাহিত্যকর্মে ‘ইতিহাসের ট্রমা ও মানবজীবনের ভঙ্গুরতা’কে তীব্র কবিতাময় গদ্যের মাধ্যমে উন্মোচিত করার স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- ‘দ্য ভেজেটারিয়ান’ হান কাং-এর সবচেয়ে উল্লেখযোগ্য বইয়ের একটি।
- ২০০৭ সালে প্রকাশিত এই উপন্যাসের জন্য ২০১৬ সালে ম্যান বুকার পুরস্কার পেয়েছিলেন হান কাং।
- এ উপন্যাসে হান কাং মানুষের নিষ্ঠুরতায় আতঙ্কিত এক তরুণীর ‘বৃক্ষের মতো’ বেঁচে থাকার লড়াইয়ের কথা তুলে ধরেন।
- তাঁর অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে 'দ্য হোয়াইট বুক', 'হিউম্যান অ্যাক্টস' ও 'গ্রিক লেসনস'।
- হান কাংয়ের উল্লেখযোগ্য আরেকটি উপন্যাস ‘ইউর কোল্ড হ্যান্ডস’।

উৎস: i) Nobel Prize ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
২,৭৬৫.
গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) সুইডেন
  3. গ) ফিনল্যান্ড
  4. ঘ) নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ক) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) নরওয়ে
ব্যাখ্যা
গণতন্ত্র সূচক ২০২১:
৯ ফেব্রুয়ারি ২০২২ তারিখে ‘Democracy Index 2021’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে The Economist Intelligence Unit (EIU)। এতে ১৬৭টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়। 

সূচক আনুসারে চারটি ক্যাটাগরিতে দেশগুলোকে ভাগ করা হয়েছে-
১. পূর্ণ গণতন্ত্র দেশ - ২১টি,
২. ত্রুটিপূর্ণ গণতন্ত্র দেশ - ৫৩টি,
৩. মিশ্র বা আংশিক গণতন্ত্র দেশ - ৩৪টি,
৪. স্বৈরতন্ত্র দেশ - ৫৯টি।

• গণতন্ত্র সূচকে শীর্ষ ৪ দেশ:
১. নরওয়ে, ২. নিউজিল্যান্ড, ৩. ফিনল্যান্ড ও ৪. সুইডেন।

• গণতন্ত্র সূচকে সর্বনিম্ন ৪ দেশ: 
১৬৭, আফগানিস্তান, ১৬৬, মিয়ানমার, ১৬৫. উত্তর কোরিয়া ও ১৬৪. গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। 

• সার্কভুক্ত দেশের অবস্থান —

# ত্রুটিপূর্ণ গণতন্ত্র: 
৪৬. ভারত ও ৬৭. শ্রীলংকা।

# হাইব্রিড রেজিম বা মিশ্র গণতন্ত্র:
৭৫. বাংলাদেশ, ৮১. ভুটান, ১০১. নেপাল ও ১০৪. পাকিস্তান।

# স্বৈরতন্ত্র:
১৬৭. আফগানিস্তান।


সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২,৭৬৬.
৩৮তম আসিয়ান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. কুয়ালালামপুর
  2. নমপেন
  3. বন্দর সেরি বেগওয়ান
  4. ভিয়েনতিয়েন
সঠিক উত্তর:
বন্দর সেরি বেগওয়ান
উত্তর
সঠিক উত্তর:
বন্দর সেরি বেগওয়ান
ব্যাখ্যা
- ৩৮তম ও ৩৯তম আসিয়ান সম্মেলন ২০২১ সালের ২৬-২৮ অক্টোবর ব্রুনাই দারুসসালামের রাজধানী বন্দর সেরি বেগওয়ানে ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
- এই সম্মেলনে অংশগ্রহণ থেকে মিয়ানমারের জান্তা সরকারের প্রধানমন্ত্রী সেনাপ্রধান মিন অং হ্লাইকে বাদ দেওয়া হয়।
(তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট)
২,৭৬৭.
একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে কে এক ওভারে ছয়টি ছক্কা মেরেছেন?
  1. জাসকরন মালহোত্রা
  2. কাইরন পোলার্ড
  3. যুবরাজ সিং
  4. হার্শেল গিবস
সঠিক উত্তর:
হার্শেল গিবস
উত্তর
সঠিক উত্তর:
হার্শেল গিবস
ব্যাখ্যা
ছয় বলে ছয় ছক্কা:
- ২০০৭ সালে নেদারল্যান্ডস লেগ স্পিনার ড্যান ফন বাঞ্জির এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবস। 
- আন্তর্জাতিক ক্রিকেটে সেটিই ছিল এক ওভারে সবগুলো ছয় মারার প্রথম ঘটনা।

অন্যদিকে -
- ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছয় মেরেছিলেন যুবরাজ। 
- ২০২১ সালে মার্চে শ্রীলঙ্কার আকিলা দনাঞ্জয়াকে এক ওভারে ছয় ছক্কা মেরেছিলেন পোলার্ড।
- ২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে এক ওভারে ছয় ছক্কা হাকালেন যুক্তরাষ্ট্রের ব্যাটসম্যান জাসকরন মালহোত্রা।

উৎস: i) ESPN Cricinfo।
         ii) ১৯ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
২,৭৬৮.
'মাইকেল তালাগ্র্যান্ড' নিচের কোন পুরস্কার লাভ করেন?
  1. বুকার পুরস্কার
  2. নোবেল শান্তি পুরস্কার
  3. অ্যাবেল পুরস্কার
  4. পুলিৎজার পুরস্কার
সঠিক উত্তর:
অ্যাবেল পুরস্কার
উত্তর
সঠিক উত্তর:
অ্যাবেল পুরস্কার
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৪:
- অ্যাবেল পুরষ্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে।
- ২০০৩ সাল থেকে এই পুরষ্কার প্রদান করা হচ্ছে।

