বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

মোট প্রশ্ন৩,২১১এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

রেখা, কোণ ও বৃত্ত সম্পর্কিত সমস্যা ও সমাধান

PrepBank · পাতা ১৯ / ৩২ · ১,৮০১১,৯০০ / ৩,২১১

১,৮০১.
একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯২° তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান কত হবে? 
  1. ২৪°
  2. ৩৪°
  3. ৪৪°
  4. ৫৪°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমদ্বিবাহু ত্রিভুজের একটি কোণ ৯২° তাহলে ঐ ত্রিভুজের অপর একটি কোণের মান কত হবে? 

সমাধান: 
ত্রিভুজটির অপর কোণ দুটির সমষ্টি = ১৮০° - ৯২° =  ৮৮° 
অপর কোণদ্বয় = ৮৮°/২ = ৪৪°
১,৮০২.
কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য ৬০ সে.মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. ২০ সে.মি.
  2. ১২ সে.মি.
  3. ১৪ সে.মি.
  4. ১৮ সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের পার্থক্য ৬০ সে.মি. হলে বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r
তাহলে, বৃত্তের ব্যাস = ২r
এবং বৃত্তের পরিধি = ২πr

প্রশ্নমতে,
২πr - ২r = ৬০
⇒ ২r(π - 1) = ৬০
⇒ ২r{(২২/৭) - 1} = ৬০
⇒ ২r{(২২ - ৭)/৭} = ৬০
⇒ ২r(১৫/৭) = ৬০
⇒ r = (৬০ × ৭)/(২ × ১৫)
⇒ r = ৪২০/৩০
∴ r = ১৪ 

সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি.।

১,৮০৩.
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
  1. ক) ২টি
  2. খ) ৪টি
  3. গ) ৬টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত সর্বোচ্চ কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?

সমাধান:
একটি ত্রিভুজ এবং একটি বৃত্ত ন্যুনতম ২টি ও সর্বোচ্চ ৬টি বিন্দুতে পরস্পরকে ছেদ করে।
১,৮০৪.
৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৪০ বর্গ সেমি
  2. ৫০ বর্গ সেমি
  3. ৬০ বর্গ সেমি
  4. ৭০ বর্গ সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৫ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের ব্যাস = ব্যাসার্ধ × ২
= ৫ × ২
= ১০ ; যা বর্গক্ষেত্রের কর্ণের সমান

∴ ক্ষেত্রফল = (১/২) × কর্ণ
= (১/২) × ১০ × ১০
= ৫০ বর্গ সেমি
১,৮০৫.
A, B, C, D বৃত্তে AB এবং CD দুইটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে নিচের কোনটি সত্য?
  1. ক) PC = PD
  2. খ) PB = PA
  3. গ) PB = PD
  4. ঘ) PA = PB
ব্যাখ্যা
প্রশ্ন: A, B, C, D বৃত্তে AB এবং CD দুইটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে ছেদ করলে নিচের কোনটি সত্য?

সমাধান:

আমরা জানি,
সমান সমান জ্যা পরস্পর ছেদ করলে একটির খন্ডিত অংশ অপরটির অনুরূপ খন্ডিত অংশের সমান হয়।
∴ PB = PD
১,৮০৬.
বৃত্তের ব্যাসার্ধ ও পরিসীমার অনুপাত কত?
  1. ৭/৫২
  2. ৭/৪৪
  3. ৭/২২
  4. ১১/৫২
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের ব্যাসার্ধ ও পরিসীমার অনুপাত কত?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
আমরা জানি,
বৃত্তের পরিসীমা = 2πr

∴ ব্যাসার্ধ : পরিসীমা = r : 2πr
= 1 : 2π
= 1 : 2(22/7)
= 1 : 44/7
= 7/44
১,৮০৭.
একটি গাড়ির চাকা প্রতি সেকেন্ডে ৪৫০° ঘুরে। চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?
  1. ৬০ বার
  2. ৭৫ বার
  3. ৯০ বার
  4. ১২০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি সেকেন্ডে ৪৫০° ঘুরে। চাকাটি প্রতি মিনিটে কতবার ঘুরবে?

সমাধান:
গাড়ির চাকা ১ সেকেন্ডে ঘুরে ৪৫০° 
গাড়ির চাকা ৬০ সেকেন্ডে ঘুরে ৪৫০° × ৬০
= ২৭০০০°

গাড়ির চাকা ৩৬০° ঘুরে ১ বার
গাড়ির চাকা ১° ঘুরে ১/৩৬০ বার
গাড়ির চাকা ২৭০০০° ঘুরে ২৭০০০°/৩৬০° বার
= ৭৫ বার
১,৮০৮.
নিচের কোন সমীকরণ সরলরেখা প্রকাশ করে না?
  1. 2y + 5x = 10
  2. 3y + 2x - 6 = 0
  3. 3x - y = 9
  4. y = x2 + 1
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন সমীকরণ সরলরেখা প্রকাশ করে না?

সমাধান: 
এখানে, ক, খ এবং গ রেখাত্রয়কে y = mx + c আকারে প্রকাশ করা যায়।
কিন্তু,
ঘ এর সমীকরণকে y = mx + c আকারে প্রকাশ করা যায় না। 
সুতরাং, এটি x2 অন্তর্ভুক্ত, তাই এটি প্যারাবোলা, সরলরেখা নয়। 

১,৮০৯.
একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা 24° বেশী হলে, কোণটি হবে?
  1. 57°
  2. 58°
  3. 66°
  4. 53°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণ, তার পূরক কোণ অপেক্ষা 24° বেশী হলে, কোণটি হবে?

সমাধান: 
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
ধরি,
কোণটি x,
∴ তার পূরক কোণ 90° - x

শর্তমতে,
x = 90° - x + 24°
⇒ x + x = 114°
⇒ 2x = 114°
⇒ x = 114°/2
∴ x = 57°
১,৮১০.
যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে কী কোণ বলে?
  1. পূরক কোণ
  2. সম্পূরক কোণ
  3. প্রবৃদ্ধ কোণ
  4. বিপ্রতীপ কোণ
ব্যাখ্যা
প্রশ্ন: দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে বলে-

সমাধান:
• এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ এবং এক সমকোণ থেকে বড় কিন্তু দুই সমকোণ থেকে ছোট কোণকে স্থূলকোণ বলা হয়।
• দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলা হয়।
• দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি এক সমকোণ বা 90° হলে, কোণ দুইটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়।
• দুইটি কোণের ডিগ্রি পরিমাপের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে, কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলা হয়।
• যদি দুইটি কোণের একটির বাহুদ্বয় অপরটির বাহুদ্বয়ের বিপরীত রশ্মি হয় এবং কোণ দুইটির শীর্ষবিন্দু একই হয়, তবে কোণ দুইটিকে বিপ্রতীপ কোণ বলে।
১,৮১১.
x এর পূরক কোণ যদি x এর থেকে ৬০° ছোট হয় তাহলে x এর সম্পূরক কোণ x থেকে কত ডিগ্রি বড়?
  1. ৩০°
  2. ৫৫°
  3. ৪৫°
  4. ৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: x এর পূরক কোণ যদি x এর থেকে ৬০° ছোট হয় তাহলে x এর সম্পূরক কোণ x থেকে কত ডিগ্রি বড়?

সমাধান:
x এর পূরক কোণ x এর থেকে 60° ছোট।
∴ x - (90 - x) = 60
বা, 2x = 60 + 90
বা, x = 150/2
∴ x = 75

x এর সম্পূরক কোণ = 180 - 75 = 105°

∴ সম্পূরক কোণ, x থেকে (105 - 75) বা, 30° বড়।
১,৮১২.
একটি চাকার ব্যাসার্ধ 35 সে. মি.। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে?
  1. 3.5 মিটার
  2. 2.2 মিটার
  3. 2.5 মিটার
  4. 3 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ 35 সে. মি.। চাকাটি একবার ঘুরলে কতটুকু পথ অতিক্রম করবে?

সমাধান:
চাকার ব্যাসার্ধ, r = 35 সে. মি.
চাকার ব্যাস, 2r = 70 সে. মি.

আমরা জানি,
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে।
∴ চাকার পরিধি = 2πr
= 2r × π
= 70 × (22/7) সে. মি.
= 220 সে. মি.
= 220/100
= 2.2 মিটার
১,৮১৩.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?
  1. 108°
  2. 160°
  3. 120°
  4. 180°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তে x কোণের মান কত?

