বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ১৭ / ৫১ · ১,৬০১১,৭০০ / ৫,১০১

১,৬০১.
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে তৃতীয়বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হন কে?
  1. ক) ওয়াং হুনিং
  2. খ) ঝাও লে জি
  3. গ) লি কইং
  4. ঘ) সি চিন পিং
সঠিক উত্তর:
ঘ) সি চিন পিং
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সি চিন পিং
ব্যাখ্যা
• চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেসে তৃতীয়বারের মতো সাধারন সম্পাদক নির্বাচিত হন দেশটির বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিং

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, নভেম্বর ২০২২ এবং প্রথম আলো।
১,৬০২.
অর্থনীতিতে ২০২১ সালে নোবেল পুরস্কার পান-
  1. ক) আব্দুলরাজাক
  2. খ) মারিয়া রেসা
  3. গ) ডেভিড উইলিয়াম
  4. ঘ) ডেভিড কার্ড
সঠিক উত্তর:
ঘ) ডেভিড কার্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ডেভিড কার্ড
ব্যাখ্যা

- ২০২১ সালে মোট ১৩ জনকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। এর মধ্যে ১২ জন পুরুষ এবং ১ জন নারী।
- অর্থনীতি ৩ জন নোবেল পুরস্কার পান। এরা হলেন
১. ডেভিড কার্ড, শ্রমবাজার এবং প্রাকৃতিক পরীক্ষা-নিরীক্ষা থেকে কী ধরনের কার্যকারণ সম্পর্ক নিরূপণ করা যায়, সে বিষয়ক নতুন অন্তর্দৃষ্টির সন্ধান প্রদানের জন্য।
২. জোশুয়া ডি অ্যাংগ্রিস্ট
৩. গুইডো ডব্লিউ ইমবেনস
- সাহিত্যে নোবেল পুরস্কার পান আব্দুলরাজাক গুরনাহ আপোষহীন ও দরদী লেখায় উপনিবেশিকতার দুর্দশা আর শরণার্থীদের জীবনের নানা কষ্ট-ব্যঞ্জনার গল্প ফুটিয়ে তোলার জন্য।

১,৬০৩.
‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতির ধরন -
  1. ক) সংঘাতমূলক
  2. খ) আগ্রাসী
  3. গ) রক্ষণশীল
  4. ঘ) ক ও খ
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ক ও খ
ব্যাখ্যা
মূলত র‌্যাম্বো স্টাইলের চীনা চলচ্চিত্র উলফ ওরিয়র-২ থেকে ‘নেকড়ে যোদ্ধা’ পরিভাষাটি ধার করা হয়েছে। এ ধরনের কূটনীতিকে সংঘাতমূলক ও আগ্রাসী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মার্কিন চাপে জি৭ দেশগুলো যাতে নতুন নিষেধাজ্ঞা আরোপ করতে না পারে, তা নিশ্চিত করতেই নতুন পথ বেছে নিয়েছে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন।

চীনের নেকড়ে যোদ্ধা কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। নিজের মর্যাদা বাড়াতে ও ক্ষমতাকে আরও পাকাপোক্তে কৌশলের অংশ হিসেবে চীনাদের জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করতে শি জিনপিং এমন কৌশল নিয়েছেন। ২০২০ সাল থেকেই নেকড়ে যোদ্ধা কূটনীতি চালিয়ে আসছে চীন। যা অনেকটা আগ্রাসী ও রূক্ষ দৃষ্টিভঙ্গি। পশ্চিমাদের প্রতিকূলতা মোকাবিলায় আত্মরক্ষা হিসেবে তারা এ পথ বেছে নিয়েছে।


সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১,৬০৪.
২০২৬ বিশ্বকাপ ফুটবলের কয়টি মাসকট উন্মোচন করেছে ফিফা?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

২০২৬ বিশ্বকাপ ফুটবলের মাসকট:
- ২০২৬ বিশ্বকাপ ফুটবলের ৩টি মাসকট উন্মোচন করেছে ফিফা।
- ৩টি মাসকট যৌথভাবে আয়োজক তিন দেশের প্রতিনিধিত্ব করবে।
- ৩টি মাসকট হলো ‘ক্লাচ’ নামের টাক ঈগল, ‘মেপল’ নামের মুজ আর মেক্সিকোর জঙ্গল থেকে আসা ‘জায়ু’ নামের জাগুয়ার।
- ‘মেপল, জায়ু ও ক্লাচ—আনন্দ, উদ্যম আর একতার প্রতীক।
- এই মাসকটগুলো একসঙ্গে একতা, বৈচিত্র্য আর ফুটবল নিয়ে ছড়িয়ে পড়া আবেগের প্রতীক ।

→ ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

১,৬০৫.
বিশ্বের কোন দেশে সর্বাধিক সংখ্যক দরিদ্র মানুষ বাস করে? 
  1. ভারত
  2. পাকিস্তান
  3. বাংলাদেশ
  4. ইথিওপিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

- বিশ্বের সর্বাধিক সংখ্যক দরিদ্র মানুষ বাস করে ভারতে। 
- দেশটির ১৪০ কোটি মানুষের মধ্যে ২৩ কোটি ৪০ লাখই অতি দরিদ্র।
- এরপর যথাক্রমে রয়েছে পাকিস্তান, ইথিওপিয়া, নাইজেরিয়া এবং কঙ্গো।
- ভারতসহ এই পাঁচটি দেশেই বিশ্বের সর্বমোট ১১০ কোটি গরিবের অর্ধেক মানুষ বাস করেন।
- বিশ্বের ১১২টি দেশের ৬৩০ কোটি মানুষের উপর যৌথ গবেষণা চালিয়ে এই তথ্য পাওয়া গেছে।
- এই সংস্থার গবেষণায় দেখা গেছে বিশ্বে প্রায় ৫৮ কোটি ৪০ লাখ শিশু দারিদ্রতার মধ্যে রয়েছে।
- যা বিশ্বের মোট শিশুর ২৭ দশমিক ৯ শতাংশ। অপরদিকে বিশ্বের প্রাপ্তবয়স্ক মানুষের ১৩ দশমিক ৫ শতাংশ গরিব।

তথ্যসূত্র - ইনকিলাব ও জনকণ্ঠ পত্রিকার রিপোর্ট।

১,৬০৬.
নিচের শস্য উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়?
  1. ক) পাট
  2. খ) গম
  3. গ) ধান
  4. ঘ) আলু
সঠিক উত্তর:
খ) গম
উত্তর
সঠিক উত্তর:
খ) গম
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে গম উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়। বাংলাদেশে বার্ষিক গমের চাহিদা ৭০ লক্ষ টনের অধিক। কিন্তু দেশে বার্ষিক গম উৎপাদন হয় ১০-১২ লক্ষ টন। গমের চাহিদার বাকি অংশ বহির্বিশ্ব থেকে আমদানি করতে হয়।

গম ব্যতীত ভুট্টা, সয়াবিন, পেঁয়াজ প্রভৃতি উৎপাদনেও বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ নয়।

অন্যদিকে,
বাংলাদেশ পাট, ধান ও আলু উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ।

(তথ্যসূত্র: অর্থনৈতিক সমীক্ষা-২০২২ এবং কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ-২০২১)
১,৬০৭.
ম্যারাথন দৌড়ের দূরত্ব কত?
  1. ২৪ মাইল
  2. ২৬ মাইল
  3. ২৭ মাইল
  4. ২৮ মাইল
সঠিক উত্তর:
২৬ মাইল
উত্তর
সঠিক উত্তর:
২৬ মাইল
ব্যাখ্যা
ম্যারাথন দৌড়:

- ম্যারাথন হচ্ছে দূরপাল্লালার দৌড়বিশেষ।
- ম্যারাথন দৌড়ের দূরত্ব ৪২,১৯৫ মিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ।
- ১৯২৪ সালের অলিম্পিকে এই দূরত্ব নির্ধারণ করা হয়।
- সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামে পরিচিত।
- প্রাচীন গ্রিক সৈনিক ফেইডিপ্পিডেস কর্তৃক ম্যারাখনের যুদ্ধ  জয়ের সংবাদ বহন করে দৌড়ে এথেন্স নগরে নিয়ে এসেছিলেন।
- ম্যারাথনের যুদ্ধকে স্মরণীয় করে রাখতেই এ দৌড়ের নামকরণ করা হয় ম্যারাথন দৌড়।

তথ্যসূত্র - Britannica.com
১,৬০৮.
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ -
  1. সৌদি আরব
  2. চীন
  3. রাশিয়া
  4. কাতার
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি:
- ২৪শে নভেম্বর, ২০২৩ তারিখে ইসরায়েল ও হামাসের মধ্যে চার দিনের একটি অস্ত্র বিরতি শুরু হয়।
- এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশ কাতার।
- চলতি সংঘাতের শুরু থেকেই মিশর আর যুক্তরাষ্ট্রের সাথে মিলে দুই পক্ষের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করে আসছিল কাতার।
- হামাসের হাতে আটকে থাকা নারী ও শিশুদের সমন্বয়ে কমপক্ষে ৫০ জিম্মিদের মুক্তি দিতে চার দিনের যুদ্ধবিরতির একটি চুক্তিতে অনুমোদন দিয়েছেন ইসরায়েলের মন্ত্রিসভা।
- অন্যদিকে হামাস বলেছে, ৫০ জিম্মিকে ছেড়ে দেয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশু মুক্তি পাবে।
- ইসরায়েল-গাজা যুদ্ধের ছয় সপ্তাহের মাথায় এসে হামাসের সাথে এই জিম্মি চুক্তি হলো।

উল্লেখ্য,
- ইউক্রেন থেকে শুরু করে লেবানন, সুদান, ইরান, আফগানিস্তান এবং গাজা সংকটে মধ্যস্থতা করেছে কাতার।
- ২০১৭ সালে সিরিয়ার গৃহযুদ্ধের সময় ইরাকে আটক জিম্মিদের মুক্তির বিষয়ে সমঝোতায় সাহায্য করেছিলো কাতার।
- ২০১৯ সালে আফগানিস্তানের তালেবানদের হাতে আটক দুই জন পশ্চিমা জিম্মির মুক্তিতে মধ্যস্থতা করেছিলো কাতার।
- ২০১৪ সালেও গাজায় ইসরায়েলি সংঘাতের সময়ে মধ্যস্থতা করেছিলো কাতার।

উৎস: ২১ নভেম্বর, ২০২৩, বিবিসি বাংলা। [link]
১,৬০৯.
Global Peace Index-2024 অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. সুইজারল্যান্ড
  2. আয়ারল্যান্ড
  3. আইসল্যান্ড
  4. নরওয়ে
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা
Global Peace Index:
- ২০২৪ সালে শীর্ষ দেশ আইসল্যান্ড
- বাংলাদেশের অবস্থান ৯৩তম।
- প্রকাশ করে: Institute for Economics & Peace.

শান্তিপূর্ণ দেশ নির্ধারণের মূল বিষয়গুলো:
- সামাজিক সুরক্ষা ও নিরাপত্তা
- চলমান অভ্যন্তরীণ-আন্তর্জাতিক সংঘাত 
- সামরিকীকরণ 

উৎস: Institute for Economics & Peace ওয়েবসাইট।
১,৬১০.
What is the name of the attack that has recently launched by Hamas on Israel?
  1. Operation Al-Madina Flood
  2. Operation Al-Aqsa Flood
  3. Operation Al-Naser Flood
  4. Operation Harkat-al-Muqawama Flood
সঠিক উত্তর:
Operation Al-Aqsa Flood
উত্তর
সঠিক উত্তর:
Operation Al-Aqsa Flood
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:
- গাজা উপত্যকা থেকে  নতুন অভিযানের ঘোষণা দিয়েছে হামাস কর্তৃক ইসরায়েলের বিরুদ্ধে অভিযানের নাম 'অপারেশন আল-আকসা ফ্লাড'
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল।

উল্লেখ্য,
- আল আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- এটি মুসলমানদের দ্বিতীয় কিবলা নামে পরিচিত।
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের উৎসব পর্বের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।

 উৎস: ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
১,৬১১.
Who has won Ballon d'or award-2023?
  1. Cristiano Ronaldo
  2. kylian Mbappe
  3. Neymar Jr
  4. Lionel Messi
সঠিক উত্তর:
Lionel Messi
উত্তর
সঠিক উত্তর:
Lionel Messi
ব্যাখ্যা
 Ballon d'Or 2023:
- বর্ষসেরা পুরুষ খেলোয়াড়: লিওনেল মেসি।
- বর্ষসেরা নারী খেলোয়াড়: আইতানা বনমাতি।
- কোপা শিরোপা: জুড বেলিংহাম।
- লেভ ইয়েশিন ট্রফি (সেরা গোলরক্ষক): এমিলিয়ানো মার্তিনেস।
- গার্ড মুলার ট্রফি(সেরা স্ট্রাইকার): আরলিং হোলান।
- সক্রেটিস অ্যাওয়ার্ড: ভিনিসিউস জুনিয়র।
- বর্ষসেরা পুরুষ ক্লাব: ম্যানচেস্টার সিটি।
- বর্ষসেরা নারী ক্লাব: বার্সেলোনা।

উলেখ্য,
- ফিফা ব্যালন ডি’অর এক ধরনের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। 
- ব্যালন ডি'অর পুরস্কার হলো আগের বছরের সেরা খেলোয়াড়ের জন্য বার্ষিক ফুটবল পুরস্কার।
- আন্তর্জাতিক ফুটবল দলগুলোর কোচ ও অধিনায়কসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।
- ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটি ২০১০ সাল থেকে প্রবর্তিত হয়েছে।

