বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ১৪ / ৫১ · ১,৩০১১,৪০০ / ৫,১০১

১,৩০১.
জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম কী?
  1. জিম্বাবুয়ে ফ্রাঙ্ক
  2. জিম্বাবুয়ে ডলার
  3. জিম্বাবুয়ে পেসো
  4. জিম্বাবুয়ে গোল্ড
সঠিক উত্তর:
জিম্বাবুয়ে গোল্ড
উত্তর
সঠিক উত্তর:
জিম্বাবুয়ে গোল্ড
ব্যাখ্যা
জিম্বাবুয়ের নতুন মুদ্রা:
- আফ্রিকার দেশ জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিম্বাবুয়ে গোল্ড বা জিগ।

উল্লেখ্য,
- জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংক কাঠামোগত মুদ্রাব্যবস্থা চালু করেছে।
- সে অনুযায়ী নতুন মুদ্রা প্রবর্তন করা হয়েছে।
- দেশটিতে অস্বাভাবিক হারে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
- এই মুদ্রাতে স্বর্ণ ও মূল্যবান পাথরের বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছে।
- দেশি-বিদেশি সব মুদ্রার সঙ্গে এটি বিনিময় করা যাবে।
- ইতোমধ্যে নতুন মুদ্রাব্যবস্থা কার্যকর হয়েছে।
- নতুন মুদ্রাব্যবস্থা প্রবর্তনের মূল লক্ষ্য হলো জিম্বাবুয়ের আর্থিক ব্যবস্থাপনাকে সরল, নিশ্চিত ও পূর্বাভাসের পর্যায়ে নিয়ে আসা।
- মোট ৮টি আকারে জিগ পাওয়া যাবে।
- ১ থেকে ২০০ জিগের নোট বাজারে আসছে।
- এগুলোর সঙ্গে নিজেদের কাছে থাকা মুদ্রাগুলোকে বিনিময়ের জন্য ২১ দিন সময় পাবেন নাগরিকরা।

উৎস: The World Economic Forum।
১,৩০২.
বর্তমানে স্বল্পোন্নত দেশের তালিকায় কতটি দেশ রয়েছে?
  1. ৪৩টি
  2. ৪৪টি
  3. ৪৫টি
  4. ৪৬টি
সঠিক উত্তর:
৪৫টি
উত্তর
সঠিক উত্তর:
৪৫টি
ব্যাখ্যা
LDC:
- LDC-এর পূর্ণরূপ: Least Developed Countries বা স্বল্পোন্নত দেশ।
- স্বল্পোন্নত দেশ হলো উন্নয়নশীল দেশগুলির একটি তালিকা যা জাতিসংঘের মতে, আর্থ-সামাজিক বিকাশের সর্বনিম্ন সূচক প্রদর্শন করে।
- অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট বিবেচনা করে জাতিসংঘ দুই শ্রেণিতে বিশ্বের সব দেশকে ভাগ করে থাকে।
- এগুলো হলো: উন্নয়নশীল ও উন্নত।
- উন্নয়নশীল দেশের মধ্যে আবার যেসব দেশ তুলনামূলক দুর্বল, তাদের নিয়ে স্বল্পোন্নত দেশের তালিকা হয়।
- মূলত এসব দেশ যাতে নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে পারে, সে জন্য উন্নত দেশের পক্ষ থেকে উন্নয়নশীল দেশকে কিছু বাজার সুবিধা দেওয়া হয়। 
- এর মধ্যে অন্যতম শুল্কমুক্ত পণ্য রপ্তানির সুবিধা। 
- এলডিসি সম্মেলনের সূত্রপাত হয় ১৯৮১ সালে।
- প্রতি ১০ বছর অন্তর এই সম্মেলন হয়।

উল্লেখ্য, 
- ১৯৭১ সালে প্রথম স্বল্পোন্নত দেশের তালিকা করা হয়।
- বর্তমানে বিশ্বে ৪৫টি স্বল্পোন্নত দেশ রয়েছে। 
- সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে বাংলাদেশ LDC থেকে বের হবে।

উৎস: UN ওয়েবসাইট। [link]
১,৩০৩.
বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী-
  1. ক) মাইক পম্পেও
  2. খ) মাইক পেন্স
  3. গ) অ্যান্টনি ব্লিনকেন
  4. ঘ) জ্যাক সুলিভান
সঠিক উত্তর:
গ) অ্যান্টনি ব্লিনকেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যান্টনি ব্লিনকেন
ব্যাখ্যা
বর্তমান মার্কিন প্রশাসনের কয়েকজন প্রধান কর্মকর্তা-
১. পররাষ্ট্রমন্ত্রী- অ্যান্টনি ব্লিনকেন
২. অর্থমন্ত্রী- জ্যানেট ইয়েলেন
৩. ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক/গােয়েন্দা বিভাগ প্রধান- অ্যাভরিল হেইনস
৪. হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী/অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক মন্ত্রী- আলেহান্দ্রো মায়োর্কাস
৫. জাতীয় নিরাপত্তা উপদেষ্টা- জ্যাক সুলিভান
৬. জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি- লিন্ডা থমাস-গ্রীনফিল্ড
৭. জলবায়ুবিষয়ক বিশেষ দূত- জন কেরি
৮. প্রতিরক্ষামন্ত্রী- লয়েড অস্টিন
৯. স্বরাষ্ট্রমন্ত্রী- ডেব হাল্যান্ড
১,৩০৪.
বৈশ্বিক উদ্ভাবনী সূচক (GII)-২০২৫ অনুযায়ী, কোন দেশ বিশ্বে উদ্ভাবনে শীর্ষে রয়েছে?
  1. যুক্তরাষ্ট্র
  2. সুইজারল্যান্ড
  3. সুইডেন
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

Global Innovation Index-2025:
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৫।
- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- WIPO ১৩৯টি দেশের সূচক প্রকাশ করেছে।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫- শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে রয়েছে নাইজার (১৩৯তম)।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

⇒ বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. দক্ষিণ কোরিয়া, 
৫. সিঙ্গাপুর।

উৎস: WIPO ওয়েবসাইট।

১,৩০৫.
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক অনুযায়ী, সবচেয়ে কম দুর্নীতির দেশ কোনটি? (জুলাই, ২০২৫)
  1. সিঙ্গাপুর
  2. ফিনল্যান্ড
  3. ডেনমার্ক
  4. বেলজিয়াম
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
দুর্নীতি সূচক ২০২৪:
- জার্মানির বার্লিনভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (TI) কর্তৃক প্রকাশিত দুর্নীতি সূচক প্রকাশ করে।
- বাংলাদেশের অবস্থান ১৫১ তম।

কম দুর্নীতির দেশ:
• প্রথম - ডেনমার্ক।
• দ্বিতীয় - ফিনল্যান্ড।
• তৃতীয় - সিঙ্গাপুর।

সবচেয়ে বেশি দুর্নীতির দেশ:
• প্রথম - দক্ষিণ সুদান।
• দ্বিতীয় - সোমালিয়া।
• তৃতীয় - ভেনেজুয়েলা।

দক্ষিণ এশিয়ার কম দুর্নীতির দেশসমূহ:
• ভুটান - ১৮।
• ভারত - ৯৬।
• মালদ্বীপ - ৯৬।
• নেপাল - ১০৭।
• শ্রীলংকা - ১২১।
• পাকিস্তান - ১৩৫।
• বাংলাদেশ - ১৫১।
• আফগানিস্তান - ১৬৫।

তথ্যসূত্র - ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
১,৩০৬.
আসিয়ানের ৪০ ও ৪১তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ক) জাকার্তা, ইন্দোনেশিয়া
  2. খ) আলজিয়ার্স, আলজেরিয়া
  3. গ) শারম আল শেখ, মিশর
  4. ঘ) নমপেন, কম্বোডিয়া
সঠিক উত্তর:
ঘ) নমপেন, কম্বোডিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নমপেন, কম্বোডিয়া
ব্যাখ্যা
কম্বোডিয়ার রাজধানী নমপেনে ৮ - ১৩ নভেম্বর চারদিনব্যাপী দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
• করোনা মহামারির কারণে চলতি বছর আসিয়ানের ৪০ ও ৪১তম সম্মেলন একসঙ্গে হয়েছে।
• চেয়ারম্যান দেশ - কম্বোডিয়া (২০২২) এবং ইন্দোনেশিয়া (২০২৩)।

তথ্যসূত্র: লাইভ MCQ সাম্প্রতিক সমাচার ডিসেম্বর, ২০২২
১,৩০৭.
নিম্নের কোন চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে আটটি অত্যাধুনিক পরমাণুচালিত সাবমেরিন দেওয়া হবে?
  1. ক) কোয়াড
  2. খ) ন্যাটো
  3. গ) অকাস
  4. ঘ) সিপিটিপিপি
সঠিক উত্তর:
গ) অকাস
উত্তর
সঠিক উত্তর:
গ) অকাস
ব্যাখ্যা
- অকাস চুক্তির অধীনে অস্ট্রেলিয়াকে আটটি অত্যাধুনিক পরমাণুচালিত সাবমেরিন দেওয়া হবে, যেগুলো গোপনে দূরদূরন্তে অভিযান চালাতে সক্ষম।
- এ ছাড়া সাইবার, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম ও অনির্দিষ্ট সমুদ্রতলের অনুসন্ধান সংক্রান্ত তথ্য-প্রযুক্তিও বিনিময় করা হবে।
- গত ২২ নভেম্বর সামরিক জোট অকাসের গুরুত্বপূর্ণ সদস্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে এ-সংক্রান্ত চুুক্তি করে অস্ট্রেলিয়া।
উৎস: দৈনিক সমকাল।
১,৩০৮.
ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? [ডিসেম্বর, ২০২৫]
  1. রোম, ইতালি
  2. মারাকেশ, মরক্কো
  3. গ্লাসগো, যুক্তরাজ্য
  4. ভিয়েনা, অস্ট্রিয়া
সঠিক উত্তর:
মারাকেশ, মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মারাকেশ, মরক্কো
ব্যাখ্যা

ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন:
- আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হয়।
- ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬টি দেশের পুলিশপ্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
- ইন্টারপোলের এ সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।
- এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য।

উল্লেখ্য,
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।

তথ্যসূত্র: Interpol ওয়েবসাইট।

১,৩০৯.
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা পেয়েছেন-
  1. জন হাডসন
  2. রবার্ট এরিকসন
  3. ড. রিচার্ড অ্যালান ক্যাশ
  4. এডওয়ার্ড এম টেড কেনেডি জুনিয়র
সঠিক উত্তর:
ড. রিচার্ড অ্যালান ক্যাশ
উত্তর
সঠিক উত্তর:
ড. রিচার্ড অ্যালান ক্যাশ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
• ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার:
- জনস্বাস্থ্য গবেষক ও খাবার স্যালাইনের অন্যতম উদ্ভাবক ড. রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছেন।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য সরকার তাকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার’ সম্মাননা দিয়েছিল।
- ড. রিচার্ড ক্যাশ ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশে জনমত তৈরি, অর্থ সংগ্রহ ও স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের স্বীকৃতি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

উল্লেখ্য, 
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করা হয়েছিল।
- এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে (মরনোত্তর) তার যোগ্য পুত্র এডওয়ার্ড এম টেড কেনেডি জুনিয়রের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেওয়া হয়।

 সূত্র- ইত্তেফাক এবং বাসস।
১,৩১০.
সর্বশেষ অলিম্পিক ক্রীড়া কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. ক) জাপান
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) চীন
  4. ঘ) উত্তর কোরিয়া
সঠিক উত্তর:
ক) জাপান
উত্তর
সঠিক উত্তর:
ক) জাপান
ব্যাখ্যা

- সর্বশেষ ৩২তম অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানে অনুষ্ঠিত হয়।
- টোকিও-২০২০ অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো ‘মিরাইতোয়া’। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো ‘চিরস্থায়ী ভবিষ্যৎ’।

টোকিও অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ দেশসমূহ:
- প্রথম : যুক্তরাষ্ট্র (৩৯টি স্বর্ণ, মোট-১১৩টি)
- দ্বিতীয় : চীন (৩৩টি স্বর্ণ, মোট-৮৮টি)
- তৃতীয় : জাপান (২৭টি স্বর্ণ, মোট-৫৮টি)

- ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)

১,৩১১.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৫ অনুযায়ী, বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. জাপান
  4. লুক্সেমবার্গ
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন - ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: World Investment Report 2025.
প্রকাশকাল: জুন, ২০২৫।
প্রকাশক: UN Trade and Development (UNCTAD).

প্রতিবেদন অনুযায়ী, বিনিয়োগে শীর্ষ ৫ দেশ-
১. যুক্তরাষ্ট্র: ২,৬৬, ৩৬৭ মিলিয়ন ডলার;
২. জাপান: ২,০৪,৩৮০ মিলিয়ন ডলার;
৩. চীন: ১,৬২,৭৮০ মিলিয়ন ডলার;
৪. লুক্সেমবার্গ: ১,০৮,৫৯৮ মিলিয়ন ডলার;
৫. হংকং: ৮৭,২৪৭ মিলিয়ন ডলার।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]

১,৩১২.
‘শার্লি হেবদো’ কোন দেশের ম্যাগাজিন?
  1. ক) ডেনমার্ক
  2. খ) নরওয়ে
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ব্রিটেন
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
উত্তর
সঠিক উত্তর:
গ) ফ্রান্স
ব্যাখ্যা
‘শার্লি হেবদো’ ফ্রান্সের একটি ব্যঙ্গধর্মী সাপ্তাহিক ম্যাগাজিন। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৭০ সালে।
পত্রিকাটি ২০০৬ সালে প্রথম মহানবী (স.) এর কার্টুন প্রকাশ করলে বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠে। এর প্রতিক্রিয়ায় ২০১৫ সালে পত্রিকাটির অফিসে বব্দুকধারীর গুলিতে ১২ জন প্রাণ হারায়।
গতবছর পত্রিকাটি পুনরায় মহানবী (স.) এর কার্টুন প্রকাশ করে।
(সূত্র: টাইম ম্যাগাজিন)
১,৩১৩.
২০২৪ সালে একাডেমি পুরস্কার প্রাপ্ত ছবি কোনটি?
  1. Stranger
  2. Poor things
  3. Oppenheimer
  4. Narcos
সঠিক উত্তর:
Oppenheimer
উত্তর
সঠিক উত্তর:
Oppenheimer
ব্যাখ্যা
অস্কার পুরস্কার/একাডেমি পুরষ্কার:
- বর্তমান বিশ্বে চলচ্চিত্র শিল্পের অন্যতম মর্যাদাপূর্ণ এবং সম্মানজনক পুরস্কার হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার।
- ১৯২৯ সালের ১৬ মে যাত্রা শুরু হয় অস্কার পুরস্কারের।
- বর্তমানে মোট ২৪টি ক্যাটাগরিতে বর্তমানে অস্কার পুরস্কার দেওয়া হয়।
- ২০১৩ সাল থেকে লস অ্যাঞ্জেলেসের নকিয়া থিয়েটারে অস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য,
- ২০২৪ সালে ৯৬তম অস্কার পুরস্কারে 
- সেরা চলচ্চিত্র ওপেনহাইমার।
পারমাণবিক বোমার জনক জে. রবার্ট ওপেনহাইমারের জীবনীভিত্তিক এই সিনেমার নির্মাতা ক্রিস্টোফার নোলান।
- সেরা অভিনেতা কিলিয়ান মারফি।
- সেরা অভিনেত্রী এমা স্টোন।