উল্লেখ্য,
- ২০২৪ সালে অ্যাবেল পুরষ্কার' লাভ করেন ফরাসি গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

উৎস: The Abel Prize ওয়েবসাইট।
২,৭৬৯.
২০২৩ সালে জনপ্রতি বিদ্যুৎ খরচ সবচেয়ে বেশি কোন দেশে?
  1. ভারতে
  2. কাতার
  3. শ্রীলংকায়
  4. বাংলাদেশে
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
জনপ্রতি সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ যে দেশগুলোর:
- ২০২৩ সালে জনপ্রতি সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচের দেশ -
১. কাতার,
২. সিঙ্গাপুর,
৩. সংযুক্ত আরব আমিরাত,
৪. আইসল্যান্ড,
৫. ত্রিনিদাদ এন্ড টোবাগো।

উৎস: Statistica ওয়েবসাইট।
২,৭৭০.
ব্রিকসের নতুন সদস্য হতে যাচ্ছে কয়টি দেশ?
  1. ২টি
  2. ৪টি
  3. ৬টি
  4. ৮টি
সঠিক উত্তর:
৬টি
উত্তর
সঠিক উত্তর:
৬টি
ব্যাখ্যা
ব্রিকসের নতুন সদস্য:
- ব্রিকস একটি অর্থনৈতিক জোট।
- ২০০৮ সালের ১৬ মে ব্রিকস (BRICS) গঠিত হয়।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ৫টি উদীয়মান অর্থনীতির দেশ নিয়ে গঠিত হয় ব্রিকস।
- এর কোনো সদর দপ্তর নেই।
- ব্রিকস জোটের সর্বশেষ সদস্য দক্ষিণ আফ্রিকা।
- ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালে দক্ষিন আফ্রিকাতে।
- ব্রিকসের জোহানেসবার্গ শীর্ষ সম্মেলন থেকে তিন মহাদেশের ছয়টি দেশকে বিকাশমান অর্থনীতির এই জোটে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে
- দেশগুলো হলো সৌদি আরব, ইরান, সংযুক্ত আরব আমিরাত, মিসর, ইথিওপিয়া ও আর্জেন্টিনা। 
- নতুন ছয়টি সদস্যদেশ ২০২৪ সালের ১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ব্রিকসে যোগ দেবে বলে ঠিক হয়েছে।
- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই জোট মনে করেছে, তাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য এই মুহূর্তে ওই ছয় দেশের যোগ্যতা রয়েছে।

উৎস: ২৫ আগস্ট ২০২৩, প্রথম আলো।
২,৭৭১.
২০২৪ সালে অ্যাবেল পুরস্কার প্রাপ্ত গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড কোন দেশের নাগরিক?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. অস্ট্রেলিয়া
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
অ্যাবেল পুরস্কার ২০২৪:
- অ্যাবেল পুরস্কারকে বলা হয় গণিতের নোবেল।
- নরওয়ের গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নামানুসারে নরওয়ে সরকার প্রতিবছর অ্যাবেল পুরস্কার দিয়ে থাকে।
- আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাঁচজন গণিতবিদের সমন্বয়ে গড়া একটি কমিটি বিজয়ী নির্বাচন করে থাকে।
- ২০০৩ সাল থেকে এই পুরস্কার প্রদান করা হচ্ছে।
- ২০২৪ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন গণিতবিদ মাইকেল তালাগ্র্যান্ড।
- তিনি ফ্রান্সের নাগরিক।
- নরওয়েজিয়ান একাডেমি অব সায়েন্স অ্যান্ড লেটারস সম্মানজনক এ পুরস্কারের জন্য ৭২ বছর বয়সী মাইকেল তালাগ্র্যান্ডের নাম ঘোষণা করেছে।
- তাঁর কাজ সম্ভাব্যতা তত্ত্বের বিভিন্ন ক্ষেত্রকে নতুন আকার দিয়েছে।
- এই পুরস্কারের অর্থমূল্য ৭ লাখ ডলার।

তথ্যসূত্র - The Abel Prize ওয়েবসাইট।
২,৭৭২.
'ওভাল' ক্রিকেট মাঠটি কোথায় অবস্থিত?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ওয়স্টে ইন্ডিজ
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) শ্রীলঙ্কা
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
ব্যাখ্যা
• ওভাল ক্রিকেট মাঠ:
- যুক্তরাজ্যের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম দ্য ওভাল।
- ১৮৪৫ সালে প্রতিষ্ঠিত ওভাল ক্রিকেট মাঠটি যুক্তরাজ্যের কেনিংস্টার লন্ডনে অবস্থিত।
- এ স্টেডিয়ামের ধারণক্ষমতা ২৩ হাজার ৫০০ জন।
- উল্লেখ্য যে, টেস্ট ক্রিকেটের জন্য ব্যবহৃত ওভাল মাঠটি যুক্তরাজ্যের প্রথম ও বিশ্বের দ্বিতীয় মাঠ হিসেবে স্বীকৃত।

