বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Translation

মোট প্রশ্ন৮০২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Translation

PrepBank · পাতা / · ৩০১৪০০ / ৮০২

৩০১.
আমি তাকে উপহাস করিনি।
  1. I did not laugh at him
  2. I did not laugh with him
  3. I did not laugh in him
  4. I did not laugh upon him
ব্যাখ্যা
সঠিক উত্তরটি হবে - I did not laugh at him. 
কাউকে উপহাস করা - mock/laugh at. 

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩০২.
‘আমি এইচএসসি পাশ করেছি’ ইংরেজি অনুবাদ কোনটি?
  1. I have passed the HSC examination.
  2. I passed the HSC examination.
  3. I would passed the HSC examination.
  4. I would have passed the HSC examination.
ব্যাখ্যা
• ‘আমি এইচএসসি পাশ করেছি’- এর  ইংরেজি অনুবাদ হচ্ছে - I have passed the HSC examination.
-  কাজ শেষ হয়ে গেলেও বর্তমানে তার ফল এখনো উপস্থিত, এই ধরনের বাক্যগুলিকে আমরা Present Perfect Tense ব্যবহার করি।
- Structure: - Subject +have/has+ verb এর past participle form+ Object+ Extension.
৩০৩.
এখন ৫টা বাজে -
  1. It is five o'clock now.
  2. Now is five o'clock.
  3. It is five o'clock.
  4. It is five.
ব্যাখ্যা
• ইংরেজিতে যখন আমরা সময় বর্ণনা করি , তখন o'clock. শব্দটি ব্যবহৃত হয়।
- এবং subject of impersonal verb হিসেবে এর পূর্বে it ব্যবহৃত হয়। 

10:00 - It's ten o'clock
5:00 - It's five o'clock
1:00 - It's one o'clock

সুতরাং, এখন ৫টা বাজে - এর সঠিক translation: It is five o'clock now.
৩০৪.
Translate from Bengali to English 'টাকায় টাকা আনে' -
  1. Money grows money.
  2. Money produce money.
  3. Money begets money.
  4. Money gives birth to money.
ব্যাখ্যা
• 'টাকায় টাকা আনে' হচ্ছে একটি প্রবাদ।
- এর ইংরেজি অনুবাদ  হচ্ছে - Money begets money is a proverb.
- Meaning: If you have money, you can use it to get more money through investment. 
 
• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।
 
Source: Live MCQ Lecture.
৩০৫.
'বাল্যকালে আমি ফুটবল খেলতাম।' Translate this sentence.
  1. I was to play football in my boyhood.
  2. I would play football in my boyhood.
  3. I played football with regularly habit in my boyhood.
  4. I used to play football in my boyhood.
ব্যাখ্যা
অতীতের অভ্যাস/ অভস্ত্যতা বোঝাতে used to ব্যবহৃত হয়।
৩০৬.
"অপচয় করো না, অভাবে পড়ো না।" এর সঠিক অনুবাদ কি - 
  1. Waste not, want not.
  2. Do not waste your time.
  3. Waste not, want something.
  4. Avoid the miser.
ব্যাখ্যা

• Waste not, want not.
- অপচয় করো না, অভাবে পড়ো না।

• অন্য অপশনগুলো:
• Do not waste your time. - সময় নষ্ট কর না।

• Waste not, want something. - এটি ভুল প্রবাদ।

• Avoid the miser. - কৃপণতা এড়িয়ে চল।
 
Source: Cambridge Dictionary, English-Bangla.com.

৩০৭.
What is the Bengali translation of the proverb: A beggar can never be bankrupt.
  1. নাচতে না জানলে উঠোন বাঁকা।
  2. মাথা নেই, আবার মাথা ব্যথা।
  3. ন্যাড়া একবারই বেলতলায় যায়
  4. আপন গাঁয়ে কুকুর রাজা।
ব্যাখ্যা
• A beggar can never be bankrupt.
- মাথা নেই, আবার মাথা ব্যথা।

• অন্যদিকে, 
• নাচতে না জানলে উঠোন বাঁকা।
- A bad workman quarrels with his tools.

• ন্যাড়া একবারই বেলতলায় যায় / ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।
-  A burnt child always fears the fire.

• আপন গাঁয়ে কুকুর রাজা।
-  A cock is always bold its own dunghill.

Source: Live MCQ Lecture.
৩০৮.
আমি বুঝতে পারি না কেন তুমি কাজটা করো নি। (Translate into English)
  1. ক) I don’t understand why haven’t you done the work.
  2. খ) I don’t understand why you haven’t done the work.
  3. গ) I don’t understand why didn’t you do the work.
  4. ঘ) I don’t understand why you not did the work.
ব্যাখ্যা
কেন তুমি কাজটা করো নি – এখানে Understand এর Object হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ এটা Sub-ordinate Clause (Noun Clause). আর Sub-ordinate Clause সব সময় Assertive Form এ বসে। তাই এখানে Auxiliary Verb- Subject এর পরে বসবে।
৩০৯.
The idiom 'Out of date' means-
  1. ক) End of the day
  2. খ) Smart
  3. গ) At night
  4. ঘ) Old-fashioned
ব্যাখ্যা
• The idiom 'Out of date' means- old-fashioned.

- English Meaning: old-fashioned / no longer valid or relevant / obsolete
- Bangla Meaning: আধুনিক বা ফ্যাশনেবল নয় / সেকেলে / অপ্রাসঙ্গিক    
- Ex. Sentence: Everything in his wardrobe is out of date.
- Bangla Meaning: তার ওয়্যাররড্রোবের সব কিছুই সেকেলে।

Source : Live MCQ Lecture. 

৩১০.
'সম্ভব হলে একটু বেরিয়ে যেও’। The best translation is -
  1. ক) If possible, try to visit.
  2. খ) If you can you may come.
  3. গ) If possible, please drop by.
  4. ঘ) If you try, you might drop in.
ব্যাখ্যা

Drop by- to come to see someone, sometimes at a stated place, usually briefly and without a specific invitation.

অতএব,
'সম্ভব হলে একটু বেরিয়ে যেও’ — The best translation is - If possible, please drop by.

৩১১.
"আমি তাকে দিয়ে ফুলগুলো কিনালাম"- এর English translation কী?
  1. I have him bought the flowers.
  2. I got him buy the flowers.
  3. I made him buy the flowers.
  4. I have the flowers bought by him.
ব্যাখ্যা
"আমি তাকে দিয়ে ফুলগুলো কিনালাম"- এর English translation হলো: I made him buy the flowers.

• অন্যান্য অপশনগুলোতে ব্যকরণগত ভুল রয়েছে।
- কারণ, এই Translation টি হয়েছে মূলত Causative Verb এর নিয়মানুসারে।

Causative Verb
- Subject যখন নিযে কাজ না করে অন্যকে দিয়ে কাজ করায় তখন এই অর্থে Causative Verb ব্যবহার করা হয়ে থাকে।
- Have, Get, Help, Let, Make ইত্যাদি প্রচলিত Causative Verb.
- Make, Have, Get ইত্যাদি যোগে verb কে Causative Verb এ পরিনত করা হয়।

Causative Verb হিসেবে Make এর ব্যবহার:
- Make এরপর ব্যক্তি বা বস্তু যাই থাকুক না কেন এরপর verb এর Base form বস।
- কেউকে কোন কিছু করতে বাধ্য করা অথবা Have, Get এর চেয়ে বেশি জোর প্রদান করতে Make ব্যবহার করা হয়ে থাকে।
- যেমন: He made me laugh with his jokes.
- Bangla meaning: সে তার রসিকতার মাধ্যমে আমাকে হাসালো।

সুতরাং, নিয়ম অনুসারে সঠিক Translation টি হবে - I made him buy the flowers.

• উল্লিখিত অন্যান্য অপশনগুলো:
ক) I have him bought the flowers.
- ভুল। এখানে structure ভুল হয়েছে। "have" এর পরে "him" ও "bought" একসাথে বসানো grammatically সঠিক নয়।

খ) I got him buy the flowers.
- ভুল। এখানে "to buy" বসতে হতো। সঠিক হলে হতো: I got him to buy the flowers.

ঘ) I have the flowers bought by him.
- আংশিক ঠিক, কিন্তু passive structure এবং কনটেক্সট আলাদা। এটি অনুবাদ হবে: "আমি তার দ্বারা ফুলগুলো কেনানো নিশ্চিত করেছি" বা "আমার হয়ে সে ফুলগুলো কিনেছে"।

Source: Accessible Dictionary By Bangla Academy, Live MCQ Lecture.
৩১২.
খোলামকুচি-
  1. ক) Shard
  2. খ) Engender
  3. গ) Extrapolation
  4. ঘ) Equilibrium
ব্যাখ্যা

Shard:
English Meaning: A sharp broken piece of a hard substance.
Bangla Meaning: (প্রাচীন প্রয়োগ তবে মালী ও প্রত্নতাত্ত্বিকরা এখনো ব্যবহার করে থাকেন) মাটির পাত্রের ভাঙা টুকরা; খোলামকুচি।

৩১৩.
‘আমার যাওয়ার কথা ছিল’ -এর সঠিক ইংরেজি অনুবাদ-
  1. I was supposed to go
  2. I was to go.
  3. I had to go.
  4. I had supposed to go
ব্যাখ্যা
• “আমার যাওয়ার কথা ছিলো” - বাক্যটির ইংরেজি অনুবাদ I was supposed to go.

Supposed to - কোন কিছু করবে বলে কথা থাকা।
- উপরের বাক্যে যাওয়ার কথা আছে বুঝাচ্ছে, 
- তাই বাক্যটির সঠিক অনুবাদ হবে I was supposed to go. 

