বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

Translation

মোট প্রশ্ন৮০২এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Translation

PrepBank · পাতা / · ১০০ / ৮০২

.
"বিনা মেঘে বজ্ৰপাত" এর English translation কি?
  1. Bolt from the blue.
  2. Rain without clouds.
  3. Storm without wind.
  4. Thunderstorm warning.
ব্যাখ্যা
• A bolt from the blue (Idiom):
- English Meaning: A sudden and unexpected event or piece of news.
- Bengali Meaning: বিনা মেঘে বজ্রপাত; আকস্মিক বিপদ।

Example: The news of his resignation was a bolt from the blue.
- Bangla meaning: তার পদত্যাগের খবরটি বিনা মেঘে বজ্রপাতের মতো ছিল।

বিনা মেঘে বজ্ৰপাত - Bolt from the blue.

Source: Merriam & Webster Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
.
The translation of ‘লোকটি ঘাস কাটিতেছে ও গরুটিকে খাওয়াইতেছে’ is-
  1. ক) The man cutting grass and eating the cow.
  2. খ) The man is cutting grass and feeding the cow
  3. গ) The man is cutting grass and giving the cow
  4. ঘ) The man cutting and eating the cow.
ব্যাখ্যা
Cut - কাটা, feed - খাওয়ানো। এই শব্দদ্বয়ের অর্থের দিকে লক্ষ করলেও বুঝা যাবে যে অপশন খ সঠিক উত্তর।
.
Translate the proverb: Riches have wings.
  1. স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন।
  2. অধ্যবসায়ীরাই সফল হয়।
  3. লক্ষ্মী সদাই চঞ্চলা।
  4. ধনীদের সুবিধা আছে
ব্যাখ্যা
♦ Riches have wings.
Bangla meaning: লক্ষ্মী সদাই চঞ্চলা।

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন:
• Slow and steady wins the race.
Bangla meaning: অধ্যবসায়ীরাই সফল হয়।

• Self-help is the best help.
Bangla meaning: স্বাবলম্বন সর্বশ্রেষ্ঠ অবলম্বন।
.
‘তার পাশে বস’ এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?
  1. Sit with him.
  2. Sit by him.
  3. Sit to him.
  4. Sit at him.
ব্যাখ্যা
• তার পাশে বস - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - Sit by him.
- near somebody/ something, at the side of somebody/ something and next to somebody/ something - অর্থে by বসে।
- যেমন
- A Telephone is by the window
- a house by a river.
- Come and sit by me.

Source: Cambridge Dictionary.
.
আমার লিখিবার কলম নাই।
  1. ক) I have no pen to write.
  2. খ) I have no writing pen.
  3. গ) I have no pen to write with.
  4. ঘ) I have no pen for writing.
ব্যাখ্যা
লিখিবার কলম/লেখার কলম/ লেখার জন্য কলম ইত্যাদির সঠিক ইংরেজি হচ্ছে ' pen to write with' ।
অর্থাৎ কোনো কিছুর সাহায্যে (pen/pencil) লেখা বোঝাতে 'write with ' ব্যবহৃত হয়।

সুতরাং সঠিক উত্তর হচ্ছে - I have no pen to write with.
.
The people of this time prefer using their time on facebook to visiting their relatives. Translate the sentence into Bangla.
  1. ক) বর্তমান সময়ের লোকেরা আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ ফেইসবুকের মাধ্যমে করতে পছন্দ করে।
  2. খ) বর্তমান সময়ের লোকেরা আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করার পাশাপাশি ফেইসবুকেও তাদের সময় ব্যয় করতে পছন্দ করে।
  3. গ) বর্তমান সময়ের লোকেরা আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করার চেয়ে ফেইসবুকে সময় ব্যয় করতে পছন্দ করে।
  4. ঘ) বর্তমান সময়ের লোকেরা আত্মীয় স্বজনদের সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে ফেইসবুকে সময় ব্যয় করতে পছন্দ করে।
ব্যাখ্যা
prefer (অধিকতর পছন্দ করা, শ্রেয় মনে করা) এর পর দু’টি Noun/ Verb+ing থাকলে এদের মাঝে than (চেয়ে) না বসে to (than অর্থে) বসে। (তবে একটা Verb থাকলে to + Verb বসে।
যেমন- I prefer to read novels.) এ হিসেবে সঠিক উত্তর (গ)।
.
“Not once did he request me to stay there.” The sentence suggests:
  1. ক) সেখানে থাকার জন্য সে আমাকে একবারও অনুরোধ করে নি।
  2. খ) সেখানে থাকার জন্য সে কেবল একবার নয় অনেকবার আমাকে অনুরোধ করেছিল।
  3. গ) সেখানে থাকার জন্য সে আমাকে অন্যান্য সময় অনুরোধ করেছিল, কেবল একবার অনুরোধ করে নি।
  4. ঘ) সেখানে থাকার জন্য তৎক্ষণাৎ না হলেও পরবর্তীতে সে আমাকে অনুরোধ করেছিল।
ব্যাখ্যা
Not once বাক্যের শুরুতে থাকলে এবং Auxiliary Verb – Subject এর আগে বসলে Not once  এর অর্থ হয় ‘একবারও না’। 
.
Translate into English: নাচতে না জানলে উঠোন বাঁকা।
  1. All seems yellow to the jaundiced eye.
  2. A bad penny always turns up.
  3. A bad workman quarrels with his tools.
  4. Arthur could not tame a woman’s tongue.
ব্যাখ্যা
• নাচতে না জানলে উঠোন বাঁকা।
- A bad workman quarrels with his tools.