সমাধান:
আমরা জানি,
অন্তস্থ চতুভুজের বিপরীত দুটি কোণের সমষ্টি = 180°

∴ ABCD চতুভুজের 
∠A + ∠D = 180°
⇒ ∠A + 100° = 180°
⇒ ∠A = 180° - 100°
∴ ∠A = 80°

আবার,
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

এখানে,
BDC চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ ∠A = 80°
BDC চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ ∠BOC = x

∴ BDC চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণ ∠x = 80° × 2
∴ ∠x = 160°
১,৮১৪.
৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
  1. ৯৮ ব. সে.মি.
  2. ৪৯ ব. সে.মি.
  3. ১৯৬ ব. সে.মি.
  4. ১৪৬ ব. সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ৭ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তলিখিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?

সমাধান:
বৃত্তের অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি,
বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = x সে.মি.
কর্ণের দৈর্ঘ্য = x√২  সে.মি.

এখন
∴ x√২ = ১৪
⇒ x = ১৪/√২

∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (১৪/√২)
= ১৯৬/২
= ৯৮ বর্গসে.মি.
১,৮১৫.
কোনো বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?
  1. 44 একক
  2. 42 একক
  3. 32 একক
  4. 28 একক
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ক্ষেত্রফল 49π বর্গ একক হলে, ঐ বৃত্তের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr2 = 49π
⇒ r2 = 49
⇒ r = √49
⇒ r = 7

∴ বৃত্তের পরিসীমা = 2πr
= 2 × (22/7) × (7)
= 44 একক
১,৮১৬.
দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?
  1. 2 : 3
  2. 9 : 4
  3. 4 : 9
  4. 6 : 4
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসের অনুপাত 3 : 2 হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত হবে?

সমাধান:
ধরি,
বৃত্ত দুইটির ব্যাসার্ধ 3x/2 এবং 2x/2

∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(3x/2)2 : π(2x/2)2
= 9πx2/4 : 4πx2/4
= 9 : 4
১,৮১৭.
একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ মিটার । বৃত্তটির ব্যাস কত? 
  1. ৬ মিটার
  2. ২৪ মিটার
  3. ১৮ মিটার
  4. ১২ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল ৩৬π বর্গ মিটার । বৃত্তটির ব্যাস কত? 

সমাধান: 
দেওয়া আছে,
বৃত্তের ক্ষেত্রফল = ৩৬π বর্গ মিটার
= π৬ বর্গ মিটার

আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল =  π × (ব্যাসার্ধ)
বা, π৬ =  π × (ব্যাসার্ধ)
বা, (ব্যাসার্ধ) = ৬ 
∴ ব্যাসার্ধ = ৬ মিটার 

∴ ব্যাস = (২ × ৬) মিটার
= ১২ মিটার। 

১,৮১৮.
3 সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?
  1. 3 সেমি
  2. 4 সেমি
  3. 5 সেমি
  4. 6 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 3 সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্র হতে 5 সেমি দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত সেমি?

সমাধান:

ব্যাসার্ধ OB = 3 সেমি
কেন্দ্র হতে বিন্দু C এর দূরত্ব OC = 5 সেমি

এখানে,
OB লম্ব CB

∴  OCB ত্রিভুজ এর জন্য পিথাগোরাসের সূত্র হতে পাই,
OB2 + CB2 = OC2
⇒ (3)2 + CB2 = (5)2
⇒ CB2 = 25 - 9
⇒ CB2 = 16
∴ CB = 4

∴ অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য = 4 সেমি
১,৮১৯.
কোনো বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?
  1. ২১ সে.মি.
  2. ২৪ সে.মি.
  3. ২৮ সে.মি.
  4. ৩০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ ১৪ সে.মি. হলে বৃত্তের বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য নিচের কোনটি?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা।
∴ ব্যাসার্ধের দ্বিগুণ হলো ব্যাস।

তাহলে,
ব্যাস = ২ × ব্যাসার্ধ
= (২ × ১৪) সে.মি.
= ২৮ সে.মি.
১,৮২০.
এই প্রতিক দ্বারা কি নির্দেশ করা হয়?
  1. AB একটি তল
  2. AB একটি রশ্মি
  3. AB একটি রেখাংশ
  4. AB একটি রেখা
ব্যাখ্যা
প্রশ্ন: এই প্রতিক দ্বারা কি নির্দেসগ করা হয়?

সমাধান:
১,৮২১.
রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?
  1. একটি
  2. দুইটি
  3. অসীম
  4. প্রান্তবিন্দু নেই
ব্যাখ্যা
প্রশ্ন: রেখার প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?

সমাধান:
রেখা হল অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত সরল পথ।
এর কোনো শুরু বা শেষ নেই, অর্থাৎ কোনো প্রান্তবিন্দু নেই।

অন্যদিকে,
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে।
- আবার প্রান্ত বিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ, তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

রশ্মি:
রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে।
১,৮২২.
AB||CD এবং BC যোগ করা হলে ∠ABC, ∠BCD পরস্পরের -
  1. ক) অনুরূপ কোণ
  2. খ) বিপ্রতীপ কোণ
  3. গ) একান্তর কোণ
  4. ঘ) পূরক কোণ
ব্যাখ্যা
একান্তর কোণের সংজ্ঞা অনুসারে প্রশ্নটি প্রণীত।
১,৮২৩.
দু’টি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ হলে একটিকে অপরটির কি বলে?
  1. ক) বিপ্রতীপ কোণ
  2. খ) পূরক কোণ
  3. গ) একান্তর কোণ
  4. ঘ) সম্পূরক কোণ
ব্যাখ্যা

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

- দুটি সন্নিহিত কোণের সমষ্টি এক সমকোণ বা ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।

- দুটি কোণের একই শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকলে কোণ দুইটির একটিকে অপরটির সন্নিহিত কোণ করে।

১,৮২৪.
একটি ত্রিভুজের বহিঃস্থ তিনটি কোণের যোগফল কত?
  1. ক) ১৮০°
  2. খ) ২৭০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ৫৪০°
ব্যাখ্যা
একটি ত্রিভুজের বহিঃস্থ তিনটি কোণের যোগফল = ৩৬০°

১,৮২৫.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। চাকাটি ৯০° ঘুরতে কত সময় লাগবে?
  1. ক) ১/৬ সেকেন্ড
  2. খ) ১/৩ সেকেন্ড
  3. গ) ০.৯ সেকেন্ড
  4. ঘ) ১ সেকেন্ড
ব্যাখ্যা

১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে ৯০ বার
∴ ১ সেকেন্ডে ঘুরে ৯০/৬০ বার
= ১.৫ বার
১ বার ঘুরলে ঘুরে ৩৬০°
∴ ১.৫ বার ঘুরলে ঘুরে (৩৬০ × ১.৫)°
= ৫৪০°
৫৪০° ঘুরে ১ সেকেণ্ডে
∴ ৯০° ঘুরে (১×৯০)/৫৪০ সেকেন্ডে
= ১/৬ সেকেন্ডে

১,৮২৬.
চিত্রে ∠ACB = ৪৬° হলে, ∠AOB = ?
  1. ক) ২৩°
  2. খ) ৪৬°
  3. গ) ৯২°
  4. ঘ) ১১০°
ব্যাখ্যা

কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।

১,৮২৭.
যদি কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য z হয়, তাহলে বর্গের পরিসীমা কত?
  1. 2√2z
  2. 4√2z
  3. 2z
  4. √2z
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোন বর্গের কর্ণের দৈর্ঘ্য z হয়, তাহলে বর্গের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
বর্গের এক বাহুর দৈর্ঘ্য a একক হলে বর্গের কর্ণের দৈর্ঘ্য = a√2 একক
বর্গের পরিসীমা হবে 4a একক

এখানে,
a√2 = z
∴ a = z/√2

∴ বর্গের পরিসীমা 4a = 4 × (z/√2) = (√2 × √2 × √2 × √2) × (z/√2)
= 2√2z
১,৮২৮.
(6, 4) কেন্দ্রবিশিষ্ট বৃত্ত x-অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটির ব্যাস কত একক?
  1. 24 একক
  2. 16 একক
  3. 12 একক
  4. 8 একক
ব্যাখ্যা

প্রশ্ন: (6, 4) কেন্দ্রবিশিষ্ট বৃত্ত x-অক্ষকে স্পর্শ করলে, বৃত্তটির ব্যাস কত একক?

