বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

মোট প্রশ্ন৫,১০১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বিশ্বের সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ

PrepBank · পাতা ১২ / ৫১ · ১,১০১১,২০০ / ৫,১০১

১,১০১.
২০২৫ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
  1. জোয়েল মোকির
  2. ফিলিপ আগিয়োঁ 
  3. পিটার হাউইট
  4. বর্ণিত সবাই
ব্যাখ্যা

নোবেল পুরস্কার ২০২৫:
- চলতি ২০২৫ সালের জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন তিনজন জোয়েল মোকির, ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।
- উদ্ভাবননির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাখ্যা করার জন্য তাঁরা এ পুরস্কার পেয়েছেন।
- এই তিন অর্থনীতিবিদের মধ্যে অর্ধেক পুরস্কার পেয়েছেন জোয়েল মোকির। প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্বশর্তগুলো শনাক্ত করার জন্য তিনি পুরস্কার পেয়েছেন।
- ‘সৃজনশীল বিনাশ’ প্রক্রিয়ার মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব দেওয়ার জন্য বাকি অর্ধেক পুরস্কার যৌথভাবে পেয়েছেন ফিলিপ আগিয়োঁ ও পিটার হাউইট।

উৎস: Noble Prize Committe.

১,১০২.
২০২৩ সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে শীর্ষ দেশ -
  1. ক) সোমালিয়া
  2. খ) আফগানিস্তান
  3. গ) মালি
  4. ঘ) সিরিয়া
ব্যাখ্যা
- দ্য ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস (আইইপি) প্রকাশিত ২০২৩ সূচকে বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে শীর্ষ স্থানে রয়েছে - দক্ষিণ এশিয়ারই দেশ আফগানিস্তান।  - দেশটি সর্বমোট দশ পয়েন্টের মধ্যে ৮.৮২২ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার শীর্ষে।
- দ্বিতীয় অবস্থানে রয়েছে বুরকিনা ফাসো,
- তৃতীয় অবস্থানে রয়েছে সোমালিয়া,
- চতুর্থ অবস্থানে রয়েছে মালি,
- পঞ্চম অবস্থানে রয়েছে সিরিয়া।
- বাংলাদেশের অবস্থান ৪৩তম।
- বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশের অবস্থান যুক্তরাজ্যের আগে।

উৎস: Live MCQ সাম্প্রতিক সমাচার এপ্রিল ২০২৩ এবং সময়নিউজ।
১,১০৩.
শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, কোন বিভাগে বেকারত্বের হার সর্বোচ্চ?
  1. রংপুর
  2. ঢাকা
  3. রাজশাহী
  4. সিলেট
ব্যাখ্যা

শ্রমশক্তি জরিপ ২০২৪:
- ১১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
- শ্রমশক্তি জরিপ ২০২৪-এর চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, ঢাকা বিভাগে বেকারত্বের হার সর্বোচ্চ।
- প্রতিবেদন অনুযায়ী সবচেয়ে বেশি বেকার ঢাকা বিভাগে।
- বিবিএসের জরিপ অনুসারে, দেশে যত বেকার আছে, তাঁদের মধ্যে সাড়ে ১৩ শতাংশ স্নাতক ডিগ্রিধারী।

• দেশের বিভাগওয়ারি হিসাব- 
- ঢাকা বিভাগে ৬ লাখ ৮৭ হাজার,
- চট্টগ্রাম বিভাগে ৫ লাখ ৮৪ হাজার,
- রাজশাহীতে ৩ লাখ ৫৭ হাজার,
- খুলনায় ৩ লাখ ৩১ হাজার,
- সিলেটে ২ লাখ ১৬ হাজার,
- রংপুরে ২ লাখ ৬ হাজার,
- বরিশালে ১ লাখ ৩৯ হাজার এবং
- ময়মনসিংহ বিভাগে ১ লাখ ৪ হাজার বেকার আছে।

উল্লেখ্য, 
- আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সংজ্ঞা অনুযায়ী, সপ্তাহে এক ঘণ্টা কাজ করে মজুরি পেলে তাঁকে বেকার হিসেবে ধরা হবে না।
- এক মাস ধরে কাজপ্রত্যাশী এবং সর্বশেষ এক সপ্তাহে কেউ যদি এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পান, তাঁদের বেকার হিসেবে গণ্য করা হবে।

উৎস: i) প্রথম আলো।
         ii) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

১,১০৪.
বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ কোনটি? (জানুয়ারি-২০২৬)
  1. যুক্তরাষ্ট্র
  2. ইন্দোনেশিয়া
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা

• বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৪:
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) বিশ্ব খাদ্য ও কৃষিবিষয়ক বার্ষিক পরিসংখ্যান পুস্তিকা-২০২৪ প্রকাশ করে।
- বিশ্বে খাদ্য আমদানিতে শীর্ষ দেশ- চীন।
- বিশ্ব খাদ্য রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র।

- বিশ্বে চাল/ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান- ৩য়।
- বিশ্বে চাল/ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন। দ্বিতীয় ভারত।

উৎস: FAO অফিসিয়াল ওয়েবসাইট।

১,১০৫.
মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ পাঠাতে যাচ্ছে - 
  1. জাপান
  2. সুইডেন
  3. চীন
  4. রাশিয়া
ব্যাখ্যা
কৃত্রিম উপগ্রহ:
- মহাশূন্যে কাঠের তৈরি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে জাপান।
- ২০২৪ সালে এ স্যাটেলাইট মহাকাশে পাঠাবে।
- স্যাটেলাইটটি তৈরি করেছেন জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের গবেষক কোজি মুরাতা।
- স্যাটেলাইটটির নাম লিংগোস্যাট।

উৎস: যুগান্তর পত্রিকা রিপোর্ট।
১,১০৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা সবচেয়ে বেশি?
  1. নিউ ইয়র্ক
  2. টেক্সাস
  3. ওয়াশিংটন ডিসি
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কংগ্রেস:

- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

'ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতি:
- ‘কলেজ’ শব্দটির অর্থ এখানে সেই ব্যক্তিদের বোঝানো হয়, যারা একটি অঙ্গরাজ্যের ভোট দেওয়ার অধিকারী। ইলেকটোরাল কলেজ হচ্ছে কর্মকর্তাদের একটি প্যানেল, যাদের ইলেকটরস বলা হয়। প্রতি চার বছর পর পর এটি গঠন করা হয়। তারাই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে বাছাই করেন। ইলেকটোরাল কলেজ পদ্ধতি অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা বেশি, সেসব রাজ্যে ইলেকটোরাল ভোটও বেশি। এই প্রথা শুধু প্রেসিডেন্ট নির্বাচনের জন্যই ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের অন্য সব নির্বাচনে জয়-পরাজয় নির্ধারিত হয় সরাসরি মানুষের ভোটেই।

নির্বাচন পদ্ধতি:
- ‘ইলেক্টোরাল কলেজ’ পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।
- এই পদ্ধতিতে ভোটাররা সরাসরি প্রেসিডেন্ট নির্বাচন অংশগ্রহণ করেন না।
- নির্বাচনের ফলাফল ভোটারদের দেওয়া ভোটে সরাসরি নির্ধারিত হয় না। জাতীয় স্তরের নির্বাচনি লড়াইয়ের বদলে জয়-পরাজয় নির্ধারিত হবে একেকটি অঙ্গরাজ্যের নির্বাচনি লড়াইয়ের মাধ্যমে।
- যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের একটিতে জয়ী হওয়ার অর্থ একজন প্রার্থী সেই অঙ্গরাজ্যের সবকটি ‘ইলেক্টোরাল কলেজ’ ভোট পেয়ে যাবেন।
- ইলেকটোরাল কলেজের মোট ভোটের সংখ্যা ৫৩৮টি।
- মাইন ও নেব্রাসকা এই দুটো অঙ্গরাজ্য বাদে বাকি সবগুলো রাজ্যের ইলেকটোরাল ভোট যোগ দিলে যে প্রার্থী ২৭০টি বা তারও বেশি ভোট পাবেন তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হবেন।
- প্রতিটি অঙ্গরাজ্যের বেশ কয়েকটি করে ইলেক্টোরাল ভোট থাকে, যা ওই অঙ্গরাজ্যের জনসংখ্যার মোটামুটিভাবে সমানুপাতিক হয়।
- ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে সর্বাধিক ৫৪টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে।

উল্লেখ্য,
- সংখ্যা গরিষ্ঠ ইলেক্টোরাল কলেজ ভোট পেয়ে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১,১০৭.
বিশ্বে জাহাজভাঙা শিল্পে শীর্ষে রয়েছে -
  1. ক) ভিয়েতনাম
  2. খ) ভারত
  3. গ) বাংলাদেশ
  4. ঘ) চীন
ব্যাখ্যা
বিশ্বে জাহাজভাঙায় শীর্ষ দেশ - বাংলাদেশ।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,১০৮.
গ্লোবাল ফায়ার পাওয়ার প্রকাশিত 'বৈশ্বিক সামরিক শক্তি সূচক- ২০২৫'- এ বাংলাদেশের অবস্থান কত? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২৫তম
  2. ৩৫তম
  3. ৪৫তম
  4. ৫৫তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• বৈশ্বিক সামরিক শক্তি সূচক- ২০২৫:

প্রতিবেদনের শিরোনাম: 2025 Military Strength Ranking.
প্রকাশ: জানুয়ারি, ২০২৫। 
প্রকাশক: গ্লোবাল ফায়ার পাওয়ার।
অন্তর্ভুক্ত দেশ: ১৪৫টি। 
প্রতিবেদন অনুযায়ী-
• সামরিক ব্যয়ে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
• সর্বনিম্ন দেশ: ভুটান।
• বাংলাদেশের অবস্থান: ৩৫তম।

সার্কভুক্ত অন্যান্য দেশের অবস্থান-
ভারত- ০৪, শ্রীলংকা- ৬৯, পাকিস্তান- ১২, নেপাল- ১২৯, আফগানিস্তান- ১১৮ ও ভুটান- ১৪৫।

তথ্যসূত্র - গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট।
১,১০৯.
‘চিফাগেট’ কেলেঙ্কারি কোন দেশের সাথে সংশ্লিষ্ট? 
  1. পাকিস্তান 
  2. দক্ষিণ আফ্রিকা 
  3. পেরু
  4. সুইডেন 
ব্যাখ্যা

- ‘চিফাগেট’ কেলেঙ্কারি পেরুর  সাথে সংশ্লিষ্ট। 
- ক্ষমতা গ্রহণের মাস চারেকের মাথায় কংগ্রেসের অভিশংসনে পদ হারিয়েছেন পেরুর প্রেসিডেন্ট হোসে হেরি।
- গভীর রাতে হুডি পরে রেস্তোঁরায় ঢুকছেন হেরি। সেখানে তিনি চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের সঙ্গে দেখা করেন। এই ব্যবসায়ীর পেরুতে বেশকিছু দোকান রয়েছে। এ ছাড়া একটি জ্বালানি প্রকল্পের অনুমোদন পেয়েছেন। বৈঠকটির কথা প্রকাশ্যে জানানো হয়নি। 
- একজন চীনা ব্যবসায়ীর সঙ্গে বৈঠকের খবর গোপন রাখা–সংক্রান্ত কেলেঙ্কারিতে জড়িয়ে অভিশংসনের মুখে পড়েন তিনি। ‘
- চিফাগেট’ কেলেঙ্কারিতে নাম জড়িয়ে পদ হারালেন হোসে হেরি।
- এই কেলেঙ্কারির শুরু গত জানুয়ারি ২০২৬।
-‘চিফা’ হলো দেশটির একটি চীনা রেস্তোরাঁর নাম। সেখানে তিনি চীনা ব্যবসায়ী জিহুয়া ইয়াংয়ের সঙ্গে দেখা করেন।
- পেরুর সংবিধান অনুযায়ী, এমন পরিস্থিতিতে কংগ্রেসের বর্তমান প্রধান ফার্নান্দো রসপিগলিওসির রাষ্ট্রপ্রধানের দায়িত্ব নেবেন।

উৎস: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]

১,১১০.
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ এ সর্বাধিক রান করা খেলোয়ার কে?
  1. রোহিত শর্মা
  2. রাচিন রবীন্দ্র
  3. বিরাট কোহলি
  4. কুইন্টন ডি'কক
ব্যাখ্যা
ক্রিকেট বিশ্বকাপ ২০২৩:

- স্বাগতিক দেশ: ভারত।
- মোট অংশগ্রহণকারী দেশ: ১০টি।
- যথা- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ড এবং আফগানিস্তান।
- মোট ম্যাচ: ৪৮টি।
- মোট ভেন্যু: ১০টি।
- উদ্বোধনী অনুষ্ঠান: ৫ অক্টোবর, ২০২৩।
- চ্যাম্পিয়ন: অস্ট্রেলিয়া (৬ষ্ঠ বার)।
- রানার্স আপ: ভারত।
- সর্বাধিক রান: বিরাট কোহলি (ভারত), ৭৬৫ রান (১০ ম্যাচ)।
- সর্বাধিক উইকেট: মো. সামি (ভারত) ২৪টি (৭ ম্যাচ)।
- ম্যান অব দ্য টুর্নামেন্ট: বিরাট কোহলি (ভারত)।
- ম্যান অব দ্য ফাইনাল: ট্রাভিস হিড (অস্ট্রেলিয়া)।

তথ্যসূত্র - আইসিসি ওয়েবসাইট।
১,১১১.
Global Innovation Index-2020 অনুসারে শীর্ষ দেশ কোনটি?
  1. ক) সিঙ্গাপুর
  2. খ) নিউজিল্যান্ড
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) ফিনল্যান্ড
ব্যাখ্যা
WIPO প্রকাশিত ২০২০ সালের The Global Innovation Index রিপোর্টে মোট ১৩১টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
রিপোর্টে শীর্ষ দেশসমূহ:
- প্রথম : সুজারল্যান্ড
- দ্বিতীয় সুইডেন
- তৃতীয় : যুক্তরাষ্ট্র
- ১১৬তম : বাংলাদেশ
- ১৩১তম : ইয়েমেন।
(সূত্র: Global Innovation Index-2020)
১,১১২.
কোন গ্রন্থের জন্য ২০২৩ সালে বুকার পুরস্কার দেওয়া হয়?
  1. দ্য প্রমিস
  2. আওয়ার ড্রিম
  3. প্রফেট সং
  4. দ্য হলোসিম
ব্যাখ্যা
• বুকার পুরস্কার-২০২৩:
- ২০২৩ সালের বুকার পুরস্কার লাভ করেন - পল লিঞ্চ (আয়ারল্যান্ড)।
- ২০২৩ সালে যে উপন্যাসের জন্য বুকার পুরস্কার প্রদান করা হয় - Prophet Song.
- স্বৈরাচারী রাজনীতি, একনায়কতন্ত্র, গৃহযুদ্ধ আর মানুষের দুর্দশার কথা লিখে বিশ্ব সাহিত্যের মর্যাদাসম্পন্ন ‘ম্যান বুকার প্রাইজ‘ জিতলেন আইরিশ কথাসাহিত্যিক পল লিঞ্চ।

সূত্র: বুকার পুরস্কার ওয়েবসাইট।
১,১১৩.
Currently, the number of Commonwealth Member States –
  1. ক) 54
  2. খ) 55
  3. গ) 56
  4. ঘ) 57
ব্যাখ্যা
-  ২০২৪ সালে ২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – সামোয়া।
- ২৪-২৫ জুন ২০২২ ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় – কিগালি, রুয়ান্ডা।
- কমনওয়েলথ এর বর্তমান সদস্য দেশ – ৫৬টি
- ২৫ জুন ২০২২ কমনওয়েলথের ৫৫ ও ৫৬ তম সদস্য দেশ হিসেবে সদস্যপদ লাভ করে যথাক্রমে – গ্যাবন ও টোগো।
 
উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট 
১,১১৪.
আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো ‘Timed out’ হয়েছেন কোন ক্রিকেটার?
  1. সাকিব আল হাসান
  2. ক্রিস গেইল
  3. অ্যাঞ্জেলো ম্যাথিউস
  4. গ্ল্যান ম্যাক্সওয়েল
ব্যাখ্যা
Timed out:
- আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো “Timed out’ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- বিশ্বকাপে চলমান বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে দেখা গেছে বিরল এই ঘটনা।
- ওয়ানডে ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে প্রথমবারের মত টাইম আউট হলেন কোনো ক্রিকেটার।
- লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস ক্রিজে আসতে দেরি করে হয়েছে টাইম আউট।

