বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৩,২১১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ১২ / ৩২ · ১,১০১১,২০০ / ৩,২১১

১,১০১.
কয়টি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যাবে?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. একটিও না
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা

প্রশ্ন: কয়টি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যাবে? 

সমাধান: 
- জ্যামিতির মৌলিক নীতি অনুসারে, দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়। 
- যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। 
- একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। 
- প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যেকোনো বিন্দুকে ঐ রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়।

১,১০২.
একটি বিন্দুর চতুর্দিকের কোণের পরিমাণ কত?
  1. ০° 
  2. ৯০°  
  3. ১৮০°  
  4. ৩৬০°  
সঠিক উত্তর:
৩৬০°  
উত্তর
সঠিক উত্তর:
৩৬০°  
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বিন্দুর চতুর্দিকের কোণের পরিমাণ কত?

সমাধান:

একটি বিন্দুর চতুর্দিকের মোট কোণের পরিমাণ চার সমকোণ।

অর্থাৎ কোণের পরিমাণ = ৪ × ৯০° = ৩৬০° 

১,১০৩.
16 সেমি এবং 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটি ছোট বৃত্তাকার পার্ককে একটি বড় বৃত্তাকার পার্ক দ্বারা প্রতিস্থাপিত করা হলো। যদি নতুন বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল, ছোট বৃত্তাকার পার্ক দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে নতুন বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ কত?
  1. ক) 10 সেমি
  2. খ) 14 সেমি
  3. গ) 15 সেমি
  4. ঘ) 12 সেমি
সঠিক উত্তর:
ক) 10 সেমি
উত্তর
সঠিক উত্তর:
ক) 10 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 16 সেমি এবং 12 সেমি ব্যাস বিশিষ্ট দুটি ছোট বৃত্তাকার পার্ককে একটি বড় বৃত্তাকার পার্ক দ্বারা প্রতিস্থাপিত করা হলো। যদি নতুন বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল, ছোট বৃত্তাকার পার্ক দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে নতুন বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ কত?

সমাধান:
মনে করি,
নতুন বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল = r সেমি

দেওয়া আছে,
ছোট বৃত্তাকার পার্ক দুটির ব্যাসার্ধ যথাক্রমে 16/2 = 8 সেমি এবং 12/2 = 6 সেমি।

শর্তমতে,
πr2 = π.(8)2 + π.(6)2
⇒ πr2 = 64π + 36π
⇒ πr2 = 100π
⇒ r2 = 100
⇒ r = 10
১,১০৪.
রশ্মির প্রান্তবিন্দু কয়টি?
  1. 0 টি
  2. 1 টি
  3. 2 টি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
1 টি
উত্তর
সঠিক উত্তর:
1 টি
ব্যাখ্যা

• রেখার কোনো প্রান্তবিন্দু নাই।
• রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু থাকে।
• রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
• একটি বিন্দু থেকে একাধিক রশ্মি আঁকা যায়।

১,১০৫.
POQ একটি সরল রেখা, যার ∠POR = 68°, এবং ∠QOR = Y° হলে, Y এর মান কত?
  1. 180°
  2. 110°
  3. 22°
  4. 112°
সঠিক উত্তর:
112°
উত্তর
সঠিক উত্তর:
112°
ব্যাখ্যা
প্রশ্ন: POQ একটি সরল রেখা, যার ∠POR = 68°, এবং ∠QOR = Y° হলে, Y এর মান কত?

সমাধান:

এখানে,
Y° + 68° = 180° [এক সরলকোণ বলে]
⇒ Y° = 180° - 68°
⇒ Y° = 112°
১,১০৬.
একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16π মিটার, বৃত্তটির ব্যাস কত?
  1. 12 মিটার
  2. 16 মিটার
  3. 18 মিটার
  4. 24 মিটার
সঠিক উত্তর:
16 মিটার
উত্তর
সঠিক উত্তর:
16 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16π মিটার, বৃত্তটির ব্যাস কত? 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তের পরিধি = 2πr 
বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ একক 

শর্তমতে, 
2πr = 16π মিটার 
এবং, πr2 = 64π বর্গ মিটার‌ 

এখন, 
πr2/2πr = 64π/16π 
বা, r/2 = 4 
∴ r = 8 

∴ বৃত্তের ব্যাস = (2 × 8) মিটার 
= 16 মিটার।

১,১০৭.
একটি বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি করলে উহার ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ১/৪ গুণ
  2. খ) ৪ গুণ
  3. গ) ১/১৬ গুণ
  4. ঘ) ১৬ গুণ
সঠিক উত্তর:
ঘ) ১৬ গুণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬ গুণ
ব্যাখ্যা

এখানে, বৃত্তের ব্যাস = ২r একক
বৃত্তের ব্যাসার্ধ = r একক
বৃত্তের ক্ষেত্রফল = πr বর্গ একক
৪ গুণ বৃদ্ধি করলে, নতুন ব্যাস = ৪.২r একক
= ৮r একক
নতুন ব্যাসার্ধ = ৮r/২ একক
= ৪r একক
সুতরাং নতুন ক্ষেত্রফল = π(৪r) বর্গ একক
= π × ১৬ × r2 বর্গ একক
= ১৬ × বৃত্তের ক্ষেত্রফল

১,১০৮.
x2 - 169 + y2 = 0 হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) 14
  2. খ) 13
  3. গ) 169
  4. ঘ) 16
সঠিক উত্তর:
খ) 13
উত্তর
সঠিক উত্তর:
খ) 13
ব্যাখ্যা
x2 - 169 + y2 = 0
⇒x2 + y2 = 169
⇒x2 + y2 = 132
অর্থাৎ, বৃত্তটির ব্যাসার্ধ 13 একক।
১,১০৯.
স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা কতটি? 
  1. ২ টি
  2. ১ টি
  3. ৩ টি
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
১ টি
উত্তর
সঠিক উত্তর:
১ টি
ব্যাখ্যা
প্রশ্ন: স্থুলকোণী ত্রিভুজের স্থুলকোণের সংখ্যা কতটি?

সমাধান: 
- যে ত্রিভুজের একটি কোণ স্থুলকোণ সেই ত্রিভুজকে স্থুলকোণী ত্রিভুজ বলা হয়।
- একটি স্থুলকোণী ত্রিভুজের বাকি দুইটি কোণ অবশ্যই সূক্ষ্মকোণ। 
১,১১০.
10 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সে.মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. 26 সে.মি.
  2. 16 সে.মি.
  3. 4 সে.মি.
  4. 36 সে.মি.
সঠিক উত্তর:
16 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
16 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 10 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে 6 সে.মি. দূরবর্তী জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?

সমাধান: 

ধরি,
বৃত্তের ব্যাসার্ধ OA = 10 সে.মি. 
কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব OC = 6 সে.মি.

এখন,
OAC সমকোণী ত্রিভুজে,
AC = √(OA2 - OC2)
= √(102 - 62)
= √(100 - 36)
= √64
= 8 সে.মি. 

বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
∴ জ্যা AB = 2 × AC 
= 2 × 8 সে.মি.
= 16 সে.মি.

১,১১১.
O কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠AOB =70° হলে 2∠APB সমান কত?
  1. ক) 35°
  2. খ) 45°
  3. গ) 60°
  4. ঘ) 70°
সঠিক উত্তর:
ঘ) 70°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 70°
ব্যাখ্যা



আমরা জানি, 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।  
∠APB = (1/2)∠AOB 
2∠APB = ∠AOB 
2∠APB = 70°
১,১১২.
দুটি সম্পূরক কোণ এর অনুপাত 3 : 2 হলে, বড় কোণটির মান কত?
  1. ক) 54°
  2. খ) 72°
  3. গ) 108°
  4. ঘ) 144°
সঠিক উত্তর:
গ) 108°
উত্তর
সঠিক উত্তর:
গ) 108°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণ এর অনুপাত 3 : 2 হলে, বড় কোণটির মান কত?

সমাধান:
ধরি,
কোণ দুটি 3x ও 2x

প্রশ্নমতে,
3x + 2x = 180°
বা, 5x = 180°
∴ x = 36°

∴ বৃহত্তম কোণ = (3 × 36°) = 108°
১,১১৩.
একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে ক্ষেত্রফল শতকরা কত কমবে?
  1. ১০%
  2. ২০%
  3. ৩৬%
  4. ৪০%
সঠিক উত্তর:
৩৬%
উত্তর
সঠিক উত্তর:
৩৬%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে ক্ষেত্রফল শতকরা কত কমবে?

