বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৩,২১১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ৩১ / ৩২ · ৩,০০১৩,১০০ / ৩,২১১

৩,০০১.
কোন ত্রিভুজের যে কোন এক বাহু বর্ধিত করলে যে বহি:স্থ কোণ উৎপন্ন হয় তা হবে?
  1. ক) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ
  2. খ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
  3. গ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের বিয়োগফলের সমান
  4. ঘ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির অর্ধেক
সঠিক উত্তর:
খ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
উত্তর
সঠিক উত্তর:
খ) অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের যে কোন এক বাহু বর্ধিত করলে যে বহি:স্থ কোণ উৎপন্ন হয় তা হবে?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের বাহু বর্ধিত করলে উৎপন্ন বহি:স্থ কোণ = অন্ত:স্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান।
৩,০০২.
কোন বস্তুকণা 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার পথে অর্ধেক পথ ঘুরে আসলে তার অতিক্রান্ত দূরত্ব কত?
  1. ক) 4.5π
  2. খ) 3π
  3. গ) 6π
  4. ঘ) 9π
সঠিক উত্তর:
খ) 3π
উত্তর
সঠিক উত্তর:
খ) 3π
ব্যাখ্যা

কোন বস্তু কণা বৃত্তাকার পথে ঘুরে আসলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
বৃত্তের ব্যাসার্ধ r হলে পরিধি 2πr
অর্থাৎ, 3 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি = 2.π.3 = 6π
অর্ধেক পথ ঘুরলে অর্ধ-পরিসীমা বা 6π/2 = 3π দূরত্ব অতিক্রম করে।

৩,০০৩.
চিত্রে y এর মান কত ডিগ্রি?
  1. ক) 5°
  2. খ) 10°
  3. গ) 15°
  4. ঘ) 20°
সঠিক উত্তর:
ঘ) 20°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 20°
ব্যাখ্যা

ΔABC এ, AB = AC
∴ ∠ABC = ∠ACB
বা, y = 4x

এখন, 4x + 8y = 180°
বা, 4x + 8.4x = 180°
বা, 4x + 32x = 180°
বা, 36x = 180°
∴ x = 5°
∴ y = 4x = 4.5° = 20°

৩,০০৪.
একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? 
  1. ৪৭ ডিগ্রি
  2. ৫৭ ডিগ্রি
  3. ৬৩ ডিগ্রি
  4. ৬৯ ডিগ্রি
সঠিক উত্তর:
৫৭ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৫৭ ডিগ্রি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা ২৪ ডিগ্রি বেশি হলে কোণটির মান কত হবে? 

সমাধান: 
ধরি,
কোণটির মান = ক
তাহলে, এর পূরক কোণ হবে = ৯০° - ক

প্রশ্নমতে, 
ক - ২৪° = ৯০° - ক
⇒ ক + ক = ৯০° + ২৪°
⇒ ২ক = ৯০° + ২৪°
⇒ ক = ১১৪°/২
∴ ক = ৫৭° 

∴ কোণটির মান = ৫৭° ।

৩,০০৫.
 CED অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?
  1. 36 বর্গ সে.মি
  2. 49 বর্গ সে.মি
  3. 57 বর্গ সে.মি
  4. 61 বর্গ সে.মি
সঠিক উত্তর:
57 বর্গ সে.মি
উত্তর
সঠিক উত্তর:
57 বর্গ সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন:  CED অর্ধবৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান:
CED অর্ধবৃত্তের ব্যসার্ধ = 12/2 বর্গ সে.মি.
= 6 বর্গ সে.মি.

∴ CED অর্ধবৃত্তের ক্ষেত্রফল = (1/2)πr2 বর্গ সে.মি.
= (1/2) × π × 62 বর্গ সে.মি.
= 18π × 3.1416 বর্গ সে.মি
= 56.57 বর্গ সে.মি
= 57 বর্গ সে.মি
৩,০০৬.
PQRS ট্রাপিজিয়াম ও XYZ ত্রিভুজের আলোকে z কোণের মান কত?
  1. 65°
  2. 50°
  3. 55°
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
55°
উত্তর
সঠিক উত্তর:
55°
ব্যাখ্যা
প্রশ্ন: PQRS ট্রাপিজিয়াম ও XYZ ত্রিভুজের আলোকে z কোণের মান কত?


সমাধান:
∠P = (x + 2)°, ∠Q = (y + 5)°, ∠R = (2y + 10)° and ∠S = (2x - 32)°

∠P + ∠S = 180°
⇒ x + 2° + 2x - 32° = 180°
⇒ 3x = 210°
⇒ x = 70°

∠Q + ∠R= 180°
⇒ y + 5° + 2y + 10° = 180°
⇒ 3y = 165°
⇒ y = 55°

XYZ ত্রিভুজে
x + y + z = 180°
⇒ 70° + 55° + z = 180°
⇒ 125° + z = 180°
⇒ z = 180° - 125°
⇒ z = 55°
৩,০০৭.
3x + 6y = 6 সমীকরণের রেখার ঢাল কী হবে?
  1. 1/3
  2. - 1/6
  3. - 1/2
  4. - 2/3
সঠিক উত্তর:
- 1/2
উত্তর
সঠিক উত্তর:
- 1/2
ব্যাখ্যা
প্রশ্ন: 3x + 6y = 6 সমীকরণের রেখার ঢাল কী হবে?

সমাধান:
3x + 6y = 6 সমীকরণের ঢাল বের করতে, প্রথমে একে y = mx + c আকারে রূপান্তর করতে হবে, যেখানে m হলো রেখার ঢাল।

3x + 6y = 6
⇒ 6y = - 3x + 6
⇒ y = - (1/2)x + 1

এখন, এই সমীকরণটি y = mx + c আকারে রূপান্তরিত হয়েছে, যেখানে m = - (1/2) সুতরাং, রেখার ঢাল হলো m = - (1/2)
৩,০০৮.
২৬৯° কোণকে কী কোণ বলে? 
  1. স্থূলকোণ 
  2. সূক্ষ্মকোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা

প্রশ্ন: ২৬৯° কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- তাই ২৬৯° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

৩,০০৯.
রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 
  1. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা নাই 
  2. দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে
  3. দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই 
  4. দৈর্ঘ্য ও প্রস্থ আছে, কিন্তু উচ্চতা নাই 
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই 
উত্তর
সঠিক উত্তর:
দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই 
ব্যাখ্যা

প্রশ্ন: রেখা'র ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?

সমাধান: 
ইউক্লিড প্রদত্ত কয়েকটি বর্ণনা নিম্নরূপ: 
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই ।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।

৩,০১০.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?
  1. 60°
  2. 55°
  3. 30°
  4. 90°
সঠিক উত্তর:
55°
উত্তর
সঠিক উত্তর:
55°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ∠BAC কোণের মান কত?


সমাধান:
চিমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ ∠BAC = (1/2) ∠BOC
= (1/2) × 110°
= 55°
৩,০১১.
৪৪° কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. ৪২°
  2. ৪৪°
  3. ৪৬°
  4. ১৩৬°
সঠিক উত্তর:
৪৪°
উত্তর
সঠিক উত্তর:
৪৪°
ব্যাখ্যা
প্রশ্ন: ৪৪° কোণের বিপ্রতীপ কোণ কত?

সমাধান:
দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের যে কোনো একটি কোণকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান।

সুতরাং, ৪৪° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ হবে ৪৪°
৩,০১২.
বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি-
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. সমকোণ
  4. সরলকোণ
সঠিক উত্তর:
স্থূলকোণ
উত্তর
সঠিক উত্তর:
স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কোনো উপচাপে অন্তর্লিখিত কোণটি-

সমাধান: 
- সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস ধরে বৃত্ত অঙ্কন করলে তা সমকৌণিক শীর্ষ বিন্দু দিয়ে যাবে। 
- কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষ্মকোণ। 
- কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ স্থূলকোণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। 
- বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ গুলো পরস্পর সমান। 
- অর্ধবৃত্তস্থ কোন এক সমকোণ। 
- বৃত্তের পরিধি ও বৃত্তের ব্যাসার্ধ সমানুপাতিক। 
৩,০১৩.
বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণটির মান কত?
  1. ২০°
  2. ৯০°
  3. ১০০°
  4. ২০০°
সঠিক উত্তর:
১০০°
উত্তর
সঠিক উত্তর:
১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চর্তুভুজের একটি কোণ ৮০° হলে তার বিপরীত কোণটির মান কত? 

সমাধান: 
বৃত্তস্থ চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সমষ্টি = ১৮০° 
∴ একটি কোণ ৮০° হলে, অপরটি কোণটি হবে = (১৮০ - ৮০)°  
= ১০০° ।
৩,০১৪.
r ব্যসার্ধবিশিষ্ট বৃত্তের পরিধি কোনটি?
  1. ক) 4πr2
  2. খ) πr2
  3. গ) 2πr
  4. ঘ) 2πr2
সঠিক উত্তর:
গ) 2πr
উত্তর
সঠিক উত্তর:
গ) 2πr
ব্যাখ্যা
প্রশ্ন: r ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কোনটি?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের পরিধি  =2πr
৩,০১৫.
একটি কোণ তার সম্পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির সম্পূরক কোণ কত?
  1. 60°
  2. 78°
  3. 108°
  4. 120°
সঠিক উত্তর:
108°
উত্তর
সঠিক উত্তর:
108°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ তার সম্পূরক কোণের দুই তৃতীয়াংশ। কোণটির সম্পূরক কোণ কত?