• অন্যদিকে, 
• অপদার্থ যেখান থেকে শুরু করে ঠিক সেখানেই ফিরে আসে।
- A bad penny always turns up.

• পক্ষপাতদুষ্ট লোকের কাছে সবাই মন্দ।
- All seems yellow to the jaundiced eye.
- To a biased mind everything is in fault.

• অবলার মুখই বল। 
- Arthur could not tame a woman’s tongue.

Source: Live MCQ Lecture.
.
আমি চা পান করি না-
  1. I do not drink tea.
  2. I do not take tea.
  3. I do not have tea.
  4. I do not like tea.
ব্যাখ্যা
• 'আমি চা পান করি না' এর সঠিক ইংরেজি অনুবাদ হবে -I do not take tea.
- কারণ তরল জাতীয় খাদ্য কখনো খাওয়া (eat) যায় না, পান করা যায়।
- আবার, চা পান করা বোঝানোর জন্য take tea ব্যবহৃত হয়।

• এখানে সঠিক অনুবাদ হল: খ) I do not take tea.

Other options:

ক) I do not drink tea - এটি গ্রহণযোগ্য, কিন্তু আমরা সাধারণত "take" শব্দটি ব্যবহার করি চা/কফির জন্য।

গ) I do not have tea - এটি ভুল, কারণ এর মানে হতে পারে যে 'আমার চা নেই।'

ঘ) I do not like tea - এটি আলাদা একটি অর্থ প্রকাশ করে। এর অর্থ বোঝাচ্ছে 'আমি চা পছন্দ করি না।'

তাই, সবচেয়ে সঠিক অনুবাদ হল "I do not take tea".
১০.
ইংরেজিতে অনুবাদ করুন। - 'তার অসদাচরণের জন্য তাকে শাস্তির আওতায় আনা হয়েছে'।
  1. He was brought to court for his misconduct
  2. He was brought to end for his misconduct
  3. He was brought to the ground for his misconduct
  4. He was brought to book for his misconduct.
ব্যাখ্যা
Bring someone to book
English Meaning: to punish someone and make that person explain their behaviour / bring someone to justice.
Bangla Meaning: শাস্তি দেওয়া এবং কৈফিয়ত চাওয়া / ন্যায় বিচারের মুখোমুখি করা
Ex. Sentence: He was brought to book for his misconduct.
Bangla Meaning: তার অসদাচরণের জন্য তাকে শাস্তির আওতায় আনা হয়েছে।
১১.
Translate into English - চোরে শোনে না ধর্মের কাহিনী।
  1. ক) A guilty mind always suspicious.
  2. খ) Strike the iron while it is hot.
  3. গ) A bad man quarrels with his tools.
  4. ঘ) The devil will not listen to the scriptures.
ব্যাখ্যা
•  চোরে শোনে না ধর্মের কাহিনী এর সঠিক ইংরেজি অনুবাদ -  The devil will not listen to the scriptures.

• অন্য অপশন গুলোর মধ্যে -
- A bad man quarrels with his tools ( নাচতে না জানলে উঠান বাঁকা)।
- Strike the iron while it is hot ( ঝোপ বুঝে কোপ মারো)।
- A guilty mind always suspicious (ঠাকুর ঘরে কে? আমিতো কলা খাইনি)।

Source: Live MCQ Lecture.
১২.
"কোনো অপছন্দনীয় ব্যক্তির প্রতিও সুবিচার করা।" Translate it-
  1. Easier said than done.
  2. You may go farther and fare worse.
  3. The end justifies the means.
  4. Give the devil his due.
ব্যাখ্যা
• "কোনো অপছন্দনীয় ব্যক্তির প্রতিও সুবিচার করা।"
- এটি একটি প্রবাদ।
- এর ইংরেজি Translation হচ্ছে - Give the devil his due.