Source: A passage to the English language by S. M. Zakir Hussain. 
৩১৪.
Translate the following sentence: The exam was a piece of cake.
  1. পরীক্ষার আকৃতি ছিল কেকের মতো।
  2. পরীক্ষাটি খুবই কঠিন ছিল।
  3. পরীক্ষাটি একটা কেক ছিল।
  4. পরীক্ষাটি খুবই সহজ ছিল।
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে, বাক্যে idiom এর সঠিক অনুবাদ।

• A piece of cake
English Meaning: an easy task / something easily achieved.
Bangla Meaning: সহজসাধ্য কাজ বা যা সহজে অর্জন করা যায়।

Ex. Sentence: The exam was a piece of cake.
Bangla Meaning: পরীক্ষাটি খুবই সহজ ছিল।

• সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক।
৩১৫.
What is the Bengali meaning of "sail under false colours"?
  1. অন্ধকারে থাকা।
  2. ভণ্ডামি করা।
  3. এড়িয়ে চলা।
  4. কাউকে অন্ধ ভাবে অনুসরণ করা।
ব্যাখ্যা
• Sail under false colours
English Meaning: Disguise one's true nature or intentions.
Bangla meaning: ভণ্ডামি করা; নিজের স্বরূপ লুকিয়ে রাখা, কপটতা অথবা ছলনা করা।

Example Sentence: He was sailing under false colours, pretending to be a successful businessman while actually being broke.
Bengali Meaning: সে মিথ্যা পরিচয় নিয়ে চলছিল, সফল ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়ে আসলেই দেউলিয়া ছিল।

Source:
1. Oxford learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩১৬.
'ঘোলা জলে মাছ শিকার' এর ইংরেজি অনুবাদ কী?
  1. ক) Fish in the troubled water
  2. খ) Hunt find in the dirty pond
  3. গ) Hunt find in the dirty water
  4. ঘ) Get fish in the dirty water
ব্যাখ্যা

Fish in the troubled water

English Meaning: to try to win an advantage from a difficult situation or from someone else's problems.
Bangla Meaning: ঘোলা জলে মাছ শিকার / পরিস্থিতির সুযোগ নেওয়া

Ex. Sentence: He wanted to fish in the troubled water.
Bangla Meaning: সে ঘোলা জলে মাছ শিকার করতে চেয়েছিলো৷

Source- Live MCQ Lecture

৩১৭.
কেটলিতে পানি টগ্‌বগ্‌ করছে।
  1. ক) The water is simmering in the kettle.
  2. খ) The water is boiling in the kettle.
  3. গ) The water is rising high in the kettle.
  4. ঘ) The kettle is over flowing.
ব্যাখ্যা
•কেটলিতে পানি টগবগ করছে। এর সঠিক অনুবাদ- The water is simmering in the kettle.

Simmer (verb intransitive), (verb transitive)
(১) প্রায় টগবগিয়ে ফোটা বা ফোটানো: She let the soup simmer for a few more minutes.
(২) (ক্রোধ, উত্তেজনা ইত্যাদিতে) পূর্ণ হওয়া; (রাগে, উত্তেজনায়) ফুঁসতে বা ফুটতে থাকা: simmer with rage.

Meaning of other words: 
- Inundate (প্লাবিত/পরিপ্লাবিত/পরিপ্লুত করা)।
- Cook (রান্না করা)।
- Rise (বিছানা ছেড়ে ওঠা; ঘুম থেকে ওঠা)।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy
2. Cambridge Dictionary
3. Live MCQ Lecture
৩১৮.
সে আমার আপন ভাই।
  1. ক) He is my brother.
  2. খ) He is my step brother.
  3. গ) He is my elder brother.
  4. ঘ) He is my own brother.
ব্যাখ্যা
সে আমার আপন ভাই - He is my brother.

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
He is my step brother - সে আমার সৎ ভাই।
He is my elder brother - সে আমার বড় ভাই।
He is my own brother - সে আমার নিজের ভাই। ( এখানে own আপন অর্থে ব্যবহৃত হবে না)
৩১৯.
Translate it into English: বাতাস বাতিটি নিভিয়ে দিলো।
  1. The wind blew to the lamp.
  2. The wind blew of the lamp.
  3. The wind blew on the lamp.
  4. The wind blew out the lamp.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

 • Blow out
English Meaning: be extinguished by an air current.
Bangla Meaning: দমকা বাতাসে নিভিয়ে ফেলা / নিভে যাওয়া

Ex. Sentence: The wind blew out the lamp.
Bangla Meaning: বাতাস বাতিটি নিভিয়ে দিলো।

উল্লিখিত অন্য অপশন গুলো সেই অনুসারে ভুল।
৩২০.
"Faults are thick where love is thin." - এর বাংলা অনুবাদ -
  1. নাচতে না জানলে উঠোন বাঁকা।
  2. ঠ্যাং থাকতে ক্যান্ নিবি লাঠি?
  3. যারে দেখতে নারি তার চলন বাঁকা।
  4. চাঁদেও কলঙ্ক আছে।
ব্যাখ্যা
• Faults are thick where love is thin.
Meaning: যারে দেখতে নারি তার চলন বাঁকা।

অন্যদিকে:
• Fingers were made before forks: ঠ্যাং থাকতে ক্যান্ নিবি লাঠি?
• 'A bad workman quarrels with his tools' যথাযথ অনুবাদ - নাচতে না জানলে উঠোন বাঁকা।
• 'There are lees to every wine' যথাযথ অনুবাদ - চাঁদেও কলঙ্ক আছে।

Source: Live MCQ Lecture, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩২১.
Translate it: I glanced over the book.
  1. আমি বইটির উপরে চোখ বুলিয়ে নিলাম।
  2. আমি বইটি দ্রুত দেখলাম।
  3. আমি বইটির উপর দৃষ্টি দিলাম।
  4. বইটি আমি দেখেছিলাম।
ব্যাখ্যা
• Glance over:
Meaning: চোখ বুলানো।

• আমি বইটির উপরে চোখ বুলিয়ে নিলাম।
- বাক্যটি সঠিক।
- কারণ glance over অর্থ চোখ বুলানো।
- তাই এর সঠিক বাংলা অর্থ এটিই হবে।

• আমি বইটি দ্রুত দেখলাম।
- বাক্যটি ভুল।
- কারণ glance over অর্থ চোখ বুলানো।

• আমি বইটির উপর দৃষ্টি দিলাম।
- এটি ভুল।
- কারণ এখানে দৃষ্টি দেওয়া দ্বারা বোঝায় glanced at
- বাক্যটি অনেকটি এরকম 'I glanced at the paper.'

• বইটি আমি দেখেছিলাম।
- বাক্যটি ভুল।
- এখানে 'দেখেছিলাম' মানে 'saw', এর ইংরেজী অনুবাদ অনেকটা এরকম, 'I saw the paper.
৩২২.
"সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।" Translate it -
  1. As you sow, so you reap.
  2. All that glitters is not gold.
  3. A stitch in time saves nine.
  4. More haste, less speed.
ব্যাখ্যা
• "সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।"
- এটি একটি প্রবাদ।
- প্রবাদটি Translation করলে হয় - "A stitch in time saves nine."

অন্যান্য অপশন আলোচনা:
• As you sow, so you reap.
→ যেমন কর্ম তেমন ফল।
• All that glitters is not gold.
→ চকচক করলেই সোনা হয় না। 
• More haste, less speed.
→ বেশি তাড়াহুড়া করলে বিলম্ব হতে পারে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩২৩.
ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন।
  1. ক) The doctor saw the pulse of the patient.
  2. খ) The doctor felt the pulse of the patient.
  3. গ) The doctor feels the pulse of the patient.
  4. ঘ) The doctor has seen the pulse of the patient.
ব্যাখ্যা
নাড়ি - pulse 
ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন- এর translation হবে: The doctor felt the pulse of the patient.
৩২৪.
Choose the right Bangla translation of 'He come off with flying colours.'
  1. ক) তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন
  2. খ) তিনি উড়ন্ত রং নিয়ে এসেছিলেন
  3. গ) তিনি রং ছিটাতে ছিটাতে এসেছিলেন
  4. ঘ) বিজয়ের গৌরব নিয়ে তিনি উড়ে এসেছিলেন
ব্যাখ্যা
• Come off with flying colours
English Meaning: have done very well (with distinction) / with complete or eminent success.
Bangla Meaning: খুব ভালো করা / জয়ী হওয়া
Ex. Sentence: At last our team came off with flying colours from the tournament./He came off with flying colours.
Bangla Meaning: অবশেষে আমাদের দল সাফল্যের সাথে টুর্নামেন্ট জিতলো। / তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন।
৩২৫.
Identify the correct proverb.
  1. Too many cooks spoil the fork.
  2. Too many cooks spoil the sauce.
  3. Too many cooks spoil the broth.
  4. Too many cooks spoil the plan.
ব্যাখ্যা

• সঠিক proverb টি হচ্ছে - 
- English proverb: Too many cooks spoil the broth.
- Bangla proverb: অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

৩২৬.
'ফুলটি রক্তের মতো লাল' এর ইংরেজি অনুবাদ-
  1. ক) The flower is red like blood.
  2. খ) The flower is as red as blood.
  3. গ) The flower is bloody red.
  4. ঘ) The flower is blood like red.
ব্যাখ্যা
• 'ফুলটি রক্তের মতো লাল' এর ইংরেজি অনুবাদ - The flower is as red as blood.
- একটি বস্তুর সাথে অন্য বস্তুর তুলনা দিলে সাধারণত as adjective as ব্যবহৃত হয়।
৩২৭.
The lavish wedding became a white elephant for the family.
Translate it into Bangla?
  1. বিয়েতে পরিবারের সবাই অনেক মজা করেছে।
  2. বিয়েতে হাতি এসেছিল।
  3. বিয়ের জাকজমক অনুষ্ঠানটি পরিবারের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছিল।
  4. বিয়েতে অনেক খাবার এর পদ ছিল।
ব্যাখ্যা
The correct translation of "The lavish wedding became a white elephant for the family." into Bangla is:
গ) বিয়ের জাকজমক অনুষ্ঠানটি পরিবারের জন্য অত্যন্ত ব্যয়বহুল হয়ে উঠেছিল।

- "White elephant" (সাদা হাতি) এখানে একটি Idiom হিসাবে ব্যবহৃত হয়েছে,
- যার অর্থ "অত্যধিক ব্যয়বহুল কিন্তু অনাকাঙ্ক্ষিত বোঝা"।
- মূল ইংরেজি বাক্যটির অর্থ: "জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানটি পরিবারের জন্য একটি আর্থিক বোঝা হয়ে দাঁড়িয়েছিল।"