সমাধান:
(6, 4) কেন্দ্রবিশিষ্ট বৃত্ত x-অক্ষকে স্পর্শ করে (অর্থাৎ y = 0), তাহলে কেন্দ্র থেকে x-অক্ষ পর্যন্ত অনুভূমিক দূরত্বই বৃত্তের ব্যাসার্ধ।

কেন্দ্রের y-সমন্বয় = 4 ⇒ দূরত্ব = |4| = 4 একক।

তাহলে ব্যাসার্ধ = 4 একক ⇒ ব্যাস = 2 × 4 = 8 একক.
বৃত্তটির ব্যাস = 8 একক। 

১,৮২৯.
একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. ৫০%
  2. ১৫০%
  3. ৭৫%
  4. ১২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি ৫০% বাড়ানো হলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের মূল ব্যাসার্ধ = r
বৃত্তের মূল পরিধি = ২πr
এখন,
পরিধি যদি ৫০% বাড়ানো হয়,
∴ নতুন পরিধি হবে = ২πr + ৫০% এর ২πr = ১.৫ × ২πr = ৩πr

নতুন পরিধি ৩πrহলে, নতুন ব্যাসার্ধ = ৩πr/২π = ১.৫r
অর্থাৎ নতুন ব্যাসার্ধ পুরনো ব্যাসার্ধের ১.৫ গুণ হয়েছে।

মূল ক্ষেত্রফল = πr 
নতুন ক্ষেত্রফল = π(১.৫r)= ২.২৫πr

∴ শতকরা ক্ষেত্রফলের বৃদ্ধি = {(২.২৫πr - πr )/πr} × ১০০%
= (১.২৫πr/πr) × ১০০%
= ১২৫%

∴ ক্ষেত্রফল ১২৫% বৃদ্ধি পাবে।
১,৮৩০.
একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে ৪০ বার ঘুরে এবং প্রতি ঘূর্ণনে ৪০ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এক ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে?
  1. ২০০ মিটার
  2. ৭২০ মিটার
  3. ৯৬০ মিটার
  4. ১২০০ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেলের চাকা প্রতি মিনিটে ৪০ বার ঘুরে এবং প্রতি ঘূর্ণনে ৪০ সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে। এক ঘন্টায় চাকাটি কত মিটার অতিক্রম করবে?

সমাধান:
চাকাটি ১ বার ঘুরলে অতিক্রম করে = ৪০ সে.মি.
চাকাটি ৪০ বার ঘুরলে অতিক্রম করে = ৪০ × ৪০ সে.মি.
= ১৬০০ সে.মি.

চাকাটি ১ মিনিটে অতিক্রম করে = ১৬০০ সে.মি.
∴ চাকাটি ৬০ মিনিটে অতিক্রম করে = ১৬০০ × ৬০ সে.মি.
= ৯৬০০০ সে.মি.
= ৯৬০০০/১০০ মিটার
= ৯৬০ মিটার
১,৮৩১.
১৩০° এর সম্পূরক কোণের পূরক কোণের মান কত?
  1. ৫০°
  2. ৫৫°
  3. ৪৫°
  4. ৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: ১৩০° এর সম্পূরক কোণের পূরক কোণের মান কত?

সমাধান:
দুটি সন্নিহিত কোণের সমষ্টি ১৮০° হলে তারা পরস্পরের সম্পূরক কোণ।
∴ ১৩০° কোণের সম্পূরক কোণ = ১৮০° - ১৩০°
= ৫০°

দুটি কোণের সমষ্টি ৯০° হলে একটিকে অপরটির পূরক কোণ বলে।
∴ ৫০° কোণের পূরক কোণ = ৯০° - ৫০° 
= ৪০°
১,৮৩২.
১৮০ ডিগ্রি অপেক্ষা বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম পরিমাণের কোণকে কী বলে?
  1. ক) প্রবৃদ্ধ কোণ
  2. খ) সূক্ষ্মকোণ
  3. গ) সম্পূরক কোণ
  4. ঘ) স্থূলকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: ১৮০ ডিগ্রি অপেক্ষা বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম পরিমাণের কোণকে কী বলে?

সঠিক উত্তর: প্রবৃদ্ধ কোণ

প্রবৃদ্ধ কোণঃ ১৮০ ডিগ্রি থেকে বেশি এবং ৩৬০ ডিগ্রি অপেক্ষা কম।


সূক্ষ্মকোণঃ ৯০ ডিগ্রি অপেক্ষা কম।

সম্পূরক কোণঃ দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।

স্থূলকোণঃ ৯০ ডিগ্রি থেকে বেশি এবং ১৮০ ডিগ্রি অপেক্ষা কম।

উৎস : গণিত (এস এস সি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৮৩৩.
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৮°। ক্ষুদ্রতম কোণের মান কত?
  1. ৪৯°
  2. ৪১°
  3. ৪৫°
  4. ৮২°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য ৮°। ক্ষুদ্রতম কোণের মান কত?

সমাধান: 
ক্ষুদ্রতম কোণ = x
বৃহত্তম কোন = x + ৮°

প্রশ্নমতে,
x + x + ৮°  + ৯০° = ১৮০°
⇒ ২x + ৮° = ১৮০° - ৯০°
⇒ ২x = ৯০° - ৮°
⇒ ২x = ৮২°
⇒ x  = ৮২°/২
∴ x  = ৪১°
১,৮৩৪.
ABCD বৃহস্থ চতুর্ভূজে A : B = 2 : 3 এবং C = 120° হলে D = ?
  1. ক) 30°
  2. খ) 60°
  3. গ) 75°
  4. ঘ) 90°
ব্যাখ্যা

C = 120°
∴ A = 180° - C
= 180° - 120° = 60°

আবার,
A : B = 2 : 3
বা, A/B = 2/3
বা, B/A = 3/2
বা, B = 3/2 × A
= 3/2 × 60° = 90°

∴ D = 180° - B
= 180° - 90°
= 90°

১,৮৩৫.
একটি চাকার ব্যাস ৪.২ মিটার। চাকাটি ৩০০ মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে?
  1. ক) ২৫বার
  2. খ) ৩০বার
  3. গ) ১৫বার
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
চাকার ব্যাস = ৪.২ মিটার; ব্যাসার্ধ = (৪.২/২)=২.১ মিটার 
একটি চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দুরত্ব অতিক্রম করে।
পরিধি = ২πr = ২ x π X ২.১ মিটার =১৩.১৮৮ মিঃ তাহলে চাকা ঘুরবে = (৩০০/১৩.১৮৮) বার = ২২.৭৪৮ বার।
১,৮৩৬.
৫২° এর পূরক কোণ কত?
  1. ক) ৩৮°
  2. খ) ১২৮°
  3. গ) ১২৪°
  4. ঘ) ৫২°
ব্যাখ্যা
প্রশ্ন: ৫২° এর পূরক কোণ কত?

সমাধান: 
আমরা জানি,
দুটি কোণের যোগফল ৯০° হলে তাকে বলে পূরক কোণ।
৫২° এর পূরক কোণ = ৯০° - ৫২° = ৩৮°
১,৮৩৭.
প্রদত্ত চিত্রটিতে যদি 4x° = 5y° হয়, তবে x এর মান কত?
  1. ক) 120°
  2. খ) 180°
  3. গ) 100°
  4. ঘ) 50°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্রটিতে যদি 4x° = 5y° হয়, তবে x এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
4x = 5y
বা, y = 4x/5

প্রদত্ত চিত্র হতে, 
x° + y° = 180°
বা, x + (4x/5) = 180°
বা, (5x + 4x)/5 = 180°
বা, 9x = 900°
∴ x = 100°
১,৮৩৮.
ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 55° হলে ∠ACB এর মান কত?
  1. 120°
  2. 70°
  3. 90°
  4. 110°
ব্যাখ্যা
প্রশ্ন: ΔABC এর BC বাহুকে D পর্যন্ত বর্ধিত করা হয়েছে। CE, ∠ACD এর সমদ্বিখণ্ডক। AB ।। CE এবং ∠ECD = 55° হলে ∠ACB এর মান কত?

সমাধান:

যেহেতু CE, ∠ACD কে সমদ্বিখণ্ডিত, তাই ∠ECD = ∠ECA = 55°
∴ একান্তর ∠ECA = একান্তর ∠BAC = 55°
আবার, ∠ECD = অনুরূপ ∠ABC = 55° [যেহেতু AB ।। CE ]

∴ ∠ABC + ∠BAC + ∠ACB = 180°
⇒ 55° + 55° + ∠ACB = 180°
⇒ ∠ACB = 180° - 110°
∴ ∠ACB = 70°
১,৮৩৯.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত?
  1. ক) 3 সে. মি.
  2. খ) 4 সে. মি.
  3. গ) 8 সে. মি.
  4. ঘ) 6 সে. মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ২ সে. মি. ছোট; কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা ২সে. মি. বড়। সমকোণী ত্রিভুজের লম্বের দৈর্ঘ্য কত?