অপশন আলোচনা:
→ Easier said than done.
Bangla Meaning: বলা সহজ কিন্তু করা কঠিন।

→ You may go farther and fare worse.
Bangla Meaning: নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট থাকা উচিত।

→ The end justifies the means.
Bangla Meaning: সদুদ্দেশ্যে ভুলপন্থাও অনুমোদনযোগ্য।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৩.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) Sohel is taller than I
  2. খ) We write with ink
  3. গ) Sohel is taller than me
  4. ঘ) I did not think it was her
ব্যাখ্যা
Sohel is taller than I’ সঠিক উত্তর। কেননা দুই জনের মধ্যে তুলনায় than এরপর pronoun এর subjective form বসে।
অন্যদিকে,

Sohel is taller than me - বাক্যটিতে ‘than’ এর পর objective case ‘me’ এর পরিবর্তে nominative case ‘I’ ব্যবহৃত হয়, Clause থাকায় দুটোর মাঝখানে ‘that’ conjunction থাকলে অথবা থাকলে বাক্যটি  সঠিক হতো।
I did not think it was her বাক্যটিতে her এর পরিবর্তে she হবে।
১৪.
'তুমি কী কখনো কুয়াকাটা গিয়েছ?' শুদ্ধ ইংরেজিতে অনুবাদ কোনটি?
  1. ক) Have you ever gone to Kuakata?
  2. খ) Did you ever go to Kuakata
  3. গ) Have you ever gone Kuakata?
  4. ঘ) Have you ever been to Kuakata?
ব্যাখ্যা
We often use been to, instead of gone to, when we refer to completed visits to a place: Have you ever been to Budapest?
In similar: Have you ever been to Kuakata?

Source: Cambridge Dictionary
১৫.
Translate into English: ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত ব্যক্তি ছিলেন।
  1. Dr. Shahidullah was a man of straw.
  2. Dr. Shahidullah was a slow coach.
  3. Dr. Shahidullah was a dark horse.
  4. Dr. Shahidullah was a man of letters.
ব্যাখ্যা
• A man of letters
English Meaning: a male scholar or author.
Bangla Meaning: পণ্ডিত / বিদ্বান / লেখক।

Ex. Sentence: Dr. Shahidullah was a man of letters.
Bangla Meaning: ড. শহীদুল্লাহ একজন পণ্ডিত / বিদ্বান ব্যক্তি ছিলেন।

-----------------------------
অন্যদিকে, 

• A man of straw
English Meaning: 1. someone who has a weak character.
Bangla Meaning: দুর্বল চিত্তের বা চরিত্রের লোক।

Ex. Sentence: He was accused by his opponents of being a man of straw.
Bangla Meaning: তার বিরোধীরা তাকে খারাপ চরিত্রের লোক বলে অভিযোগ করেছিল।

• A slow coach
English Meaning: a person who acts or moves slowly.
Bangla Meaning: খুবই অলস।

Ex. Sentence: A slow coach can't shine in life.
Bangla Meaning: অলস ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে না।

• A dark horse
English Meaning: 1. a usually little-known contender (such as a racehorse) that makes an unexpectedly good showing.
Bangla Meaning: ১. স্বল্প পরিচিত কোন প্রতিযোগী (বিশেষত, ঘোড়দৌড়ের ঘোড়া) অপ্রত্যাশিতভাবে প্রতিযোগীতায় ভালো করা।

English Meaning: 2. mysterious person who keeps their interests and ideas secret.
Bangla Meaning: ২. রহস্যময় ব্যক্তি যে তার উদ্দেশ্য গোপন রাখে।

Ex. Sentence: Bangladesh cricket team could be the dark horse for the upcoming World Cup.
Bangla Meaning: আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল বাজির ঘোড়া হতে পারে।

Source: Live MCQ Lecture.
১৬.
"শরীফ হাঁপাতে হাঁপাতে এখানে আসলো।" Translate into English -
  1. Sharif had come here running.
  2. Sharif came here hurriedly.
  3. Sharif came here panting.
  4. Sharif has come here exhausted.
ব্যাখ্যা
"শরীফ হাঁপাতে হাঁপাতে এখানে আসলো।" - Sharif came here panting.