উৎস: Oscar ওয়েবসাইট।
১,৩১৪.
According to Surfshark, Which country has the best digital well-being in 2023?
  1. Denmark
  2. Finland
  3. France
  4. Luxembourg
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা
ডিজিটাল জীবনমান সূচক ২০২৩:
- 'ডিজিটাল কোয়ালিটি অভ লাইফ ইনডেক্স ২০২৩', অর্থাৎ ডিজিটাল জীবনমান (ডিকিউএল) সূচক প্রতিবেদন প্রকাশ করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সার্ফশার্ক।
- সার্ফশার্ক-এর ৫ম বার্ষিক ডিকিউএল সূচকে ১২১টি দেশের তালিকা প্রকাশ করেছে।
- ইন্টারনেট সামর্থ্য, ইন্টারনেটের মান, ই-অবকাঠামো, ই-নিরাপত্তা, ই-গভর্নমেন্ট-এই পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে সার্ফশার্কের ডিজিটাল জীবনযাত্রার মান নির্ধারণ করা হয়।
- জাতিসংঘের ওপেন সোর্স তথ্য, বিশ্বব্যাংক ও অন্যান্য উৎসের উপর ভিত্তি করে সমীক্ষাটি করা হয়েছে।

ডিজিটাল জীবনমান সূচক ২০২৩-এ শীর্ষ দেশ:

1. ফ্রান্স,
2. ফিনল্যান্ড,
3. ডেনমার্ক,
4. জার্মানি,
5. লুক্সেমবার্গ,
6. স্পেন,
7. এস্টোনিয়া,
8. অস্ট্রিয়া,
9. সুইজারল্যান্ড,
10. সিঙ্গাপুর।

উল্লেখ্য,
- সূচকে ১২১টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৮২তম।
- এশিয়ার ৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ২৫তম।

উৎস: Surfshark ওয়েবসাইট।
১,৩১৫.
নিচের কোনটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ?
  1. ক) জুলাই, ২০২১ - জুলাই, ২০২৫
  2. খ) জুলাই, ২০২১ - জুন, ২০২৫
  3. গ) জুন, ২০২১ - জুলাই, ২০২৫
  4. ঘ) জুলাই, ২০২০ - জুন, ২০২৫
সঠিক উত্তর:
ঘ) জুলাই, ২০২০ - জুন, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জুলাই, ২০২০ - জুন, ২০২৫
ব্যাখ্যা
- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান প্রধানমন্ত্রী।
- বিকল্প চেয়ারম্যান অর্থমন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান পরিকল্পনা মন্ত্রী।
- বাংলাদেশে এ পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে।
- বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার সময়কাল - ১৯৭৩-৭৮।
- বাংলাদেশে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫
- পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন করে - জাতীয় অর্থনৈতিক কাউন্সিল।

তথ্যসূত্র - পরিকল্পনা কমিশন।
১,৩১৬.
ইব্রাহিম রাইসি ইরানের কততম প্রেসিডেন্ট ছিলেন?
  1. চতুর্থ
  2. পঞ্চম
  3. সপ্তম
  4. অষ্টম
সঠিক উত্তর:
অষ্টম
উত্তর
সঠিক উত্তর:
অষ্টম
ব্যাখ্যা
ইব্রাহিম রাইসি: 
- ৬৩ বছর বয়সী ইব্রাহিম রাইসির জন্ম ১৯৬০ সালে উত্তর-পূর্ব ইরানের শহর মাশহাদে।
- মাত্র ২০ বছর বয়সে তিনি তেহরানের পার্শ্ববর্তী শহর কারাজের প্রসিকিউটর-জেনারেল নিযুক্ত হন।
- ১৯৮৯ থাকে ১৯৯৪ সাল পর্যন্ত রাইসি তেহরানের প্রসিকিউটর-জেনারেলের দায়িত্ব পালন করেন।
- ২০০৪ সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথোরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন।
- ২০১৯ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।
- কট্টরপন্থী হিসেবে পরিচিত রাইসি পরবর্তীতে ৮৮ সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন।
- সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এ সভা।
- তাকে দীর্ঘদিন ধরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্বাভাবিক উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়।
- ২০২১ সালে দ্বিতীয় দফায় নির্বাচন করে ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রাইসি।
- ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি।

সূত্র- বিবিসি।
১,৩১৭.
৩০তম ন্যাটো সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) জাপান
  4. ঘ) চীন
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) যুক্তরাজ্য
ব্যাখ্যা
৩০তম ন্যাটো সম্মেলন অনুষ্ঠিত হয় ৩-৪ ডিসেম্বর, ওয়াটফোর্ড, যুক্তরাজ্যে। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,৩১৮.
‘চিপ-যুদ্ধ’- লড়াই চলছে -
  1. ক) যুক্তরাষ্ট্র-রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র-চীন
  3. গ) চীন-ভারত
  4. ঘ) যুক্তরাষ্ট্র-ভারত
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র-চীন
উত্তর
সঠিক উত্তর:
খ) যুক্তরাষ্ট্র-চীন
ব্যাখ্যা
চিপ-যুদ্ধ
- বিশ্বের সবচেয়ে বড় দুটো অর্থনৈতিক শক্তির মধ্যে লড়াই জমে উঠেছে আরেকটি বহুমূল্য সম্পদের জন্য - সেটি হচ্ছে সেমিকণ্ডাকটর বা চিপস, যা আমাদের প্রতিদিনের জীবনে ব্যবহার্য নানা জিনিসে শক্তি যোগায়।
- সারা দুনিয়াব্যাপী ৫০,০০০ কোটি ডলারের বাজার এই সেমিকণ্ডাকটরের - যা আগামী ২০৩০ সাল নাগাদ ফুলে-ফেঁপে দ্বিগুণ আকার নেবে।
- এই প্রযুক্তির বেশির ভাগই আছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে। 
- এখন এই চিপ তৈরির প্রযুক্তি হাতে পেতে চাইছে চীন। 
- আমেরিকানরা চাইছে  যেন কিছুতেই তা না হতে পারে।
- এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আধিপত্য প্রতিষ্ঠার জন্য এ দুটি দেশ যে অস্ত্র প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।

উৎস: BBC.
১,৩১৯.
২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে কোন দেশ রানার্সআপ হয়েছে?
  1. ক) নেদারল্যান্ডস
  2. খ) জার্মানি
  3. গ) স্পেন
  4. ঘ) ইতালি
সঠিক উত্তর:
ক) নেদারল্যান্ডস
উত্তর
সঠিক উত্তর:
ক) নেদারল্যান্ডস
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ:

- ২০১০ সালে ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্পেন।
- ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে রানার্সআপ হয়েছে নেদারল্যান্ডস।
- ফাইনালে স্পেন ১-০ গোলে নেদারল্যান্ডসকে হারায়।
- প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৩০ সালে।
- উরুগুয়ে প্রথম বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয়।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩২০.
The 13th ODI Cricket World Cup began -
  1. 4 October, 2023
  2. 5 October, 2023
  3. 6 October, 2023
  4. 7 October, 2023
সঠিক উত্তর:
5 October, 2023
উত্তর
সঠিক উত্তর:
5 October, 2023
ব্যাখ্যা
• ১৩তম ওয়ানডে বিশ্বকাপ:
- আয়োজক দেশ - ভারত।
- খেলার সময়কাল -  ৫ অক্টোবর - ১৯ নভেম্বর, ২০২৩
- এ নিয়ে চতুর্থবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করছে - ভারত।
-  মোট ম্যাচ হবে - ৪৮টি।
- এ বিশ্বকাপে অংশ নেবে মোট ১০টি দল।
- খেলা হবে ভারতের ১০টি শহরে।
- ১৯ নভেম্বর ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ।

তথ্যসূত্র: নৈনিক ইত্তেফাক।
১,৩২১.
যুক্তরাজ্য ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কবে?
  1. ৯ সেপ্টেম্বর, ২০২৫
  2. ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  3. ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  4. ২১ সেপ্টেম্বর, ২০২৫
সঠিক উত্তর:
২১ সেপ্টেম্বর, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
২১ সেপ্টেম্বর, ২০২৫
ব্যাখ্যা

ফিলিস্তিনকে স্বীকৃতি:
- ২১ সেপ্টেম্বর, ২০২৫ যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
- বিশ্বের ধনী দেশগুলোর জোট জি-৭-এর সদস্যদের মধ্যে প্রথম ফিলিস্তিনকে স্বীকৃতি দিল যুক্তরাজ্য ও কানাডা।
- এর পর দিন ২২ সেপ্টেম্বর, ২০২৫ জাতিসংঘের সদর দপ্তর এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ ফ্রান্স।

তথ্যসূত্র - বিবিসি বাংলা।

১,৩২২.
কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
  1. শোচিত গালভেজ
  2. ক্লডিয়া শিনবাউম
  3. জুডিথ সুমিনওয়ার
  4. ক্রিস্টিনা পিসকোভা
সঠিক উত্তর:
জুডিথ সুমিনওয়ার
উত্তর
সঠিক উত্তর:
জুডিথ সুমিনওয়ার
ব্যাখ্যা
কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী:
- মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো।
- কঙ্গোর প্রথম নারী প্রধানমন্ত্রী জুডিথ সুমিনওয়া।
- কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে জুডিথ সুমিনওয়ারকে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য,
- জানুয়ারি, ২০২৪-এ দ্বিতীয় মেয়াদে কঙ্গোর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ফেলিক্স শিসেকেদি।
- জাতিসংঘের হিসাব অনুসারে, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ ডিআর কঙ্গো।
- সংঘাতের কারণে প্রায় ৭০ লাখ মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে,
- লিডিয়া গুইলার তেজাদা বলিভিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট।
- গোল্ডা মীর ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী।
- জ্যানেট ইয়েলেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী অর্থমন্ত্রী।

উৎস: ১ এপ্রিল ২০২৪, রয়টার্স।
১,৩২৩.
‘এফ/এ-এক্সএক্স’ যুদ্ধবিমান কোন দেশের নির্মিতব্য?
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন 
  3. ফ্রান্স 
  4. রাশিয়া
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

‘এফ/এ-এক্সএক্স’ যুদ্ধবিমান (F/A-XX program):
- ‘এফ/এ-এক্সএক্স’ যুদ্ধবিমান (F/A-XX program) যুক্তরাষ্ট্রের নির্মিতব্য।

⇒ চীনকে ঠেকাতে নতুন প্রজন্মের যুদ্ধবিমান তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। 
- ১৯৯০-এর দশক থেকে ব্যবহার হয়ে আসা নৌবাহিনীর ‘এফ/এ-১৮ ই/এফ’ সুপার হর্নেট যুদ্ধবিমান বহরের স্থলাভিষিক্ত হবে এই নতুন বিমান।
- চীনের সামরিক হুমকি মোকাবেলায় এই যুদ্ধবিমানকেই মূল হাতিয়ার হিসাবে দেখা হচ্ছে।

উৎস: Reuters.

১,৩২৪.
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান অবস্থান কত?
  1. ক) অষ্টম
  2. খ) নবম
  3. গ) সপ্তম
  4. ঘ) দশম
সঠিক উত্তর:
খ) নবম
উত্তর
সঠিক উত্তর:
খ) নবম
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান:
- ICC এর রিপোর্ট অনুযায়ী টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অবস্থান নবম। 

উল্লেখ্য,
- ২০০০ সালের ১০ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল টেস্ট খেলার মর্যাদা অর্জন করে।
- বাংলাদেশ প্রথম টেস্ট জয় পায় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে।

অন্যদিকে -
- ICC এর রিপোর্ট অনুযায়ী টেস্ট ক্রিকেটে শীর্ষ স্থানে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

উৎস: ICC Cricket.
১,৩২৫.
ফিফার সদর দপ্তর কোথায়?
  1. জেনেভা
  2. বার্ন
  3. মন্ট্রেক্স
  4. জুরিখ
সঠিক উত্তর:
জুরিখ
উত্তর
সঠিক উত্তর:
জুরিখ
ব্যাখ্যা
• ফিফা :
- FIFA বা Fédération Internationale de Football Association অর্থাৎ আন্তর্জাতিক ফুটবল সংস্থা হচ্ছে আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান।
- ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ শহরে অবস্থিত।
- বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

উৎস: ফিফা ওয়েবসাইট।
১,৩২৬.
জাতিসংঘ কোন সালকে ‘শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর’ হিসেবে ঘোষণা করে?
  1. ২০২৩ সাল
  2. ২০২৪ সাল
  3. ২০২৫ সাল
  4. ২০২৬ সাল
সঠিক উত্তর:
২০২৫ সাল
উত্তর
সঠিক উত্তর:
২০২৫ সাল
ব্যাখ্যা
- জাতিসংঘ সাধারণ পরিষদে ২০২৫ সালকে শান্তি ও আস্থার আন্তর্জাতিক বছর হিসেবে ঘোষণা দেওয়ার জন্য একটি প্রস্তাব গৃহীত হয়েছে।
- প্রস্তাবটি টেকসই উন্নয়ন, শান্তি ও নিরাপত্তা এবং মানবাধিকারকে উন্নীত করে এমন একটি মূল্য হিসেবে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে শান্তি ও বিশ্বাসকে শক্তিশালীকরণ নিশ্চিত করার জন্য অন্তর্ভুক্তিমূলক সংলাপ।
- সাধারণ পরিষদ ১৫ নভেম্বরকে আন্তর্জাতিক সংগঠিত অপরাধের সকল প্রকারের প্রতিরোধ এবং লড়াইয়ের জন্য আন্তর্জাতিক দিবস হিসেবে ঘোষণা করে।
- প্রস্তাবটি জাতিসংঘের সমস্ত সদস্য রাষ্ট্র, জাতিসংঘ ব্যবস্থার সংস্থাগুলো এবং অন্যান্য বৈশ্বিক ও আঞ্চলিক সংস্থাগুলো এবং সেই সাথে অন্যান্য প্রাসঙ্গিক স্টেকহোল্ডারদেরকে শিক্ষামূলক এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমসহ যথাযথভাবে আন্তর্জাতিক দিবসটি উদযাপন করার জন্য আমন্ত্রণ জানায়।

সূত্র- বাসস। 
১,৩২৭.
বিশ্বের প্রথম 'ক্লাইমেট সুকুক' চালু করেছে -
  1. মালয়েশিয়া
  2. সৌদি আরব
  3. ইরান
  4. তুরস্ক
সঠিক উত্তর:
মালয়েশিয়া
উত্তর
সঠিক উত্তর:
মালয়েশিয়া
ব্যাখ্যা