সমাধান:
মনে করি,
কোণটি = x
∴ কোণটির সম্পূরক কোণ = 180 - x

প্রশ্নমতে,
x = (2/3) × (180 - x) 
⇒ 3x = 360 - 2x
⇒ 5x = 360
⇒ x = 72

∴ কোণটির সম্পূরক কোণ = 180 - 72 = 108°
৩,০১৬.
বৃত্তের ব্যাস ৩ গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ১৬
  2. খ) ১২
  3. গ) ৯
  4. ঘ) ৪
সঠিক উত্তর:
গ) ৯
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস = 2r একক
বৃত্তের ব্যাসার্ধ = r একক
বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ একক
3 গুণ বৃদ্ধি করলে, নতুন ব্যাস = 3.2r একক
= 6r একক
নতুন ব্যাসার্ধ = 6r/2 একক
= 3r একক
সুতরাং নতুন ক্ষেত্রফল = π(3r)2 বর্গ একক
= 9πr2 বর্গ একক
= 9 × বৃত্তের ক্ষেত্রফল
অর্থ্যাৎ, বৃত্তের ক্ষেত্রফল 9 গুণ বৃদ্ধি পাবে।

৩,০১৭.
দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করেছে এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৫ সে.মি.। বড় বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি. হলে, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ৭ সে.মি.
  2. ১০ সে.মি.
  3. ৮ সে.মি.
  4. ৯ সে.মি.
সঠিক উত্তর:
৯ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৯ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করেছে এবং কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ৫ সে.মি.। বড় বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি. হলে, ছোট বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
দুটি বৃত্ত অন্তঃস্থভাবে স্পর্শ করেছে, অর্থাৎ ছোট বৃত্তটি বড় বৃত্তের ভিতরে আছে এবং তারা একটি বিন্দুতে স্পর্শ করেছে।

দেওয়া আছে,
কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব = ৫ সে.মি.
বড় বৃত্তের ব্যাসার্ধ, R = ১৪ সে.মি.
ছোট বৃত্তের ব্যাসার্ধ, r = ? সে.মি.

অন্তঃস্থ স্পর্শের ক্ষেত্রে, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হলো, 
দূরত্ব = বড় ব্যাসার্ধ - ছোট ব্যাসার্ধ
৫ = R - r
⇒ ১৪ - r = ৫
⇒ r = ১৪ - ৫
∴ r = ৯ সে.মি.

সুতরাং, ছোট বৃত্তের ব্যাসার্ধ ৯ সে.মি.। 

৩,০১৮.
৪ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৭২ বর্গ সেমি
  2. ৪৪ বর্গ সেমি
  3. ৩২ বর্গ সেমি
  4. ৫২ বর্গ সেমি
সঠিক উত্তর:
৩২ বর্গ সেমি
উত্তর
সঠিক উত্তর:
৩২ বর্গ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: ৪ সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস = ব্যাসার্ধ × ২ = (৪ × ২) = ৮ সেমি

আমরা জানি,
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ কর্ণের দৈর্ঘ্য = √২ × ক সে.মি.

প্রশ্নমতে,
√২ × ক = ৮
⇒ ক = ৮/√২

∴ বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল = (৮/√২)বর্গ সেমি
= ৬৪/২ বর্গ সেমি
= ৩২ বর্গ সেমি

৩,০১৯.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২০° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?
  1. ৩৫°
  2. ৪০°
  3. ৫৫°
  4. ৩০°
সঠিক উত্তর:
৩৫°
উত্তর
সঠিক উত্তর:
৩৫°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ২০° হলে, ক্ষুদ্রতম কোণটি কত?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = ক°
বৃহত্তর কোণ = (ক + ২০)°

আমরা জানি,
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের সমষ্টি = ৯০°

প্রশ্নমতে,
ক + (ক + ২০) = ৯০
বা, ২ক + ২০ = ৯০
বা, ২ক = ৯০ - ২০
বা, ২ক = ৭০
বা, ক = ৭০/২
∴ ক = ৩৫

অতএব, ক্ষুদ্রতম কোণটি হলো ৩৫°

৩,০২০.
∠A ও ∠B পরস্পর পূরক এবং ∠A = ∠B হলে ∠B = কত?
  1. 60°
  2. 45°
  3. 30°
  4. 90°
সঠিক উত্তর:
45°
উত্তর
সঠিক উত্তর:
45°
ব্যাখ্যা

∠A ও ∠B পরস্পর পূরক হলে, ∠A + ∠B = 90°
বা, ∠B + ∠B = 90° [যেহেতু ∠A = ∠B]
বা, 2∠B = 90°
বা, ∠B = 45°

৩,০২১.
একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ৮৮ সে.মি. ও ৬১৬ বর্গসে.মি.। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ১৪ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ২৮ সে.মি.
  4. ৩২ সে.মি.
সঠিক উত্তর:
২৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে ৮৮ সে.মি. ও ৬১৬ বর্গসে.মি.। বৃত্তটির বৃহত্তম জ্যা-এর দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান:
সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = ২πr একক
এবং বৃত্তের ক্ষেত্রফল= πr² বর্গ একক

প্রশ্নমতে,
πr²/২πr = ৬১৬/৮৮
⇒ r/২ = ৬১৬/৮৮
⇒ r = (৬১৬ × ২)/৮৮ = ১৪

∴ বৃত্তটির বৃহত্তম জ্যা (ব্যাস)-এর দৈর্ঘ্য = ২r
= (২ × ১৪)
= ২৮ সে.মি.
৩,০২২.
4 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. 12√3
  2. 17√3
  3. 27√3
  4. 16√3
সঠিক উত্তর:
12√3
উত্তর
সঠিক উত্তর:
12√3
ব্যাখ্যা
প্রশ্ন: 4 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের অন্তঃস্থ সমবাহু ত্রিভুজের বাহু = √3 × বৃত্তের ব্যাসার্ধ = 4√3

সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√3/4) (বাহু)2
= (√3/4) × (4√3)2
= (√3/4) × 16 × 3
= 12√3
৩,০২৩.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
  1. ১১০°
  2. ৯০°
  3. ৬০°
  4. ১২০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান বা ১৮০° হলে, একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলে।

ধরি,
কোণটির মান = x°
তাহলে, কোণটির সম্পূরক কোণ = ১৮০° - x°

প্রশ্নমতে,
x° = (১৮০° - x°)/২
বা, ২x° = ১৮০° - x°
বা, ২x° + x° = ১৮০°
বা, ৩x° = ১৮০°
বা, x° = ১৮০°/৩
∴ x° = ৬০°
৩,০২৪.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?
  1. 120°
  2. 240°
  3. 180°
  4. 340°
সঠিক উত্তর:
240°
উত্তর
সঠিক উত্তর:
240°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি কত?

সমাধান:

চিত্রানুসারে,
∠ACF = ∠A + ∠B ................. (1)
∠ABE = ∠A + ∠C ................. (2)

(1) ও (2) নং যোগ করে পাই,
∠ACF + ∠ABE = ∠A + ∠B + ∠A + ∠C
= ∠A + 180° [তিন কোণের সমষ্টি = 180°]
= 60° + 180°
= 240°
৩,০২৫.
একটি চতুর্ভূজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোনটি কত?
  1. ক) ৭০°
  2. খ) ৮০°
  3. গ) ৯০°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
খ) ৮০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চতুর্ভূজের তিন কোণের সমষ্টি ২৮০° হলে চতুর্থ কোনটি কত?

সমাধান:  
চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০°
চতুর্ভুজের তিন কোণের সমষ্টি ২৮০°

 চতুর্থ কোণটি= (৩৬০ - ২৮০)° বা ৮০°
৩,০২৬.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত? 
  1. 39°
  2. 40°
  3. 41°
  4. 42°
সঠিক উত্তর:
42°
উত্তর
সঠিক উত্তর:
42°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে, ক্ষুদ্রতম কোণের মান কত? 