• Panting (present participle of pant) - হাঁপাতে হাঁপাতে।
• Pant (verb) - হাঁপানো।

• English Meaning: To breathe quickly and loudly through your mouth, usually because you have been doing something very energetic.

• Example Sentence:
1. "Hurry! They're almost here," she panted.
2. Asad arrived at the top of the hill, panting and covered in sweat.

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy.
১৭.
There is no child but needs the help of parents. (Translate into Bangla)
  1. ক) এমন কোনো শিশু নেই পিতা-মাতার সাহায্যের যার প্রয়োজন নেই।
  2. খ) কোনো সন্তান অবশিষ্ট নেই তবে পিতা-মাতার সাহায্যের প্রয়োজন আছে।
  3. গ) প্রত্যেক শিশুই পিতা-মাতাকে প্রয়োজনের সময় সাহায্য করে।
  4. ঘ) এমন কোনো শিশু নেই যে পিতা-মাতাকে যাহায্য করে না।
ব্যাখ্যা
এখানে but – who not অর্থে ব্যবহৃত হয়েছে।  
অর্থাৎ বাক্যটা অর্থ দিচ্ছে There is no child who does not need the help of parents.
১৮.
'রোগীটির মরমর অবস্থা' Translate it into English-
  1. ক) The patient is about to die.
  2. খ) The patient is died.
  3. গ) The patient has died.
  4. ঘ) The patient is to die.
ব্যাখ্যা
♦ উল্লেখিত প্রশ্নের সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে The patient is about to die.

English Meaning: The patient is about to die.
Bangla Meaning: রোগীটির মরমর অবস্থা।
- অর্থাৎ মরমর অবস্থা বলতে মরনাপন্ন বা মারা যাবে এমন বোঝায় । 
- about to die দ্বারা মরনাপন্ন বা মুমূর্ষু অর্থ বোঝায়।

Source: Accessible Dictionary.
১৯.
He wanted to know if you had ever been to Rajshahi. (Translate into Bangla)
  1. ক) সে জানতে চেয়েছিল তুমি কি কখনো রাজশাহী গিয়েছিলে।
  2. খ) সে জানতে চেয়েছিল তুমি কখনো রাজশাহী গিয়েছ কি না।
  3. গ) সে জানতে চেয়েছিল রাজশাহীতে তোমার জন্ম হয়েছিল কি না।
  4. ঘ) সে জানতে চেয়েছিল তুমি রাজশাহীতেই সব সময় থাক কি না।
ব্যাখ্যা

if = কি না
ever = কখনো, যদি এটা Perfect Tense এ ব্যবহৃত হয়।
be = যাওয়া – হতে পারে।
অতএব, সঠিক উত্তর (খ)।
ক- ভুল হওয়ার কারণ হচ্ছে এটা পরোক্ষ উক্তির স্থলে এখানে প্রত্যক্ষ উক্তি ব্যবহৃত হয়েছে

২০.
যত শীঘ্র তত ভালো। (Translate into English)
  1. The earlier, the better.
  2. The sooner is the better.
  3. The earlier is the better.
  4. The sooner, the better.
ব্যাখ্যা

Correct answer: The sooner, the better.

• "যত শীঘ্র তত ভালো" এর ইংরেজী অনুবাদ - The sooner, the better.
- প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

২১.
Choose the correct translation of the following proverb: 'No pains, no gain.'
  1. কষ্ট করলেই কেষ্ট মেলে।
  2. কষ্ট করলেও উপকার হয় না।
  3. ক্লান্তি না করলে লাভ হয় না।
  4. যত মত ততো পথ।
ব্যাখ্যা
♦ প্রশ্নটি করা হয়েছে proverb এর উপর ভিত্তি করে, বাক্যে proverb এর সঠিক অনুবাদ।

• No pains, no gain.
Meaning: কষ্ট করলেই কেষ্ট মেলে বা দুঃখ বিনা সুখ লাভ হয় কি?