ক্লাইমেট সুকুক:
- ইসলামী অর্থনীতিতে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিশ্বের প্রথম 'ক্লাইমেট সুকুক' চালু করেছে মালয়েশিয়া।
- এর মূল্য ২০০ মিলিয়ন ইউয়ান (প্রায় ১১৮ মিলিয়ন রিঙ্গিত)। এই সুকুকটি ঘোষিত হয় গ্লোবাল ইসলামিক ফিন্যান্স ফোরাম (জিআইএফএফ) ২০২৫-এ, যা অনুষ্ঠিত হয় কুয়ালালামপুরে।
- যৌথভাবে এটি ইস্যু করেছে হংকংভিত্তিক Unity Group Holdings International Ltd এবং Tek Securities Ltd, মালয়েশিয়ার লাবুয়ান আইবিএফসি (Labuan IBFC) কাঠামোর আওতায়।

তথ্যসূত্র - যুগান্তর পত্রিকার রিপোর্ট।

১,৩২৮.
২০২৩ ক্রিকেট বিশ্বকাপে মোট কতটি দেশ অংশগ্রহণ করে?
  1. ৮টি
  2. ১০টি
  3. ১২টি
  4. ১৪টি
সঠিক উত্তর:
১০টি
উত্তর
সঠিক উত্তর:
১০টি
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ এর মাস্কট এর নাম ব্লেজ ও টঙ্ক।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১,৩২৯.
কাতার ফুটবল বিশ্বকাপে শিরোপা জয়ী দল কোনটি?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) ফ্রান্স
  3. গ) ক্রোয়েশিয়া
  4. ঘ) নেদার‌ল্যান্ডস
সঠিক উত্তর:
ক) আর্জেন্টিনা
উত্তর
সঠিক উত্তর:
ক) আর্জেন্টিনা
ব্যাখ্যা
• ফুটবল বিশ্বকাপ :
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ।
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- প্রতি ৪ বছর পর পর অনুষ্ঠিত হয় ফুটবল বিশ্বকাপ।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 
• কাতার ফুটবল বিশ্বকাপ - ২০২২:
- ২০২২ সালে অনুষ্ঠিত কাতার ফুটবল বিশ্বকাপের গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর)
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়]
- থিম সং: হা’ইয়া হা’ইয়া [Hayya Hayya (Better Together)]
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)
- রানার্স আপ: ফ্রান্স
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

সূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র
১,৩৩০.
বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করে-
  1. ক) ২৫ অক্টোবর, ২০২১
  2. খ) ২৭ নভেম্বর, ২০২১
  3. গ) ২৫ ডিসেম্বর, ২০২১
  4. ঘ) ২৭ আগস্ট, ২০২১
সঠিক উত্তর:
খ) ২৭ নভেম্বর, ২০২১
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৭ নভেম্বর, ২০২১
ব্যাখ্যা

২৭ নভেম্বর ২০২১ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ আসরে খেলার যোগ্যতা অর্জন করে।
- ১২তম নারীদের ওয়ানডে বিশ্বকাপ (৪ মার্চ - ৩ এপ্রিল ২০২২) অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে।
- বাংলাদেশ প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের এই আসরে জায়গা করে নেয়।

উৎস: দৈনিক পত্রিকা 

১,৩৩১.
নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ভারত ও শ্রীলংকা 
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
  4. ইংল্যান্ড
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলংকা 
উত্তর
সঠিক উত্তর:
ভারত ও শ্রীলংকা 
ব্যাখ্যা

নারী ওয়ানডে বিশ্বকাপ-২০২৫: 
- সময়: ৩০ সেপ্টেম্বর — ২ নভেম্বর, ২০২৫।
- আয়োজনকারী দেশ: ভারত ও শ্রীলঙ্কা।
- অংশগ্রহণকারী দল: ৮টি (ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান)।

উৎস: ICC ওয়েবসাইট। 

১,৩৩২.
ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করার জন্য ২০২২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান-
  1. ক) সোয়ান্তে প্যাবো
  2. খ) জন এফ. ক্লসার
  3. গ) ডগলাস ডব্লিউ. ডায়মন্ড
  4. ঘ) মর্টেন মেল্ডাল
সঠিক উত্তর:
গ) ডগলাস ডব্লিউ. ডায়মন্ড
উত্তর
সঠিক উত্তর:
গ) ডগলাস ডব্লিউ. ডায়মন্ড
ব্যাখ্যা
• নোবেল পুরস্কার – ২০২২
ঐতিহ্যগতভাবে প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
এ বছর ১২ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেন।
• নোবেল বিজয়ীদের (Nobel Laureates) নামের তালিকা দেওয়া হল -

চিকিৎসা শাস্ত্র-১ জন

১. সোয়ান্তে প্যাবো -সুইডেন
অবদান- বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য।

পদার্থ বিজ্ঞান (৩ জন)
১. অ্যালাইন অ্যাসপেক্ট -ফ্রান্স
২. জন এফ. ক্লসার - যুক্তরাষ্ট্র
৩. অ্যান্টন জেইলিঙ্গার অস্ট্রিয়া
অবদান- Entangled ফোটনের নিরীক্ষা, বেল অসমতার অসামঞ্জস্যতার প্রমাণ ও কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকার জন্য।

রসায়ন শাস্ত্র (৩ জন)
১. ক্যারোলিন আর বার্তোজ্জি - যুক্তরাষ্ট্র
২. মর্টেন মেল্ডাল-ডেনমার্ক
৩. কে. ব্যারি শার্পলেস - যুক্তরাষ্ট্র 
অবদান- ক্লিক রসায়ন ও বায়ো-অর্থোগোনাল রসায়নে উন্নয়নে অনন্য অবদান রাখার জন্য।

সাহিত্য (১ জন) 
১. অ্যানি অ্যারনো- ফ্রান্স

অবদান- ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার' সমাবেশ ঘটিয়ে এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্য।  

শান্তি-(১ জন ব্যাক্তি ও ২ টি সংস্থা)
১. অ্যালেস বিয়ালিয়াৎস্কি - রাশিয়ান বংশোদ্ভূত বেলারুশিয়ান
২. Memorial (রাশিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ১৯৮৭ সাল)
৩. Center for Civil Liberties. (ইউক্রেনিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ২০০৭)
অবদান- নিজ নিজ দেশে (বেলারুশ, রাশিয়া, ইউক্রেন) মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য।

অর্থনীতিতে (৩ জন)
১. বেন এস. বার্নানকে (যুক্তরাষ্ট্র)
২. ডগলাস ডব্লিউ. ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
৩. ফিলিপ এইচ. ডিবভিগ (যুক্তরাষ্ট্র)
অবদান- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করার জন্য। 

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১,৩৩৩.
সম্প্রতি, জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাবের পক্ষে কয়টি দেশ ভোট দিয়েছে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১২২টি 
  2. ১৩২টি 
  3. ১৪২টি
  4. ১৫২টি
সঠিক উত্তর:
১৪২টি
উত্তর
সঠিক উত্তর:
১৪২টি
ব্যাখ্যা

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন:
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিকাংশ সদস্যদেশ।
- গত ১২ সেপ্টেম্বর, ২০২৫ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে জাতিসংঘের সদর দপ্তরে এ ভোটাভুটি হয়।
- প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে সাধারণ পরিষদের ১৪২টি দেশ।
- বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি দেশ। তাদের মধ্যে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র রয়েছে।
- ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।
- সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করেছিল ফ্রান্স ও সৌদি আরব।
- এই প্রস্তাবকে ‘নিউইয়র্ক ঘোষণা’ বলা হচ্ছে।

উল্লেখ্য,
- প্রস্তাবে ফিলিস্তিন–ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রচেষ্টায় তৎপরতা আনার কথা বলা হয়েছে।
- এ–ও বলা হয়েছে যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হলে, সেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না।

তথ্যসূত্র: প্রথম আলো। [link]

১,৩৩৪.
সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
  1. ৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫
  2. ১১ আগস্ট- ১৩ সেপ্টেম্বর ২০২৫ 
  3. ২৭ আগস্ট- ২৯সেপ্টেম্বর ২০২৫
  4. ২৩ আগস্ট-২৬ আগস্ট ২০২৫
সঠিক উত্তর:
৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫
ব্যাখ্যা

- চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) রাষ্ট্রপ্রধানদের ২৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
- দুই দিনব্যাপী (৩১ আগস্ট- ১সেপ্টেম্বর ২০২৫) এ শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 
- এসসিও সম্মেলনে এবার অংশ নিচ্ছেন ২০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি। 
- চীনের নেতৃত্বে আয়োজিত এই সম্মেলনে ‘তিয়ানজিন ঘোষণা’ এবং আগামী ১০ বছরের কৌশলগত পরিকল্পনা অনুমোদিত হওয়ার কথা রয়েছে।

উৎস: যুগান্তর।

১,৩৩৫.
সম্প্রতি, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোন আন্তর্জাতিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করেন? [জানুয়ারি, ২০২৫]
  1. মন্ট্রিল কনভেনশন
  2. ভিয়েনা কনভেনশন
  3. প্যারিস জলবায়ু চুক্তি
  4. ক্ষেপণাস্ত্র সীমিতকরণ চুক্তি
সঠিক উত্তর:
প্যারিস জলবায়ু চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
প্যারিস জলবায়ু চুক্তি
ব্যাখ্যা
প্যারিস জলবায়ু চুক্তি-২০১৫:
- জলবায়ু পরিবর্তন মোকাবিলার লক্ষ্যে ইতিহাসের প্রথম কোনো বৈশ্বিক চুক্তি।
- ২০১৫ সালের ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর প্যারিসে কপ–২১ সম্মেলনে স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হয় ৪ নভেম্বর ২০১৬।
- চুক্তির গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলো হলো বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দুই ডিগ্রি সেলসিয়াসের নিচে নামিয়ে আনা এবং গাছ, মাটি ও সমুদ্র প্রাকৃতিকভাবে যতটা শোষণ করতে পারে ২০৫০ সাল থেকে ২১০০ সালের মধ্যে কৃত্রিমভাবে গ্রিনহাউজ গ্যাসের নিঃসরণ সেই পর্যায়ে নামিয়ে আনা।

উল্লেখ্য,
- প্যারিস জলবায়ু চুক্তি স্বাক্ষরের পর থেকেই এর সমালোচনা করে আসছেন ডোনাল্ড ট্রাম্প।
- প্রথমবার ক্ষমতা গ্রহণের মেয়াদের শেষ দিকে ২০২০ সালে প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন।
- বাইডেন ক্ষমতা গ্রহণের পর আবারও যুক্তরাষ্ট্রকে চুক্তিতে ফেরান।

সম্প্রতি,
২০ জানুয়ারি, ২০২৫ তারিখে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েকঘণ্টা পরই প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার নির্বাহী আদেশে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট, পত্রিকা রিপোর্ট।
১,৩৩৬.
কোন চুক্তির জন্য ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিন নোবেল পুরষ্কার লাভ করেন?
  1. মিনস্ক চুক্তি
  2. ক্যাম্প ডেভিড চুক্তি
  3. ডেটন চুক্তি
  4. অসলো চুক্তি
সঠিক উত্তর:
অসলো চুক্তি
উত্তর
সঠিক উত্তর:
অসলো চুক্তি
ব্যাখ্যা
অসলো চুক্তি:
- শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছায় ইসরায়েল ও ফিলিস্তিন।
- এটি অসলো চুক্তি নামে পরিচিত।
- স্বাক্ষরিত হয়: ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ সাল।
- স্বাক্ষরের স্থান: হোয়াইট হাউস, যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরকারী: ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজাক রবিন।
- উদ্দেশ্য: রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ।
- মধ্যস্থতাকারী: যুক্তরাষ্ট্রেরর প্রেসিডেন্ট বিল ক্লিনটন।

⇒ নরওয়ের রাজধানী অসলোতে শুরু হওয়া আলোচনার পথ ধরে ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) প্রধান ইয়াসির আরাফাত ফিলিস্তিনিদের পক্ষ হয়ে ওই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
- এই চুক্তির জন্য ইয়াসের আরাফাত এবং তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইতজাক রাবিন নোবেল শান্তি পুরষ্কারও পেয়েছিলেন।

উল্লেখ্য,
- চুক্তিটি নিয়ে সবচেয়ে বেশি হতাশ গাজা উপত্যকার মানুষ।
- শান্তি চুক্তিতে ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করেছিলো প্রয়াত ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন পিএলও পার্টি।
- কিন্তু ২০০৭ সাল থেকে গাজা শাসন করে আসছে কট্টরপন্থী ফিলিস্তিনি দল হামাস।
- ইসরায়েলের সঙ্গে তাদের অনেকবার যুদ্ধ হয়েছে।
- আবার গাজার সীমান্ত কঠোরভাবে নিয়ন্ত্রণ করে ইসরায়েল এবং মিশর, যাতে হামাসের কাছে কোন অস্ত্র পৌঁছাতে না পারে।

উৎস: i) BBC।
ii) U.S. Department of State (.gov) ওয়েবসাইট।
১,৩৩৭.
বিশ্বে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষার প্রকল্পের নাম কী ছিল?
  1. গ্লোরি প্রজেক্ট
  2. ম্যানহাটন প্রজেক্ট
  3. নিউক্লিয়ার প্রজেক্ট
  4. আ্যটমিক বোমা প্রজেক্ট
সঠিক উত্তর:
ম্যানহাটন প্রজেক্ট
উত্তর
সঠিক উত্তর:
ম্যানহাটন প্রজেক্ট
ব্যাখ্যা
ম্যানহাটন প্রজেক্ট:
- বিশ্বে প্রথম পারমাণবিক বোমার পরীক্ষার প্রকল্পের নাম  ছিল "ম্যানহাটন প্রজেক্ট" (Manhattan Project)।
- এটি একটি গোপন মার্কিন সামরিক গবেষণা প্রকল্প ছিল, যার মাধ্যমে ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক বোমার সফল পরীক্ষা করা হয়।
- এই প্রকল্পটি ১৯৪২ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত পরিচালিত হয়।
- এর উদ্দেশ্য ছিল প্রথম পারমাণবিক বোমা তৈরি করা।
- ১৯৩৯ সালে ইউরোপে ফ্যাসিস্ট শাসন থেকে পালিয়ে আসা বিজ্ঞানীরা এই প্রকল্পের জন্য কাজ শুরু করেন।
- প্রথমে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী জি.বি. পেগ্রাম আমেরিকান সরকারকে জানিয়ে প্রকল্পের জন্য উদ্যোগ নেন।
- আলবার্ট আইনস্টাইন তার সহকর্মীদের পরামর্শে প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট-কে এই ধারণা তুলে ধরেন।
- ১৯৪০ সালে আমেরিকা গবেষণা শুরু করার জন্য ৬,০০০ ডলার বরাদ্দ করে।
- ১৯৪২ সালে প্রকল্পটি অফিস অফ সায়েন্টিফিক রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এর অধীনে চলে আসে।
- ১৯৪৫ সালে প্রথম পারমাণবিক বোমাটি নিউমেক্সিকো মরুভূমিতে সফলভাবে পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, 
- অস্ত্র নিয়ন্ত্রণ সংস্থার মতে, সোভিয়েত ইউনিয়ন ১৯৯০ সালে, ১৯৯২ সালে যুক্তরাষ্ট্র, ১৯৯৬ সালে চীন ও ফ্রান্স, ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান এবং ২০১৭ সালে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করেছিল।
- সম্প্রতি, (ডিসেম্বর ২০২৪) সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে রাশিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট ওয়েবসাইট ও হিস্টোরি ডটকম এবং দৈনিক ইত্তেফাক নিউজ। [লিঙ্ক]
১,৩৩৮.
২০২৪ সালের বুকার পুরস্কার জয়ী কে?
  1. হান কাং
  2. এলিস মনরো
  3. সামান্থা হার্ভে
  4. সালমান রুশদি
সঠিক উত্তর:
সামান্থা হার্ভে
উত্তর
সঠিক উত্তর:
সামান্থা হার্ভে
ব্যাখ্যা
২০২৪ সালের বুকার পুরস্কার:
- যুক্তরাজ্যের লেখক সামান্থা হার্ভে ২০২৪ সালের বুকার পুরস্কার জিতেছেন।
- ২০২৪ সালের ১২ নভেম্বর এ পুরস্কার ঘোষণা করা হয়েছে।
- আন্তর্জাতিক মহাকাশকেন্দ্রে ছয় মহাকাশচারীর কাটানো একটি দিনকে বিস্তারিতভাবে ফুটিয়ে তুলে লেখা ‘অরবিটাল’ বইয়ের জন্য সামান্থাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।চ
- ‘অরবিটাল’ বইটি ১৩৬ পৃষ্ঠার। এটি বুকারজয়ী দ্বিতীয় সংক্ষিপ্ততম বই। এ ছাড়া এটি মহাকাশ নিয়ে লেখা প্রথম কোনো বই, যেটি বুকার পুরস্কার জিতেছে।