অন্যান্য অপশনগুলি:

ক) "বিয়েতে মজা করা" → অর্থ সম্পূর্ণ ভিন্ন ।
খ) "হাতি আসা" → আক্ষরিক অনুবাদ, যা ভুল।
ঘ) "খাবারের পদ" → অর্থহীন এই প্রসঙ্গে।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩২৮.
I am badly hard up.
  1. ক) আমি অসহ্য হয়ে উঠেছি
  2. খ) আমি এক কথার মানুষ
  3. গ) আমি কঠিন অসুখে ভুগছি
  4. ঘ) আমার টাকার খুব অনটন হয়েছে
ব্যাখ্যা
I am badly hard up - এখানে hard up একটি phrase যার অর্থ short of money/ অভাবগ্রস্ত।
সুতরাং,, এই sentence টির অর্থ দাঁড়ায় - আমার টাকার খুব অনটন হয়েছে।
৩২৯.
সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে।
  1. ক) It has been raining cats and dogs from morning
  2. খ) It has been raining cats and dogs since morning
  3. গ) It is raining cats and dogs since morning
  4. ঘ) Rains has starts cats and dogs from morning
ব্যাখ্যা
• Cats and dogs
English Meaning: in great quantities / very hard.
Bangla Meaning: মুষলধারে।

• প্রশ্নে উল্লেখিত বাক্যটি Present Perfect Continuous tense এ আছে।
- অতীতে কোন কাজ শুরু হয়ে বর্তমানে ও চলছে বুঝালে বাক্যটি Present Perfect Continuous Tense হয়।
Structure: Subject + have been / has been + verb(ing) + time.
আবার,
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় বরং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে। যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।

 তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - It has been raining cats and dogs since morning.
৩৩০.
Translate into English: পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
  1. ক) Virtue thrives best in adversity.
  2. খ) Virtue is its own reward.
  3. গ) We live in deeds, not in years.
  4. ঘ) Virtue regain best in adversity.
ব্যাখ্যা
• পরহিতার্থে কর্ম প্রতিদান চায় না।
- এর ইংরেজি হচ্ছে - Virtue is its own reward.
• অন্য অপশন গুলোর মধ্যে - 
• Virtue thrives best in adversity.
- বিপদ এর মধ্যেই গুণের পরীক্ষা হয়।

• We live in deeds, not in years.
বয়সে নয়, আমরা কাজেই বাঁচি।

Source: Live MCQ Lecture.
৩৩১.
মেয়েটার তের বছর হতে না হতেই তার বাবা তাকে বিয়ে দিয়ে দিলেন।
  1. ক) No sooner had the father married the girl off when she became thirteen.
  2. খ) As soon as the girl became thirteen than her father married her off.
  3. গ) Hardly had the father married the girl off than she became thirteen.
  4. ঘ) No sooner had the girl become thirteen than her father married her off.
ব্যাখ্যা

অতীতে কোন কিছু করতে না করতেই , হতে না হতেই — এ রকম বাক্যের Structure হচ্ছে চারটি : র্
No sooner had the girl become thirteen than her father married her off. (No sooner + Past Perfect + than + Past Indefinite)
Hardly had the girl become thirteen when her father married her off. (Hardly + Past Perfect + when + Past Indefinite)
Scarcely had the girl become thirteen when her father married her off. (Scarcely + Past Perfect + when + Past Indefinite)
As soon as the girl became thirteen, her father married her off. (As soon as + Past Indefinite + , + Past Indefinite)

৩৩২.
"আদনান কি গতকাল গিয়েছিল?" এর English translation কি?
  1. Did Adnan went yesterday?
  2. Did Adnan go yesterday?
  3. Had Adnan went yesterday?
  4. Has Adnan go yesterday?
ব্যাখ্যা

• প্রদত্ত বাক্যে "গতকাল" শব্দটি Past Indefinite tense কে নির্দেশ করে।
- Past indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হচ্ছে: Did + Subject + verb এর Present form + Ext. + Question mark (?).

• অর্থাৎ, "আদনান কি গতকাল গিয়েছিল?"
এর English translation হলো - Did Adnan go yesterday?

- বাক্যটির পূর্বে Auxiliary verb হিসেবে did যুক্ত হবে এবং Main verb এর Base or Present form (go) হিসেবে বসবে + গতকাল এর ইংরেজি শব্দ Yesterday বসবে।

• Other Options:
ক) "Did Adnan went" - ভুল, কারণ 'did' এর পরে base form (go) বসে, past form (went) নয়।

গ) "Had Adnan went" - ভুল, Past Perfect এ 'had + past participle (gone)' হয়।

ঘ) "Has Adnan go yesterday" - ভুল, Present Perfect এর সাথে 'yesterday' ব্যবহার করা যায় না।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.

৩৩৩.
সব ভালো তার শেষ ভালো তার --
  1. All's well that ends well.
  2. All are well that are well.
  3. All one well when all finish well.
  4. All well that end well.
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) All's well that ends well.

- "সব ভালো তার, শেষ ভালো যার" — এই বাংলা প্রবাদটির অর্থ হলো,
- যদি কিছুর শেষ ভালো হয়, তাহলে মাঝের সব কষ্ট বা সমস্যা ততটা গুরুত্বপূর্ণ নয়।

• ইংরেজিতে এর প্রচলিত ও প্রবাদসম রূপ হলো:
- "All's well that ends well."
- এটি একটি জনপ্রিয় ইংরেজি প্রবাদ,

Other options:
খ) All are well that are well. — অর্থ ও গঠন ভুল।

গ) All one well when all finish well. — সঠিক নয়।

ঘ) All well that end well. — Article ("All's") এবং verb ("ends") নেই বা ভুল, তাই ভুল গঠন।

Source: Live MCQ Lecture.
৩৩৪.
Choose the best answer (Bangla to English)
আমি তাকে দিয়ে চিঠিটি লেখালাম।
  1. ক) I wrote the letter by him
  2. খ) I had written the letter by him.
  3. গ) I had the letter written by him.
  4. ঘ) I got the letter being written by him.
ব্যাখ্যা
কাউকে দিয়ে কাজ করানো বুঝাতে had ব্যবহৃত হয়। 
তাই সঠিক উত্তরটি হবে: I had the letter written by him.
৩৩৫.
যাকে দেখতে নারি তার চলন বাঁকা-
  1. Faults are unfair where love is fair.
  2. Faults are thick where love is thin.
  3. Faults are counted where there is no love.
  4. Faults are many where love is plenty.
ব্যাখ্যা
সঠিক উত্তর: খ) Faults are thick where love is thin.

- "যাকে দেখতে নারি তার চলন বাঁকা" — এই প্রবাদটির অর্থ হলো:
- যাকে অপছন্দ করি, তার সব কিছুতেই দোষ খুঁজি, এমনকি স্বাভাবিক আচরণেও।
- অর্থাৎ, যেখানে ভালোবাসা বা পছন্দ নেই, সেখানে ছোট ছোট বিষয়ও খারাপ মনে হয়।

"Faults are thick where love is thin" —
- এটি একটি ইংরেজি প্রবাদ, যার মানে:
- যেখানে ভালোবাসা কম, সেখানে দোষ বেশি দেখা যায়।
- "Thick" মানে এখানে "অনেক" বা "প্রচুর"।
- "Love is thin" মানে ভালোবাসা কম।

অন্য অপশনগুলো:
ক) Faults are unfair where love is fair — অর্থ ও গঠন সঠিক না।
গ) Faults are counted where there is no love — অর্থ কাছাকাছি, কিন্তু idiomatic বা প্রবাদসুলভ নয়।
ঘ) Faults are many where love is plenty — সম্পূর্ণ বিপরীত অর্থ। 

Source: Live MCQ Lecture.
৩৩৬.
Translate the following sentence into Bangla.
Grapes are sour.
  1. তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
  2. অভ্যাসই স্বভাব হয়ে দাঁড়ায়।
  3. অতি লোভে তাতি নষ্ট।
  4. আঙুর ফল টক।
ব্যাখ্যা
• Grapes are sour.
- এটি একটি proverb.
- এর Bangla Translation হচ্ছে - আঙুর ফল টক।

অপশন আলোচনা:
• তাড়াহুড়ায় জিনিস খারাপ হয়।
- Haste makes waste.

• অভ্যাসই স্বভাব হয়ে দাঁড়ায়।
- Habit is second nature.

• অতি লোভে তাতি নষ্ট।
- Grasp all, loose all.

Source: Live MCQ Lecture.
৩৩৭.
Translate it: বেশি তাড়াহুড়ো করলে কাজের খুব বেশি অগ্রগতি হয় না।
  1. More haste, more speed.
  2. More haste, less speed.
  3. Less haste, more speed.
  4. Less haste, less speed.
ব্যাখ্যা
• More haste, less speed.
Meaning: বেশি তাড়াহুড়ো করলে কাজের খুব বেশি অগ্রগতি হয় না।

আরও কিছু proverb,
- Harm watch, harm catch: ভয় করলে ভয় আপনি এসে পড়ে / ডরালেই ডরে ধরে।
- Many a little makes a mickle: দশের লাঠি একের বোঝা।
- Many drops make a shower: বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।
- Might is right: জোর যার মুল্লুক তার।

Source: Live MCQ Lecture.
৩৩৮.
Time and tide wait for none.
  1. ক) সময় ও জল কারো জন্য থেমে থাকে না
  2. খ) সময় ও জল অপেক্ষা করে না কখনো
  3. গ) সময় ও জলস্রোত কারো জন্য অপেক্ষা করে না
  4. ঘ) সময় ও স্রোত কখনো অপেক্ষা করে থাকে না
ব্যাখ্যা
Time and tide wait for none is a proverb (প্রবাদ)।
- এর সঠিক বাংলা অনুবাদ হচ্ছে - সময় ও জলস্রোত কারো জন্য অপেক্ষা করে না
৩৩৯.
The proper translation of: "The trial was held in camera"
  1. বিচারানুষ্টানটি প্রকাশ্যে করা হয়েছিল।
  2. বিচারানুষ্টানটি গোপনে পরিচালিত হয়েছিল।
  3. বিচারের কাজ ক্যামেরার সামনে অনুষ্টিত হয়েছিল।
  4. বিচারের কাজ সর্বসমক্ষে গোপনে পরিচালিত হয়েছিল।
ব্যাখ্যা