সমাধান: 
ধরি, 
ক্ষুদ্রতম কোণ = x
এবং অপর ক্ষুদ্রতম কোণ = x + 6° 

এখন, 
x + x + 6° + 90° = 180° 
⇒ 2x + 96° = 180°
⇒ 2x = 180° - 96°
⇒ x = 84°/2
∴ x = 42°

∴ ক্ষুদ্রতম কোণ = 42° ।
৩,০২৭.
সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি -
  1. সূক্ষ্মকোণ
  2. স্থূলকোণ
  3. সরলকোণ
  4. সম্পূরক কোণ
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটির প্রত্যেকটি -

সমাধান:
৯০ ডিগ্রি এর চেয়ে ছোটো কোণকে সূক্ষ্মকোণ বলে।
সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অন্য দুইটি কোণের সমষ্টি ৯০ ডিগ্রী অর্থাৎ, এরা সূক্ষ্মকোণ।
৩,০২৮.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ৩০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে?
  1. ৩৫%
  2. ৪২%
  3. ৫১%
  4. ৫৫%
সঠিক উত্তর:
৫১%
উত্তর
সঠিক উত্তর:
৫১%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ৩০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2
অর্থাৎ, বৃত্তের ব্যাসার্ধ ৩০% কমলে ২ বার ৩০% করে কমবে।
প্রথম বার কমে হবে = ১০০ - ৩০ = ৭০%

দ্বিতীয় বার কমবে = ৭০ এর ৩০%
= ৭০ × (৩০/১০০)
= ২১%

∴ ক্ষেত্রফল মোট কমবে = (৩০ + ২১) = ৫১%
৩,০২৯.
একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি. মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?
  1. ২০ মিটার
  2. ৫ মিটার
  3. ১০ মিটার
  4. ১৫ মিটার
সঠিক উত্তর:
৫ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৫ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা ৩০ মিনিটে ২০০০ বার ঘুরে ১০ কি. মি. পথ অতিক্রম করে। চাকার পরিধি কত?

সমাধান:
আমরা জানি,
১ কি. মি. = ১০০০ মিটার
তাহলে, ১০ কি. মি. = ১০০০০ মিটার

প্রশ্নমতে,
পরিধি × ২০০০ = ১০০০০ [পরিধি = ২πr]
⇒ ২πr × ২০০০ = ১০০০০
⇒ r = ১০০০০/(২π × ২০০০)
⇒ r = ৫/২π
∴ ২πr = ৫


অতএব, চাকার পরিধি ৫ মিটার।
৩,০৩০.
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত? 
  1. π : 4
  2. 2π : 1
  3. π : 2
  4. π : 1
সঠিক উত্তর:
π : 1
উত্তর
সঠিক উত্তর:
π : 1
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত- 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তের পরিধি = 2πr এবং
ব্যাস = 2r
∴ বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত = পরিধি : ব্যাস 
= 2πr : 2r 
= 2πr/2r
= π/1
= π : 1
৩,০৩১.
  1. ক) 0
  2. খ) 4
  3. গ) 8
  4. ঘ) 12
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
একটির ব্যাস 8 সেমি হলে, ব্যাসার্ধ = 8/2 = 4 সেমি
অপরটির ব্যাসার্ধ = 4 সেমি
ব্যাসার্ধ দুইটির যোগফল = 4 + 4 = 8 সেমি 
আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃ স্পর্শ করলে,
এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = ব্যাসার্ধদ্বয়ের যোগফল = 8 সেমি
৩,০৩২.
সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর হলো ___
  1. ক) একান্তর
  2. খ) সম্পূরক
  3. গ) অনুরূপ
  4. ঘ) পূরক
সঠিক উত্তর:
ঘ) পূরক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পূরক
ব্যাখ্যা
১. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
২. ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয়, তা এর অন্তঃস্থ বিপরীত কোণ দুইটির প্রত্যেকটি অপেক্ষা বৃহত্তর।
৩. সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক।
৩,০৩৩.
দু’টি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 3:4 হলে, বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত -
  1. 6:8
  2. 9:4
  3. 3:16
  4. 9:16
সঠিক উত্তর:
9:16
উত্তর
সঠিক উত্তর:
9:16
ব্যাখ্যা
ধরি, বৃত্তদ্বয়ের ব্যাসার্ধ যথাক্রমে 3r, 4r
∴ ক্ষেত্রফলদ্বয়ের অনুপাত = π(3r)2 / π(4r)2
= 9r2 / 16r2
= 9/16
= 9:16
৩,০৩৪.
একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. ক) দ্বিগুণ
  2. খ) তিনগুণ
  3. গ) চারগুণ
  4. ঘ) পাঁচগুণ
সঠিক উত্তর:
গ) চারগুণ
উত্তর
সঠিক উত্তর:
গ) চারগুণ
ব্যাখ্যা

ধরি,
সরলরেখার দৈর্ঘ্য x মি
প্রশ্নমতে,
x2 / (x2/4)
= x2 × (4/x2)
= 4

অর্থ্যাৎ, একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের ৪ গুণ।

৩,০৩৫.
২৫৯° কোণকে কী কোণ বলে?
  1. প্রবৃদ্ধ কোণ
  2. সূক্ষ্মকোণ
  3. স্থূলকোণ
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
উত্তর
সঠিক উত্তর:
প্রবৃদ্ধ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫৯° কোণকে কী কোণ বলে? 

সমাধান: 
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- তাই ২৫৯° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
৩,০৩৬.
বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে ঐ বৃত্তে অঙ্কিত স্পর্শকের সংখ্যা কতটি?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৩ টি
  4. ঘ) ৪ টি
সঠিক উত্তর:
খ) ২ টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ২ টি
ব্যাখ্যা

O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে P একটি বহিঃস্থ বিন্দু। 
P থেকে বৃত্তে PA ও PB  ২টি অঙ্কিত স্পর্শক।   
৩,০৩৭.
একটি বৃত্তের অর্ন্তলিখিত বর্গের ক্ষেত্রফল ৯৮ বর্গমিঃ হলে বৃত্তের ব্যাস-
  1. ক) ৭ মিঃ
  2. খ) ৭√২ মিঃ
  3. গ) ১৪ মিঃ
  4. ঘ) ১৪√২ মিঃ
সঠিক উত্তর:
গ) ১৪ মিঃ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৪ মিঃ
ব্যাখ্যা

বর্গের ক্ষেত্রফল = ৯৮ বর্গমিঃ
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = √৯৮
= ৭√২
∴ বর্গের কর্ণের দৈর্ঘ্য = ৭√২ × √২
= ১৪ মিঃ
= বৃত্তের ব্যাস

৩,০৩৮.
নিচের চিত্রে ∠POR = 150° যেখানে O বৃত্তের কেন্দ্র, তাহলে ∠PQR কত?
  1. 105°
  2. 100°
  3. 75°
  4. 180°
সঠিক উত্তর:
105°
উত্তর
সঠিক উত্তর:
105°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের চিত্রে ∠POR = 150° যেখানে O বৃত্তের কেন্দ্র, তাহলে ∠PQR কত?

সমাধান:
কেন্দ্রীয় কোণ প্রধান বৃত্তীয় কোণের দ্বিগুণ।
এবং বৃত্তীয় চতুর্ভুজে বিপরীত কোণগুলির সমষ্টি 180° 

 এখন, 
∠POR = 2 × ∠PSR
⇒ ∠PSR = 150°/2 = 75°

আবার,
 ∠PQR + ∠PSR = 180°
⇒ ∠PQR + 75° = 180°
⇒ ∠PQR = 180° - 75°
∴ ∠PQR = 105°

∴ সঠিক উত্তর 105°

৩,০৩৯.
দুটি সম্পূরক কোণের পার্থক্য 30° হলে তাদের মান কত?
  1. 60°, 120°
  2. 80°, 110°
  3. 75°, 105°
  4. 150°, 30°
সঠিক উত্তর:
75°, 105°
উত্তর
সঠিক উত্তর:
75°, 105°
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি সম্পূরক কোণের পার্থক্য 30° হলে তাদের মান কত?

সমাধান:
দুটি কোণ সম্পূরক হলে তাদের যোগফল হয় 180°।
ধরা যাক, কোণ দুটি x এবং y এবং x < y। 

তাহলে,
x + y = 180°
আবার,
y - x = 30°
 ⇒ y = x + 30°

প্রথম সমীকরণে y = x + 30° বসিয়ে পাই:
x + (x + 30°) = 180°
⇒ 2x + 30° = 180°
⇒ 2x = 150°
⇒ x = 75°

অতএব,
y = x + 30° = 75° + 30° = 105°

∴ (x, y) = (75°, 105°)

৩,০৪০.
বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজন রেখাংশকে কী বলা হয়?
  1. ক) ব্যাসার্ধ
  2. খ) জ্যা
  3. গ) ব্যাস
  4. ঘ) পরিধি
সঠিক উত্তর:
খ) জ্যা
উত্তর
সঠিক উত্তর:
খ) জ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের যে কোন দুইটি বিন্দুর সংযোজন রেখাংশকে কী বলা হয়?

সমাধান:
- একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
- জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
- ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
- বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
৩,০৪১.
কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 90 সে.মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 12 সে.মি.
  2. 21 সে.মি.
  3. 28 সে.মি.
  4. 30 সে.মি.
সঠিক উত্তর:
21 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
21 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য 90 সে.মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
বৃত্তের ব্যাস = 2r
বৃত্তের পরিধি = 2πr

প্রশ্নমতে,
2πr - 2r = 90
⇒ 2r(π - 1) = 90
⇒ r = 90/{2(π - 1)}
⇒ r = 45/{(22/7) - 1}
⇒ r = 45/{(22 - 7)/7}
⇒ r = 45/(15/7)
⇒ r = (45 × 7)/15
⇒ r = 21

∴ বৃত্তের ব্যাসার্ধ, r = 21 সে.মি.