সমাধান: 
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ, r = ১০০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = π r
= π (১০০) 
= π ১০০০০ 

আবার, 
বৃত্তের ব্যাসার্ধ ২০% কমলে, 
বৃত্তের ব্যাসার্ধ = (১০০ - ২০) = ৮০ 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr
= π (৮০) 
= π৬৪০০ 
∴ ক্ষেত্রফল কমে = ১০০০০π  - ৬৪০০π 
= ৩৬০০π 

১০০০০π থেকে ক্ষেত্রফল কমে = ৩৬০০π
∴ ১০০ থেকে ক্ষেত্রফল কমে = (৩৬০০π × ১০০)/১০০০০π
= ৩৬

∴ বৃত্তের ক্ষেত্রফল শতকরা ৩৬ ভাগ কমবে।
১,১১৪.
একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ২০০
  2. ২৫০
  3. ৩০০
  4. ৩৫০
সঠিক উত্তর:
৩০০
উত্তর
সঠিক উত্তর:
৩০০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকার পরিধি ৫ মিটার। ১.৫ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান: 
গাড়ীর চাকার পরিধি = ৫ মিটার

 ১.৫ কি.মি. = (১০০০ ×১.৫) মিটার = ১৫০০ মিটার 

৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১/৫ বার 
১৫০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে ১৫০০/৫ বার 
= ৩০০ বার
১,১১৫.
চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪৫°
  2. ৯০°
  3. ৭৫°
  4. ৬০°
সঠিক উত্তর:
৬০°
উত্তর
সঠিক উত্তর:
৬০°
ব্যাখ্যা

প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান:
আমরা জানি 
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°

দেওয়া আছে,
চতুর্ভুজের চার কোণের অনুপাত = ২ : ৩ : ৩ : ৪
অনুপাতগুলোর সমষ্টি = ২ + ৩ + ৩ + ৪ = ১২

∴ প্রতিটি অনুপাতের মান = ৩৬০°/১২ = ৩০°

∴ ক্ষুদ্রতম কোণ = ২ × ৩০° = ৬০°

১,১১৬.
রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু থাকে?
  1. একটি
  2. দুইটি
  3. অসংখ্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
দুইটি
উত্তর
সঠিক উত্তর:
দুইটি
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের কয়টি প্রান্ত বিন্দু থাকে?

সমাধান:
রেখাংশ:
- রেখার যে কোন অংশকে রেখাংশ বলে।
- রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি।
রশ্মি (Ray):
- একটি রেখার কোনো বিন্দু ও উহার এক পাশের অংশকে একত্রে রশ্মি বলা হয় এবং ঐ বিন্দুটিকে রশ্মিটির প্রান্ত বিন্দু বলা হয়।
- রশ্মির একটি মাত্র প্রান্ত বিন্দু থাকে।

রেখা (Line):
- দুটি তল পরস্পরকে ছেদ করলে রেখা হয়।
- রেখার কোন প্রান্ত বিন্দু নেই।
১,১১৭.
বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-
  1. ক) ব্যাসার্ধ
  2. খ) ব্যাসার্ধের অর্ধেকের সমান জ্যা
  3. গ) ব্যাস
  4. ঘ) কেন্দ্র হতে দূরবর্তী জ্যা টি
সঠিক উত্তর:
গ) ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
গ) ব্যাস
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে-

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
অর্থাৎ, ব্যাস = ২ × ব্যাসার্ধ

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব। বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী। যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যা-কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান। কোনো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি জ্যা বলা হয়। বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস। বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে বৃহত্তর জ্যা-টি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতম।
- কোনো বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে তাদের ছেদবিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। বৃত্তের সমান জ্যা-এর মধ্যবিন্দুগুলো সমবৃত্ত। বৃত্তের দুইটি জ্যা-এর মধ্যে কেন্দ্রের নিকটবর্তী জ্যা, দূরবর্তী জ্যা অপেক্ষা বৃহত্তর।
১,১১৮.
রেখাংশের প্রান্তবিন্দু কয়টি?
  1. ১টি
  2. অসংখ্য
  3. ২টি
  4. প্রান্ত বিন্দু নেই
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের প্রান্তবিন্দু কয়টি?
 
সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত। 
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
 
• রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
১,১১৯.
একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গ মিটার এবং পরিধি ৮π মিটার হলে, বৃত্তের ব্যাস কত?
  1. ১২ মিটার
  2. ৮ মিটার
  3. ৪ মিটার
  4. ৬ মিটার
সঠিক উত্তর:
৮ মিটার
উত্তর
সঠিক উত্তর:
৮ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গ মিটার এবং পরিধি ৮π মিটার হলে, বৃত্তের ব্যাস কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ক্ষেত্রফল ১৬π বর্গ মিটার এবং পরিধি ৮π মিটার

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr
বৃত্তের পরিধি = ২πr

প্রশ্নমতে,
⇒ ২πr = ৮π
⇒ ২r = ৮ 

∴ বৃত্তের ব্যাস ৮ মিটার।
১,১২০.
নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ax2 + bx + c = 0
  2. y2 = a(x - 2)
  3. x2 + (y - 2)2 = 7 
  4. y2 = 2x + 7
সঠিক উত্তর:
x2 + (y - 2)2 = 7 
উত্তর
সঠিক উত্তর:
x2 + (y - 2)2 = 7 
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোনটি বৃত্তের সমীকরণ?

সমাধান: 
(a, b) কেন্দ্র ও r ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের সমীকরণ, (x - a)2 + (y - b)2 = r2

x2 + (y - 2)2 = 7 সমীকরণটি বৃত্তের সমীকরণের অনুরূপ। 

x2 + (y - 2)2 = 7 
⇒ (x - 0)2 + (y - 2)2 = (√7)2

অতএব, বৃত্তটির কেন্দ্র = (0, 2) ও ব্যাসার্ধ = √7 
১,১২১.
২০ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার বাগানের চারপাশে যদি ১ মিটার প্রস্থের একটি রাস্তা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত?
  1. ২১π বর্গমি.
  2. ৪১ বর্গমি.
  3. ২১ বর্গমি.
  4. ৪১π বর্গমি.
সঠিক উত্তর:
২১π বর্গমি.
উত্তর
সঠিক উত্তর:
২১π বর্গমি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ মিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তাকার বাগানের চারপাশে যদি ১ মিটার প্রস্থের একটি রাস্তা থাকে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত?

সমাধান:
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাস = ২০ মিটার
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = ২০/২ = ১০ মিটার
রাস্তাবাদে বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল = π(১০) বর্গমিটার
= ১০০π বর্গমিটার

রাস্তাসহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ = ১০ + ১ = ১১ মিটার
রাস্তাসহ বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল = π(১১) বর্গমিটার
= ১২১π বর্গমিটার

রাস্তার ক্ষেত্রফল = (১২১π - ১০০π) বর্গমিটার
= ২১π বর্গমিটার
১,১২২.
বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা একে অপরের -
  1. এক-তৃতীয়াংশ
  2. সমান
  3. অসমান
  4. দ্বিগুণ
সঠিক উত্তর:
সমান
উত্তর
সঠিক উত্তর:
সমান
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা একে অপরের -

সমাধান:
বৃত্তের জ্যা ও ব্যাস সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা-এর ওপর লম্ব।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- বৃত্তের যেকোনো জ্যা-এর লম্ব-দ্বিখন্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখন্ডিত করে।
- বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
১,১২৩.
“বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ণ দুইটি যদি পরস্পর লম্ব হয়, তবে তাদের ছেদ বিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখন্ডিত করে” – উপপাদ্যটি কি হিসাবে পরিচিত?
  1. পীথাগোরাসের উপপাদ্য
  2. টলেমির উপপাদ্য
  3. ইউুক্লিডীয় উপপাদ্য
  4. ব্রহ্মাগুপ্তের উপপাদ্য
সঠিক উত্তর:
ব্রহ্মাগুপ্তের উপপাদ্য
উত্তর
সঠিক উত্তর:
ব্রহ্মাগুপ্তের উপপাদ্য
ব্যাখ্যা
ব্রহ্মাগুপ্তের উপপাদ্য -”বৃত্তে অন্তর্লিখিত কোন চতুর্ভুজের কর্ন দুইটি যদি পরষ্পর লম্ব হয়, তবে তাদের ছেদ বিন্দু হতে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখন্ডিত করে”।
১,১২৪.
O কেন্দ্র বিশিষ্ট কোনো বৃত্তের A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠AOB = 60° হলে ∠APB সমান কত?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 45°
  4. ঘ) 90°
সঠিক উত্তর:
ক) 30°
উত্তর
সঠিক উত্তর:
ক) 30°
ব্যাখ্যা
 

আমরা জানি, 
বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।  
∠APB = (1/2)∠AOB 
           = (1/2) × 60° = 30°
১,১২৫.
দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?
  1. একটি
  2. চারটি
  3. দুইটি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে ছেদ করে?

সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
১,১২৬.
A ও B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে ∠AOB এর মান কত?
  1. ক) সমকোণ
  2. খ) প্রবৃদ্ধ কোণ
  3. গ) পূরক কোণ
  4. ঘ) সরলকোণ
সঠিক উত্তর:
ঘ) সরলকোণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সরলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: A ও B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে ∠AOB এর মান কত?