• "The trial was held in camera".
- বিচারানুষ্টানটি গোপনে পরিচালিত হয়েছিল।

• In camera:
- English Meaning: In private: secretly; without the public.
- Bangla Meaning: (আইন সম্বন্ধীয়) বিচারকের একান্ত কক্ষে; প্রকাশ্য বিচারসভায় নয়; (কথ্য) গোপনে; একান্তে।

• Ex. Sentence: The judge reviewed the sensitive material in camera.
- Bangla Meaning: বিচারক গোপনে সংবেদনশীল সামগ্রী পর্যালোচনা করেছেন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

৩৪০.
He was about to be caught but anyhow he managed to escape. (Translate into Bangla)
  1. ক) সে ধরা পড়ার ব্যাপারে অবগত ছিল তবে যে ভাবেই হোক সে পালানোর ব্যবস্থা করে রেখেছিল।
  2. খ) সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল তবে যে ভাবেই হোক সে পালানোর ব্যবস্থা করে রেখেছিল।
  3. গ) সে ধরা পড়ার ব্যাপারে অবগত ছিল তবে যে ভাবেই হোক সে পালাতে পেরেছিল।
  4. ঘ) সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল তবে যে ভাবেই হোক সে পালাতে পেরেছিল।
ব্যাখ্যা
be about to do = করতে উদ্যত, বা প্রায় করে ফেলা
managed to do = করতে পেরেছিল।

সুতরাং সঠিক উত্তরটি হবে - সে প্রায় ধরা পড়ে যাচ্ছিল তবে যে ভাবেই হোক সে পালাতে পেরেছিল। 
৩৪১.
বাংলা অনুবাদ করুন। What does your father do?
  1. তোমার বাবার পেশা কী?
  2. তোমার বাবার কাজ কী?
  3. তোমার বাবা কোথায় চাকুরী করেন?
  4. তোমার বাবা কি চাকুরী করেন?
ব্যাখ্যা
• What does your father do?
- বাক্যটির সঠিক বাংলা অনুবাদ হচ্ছে - 
- তোমার বাবার পেশা কী?/ তোমার বাবা কী করেন?

Source: English For Competitive Exams By Md. Fazlul Haque, Merriam-webster
৩৪২.
‘আমি তাকে গাইতে শুনলাম’ বাক্যটির translation -
  1. I heard him singing.
  2. I hear him singing.
  3. I heard him to sing .
  4. I was heard singing.
ব্যাখ্যা
• ‘আমি তাকে গাইতে শুনলাম’ বাক্যটির translation - I heard him singing

Options,
- "I hear him singing" এর অর্থ হল "আমি তাকে গাইতে শুনছি" যা মূল বাংলা বাক্যের সাথে মিলছে না।
- "I heard him to sing" গ্রামাটিক্যালি সঠিক নয়।
- "I was heard singing" এর অর্থ হল "আমাকে গাইতে শুনা গেছে" যাও মূল বাক্যের অর্থের সাথে মিলছে না।

সুতরাং "I heard him singing" হল মূল বাক্যটির সঠিক অনুবাদ।
৩৪৩.
Translate in Bangla: I don't want all and sundry knowing about our problems.
  1. আমি চাই না সবাই আমাদের সমস্যার কথা জানুক।
  2. আমি চাই না হঠাৎ আমাদের সমস্যার কথা জানুক।
  3. আমি চাই না পরিবার আমাদের সমস্যার কথা জানুক।
  4. আমি চাই না বন্ধুরা আমাদের সমস্যার কথা জানুক।
ব্যাখ্যা

Answer: ক) আমি চাই না সকলেই আমাদের সমস্যার কথা জানুক।

• All and sundry
English Meaning: every person / everyone/ Everyone without distinction.
Bangla Meaning: সকলেই।

Ex. Sentence: I don't want all and sundry knowing about our problems.
Bangla Meaning: আমি চাই না সবাই আমাদের সমস্যার কথা জানুক।

- “All and sundry” মানে সকলেই / সবাই, যেকেউ, তাই সঠিক অনুবাদ হবে “আমি চাই না সকলেই আমাদের সমস্যার কথা জানুক।” অন্য অপশন (খ, গ, ঘ) ভুল কারণ তারা নির্দিষ্ট ব্যক্তি বা গ্রুপকে নির্দেশ করছে, কিন্তু মূল বাক্যে “all and sundry” সকলকে বোঝায়।

Source: Live MCQ Lecture

৩৪৪.
___________ of all trades, master of none.
  1. Jack
  2. King
  3. Master
  4. None of these
ব্যাখ্যা
Complete Sentence: Jack of all trades, master of none.
→ এটি একটি প্রবাদ বাক্য।
→ এর Bangla Translation: সবজান্তা অষ্টরম্ভা।

কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ:
• এক হাতে তালি বাজে না। → It takes two to make a quarrel.
• নিজেকে জানো। → Know thyself.
• যে অবস্থায় আছে তাই ভালো/হস্তক্ষেপ করলে খারাপ হতে পারে। → Let it alone! Let well alone.
• দশের লাঠি একের বোঝা। → Many a little makes a mickle.

Source: Live MCQ Lecture.
৩৪৫.
'লেবু কচলালে তেতো হয়' - The best translation is-
  1. ক) The lemon becomes bitter if it is rubbed.
  2. খ) A jest driven hard, loses its points.
  3. গ) A hungry fox is an angry fox.
  4. ঘ) Don't try to do anything again and again.
ব্যাখ্যা
লেবু কচলালে তেতো হয় একটি বাংলা প্রবাদ বাক্য যার সঠিক ইংরেজি অনুবাদ হলঃ
A jest driven hard, loses its points.
৩৪৬.
Translate into English: ট্রেন ছাড়ার আগেই আমরা স্টেশনে পৌঁছেছিলাম -
  1. We had reached the station before the train left.
  2. We reached the station before the train leave.
  3. We reach the station before the train left.
  4. We had reached the station before the train leave.
ব্যাখ্যা
• ট্রেন ছাড়ার আগেই আমরা স্টেশনে পৌঁছেছিলাম।
- এর সঠিক ইংরেজি অনুবাদ হবে - We had reached the station before the train left.

• Before দ্বারা দুটি clause যুক্ত হলে, 
  before এর পূর্বের  clause টিতে verb এর past perfect এবং পরের  clause টিতে past indefinite tense হয়।

Example: 
- We had reached the school before the bell rang.
-  I had reached home before the rain started.
৩৪৭.
Translate into English: মাথা নেই, আবার মাথা ব্যথা।
  1. All seems yellow to the jaundiced eye
  2. A beggar may sing before a pickpocket.
  3. A bad penny always turns up.
  4. A beggar can never be bankrupt.
ব্যাখ্যা
• মাথা নেই, আবার মাথা ব্যথা।
- A beggar can never be bankrupt.

• অন্য অপশন গুলোর মধ্যে -

• ন্যাংটার নেই বাটপারের ভয়।
- A beggar may sing before a pickpocket.

• A bad penny always turns up.
- অপদার্থ যেখান থেকে শুরু করে ঠিক সেখানেই ফিরে আসে।

• All seems yellow to the jaundiced eye.
- পক্ষপাতদুষ্ট লোকের কাছে সবাই মন্দ।

Source: Live MCQ Lecture.
৩৪৮.
“You owe me 50 taka” এর যথার্থ বাংলা অনুবাদ হচ্ছে-
  1. ক) তুমি আমার কাছে ৫০ টাকা পাও।
  2. খ) তুমি আমার কাছে ৫০ টাকা চেয়েছিলে।
  3. গ) তুমি আমাকে ৫০ টাকা ধার দিয়েছিলে।
  4. ঘ) আমি তোমার কাছে ৫০ টাকা পাই।
ব্যাখ্যা

Owe অর্থ ঋণী থাকা।
You owe me 50 taka= তুমি আমার কাছে ৫০ টাকা ঋণী
অর্থ্যাৎ আমি তোমার কাছে ৫০ টাকা পাই।

৩৪৯.
The correct translation of "তাঁর কোনাে জোরালো রাজনৈতিক আদর্শ নেই।"
  1. He has no political axe to grind.
  2. He has no strong political will to grind.
  3. He has no political idol to follow.
  4. He has no strong political stand to follow.
ব্যাখ্যা
• The correct translation of - "তাঁর কোনাে জোরালো রাজনৈতিক আদর্শ নেই।"
- English translation: He has no political axe to grind.

(have) an axe to grind
- English meaning: To have a strong personal opinion about something that you want people to accept and that is the reason why you do something.
- Bangla meaning: কোনো বিষয়ে জোরালো মতামত থাকা;  (লাক্ষণিক) ব্যক্তিস্বার্থ থাকা।

• প্রশ্নে উল্লেখিত বাকি অপশন গুলো দ্বারা এর সঠিক translation বোঝায় না।

- সুতরাং, সঠিক উত্তর: তার কোনাে জোরালো রাজনৈতিক আদর্শ নেই - He has no political axe to grind.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
৩৫০.
They were at 'daggers drawn'.
  1. ক) তারা ছুরি বের করেছিল।
  2. খ) তারা উন্মুক্ত চুরির কাছে ছিল।
  3. গ) তারা ঘোর বিবাদমান ছিল।
  4. ঘ) তারা শত্রু ছিল।
ব্যাখ্যা
At daggers drawn:   
• English Meaning: at enmity / in a state of open hostility or conflict.
• Bangla Meaning:
- শত্রুতা / খড়গহস্ত।   
- উদ্যতখঞ্জর; আক্রমণোদ্যত।

Example Sentence: Two brothers are now at daggers drawn about the house.
Bangla Meaning: বাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে এখন গভীর শত্রুতা।

তাই সঠিক translation হবে- তারা ঘোর বিবাদমান ছিল।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy. 
2. Live MCQ lecture. 
৩৫১.
"বিনা মেঘে বজ্ৰপাত" এর English translation কি?
  1. Bolt from the blue.
  2. Rain without clouds.
  3. Storm without wind.
  4. Thunderstorm warning.
ব্যাখ্যা

• A bolt from the blue (Idiom):
- English Meaning: A sudden and unexpected event or piece of news.
- Bengali Meaning: বিনা মেঘে বজ্রপাত; আকস্মিক বিপদ।

Example: The news of his resignation was a bolt from the blue.
- Bangla meaning: তার পদত্যাগের খবরটি বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল।

• "বিনা মেঘে বজ্ৰপাত" এর English translation হলো - Bolt from the blue.