সূত্রঃ বিবিসি।
২,৭৭৩.
কাকে 'নজরুল পুরস্কার ২০২৩' প্রদান করা হয়?
  1. সিরাজুল ইসলাম চৌধুরী
  2. শাহীন সামাদ
  3. ফিরাত ইয়াস
  4. চিত্রা পাল
সঠিক উত্তর:
শাহীন সামাদ
উত্তর
সঠিক উত্তর:
শাহীন সামাদ
ব্যাখ্যা
নজরুল পুরস্কার ২০২৩:
- জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমিতে 'নজরুল পুরস্কার ২০২৩' প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
- অনুষ্ঠানে নজরুলসংগীত-চর্চা ও প্রসারে সামগ্রিক অবদানের স্বীকৃতিস্বরূপ প্রখ্যাত শিল্পী শাহীন সামাদকে বাংলা একাডেমি প্রবর্তিত নজরুল পুরস্কার ২০২৩- এ ভূষিত করা হয়। 
- এই পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।
- ২০২২ সালে বাংলা একাডেমি নজরুল পুরস্কার চালু করে।

উল্লেখ্য,
- 'নজরুল পুরস্কার ২০২২' লাভ করেন সিরাজুল ইসলাম চৌধুরী।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ওয়েবসাইট।
২,৭৭৪.
বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতু কোনটি?
  1. ডানয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ
  2.  তিয়ানজিন গ্র্যান্ড ব্রিজ
  3. হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
  4. হোয়াংহো গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
সঠিক উত্তর:
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
উত্তর
সঠিক উত্তর:
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ
ব্যাখ্যা

• হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ:
- পাহাড় ও গিরিখাতপূর্ণ দুর্গম এলাকায় হওয়ায় চীনের গুইঝো প্রদেশে নির্মাণ হয়েছে হাজার হাজার বড়-ছোট সেতু।
- অঞ্চলটিকে বলা হয় ‘বিশ্বের সেতু জাদুঘর’।
- সম্প্রতি এখানে যুক্ত হয়েছে আরেকটি অনন্য নিদর্শন, বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে স্বীকৃত হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ। 
- ডেক থেকে মাটির দূরত্ব হিসেবে এর উচ্চতা ৬২৫ মিটার।
- গুইঝো প্রদেশের বেইপান নদীর গিরিখাতের ওপর বিস্তৃত সেতুটি নির্মাণে অভূতপূর্ব প্রকৌশলের আশ্রয় নিয়েছেন নির্মাতারা।
- একই নদীর উজানে থাকা এ ব্রিজকে এর আগে বিশ্বের সর্বোচ্চ সেতু হিসেবে বিবেচনা করা হতো।
- ব্রিজটির উচ্চতা ৫৬৫ মিটার।
- হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজের মোট দৈর্ঘ্য ২ হাজার ৮৯০ মিটার।
- এর মধ্যে কেন্দ্রীয় স্প্যানের দৈর্ঘ্য ১ হাজার ৪২০ মিটার, যা হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজকে দিয়েছে পাহাড়ি এলাকায় নির্মিত সবচেয়ে বড় স্প্যানের সেতুর খেতাব।

উৎস: বনিক বার্তা।

২,৭৭৫.
সন্ত্রাসবাদ বিরোধী প্রথম বৈশ্বিক সংসদীয় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) ওয়াশিংটন
  2. খ) হেগ
  3. গ) জেনেভা
  4. ঘ) ভিয়েনা
সঠিক উত্তর:
ঘ) ভিয়েনা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভিয়েনা
ব্যাখ্যা
৬ সেপ্টেম্বর ২০২১ সন্ত্রাসবাদ বিরোধী প্রথম বৈশ্বিক সংসদীয় সম্মেলন শুরু হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
২,৭৭৬.
গ্লোবাল ফায়ারপাওয়ার সংস্থার ২০২১ সালের প্রতিবেদন অনুসারে সামরিক শক্তিতে মুসলিম বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) তুরস্ক
  2. খ) সৌদি আরব
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) পাকিস্তান
সঠিক উত্তর:
ঘ) পাকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবার ফায়ারপাওয়ার প্রকাশিত ২০২১ সালের মিলিটারি স্টেন্থ র‌্যাংকিংয়ে সামরিক শক্তিতে মুসলিম বিশ্বে শীর্ষ দেশসমূহ:
- পাকিস্তান : বিশ্বে দশম
- তুরস্ক : একাদশ
- মিশর : ত্রয়োদশ
- বাংলাদেশ : বিশ্বে ৪৫তম।
অন্যদিকে, সামরিক শক্তিতে বিশ্বে:
- প্রথম : যুক্তরাষ্ট্র
- দ্বিতীয় : রাশিয়া
- তৃতীয় : চীন।
(সূত্র: গ্লোবার ফায়ারপাওয়ার ওয়েবসাইট)
২,৭৭৭.
'Transitional Military Council' (TMC) কোন দেশে ক্ষমতাসীন?
  1. ক) বলিভিয়া
  2. খ) থাইল্যান্ড
  3. গ) কঙ্গো
  4. ঘ) সুদান
সঠিক উত্তর:
ঘ) সুদান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুদান
ব্যাখ্যা
আফ্রিকার দেশ সুদানে ২০১৯ সালের এপ্রিলে স্বৈরশাসক ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটির সামরিক বাহিনী 'Transitional Military Council' নাম দিয়ে ক্ষমতা দখল করে। পরবর্তীতে জনগণের বিক্ষোভের মুখে বেসামরিক বিরোধীপক্ষের সাথে একটি চুক্তিতে উপনীত হয়, যেখানে সামরিক ও বেসামরিক নেতাদের অংশগ্রহণে তিন বছরের জন্যে একটি অন্তর্বর্তী সরকার গঠনের কথা বলা হয়। এই অন্তর্বর্তী সরকার তিন বছরের মধ্যে দেশটিতে সাধারণ নির্বাচন সহ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করবে। (সূত্রঃ ডয়েচভেলে)
২,৭৭৮.
২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় লাভ করে কোন দেশ?
  1. অস্ট্রেলিয়া
  2. নিউজিল্যান্ড
  3. ভারত
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩:

- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওভালে।
- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার দেওয়া ৪৪৪ রানের লক্ষ্যে ভারত থামে ২৩৪ রানে।
- নিউজিল্যান্ডের পর টেস্টের শ্রেষ্ঠত্বের রাজদণ্ড পেয়ে গেল ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফলতম দল।
- প্রথম দল হিসেবে আইসিসির সবগুলো ট্রফি জেতার নজিরও গড়ল অজিরা।

তথ্যসূত্র - দ্যা ডেইলি স্টার, ১১ জুন ২০২৩।
২,৭৭৯.
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনকে ইউনেস্কো কত তারিখে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ১৭ সেপ্টেম্বর ২০২৩
  2. ১৮ সেপ্টেম্বর ২০২৩
  3. ১৯ সেপ্টেম্বর ২০২৩
  4. ২০ সেপ্টেম্বর ২০২৩
সঠিক উত্তর:
১৭ সেপ্টেম্বর ২০২৩
উত্তর
সঠিক উত্তর:
১৭ সেপ্টেম্বর ২০২৩
ব্যাখ্যা
শান্তিনিকেতন:
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন।
- ১৭ সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

উল্লেখ্য,
- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন।
- কলকাতা থেকে একশ মাইল উত্তরে অবস্থিত শান্তিনিকেতন মূলত একটি আশ্রম।
- এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর।
- ১৯০১ সালে শান্তিনিকেতনে স্কুল প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- এরপর ১৯২১ সালে বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয় চালু করা হয়।
- শান্তিনিকেতনেই জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উৎস: ১৭ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
২,৭৮০.
প্রথম আইসিসি মহিলা বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কবে?
  1. ১৯৭১ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৫ সালে
  4. ১৯৮৩ সালে
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৩ সালে
ব্যাখ্যা
- প্রথম আইসিসি মহিলা ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে ইংল্যান্ডে। এতে ৭টি দল অংশ নিয়েছিলো।
- প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।
- সর্বশেষ ১১তম নারী বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ২০১৭ সালে ইংল্যান্ডে এবং চ্যাম্পিয়নও হয় ইংল্যান্ড।
- পরবর্তী ১২তম বিশ্বকাপ ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে।
(সূত্র: আইসিসি ওয়েবসাইট)
২,৭৮১.
সম্প্রতি, এশিয়ার কোন দেশের প্রধানমন্ত্রীকে পদচ্যুত করা হয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. মিয়ানমার
  2. থাইল্যান্ড
  3. শ্রীলংকা
  4. নেপাল
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

প্রধানমন্ত্রীকে পদচ্যুত:
- নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে পদচ্যুত করেছেন দেশের সাংবিধানিক আদালত।
- আদালত ৬-৩ ভোটে পেতংতার্নকে পদচ্যুত করার রায় দেন।
- আদালতের রায়ে বলা হয়, গত জুনে ফাঁস হওয়া এক ফোনালাপে পেতংতার্ন নৈতিকতা লঙ্ঘন করেছিলেন।
- ওই কথোপকথনে তাঁকে কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে নতি স্বীকার করতে শোনা গিয়েছিল।
- সে সময় দুই দেশের মধ্যে সীমান্ত সংঘাতের উপক্রম হয়েছিল।

উল্লেখ্য,
- থাইল্যান্ডের ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন পেতংতার্ন।
- ২০০৮ সালের পর তিনি আদালতের রায়ে পদচ্যুত হওয়া থাইল্যান্ডের পঞ্চম প্রধানমন্ত্রী।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link] 

২,৭৮২.
চীন কোন মহাকাশযানটি ব্যবহার করে মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করেছে?
  1. ক) তিয়ানওয়েন-১
  2. খ) সালওয়েন-১
  3. গ) হানওয়েন-১
  4. ঘ) জুইওয়েন-১
সঠিক উত্তর:
ক) তিয়ানওয়েন-১
উত্তর
সঠিক উত্তর:
ক) তিয়ানওয়েন-১
ব্যাখ্যা
- মঙ্গল গ্রহের প্রথম পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করল চীন।
- চীনের মহাকাশ গবেষণা সংস্থা ‘চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (সিএনএসএ)’ জানিয়েছে, তাদের পাঠানো মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’ পূর্বনির্দিষ্ট কক্ষপথে ১,৩০০ বার লাল গ্রহকে পরিক্রমা করে ওই নিখুঁত মানচিত্র তৈরি করেছে।

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২ ও দৈনিক ইনকিলাব।
২,৭৮৩.
বিশ্বের সবচেয়ে জনবহুল শহর কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. ঢাকা
  2. মুম্বাই
  3. জাকার্তা
  4. টোকিও
সঠিক উত্তর:
জাকার্তা
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা
ব্যাখ্যা

- বিশ্বের সবচেয়ে জনবহুল শহর ইন্দোনেশিয়ার শহর জাকার্তা।
- সর্বশেষ তালিকা অনুযায়ী, বর্তমানে ৪ কোটি ১৯ লাখ মানুষ জাকার্তায় বসবাস করেন।
- ইন্দোনেশিয়ার ঘনবসতিপূর্ণ দ্বীপ জাভার পশ্চিমাঞ্চলে অবস্থিত জাকার্তা একটি উপকূলীয় শহর।