সমাধান: 
ধরি,
ভূমি = x সে.মি.
অতিভূজ = x + 2 সে.মি.
শর্তমতে
x2+ (x - 2)2 = (x + 2)2
বা, x2 + x2 - 4x + 4 = x2 + 4x + 4
বা, x2 - 8x = 0
বা, x - 8 = 0
∴ x = 8

∴ সমকোণী ত্রিভুজের লম্বের = x - 2 = 8 - 2 = 6 সে. মি.
১,৮৪০.
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে কী বলে?
  1. ক) জ্যা
  2. খ) চাপ
  3. গ) লম্ব
  4. ঘ) ব্যাস
ব্যাখ্যা
বৃত্তের যেকোনাে দুইটি বিন্দুর মধ্যের পরিধির অংশকে চাপ বলে।
১,৮৪১.
বৃত্তের একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের-
  1. ক) সমান
  2. খ) অর্ধেক
  3. গ) দ্বিগুণ
  4. ঘ) এক তৃতীয়াংশ
ব্যাখ্যা

আমরা জানি, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক বা একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
- তাই একটি বৃত্তের বৃত্তস্থ কোণ 60° হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে 120°।

১,৮৪২.
দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে কী উৎপন্ন হয়?
  1. রেখা
  2. রেখাংশ
  3. রশ্মি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে কী উৎপন্ন হয়?

সমাধান: 
- দুটি তল পরস্পরকে ছেদ করলে ছেদস্থলে একটি রেখা উৎপন্ন হয়।

রেখার কিছু সাধারণ বৈশিষ্ট্য: 
• রেখার দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ ও বেধ নাই।
• দুই দিকেই অসীম প্রসারিত করা যায়।
• রেখার নির্দিষ্ট কোনো দিক নেই। 
• রেখা প্রধানত দুই প্রকার। যথা- ক) সরলরেখা এবং খ) বক্ররেখা।

১,৮৪৩.
একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয় তবে দ্বিতীয় কোণটি কত ডিগ্রি?
  1. ৬৮
  2. ৫০
  3. ৪০
  4. ৩২
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজের একটি কোণ যদি দ্বিতীয় কোণের তিনগুণ এবং তৃতীয় কোণ যদি দ্বিতীয় কোণের চেয়ে 20 ডিগ্রি বড় হয় তবে দ্বিতীয় কোণটি কত ডিগ্রি?

সমাধান:
ধরি,
দ্বিতীয় কোণ = x°
প্রথম কোণ = ৩x°
তৃতীয় কোণ= (x + ২০)°

শর্তমতে,
x + ৩x + x + ২০° = ১৮০°
বা, ৫x = ১৮০° - ২০°
বা, ৫x = ১৬০°
বা, x = ১৬০°/৫
x = ৩২°
১,৮৪৪.
AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?
  1. ক) ∠AOD = ∠BOC
  2. খ) ∠AOC = ∠BOD
  3. গ) ∠AOC = ∠AOD
  4. ঘ) ক ও খ
ব্যাখ্যা
 প্রশ্ন: AB ও CD সরলরেখাদ্বয় 'O' বিন্দুতে ছেদ করলে নিচের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে?


সমাধান: 
দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান হয়।
∠AOD = ∠BOC এবং ∠AOC = ∠BOD

 
১,৮৪৫.
51° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ কত?
  1. ক) 129°
  2. খ) 29°
  3. গ) 139°
  4. ঘ) 51°
ব্যাখ্যা

- দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয়, এদের যেকোনো একটিকে তার বিপরীত কোণের বিপ্রতীপ কোণ বলে।
- কোনো কোণের বাহুদ্বয়ের বিপরীত রশ্মিদ্বয় যে কোণ উৎপন্ন করে তাকে, বিপ্রতীপ কোণ বলে।
- দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়।
- তাই 51° কোণের বিপ্রতীপ কোণের পরিমাণ 51° ই হবে।

১,৮৪৬.
একই সমতলে দুইটি রেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করতে পারে?
  1. একটি
  2. দুইটি
  3. তিনটি
  4. অসংখ্য
ব্যাখ্যা
প্রশ্ন: একই সমতলে দুইটি রেখা পরস্পরকে কয়টি বিন্দুতে ছেদ করতে পারে? 

সমাধান: 
বিন্দু, রেখা, তল সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় ধারণা: 

(১) দুইটি বিন্দুর মধ্য দিয়ে একটি এবং কেবল একটি সরলরেখা আঁকা যায়। 
(২) যেসব বিন্দু একই সরলরেখায় অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। 
(৩) একটি রেখাংশের দৈর্ঘ্যই তার প্রান্ত বিন্দুদ্বয়ের দূরত্ব। 
(৪) প্রান্তবিন্দুদ্বয় ছাড়া রেখাংশের যেকোনো বিন্দুকে ঐ রেখাংশের অন্তঃস্থ বিন্দু বলা হয়। 
(৫) একই সমতলে দুইটি রেখা একটি এবং কেবল একটি বিন্দুতে পরস্পরকে ছেদ করতে পারে। 
(৬) যদি দুইটি বিন্দু একই সমতলে অবস্থান করে, তবে তাদের সংযোগরেখা সম্পূর্ণভাবে ঐ তলেই অবস্থান করে।
১,৮৪৭.
বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. হলে, বৃত্তের ক্ষেত্রফল কত?
  1. ক) 2π বর্গ সে.মি.
  2. খ) π বর্গ সে.মি.
  3. গ) π/2 বর্গ সে.মি.
  4. ঘ) 4π বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন :  বৃত্তে অন্তর্লিখিত একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2 সে.মি. হলে, বৃত্তের ক্ষেত্রফল কত?
সমাধান :
ধরি, বৃত্তের ব্যাসার্ধ 'r' সে.মি.
অতএব, বর্গের বাহুর দৈর্ঘ্য  r√2 সে.মি.
প্রশ্নমতে,
   r√2 = 2
বা, r = √2

সুতরাং, বৃত্তের ক্ষেত্রফল = πr2 = π(√2)2 = 2π বর্গ সে.মি.
১,৮৪৮.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৩ গুণ
  2. খ) ৯ গুণ
  3. গ) ১২ গুণ
  4. ঘ) ১৬ গুণ
ব্যাখ্যা

বৃত্তের ব্যাস= 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr²
ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r
∴ব্যাসার্ধ = 3r
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)² = 9πr²
∴৯ গুণ বৃদ্ধি পাবে।

১,৮৪৯.
কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?
  1. 2πr2
  2. 3πr2
  3. 4πr2
  4. 8πr2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাসার্ধ দ্বিগুণ করলে ঐ বৃত্তের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2

আবার,
ব্যাসার্ধ দ্বিগুণ করলে বৃত্তের নতুন ব্যাসার্ধ হবে = 2r
∴ বৃত্তের নতুন ক্ষেত্রফল হবে = π(2r)2 = 4πr2

∴ বৃত্তের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে = 4πr2 - πr2 = 3πr2
১,৮৫০.
প্রদত্ত চিত্র অনুসারে, x + y = কত?

  1. 125°
  2. 130°
  3. 150°
  4. 90°
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত চিত্র অনুসারে, x + y = কত?


সমাধান:
y + 50° + x = 180°
⇒ x + y = 180° - 50°
∴ x + y = 130°
১,৮৫১.
৪০ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত ডিগ্রি?
  1. ৬০
  2. ৮০
  3. ৪৫
  4. ৭০
ব্যাখ্যা
প্রশ্ন: ৪০ ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেকের মান কত ডিগ্রি?

সমাধান:
সম্পূরক কোণ: দুটি কোণের সমষ্টি ১৮০° হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়।

৪০° এর সম্পূরক কোণ =  ১৮০° - ৪০°= ১৪০°
১৪০° এর অর্ধেক = ১৪০°/২ = ৭০° 
১,৮৫২.
এক সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলা হয়? 
  1. পূরক কোণ
  2. সম্পূরক কোণ
  3. স্থূলকোণ
  4. সূক্ষ্মকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: এক সমকোণ থেকে ছোট কোণকে কী কোণ বলা হয়? 