• প্রশ্নে উল্লেখিত অন্য অপশন:
• So many ways and so many disciplines: যত মত ততো পথ / আলোচনার মধ্য দিয়েই সমস্যার সমাধান আসে।

• উল্লিখিত অন্য অপশন গুলো অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture.
২২.
'Man is mortal' which one is Negative sentence of it
  1. Man is not mortal
  2. No man is immortal
  3. Man is immortal
  4. No man is mortal
ব্যাখ্যা
• Affirmative বাক্যকে negative করার সময় লক্ষ রাখতে হবে যেন অর্থের পরিবর্তন না হয়।

Man is mortal: মানুষ মরণশীল।

অপশন,
- Man is not mortal: মানুষ মরণশীল নয়।
- No man is immortal: কোন মানুষই অমর নয়। 
- Man is immortal: মানুষ অমর।
- No man is mortal: কোন মানুষ মরণশীল নয়।

- সুতরাং সঠিক বাক্য হবে 'No man is immortal.' কারণ অন্য বাক্যগুলো ভিন্ন অর্থ প্রকাশ করে।
২৩.
"Care kills the cat." - Translate it into Bangali.
  1. অতি যত্নে মরণফাঁদ।
  2. কথা কম কাজ বেশি।
  3. কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।
  4. কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া।
ব্যাখ্যা

"Care kills the cat." -এর সঠিক অনুবাদ হলো - অতি যত্নে মরণফাঁদ

Other options:
খ) কথা কম কাজ বেশি।
- Less talk more action.

গ) কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।
- Least said soonest mended.

ঘ) কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া।
- Leave no stone unturned.

Source: English-Bangla Dictionary, Live MCQ lecture.

২৪.
Translate in Bangla: I go to bed at 10 p.m. as a rule.
  1. আমি সাধারণত রাত দশটায় ঘুমাতে যাই।
  2. আমি সবসময় রাত দশটায় ঘুমাতে যাই।
  3. আমি রাত দশটায় ঘুমাতে যাই।
  4. আমি প্রতিদিন রাত দশটায় ঘুমাতে যাই।
ব্যাখ্যা
• As a rule
English Meaning: usually, but not always.
Bangla Meaning: সাধারণত কিন্তু সবসময় না।

Ex. Sentence: I go to bed at 10 p.m. as a rule.
Bangla Meaning: আমি সাধারণত রাত দশটায় ঘুমাতে যাই।

Source: Live MCQ Lecture.
২৫.
Translate into English. 'বাতিটি নিভিয়ে দাও'।
  1. Put up the lamp.
  2. Put out the lamp.
  3. Put on the lamp.
  4. Put off the lamp.
ব্যাখ্যা
• 'বাতিটি নিভিয়ে দাও' এর সঠিক ইংরেজি: Put out the lamp. 
---------------------------- 
• Put something out:
- নিভিয়ে ফেলা: He put out the candle in front of us.
- হাড় স্থানচ্যুত হওয়া/করা: He fell from his bicycle and put his shoulder out.
- সুদে টাকা ধার দেওয়া: The money was put out at  (10)% interest.
- উৎপাদন করা: The new factory puts out  (10) thousand tonnes of sugar a year.
- গণমাধ্যমে প্রচার করা: The TV is put ting out special programs on Eid day.
--------------- 
বাতিটি নিভাও - Put out the lamp. 

এছাড়াও, 
Put off-  (নৌকা ইত্যাদি) যাত্রা শুরু করা।
Put up- (for something) নির্বাচনে দাঁড়ানো।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৬.
Translate into English. এই চাকরিটি আমার খুবই প্রয়োজন।
  1. ক) I need this job badly.
  2. খ) I need this job urgently.
  3. গ) I need this work very urgently.
  4. ঘ) I am in need of this job.
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) I need this job badly. 

Badly (adverb) used to emphasize how much you want, need, etc. somebody/something.
অর্থাৎ কেউ কোনো কিছু কতটা চায়, কিংবা প্রয়োজন ইত্যাদির উপর জোর দিতে বাক্যে badly ব্যবহৃত হয়।
তাই এই চাকরিটি আমার খুবই প্রয়োজন এর সঠিক translation হবে - I need this job badly.
২৭.
"বৃষ্টি হওয়ায় ম্যাচ বাতিল হয়ে গেল" – সঠিক অনুবাদ কোনটি?
  1. Because of rain, the match cancelled.
  2. The match was cancelled due to rain.
  3. The match cancelled as it rained.
  4. Rain caused the match to cancel.
ব্যাখ্যা
• The match was cancelled due to rain.
- due to অর্থ কারণে; করে;
- cancelled অর্থ বাতিল করা হয়েছে।

» বাক্যটি:
• "বৃষ্টি হওয়ায় ম্যাচ বাতিল হয়ে গেল"।
• The match was cancelled due to rain.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary.
২৮.
এক মাঘে শীত যায় না। (Translate into English)
  1. One month does not make a winter.
  2. One month does not make a summer.
  3. One swallow does not make a winter.
  4. One swallow does not make a summer.
ব্যাখ্যা

Correct answer: One swallow does not make a summer.
- প্রয়োজন কোন আইন মানে না।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Source: Live MCQ Lecture.