উল্লেখ্য,
- কোনো বল খেলার আগেই টাইম আউট হয়ে গেছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস।
- আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটার হিসেবে টাইম আউট হলেন তিনি।
- এমসিসির আইনের ৪০.১.১ নম্বর ধারা অনুযায়ী, ‘একজন ব্যাটারের আউট হয়ে যাওয়া বা রিটায়ার্ড হার্টের পর যে ব্যাটসম্যান আসবেন, তাকে অথবা অন্য ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে বলের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হতে হবে।
- এছাড়া, ICC Men's Cricket World Cup 2023 Playing Conditions 4 Men's Standard ODI Playing অনুযায়ী এটাকে ২ মিনিট ধরা হয়েছে।

উৎস: ICC ওয়েবসাইট।
১,১১৫.
কোন সালে আন্তর্জাতিক রেডক্রস নোবেল পুরস্কার পায়নি?
  1. ১৯১৭ সালে
  2. ১৯৪৪ সালে
  3. ১৯৬৩ সালে
  4. ১৯৬৯ সালে
ব্যাখ্যা

- বিশ্বের দু:স্থ মানুষের সেবায় নিয়োজিত রেডক্রস বিশ্বের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন।
- ১৮৬৩ সালে হেনরি ডুনান্ট রেডক্রস প্রতিষ্ঠা করেন।
- আন্তর্জাতিক রেডক্রস কমিটি এ পর্যন্ত ৩ বার শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- সংস্থাটি ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- রেডক্রস মুসলিম বিশ্বে রেডক্রিসেন্ট এবং ইসরায়েলে রেডক্রিস্টাল নামে পরিচিত।
- সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর অবস্থিত।

উৎস: রেডক্রস অ্যান্ড রেডক্রিসেন্ট মুভমেন্টের ওয়েবসাইট।

১,১১৬.
সম্প্রতি, পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে কোন দেশ ‘ল্যান্ড ব্যাংক’ সিস্টেম চালু করেছে? [জুলাই, ২০২৫]
  1. ভারত
  2. নেপাল
  3. শ্রীলঙ্কা
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
ল্যান্ড ব্যাংক:
- সাম্প্রতিক সময়ে পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে শ্রীলঙ্কা 'Land Bank Management Information System (LBMIS)' চালু করেছে।
- এ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ৩ হাজার একরেরও বেশি রাষ্ট্রীয় মালিকানাধীন জমি দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
- এতে করে বিনিয়োগকারীরা একসাথে জমির তথ্য, অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র পেতে পারবেন।
- একই সঙ্গে জমির মালিকরাও তাদের সম্পত্তি বিক্রি, ইজারা বা যৌথ প্রকল্পের জন্য তালিকাভুক্ত করতে পারবেন।
- শ্রীলংকা ট্যুরিজম ডেভেলপমেন্ট (এসএলটিডিএ) অথরিটি  এ বড় উদ্যোগের ঘোষণা দেয়।
- এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সংগঠিত, টেকসই ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে পর্যটন খাতে বিনিয়োগের পথ সহজ করা।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
১,১১৭.
Omicron, the new variant of COVID - 19 is originated from :
  1. ক) China
  2. খ) UK
  3. গ) America
  4. ঘ) South Africa
ব্যাখ্যা
- দক্ষিণ আফ্রিকায় নতুন আরেকটি ভ্যারিয়েন্ট বি.১.১.৫২৯ শনাক্ত হয়েছে।
- বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে এটিকে 'উদ্বেগজনক' হিসেবে চিহ্নিত করেছে এবং এর নাম দিয়েছে ওমিক্রন।
- বিজ্ঞানীরা বলছেন, রূপান্তরিত এই নতুন ভ্যারিয়েন্ট আরও বেশি সংক্রামক।
- একইসঙ্গে বর্তমানে যেসব করোনার টিকা আছে সেগুলোর প্রতিরোধ ক্ষমতা হয়তো অতিক্রম করতে পারে। 
- বিশেষজ্ঞরা এটিকে 'সুপার স্ট্রেইন' হিসেবে আখ্যায়িত করেছেন।
- এর জিনে সর্বপ্রথম শনাক্ত করোনাভাইরাসের সঙ্গে ৩০ ধরনের বেশি মিউটেশন হয়েছে।
- যা এ পর্যন্ত শনাক্ত যে কোনো ভ্যারিয়েন্টের চেয়ে বেশি এবং ডেল্টার তুলনায় দ্বিগুণ।

উৎস: দ্যা ডেইলি ষ্টার। 
১,১১৮.
২০২৬ ফুটবল বিশ্বকাপে কয়টি দল অংশগ্রহণ করবে?
  1. ৪৮টি
  2. ৪২টি
  3. ৩২টি
  4. ২৬টি
  5. ৪৬টি
ব্যাখ্যা
• ২০২৬ ফুটবল বিশ্বকাপ:
- প্রথমবারের মতো বিশ্বকাপ হতে যাচ্ছে তিনটি দেশে কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে।
- প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ৪৮টি দেশ।
- প্রথমবারের মতো নকআউট পর্ব শুরু হবে ৩২ দল নিয়ে।
- ৩০-৩২ দিনের বদলে আগামী বিশ্বকাপ হবে ৩৯ দিনের,
- ম্যাচের সংখ্যা ৬৪ থেকে বেড়ে হচ্ছে ১০৪টি।
- বর্তমান ফিফা সভাপতি: ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।[মে,২০২৫]
- ১১ জুন মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে হবে ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ,
- ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে।

অন্যদিকে,
- আগামী ২০৩৪ সালের ফিফা বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব।
- এটি ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতার ২৫তম আসর।
- ২০৩০ সালের আসরের তিন মূল আয়োজক আফ্রিকার মরক্কো এবং ইউরোপের স্পেন ও পর্তুগাল।
- এছাড়া, বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে।
- অর্থাৎ প্রথমবারের মতো তিনটি মহাদেশজুড়ে অনুষ্ঠিত হবে ফুটবলের শীর্ষ প্রতিযোগিতা।

উৎস: ফিফা ওয়েবসাইট ও প্রথম আলো। 
১,১১৯.
Which country has Cricket as its national sport?
  1. ক) South Africa
  2. খ) India
  3. গ) Sri Lanka
  4. ঘ) Jamaica
ব্যাখ্যা
- জ্যামাইকার জাতীয় খেলার নাম ক্রিকেট। 
- দক্ষিণ আফ্রিকার জাতীয় খেলার নাম রাগবি। 
- শ্রীলঙ্কার জাতীয় খেলার নাম ভলিবল। 
- ভারতের কোন জাতীয় খেলা নেই।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট; অলিম্পিক ওয়েবসাইট।
১,১২০.
Which of the following organizations was formed in the 29th World Climate Conference?
  1. Green climate Fund
  2. G-ZERO Forum
  3. Loss and damage Fund
  4. Greenpeace
ব্যাখ্যা
‘জি-জিরো’ ফোরাম:
- পৃথিবীর বিভিন্ন দেশ যখন গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে যুদ্ধ করছে তখন চারটি ছোট কার্বন-নেতিবাচক দেশ এক হয়ে গঠন করলো 'জি জিরো' ফোরাম।
- চারটি দেশ হলো: ভুটান, মাদাগাস্কার, পানামা এবং সুরিনাম।
- ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, সুরিনামের প্রেসিডেন্ট চান সানতোখি, মাদাগাস্কারের প্রধানমন্ত্রী ও পানামার বিশেষ দূত এই যৌথ ঘোষণায় সই করেন।
- ঐতিহাসিক এই ঘোষণা সাক্ষরকালে সেখানে উপস্থিত ছিলেন সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিষ্ট ফোরামের প্রেসিডেন্ট আশিস গুপ্ত, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট কেরামত উল্লাহ বিপ্লব, কোষাধ্যক্ষ মাসুম বিল্লাহসহ সাংবাদিক সংগঠনটির ৬ সদস্য।

উল্লেখ্য,
- আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-২৯।
- কপ-২৯ সম্মেলনে ভুটানের উদ্যোগে গঠিত হয়েছে 'জি জিরো' ফোরাম।
- এই ফোরামের দেশগুলো জলবায়ু সুরক্ষার যুদ্ধকে এগিয়ে নিতে একসাথে কাজ করতে যৌথ ঘোষণাও দিয়েছে।
- এই গোষ্ঠী গঠনে বিশেষ ভূমিকা নিয়েছে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

অন্যদিকে,
- কপ-২৭ জলবায়ু সম্মেলনে একটি ‘লস অ্যান্ড ড্যামেজ’ তহবিল গঠনে সম্মত হয়েছে বিশ্ব।
- কপ-১৬ জলবায়ু সম্মেলনে Green climate Fund গঠিত হয়েছে।

উৎস: i) UNFCCC.
ii) Carbon Pulse.
১,১২১.
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার Food Outlook- ২০২৪ প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
  1. প্রথম
  2. দ্বিতীয়
  3. তৃতীয়
  4. চতুর্থ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
Food Outlook প্রতিবেদন - ২০২৪ 

- জুন ২০২৪ এ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) Food Outlook প্রতিবেদন প্রকাশ করে।
- প্রতিবেদনের শিরোনাম - Food Outlook 2024.
- প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশ তৃতীয়।
- ধান উৎপাদনে শীর্ষ দেশ চীন, আমদানিতে শীর্ষ দেশ ভারত। 

সূত্র- Food Outlook প্রতিবেদন - ২০২৪।
১,১২২.
'বেল-২১২' উড়োজাহাজ তৈরি করেছেন কোন দেশ?
  1. রাশিয়া
  2. ইরান
  3. যুক্তরাষ্ট্র
  4. তুরস্ক
ব্যাখ্যা
বেল - ২১২ উড়োজাহাজ 
- সম্প্রতি যুক্তরাষ্ট্রের তৈরি বেল ২১২ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা নিহত হন।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব হয়। তার আগে দেশটিতে শাহদের শাসন চলছিল।
- ওই বিপ্লবের আগে বেল ২১২ মডেলের হেলিকপ্টার কিনেছিলেন মাার্কিনঘেঁষা ইরানের সর্বশেষ শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি।
- যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট ওর্থে বেল ২১২ হেলিকপ্টারের উৎপাদন শুরু হয়।
- পরে ১৯৮৮ সালে কানাডার কিউবেকের মিরাবেল শহরে এর ফ্যাক্টরি সরিয়ে নেওয়া হয়।
- অবশ্য ওই বছরই বেল ২১২ হেলিকপ্টারের উৎপাদন বন্ধ হয়ে যায়।
- ১৯৬৮ সালে প্রথমবারের মতো সামরিক কাজে এই হেলিকপ্টার ব্যবহার করা হয়। কিন্তু পরবর্তীতে এটা বেসামরিক পরিবহনের জন্য জনপ্রিয় হয়ে ওঠে।
- পাইলটসহ ১৫ জন আরোহী বহনের সক্ষমতা রয়েছে বেল ২১২ হেলিকপ্টারের।
- এই হেলিকপ্টারকে আগুন নির্বাপণের মিশনে ব্যবহার করা যায়।
- এ ছাড়া কার্গো হিসেবে এবং স্থল বাহিনীকে সহায়তার জন্যও বেল ২১২ হেলিকপ্টার দারুণ মানানসই।

জানা গেছে, কিছুটা মডিফাই করে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি আরোহী বহনে আরও সক্ষম করা হয়েছিল।
- বেল ২১২ হেলিকপ্টার এক বা দুজন পাইলট ওড়াতে পারেন।
- হেলিকপ্টারটি ১৭.৪১ মিটার বা প্রায় ৫৭ ফুট লম্বা।
- আর এর উচ্চতা ৩.৮৩ মিটার। যাত্রী বা মালপত্র ছাড়া এক একটি বেল ২১২ হেলিকপ্টারের ওজন ২ হাজার ৯৬২ কেজি।
- তবে উড্ডয়নের সময় সর্বোচ্চ ৫ হাজার ৮০ কেজি পর্যন্ত বহনে সক্ষম বেল ২১২ হেলিকপ্টার।
- দুটি রোটরের এই হেলিকপ্টারে ১ হাজার ৩০০ কিলোওয়াটের ইঞ্জিন রয়েছে।
-  প্রতি ঘণ্টায় ১১৮ মাইল গতিতে উড়তে পারে বেল ২১২ হেলিকপ্টার।
- তবে কিন্তু কমবেট ফ্লাইটে প্রতি ঘণ্টায় গতি ১৩৭ মাইল পর্যন্ত ওঠানো সক্ষম।
- এই হেলিকপ্টার ২৭৩ মাইল পর্যন্ত উড়তে পারে।
- আর সর্বোচ্চ ১৭ হাজার ৩৮৮ ফুট উঁচুতে উঠতে সক্ষম বেল ২১২ হেলিকপ্টার। ইরান ছাড়াও যুক্তরাষ্ট্র, ইতালি, স্পেন, আর্জেন্টিনা, কানাডা, জাপান, সৌদি আরবসহ বিভিন্ন দেশও বেল ২১২ হেলিকপ্টার ব্যবহার করে। 

সূত্র- বিবিসি পত্রিকা রিপোর্ট। 
১,১২৩.
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান?
  1. ১৯১৭
  2. ১৯২১
  3. ১৯১৩
  4. ১৯৩৩
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর:
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে একজন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- তাঁর ছদ্মনাম: ভানুসিংহ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- তাঁর বিখ্যাত উপন্যাস: চোখের বালি, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, শেষের কবিতা, যোগাযোগ, চার অধ্যায় ইত্যাদি।
- ব্রিটিশরা তাঁকে 'নাইট' উপাধিতে ভূষিত করে ১৯১৫ সালে।
- তাঁর মৃত্যু: ৭ আগস্ট ১৯৪১ (বয়স ৮০), কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। 

উল্লেখ্য,
- ১৯১৩ সালে তাঁকে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- বিশ্বভারতীর সেফ্টি ভল্টে রাখা ছিল সেই অনন্য সম্মান।
- কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই, যে ২০০৪ সালে রবীন্দ্রনাথের নোবেল চুরি হয়ে যায়।
- পরবর্তীকালে সুইডিশ অ্যাকাডেমি নোবেলের দুটি রেপ্লিকা দিয়েছিল বিশ্বভারতীকে।

উৎস: বাংলাপিডিয়া।
১,১২৪.
আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় নিচের কোন্ সাইবার হুমকিটি ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে? 
  1. ফিশিং (Phishing)
  2. স্প্যাম ইমেইল (Spam e-mail) 
  3. র‍্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack) 
  4. পরিচয় চুরি (Identity Theft)
ব্যাখ্যা

● আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় র‍্যানসমওয়্যার (Ransomware) ক্রমবর্ধমানভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

র‍্যানসমওয়ার অ্যাটাক (Ransomware Attack):
- Ransomware হলো এক ধরনের ম্যালওয়্যার অর্থাৎ বলা যেতে পারে এক ধরনের ক্ষতিকারক ভাইরাস যেটি কিনা যেকোন কম্পিউটার ডিভাইসকে হ্যাক করতে পারে এবং যার কম্পিউটার ডিভাইস তাকে কম্পিউটারে প্রবেশ করতে দেয় না অর্থাৎ যার কম্পিউটার সে নিজে অ্যাক্সেস করতে পারে না। 
- সাইবার অপরাধীরা এরপর এই ফাইলগুলো ডিক্রিপ্ট বা ফেরত দেওয়ার বিনিময়ে মোটা অংকের মুক্তিপণ (Ransom) দাবি করে।
- র‍্যানসমওয়ার এখন শুধু ব্যক্তিগত/ব্যবসায়িক ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই—এটা হাসপাতাল, সরকারী সেবা, ও ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার (বিদ্যুৎ, জ্বালানি, পরিবহন ইত্যাদি) বন্ধ করে দিতে পারে, তাই অনেক দেশ এটাকে আন্তর্জাতিক শান্তি-নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছে। 
- আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় (যেমন: জাতিসংঘ, NATO, G-7, World Economic Forum, CISA, Interpol, Europol ইত্যাদি ফোরামে) র‍্যানসমওয়ার অ্যাটাক ক্রমবর্ধমানভাবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ও উদ্বেগজনক সাইবার হুমকি হিসেবে উঠে এসেছে।