উল্লেখ্য, 
- ২০২৪ সালের বুকার পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের সংক্ষিপ্ত তালিকায় হার্ভে ছাড়া আরও চারজনের নাম ছিল।
- এর মধ্যে মার্কিন লেখক র‍্যাচেল কুশনার (‘ক্রিয়েশন লেক’ বইয়ের জন্য) এবং কানাডীয় লেখক অ্যান মাইকেলসও (‘হেল্ড’ বইয়ের জন্য) ছিলে

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ ও বুকার পুরস্কার ওয়েবসাইট।
১,৩৩৯.
বিশ্ব বাসযোগ্যতার সূচক- ২০২৫ এ ঢাকার অবস্থান কত? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. ১৬১ তম
  2. ১৭১ তম
  3. ১৮১ তম
  4. ১৯১ তম
সঠিক উত্তর:
১৭১ তম
উত্তর
সঠিক উত্তর:
১৭১ তম
ব্যাখ্যা

বিশ্ব বাসযোগ্যতার সূচক - ২০২৫:
প্রতিবেদনের শিরোনাম: Global Liveability Index 2025.
প্রকাশকাল: জুন, ২০২৫। 
প্রকাশক: যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট (EIU)।

সূচক অনুযায়ী,
শীর্ষ ৩ শহর-
১. কোপেনহেগেন (ডেনমার্ক), 
২. ভিয়েনা (অস্ট্রিয়া) ও 
৩. জুরিখ (সুইজারল্যান্ড)।

সর্বনিম্ন ৩ শহর-
১৭৩. দামেস্ক (সিরিয়া), 
১৭২. ত্রিপোলি (লিবিয়া) ও 
১৭১. ঢাকা (বাংলাদেশ)।

তথ্যসূত্র: Global Liveability Index 2025, পত্রিকা রিপোর্ট।

১,৩৪০.
'ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ-২০২৪' অনুসারে, বর্তমানে বিশ্বের শীর্ষ জনবহুল দেশ কোনটি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. চীন
  2. ভারত
  3. রাশিয়া
  4. কানাডা
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• স্বাধীন অলাভজনক সংস্থা ‘ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ’ নিজেদের ওয়েবসাইটে বিশ্বের জনসংখ্যার লাইভ (তাৎক্ষণিক) তথ্য প্রচার-প্রকাশ করে। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ- ২০২৪ তথ্য অনুসারে, জনসংখ্যায় বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকা-

১. ভারত:
জনসংখ্যা: ১৪৫ কোটি ৯ লাখ ৪০ হাজার।

২. চীন:
জনসংখ্যা: ১৪১ কোটি ৯৩ লাখ ২০ হাজার।

৩. যুক্তরাষ্ট্র:
জনসংখ্যা: ৩৪ কোটি ৫৪ লাখ ২৭ হাজার।

৪. ইন্দোনেশিয়া:
জনসংখ্যা: ২৮ কোটি ৩৪ লাখ ৮৮ হাজার।

৫. পাকিস্তান:
জনসংখ্যা: ২৫ কোটি ১২ লাখ ৬৯ হাজার।

৬. নাইজেরিয়া:
জনসংখ্যা: ২৩ কোটি ২৬ লাখ ৭৯ হাজার।

৭. ব্রাজিল:
জনসংখ্যা: ২১ কোটি ১৯ লাখ ৯৯ হাজার।

৮. বাংলাদেশ:
জনসংখ্যা: ১৭ কোটি ৩৫ লাখ ৬২ হাজার।

৯. রাশিয়া:
জনসংখ্যা: ১৪ কোটি ৪৮ লাখ ২০ হাজার।

১০. ইথিওপিয়া:
জনসংখ্যা: ১৩ কোটি ২০ লাখ ৬০ হাজার।

সূত্র: প্রথম আলো পত্রিকা রিপোর্ট, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ- ২০২৪। [Link]
১,৩৪১.
Bangladesh will soon receive around 5 million AstraZeneca Covid-19 vaccine doses from -
  1. ক) France and U.A.E
  2. খ) Poland and Saudi Arabia
  3. গ) Netherlands and Sweden
  4. ঘ) Italy and Switzerland
সঠিক উত্তর:
খ) Poland and Saudi Arabia
উত্তর
সঠিক উত্তর:
খ) Poland and Saudi Arabia
ব্যাখ্যা
Foreign Minister AK Abdul Momen has said Bangladesh will soon receive around 5 million AstraZeneca Covid-19 vaccine doses from Poland and Saudi Arabia as gift.
Bangladesh will get around 1.5 million doses of the vaccine from Saudi Arabia.
Poland will provide 3.3 million AstraZeneca vaccine doses to Bangladesh free of cost, he said, adding that these are being shipped. Poland donated these vaccine doses through the European Union.

Source: The Daily Star
১,৩৪২.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫ অনুযায়ী, শীর্ষ দেশ কোনটি?
  1. নরওয়ে
  2. এস্তোনিয়া
  3. নেদারল্যান্ডস
  4. সুইডেন
সঠিক উত্তর:
নরওয়ে
উত্তর
সঠিক উত্তর:
নরওয়ে
ব্যাখ্যা

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৫:
- সূচকের শিরোনাম: RSF World Press Freedom Index 2025.
- সূচকটি প্রকাশিত হয় ২ মে, ২০২৫।
- ফ্রান্সভিত্তিক অলাভজনক সংস্থা Reporters Without Borders (RSF) সূচকটি প্রকাশ করে।

⇒ শীর্ষ দেশ:
• নরওয়ে।
• এস্তোনিয়া।
• নেদারল্যান্ডস।
• সুইডেন।
• ফিনল্যান্ড।

⇒ এই তালিকায় সর্বনিম্ন অবস্থানে আছে ইরিত্রিয়া।

⇒ বাংলাদেশের অবস্থান ১৪৯তম।

তথ্যসূত্র - Reporters Without Borders (RSF) ওয়েবসাইট।

১,৩৪৩.
মার্সা প্রকাশিত জরিপ অনুসারে ২০২১ সালে বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকা শহরের অবস্থান কততম?
  1. ২৬তম
  2. ৩৪তম
  3. ৪০তম
  4. ৪৩তম
সঠিক উত্তর:
৪০তম
উত্তর
সঠিক উত্তর:
৪০তম
ব্যাখ্যা

- মার্কিন প্রতিষ্ঠান মার্সার সম্প্রতি বিশ্বের ২০৯টি শহর নিয়ে ২০২১ সালের শীর্ষ ব্যয়বহুল শহরের তালিকা প্রকাশ করে।
শীর্ষ ব্যবহুল শহরের তালিকা:
- প্রথম : আশখাবাদ (তুর্কমেনিস্তান)
- দ্বিতীয় : হংকং (চীন)
- তৃতীয় : বৈরুত (লেবানন)।
- সবচেয়ে কম ব্যয়বহুল শহর (২০৯তম) : বিশকেক (কিরগিজস্তান)।
- বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান ৪০তম।
(তথ্যসূত্র: মার্সার ওয়েবসাইট)

১,৩৪৪.
একমাত্র মরণোত্তর নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি কে?
  1. ইয়াসির আরাফাত
  2. উইনস্টন চার্চিল
  3. আইনস্টাইন
  4. দ্যাগ হ্যামারশোল্ড
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
উত্তর
সঠিক উত্তর:
দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা
দ্যাগ হ্যামারশোল্ড:
- দ্যাগ হ্যামারশোল্ড ছিলেন জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব এবং একমাত্র মরণোত্তর নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি।
- তিনি জাতিসংঘের স্বাধীন ও কার্যকর সচিবালয় গড়ে তুলেছিলেন।
- ১৯৫৬ সালের সুয়েজ সংকটের পর মধ্যপ্রাচ্যে জাতিসংঘ বাহিনী মোতায়েনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
- ১৯৬০-এর দশকের শুরুতে কঙ্গোর গৃহযুদ্ধে সশস্ত্র হস্তক্ষেপের ম্যান্ডেটসহ জাতিসংঘ বাহিনী প্রেরণ নিশ্চিত করেন।
- ১৯৬১ সালের সেপ্টেম্বরে উত্তর রোডেশিয়ায় (বর্তমান জাম্বিয়া) এক বিমান দুর্ঘটনায় নিহত হন।
- তার বিমানটি প্রযুক্তিগত ত্রুটি, পাইলটের ভুল বা হামলার শিকার হয়েছিল কিনা তা এখনো অজানা।
- জাতিসংঘের কার্যক্রমকে স্বাধীন ও কার্যকর করার ক্ষেত্রে তার অবদান আজও স্মরণীয়।
- জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব দ্যাগ হ্যামারস্কজোল্ড হলেন একমাত্র নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী যিনি মরণোত্তর এই পুরষ্কার পেয়েছেন।

উৎস: Nobel prize ওয়েবসাইট।
১,৩৪৫.
সম্প্রতি মিয়ানমারে কত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে? [এপ্রিল, ২০২৫]
  1. ৬.৭ মাত্রা
  2. ৭.৩ মাত্রা
  3. ৭.৭ মাত্রা
  4. ৮.১ মাত্রা
সঠিক উত্তর:
৭.৭ মাত্রা
উত্তর
সঠিক উত্তর:
৭.৭ মাত্রা
ব্যাখ্যা
মিয়ানমারে ভূমিকম্প: 
- মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
- যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে।
- এলাকাটি রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে।
- ইউএসজিএস জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ২০ মিনিটে প্রথম ভূমিকম্প আঘাত হানে, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে যা ছিল সাত দশমিক সাত মাত্রার।
- এরপর আরও বেশ কয়েকটি আফটার শক অনুভূত হয়।
- প্রথম কম্পনের ১২ পর মিনিট পর দ্বিতীয় কম্পন অনুভূত হয় যার মাত্রা ছিল ছয় দশমিক চার।
- ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে শত শত মাইল দূরে চীন ও থাইল্যান্ড থেকেই কম্পন অনুভূত হয়।
- থাইল্যান্ডের তুলনায় মিয়ানমারে ভূমিকম্প তুলনামূলকভাবে বেশি হয়।
- ১৯৩০ সাল থেকে ১৯৫৬ সালের মধ্যে দেশটিতে সাত মাত্রার ছয়টি ভূমিকম্প আঘাত হানে যার সবগুলোই ছিল সাগাইং ফল্টের কাছে।
- ভূপৃষ্ঠের নিচের ওই ফাটল দেশটির মাঝ বরাবর চলে গেছে।
- থাইল্যান্ড মূলত ভূমিকম্পপ্রবণ অঞ্চল নয়।
- কিন্তু সেখানে অনুভূত হওয়া প্রায় সব ভূমিকম্পের উৎপত্তিস্থল হয় প্রতিবেশী মিয়ানমার।

উৎস: BBC NEWS বাংলা (২৮ মার্চ ২০২৫)
১,৩৪৬.
ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন-২০২৫ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে?
  1. জার্মানি
  2. মরক্কো
  3. কাতার
  4. সিঙ্গাপুর
সঠিক উত্তর:
মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
মরক্কো
ব্যাখ্যা

ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন:
- আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলন ২৪ থেকে ২৭ নভেম্বর, ২০২৫ পর্যন্ত মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত হয়।
- ইন্টারপোলের সদস্যভুক্ত ১৯৬টি দেশের পুলিশপ্রধান ও প্রতিনিধিরা এ সম্মেলনে অংশ নেন।
- ইন্টারপোলের এ সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়।
- এর মধ্যে সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত, আন্তদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ, বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ, ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন এবং নারী পুলিশ নেতৃত্বের বিকাশ উল্লেখযোগ্য।

উল্লেখ্য,
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: International Criminal Police Organization.
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩।
- প্রতিষ্ঠার স্থান: ভিয়েনা, অস্ট্রিয়া
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ইন্টারপোলের ভাষা: ইংরেজি, ফরাসি, স্প্যানিশ ও আরবি।
- সদস্য সংখ্যা: ১৯৬টি (সর্বশেষ সদস্য: পালাউ)।

উৎস: Interpol ওয়েবসাইট।

১,৩৪৭.
ফোরদো ইউরেনিয়াম কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) রাশিয়া
  3. গ) ইসরাইল
  4. ঘ) তুরস্ক
সঠিক উত্তর:
ক) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ক) ইরান
ব্যাখ্যা
ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র ইরানে অবস্থিত। ছয় শক্তিধর রাষ্ট্রের সাথে ইরানের সাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেড়িয়ে যাওয়ায় সম্প্রতি ইরান বন্ধ থাকা ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে পুনরায় চালু করে। ইরান ১৯৭৪ সালে প্রথম পরমাণু কর্মসূচি গ্রহণ করে। (সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড ও আল জাজিরা)
১,৩৪৮.
প্রথমবারের মতো অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
  1. ইংল্যান্ড
  2. ভারত
  3. নিউজিল্যান্ড
  4. ওয়েস্ট ইন্ডিজ
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
নিউজিল্যান্ড
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) প্রবর্তিত প্রথম আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড।
- গত ১৮-২৩ জুন ২০২১ ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ড ভারতে আট উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
- আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে হলো আইসিসি প্রবর্তিত টেস্ট ক্রিকেটের বৈশ্বিক প্রতিযোগিতা। এতে বাংলাদেশসহ নয়টি দেশ দুইবছর শিডিউলে ছয়টি করে সিরিজ খেলে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হয়।
(তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট)
১,৩৪৯.
ফুটবল বিশ্বকাপ ২০২৬ এর আয়োজক দেশ কয়টি?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. ৪টি
সঠিক উত্তর:
৩টি
উত্তর
সঠিক উত্তর:
৩টি
ব্যাখ্যা