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৩৫২.
They have not yet come to terms. (Translate into Bangla)
  1. ক) তারা এখনো আপস করে নি।
  2. খ) তারা এখনো চুক্তির মধ্যে আসে নি।
  3. গ) তারা তবুও চুক্তি করে নি।
  4. ঘ) তারা তবুও শর্তগুলো পালন করে নি।
ব্যাখ্যা
Come to terms = আপস করা। 
তাই সঠিক উত্তর (ক)।
৩৫৩.
Were the birds chirping?
  1. ক) পাখিরা কি গান করছিল?
  2. খ) পাখিরা কি গান করেছে?
  3. গ) পাখিরা কি কিচিরমিচির করছিল?
  4. ঘ) পাখিরা কি কিচিরমিচির করছে?
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের বাক্যটি past tense এ আছে এবং এটি একটি Interrogative sentence.
 
- Structure in interrogative: was/were + Subject + (verb + ing) + object + question mark (?)

Chirping of birds - পাখিদের কিচিরমিচির

যেহেতু বাক্যটি past tense এ রয়েছে তাই এখানে "করছিল" বসবে।

- Chirping অর্থ কিচিরমিচির, তাই অপশন (ক) ও (খ) বাদ যাবে।
- যেহেতু বাক্যটি past tense এ এবং এখানে were রয়েছে তাই করছে হবে না,  তাই অপশন (ঘ) ও বাদ যাবে।

সুতরাং, 'Were the birds chirping?' বাক্যটির সঠিক বঙ্গানুবাদ হবে, 'পাখিরা কি কিচিরমিচির করছিল?'
৩৫৪.
Translate into English: আমরা বিদ্যালয়ে পৌঁছা মাত্র ঘন্টা বেজে উঠলো।
  1. ক) Hardly had we reached school then the bell rung.
  2. খ) Hardly had we reached school then the bell rang.
  3. গ) Hardly had we reached school when the bell rang.
  4. ঘ) Hardly had we reached school when the bell rung.
ব্যাখ্যা
• আমরা বিদ্যালয়ে পৌঁছা মাত্র ঘন্টা বেজে উঠলো। 
- এর সঠিক ইংরেজি হচ্ছে - Hardly had we reached school when the bell rang.

• Hardly এর ব্যবহার: 
- Hardly অর্থ সবেমাত্র। 
- Hardly + past perfect tense- এরূপে ব্যবহৃত হয়। 
- Structure: Hardly had + subject + verb (past participle) + Object + when + Subject + verb (past) + Object. 
- এভাবে একই অর্থে scarcely had ....... when/before এরূপে ব্যবহৃত হয়। 

• উল্লেখ্য যে, Ring এর Past tense - rang এবং past participle - rung.
৩৫৫.
Translate into English: চেষ্টা না করলে সফল হবে না।
  1. ক) Don't try or you will not succeed.
  2. খ) Unless you try, you will never succeed.
  3. গ) If you try, you will not succeed.
  4. ঘ) Even if you try, you will not succeed.
ব্যাখ্যা
সঠিক translation টি হবে - Unless you try, you will never succeed.
Unless এর ব্যবহার: 
- Unless অর্থ 'যদি না' 
- এটি negative অর্থ প্রদান করে, এজন্য unless দ্বারা যে clause শুরু হয় সেই clause এ no/ not ব্যবহৃত হয় না।
- সবসময় verb এর present form বসে।
৩৫৬.
“Look before you leap”-বাক্যটির সঠিক বাংলা অনুবাদ কোনটি?
  1. কাটা দিয়ে কাটা তোলা
  2. নিজের চরকায় তেল দাও
  3. দেখে পথ চলো, বুঝে কথা বলো
  4. নিজের কাজ নিজে করো
ব্যাখ্যা
Look before you leap (প্রবাদ) - সম্ভাব্য ঘটনাবলি বিবেচনা না করে তড়িঘড়ি কিছু করো না (তুলনীয় - ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না)।
অর্থাৎ, Look before you leap প্রবাদটির অর্থ (অপশন হতে) - দেখে পথ চলো, বুঝে কথা বলো। 
 
উৎস: বাংলা একাডেমি অভিধান
৩৫৭.
'ঝোপ বুঝে কোপ মারো'- প্রবাদটির সঠিক ইংরেজিরূপ কোনটি হবে?
  1. ক) Take the best shot while the time has come
  2. খ) Make hay while the sun shines
  3. গ) Do your task on the right time
  4. ঘ) Don't miss your chance
ব্যাখ্যা

'ঝোপ বুঝে কোপ মারো'- প্রবাদটির সঠিক ইংরেজিরূপ হল- Make hay while the sun shines.
Source- Live MCQ Lecture

৩৫৮.
Translate into English. অতীতে তারা এ ধরনের কোন অনুরোধেই কর্ণপাত করে নি।
  1. In the past, they've tended to turn somebody in to such requests.
  2. In the past, they've tended to turn a deaf ear to such requests.
  3. In the past, they've tended to turn over a new leaf to such requests.
  4. In the past, they've tended to turn someone's head to such requests.
ব্যাখ্যা
• Bangla sentence: অতীতে তারা এ ধরনের কোন অনুরোধেই কর্ণপাত করে নি।
- English translation: In the past they've tended to turn a deaf ear to such requests.

• Turn a deaf ear

English Meaning: to ignore someone when they complain or ask for something / refuse to listen or respond to a statement or request.
Bangla Meaning: কর্ণপাত না করা / অগ্রাহ্য করা।

• অন্যদিকে,
 Turn over a new leaf
English Meaning: start to act or behave in a better or more responsible way.
Bangla Meaning: নতুনভাবে বা উন্নততর জীবন শুরু করা / দায়িত্বশীল হওয়া.

• Turn someone's head
English Meaning: Make someone conceited.
Bangla Meaning: অহংকারী বা দাম্ভিক করা / মাথা বিগড়ে দেওয়া।

• Turn somebody in
English Meaning: to take a criminal to the police
Bangla Meaning: পুলিশের হাতে সোপর্দ করা।

Source: Live MCQ Lecture.
৩৫৯.
'পাঁচটা বাজতে দশ মিনিট বাকি' -এর সঠিক ইংরেজি কি?
  1. It is ten minutes to five.
  2. It is is ten minutes past five.
  3. It is ten minutes five.
  4. It is five minutes past ten.
ব্যাখ্যা

"পাঁচটা বাজতে দশ মিনিট বাকি।" - It is ten minutes to five.

সময় বলার ক্ষেত্রে,
- It + be verb + past/ to + ঘণ্টার সংখ্যা বসে।
- বেজে বুঝাতে মিনিটের পরে past/ gone ব্যবহৃত হয়।
- যেমন: It is now fifteen minutes past ten.

অন্যদিকে,
- বাজতে বাকি বুঝাতে মিনিটের পরে to/ of ব্যবহৃত হয়।
- যেমন: It is ten minutes to five. পাঁচটা বাজতে দশ মিনিট বাকি।

- সুতরাং, সঠিক অনুবাদটি হলো - It is ten minutes to five.

৩৬০.
"বিপদ কখনও একা আসে না।" - Translate it into English.
  1. Misfortune never come alone.
  2. Misfortune never comes alone.
  3. Many drops make a shower.
  4. Misfortunete never comes alone.
ব্যাখ্যা
• প্রবাদ বাক্য -
- বিপদ কখনও একা আসে না।
- Misfortune never comes alone.

অন্যদিকে, 
• Many drops make a shower.
বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।

Source: Live MCQ Lecture.
৩৬১.
'চোরকে বলে চুরি করতে , গৃহস্থকে বলে সজাগ থাকতে' -এর ইংরেজি হবেঃ
  1. ক) The devil wouldn't listen to the scripture
  2. খ) Run with the hare and hunt with the hounds
  3. গ) Birds of a feather flock together
  4. ঘ) None of these
ব্যাখ্যা
Run with the hare and hunt with the hounds - চোরকে বলে চুরি করতে, গৃহস্থকে বলে সাবধান/সজাগ থাকতে।

সোর্সঃ লাইভ এমসিকিউ লেকচার।
৩৬২.
Translate into English : 'আমি যখন ছেলেটিকে দেখলাম, তখন সে কয়েক ঘণ্টা ধরে কাঁদছিল'-
  1. ক) When I saw the boy, he was crying for several hours.
  2. খ) When I had met the boy, he had been crying for several hours.
  3. গ) When I met the boy, he had been crying for several hours.
  4. ঘ) When I met the boy, he has been crying for several hours.
ব্যাখ্যা
• সঠিক উত্তরটি হচ্ছে: When I met the boy, he had been crying for several hours. 
- When দ্বারা যুক্ত একটি clause past tense- এ হলে, অপর clauseটিও past tense এ হবে। 
- আবার অতীতকালে সংঘটিত দুইটি কাজের মধ্যে পূর্বে সংঘটিত কাজটি কতক সময় ধরে চলছিল এরূপ বুঝালে verb এর past perfect continuous tense হয়। 

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.
৩৬৩.
খাজনার চেয়ে বাজনা বেশি। (translate into English)
  1. There are less to every wine.
  2. The game is not worth the candle.
  3. The very ruins of greatness are great.
  4. The hand that rocks the cradle rules the world.
ব্যাখ্যা

Correct answer: The game is not worth the candle.
- এটি একটি  প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।

• Other options:
ক) There are less to every wine.
- চাঁদেরও কলঙ্ক আছে।

গ) The very ruins of greatness are great.
- মরা হাতি লাখ টাকা দাম।

ঘ) The hand that rocks the cradle rules the world.
- মায়ের হাতে গড়া শিশুই জগতের ভাগ্য নির্ধারক।

Source: Live MCQ Lecture.