উৎস: i) Goal.com.
         ii) Sporting News.
১,৬১২.
RSF প্রকাশিত ‘বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক-২০২১’ এ শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ফিনল্যান্ড
  2. খ) নরওয়ে
  3. গ) সুইডেন
  4. ঘ) ডেনমার্ক
সঠিক উত্তর:
খ) নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
খ) নরওয়ে
ব্যাখ্যা
প্রকাশ: ২০ এপ্রিল, ২০২১।
প্রকাশক: ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF)।
অন্তর্ভুক্ত দেশ : ১৮০টি।
সূচকের শিরােনাম : 2021 World Press Freedom Index.
সূচক অনুযায়ী-
শীর্ষ ৫ দেশঃ ১. নরওয়ে, ২. ফিনল্যান্ড, ৩. সুইডেন, ৪. ডেনমার্ক ও ৫. কোস্টারিকা।
সর্বনিম্ন ৫ দেশঃ ১৮০. ইরিত্রিয়া ১৭৯. উত্তর কোরিয়া ১৭৮. তুর্কমেনিস্তান, ১৭৭. চীন ও ১৭৬. জিবুতি।
বাংলাদেশের অবস্থান ১৫২ তম।
উৎসঃ rsf.org ওয়েবসাইট এবং লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার মে-জুন, ২০২১।
১,৬১৩.
১৩ তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন কে?
  1. ক) আকবর আলী
  2. খ) শরিফুল ইসলাম
  3. গ) পারভেজ হোসাইন
  4. ঘ) তানজিম হাসান সাকিব
সঠিক উত্তর:
ক) আকবর আলী
উত্তর
সঠিক উত্তর:
ক) আকবর আলী
ব্যাখ্যা
৯ ফেব্রুয়ারি ২০২০ দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে অনুষ্ঠিত ১৩ তম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে পরাজিত করে বিশ্বচ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। যে কোন পর্যায়ের বৈশ্বিক ক্রীড়া আসরে বাংলাদেশের এটাই প্রথম কোন শিরোপা জয়। ফাইনালে ভারতের বিপক্ষে বাংলাদেশ ৩ উইকেটে জয়ী হয় (বৃষ্টি আইনে)। প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন আকবর আলী। [উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, মার্চ- ২০২০]
১,৬১৪.
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে- [আগস্ট, ২০২৫]
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. ভিয়েতনাম
  4. বাংলাদেশ
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা
পোশাক রপ্তানি:
- সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) Key statistics and trends in international trade 2024 প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদন অনুযায়ী, গত বছর (২০২৪ সাল) বিশ্বের বিভিন্ন দেশ ৫৫৭ দশমিক ৫০ বিলিয়ন ডলারের তৈরি পোশাক আমদানি করে।
- তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে বরাবরের মতো চীন। 
- তারপরে দ্বিতীয় শীর্ষ অবস্থানে আছে বাংলাদেশ।
- ২০২৪ সালে রপ্তানি হয়েছে ৩৮ দশমিক ৪৮ বিলিয়ন ডলার।
- প্রবৃদ্ধি হয়েছে মাত্র দশমিক ২১ শতাংশ।
- বাংলাদেশের পর তৃতীয় অবস্থানে আছে ভিয়েতনাম।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [LINK]
১,৬১৫.
২০২৩ সালের বিশ্ব পর্যটন রাজধানী -
  1. ক) জেরুজালেম, ইসরাইল
  2. খ) সমরখন্দ, উজবেকিস্তান
  3. গ) মন্ট্রিল, কানাডা
  4. ঘ) তাসখন্দ, উজবেকিস্তান
সঠিক উত্তর:
খ) সমরখন্দ, উজবেকিস্তান
উত্তর
সঠিক উত্তর:
খ) সমরখন্দ, উজবেকিস্তান
ব্যাখ্যা
২০২৩ সালের বিশ্ব পর্যটন রাজধানী - সমরখন্দ, উজবেকিস্তান।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,৬১৬.
সারা বিশ্বে ‘ন্যাশনাল সেভ দ্য ঈগলস ডে’ পালিত হয় কবে?
  1. ৯ জানুয়ারি
  2. ১০ জানুয়ারি
  3. ১১ জানুয়ারি
  4. ১২ জানুয়ারি
সঠিক উত্তর:
১০ জানুয়ারি
উত্তর
সঠিক উত্তর:
১০ জানুয়ারি
ব্যাখ্যা
জাতীয় ঈগল রক্ষা দিবস:
- Save the Eagles Day প্রতি বছর ১০ জানুয়ারি পালিত হয়, যা ঈগল পাখিদের রক্ষা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে।
- ঈগলদের রক্ষায় সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে "জাতীয় ঈগল রক্ষা দিবস" বা ‘ন্যাশনাল সেভ দ্য ঈগলস ডে’ পালন করা হয়।
- পৃথিবীতে ৬০টি ঈগল প্রজাতি, যেখানে সবচেয়ে সাধারণ বাল্ড ও গোল্ডেন ঈগল।
- ঈগলরা শক্তিশালী শিকারি, যারা একসাথে সঙ্গী হিসেবে জীবন কাটায় (মোনোগ্যামাস)।
- ২০১৫ সালে, Ridgefield Park, New Jersey-তে ঈগলদের রক্ষার প্রচেষ্টায় এই দিনটি প্রথম শুরু হয়।
- ঈগল একটি শক্তিশালী এবং দক্ষ শিকারি পাখি, যার দৃষ্টিশক্তি মানুষের চেয়ে আটগুণ বেশি এবং আঁকড়ে ধরার শক্তি মানুষের চেয়ে দশগুণ বেশি।
- বানর, ছোট পাখি, মাছ, হাঁস-মুরগির ছানা খেয়ে জীবন ধারণ করে।
- একটি পূর্ণবয়স্ক ঈগলের ওজন প্রায় ৩০ কেজি হতে পারে এবং দৈর্ঘ্য ৩০-৩৫ ইঞ্চি।
- পূর্ণবয়স্ক ঈগল ১৬০ কিলোমিটার/ঘণ্টা গতিতে উড়তে সক্ষম এবং সাড়ে ৪ কিলোমিটার উঁচুতে উড়তে পারে।
- ঈগল সাধারণত ১০০ ফুট ওপরে গাছের ডালে বাসা তৈরি করে। প্রজাতি অনুসারে ঈগল ১-৫টি ডিম পাড়ে এবং গড়ে ২০ বছর বাঁচে।

তথ্যসূত্র: National Day Calendar. [link]
১,৬১৭.
মোট জিডিপি'র ভিত্তিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ কোনটি? [জানুয়ারি, ২০২৫]
  1. যুক্তরাষ্ট্র
  2. যুক্তরাজ্য
  3. চীন
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ:
- মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাপকাঠিতে যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম অর্থনীতি।

⇒ মোট জিডিপি'র ভিত্তিতে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যথাক্রমে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি, জাপান, ভারত, যুক্তরাজ্য, ফ্রান্স, ব্রাজিল, ইতালি, কানাডা।

উল্লেখ্য,
যুক্তরাষ্ট্র:
- আবিষ্কারক: ১৪৯২ সালে ইতালিয়ান নাবিক কলম্বাস।
- স্বাধীনতা লাভ করে: ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস: ৪ জুলাই।
- বর্তমান অঙ্গরাজ্য: ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য: হাওয়াই।
- ইলেক্টোরাল ভোটের সংখ্যা: ৫৩৮ টি।
- আইনসভা: কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।

উৎস: i) Investopedia. [link]
ii) Britannica.
১,৬১৮.
‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর লক্ষ্যবস্তু কী ছিল?
  1. ইরানের সামরিক ঘাঁটি
  2. ইরানের তেল শোধনাগার
  3. ইরানের পারমাণবিক স্থাপনা
  4. ইরানের নৌঘাঁটি
সঠিক উত্তর:
ইরানের পারমাণবিক স্থাপনা
উত্তর
সঠিক উত্তর:
ইরানের পারমাণবিক স্থাপনা
ব্যাখ্যা

অপারেশন মিডনাইট হ্যামার (Operation Midnight Hammer):
- অভিযানের নাম: Operation Midnight Hammer.
- পরিচালনাকারী দেশ: মার্কিন যুক্তরাষ্ট্র।
- লক্ষ্যবস্তু: ইরানের পারমাণবিক স্থাপনা।
- অভিযানের তারিখ: ২২ জুন, ২০২৫।
- অর্থাৎ ইরানের স্থানীয় সময় রবিবার ২২ জুন, ২০২৫ রাত ০২:৪০ থেকে ০৩:০৫ সময়ে এই হামলা চালানো হয়েছিল।
- অভিযানে সাতটি স্টেলথ বি-২ বোমারু বিমান অংশ নেয়।
- সব মিলিয়ে এই অভিযানে ১২৫টির বেশি উড়োজাহাজ অংশ নেয়।
- এর মধ্যে ছিল বি-২, জ্বালানি ভরার ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান।
- প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকারবিধ্বংসী বোমা বহন করতে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

উৎস: পত্রিকার রিপোর্ট।

১,৬১৯.
'নিকোলাস মাদুরো' কোন দেশের বর্তমান (২০২৪) প্রেসিডেন্ট?
  1. শ্রীলংকা
  2. ভিয়েতনাম
  3. ঘানা
  4. ভেনেজুয়েলা
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
উত্তর
সঠিক উত্তর:
ভেনেজুয়েলা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

'নিকোলাস মাদুরো'

- আগের দুটি নির্বাচনে (২০১৩ ও ২০১৮) বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস জিতেছিলেন। মাদুরো তৃতীয় মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা ২০২৫ সালে শুরু হয়ে ছয় বছর চলবে। তিনি বাম ও গণতান্ত্রিক দলগুলোর একটি বিশাল জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা ২৫ বছর আগে সংঘটিত বলিভারিয়ান বিপ্লবকে রক্ষা করতে একত্র হয়েছে।
- টানা তৃতীয়বারের মতো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন নিকোলাস মাদুরো। 

- মাদুরোর দল সমাজতান্ত্রিক পিএসইউভি টানা ২৫ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছে। এর শুরুটা হয়েছিল প্রয়াত জনপ্রিয় প্রেসিডেন্ট উগো চ্যাভেজের মধ্য দিয়ে। টানা ১৪ বছর ক্ষমতায় থাকার পর ২০১৩ সালে ক্যান্সারে মারা যান চ্যাভেজ।
- তারপর থেকে টানা ১১ বছর ধরে ভেনেজুয়েলার ক্ষমতায় আছেন সাবেক বাস চালক মাদুরো (৬১) । তিনি চ্যাভেজের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন। 

সূত্র- প্রথম আলো , বিবিসি পত্রিকা। 
১,৬২০.
২০২৫ সালের গ্লোবাল পিস ইনডেক্সের রিপোর্ট অনুযায়ী, এশিয়ার শান্তিপূর্ণ শীর্ষ দেশ- 
  1. দক্ষিণ কোরিয়া
  2. জাপান
  3. সিঙ্গাপুর
  4. ভুটান
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
উত্তর
সঠিক উত্তর:
সিঙ্গাপুর
ব্যাখ্যা

বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকা: 
- ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি) সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স (জিপিআই) প্রকাশ করেছে।
- মোট ১৬৩টি স্বাধীন রাষ্ট্র ও অঞ্চলকে কয়েকটি মা নদণ্ডে মূল্যায়ন করে চলতি বছর বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকা করা হয়েছে। 
- এশিয়ার একমাত্র দেশ সিঙ্গাপুর গ্লোবাল পিস ইনডেক্সের শীর্ষ দশের মধ্যে আছে।
- দেশটির অবস্থান ষষ্ঠ।
- নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে দেশটির র‍্যাংকিং ওপরে। তবে বিশ্বের সর্বোচ্চ মাথাপিছু সামরিক ব্যয়ের দেশ এটি।

•১ম স্থান: আইসল্যান্ড;
•২য়: আয়ারল্যান্ড;
•৩য় নিউজিল্যান্ড;
•৪র্থ: অস্ট্রিয়া;
•৫ম: সুইজারল্যান্ড;
•৬ষ্ঠ সিঙ্গাপুর।

উৎস: ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস (আইইপি রিপোর্ট।

১,৬২১.
বর্তমানে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি? [ডিসেম্বর, ২০২৫]
  1. ভেনিজুয়েলা
  2. দক্ষিণ সুদান
  3. সোমালিয়া
  4. ইয়েমেন
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ সুদান
ব্যাখ্যা

দুর্নীতির ধারণা সূচক-২০২৪:
- জার্মান ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা Transparency International (TI) প্রতিবছর বিশ্বব্যাপী দুর্নীতি ধারণা সূচক (CPI) প্রকাশ করে।
- সর্বশেষ ফেব্রুয়ারি, ২০২৫-এ জার্মানির বার্লিন থেকে দুর্নীতির ধারণাসূচক (সিপিআই) প্রতিবেদন-২০২৪ প্রকাশ করেছে টিআই।
- বর্তমানে বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান। 
- ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দাঁড়িয়েছে ১৪তম।

⇒ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ:
1. দক্ষিণ সুদান, 
2. সোমালিয়া,
3. ভেনিজুয়েলা,
4. সিরিয়া,
5. ইয়েমেন, লিবিয়া, ইরিত্রিয়া, গিনি।

⇒ বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ:
1. ডেনমার্ক,
2. ফিনল্যান্ড,
3. সিঙ্গাপুর,
4. নিউজিল্যান্ড,
5. লুক্সেমবার্গ, নরওয়ে ও সুইজারল্যান্ড।

উৎস: Transparency International ওয়েবসাইট।

১,৬২২.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ অনুযায়ী শীর্ষ দেশ -
  1. সুইডেন
  2. নেদারল্যান্ডস
  3. এস্তোনিয়া
  4. নরওয়ে
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকটি প্রকাশ করে: ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF)।
- শিরোনাম: RSF World Press Freedom Index 2025.

→ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

→ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

উল্লেখ্য:
→ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট

১,৬২৩.
কোন শব্দজোড়কে অক্সফোর্ডের ২০২৪ সালের 'বর্ষসেরা শব্দ' ঘোষণা করা হয়েছে?
  1. Brain Red
  2. Brain Rot
  3. Brain Loop
  4. Brain Drain
সঠিক উত্তর:
Brain Rot
উত্তর
সঠিক উত্তর:
Brain Rot
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

অক্সফোর্ডের ২০২৪ সালের বর্ষসেরা শব্দ:

- ‘Brain Rot’ শব্দবন্ধকে অক্সফোর্ডের ২০২৪ সালের বর্ষসেরা শব্দ ঘোষণা করা হয়েছে।
- সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের কন্টেন্ট দেখার হার বেড়ে গেলে মানুষের মানসিক ও বুদ্ধিবৃত্তিক অবস্থার অবনতি বোঝাতে এ শব্দ ব্যবহার করা হয়।
- শব্দটি ১৮৫৪ সালে কবি ও দার্শনিক হেনরি ডেভিড থরোর 'ওয়াল্ডেন' প্রবন্ধ গ্রন্থে প্রথম ব্যবহার করা হয়েছিল।
- বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে,  প্রায় ৩৭ হাজার জনগণের ভোটে এ শব্দ বেছে নেয়া হয়েছে।
- ২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে শব্দটির ব্যবহার ২৩০ শতাংশ বেড়েছে।

উল্লেখ্য,
- বর্ষসেরা শব্দ নির্বাচনে ছয়টি শব্দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির প্রকাশনা প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস।
- সংক্ষিপ্ত তালিকার অন্য পাঁচটি শব্দ হলো:
• 'Demure' শব্দটি সংযমী বা দায়িত্বশীল আচরণ বোঝাতে ব্যবহার করা হয়।
• Dynamic pricing’ নামের একটি পরিভাষার ব্যবহারও বেড়েছে, যেখানে চাহিদার ওপর ভিত্তি করে পণ্য বা পরিষেবার দামে তারতম্য হয়।
• Lore’ কোনো ব্যক্তি বা বিষয়সম্পর্কিত তথ্য ও পটভূমি বোঝানো হয়।
• ‘Romantasy’ রোমান্স’ ও ‘ফ্যান্টাসি’ শব্দ দুটির সমন্বয়ে গঠিত শব্দ।
• ‘Slop’ কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি নিম্নমানের অনলাইন আধেয় বোঝাতে ব্যবহৃত শব্দ।

তথ্যসূত্র: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ওয়েবসাইট। [Link]
১,৬২৪.
নেপালের বর্তমান প্রেসিডেন্ট-
  1. ক) রাম চন্দ্র পাওদেল
  2. খ) সুভাষ চন্দ্র নেমবাং
  3. গ) বিদ্যা ভণ্ডারী
  4. ঘ) রাম বরন যাদব
সঠিক উত্তর:
ক) রাম চন্দ্র পাওদেল
উত্তর
সঠিক উত্তর:
ক) রাম চন্দ্র পাওদেল
ব্যাখ্যা
- নেপালের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা রাম চন্দ্র পাওদেল দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং নেপালের পার্লামেন্টের বিরোধী দল কমিউনিস্ট পার্টি অব নেপাল- ইউনিফায়েড মার্কসিস্ট-লেনিনিস্টের (সিপিএন-ইউএমএল) ভাইস চেয়ারম্যান সুভাষ চন্দ্র নেমবাংকে ১৮ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি।
- নেপালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেন কেবল দেশটির কেন্দ্রীয় পার্লামেন্ট ও প্রাদেশিক আইনসভার সদস্যরা। দেশটির কেন্দ্রীয় পার্লামেন্টের সদস্যসংখ্যা ৩১৩ জন এবং ৭টি প্রদেশের আইনসভাগুলোর সম্মিলিত সদস্যসংখ্যা ৫১৮ জন।
- তার পূর্বে রাষ্ট্রপতি ছিলেন বিদ্যা ভণ্ডারী।

উৎস: প্রথম আলো, Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৬২৫.
বিশ্বে কোন দেশে সবচেয়ে বেশি স্বর্ণ মজুত রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. ইতালি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

সবচেয়ে বেশি স্বর্ণ মজুত:

- একটি দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে, নাকি কোনো বিপদের মুখোমুখি হতে যাচ্ছে, তা নির্ধারণে সোনার মজুত বিশেষ ভূমিকা রাখে।
- লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।
- ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, বিশ্বে সবচেয়ে বেশি সোনা মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে। 

উল্লেখ্য, 
স্বর্ণ মজুদে শীর্ষ দেশ -
1. যুক্তরাষ্ট্র।
2. জার্মানি।
3. ইতালি।
4. ফ্রান্স। 
5. রাশিয়া।