ফুটবল বিশ্বকাপ ২০২৬:
- ২০২৬ সালে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর অনুষ্ঠিত হবে।
- আয়োজক দেশ: ৩টি।
• মার্কিন যুক্তরাষ্ট্র,
• কানাডা এবং
• মেক্সিকো।

- সময়কাল: ১১ জুন, ২০২৬ থেকে ১৯ জুলাই, ২০২৬।
- অংশগ্রহণকারী দেশ: ৪৮টি।
- অনুষ্ঠিত হবে ১০৪টি ম্যাচ।
- তিন দেশের ১৬টি ভেন্যুতে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।

তথ্যসূত্র - ফিফা ওয়েবসাইট।

১,৩৫০.
২০২৫ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. সুইডেন
  2. সিঙ্গাপুর
  3. সুইজারল্যান্ড
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
সুইজারল্যান্ড
ব্যাখ্যা

২০২৫ সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশ সুইজারল্যান্ড।

বৈশ্বিক উদ্ভাবনী সূচক (Global Innovation Index-2025):

- প্রকাশক: জাতিসংঘের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিষয়ক বৈশ্বিক সংস্থা (WIPO)।
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৫।
- দেশ: ১৩৯টি।
- এতে একটি দেশের অবস্থান নির্ণয়ে প্রতিষ্ঠান, মানবসম্পদ ও গবেষণা, অবকাঠামো, পরিশীলিত বাজার, পরিশীলিত ব্যবসা, জ্ঞান ও প্রযুক্তি এবং সৃজনশীলতাসহ মোট সাতটি সূচকের মূল্যায়ন করা হয়।
- বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫- শীর্ষ স্থানে রয়েছে সুইজারল্যান্ড এবং সর্বনিম্ন স্থানে রয়েছে নাইজার (১৩৯তম)।
- বাংলাদেশের অবস্থান ১০৬তম।

বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০২৫ শীর্ষ দেশ:
১. সুইজারল্যান্ড,
২. সুইডেন,
৩. যুক্তরাষ্ট্র,
৪. দক্ষিণ কোরিয়া, 
৫. সিঙ্গাপুর।

উৎস: WIPO ওয়েবসাইট।

১,৩৫১.
গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫-এ বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি?
  1. নিউজিল্যান্ড
  2. অস্ট্রিয়া
  3. আইসল্যান্ড
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
আইসল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
আইসল্যান্ড
ব্যাখ্যা

Global Peace Index 2025:
- অস্ট্রেলিয়াভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা আইইপি সম্প্রতি গ্লোবাল পিস ইনডেক্স ২০২৫ প্রকাশ করেছে।
- সূচকটি ১৬৩টি দেশের শান্তিপূর্ণ অবস্থা বিশ্লেষণ করে তৈরি করা হয়।

⇒ শীর্ষ দেশ:
• আইসল্যান্ড।
• আয়ারল্যান্ড।
• নিউজিল্যান্ড।
• অস্ট্রিয়া।
• সুইজারল্যান্ড।
• সিঙ্গাপুর।
• পর্তুগাল।
• ডেনমার্ক।
• স্লোভেনিয়া
• ফিনল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১২৩ তম।

তথ্যসূত্র - Global Peace Index 2025.

১,৩৫২.
সম্প্রতি কোন দুটি দেশের মধ্যে ‘Trinity House Agreement’ নামের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়? [ডিসেম্বর, ২০২৪]
  1. যুক্তরাষ্ট্র-রাশিয়া
  2. যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য
  3. যুক্তরাজ্য-জার্মানি
  4. রাশিয়া-ইউক্রেন
সঠিক উত্তর:
যুক্তরাজ্য-জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য-জার্মানি
ব্যাখ্যা
Trinity House Agreement:
- যুক্তরাজ্য ও জার্মানির মধ্যে Trinity House Agreement’ চুক্তি স্বাক্ষরিত হয়।

উল্লেখ্য,
- জার্মানি ও যুক্তরাজ্য দুই দেশই ন্যাটোর সদস্য।
- দুই দেশই প্রতিরক্ষাখাতে প্রচুর অর্থ খরচ করে।
- তাদের মধ্যে নতুন ‘ট্রিনিটি হাউস চুক্তি’ প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা আরো বাড়াবে।
- জার্মানির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস ও এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি গত জুলাইতে বার্লিনে এই চুক্তি নিয়ে আলোচনা করেছেন।
- এবার তারা সেই চুক্তিতে সই করবেন।

⇒ ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দুই বছর পর এবং যুক্তরাজ্যে সরকার পরিবর্তনের কয়েক মাসের মধ্যে এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই চুক্তি সেরে ফেলছে জার্মানি ও যুক্তরাজ্য।

উৎস: GOV.UK
১,৩৫৩.
ইয়াসির আরাফাত কত সালে নোবেল পুরষ্কার পেয়েছিলেন?
  1. ক) ১৯৭৮ সালে
  2. খ) ১৯৯৪ সালে
  3. গ) ১৯৯৮ সালে
  4. ঘ) ২০০৪ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৯৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৯৪ সালে
ব্যাখ্যা
ফিলিস্তিনের সাবেক প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত ১৯৬৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত PLO- এর চেয়ারম্যান ছিলেন। অসলো চুক্তি স্বাক্ষরের জন্যে ১৯৯৪ সালে তিনি এবং ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
সূত্রঃ লাইভ এমসিকিউ লেকচার এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট।
১,৩৫৪.
বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারনেট ব্রাউজার -
  1. Edge
  2. Safari
  3. Google's Chrome
  4. Firefox
সঠিক উত্তর:
Google's Chrome
উত্তর
সঠিক উত্তর:
Google's Chrome
ব্যাখ্যা
Google's Chrome:
- Google Chrome হলো বিশ্বের শীর্ষস্থানীয় ইন্টারনেট ব্রাউজার।
- যার বৈশ্বিক বাজার শেয়ার ৬৩.৫৬%।
- অন্য কথায়, দশজনের মধ্যে ছয়জনের বেশি মানুষ ইন্টারনেট ব্রাউজ করার জন্য ক্রোম ব্যবহার করেন।

অন্যদিকে -
- ২য় স্থানে রয়েছে অ্যাপলের সাফারি ১৯.৮৫%,
- ৩য় স্থানে রয়েছে মাইক্রোসফ্ট এজ ৫.৪৩%,
- ৪র্থ  স্থানে রয়েছে মজিলার ফায়ারফক্স ২.৯৪%,
- ৫ম  স্থানে রয়েছে অপেরা ২.৭৪% ।

উৎস: Oberlo ওয়েবসাইট। [link]
১,৩৫৫.
ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম কি?
  1. চন্দ্রযান-৩
  2. চন্দ্রযান-২
  3. বিক্রম
  4. অশোক
সঠিক উত্তর:
চন্দ্রযান-৩
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্রযান-৩
ব্যাখ্যা
চন্দ্রযান-৩:
- চাঁদে অভিযানে গিয়ে ২০২৩ সালে ইতিহাস গড়েছে ভারত।
- ভারত কর্তৃক সম্প্রতি চাঁদে প্রেরিত চন্দ্রযানের নাম চন্দ্রযান-৩।
- ওই সময় চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে অবতরণ করে ভারতীয় চন্দ্রযান-৩।
- এর আগে আর কোনো দেশের নভোযান চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি।
- চন্দ্রযান–৩–এর দুটি অংশ। ল্যান্ডার ‘বিক্রম’ ও রোভার ‘প্রজ্ঞান’।
- চাঁদের দক্ষিণ মেরুতে প্রায় ১০ দিন অবস্থান করে বিক্রম ও প্রজ্ঞান।
- চন্দ্রপৃষ্ঠে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করে ও ছবি তুলে পৃথিবীতে পাঠায়।
- এসব তথ্য ও ছবি গবেষণার কাজে ব্যবহার করবে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৩ সেপ্টেম্বর ২০২৩।
১,৩৫৬.
সর্বশেষ ফিফা নারী ফুটবল বিশ্বকাপে কোন দল জয়ী হয়েছেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. স্পেন
  2. আর্জেন্টিনা
  3. ইংল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- এটি নারী বিশ্বকাপ ফুটবলের নবম আসর।
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
১,৩৫৭.
২০২৪ সালে পিএফএ বর্ষসেরা ফুটবলার (পুরুষ) নির্বাচিত হয়েছেন কে?
  1. কোল পালমার
  2. ফিল ফোডেন
  3. লিওনেল মেসি
  4. ক্রিশ্চিয়ানো রোনালদো
সঠিক উত্তর:
ফিল ফোডেন
উত্তর
সঠিক উত্তর:
ফিল ফোডেন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের খেতাব দিয়েছে

- ২০২৩-২৪ মৌসুমে প্রিমিয়ার লিগে শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি।
- ইংল্যান্ডের পেশাদার ফুটবলার অ্যাসোসিয়েশন (পিএফএ)-এর বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ২৪ বছর বয়সী ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেন।
- পিএফএ মূলত ইংলিশ ফুটবলারদের একটি সংগঠন।
- সেখানে খেলোয়াড়দের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন এই মিডফিল্ডার। গেল মৌসুমে ১৯ গোল করার পাশাপাশি ৮টি গোলেও সহায়তা করেন ফোডেন। 
- মেয়েদের মধ্যে বর্ষসেরা ফুটবলার সিটিরই খাদিজা শ।

সূত্র- পিএফএ ওয়েবসাইট (লিংক)।
১,৩৫৮.
অস্ত্র আমদানিতে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সৌদি আরব
  2. খ) ভারত
  3. গ) তুরস্ক
  4. ঘ) সংযুক্ত আরব আমিরাত
সঠিক উত্তর:
খ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
খ) ভারত
ব্যাখ্যা
বৈশ্বিক অস্ত্র আমদানি-রপ্তানি চিত্র:

১৪ মার্চ ২০২২ তারিখে সুইডেন ভিত্তিক Stockholm International Peace Research Institute (SIPRI) অস্ত্র আমদানিতে ৪০টি দেশ এবং রপ্তানিতে ২৫টি দেশের নাম অন্তর্ভুক্ত করে Trends in International Arms Transfers, 2021 শিরোনামে শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুসারে ২০১৭-২১ সালে-
• অস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ : যুক্তরাষ্ট্র (৩৯%)।
অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ : ভারত (১১%)
• আমদানিতে সার্কভুক্ত দেশের অবস্থান (%):
১. ভারত (১১), ৮. পাকিস্তান (৩.০), ২৪. বাংলাদেশ (১.০) ও ২৬. আফগানিস্তান (০.৯)।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, এপ্রিল ২০২২
১,৩৫৯.
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম সূচক অনুসারে, বাংলাদেশের অবস্থান -
  1. ক) ৯১তম
  2. খ) ৯৫তম
  3. গ) ৯৩তম
  4. ঘ) ৯৭তম
সঠিক উত্তর:
গ) ৯৩তম
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৩তম
ব্যাখ্যা
গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স:
জুন ২০২২-এ বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান স্টার্টআপ ব্রিঙ্ক ১০০টি দেশকে অন্তর্ভুক্ত করে গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম ইনডেক্স প্রকাশ করে।
সূচক অনুসারে -
• শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র।
বাংলাদেশের অবস্থান - ৯৩তম।
• শীর্ষ শহর - সান ফ্রান্সিসকো। 
• ঢাকার অবস্থান ৩২৬তম।
• সার্কভুক্ত দেশের অবস্থান: ১৯. ভারত, ৭৬. পাকিস্তান, ৯০. শ্রীলংকা ও ৯৩. বাংলাদেশ।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১,৩৬০.
Which country ranked highest in the Human Development Report published in 2025?
  1. Iceland
  2. Finland
  3. Denmark
  4. Norway
সঠিক উত্তর:
Iceland
উত্তর
সঠিক উত্তর:
Iceland
ব্যাখ্যা
Human Development Report: 
- ১৯৯০ সালে UNDP প্রথম Human Development Report প্রকাশ করে, যা মানুষের কল্যাণ উন্নয়নের একটি নতুন ধারণা তুলে ধরে।
- ২০২৫ সালে প্রকাশিত Human Development Report এর শীর্ষ দেশ আইসল্যান্ড।
- মানব উন্নয়ন রিপোর্ট ২০২৫ অনুযায়ী বাংলাদেশ এর অবস্থান ১৩০তম।

উৎস: UNDP ওয়েবসাইট।
১,৩৬১.
ইউনেস্কো ঘোষিত কোন শহরকে ২০২৩ সালের 'World Book Capital' ঘোষণা করা হয়?
  1. ক) নোরাবা
  2. খ) আক্রা
  3. গ) ঢাকা
  4. ঘ) গুয়াদালাজারা
সঠিক উত্তর:
খ) আক্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) আক্রা
ব্যাখ্যা
• ইউনেস্কো:
- ২০০১ সাল থেকে ইউনেস্কো 'World Book Capital' ঘোষণা করে আসছে।
- স্পেনের মাদ্রিদ ছিল প্রথম 'World Book Capital' ।
- ২০২২ সালে মেক্সিকোর গুয়াদালাজারা শহরকে 'World Book Capital' করা হয়।
- ২০২৩ সালের World Book Capital – ঘানার আক্রা

উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৩৬২.
‘গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫’ অনুযায়ী, বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান কততম? [জুলাই, ২০২৫]
  1. ১৫১ তম
  2. ১৬১ তম
  3. ১৭১ তম
  4. ১৮১ তম
সঠিক উত্তর:
১৭১ তম
উত্তর
সঠিক উত্তর:
১৭১ তম
ব্যাখ্যা
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।
- এবারের তালিকায় সবচেয়ে বাসযোগ্য শহরের শীর্ষে আছে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন।
- তালিকায় ঢাকা ১৭১ তম অবস্থানে রয়েছে।
- মোট ৪.১৭ পয়েন্ট নিয়ে ১৭১তম অবস্থানে থাকা ঢাকার পাঁচটি মানদণ্ডে স্কোর যথাক্রমে–স্থিতিশীলতা ৪৫, স্বাস্থ্যসেবা ৪১.৭, সংস্কৃতি ও পরিবেশ ৪০.৫, শিক্ষা ৬৬.৭ এবং অবকাঠামো ২৬.৮।
- ঢাকার পর ১৭২তম অবস্থানে লিবিয়ার রাজধানী ত্রিপলি এবং সিরিয়ার রাজধানী দামেস্ক সর্বনিম্ন ১৭৩তম অবস্থানে রয়েছে।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [link]
১,৩৬৩.
রসায়নে দুইবার নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. ফ্রেডরিক স্যাঙ্গার
  2. লুইস গ্ল্যুক
  3. ফিরেন্স ক্রাসজ
  4. মুঙ্গি বাওয়েন্ডি
সঠিক উত্তর:
ফ্রেডরিক স্যাঙ্গার
উত্তর
সঠিক উত্তর:
ফ্রেডরিক স্যাঙ্গার
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

এছাড়াও,
- ১৯০১ থেকে ২০২৩ সাল পর্যন্ত রসায়নে নোবেল পুরষ্কার ১১৫ বার দেওয়া হয়েছে ১৯৪ নোবেল পুরস্কার বিজয়ীকে।
- ফ্রেডরিক স্যাঙ্গার এবং ব্যারি শার্পলেস দুজনেই দুবার রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন।
- তাই যে মোট ১৯২ জন ব্যক্তি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। 