৩৬৪.
''Such claim needs to be tested empirically'' suggest that-
  1. The test should be based on assumption.
  2. The test should be based on idea.
  3. The test should be based on experience.
  4. The test should be based on calculation.
ব্যাখ্যা
• Empirically:
English meaning: in a way that is based on what is experienced or seen rather than on theory.
Bangla meaning: অভিজ্ঞতাবাদ।

• Empirically শব্দটি মূলত experience বা practical observation বা experiment থেকে অর্জিত তথ্য বা প্রমাণের ভিত্তিতে কিছু নির্ধারণ করার বিষয়। যখন বলা হয়, "Such claim needs to be tested empirically," এর মানে হলো যে, দাবিটি বাস্তব অভিজ্ঞতা বা পরীক্ষার মাধ্যমে যাচাই করা উচিত।

Correct answer: The test should be based on experience.

অন্যান্য বিকল্পগুলোর ব্যাখ্যা:
ক) The test should be based on assumption:
- "Assumption" মানে কোনো কিছু অনুমান বা পূর্বধারণা থেকে। কিন্তু empirically শব্দের সাথে এটি সম্পর্কিত নয়, কারণ empirical testing বাস্তব প্রমাণের উপর ভিত্তি করে হয়, অনুমান বা মতামতের উপর নয়।

খ) The test should be based on idea:
- "Idea" বা ধারণা পরীক্ষার জন্য বাস্তব অভিজ্ঞতার বা প্রমাণের চাইতে অভ্যন্তরীণ চিন্তা বা তত্ত্বের উপর নির্ভর করে। কিন্তু empirical পরীক্ষার মানে বাস্তব বা প্রায়োগিক প্রমাণের উপর নির্ভর করা।

ঘ) The test should be based on calculation:
- "Calculation" একটি গণনা বা পরিমাপের বিষয়, তবে empirical পরীক্ষার সাথে এটি সরাসরি সম্পর্কিত নয়, কারণ এখানে প্রমাণ বা অভিজ্ঞতা ভিত্তিক পরীক্ষার কথা বলা হচ্ছে, গাণিতিক বা পরিসংখ্যানিক গণনা নয়।
৩৬৫.
“তারা যতই চেষ্টা করুক, সফল হতে পারবে না।”
  1. However they try, they cannot succeed.
  2. No matter how hard they try, they won’t succeed.
  3. Though they try, they didn’t succeed.
  4. Though they will try, they won’t succeed.
ব্যাখ্যা
• Correct Answer: খ) No matter how hard they try, they won’t succeed.

- “যতই চেষ্টা করুক” → No matter how hard they try.
- “পারবে না” = won’t succeed.
- Perfect future-tense structure, idiomatic and grammatically natural.
- “তারা যতই চেষ্টা করুক, সফল হতে পারবে না।”
- No matter how hard they try, they won’t succeed.

• Other options:
ক) However they try, they cannot succeed.
- সঠিক অনুবাদ নয়।
- "However they try" is not a common idiomatic form.

গ) Though they try, they didn’t succeed.
- Tense দুই ধরণের ব্যবহার হয়েছে - “try” is present, “didn’t” is past.

ঘ) Though they will try, they won’t succeed.
- Grammatically সঠিক নয় "though they will try" is not idiomatic; better expressed with “even if” or “no matter how”.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.
৩৬৬.
Translate into English: -'লাইনটি কেটে দাও'
  1. Cut the line.
  2. Cross the line.
  3. Give up the line.
  4. Pen through the line.
ব্যাখ্যা

• The answer is - Pen through the line.

• কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through ব্যবহার হয়।
- Pen through the word এর বাংলা হচ্ছে শব্দটি কেটে দাও।
- Pen through the line- লাইনটি কেটে দাও।

• উল্লিখিত বাকি অপশনগুলো, 
• Cut the line.
- ভুল। কারণ, কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through এর ব্যবহার গ্রহণযোগ্য বেশি।
- তাই, এটি ভুল।

• Cross the line.
- ভুল। কারণ, এটি দ্বারা লাইন অতিক্রম করা বুঝায়।
- মূল বাক্যে "অতিক্রম করা" বোঝানো হয়নি।

• Give up the line.
- ভুল। কারণ, লাইন ছাড়তে বলা।
- "কেটে দেওয়া" এবং "give up" অর্থে পার্থক্য আছে।

৩৬৭.
Which one is the correct English Translation of: “বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত”?
  1. All covet, all lost.
  2. Action speaks louder than words.
  3. Art is long, life is short.
  4. An Ethiopian will not change his skin.
ব্যাখ্যা
• “বিদ্যা অনন্ত, জীবন সংক্ষিপ্ত” এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - Art is long, life is short.

অন্যান্য অপশনগুলো, 
• All covet, all lost - অতি লোভে তাঁতি নষ্ট।
• Action speaks louder than words - কথার চেয়ে কাজের দাম বেশি।
• An Ethiopian will not change his skin - কয়লা ধুইলে ময়লা যায় না।

Source: Live MCQ Lecture
৩৬৮.
The English translation of the sentence 'চোরটি হাতে নাতে ধরা পড়ল'
  1. The thief was caught by red handed.
  2. The thief was caught with red-handed.
  3. The thief was caught red-handed.
  4. The thief was been caught red handed.
ব্যাখ্যা
"চোরটি হাতে নাতে ধরা পড়ল"-এর সঠিক ইংরেজি অনুবাদ হলো:
গ) The thief was caught red-handed.

"হাতে নাতে ধরা পড়া" অর্থ হলো অপরাধ করার সময়ই ধরা পড়া বা সরাসরি অপরাধ করতে গিয়ে গ্রেপ্তার হওয়া।
"Red-handed" একটি ইংরেজি idiom, যার মানে হলো অপরাধ করার সময়ই ধরা পড়া।

অন্যান্য অপশনগুলো:
ক) "The thief was caught by red handed."- "by" ভুল প্রিপজিশন ব্যবহার করা হয়েছে।
খ) "The thief was caught with red-handed."- "with" এখানে অপ্রাসঙ্গিক।
ঘ) "The thief was been caught red handed."- "was been" ব্যাকরণগতভাবে ভুল।

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৬৯.
আমি একটি পাখি দেখছি।
  1. ক) I am seeing a bird.
  2. খ) I see a bird.
  3. গ) I seeing a bird.
  4. ঘ) I have been seeing a bird.
ব্যাখ্যা
আমি একটি পাখি দেখছি- এর ইংরেজি Translation হবে: I see a bird.
৩৭০.
The Bengali meaning of the proverb ' We never know the worth of water till the well is dry.' is-
  1. ক) যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
  2. খ) বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।
  3. গ) দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না।
  4. ঘ) কাঙালের ঘোড়া রোগ।
ব্যাখ্যা
The proverb- We never know the worth of water till the well is dry.
অর্থ: দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা যায় না।

Source:
Live MCQ Lecture.
৩৭১.
'সততা সর্বোৎকৃষ্ট পন্থা' - কোনটির অনুবাদ?
  1. Honesty is the best virtue
  2. Honesty is the better way
  3. Honesty is a good way
  4. Honesty is the best policy
ব্যাখ্যা
• Honesty is the best policy (proverb): 
- Bangla Meaning - সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। 

আরো কিছু Proverbs - 
Hope springs eternal in the human breast - যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।
Hunger is the best sauce - ক্ষুধা পেলে বাঘও ধান খায়।
Homer sometimes nods - মহত্তম ব্যক্তিরাও ছোটখাটো ভুলের ঊর্ধ্বে নন।
He laughs best who laughs last - পূর্বেই অতিরিক্ত আনন্দ প্রকাশ করা সম্পর্কে সাবধানবাণী।

Source: Live MCQ lecture.
৩৭২.
Translate it in English: ছয় তরুণের মৃত্যুতে সহিংসতার মাত্রা তীব্র হলো।
  1. The violence came to a head with the deaths of six youths.
  2. The violence came off a head with the deaths of six youths.
  3. The violence came in a head with the deaths of six youths.
  4. The violence came with a head with the deaths of six youths.
ব্যাখ্যা
• Come to a head
English Meaning: reach a crisis.
Bangla Meaning: সংকটে উপনীত হওয়া / তীব্র হওয়া

Ex. Sentence: The violence came to a head with the deaths of six youths.
Bangla Meaning: ছয় তরুণের মৃত্যুতে সহিংসতার মাত্রা তীব্র হলো।

Source: Live MCQ Lecture.
৩৭৩.
Which one of them is the most relevant translation of this proverb: 'কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভাল।'
  1. ক) All covet, all lost.
  2. খ) Birds of a feather flock together.
  3. গ) A friend in need is a friend indeed.
  4. ঘ) Better alone than in bad company.
ব্যাখ্যা
♦ Better alone than in bad company.
- Bangla meaning: কুসঙ্গে থাকার চেয়ে একা থাকাও ভাল।

• A friend in need is a friend indeed.
- Bangla meaning: অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু বা প্রয়োজনের সময় যাদের কাছে পাওয়া যায় তারাই প্রকৃত বন্ধু।

• All covet, all lost.
- Bangla meaning: অতি লোভে তাঁতি নষ্ট।

• Birds of a feather flock together.
- Bangla meaning: চোরে চোরে মাসতুতো ভাই।

Source: Live MCQ Lecture.
৩৭৪.
"ডাক্তার ডাকো।" Translate into english.
  1. Call doctor.
  2. Call for doctor.
  3. Call into doctor.
  4. Call in a doctor.
ব্যাখ্যা

Call someone in (phrasal verb)
- English Meaning - To ask someone to come to help in a difficult situation. 
- Bangla Meaning - কাউকে ডাকা, বা তলব করা।

এছাড়াও, 
- Call for - প্রয়োজনীয়/আবশ্যক হওয়া।

তাই, "ডাক্তার ডাকো" বাক্যটির ইংরেজি অনুবাদ হচ্ছে - Call in a doctor

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.