• বর্তমানে যেহেতু ডাটা বা তথ্য প্রত্যেকের ক্ষেত্রেই অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাই হ্যাকাররা এই সুযোগটাই কাজে লাগিয়ে আপনার কাছে মুক্তিপণ দাবি করে, আর ‘Ransome’ এর অর্থই হলো মুক্তিপণ। অতএব অনেক সংস্থা বা ব্যক্তি তাদের মূল্যবান ডাটা বা তথ্য ফিরে পেতে হ্যাকারদের মুক্তিপণ দিতে বাধ্য হয়।

• বিশ্বজুড়ে এখনো বড় ধরনের সাইবার হুমকির নাম র‍্যানসমওয়্যার। বিভিন্ন দেশে পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, গ্রেফতার ও অপরাধী চক্র ভেঙে দেয়ার চেষ্টা চললেও ২০২৫ সালে এ ধরনের হামলা কমেনি। বরং আগের বছরের তুলনায় র‍্যানসমওয়্যার হামলা আরো বেড়েছে।  ২০২৪-২৫ সালে র‍্যানসমহাব, বিয়ানলিয়ান ও হান্টারস ইন্টারন্যাশনালের মতো কয়েকটি আলোচিত গোষ্ঠী আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানে ভেঙে পড়ে বা কার্যক্রম বন্ধ করে দেয়। এসব গোষ্ঠী আগে কাওয়াসাকি মোটরস ইউরোপ, প্ল্যানড প্যারেন্টহুড, ডেল ও টাটা টেকনোলজিসের মতো বড় প্রতিষ্ঠানে হামলা চালিয়েছিল। বাবুক-বিয়র্কা, ফাংকসেক, এইটবেস ও ক্যাকটাসের মতো গোষ্ঠীও নিষ্ক্রিয় হয়ে যায়।

⇒ শীর্ষ সাইবার হুমকি:
১.  র‍্যানসমওয়্যার,
২. ফিশিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং,
৩. ম্যালওয়্যার (ভাইরাস, ট্রোজান, স্পাইওয়্যার)।

উৎস:
i) জাতিসংঘ ওয়েবসাইট। [লিংক] 
i) Global Cybersecurity Outlook 2026.
ii) UK Professional Development Academy ওয়েবসাইট। [link]
iii) বণিক বার্তা।

১,১২৫.
Nobel Prize in economics in 2018 is awarded to
  1. ক) Richard Thaler
  2. খ) Paul Romer & William Nordhaus
  3. গ) Oliver Hart
  4. ঘ) Peter Diamond
ব্যাখ্যা
পুরাতন প্রশ্ন হওয়ায় গুরুত্বর্পূণ নয়। তবে ২০২২ সালের নোবেল পুরস্কার গুরুত্বর্পূণ হওয়ায় নিচে ২০২২ সালের তথ্য দেওয়া হলো। 

• নোবেল পুরস্কার – ২০২২:

- ঐতিহ্যগতভাবে প্রতিবছরের অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়।
এ বছর ১২ জন ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠান এই পুরস্কার লাভ করেন।
• নোবেল বিজয়ীদের (Nobel Laureates) নামের তালিকা দেওয়া হল -

চিকিৎসা শাস্ত্র-১ জন
১. সোয়ান্তে প্যাবো -সুইডেন
• অবদান- বিলুপ্ত হোমিনদের জিনোম এবং মানবজাতির বিবর্তন বিষয়ে গবেষণার জন্য।

পদার্থ বিজ্ঞান (৩ জন)
১. অ্যালাইন অ্যাসপেক্ট -ফ্রান্স
২. জন এফ. ক্লসার - যুক্তরাষ্ট্র
৩. অ্যান্টন জেইলিঙ্গার অস্ট্রিয়া
• অবদান- Entangled ফোটনের নিরীক্ষা, বেল অসমতার অসামঞ্জস্যতার প্রমাণ ও কোয়ান্টাম তথ্য বিজ্ঞানে অগ্রণী ভূমিকার জন্য।

রসায়ন শাস্ত্র (৩ জন)
১. ক্যারোলিন আর বার্তোজ্জি - যুক্তরাষ্ট্র
২. মর্টেন মেল্ডাল-ডেনমার্ক
৩. কে. ব্যারি শার্পলেস - যুক্তরাষ্ট্র 
• অবদান- ক্লিক রসায়ন ও বায়ো-অর্থোগোনাল রসায়নে উন্নয়নে অনন্য অবদান রাখার জন্য।

সাহিত্য (১ জন) 
১. অ্যানি অ্যারনো- ফ্রান্স

• অবদান- ‘সাহস এবং তীব্র নির্লিপ্ততার' সমাবেশ ঘটিয়ে এবং এর সাহায্যে ব্যক্তিগত স্মৃতির শিকড় থেকে জীবনবোধের বিচ্ছিন্নতা, সংযম এবং অন্যান্য বিষয় উন্মোচন করার জন্য।  

শান্তি-(১ জন ব্যাক্তি ও ২ টি সংস্থা)
১. অ্যালেস বিয়ালিয়াৎস্কি - রাশিয়ান বংশোদ্ভূত বেলারুশিয়ান
২. Memorial (রাশিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ১৯৮৭ সাল)
৩. Center for Civil Liberties. (ইউক্রেনিয়ান মানবাধিকার সংস্থা; প্রতিষ্ঠা – ২০০৭)
• অবদান- নিজ নিজ দেশে (বেলারুশ, রাশিয়া, ইউক্রেন) মানবাধিকার, গণতন্ত্র ও শান্তিপূর্ণ সহাবস্থানে তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখার জন্য।

অর্থনীতিতে (৩ জন)
১. বেন এস. বার্নানকে (যুক্তরাষ্ট্র)
২. ডগলাস ডব্লিউ. ডায়মন্ড (যুক্তরাষ্ট্র)
৩. ফিলিপ এইচ. ডিবভিগ (যুক্তরাষ্ট্র)
• অবদান- ব্যাংক ও আর্থিক খাতের সংকট নিয়ে গবেষণা করার জন্য। 

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
১,১২৬.
Global Center on Adaptation-এর সদর দপ্তর -
  1. ক) রোম, ইতালি
  2. খ) বার্লিন, জার্মানি
  3. গ) জেনেভা, সুইজারল্যান্ড
  4. ঘ) দ্য হেগ, নেদারল্যান্ডস
ব্যাখ্যা
বৈশ্বিক অভিযোজন কেন্দ্র (Global Center on Adaptation - GCA) এর সদর দপ্তর - দ্য হেগ, নেদারল্যান্ডস।
১,১২৭.
Who was awarded the Nobel Peace Prize 2016?
  1. Oliver Hart
  2. J. Michael Kosterlitz
  3. Bon Dylan
  4. Juan Manuel Santos
  5. None
ব্যাখ্যা
জুয়ান ম্যানুয়েল সান্তোস:
- জুয়ান ম্যানুয়েল সান্তোস কলম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট।
- তিনি ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত কলম্বিয়ার রাষ্ট্রপতি ছিলেন।

উল্লেখ্য,
- কলম্বিয়ার প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস মার্কসবাদী গেরিলা সংগঠন 'ফার্ক'-এর সাথে ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেছেন।
- দীর্ঘ ৪ বছর ধরে আলোচনার পর তিনি শান্তি চুক্তিতে স্বাক্ষর করেন।
- কলম্বিয়ার পার্লামেন্ট ২০১৬ সালের ৩০ নভেম্বর এই শান্তি চুক্তিটি অনুমোদন করেছে।
- তিনি বামপন্থি ফার্ক বিদ্রোহীদের সঙ্গে ৫২ বছরের রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানের প্রচেষ্টা চালানোর জন্য ২০১৬ দালে শান্তিতে নোবেল পেয়েছেন।

⇒ ২০২৩ সালের নোবেল বিজয়ী:
- সাহিত্য: জন ফসে।
- শান্তি: নার্গিস মোহাম্মদী।
- চিকিৎসাবিজ্ঞান: ক্যাটালিন কারিকো এবং ড্রু উইসম্যান।
- পদার্থবিজ্ঞান: পিয়েরে অ্যাগোস্টনি, ফিরেন্স ক্রাসজ এবং অ্যান লরিয়েল।
- রসায়ন: মুঙ্গি জি বাউইন্ডি, লুইস ই ব্রাস এবং আলেক্সি ই.ইকিমভ।
- অর্থনীতি: ক্লদিয়া গোল্ডিন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট
১,১২৮.
৩১তম জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. অস্ট্রেলিয়া
  2. যুক্তরাষ্ট্র
  3. ফ্রান্স
  4. তুরস্ক
ব্যাখ্যা

 • জলবায়ু সম্মেলন কপ-৩১:
- ২০২৬ সালে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১ আয়োজন করতে যাচ্ছে তুরস্ক।
- তুরস্কের পর্যটননগরী অ্যান্টালিয়া কপ-৩১-এর আয়োজক শহর হবে এবং তুরস্কই আনুষ্ঠানিকভাবে কপ-৩১-এর সভাপতির দায়িত্ব পালন করবে।
- অস্ট্রেলিয়া চাইছিল প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রগুলোর সঙ্গে অ্যাডিলেডে সম্মেলন আয়োজন করতে। 
- অস্ট্রেলিয়া যৌথভাবে এ সম্মেলন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তুরস্ক এ দায়িত্ব পেয়েছে।

• জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP): 

- COP এর পূর্ণরূপ Conference of the parties. 
- ১৯৯২ সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক জাতিসংঘের ফ্রেমওয়ার্ক কনভেনশনে (UNFCCC) স্বাক্ষর করে।
- এর উদ্দেশ্য জলবায়ুতে মানুষের সৃষ্টি ক্ষতিকর প্রভাব মোকাবেলা। 
- ১৯৯৫ সাল থেকে 'জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP)' নামে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে।  
- ২০২৫ সালের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩০ ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
- ২০২৬ সালে তুরস্কের  আন্টালিয়া শহরে COP31 অনুষ্ঠিত হবে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট এবং আল জাজিরা।

১,১২৯.
FAO প্রতিবেদন অনুযায়ী, সামুদ্রিক মৎস্য উৎপাদনে বাংলাদেশ কততম?
  1. ১ম
  2. ৩য়
  3. ১০ম
  4. ১৪তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন:
 
- ৭ জুন ২০২৪ জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (FAO) বিশ্বের মৎস্য সম্পদ বিষয়ক প্রতিবেদন প্রকাশ করে।
- প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম: The State of World Fisheries and Aquaculture 2024.প্রতিবেদন অনুযায়ী ২০২২ সালে 
- সামুদ্রিক মৎস্য উৎপাদনে বাংলাদেশ ১৪ তম।
- চিংড়ি উৎপাদনে ৮ম ও ইলিশ উৎপাদনে প্রথম।

সূত্র- জাতিসংঘের খাদ্য ও কৃষিবিষয়ক সংস্থা (FAO) ওয়েবসাইট।
১,১৩০.
লিঙ্গ অসমতা সূচক - ২০২৩/২৪ এর রিপোর্ট অনুযায়ী শীর্ষ দেশ কোনটি? (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. সুইডেন
  2. ডেনমার্ক
  3. সুইজারল্যান্ড
  4. নরওয়ে
ব্যাখ্যা
লিঙ্গ অসমতা সূচক - ২০২৩/২৪:

⇒ শীর্ষ দেশসমূহ:
• ১ম - ডেনমার্ক।
• ২য় - নরওয়ে।
• ৩য় - সুইজারল্যান্ড।
• ৪র্থ - সুইডেন।
• ৫ম - নেদারল্যান্ড।

⇒ সর্বনিম্ন দেশসমূহ:
• ১ম - ইয়েমেন।
• ২য় - নাউজেরিয়া।
• ৩য় - সোমালিয়া।
• ৪র্থ - চাদ।
• ৫ম - আফগানিস্তান।

তথ্যসূত্র - Gender Inequality Index 2023/2024.
১,১৩১.
'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স' জোটের নেপথ্যে কোন সংঘাত?
  1. ইরাক-ইরান সংঘাত
  2. সিরিয়া - ফিলিস্তিন সংঘাত
  3. ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  4. রাশিয়া - ইউক্রেন সংঘাত
ব্যাখ্যা
'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স'
- ইসরায়েলের প্রভাব ঠেকাতে ইরানের নেতৃত্বে মধ্যপ্রাচ্যে গড়ে উঠেছে 'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স' বা প্রতিরোধকারী পক্ষ।
- এই গ্রুপের অন্যতম সদস্য হলো ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমনের হুথি বিদ্রোহীরা, এবং ইরাক ও সিরিয়ার বেশ কিছু সশস্ত্র শিয়া গোষ্ঠী। বিভিন্ন সময় ইসরায়েলে হামলা চালিয়ে আসছে তারা।
- হিজবুল্লাহ ছিল প্রথম গ্রুপ যাদের ইরান সমর্থন করে এবং নিজেদেরকে প্রায়ই 'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স' (প্রতিরোধকারী পক্ষ) হিসেবে আখ্যা দিয়ে থাকে হামাস ও হিজবুল্লাহ।
- ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের নেপথ্যে রয়েছে 'অ্যাক্সিস অফ রেসিস্ট্যান্স'। 

সূত্র- বিবিসি রিপোর্ট।
১,১৩২.
'গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স-২০২৫' অনুসারে, বাংলাদেশের অবস্থান কত? [ এপ্রিল, ২০২৫]
  1. ৩২ তম
  2. ৩৩ তম
  3. ৩৫ তম
  4. ৩৭ তম
ব্যাখ্যা
• গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP) ২০২৫:
- বাংলাদেশের অবস্থান: ১৪৫টি দেশের মধ্যে ৩৫তম।
- পাওয়ার ইনডেক্স স্কোর ০.৬০৬২ (যেখানে ০.০০০০ = "নিখুঁত")

• সূচক নির্ধারণের প্রধান বিষয়:
- সামরিক ইউনিটের সংখ্যা। 
- আর্থিক অবস্থা। 
- লজিস্টিক সক্ষমতা। 
- ভৌগোলিক পরিস্থিতি। 

• প্রতিবেশী দেশের অবস্থান:
- ভারত- ৪র্থ স্থান (স্কোর: ০.১১৮৪)। 
- পাকিস্তান - ১২তম স্থান (স্কোর: ০.২৫১৩)। 

• শীর্ষ তিন সামরিক শক্তি:
- যুক্তরাষ্ট্র - ১ম স্থান (স্কোর: ০.০৭৪৪)
- রাশিয়া - ২য় স্থান (স্কোর: ০.০৭৮৮)
- চীন- ৩য় স্থান (স্কোর: ০.০৭৮৮)

উৎস: গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স (GFP) ২০২৫ ও দ্য বিজনেস স্ট্যান্টার্ড।
১,১৩৩.
শেখ হাসিনা কতবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন?
  1. ২য়
  2. ৩য়
  3. ৪র্থ
  4. ৫ম
ব্যাখ্যা
₻ শেখ হাসিনা 
- শেখ হাসিনা ঐতিহাসিক পঞ্চমবার এবং টানা চতুর্থবারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
- একইসঙ্গে তিনি ২৫জন মন্ত্রী, ১১জন প্রতিমন্ত্রী সহ ৩৬ সদস্যের নতুন মন্ত্রীসভা গঠন করেছেন।