সমাধান: 
- এক সমকোণ থেকে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে। 

অন্যদিকে, 
- এক সমকোণ অপেক্ষা বড়, কিন্তু দুই সমকোণ অপেক্ষা ছোট কোণকে স্থূলকোণ বলা হয়। 
- দুই সমকোণ থেকে বড় কিন্তু চার সমকোণ থেকে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। 
- দুইটি কোনের সমষ্টি 180° হলো, কোন দুইটির একটিকে অপরটির সম্পূরক কোণ বলে।
১,৮৫৩.
রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?
  1. ২টি
  2. ১টি
  3. নেই
  4. অসীম
ব্যাখ্যা
প্রশ্ন: রেখাংশের প্রান্তবিন্দুর সংখ্যা কয়টি?

সমাধান:
রেখাংশ:
- একটি রেখার উপর দুইটি ভিন্ন বিন্দু হলে ঐ বিন্দু দুইটিসহ তাদের অন্তর্বর্তী সকল বিন্দুর সেটকে বিন্দু দুইটির সংযোজক রেখাংশ বলে।
- ভিন্ন বিন্দু দুইটিকে রেখাংশের প্রান্তবিন্দু বলে। আবার প্রান্তবিন্দুদ্বয়ের মধ্যবর্তী সকল বিন্দু ঐ রেখাংশের উপর অবস্থিত।
- অর্থাৎ, রেখাংশ হলো রেখার একটি সসীম অংশ। তাই রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।

রেখা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব:
- রেখার কোনো প্রান্তবিন্দুর নেই।
- রশ্মির একটি প্রান্তবিন্দু আছে।
১,৮৫৪.
  1. ক) AB একটি রেখা
  2. খ) AB একটি রেখাংশ
  3. গ) AB একটি রশ্মি
  4. ঘ) AB একটি তল
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান:
১,৮৫৫.
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪ : ৫। ছোট ও বড় বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ক) 12 : 24
  2. খ) 16 : 25
  3. গ) 9 : 27
  4. ঘ) 8 : 16
ব্যাখ্যা
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৪: ৫।  ছোট ও বড় বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত কত?

ব্যাস বা ব্যাসার্ধ এর অনুপাত দেয়া থাকলে ক্ষেত্রফল এর অনুপাত হবে ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এর বর্গ।

∴ দুইটি বৃত্তের ক্ষেত্রফলের অনুপাত,  : π×4² : π×5² =  16 : 25
১,৮৫৬.
একটি বৃত্তের পরিধি 26π মিটার। ঐ বৃত্তের ভিতরে অঙ্কিত বৃহত্তম বর্গের পরিসীমা কত?
  1. 52√2 মিটার
  2. 64 মিটার
  3. 84√2 মিটার
  4. 32√2 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 26π মিটার। ঐ বৃত্তের ভিতরে অঙ্কিত বৃহত্তম বর্গের পরিসীমা কত?

সমাধান:
দেওয়া আছে, বৃত্তের পরিধি = 2πr = 26π
⇒ r = (26π) / (2π)
⇒ r = 13

∴ বৃত্তের ব্যাস,
d = 2r = 2 × 13 = 26 একক

আমরা জানি, বৃত্তের অন্তলিখিত বৃহত্তম বর্গের কর্ণ বৃত্তের ব্যাসের সমান।

ধরি, বর্গের বাহু = a এবং কর্ণ = d
আমরা জানি,
d = a√2
⇒ a = d/√2
⇒ a = 26/√2
⇒ a = (26 × √2)/(√2 × √2)
⇒ a = 26√2/2
⇒ a = 13√2

∴ বর্গের পরিসীমা = 4a
= 4 × 13√2
= 52√2 মিটার

১,৮৫৭.
একটি চাকার পরিধি ৬.২৫ মিটার। ২০ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?
  1. ১২৫০ বার
  2. ১৭৬৪ বার
  3. ২৪০০ বার
  4. ৩২০০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার পরিধি ৬.২৫ মিটার। ২০ কি.মি. পথ যেতে চাকাটি কতবার ঘুরবে?

সমাধান:
২০ কি.মি. = (১০০০ × ২০) মিটার = ২০০০০ মিটার 

৬.২৫ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে = ১ বার 
১ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে = ১/৬.২৫ বার 
∴ ২০০০০ মিটার যেতে গাড়ির চাকা ঘুরে = ২০০০০/৬.২৫ বার 
= ৩২০০ বার
১,৮৫৮.
56° কোণ বিশিষ্ট একটি বৃত্তকলার ক্ষেত্রফল 17.6 বর্গসেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?
  1. ক) 4 সেমি
  2. খ) 6 সেমি
  3. গ) 8 সেমি
  4. ঘ) 10 সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: 56° কোণ বিশিষ্ট একটি বৃত্তকলার ক্ষেত্রফল 17.6 বর্গসেমি হলে বৃত্তটির ব্যাসার্ধ কত?

সমাধান:
বৃত্তকলার ক্ষেত্রফল = πr2 × (θ/360°)

শর্তমতে,
πr2 × (θ/360) = 17.6
⇒ r2 = (17.6 × 360 × 7) / (22 × 56)
⇒ r2 = 36
⇒ r = 6
১,৮৫৯.
O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ΔABC অর্ন্তলিখিত, ∠BOC = 124°, ∠BCO =?
  1. 22°
  2. 28°
  3. 38°
  4. 48°
ব্যাখ্যা
প্রশ্ন: O কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ΔABC অর্ন্তলিখিত, ∠BOC = 124°, ∠BCO =?

সমাধান:


ΔBOC এর বহিঃস্থ, ∠AOB = ∠OBC + ∠OCB
এখন, ∠AOB + ∠y = 180°
⇒ ∠OBC + ∠OCB + ∠y = 180°
⇒ ∠x + ∠x = 180° - 124°
⇒ 2∠x = 56°
∴ ∠x = 28°
১,৮৬০.
১৩ সে.মি. ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে ১২ সে.মি. দূরত্ব অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত সে.মি.?
  1. ক) ৬
  2. খ) ৮
  3. গ) ১০
  4. ঘ) ২৫
ব্যাখ্যা

অতিভূজ ১৩ সে.মি. এবং লম্ব ১২ সে.মি. হলে,
ভূমি = √(১৩ - ১২)= ৫ সে.মি.

∴ জ্যা এর দৈর্ঘ্য = ৫ + ৫ = ১০ সে.মি.

১,৮৬১.
কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ১০০° হলে, বৃত্তস্থ কোণের পরিমাণ কত?
  1. ৫০°
  2. ১০০°
  3. ৮০°
  4. ৪০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ১০০° হলে, বৃত্তস্থ কোণের পরিমাণ কত?

সমাধান:
আমরা জানি,
কোন বৃত্তের বৃত্তস্থ কোণ তার কেন্দ্রস্থ কোণের অর্ধেক।

∴ বৃত্তের কেন্দ্রস্থ কোণ ১০০° হলে, বৃত্তস্থ কোণ হবে = ১০০°/২
= ৫০°
১,৮৬২.
একটি সাইকেলের চাকায় ২০° পর পর স্পোক লাগানো থাকলে, সম্পূর্ণ চাকাটিতে মোট কতটি স্পোক লাগানো আছে?
  1. ৯ টি
  2. ১৮ টি 
  3. ১৯ টি
  4. ২৪ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সাইকেলের চাকায় ২০° পর পর স্পোক লাগানো থাকলে, সম্পূর্ণ চাকাটিতে মোট কতটি স্পোক লাগানো আছে?

সমাধান:
চাকার কেন্দ্রে উৎপন্ন কোণ = ৩৬০°
∴ ২০° পর পর স্পোক লাগানো থাকলে মোট স্পোক সংখ্যা = ৩৬০°/২০° টি
= ১৮ টি
১,৮৬৩.
একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ৫০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে?
  1. ২৫%
  2. ৫০%
  3. ৭৫%
  4. ৬৫%
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ব্যাসার্ধ যদি ৫০% কমে, তবে বৃত্তের ক্ষেত্রফল কত কমে?