সমাধান:
A ও B কেন্দ্র বিশিষ্ট বৃত্তদ্বয় পরস্পর O বিন্দুতে স্পর্শ করলে ∠AOB = 180° বা সরলকোণ

১,১২৭.
ABCD বর্গের অভ্যন্তরে একটি অন্তঃবৃত্ত আছে। বৃত্তদ্বারা বর্গের অনধিকৃত অংশের (ছায়া ঘেরা) ক্ষেত্রফল 4 - π হলে বর্গের বাহুর দৈর্ঘ্য কত?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা


ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r,
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 2r
∴ বর্গের ক্ষেত্রফল = 4r2
∴ 4r2 - πr2 = 4 - π
বা, r2(4 - π) = 4 - π
বা, r2 = 1
∴ r = 1

∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = 2r = 2×1 = 2

১,১২৮.
দুইটি বিন্দু দিয়ে সর্বোচ্চ কয়টি সরলরেখা আঁকা যাবে?
  1. একটিও না
  2. কেবলমাত্র একটি
  3. দুইটি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
কেবলমাত্র একটি
উত্তর
সঠিক উত্তর:
কেবলমাত্র একটি
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বিন্দু দিয়ে সর্বোচ্চ কয়টি সরলরেখা আঁকা যাবে?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
১,১২৯.
দুটি বৃত্তের ব্যাস যথাক্রমে 8 সে.মি. ও 6 সে.মি. যদি বৃত্ত দুইটি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তবে তাদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত হবে?
  1. ক) 14 সে.মি
  2. খ) 7 সে.মি
  3. গ) 8 সে.মি
  4. ঘ) 10 সে.মি
সঠিক উত্তর:
খ) 7 সে.মি
উত্তর
সঠিক উত্তর:
খ) 7 সে.মি
ব্যাখ্যা
আমরা জানি,
দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বৃত্ত দুইটির ব্যাসার্ধের যোগফলের সমান।

এখানে ১ম বৃত্তের ব্যাসার্ধ = 8/2 = 4 সে.মি.
এবং ২য় বৃত্তের ব্যাসার্ধ = 6/2 = 3 সে.মি. 

সুতরাং কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব = 4 + 3 = 7 সে.মি
১,১৩০.
একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. π বর্গসে.মি.
  2. 4π বর্গসে.মি.
  3. 6π বর্গসে.মি.
  4. 10π বর্গসে.মি.
সঠিক উত্তর:
6π বর্গসে.মি.
উত্তর
সঠিক উত্তর:
6π বর্গসে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ 6 সে.মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 60° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের ব্যাসার্ধ, r = 6 সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 60°

আমরা জানি,
বৃত্তকলার ক্ষেত্রফল = (πr2θ)/360°
= (π × 62 × 60°)/360°
= (π × 36 × 60°)/360°
= (π × 2160°)/360°
= 6π

∴ বৃত্তকলার ক্ষেত্রফল = 6π বর্গসে.মি.

১,১৩১.
কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-
  1. ক) ভরকেন্দ্র
  2. খ) পরিকেন্দ্র
  3. গ) অন্তঃকেন্দ্র
  4. ঘ) লম্ববিন্দু
সঠিক উত্তর:
খ) পরিকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
খ) পরিকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের বাহুগুলোর লম্বদ্বিখণ্ডক তিনটি যে বিন্দুতে ছেদ করে তাকে বলে-

সমাধান: 

ত্রিভুজের পরিকেন্দ্র:
ত্রিভুজের যেকোনো দুই বাহুর লম্বদ্বিখণ্ডক যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের পরিকেন্দ্র বলে।
তৃতীয় বাহুর লম্বদ্বিখণ্ডকও ঐ বিন্দুগামী।

ত্রিভুজের ভরকেন্দ্র:
ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে ঐ বিন্দুকে ত্রিভুজটির ভরকেন্দ্র বলা হয়।
ত্রিভুজের ভরকেন্দ্রে মধ্যমাগুলো 2 : 1 অনুপাতে বিভক্ত হয়।
১,১৩২.
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
  1. ক) সরল কোণ
  2. খ) পূরক কোণ
  3. গ) সম্পূরক কোণ
  4. ঘ) সমকোণ
সঠিক উত্তর:
খ) পূরক কোণ
উত্তর
সঠিক উত্তর:
খ) পূরক কোণ
ব্যাখ্যা

দুইটি কোণের পরিমাপ এর যোগফল এক সমকোণ হলে কোণ দুটি একটি অপরটির পূরক কোণ।
অর্থাৎ, দুটি পূরক কোণের সমষ্টি = ৯০°

১,১৩৩.
চর্তুভুজের চার কোণের সমষ্টি কত সমকোণ?
  1. এক সমকোণ
  2. দুই সমকোণ
  3. তিন সমকোণ
  4. চার সমকোণ
সঠিক উত্তর:
চার সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
চার সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: চর্তুভুজের চার কোণের সমষ্টি কত সমকোণ?

সমাধান:
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- চতুর্ভুজের চার কোণের সমষ্টি ৩৬০° বা চার সমকোণ।
১,১৩৪.
দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) ৪ টি
  4. ঘ) অসংখ্য
সঠিক উত্তর:
ঘ) অসংখ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কয়টি বৃত্ত আঁকা যাবে?

সমাধান:
দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যাবে, কারণ নির্দিষ্ট বৃত্ত আঁকতে হলে তিনটি বিন্দু লাগবে।
১,১৩৫.
একটি বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গমিটার। বৃত্তটির পরিধি কত?
  1. 66 মিটার
  2. 88 মিটার
  3. 44 মিটার
  4. 22 মিটার
সঠিক উত্তর:
44 মিটার
উত্তর
সঠিক উত্তর:
44 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গমিটার। বৃত্তটির পরিধি কত?

সমাধান:
আমরা জানি,
ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 49π
⇒ r2 = 49 = 72
∴ r = 7

∴ পরিধি = 2πr = 2π × 7 = 14π = 14 × (22/7) = 44 মিটার
১,১৩৬.
একটি চাকার পরিধির অর্ধেক ৫ মিটার হলে ৩০০ মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ক) ৬০ বার
  2. খ) ১৫ বার
  3. গ) ২০ বার
  4. ঘ) ৩০ বার
সঠিক উত্তর:
ঘ) ৩০ বার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধির অর্ধেক ৫ মিটার হলে ৩০০ মিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? 

সমাধান: 
চাকার পরিধির অর্ধেক ৫ মিটার হলে 
চাকার পরিধি ৫ × ২ মিটার = ১০ মিটার 

চাকা প্রতিবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
৩০০ মিটার যেতে চাকাটি ঘুরবে (৩০০ ÷ ১০) বার
= ৩০ বার 
১,১৩৭.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. 60°
  2. 70°
  3. 80°
  4. 90°
সঠিক উত্তর:
80°
উত্তর
সঠিক উত্তর:
80°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 2 : 3 : 4 হলে, বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান: 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°
তিনটি কোণের অনুপাত =2 : 3 : 4
অনুপাতের সমষ্টি = 2 + 3 + 4 = 9

বৃহত্তম কোণ = 180 × (4/9) = 80°
১,১৩৮.
x - 2y - 10= 0 এবং 2x + y - 3 = 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত?
  1. 2
  2. 1
  3. - 2
  4. - 1
সঠিক উত্তর:
- 1
উত্তর
সঠিক উত্তর:
- 1
ব্যাখ্যা

প্রশ্ন: x - 2y - 10= 0 এবং 2x + y - 3 = 0 রেখাদ্বয়ের ঢালদ্বয়ের গুণফল কত?

সমাধান:
দেওয়া আছে,
x - 2y - 10 = 0 এবং 2x + y - 3 = 0 

আমরা জানি,
সরল রেখার সাধারণ সমীকরণ, y = mx + c [যেখানে, m = ঢাল]

এখন,
প্রথম রেখার ঢাল:
x - 2y - 10 = 0 সমীকরণটিকে y = mx + c আকারে সাজালে পাই,
⇒ 2y = x - 10
∴ y = (1/2)x - 5  
সুতরাং, প্রথম রেখার ঢাল, m1 = 1/2

আবার,
দ্বিতীয় রেখার ঢাল:
2x + y - 3 = 0 সমীকরণটিকে y = mx + c আকারে সাজালে পাই,
⇒ y = - 2x + 3  
সুতরাং, দ্বিতীয় রেখার ঢাল, m2 = - 2

∴ ঢালদ্বয়ের গুণফল = m1× m2
= (1/2) × (- 2) = - 1  
এই দুটি রেখা পরস্পর লম্ব, কারণ তাদের ঢালদ্বয়ের গুণফল - 1.

১,১৩৯.
নিচের কোনটি সঠিক নয়?
  1. ক) রেখার প্রান্ত বিন্দু আছে।
  2. খ) যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
  3. গ) তলের প্রান্ত হলো রেখা।
  4. ঘ) যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
সঠিক উত্তর:
ক) রেখার প্রান্ত বিন্দু আছে।
উত্তর
সঠিক উত্তর:
ক) রেখার প্রান্ত বিন্দু আছে।
ব্যাখ্যা
ইউক্লিডের স্বীকার্য (Euclid's Postulates)
১. যার কোনো অংশ নাই, তাই বিন্দু।
২. রেখার প্রান্ত বিন্দু নাই।
৩. যার কেবল দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও উচ্চতা নাই, তাই রেখা।
৪. যে রেখার উপরিস্থিত বিন্দুগুলো একই বরাবরে থাকে, তাই সরলরেখা।
৫. যার কেবল দৈর্ঘ্য ও প্রস্থ আছে, তাই তল।
৬. তলের প্রান্ত হলো রেখা।
৭. যে তলের সরলরেখাগুলো তার ওপর সমভাবে থাকে, তাই সমতল।

সূত্র- ৮ম শ্রেণির গণিত বই।
১,১৪০.
কোন বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. 24 গুণ
  2. 18 গুণ
  3. 20 গুণ
  4. 25 গুণ
সঠিক উত্তর:
24 গুণ
উত্তর
সঠিক উত্তর:
24 গুণ
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বৃত্তের ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