অন্যদিকে -
- সোনা মজুতে বাংলাদেশ বিশ্বে ৬৬তম। 

উৎস: i) Forbes ওয়েবসাইট। [link]
         ii) ১৭ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।
১,৬২৬.
২০২৪ সালে ৩১তম এপেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. দোহা, কাতার
  2. লিমা, পেরু
  3. কাজান, রাশিয়া
  4. রিও–ডি জেনিরো, ব্রাজিল
সঠিক উত্তর:
লিমা, পেরু
উত্তর
সঠিক উত্তর:
লিমা, পেরু
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

এশিয়া প্যাসিফিক শীর্ষ সম্মেলন- ২০২৪:
- আঞ্চলিক বাণিজ্য উদারীকরণের লক্ষ্যে ১৯৮৯ সালে ২১টি অর্থনৈতিক দেশকে নিয়ে অ্যাপেক গঠিত হয়।
- অ্যাপেকভুক্ত দেশগুলো যৌথভাবে বিশ্বের জিডিপির ৬০ শতাংশ ও বৈশ্বিক বাণিজ্যের ৪০ শতাংশেরও বেশি প্রতিনিধিত্ব করে।
- এপেকের ৩১তম অনানুষ্ঠানিক শীর্ষসম্মেলন পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত হয়েছে।
- জোটটির প্রথম বৈশ্বিক সম্মেলন এটি, যেখানে অংশ নিয়েছেন ২১ সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা।
- ২০২৬ সালে এপেক আয়োজন করবে চীন।

তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।
১,৬২৭.
জনসংখ্যার ভিত্তিতে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান-
  1. ক) চতুর্থ
  2. খ) ষষ্ঠ
  3. গ) সপ্তম
  4. ঘ) অষ্টম
সঠিক উত্তর:
ক) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
ক) চতুর্থ
ব্যাখ্যা

জনসংখ্যার ভিত্তিতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দেনেশিয়া। ৩০ হাজার মুসল্লি ধারণ ক্ষমতাসম্পন্ন এশিয়ার সর্ববৃহৎ মসজিদ ‘বাইতুর রহমান’ এখানেই অবস্থিত।
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের স্থান- চতুর্থ।
উৎসঃ দৈনিক কালের কন্ঠ।

১,৬২৮.
D-8-এর ২০২৪ সালের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. মিশর
  2. আজারবাইজান
  3. তুরস্ক
  4. সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

D-8:

- D-8-এর পূর্ণরূপ: Developing Eight.
- এটি মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- Istanbul Declaration -এর মাধ্যমে D-8 প্রতিষ্ঠিত হয়।
- গঠিত হয়: ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- সদস্য: ৯টি দেশ।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আজারবাইজান।
- সংস্থাটির বর্তমান ও পঞ্চম মহাসচিব: ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উল্লেখ্য,
- ১১তম ডি-৮ সম্মেলন (D-8 Summit) ২০২৪ সালের ডিসেম্বরে মিশরের কায়রোতে অনুষ্ঠিত হয়েছে।
- ডি-৮ সম্মেলনের প্রধান লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের পথ সুগম করা।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
১,৬২৯.
ইউরোপীয় ইউনিয়ন কোন মুসলিম দেশকে ভিসামুক্ত প্রবেশাধিকার দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে? 
  1. সৌদি আরব
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. মিশর
  4. কুয়েত
সঠিক উত্তর:
সৌদি আরব
উত্তর
সঠিক উত্তর:
সৌদি আরব
ব্যাখ্যা

• ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশাধিকার:
- ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে সৌদি নাগরিকরা শিগগির ভিসামুক্ত প্রবেশাধিকার পেতে চলেছে।
- এর ফলে তারা শেনজেন এলাকার মধ্যে অবাধে ভ্রমণ করতে পারবেন।
- সৌদি আরবে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড এ তথ্য নিশ্চিত করেছেন। 
- শেনজেন এলাকা ইইউর ২৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। 
- ইইউতে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড সম্প্রতি জানিয়েছেন, এই উদ্যোগ কার্যকর হলে সৌদি নাগরিকরা ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রে স্বল্পমেয়াদী ভ্রমণের জন্য ভিসা ছাড়াই যাতায়াত করতে পারবেন।
- এই উদ্যোগ সৌদি আরবের “ভিশন ২০৩০” প্রকল্পের সঙ্গেও ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। 

- ২০২৪ সালের এপ্রিলে, ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) অন্যান্য রাষ্ট্র – বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানের নাগরিকদের জন্য পাঁচ বছরের বৈধ মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। 
- জিসিসি দেশগুলোর নাগরিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের নিয়ম একীভূত করতে ইউরোপীয় কমিশন এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে। 
- এর ফলে সৌদি নাগরিকরা একই ভিসায় পাঁচ বছরের মধ্যে একাধিকবার ইইউ ভ্রমণ করতে পারবেন।

তথ্যসূত্র:
i) ইনকিলাব ও ঢাকা পোস্ট। (Link) 
ii) Think Europe. (Link) 

১,৬৩০.
Indo-Pacific Economic Framework এ কয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ক) ১১টি
  2. খ) ১২টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ১৪টি
সঠিক উত্তর:
গ) ১৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৩টি
ব্যাখ্যা
IPEF এর পূর্ণরুপ Indo-Pacific Economic Framework.
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া নীতির অংশ হিসাবে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে ভারতসহ ১৩ দেশ যোগদান করবে। এ অঞ্চলে চীনের আগ্রাসী প্রভাবের পালটা হিসাবে নতুন এই বাণিজ্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ অবশ্য বাইডেনের এ উদ্যোগ থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছে। 
২০২১ সালে বাইডেন প্রশাসন এই উদ্যোগ শুরুর সময়ে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফে কূটনৈতিক পর্যায়ে ব্রিফ করা হয়েছিল। তবে বাংলাদেশের হোমওয়ার্ক সম্পন্ন না হওয়ায় ঢাকার ধীরে চলো নীতি ছিল। ফলে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের পরিবর্তে ব্রুনাইকে এই জোটে অন্তর্ভুক্ত করে।
আইপিইএফ চারটি প্রধান ক্ষেত্র ডিজিটাল অর্থনীতি, সরবরাহ চেইন, ক্লিন এনার্জি অবকাঠামো এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপ নিয়ে পারস্পরিক সম্মতিতে মানদণ্ড নির্ধারণ করবে।
আইপিইএফে যে ১৩টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো হলো - মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।


সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১,৬৩১.
ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
  1. ক) বেনিন ডি ক্লার্ক
  2. খ) জেয়ার বোলসোনা
  3. গ) লুইজ ইনাসিও লুলা দা সিলভা
  4. ঘ) ইসালো ডানাকোবা
সঠিক উত্তর:
গ) লুইজ ইনাসিও লুলা দা সিলভা
উত্তর
সঠিক উত্তর:
গ) লুইজ ইনাসিও লুলা দা সিলভা
ব্যাখ্যা
• তৃতীয়বারের মতো লাতিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতির দেশ ব্রাজিলের প্রেসিডেন্ট হয়েছেন লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
• ১ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করে লুইজ ইনাসিও লুলা দা সিলভা
• ২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি যখন ক্ষমতায় ছিলেন, তখন দেশে অর্থনৈতিক সংস্কার এনেছিলেন লুলা। মানুষের কষ্ট অনেকটাই লাঘব করেছিলেন।
• গত বছর অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে লুলা দা সিলভা ৫০ দশমিক ৯ শতাংশ ভোট পান। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী বিদায়ী প্রেসিডেন্ট এবং কট্টর ডানপন্থী জেয়ার বোলসোনারো পান ৪৯ শতাংশের কিছু বেশি ভোট।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২ এবং প্রথম আলো।
১,৬৩২.
২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. ওয়েস্ট ইন্ডিজ
  3. মেক্সিকো
  4. ক ও খ
সঠিক উত্তর:
ক ও খ
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

২০২৪ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ
:
- টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে ২০২৪ সালে।
- আয়োজক দেশ: যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। 
- টি-টোয়েন্টি বিশ্বকাপ চলবে ৪ জুন, ২০২৪- ৩০ জুন, ২০২৪।
- ১০টি ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,
- টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বশেষ দুটি সংস্করণ থেকে ২০২৪ সালের সংস্করণ আলাদা হবে।
- আগের দুটি সংস্করণে প্রথম রাউন্ডের পর সুপার টুয়েলভের খেলা হয়েছে।
- ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০টি দল প্রথম রাউন্ডে চারটি গ্রুপে ভাগ করা হবে।
- প্রতিটি গ্রুপে থাকবে ৫টি করে দল।
- আর প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সুপার এইটে।
- চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ হবে সুপার এইটে।
- প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল জায়গা করে নেবে সেমিফাইনালে।

উৎস: i) ICC ওয়েবসাইট।
        ii) ২৯ জুলাই, ২০২৩, প্রথম আলো।
১,৬৩৩.
কোন বিষয়ে অবদানের জন্যে ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
  1. ক্যান্সার কোষ ধ্বংসের নতুন পদ্ধতি
  2. নতুন ভ্যাকসিন উদ্ভাবন
  3. মস্তিষ্কের নিউরন সংযোগ গবেষণা
  4. মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী
সঠিক উত্তর:
মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী
উত্তর
সঠিক উত্তর:
মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
- ২০২৫ সালে মোট ১৪ জন ব্যক্তিকে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• ম্যারি ই. ক্রনকো,
• ফ্রেড রামসডেল ও
• শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
• জন ক্লার্ক,
• মিশেল দেভরেট ও
• জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন
• সুসুমু কিতাগাওয়া,
• রিচার্ড রবসন ও
• ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন
• ইওয়েল মোকিয়র,
• ফিলিপ আগিয়োঁ ও
• পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হলো।

তথ্যসূত্র - Nobel Prize ওয়েবসাইট।

১,৬৩৪.
২০২২ সাল বিশ্বকাপ ফুটবলের কততম আসর ছিল?
  1. ১৮ তম
  2. ২০ তম
  3. ২১ তম
  4. ২২ তম
সঠিক উত্তর:
২২ তম
উত্তর
সঠিক উত্তর:
২২ তম
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:
- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১,৬৩৫.
ব্লকচেইন অ্যানালিটিকস কোম্পানি চেনালাইসিস রিপোর্ট অনুসারে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? [অক্টোবর, ২০২৪]
  1. ভিয়েতনাম
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. ভারত
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ক্রিপ্টোকারেন্সি:

- ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ডিজিটাল সাংকেতিক মুদ্রা।
- এটি একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম।
- ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবক সাতোশি নাকামোতো।
- ক্রিপ্টোকারেন্সি কোনো কেন্দ্রীয় সংস্থা বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় না।
- এটি একটি পিয়ার-টু-পিয়ার সিস্টেম যার মাধ্যমে ইউজাররা যে কোনো সময় যে কাউকে অর্থপ্রদান করতে পারে।
- ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল ওয়ালেটে স্টোর করা হয়।
- বর্তমানে বিটকয়েন, এথেরিয়াম, রিপল, লাইটকয়েন বেশ জনপ্রিয়।
- ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে জুয়া, হুন্ডি, চোরাচালান, সাইবার চাঁদাবাজিসহ অবৈধ লেনদেন গোপনে চালানো যায় বলে বিভিন্ন দেশ একে আইনগত বৈধতা দেয়নি।

⇒ ব্লকচেইন অ্যানালিটিকস কোম্পানি চেনালাইসিস রিপোর্ট অনুসারে, ক্রিপ্টোকারেন্সি ব্যবহারে শীর্ষ দেশ:
১. ভারত।
২. নাইজেরিয়া।
৩. ইন্দোনেশিয়া।
৪. যুক্তরাষ্ট্র। 
৫. ভিয়েতনাম।

উল্লেখ্য,
- ১৫১টি দেশে ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ব্যবহৃত হচ্ছে।
- ১৫১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৫।
- বাংলাদেশ ব্যাংক ২০২১ সালে ব্যবহারকারীদের ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রায় লেনদেন করা থেকে বিরত থাকতে বলেছিল।

উৎস: i) Chainalysis. [link]
ii) প্রথম আলো।
১,৬৩৬.
হায়াত তাহরির আল-শাম (HTS) কোন দেশের সশস্ত্র গোষ্ঠী?
  1. সিরিয়া 
  2. ইসরায়েল 
  3. লিবিয়া 
  4. ফিলিস্তিন 
সঠিক উত্তর:
সিরিয়া 
উত্তর
সঠিক উত্তর:
সিরিয়া 
ব্যাখ্যা

HTS:
- HTS-এর পূর্ণরূপ: Hay'at Tahrir al-Sham।
- হায়াত তাহরির আল-শাম (HTS) একটি ইসলামিক সশস্ত্র গোষ্ঠী যা সিরিয়ার উত্তর-পশ্চিম অংশে, বিশেষ করে ইদলিব প্রদেশে সক্রিয়।
- প্রতিষ্ঠা: ২০১৭ সালে আহরার আল-শাম এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর সাথে মিলে হায়াত তাহরির আল-শাম গঠন করা হয়।
- এটি মূলত আল-কায়েদার সিরিয়ান শাখা আল-নুসরা ফ্রন্টের উত্তরসূরি। এ সংগঠন সিরিয়ায় আল-কায়েদার সহযোগী শাখা ছিল। ২০১৬ সালে তারা আল-কায়েদার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।
- এটি আগে আল-কায়েদার সিরিয়ান শাখা ছিল।
- এর মূল লক্ষ্য ছিল সিরিয়ার সরকার ও তার মিত্রদের বিরুদ্ধে লড়াই করা।
- আহমেদ আল-শারার সংগঠন এইচটিএসের নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠী বাহিনী ২০২৫ সালের ডিসেম্বরে সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে। এরপর আহমেদ আল-শারা দেশটির প্রেসিডেন্ট হন।

উল্লেখ্য,
- জাতিসংঘ, যুক্তরাষ্ট্র এবং তুরস্কসহ অনেক দেশে এইচটিএস সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত ছিল।
- ৮ নভেম্বর, ২০২৫ তারিখে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নাম ‘সন্ত্রাসী’ নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে সিরিয়ার প্রেসিডেন্টের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘ। 
- উল্লেখ্য যে, আহমেদ আল-শারা হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতা ছিলেন।
- ২০১৪ সালের মে মাস থেকে এইচটিএস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার তালিকায় ছিল। তবে জুলাই, ২০২৫-এ যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে এটিকে বাদ দেয়। এর আগে আহমেদ আল-শারার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

উৎস: i) Britannica.
ii) প্রথম আলো।

১,৬৩৭.
সম্প্রতি, জার্মানিতে আঘাত হানা তুষারঝড়ের নাম কী? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. সিয়ারান
  2. জেরট্রুড
  3. এল্লি
  4. হ্যান্স
সঠিক উত্তর:
এল্লি
উত্তর
সঠিক উত্তর:
এল্লি
ব্যাখ্যা

→ সম্প্রতি, জার্মানিতে আঘাত হানা তুষারঝড়ের নাম এল্লি।

তুষারঝড় 'এল্লি':
- তুষারঝড় ‘এল্লি’ জার্মানিকে তুষারের চাদরে ঢেকে দিয়েছে।
- আটলান্টিক মহাসাগর থেকে আসা একটি শক্তিশালী নিম্নচাপ তুষারঝড়ে রূপ নিয়ে জার্মানিতে হানা দেয়৷
- এটি উত্তর জার্মানির পর এখন দক্ষিণ দিকে প্রবাহিত হচ্ছে।
- জার্মান আবহাওয়া দপ্তরের তথ্যমতে, পাহাড়ি এলাকায় তাপমাত্রা মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস এবং অন্যান্য অঞ্চলে শূন্য থেকে ৪ ডিগ্রির মধ্যে থাকবে।
- রাইন উপত্যকায় তাপমাত্রা ৫ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। উঁচু পাহাড়ি এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।