- জাকার্তার পরেই আছে ঢাকা, এই নগরে এখন ৩ কোটি ৬৬ লাখ মানুষ বসবাস করেন।
- ২০৫০ সাল নাগাদ জাকার্তাকে সরিয়ে ঢাকাই বিশ্বের সবচেয়ে জনবহুল নগরে পরিণত হবে বলে পূর্বাভাস দিয়েছে জাতিসংঘ।

- ঢাকার পরে আছে জাপানের রাজধানী টোকিও। 
- তবে জাকার্তা ও ঢাকার তুলনায় গত ২৫ বছরে টোকিওতে জনসংখ্যা বৃদ্ধি অনেকটাই স্থিতিশীল থেকেছে।
- টোকিওর বর্তমান জনসংখ্যা ৩ কোটি ৩৪ লাখ।
-  ২০০০ সালে জাতিসংঘ প্রকাশিত মূল্যায়নে বিশ্বের সবচেয়ে জনবহুল নগর ছিল টোকিও।

- জাতিসংঘের প্রতিবেদনে আরও বলা হয়েছে, বর্তমানে এক কোটির বেশি জনসংখ্যা রয়েছে, বিশ্বে এমন মেগা সিটির সংখ্যা বেড়ে ৩৩ হয়েছে। ১৯৭৫ সালে বিশ্বে মাত্র ৮টি মেগা সিটি ছিল। অর্থাৎ মেগা সিটি বেড়ে চার গুণ হয়েছে।

⇒ বিশ্বের শীর্ষ জনবহুল শহর:
১. জাকার্তা, 
২. ঢাকা, 
৩. টোকিও, 
৪. নয়াদিল্লি,
৫. সাংহাই।

উৎস: ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫ এবং প্রথম আলো।

২,৭৮৪.
ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNICEF
  2. UNESCO
  3. UNWTO
  4. UNIDO
সঠিক উত্তর:
UNESCO
উত্তর
সঠিক উত্তর:
UNESCO
ব্যাখ্যা
 ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি:
- সিয়াম সাধনার মাস পবিত্র রমজানের গুরুত্বপূর্ণ একটি অংশ ইফতার।
- সূর্যাস্তের সঙ্গে সঙ্গে মুখে ইফতারের খাবার তুলে রোজা ভাঙেন মুসলমানেরা।
- ইফতার শুধু রোজা ভাঙার উপলক্ষই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তের, বিভিন্ন সংস্কৃতির মানুষের কাছে একটি ঐতিহ্যও।
- বিশ্ব মুসলিম সংস্কৃতির সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে থাকা এ ইফতারকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।

উল্লেখ্য,
- ইফতারকে ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিতে ইউনেস্কোর কাছে যৌথভাবে আবেদন করেছিল ইরান, তুরস্ক, আজারবাইজান ও উজবেকিস্তান।

উৎস: ৮ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
২,৭৮৫.
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা কে?
  1. ক) সৈয়দ নজরুল ইসলাম
  2. খ) ডা. জাফরুল্লাহ চৌধুরীর
  3. গ) ড. মুহাম্মদ ইউনূস
  4. ঘ) ডা. রাশেদা খানম
সঠিক উত্তর:
খ) ডা. জাফরুল্লাহ চৌধুরীর
উত্তর
সঠিক উত্তর:
খ) ডা. জাফরুল্লাহ চৌধুরীর
ব্যাখ্যা
- গণস্বাস্থ্য কেন্দ্র স্বাধীন বাংলাদেশে প্রথম স্বাস্থ্য কেন্দ্র বা হাসপাতাল, যা বর্তমানে দেশের সুপরিচিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান।
- ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছিলেন এই গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা।
- প্রতিষ্ঠানটি তার সমন্বিত সমাজ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবা বা জনসংখ্যা নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় দেশের সর্বোচ্চ জাতীয় পুরস্কার স্বাধীনতা পদক লাভ করে।
- বর্তমানে সারাদেশে গণস্বাস্থ্যের ৪০টি মেডিকেল সেন্টার রয়েছে। 
- সারাদেশে ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র, মেয়েদের ড্রাইভিং স্কুল, ভেটেরিনারি ফার্ম, রোহিঙ্গাদের জন্য ১৫টা মেডিকেল ক্যাম্প, এগ্রিকালচারাল ফার্ম, ওয়েল্ডিং অ্যান্ড ইলেকট্রিক্যাল ফার্ম রয়েছে। 

উৎস: ঢাকা ট্রিবিউন, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
২,৭৮৬.
সম্প্রতি যুক্তরাষ্ট্র-ভারত কত বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে? (নভেম্বর, ২০২৫)
  1. ৩ বছর
  2. ৫ বছর
  3. ১০ বছর
  4. ১৫ বছর
সঠিক উত্তর:
১০ বছর
উত্তর
সঠিক উত্তর:
১০ বছর
ব্যাখ্যা

- প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর অংশ হিসেবে আগামী ১০ বছরের জন্য একটি প্রতিরক্ষা কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে ভারত ও যুক্তরাষ্ট্র।
- মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বৈঠকের পর এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।
- এই চুক্তির ফলে দুটি দেশের মধ্যে 'সহযোগিতা, তথ্য আদান-প্রদান আর কারিগরি সহযোগিতা' বৃদ্ধি এবং 'আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রতিরোধ' গড়ে উঠবে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকার রিপোর্ট।

২,৭৮৭.
সম্প্রতি রাশিয়ার সরকার নাগরিকদের অনলাইন কর্মকান্ডে নজরদারি বাড়ানোর জন্য কোন ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করছে? (সেপ্টেম্বর, ২০২৫)
  1. লিঙ্কা
  2. ম্যাক্স
  3. ভিকে
  4. সিগন্যাল
সঠিক উত্তর:
ম্যাক্স
উত্তর
সঠিক উত্তর:
ম্যাক্স
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ম্যাক্স:

- সেপ্টেম্বর ২০২৫ থেকে রাশিয়ার নাগরিকদের অনলাইন কর্মকান্ডের ওপর নজরদারি বাড়ানোর জন্য নতুন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ম্যাক্স’ চালু করছে দেশটির সরকার।
- রাশিয়ায় সেপ্টেম্বর থেকে দেশের বাজারে প্রতিটি নতুন স্মার্টফোনে এই অ্যাপটি অটোমেটিকভাবে ইনস্টল করা হবে।
- ‘ম্যাক্স’ অ্যাপে বার্তা পাঠানো, ভিডিও কল, সরকারি সেবা গ্রহণ এবং মোবাইল মোনিটরি প্রদান সুবিধা থাকবে।
- এই অ্যাপে সংরক্ষিত সব তথ্য রাশিয়ার সার্ভারে সংরক্ষিত হবে, ফলে FSB (রাশিয়ার নিরাপত্তা সংস্থা) নাগরিকদের তথ্য সহজে পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করতে পারবে।
- এই অ্যাপে সরকারি সেবা গ্রহণ এবং মোবাইল অর্থ পরিশোধের সুবিধা থাকবে।

তথ্যসূত্র - পত্রিকার রিপোর্ট।

২,৭৮৮.
'টেবিল টেনিস' কোন দেশের জাতীয় খেলা?
  1. চীন
  2. ভারত
  3. থাইল্যান্ড
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
জাতীয় খেলা:
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।

অন্যদিকে,
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
-মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।
- থাইল্যান্ডের জাতীয় খেলার নাম থাই বক্সিং (Muay Thai)।

উৎস: ব্রিটানিকা.কম।
২,৭৮৯.
’সাহিত্য বিষয়ক’ নোবেল পুরস্কার কোন প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়?
  1. সুইডিস একাডেমি
  2. নরওয়েজিয়ান নোবেল কমিটি
  3. ক্যারোলিন্সকা ইনস্টিটিউট
  4. রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সেস
সঠিক উত্তর:
সুইডিস একাডেমি
উত্তর
সঠিক উত্তর:
সুইডিস একাডেমি
ব্যাখ্যা

• নোবেল পুরস্কার ঘোষণাকারী প্রতিষ্ঠান:
- ক্যারোলিন্সকা ইনস্টিটিউট থেকে প্রদান করা হয়-  চিকিৎসা বিজ্ঞান বিষয়ক।
- রয়েল সুইডিস একাডেমী অব সায়েন্সেস থেকে প্রদান করা হয়- পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি বিষয়।
- সুইডিস একাডেমি থেকে প্রদান করা হয়- সাহিত্য বিষয়ক।
- নরওয়েজিয়ান নোবেল কমিটি থেকে প্রদান করা হয়- শান্তিতে।

উৎস: ব্রিটানিকা।

২,৭৯০.
২০২৫ সালের গাজা শান্তি সম্মেলনের আয়োজক দেশ কোনটি? (জানুয়ারি, ২০২৬)
  1. কাতার
  2. কুয়েত
  3. সংযুক্ত আরব আমিরাত
  4. মিশর
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা

গাজা শান্তি সম্মেলন:
- ২০২৫ সালের গাজা শান্তি সম্মেলনের আয়োজক দেশ মিশর।
- শান্তি সম্মেলনটি অনুষ্ঠিত হয়: শারম আল-শেখ, মিশর।
- বিভিন্ন দেশের নেতার উপস্থিতিতে হামাস-ইসরাইল শান্তি পরিকল্পনা চুক্তিতে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ১৩ অক্টোবর, ২০২৫ তারিখে চুক্তিটি।
- এই নথিতে ট্রাম্প ছাড়াও মিসরীয় প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিসহ অন্যান্য বিশ্বনেতারা স্বাক্ষর করেছেন।
- সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন।
- গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে এ চুক্তি সই হয়।

⇒ উল্লেখ্য:
- এর আগে ১০ অক্টোবর, ২০২৫ তারিখে ইসরায়েল ও হামাস ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে।
- এরই মধ্যে হামাস ২০ জন জীবিত জিম্মি ও কয়েকজন জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করেছে। ইসরায়েলও প্রায় দু হাজার ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে।

তথ্যসূত্র - Al Jazeera.

২,৭৯১.
আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস কোনটি?
  1. ক) ২৫ ডিসেম্বর
  2. খ) ২৭ ডিসেম্বর
  3. গ) ২২ ডিসেম্বর
  4. ঘ) ২১ ডিসেম্বর
সঠিক উত্তর:
খ) ২৭ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ ডিসেম্বর
ব্যাখ্যা
- করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বব্যাপী প্রস্তুতি ব্যবস্থা জোরদার করতে ২৭ ডিসেম্বরকে ‘আন্তর্জাতিক মহামারি প্রস্তুতি দিবস’ ঘোষণা করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
- এটি ২০২০ সাল থেকে পালিত হয়ে আসছে। 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
২,৭৯২.
সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের কোন্ রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত?
  1. পাকিস্তান পিপলস পাটি (PPP)
  2. পাকিস্তান তেহরিকে ইনসাফ (PTI)
  3. পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
  4. জামায়াতে ইসলামী পাকিস্তান
সঠিক উত্তর:
পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ)
ব্যাখ্যা