ব্যাসার্ধ 4 গুণ বৃদ্ধি পেলে বৃত্তের নতুন ব্যাসার্ধ = (4r + r) = 5r

∴ ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে = π(5r)2 =25πr2
ক্ষেত্রফল বেড়ে যাবে = 25πr2 - πr2 = 24πr2

∴ 24 গুণ বৃদ্ধি পাবে।

১,১৪১.
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ৩৭ ডিগ্রি
  2. ৫৩ ডিগ্রি
  3. ১২৭ ডিগ্রি
  4. ১৪৩ ডিগ্রি
সঠিক উত্তর:
৩৭ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
৩৭ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: ৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
বিপ্রতীপ কোণ পরস্পর সমান।
অর্থাৎ 
৩৭ ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ = ৩৭ ডিগ্রি। 
১,১৪২.
যদি দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পার্শ্বে থাকে তখন বৃত্তদ্বয় ______ হয়।
  1. বহিঃস্পর্শ
  2. অন্তঃস্পর্শ
  3. উভয়টি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
অন্তঃস্পর্শ
উত্তর
সঠিক উত্তর:
অন্তঃস্পর্শ
ব্যাখ্যা
প্রশ্ন: যদি দুইটি বৃত্তের কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পার্শ্বে থাকে তখন বৃত্তদ্বয় ______ হয়।

সমাধান:

দুইটি বৃত্তের সাধারণ স্পর্শক যদি বৃত্ত দুইটিকে একই বিন্দুতে স্পর্শ করে তবে ঐ বিন্দুতে বৃত্ত দুইটি পরস্পরকে স্পর্শ করে বলা হয়।
- বৃত্ত দুইটির অন্তঃস্পর্শ বলা হয় যদি কেন্দ্রদ্বয় স্পর্শকের একই পার্শ্বে থাকে
- বৃত্ত দুইটির বহিঃস্পর্শ বলা হয় যদি কেন্দ্রদ্বয় স্পর্শকের বিপরীত পার্শ্বে থাকে। 
১,১৪৩.
একটি চাকা ২.৬৪ কিলোমিটার পথ যেতে ৩০০ বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ১.৪ মিটার
  2. ১.২ মিটার
  3. ২ মিটার
  4. ০.৮ মিটার
সঠিক উত্তর:
১.৪ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১.৪ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকা ২.৬৪ কিলোমিটার পথ যেতে ৩০০ বার ঘুরে। চাকাটির ব্যাসার্ধ কত?

সমাধান:
২.৬৪ কিলোমিটার = ২.৬৪ × ১০০০ = ২৬৪০ মিটার

চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ২৬৪০/৩০০ মিটার 
= ৮৮/১০ = ৪৪/৫ মিটার

∴ চাকাটির পরিধি = ৪৪/৫ মিটার

আমরা জানি, বৃত্তের পরিধি = ২πr
⇒ ২πr = ৪৪/৫
⇒ r = ৪৪/(৫ × ২π)
⇒ r = ৪৪/{৫ × ২ × (২২/৭)}
⇒ r = ৪৪ × ৭/(৫ × ২ × ২২)
⇒ r = ৩০৮/(২২০)
⇒ r = ৭/৫
∴ r = ১.৪ মিটার

∴ চাকাটির ব্যাসার্ধ ১.৪ মিটার।

১,১৪৪.
বৃত্তের জ্যাদ্বয় AB, CD যেখানে AB = CD তাহলে জ্যাদ্বয় -
  1. ক) সমান্তরাল
  2. খ) অসমদূরবর্তী
  3. গ) সমদূরবর্তী
  4. ঘ) ব্যাসের সমান দৈর্ঘ্যের
সঠিক উত্তর:
গ) সমদূরবর্তী
উত্তর
সঠিক উত্তর:
গ) সমদূরবর্তী
১,১৪৫.
একটি সরলরেখার সাথে আর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে-
  1. ৯০°
  2. ১২০°
  3. ১৮০°
  4. ২২০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সরলরেখার সাথে আর একটি রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি হবে-

সমাধান:

XY সরলরেখার সাথে OZ রশ্মির প্রান্তবিন্দু মিলিত হয়ে ∠XOZ ও ∠YOZ দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। 
∠XOZ + ∠YOZ = ১৮০°
১,১৪৬.
৭৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?
  1. ১০০
  2. ৭৫
  3. ১০২
  4. ১০৪
সঠিক উত্তর:
১০২
উত্তর
সঠিক উত্তর:
১০২
ব্যাখ্যা
প্রশ্ন: ৭৮ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী?

সমাধান:
যদি দুইটি কোণের মান ১৮০ ডিগ্রী হয়, তবে কোণদ্বয় পরস্পরের সম্পূরক কোণ হয়।
৭৮° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ৭৮°  = ১০২°
১,১৪৭.
একটি পঞ্চভুজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি কত?
  1. ক) 180°
  2. খ) 360°
  3. গ) 450°
  4. ঘ) 540°
সঠিক উত্তর:
ঘ) 540°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 540°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পঞ্চভুজের অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি কত?

সমাধান:
এখানে,
বাহুর সংখ্যা, n = 5

আমরা জানি,
অন্ত:স্থ কোণগুলোর সমষ্টি = (n - 2)180°
= (5 - 2) x 180°
= 540°
১,১৪৮.
দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়?
  1. ১টি
  2. ২টি
  3. ৪টি
  4. অসংখ্য
সঠিক উত্তর:
৪টি
উত্তর
সঠিক উত্তর:
৪টি
ব্যাখ্যা

প্রশ্ন: দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে কয়টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যায়?

সমাধান: 


দুইটি বৃত্ত পরস্পরকে স্পর্শ না করে পাশাপাশি অবস্থান করলে ৪টি সাধারণ স্পর্শক অঙ্কন করা যাবে।
চিত্রে AB, CD, EF ও GH চারটি স্পর্শক।

১,১৪৯.
চিত্রানুসারে O কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে ABC ত্রিভুজ অন্তর্লিখিত। ∠x = 112° হলে ∠y = ?
  1. ক) 30°
  2. খ) 34°
  3. গ) 37°
  4. ঘ) 35°
সঠিক উত্তর:
খ) 34°
উত্তর
সঠিক উত্তর:
খ) 34°
ব্যাখ্যা
BOC ত্রিভুজে বহিঃস্থ ∠AOB = ∠OBC + ∠OCB
∠AOB + x = 180°
∠OBC + ∠OCB + x = 180°
y + y = 180° - x
y = 68/2
y = 34°
১,১৫০.
একটি বৃত্তের ক্ষেত্রফল 16π বর্গ একক হলে, বৃত্তটির ব্যাস কত?
  1. 6 একক
  2. 8 একক
  3. 10 একক
  4. 12 একক
সঠিক উত্তর:
8 একক
উত্তর
সঠিক উত্তর:
8 একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 16π বর্গ একক হলে, বৃত্তটির ব্যাস কত?
 
সমাধান:
ধরি,
বৃত্তটির ব্যাসার্ধ = r
তাহলে, ক্ষেত্রফল = πr2
 
প্রশ্নমতে,
πr2 = 16π
⇒ r2 = 16
∴ r = 4
 
এখন,
ব্যাস = ব্যাসার্ধ × 2 = 4 × 2 = 8 একক
১,১৫১.
একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16πমিটার, বৃত্তটির ব্যাস কত?
  1. 24 মিটার
  2. 8 মিটার
  3. 16 মিটার
  4. 32 মিটার
সঠিক উত্তর:
16 মিটার
উত্তর
সঠিক উত্তর:
16 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 64π বর্গমিটার, পরিধি 16πমিটার, বৃত্তটির ব্যাস কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr
বৃত্তের ক্ষেত্রফল = πr2

শর্তমতে,
2πr = 16π মিটার 
πr2 = 64π বর্গমিটার‌।

এখন 
πr2/2πr = 64π/16π
বা, r/2 = 4
∴ r = 8

∴ বৃত্তের ব্যাস = 2 × 8 = 16 মিটার
১,১৫২.
একটি পূর্ণ কোণের মান কত ডিগ্রি?
  1. 90°
  2. 180°
  3. 270°
  4. 360°
সঠিক উত্তর:
360°
উত্তর
সঠিক উত্তর:
360°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পূর্ণ কোণের মান কত ডিগ্রি?