২৯.
‘A burnt child dreads/fears the fire’ এর বঙ্গানুবাদ -
  1. ক) অল্প বিদ্যা ভয়ংকরী
  2. খ) ন্যাংটার নেই বাটপারের ভয়
  3. গ) ন্যাড়া একবারই বেলতলায় যায়
  4. ঘ) নাচতে না জানলে উঠান বাঁকা
ব্যাখ্যা

A burnt child dreads/fears the fire - ন্যাড়া একবারই বেলতলায় যায় / ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়।
Source: Live MCQ Lecture

৩০.
"Two heads are better than one."
প্রবাদটির বাংলা অর্থ কী?
  1. এক জন খারাপ বন্ধুর তুলনায় দুইজন শত্রু থাকা উত্তম।
  2. অল্প অর্থ থাকার চেয়ে বেশী জ্ঞান থাকা ভালো।
  3. এক মাথা থাকার চেয়ে দুই মাথা থাকা ভালো।
  4. কোনো দ্বিতীয় ব্যক্তির মতামত, পরামর্শ ইত্যাদি সর্বদা মূল্যবান।
ব্যাখ্যা
• "Two heads are better than one."
→ এটি একটি proverb.
→ এর Translation হল - কোনো দ্বিতীয় ব্যক্তির মতামত, পরামর্শ ইত্যাদি সর্বদা মূল্যবান।

"The internal meaning of the proverb "Two heads are better than one" suggests that collaboration and teamwork often lead to better outcomes or decisions than working alone. It emphasizes the idea that when two people come together to solve a problem or tackle a task, they can combine their knowledge, skills, perspectives, and ideas to achieve a more successful result than they could have achieved individually."

কয়েকটি গুরুত্বপূর্ণ প্রবাদবাক্য হল:
• It’s an ill wind that blows nobody any good.
→ যাতে কারোই কোনো উপকার হয় না সেটা নিশ্চয়ই খুব খারাপ ব্যাপার।

• I ill weeds grow apace.
→ আগাছার বাড় বেশি।

• hit the jackpot.
→ বিরাট সাফল্য বা সৌভাগ্য লাভ করা; ভাগ্যে শিকে ছেঁড়া।

• He laughs best who laughs last.
 → পূর্বেই অতিরিক্ত আনন্দ প্রকাশ করা সম্পর্কে সাবধানবাণী।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
‘শালীনতা’ শব্দের ইংরেজি প্রতিশব্দ কী?
  1. ক) Impropriety
  2. খ) Lassitude
  3. গ) Decorum
  4. ঘ) Indecency
ব্যাখ্যা
Decorum (noun): Behaviour that is controlled, calm, and polite; শালীনতা, ভদ্রতা ইত্যাদি ৷
Synonyms: Decency (শালীনতা; শিষ্টতা), Modesty (বিনয়), Politeness (শিষ্টতা; শিষ্টাচার; সৌজন্য)।
Antonyms: Impropriety (অনৌচিত্য; অযুক্ততা)।
৩২.
ঠাকুর ঘরে কে? আমিতো কলা খাইনি—-
  1. ক) A guilty mind always suspicious
  2. খ) The devil will not listen to the scriptures
  3. গ) A bad man quarrels with his tools
  4. ঘ) Strike the iron while it is hot
ব্যাখ্যা
- প্রবাদটির অর্থ হচ্ছে নির্বুদ্ধিতা, চালাকি ধরা পড়া।
- এর ইংরেজি শব্দ A guilty mind always suspicious.

• বাকি অপশনগুলো:
- The devil will not listen to the scriptures (চোরে শোনে না ধর্মের কাহিনী)।
- A bad man quarrels with his tools ( নাচতে না জানলে উঠান বাঁকা)।
- Strike the iron while it is hot ( ঝোপ বুঝে কোপ মারো)।
৩৩.
সে ইংরেজিতে ভালো ।
  1. ক) He is well in English.
  2. খ) He is expert in English.
  3. গ) He is good at English.
  4. ঘ) He is better in English
ব্যাখ্যা
Good at অর্থ হলো দক্ষ।
কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
Example:
- He is good at English.
- I am not good at translation. 
- Shahed is good at Mathematics
- Sajib is good at physics.
- My sister's good at mathematics.
- He is good at fishing.
- Rina is good at reading.
৩৪.
Choose the best translation: রাতের নিস্তব্ধতায় সে একটি তীব্র চিৎকার শুনতে পেল।
  1. He heard a shrill cry in the still of night.
  2. He experienced a bad cry at the dark of night.
  3. He was stunned by hearing hue cry in a black night.
  4. He listened a harsh cry in a calm night
ব্যাখ্যা
ক) He heard a shrill cry in the still of night.