৩,০৪২.
a1x + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0 সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত কী?
  1. a1b1 + a2b2 = 0
  2. a1b2 + a2b1 = 0
  3. a1a2 + b1b2 = 0
  4. a2b1 = 0
সঠিক উত্তর:
a1a2 + b1b2 = 0
উত্তর
সঠিক উত্তর:
a1a2 + b1b2 = 0
ব্যাখ্যা

প্রশ্ন: a1x + b1y + c1 = 0 এবং a2x + b2y + c2 = 0 সরলরেখাদ্বয় পরস্পর লম্ব হওয়ার শর্ত কী?

সমাধান:
দেওয়া আছে,
a1x + b1y + c1 = 0 ................... (১)
a2x + b2y + c2 = 0 ................... (২) 

(১) নং সরলরেখার ঢাল = - (a1/b1)
(২) নং সরলরেখার ঢাল = - (a2/b2

দুইটি সরলরেখা লম্ব হওয়ার শর্ত,
ঢালদ্বয়ের গুণফল = - 1 
⇒ {- (a1/b1)} × {- (a2/b2)} = - 1
⇒ (a1a2)/(b1b2) = - 1
⇒ a1a2 = - b1b2
⇒ a1a2 + b1b2 = 0

৩,০৪৩.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের এক-চতুর্থাংশের সমান। কোণটির মান কত?
  1. 36°
  2. 18°
  3. 30°
  4. 45°
সঠিক উত্তর:
36°
উত্তর
সঠিক উত্তর:
36°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের এক-চতুর্থাংশের সমান। কোণটির মান কত?

সমাধান:
একটি কোণ y হলে, তার সম্পূরক কোণ = 180° - y

প্রশ্নানুসারে,
y = (180° - y)/4
বা, 4y = 180° - y
বা, 4y + y = 180°
বা, 5y = 180°
∴ y = 36°
৩,০৪৪.
৫৫ ডিগ্রী কোণের পূরক কোণ কোনটি? 
  1. ৩৫ ডিগ্রী
  2. ৫৫ ডিগ্রী
  3. ১৪৫ ডিগ্রী
  4. ২২৫ ডিগ্রী
সঠিক উত্তর:
৩৫ ডিগ্রী
উত্তর
সঠিক উত্তর:
৩৫ ডিগ্রী
ব্যাখ্যা
প্রশ্ন: ৫৫ ডিগ্রী কোণের পূরক কোণ কোনটি? 

সমাধান: 
আমরা জানি, 
দুটি কোণের সমষ্টি এক সমকোণ (৯০°) হলে তাদের একটি কোণকে অপর কোণটির পূরক কোণ বলে।

∴ অপর কোণ = (৯০ - ৫৫)°
= ৩৫°।
৩,০৪৫.
যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৩ : ২ হয়, তবে এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) ৩ : ২
  2. খ) ৩ : ৪
  3. গ) ৯ : ৪
  4. ঘ) ৪ : ৯
সঠিক উত্তর:
গ) ৯ : ৪
উত্তর
সঠিক উত্তর:
গ) ৯ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য ৩ : ২ হয়, তবে এদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান: 
বৃত্তের ক্ষেত্রফল = πr2; এখানে r বৃত্তের ব্যাসার্ধ।

বৃত্তদ্বয়ের ক্ষেত্রফলের অনুপাত = π × ৩ : π × ২
= ৯ : ৪
৩,০৪৬.
দুটি রেখা 3x - 2y + 4 = 0 ও 6x - 4y + k = 0 সমান্তরাল হলে, k এর মান কী হতে পারে?
  1. 0
  2. 4
  3. 0 বা 4
  4. যেকোনো মান
সঠিক উত্তর:
যেকোনো মান
উত্তর
সঠিক উত্তর:
যেকোনো মান
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি রেখা 3x - 2y + 4 = 0 ও 6x - 4y + k = 0 সমান্তরাল হলে k এর মান কী হতে পারে?

সমাধান:
প্রদত্ত দুটি রেখা হলো;
(1) 3x - 2y + 4 = 0
(2) 6x - 4y + k = 0

দুটি রেখা সমান্তরাল হবে তখনই, যখন তাদের ঢাল (slope) সমান হয়।
রেখা Ax + By + C = 0 এর ঢাল হলো m = - A/B

এখন দুই রেখার ঢাল বের করি
প্রথম রেখার জন্য,
m1 = (- 3)/(- 2) = 3/2
​দ্বিতীয় রেখার জন্য,
m2 = (- 6)/(- 4) = 3/2

অতএব, m1 = m2
অর্থাৎ দুই রেখার ঢাল সমান, তাই তারা সমান্তরাল হবে।
এখন k এর মানের ওপর ঢাল নির্ভর করে না, কারণ k কেবলমাত্র ধ্রুবক, যা রেখার অবস্থান পরিবর্তন করে কিন্তু ঢাল পরিবর্তন করে না।

∴ যেকোনো মান হতে পারে।
∴ সঠিক উত্তর : (ঘ)

৩,০৪৭.
ত্রিভুজ ABC এ, ∠A = 30°, ∠B = 75° হলে, ত্রিভুজটি কি ধরণের?
  1. ক) সমকোণী ত্রিভুজ
  2. খ) সমদ্বিবাহু ত্রিভুজ
  3. গ) সমবাহু ত্রিভুজ
  4. ঘ) স্থুলকোণী ত্রিভুজ
সঠিক উত্তর:
খ) সমদ্বিবাহু ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমদ্বিবাহু ত্রিভুজ
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজ ABC এ, ∠A = 30°, ∠B = 75° হলে, ত্রিভুজটি কি ধরণের? 

সমাধান: 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180°

∠A + ∠B + ∠C = 180°
⇒ 30° + 75° +  ∠C = 180°
⇒ ∠C + 105° = 180°
∴ ∠C = 180° - 105°
= 75°

অতএব, ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। 
৩,০৪৮.
বৃত্তের ব্যাস ৪ গুন বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা

বৃত্তের ক্ষেত্রফল = (1/4) πd2
এই সূত্র থেকে দেখা যায় যে ৪ গুণ ব্যাস বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল ১৬ গুণ বৃদ্ধি পাবে।

বৃত্তের ব্যাস n গুন বৃদ্ধি করলে ক্ষেত্রফল n2 গুন বৃদ্ধি পায়।
৩,০৪৯.
একটি বৃত্তের পরিধি এবং তার ক্ষেত্রফল সমান হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 16π
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি এবং তার ক্ষেত্রফল সমান হলে, বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
মনে করি,
বৃত্তের ব্যাসার্ধ = r

তাহলে, 
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
2πr = πr2
⇒ 2r = r2
⇒  r = 2

বৃত্তের ক্ষেত্রফল = π × (2)2 = 4π
৩,০৫০.
নিচে চারটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে। কোনটি সমকোণী ‍ত্রিভুজ?
  1. ক) ৪, ৮, ৯
  2. খ) ৬, ১২, ১৫
  3. গ) ৬, ৮, ৯
  4. ঘ) ৫, ১২, ১৩
সঠিক উত্তর:
ঘ) ৫, ১২, ১৩
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫, ১২, ১৩
ব্যাখ্যা

সমকোণী ‍ত্রিভুজের ক্ষেত্রে
১৩² = ১২² + ৫²
১৬৯ = ১৬৯
ইহা একটি সমকোণী ত্রিভুজ।

৩,০৫১.
একটি আয়াতাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৩, ২ ও ৫ ইঞ্চি হলে, এর আয়তন কত?
  1. ক) √38 ঘনইঞ্চি
  2. খ) 30 ঘনইঞ্চি
  3. গ) 62 ঘনইঞ্চি
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
খ) 30 ঘনইঞ্চি
উত্তর
সঠিক উত্তর:
খ) 30 ঘনইঞ্চি
ব্যাখ্যা
সুতরাং আয়তন = 3×2×5 = 30 ঘনইঞ্চি।
৩,০৫২.
একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 : 3 : 5। এর বৃহত্তম কোণটি -
  1. 54°
  2. 36°
  3. 90°
  4. 92°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত 2 : 3 : 5। এর বৃহত্তম কোণটি -

সমাধান: 
ধরি 
কোণগুলো = 2x , 3x, 5x

প্রশ্নমতে,
 2x + 3x + 5x = 180°
বা, 10x  = 180°
∴ x = 18°

∴ ত্রিভুজটির বৃহত্তম কোণ =  5 × 18° = 90°
৩,০৫৩.
কোন বৃত্তের 16 সেঃমিঃ দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 6 সেঃমিঃ দূরে অবস্থিত। বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 5π বর্গ সেঃমিঃ
  2. 25π বর্গ সেঃমিঃ
  3. 10π বর্গ সেঃমিঃ
  4. 100π বর্গ সেঃমিঃ
সঠিক উত্তর:
100π বর্গ সেঃমিঃ
উত্তর
সঠিক উত্তর:
100π বর্গ সেঃমিঃ
ব্যাখ্যা