♦ সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রী, ইসহাক দার পাকিস্তানের পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) দলের সাথে সম্পৃক্ত।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার:
- মুহাম্মদ ইসহাক দার একজন পাকিস্তানি রাজনীতিবিদ।
- তিনি বর্তমানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং ২০২৪ সাল থেকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ইসহাক দার পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) দলের সাথে সম্পৃক্ত।
- তিনি মুসলিম লীগ এন-এর প্রধান নওয়াজ শরীফের বেয়াই।

⇒ ২৩ আগস্ট, ২০২৫ তারিখে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় অবতরণ করেন।
- ১৩ বছর পর বাংলাদেশ সফরে আসা পাকিস্তানের কোন পররাষ্ট্রমন্ত্রী হলেন ইসহাক দার। এর আগে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে তৎকালীন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি ঢাকা সফর করেছিলেন।

উল্লেখ্য,
- পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাংলাদেশ সফরটি যতটা কূটনৈতিক, তার চেয়ে বেশি রাজনৈতিক। তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে আলোচনা করেছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি সার্ক পুনরুজ্জীবিত করার কথা বলেছেন। তাঁর সফরকালে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

উৎস: i) BBC. 
ii) প্রথম আলো।

২,৭৯৩.
'Big Four' শব্দটি নিচের কোনটির সাথে সম্পর্কিত?
  1. ক) ভিয়েনা কংগ্রেস
  2. খ) প্যারিস সম্মেলন
  3. গ) রাবাত সম্মেলন
  4. ঘ) স্টকহোম সম্মেলনে
সঠিক উত্তর:
ক) ভিয়েনা কংগ্রেস
উত্তর
সঠিক উত্তর:
ক) ভিয়েনা কংগ্রেস
ব্যাখ্যা
ভিয়েনা কংগ্রেস:

- 'Big Four' শব্দটি ভিয়েনা সম্মেলনের সাথে সম্পর্কিত।
- ইউরোপের রাষ্ট্র কাঠামোর পুনর্গঠনের জন্য নেপোলিয়ন বিজয়ী ইউরোপের বৃহৎ শক্তিবর্গ অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক সম্মেলনে সমবেত হয়। এই সম্মেলন “ ভিয়েনা সম্মেলন “ নামে পরিচিত।
- ভিয়েনা সম্মেলন সমগ্র ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন।
- পোপ ও তুরস্কের সুলতান ছাড়া ইউরোপের সব দেশের রাষ্ট্রপ্রধান এই সম্মেলনে যোগ দেন।
- অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এই সম্মেলন বসেছিল।।
- নেপোলিয়নের পতনে বিশিষ্ট ভূমিকা গ্রহণকারী চারটি রাষ্ট্র অস্ট্রিয়া, রাশিয়া, প্রাশিয়া ও ব্রিটেন এই সম্মেলনে প্রধান ভূমিকা গ্রহণ করে। এই চার শক্তি বা “চার প্রধান” বা Big Four নামে পরিচিত।

তথ্যসূত্র - Britannica.com
২,৭৯৪.
‘কার্ল কুবল পুরস্কার' - ২০২২ লাভ করেন কোন বাংলাদেশি?
  1. ক) ড. মুহাম্মদ ইউনূস
  2. খ) ডা. জাফর উল্লাহ
  3. গ) ড. আ আ ম স আরেফিন সিদ্দিকী
  4. ঘ) ড. বজলুল ফারুক
সঠিক উত্তর:
ক) ড. মুহাম্মদ ইউনূস
উত্তর
সঠিক উত্তর:
ক) ড. মুহাম্মদ ইউনূস
ব্যাখ্যা
• ‘কার্ল কুবল পুরস্কার’ - জার্মানির মর্যাদাপূর্ণ ‘কার্ল কুবল পুরস্কার’ পেয়েছেন বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস
• ৩০ সেপ্টেম্বর জার্মানির ‘কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি’ ড. ইউনূসকে এই পুরস্কারে ভূষিত করে। এ পুরস্কারের মাধ্যমে ফাউন্ডেশন বিশ্বব্যাপী পরিবারের উন্নয়নে ড. ইউনূসের অসামান্য ও বহুমুখী অঙ্গীকারের প্রতি সম্মান প্রদর্শন করল।
• কার্ল কুবল ফাউন্ডেশন ফর চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা উদ্যোক্তা কার্ল কুবল। জার্মানির দক্ষিণ হেসের বেনশাইমে ফাউন্ডেশনের সদর দপ্তর অবস্থিত।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ 
২,৭৯৫.
The documentary film, based on the liberation war, 'Rupali Shoikot' was directed by-
  1. ক) Alamgir Kabir
  2. খ) Tanvir Mokammel
  3. গ) Tanvir Kabir
  4. ঘ) Tarek Masood
সঠিক উত্তর:
ক) Alamgir Kabir
উত্তর
সঠিক উত্তর:
ক) Alamgir Kabir
ব্যাখ্যা
আলমগীর কবির (১৯৩৮-১৯৮৯) চলচ্চিত্র নির্মাতা, পরিচালক। জন্ম ১৯৩৮ সালের ২৬ ডিসেম্বর রাঙ্গামাটি শহরে।

তাঁর নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো লিবারেশন ফাইটার্স, প্রোগ্রাম ইন বাংলাদেশ, কালচার ইন বাংলাদেশ, সুফিয়া, অমূল্যধন, ভোর হলো দোর খোল,আমরা দুজন, এক সাগর রক্তের বিনিময়ে, মণিকাঞ্চন ও চোরাস্রোত।