১,৬৩৮.
সর্বশেষ G20 শীর্ষ সম্মেলন শুরু হয়-
  1. ক) ১৪ নভেম্বর ২০২২
  2. খ) ১৫ নভেম্বর ২০২২
  3. গ) ১৬ নভেম্বর ২০২২
  4. ঘ) ১৭ নভেম্বর ২০২২
সঠিক উত্তর:
খ) ১৫ নভেম্বর ২০২২
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৫ নভেম্বর ২০২২
ব্যাখ্যা
G20 শীর্ষ সম্মেলন শুরু হয়- ১৫ নভেম্বর ২০২২।

• G20 হল একটি কৌশলগত বহুপাক্ষিক প্রতিষ্ঠান যা বিশ্বের প্রধান উন্নত ও উদীয়মান অর্থনীতির সাথে সংযোগ স্থাপন করে। G20 ভবিষ্যত বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সমৃদ্ধি সুরক্ষিত করার জন্য একটি কৌশলগত ভূমিকা রাখে।

- এটি G20 এর সপ্তদশ তম বৈঠক।
- অনুষ্ঠিত হয় বালি, ইন্দোনোশিয়ায়।
- আয়োজক নেতা জোকো উইডোডো।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার.
১,৬৩৯.
ইসলামি সহযোগিতা সংস্থার নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন কে?
  1. ক) বন্দর বিন হাজ্জাজ
  2. খ) হোসাইন ইব্রাহিম তাহা
  3. গ) মোহাম্মদ শতায়েহ
  4. ঘ) আহমেদ ‍বিন শাকুর
সঠিক উত্তর:
খ) হোসাইন ইব্রাহিম তাহা
উত্তর
সঠিক উত্তর:
খ) হোসাইন ইব্রাহিম তাহা
ব্যাখ্যা
ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) এর নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন হোসাইন ইব্রাহিম তাহা। তিনি আফ্রিকার দেশ শাদ এর কূটনীতিক।
১৭ নভেম্বর ২০২১ তিনি বর্তমান মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন এর স্থলাভিষিক্ত হবেন।
(সূত্র: ওআইসি ওয়েবসাইট)
১,৬৪০.
ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. ফিনল্যান্ড
  3. নরওয়ে
  4. সুইডেন
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা
পাঁচটি মানদণ্ডে একটি দেশের গণতন্ত্র পরিস্থিতি বিচার করে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) গত ১০ ফেব্রুয়ারি ২০২২ সালে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে ১৬৭টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৭৫ নম্বরে।
তালিকায় গণতন্ত্র সূচকে শীর্ষ পাঁচটি দেশ হল:
- নরওয়ে (স্কোর ৯.৭৫ ),
- নিউ জিল্যান্ড (৯.৩৭),
- ফিনল্যান্ড (৯.২৭),
- সুইডেন (৯.২৬) ও
- আইসল্যান্ড (৯.১৮)।
অর্থাৎ এই দেশগুলোর নাগরিকরা সবচেয়ে বেশি গণতান্ত্রিক সুবিধা ভোগ করে। 

উৎস: bangla.bdnews24.com/
১,৬৪১.
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপে 'মোস্ট ভ্যাল্যুয়েবল' খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন কে?
  1. ক) সাবিনা খাতুন
  2. খ) শামসুন্নাহার জুনিয়র
  3. গ) রূপনা চাকমা
  4. ঘ) ঋতুপর্ণা চাকমা
সঠিক উত্তর:
খ) শামসুন্নাহার জুনিয়র
উত্তর
সঠিক উত্তর:
খ) শামসুন্নাহার জুনিয়র
ব্যাখ্যা
সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল:
- সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে চ্যাম্পিয়ন - বাংলাদেশ।
- কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত সাফ অনুর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত থেকে শিরোপা জয় করেছে বাংলাদেশের বয়স ভিত্তিক দলটি।
- তার আগে নেপালের দশরথ রঙ্গশালায় নেপালকে হারিয়ে সিনিয়র বিভাগের শিরোপা ঘরে তুলেছিল সাবিনা খাতুনের দল।
- অনুর্ধ্ব ২০ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের নেতৃত্ব - দিয়েছেন শামসুন্নাহার জুনিয়র।
- টুর্নামেন্টে সেরা গোল রক্ষকের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের গোল রক্ষক রূপনা চাকমা। 
- সর্বোচ্চ গোলদাতা আসরের ৫ গোল করা বাংলাদেশ অধিনায়ক শামসুন্নাহার জুনিয়র।
- মোস্ট ভ্যাল্যুয়েবল খেলোয়াড়ের পুরস্কারও শামসুন্নাহারের হাতে

উৎস: দৈনিক প্রথম আলো।
১,৬৪২.
'টেবিল টেনিস' কোন দেশের জাতীয় খেলা?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) চীন
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) সিঙ্গাপুর
সঠিক উত্তর:
খ) চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) চীন
ব্যাখ্যা
- 'টেবিল টেনিস' চীনের জাতীয় খেলা। 
- চীনে ইহা পিংপং (Ping Pong) নামে পরিচিত। 
- ব্যাডমিন্টন ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের জাতীয় খেলা।
-,মালয়েশিয়া জাতীয় খেলার নাম Sepak Takraw বা কিক ভলিবল।

উৎস: ব্রিটানিকা, পত্রিকা রিপোর্ট। 
১,৬৪৩.
বিশ্বব্যাংকের পূর্বাভাসমতে, ২০২৫ সালে বিশ্ববাজারে নিত্যপণ্যের দাম কমতে পারে কত শতাংশ?
  1. ৩%
  2. ৫%
  3. ৭%
  4. ৯%
সঠিক উত্তর:
৭%
উত্তর
সঠিক উত্তর:
৭%
ব্যাখ্যা

- বিশ্বব্যাংকের 'কমোডিটি মার্কেটস আউটলুক অক্টোবর ২০২৫' অনুসারে, চলতি বছরে সামগ্রিকভাবে পণ্যমূল্য ৭ শতাংশ কমতে পারে।
- ২০২৬ সালে পণ্যমূল্য আরো ৭ শতাংশ কমতে পারে।
- বিশ্ববাজারে পণ্যের মূল্য নির্ধারণে সবচেয়ে বেশি ভূমিকা রাখে জ্বালানি তেলের দাম।
- বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে জ্বালানির দাম আগের বছরের তুলনায় ১২ শতাংশ এবং ২০২৬ সালে আরো ১০ শতাংশ কমবে।

তথ্যসূত্র - ০১ নভেম্বর, ২০২৫ প্রথম আলো।

১,৬৪৪.
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩' লাভ করেন -
  1. সোয়ান্তে প্যাবো
  2. পিয়েরে অ্যাগোস্টনি
  3. ক্যাটালিন কারিকো
  4. ডেভিড জুলিয়াস
সঠিক উত্তর:
ক্যাটালিন কারিকো
উত্তর
সঠিক উত্তর:
ক্যাটালিন কারিকো
ব্যাখ্যা
চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২৩':
- চিকিৎসাবিজ্ঞানে অবদান রাখায় যৌথভাবে 'নোবেল পুরস্কার ২০২৩' জিতেছেন দুই বিজ্ঞানী।
- তারা হলেন ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যান।
- ২ অক্টোবর, ২০২৩ তারিখে সুইডেনের নোবেল অ্যাসেমব্লি অ্যাট ক্যারোলিনস্কা ইন্সটিটিউট তাদের নাম ঘোষণা করেন।
- ক্যাটালিন কারিকো এবং ড্রু ওয়েইসম্যানকে তাদের নিউক্লিওসাইড বেস পরিবর্তন সংক্রান্ত আবিষ্কারের জন্য, যা কোভিড-১৯ এর বিরুদ্ধে কার্যকর এমআরএনএ ভ্যাকসিনের কার্যক্ষমতা বিকাশকে সক্ষম করেছে’ নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।

অন্যদিকে -
- চিকিৎসাবিজ্ঞানে 'নোবেল পুরস্কার ২০২২' লাভ করেন সোয়ান্তে প্যাবো।
- চিকিৎসাবিজ্ঞানে ২০২১ সালের নোবেল পুরস্কার জিতেছেন মার্কিন বিজ্ঞানী ডেভিড জুলিয়াস এবং আরডেম পাটাপৌটিয়ানকে।

২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: i) ৫ অক্টোবর, ২০২৩, কালের কন্ঠ।
         ii) ২ অক্টোবর, ২০২৩, যুগান্তর।
১,৬৪৫.
সম্প্রতি কোন দেশ তাদের শিক্ষাব্যবস্থায় ‘পেট্রিয়টিক এডুকেশন ল’ চালু করেছে?
  1. চীন
  2. পাকিস্তান
  3. ভারত
  4. নেপাল
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

পেট্রিয়টিক এডুকেশন ল:
- ‘পেট্রিয়টিক এডুকেশন ল’ নামের আইন করে নাগরিকদের বিশেষত শিশুদের দেশপ্রেম শেখানোর উদ্যোগ নিয়েছে চীন।
- প্রকাশ্যে তারা এই সমাবেশের নাম দিয়েছে ‘ওয়াকিং ক্লাসরুম অব পলিটিক্স অ্যান্ড আইডিওলজি’।
- এর মানে হল হাঁটতে হাঁটতে গল্পচ্ছলে রাজনীতি ও মতাদর্শ শেখা।
- ‘পেট্রিয়টিক এডুকেশন ল’-এর (দেশপ্রেমনির্ভর শিক্ষা আইন) উদ্দেশ্য, জাতীয় ঐক্যকে আরও জোরদার করা।
- এই আইনের অধীনে দেশ ও ক্ষমতাসীন চায়নিজ কমিউনিস্ট পার্টিকে ভালোবাসার বাধ্যবাধকতা আছে।
- এই আইন কর্ম ও শিক্ষাক্ষেত্রে প্রযোজ্য এবং এর আওতাভুক্ত হবে শিশু থেকে শুরু করে সব খাতের কর্মী, পেশাজীবী।
- চীনের নানা ভাবাদর্শকে একীভূত করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে এই আইন করা হয়েছে।
- উদ্দেশ্য, চীন যেন বিশ্বমঞ্চে অর্থনীতি ও রাজনীতিতে মূল চালিকা শক্তিতে পরিণত হতে পারে।

উৎস: ১০ জানুয়ারি, ২০২৪, প্রথম আলো।

১,৬৪৬.
'উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩' এর চ্যাম্পিয়ন কে?
  1. মার্কেতা ভন্দ্রোসোভা
  2. নোভাক জোকোভিচ
  3. কার্লোস আলকারাজ
  4. রাফায়েল নাদাল
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
উত্তর
সঠিক উত্তর:
কার্লোস আলকারাজ
ব্যাখ্যা
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ ২০২৩:
- উইম্বলডন চ্যাম্পিয়নশিপ বিশ্বের সবচেয়ে প্রাচীন টেনিস প্রতিযোগিতা।
- ১৮৭৭ সাল থেকে এটি যুক্তরাজ্যের লন্ডনের উইম্বলডনের এলাকায় নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।
- ১৯১৩ সালে মিশ্র দ্বৈত এবং প্রমিলা দ্বৈতের প্রচলন ঘটানো হয়।

- ২০২৩ উইম্বলডন আসরের চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ।
- ফাইনালে সেন্টার কোর্টে ৩-২ সেটে জেতেন র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আলকারাজ।

উৎস:The Daily Star পত্রিকা রিপোর্ট।
১,৬৪৭.
According to the KNOMAD report, Bangladesh is the ___ highest remittance recipient.
  1. ক) 9th
  2. খ) 7th
  3. গ) 6th
  4. ঘ) 8th
সঠিক উত্তর:
খ) 7th
উত্তর
সঠিক উত্তর:
খ) 7th
ব্যাখ্যা
২০২২ সালের নভেম্বর মাসে বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত বহুপক্ষীয় ট্রাস্ট ফান্ড ‘গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (KNOMAD) প্রকাশ করে Remittances Brave Global Headwinds শীর্ষক প্রতিবেদন। 
প্রতিবেদন অনুসারে -
    প্রবাসী আয়ে শীর্ষ ৮ দেশ [বিলিয়ন মার্কিন ডলার]
১. ভারত (১০০)
২. মেক্সিকো (৬০)
৩. চীন (৫১)
৪. ফিলিপাইন (৩৮)
৫. মিসর (৩২)
৬. পাকিস্থান (২৯)
৭. বাংলাদেশ (২১)
৮. নাইজেরিয়া (২১)

উৎস : knomad.org
১,৬৪৮.
এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? [অক্টোবর, ২০২৫]
  1. পাকিস্তান
  2. ভারত
  3. শ্রীলঙ্কা
  4. আফগানিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

১৭তম এশিয়া কাপ, ২০২৫: 
- সময়: ৯-১৮ সেপ্টেম্বর ২০২৫।
- মূল আয়োজক: ভারত।
- ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত (আবুধাবি ও দুবাই)। [ভারত-পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনার কারণে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছে।]
- সংস্করণ: টি-টোয়েন্টি।
- টুর্নামেন্টে অংশ নেওয়া দল: ৮টি দল; ভারত, ওমান, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, শ্রীলঙ্কা।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ:পাকিস্তান।
- ম্যান অব দ্য ফাইনাল: তিলক বার্মা (ভারত)। 
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: অভিষেক শার্মা (ভারত)।

তথ্যসূত্র: পত্রিকা প্রতিবেদন।

১,৬৪৯.
ILO কনভেনশন-১৩৮ অনুসারে কত বছরের কম বয়সী শিশুদের কাজে লাগানো যাবে না?
  1. ক) ১৮ বছর
  2. খ) ১৭ বছর
  3. গ) ১৫ বছর
  4. ঘ) ১২ বছর
সঠিক উত্তর:
গ) ১৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫ বছর
ব্যাখ্যা
কাজে যোগদানের ন্যূনতম বয়স সম্পর্কিত আইএলও কনভেনশন ১৩৮ অনুসমর্থন করেছে বাংলাদেশ। এ কনভেনশন অনুসমর্থনের মাধ্যমে সবকয়টি মৌলিক কনভেনশন অনুসমর্থনের মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ।

১৮৯ দেশের মধ্যে ১৭৩টি দেশ এই চুক্তি সই করেছে। এখানে তিনটা বিষয় উল্লেখ আছে -
- ১৫ বছরের কম কোনো শিশুকে কাজে লাগানো যাবে না।
- আর্থ সামাজিক অবস্থা বিশেষ বিবেচনার পরিপ্রেক্ষিতে কোনো দেশ বয়স এক বছর কমাতে পারবে (১৪ বছর পর্যন্ত)।
- ১৪ বছর হোক বা ১৫ বছর হোক শিশুদের কোনো অবস্থাতেই কোনো ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করা যাবে না।  

আরেকটা বিষয় হলো, ১৪ বছর বয়সে কোনো শিশুকে কাজে লাগানো হলেও তাকে সাবালক বলে ধরে নেওয়া যাবে না। এটা তার বিয়ের বয়স হিসেবেও ব্যবহার করা যাবে না। বিভিন্ন মামলা মোকাদ্দমায় সে সাবালক হিসেবেও বিবেচিত হবে না। তাকে ‘শিশু অপরাধী’ হিসেবেই গণ্য করতে হবে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১,৬৫০.
২০২৬ সালে ফিফা বিশ্বকাপ ফুটবলের কততম আসর অনুষ্ঠিত হবে?
  1. ২১তম
  2. ২২তম
  3. ২৩তম
  4. ২৪তম
সঠিক উত্তর:
২৩তম
উত্তর
সঠিক উত্তর:
২৩তম
ব্যাখ্যা

ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- এটি বিশ্বকাপ ফুটবলের ২৩তম আসর।
- আয়োজক দেশ: ৩টি (মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো)।
- সময়কাল: ১১ জুন, ২০২৬ - ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

উৎস: FIFA ওয়েবসাইট।

১,৬৫১.
Microsoft has developed its latest version of the Windows Operating System, with a new user interface and improvements to performance. Which is the latest version?
  1. ক) Windows 10A
  2. খ) Windows 12
  3. গ) Windows XPro
  4. ঘ) Windows 11
সঠিক উত্তর:
ঘ) Windows 11
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Windows 11
ব্যাখ্যা
Microsoft has launched its new Windows operating system 'Windows 11'. It is being called the "next generation" of Windows.
The newest version of Windows comes six years after the tech giant had introduced Windows 10 to the world.
১,৬৫২.
২০২৪ সালে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. আজারবাইজান
  2. ইন্দোনেশিয়া
  3. লাওস
  4. সামোয়া
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ASEAN:

- ASEAN এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ৮ আগস্ট, ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- ASEAN জোটের বর্তমান সভাপতি দেশ: ইন্দোনেশিয়া (জাকার্তা)।

⇒ আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum- ARF) এর সদস্য সংখ্যা ২৭টি।
- দেশগুলো হলো: ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ফিলিপাইন, মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্রুনাই, ভিয়েতনাম, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনি, রাশিয়া, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, পূর্ব তিমুর, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা (সর্বশেষ সদস্য)।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৯৪ সালে।

উল্লেখ্য,
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হবে।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১,৬৫৩.
বিমসটেকের ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন ২০২৫ কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ভারত
  2. নেপাল
  3. শ্রীলংকা
  4. থাইল্যান্ড
সঠিক উত্তর:
থাইল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
থাইল্যান্ড
ব্যাখ্যা

বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫:
- থাইল্যান্ডে বিমসটেক ৬ষ্ঠ শীর্ষ সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয় ২- ৪ এপ্রিল।
- বিমসটেক শীর্ষ সম্মেলনে বিমসটেকের পরবর্তী সভাপতি হিসেবে বাংলাদেশ দায়িত্ব গ্রহণ করে। 
- বাংলাদেশ ২ বছর এ দায়িত্ব পালন করবে।
- বিমসটেক শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য - “PRO BIMSTEC: Prosperous, Resilient and Open BIMSTEC”

BIMSTEC:

- BIMSTEC এর পূর্ণরূপ Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC বঙ্গোপসাগর তীরবর্তী দেশগুলোর আঞ্চলিক অর্থনৈতিক সংগঠন।
- সদর দপ্তর: ঢাকা, বাংলাদেশ।
- প্রতিষ্ঠাকাল: ৬ জুন, ১৯৯৭ সাল।
- প্রতিষ্ঠার স্থান: ব্যাংকক, থাইল্যান্ড।
- বর্তমান সদস্য সংখ্যা: ৭টি দেশ।
- এগুলো হলো- ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড। 


উৎস: BIMSTEC অফিসিয়াল ওয়েবসাইট।

১,৬৫৪.
টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২১ অনুসারে শীর্ষদেশ কোনটি?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) আইসল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
- জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশন্স নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন প্রতিবেদন-২০২১ অনুসারে,
- প্রথম : ফিনল্যান্ড
- দ্বিতীয় : সুইডেন
- তৃতীয় : ডেনমার্ক
- চতুর্থ : জার্মানি
- বাংলাদেশের অবস্থান : ১০৯তম
- সর্বনিম্ন দেশ (১৬৫তম) : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র।
(তথ্যসূত্র: এসডিজি ইনডেক্স ওয়েবসাইট)
১,৬৫৫.
জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান -
  1. ক) ফুমিও কিশিদা
  2. খ) ইমানুয়েল ম্যাক্রো
  3. গ) জো বাইডেন
  4. ঘ) ঋষি সুনাক
সঠিক উত্তর:
ক) ফুমিও কিশিদা
উত্তর
সঠিক উত্তর:
ক) ফুমিও কিশিদা
ব্যাখ্যা
- জি-সেভেন এর বর্তমান চেয়ারম্যান- জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। (দায়িত্ব গ্রহন ১ জানুয়ারি., ২০২৩)।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার ফ্রেব্রুয়ারি, ২০২২  
১,৬৫৬.
নোবেল পুরষ্কার প্রবর্তকের মূল আবিষ্কার প্রধানত কী কাজে ব্যবহৃত হয়?
  1. ক) সৃষ্টির জন্য
  2. খ) ধ্বংসের জন্য
  3. গ) শিল্প উন্নয়নের জন্য
  4. ঘ) যোগাযোগের জন্য
সঠিক উত্তর:
গ) শিল্প উন্নয়নের জন্য
উত্তর
সঠিক উত্তর:
গ) শিল্প উন্নয়নের জন্য
ব্যাখ্যা
আলফ্রেড নোবেল ব্যক্তিজীবনে একজন অস্ত্র ব্যবসায়ী ছিলেন৷ তার আবিষ্কৃত ডিনামাইট তাকে অর্থের সাথে সাথে কুখ্যাতিও এনে দেয়৷
তাই তার মৃত্যুর পর তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যেন তার ডিনামাইট বিক্রির অর্থ ভালো কোনো কাজে ব্যবহৃত হয়৷ কারণ, তার মূল আবিষ্কার ডিনামাইট যা শুরুতে বিভিন্ন খনিতে বিস্ফোরণের কাজে তথা শিল্পক্ষেত্রে ব্যবহৃত (সর্বপ্রথম এটা ব্যবহৃত হয় তেলের খনি এবং বিভিন্ন খনিতে) হলেও আস্তে আস্তে তা ধ্বংসাত্মক কাজেও ব্যবহৃত হতে থাকে৷
মৃত্যুর আগে এক বন্ধুর অনুপ্রেরণায় তার সমস্ত সম্পত্তি নোবেল পুরষ্কার প্রদানের জন্য উইল করে যান।
Source: nobelprize.org, NatGeo, Britannica
১,৬৫৭.
গ্লোবাল পেটেন্ট ফাইলিংয়ের ভিত্তিতে বিশ্বের শীর্ষ উদ্ভাবনী দেশ-  [নভেম্বর, ২০২৫]
  1. সুইজারল্যান্ড
  2. চীন
  3. যুক্তরাষ্ট্র
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
চীন
উত্তর
সঠিক উত্তর:
চীন
ব্যাখ্যা

• উদ্ভাবনের পেটেন্ট ফাইলিং:
- সারা বিশ্বে উদ্ভাবনী ক্ষেত্রে ব্যাপক প্রতিযোগিতা চলছে।
- উদ্ভাবনের পেটেন্ট ফাইলিং এ ক্ষেত্রে নেতৃত্বের অন্যতম স্পষ্ট সূচক।
- সর্বশেষ আন্তর্জাতিক পেটেন্ট কার্যক্রম প্রতিবেদনে ডব্লিউআইপিও ২০২৫ পেটেন্ট কো–অপারেশন ট্রিটি (পিসিটি) ইয়ারলি রিভিউ দেখিয়েছে, - কোন দেশগুলো ২০২৫ সালে উদ্ভাবনে শীর্ষে রয়েছে।
- এ তালিকার শীর্ষে আছে চীন।
- এরপর রয়েছে যুক্তরাষ্ট্র।

উৎস: প্রথম আলো।link

১,৬৫৮.
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫ অনুযায়ী, বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি?
  1. চীন
  2. ভারত
  3. ইন্দোনেশিয়া
  4. রাশিয়া
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: The pursuit of reproductive agency in a changing world.
প্রকাশকাল: জুন ২০২৫। 
প্রকাশক: জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA).
প্রতিবেদন অনুযায়ী বিশ্বে জনসংখ্যা ৮২৩.২০ কোটি। 

প্রতিবেদনে শীর্ষ জনবহুল ৫ দেশ - 
প্রথম- ভারত (১৪৬ কোটি ৩৯ লাখ);
দ্বিতীয়- চীন (১৪১ কোটি ৬১ লাখ);
তৃতীয়- যুক্তরাষ্ট্র  (৩৪ কোটি ৭৩ লাখ);
চতুর্থ- ইন্দোনেশিয়া (২৮ কোটি ৫৭ লাখ);
পঞ্চম- পাকিস্তান (২৫ কোটি ৫২ লাখ)।

উল্লেখ্য,
- বাংলাদেশ বিশ্বের অষ্টম সর্বাধিক জনবহুল দেশ।
- বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৭ কোটি ৫৭ লাখ।

তথ্যসূত্র: বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন- ২০২৫। [Link]

১,৬৫৯.
শান্তিতে নোবেলজয়ী শিরিন এবাদি কোন দেশের নাগরিক?
  1. ইরান 
  2. পাকিস্তান 
  3. তুরস্ক 
  4. ভেনিজুয়েলা
সঠিক উত্তর:
ইরান 
উত্তর
সঠিক উত্তর:
ইরান 
ব্যাখ্যা

শিরিন এবাদি:
- শিরিন এবাদি প্রথম মুসলিম নারী হিসেবে ২০০৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 
- গণতন্ত্র, মানবাধিকার, নারী ও শিশু অধিকার এবং শরণার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছিলেন তিনি। তিনি প্রথম ইরানের নাগরিক যিনি নোবেল পুরস্কার লাভ করেন।

উল্লেখ্য,
- নোবেল বিজয়ী শিরিন এবাদি একজন প্রখ্যাত ইরানী আইনজীবী, মানবাধিকার কর্মী এবং লেখক।
- তিনি ১৯৪৭ সালের ২১ জুন ইরানের হোমায়ুন শহরে জন্মগ্রহণ করেন।
- শিরিন এবাদি তার জীবনব্যাপী ইরানের মানবাধিকার, নারী অধিকার, এবং আইনশৃঙ্খলার উন্নতির জন্য সংগ্রাম করেছেন।
- ২০০৩ সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন, বিশেষভাবে ইরানে নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠার জন্য তার কাজের জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
- শিরিন এবাদির সাহিত্যে সামাজিক ও রাজনৈতিক বিষয়বস্তুর প্রতি গভীর মনোযোগ দেখা যায়, এবং তার লেখাগুলি ইরানের সমাজ ও রাজনীতির পরিবর্তনের প্রতিফলন।
- তার অন্যতম গুরুত্বপূর্ণ বই 'জেগে উঠছে ইরান (Iran Awakening)' একটি আত্মজীবনীমূলক রচনা যা তার ব্যক্তিগত জীবন, পেশাগত সংগ্রাম এবং ইরানের রাজনৈতিক পরিস্থিতির উপর আলোকপাত করে। এই বইতে শিরিন এবাদি ইরানে নারী ও মানবাধিকার বিষয়ক বিভিন্ন দৃষ্টিভঙ্গি এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেছেন। শিরিন এবাদি তার লেখার মাধ্যমে ইরানের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার প্রতি একটি শক্তিশালী বার্তা দিয়েছেন, যা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ন। তার সাহিত্যের মধ্যে তিনি বিশ্বের সামনে ইরান ও এর জনগণের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

১,৬৬০.
২০২৩ সালে নারী এককে ইউএস ওপেন চ্যাম্পিয়ন হয় -
  1. বারবারা কেচিকোভা
  2. আরিনা সাবালেঙ্কা
  3. কোকো গফ
  4. ইমা রাদুকানো
সঠিক উত্তর:
কোকো গফ
উত্তর
সঠিক উত্তর:
কোকো গফ
ব্যাখ্যা
• বিশ্বের প্রধান চারটি লন টেনিস প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যাম নামে পরিচিত।
এগুলো হলো:
- অস্ট্রেলিয়ান ওপেন,
- ফ্রেঞ্চ ওপেন/ রোল্যান্ড গ্যারোস,
- উইম্বলডন (ব্রিটিশ ওপেন),
- ইউএস ওপেন।

ইউএস ওপেন:
- পুরুষ একক : নোভাক জকোভিচ (সার্বিয়া)।
- নারী একক : কোকো গফ (যুক্তরাষ্ট্র)।

অস্ট্রেলিয়ান ওপেন:
- পুরুষ একক : নোভাক জকোভিচ (সার্বিয়া)
- নারী একক : আরিনা সাবালেঙ্কা (বেলারুশিয়ান)

উৎস:  ইএসপিএন ওয়েবসাইট।
১,৬৬১.
'বিলিয়ন ডলার হেইস্ট' তথ্যচিত্রটির পরিচালক কে?
  1. ড্যানিয়েল গর্ডন
  2. ব্রায়ান ইভানস
  3. ব্রেন্ডন ডনোভান
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
তথ্যচিত্র:
- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হলিউড তথ্যচিত্র ‘বিলিয়ন ডলার হেইস্ট’।
- ইউনিভার্সাল পিকচার্স হোম এন্টারটেইনমেন্টের ওয়েবসাইটে তথ্যচিত্রটির মুক্তির বিষয় জানানো হয়েছে।
-তথ্যচিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন ড্যানিয়েল গর্ডন, ব্রেন্ডন ডনোভান ও ব্রায়ান ইভানস।
- ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি হ্যাকিংয়ের মাধ্যমে নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ ১ হাজার ৬২৩ ডলার চুরি হয়। সেখান থেকে টাকা চুরি করে ফিলিপাইনে নিয়ে যাওয়া হয়।

উৎস: বণিক বার্তা পত্রিকা রিপোর্ট ও প্রথম আলো।
১,৬৬২.
২০২৫ সালে ব্রিকসের কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে? [জুলাই, ২০২৫]
  1. ১৫তম
  2. ১৬তম
  3. ১৭তম
  4. ১৮তম
সঠিক উত্তর:
১৭তম
উত্তর
সঠিক উত্তর:
১৭তম
ব্যাখ্যা
১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলন, ২০২৫:
- ১৭তম ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলন ৬ থেকে ৭ জুলাই, ২০২৫ তারিখে ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়। 
- সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, মধ্যপ্রাচ্য সংকট, কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক স্বাস্থ্যনীতি ও জলবায়ু পরিবর্তন। 
- এই সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা আমদানি শুল্ক আরোপ এবং সম্প্রতি ইরানে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কড়া সমালোচনা করা হয়।

উল্লেখ্য,
- ১৭তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বৃহত্তম উদীয়মান অর্থনীতির নেতারা “Strengthening Global South Cooperation for More Inclusive and Sustainable Governance” শীর্ষক যৌথ ঘোষণা স্বাক্ষর করেন।
- তারা মাল্টিল্যাটারালিজম, আন্তর্জাতিক আইন রক্ষা এবং ন্যায়সঙ্গত বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ হন।
- সম্মেলনে খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা ও প্রযুক্তির উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ২০০টির বেশি নতুন সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণ করা হয়।
- এছাড়া, বন সংরক্ষণে দীর্ঘমেয়াদী তহবিল গঠনের উদ্যোগ গ্রহণ করা হয় এবং বিশ্ব শান্তি ও ন্যায়সঙ্গত উন্নয়নের লক্ষ্যে বহুপাক্ষিক সহযোগিতার গুরুত্ব পুনর্ব্যক্ত করা হয়।

তথ্যসূত্র: BRICS ওয়েবসাইট। [Link]
১,৬৬৩.
২০২২ সালে ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল?
  1. কাতার
  2. রাশিয়া
  3. ব্রাজিল
  4. কুয়েত
সঠিক উত্তর:
কাতার
উত্তর
সঠিক উত্তর:
কাতার
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১,৬৬৪.
নিচের কোনটি ফাইভ আইস জোটের সদস্য রাষ্ট্র নয়?
  1. কানাডা
  2. ফ্রান্স
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
ফ্রান্স
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
⇒ ফাইভ আইস জোট:

- ইন্টারন্যাশনাল ইনটেলিজেন্সের একটি গোষ্ঠী রয়েছে যা ফাইভ আইজ নামে পরিচিত।
- ফাইভ আইস জোটের সদস্য রাষ্ট্র হলো অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র।
- উল্লিখিত প্রশ্নে 'ফ্রান্স' ফাইভ আইস জোটের সদস্য রাষ্ট্র নয়।

- গোটা বিশ্বে ঘটে চলা নানা রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক ও চরবৃত্তির ওপর এই দেশগুলো একসঙ্গে নজর রাখে।

-সম্প্রতি, ইরানে ইসরায়েলের হামলার বিষয়ে এক মার্কিন গোয়েন্দা নথি ফাঁস হয়েছে।
- নথিগুলো টপ সিক্রেট হিসেবে নিবন্ধিত ছিল এবং শুধু যুক্তরাষ্ট্র এবং তার 'ফাইভ আইস' মিত্রদের এসব নথি দেখার অনুমতি ছিল।
- মার্কিন ন্যাশনাল জিওস্পেশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির মাধ্যমে এই নথি তৈরি করা হয়েছে এবং ইসরায়েলের বিমানবাহিনী হামলার প্রস্তুতি অব্যাহত রেখেছে বলেও জানানো হয়েছে রিপোর্টে।