৩৭৫.
Translate into English - "বদভ্যাস থেকে মুক্ত হওয়া কঠিন।"
  1. ক) It is difficult to get rid of good habits.
  2. খ) It is difficult to get rid of nice habits.
  3. গ) It is difficult to get rid of bad habits.
  4. ঘ) It is difficult to get along with bad habits.
ব্যাখ্যা
বদভ্যাস - Bad habits.
মুক্ত হওয়া - Get rid of. 
তাই সঠিক translation টি হবে - It is difficult to get rid of bad habits.

Source : Applied English Grammar & Composition by P. C. Das. 
৩৭৬.
"এখন বারোটা বেজে পনেরো মিনিট।" Translate into english.
  1. It is now fifteen minute past twelve.
  2. It is now fifteen minutes with twelve.
  3. It is now fifteen minutes to twelve.
  4. It is now fifteen minutes past twelve.
ব্যাখ্যা

"এখন বারোটা বেজে পনেরো মিনিট।" - It is now fifteen minutes past twelve.

সময় বলার ক্ষেত্রে,
- It + be verb + past/ to + ঘণ্টার সংখ্যা বসে।
- বেজে বুঝাতে মিনিটের পরে past/gone ব্যবহৃত হয়।
- যেমন: It is now fifteen minutes past ten.

অন্যদিকে,
- বাজতে বাকি বুঝাতে মিনিটের পরে to/ of ব্যবহৃত হয়।
- যেমন: It is fifteen minutes to ten. দশটা বাজতে পনেরো মিনিট বাকি।

- সুতরাং, সঠিক অনুবাদটি হলো- It is now fifteen minutes past twelve.

৩৭৭.
'Leave to chance' means -
  1. ক) সূযোগ ছেড়ে দেয়া
  2. খ) সূযোগের অপেক্ষায় থাকা
  3. গ) দৈবের উপর ছেড়ে দেওয়া
  4. ঘ) সূযোগ বুঝে কাজ করা
ব্যাখ্যা
Leave to chance:
English Meaning: to not prepare or plan for.
Bangla Meaning: কোনো প্রস্তুতি না নেওয়া / দৈবের উপর ছেড়ে দেওয়া
Ex. Sentence: That's not the kind of thing you want to leave to chance.
Bangla Meaning: এই বিষয়টা ভাগ্যের উপর ছেড়ে দেওয়া ঠিক হবে না।
Source: Live MCQ Lecture
৩৭৮.
আর্সেনিকমুক্ত পানি পান করা শরীরের জন্য নিরাপদ - translate into English.
  1. Drinking arsenic-free water is safe for the body.
  2. Arsenic-free water is safe for our body.
  3. Drink arsenic-free water for the body.
  4. For the body of ours arsenic-free water is safe.
ব্যাখ্যা
আর্সেনিকমুক্ত পানি পান করা শরীরের জন্য নিরাপদ এর English translation হলো
- Drinking arsenic - free water is safe for the body.

৩৭৯.
English meaning of this word:
একত্রীভূত
  1. ক) Incomprehensible
  2. খ) Incorporated
  3. গ) Incompatibility
  4. ঘ) Encompased
ব্যাখ্যা
Incorporate (verb transitive), (verb intransitive)
English Meaning: To include something within something else.
Bangla Meaning: Incorporate (in/into/with) (১) একীভূত হওয়া; একত্র করা; সংযুক্ত/সংসৃষ্ট করা বা হওয়া: This town was recently incorporated into the kingdom.
Synonyms: Combine (সংযুক্ত করা বা হওয়া), Merge (অঙ্গীভূত করা বা হওয়া), Include (অন্তর্ভুক্ত করা).
Antonyms: Separate (বিচ্ছিন্ন/পৃথক/আলাদা/বিযুক্ত করা বা হওয়া).
Other Forms:
- Incorporated (adjective) একত্রীভূত
- Incorporation [ইন্‌করপোরেশন] (noun) একত্রীকরণ বা একত্রীভবন।
Example Sentence: ‘Let sit two minutes, then whisk to melt and incorporate ingredients.’

Source: Live MCQ Lecture
৩৮০.
He has not yet come but we have just come. (Translate into Bangla)
  1. ক) সে তবুও আসে নি, শুধু আমরা এলাম।
  2. খ) আমরা আসলাম তবুও সে আসলো না।
  3. গ) সে আসার আগেই আমরা চলে এসেছি।
  4. ঘ) সে এখনও আসে নি, তবে আমরা এইমাত্র চলে এলাম।
ব্যাখ্যা

Perfect Tense এ Subject আর Verb এর মাঝখানে Yet আসলে এর অর্থ হয় – এখনো।
একইভাবে Perfect Tense এ Subject আর Verb এর মাঝখানে just আসলে এর অর্থ হয় – এইমাত্র।
তাই সঠিক উত্তর (ঘ)।

৩৮১.
The correct translation of 'সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে'-
  1. ক) The anti-socials are still at large.
  2. খ) The anti-socials are still now at large.
  3. গ) The anti-socials are at large.
  4. ঘ) The anti-socials are till at large.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - The anti-socials are still at large.
• At large
English Meaning: at liberty / free.
Bangla Meaning: স্বাধীন।
• Still
English Meaning: even now /nevertheless 
Bangla Meaning: এখন বা তখন পর্যন্ত
৩৮২.
What is the English translation of the proverb: গরু মেরে জুতা দান।
  1. Attack Peter to pay Paul.
  2. Rob Peter to pay Paul.
  3. Call Peter to pay Paul.
  4. Beat Peter to pay Paul.
ব্যাখ্যা
• Bangla Proverb - গরু মেরে জুতা দান।
- English Proverb - Rob Peter to pay Paul/ To revile or abuse to one's heart's content.

English Meaning: Take something away from one person to pay another; discharge one debt only to incur another.
Example Sentence: Mainstream funding for the college was a case of robbing Peter to pay Paul, reducing the budget all around for other colleges.

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture and Oxford Learner's Dictionary.
৩৮৩.
‘Anthology’ শব্দের অর্থ-
  1. ক) কাব্যসংকলন
  2. খ) সাংক্ষেপিক
  3. গ) অবিসংবাদী
  4. ঘ) তথ্যবহুল
ব্যাখ্যা

Compendium:
Synonyms: Anthology (কাব্যসংকলন; সাহিত্যসংকলন), Digest (সার-সংক্ষেপ), Summary (সাংক্ষেপিক).
Antonyms: Unabridgd (অসংক্ষেপিত).

৩৮৪.
The proverb "Flogging a dead horse; adding insult to injury." means-
  1. একটি মৃত ঘোড়াকে বেত্রাঘাত করা, আঘাতের সাথে অপমান যোগ করা।
  2. মৃত ঘোড়াকে চাবকানি সাথে অপমান করা।
  3. মড়ার উপর খাড়ার ঘা।
  4. যারে দেখতে নারি তার চলন বাঁকা।
ব্যাখ্যা
 ♦  Flogging a dead horse; adding insult to injury.
 -মড়ার উপর খাড়ার ঘা।

 অর্থাৎ রুগ্ন দুর্বল বা দুর্গত ব্যক্তির উপর পীড়ন বা অত্যাচার; যন্ত্রণার উপর যন্ত্রণা দেয়া।

 ♦  other option,

 - Faults are thick where love is thin.
যারে দেখতে নারি তার চলন বাঁকা।
 - বাকি অপশন গুলা অপ্রাসঙ্গিক।

♦ Source: Live MCQ Lecture.
৩৮৫.
Translate it: দুঃখের পরেই সুখ আসে।
  1. Riches have wings.
  2. After death comes the doctor.
  3. After meat comes mustard.
  4. After clouds comes fair weather.
ব্যাখ্যা
• দুঃখের পরেই সুখ আসে।
English proverb: After clouds comes fair weather.

• অন্য অপশন গুলোর মধ্যে - 
• নুন আনতে পান্তা ফুরায়।
English proverb: After meat comes mustard.

• চোর পালালে বুদ্ধি বাড়ে।
English proverb: After death comes the doctor.

• লক্ষ্মী সদাই চঞ্চলা।
English proverb: Riches have wings.

Source: Live MCQ Lecture.
৩৮৬.
The English translation of the sentence 'সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আগামীকাল ফাঁসি দেয়া হবে' will be-
  1. ক) The convict will be hung tomorrow.
  2. খ) The convict will be hanged tomorrow.
  3. গ) The convict will be hunged tomorrow.
  4. ঘ) The convict will be hang tomorrow.
ব্যাখ্যা
ফাঁসি দেয়া অর্থে Hang এর past participle হবে hanged। সুতরাং প্রদত্ত বাংলা বাক্যের ইংরেজি হবে - The convict will be hanged tomorrow.
৩৮৭.
Select the English meaning for the given word.
ঔচিত্য
  1. ক) Indecorum
  2. খ) Propriety
  3. গ) Compliant
  4. ঘ) Recluse
ব্যাখ্যা
Propriety (noun)
English Meaning: Correct moral behavior or actions.
Bangla Meaning: (plural proprieties) (আনুষ্ঠানিক)
(১) [Uncountable noun] আচরণ ও নীতিনিয়মের শুদ্ধতা; ঔচিত্য: a breach of propriety; (plural)
যথাযথ সামাজিক আচরণবিষয়ক খুঁটিনাটি; ঔচিত্যানৌচিত্য; শোভনতা-শালীনতা: observe the propriety; offend the propriety.
(২) [Uncountable noun] যৌক্তিকতা; যথাযোগ্যতা; যথার্থতা; উপযুক্ততা: I feel doubt about the propriety of giving him such a big sum.
Synonyms: Decorum (শিষ্টতা), Respectability (শ্রদ্ধালাভের উপযুক্ততা), Decency (শোভনতা).
Antonyms: Impropriety (অযাথার্থ্য), Indecorum (অশিষ্টাচার).
Other Forms: 
Example Sentence: ‘The movie deals with the need for moral propriety in life.’

Source: Bangla Academy Dictionary, Live MCQ Lecture
৩৮৮.
‘At arm's length’ means-
  1. হাতের সমান লম্বা
  2. অবশেষে
  3. ক্ষমতার কালো হাত
  4. শরীর থেকে যথাসম্ভব দূরে
ব্যাখ্যা
At arm's length (Phrase)

Meaning - 1: As far away from your body as possible; Away from the body, with one's arm fully extended.
বাংলা অর্থ = শরীর থেকে দূরে কোন কিছু স্থাপন করা বা রাখা।
উদাহরণ - He held the snake at arm's length.
I held the telephone at arm's length.