এখানে,
AB = 16
∴ AD = (1/2) AB = 8 cm
CD = 6 c.m,
ব্যসার্ধ AC = ?
∴ AC2 = AD2 + CD2
= 82 + 62
= 64 + 36
= 100
AC2 = 100
∴ AC = 10
∴ বৃত্তের ক্ষেত্রফল = π(10)2
= 100π

৩,০৫৪.
চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x, 3x, 4x, 4x হলে, বৃহত্তম কোণের মান কত?
  1. 120°
  2. 150°
  3. 110°
  4. 130°
সঠিক উত্তর:
120°
উত্তর
সঠিক উত্তর:
120°
ব্যাখ্যা

প্রশ্ন: চতুর্ভুজের চারটি কোণ যথাক্রমে x, 3x, 4x, 4x হলে, বৃহত্তম কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
চতুর্ভুজের চার কোণের সমষ্টি দুই সমকোণ বা 360°

শর্তমতে,
x + 3x + 4x + 4x = 360°
⇒ 12x = 360°
⇒ x = 360°/12
∴ x = 30°

∴ বৃহত্তম কোণের মান = 4 × 30°
= 120°

৩,০৫৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল যদি ২৫.৭৯ বর্গ মি. হয় তাহলে পরিধি কত?
  1. ক) ২৬
  2. খ) ২৪
  3. গ) ১৮
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
গ) ১৮
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৮
ব্যাখ্যা

প্রশ্নমতে,
πr² = ২৫.79
বা, r = ২.৮৬৫ মি.
∴ পরিধি = ২πr = ২π×২.৮৬৫ = ১৮.০০১ মি. বা ১৮ মি. প্রায়

৩,০৫৬.
দুইটি সম্পূরক কোণের অনুপাত ৭ : ৫। কোণ দুটি কত?
  1. ১০২°, ৭৮°
  2. ১১৫°, ৬৫°
  3. ১৩৮°, ৪২°
  4. ১০৫°, ৭৫°
সঠিক উত্তর:
১০৫°, ৭৫°
উত্তর
সঠিক উত্তর:
১০৫°, ৭৫°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ৭ : ৫। কোণ দুটি কত?

সমাধান:
কোণ দুটির অনুপাতের যোগফল = ৭ + ৫ = ১২
আমরা জানি, দুইটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০°

∴ একটি কোণ = ১৮০° × (৭/১২) = ১০৫°
∴ অপর কোণ = ১৮০° × (৫/১২) = ৭৫°
৩,০৫৭.
একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16π মিটার, বৃত্তটির ব্যাস কত? 
  1. 8 মিটার
  2. 12 মিটার
  3. 16 মিটার
  4. 14 মিটার
সঠিক উত্তর:
16 মিটার
উত্তর
সঠিক উত্তর:
16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16π মিটার, বৃত্তটির ব্যাস কত? 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তের পরিধি = 2πr 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 

শর্তমতে, 
2πr = 16π মিটার 
এবং, πr2 = 64π বর্গমিটার‌। 

এখন 
πr2/2πr = 64π/16π 
বা, r/2 = 4 
∴ r = 8 

∴ বৃত্তের ব্যাস = 2 × 8 = 16 মিটার। 
৩,০৫৮.
(x-4)² + (y+3)² = 100 বৃত্তের কেন্দ্রের স্থানাংক কত?
  1. ক) (0,0)
  2. খ) (4, 3)
  3. গ) (10,10)
  4. ঘ) (4, -3)
সঠিক উত্তর:
ঘ) (4, -3)
উত্তর
সঠিক উত্তর:
ঘ) (4, -3)
ব্যাখ্যা

(x-4)² + (y+3)² = 100
(x-(4))² + (y- (-3))² = 10²
কেন্দ্র (4, -3) {বৃত্তের সমীকরন (x-a)² + (y-b)² = C²}

৩,০৫৯.
বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গ মি. হলে বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ৯π/২
  2. ২৪π/৩
  3. ১৬π/৩
  4. ১৪π/৩
সঠিক উত্তর:
১৬π/৩
উত্তর
সঠিক উত্তর:
১৬π/৩
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রভুজের ক্ষেত্রফল ৪√৩ বর্গ মি. হলে বৃত্তের ক্ষেত্রফল কত?

সমাধান: 
ধরি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য = a
বৃত্তের ব্যাসার্ধ = r 
∴ √3a2/4 = 4√3
বা, a2 = 16
∴ a = 4

∴ বৃত্তের ব্যাসার্ধ, r = a/√3
= 4/√3

∴ বৃত্তের ক্ষেত্রফল = π(r)2
= π(4/√3)2
= 16π/3
৩,০৬০.
৮০° কোণের সম্পূরক কোণ হল:
  1. ক) ৯০°
  2. খ) ১০০°
  3. গ) ১৬০°
  4. ঘ) ১২০°
সঠিক উত্তর:
খ) ১০০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০° কোণের সম্পূরক কোণ হল:

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
৮০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৮০)° = ১০০°
৩,০৬১.
৯০° কোণের সম্পুরক কোণ কত ডিগ্রি?
  1. ক) ০°
  2. খ) ৯০°
  3. গ) ১৮০°
  4. ঘ) ২৭০°
সঠিক উত্তর:
খ) ৯০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯০°
ব্যাখ্যা
৯০° কোণের সম্পূরক কোণ = (১৮০° - ৯০°) = ৯০°
৩,০৬২.
কোন বৃত্তের ১০ সেমি দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে ১২ সেমি দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেমি?
  1. ক) ১৩ সেমি
  2. খ) ১১ সেমি
  3. গ) ১৫ সেমি
  4. ঘ) ১৪ সেমি
সঠিক উত্তর:
ক) ১৩ সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৩ সেমি
ব্যাখ্যা


চিত্র থেকে পিথাগোরাসের সূত্র অনুসারে বৃত্তের ব্যাসার্ধ -
OB = √(12²+5²)
= √(144+25)
= √169
= 13

৩,০৬৩.
নিচের কোনটি স্থূলকোণ? 
  1. ৬৫°
  2. ৯০°
  3. ১২৫°
  4. ২১০°
সঠিক উত্তর:
১২৫°
উত্তর
সঠিক উত্তর:
১২৫°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি স্থূলকোণ? 

সমাধান:
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
- এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলে।
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
- ৯০° < কোণ < ১৮০° হলে সেটি স্থূলকোণ।

∴ ১২৫° কোণ স্থূলকোণ।

৩,০৬৪.
বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য 42 সেমি হলে, ক্ষেত্রফল কত সেমি হবে?
  1. ক) 21π সেমি 
  2. খ) 441π সেমি 
  3. গ) 42π সেমি 
  4. ঘ) 84π সেমি 
সঠিক উত্তর:
খ) 441π সেমি 
উত্তর
সঠিক উত্তর:
খ) 441π সেমি 
ব্যাখ্যা
বৃত্তের ব্যাসার্ধ = 42/2 = 21 সেমি
ক্ষেত্রফল = π × 212 বর্গ সেমি = 441π সেমি
৩,০৬৫.
দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৫ : ১১ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রি?
  1. ৫৫°
  2. ৭০°
  3. ৬৫°
  4. ৮০°
সঠিক উত্তর:
৭০°
উত্তর
সঠিক উত্তর:
৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সম্পূরক কোণের অনুপাত ২৫ : ১১ হলে, কোণ দুটির পার্থক্য কত ডিগ্রি?

সমাধান:
আমরা জানি,
দুইটি সম্পূরক কোণের সমষ্টি = ১৮০°

অনুপাতের যোগফল = ২৫ + ১১
= ৩৬

∴ একটি কোণ = ১৮০° × (২৫/৩৬) 
= ১২৫°

∴ অপর কোনটি = ১৮০° × (১১/৩৬) 
= ৫৫°

∴ কোণ দুটির পার্থক্য = ১২৫° - ৫৫°
=  ৭০°
৩,০৬৬.
নিচের চিত্রে ∠SPR = কত ডিগ্রী?
  1. ক) 40°
  2. খ) 30°
  3. গ) 70°
  4. ঘ) 110°
সঠিক উত্তর:
গ) 70°
উত্তর
সঠিক উত্তর:
গ) 70°
ব্যাখ্যা
আমরা জানি, ত্রিভুজের অন্তঃস্থ দুই কোণের সমষ্টি তার বিপরীত বহিঃস্থ কোণের সমান।
∠SPR = 30° + 40° = 70°
৩,০৬৭.
দুটি টায়ারের ব্যাসার্ধের অনুপাত 1 : 2। ছোট টায়ারের (বৃত্তাকার) ক্ষেত্রফল ২০০ বর্গ সে. মি. হলে বড় টায়ারের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?
  1. 400 বর্গ সে. মি.
  2. 600 বর্গ সে. মি.
  3. 800 বর্গ সে. মি.
  4. 1200 বর্গ সে. মি.
সঠিক উত্তর:
800 বর্গ সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
800 বর্গ সে. মি.
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি টায়ারের ব্যাসার্ধের অনুপাত 1 : 2। ছোট টায়ারের (বৃত্তাকার) ক্ষেত্রফল ২০০ বর্গ সে. মি. হলে বড় টায়ারের ক্ষেত্রফল কত বর্গ সে. মি.?