উল্লেখ্য,
Five Eyes:

- ফাইভ আইস ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, যা FVEY নামেও পরিচিত।
- এটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।
- তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করে একসাথে কাজ করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করছে।
- সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা সম্পর্কিত তথ্য তারা শেয়ার করে।

এছাড়াও,
UKUSA চুক্তি:

- ১৯৪৩ সালে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য একটি সমবায় গোয়েন্দা চুক্তি গঠন করে যা BRUSA চুক্তি নামে পরিচিত।
- এই গোপন চুক্তিটি পরবর্তীতে UKUSA চুক্তি হিসাবে আনুষ্ঠানিক রূপ লাভ করে।
- এই চুক্তিটি ফাইভ আই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের ভিত্তি স্থাপন করে।

সূত্র- কালেরকন্ঠ এবং Five Eyes ওয়েবসাইট।
১,৬৬৫.
Which country hosted the World Economic forum Annual Meeting in 2024?
  1. Portugal
  2. Switzerland
  3. Sweden
  4. Mexico
সঠিক উত্তর:
Switzerland
উত্তর
সঠিক উত্তর:
Switzerland
ব্যাখ্যা
World Economic Forum:
- WEF-এর পূর্ণরূপ; World Economic Forum.
-  World Economic Forum বা বিশ্ব অর্থনৈতিক ফোরাম।
- প্রতিষ্ঠিত হয়: ১৯৭১ সালে।
- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়। 
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum।
- এটি ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।

উল্লেখ্য,
- ৫৪তম বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক বৈঠক সুইজারল্যান্ডের দাভোস-ক্লিস্টারে ১৫-১৯ জানুয়ারি ২০২৪ অনুষ্ঠিত হয়।
 
উৎস: WEF ওয়েবসাইট।
১,৬৬৬.
What kind of disease is Monkeypox?
  1. ক) Bacteria
  2. খ) Virus
  3. গ) Fungal
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
খ) Virus
উত্তর
সঠিক উত্তর:
খ) Virus
ব্যাখ্যা
Monkeypox
- মানকিপক্স হলো একটি ভাইরাল রোগ যা মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট।
- এটি অর্থোপক্সভাইরাস গণের একটি প্রজাতি।
- দুটি ভিন্ন ক্লেড বিদ্যমান: ক্লেড-১ এবং ক্লেড-২।
- এর সাধারণ লক্ষণগুলি হলো ত্বকের ফুসকুড়ি বা মিউকোসাল ক্ষত যা জ্বর, মাথাব্যথা, পেশী ব্যথা, পিঠে ব্যথা, কম শক্তি এবং ফোলা লিম্ফ নোড সহ ২-৪ সপ্তাহ স্থায়ী হতে পারে।
- Mpox সংক্রামক, দূষিত পদার্থ বা সংক্রামিত প্রাণীর সাথে শারীরিক যোগাযোগের মাধ্যমে মানুষের মধ্যে সংক্রমণ হতে পারে।
- গুটিবসন্তের জন্য উদ্ভাবিত ভ্যাকসিন এবং থেরাপিউটিকস এবং কিছু দেশে ব্যবহারের জন্য অনুমোদিত কিছু পরিস্থিতিতে mpox- এর জন্য ব্যবহার করা যেতে পারে।
- 2022-2023 সালে ক্লেড IIb নামে পরিচিত একটি স্ট্রেন দ্বারা mpox- এর একটি বিশ্বব্যাপী প্রাদুর্ভাব ঘটেছিল।
- Mpox আছে এমন কারো সাথে শারীরিক যোগাযোগ এড়িয়ে Mpox প্রতিরোধ করা যেতে পারে।
- টিকা ঝুঁকিপূর্ণ লোকেদের সংক্রমণ প্রতিরোধে সাহায্য করতে পারে।

উৎস: Mpox (monkeypox), World Health Organization.
১,৬৬৭.
'ভূমিকম্পের দেশ' বলা হয় কোন দেশকে?
  1. জাপান
  2. ইরান
  3. ফিলিপাইন
  4. তুরস্ক
সঠিক উত্তর:
জাপান
উত্তর
সঠিক উত্তর:
জাপান
ব্যাখ্যা
ভূমিকম্পের দেশ:
- ভূমিকম্পের দেশ' হিসেবে পরিচিত জাপান।
- পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে।
- ভৌগলিক অবস্থানগত কারণেই দেশটিতে বেশি ভূমিকম্প হয়।  
- দেশটিতে প্রতি বছর গড়ে দুই হাজারের মতো ভূমিকম্প সংঘটিত হয়ে থাকে।
- জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত।
- রিং অব ফায়ারের অর্থ হল আগুনের গোলা। 
- এই রিং অব ফায়ারই ৯০ শতাংশ ভূমিকম্পের কারণ।
- এশিয়ার জাপান, পলিনেশিয়ার টোঙ্গো, দক্ষিণ আমেরিকার ইকুয়েডর এই অঞ্চলের অন্তর্ভুক্ত।
- তাই এইসব অঞ্চলেই বেশি ভূমিকম্প হয়ে থাকে।

উল্লেখ্য,
- সম্প্রতি ১ জানুয়ারি, ২০২৪ তারিখে জাপানে ৭.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
- এরপর জাপানি কর্তৃপক্ষ ইশিকাওয়া, নিগাতা, নাগানো এবং তোয়ামা প্রশাসনিক অঞ্চলে সুনামি সতর্কতা জারি করেছে।।

উৎস: i) ২ জানুয়ারি, ২০২৪, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।
         ii) ৪ আগস্ট, ২০২১, নিউজ২৪।

১,৬৬৮.
রাইডার কাপ ট্রফি কোন খেলার সাথে সম্পর্কিত?
  1. দাবা 
  2. গলফ
  3. টেনিস
  4. ব্যাডমিন্টন
সঠিক উত্তর:
গলফ
উত্তর
সঠিক উত্তর:
গলফ
ব্যাখ্যা

রাইডার কাপ ট্রফি (Ryder Cup):
- রাইডার কাপ ট্রফি গলফ খেলার সাথে সম্পর্কিত।

⇒ রাইডার কাপ হলো গলফ খেলার একটি বিখ্যাত আন্তর্জাতিক টুর্নামেন্ট যা প্রতি দুই বছর পর পর যুক্তরাষ্ট্র এবং ইউরোপের শীর্ষ পেশাদার গলফারদের মধ্যে অনুষ্ঠিত হয়।
- এটি ১৯২৭ সালে শুরু হয়। 
- এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ইংরেজ ব্যবসায়ী স্যামুয়েল রাইডার-এর নামে, যিনি এই প্রতিযোগিতার জন্য ট্রফি দান করেছিলেন।
- প্রতিটি দল (যুক্তরাষ্ট্র এবং ইউরোপ) ১২ জন খেলোয়াড় নিয়ে গঠিত হয়।

উল্লেখ্য,
- ২০২৩ সালে রোমে অনুষ্ঠিত রাইডার কাপে ইউরোপ ১৬.৫-১১.৫ পয়েন্টে যুক্তরাষ্ট্রকে পরাজিত করে।
- ২০২৫ সালে ৪৫তম রাইডার কাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে।

উৎস: i) Ryder Cup ওয়েবসাইট।
ii) Britannica.

১,৬৬৯.
অমর্ত্য সেন কোন বিষয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পান?
  1. ক) বৈদেশিক সাহায্যে
  2. খ) উন্নয়নের গতি ধারা
  3. গ) দুর্ভিক্ষ ও দারিদ্র
  4. ঘ) ক্ষুদ্র ঋণ
সঠিক উত্তর:
গ) দুর্ভিক্ষ ও দারিদ্র
উত্তর
সঠিক উত্তর:
গ) দুর্ভিক্ষ ও দারিদ্র
ব্যাখ্যা
প্রথম বাঙালি হিসেবে অর্থনীতিতে নোবেল পান - অমর্ত্য সেন।
১৯৯৮ সালে দুর্ভিক্ষ, মানব উন্নয়ন তত্ত্ব, জনকল্যাণ অর্থনীতি ও গণদারিদ্র্যের অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনৈতিক রাজনীতিতে অবদান রাখার জন্য স্টকহোমে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেসের এই পুরস্কার লাভ করেন ভারতীয় এই অর্থনীতিবিদ।
উৎসঃ নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
১,৬৭০.
জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (CJNG) কোন দেশের অপরাধী সংগঠন?
  1. কলম্বিয়া
  2. মেক্সিকো
  3. যুক্তরাষ্ট্র
  4. ব্রাজিল
সঠিক উত্তর:
মেক্সিকো
উত্তর
সঠিক উত্তর:
মেক্সিকো
ব্যাখ্যা

জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (CJNG):
- জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (CJNG) মেক্সিকোর অপরাধী সংগঠন।

• জালিস্কো নিউ জেনারেশন কার্টেল (CJNG) হলো মেক্সিকোর একটি অত্যন্ত শক্তিশালী ও নৃশংস ড্রাগ কার্টেল (মাদক চোরাচালানী সংগঠন)।
- এটি মেক্সিকোর অপরাধ জগতে সবচেয়ে বিপজ্জনক ও দ্রুত বর্ধনশীল গ্রুপগুলোর একটি হিসেবে পরিচিত।
- প্রধান নেতা ছিলেন নেমেসিও ওসেগুয়েরা সার্ভান্তেস যিনি এল মেনচো (El Mencho) নামে বিখ্যাত।

উল্লেখ্য,
- সম্প্রতি (ফেব্রুয়ারি, ২০২৬) মেক্সিকোর ভয়ঙ্কর জালিস্কো নিউ জেনারেশন (সিজেএনজি) মাদক চক্রের হোতা, ‘এল মেনচো’ নামে পরিচিত নেমিসিও অসিগুয়েরা স্যাভাতেস রবিবার সামরিক অভিযানে নিহত হয়। তারপর কয়েক ঘণ্টার মধ্যে তার সমর্থক বলে সন্দেহ করা বন্দুকধারীরা বেশ কয়েকটি রাজ্যের মহাসড়কগুলো অবরোধ করে, যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেয়।

উৎস: BBC.

১,৬৭১.
টেক কোম্পানি বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা কে?
  1. Jeff Bezos
  2. Zhang Yiming
  3. Elon Musk
  4. Larry Ellison
সঠিক উত্তর:
Zhang Yiming
উত্তর
সঠিক উত্তর:
Zhang Yiming
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
টেক কোম্পানি বাইটড্যান্স:
- টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং [Zhang Yiming] (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন।
- বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ৪৯ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। যা তাকে ‘হুরুন চায়না রিচ লিস্ট ২০২৪’-এর প্রথম স্থানে নিয়ে এসেছে।
- হুরুন চায়না রিচ লিস্ট প্রতিবছর চীনের ধনী ব্যক্তিদের তালিকা প্রকাশ করে আসছে। 

উল্লেখ্য, 
ফোর্বস অনুসারে, বর্তমানে বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা -
১. Elon Musk
২. Jeff Bezos
৩. Larry Ellison
৪. Mark Zuckerberg
৫. Bernard Arnault & family
 [সর্বশেষ আপডেট: (অক্টোবর, ২০২৪) লিঙ্ক ]

তথ্যসূত্র-ফোর্বস ও  ঢাকা পোষ্ট।
১,৬৭২.
২০২৫ সালে আরব লীগের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
  1. সংযুক্ত আরব আমিরাতে
  2. ইরানে
  3. ইরাকে
  4. মিশরে
সঠিক উত্তর:
ইরাকে
উত্তর
সঠিক উত্তর:
ইরাকে
ব্যাখ্যা

আরব লীগ:
- আরব লীগ (Arab League) হলো মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক এবং রাজনৈতিক সংগঠন।
- উদ্দেশ্য: আরব দেশগুলোর মধ্যে সহযোগিতা, ঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠা।
- আরব লীগের সনদ স্বাক্ষরিত হয় এবং আরব লীগ প্রতিষ্ঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৭টি (মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন)।
- বর্তমান সদস্য দেশ: ২২টি (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া)।
- ১৯৪৪ সালে আলেকজান্দ্রিয়া প্রটোকল গৃহীত হওয়ার পর ২২ মার্চ, ১৯৪৫ সালে কায়রোতে প্রতিষ্ঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- বর্তমান মহাসচিব: মিশরের আহমেদ আবুল ঘেইত।

⇒ ২০২৫ সালের মে মাসে ৩৪তম আরব লীগ শীর্ষ সম্মেলন ইরাকের বাগদাদে অনুষ্ঠিত হয়েছে।
- বাগদাদে অনুষ্ঠিত এই সম্মেলনে সিরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শিবানি।

উৎস: Arab League ওয়েবসাইট।

১,৬৭৩.
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩-এ সর্বাধিক রান করেন কে?
  1. রহমানউল্লাহ গুরবাজ
  2. প্যাট কামিন্স
  3. ভিরাট কোহলি
  4. কুইন্টন ডি' কক
সঠিক উত্তর:
ভিরাট কোহলি
উত্তর
সঠিক উত্তর:
ভিরাট কোহলি
ব্যাখ্যা
আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০২৩:
- আয়োজক দেশ: ভারত।
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল।
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।

উল্লেখ্য,
- ১৩তম আসর ভারতের মোট ১০টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

উৎস: ICC Cricket ওয়েবসাইট।
১,৬৭৪.
পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়?
  1. অর্থনীতি
  2. চলচ্চিত্র
  3. সাংবাদিকতা
  4. শান্তি প্রতিষ্ঠা
সঠিক উত্তর:
সাংবাদিকতা
উত্তর
সঠিক উত্তর:
সাংবাদিকতা
ব্যাখ্যা
পুলিৎজার পুরস্কার: 
- পুলিৎজার পুরস্কার হলো যুক্তরাষ্ট্রের সাংবাদিকতা, সাহিত্য এবং সঙ্গীতে অসামান্য জনসেবা ও কৃতিত্বের জন্য প্রতিবছর প্রদত্ত একটি মর্যাদাপূর্ণ পুরস্কার।
- এই পুরস্কারটি নিউইয়র্ক শহরের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদান করা হয় এবং প্রথমবার প্রদান করা হয় ১৯১৭ সালে।
- সংবাদপত্রের বিশিষ্ট ব্যক্তি জোসেফ পুলিৎজার এই পুরস্কারের জন্য ৫ লাখ ডলারের একটি তহবিল দান করেছিলেন।
- পুরস্কারগুলো সাধারণত মে মাসে ঘোষণা করা হয় এবং এর সিদ্ধান্ত নেয় পুলিৎজার পুরস্কার বোর্ড, যার বিচারকরা কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক নিযুক্ত হন।
- পুলিৎজার পুরস্কারের মধ্যে কিছু ফেলোশিপ বা বৃত্তি-ও রয়েছে, যা গবেষণা ও লেখালেখির জন্য প্রদান করা হয়।
- এটি আমেরিকার অন্যতম সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত হয়। 

উৎস: Britannica.
১,৬৭৫.
ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [ডিসেম্বর, ২০২৫]
  1. ফ্রান্স
  2. অস্ট্রিয়া
  3. ইতালি
  4. মরক্কো
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন:
- আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হয়।
- ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬টি দেশের পুলিশপ্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
- ইন্টারপোলের এ সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।
- এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য।

উল্লেখ্য,
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।

তথ্যসূত্র: Interpol ওয়েবসাইট।

১,৬৭৬.
অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. ক্যাটালিন কারিকো
  2. অ্যান হুইলেয়ার
  3. লুইস ই ব্রুস
  4. ক্লডিয়া গোল্ডিন
সঠিক উত্তর:
ক্লডিয়া গোল্ডিন
উত্তর
সঠিক উত্তর:
ক্লডিয়া গোল্ডিন
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল ২০২৩:
- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন’।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
- শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