উৎস: নোবেল পুরস্কারের অফিশিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
১,৩৬৪.
অত্যাধুনিক টি- ১৪ আর্মাটা (T- 14 Armata) ট্যাঙ্ক কোন দেশের তৈরি?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) ফ্রান্স
  3. গ) রাশিয়া
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
গ) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) রাশিয়া
ব্যাখ্যা
• টি-১৪ আর্মাটা (T-14 Armata):  
- টি-১৪ আর্মাটা (T-14 Armata) ট্যাঙ্ক রাশিয়ায় তৈরি করা হয়েছে।
- ২০২৩ সালের এপ্রিলে ইউক্রেনের মাটিতে নতুন অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। 
- টি-১৪ আর্মাটা তৈরি করা হয়েছে অত্যাধুনিক প্ল্যাটফর্মে এবং এটি বিশ্বের সবচেয়ে আধুনিক ট্যাঙ্ক হিসাবে পরিচিত হয়েছে।
- এটির উদ্ভাবনে উচ্চ স্তরের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে রাশিয়ার অন্যান্য প্রায় ২০ ধরনের প্রযুক্তি সংযুক্ত করা হয়েছে।
- টি-১৪ আর্মাটা একটি মানসম্পন্ন ও প্রতিরক্ষাযোগ্য ট্যাঙ্ক হিসাবে পরিচিত।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার জুন, ২০২৩। 
১,৩৬৫.
আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র-
  1. ক) ১৫ আগস্ট ২০২১
  2. খ) ১৫ সেপ্টেম্বর ২০২১
  3. গ) ৩০ আগস্ট ২০২১
  4. ঘ) ৩০ সেপ্টেম্বর ২০২১
সঠিক উত্তর:
গ) ৩০ আগস্ট ২০২১
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০ আগস্ট ২০২১
ব্যাখ্যা

- ৩০ আগস্ট ২০২১ তারিখ আফগানিস্তান থেকে সকল সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র।
- ৭ সেপ্টেম্বর আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করে তালেবান। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে নির্ধারিত করা হয়।

১,৩৬৬.
পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী, বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ কোনটি? [সেপ্টম্বর,২০২৫]
  1.  লিথুনিয়া 
  2. এস্তোনিয়া
  3. লাটবিয়া 
  4. ফিনল্যান্ড
সঠিক উত্তর:
এস্তোনিয়া
উত্তর
সঠিক উত্তর:
এস্তোনিয়া
ব্যাখ্যা

• এনভায়রনমেন্টাল পারফরম্যান্স ইনডেক্স (ইপিআই) বা পরিবেশ সুরক্ষা সূচক অনুযায়ী,
- বিশ্বের সবচেয়ে পরিচ্ছন্ন দেশ ইউরোপের দেশ এস্তোনিয়া।
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার নিয়ে সচেতনতা বৃদ্ধি, দায়িত্বশীল বন ব্যবস্থাপনা এবং কার্বনশূন্য গণপরিবহনের জন্য এস্তোনিয়া সুপরিচিত।
- পরিবেশ সুরক্ষা সূচকে দেশটির স্কোর ৭৫ দশমিক ৩।
- ২য় অবস্থানে লুক্সেমবার্গ।
- এবং ৩য় অবস্থানে আছে জার্মানি।
 
উৎস: প্রথম আলো।[লিঙ্ক]

১,৩৬৭.
যুক্তরাজ্যের কোন শহরে একটি পাতাল রেলস্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে?
  1. ক) কার্ডিফ
  2. খ) এডিনবার্গ
  3. গ) বার্মিংহাম
  4. ঘ) টাওয়ার হ্যামলেটস
সঠিক উত্তর:
ঘ) টাওয়ার হ্যামলেটস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) টাওয়ার হ্যামলেটস
ব্যাখ্যা
পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস এলাকার একটি পাতাল রেলস্টেশনের নাম বাংলায় লেখা হয়েছে। 
ব্যস্ততম হোয়াইটচ্যাপেল রেলস্টেশনটির নাম ইংরেজির পাশাপাশি বাংলা অক্ষরে শোভা পাচ্ছে।
যুক্তরাজ্যে বাংলায় কোনো রেলস্টেশনের নাম লেখার প্রথম ঘটনা এটি।

লন্ডনের রেলস্টেশনের নাম বাংলায় লেখার বিষয়কে অত্যন্ত গৌরবের ও ইতিহাস সৃষ্টিকারী অর্জন বলে মনে করছেন প্রবাসীরা।
হোয়াইটচ্যাপেল স্টেশনের নাম বাংলায় লেখার সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন অথরিটি (টিএফএল)।
স্টেশনের একাধিক প্রবেশদ্বারে বাংলায় ‘হোয়াইটচ্যাপেল স্টেশন’ লেখার পাশাপাশি প্রবেশপথে ‘হোয়াইটচ্যাপেল স্টেশনে আপনাকে স্বাগত’ লেখা শোভা পাচ্ছে।

উৎস: প্রথম আলো
১,৩৬৮.
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪ অনুযায়ী শীর্ষ দেশ কোনটি?
  1. ফিনল্যান্ড
  2. ডেনমার্ক
  3. আইসল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ফিনল্যান্ড
ব্যাখ্যা
জাতিসংঘ ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট- ২০২৪:
- ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ।
- জাতিসংঘের উদ্যোগে সুখী দেশের তালিকা করার ক্ষেত্রে মানুষের সুখের নিজস্ব মূল্যায়ন, সেই সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতির ওপর ভিত্তি করে শূন্য থেকে ১০ সূচকে নম্বর পরিমাপ করা হয়। পাশাপাশি প্রতিটি দেশের মানুষের ব্যক্তিগত সুস্থতার অনুভূতি, ব্যক্তিগত স্বাধীনতা, উদারতা, জিডিপি ও দুর্নীতির মাত্রা বিবেচনায় নেয়া হয়।
- বাংলাদেশের অবস্থান ১২৯ তম।

⇒ সবচেয়ে সুখী দেশ সমূহ:
• ১ম অবস্থানে আছে - ফিনল্যান্ড।
• ২য় অবস্থানে আছে - ডেনমার্ক।
• ৩য় অবস্থানে আছে - আইসল্যান্ড।
• ৪র্থ অবস্থানে আছে - সুইডেন।
• ৫ম অবস্থানে আছে - ইসরাইল।
• ৬ষ্ঠ অবস্থানে আছে - নেদারল্যান্ডস।
• ৭ম অবস্থানে আছে - নরওয়ে।
• ৮ম অবস্থানে আছে - লুক্সেমবার্গ।

তথ্যসূত্র - জাতিসংঘ ওয়েবসাইট।
১,৩৬৯.
সম্প্রতি, দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে কোন দেশ? [মে, ২০২৫]
  1. পাকিস্তান
  2. সৌদি আরব
  3. আফগানিস্তান
  4. ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা
দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা:
- ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার আফগানিস্তানে বিভিন্ন খেলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা দিয়ে আসছে।
- দেশে নারীদের খেলাধুলায় অংশগ্রহণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে।
- এরই ধারাবাহিকতায় সম্প্রতি আফগানিস্তানে নিষিদ্ধ করা হয়েছে দাবা খেলা।
- জুয়ার মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করেছে তালেবান সরকার।
- দেশটির ক্রীড়া অধিদপ্তর জানায়, যেকোনো ধরনের জুয়া সরকারের নৈতিকতা আইনের পরিপন্থী।
- পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট। [Link]
১,৩৭০.
ইউএস ওপেন নারী একক- ২০২৫ এ গ্র্যান্ড স্লাম জয়ী হয়েছেন কে? [সেপ্টেম্বর, ২০২৫]
  1. আমান্ডা আনিসিমোভা
  2. সেরেনা উইলিয়ামস
  3. আরিনা সাবালেঙ্কা
  4. জেসিকা পেগুলা
সঠিক উত্তর:
আরিনা সাবালেঙ্কা
উত্তর
সঠিক উত্তর:
আরিনা সাবালেঙ্কা
ব্যাখ্যা

ইউএস ওপেন নারী একক- ২০২৫:
- ইউএস ওপেন নারী একক- ২০২৫ এ গ্র্যান্ড স্লাম জয়ী হয়েছেন বেলারুশের টেনিস তারকা আরিনা সাবালেঙ্কা।
- ফাইনালে তিনি আমেরিকান তারকা আমান্ডা আনিসিমোভাকে সরাসরি সেটে ৬-৩, ৭-৬ (৭/৩) গেমে হারান।
- সাবালেঙ্কার এটি ক্যারিয়ারের টানা দ্বিতীয় ইউএস ওপেন এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম। 
- তিনি ২০২২ সালের পর থেকে কোনো হার্ডকোর্ট গ্র্যান্ড স্ল্যামের ফাইনাল মিস করেননি।
- তাই তাকে আধুনিক হার্ডকোর্টের রানি বলা হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]

১,৩৭১.
সম্প্রতি ইরান কোন মুদ্রাকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করে?
  1. ক) রিয়াল
  2. খ) দিরহাম
  3. গ) রুবল
  4. ঘ) ইউরো
সঠিক উত্তর:
গ) রুবল
উত্তর
সঠিক উত্তর:
গ) রুবল
ব্যাখ্যা
- সম্প্রতি ইরান বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করে - রাশিয়ান রুবল।
- ইরান এবং রাশিয়া নিজস্ব মুদ্রা রিয়াল ও রুবলে বাণিজ্যিক লেনদেন শুরু করেছে। এর অংশ হিসেবে ইরান রাশিয়ার মুদ্রা রুবলকে বিনিময়যোগ্য মুদ্রা হিসেবে তালিকাভুক্ত করেছে।
- ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সম্প্রতি মস্কো সফর করেন এবং সেই সময় এ বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা হয়েছিল।
- ইরান ও রাশিয়া নিজস্ব মুদ্রায় লেনদেন শুরু করার অর্থ হচ্ছে— দুই পক্ষ মার্কিন ডলারকে বিদায় জানাতে যাচ্ছে।
- ইরান ও রাশিয়া দুই দেশই আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞার শিকার।
- এ দুই দেশ আমেরিকার নিষেধাজ্ঞা এবং রাজনৈতিক চাপকে নস্যাৎ করার জন্য নিজেদের মুদ্রায় লেনদেন শুরু করল।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ বিশেষ সাম্প্রতিক সমাচার।
১,৩৭২.
জাতিসংঘের 'ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫' প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর
  1. ঢাকা
  2. টোকিও
  3. নয়াদিল্লি
  4. জাকার্তা
সঠিক উত্তর:
জাকার্তা
উত্তর
সঠিক উত্তর:
জাকার্তা
ব্যাখ্যা

বিশ্বের শীর্ষ জনবহুল শহর:
- জাতিসংঘের 'ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫' প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে জনবহুল শহর হলো ইন্দোনেশিয়ার জাকার্তা। তালিকায় বলা হয়েছে, সবচেয়ে জনবহুল নগর জাকার্তায় (২০২৫ সালের ১ জুলাই পর্যন্ত) মোট ৪ কোটি ১৯ লাখ মানুষ বসবাস করছিল। ২০০০ সালে নগরটিতে মানুষ ছিল ২ কোটি ৫৬ লাখ।
- ১৮ নভেম্বর, ২০২৫ তারিখে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়ক বিভাগের (ইউএন ডিইএসএ) 'ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টাস ২০২৫' শীর্ষক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
- ইউনাইটেড নেশনস ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স এ প্রতিবেদনটি প্রস্তুত করেছে।

⇒ বিশ্বের শীর্ষ জনবহুল শহর:
১. জাকার্তা, 
২. ঢাকা, 
৩. টোকিও, 
৪. নয়াদিল্লি,
৫. সাংহাই।

উৎস: World Urbanisation Prospects 2025 ওয়েবসাইট।

১,৩৭৩.
প্রথম আবর ও আফ্রিকান দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপের সেমিফাইনাল খেলে -
  1. ক) তুরস্ক
  2. খ) সেনেগাল
  3. গ) মরক্কো
  4. ঘ) সৌদি আরব
সঠিক উত্তর:
গ) মরক্কো
উত্তর
সঠিক উত্তর:
গ) মরক্কো
ব্যাখ্যা
• প্রথম মুসলিম ও আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল খেলে - মরক্কো।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
১,৩৭৪.
জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচক-২০২৪ অনুসারে, কোন দেশ শীর্ষস্থানে রয়েছে?
  1. নরওয়ে
  2. সুইডেন
  3. ডেনমার্ক
  4. সুইজারল্যান্ড
সঠিক উত্তর:
ডেনমার্ক
উত্তর
সঠিক উত্তর:
ডেনমার্ক
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচক (UN E-Government Index 2024):

- এই জরিপটি সব সদস্য রাষ্ট্রের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট মূল্যায়নে বিভিন্ন প্রকাশনা এবং অনলাইনভিত্তিক বিভিন্ন সেবার তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে প্রস্তুত করা হয়।
- এছাড়া এতে শগুলোর অনলাইনে সেবা প্রদান, আইন ও পলিসি কাঠামো, ই-পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো এবং হিউম্যান ক্যাপিটালকেও মূল্যায়ন করা হয়।
- প্রকাশিত: সেপ্টেম্বর, ২০২৪।

⇒ ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্স শীর্ষ ১০টি দেশ:
১. ডেনমার্ক,
২. এস্তোনিয়া,
৩. সিঙ্গাপুর,
৪. কোরিয়া প্রজাতন্ত্র,
৫. আইসল্যান্ড,
৬. সৌদি আরব,
৭. গ্রেট ব্রিটেন এবং উত্তর আয়ারল্যান্ডের যুক্তরাজ্য,
৮. অস্ট্রেলিয়া,
৯. ফিনল্যান্ড,
১০. নেদারল্যান্ডস।

উল্লেখ্য,
- বাংলাদেশের অবস্থান ১০০তম।

অন্যদিকে,
- সূচকে সর্বনিম্নে রয়েছে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।

উৎস: UN ওয়েবসাইট।
১,৩৭৫.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি কোথায় বৈঠকের জন্য মিলিত হয়েছে? (আগস্ট-২০২৫)
  1. মস্কোয়
  2. আলাস্কায়
  3. নিউইয়র্ক
  4. ক্রিমিয়ায়
সঠিক উত্তর:
আলাস্কায়
উত্তর
সঠিক উত্তর:
আলাস্কায়
ব্যাখ্যা

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাম্প্রতি আলাস্কায় বৈঠকের জন্য মিলিত হয়েছে

- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হচ্ছে একটি সামরিক ঘাঁটিতে।
- যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’কে এ বৈঠকের স্থান হিসেবে বেছে নেওয়া হয়।
- স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টায় (১৫-আগস্ট) বৈঠকটি শুরু হয়।
- সেখানে ডোনাল্ড ট্রাম্প ও  ভ্লাদিমির পুতিন শুক্রবার প্রায় তিন ঘণ্টার বৈঠক করেন।
- ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ দুই নেতার মধ্যে এটিই ছিল প্রথম সরাসরি সাক্ষাৎ।