সমাধান:
টায়ারের ক্ষেত্রফল বলতে এখানে বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফল বোঝানো হয়েছে,

আমরা জানি, 
বৃত্তের ক্ষেত্রফল = πr2

ধরি, ছোট টায়ারের ব্যাসার্ধ = r সে. মি.
বড় টায়ারের ব্যাসার্ধ = 2r সে. মি. (অনুপাত 1 : 2)।

∴ ছোট টায়ারের ক্ষেত্রফল, πr2 = 200 বর্গ সে. মি.

∴ বড় টায়ারের ক্ষেত্রফল = πr2 = π(2r)2 = 4πr2 = 4 × 200 = 800 বর্গ সে. মি.

সুতরাং, বড় টায়ারের ক্ষেত্রফল 800 বর্গ সে. মি.।

৩,০৬৮.
নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC = 43° হলে, ∠BOC কোণের মান কত?
  1. 21.5°
  2. 129°
  3. 43°
  4. 86°
সঠিক উত্তর:
86°
উত্তর
সঠিক উত্তর:
86°
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের চিত্রে O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ∠BAC = 43° হলে, ∠BOC কোণের মান কত?

সমাধান:

আমরা জানি, একই চাপের ওপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
চিত্রটিতে, কেন্দ্রস্থ কোণ ∠BOC, বৃত্তস্থ কোণ ∠BAC = 43°

∴∠BOC = (2 × 43°) = 86°
৩,০৬৯.
যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থিত, তাদের কী বলে? 
  1. সাধারণ বিন্দু
  2. সমবিন্দু
  3. সমরেখ বিন্দু
  4. অসমরেখ বিন্দু
সঠিক উত্তর:
সমরেখ বিন্দু
উত্তর
সঠিক উত্তর:
সমরেখ বিন্দু
ব্যাখ্যা
প্রশ্ন: যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থিত, তাদের কী বলে? 

সমাধান: 
বিন্দু (Point): 
- বিন্দুর কেবল অবস্থান আছে, কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ ও বেদ নাই।
- বিন্দুর শুধু অবস্থান আছে কিন্তু কোন মাত্রা নেই এবং বিন্দু মাত্রাহীন।

বিন্দুর শ্রেণিবিভাগ: 
- বিন্দুকে সাধারণত ৩ শ্রেণিতে ভাগ করা হয়েছে। 
যথা- ক) সমবিন্দু, খ) সমরেখ বিন্দু এবং গ) অসমরেখ বিন্দু। 

ক) সমবিন্দু: 
- দুই বা ততোধিক রেখা একটি বিন্দু ছেদ করলে বা মিলিত হলে ঐ বিন্দুকে সমবিন্দু বলে। 

খ) সমরেখ বিন্দু: 
- দুই বা ততোধিক বিন্দু একই সরলরেখায় অবস্থান করলে ঐ বিন্দুগুলিকে সমরেখ বিন্দু বলে। 

গ) অসমরেখ বিন্দু: 
- যদি তিন বা ততোধিক বিন্দু একই সরলরেখায় অবস্থিত না হয়, তবে ঐ বিন্দু গুলিকে অসমরেখ বিন্দু বলে। 

সাধারণ বিন্দু: 
- একটি সমতলে দুটি সরলরেখা যে নির্দিষ্ট বিন্দুটিতে ছেদ করে সেই বিন্দুটিকেই সাধারণ বিন্দু বলে। 
- দুটি বিন্দু দিয়ে একটি সরলরেখা টানা যায়, কিন্ত একাধিক বক্ররেখা টানা যায় না। 
- একটি বিন্দু দিয়ে একাধিক বিন্দু সংযোগকারী সরলরেখা টানা যায়। 
৩,০৭০.
একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ?
  1. চারগুণ
  2. পাঁচগুণ
  3. তিনগুণ
  4. দ্বিগুণ
সঠিক উত্তর:
চারগুণ
উত্তর
সঠিক উত্তর:
চারগুণ
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের কত গুণ?

সমাধান:
ধরি,
সরল রেখার দৈর্ঘ্য x একক
সরল রেখার ওপর অঙ্কিত বর্গ x2 বর্গএকক

সরল রেখার অর্ধেক = x/2 একক
সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গ (x/2)2 বর্গএকক
= x2/4 বর্গএকক

এখন,
x2/(x2/4)
= (x2 × 4)/x2
= 4

অর্থ্যাৎ, একটি সরল রেখার ওপর অঙ্কিত বর্গ ঐ সরল রেখার অর্ধেকের ওপর অঙ্কিত বর্গের 4 গুণ।

৩,০৭১.
একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?
  1. 288 সে.মি.
  2. 144 সে.মি.
  3. 188 সে.মি.
  4. 242 সে.মি.
সঠিক উত্তর:
288 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
288 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অর্ধবৃত্তাকার জানালার ব্যাসার্ধ 56 সেমি হলে জানালাটির পরিসীমা কত হবে?

সমাধান:
এখানে,
ব্যাসার্ধ, r = 56 মি.

আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস

পরিসীমা = (2πr/2) + 2r
= πr + 2r
= (22/7) × 56 + 2 × 56
= 176 + 112
= 288 সে.মি.
৩,০৭২.
নিচের কোনটি সরলরেখার সমীকরণ?
  1. ক) y = -(1/x)
  2. খ) y = -x
  3. গ) y2 = -x
  4. ঘ) y2 = -x2
সঠিক উত্তর:
খ) y = -x
উত্তর
সঠিক উত্তর:
খ) y = -x
ব্যাখ্যা

y = - x সমীকরণ x, y এর ঘাত (power) এক যা একাধিক সরলরেখা।

৩,০৭৩.
৮৭° কোণের বিপ্রতীপ কোণ কত?
  1. ৯৩°
  2. ৮৭°
  3. ৩°
  4. ৪৩.৫°
সঠিক উত্তর:
৮৭°
উত্তর
সঠিক উত্তর:
৮৭°
ব্যাখ্যা
প্রশ্ন: ৮৭° কোণের বিপ্রতীপ কোণ কত?

সমাধান:
বিপ্রতীপ কোণ :
যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।

আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
অর্থাৎ
৮৭°কোণের বিপ্রতীপ কোণ = ৮৭°
৩,০৭৪.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৩৫° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?
  1. ১৪৫°
  2. ৪৫°
  3. ১২৫°
  4. ৫৫°
সঠিক উত্তর:
১৪৫°
উত্তর
সঠিক উত্তর:
১৪৫°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৩৫° হলে উহার বিপরীত কোণের পরিমাণ কত হবে?

সমাধান:
আমরা জানি,
বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত দুই কোণের সমষ্টি = ১৮০°
একটি কোণ ৩৫° হলে,

∴ অপর কোণটি হবে = (১৮০ - ৩৫)°
= ১৪৫°
৩,০৭৫.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫ হলে, এদের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ১০ : ২১
  2. ১১ : ১৮
  3. ১৩ : ২২
  4. ১৬ : ২৫
সঠিক উত্তর:
১৬ : ২৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ : ২৫
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫ হলে, এদের ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
দেওয়া আছে,
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত = ৪ : ৫

ধরি,
১ম বৃত্তের, ব্যাসার্ধ = ৪ একক
∴ ১ম বৃত্তের, ক্ষেত্রফল = π(৪) বর্গ একক
= ১৬π বর্গ একক

এবং
২য় বৃত্তের ব্যাসার্ধ = ৫ একক
∴ ২য় বৃত্তের, ক্ষেত্রফল = π(৫) বর্গ একক
= ২৫π বর্গ একক

দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত = ১৬π : ২৫π
= ১৬ : ২৫
৩,০৭৬.
কোন বৃত্তের ব্যাসার্ধ 20% কমে গেলে বৃত্তের ক্ষেত্রফল শতকরা কত ভাগ কমবে?
  1. ২৫%
  2. ২০%
  3. ৩৬%
  4. ২৪%
সঠিক উত্তর:
৩৬%
উত্তর
সঠিক উত্তর:
৩৬%
ব্যাখ্যা
ধরি,
ব্যাসার্ধ = r,
∴ ক্ষেত্রফল = πr
২০% কমে ব্যাসার্ধ = ৮০r/১০০
= ৪r/৫
ক্ষেত্রফল = π(৪r/৫)2
= (১৬πr2)/২৫
ক্ষেত্রফল হ্রাস পায় = πr - (১৬/২৫)πr
= (৯/২৫)πr
ক্ষেত্রফল হ্রাসের হার = ((৯/২৫)πr × ১০০)/πr
= ৩৬%
৩,০৭৭.
৭৫° কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত?
  1. ৬০°
  2. ৯০°
  3. ৭৫°
  4. ৮০°
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৫° কোণের সম্পূরক ও পূরক কোণের পার্থক্য কত?