তথ্যসূত্র - Britannica.com
১,৬৭৭.
নবম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫ এর চ্যাম্পিয়ন দল কোনটি?
  1. ভারত
  2. অস্ট্রেলিয়া
  3. ইংল্যান্ড
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫:
- এটি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর।
- আয়োজক: পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত। 
- টুর্নামেন্ট শুরু হয়: ১৯ ফেব্রুয়ারি, ২০২৫।
- ফাইনাল ম্যাচ: ০৯ মার্চ, ২০২৫।
- অংশগ্রহণকারী দল: ৮টি।
- চ্যাম্পিয়ন দল: ভারত।
- রানার্স আপ: নিউজিল্যান্ড।
- ম্যান অব দ্যা ফাইনাল: রোহিত শর্মা।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি রান: রাচিন রবীন্দ্র।
- সবচেয়ে বেশি উইকেট: ম্যাট হেনরি।

উল্লেখ্য,
 - এই টুর্নামেন্ট হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয় ।
 - পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক ছিল, তবে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১,৬৭৮.
অপারেশন রোয়ারিং লায়ন কত তারিখে শুরু হয়েছে?
  1. ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  2. ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  3. ১ মার্চ, ২০২৬
  4. ২ মার্চ, ২০২৬
সঠিক উত্তর:
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
উত্তর
সঠিক উত্তর:
২৮ ফেব্রুয়ারি, ২০২৬
ব্যাখ্যা

অপারেশন রোয়ারিং লায়ন (Operation Roaring Lion):
- ২৮ ফেব্রুয়ারি, ২০২৬-এ ইসরায়েল কর্তৃক ইরানে পরিচালিত সামরিক অভিযানের নাম অপারেশন রোয়ারিং লায়ন। এই নামটি ঠিক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
 - এই অভিযানে ইরানের পারমাণবিক, সামরিক ও গোয়েন্দা স্থাপনা টার্গেট করা হয় এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। এই হামলার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করা এবং শাসন পরিবর্তন। 
- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক হুমকি নির্মূল, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস এবং প্রক্সি নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যে এই সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন এবং নাম দিয়েছেন 'অপারেশন এপিক ফিউরি'।

উল্লেখ্য,
- এটি ছিল ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একটি যৌথ অভিযান। প্রায় ২০০টি ইসরায়েলি যুদ্ধবিমান ইরানের পশ্চিম ও কেন্দ্রীয় অংশে সামরিক ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানে। 
- তেহরান, ইসফাহান, কারাজ, কেরমানশাহ, কোম এবং তাবরিজসহ বিভিন্ন স্থানে সামরিক, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক লক্ষ্য করা হয়।
- ইরান পাল্টা ব্যবস্থা হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

উৎস: The Times of Israel পত্রিকা।

১,৬৭৯.
সম্প্রতি 'GCCM' কর্তৃক ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কে?
  1. জর্জিয়া মেলোনি
  2. শেখ হাসিনা
  3. উরসুলা ফন ডেয়ার লায়েন
  4. হিলারি ক্লিনটন
সঠিক উত্তর:
শেখ হাসিনা
উত্তর
সঠিক উত্তর:
শেখ হাসিনা
ব্যাখ্যা
‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড:
- জলবায়ুবিষয়ক কর্মকাণ্ডে নেতৃত্বের কণ্ঠস্বর হিসেবে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের পক্ষে বিশ্বব্যাপী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’–এ ভূষিত করা হয়েছে।
- জাতিসংঘ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)–সমর্থিত বৈশ্বিক জোট গ্লোবাল সেন্টার ফর ক্লাইমেট মোবিলিটি (জিসিসিএম) তাঁকে এ পুরস্কারে ভূষিত করে।
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জলবায়ু সম্মেলন (কপ–২৮) অধিবেশনে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস এবং আইওএমের মহাপরিচালক অ্যামি পোপের কাছ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ প্রধানমন্ত্রীর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন।

উৎস: ১ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো।
১,৬৮০.
What is the name of Elon Musk's newly announced political party?
  1. X Party
  2. America Party
  3. America first Party
  4. Noble Party
  5. None of these
সঠিক উত্তর:
America Party
উত্তর
সঠিক উত্তর:
America Party
ব্যাখ্যা
• ইলন মাস্ক 2025 সালের 5 ও 6 জুলাইয়ের দিকে X (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে একটি মতদানের আয়োজন করে ‘America Party’ নামের একটি নতুন মার্কিন রাজনৈতিক দল ঘোষণা করেন।

• ইলন মাস্ক:

- ইলন মাস্ক একজন আমেরিকান উদ্যোক্তা।
- তাঁর জন্ম দক্ষিণ আফ্রিকার প্রেটোরিয়াতে।
- তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা আর অর্থনীতিতে পড়ালেখা করেন।
- তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।
- টেসলা, টুইটার ছাড়াও রকেট কোম্পানি স্পেসএক্স ও নিউরালিংকের প্রধান হিসেবে রয়েছেন ইলন মাস্ক।
- ইলন মাস্ক ২০১৫ সালে অলাভজনক সংস্থা ওপেনএআই প্রতিষ্ঠা করেন।
- ২০১৬ সালে তিনি নিউরালিংক এবং বোরিং কোম্পানি প্রতিষ্ঠান করেন।
- বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের তালিকায় শীর্ষ অবস্থান আছেন ইলন মাস্ক।

উৎস: ব্রিটানিকা ও রয়টার্স।
১,৬৮১.
ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান কোনটি?
  1. গার্ডিয়ান কাউন্সিল
  2. এক্সপেডিয়েন্সি কাউন্সিল
  3. অ্যাসেম্বলি অব এক্সপার্টস
  4. মজলিস
সঠিক উত্তর:
গার্ডিয়ান কাউন্সিল
উত্তর
সঠিক উত্তর:
গার্ডিয়ান কাউন্সিল
ব্যাখ্যা
গার্ডিয়ান কাউন্সিল
- ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল।
- পার্লামেন্টে পাশ করা সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে।
- চাইলে তারা যে কোনো বিলে ভেটো দিতে পারে।
- পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন বা হবেন না তার চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে।
- বারো সদস্যের গার্ডিয়ান কাউন্সিলে থাকেন ছয়জন ধর্মীয় তাত্ত্বিক যাদের নিয়োগ করেন শীর্ষ নেতা।
- বাকি ছয়জন হলেন আইন বিশেষজ্ঞ যাদের নাম প্রস্তাব করে আইন বিভাগ যদিও এই ছয়জনের চূড়ান্ত নিয়োগ পেতে পার্লামেন্টের অনুমোদন লাগে।

অ্যাসেম্বলি অব এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদ
- অ্যাসেম্বলি অব এক্সপার্টস ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ।
- এতে থাকেন ইসলাম বিশেষজ্ঞ এবং ধর্মীয় নেতা।
- শীর্ষ নেতার নিয়োগ এবং তার পারফরমেন্সের ওপর নজরদারির ক্ষমতা রয়েছে এই পরিষদের হাতে।
- এই পরিষদ যদি মনে করে শীর্ষ নেতা তার দায়িত্ব ঠিকমত পালন করতে পারছেন না, তাহলে তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন।
- অবশ্য শীর্ষ নেতার কোনো সিদ্ধান্তকে বিশেষজ্ঞ পরিষদ চ্যালেঞ্জ করেছে তার কোনো নজির এখন পর্যন্ত নেই।

এক্সপেডিয়েন্সি কাউন্সিল
- এই পরিষদের অন্যতম দায়িত্ব বিভিন্ন বিষয়ে শীর্ষ নেতাকে পরামর্শ দেওয়া।
- তাছাড়া, কোনো আইন নিয়ে পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধে মধ্যস্থতা করে এই পরিষদ।
- শীর্ষ নেতা ৪৫ সদস্যের পরিষদের সদস্যদের নিয়োগ দেন। সুপরিচিত ধর্মীয়, সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাই এর সদস্য হন।

মজলিস
- ইরানের পার্লামেন্টের নাম মজলিস। এর আসন সংখ্যা ২৯০। প্রতি চার বছর অন্তর মজলিসের নির্বাচন হয়।
- আইন তৈরির এবং জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যান করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের।
- সেই সাথে পার্লামেন্ট সরকারের মন্ত্রী এবং প্রেসিডেন্টকে ইমপিচ করতে পারে অর্থাৎ তাদের ক্ষমতা থেকে সরাতে পার্লামেন্টে বিচারের মুখে দাঁড় করাতে পারে।
- প্রতি চার বছর অন্তর মজলিসের নির্বাচন হয়। আইন তৈরির এবং জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যান করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের
কিন্তু পার্লামেন্টে পাশ করা আইন আবার গার্ডিয়ান কাউন্সিলকে অনুমোদন করতে হয়।

সূত্র- বিবিসি রিপোর্ট।
১,৬৮২.
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল-২০২১’ কোনটি?
  1. পুত্রজায়া
  2. হেলসিংকি
  3. তিবলিশি
  4. নুর সুলতান
সঠিক উত্তর:
তিবলিশি
উত্তর
সঠিক উত্তর:
তিবলিশি
ব্যাখ্যা
- ইউনেস্কোর উদ্যোগে ২০০১ সাল থেকে প্রতিবছর একটি শহরকে ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’ হিসেবে ঘোষণা করা হচ্ছে।
ইউনেস্কো ঘোষিত ‘ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল’:
- ২০২১ সাল : তিবলিশি (জর্জিয়া)
- ২০২২ সাল : গোয়াদেলজারা (মেক্সিকো)
- ২০২০ সাল : কুয়ালালামপুর (মালয়েশিয়া)
- ২০০১ সাল (প্রথম) : মাদ্রিদ (স্পেন)।
(তথ্যসূত্র: ইউনেস্কো ওয়েবসাইট)
১,৬৮৩.
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর কোনটি?
  1. ২০২৫ সাল
  2. ২০২৬ সাল
  3. ২০২৭ সাল
  4. ২০২৮ সাল
সঠিক উত্তর:
২০২৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৫ সাল
ব্যাখ্যা
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক বর্ষ:
• ২০২৪ সাল:
- আন্তর্জাতিক ক্যামেলিড বর্ষ (International Year of Camelids).

• ২০২৫ সাল:
- আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর (International Year of Peace and Trust).
- আন্তর্জাতিক হিমবাহ সংরক্ষণ বর্ষ (International Year of Glaciers' Preservation).
- আন্তর্জাতিক সমবায় বর্ষ (International Year of Cooperatives).

• ২০২৬ সাল:
- International Year of Rangelands and Pastoralists.
- International Year of Volunteers for Sustainable Development.
- নারী-কৃষকদের আন্তর্জাতিক বর্ষ (International Year of the Woman Farmer).

• ২০২৭ সাল:
- International Year of Sustainable and Resilient Tourism.

উৎস: UN ওয়েবসাইট।
১,৬৮৪.
২০২৫ সালে 'ICC Men's Champions Trophy' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. নামিবিয়ায়
  2. পাকিস্তানে
  3. ওয়েস্ট ইন্ডিজে
  4. জিম্বাবুয়ে
সঠিক উত্তর:
পাকিস্তানে
উত্তর
সঠিক উত্তর:
পাকিস্তানে
ব্যাখ্যা
• ICC Men's Champions Trophy
- ২০২৫ সালে ৯ম ICC Men's Champions Trophy অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
- ২০২৯ সালে ১০ম ICC Men's Champions Trophy অনুষ্ঠিত হবে ভারতে।

• ICC Men's T20 World Cup:
- ২০২৪ সালে ৯ম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে  যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
- ২০২৬ সালে ১০ম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলংকায়।
- ২০২৮ সালে ১১তম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- ২০৩০ সালে ১২তম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে  ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

• ICC Men's Cricket World Cup
- ২০২৭ সালে ১৪তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ও নামিবিয়ায়।
- ২০৩১ সালে ১৫তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশে।

উৎস: International Cricket Council (ICC) Website &  Sporting News.
১,৬৮৫.
ফিফা ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের আয়োজক কোন দেশ?
  1. কানাডা
  2. মেক্সিকো
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
• FIFA:
- FIFA এর পূর্ণরুপ- (Federation of International Football Association) 
- প্রতিষ্ঠা লাভ করে - ২১ মে, ১৯০৪ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ - ৭টি।
- ফিফার বর্তমান সদস্য - ২১১টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফার সদস্যপদ লাভ করে।
- বর্তমান প্রেসিডেন্ট - জিয়ান্নি ইনফান্তিনো।
- সেক্রেটারি জেনারেল - ফাতমা সাম্বা দিয়াউফ।
- ফিফার উদ্যোগে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় - ১৯৩০ সালে।
- ২০২৬ ফিফা বিশ্বকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা বিশ্বকাপের ২৩তম আসর হবে।
- এই প্রতিযোগিতা তিনটি দেশ - কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসর আয়োজন করবে।

সূত্র: ফিফা ওয়েবসাইট।
১,৬৮৬.
বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি? [এপ্রিল, ২০২৫]
  1. ৪৮টি
  2. ৪৯টি
  3. ৫০টি
  4. ৫১টি
সঠিক উত্তর:
৫০টি
উত্তর
সঠিক উত্তর:
৫০টি
ব্যাখ্যা
নিবন্ধিত রাজনৈতিক দল:
- বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৫০টি।

উল্লেখ্য,
- সর্বশেষ ৯ এপ্রিল, ২০২৫ তারিখে 'বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি' নামে একটি রাজনৈতিক দল নিবন্ধন লাভ করে।
- 'বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)' দলের প্রতীক রকেট।
- নিবন্ধন নং: ৫৫।
- প্রেসিডেন্ট: সুকৃতি কুমার মণ্ডল।

উৎস: নির্বাচন কমিশন ওয়েবসাইট। [link]
১,৬৮৭.
বিশ্বের উজ্জ্বলতম এক্স-রে মেশিন -
  1. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ১
  2. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২
  3. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ৩
  4. লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ৪
সঠিক উত্তর:
লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২
উত্তর
সঠিক উত্তর:
লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২
ব্যাখ্যা
লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২:
- লিনাক কোহেরেন্ট লাইট সোর্স ২ (এলসিএলএস–টু) এক্স-রে লেজার নামের শক্তিশালী এক্স-রে মেশিন তৈরি করেছেন বিজ্ঞানীরা।
- বিশ্বের উজ্জ্বলতম এক্স-রে মেশিন এটি।
- বিজ্ঞানীদের দাবি, বিশ্বের উজ্জ্বলতম এই এক্স-রে মেশিনের মাধ্যমে সালোকসংশ্লেষণ ও অন্যান্য রাসায়নিক বিক্রিয়ার সময় পরমাণু ও অণুর অবস্থান ধারণ করা সম্ভব হবে।
- বর্তমানে চিকিৎসা খাতে যে এক্স-রে মেশিন ব্যবহার করা হয়, তার চেয়ে কোটি কোটি গুণ উজ্জ্বল ছবি প্রদর্শন করতে পারে এই এক্স-রে মেশিন।
- এক্স-রে মেশিনটিতে বিশাল একটি তামার প্লেট উচ্চশক্তির এক্স-রের জন্য ইলেকট্রনের উৎস হিসেবে ব্যবহার করা হয়েছে।
- বর্তমানে এক্স-রে মেশিনটির মাধ্যমে গবেষকেরা পরমাণু, অণু ও রাসায়নিক বিক্রিয়াগুলোকে আরও গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।
-  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এসএলএসি ন্যাশনাল অ্যাক্সিলারেটর গবেষণাগারে সংযোজন করা এক্স-রে মেশিনটি এলসিএলএস এক্স-রে মেশিনের তুলনায় ১০ হাজার গুণ বেশি উজ্জ্বল ছবি তৈরি করতে পারে।
- এলসিএলএস-টু লেজারের মাধ্যমে ইলেকট্রন, মাইক্রোওয়েভ ও চুম্বকীয় শক্তির জটিল প্রক্রিয়ার মাধ্যমে ছবি ধারণ করতে পারে এক্স-রে মেশিনটি। 