উৎস- LIVE MCQ সাম্প্রতিক সমাচার (ফেব্রুয়ারি)।
১,১৩৪.
বাংলাদেশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়-
  1. ১৯৮৬ সালে
  2. ১৯৭৯ সালে
  3. ১৯৯৯ সালের
  4. ১৯৯৭ সালে
ব্যাখ্যা
•  ক্রিকেটে বাংলাদেশ:
- বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল ১৯৭৯ সালে প্রথম আইসিসি ট্রফিতে অংশগ্রহণ করে।
- এবং ১৯৯৭ সালে এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়ে
- ১৯৯৯ সালের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে।
- ১৯৮৬ সালে এশিয়া কাপে অংশগ্রহণের মাধ্যমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাংলাদেশের।
- ১৮৭৭ সালের ১৫ মার্চ মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ম্যাচ দিয়ে যাত্রা শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের।
- ২০০০ সালে বাংলাদেশ আইসিসি-র পূর্ণ সদস্যপদ লাভ করে।
- ২০০০ সালের ১০ নভেম্বর ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট আঙ্গিনায় পথচলা শুরু হয় টাইগারদের।
- টেস্ট অভিষেকের পর প্রথম জয় পেতে ৩৫ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হয় বাংলাদেশকে।
- ২০০৫ সালের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের ৩৫তম টেস্টে প্রথম জয় পায় বাংলাদেশ।
- ওই বছরই ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৩-২ ম্যাচে হারিয়ে বাংলাদেশ প্রথম আইসিসির পুর্ণাঙ্গ সদস্য কোনো দেশের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পায়।
- ২০০৬ সালে চার ম্যাচের সিরিজে কেনিয়াকে ৪-০তে হারিয়ে প্রথম কোনো দেশকে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ।
- ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট, ওয়ানডে উভয় সিরিজে হারিয়ে বিদেশের মাটিতে কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বাদ পায়।

 উৎস: বাংলাপিডিয়া।
১,১৩৫.
ক্রিপ্টোকারেন্সি কী?
  1. এন্টি ভাইরাস
  2. ডিজিটাল সাংকেতিক মুদ্রা
  3. সফটওয়্যারের অন্তর্গত সমস্যা
  4. স্মারক মুদ্রা
ব্যাখ্যা
ক্রিপ্টোকারেন্সি:
- ক্রিপ্টোকারেন্সি এক ধরনের ডিজিটাল সাংকেতিক মুদ্রা।
- এটি একটি ডিজিটাল পেমেন্ট সিস্টেম।
- ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবক সাতোশি নাকামোতো।
- ক্রিপ্টোকারেন্সি কোনো কেন্দ্রীয় সংস্থা বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ দ্বারা জারি করা হয় না।
- এটি একটি পিয়ার-টু-পিয়ার সিস্টেম যার মাধ্যমে ইউজাররা যে কোনো সময় যে কাউকে অর্থপ্রদান করতে পারে।
- ক্রিপ্টোকারেন্সি ডিজিটাল ওয়ালেটে স্টোর করা হয়।
- জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সিগুলো হলো: বিটকয়েন, ইথেরিয়াম, বিন্যান্স কয়েন, কার্দানো, টেথার, এক্সআরপি ইত্যাদি।
- ২০০৮ সালে জাপানি নাগরিক সাতোশি নাকামোতো নামের একজন এবং একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবন করেন।

উৎস:  CoinMarketCap.
১,১৩৬.
সম্প্রতি (অক্টোবর, ২০২৩) ভোক্তা পণ্যে মাইক্রোপ্লাস্টিক নিষিদ্ধ করে -
  1. যুক্তরাষ্ট্র
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. রাশিয়া
  4. চীন
ব্যাখ্যা
ভোক্তা পণ্যে মাইক্রোপ্লাস্টিক নিষিদ্ধকরণ:
- জাতিসংঘের অনুমান, ছায়াপথের নক্ষত্রের চেয়ে সমুদ্রে মাইক্রোপ্লাস্টিকের সংখ্যা বেশি।
- মাইক্রোপ্লাস্টিক একবার পরিবেশে ঢুকে পড়লে সেটি প্রক্রিয়াজাত হয় না।
- অপসারণ করা যায় না।
- ফলে এটি বহু শতাব্দী ধরে একইভাবে পরিবেশে থেকে যায়। 
- ইইউতে বছরে অন্তত ৪২,০০০ টন মাইক্রোপ্লাস্টিকের কণা পরিবেশে প্রবেশ করছে। 
- এই সমস্যা মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নে মাইক্রোপ্লাস্টিক প্রবেশ করানো ও বিক্রি করা নিষিদ্ধ করা হয়েছে।
- ক্ষয়হীন, অদ্রবণীয় ও পাঁচ মিলিমিটারের কম সব সিন্থেটিক পলিমার কণা এ নিষেধাজ্ঞার আওতায় আসবে।
- এরমধ্যে রয়েছে, প্রসাধনী, ডিটারজেন্ট, গ্লিটার, সার, উদ্ভিদ সুরক্ষা পণ্য, খেলনা, ওষুধ, চিকিৎসা যন্ত্রসহ বিভিন্ন পণ্য।
- জিরো পলিউশন অ্যাকশন প্ল্যানের অধীনে, ইইউ ২০৩০ সালের মধ্যে মাইক্রোপ্লাস্টিক বর্জ্য ৩০% কমানোর প্রতিশ্রুতি দিয়েছে।

উৎস: ১৭ অক্টোবর ২০২২, ঢাকা ট্রিবিউন বাংলাদেশ।
১,১৩৭.
‘টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২০’ অনুযায়ী শীর্ষ দেশ-
  1. ক) চীন
  2. খ) আইসল্যান্ড
  3. গ) সুইডেন
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জাতিসংঘের Sustainable Development Solutions Network (SDSN) গত ৩০ জুন ২০২০ প্রকাশ করে ‘টেকসই উন্নয়ন প্রতিবেদন ২০২০ (Sustainable Development Report 2020; The Sustainable Development Goals and Covid-19)’। প্রতিবেদন অনুযায়ী-
- শীর্ষ দেশঃ সুইডেন
- সর্বনিম্ন দেশঃ মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র
- বাংলাদেশের অবস্থানঃ ১০৯তম
১,১৩৮.
সম্প্রতি "এতেমাদ" নামে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে কোন দেশ? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ইরাক
  2. ইরান
  3. ইসরায়েল
  4. রাশিয়া
ব্যাখ্যা
ইরানের নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র "এতেমাদ":
- ইরান সম্প্রতি "এতেমাদ" নামে একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে, যা ১,৭০০ কিলোমিটার (১,০৫৬ মাইল) দূরত্ব পর্যন্ত আঘাত হানতে সক্ষম।
- এই ক্ষেপণাস্ত্রটি তেহরানে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান উপস্থিতিতে প্রকাশ করা হয়।
- "এতেমাদ" শব্দটি ফারসিতে "বিশ্বাস" অর্থে ব্যবহৃত হয়। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষেপণাস্ত্রটি তৈরি করেছে, যা ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত হচ্ছে।
- পশ্চিমা দেশগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতিতে উদ্বেগ প্রকাশ করেছে, কারণ তারা মনে করে এটি মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। - "এতেমাদ" ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মতো ইরানের প্রধান প্রতিদ্বন্দ্বী দেশগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম। 
- এই উন্মোচন অনুষ্ঠানটি ইরানের জাতীয় মহাকাশ দিবসে এবং ১৯৭৯ সালের ১০ ফেব্রুয়ারি ইসলামিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৪৬তম বার্ষিকীর কয়েক দিন আগে অনুষ্ঠিত হয়।

উৎস: The Economic Times (২ ফেব্রুয়ারি, ২০২৫)
১,১৩৯.
কোয়াসি মুন কী?
  1. চাঁদের চারপাশে ঘূর্ণায়মান ছোট উপগ্রহ
  2. পৃথিবীর কক্ষপথের কাছাকাছি ঘোরে কিন্তু স্থায়ী নয় এমন ক্ষুদ্র গ্রহাণু
  3. সূর্যের চারপাশে ঘূর্ণায়মান গ্রহ
  4. পৃথিবীর দ্বিতীয় প্রাকৃতিক উপগ্রহ
ব্যাখ্যা

• কোয়াসি-মুন।
- কোয়াসি-মুন এমন একটি বস্তু, যা পৃথিবীর কক্ষপথের কাছাকাছি ঘোরে, কিন্তু স্থায়ীভাবে পৃথিবীর উপগ্রহ নয়।
- জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কক্ষপথের কাছাকাছি একটি অজানা 'কোয়াসি-মুন' বা আধা-চাঁদ সদৃশ বস্তু আবিষ্কার করেছেন।
- নতুন এই মহাজাগতিক বস্তুটির নাম '২০২৫ পিএন৭'।
- এটি সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তবে পৃথিবীর কক্ষপথের কাছাকাছি অবস্থান করে।
- হাওয়াইয়ের হেলেয়াকালা আগ্নেয়গিরিতে অবস্থিত 'প্যান-স্টারস'- মানমন্দির গত ২৯ আগস্ট '২০২৫ পিএন৭'-কে প্রথমবারের মতো পর্যবেক্ষণ করে।

উৎস: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

১,১৪০.
চিকিৎসা বিজ্ঞানে ২০১৯ সালে নোবেল পুরস্কার পাননি-
  1. ক) উইলিয়াম জে. কাইলিন
  2. খ) গ্রেগ এল সেমেনজা
  3. গ) স্যার পিটার জে. র‍্যাটক্লিফ
  4. ঘ) জেমস পিবলস
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
দেহে অক্সিজেনের সহজলভ্যতার সঙ্গে কোষের সাড়া দানের প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্যে ২০১৯ সালে চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন উইলিয়াম জে. কাইলিন, গ্রেগ এল সেমেনজা এবং স্যার পিটার জে. র‍্যাটক্লিফ। জেমস পিবলস মহাবিশ্বের বিবর্তন সংক্রান্ত গবেষণার জন্যে ২০১৯ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন। (সূত্র: দৈনিক প্রথম আলো )
১,১৪১.
২০২৪ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন আয়োজন করবে কোন শহর?
  1. প্যারিস
  2. নয়াদিল্লি
  3. ব্যাংকক
  4. কায়রো
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

UNESCO:

- UNESCO-এর পূর্ণরূপ: The United Nations Educational, Scientific and Cultural Organization.
- এটি হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- UNESCO জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা যার লক্ষ্য শিক্ষা, কলা, বিজ্ঞান ও সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও জাতীয় নিরাপত্তার প্রচার করা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয়।
- কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- সদরদপ্তর: প্যারিস, ফ্রান্স।
- বর্তমান মহাপরিচালক: আদ্রে আজুলে (ফ্রান্স)।
- বর্তমান সদস্য: ১৯৪টি।
- বিশ্ব ঐতিহ্যের তালিকা প্রকাশ করে ইউনেস্কো।

⇒ ২০২৪ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন:
- ভারতের নয়াদিল্লিতে ২১-৩১ জুলাই, ২০২৪ তারিখে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশন অনুষ্ঠিত হবে।
- নয়াদিল্লিতে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৬তম অধিবেশন অনুষ্ঠিত হবে।
- প্রথমবারের মতো ভারত এই কমিটির নেতৃত্ব দিবে।
- ২০২৩ সালে ইউনেস্কোর ১৯তম সাধারণ অধিবেশনে ইউনেস্কো মহাপরিচালকের সাথে পরামর্শের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

উৎস: UNESCO ওয়েবসাইট।
১,১৪২.
অস্কার পুরস্কার ২০২৫ এর সেরা চলচ্চিত্র কোনটি? (জুলাই, ২০২৫)
  1. এমিলিয়া পেরেজ
  2. কনক্লেভ
  3. দি ব্রুটালিস্ট
  4. অ্যানোরা
ব্যাখ্যা
অস্কার পুরস্কার ২০২৫:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২ মার্চ অস্কার পুরস্কার ঘোষণা করা হয়।
- এটি ছিল অস্কারের ৯৭ তম আসর।

• সেরা সিনেমা: অ্যানোরা।
• সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা)।
• সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)।
• সেরা পরিচালক: শন বেকার (আনোরা)।
• সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)।
• সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন)।
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন)।
• সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার)।
• সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ)।
• সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট।
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল।
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো।
• সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড।

তথ্যসূত্র - বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
১,১৪৩.
দুর্নীতি ধারণা সূচক - ২০১৯ এ বাংলাদেশের প্রাপ্ত স্কোর কত?
  1. ক) ১৪
  2. খ) ২৮
  3. গ) ২৭
  4. ঘ) ২৬
ব্যাখ্যা
দুর্নীতি ধারণা সূচক - ২০১৯ এ বাংলাদেশের স্কোর ২৬। সূচকের মোট স্কোর ১০০। সূচকের উর্ধ্বক্রমে বাংলাদেশের অবস্থান, ১৪৬ এবং নিম্নক্রমে ১৪। সূচকে সবার উপরে ডেনমার্ক ও নিউজিল্যান্ড এবং সর্বনিম্ন বা ১৮০ তম সোমালিয়া। (সূত্রঃ টিআই ওয়েবসাইট)
১,১৪৪.
‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
  1. চীন
  2. রাশিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. উত্তর কোরিয়া
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

রাশিয়ান ওরেশনিক ক্ষেপণাস্ত্র:
- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিশ্চিত করেছেন যে, ইউক্রেনের নিপ্রো শহরে চালানো সাম্প্রতিক হামলায় নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র "ওরেশনিক" সফলভাবে পরীক্ষা করা হয়েছে।

- ‘আরএস–২৬ রুবেজ’ নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ওরেশনিক।
- ওরেশনিক ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে একই ক্ষেপণাস্ত্রে তিন থেকে ছয়টি পৃথক ওয়ারহেড থাকতে পারে, যা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- শব্দের চেয়ে ১০ গুণ বেশি গতিতে চলতে পারে। পথিমধ্যে কৌশল পরিবর্তন করতে সক্ষম হওয়ায় এটি চিহ্নিত করা এবং থামানো অত্যন্ত কঠিন।
- প্রচলিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এ ধরনের ক্ষেপণাস্ত্র আটকাতে অক্ষম।
- রাশিয়া দাবি করছে যে ওরেশনিক যুদ্ধক্ষেত্রে তাদের আধুনিক অস্ত্রশক্তি প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
- এটি প্রতিরক্ষার পাশাপাশি হামলার ক্ষেত্রেও রাশিয়ার জন্য কৌশলগত সুবিধা দিচ্ছে।
- সামরিক বিশেষজ্ঞদের মতে, এ ধরনের হাইপারসনিক অস্ত্র প্রযুক্তি মহাশক্তিধর দেশগুলোর মধ্যে অস্ত্র প্রতিযোগিতা আরও তীব্র করবে।

উল্লেখ্য,
- রাশিয়া দাবি, এই হামলা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহকৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রুশ ভূখণ্ডে হামলার জবাব হিসেবে চালানো হয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ।
১,১৪৫.
মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ-
  1. ক) নরওয়ে
  2. খ) গ্রিনল্যান্ড
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৯ অনুযায়ী মানব উন্নয়ন সূচকে শীর্ষ দেশ নরওয়ে। উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার
১,১৪৬.
গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন কতজন ফিলিস্তিনি সাংবাদিক?
ব্যাখ্যা
২০২৪ সালের শান্তিতে নোবেল বিজয়ী:
- ২০২৪ সালের শান্তিতে নোবেল বিজয়ী হন জাপানি সংস্থা নিহন হিদানকিও।
- অবদান: হিবাকুশা নামেও পরিচিত জাপানি সংস্থা হিদানকিওকে পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার প্রচেষ্টা এবং পারমাণবিক অস্ত্র যে আর কখনো ব্যবহার করা উচিত নয়, তা প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের মাধ্যমে বিশ্বের সামনে তুলে ধরার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

উল্লেখ্য,
- গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসন নিয়ে নির্ভীক সাংবাদিকতা করায় ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন ৪ জন ফিলিস্তিনি সাংবাদিক।
- ফিলিস্তিনি এই চার সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ।
- ৭ অক্টোবর, ২০২৩ থেকে গাজায় ইসরায়েল হত্যা ও ধ্বংসযজ্ঞ চলছে।
- নিহত হয়েছেন ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি।
- গাজায় চলমান হত্যাযজ্ঞের খবর বিশ্ববাসীর কাছে তুলে ধরেছেন এই চার সাংবাদিক।

এছাড়াও,
⇒ ২০২৪ সালের নোবেল বিজয়ী:
• সাহিত্য: হান কাং।
• চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রাভকান।
• পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড, জিওফ্রে ই. হিন্টন।
• রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস, জন এম. জাম্পার।
• অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন, জেমস এ. রবিনসন।