তাঁর নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ধীরে বহে মেঘনা (১৯৭৩), সূর্যকন্যা (১৯৭৬), সীমানা পেরিয়ে (১৯৭৭), রূপালী সৈকতে (১৯৭৯), মোহনা (১৯৮২), পরিণীতা (১৯৮৪) ও মহানায়ক (১৯৮৫)।

“রূপালি সৈকতে” আমাদের রাজনীতির একটি উপাখ্যানকে দেখায়, দৃশ্যমান করে আন্তর্জাতিক প্রেক্ষাপট, এবং বাঙময় করে ব্যক্তিক অস্তিত্বের টানাপোড়েন।

সূত্র: বাংলাপিডিয়া ,প্রথম আলো ও ভোরের কাগজ।
২,৭৯৬.
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন-
  1. ক) ১৯৯০ সালে
  2. খ) ১৯৯৩ সালে
  3. গ) ১৯৯৭ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৩ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৩ সালে
ব্যাখ্যা

নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন। ১৯৪৪ সালে তিনি ANC তে যােগ দেন।
- বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রােবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন।
- ১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন।
- ১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান।
- তার ডাকনাম ছিলাে ‘মাদিবা’।
উৎসঃ নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন এর ওয়েবসাইট।

 
২,৭৯৭.
নোবেল পুরস্কার প্রবর্তন করেন কে?
  1. আলফ্রেড নোবেল
  2. আলবার্ট আইনস্টাইন
  3. থমাস এডিসন
  4. উইলিয়াম রন্টজেন
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
উত্তর
সঠিক উত্তর:
আলফ্রেড নোবেল
ব্যাখ্যা
নোবেল পুরস্কার: 
- নোবেল পুরস্কার আলফ্রেড নোবেলের ইচ্ছা অনুযায়ী প্রতিষ্ঠিত হয়, যার লক্ষ্য মানবজাতির জন্য সর্বোচ্চ উপকার সাধনকারী ব্যক্তিদের পুরস্কৃত করা।
- প্রতিষ্ঠাতা: আলফ্রেড নোবেল।
- প্রথম প্রদান: ১৯০১ সালে।
- মূল ৫টি বিভাগ:পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান/শারীরবিদ্যা, সাহিত্য ও শান্তি। 
- ১৯৬৯ সালে সংযোজন: অর্থনীতিতে নোবেল পুরস্কার (সুইডিশ কেন্দ্রীয় ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্ত)।
- অক্টোবর মাসে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।
- ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকী) আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।
- নোবেল পুরস্কার বিশ্বের অন্যতম সম্মানজনক স্বীকৃতি, যা অসাধারণ গবেষণা, উদ্ভাবন ও শান্তি প্রতিষ্ঠায় অনন্য অবদান রাখার জন্য প্রদান করা হয়।

উৎস: নোবেল প্রাইজ ওয়েবসাইট। 
২,৭৯৮.
'পিংপং' শব্দটি কোন খেলার সাথে সম্পর্কিত?
  1. ব্যাডমিন্টন
  2. টেবিল টেনিস 
  3. ফুটবল
  4. লন টেনিস
সঠিক উত্তর:
টেবিল টেনিস 
উত্তর
সঠিক উত্তর:
টেবিল টেনিস 
ব্যাখ্যা

'পিংপং' শব্দটি ’টেবিল টেনিস’ খেলার সাথে সম্পর্কিত

জাতীয় খেলা:

- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা।
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- টেবিল টেনিস ২০ শতকের প্রথম দিকে ইংল্যান্ডে উদ্ভাবিত হয়েছিল।

উৎস: ব্রিটানিকা।

২,৭৯৯.
'অনূর্ধ্ব-১৯' ক্রিকেট বিশ্বকাপে ২০২৪ চ্যাম্পিয়ন দল -
  1. দক্ষিণ আফ্রিকা
  2. বাংলাদেশ
  3. অস্ট্রেলিয়া
  4. ভারত
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ-২০২৪:
- এটি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ১৫তম আসর। 
- দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া।
- রানার্স আপ: ভারত। 

উৎস: ESPNcricinfo.com
২,৮০০.
সর্বশেষ কত সালে বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস বন্ধ করে দেয়া হয়েছিলো?
  1. ক) ১৯৭৪
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৭৭
  4. ঘ) ১৯৭৮
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৮
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৮
ব্যাখ্যা
- ১৯৭৪ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস খোলা হয়। তবে দেশটির সামরিক সরকার ১৯৭৮ বাংলাদেশের মিশনটি বন্ধ করে দেয়
- এবার দীর্ঘ ৪৫ বছর পর গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীর বনানীতে আর্জেন্টিনা দূতাবাস খুলেছে।
- বাংলাদেশ থেকে ভ্রমণে বা ব্যবসায়িক প্রয়োজনে আর্জেন্টিনায় যেতে দিল্লিতে অবস্থিত দেশটির দূতাবাস থেকে ভিসা নিতে হতো। তবে এখন ঢাকায় দূতাবাস খোলার পর আর্জেন্টিনার ভিসার জন্য বাংলাদেশের নাগরিকদের দিল্লি যেতে হবে না। খুব সহজেই ঢাকা থেকে ভিসা নেওয়া যাবে।
- আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরকালে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়বে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে আর্জেন্টিনায় তৈরি পোশাক, ওষুধ ও সিরামিক পণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। আর বাংলাদেশ আর্জেন্টিনা থেকে সয়াবিন তেল ও চিনি আমদানি করে থাকে। দূতাবাস খোলার পর উভয় দেশের মধ্যে রপ্তানি ও বাণিজ্য বাড়বে।

উৎস: বাংলা নিউজ২৪, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।