● আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় র্যানসমওয়্যার (Ransomware) ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।
র্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack):
- Ransomware হলো এক ধরনের ম্যালওয়্যার অর্থাৎ বলা যেতে পারে এক ধরনের ক্ষতিকারক ভাইরাস যেটি কিনা যেকোন কম্পিউটার ডিভাইসকে হ্যাক করতে পারে এবং যার কম্পিউটার ডিভাইস তাকে কম্পিউটারে প্রবেশ করতে দেয় না অর্থাৎ যার কম্পিউটার সে নিজে অ্যাক্সেস করতে পারে না।
- সাইবার অপরাধীরা এরপর এই ফাইলগুলো ডিক্রিপ্ট বা ফেরত দেওয়ার বিনিময়ে মোটা অংকের মুক্তিপণ (Ransom) দাবি করে।
- র্যানসমওয়ার এখন শুধু ব্যক্তিগত/ব্যবসায়িক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই—এটা হাসপাতাল, সরকারী সেবা, ও ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার (বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ইত্যাদি) বন্ধ করে দিতে পারে, তাই অনেক দেশ এটাকে আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে।
- আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় (যেমন: জাতিসংঘ, NATO, G-7, World Economic Forum, CISA, Interpol, Europol ইত্যাদি ফোরামে) র্যানসমওয়ার অ্যাটাক ক্রমবর্ধমানভাবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও উদ্বেগজনক সাইবার হুমকি হিসেবে উঠে এসেছে।
• বর্তমানে যেহেতু ডাটা বা তথ্য প্রত্যেকের ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাই হ্যাকাররা এই সুযোগটাই কাজে লাগিয়ে আপনার কাছে মুক্তিপণ দাবি করে, আর ‘Ransome’ এর অর্থই হলো মুক্তিপণ। অতএব অনেক সংস্থা বা ব্যক্তি তাদের মূল্যবান ডাটা বা তথ্য ফিরে পেতে হ্যাকারদের মুক্তিপণ দিতে বাধ্য হয়।
• বিশ্বজুড়ে এখনো বড় ধরনের সাইবার হুমকির নাম র্যানসমওয়্যার। বিভিন্ন দেশে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, গ্রেফতার ও অপরাধী চক্র ভেঙে দেয়ার চেষ্টা চললেও ২০২৫ সালে এ ধরনের হামলা কমেনি। বরং আগের বছরের তুলনায় র্যানসমওয়্যার হামলা আরো বেড়েছে। ২০২৪-২৫ সালে র্যানসমহাব, বিয়ানলিয়ান ও হান্টারস ইন্টারন্যাশনালের মতো কয়েকটি আলোচিত গোষ্ঠী আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ভেঙে পড়ে বা কার্যক্রম বন্ধ করে দেয়। এসব গোষ্ঠী আগে কাওয়াসাকি মোটরস ইউরোপ, প্ল্যানড প্যারেন্টহুড, ডেল ও টাটা টেকনোলজিসের মতো বড় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল। বাবুক-বিয়র্কা, ফাংকসেক, এইটবেস ও ক্যাকটাসের মতো গোষ্ঠীও নিষ্ক্রিয় হয়ে যায়।
⇒ শীর্ষ সাইবার হুমকি:
১. র্যানসমওয়্যার,
২. ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং,
৩. ম্যালওয়্যার (ভাইরাস, ট্রোজান, স্পাইওয়্যার)।
উৎস:
i) জাতিসংঘ ওয়েবসাইট। [লিংক]
i) Global Cybersecurity Outlook 2026.
ii) UK Professional Development Academy ওয়েবসাইট। [link]
iii) বণিক বার্তা।