উৎস: Nobel Prize ওয়েবসাইট।
১,১৪৭.
'আর্টেমিস ২' চন্দ্রাভিযান উৎক্ষেপণ করবে -
  1. যুক্তরাষ্ট্র
  2. চীন
  3. ইসরায়েল
  4. রাশিয়া
ব্যাখ্যা

আর্টেমিস ২:
- 'আর্টেমিস ২' চন্দ্রাভিযান উৎক্ষেপণ করবে যুক্তরাষ্ট্রের গবেষনা সংস্থা নাসা৷
- দীর্ঘ ৫০ বছরের বিরতি কাটিয়ে চাঁদের কক্ষপথে পুনরায় মানুষ পাঠানোর জন্য চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷
- ১৯৭২ সালের সর্বশেষ অ্যাপোলো অভিযানের পর 'আর্টেমিস ২' হতে যাচ্ছে চাঁদে মানুষের প্রথম কোনো মিশন।
- যা ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতেই উৎক্ষেপণের সম্ভাবনা রয়েছে ।

তথ্যসূত্র - ডেইলি স্টার বাংলা।

১,১৪৮.
ঋণ-ফাঁদ কূটনীতি কোন দেশের সাথে সম্পর্কিত?
  1. ক) চীন
  2. খ) আমেরিকা
  3. গ) ভারত
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
বর্তমানে আলোচিত ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’ – চীনের সাথে সম্পর্কিত। চীনের নিকট থেকে ঋণ নিয়ে অর্থনীতিক চাপে পড়া দেশগুলোকে নিয়ে চীনের নতুন নীতির নাম - ‘ঋণ-ফাঁদ কূটনীতি (Debt-trap diplomacy)’।
এছাড়াও চেকবুক কূটনীতিও চীনের সাথে সম্পর্কিত।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,১৪৯.
Which country announced 'China Plus One' policy?
  1. Japan
  2. Taiwan
  3. India
  4. Myanmar
ব্যাখ্যা
'চায়না প্লাস ওয়ান' নীতি:
- ২০০৮ সালের গোড়ার দিকে জাপান সরকার অন্যান্য দেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর মাধ্যমে একটি নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাতে 'চায়না প্লাস ওয়ান' নীতি ঘোষণা করেছিল।
- চীনে উৎপাদন খরচ বেড়ে যাওয়া, দক্ষ কর্মীর অভাব ও সেখানে জাপানি বিনিয়োগকারীদের লাভের পরিমাণ কমে যাওয়ায় টোকিও এই উদ্যোগ নিয়েছিল।
- 'চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি' এত ভালোভাবে কাজ করছে যে, বাংলাদেশ থেকে পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের চালান দ্রুত বেড়ে যাচ্ছে।
- ২০০৮ থেকে ২০১০ সালের মধ্যে দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকের চালান জাপানে ১৭৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জন করে।
- এশিয়ার দেশগুলোর মধ্যে জাপানে বাংলাদেশ প্রথম রপ্তানি করে।
- ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানির পরিমাণ দাঁড়ায় ১.৩২ বিলিয়ন ডলার।
- ২০১৯-২০ সালে করোনা মহামারির সময়ও জাপানে বাংলাদেশ ১.২০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল।
- ২০২২-২৩ অর্থবছরে এই খাতে রপ্তানি আয় ১.০৯ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়ায় ১.৫৯ বিলিয়ন ডলার।
- দেশের পণ্য উৎপাদনকারীরা ২০৩০ সালের মধ্যে জাপান থেকে পোশাক রপ্তানি আয়ের লক্ষ্য ১০ বিলিয়ন ডলার নির্ধারণ করেছেন।

উৎস: ২৩ জুলাই, ২০২৩, The Daily Star বাংলা।
১,১৫০.
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২৪’ এর রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান - (ফেব্রুয়ারি, ২০২৫)
  1. ১ম
  2. ২য়
  3. ৩য়
  4. ৪র্থ
ব্যাখ্যা
[ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২৪’ ই সর্বশেষ রিপোর্ট ]

‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২৪’:
- জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) প্রকাশ করা ‘মানব উন্নয়ন প্রতিবেদন ২০২৩/২৪’ এ বাংলাদেশের অবস্থান ১২৯ তম।
- দক্ষিণ এশিয়ার দেশ গুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ২য়।

⇒ মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান:
• শ্রীলঙ্কার অবস্থান ৭৮ তম।
• বাংলাদেশ: ১২৯ তম।
• ভারতের অবস্থান ১৩৪ তম।
• পাকিস্তানের অবস্থান ১৬৪ তম।
• নেপালের অবস্থান ১৪৬ তম।
• ভূটানের অবস্থান ১৪৫ তম।

তথ্যসূত্র - জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও প্রথম আলো।
১,১৫১.
নামিবিয়ায় প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন কে? [ডিসেম্বর, ২০২৪]
  1. গ্রেস মুগাবে
  2. সামিয়া সুলুহু হাসান
  3. নেতুম্বো নান্দি নাদাইতওয়া
  4. এলেন জনসন সারলিফ
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
---------------------------
নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট:
- ডিসেম্বর ২০২৪ সালে নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নেতুম্বো নান্দি নাদাইতওয়া।
- ৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া বর্তমানে নামিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
- ৫৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
- তিনি এসডব্লিউএপিও (সোশ্যালিস্ট পিপলস অর্গানাইজেশন) দলের নেত্রী।
- যা ১৯৯০ সালে দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে ক্ষমতায় রয়েছে।
- নির্বাচনের ফল প্রকাশের পর নান্দি বলেন, “নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন।”
- তাঁর প্রতিদ্বন্দ্বী পান্দুলেনি ইতুলা, যিনি প্রায় ২৬ শতাংশ ভোট পেয়েছেন।
- নির্বাচনে এসডব্লিউএপিও ৯৬টি আসনের মধ্যে ৫১টি আসনে জয়ী হয়েছে।
- তবে আইপিসি (ইন্ডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ) দল নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে।

তথ্যসূত্র: প্রথম আলো।
১,১৫২.
২০২৫ সালে ২০তম জি-২০ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. ভারত
  3. ব্রাজিল
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা
Group of 20 (G-20):
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল গ্রুপ অব টুয়েন্টি বা জি-২০।
- এটি বৈশ্বিক স্থাপত্য গঠন ও শক্তিশালীকরণ আর সব প্রধান আন্তর্জাতিক অর্থনীতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- ফোরামটি বৈশ্বিক অর্থনীতির পাশাপাশি, জলবায়ু পরিবর্তনের ক্ষতি প্রশমন এবং স্থিতিশীল উন্নয়নের মতো বিভিন্ন বৈশ্বিক বিষয়ে আলোচনার প্ল্যাটফর্ম।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং ২টি জোট: ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের নভেম্বরে ২০তম জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।
 
অন্যদিকে,
- ২০২৪ সালের ১৮-১৯ নভেম্বরে ১৯তম সম্মেলন জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

উৎস: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC.
১,১৫৩.
‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ কোথায় উদ্বোধন করা হয়?
  1. ক) পূর্বাচল
  2. খ) আগারগাঁও
  3. গ) সেগুনবাগিচা
  4. ঘ) মিরপুর
ব্যাখ্যা
২১ অক্টোবর, ২০২১ সালে, ঢাকার পূর্বাচলে ‘বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’ উদ্বোধন করা হয়।
রাজধানী ঢাকার অদূরে গড়ে ওঠা পূর্বাচল উপশহরে কাঞ্চণ ব্রিজের কাছে ৪ নম্বর সেক্টরে ২০ একর জমির ওপর বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারটি নির্মাণ করা হয়েছে।
উৎস: bdnews24.com
১,১৫৪.
'জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন' চুক্তির মেয়াদ কত বছর?
  1. ৫ বছর
  2. ১০ বছর
  3. ১৫ বছর
  4. ৩০ বছর
ব্যাখ্যা

• Joint Comprehensive Plan Of Action (JCPOA):
- ইরানের পরমাণু কর্মসূচি নিয়ন্ত্রণ বিষয়ে অস্ট্রিয়ার ভিয়েনাতে ২০১৫ সালের ১৪ জুলাই ইরানের সাথে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন এবং জার্মানির স্বাক্ষরিত চুক্তি হলো Joint Comprehensive Plan Of Action (JCPOA)।
- চুক্তিটি কার্যকর হয় ২০১৬ সালের ১৬ জানুয়ারী।
- ২০১৫ সালে স্বাক্ষরিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেছে বলে জাতিসংঘকে জানিয়েছে ইরান, রাশিয়া ও চীন।
- এতে ইরানের পারমাণবিক বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পর্যবেক্ষণও বন্ধ হয়ে যাচ্ছে।
- গত শনিবার দেশ তিনটি একযোগে জাতিসংঘকে এসব তথ্য দিয়েছে।

-  ইরান, রাশিয়া ও চীন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদ বরাবর একটি চিঠি দিয়েছে।
- চিঠিতে বলা হয়, রেজল্যুশন ২২৩১-এর আওতাধীন বিধিনিষেধগুলোর মেয়াদ ২০২৫ সালের ১৮ অক্টোবর শেষ হয়েছে।
- এর মধ্য দিয়ে রেজল্যুশনটির ১০ বছরের মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে।
রেজল্যুশন ২২৩১-এর মধ্য দিয়ে জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অব অ্যাকশন (জেসিপিওএ) তথা ইরান পারমাণবিক চুক্তিকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট ও প্রথম আলো।

১,১৫৫.
বিশ্বকাপ ফুটবল খেলা প্রথম শুরু হয় কত সালে?
  1. ক) ১৯৩২ সালে
  2. খ) ১৯৩০ সালে
  3. গ) ১৯৩১ সালে
  4. ঘ) ১৯৩৪ সালে
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ:
- ১৯৩০ সাল থেকে শুরু হয় বিশ্বের সর্বাধিক জনপ্রিয় আসর ফুটবল বিশ্বকাপ
- প্রথম স্বাগতিক দেশ হলো উরুগুয়ে এবং প্রথম চ্যাম্পিয়ানও হয় উরুগুয়ে।
- পরবর্তী ফুটবল বিশ্বকাপ (২৩তম আসর) অনুষ্ঠিত হবে ২০২৬ সালে।
- ঐ বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে।
- বিশ্বকাপটি যৌথভাবে আয়োজন করবে কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র।

কাতার ফুটবল বিশ্বকাপ- ২০২২:
- আয়োজক দেশ: কাতার (২২তম আসর),
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর, 
- অংশগ্রহণকারী দেশ: ৩২ টি, 
- মাসকট: লা’ইব [অর্থ: অতি দক্ষ খেলোয়াড়], 
- থিম সং: হা’ইয়া হা’ইয়া, 
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার), 
- রানার্স আপ: ফ্রান্স।

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট এবং জাতীয় দৈনিক সংবাদপত্র।
১,১৫৬.
জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) কর্তৃক প্রকাশিত 'জনসংখ্যা প্রতিবেদন-২০২১' অনুসারে, বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
  1. ক) ১.০%
  2. খ) ১.১%
  3. গ) ১.২%
  4. ঘ) ১.৩৩%
ব্যাখ্যা
জাতিসংঘ জনসংখ্যা প্রতিবেদন:
১৪ এপ্রিল ২০২১ জাতিসংঘ জনসংখ্যা তহবিল (UNFPA) ‘State of World Population 2021: My Body is My Own : Claiming the right to autonomy and self-determination’ শিরোনামে বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদন অনুযায়ী -
- জনসংখ্যা (২০২১): ৭৮৭.৫০ কোটি
-  জনসংখ্যা বৃদ্ধির হার (২০১৫ - ২০২০): ১.১%
- গড় আয়ুঃ পুরুষ - ৭১ বছর এবং নারী - ৭৫ বছর
- সর্বাধিক নারী প্রতি প্রজনন হারের দেশ: নাইজার (৬.৬ জন)
- সর্বাধিক জন্মহারের দেশ: বাহরাইন (৪.৩%)
- সর্বনিম্ন জন্মহারের দেশ: লিথুয়ানিয়া (-১.৫%)
- জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম দেশ: চীন
- শূন্য জনসংখ্যা বৃদ্ধির দেশ ৬টি - বেলারুশ, কিউবা, ইতালি, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া ও স্পেন।

প্রতিবেদনে বাংলাদেশ:
- জনসংখ্যা: ১৬ কোটি ৬৩ লাখ
- বৃদ্ধির হার: ১.১%
- গড় আয়ু: পুরুষ - ৭১ বছর এবং নারী - ৭৫ বছর
- প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার উপযুক্ত বয়সের শিশুদের ৯৫% বিদ্যালয়ে যায়।
- জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান: অষ্টম
- জনসংখ্যায় সার্কভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান: তৃতীয়
১,১৫৭.
সম্প্রতি অনুষ্ঠিত G-7 শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ ছিলো কোনটি?
  1. ইতালি
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
ব্যাখ্যা
- গত ১১-১৩ জুন ২০২১ যুক্তরাজ্যের কর্নওয়াল শহরের কার্বিস বে সমুদ্রসৈকতে ৪৭তম G-7 (Group of Seven) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
- এই সম্মেলনে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, জাপান ও ইউরোপিয়ান ইউনিয়ন অংশ নেয়।
- G-7 হলো বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের অর্থনৈতিক ফোরাম।
(তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট)
১,১৫৮.
৯৫তম অস্কার পুরস্কার প্রাপ্ত সেরা ছবি কোনটি?
  1. ক) অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
  2. খ) অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট
  3. গ) এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
  4. ঘ) অ্যান আইরিশ গুডবাই
ব্যাখ্যা
• ৯৫তম অস্কার পুরস্কার ২০২৩:
- সেরা ছবি: ‘এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস
- সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
- সেরা অভিনেত্রী: মিশেল ইয়ো (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
- সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার (দ্য হোয়েল)
- পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী: জেমি লি কার্টিস (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
- পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা: কে হুই কোয়ান (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ানস)
- সেরা আন্তর্জাতিক সিনেমা: ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, জার্মানি
- সেরা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র: ‘দ্য এলিফ্যান্ট হুইসপারস’, ভারত
- সেরা তথ্যচিত্র: ‘নাভালনি’, যুক্তরাষ্ট্র
- সেরা মৌলিক গান: ‘নাটু নাটু’ (আরআরআর)
- সেরা মৌলিক আবহসংগীত : ‘অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’
- সেরা পূর্ণদৈর্ঘ্য অ্যানিশেন ছবি : ‘গুয়ের্মো দেল তোরো পিনোচিও’
- সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন ছবি: ‘দ্য বয়, দ্য মোল, দ্য ফক্স অ্যান্ড দ্য হর্স’
- সেরা লাইভ অ্যাকশন স্বল্পদৈর্ঘ্য ছবি: ‘অ্যান আইরিশ গুডবাই’

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো।
১,১৫৯.
মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬ অনুসারে,মাইক্রোফাইন্যান্স ব্যাংকে ঋণগ্রহীতাদের হাতে মালিকানা থাকবে কত শতাংশ?[জানুয়ারি, ২০২৬]
  1. ৩০%
  2. ৪০%
  3. ৫০%
  4. ৬০%
ব্যাখ্যা

• মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ, ২০২৬:
- দেশের ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও সুসংহত করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্রঋণ গ্রহীতাদের মালিকানা নিশ্চিত করতে 'মাইক্রোফাইন্যান্সব্যাংক অধ্যাদেশ, ২০২৬' জারি করেছে অন্তর্বর্তী সরকার।
- নতুন অধ্যাদেশ বলে দেশে ৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনে গঠিত হবে 'মাইক্রোফাইন্যান্স ব্যাংক', আর প্রারম্ভিক পরিশোধিত মূলধন হবে অন্যূন ২০০ কোটি টাকা।
- যার অন্তত ৬০ শতাংশ মালিকানা থাকবে সাধারণ ঋণগ্রহীতাদের হাতে।

উৎস: বাসস।

১,১৬০.
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কোন দেশের নাগরিক?
  1. ক) ওয়েস্ট ইন্ডিয়া
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) অস্ট্রেলিয়া
  4. ঘ) ইংল্যান্ড
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক। সূত্রঃ আইসিসি।
১,১৬১.
২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় কোনটি?
  1. জলবায়ু উষ্ণতা প্রতিরোধ তহবিল গড়ি
  2. প্লাস্টিক (plastic) দূষণকে পরাজিত করি
  3. সবুজ বিশ্ব গড়ে তুলি
  4. জলবায়ু উষ্ণতাকে রুখে দেই
ব্যাখ্যা
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।