সমাধান:
- একটি পূর্ণ ঘূর্ণনের ফলে (৩৬০° বা 2π রেডিয়ান) যে কোণ উৎপন্ন হয় তাকে পূর্ণ কোণ বলে।
- একটি পূর্ণ কোণ হলো একটি সম্পূর্ণ বৃত্ত, যার মান 360°। এটি নির্দেশ করে যে যখন কোনো রেখা পুরো বৃত্ত ঘুরে আবার তার প্রাথমিক অবস্থানে ফিরে আসে, তখন সেটি 360° কোণ তৈরি করে।
১,১৫৩.
y = ax2 + bx + c (a≠0, b এবং c- এর যে কোন মানের জন্য) নির্দেশ করে একটি-
  1. বৃত্ত
  2. প্যারবোলা
  3. সরলরেখা
  4. ইলিপস
সঠিক উত্তর:
প্যারবোলা
উত্তর
সঠিক উত্তর:
প্যারবোলা
ব্যাখ্যা
প্রশ্ন: y = ax2 + bx + c (a≠0, b এবং c- এর যে কোন মানের জন্য) নির্দেশ করে একটি-

সমাধান:
এটি একটি দ্বিঘাত সমীকরণ (quadratic equation), যার সর্বোচ্চ ঘাত x²।
দ্বিঘাত সমীকরণের গ্রাফ সর্বদা প্যারাবোলার আকৃতি ধারণ করে।
• যদি a > 0, প্যারাবোলা উপরের দিকে খোলা।
• যদি a < 0, প্যারাবোলা নিচের দিকে খোলা।

অন্যান্য অপশন:
• বৃত্ত: বৃত্তের সমীকরণ সাধারণত x² + y² = r²-এর আকারে হয় (যেখানে বৃত্তের ব্যাসার্ধ)।
• সরলরেখা: সরলরেখার সমীকরণ y = mx + c এর আকারে হয় (যেখানে m হলো ঢাল বা gradient) I
• ইলিপস: ইলিপসের সমীকরণ সাধারণত (x2/a2) + (y2/b2)= 1-এর মতো হয়।
১,১৫৪.
ত্রিভুজের তিন কোণের অনুপাত 9 : 4 : 5 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?
  1. 120°
  2. 90°
  3. 75°
  4. 55°
সঠিক উত্তর:
90°
উত্তর
সঠিক উত্তর:
90°
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের তিন কোণের অনুপাত 9 : 4 : 5 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত?

সমাধান:
মনেকরি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 9x + 4x + 5x = 18x


আমরা জানি,
ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

∴ 18x = 180°
বা, x = 180°/18
বা, x = 10°

∴ বৃহত্তম কোণের পরিমাণ = 9 × 10°
= 90°
১,১৫৫.
প্রদত্ত চিত্রে PQ ।। SR, PQ = PR এবং ∠PRQ = 55° হলে ∠LRS এর মান নিচের কোনটি? 
  1. ক) 70° 
  2. খ) 125° 
  3. গ) 55° 
  4. ঘ) 110° 
সঠিক উত্তর:
গ) 55° 
উত্তর
সঠিক উত্তর:
গ) 55° 
ব্যাখ্যা
 প্রশ্ন: প্রদত্ত চিত্রে PQ ।। SR, PQ = PR এবং ∠PRQ = 55° হলে ∠LRS এর মান নিচের কোনটি? 

সমাধান:
 

PQ = PR হলে 
∠PRQ = ∠PQR = 55°
আবার,
PQ ।। SR, QL এদের ছেদক 
∠PQR = ∠LRS পরস্পর অনুরূপ কোণ 
∠PQR = ∠LRS = 55°
১,১৫৬.
r বছর পূর্বে একজন লোকের বয়স ছিল s বছর। t বছর পর তার বয়স কত হবে?
  1.  s - r + t 
  2. r - s + t
  3. rs + t
  4. r + s + t 
সঠিক উত্তর:
r + s + t 
উত্তর
সঠিক উত্তর:
r + s + t 
ব্যাখ্যা

প্রশ্ন: r বছর পূর্বে একজন লোকের বয়স ছিল s বছর। t বছর পর তার বয়স কত হবে?

সমাধান:
r বছর পূর্বে লোকটির বয়স ছিল s বছর। 
∴ লোকটির বর্তমান বয়স (r + s) বছর।

​অতএব,
​ t বছর পর লোকটির বয়স হবে (r + s + t) বছর। r বছর পূর্বে একজন লোকের বয়স ছিল s বছর। t বছর পর তার বয়স কত হবে?

সমাধান:
r বছর পূর্বে লোকটির বয়স ছিল s বছর। 
∴ লোকটির বর্তমান বয়স (r + s) বছর।

​অতএব,
​ t বছর পর লোকটির বয়স হবে (r + s + t) বছর।

১,১৫৭.
৫০ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৭ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?
  1. ৪২ সে.মি.
  2. ৪৮ সে.মি.
  3. ৩৬ সে.মি.
  4. ৪৪ সে.মি.
সঠিক উত্তর:
৪৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৮ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: ৫০ সে.মি. ব্যাস বিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে ৭ সে.মি. দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত?

সমাধান:

দেওয়া আছে,
কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব OC = ৭ সে.মি.
ব্যাস = ৫০ সে.মি.
ব্যাসার্ধ OB = ৫০/২ = ২৫ সে.মি.

AB জ্যা এর অর্ধাংশ = BC
কেন্দ্র হতে জ্যা এর দূরত্ব = OC

∴ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে,
OB2 = OC2 + BC2
⇒ BC2 = OB2 - OC2
⇒ BC = √(OB2 - OC2)
⇒ BC = √{(২৫) - (৭)}
⇒ BC = √(৬২৫ - ৪৯)
⇒ BC = √৫৭৬
⇒ BC = ২৪

∴ জ্যা AB এর দৈর্ঘ্য = BC × ২ = ২৪ × ২ = ৪৮ সে.মি.

১,১৫৮.
কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তের কেন্দ্রকে কী বলে? 
  1. ভরকেন্দ্র
  2. লম্বকেন্দ্র
  3. পরিকেন্দ্র
  4. অন্তকেন্দ্র
সঠিক উত্তর:
পরিকেন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
পরিকেন্দ্র
ব্যাখ্যা
প্রশ্ন: কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তের কেন্দ্রকে কী বলে? 

সমাধান: 
পরিকেন্দ্র: 
- কোন ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত বৃত্তকে বলে পরিবৃত্ত এবং কেন্দ্রকে বলে পরিকেন্দ্র। 

লম্বকেন্দ্র: 
- শীর্ষ বিন্দু থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বত্রয়ের মিলিত বিন্দু কে ঐ ত্রিভুজের লম্বকেন্দ্র বলে। 

ভরকেন্দ্র: 
- ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে। 

অন্তকেন্দ্র: 
- ত্রিভুজের কোণত্রয়ের সমদ্বিখন্ডকের ছেদ বিন্দুকে ঐ ত্রিভুজের অন্তকেন্দ্র বলে।
১,১৫৯.
একই চাপের উপর দণ্ডায়মান একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে উহার কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. ক) 80°
  2. খ) 40°
  3. গ) 60°
  4. ঘ) 20°
সঠিক উত্তর:
ক) 80°
উত্তর
সঠিক উত্তর:
ক) 80°
ব্যাখ্যা

আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।

১,১৬০.
একটি চাকার ব্যাস 4 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?
  1. ক) 25
  2. খ) 27
  3. গ) 29
  4. ঘ) 30
সঠিক উত্তর:
গ) 29
উত্তর
সঠিক উত্তর:
গ) 29
ব্যাখ্যা
প্রশ্নঃ একটি চাকার ব্যাস 4 মিটার। চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?

সমাধানঃ
দেওয়া আছে,
চাকার ব্যাস = 4 মিটার।
চাকাটির ব্যাসার্ধ r = 4/2 = 2 মিটার
এবং পরিধি = 2πr

মনে করি, চাকাটি 360 মিটার পথ অতিক্রম করতে n বার ঘুরবে।

প্রশ্নানুসারে, n x 2πr = 360
বা, n = 360 / 2πr
বা, n = 360 / (2 x 3.1416 x 2) =  28.65 (প্রায়)

চাকাটি প্রায় 29 বার ঘুরবে।
১,১৬১.
কোন ত্রিভুজের দুটি কোনের পরিমান ৩৫° ও ৫৫° হলে, ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?
  1. ক) সমবাহু ত্রিভুজ
  2. খ) সমকোনী ত্রিভুজ
  3. গ) স্থুলকোনী ত্রিভুজ
  4. ঘ) সুক্ষ্মকোনী ত্রিভুজ
সঠিক উত্তর:
খ) সমকোনী ত্রিভুজ
উত্তর
সঠিক উত্তর:
খ) সমকোনী ত্রিভুজ
ব্যাখ্যা

প্রদত্ত কোনদ্বয়ের সমষ্টি = (৩৫ + ৫৫) বা ৯০°
তাহলে, অপর কোনটিও ৯০ কারন ত্রিভুজের তিনকোনের সমষ্টি ১৮০°
যার এককোন সমকোন তাকে সমকোনী ত্রিভুজ বলে।

১,১৬২.
৯০° কোণের সম্পূরক কোণের মান কত?
  1. ০°
  2. ৯০°
  3. ১৮০°
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
৯০°
উত্তর
সঠিক উত্তর:
৯০°
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০° কোণের সম্পূরক কোণের মান কত?

সমাধান:
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি ১৮০° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে। 
∴ ৯০° কোণের সম্পূরক কোণ = (১৮০ - ৯০)°
= ৯০° 
১,১৬৩.
৫০√৫ মিটার দৈর্ঘ্যের একটি সরলরেখায় ৫ বর্গ মিটার ক্ষেত্রফলের কয়টি বর্গক্ষেত্র পাশাপাশি বসানো যাবে?
  1. ৫ টি
  2. ২৫ টি
  3. ৪৫ টি
  4. ৫০ টি
সঠিক উত্তর:
৫০ টি
উত্তর
সঠিক উত্তর:
৫০ টি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫০√৫ মিটার দৈর্ঘ্যের একটি সরলরেখায় ৫ বর্গ মিটার ক্ষেত্রফলের কয়টি বর্গক্ষেত্র পাশাপাশি বসানো যাবে? 