সমাধান:
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ = r
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr

৫০% কমলে নতুন ব্যাসার্ধ হবে = r - r এর ৫০%
= r - ০.৫r
= ০.৫r

ক্ষেত্রফল হবে = π(০.৫r)
= ০.২৫πr

∴ ক্ষেত্রফল কমে = πr - ০.২৫πr
= ০.৭৫πr

∴ ক্ষেত্রফল ৭৫% কমে।
১,৮৬৪.
একই চাপের উপর দন্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১২০° হলে পরিধিস্থ কোণের পরিমাণ কত?
  1. ক) ৫৫°
  2. খ) ৬০°
  3. গ) ৬৫°
  4. ঘ) ৭০°
ব্যাখ্যা
একই চাপের উপর দন্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক।
তাহলে, কেন্দ্রস্থ কোণের পরিমাণ ১২০° হলে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ = ১২০/২ = ৬০°
১,৮৬৫.
কোনো বৃত্তের ব্যাস 14 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 147 cm2
  2. 150 cm2
  3. 154 cm2
  4. 161 cm2
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের ব্যাস 14 cm হলে বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:
কোনো বৃত্তের ব্যাস 14 cm 
কোনো বৃত্তের ব্যাসার্ধ 14/2 cm = 7 cm

∴বৃত্তটির ক্ষেত্রফল = π × 72 cm2 = (22/7) × 49 cm2
= 154 cm2
১,৮৬৬.
কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত?
  1. ৩০°
  2. ৬০°
  3. ১২০°
  4. ১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণের পরিমাণ কত? 

সমাধান: 
আমরা জানি, 
বৃত্তের কেন্দ্রস্থ কোণ, পরিধিস্থ কোণের দ্বিগুণ। 
∴ বৃত্তের পরিধিস্থ কোণ ৬০° হলে, ঐ বৃত্তের কেন্দ্রস্থ কোণ = ৬০° × ২ 
= ১২০° । 
১,৮৬৭.
৮.২৫ সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যেবর্তী দূরত্ব কত?
  1. ১৬.৫০ সেমি
  2. ৬৮.০৬ সেমি
  3. ৮.২৫π সেমি
  4. ১০.৩৪π সেমি
ব্যাখ্যা
প্রশ্ন: ৮.২৫ সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল স্পর্শকের মধ্যেবর্তী দূরত্ব কত?

সমাধান:

দেওয়া আছে,
ব্যাসার্ধ = ৮.২৫ সেমি
যেহেতু,
AB ও CD সমান্তরাল স্পর্শক
∴ কেন্দ্র O থেকে AB ও CD এর দূরত্ব সমান।
∴ স্পর্শকের মধ্যেবর্তী দূরত্ব = ( ৮.২৫ + ৮.২৫ ) সেমি
= ১৬.৫০ সেমি
১,৮৬৮.
অর্ধবৃত্তস্থ কোণের পরিমাণ কত ডিগ্রী?
  1. ক) ১০০°
  2. খ) ৬০°
  3. গ) ৯০°
  4. ঘ) ৪৫°
ব্যাখ্যা
অর্ধবৃত্তস্থ কোণ = ৯০°
১,৮৬৯.
একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?
  1. সমবাহু ত্রিভুজ
  2. বিষমবাহু ত্রিভুজ
  3. সমকোণী ত্রিভুজ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1 : 1 : 2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ?

ধরি,
কোণ তিনটি = x, x এবং 2x

প্রশ্নমতে,
x + x + 2x = 180°
4x = 180°
∴x = 45°
এবং 2x = 90°

সুতরাং ত্রিভুজটি সমকোণী।

১,৮৭০.
16 সে.মি. এবং 30 সে.মি. ব্যাস বিশিষ্ট দুটি ছোট বৃত্তাকার পার্ককে একটি বড় বৃত্তাকার পার্ক দ্বারা প্রতিস্থাপিত করা হলো। যদি নতুন বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল, ছোট বৃত্তাকার পার্ক দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে নতুন বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ কত?
  1. 17 সে.মি.
  2. 22 সে.মি.
  3. 13 সে.মি.
  4. 15 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: 16 সে.মি. এবং 30 সে.মি. ব্যাস বিশিষ্ট দুটি ছোট বৃত্তাকার পার্ককে একটি বড় বৃত্তাকার পার্ক দ্বারা প্রতিস্থাপিত করা হলো। যদি নতুন বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল, ছোট বৃত্তাকার পার্ক দুটির ক্ষেত্রফলের সমষ্টির সমান হয়, তাহলে নতুন বৃত্তাকার পার্কটির ব্যাসার্ধ কত?

সমাধান:
মনে করি,
নতুন বৃত্তাকার পার্কটির ক্ষেত্রফল = r সে.মি.
দেওয়া আছে,
ছোট বৃত্তাকার পার্ক দুটির ব্যাসার্ধ যথাক্রমে 16/2 = 8 সে.মি.
এবং 30/2 = 15 সে.মি.।


শর্তমতে,

πr2 = π.(8)2 + π.(15)2
⇒ πr2 = 64π + 225π
⇒ πr2 = 289π
⇒ r2 = 289
⇒ r = √289
∴ r = 17

∴ নতুন পার্কের ব্যাসার্ধ = 17 সে.মি.

১,৮৭১.
4 মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত মি.?



  1. 16π
ব্যাখ্যা

প্রশ্ন: 4 মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত মি.?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের পরিধি = 2πr

এখানে
ব্যাসার্ধ, r = 4 মি.
∴ বৃত্তের পরিধি = 2πr
= 2π × 4
= 8π

১,৮৭২.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ক) ৫৪০°
  2. খ) ৪৫০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। এক সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
৬০ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০ বার
১ সেকেন্ডে চাকাটি ঘুরে ৯০/৬০ বার
= ৩/২ বার 

গাড়ির চাকা ১ বার ঘুরে অতিক্রম করে =৩৬০ ডিগ্রি
গাড়ির চাকা ১.৫ বার ঘুরে অতিক্রম করে =(৩৬০× ৩)/২ ডিগ্রি
=৫৪০ ডিগ্রি
১,৮৭৩.
একটি বৃত্তের ক্ষেত্রফল 9π বর্গইঞ্চি। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?
  1. 18π বর্গইঞ্চি
  2. 24π বর্গইঞ্চি
  3. 36π বর্গইঞ্চি
  4. 81π বর্গইঞ্চি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 9π বর্গইঞ্চি। যদি বৃত্তটির ব্যাসার্ধ দ্বিগুণ করা হয় তাহলে বৃত্তটির নতুন ক্ষেত্রফল কত?

সমাধান:
আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল = πr2

প্রশ্নমতে,
πr= 9π
⇒ r2 = 9
∴ r = 3

এখন,
নতুন ব্যাসার্ধ = 3 × 2 = 6
নতুন ক্ষেত্রফল = π × 62 = 36π বর্গইঞ্চি
১,৮৭৪.
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে এর ক্ষেত্রফল কতগুণ বেড়ে যাবে? 
  1. ক) 4 গুণ
  2. খ) 9 গুণ
  3. গ) 6 গুণ
  4. ঘ) 12 গুণ
ব্যাখ্যা
ধরি,
বৃত্তের ব্যাসার্ধ r 
বৃত্তের ব্যাস = 2r
∴বৃত্তের ক্ষেত্রফল = πr²

ব্যাস তিনগুণ বৃদ্ধি পেলে হবে 6r   
∴ব্যাসার্ধ =6r/2 = 3r   
∴ঐ বৃত্তের ক্ষেত্রফল হবে π(3r)² = 9πr²

∴9 গুণ বৃদ্ধি পাবে।
১,৮৭৫.
ΔABC এর AB = AC, ∠A = 80° হলে ∠B = কত?
  1. ক) 60°
  2. খ) 70°
  3. গ) 50°
  4. ঘ) 80°
ব্যাখ্যা

প্রশ্ন: ΔABC এর AB = AC, ∠A = 80° হলে ∠B = কত?

সমাধান:

ΔABC এর AB = AC হলে
∠B = ∠C

আমরা জানি
∠A + ∠B + ∠C = 180° 
80°  + ∠B + ∠B = 180° 
2∠B = 180° - 80° 
2∠B = 100° 
∠B = 50° 

১,৮৭৬.
কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ax2 + bx + c = 0
  2. 5x2 + 5y2 = 25
  3. y2 = 5x + 4
  4. y2 = ax
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি বৃত্তের সমীকরণ?