সমাধান: 
সম্পূরক কোণ = ১৮০ - ৭৫ = ১০৫°
পুরক কোণ = ৯০ - ৭৫ = ১৫°

পার্থক্য = ১০৫ - ১৫ = ৯০°
৩,০৭৮.
দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. ২ : ৩
  2. ৯ : ৪
  3. ৪ : ৯
  4. ২ : ৯
সঠিক উত্তর:
৯ : ৪
উত্তর
সঠিক উত্তর:
৯ : ৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যসার্ধের অনুপাত ৩ : ২ হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ ৩x একক এবং ২x একক
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৩x) : π(২x)
= ৯πx : ৪πx
= ৯ : ৪
৩,০৭৯.
একটি কোণের মান তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ। কোণটি কত?
  1. ক) 15°
  2. খ) 45°
  3. গ) 75°
  4. ঘ) 60°
সঠিক উত্তর:
খ) 45°
উত্তর
সঠিক উত্তর:
খ) 45°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের এক-তৃতীয়াংশ । কোণটি কত? 

সমাধান: 
আমরা জানি,
দুটি কোণের যোগফল 180° হলে তাকে বলে সম্পূরক কোণ। 
ধরি,
একটি কোণ x 
সম্পূরক কোণ =  180° - x

প্রশ্নমতে,
    x = (180° - x)/3
বা, 3x = 180° - x
বা, 3x + x = 180°
বা, 4x = 180°
বা, x = 180°/4
x = 45°
৩,০৮০.
সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯৬° হলে অপর কোণটি কত?
  1. ৪৮
  2. ৯৬
  3. ৪২
  4. ৯৫
সঠিক উত্তর:
৪২
উত্তর
সঠিক উত্তর:
৪২
ব্যাখ্যা
প্রশ্ন: সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯৬° হলে অপর কোণটি কত?

সমাধান: 
ত্রিভুজটির অপর কোণ দুটির সমষ্টি = ১৮০° - ৯৬° =  ৮৪° 
অপর কোণদ্বয় = ৮৪°/২ = ৪২°
৩,০৮১.
কোন বৃত্তের কেন্দ্র O; A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB = 90° হলে ∠AOB = ?
  1. 90°
  2. 120°
  3. 150°
  4. 180°
সঠিক উত্তর:
180°
উত্তর
সঠিক উত্তর:
180°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের কেন্দ্র O; A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB = 90° হলে ∠AOB = ?

সমাধান:



আমরা জানি, 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।  
∠APB = (1/2)∠AOB 
∠AOB = 2∠APB
= 2 × 90°
= 180°
৩,০৮২.
একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০° হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে-
  1. ক) ৫০°
  2. খ) ৫৫°
  3. গ) ৬০°
  4. ঘ) ৭০°
সঠিক উত্তর:
খ) ৫৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০° হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে-

সমাধান: 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
বা বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
যেমন, কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১১০° হলে পরিধিস্থ কোণের পরিমাণ হবে ১১০°/২ = ৫৫°
৩,০৮৩.
6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 10 সেমি দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?
  1. 4 সেমি
  2. 6 সেমি
  3. 8 সেমি
  4. 10 সেমি
সঠিক উত্তর:
8 সেমি
উত্তর
সঠিক উত্তর:
8 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 6 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 10 সেমি দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?

সমাধান:

ব্যাসার্ধ OB = 6 সেমি
কেন্দ্র হতে বিন্দু C এর দূরত্ব OC = 10 সেমি

এখানে, OB ⊥ CB

∴ OCB ত্রিভুজ এর জন্য পিথাগোরাসের সূত্র হতে পাই,
OB2 + CB2 = OC2
⇒ (6)2 + CB2 = (10)2
⇒ CB2 = 100 - 36
⇒ CB2 = 64
∴ CB = 8

∴ অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 8 সেমি
৩,০৮৪.
ΔABC - এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত ?
  1. ক) 90°
  2. খ) 60°
  3. গ) 120°
  4. ঘ) 150°
সঠিক উত্তর:
ঘ) 150°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 150°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC - এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলো। ∠A = 60° এবং ∠B = 90° হলে, ∠ACD = কত ?

সমাধান:

ΔABC - এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হলে ∠ACD একটি বহিঃস্থ কোণ হয়। 

ΔABC - এ
∠A + ∠B  + ∠C = 180°
60° + 90° + ∠C = 180°
150° + ∠C = 180°
∠C = 180° - 150°
∠C = 30°


আবার 
∠ACD + ∠C = 180°
∠ACD + 30° = 180°
∠ACD = 180° - 30°
∠ACD = 150°
৩,০৮৫.
O কেন্দ্রবিশিষ্ট কোনো বৃত্তে ABCD একটি অন্তর্লিখিত চতুর্ভুজ। AC ও BD কর্ণদ্বয় পরস্পর E বিন্দুতে ছেদ করলে নিচের কোনটি সত্য?
  1. ∠AOB + ∠COD = ∠AEB
  2. ∠AOB + ∠COD = 2∠AEB
  3. ∠ABC + ∠ADC = ∠AEB
  4. ∠ABC + ∠ADC = 2∠AEB
সঠিক উত্তর:
∠AOB + ∠COD = 2∠AEB
উত্তর
সঠিক উত্তর:
∠AOB + ∠COD = 2∠AEB
ব্যাখ্যা

∠AOB + ∠COD = 2∠AEB

[ গণিত (অষ্টম অধ্যায় - ৮.২) - নবম - দশম শ্রেণি ]

[ Topic - জ্যামিতি - বৃত্ত ]
৩,০৮৬.
বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোণদ্বয়ের যোগফল কত?
  1. ক) ৩৬০ ডিগ্রি
  2. খ) ১৮০ ডিগ্রি
  3. গ) ৯০ ডিগ্রি
  4. ঘ) ১০০ ডিগ্রি
সঠিক উত্তর:
খ) ১৮০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৮০ ডিগ্রি
ব্যাখ্যা
বৃত্তস্থ চতুর্ভূজের বিপরীত কোণদ্বয়ের যোগফল ১৮০ ডিগ্রি।
৩,০৮৭.
একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে কী বলে?
  1. জ্যা
  2. ব্যাস
  3. ব্যাসার্ধ
  4. চাপ
সঠিক উত্তর:
জ্যা
উত্তর
সঠিক উত্তর:
জ্যা
ব্যাখ্যা
একটি বৃত্তের যেকোনো দুটি বিন্দুর সংযোজক রেখাকে জ্যা বলে।
জ্যা যদি বৃত্তের কেন্দ্রগামি হয় তবে তাকে ব্যাস বলে।
ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ।
বৃত্তের পরিধির অংশকে চাপ বলে।
৩,০৮৮.
কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩৪° ও ৫৬°। ত্রিভুজটি কোন ধরনের?
  1. স্থূলকোণী
  2. সমদ্বিবাহু সমকোণী
  3. সূক্ষ্মকোণী
  4. সমকোণী
সঠিক উত্তর:
সমকোণী
উত্তর
সঠিক উত্তর:
সমকোণী
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো একটি ত্রিভুজের দুইটি কোণের পরিমাণ ৩৪° ও ৫৬°। ত্রিভুজটি কোন ধরনের?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°

ধরি,
৩য় কোণটি ‘ক’

প্রশ্নমতে,
⇒ ৩৪° + ৫৬° + ক = ১৮০°
⇒ ৯০° + ক = ১৮০°
⇒ ক = ১৮০° - ৯০°
∴ ক = ৯০°

অর্থাৎ তৃতীয় কোণ ৯০°, যা একটি সমকোণ।
সুতরাং, ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ।

৩,০৮৯.
(3, -1) বিন্দুটি নিচের কোন সরল রেখার উপর অবস্থিত?
  1. 4x + 3y = 5
  2. 3x - 2y = 11
  3. 2x + y = 1
  4. 4x + y = 5
সঠিক উত্তর:
3x - 2y = 11
উত্তর
সঠিক উত্তর:
3x - 2y = 11
ব্যাখ্যা
প্রশ্ন: (3, -1) বিন্দুটি নিচের কোন সরল রেখার উপর অবস্থিত?

সমাধান:
x = 3, y = - 1 বসিয়ে,

ক) 4x + 3y = 5,
4(3) + 3(- 1) = 12 - 3 = 9 ≠ 5

খ) 3x - 2y = 11,
3(3) - 2(- 1) = 9 + 2 = 11 = 11 ; যা সত্য

গ) 2x + y = 1,
2(3) + (- 1) = 6 - 1 = 5 ≠ 1

ঘ) 4x + y = 5,
4(3) + (- 1) = 12 - 1 = 11 ≠ 5

∴ বিন্দুটি কেবলমাত্র 3x - 2y = 11 রেখার উপর অবস্থিত।
সঠিক উত্তর: খ
৩,০৯০.
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রী?
  1. ৩০°
  2. ৪৫°
  3. ৬০°
  4. ৯০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণ কত ডিগ্রী?