Meaning - 2: Avoid; Avoiding intimacy or close contact.
বাংলা অর্থ = এড়িয়ে চলা; বিরত থাকা/রাখা
উদাহরণ - He has long fought to keep the government at arm's length from big business.
৩৮৯.
'ঝোপ বুঝে কোপ মারো'-
  1. ক) Strike the iron while it is hot.
  2. খ) The devil will not listen to the scriptures.
  3. গ) A guilty mind always suspicious.
  4. ঘ) A bad man quarrels with his tools.
ব্যাখ্যা
♦ 'ঝোপ বুঝে কোপ মারো' - Strike the iron while it is hot.
 
- প্রবাদটি হচ্ছে, 'ঝোপ বুঝে কোপ মারো'
- এর ইংরেজি অর্থ: Strike the iron while it is hot.

• বাকি অপশন গুলো:
- The devil will not listen to the scriptures (চোরে শোনে না ধর্মের কাহিনী)।
- A bad man quarrels with his tools ( নাচতে না জানলে উঠান বাঁকা)।
- A guilty mind always suspicious (ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি)
৩৯০.
Translate into English - 'ঠেলার নাম বাবাজি।'
  1. Nothing like force.
  2. No smoke without fire.
  3. No pains, no gain.
  4. Nothing can come out of nothing.
ব্যাখ্যা
Nothing like force (proverb): 
Meaning - শক্তের ভক্ত বা ঠেলার নাম বাবাজি।
Example Sentence - When it comes to resolving conflicts, nothing like force should be used as a first resort.

Other options, 
No smoke without fire - কারণ বিনা কার্য হয় না বা “পর্বেতো বহ্নিমান ধুমাৎ”।
No pains, no gain - কষ্ট করলেই কেষ্ট মেলে বা দুঃখ বিনা সুখ লাভ হয় কি?
Nothing can come out of nothing - অকারনে কিছুই ঘটে না।

Source: Live MCQ lecture.
৩৯১.
'He is out in reckoning' - বাক্যটির সঠিক বঙ্গানুবাদ-
  1. তার গোনায় ভুল হয়েছিল।
  2. তার কথা ভুল হয়েছিল।
  3. তার শোনায় ভুল হয়ে ছিল।
  4. তার চিনতে ভুল হয়েছিল।
ব্যাখ্যা
'He is out in reckoning' - বাক্যটির সঠিক বঙ্গানুবাদ-
ক) তার গোনায় ভুল হয়েছিল।

Reckoning:
Bangla Meaning: গণনার মাধ্যমে নির্ণয়। 
English Meaning: the action or process of calculating or estimating something.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
৩৯২.
আমি বইটি পড়িতে থাকিব -বাক্যটির ইংরেজি হবে-
  1. ক) I shall reading the book
  2. খ) I can be reading the book
  3. গ) I shall be reading the book
  4. ঘ) I should reading the book
ব্যাখ্যা
বাক্যটি Future Continuous Tense এর গঠন অনুযায়ী গঠিত হয়েছে।
৩৯৩.
চেনা বামুনের পৈতার দরকার হয় না।(Translate into English)
  1. After meat comes mustard.
  2. After death comes the doctor.
  3. Grasp all, loose all.
  4. Good wine needs no bush.
ব্যাখ্যা

Correct answer: Good wine needs no bush.

Other options:
ক) After meat comes mustard.
- Bangla meaning: নুন আনতে পান্তা ফুরায়।

খ) After death comes the doctor.
- Bangla meaning: চোর পালালে বুদ্ধি বাড়ে।

গ) Grasp all, loose all.
- Bangla meaning: অতি লোভে তাতি নষ্ট।

Source: Live MCQ Lecture.

৩৯৪.
Translate into English-
সে গ্লাসটি ভেঙ্গেছে।
  1. ক) She broke the glass.
  2. খ) She has broken the glass.
  3. গ) She had broken the glass.
  4. ঘ) She breaks the glass.
ব্যাখ্যা
বাক্যটি Present Perfect Tense এ আছে। 
Present Perfect tense: 
- কোন কাজ এইমাত্র শেষ হয়েছে, কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে এরূপ বুঝালে Present Perfect tense হয়। 
- বাংলা রূপ: করিয়াছ, করেছি, করেছ, করেছিস, করিয়াছে, করেছে, করিয়াছেন, করেছেন। 
- Structure: Subject + have/has + verb(past participle) + Object. 

She has broken the glass. (সে গ্লাসটি ভেঙ্গেছে।) 
- বাক্যের সত্যতা যাচাই করতে গিয়ে বলা যায় যে গ্লাসের ভাঙ্গা টুকরোগুলো এখনো পড়ে আছে। 

Other options, 
1. She broke the glass. (Past Indefinite Tense) 
2. She had broken the glass. (Past Perfect Tense)
3. She breaks the glass. (Present Indefinite Tense)

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৯৫.
মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম।
  1. ক) I had seen the nice girl beside the road to sell flowers
  2. খ) I saw the girl on the road to sell the flowers
  3. গ) I saw the girl beside the road to sell the flowers
  4. ঘ) I was seeing the girl beside the road to sell flowers
ব্যাখ্যা
- বাক্যটির সঠিক অনুবাদ হবে - I saw the girl beside the road selling flowers.
- কিন্তু অপশনে না থাকায় গ) কে শুদ্ধ উত্তর ধরা হয়েছে।

অপশন ক) তে I had seen the nice girl beside the road to sell flowers বাক্যটি ভুল। কারণ বাংলা বাক্যটর দিকে লক্ষ্য করলে বোঝা যায় বাক্যটি Past indefinite tense এ রয়েছে।
- অপশন ক) তে had seen ব্যবহার করা হয়েছে, যা কেবল Perfect tens এ ব্যবহৃত হয়।

অপশন খ) I saw the girl on the road to sell the flowers ভুল কারণ on the road দ্বারা রাস্তার উপরে নির্দেশ করছে, পাশে বোঝাতে Beside ব্যবহৃত হয়।

অপশন ঘ) I was seeing the girl beside the road to sell flowers বাক্যটিও ভুল কারন seeing থাকায় বোঝা যাচ্ছে যে তা দ্বারা past continuous tense বোঝাচ্ছে

- তাই সবদিক বিবেচনায় অপশন গ) I saw the girl beside the road to sell the flowers বাক্যটি সর্বাধিক গ্রহনযোগ্য।
৩৯৬.
Try to make hay while the sun shines. (Translate into Bangla)
  1. ক) সূর্য উঠলে কাজটা করার চেষ্টা করো।
  2. খ) দিনের মধ্যে কাজটা শেষ করার চেষ্ট করো।
  3. গ) সুযোগের সদ্ব্যবহার করার চেষ্টা করো।
  4. ঘ) দিনের মধ্যে বাড়ি ফেরার চেষ্টা করো।
ব্যাখ্যা
Make hay while the sun shines = ঝোঁপ বোঝে কোপ মারা বা সুযোগের সদ্ব্যবহার করা। 
৩৯৭.
Translate into English: চাঁদেরও কলঙ্ক আছে।
  1. The very ruins of greatness are great.
  2. The end justifies the means.
  3. To err is human.
  4. There are less to every wine.
ব্যাখ্যা
• চাঁদেরও কলঙ্ক আছে।
- There are less to every wine.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
• The very ruins of greatness are great.
- মরা হাতি লাখ টাকা দাম।

• The end justifies the means
- সদুদ্দেশ্যে ভুলপন্থাও অনুমোদনযোগ্য।

• To err is human.
- মানুষ মাত্রই মতিভ্রম হয় / “মুনিনাঞ্চ মতিভ্রমঃ “।

Source: Live MCQ Lecture.
৩৯৮.
‘এক ঝাঁক মৌমাছি’- ইংরেজি কি?
  1. ক) a swarm of bees
  2. খ) a troop of bees
  3. গ) a group of bees
  4. ঘ) a collection of bees
ব্যাখ্যা
♦ প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ,
- Swarm: প্রচুর সংখ্যায় উপস্থিত থাকা; ঝাঁক/দল বেঁধে চলা
- Troop: দল পাল(a troop of school children)
- Group: গোষ্ঠী, দল, উপদল, শ্রেণি, শাখা
- Collection: সংগৃহীত বস্তু

• অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায়, ‘এক ঝাঁক মৌমাছি’ এর ইংরেজি 'a swarm of bees ' হওয়াটাই সর্বাধিক যুক্তিযুক্ত।
- কারণ ঝাঁক বোঝাতে Swarm শব্দটিই সর্বাধিক গ্রহযোগ্য।

Source: Accessible Dictionary.
৩৯৯.
Translate into English: যতক্ষণ শ্বাস, ততক্ষণ আঁশ।
  1. ক) Where there is a will there's a way.
  2. খ) Many drops make a shower.
  3. গ) While there is life, there is hope.
  4. ঘ) Many a little makes a mickle.
ব্যাখ্যা
• While there is life, there is hope.
- জীবন থাকলেই আশ থাকবে। / যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।

অন্য অপশন গুলোর মধ্যে - 
• Where there is a will there's a way.
- ইচ্ছা থাকলেই উপায় হয়।
• Many a little makes a mickle.
- দশের লাঠি একের বোঝা।
• Many drops make a shower.
- বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়।

Source: Live MCQ Lecture.
৪০০.
"Like curses like" এর সঠিক বাংলা অর্থ -
  1. ঠেলার নাম বাবাজি।
  2. কাঁটায় কাঁটা তোলা।
  3. জলেই জল বাঁধে।
  4. ঝুঁকি না নিলে লাভ হয় না।
ব্যাখ্যা
• "Like curses like" এর সঠিক বাংলা অর্থ - কাঁটায় কাঁটা তোলা।

অন্যদিকে, 
• Nothing like force.
- শক্তের ভক্ত বা ঠেলার নাম বাবাজি।

• Nothing succeeds like success.
- জলেই জল বাঁধে।

• Nothing ventures, nothing has.
- ঝুঁকি না নিলে লাভ হয় না।

Source: Live MCQ Lecture.