সমাধান:
5x2 + 5y2 = 25
5(x2 + y2) = 25
x2 + y2 = 5

বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য;
(i) x, y এর সর্বোচ্চ ঘাত 2
(ii) x2, y2 এর সহগ সমান
(iii) xy সম্বলিত পদ না থাকা।
বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য অনুযায়ী x2 + y2 = 5 বৃত্তের সমীকরণ
১,৮৭৭.
40 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 25π বর্গ মিটার
  2. 100π বর্গ মিটার
  3. 64π বর্গ মিটার
  4. 50π বর্গ মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: 40 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:


ABCD বর্গের পরিসীমা = 40 মিটার
ABCD বর্গের বাহু = পরিসীমা/4 = (40/4)
= 10 মিটার

যেহেতু বর্গটি অন্তর্লিখিত, তাই বর্গক্ষেত্রের কর্ণই হবে বৃত্তটির ব্যাস।।
∴ বৃত্তের ব্যাস = বর্গটির কর্ণ = বাহু × √2
= 10√2 মিটার

∴ বৃত্তের ব্যাসার্ধ = (10√2)/2 = 5√2 মিটার

∴ বৃত্তটির ক্ষেত্রফল = πr2
= π(5√2)2 বর্গ মিটার
= (π × 25 × 2) বর্গ মিটার
= 50π বর্গ মিটার

১,৮৭৮.
একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে-
  1. ১১০°
  2. ১৩০°
  3. ১৫০°
  4. ১৮০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি হবে-

সমাধান: 
একটি সরলরেখার সাথে অপর একটি রেখাংশ মিলিত হলে যে দুইটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, তাদের সমষ্টি ১৮০°

১,৮৭৯.
একটি বিন্দু হতে কয়টি রশ্মি আঁকা যায়?
  1. ক) ১
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) অসংখ্য
ব্যাখ্যা
• রেখার কোনো প্রান্তবিন্দু নাই।
• রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু থাকে।
• রেখাংশের দুইটি প্রান্তবিন্দু থাকে।
• একটি বিন্দু থেকে একাধিক/অসংখ্য রশ্মি আঁকা যায়।
১,৮৮০.
একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। প্রতি সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?
  1. ৪৮০°
  2. ৫৪০°
  3. ৫৮০°
  4. ৬২০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকা প্রতি মিনিটে ৯০ বার ঘুরে। প্রতি সেকেন্ডে চাকাটি কত ডিগ্রি ঘুরবে?

সমাধান:
চাকাটি ১ মিনিট বা ৬০ সেকেন্ডে ঘুরে = ৯০ বার
∴ চাকাটি ১ সেকেন্ডে ঘুরে = ৯০/৬০ = ৩/২ বার

চাকাটি ১ বার ঘুরলে ঘুরে = ৩৬০°
∴ চাকাটি ৩/২ বার ঘুরলে ঘুরে = ৩৬০° × (৩/২)
= ৫৪০°
১,৮৮১.
একটি চাকায় ২৪টি শলা থাকলে পাশাপাশি দুটি শলার মধ্যে কোণ কত ডিগ্রি? 
  1. ১২°
  2.  ১৫° 
  3. ১৮°
  4. ২০°
ব্যাখ্যা

প্রশ্ন: একটি চাকায় ২৪টি শলা থাকলে পাশাপাশি দুটি শলার মধ্যে কোণ কত ডিগ্রি?  

সমাধান:
আমরা জানি,
একটি চাকা = ৩৬০°

চাকায় মোট ২৪টি শলা থাকলে, শলাগুলো সমান দূরত্বে থাকে।

সুতরাং, পাশাপাশি দুটি শলার মধ্যবর্তী কেন্দ্রীয় কোণ = ৩৬০°/২৪ = ১৫°

১,৮৮২.
একটি বৃত্তের পরিধি 10π মিটার এবং ক্ষেত্রফল 25π বর্গমিটার হলে, বৃত্তের ব্যাস কত?
  1. ক) 5 মিটার
  2. খ) 10 মিটার
  3. গ) 15 মিটার
  4. ঘ) 20 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বৃত্তের পরিধি 10π মিটার এবং ক্ষেত্রফল 25π বর্গমিটার হলে, বৃত্তের ব্যাস কত?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ = r 
বৃত্তের ক্ষেত্রফল, πr2 = 25π …… (1)
বৃত্তের পরিধি 2πr =10π  …… (2)

1নং ÷ 2নং ⇒
πr2/2πr = 25π/10π
বা, r/2 = 5/2
∴ r = 5

∴ বৃত্তের ব্যাস 2r = 10 মিটার।
১,৮৮৩.
কোনো বৃত্তের কেন্দ্র হতে 24 সে.মি. দীর্ঘ জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য 5 সে.মি. হলে বৃত্তের ব্যাস কত?
  1. 12 সে.মি.
  2. 15 সে.মি.
  3. 26 সে.মি.
  4. 30 সে.মি.
ব্যাখ্যা

প্রশ্ন: কোনো বৃত্তের কেন্দ্র হতে 24 সে.মি. দীর্ঘ জ্যা এর উপর অংকিত লম্বের দৈর্ঘ্য 5 সে.মি. হলে বৃত্তের ব্যাস কত?

সমাধান:

এখানে, জ্যা AB= 24 সে.মি.
AC = AB/2 = 24/2 = 12 সে.মি.
কেন্দ্র O হতে অংকিত লম্ব OC = 5 সে.মি.

∴ ব্যাসার্ধ OA = √(AC2 + OC2)
= √(122 + 52)
= √(144 + 25)
= √169
= 13 

∴ ব্যাস = 2 × ব্যাসার্ধ (OA) = (2 × 13) সে.মি. = 26 সে.মি.

১,৮৮৪.
একটি চাকার ব্যাস 4.5 মি. হলে,চাকাটি 360 মি. পথ অতিক্রম করতে কত বার ঘুরবে?
  1. ক) 20
  2. খ) 25
  3. গ) 36
  4. ঘ) 15
ব্যাখ্যা

চাকাটি একবারে অতিক্রম করে তার পরিধির সমান দুরত্ব।
∴ পরিধি = 2πr = πD = π×4.5 = 14.14 মি.
∴ চাকাটি 360 মি. পথ অতিক্রম করতে ঘুরবে = 360/14.14 = 25.46 = 25 বার

১,৮৮৫.
বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ -
  1. স্থুলকোণ
  2. সূক্ষ্ণকোণ
  3. সমকোণ
  4. প্রবৃদ্ধকোণ
ব্যাখ্যা
বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ  স্থুলকোণ। 
বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ সূক্ষকোণ।
১,৮৮৬.
একটি চাকার ব্যাসার্ধ ২১ সে. মি. এবং এটি ১১৮৮ মি. পথ অতিক্রম করলে, মোট কতবার ঘুরবে?
  1. ৯০০ বার
  2. ১০০ বার
  3. ৮০০ বার
  4. ২৫০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চাকার ব্যাসার্ধ ২১ সে. মি. এবং এটি ১১৮৮ মি. পথ অতিক্রম করলে, মোট কতবার ঘুরবে?

সমাধান:
দেওয়া আছে,
চাকার ব্যাসার্ধ = ২১ সে. মি.

চাকার পরিধি = ২πr = ২ × (২২/৭) × ২১
= ১৩২ সে. মি.
∴ চাকাটি একবার ঘুরলে ১৩২ সে. মি. অতিক্রম করে।

∴ ঘূর্ণন সংখ্যা = (১১৮৮ × ১০০)/১৩২ [১ মি. = ১০০ সে. মি.]
= ১১৮৮০০/১৩২
= ৯০০ 

∴ চাকাটি ১১৮৮ মি. পথ অতিক্রম করতে ৯০০ বার ঘুরবে।
১,৮৮৭.
56 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 68π
  2. 72π
  3. 80π
  4. 98π
ব্যাখ্যা
প্রশ্ন: 56 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ABCD বর্গের পরিসীমা = 56 মিটার
∴ ABCD বর্গের বাহু = 56/4 = 14 মিটার
এখন,
কর্ণ = ব্যাস = বাহু × √2 = 14√2
ব্যাসার্ধ = 14√2/2
= 7√2

∴ ক্ষেত্রফল = π(7√2)2
= 98π
১,৮৮৮.
বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রির সমান?
  1. ক) 360°
  2. খ) 270°
  3. গ) 180°
  4. ঘ) 0°
ব্যাখ্যা
প্রশ্ন: বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রির সমান?

সমাধান: 
 বৃত্তের কেন্দ্রের কোণ 360° ডিগ্রির সমান।
১,৮৮৯.
একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে?
  1. ক) ৩০০°
  2. খ) ২৪০°
  3. গ) ২৭০°
  4. ঘ) ৩৬০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি গাড়ির চাকা প্রতি মিনিটে ১২ বার ঘুরে। চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে ?