২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়: প্লাস্টিক দূষণকে পরাস্ত করুন।

অন্যদিকে,
- ২০১৯ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়: Beat Air Pollution।
- ২০২০ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়: প্রকৃতির জন্য সময়। 
- ২০২১ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়: Ecosystem restoration।
- ২০২২ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়: শুধু একটাই পৃথিবী। 
- ২০২৩ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়: প্লাস্টিক দূষণের সমাধান। 
- ২০২৪ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয়: করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা; অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা।
- ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো "Ending Plastic Pollution"

উৎস: UNEP ওয়েবসাইট।
১,১৬২.
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের সেরা চলচ্চিত্র কোনটি? (এপ্রিল, ২০২৫)
  1. প্যারাসাইট
  2. ফরেস্ট গাম্প
  3. আনোরা
  4. শিন্ডলার্স লিস্ট
ব্যাখ্যা
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস:
- যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় অনুযায়ী ২রা মার্চ অস্কারের জমকালো আসরে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস ঘোষণা করা হয়।
- ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে 'আনোরা'।
- সিনেমার নির্মাতা হচ্ছেন শন বেকার।
- সিনেমাটি সেরা ছবি, অভিনেত্রী, পরিচালক, সম্পাদনা ও সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার লাভকরে।
- ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে 'আনোরা' সিনেমার গল্প।
- এ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন শন বেকার, মাইকি ম্যাডিসন হয়েছেন সেরা অভিনেত্রী।

তথ্যসূত্র - পত্রিকা রিপোর্ট।
১,১৬৩.
নিচের কোন সংগঠন সম্প্রতি ইরানের বিপ্লবী গার্ডকে 'সন্ত্রাসী সংগঠন' ঘোষণা করেছে? [মার্চ, ২০২৬]
  1. জাতিসংঘ
  2. ইউরোপীয় ইউনিয়ন
  3. ন্যাটো
  4. ওআইসি
ব্যাখ্যা

- ইরানের বিক্ষোভকারীদের বিরুদ্ধে নিষ্ঠুর দমন-পীড়নের জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন' হিসেবে তালিকাভুক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
- ২০২৬ সালের ২৯ জানুয়ারি ইউরোপীয় ইউনিয়ন এই ঘোষণা দেয়।
- ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর প্রতিষ্ঠিত আইআরজিসি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি আনুগত্যশীল একটি অভিজাত প্যারামিলিটারি বাহিনী।
- পৃথক নৌ ও বিমান বাহিনীসহ এর স্থলবাহিনীর সদস্য সংখ্যা প্রায় ১ লাখ ৫০ হাজার।

→ উল্লেখ্য:
- যুক্তরাষ্ট্র ২০১৯ সালে, কানাডা ২০২৪ সালে ও অস্ট্রেলিয়া ২০২৫ সালে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে।

তথ্যসূত্র - বিবিসি বাংলা ও বণিকবার্তা।

১,১৬৪.
কৃষি শুমারি পরিচালনা করে কে ?
  1. ক) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
  2. খ) কৃষি মন্ত্রণালয়
  3. গ) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
  4. ঘ) বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান
ব্যাখ্যা

বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো ওই কৃষি শুমারি পরিচালনা করে।

-প্রতি দশ বছর অন্তর কৃষি শুমারি হয়। পরিসংখ্যান আইনে জনশুমারি এবং অর্থনৈতিক শুমারির পাশাপাশি কৃষি (শস্য, মৎস্য ও প্রাণিসম্পদ) শুমারি পরিচালনা করার বাধ্যবাধকতা রয়েছে।

-১৯৬০ সালে প্রথমবার নমুনা আকারে দেশে কৃষি শুমারি হয়। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে প্রথম কৃষি শুমারি হয় ১৯৭৭ সালে। এর ধারাবাহিকতায় ১৯৮৩-৮৪, ১৯৯৬ ও ২০০৮ সালে কৃষি শুমারি হয়।

উৎস: বাংলা দেশ পরিসংখ্যান ব্যুরো

১,১৬৫.
How many Bangladeshi cricketers scored a century in the debut Test?
  1. ক) 4
  2. খ) 5
  3. গ) 2
  4. ঘ) 3
ব্যাখ্যা
• অভিষেক টেস্টেই সেঞ্চুরি করেন ৪ জন বাংলাদেশি ক্রিকেটার - আমিনুল ইসলাম বুলবুল, মোহাম্মদ আশরাফুল, আবুল হাসান রাজু ও জাকির হাসান।

তথ্যসূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার জানুয়ারি, ২০২৩
১,১৬৬.
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ - ২০১৯ এর খেলোয়ার 'উইলিয়ামসন' কোন দেশের খেলোয়ার?
  1. ক) সাউথ আফ্রিকা
  2. খ) ওয়েস্ট ইন্ডিজ
  3. গ) ইংল্যান্ড
  4. ঘ) নিউজিল্যান্ড
ব্যাখ্যা
কেন উইলিয়ামসন ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে নিউজিল্যান্ড ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন। তার নৈপুণ্য এবং দক্ষ নেতৃত্বে নিউজিল্যান্ড বিশ্বকাপের ফাইনালে উঠে। তবে তাদেরকে সুপার-ওভারে পরাজিত করে স্বাগতিক ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতে প্রথমবারের মত।
১,১৬৭.
প্রথম কোন দেশ নারীদের স্বেচ্ছা গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দেয়?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. ব্রিটেন
  4. মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- ফ্রান্স প্রথম দেশ হিসেবে নারীদের স্বেচ্ছা গর্ভপাতের অধিকারকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। 
- ২০২৪ সালের ৫ মার্চ, ফ্রান্স বিশ্বের প্রথম দেশ হিসেবে নারীদের গর্ভপাতের অধিকারকে তাদের সংবিধানে অন্তর্ভুক্ত করেছে।
- এই আইনটি মহিলাদের "গর্ভপাতের স্বাধীনতা" নিশ্চিত করার জন্য গৃহীত হয়।
- আইনটি ফ্রান্সের ১৯৫৮ সালের সংবিধানে একটি সংশোধনী হিসেবে যোগ করা হয়।
- এই উদ্যোগটি গর্ভপাতের অধিকারের প্রতি ক্রমবর্ধমান হুমকির বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে গৃহীত হয়।

উৎস: RNZ News & Al Jazeera
১,১৬৮.
২০২৪ সালের ফোর্বস-এর সাম্প্রতিক তথ্যানুযায়ী, বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার কে?
  1. ডোরা ভয়িট ডি অ্যাসিস
  2. লুকা দেল ভেচিও
  3. লিভিয়া ভয়েট
  4. কিম জং-ইয়ুন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফোর্বস বিলিয়নিয়ার ২০২৪:
- ফোর্বস বিলিয়নিয়ার ২০২৪ অনুসারে, বিশ্বের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার লিভিয়া ভয়েট।
- ব্রাজিলের ১৯ বছর বয়সী শিক্ষার্থী লিভিয়া ভয়েট।
- লিভিয়া ভয়েট লাতিন আমেরিকার বৈদ্যুতিক মোটরের অন্যতম বৃহত্তম প্রস্তুতকারক ডাব্লিউইজির অন্যতম ব্যক্তিগত শেয়ারহোল্ডারদের একজন।
- এটি একটি বহুজাতিক প্রতিষ্ঠান এবং বিশ্বের ১০টি দেশে এর কারখানা রয়েছে। 
- তার সম্পদের বাজার মূল্য ১.১ বিলিয়ন ডলার। 

অন্যদিকে, ২০২৪ সালের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ারের তালিকা -
১। লিভিয়া ভয়েট
২। কিম জং-ইয়ুন।
৩। কেভিন ডেভিড লেহম্যান।
৪। কিম জং-মিন। 
৫। লুকা দেল ভেচিও।

উৎস: Forbes ওয়েবসাইট। 
১,১৬৯.
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে দেশে জনসংখ্যা -
  1. ক) ১৬,৫১,৫৮,৬১৬ জন
  2. খ) ১৬,৬১,৫৮,৭১৬ জন।
  3. গ) ১৬,৭১,৫৮,৫১৬ জন।
  4. ঘ) ১৬,৯১,৫৮,৬১৬ জন।
ব্যাখ্যা
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন অনুসারে -
• জনসংখ্যা - ১৬,৫১,৫৮,৬১৬ জন।
পুরুষ: ৮,১৭,১২,৮২৪ জন;
নারী: ৮,৩৩,৪৭,২০৬ জন;
হিজড়া: ১২,৬২৯ জন।
[১৭,৫০৭টি খানার ৮৫,৯৫৭ জনের আংশিক তথ্য পাওয়া গেছে, তাই মোট জনসংখ্যার সাথে লিঙ্গ ভিত্তিক জনসংখ্যার কিছুটা পার্থক্য রয়েছে।]

• জনসংখ্যা বৃদ্ধির হার – ১.২২%
• জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে – ১,১১৯ জন।
- বিভাগ হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – ঢাকা বিভাগে (প্রতি বর্গকিমি ২,১৫৬ জন)।
- বিভাগ হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম - বরিশাল বিভাগে (প্রতি বর্গকিমি ৬৮৮ জন)।
- জেলা হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি – ঢাকা জেলায় (প্রতি বর্গকিমি ১০,০৬৭ জন)।
- জেলা হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম - রাঙ্গামাটি (প্রতি বর্গকিমি ১০৬ জন) ।
- সিটি কর্পোরেশন হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি - ঢাকা দক্ষিণ (প্রতি বর্গকিমি ৩৯,৩৫৩ জন)।
- সিটি কর্পোরেশন হিসেবে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম – রংপুর (প্রতি বর্গকিমি ৩,৪৪৪ জন)। 
১,১৭০.
বাংলাদেশে অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন গঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৭৪ সালে
  2. খ) ১৯৭৫ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭২ সালে
ব্যাখ্যা
অ্যাথলেটিকস
- পৃথিবীতে যত প্রকার খেলাধুলার প্রচলন আছে তার মধ্যে দৌড়, লাফ ও নিক্ষেপই সবচেয়ে প্রাচীন।
- আদিম যুগে মানুষকে বাঁচার জন্য দৌড়াতে, বাধা অতিক্রম করতে লাফাতে এবং শিকার বা শত্রুকে ঘায়েল করতে নিক্ষেপের সাহায্য নিতে হতো।
- মানব সভ্যতার ক্রমবিবর্তনে এই দৌড়, লাফ ও নিক্ষেপই ক্রীড়ায় রূপান্তরিত হয়ে অ্যাথলেটিকস নামে পরিচিতি লাভ করেছে।
- ১৯১২ সালে ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন (I.A.A.F) গঠিত হয়। 
- এটিই অ্যাথলেটিকস এর নিয়ন্ত্রণকারী সর্বোচ্চ সংস্থা।
- ১৯৭২ সালে বাংলাদেশে অ্যামেচার অ্যাথলেটিকস ফেডারেশন গঠিত হয়। 
- বাংলাদেশসহ পৃথিবীর বিভিন্ন দেশ এই আন্তর্জাতিক এ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশনের সদস্য। 

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,১৭১.
In how many categories is the Nobel Prize awarded every year?
  1. 5
  2. 7
  3. 8
  4. 9
  5. 6
ব্যাখ্যা
মোট ৬ টি বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো। পরে এর সঙ্গে ১৯৬৯ সালে যুক্ত হয় অর্থনীতি।
- চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি।
- মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।

নোবেল ঘোষণাকারী প্রতিষ্ঠান:
- শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
- সাহিত্যে নোবেল প্রদান করে সুইডেনের সুইডিশ একাডেমি।
- চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট।
- পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে।

উৎস: নোবেল পুরস্কারের ওয়েবসাইট।
১,১৭২.
২০২৪ সালে ইউএস ওপেন নারী এককে কে চ্যাম্পিয়ন হয়েছেন?
  1. আরিনা সাবালেঙ্কা
  2. জেসিকা পেগুলা
  3. কোকো গফ
  4. ক্যারোলিন ওজনিয়াকি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

লন টেনিস:

- বিশ্বের প্রধান চারটি লন টেনিস প্রতিযোগিতা গ্র্যান্ড স্ল্যাম নামে পরিচিত। এগুলো হলো:
• অস্ট্রেলিয়ান ওপেন,
• ফ্রেঞ্চ ওপেন/ রোল্যান্ড গ্যারোস,
• উইম্বলডন (ব্রিটিশ ওপেন),
• ইউএস ওপেন।

⇒ ইউএস ওপেন (US OPEN) ২০২৪:
• নারী একক:
- চ্যাম্পিয়ন: আরিনা সাবালেঙ্কা (বেলারুশ)।
- রানার আপ: জেসিকা পেগুলা (যুক্তরাষ্ট্র)।

উৎস: ESPN ওয়েবসাইট।
১,১৭৩.
সম্প্রতি সামরিক সহযোগিতার’ ক্ষেত্র বাড়াতে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার কোন দেশ?
  1. মালদ্বীপ
  2. নেপাল
  3. ভুটান
  4. শ্রীলঙ্কা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

• মালদ্বীপ:

→ ‘সামরিক সহযোগিতার’ ক্ষেত্র বাড়াতে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপ।
→ এই চুক্তিকে মালদ্বীপের ভারতীয় বলয় থেকে বেরিয়ে আসার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
→ ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রী ও চীনের একজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা।
→ প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সুসম্পর্ক ছিল মালদ্বীপের। কিন্তু গত বছরের নির্বাচনে ‘ইন্ডিয়া আউট’ স্লোগান দিয়ে ক্ষমতায় আসেন চীনপন্থী রাজনীতিক মোহাম্মদ মুইজ্জু। তিনি দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্কে তিক্ততা বাড়তে থাকে।
→ চীনের সামুদ্রিক গবেষণা জাহাজ জিয়াং ইয়াং হং ৩-কে মালদ্বীপে নোঙরের অনুমতি দেওয়া হয়েছিল। ২০২৪ সালের জানুয়ারিতে বেইজিং সফরের গিয়ে চীনের সঙ্গে অবকাঠামো, জ্বালানি ও কৃষি সম্পর্কিত কয়েকটি চুক্তিতেও স্বাক্ষর করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট।

তথ্যসূত্র: নৈদিক ইত্তেফাক (০৬ মার্চ ২০২৪)।
১,১৭৪.
নিচের কোন শব্দটি ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার ২০২৩' নির্বাচিত হয়েছে?
  1. পিআই
  2. এজিআই
  3. এআই
  4. আইএস
ব্যাখ্যা
'কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার' ২০২৩:
- কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই নামে বিশ্বে সমধিক পরিচিত।
- যুক্তরাজ্য থেকে প্রকাশিত ইংরেজি ভাষার অভিধান কলিনস ডিকশনারি।
- অভিধানটির প্রকাশনা কর্তৃপক্ষ এআইকে ২০২৩ সালের জন্য ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার’ ঘোষণা করে।
- কলিনস ডিকশনারির অভিধানপ্রণেতারা বলছেন, শব্দটির ব্যবহার অনেক বেড়েছে এবং এই বছর আনুষ্ঠানিক আলোচনা থেকে আড্ডা–বৈঠকে শব্দটির ছিল একক আধিপত্য।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,১৭৫.
Which party retained its absolute majority in Japan's Parliamentary Elections?
  1. ক) Japan Innovation Party
  2. খ) Constitutional Democratic Party of Japan
  3. গ) Democratic Party for the People
  4. ঘ) Liberal Democratic Party
ব্যাখ্যা
Japan's ruling coalition led by Liberal Democratic Party won an absolute majority in the recent Parliamentary elections held.
১,১৭৬.
নিচের কোন চলচ্চিত্রটি ৯৫তম অস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার লাভ করেছে?
  1. ক) Everything Everyplace All At Once.
  2. খ) Everything Where All At Once.
  3. গ) Everyone Everywhere All At Once.
  4. ঘ) Everything Everywhere All At Once.
ব্যাখ্যা
৯৫তম অস্কার/একাডেমী পুরস্কার (চলচ্চিত্র) [২০২৩]
- সেরা চলচ্চিত্র - Everything Everywhere All At Once - আমেরিকান চলচ্চিত্র।
- সেরা পরিচালক - ড্যানিয়েল কোয়ান ও ড্যানিয়েল শেইনার্ট - Everything Everywhere All At Once' চলচ্চিত্রের জন্য।
-সেরা অভিনেতা - ব্রেন্ডন ফ্রেজার - The Whale' চলচ্চিত্রের জন্য।
- সেরা অভিনেত্রী - মিশেল ইয়ো - ‘Everything Everywhere All At once' চলচ্চিত্রের জন্য।
- সেরা বিদেশি চলচ্চিত্র – All Quiet on the Western Front – জার্মানি।