সমাধান: 
- ত্রিভুজের যেকোনাে শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত অঙ্কিত রেখাংশকে মধ্যমা বলে। 
- সমবাহু ত্রিভুজের তিনটি মধ্যমা পরস্পর সমান। 
- সমবাহু ত্রিভুজে প্রতিটি বাহুর দৈর্ঘ্যে সমান এবং প্রতিটি কোণ পরস্পর সমান। 
- সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ ৬০°।

৩,০৯১.
একটি গাড়ির চাকার পরিধি ১.২৫ মিটার। ২ কিলোমিটার ৫০০ মিটার পথ চলতে চাকার মোট ঘূর্ণনের সংখ্যা কত?
  1. ১৫০০
  2. ৩০০
  3. ৯০০
  4. ২০০০
সঠিক উত্তর:
২০০০
উত্তর
সঠিক উত্তর:
২০০০
ব্যাখ্যা

প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ১.২৫ মিটার। ২ কিলোমিটার ৫০০ মিটার পথ চলতে চাকার মোট ঘূর্ণনের সংখ্যা কত?

সমাধান:
এখানে,
চাকার পরিধি = ১.২৫ মিটার
দূরত্ব = ২ কিমি ৫০০ মিটার
= ২০০০ + ৫০০= ২৫০০ মিটার

১.২৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরবে = ১ বার
∴ ১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরবে = (১/১.২৫) বার
∴ ২৫০০ মিটার যেতে চাকা ঘুরবে = (২৫০০ ÷ ১.২৫) বার
= (২৫০০ × ১০০)/১২৫
= ২০০০ বার

৩,০৯২.
একটি বৃত্তের ব্যাসার্ধ a হলে তার ক্ষেত্রফল কত হবে?
  1. 2πa2
  2. πa2
  3. (3/4)πa3
  4. 2πah
সঠিক উত্তর:
πa2
উত্তর
সঠিক উত্তর:
πa2
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ a হলে তার ক্ষেত্রফল কত হবে?

সমাধান: 
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = a
বৃত্তের ক্ষেত্রফল = πa2 
বৃত্তের পরিধি = 2πa
৩,০৯৩.
দুটি লাইন একে অন্যের থেকে ৩.২৫ মিটার দূরে সমান্তরালে যাচ্ছে। তারা একে অন্যের সাথে কত দূরত্বে মিলিত হবে?
  1. ৩২.৫ মিটার
  2. ৭৫০ মিটার
  3. ৩২৫ মিটার
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ৩.২৫ মিটার দূরে সমান্তরালে যাচ্ছে। তারা একে অন্যের সাথে কত দূরত্বে মিলিত হবে?

সমাধান:
সমান্তরাল রেখা (Parallel Line):
- দুটি রেখা যদি পরস্পরের মধ্যে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে চলতে থাকে তবে তাদেরকে সমান্তরাল রেখা বলে।
- দুটি সমান্তরাল সরলরেখা হওয়ার শর্ত:
i. সরলরেখা দুটি এক সমতলে থাকবে।
ii. এদের যে কোনো দিকে যতটা খুশি বাড়ালেও একে অপরকে ছেদ করবে না।
iii. দুটি সরলরেখার মাঝখানের লম্ব সবসময়ই সমান থাকবে।
৩,০৯৪.
দুইটি লাইন একে অন্যের থেকে ৩ সে. মি দূরে সমান্তরাল ভাবে চলছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে -
  1. ২০ সে. মি পর
  2. ৬ সে. মি পর
  3. ৩ সে. মি পর
  4. কখনই নয়
সঠিক উত্তর:
কখনই নয়
উত্তর
সঠিক উত্তর:
কখনই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি লাইন একে অন্যের থেকে ৩ সে. মি দূরে সমান্তরাল ভাবে চলছে। তারা একে অন্যের সাথে মিলিত হবে -

সমাধান:
যদি দুইটি লাইন সমান্তরালভাবে চলছে এবং তাদের মধ্যে দূরত্ব ৩ সে. মি, তবে তারা কখনো একে অপরের সাথে মিলিত হবে না।

সমান্তরাল লাইনগুলি একে অপরকে কখনো ছেদ করে না বা মিলিত হয় না, যেহেতু তাদের মধ্যে সব সময় নির্দিষ্ট দূরত্ব থাকে। সুতরাং, যেহেতু এই দুইটি লাইন একে অপরের থেকে ৩ সেমি দূরে সমান্তরালভাবে চলছে, তারা একে অপরকে ছেদ করবে না বা মিলিত হবে না।
৩,০৯৫.
একটি ঘড়ি দুপুর ১২ টা হতে চলতে শুরু করেছে। ৫ টা ১০ মিনিটে ঘন্টার কাঁটাটি কত ডিগ্রিতে ঘুরবে?
  1. ক) ১৪৫°
  2. খ) ১৫০°
  3. গ) ১৫৫°
  4. ঘ) ১৬০°
সঠিক উত্তর:
গ) ১৫৫°
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৫৫°
ব্যাখ্যা
আমরা জানি বারো ঘন্টায় ঘড়ির কাটা ৩৬০° ঘুরে যায়। তাহলে ৫ ঘণ্টা ১০ মিনিটে ঘড়ির কাটা ঘুরবে (৩৬০/১২ × ৩১/৬)° = ১৫৫°
৩,০৯৬.
দুইটি সরলরেখা পরস্পর এক বিন্দুতে ছেদ করলে, বিপরীত কোণদ্বয় পরস্পর -
  1. সমান
  2. অসমান
  3. সমকোণে খন্ডিত করে
  4. পূরক কোণ
সঠিক উত্তর:
সমান
উত্তর
সঠিক উত্তর:
সমান
ব্যাখ্যা
দুইটি সরলরেখা পরস্পর এক বিন্দুতে ছেদ করলে, বিপরীত কোণদ্বয় পরস্পর সমান। 



∠AOC = ∠BOD
∠AOD = ∠BOC
৩,০৯৭.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৫০.২৪ বর্গমিটার, পরিধি ২৫.১২ মিটার, বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ২ মিটার
  2. ৪ মিটার
  3. ৩ মিটার
  4. ২.৫ মিটার
সঠিক উত্তর:
৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৪ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৫০.২৪ বর্গমিটার, পরিধি ২৫.১২ মিটার, বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান: 
আমরা জানি,
বৃত্তের ব্যাসার্ধ r হলে
বৃত্তের পরিধি = ২πr
বৃত্তের ক্ষেত্রফল = πr

শর্তমতে,
2πr = ২৫.১২ মিটার 
πr = ৫০.২৪ বর্গমিটার‌।

এখন 
(πr)/(২πr) = ৫০.২৪/২৫.১২
বা, r/২ = ২
∴ r = ৪
৩,০৯৮.
72 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 158π বর্গমিটার
  2. 148π বর্গমিটার
  3. 162π বর্গমিটার
  4. 156π বর্গমিটার
সঠিক উত্তর:
162π বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
162π বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 72 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:


ABCD বর্গের পরিসীমা = 72 মিটার
∴ ABCD বর্গের বাহু = 72/4 = 18 মিটার
এখন,
কর্ণ = ব্যাস = বাহু × √2 = 18√2
ব্যাসার্ধ = 18√2/2 = 9√2

∴ ক্ষেত্রফল = π(9√2)2
= π × 81 × 2
= 162π বর্গমিটার
৩,০৯৯.
দুটি লাইন একে অন্যের থেকে ৩.৫ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে কত মিটার দূরে গিয়ে মিলিত হবে? 
  1. ৩.৫ মিটার 
  2. ৭ মিটার 
  3. ১৮ মিটার  
  4. কখনোই নয় 
সঠিক উত্তর:
কখনোই নয় 
উত্তর
সঠিক উত্তর:
কখনোই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি লাইন একে অন্যের থেকে ৩.৫ মিটার দূরে সমান্তরালভাবে চলে যাচ্ছে। তারা একে অন্যের সাথে কত মিটার দূরে গিয়ে মিলিত হবে? 

সমাধান: 
- দুটি সমান্তরাল লাইন বা রেখা কখনোই মিলিত হয় না

৩,১০০.
একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টির দ্বিগুণ কত?
  1. ক) ৯০°
  2. খ) ১৮০°
  3. গ) ২৪০°
  4. ঘ) ৩৬০°
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ তৈরি হয় তাদের সমষ্টির দ্বিগুণ কত?

সমাধান:
একটি রশ্মির প্রান্ত বিন্দুতে অপর একটি সরলরেখা মিলিত হলে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি দুই সমকোণ বা ১৮০°।
সন্নিহিত কোণদ্বয়ের সমষ্টির দ্বিগুণ = (২ × ১৮০°) = ৩৬০°

যে কোনো চতুর্ভুজের অভ্যন্তরস্থ চারটি কোণের সমষ্টি ৩৬০°
দুটি পূরক কোণের সমষ্টি ৯০°