সমাধান: 
চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে  ১২ বার 
 চাকাটি ৬০ সেকেন্ডে ঘুরে  ১২/৬০ বার 
  চাকাটি ৫ সেকেন্ডে ঘুরে  ১২ × ৫/৬০ বার 
= ১ বার 
চাকাটি ১ বার ঘুরে অতিক্রম করে ৩৬০°
১,৮৯০.
বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 168 বর্গ মিটার এবং প্রস্থ 7 মিটার হলে, বৃত্তের ব্যাসার্ধ কত?
  1. 10 মিটার
  2. 12.5 মিটার
  3. 15 মিটার
  4. 18 মিটার
ব্যাখ্যা

প্রশ্ন: বৃত্তে অন্তঃলিখিত একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 168 বর্গ মিটার এবং প্রস্থ 7 মিটার হলে, বৃত্তের ব্যাসার্ধ কত?

সমাধান:
দেওয়া আছে,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = 168 বর্গ মিটার
আয়তক্ষেত্রের প্রস্থ = 7 মিটার
অতএব, দৈর্ঘ্য = ক্ষেত্রফল/প্রস্থ
= 168/7 = 24 মিটার

যেহেতু, একটি বৃত্তে অন্তঃলিখিত আয়তক্ষেত্রের কর্ণ হলো বৃত্তটির ব্যাস।
অতএব, বৃত্তের ব্যাস = আয়তক্ষেত্রের কর্ণ

আমরা জানি,
কর্ণ = √(দৈর্ঘ্য2 + প্রস্থ2)
= √(242 + 72)
= √(576 + 49)
= √625
= 25 মিটার

অতএব, বৃত্তের ব্যাস = 25 মিটার
সুতরাং, বৃত্তের ব্যাসার্ধ = ব্যাস/2 = 25/2 = 12.5 মিটার।

১,৮৯১.
রেখার প্রান্ত বিন্দু কয়টি?
  1. ক) একটি
  2. খ) দুইটি
  3. গ) তিনটি
  4. ঘ) কোন প্রান্তবিন্দু নেই
ব্যাখ্যা

রেখার কোন প্রান্তবিন্দু নেই, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই (অনেক বই তে রেখার প্রান্তবিন্দু ২ টা দেওয়া আছে সেটা ভুল। নবম শ্রেণীর বোর্ড বইতে দেওয়া আছে রেখার কোন প্রান্তবিন্দু নেই)
রেখাংশের প্রান্ত বিন্দু দুইটি, নির্দিষ্ট দৈর্ঘ্য আছে
রশ্মির প্রান্ত বিন্দু একটি, নির্দিষ্ট দৈর্ঘ্য নেই

১,৮৯২.
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত?
  1. ৪০°
  2. ৫০°
  3. ৬০°
  4. ৭০°
ব্যাখ্যা
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের মান কত?

সমাধান:
- যে ত্রিভুজের তিন কোণ সমান, তার বাহুগুলোও সমান হয় বলে তাকে সমবাহু ত্রিভুজ বলে।
- সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণ ৬০°।
- সমবাহু ত্রিভুজের মধ্যমাত্রয় পরস্পর সমান
১,৮৯৩.
দু'টি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির কি বলা হয়?
  1. ক) পূরক কোণ
  2. খ) সম্পূরক কোণ
  3. গ) বিপ্রতীপ কোণ
  4. ঘ) সন্নিহিত কোণ
ব্যাখ্যা
দু'টি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটির বিপ্রতীপ কোণ বলে।
১,৮৯৪.
ABCD সামান্তরিকের ∠A = 110°, তাহলে ∠B এর মান কত?
  1. 80°
  2. 90°
  3. 75°
  4. 70°
ব্যাখ্যা
প্রশ্ন: ABCD সামান্তরিকের ∠A = 110°, তাহলে ∠B এর মান কত?

সমাধান:
আমরা জানি,
সামান্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান ।
∴ ∠A = ∠C = 110°
∴ ∠B = ∠D = (360° - 220°)/2
= 140°/2
= 70°

১,৮৯৫.
কোনটির ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ হওয়া সম্ভব নয়?
  1. রম্বস
  2. আয়ত
  3. বর্গ
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটির ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ হওয়া সম্ভব নয়?

সমাধান:

বৃত্তস্থ চতুর্ভুজ হওয়ার শর্ত হলো কোনো চতুর্ভুজের বিপরীত কোণের সমষ্টি ১৮০° হতে হবে।
রম্বস ছাড়া বাকি তিন (ট্রাপিজিয়াম, আয়ত, বর্গ) ক্ষেত্রেই বিপরীত কোণের সমষ্টি ১৮০°।
∴ রম্বসের ক্ষেত্রে বৃত্তস্থ চতুর্ভুজ হওয়া সম্ভব নয়।
১,৮৯৬.
পাশাপাশি একটি অন্তঃস্থ কোণ ও একটি বহিঃস্থ কোণ এর সমষ্টি কত?
  1. ক) ৯০°
  2. খ) ১৮০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
পাশাপাশি একটি অন্তঃস্থ কোণ ও একটি বহিঃস্থ কোণ এর সমষ্টি সবসময় ১৮০° হয়।
১,৮৯৭.
দুইটি সরলরেখা পরস্পরের উপর আপতিত হলে সর্বোচ্চ কয়টি বিন্দুতে মিলিত হতে পারে?
  1. ক) ১ টি
  2. খ) ২ টি
  3. গ) অসংখ্য
  4. ঘ) উপরের কোনটিই নয়
ব্যাখ্যা
- দুইটি সরলরেখা সমান্তরাল হলে কোন বিন্দুতে ছেদ করবে না। 
- দুইটি সরলরেখা আড়াআড়ি ভাবে সর্বোচ্চ ১ টি বিন্দুতে ছেদ করতে পারে।
- দুইটি সরলরেখা পরস্পরের উপর আপতিত হলে উক্ত রেখা দুইটি অসংখ্য বিন্দুতে মিলিত হয়।


একটি সরলরেখার উপর আর একটি সরলরেখা আপতিত হলে সরলরেখা দুইটি একই হয়ে যায়।
এরুপ ক্ষেত্রে অসংখ্য সমাধান পাওয়া যায়।

১,৮৯৮.
কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির-
  1. লম্ব
  2. উবাহু
  3. বহিঃস্থ কোণ
  4. উলম্ব
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির-

সমাধান: 
- কোনো ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে কোণ উৎপন্ন হয় তা ত্রিভুজটির বহিঃস্থ কোণ।
- ত্রিভুজের অন্তঃস্থ কোণ ও বহিঃস্থ কোণের সমষ্টি দুই সমকোণ।
- ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিঃস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান।
১,৮৯৯.
একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?
  1. 42 বর্গ সেমি
  2. 49 বর্গ সেমি
  3. 64 বর্গ সেমি
  4. 100 বর্গ সেমি
ব্যাখ্যা

প্রশ্ন: একটি বৃত্তের ক্ষেত্রফল 154 বর্গ সেমি। বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল কত?

​সমাধান:
​ধরি, বৃত্তের ব্যাসার্ধ = r সেমি।
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2 বর্গ সেমি।

প্রশ্নমতে, 
​πr2 = 154
⇒ (22/7) × r2 = 154
⇒ r2 = (154 × 7)/22 
⇒ r2 ​= 49
⇒ r = √49
​∴ r = 7 সেমি।

বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল = (বাহুর দৈর্ঘ্য)2 
​= r2
= 72 
​= 49 বর্গ সেমি।

∴ বৃত্তের ব্যাসার্ধের উপর অঙ্কিত বর্গের ক্ষেত্রফল 49 বর্গ সেমি।

১,৯০০.
একটি চাকা ৮৮ কি.মি. পথ অতিক্রম করতে ১০০০ বার ঘুরলে চাকাটির ব্যাসার্ধ কত?
  1. ক) ১২ মিটার
  2. খ) ১৪ মিটার
  3. গ) ১৩ মিটার
  4. ঘ) ১৫ মিটার
ব্যাখ্যা

এখানে,
৮৮ কি.মি. = ৮৮ ×১০০০ মি.
আমরা জানি,
পরিধি × ঘূর্ণন সংখ্যা = অতিক্রান্ত দূরত্ব
বা, 2πr × ১০০০ = ৮৮ ×১০০০
বা, 2πr = ৮৮
বা, r = ৮৮/2π
বা, r = ৪৪/π
বা, r = ৪৪/(২২/৭)
বা, r = ৪৪ × (৭/২২)
বা, r = ১৪