উৎস: ৫ অক্টোবর, ২০২৩, প্রথম আলো।
১,৬৮৮.
FIFA কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. প্যারিস, ফ্রান্স
  3. মন্টেভিডিও, উরুগুয়ে
  4. সিডনি, অস্ট্রেলিয়া
সঠিক উত্তর:
প্যারিস, ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
FIFA:
- FIFA (The Fédération Internationale de Football Association) আন্তর্জাতিক ফুটবল সংস্থা।
- এটি আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ২১ মে, ১৯০৪।
- প্রতিষ্ঠার স্থান: প্যারিস, ফ্রান্স।
- সদরদপ্তর: জুরিখ, সুইজারল্যান্ড।
- বর্তমান প্রেসিডেন্ট: জিয়ান্নি ইনফান্তিনো।

⇒ বাংলাদেশ ১৯৭৬ সালে ফিফা'র সদস্যপদ লাভ করে।

উল্লেখ্য,
- প্রথম ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে, উরুগুয়ে।
- সর্বশেষ ২০২২ সালে ফিফা বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হয়।
- ২২তম আসরের চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা।

⇒ ২০২৬ সালে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর অনুষ্ঠিত হবে।
- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো এই তিনটি দেশ একসাথে ফিফা বিশ্বকাপের ২৩তম আসর আয়োজন করবে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১,৬৮৯.
করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় -
  1. ক) ১৯৬০ সালে
  2. খ) ১৯৭০ সালে
  3. গ) ২০১৯ সালে
  4. ঘ) ২০২০ সালে
সঠিক উত্তর:
ক) ১৯৬০ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৬০ সালে
ব্যাখ্যা

করোনা সংক্রান্ত কতিপয় প্রয়োজনীয় তথ্যসমূহঃ
- করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় - ১৯৬০ সালে।
- 2019 Novel Corona Virus (2019-nCoV) করোনা ভাইরাসের - সপ্তম প্রজাতি।
- করোনা ভাইরাসে মোট প্রোটিন থাকে - ২৮ টি
- Novel Corona Virus এর সংক্রমনে যে রোগ হয় তার নাম - COVID-19। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ১১ ফেব্রুয়ারি, ২০২০ তারিখে রোগটির এই নামকরণ করেন।

১,৬৯০.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ অনুযায়ী, শীর্ষ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. এস্তোনিয়া
  3. নেদারল্যান্ডস
  4. সুইডেন
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

১,৬৯১.
একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. ভারত
  3. অস্ট্রেলিয়া
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

একদিনের ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৩:
- এটি ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর।
- আয়োজক দেশ: ভারত।
- অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- মোট ম্যাচ: ৪৮টি।
- বিশ্বকাপ অনুষ্ঠিত হয়: ৫ অক্টোবর-১৯ নভেম্বর।
- বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- ম্যান অব দ্যা টুর্নামেন্ট: ভিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্যা ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।
- সর্বাধিক রান: ভিরাট কোহলি (ভারত)।
- সর্বাধিক উইকেট: মোহাম্মদ শামি (ভারত)।
- সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস: গ্লেন ম্যাক্সওয়েল। 
- সর্বাধিক সেঞ্চুরি: কুইন্টন ডি' কক।
 
উৎস: ICC Cricket ওয়েবসাইট।
১,৬৯২.
ডি-৮ জোটের ১১তম শীর্ষ সম্মেলনে পূর্ণ সদস্য হিসেবে কোন দেশকে স্বাগত জানানো হয়?
  1. লেবানন
  2. নাইজেরিয়া
  3. মালয়েশিয়া
  4. আজারবাইজান
সঠিক উত্তর:
আজারবাইজান
উত্তর
সঠিক উত্তর:
আজারবাইজান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
→ ডি-৮ জোটের ১১তম শীর্ষ সম্মেলনে পূর্ণ সদস্য হিসেবে আজারবাইজানকে স্বাগত জানানো হয়।
ডি-৮ জোট:

- ডি-৮ (D-8) হলো অর্থনৈতিক সহযোগিতার জন্য উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জোট।
- এটি "The D-8 Organization for Economic Cooperation" নামে পরিচিত।
- জোটের লক্ষ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জীবনমানের উন্নয়ন ত্বরান্বিত করা।
- প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল
- প্রতিষ্ঠার স্থান: ইস্তাম্বুল, তুরস্ক
- সদস্য সংখ্যা: ৮টি দেশ (বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান,তুরস্ক)
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: Istanbul Declaration
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।

১১তম শীর্ষ সম্মেলন (২০২৪)
- স্থান: কায়রো, মিশর
- বাংলাদেশের প্রতিনিধি: প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস
 বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত:
- সম্মেলনে ফিলিস্তিন ও লেবানন পরিস্থিতি নিয়ে একটি যৌথ ইশতেহার গৃহীত হয়।
- সম্মেলনে আজারবাইজানকে পূর্ণ সদস্য হিসেবে স্বাগত জানানো হয়।

ডি-৮-এর লক্ষ্য ও উদ্দেশ্য
- সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি।
- বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, পরিবহন এবং মানব সম্পদের উন্নয়নে পারস্পরিক সহযোগিতা।
- টেকসই উন্নয়ন এবং সদস্য দেশের জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট। [লিঙ্ক]
১,৬৯৩.
বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. নরওয়ে
  3. আইসল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
- বৈশ্বিক সুখ সূচক ২০২৫ এর শীর্ষ দেশ ফিনল্যান্ড।
- সবচেয়ে সুখী দেশের তালিকায় ১৪৭ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।
- গত বছর ১৪৩ দেশের মধ্যে ১২৯তম অবস্থানে ছিল বাংলাদেশ।
- বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড।
- টানা অষ্টমবার দেশটি সুখী দেশের তালিকায় এক নম্বর স্থান দখল করেছে।
- সবচেয়ে অসুখী দেশ আফগানিস্তান।
- ২০ মার্চ ‘আন্তর্জাতিক সুখ দিবস’ বা ‘বিশ্ব সুখী দিবস’।
- প্রতিবছর UN Sustainable Development Solutions Network ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে আসছে।

উৎস: UN Sustainable Development Solutions Network
১,৬৯৪.
As of 2022, which country was the world's largest importer of goods and services?
  1. China
  2. Japan
  3. USA
  4. India
সঠিক উত্তর:
USA
উত্তর
সঠিক উত্তর:
USA
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম পণ্য ও সেবা আমদানিকারক দেশ:
- মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পণ্য আমদানিকারক দেশ।
- ২০২২ সালে বিশ্ব থেকে মার্কিন পণ্য আমদানির পরিমাণ ছিল মোট $৩.২ ট্রিলিয়ন, যা ২০২১ থেকে ১৪.৬ শতাংশ ($৪১৩.৭ বিলিয়ন) বেশি।
- চীন মার্কিন যুক্তরাষ্ট্রে পণ্যের শীর্ষ সরবরাহকারী দেশ ছিল।
- মোট পণ্য আমদানির ১৬.৫ শতাংশের জন্য দায়ী।

উল্লেখ্য,
- ২০২২ সালে মার্কিন পণ্য আমদানির শীর্ষ পাঁচটি সরবরাহকারী ছিল:
• চীন ($৫৩৬.৩ বিলিয়ন),
• মেক্সিকো ($৪৫৬.৪ বিলিয়ন),
• কানাডা ($৪৩৬.৬ বিলিয়ন),
• জাপান ($১৪৮.১ বিলিয়ন),
• জার্মানি ($১৪৬.৬ বিলিয়ন)। ই
• ইউরোপীয় ইউনিয়ন থেকে মার্কিন পণ্য আমদানি ছিল $৫৫৩.৩ বিলিয়ন।

উৎস: United States Trade Representative (.gov). [link]
১,৬৯৫.
First Global AI Summit on Africa কোথায় অনুষ্ঠিত হয়?
  1. নাইজেরিয়া
  2. কেনিয়া
  3. রুয়ান্ডা
  4. দক্ষিণ আফ্রিকা
সঠিক উত্তর:
রুয়ান্ডা
উত্তর
সঠিক উত্তর:
রুয়ান্ডা
ব্যাখ্যা

• First Global AI Summit on Africa: 
- আফ্রিকা মহাদেশের প্রথম গ্লোবাল এআই সামিট (Global AI Summit on Africa) 'রুয়ান্ডা'র রাজধানী কিগালিতে অনুষ্ঠিত হয়।
- এটি ৩-৪ এপ্রিল ২০২৫ তারিখে কিগালি কনভেনশন সেন্টারে আয়োজিত হয়।  
- থিম: “AI and Africa’s Demographic Dividend: Reimagining Economic Opportunities for Africa’s Workforce.”/ (এআই এবং আফ্রিকার জনতাত্ত্বিক লভ্যাংশ: আফ্রিকার কর্মশক্তির জন্য অর্থনৈতিক সুযোগের পুনর্কল্পনা। 
- আয়োজক: রুয়ান্ডা সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) ও উদ্ভাবন মন্ত্রণালয় এবং 'সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন' (C4IR), বিশ্ব অর্থনৈতিক ফোরামের (WEF) সহযোগিতায় এই সামিটের আয়োজন করে 
- এটি আফ্রিকার কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলগত অগ্রাধিকার হিসেবে স্থাপন করে, বিনিয়োগ, অন্তর্ভুক্তি এবং উদ্ভাবনের উপর জোর দেয়। 
- অংশগ্রহণকারী: সম্মেলনে ৯৫টিরও বেশি দেশ থেকে ১,০০০-এর বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন, যার মধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ, গবেষক এবং বিনিয়োগকারীরা অন্তর্ভুক্ত ছিলেন। 

তথ্যসূত্র:
i) UNDP
ii) African Union
iii) সেন্টার ফর দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। 

১,৬৯৬.
১৭তম G-20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. রিয়াদ, সৌদি আরব
  2. বালি, ইন্দোনেশিয়া
  3. রিও ডি জেনেরিও, ব্রাজিল
  4. রোম, ইতালি
সঠিক উত্তর:
বালি, ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
বালি, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- ১৬তম G-20 (Group of Twenty) সম্মেলন গত ৩০-৩১ অক্টোবর ২০২১ ইতালির রোম শহরে অনুষ্ঠিত হয়।
- ১৭তম সম্মেলন ২০২২ সালে : বালি, ইন্দোনেশিয়ায়। 
- ১৮তম সম্মেলন : ২০২৩ সালে ভারতে
- ১৯তম সম্মেলন : ২০২৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
প্রথম G-20 সম্মেলন অনুষ্ঠিত হয় ২০০৮ সালের ১৪-১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে।
(তথ্যসূত্র: G-20 ওয়েবসাইট)
১,৬৯৭.
ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশনে কে মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?
  1. রোনাল্ড নোবেল
  2. মার্সেল সিকট
  3. ভালডেসি উরকুইজা
  4. জিন নেপোট
সঠিক উত্তর:
ভালডেসি উরকুইজা
উত্তর
সঠিক উত্তর:
ভালডেসি উরকুইজা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ইন্টারপোল (Interpol):

- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।
- বর্তমান সভাপতি: আহমেদ নাসের আল-রাইসি (২০২১-২০২৫)।
- বর্তমান মহাসচিব: ভালডেসি উরকুইজা (ব্রাজিল)।

⇒ ইন্টারপোলের প্রধান উদ্দেশ্য হল আন্তর্জাতিক অপরাধ, যেমন মানবপাচার, মাদক চোরাচালান, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধ, আর্থিক অপরাধ, সাইবার অপরাধ, এবং অন্যান্য অপরাধের বিরুদ্ধে লড়াই করা।
= বিভিন্ন দেশের পুলিশের মধ্যে তথ্য ও সুরক্ষা সম্পর্কিত সহযোগিতা নিশ্চিত করা।
- ইন্টারপোল সদস্য রাষ্ট্রগুলোর পুলিশদের জন্য তথ্য আদান-প্রদান এবং আন্তর্জাতিক অপরাধ তদন্তে সহায়তা প্রদান করে।
- ইন্টারপোল আন্তর্জাতিকভাবে পলাতক অপরাধীদের ধরার জন্য "লাল নোটিশ" জারি করে, যা বিভিন্ন দেশকে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য সতর্ক করে।

উল্লেখ্য,
- ইন্টারপোলের ৯২তম সাধারণ অধিবেশন নভেম্ভর, ২০২৪-এ যুক্তরাজ্যের গ্লাসগো শহরে অনুষ্ঠিত হয়েছে।
- সেখানে ভালডেসি উরকুইজা মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

উৎস: Interpol ওয়েবসাইট।
১,৬৯৮.
২০২৪ সালে বিশ্বে ভ্রমণ ও পর্যটনের শীর্ষ দেশ কোনটি?
  1. যুক্তরাষ্ট্র
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

• বিশ্বে ভ্রমণ ও পর্যটন: 
- ভ্রমণ ও পর্যটনের জন্য ২০২৪ সালে বিশ্বের সেরা দেশ যুক্তরাষ্ট্র।

- সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রকাশিত এক তালিকায় এই তথ্য প্রকাশিত হয়েছে। 
- তালিকার সেরা ১০টি দেশের মধ্যে ৬টিই ইউরোপের।
- তালিকায় যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় অবস্থানে আছে স্পেন। জাপানের অবস্থান তৃতীয়। ফ্রান্স চতুর্থ। অস্ট্রেলিয়া আছে পঞ্চম স্থানে।
- জার্মানির অবস্থান ষষ্ঠ। যুক্তরাজ্য আছে সপ্তম অবস্থানে। অষ্টম স্থানে রয়েছে চীনের নাম। ইতালির অবস্থান নবম। আর ১০ম স্থানে আছে সুইজারল্যান্ড।

সূত্র- বিবিসি ও প্রথম আলো রিপোর্ট।
১,৬৯৯.
G-20 শীর্ষ সম্মেলন ২০২৫ আয়োজিত হবে কোন দেশে?
  1. ব্রাজিল
  2. দক্ষিণ আফ্রিকা
  3. ভারত
  4. ইতালি
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
G-20:
- G-20 (গ্রুপ অফ টুইেন্টি) হলো একটি আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরাম, যা বিশ্বের ১৯টি দেশ ও ২ টি সংস্থার অর্থনীতির প্রতিনিধিত্ব করে।
- এর সদস্য দেশগুলো হলো: অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU) ।
- আফ্রিকান ইউনিয়ন ২০২৩ সালে G-20 এর সদস্য হয়।
- G-20 এর সদস্যরা বৈশ্বিক জিডিপির ৮৫%, বৈশ্বিক বাণিজ্যের ৭৫% এবং বৈশ্বিক জনসংখ্যার দুই-তৃতীয়াংশের প্রতিনিধিত্ব করে।
- G-20 শীর্ষ সম্মেলন ২০২৫: ২২ নভেম্বর, ২০২৫ - ২৩ নভেম্বর, ২০২৫ দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে।

উৎস: G-20 website.
১,৭০০.
The length of a cricket pitch is
  1. ক) 20 yards
  2. খ) 22 yards
  3. গ) 24 yards
  4. ঘ) 30 yards
সঠিক উত্তর:
খ) 22 yards
উত্তর
সঠিক উত্তর:
খ) 22 yards
ব্যাখ্যা
ক্রিকেট:

- ক্রিকেট খেলার উৎপত্তি ইংল্যান্ডে।
- ১৭০০ সাল থেকে প্রথমে একটা উইকেট পুঁতে কিছু নিয়মকানুনের মাধ্যমে খেলা শুরু হয়।
- প্রথম আইনকানুন তৈরি করে এমসিসি অর্থাৎ মেরিলিবোন ক্রিকেট ক্লাব।
- ক্রিকেট খেলার নিয়ন্ত্রকারী সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আই.সি.সি (International cricket council)।
- এটি ১৯০৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাই ক্রিকেট খেলার নিয়ম-কানুন প্রণয়ন ও নিয়ন্ত্রণ, প্রচার ও ব্যবস্থাপনা ইত্যাদির দায়িত্ব পালন করে থাকে। 
- যে জায়গায় ক্রিকেট খেলা হয় তাকে পিচ (pitch) বলে।
- ক্রিকেট খেলার পিচের দৈর্ঘ্য ২২ গজ (২০.১২ মিটার) এবং প্রস্থ ১০ ফুট (৩.০৫) মিটার।

তথ্যসূত্র - শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।