সমাধান: 
বর্গের ক্ষেত্রফল = ৫ বর্গ মিটার 
∴ বর্গের বাহুর দৈর্ঘ্য = √৫ মিটার 

∴ মোট বর্গ বসানো যাবে = ৫০√৫/√৫ টি 
= ৫০ টি ।
১,১৬৪.
দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে নিজেদের ছেদ করে?
  1. ১টি
  2. ২টি
  3. অসংখ্য বিন্দুতে
  4. ছেদ করবে না
সঠিক উত্তর:
ছেদ করবে না
উত্তর
সঠিক উত্তর:
ছেদ করবে না
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সমান্তরাল রেখা কয়টি বিন্দুতে নিজেদের ছেদ করে?

সমাধান:
দুটি সরল রেখার মধ্যবর্তী দূরত্ব যখন সর্বদা একই থাকে তখন একটিকে অপরটির সমান্তরাল রেখা বলা হয়।
দুটি সমান্তরাল রেখা কখনও পরস্পর ছেদ করে না।
১,১৬৫.
314 সে.মি. দীর্ঘ তারকে একটি বৃত্তের আকারে বাঁধলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 250 সে.মি.
  2. 200 সে.মি.
  3. 50 সে.মি.
  4. 100 সে.মি.
সঠিক উত্তর:
50 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
50 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 314 সে.মি. দীর্ঘ তারকে একটি বৃত্তের আকারে বাঁধলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
তারের দৈর্ঘ্য = বৃত্তের পরিধি = 314 সে.মি.

ধরি,
বৃত্তটির ব্যাসার্ধ = r

এখানে,
বৃত্তের পরিধি = তারের দৈর্ঘ্য
⇒ 2πr = 314
⇒ 2r = 314/π
⇒ 2r = 314/3.14
⇒ 2r = (314 × 100)/314
⇒ 2r = 100
∴ r = 100/2 = 50 সে.মি.
১,১৬৬.
একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের ২/৩ অংশের সমান। কোণটির মান কত? 
  1. ৪৫°
  2. ৬৯°
  3. ৭২°
  4. ৯৬°
সঠিক উত্তর:
৭২°
উত্তর
সঠিক উত্তর:
৭২°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের ২/৩ অংশের সমান। কোণটির মান কত? 

সমাধান:
আমরা জানি,
দুটি সন্নিহিত কোণের যোগফল দুই সমকোণের সমান বা ১৮০° হলে, একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলে।

ধরি, কোণটির মান = x°
∴ কোণটির সম্পূরক কোণ = ১৮০° - x°

প্রশ্নমতে,
x° = (২/৩) × (১৮০° - x°)
বা, ৩x° = ২ × (১৮০° - x°)
বা, ৩x° = ৩৬০° - ২x°
বা, ৩x° + ২x° = ৩৬০°
বা, ৫x° = ৩৬০°
বা, x° = ৩৬০°/৫
∴ x° = ৭২°

∴ কোণটির মান ৭২°।

১,১৬৭.
একটি বৃত্তের ব্যাস 12 সে. মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 120° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?
  1. 14
  2. 12π
সঠিক উত্তর:
12π
উত্তর
সঠিক উত্তর:
12π
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাস 12 সে. মি. এবং একটি বৃত্তচাপ কেন্দ্রে 120° কোণ উৎপন্ন করলে, বৃত্তকলার ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ, r = 12/2 সে.মি. = 6 সে.মি.
বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, θ = 120°

∴ বৃত্তকলার ক্ষেত্রফল = (πr2θ)/360°
= (π × 62× 120°)/360°
= (π × 36× 120°)/360°
= 12π
১,১৬৮.
নিচের কোনটি ইউক্লিড প্রদত্ত স্বীকার্যের ভুল উপস্থাপন?
  1. দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
  2. যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
  3. যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
  4. সকল সমকোণ পরস্পর সমান।
সঠিক উত্তর:
যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
উত্তর
সঠিক উত্তর:
যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায়।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ইউক্লিড প্রদত্ত স্বীকার্যের ভুল উপস্থাপন?

সমাধান:
ইউক্লিড প্রদত্ত পাঁচটি স্বীকার্য হলো:
স্বীকার্য-১: দুইটি বিন্দু দিয়ে কেবলমাত্র একটি সরলরেখা আঁকা যায়।
স্বীকার্য-২: যেকোনো সরল রেখাংশের প্রান্তদ্বয়কে উভয়দিকে যতদূর ইচ্ছা বর্ধিত করা যায়।
স্বীকার্য-৩: যেকোনো বিন্দুকে কেন্দ্র করে যেকোনো ব্যাসার্ধ নিয়ে কেবলমাত্র একটি বৃত্ত আঁকা যায়।
স্বীকার্য-৪: সকল সমকোণ পরস্পর সমান।
স্বীকার্য-৫: একটি সরলরেখা দুইটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশের অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই সমকোণের থেকে কম হলে, রেখা দুইটিকে যথেচ্ছভাবে বর্ধিত করলে যেদিকে কোণের সমষ্টি দুই সমকোণের থেকে কম, সেদিকে মিলিত হয়।
১,১৬৯.
কোন দুইটি পরস্পর পূরক কোণ? 
  1. ৩৩° ও ৩৭° 
  2. ৩৩° ও ৪৭° 
  3. ২৩° ও ৫৭° 
  4. ৪৩° ও ৪৭°
সঠিক উত্তর:
৪৩° ও ৪৭°
উত্তর
সঠিক উত্তর:
৪৩° ও ৪৭°
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন দুইটি পরস্পর পূরক কোণ? 

সমাধান: 
আমরা জানি, 
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে। 
৪৩° + ৪৭° = ৯০°
∴ ৪৩° ও ৪৭° পরস্পর পূরক কোণ। 

১,১৭০.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯২° তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান কত হবে? 
  1. ক) ৪৪°
  2. খ) ৪২°
  3. গ) ৫৪°
  4. ঘ) ৪৫°
সঠিক উত্তর:
ক) ৪৪°
উত্তর
সঠিক উত্তর:
ক) ৪৪°
ব্যাখ্যা
ত্রিভুজটির অপর কোণ দুটির সমষ্টি = ১৮০° - ৯২° =  ৮৮° 

অপর কোণদ্বয় = ৮৮°/২ = ৪৪°
১,১৭১.
নিচের কোনটি সঠিক?
  1. রেখাংশের একটি প্রান্তবিন্দু থাকে
  2. রেখার একটি প্রান্তবিন্দু থাকে
  3. রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে
  4. সবগুলোই সঠিক
সঠিক উত্তর:
রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে
উত্তর
সঠিক উত্তর:
রশ্মির একটি প্রান্তবিন্দু থাকে
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সঠিক?

সমাধান:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
- একটি বিন্দু থেকে অসংখ্য রশ্মি আঁকা যায়।
১,১৭২.
একটি ত্রিভুজের দুইটি কোণের মান ৪৫° ও ৬০° হলে ত্রিভুজের অপর কোণের মান কত?
  1. ৫৫°
  2. ৬৫°
  3. ৮৫°
  4. ৭৫°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের দুইটি কোণের মান ৪৫° ও ৬০° হলে ত্রিভুজের অপর কোণের মান কত?
 
সমাধান:
আমরা জানি 
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০° 
 
অপর কোণের মান = ১৮০° - (৪৫° + ৬০°)
=১৮০°  - ১০৫° 
=৭৫° 
১,১৭৩.
একটি কোণ তার সম্পূরক কোণের অর্ধেক, কোণটি কত?
  1. ক) 60°
  2. খ) 90°
  3. গ) 120°
  4. ঘ) 30°
সঠিক উত্তর:
ক) 60°
উত্তর
সঠিক উত্তর:
ক) 60°
ব্যাখ্যা
প্রশ্ন- একটি কোণ তার সম্পূরক কোণের অর্ধেক, কোণটি কত?

সমাধান-
মনে করি,
কোণটি = x
তার সম্পূরক কোণ = 180° - x

প্রশ্নমতে,
x = (180° - x)/2
⇒ 2x = 180° - x
⇒ 3x = 180°
⇒ x = 60°
১,১৭৪.
চিত্রের ABCD চতুর্ভুজে ∠C = ৭০° হলে ∠A = কত?
  1. ক) ১০০°
  2. খ) ১১০°
  3. গ) ১২০°
  4. ঘ) ১৩০°
সঠিক উত্তর:
খ) ১১০°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১১০°
ব্যাখ্যা

বৃত্তস্থ চতুর্ভুজটির A + C = ১৮০°
∴ ∠A = ১৮০° - ∠C
= ১৮০° - ৭০°
= ১১০°

১,১৭৫.
১২ সে.মি. দৈর্ঘ্যের একটি সরলরেখা দিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলে, উক্ত ত্রিভুজের উচ্চতা কত?
  1. ৩√৩ সে.মি.
  2. ২√৩ সে.মি.
  3. √৩ সে.মি.
  4. ৪ সে.মি.
সঠিক উত্তর:
২√৩ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২√৩ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ১২ সে.মি. দৈর্ঘ্যের একটি সরলরেখা দিয়ে একটি সমবাহু ত্রিভুজ গঠন করা হলে, উক্ত ত্রিভুজের উচ্চতা কত?