উৎস: প্রথম আলো।

১,৩৭৬.
বিশ্ব ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে মাথাপিছু জিডিপির ভিত্তিতে এশিয়ার সর্বনিম্ন অবস্থান কোন দেশের?  [সেপ্টেম্বর,২০২৫]
  1. পাকিস্তান
  2. আফগানিস্তান
  3. বাংলাদেশ
  4. জর্ডান
সঠিক উত্তর:
আফগানিস্তান
উত্তর
সঠিক উত্তর:
আফগানিস্তান
ব্যাখ্যা

- বিশ্ব ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন: 
- বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২০২৪ সাল শেষে বেড়ে হয়েছে ২ হাজার ৫৯৩ ডলার।
- প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মাথাপিছু আয়ের দিক থেকে ভারত রয়েছে শীর্ষে (২ হাজার ৬৯৬ ডলার),
- এশিয়ার নিম্ন আয়ের দেশের তালিকায় মাথাপিছু জিডিপির ভিত্তিতে সবচেয়ে এগিয়ে রয়েছে জর্ডান (৪ হাজার ৬১৮ ডলার)
- সবচেয়ে কম আফগানিস্তানের (৪১৩ ডলার)।

উৎস: ইত্তেফাক।[লিঙ্ক]

১,৩৭৭.
কোন বাংলাদেশী প্রতিষ্ঠান 'আগা খান স্থাপত্য পুরস্কার ২০২২' লাভ করেছে?
  1. কমিউনিটি স্পেস
  2. আরবান রিভার স্পেস
  3. উভয়টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
উভয়টি
উত্তর
সঠিক উত্তর:
উভয়টি
ব্যাখ্যা
আগা খান স্থাপত্য পুরস্কার
- স্থাপত্য ক্ষেত্রে আগা খান অ্যাওয়ার্ড খুব সম্মানজনক পুরস্কার।
- ১৯৭৭ সাল থেকে প্রতি তিন বছর অন্তর এই সম্মাননা দেওয়া হয়।

- 'আগা খান স্থাপত্য পুরস্কার ২০২২' পেয়েছে এ দেশের দুই স্থাপত্য।
১.কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শরণার্থী শিবিরে নির্মিত 'কমিউনিটি স্পেস',
২. ঝিনাইদহের 'আরবান রিভার স্পেস'।


তথ্যসূত্র - প্রথম আলো।
১,৩৭৮.
ভারত থেকে আমদানি হওয়া পণ্যে মোট কত শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়? [আগস্ট, ২০২৫]
  1. ২০ শতাংশ
  2. ৩০ শতাংশ
  3. ৪০ শতাংশ
  4. ৫০ শতাংশ
সঠিক উত্তর:
৫০ শতাংশ
উত্তর
সঠিক উত্তর:
৫০ শতাংশ
ব্যাখ্যা
ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য:
- ২০২৪-২৫ অর্থবছরে ভারত ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ১৩১ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার।
- এর মধ্যে ভারতের রপ্তানি ৮৬ দশমিক ৫ বিলিয়ন ডলার এবং আমদানি ৪৫ দশশিক ৩ বিলিয়ন ডলার।
- গত ৩১ জুলাই ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন।
- পরে রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ‘জরিমানা’ হিসেবে ৬ আগস্ট ভারতীয় পণ্যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
- তাতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশে মোট পাল্টা শুল্ক বেড়ে দাঁড়াবে ৫০ শতাংশ।
- ৩১ জুলাই ঘোষিত এই ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক কার্যকর হয় ৭ আগস্ট থেকে।
- আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে ২৭ আগস্ট থেকে।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]
১,৩৭৯.
গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিনে’ কতজন মানবাধিকারকর্মী ছিলেন? [জুন, ২০২৫]
  1. ১০ জন
  2. ১২ জন
  3. ১৫ জন
  4. ১৮ জন
সঠিক উত্তর:
১২ জন
উত্তর
সঠিক উত্তর:
১২ জন
ব্যাখ্যা
‘ম্যাডলিন’ ত্রাণবাহী জাহাজ:
- ‘ম্যাডলিন’ ত্রাণবাহী জাহাজ ১ জুন ২০২৫ তারিখে ইতালির সিসিলির ক্যাটানিয়া থেকে ‘Freedom Flotilla Coalition’ এর উদ্যোগে গাজার অবরুদ্ধ জনগণের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
- জাহাজে ১২ জন আন্তর্জাতিক মানবাধিকার কর্মী ও অ্যাক্টিভিস্ট ছিলেন।
- তাঁরা হলেন: সুইডেনের পরিবেশবিষয়ক আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, ফিলিস্তিনি বংশোদ্ভূত ফরাসি নাগরিক ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসান, জার্মানির ইয়াসেমিন আচার, ফ্রান্সের ব্যাপতিস্ত আন্দ্রে, ব্রাজিলের থিয়াগো আভিলা, ফ্রান্সের ওমর ফায়াদ, পাস্কাল মৌরিয়েরাস, ইয়ানিস মোহামদি, তুরস্কের সুলাইব ওর্দু, স্পেনের সার্জিও তোরিবিও, নেদারল্যান্ডসের মার্কো ফন রেনেস ও ফ্রান্সের রিভা ভিয়া।

উল্লেখ্য,
- ৯ জুন মধ্যরাতে গাজার উপকূল থেকে প্রায় ১৮৫ কিলোমিটার দূরে আন্তর্জাতিক জলসীমায় এসে ইসরায়েলি নৌবাহিনী এই জাহাজটি জব্দ করে আশদোদ বন্দরে নিয়ে যায়।
- এই ঘটনা আন্তর্জাতিক জল‑নৌবিধি ও মানবিক আইন লঙ্ঘন হিসেবে ব্যাপক সমালোচিত হয়েছে।
- Amnesty International এ ঘটনাটিকে “আন্তর্জাতিক আইন লঙ্ঘন” হিসেবে অভিহিত করেছে।

তথ্যসূত্র- নিউজ রিপোর্ট। [LINK]
১,৩৮০.
কত সালে ফুটবল বিশ্বকাপ শুরুর ১০০ বছর পূর্ণ হবে?
  1. ক) ২০৩২
  2. খ) ২০২৬
  3. গ) ২০২২
  4. ঘ) ২০৩০
সঠিক উত্তর:
ঘ) ২০৩০
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২০৩০
ব্যাখ্যা
১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল উরুগুয়েতে। সেবার ফাইনালে আর্জেন্টিনাকে ৪-২ গলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিকরা। আগামী ২০৩০ সালে ১০০ বছর পূর্ণ হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবলের। আর এ কারণেই প্রথম বিশ্বকাপের দুই ফাইনালিস্ট বিশ্বকাপ ঘরে ফেরাতে চাইছে। সূত্রঃ ডেইলি স্টার।
১,৩৮১.
জাতিসংঘের মানব উন্নয়ন সূচক ২০২৫ -এ বাংলাদেশের অবস্থান কততম?
  1. ১২৯তম
  2. ১৩০তম
  3. ১৩১তম
  4. ১৩২তম
সঠিক উত্তর:
১৩০তম
উত্তর
সঠিক উত্তর:
১৩০তম
ব্যাখ্যা

জাতিসংঘের মানব উন্নয়ন সূচক (HDI):
- এই প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) ।
- প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ: আইসল্যান্ড।
- আর সর্বনিম্নে রয়েছে সিয়েরা লিওন।
- এই সূচকে বাংলাদেশের অবস্থান: ১৩০তম।

• মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশগুলো:
১. আইসল্যান্ড,
২. নরওয়ে,
৩. সুইজারল্যান্ড,
৪. ডেনমার্ক,
৫. জার্মানি।

উৎস: Human Development Report 2025.

১,৩৮২.
'স্যাম নুজোমা' কোন দেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ছিলেন? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. সেনেগাল
  2. সোমালিয়া
  3. মরক্কো
  4. নামিবিয়া
সঠিক উত্তর:
নামিবিয়া
উত্তর
সঠিক উত্তর:
নামিবিয়া
ব্যাখ্যা
- নামিবিয়া দক্ষিণ-পশ্চিম আফ্রিকার একটি রাষ্ট্র।আটলান্টিক সাগরের তীরবর্তী নামিবিয়ার উত্তরে অ্যাঙ্গোলা ও জাম্বিয়া, পূর্বে বতসোয়ানা, দক্ষিণ ও পূর্বে দক্ষিণ আফ্রিকা।
- আফ্রিকার দেশ নামিবিয়ার প্রতিষ্ঠাতা ও দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন স্যাম নুজোমা।
- ১৯৯০ সালে সাউথ ওয়েস্ট পিপলস অর্গানাইজেশন নামে পরিচিত নামিবিয়ার মুক্তি আন্দোলনে তার নেতৃত্ব স্বাধীন হয় নামিবিয়া।
- স্বাধীনতার পর নুজোমা ওই বছরই দেশটির প্রেসিডেন্ট হন এবং ২০০৫ সাল পর্যন্ত দেশটির নেতৃত্ব দেন।
- ২০০৫ সালে পার্লামেন্টের এক আইনের মাধ্যমে তাকে আনুষ্ঠানিকভাবে ‘নামিবিয়ান জাতির পিতা’ উপাধিতে ভূষিত করা হয়।
নামিবিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট স্যাম নুজোমা ৮ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখে ৯৫ বছর বয়সে মারা যান।

সূত্র- ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
১,৩৮৩.
কোন দেশ সবচেয়ে বেশী ক্রিকেট বিশ্বকাপ জিতেছে?
  1. ইংল্যান্ড
  2. অস্ট্রেলিয়া
  3. ভারত
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
উত্তর
সঠিক উত্তর:
অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
সর্বাধিক ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল:
- প্রথম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ১৯৭৫ সালে।
- এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ১২বার।
- সবচেয়ে বেশি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া (৫ বার)।
- ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ জিতেছে ২ বার করে।
- পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড জিতেছে ১ বার করে।
- বিশ্ব ক্রিকেটের অন্যতম দুই পরাশক্তি দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড এখনো পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায় নি।

উৎস: Britannica. [লিংক]
১,৩৮৪.
২০২৪ সালের হেনলি পাসপোর্ট সূচকে শীর্ষ দেশ কোনটি?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. সিঙ্গাপুর
  4. বর্নিত সবগুলো
সঠিক উত্তর:
বর্নিত সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
বর্নিত সবগুলো
ব্যাখ্যা
হেনলি পাসপোর্ট সূচক-২০২৪:
- যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান Henley and partners ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে। 
- কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।

• সূচকে শীর্ষে: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন।
• সূচকে দ্বিতীয় স্থানে: ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন।
• তৃতীয় স্থানে: অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য।

উৎস: Henley and partners ওয়েবসাইট। [লিঙ্ক]
১,৩৮৫.
বৈশ্বিক ডিজিটাল লেনদেনে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) ব্রাজিল
  2. খ) দক্ষিণ কোরিয়া
  3. গ) চীন
  4. ঘ) ভারত
সঠিক উত্তর:
ঘ) ভারত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভারত
ব্যাখ্যা
বৈশ্বিক ডিজিটাল লেনদেন:
- মাইগভইন্ডিয়া এর তথ্য অনুযায়ী, ২০২২ সালে ৮৯ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে ভারত।
- ডিজিটাল পেমেন্টে পাঁচটি দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভারত। 
- ২০২২ সালে ভারত বিশ্বব্যাপী রিয়েল টাইম পেমেন্টের একাই করেছে ৪৬ শতাংশ, যা ডিজিটাল পেমেন্ট লেনদেনে অন্য চারটি শীর্ষস্থানীয় দেশের মোট পরিমাণের থেকেও বেশি।
- এর মানে হলো ভারত নগদহীন অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে।
- মাইগভইন্ডিয়া হলো ভারত সরকারের একটি নাগরিক সম্পৃক্ততা প্ল্যাটফরম।

অন্যদিকে -
- তালিকায় ২য় স্থানে থাকা ব্রাজিলের লেনদেনের পরিমাণ ২৯ দশমিক ২ মিলিয়ন।
- ৩য় স্থানে  ১৭ দশমিক ৬ মিলিয়ন লেনদেন করেছে ২০২২ সালে।
- ৪র্থ নম্বরে থাকা থাইল্যান্ড ১৬ দশমিক ৫ মিলিয়ন ডিজিটাল লেনদেন করেছে।
- ৫ম স্থানে থাকা দক্ষিণ কোরিয়া করেছে ৮ মিলিয়ন। 

উৎস: ১১ জুন ২০২৩, ইত্তেফাক।
১,৩৮৬.
২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে কে নোবেল পুরস্কার লাভ করেন?
  1. জন এম মার্টিনিস
  2. ওমর এম. ইয়াগি
  3. সুসুমু কিতাগাওয়া
  4. শিমন সাকাগুচি
সঠিক উত্তর:
শিমন সাকাগুচি
উত্তর
সঠিক উত্তর:
শিমন সাকাগুচি
ব্যাখ্যা

২০২৫ সালের নোবেল বিজয়ী:
⇒ চিকিৎসাবিজ্ঞান:
- ২০২৫ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি।
- অবদান: মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গবেষণার জন্য দুই মার্কিন ও এক জাপানি গবেষক এই পুরস্কার পান।

⇒ রসায়ন:
- ২০২৫ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন সুসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম. ইয়াগি।
- অবদান: মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্ক নামে নতুন একধরনের আণবিক কাঠামো আবিষ্কারের জন্য তারা এ পুরস্কার পান। 

⇒ সাহিত্য:
- ২০২৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার জিতেছেন হাঙ্গেরিয়ান লেখক লাজলো ক্রাজনাহরকাই।
- অবদান: 'ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য' তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

⇒ শান্তি:
- ২০২৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকারকর্মী মারিয়া কোরিনা মাচাদো।  
- অবদান: ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিরাম প্রচেষ্টা এবং একনায়কতন্ত্র থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

⇒ পদার্থবিজ্ঞান:
- ২০২৫ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন জন ক্লার্ক, মিশেল দেভরেট ও জন এম মার্টিনিস।
- অবদান: ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম মেকানিক্যাল টানেলিং এবং ইলেকট্রিক সার্কিটে এনার্জি কোয়ান্টাইজেশন গবেষণার জন্য তারা নোবেল পান।

⇒ অর্থনীতি:
- ২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন ইওয়েল মোকিয়র, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
- অবদান: উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য ২০২৫ সালে তাদের নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।