Here's why:
- "He heard" correctly translates "সে শুনতে পেল".
- "a shrill cry" appropriately conveys "তীব্র চিৎকার".
- "in the still of night" is a natural and poetic translation of "রাতের নিস্তব্ধতায়".
৩৫.
আজ বৃষ্টি হতে পারে।
  1. Today will rain.
  2. It should be raining today.
  3. It may rain today.
  4. Today is raining.
ব্যাখ্যা
• আজ বৃষ্টি হতে পারে এর সঠিক translation হচ্ছে - It may rain today.
• May হচ্ছে সম্ভাব্যতা নির্দেশক শব্দ। 
- যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে বৃষ্টি হতে পারে অর্থাৎ সম্ভাব্যতা নির্দেশ করছে। 
- তাই সঠিক translation It may rain today.
৩৬.
'A host in himself' means -
  1. একাই একশো।
  2. সঙ্গ দেখে লোক চেনা যায়।
  3. অবলার মুখই বল।
  4. আঁধার ঘরের মানিক।
ব্যাখ্যা
• উপরোক্ত বাক্যটি হচ্ছে একটি proverb. তাই গঠনগত দিক এর থেকে অর্থ হবে - 
• A host in himself - একাই একশো। 

• প্রশ্নে উল্লিখিত অপশন গুলোর মাঝে

• A man is known by the company he keeps.
- সঙ্গ দেখে লোক চেনা যায়।
• Arthur could not tame a woman’s tongue.
- অবলার মুখই বল।
• Bright gem in a dark cave.
- আঁধার ঘরের মানিক।

Source: LIVE MCQ Lecture
৩৭.
`চকচক করলেই সোনা হয় না` Translate it ____.
  1. As you sow, so you reap.
  2. A stitch in time saves nine.
  3. All that glitters is not gold.
  4. More haste, less speed.
ব্যাখ্যা
• All that glitters is not gold.
← চকচক করলেই সোনা হয় না।

অন্যান্য অপশন আলোচনা:
• As you sow, so you reap.
← যেমন কর্ম তেমন ফল।
• "A stitch in - time saves nine."
←"সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।"
• More haste, less speed.
← বেশি তাড়াহুড়া করলে বিলম্ব হতে পারে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩৮.
While there is life, there is hope. (Translate into Bangla)
  1. চকচক করিলেই সোনা হয় না।
  2. যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
  3. বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।
  4. যস্মিন দেশে যদাচার।
ব্যাখ্যা

- While there is life, there is hope.
- Bangla Meaning: যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Other options:
ক) চকচক করিলেই সোনা হয় না।
- All that glitters is not gold.

গ) বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।
- When the cat is away the mice will play.

ঘ) যস্মিন দেশে যদাচার।
- When in Rome, do as the Romans do.

Source: Live MCQ Lecture.

৩৯.
Translate it into Bengali: No sooner had I gone out than Ruby came.
  1. আমি বেরিয়ে যেতে না যেতেই রুবী এলো।
  2. আমি বেরিয়ে যাবার পরেই রুবী এলো।
  3. আমি বাইরে গেলাম এবং তারপর রুবী এলো।
  4. আমি বেরিয়ে গিয়েছিলাম যেহেতু রুবী এসেছিল।
ব্যাখ্যা
♦ No sooner had:
Meaning: 'যেতে-- না যেতে', 'খেতে--না খেতে', 'পোঁছাতে-- না পোঁছাতেই'।

• আমি বেরিয়ে যেতে না যেতেই রুবী এল।
- বাক্যটি সঠিক।
- কারণ No sooner had দ্বারা বোঝায় 'যেতে-- না যেতেই', বাক্যটিতে তাই উল্লেখ রয়েছে।

• আমি বেরিয়ে যাবার পরেই রুবী এলো।
- বাক্যটি ভুল।
- মূল বাক্যের সরাসরি অর্থ এটি প্রকাশ করে না।
- এখানে No sooner had এর অর্থ অনুযায়ী অনুবাদ হয়নি।

• আমি বাইরে গেলাম এবং তারপর রুবী এলো।
- বাক্যটি ভুল।
- মূল বাক্যের সরাসরি অর্থ এটি প্রকাশ করে না।
- এখানে বাক্যটির ইংরেজি দাড়াচ্ছে,'I went out and then Ruby came.'