সমাধান: 
ত্রিভুজের একবাহুর দৈর্ঘ্য = 12/3 = 4 সে.মি.

উক্ত ত্রিভুজের উচ্চতা h

প্রশ্নমতে
(1/2) × 4 × h = (√3/4) × 42
⇒ 2h = 4√3
h = 2√3
১,১৭৬.
৮০° কোণটি হলো-
  1. স্থূলকোণ
  2. প্রবৃদ্ধ কোণ
  3. সূক্ষ্মকোণ
  4. সমকোণ
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ
উত্তর
সঠিক উত্তর:
সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ৮০° কোণটি হলো-

সমাধান:
৯০° অপেক্ষা অপেক্ষা ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে।
৯০° অপেক্ষা বড় কিন্তু ১৮০° অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলে।
১৮০° অপেক্ষা বড় কিন্তু ৩৬০° অপেক্ষা ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
একটি সরলরেখার উপর আরেকটি সরলরেখা লম্বভাবে দন্ডায়মান হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় এবং তাদের মান সমান হলে (৯০°) তাদের প্রত্যেককেটিকে সমকোণ বলে।

∴ ৮০° কোণটি হলো সূক্ষ্মকোণ।
১,১৭৭.
একটি বৃত্তাকার বাগানের পরিধি ৩৫২ মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত?
  1. ৬৮৫২ বর্গমিটার
  2. ৭৮২৪ বর্গমিটার
  3. ৮৫৬৮ বর্গমিটার
  4. ৯৮৫৬ বর্গমিটার
সঠিক উত্তর:
৯৮৫৬ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৯৮৫৬ বর্গমিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তাকার বাগানের পরিধি ৩৫২ মিটার হলে বাগানটির ক্ষেত্রফল কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তাকার বাগানের পরিসীমা = ৩৫২ মিটার 

প্রশ্নমতে,
২πr = ৩৫২
⇒ πr = ৩৫২/২
 ⇒ πr = ১৭৬
 ⇒ r = ১৭৬/π 
 ⇒ r = ১৭৬/(২২/৭) 
 ⇒ r = (১৭৬ × ৭)/২২ 
 ⇒ r = ৫৬

∴ বাগানটির ক্ষেত্রফল = πr 
= (২২/৭) × (৫৬) 
= (২২/৭) × ৫৬ × ৫৬ 
= ৯৮৫৬ বর্গমিটার 

১,১৭৮.
চিত্রে z এর মান কত?
  1. 36°
  2. 72°
  3. 48°
  4. 12°
সঠিক উত্তর:
12°
উত্তর
সঠিক উত্তর:
12°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে z এর মান কত?

সমাধান:
এখানে,
6z + 3z + 2y = 180°
বা, 9z + 2(3z) = 180° [ y = 3z]
বা, 9z + 6z = 180°
বা, 15z = 180°
∴ z = 12°
১,১৭৯.

উপরের চিত্রে, AB ।। CD এবং PQ এদের ছেদক। নিচের কোনটি সঠিক?
  1. ∠PEB = ∠EFD
  2. ∠AEF = ∠EFD
  3. ∠BEF + ∠EFD = 180°
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
১,১৮০.
অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 91 সে.মি. হলে তার পরিসীমা কত?
  1. ক) 143 সে.মি.
  2. খ) 234 সে.মি.
  3. গ) 156 সে.মি.
  4. ঘ) 256 সে.মি.
সঠিক উত্তর:
খ) 234 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
খ) 234 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: অর্ধবৃত্তাকার জানালার ব্যাস 91 সে.মি. হলে তার পরিসীমা কত? 

সমাধান: 
আমরা জানি,
অর্ধবৃত্তের পরিসীমা = বৃত্তের অর্ধ পরিধি + ব্যাস
= πr + 2r
= (22/7) × (91/2) + 91
= 143 + 91  সে.মি.
= 234 সে.মি.
১,১৮১.
এক সরলকোণের মান কত?
  1. ৯০°
  2. ১২০°
  3. ১৮০°
  4. ২৭০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা

প্রশ্ন: এক সরলকোণের মান কত?

সমাধান: 


দুইটি পরস্পর বিপরীত রশ্মি এদের সাধারণ প্রান্তবিন্দুতে যে কোণ উৎপন্ন করে, তাকে সরলকোণ বলে। চিত্রে ∠BAC হচ্ছে এক সরলকোণ। সরলকোণের পরিমাপ দুই সমকোণ বা ১৮০°।

১,১৮২.
দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে। একটি বৃত্তের ব্যাসার্ধ ৫ সে.মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব ৯ সে.মি. হলে, অপর বৃত্তের পরিধি কত সে.মি.?
  1. ক) ৯০সে.মি.
  2. খ) ৭১ সে.মি.
  3. গ) ৮১ সে.মি.
  4. ঘ) ৮৮ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) ৮৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৮৮ সে.মি.
ব্যাখ্যা
দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্পর্শ করলে,
আমরা জানি, কেন্দ্রদ্বয়ের দূরত্ব = ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফল
৯ = r1-৫
বা,অপর বৃত্তের ব্যাসার্ধ = ৯+৫ =১৪
অপর বৃত্তের পরিধি = ২ X Π X ১৪ = ৮৮ সে.মি. (প্রায়)
১,১৮৩.
প্রত্যেক বৃত্তের পরিধি তার ব্যাসের কত গুণ?
  1. ক) ১ গুণ
  2. খ) ২π গুণ
  3. গ) ৩ গুণ
  4. ঘ) π গুণ
সঠিক উত্তর:
ঘ) π গুণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) π গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: প্রত্যেক বৃত্তের পরিধি তার ব্যাসের কত গুণ?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাস, d একক
বৃত্তের ব্যাসার্ধ, r = d/2 একক 

আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr একক
= 2π(d/2) একক
= πd একক

∴ প্রত্যেক বৃত্তের পরিধি তার ব্যাসের π গুণ।
১,১৮৪.
O কেন্দ্র বিশিষ্ঠ বৃত্তে OD, AB জ্যা এর ওপর লম্ব এবং AD= 6  সে. মি. হলে AB= কত? 
  1. ক) 8 সে. মি.
  2. খ) 10 সে. মি.
  3. গ) 12 সে. মি.
  4. ঘ) 18 সে. মি.
সঠিক উত্তর:
গ) 12 সে. মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) 12 সে. মি.
ব্যাখ্যা


বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
AD = BD 
জ্যাAB = AD + BD = 2AD = 2 × 6 = 12 সে. মি.
১,১৮৫.
৮৬° কোণের পূরক কোণ কত?
  1. ক) ৯৪°
  2. খ) ৪°
  3. গ) ২৬°
  4. ঘ) ১৫৬°
সঠিক উত্তর:
খ) ৪°
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪°
ব্যাখ্যা
৮৬° কোণের পূরক কোণ
= ৯০° - ৮৬°
= ৪°
১,১৮৬.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 7 । বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি? 
  1. 25 : 1
  2. 15 : 49
  3. 25 : 29
  4. 25 : 49
সঠিক উত্তর:
25 : 49
উত্তর
সঠিক উত্তর:
25 : 49
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5 : 7 । বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত নিচের কোনটি? 

সমাধান: 
ধরি, 
১ম বৃত্তের  ব্যাসার্ধ = 5r 
২য় বৃত্তের ব্যাসার্ধ = 7r 
∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল = π (5r)2 = 25πr2 
২য় বৃত্তের ক্ষেত্রফল = π (7)2 = 49πr2 
১ম বৃত্তের ক্ষেত্রফল/২য় বৃত্তের ক্ষেত্রফল = 25πr2/49πr2
= 25/4 

∴ ১ম বৃত্তের ক্ষেত্রফল : ২য় বৃত্তের ক্ষেত্রফল = 25 : 49 । 
১,১৮৭.
বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের-
  1. চাপ
  2. ব্যাসার্ধ
  3. ব্যাস
  4. পরিধি
সঠিক উত্তর:
ব্যাস
উত্তর
সঠিক উত্তর:
ব্যাস
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের বৃহত্তম জ্যা হলো বৃত্তের-

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
অর্থাৎ ব্যাস = ২ × ব্যাসার্ধ

বৃত্ত সম্পর্কিত উপপাদ্য ও অনুসিদ্ধান্ত:
- বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
- বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা-এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ঐ জ্যা এর উপর লম্ব।
- বৃত্তের যেকোনো জ্যা এর লম্ব-দ্বিখণ্ডক কেন্দ্রগামী।
- যেকোনো সরলরেখা একটি বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না।
- বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যা এর ওপর অঙ্কিত লম্ব ঐ জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
- দুইটি পরস্পরছেদী বৃত্তের কেন্দ্রদ্বয়ের সংযোজক রেখাংশ তাদের সাধারণ জ্যা-কে সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
- বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী।
- বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জ্যা পরস্পর সমান।
- কোনো বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি জ্যা বলা হয়।
- বৃত্তের কেন্দ্রগামী যেকোনো জ্যা হলো ব্যাস।
১,১৮৮.
১.২৫৬ কি.মি. রাস্তা অতিক্রম করতে একটি চাকা ২০০ বার ঘুরে। চাকার ব্যাসার্ধ কত?(π = ৩.১৪)
  1. ১ মিটার
  2. ১.৫ মিটার
  3. ২ মিটার
  4. ২.৫ মিটার
সঠিক উত্তর:
১ মিটার
উত্তর
সঠিক উত্তর:
১ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ১.২৫৬ কি.মি. রাস্তা অতিক্রম করতে একটি চাকা ২০০ বার ঘুরে। চাকার ব্যাসার্ধ কত?(π = ৩.১৪)

সমাধান: 
চাকার পরিধি = ১২৫৬/২০০ = ৬.২৮ মিটার
ধরি, 
চাকার ব্যাসার্ধ = r

∴ ২πr = ৬.২৮
r = ৬.২৮/(২π)
= ১ মিটার
১,১৮৯.
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৫° হলে বিপরীত কোণটির মান কত?
  1. ক) ৭৫°
  2. খ) ১০৫°
  3. গ) ১৫০°
  4. ঘ) ৫৭°
সঠিক উত্তর:
খ) ১০৫°
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০৫°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭৫° হলে বিপরীত কোণটির মান কত?