১,৩৮৭.
১ নভেম্বর, ২০১৯ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে যে দেশ -
  1. ক) ইকুয়েডর
  2. খ) ফ্রান্স
  3. গ) নরওয়ে
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
ক) ইকুয়েডর
উত্তর
সঠিক উত্তর:
ক) ইকুয়েডর
ব্যাখ্যা
১ নভেম্বর, ২০১৯ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) এর ৭৫তম পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে ইকুয়েডর। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,৩৮৮.
শুরুতে কয়টি শাখায় নোবেল পুরস্কার দেয়া হত?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৭টি
সঠিক উত্তর:
খ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি। মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ৫ অক্টোবর ২০২২।
১,৩৮৯.
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে?
  1. শ্রীমাভো বন্দরানায়েক
  2. ইসাবেলা পেরন
  3. ক্লদিয়া শিনবাউম
  4. মেঘবতী সুকর্নপুত্রী
সঠিক উত্তর:
ক্লদিয়া শিনবাউম
উত্তর
সঠিক উত্তর:
ক্লদিয়া শিনবাউম
ব্যাখ্যা
মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট
- মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ক্লদিয়া শিনবাউম। তিনি ক্ষমতাসীন বামপন্থী দলের প্রার্থী।
- জলবায়ুবিজ্ঞানী এবং মেক্সিকো সিটির সাবেক মেয়র শিনবাউম ৫৮ দশমিক ৩ শতাংশ থেকে ৬০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছেন।
- গণতান্ত্রিক মেক্সিকোর ইতিহাসে এটাই কোনো প্রেসিডেন্ট প্রার্থীর সর্বোচ্চ ভোটে জয়লাভ।
- শিনবাউমের প্রধান প্রতিদ্বন্দ্বী শোচিত গ্যালভেজ ২৬ দশমিক ৬ শতাংশ থেকে ২৮ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছেন।
- আগামী ১ অক্টোবর,২০২৪ তারিখে ক্ষমতা গ্রহণ করবেন এবং এরপর দায়িত্ব পালন করবেন পরবর্তী ছয় বছর। 

সূত্র- CNN রিপোর্ট (লিংক)।
১,৩৯০.
ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী -
  1. শচীন টেন্ডুলকার
  2. কুমার সাঙ্গাকারা
  3. রিকি পন্টিং
  4. ব্রায়ান লারা
সঠিক উত্তর:
শচীন টেন্ডুলকার
উত্তর
সঠিক উত্তর:
শচীন টেন্ডুলকার
ব্যাখ্যা
বিশ্বকাপ ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারী:
- ১৯৭৫ সালে আইসিসি বিশ্বকাপ ক্রিকেটের পথচলা শুরু হয়।
- ওয়ানডে বিশ্বকাপের ১২টি আসর এখন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

শচীন টেন্ডুলকার:
- শচীন টেন্ডুলকার বিশ্বকাপে নিজের সর্বপ্রথম ম্যাচ খেলেন ১৯৯২ সালে।
- ওয়ানডে বিশ্বকাপে ব্যাটসম্যানদের গড়া রেকর্ড বইয়ের নেতৃত্বে আছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
- এখন পর্যন্ত বিশ্বকাপে সবচেয়ে বেশি রান টেন্ডুলকারের।
- টেন্ডুলকার খেলেছেন মোটে ৬টি বিশ্বকাপ (১৯৯২-২০১১)।
- ওয়ানডে বিশ্বকাপে ৫৬.৯৫ গড়ে শচীন করেছেন ২,২৭৮ রান।
- ১৯৯৬ বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করেছিলেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকার।
- দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০০৩ বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো টুর্নামেন্ট সর্বোচ্চ রান করেন শচীন টেন্ডুলকার।
- শুধু সর্বোচ্চ রান নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি হাফ সেঞ্চুরি, সবচেয়ে বেশি সেঞ্চুরি, বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান- এই সবগুলো রেকর্ডেই লেখা আছে টেন্ডুলকারের নাম। 
- এছাড়া বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও শচীন টেন্ডুলারের।
- ২০০৩ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে তিনি করেছিলেন ৬৭৩ রান। 

উল্লেখ্য,
- বিশ্বকাপে সবচেয়ে বেশি ৬টি সেঞ্চুরির রেকর্ড যৌথভাবে রোহিত শর্মা ও টেন্ডুলকারের।
- এখনো ক্রিকেট খেলছেন এমন প্লেয়ারদের মধ্যে একমাত্র বাংলাদেশী অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের সেরা দশের তালিকায়।
- কিন্তু টেন্ডুলকারের সাথে সাকিবের রানের ব্যবধান ১,১৩২।

অন্যদিকে -
- দ্বিতীয় স্থানে আছে রিকি পন্টিং (১৭৪৩ রান)।
- তৃতীয় স্থানে আছে কুমার সাঙ্গাকারা (১৫৩২ রান)।
- চতুর্থ স্থানে আছে ব্রায়ান লারা (১২২৫ রান)।

উৎস: ESPN cricinfo.
১,৩৯১.
সম্প্রতি হামাস ও ইসরায়েলের মধ্যে ‘জিম্মি মুক্তি বিনিময়ে যুদ্ধবিরতি’ চুক্তি কোথায় অনুষ্ঠিত হয়েছে? [অক্টোবর, ২০২৫]
  1. সৌদি আরব
  2. যুক্তরাষ্ট্র
  3. কাতার
  4. মিশর
সঠিক উত্তর:
মিশর
উত্তর
সঠিক উত্তর:
মিশর
ব্যাখ্যা

•  ‘জিম্মি মুক্তি বিনিময়ে যুদ্ধবিরতি’ চুক্তি:
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল ৮ অক্টোবর, ২০২৫ (বুধবার) বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, মিসরে সম্পন্ন হওয়া গাজার ‘জিম্মি মুক্তি বিনিময়ে যুদ্ধবিরতি’ চুক্তির দিনটি ‘বিশ্বের জন্য এক মহান দিন’।
- গত মাসে ট্রাম্প গাজা নিয়ে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন।
- ইসরায়েল ও হামাস দুই পক্ষই তাতে ইতিবাচক সাড়া দেয়।
- এর পরিপ্রেক্ষিতে গত ৬ অক্টোবর, ২০২৫ (সোমবার) মিশরের পর্যটন শহর শারম আল শেখে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
- চলমান আলোচনায় কাতার, তুরস্ক, মিসর ও যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
- পরিকল্পনার প্রথম পর্যায়ে গাজায় যুদ্ধবিরতির আহ্বান এবং উপত্যকাটিতে হামাসের হাতে থাকা ৪৮ জন জিম্মিকে (জীবিত ও মৃত) মুক্তি দেওয়ার বিষয়টি রয়েছে।
- তাঁদের মধ্যে ২০ জন জীবিত আছেন বলে মনে করা হচ্ছে।
- বিপরীতে ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের অনেককেই মুক্তি দেওয়া হবে।

তথ্যসূত্র: প্রথম আলো। (Link)

১,৩৯২.
'ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩' চ্যাম্পিয়ন কোন দেশ?
  1. স্পেন
  2. অস্ট্রেলিয়া
  3. ফ্রান্স
  4. ইতালি
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
• ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
১,৩৯৩.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে দেশে পুরুষ ও নারীর অনুপাত কত?
  1. ক) ১০০ : ১০২
  2. খ) ১০০.২ : ১০০
  3. গ) ৯৮ : ১০০
  4. ঘ) ৯৭ : ১০০
সঠিক উত্তর:
গ) ৯৮ : ১০০
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯৮ : ১০০
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে -  
পুরুষ ও নারীর অনুপাত ৯৮ : ১০০
• জনসংখ্যা বৃদ্ধির হার – ১.২২%
• ধর্মভিত্তিক জনসংখ্যা – মুসলমান ৯১.০৪% ; হিন্দু ৭.৯৫% ; বৌদ্ধ : ০.৬১% ; খ্রিষ্টান : ০.৩০% ; অন্যান্য : ০.১২%।
• প্রতিবন্ধী জনসংখ্যা - ২৩,৬১,৬০৪ জন।
১,৩৯৪.
৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ইন্দোনেশিয়া
  2. লাওস
  3. ভিয়েতনাম
  4. কম্বোডিয়া
সঠিক উত্তর:
লাওস
উত্তর
সঠিক উত্তর:
লাওস
ব্যাখ্যা
ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- এটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- ২০২৪ সালের অক্টোবরে ৪৪তম ASEAN শীর্ষ সম্মেলন লাওসে অনুষ্ঠিত হয়।

উৎস: ASEAN Website.
১,৩৯৫.
সম্প্রতি কোন বাংলাদেশি ভারতে রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হন?
  1. ড. মো. মশিউর রহমান
  2. রতন চৌধুরী
  3. রেজওয়ানা চৌধুরী বন্যা
  4. স্বপ্না আক্তার
সঠিক উত্তর:
রেজওয়ানা চৌধুরী বন্যা
উত্তর
সঠিক উত্তর:
রেজওয়ানা চৌধুরী বন্যা
ব্যাখ্যা
পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রেজওয়ানা চৌধুরী বন্যা:
- দেশের পাশাপাশি ওপার বাংলাতেও দারুণ শ্রোতাপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
- ভারতের মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় বেসামরিক সম্মাননা ‘পদ্মশ্রী’-তে ভূষিত হলেন বাংলাদেশের বরেণ্য রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 
- এটি ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা।
- ভারত সরকার ১৯৫৪ সালে পদ্ম পুরস্কার দেওয়া শুরু করে।
- ১৯৫৫ সালে এটি ‘পদ্মবিভূষণ’, ‘পদ্মভূষণ’ এবং ‘পদ্মশ্রী-এ তিনটি বিভাগে দেওয়া হয়।
- সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের এ পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য,
- এর আগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘বঙ্গভূষণ’ পেয়েছিলেন তিনি।
- সংগীতে অবদানের জন্য ২০১৬ সালে বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক স্বাধীনতা পুরস্কার পান বন্যা।
- এছাড়া ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন এ শিল্পী।

 উৎস: ২৭ জানুয়ারি ২০২৪, যুগান্তর।
১,৩৯৬.
ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ সালে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
  1. স্পেন
  2. ইংল্যান্ড
  3. সুইডেন
  4. নিউজিল্যান্ড
সঠিক উত্তর:
স্পেন
উত্তর
সঠিক উত্তর:
স্পেন
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ২০২৩:

- আয়োজন করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- খেলা সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩।
- ২০ আগস্ট, ২০২৩ সিডনিতে ফিফা নারী বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
- বিশ্ব ফুটবল ইতিহাসে স্পেন এবং জার্মানি এই দুটি দেশের নারী ও পুরুষ উভয় দল বিশ্বকাপ জিতেছে।
- নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩ এর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, রানার্স আপ ইংল্যান্ড এবং তৃতীয় স্থান অধিকার করেছে সুইডেন।

তথ্যসূত্র: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
১,৩৯৭.
দেশের প্রথম তৈরি পোশাক খাতের জাদুঘর কোথায় অবস্থিত?
  1. ক) ইপিজেড, কুমিল্লা
  2. খ) টঙ্গী, গাজীপুর
  3. গ) উত্তরা, ঢাকা
  4. ঘ) মীরসরাই, চট্টগ্রাম
সঠিক উত্তর:
গ) উত্তরা, ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) উত্তরা, ঢাকা
ব্যাখ্যা
আরএমজি জাদুঘর:
- দেশের প্রথম তৈরি পোশাক খাতের জাদুঘর আরএমজি জাদুঘর।
- ঢাকার উত্তরায় বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সদর দপ্তরে এটি অবস্থিত।
- আরএমজি জাদুঘর চালু হবে ১৪ আগস্ট, ২০২৩ তারিখে।
- ১৯৮০ সালের দিকে তৈরি পোশাক, আনুষাঙ্গিক, খুচরা জিনিসপত্র, প্রাথমিকভাবে ইতিহাস, সংরক্ষণাগার, বাণিজ্যিক নথি, পুরনো এলসি বা অন্য কোনো বাণিজ্যিক নথির কপি, ছবি, অডিও-ভিজ্যুয়াল, সেলাই মেশিন বা অন্যান্য মেশিনের নমুনা কপির মতো জিনিসপত্র সংগ্রহ, সংরক্ষণ এবং প্রদর্শন করার পরিকল্পনা করা হয়েছে।

উৎস: ১ আগস্ট ২০২৩, সময় নিউজ।
১,৩৯৮.
বিশ্বব্যাংক-এর তথ্যানুযায়ী, ২০২৩ সালে রেমিট্যান্স প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি?
  1. চীন
  2. মেক্সিকো
  3. ভারত
  4. মিসর
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

প্রবাসী আয়ে বিশ্ব:

- বিশ্বব্যাংক-এর তথ্যানুযায়ী, ২০২৩ সালে রেমিট্যান্স প্রাপ্তিতে -
- প্রথম স্থানে আছে ভারত,
- দ্বিতীয় স্থানে মেক্সিকো,
- তৃতীয় স্থানে চীন,
- চতুর্থ স্থানে ফিলিপাইন,
- পঞ্চম স্থানে মিসর,
- ষষ্ঠ স্থানে পাকিস্তান,
- ৭ম স্থানে বাংলাদেশ,
- অষ্টম স্থানে নাইজেরিয়া,
- নবম স্থানে গুয়েতেমালা,
- দশম স্থানে উজবেকিস্তান।

উৎস: World Bank ওয়েবসাইট।
১,৩৯৯.
গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫ অনুযায়ী বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে রয়েছে -
  1. কোপেনহেগেন
  2. ভিয়েনা
  3. জুরিখ
  4. মেলবোর্ন
সঠিক উত্তর:
কোপেনহেগেন
উত্তর
সঠিক উত্তর:
কোপেনহেগেন
ব্যাখ্যা

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স- ২০২৫:
- ইকোনোমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রতি বছর বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকা প্রকাশ করে।
- তালিকায় পাঁচটি প্রধান মানদণ্ডে বিশ্বের ১৭৩টি শহরের মূল্যায়ন করা হয়।
- মানদণ্ডগুলো হলো–স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা এবং অবকাঠামো।
- গত ১৬ জুন, ২০২৫ ইআইইউ ২০২৫ সালের তালিকা প্রকাশ করে।

শীর্ষ দেশ:
• কোপেনহেগেন, ডেনমার্ক।
• ভিয়েনা, অস্ট্রিয়া।
• জুরিখ, সুইজারল্যান্ড।
• মেলবোর্ন, অস্ট্রেলিয়া।
• জেনেভা, সুইজারল্যান্ড।

⇒ বাংলাদেশের অবস্থান ১৭১ তম।

তথ্যসূত্র - বিবিসি পত্রিকা রিপোর্ট।

১,৪০০.
সম্প্রতি, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কোনটি? [জানুয়ারি, ২০২৬]
  1. অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
  2. অপারেশন অ্যাবসোলিউট স্ট্রেন্থ 
  3. অপারেশন স্ট্রং হোল্ড
  4. অপারেশন লিবারেশন শিল্ড
সঠিক উত্তর:
অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
উত্তর
সঠিক উত্তর:
অপারেশন অ্যাবসোলিউট রিজলভ
ব্যাখ্যা

• অপারেশন অ্যাবসোলিউট রিজলভ: 
- কয়েক মাস ধরে উত্তেজনা বাড়তে থাকা এবং কূটনৈতিক চেষ্টা ব্যর্থ হওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প ভেনিজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার একটি পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নেন।
- ৩ জানুয়ারি, ২০২৫ তারিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে মার্কিন সেনাবাহিনীর ডেল্টা ফোর্স আটক করেছে।  
- এই অভিযানের নাম ছিল “অপারেশন অ্যাবসোলিউট রিজলভ”। 
- মাদুরো সরকার যুক্তরাষ্ট্রে মাদক ও গ্যাং সদস্য পাঠাচ্ছে বলে ট্রাম্প প্রশাসন বহুদিন ধরে অভিযোগ করে আসছে ।

তথ্যসূত্র: বিবিসি ও ফক্স ফোর।