উৎস: Live Mcq ডায়নামিক প্যানেল।
১,১৭৭.
James Webb Space Telescope মহাকাশে পাঠায় কোন সংস্থা?
  1. ক) NASA
  2. খ) RFSA
  3. গ) CNSA
  4. ঘ) UNOSA
ব্যাখ্যা
জেমস ওয়েব মহাকাশ টেলিস্কোপ:
মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা (NASA) মহাকাশে ইতিহাসের বৃহত্তম টেলিস্কোপ পাঠায় (২২ ডিসেম্বর, ২০২১)। 

- টেলিস্কোপটির নাম ‘দ্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ' (James Webb Space Telescope)। 
- নাসার সঙ্গে টেলিস্কোপটি তৈরিতে সাহায্য করেছে ইউরোপিয়ান এবং কানাডিয়ান স্পেস এজেন্সি। 
- ১৯৯৭ সালে প্রথম টেলিস্কোপটির ওপর কাজ শুরু হয়। 
- পৃথিবী থেকে ১৫ লাখ কিলোমিটার দূরে এ অবলোহিত রশ্মির টেলিস্কোপটিকে বসানো হবে।

সূত্র: Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার: এপ্রিল, ২০২১ – এপ্রিল, ২০২২
১,১৭৮.
বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সম্মেলনে প্রথম অংশ নেয়?
  1. ক) রাবাত সম্মেলন
  2. খ) আলজিয়ার্স সম্মেলন
  3. গ) লাহোর সম্মেলন
  4. ঘ) বান্দুং সম্মেলন
ব্যাখ্যা
বাংলাদেশ ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে প্রথম অংশগ্রহণ করে এবং সদস্যপদ লাভ করে।

ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু শহরে।

(তথ্যসূত্র: ন্যাম আজারবাইজার ওয়েবসাইট)
১,১৭৯.
গ্রিনল্যান্ডে চলমান বহুজাতিক সামরিক মহড়ার নাম কী? (ফেব্রুয়ারি, ২০২৬)
  1. অপারেশন আর্কটিক শিল্ড
  2. অপারেশন আর্কটিক লাইট
  3. অপারেশন আর্কটিক এন্ডুরেন্স
  4. অপারেশন কোল্ড রেসপন্স
ব্যাখ্যা

→ গ্রিনল্যান্ডে চলমান বহুজাতিক সামরিক মহড়ার নাম হলো 'অপারেশন আর্কটিক এন্ডুরেন্স'।

অপারেশন আর্কটিক এন্ড্রুরেন্স:
- 'অপারেশন আর্কটিক এন্ড্রুরেন্স' হলো ডেনমার্কের নেতৃত্বাধীন একটি বহুজাতিক সামরিক অনুশীলন ও উপস্থিতি অভিযান, যা ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে শুরু হয়েছে।
- স্বশাসিত ডেনিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে ইতোমধ্যে সেনা মোতায়েন করেছে ডেনমার্ক।
- মূল উদ্দেশ্য: গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষা করা এবং আর্কটিক অঞ্চলে ডেনমার্কের (যার অংশ গ্রিনল্যান্ড) নিরাপত্তা শক্তিশালী করা।
- এতে NATO-এর একাধিক সদস্য দেশ অংশ নিয়েছে।

তথ্যসূত্র - বাংলাদেশ প্রতিদিন।

১,১৮০.
ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয় কোন দেশ?
  1. ক) আর্জেন্টিনা
  2. খ) ব্রাজিল
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি, গোল্ডেন বুট পায় কিলিয়ান এমবাপে, গোল্ডেন গ্লাভস পায় ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১,১৮১.
ইউনেস্কো কত তারিখে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে?
  1. ১৫ সেপ্টেম্বর ২০২৩
  2. ১৭ সেপ্টেম্বর ২০২৩
  3. ১৯ সেপ্টেম্বর ২০২৩
  4. ২১ সেপ্টেম্বর ২০২৩
ব্যাখ্যা
শান্তিনিকেতন:
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতন।
- ১৭ সেপ্টেম্বর ২০২৩ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো একে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে। 

উল্লেখ্য,
- ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত শান্তিনিকেতন।
- কলকাতা থেকে একশ মাইল উত্তরে অবস্থিত শান্তিনিকেতন মূলত একটি আশ্রম।
- এটি প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর।
- ১৯০১ সালে শান্তিনিকেতনে স্কুল প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
- এরপর ১৯২১ সালে বিশ্বভারতী নামে একটি বিশ্ববিদ্যালয় চালু করা হয়।
- শান্তিনিকেতনেই জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর।

উৎস: ১৭ সেপ্টেম্বর ২০২৩, প্রথম আলো।
১,১৮২.
অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কে?
  1. ক্লডিয়া গোল্ডিন
  2. ক্যাটালিন কারিকো
  3. লুইস ই ব্রুস
  4. জন ফসে
ব্যাখ্যা
অর্থনীতিতে নোবেল ২০২৩:

- অর্থনীতিতে ২০২৩ সালে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক 'ক্লডিয়া গোল্ডিন'।
- শ্রম বাজারে নারীর ভূমিকা সম্পর্কে নতুন ধারণা এনে দেওয়ার স্বীকৃতি হিসেবে এ বছরের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করে নোবেল কমিটি।
- ক্লডিয়া গোল্ডিন ১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্মগ্রহন করেন।
- কর্নেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে তিনি ১৯৬৭ সালে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।
-  শিকাগো বিশ্ববিদ্যালয়ে তিনি ১৯৭২ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
- প্রথম নারী হিসেবে ১৯৯০ সালে তিনি হার্ভার্ডে অর্থনীতিতে একটি স্থায়ী অধ্যাপকের পদ লাভ করেন।

তথ্যসূত্র - Britannica.com
১,১৮৩.
Which Bangladeshi recently received the 'Women in Diplomacy' award?
  1.  Shaheen Anam
  2. Abida Islam
  3. Rabab Fatima
  4. Saida Muna Tasneem
ব্যাখ্যা

• Women in Diplomacy' award :
- যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম 'উইমেন ইন ডিপ্লোমেসি' পুরস্কারে ভূষিত হয়েছেন।
- লন্ডনে কর্মরত নারী কূটনীতিকদের পেশাদারিত্ব ও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মাননা দেওয়া হয়।
-বাংলাদেশ হাইকমিশনার আবিদা ইসলাম যে ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন, সেটি হচ্ছে—'চ্যাম্পিয়ন ফর উইমেন রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি'।

অন্যদিকে, 
-  বাংলাদেশে সামাজিক ন্যায়বিচার, অন্তর্ভুক্তি ও লিঙ্গ সমতার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজা তৃতীয় চার্লস শাহীন আনামকে অনারারি এমবিই খেতাবের জন্য মনোনীত করেছিলেন।

তথ্যসূত্র: ডেইলি স্টার বাংলা, ৩ সেপ্টেম্বর ২০২৫

১,১৮৪.
২০২২ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে -
  1. দুবাই
  2. সিউল
  3. কাতার
  4. বার্লিন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ফুটবল বিশ্বকাপ ২০২২:

- আয়োজক দেশ: কাতার।
- এটি বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর।
- সময়কাল: ২০ নভেম্বর - ১৮ ডিসেম্বর।
- অংশগ্রহণকারী দেশ: ৩২টি।
- চ্যাম্পিয়ন: আর্জেন্টিনা (৩য় বার)।
- রানার্স আপ: ফ্রান্স।
- গোল্ডেন বল: লিওনেল মেসি (আর্জেন্টিনা)।
- সর্বাধিক গোলদাতা/গোল্ডেন বুট: কিলিয়ান এমবাপ্পে (৮টি)।
- গোল্ডেন গ্লাভস/সেরা গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)।
- সেরা উদীয়মান খেলোয়াড়: এনজো ফার্নান্দেজ (আর্জেন্টিনা)।
- টুর্নামেন্ট সেরা গোল: রিচার্লিসন (ব্রাজিলের হয়ে সার্বিয়ায় বিপক্ষে)।
- ফুটবল বিশ্বকাপের ইতিহাসে প্রথম নারী রেফারি দায়িত্ব পালন করেন এ বিশ্বকাপে।

উৎস: FIFA ওয়েবসাইট।
১,১৮৫.
চাঁদের বুকে অবতরণকারী পঞ্চম দেশ কোনটি এবং এটি চাঁদের কোথায় অবতরণ করে?
  1. ভারত, শিওলি
  2. জাপান, শিওলি
  3. চীন, চন্দ্র
  4. জাপান, সুওমো
ব্যাখ্যা
জাপানের নভোযান ‘মুন স্নাইপার’:
- জাপানের মহাকাশ সংস্থা এ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা)।
- জাপানি চন্দ্রযান ‘দ্য স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেশন মুন’ (স্লিম)।
- ১৯ জানুয়ারি, ২০২৪ তারিখে চাঁদের বুকে পতাকা স্থাপনকারী পঞ্চম দেশ হিসেবে নাম লিখিয়েছে জাপান।
- দেশটির ‘মুন স্নাইপার’ নামের অনুসন্ধানকারী নভোযান সফলভাবে অবতরণ করেছে চাঁদে। 
- এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারতের পরে পঞ্চম দেশ হিসেবে চাঁদের বুকে সফলভাবে সফট ল্যান্ডিং করে জাপান। 

উল্লেখ্য,
- জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির তথ্যমতে, চাঁদের বুকে ‘শিওলি ক্রেটার’ নামের খাদের পাশে অবতরণ করেছে যানটি।
- জাপানি ভাষায় শিওলি ক্রেটার নামের অর্থ বুকমার্ক।
- খাদের ১০০ মিটারের মধ্যে অবতরণ করা যানটির ওজন জ্বালানি ছাড়া ২০০ কেজি।
- যানটিতে দুটি ছোট রোভার বাহনও রয়েছে।
- যানটির মাধ্যমে মেয়ার নেক্টারিসের নামের একটি জায়গার তথ্য সংগ্রহ করা হবে।
- এই এলাকা অমৃত সাগর নামে আলোচিত।
- চাঁদের বিষুবরেখার প্রায় ১৫ ডিগ্রি দক্ষিণে অবস্থিত এই এলাকা।

উৎস: ২০ জানুয়ারী ২০২৪, প্রথম আলো।
১,১৮৬.
WHO-এর তথ্য মতে, বর্তমানে করোনার কোন উপধরনটি বিশ্বজুড়ে দ্রুত ছড়াচ্ছে?
  1. জেএন.১
  2. কেএন.১
  3. জেএন.২
  4. কেএন.২
ব্যাখ্যা
করোনার জেএন.১ ধরন:
- কোভিড-১৯–এর নতুন উপধরন জেএন.১।
- করোনার অমিক্রন ধরনের একটি উপধরন ছিল বিএ২.৮৬ নামের একটি ধরন।
- আর সেখান থেকেই এসেছে জেএন.১ উপধরনটি।
- কোভিড-১৯–এর সবচেয়ে মারাত্মক ধরন হিসেবে গত বছর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অমিক্রন।
- রোগ প্রতিরোধক্ষমতাকে ফাঁকি দেওয়ায় জেএন.১ আরও অনেক বেশি কার্যকর।
- ফলে এর সংক্রমণের হার বেশি।

উল্লেখ্য,
- যুক্তরাষ্ট্রের দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) দেওয়া তথ্য অনুযায়ী, অমিক্রনের বিএ.২.৮৬ ধরনটির স্পাইক প্রোটিনে ২০টি মিউটেশন আছে।
- আর জেএন.১–এ আছে ২১টি।
- এই অতিরিক্ত মিউটেশনটার নাম দেওয়া হয়েছে এল৪৫৫এস।

উৎস: ২৬ ডিসেম্বর ২০২৩, প্রথম আলো। 
১,১৮৭.
২০২৬ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. ভিলনিয়াস, লিথুয়ানিয়া
  3. আঙ্কারা, তুরস্ক
  4. ওয়াশিংটন ডি.সি., যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা

২০২৬ সালে ন্যাটোর শীর্ষ সম্মেলন:
- ২০২৬ সালের জুলাইতে তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
- তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।
- তিনি বলেন, তুরস্ক, ন্যাটো জোটের কাঠামোর মধ্যে প্রতিরক্ষা শিল্প পণ্যের বাণিজ্য বিধিনিষেধ অপসারণের আহ্বান জানিয়েছে।
- এই সম্মেলনে জোটের নেতারা প্রতিরক্ষা শিল্প সহযোগিতা, নিরাপত্তা চ্যালেঞ্জ এবং কৌশলগত দিকনির্দেশনা নিয়ে আলোচনা করবেন। 

উল্লেখ্য,
- NATO (North Atlantic Treaty Organisation) উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট মূলত সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।
- দাপ্তরিকভাবে ন্যাটো গঠনের উদ্দেশ্য হচ্ছে "উত্তর আটল্যান্টিক অঞ্চলে স্থিতিশীলতা ও কল্যাণ" নিশ্চিত করে সদস্য রাষ্ট্রগুলোর 'স্বাধীনতা, অভিন্ন ঐতিহ্য এবং সভ্যতার' রক্ষাকবচ হিসেবে কাজ করা। চুক্তি অনুযায়ী, ন্যাটো ভুক্ত যে কোনো দেশের উপর সশস্ত্র হামলা হলে সেটি জোটভুক্ত সব দেশের উপর হামলা বলেই গণ্য হবে এবং সব দেশ একে অন্যের সহায়তায় এগিয়ে আসবে।

এছাড়াও,
- ২০২৫ সালের ২৪-২৫ জুন নেদারল্যান্ডসের হেগ শহরে ন্যাটো শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- সম্মেলনে ন্যাটো সদস্য রাষ্ট্রগুলো ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা ব্যয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণেরও বেশি বাড়িয়ে তাদের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ নির্ধারণের ব্যাপারে একমত হয়েছে।
- ন্যাটোর গাইডলাইন অনুযায়ী, প্রতিটি দেশকে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করা উচিত।
- এই ৫ শতাংশের মধ্যে অন্তত ৩.৫ শতাংশ ব্যয় করা হবে সরাসরি প্রতিরক্ষার জন্য, বাকি অর্থ ব্যয় করা হবে প্রতিরক্ষা সংক্রান্ত "গুরুত্বপূর্ণ অবকাঠামো," নাগরিক প্রস্তুতি, উদ্ভাবন এবং প্রতিরক্ষা শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধির জন্য।

উৎস: NATO ওয়েবসাইট।

১,১৮৮.
বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৪ এ বাংলাদেশের অবস্থান কত?
  1. ১৪৫ তম
  2. ১৫৫ তম
  3. ১৬৫ তম
  4. ১৭৫ তম
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক- ২০২৪:
- রিপোর্টার্স উইদাউট বর্ডার্রস (আরএসএফ) প্রতিবছর ১৮০টি দেশ ও অঞ্চলের মধ্যে থেকে এই বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করে।
- বিশ্বের বিভিন্ন দেশে গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, তার ওপর ভিত্তি করে আরএসএফ এই সূচক প্রকাশ করে আসছে।
- রাজনীতি, অর্থনীতি, আইনি সুরক্ষা, সামাজিক ও নিরাপত্তা—এই পাঁচ বিষয়ের ওপর ভিত্তি করে সংবাদমাধ্যমের স্বাধীনতা সূচক তৈরি করা হয়।