সমাধান:
বৃত্তস্থ চতুর্তুজের দুটি বিপরীত কোনের সমষ্টি = ১৮০°
একটি কোন ৭৫° হলে, অপরটি = (১৮০ - ৭৫) বা ১০৫°
১,১৯০.
একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ 40° হলে, কেন্দ্রস্থ কোণের মান কত?
  1. ক) 50°
  2. খ) 60°
  3. গ) 80°
  4. ঘ) 40°
সঠিক উত্তর:
গ) 80°
উত্তর
সঠিক উত্তর:
গ) 80°
ব্যাখ্যা
আমরা জানি,
- একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
- একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 40° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 80°।
১,১৯১.
নিচের প্রতিটি গুচ্ছে তিনটি করে সরলরেখার দৈর্ঘ্য দেয়া আছে। কোন গুচ্ছের সরলরেখাগুলোকে ‍দিয়ে ত্রিভুজ অংকন সম্ভব নয়?
  1. ক) ৭, ৬, ১১ সে.মি.
  2. খ) ৩, ৮, ৮ সে.মি.
  3. গ) ২০, ৮, ১৩ সে.মি.
  4. ঘ) ১৪, ১২, ২৮ সে.মি.
সঠিক উত্তর:
ঘ) ১৪, ১২, ২৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪, ১২, ২৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের প্রতিটি গুচ্ছে তিনটি করে সরলরেখার দৈর্ঘ্য দেয়া আছে। কোন গুচ্ছের সরলরেখাগুলোকে ‍দিয়ে ত্রিভুজ অংকন সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি, ত্রিভুজের যেকোন দুই বাহুর যোগফল তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর।
এখানে,
৭ + ৬ = ১৩ > ১১
৩ + ৮ = ১১ > ৮
২০ + ৮ = ২৮ > ১৩
কিন্তু, ১৪ + ১২ = ২৬ < ২৮
∴ ১৪, ১২, ২৮ সে.মি. দৈর্ঘ্যের সরলরেখাগুলো দ্বারা ত্রিভুজ অংকন সম্ভব নয়।
১,১৯২.
বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কতগুণ বৃদ্ধি পায়?
  1. 2 গুণ
  2. 3 গুণ
  3. 4 গুণ
  4. 6 গুণ
সঠিক উত্তর:
2 গুণ
উত্তর
সঠিক উত্তর:
2 গুণ
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে এর পরিধি কতগুণ বৃদ্ধি পায়?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাস = 2r
তাহলে, বৃত্তের পরিধি = 2πr
ব্যাস দ্বিগুণ বৃদ্ধি পেলে, নতুন ব্যাস = 2r + (2 × 2r) = 6r

∴ নতুন পরিধি = 2π × (6r/2) [ব্যাসার্ধ = ব্যাস/2]
= 2π × 3r
= 6πr
∴ পরিধি বৃদ্ধি পেয়েছে (6πr - 2πr) = 4πr
যা 2πr এর দ্বিগুণ।
১,১৯৩.
চিত্রে ∠B = 75° এবং ∠ACD = 150° হলে ∠A এর মান কত? 
  1. 45°
  2. 55°
  3. 65°
  4. 75°
সঠিক উত্তর:
75°
উত্তর
সঠিক উত্তর:
75°
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রে ∠B = 75° এবং ∠ACD = 150° হলে ∠A এর মান কত? 


সমাধান: 
∠C = 180 - 150 = 30° 

∠A = 180 - 75 - 30 = 75°
১,১৯৪.
একটি সপ্তভুজের সাতটি কোণের সমষ্টি হলো- 
  1. ক) 630°
  2. খ) 720°
  3. গ) 810°
  4. ঘ) 900°
সঠিক উত্তর:
ঘ) 900°
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 900°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সপ্তভুজের সাতটি কোণের সমষ্টি হলো-

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে তার কোণগুলোর সমষ্টি (2n - 4) সমকোণ।

সুতরাং সপ্তভুজের সাতটি কোণের সমষ্টি = (2 × 7- 4) সমকোণ
                                                                = (14 - 4) × 90°
                                                                = 10 × 90°
                                                                = 900°

ষড়ভুজের ছয়টি কোণের সমষ্টি = 900° বা দশ সমকোণ
১,১৯৫.

চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠PRM এর মান নিচের কোনটি?
  1. 35°
  2. 110°
  3. 70°
  4. 90°
সঠিক উত্তর:
70°
উত্তর
সঠিক উত্তর:
70°
ব্যাখ্যা
প্রশ্ন:

চিত্রে ∠PQR = 55°, ∠LRN = 90° এবং PQ || MR, PQ = PR হলে, ∠PRM এর মান নিচের কোনটি?

সমাধান:
প্রদত্ত চিত্রে,
PQ = PR

সুতরাং, PQR সমদ্বিবাহু ত্রিভুজ।

∠PQR = ∠PRQ = 55°
∠LRN = 90° হলে ∠NRQ = 90°

সুতরাং, ∠NRP = ∠NRQ - ∠PRQ = 90° - 55° = 35°

আবার,
PQ || MR এবং QL ছেদক 
∴ ∠PRQ = ∠MRL = 55° [অনুরূপ কোণ]

∴ ∠NRM = 90° - ∠MRL = 90° - 55° = 35°

∴ ∠PRM = ∠NRP + ∠NRM = 35° + 35° = 70°
১,১৯৬.
কোনো বৃত্তের পরিধি 88 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. 7 সে.মি.
  2. 28 সে.মি.
  3. 21 সে.মি.
  4. 14 সে.মি.
সঠিক উত্তর:
14 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
14 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি 88 সে.মি. হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
বৃত্তের পরিধি = 88 সে.মি. 

প্রশ্নমতে,
2πr = 88
⇒ r = 88/2π
⇒ r = 88/{2 × (22/7)}
⇒ r = (88 × 7)/(2 × 22)
⇒ r = 14

অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধ = 14 সে.মি.

১,১৯৭.
80° কোণের সম্পূরক কোণের অর্ধেক-
  1. ক) 30°
  2. খ) 40°
  3. গ) 50°
  4. ঘ) 45°
সঠিক উত্তর:
গ) 50°
উত্তর
সঠিক উত্তর:
গ) 50°
ব্যাখ্যা

আমরা জানি,
সম্পূরক কোণের পরিমাণ = 180°
সুতরাং 80° কোণের সম্পূরক কোণের অর্ধেক = 1/2 (180°- 80°)
= 1/2 × 100°
= 50°

১,১৯৮.
দুটি সম্পূরক কোণের অনুপাত 2 : 3 হলে, বড় কোণটির মান কত?
  1. 81°
  2. 72°
  3. 108°
  4. 118°
সঠিক উত্তর:
108°
উত্তর
সঠিক উত্তর:
108°
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সম্পূরক কোণের অনুপাত 2 : 3 হলে, বড় কোণটির মান কত?

সমাধান:
ধরি,
ছোট কোণটি = 2a
বড় কোণটি = 3a
আমরা জানি, দুটি কোণের সমষ্টি 180° হলে সম্পূরক কোণ হয়।

∴ 2a + 3a = 180°
⇒ 5a = 180°
⇒ a = 180°/5 = 36°

বড় কোণটি = 3 × 36 = 108°
১,১৯৯.
বৃত্তের ব্যাসার্ধ ও পরিধির অনুপাত নিচের কোনটি?
  1. ক) ২২ঃ৭
  2. খ) ৭ঃ২২
  3. গ) ৪৪ঃ৭
  4. ঘ) ৭ঃ৪৪
সঠিক উত্তর:
ঘ) ৭ঃ৪৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৭ঃ৪৪
ব্যাখ্যা
ব্যাসার্ধঃ পরিধি = r : 2πr = 1 : 2×22/7 = 1 : 44/7 = 7 : 44.
১,২০০.
একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? 
  1. ২ টি
  2. ৪ টি
  3. ৩ টি
  4. ৬ টি
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দুতে ছেদ করে? 

সমাধান: 
- একটি ত্রিভুজ ও একটি বৃত্ত ন্যূনতম দুইটি বিন্দুতে ছেদ করতে পারে। 
কারণ, ত্রিভুজের বাহু অবশ্যই বৃত্তের দুটি বিন্দুতে ছেদ করলে উহা ছেদক হবে। 
- আবার, একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।