ব্যাখ্যা
- ভারত গত পাঁচ বছরে মোট বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের ১১ শতাংশ অস্ত্র আমদানি করেছে।
- যদিও ২০১২–১৬ চেয়ে ২০১৭–২১ দেশটির অস্ত্র আমদানি ২১ শতাংশ কমেছে।
- স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে; প্রতিষ্ঠানটি ২০২২ সালের এই প্রতিবেদন প্রকাশ করে।
- শেষ পাঁচ বছরে ভারতের অস্ত্র আমদানি কমার কারণ হিসেবে বলা হচ্ছে, দেশটি নিজেই অস্ত্র ও সামরিক সরঞ্জাম তৈরির কাজে মনোযোগ দিয়েছে।
এছাড়াও,
- দ্বিতীয় অবস্থানে আছে সৌদি আরব, দেশটি ৯ দশমিক ৬ শতাংশ অস্ত্র আমদানি করেছে।
- তৃতীয় অবস্থানে আছে কাতার - ৬ দশমিক ৪ শতাংশ।
- চতুর্থ অবস্থানে আছে চীন - ৪ দশমিক ৭ শতাংশ ও অস্ট্রেলিয়া - ৪ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে -
- গত পাঁচ বছরে সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করেছে যুক্তরাষ্ট্র; ৪০ শতাংশ রপ্তানি করেছে।
উৎস: প্রথম আলো, ১৪ মার্চ ২০২৩।