ব্যাখ্যা
- আফ্রিকার দেশ জিম্বাবুয়ের নতুন মুদ্রার নাম জিম্বাবুয়ে গোল্ড বা জিগ।
উল্লেখ্য,
- জিম্বাবুয়ে কেন্দ্রীয় ব্যাংক কাঠামোগত মুদ্রাব্যবস্থা চালু করেছে।
- সে অনুযায়ী নতুন মুদ্রা প্রবর্তন করা হয়েছে।
- দেশটিতে অস্বাভাবিক হারে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
- এই মুদ্রাতে স্বর্ণ ও মূল্যবান পাথরের বিশেষ প্রলেপ ব্যবহার করা হয়েছে।
- দেশি-বিদেশি সব মুদ্রার সঙ্গে এটি বিনিময় করা যাবে।
- ইতোমধ্যে নতুন মুদ্রাব্যবস্থা কার্যকর হয়েছে।
- নতুন মুদ্রাব্যবস্থা প্রবর্তনের মূল লক্ষ্য হলো জিম্বাবুয়ের আর্থিক ব্যবস্থাপনাকে সরল, নিশ্চিত ও পূর্বাভাসের পর্যায়ে নিয়ে আসা।
- মোট ৮টি আকারে জিগ পাওয়া যাবে।
- ১ থেকে ২০০ জিগের নোট বাজারে আসছে।
- এগুলোর সঙ্গে নিজেদের কাছে থাকা মুদ্রাগুলোকে বিনিময়ের জন্য ২১ দিন সময় পাবেন নাগরিকরা।
উৎস: The World Economic Forum।