উল্লেখ্য,
- ৩ মে, ২০২৪ তারিখে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকের ২০২৪ সালের সংস্করণ প্রকাশ করা হয়।
- বৈশ্বিক সূচকে শীর্ষস্থানে আছে নরওয়ে (৯১ দশমিক ৮৯ পয়েন্ট)।
- শীর্ষ দশে আরও আছে ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ডস, ফিনল্যান্ড, এস্তোনিয়া, পর্তুগাল, আয়ারল্যান্ড, সুইজারল্যান্ড ও জার্মানি।
- সূচকে মোট ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬৫তম।
- প্রকাশিত সূচক অনুযায়ী, ১০০ পয়েন্টের মধ্যে বাংলাদেশের স্কোর ২৭ দশমিক ৬৪। গত বছর তা ছিল ৩৫ দশমিক ৩১। সেবার অবস্থান ছিল ১৬৩।
- বৈশ্বিক তালিকায় সবচেয়ে খারাপ অবস্থানে থাকা দেশ দু’টি হচ্ছে সিরিয়া (১৭৯তম) ও ইরিত্রিয়া (১৮০তম)।

তথ্যসূত্র: ০৩ মে ২০২৪, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,১৮৯.
গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২১ অনুসারে ২০১৯ সালে বিশ্বের শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
  1. জাপান
  2. পুয়ের্টোরিকো
  3. হাইতি
  4. মোজাম্বিক
ব্যাখ্যা
- জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান জার্মানওয়াচ প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২১ অনুসারে ২০১৯ সালে বিরূপ আবহাওয়াজনিত কারণে বিশ্বের শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশসমূহ:
- প্রথম : মোজাম্বিক
- দ্বিতীয় : জিম্বাবুয়ে
- তৃতীয় : বাহামাস।
অন্যদিকে,
- ২০০০-২০১৯ সময়ের শীর্ষ ক্ষতিগ্রস্ত দেশ : পুয়ের্টোরিকো।
(তথ্যসূত্র: গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২১)
১,১৯০.
ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে?
  1. ক) দ্রৌপদী মুর্মু
  2. খ) যশবন্ত সিনহা
  3. গ) রামনাথ কোবিন্দ
  4. ঘ) নির্মলা সীতারমন
ব্যাখ্যা
১৮ জুলাই ২০২২ ভারতে অনুষ্ঠিত হয় ১৬ তম রাষ্ট্রপতি নির্বাচন। বিজেপি প্রার্থী দ্রৌপদী মুর্মু এতে জয়লাভ করেন।
- ২৫ জুলাই তিনি দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি স্বাধীন ভারতে জন্ম নেয়া প্রথম ভারতীয় রাষ্ট্রপতি।
- তিনি ভারতের সবচেয়ে প্রাচীন এবং বৃহৎ আদিবাসী গোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, আগস্ট ২০২২
১,১৯১.
সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্ট বিল পাস করে জাতিসংঘের কোন সংস্থাকে নিষিদ্ধ করেন? [ডিসেম্বর, ২০২৪]
  1. UNESCO
  2. UNICEF
  3. UNHCR
  4. UNRWA
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
----------------------
জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ (UNRWA) নিষিদ্ধ:
- পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East (UNRWA)

- জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএকে নিষিদ্ধ করতে ইসরায়েলের সংসদ সোমবার (২৮ অক্টোবর, ২০২৪) একটি আইন পাস করেছে।
- দেশটির পশ্চিমা মিত্ররা বিষয়টি নিয়ে শঙ্কিত, কারণ, এর ফলে গাজার মানবিক পরিস্থিতি আরো করুণ হয়ে উঠতে পারে।
- ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেন, 'এই আইনগুলোর কারণে ফিলিস্তিনিদের ভোগান্তিকে আরও বাড়িয়ে দেবে।'
- 'ইসরায়েলের সংসদের এই সিদ্ধান্ত জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থি।'
-‘‘ফিলিস্তিনি শরণার্থীদের মানব-উন্নয়ন সহায়তা প্রদানে ইউএনআরডব্লিউএ-র ভূমিকাকে অবৈধ করতে এবং এটিকে কলঙ্কিত করতে ধারাবাহিক প্রচারণার সর্বশেষ এটি৷''
- ইসরায়েলের নতুন পদক্ষেপে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানিসহ বেশ কয়েকটি দেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

উল্লেখ্য, 
ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাসের হামলায় ইউএনআরডব্লিউএ-র কয়েক হাজার কর্মীর মধ্যে কয়েকজন জড়িত ছিলেন। 
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু বলেন, ‘‘ইসরায়েলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ইউএনআরডব্লিউএ কর্মীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে৷'' 

তথ্যসূত্র: ডয়চে ভেলে ও বিবিসি বাংলা নিউজ।
১,১৯২.
'বিশ্ব ইন্টারনেট অব থিংস এক্সপো-২০২৫' কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. জাপান
  2. দক্ষিণ কোরিয়া 
  3. চীন 
  4. যুক্তরাষ্ট্র 
ব্যাখ্যা

• বিশ্ব ইন্টারনেট অব থিংস এক্সপো-২০২৫:
- চীনের চিয়াংসু প্রদেশের উসি শহরে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে তিন দিনব্যাপী বিশ্ব ইন্টারনেট অব থিংস এক্সপো-২০২৫।
- এবারের প্রদর্শনীতে দেখা গেছে শিল্প ও প্রযুক্তিতে নতুন উদ্ভাবনী দিকনির্দেশনা ও গুরুত্বপূর্ণ উদ্যোগ।

- ‘বুদ্ধিমান সেন্সিং, নেটওয়ার্ক যোগাযোগ ও শিল্প ক্ষমতায়ন’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এবারের এক্সপোতে অংশ নিয়েছিল ১৫টি দেশ ও অঞ্চলের প্রায় ৪০০ প্রতিষ্ঠান।
 - এর মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি এবং সিঙ্গাপুরের বিভিন্ন সংস্থা। 
 
- প্রদর্শনীর বিভিন্ন সেশনে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি বিশেষজ্ঞ ও উদ্যোক্তারা অংশ নেন।
 - কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্যাটেলাইটভিত্তিক আইওটি প্রযুক্তি নিয়ে আলোচনা করেন তারা। 

উল্লেখ্য,
- ২০১৬ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে এই এক্সপো।
 - এটি এখন বিশ্বের অন্যতম বড় ও প্রভাবশালী আইওটি প্রদর্শনী।
 - গত ৯ বছরে এতে অংশ নিয়েছেন পাঁচ হাজারেরও বেশি বিশেষজ্ঞ ও উদ্যোক্তা।
- এ পর্যন্ত এক্সপোর মাধ্যমে ৩০০টিরও বেশি প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যার মোট মূল্য প্রায় ১৫ হাজার কোটি ইউয়ান।

তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন।

১,১৯৩.
নোবেল পুরস্কারের শুরুতে কয়টি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো?
  1. ৪টি
  2. ৫টি
  3. ৬টি
  4. ৭টি
ব্যাখ্যা
নোবেল পুরস্কার:

- সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তাঁর রেখে যাওয়া অর্থ থেকে নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
- আলফ্রেড নোবেল সুইডিশ শিল্পপতি এবং ডিনামাইটের উদ্ভাবক ছিলেন।
- আলফ্রেড নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়।
- অক্টোবরের প্রথম সোমবার থেকে ছয় দিনব্যাপী সারা বিশ্বের পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা শুরু হয়।
- শুরুতে পাঁচটি শাখায় নোবেল পুরস্কার দেওয়া হতো।
- ১৯৬৯ সাল থেকে সুইডিশ কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতি বিষয়ে নোবেল পুরস্কার চালু করে।
- বর্তমানে মোট ৬টি শাখায় নোবেল পুরষ্কার প্রদান করা হয়।
• চিকিৎসা।
• পদার্থবিদ্যা।
• রসায়ন।
• সাহিত্য।
• শান্তি।
• অর্থনীতি।

তথ্যসূত্র- দৈনিক প্রথম আলো, ৫ অক্টোবর ২০২২।
১,১৯৪.
বিশ্বের সবচেয়ে বেশী সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি?
  1. ইন্দোনেশিয়া
  2. চীন
  3. জাপান
  4. ভারত
ব্যাখ্যা

সবচেয়ে বেশী সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ:
- বিশ্বের সবচেয়ে বেশী সৌর বিদ্যুৎ উৎপাদনকারী দেশ চীন।

উল্লেখ্য,
- চীন বিশ্বের শীর্ষ সৌরপণ্য ও সৌরবিদ্যুৎ উৎপাদক দেশ।
- সূর্যের শক্তিকে কাজে লাগিয়ে শতভাগ পরিবেশবান্ধব বিদ্যুৎ তৈরিতে বিশ্বে এখন অগ্রপথিকের ভূমিকা পালন করছে চীন।
- এ খাতে অভিনব প্রযুক্তির বিকাশ ঘটাতেও সচেষ্ট দেশটি। এরই ধারাবাহিকতায় হলুদ সাগরে স্থাপন করা হয়েছে একটি ভাসমান সৌরবিদ্যুৎ তৈরির অভিনব প্লাটফর্ম।
- ছিংহাইয়ের ৬০৯ বর্গ কিলোমিটারজুড়ে স্থাপন করা সোলার প্যানেলগুলো স্থানীয় অর্থনীতিতে এনে দিয়েছে দারুণ গতি।
- ইয়েলো সাগরে চীনের শানতোং উপসাগরীয় অঞ্চলে তৈরি হচ্ছে একটি ভিন্নধর্মী সোলার প্যানেল। সাগরে ভাসমান সোলার প্লাটফর্মটিকে বলা হচ্ছে ঢেউ প্রতিরোধী। 

উৎস: i) Ornate Solar.
ii) বাংলা ট্রিবিউন।

১,১৯৫.
২৬-২৮ জুন ২০২২ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ক) ইতালি
  2. খ) জার্মানি
  3. গ) জাপান
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
২৬ জুন ২০২২ তিন দিনব্যাপী ৪৮তম G-7 শীর্ষ সম্মেলন শুরু হয় জার্মানির বাভারিয়ান আল্পসে।

সূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২
১,১৯৬.
বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের কয়টি দেশ ইউরো মুদ্রা গ্রহণ করেছে?
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২১
  4. ঘ) ২২
ব্যাখ্যা
ইউরো মুদ্রা:-
- ১৯৭৯ সালে প্রথম European Monetary System প্রবর্তিত হয়।
- ম্যাসট্রিচট চুক্তি অনুসারে ১ জানুয়ারি, ১৯৯৯ ইউরোপের প্রথম কমন মুদ্রা 'ইউরো' প্রবর্তন করা হয়।
- ১ জানুয়ারি, ২০০২ সালে আনুষ্ঠানিকভাবে প্রচলন করা হয় ইউরো মুদ্রা।
- তখন ইউরোপীয় ইউনিয়নের ১২টি দেশ 'ইউরো' গ্রহণ করে।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশ 'ইউরো'কে তাদের মুদ্রা হিসাবে ব্যবহার করছে।
- গত ১ জানুয়ারি, ২০২৩ ‘ইউরো'কে ২০তম দেশ হিসাবে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে ক্রোয়েশিয়া।

তথ্যসূত্র: ইউরোপীয় ইউনিয়ন ওয়েবসাইট।
১,১৯৭.
স্বীকৃত টি–টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন কে? [জানুয়ারি,২০২৫]
  1. সাকিব আল হাসান
  2. তাসকিন আহমেদ
  3. মোহাম্মদ আমির
  4. সিয়াজরুল ইদরুস
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
-----------------
টি-টোয়েন্টি রেকর্ড:

- স্বীকৃত টি–টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে ৭ উইকেট নেওয়ার রেকর্ড করেছেন - তাসকিন আহমেদ। 
- তাসকিন আহমেদ ১৯ রানে ৭ উইকেট নিয়ে টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় বোলার হয়েছেন।
- মালয়েশিয়ার সিয়াজরুল ইদরুস ২০২৩ সালে ৮ রানে ৭ উইকেট নিয়ে বিশ্ব রেকর্ড করেন।
- তাসকিন বাংলাদেশের রেকর্ডে সাকিব আল হাসানের ৬/৬ পারফরম্যান্সকে পেছনে ফেলেছেন।
- বিপিএলে মোহাম্মদ আমিরের ১৭ রানে ৬ উইকেটের রেকর্ডও ভেঙেছেন তাসকিন।

অর্থাৎ 
স্বীকৃত টি–টোয়েন্টিতে ১ম সিয়াজরুল ইদরুস: ৭/৮, মালয়েশিয়া বনাম চীন, ২০২৩।
স্বীকৃত টি–টোয়েন্টিতে ২য় কলিন অ্যাকারম্যান: ৭/১৮, লেস্টারশায়ার বনাম বার্মিংহাম, ২০১৯।
স্বীকৃত টি–টোয়েন্টিতে ৩য় তাসকিন আহমেদ: ৭/১৯, রাজশাহী বনাম ঢাকা, ২০২৫।

তথ্যসূত্র: প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
১,১৯৮.
ওমানের বর্তমান সুলতানের নাম -
  1. ক) হাইতাম বিন তারিক আল-সাইদ
  2. খ) কাবুস বিন সাইদ আল সাইদ
  3. গ) সাইদ বিন তাইমুর
  4. ঘ) নতুন সুলতান এখনও ঠিক হয়নি
১,১৯৯.
কে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন? [এপ্রিল, ২০২৫]
  1. বাশার আল-আসাদ
  2. হাফিজ আল-আসাদ
  3. রিসেপ তাইয়্যেপ এরদোগান
  4. আহমেদ আল-শারা
ব্যাখ্যা
সিরিয়ার প্রেসিডেন্ট: 
- সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্টের দায়িত্ব নিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী এইচটিএসের নেতা আহমেদ আল-শারা। 
- আবু মোহাম্মদ আল-গোলানি ছদ্মনামেও পরিচিত তিনি। 
- আহমেদ আল-শারা জানিয়েছেন, শক্তিশালী সরকার গঠনই তার মূল লক্ষ্য।
- ২০২৪ সালের ডিসেম্বর মাসে সিরিয়ার একনায়ক বাশার আল-আসাদকে উৎখাত করে বিদ্রোহী গোষ্ঠী।
- এ সময় দৃশ্যপটে আসেন গোলানি।
- নিজের ছদ্মনাম ত্যাগ করে শারা নামেই নিজের পরিচয় দিতে শুরু করেন তিনি।
- খুব অল্প সময়ের মধ্যে একজন শক্তিশালী রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

উৎস: The Daily Star বাংলা (জানুয়ারি ৩১, ২০২৫)।
১,২০০.
সম্প্রতি বাংলাদেশ কত বছরের জন্য ILO পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছে?
  1. ১ বছর
  2. ৩ বছর
  3. ৫ বছর
  4. ২ বছর
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশ ILO পরিচালনা পরিষদের সদস্য নির্বাচিত: 

- বাংলাদেশ আগামী ২০২৪-২৭ মেয়াদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) গভর্নিং বডির পূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে।
- সুইজারল্যান্ডের জেনেভায় ১১২তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংস্থাটির গভর্নিং বডির সদস্য নির্বাচিত হয়।
- আন্তর্জাতিক শ্রম সংস্থার পরিচালনা পর্ষদ ও নীতি নির্ধারণী ফোরাম গভর্নিং বডিতে সদস্য দেশগুলোর সরকারের জন্য ২৮টি সদস্যপদ রয়েছে।
- যার মধ্যে ১০ টি উচ্চ শিল্পগুরুত্বসম্পন্ন দেশের জন্য সংরক্ষিত থাকে।
- অবশিষ্ট ১৮ টি সরকারি সদস্যপদের জন্য আন্তর্জাতিক শ্রম সংস্থার ১৭৭ টি দেশ প্রতিদ্বন্দিতা করে থাকে।
- দক্ষিণ-মধ্য এশিয়ার সাতটি দেশের জন্য একটিমাত্র সদস্যপদ বরাদ্দ থাকায় এ অঞ্চলের সদস্য নির্বাচনে সাধারণত তীব্র প্রতিদ্বন্দিতা হয়ে থাকে।
- ইতোপূর্বে বাংলাদেশ ১৯৯৬-৯৯ ও ২০০৮-১১ মেয়াদে সংস্থাটির গভর্নিং বডির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিল।

সূত্র- ILO ওয়েবসাইট ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।