• আমি বেরিয়ে গিয়েছিলাম যেহেতু রুবী এসেছিল।
- বাক্যটি ভুল।
- এখানে বাক্যটির ইংরেজি দাড়াচ্ছে, 'I went out as Ruby came.'

Correct sentence: আমি বেরিয়ে যেতে না যেতেই রুবী এলো।
৪০.
Translate into Bengali: 'All covet, all lost'
  1. ক) লোভ বিপদ ডেকে আনে।
  2. খ) লোভী মানুষেরা সর্বস্বান্ত হয়।
  3. গ) লোভ মানুষকে বিপদগামী করে।
  4. ঘ) অতি লোভে তাঁতি নষ্ট।
ব্যাখ্যা
'All covet, all lost'
বাংলা অনুবাদ-  অতি লোভে তাঁতি নষ্ট।

Example Sentence: One who attempts to possess everything, he might lose everything, this matter is called all covet, all lost. 

Reference- Live MCQ Lecture.
৪১.
Translate into English:
লক্ষ্মী সদাই চঞ্চলা।
  1. ক) Rumor is a great traveler.
  2. খ) Rob Peter to pay Paul.
  3. গ) Riches have wings.
  4. ঘ) Penny-wise, pound-foolish.
ব্যাখ্যা
Riches have wings. - লক্ষ্মী সদাই চঞ্চলা।
Rob Peter to pay Paul. - জুতো মেরে গরু দান।
Rumor is a great traveller. - গুজব খুব দ্রুত ছড়ায়।
Penny-wise, pound-foolish. -  বজ্র আঁটুনি ফস্কা গেরো।

Source: Live MCQ Lecture
৪২.
Translate into English: সে পড়তে বসার সাথে সাথেই বিদ্যুৎ চলে গেল।
  1. The power went out no sooner he sat down to study.
  2. The power went out as soon he sat down to study.
  3. No sooner had he sat down to study than the power had went out.
  4. As soon as he sat down to study the power went out.
ব্যাখ্যা
• সে পড়তে বসার সাথে সাথেই বিদ্যুৎ চলে গেল।
- এর সঠিক ইংরেজি অনুবাদ টি হচ্ছে - As soon as he sat down to study the power went out.
- এছাড়াও এর আরেকটি ইংরেজি অনুবাদ হতে পারে - No sooner had he sat down to study than the power went out.

• No sooner had/ As soon as এর অর্থ  করতে না করতেই/ হতে না হতেই।
- No sooner had...than এবং As soon as এরপর দ্বিতীয় clause এ সরাসরি subject আসে।
-  As soon as এর পূর্বে past indefinite tense থাকলে এরপরেও past indefinite tense ব্যবহৃত হয়।
- No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form).
৪৩.
অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া-
  1. ক) Exculpate
  2. খ) Futile
  3. গ) Capricious
  4. ঘ) Asceticism
ব্যাখ্যা

Exculpate:
English Meaning: Show or declare that (someone) is not guilty of wrongdoing.
Bangla Meaning: (from) অভিযোগাদি থেকে নিষ্কৃতি দেওয়া।

0
৪৪.
Translate it: The bill was passed in the teeth of strong opposition.
  1. সবাই মিলে বিলটি পাস করালো।
  2. সহজেই বিলটি পাস হলো।
  3. প্রবল অনুরোধে বিলটি পাস হলো।
  4. প্রবল বিরোধিতা স্বত্ত্বেও বিলটি পাস হলো।
ব্যাখ্যা
• In the teeth of (idiom):
English Meaning: directly against/in direct opposition to.
Bangla Meaning: প্রবল বিরোধিতা / সরাসরি বিরোধিতা।

Ex. Sentence: The bill was passed in the teeth of strong opposition.
Bangla Meaning: প্রবল বিরোধিতা স্বত্ত্বেও বিলটি পাস হলো।

Source: Live MCQ Lecture.
৪৫.
Choose the correct negative transformation of the given affirmative sentence:
"She always remembers her duties."
  1. She never forget her duties.
  2. She never forgets her duties.
  3. She never remembers her duties.
  4. She does not remember her duties.
ব্যাখ্যা
→ Answer: She never forgets her duties. 

Affirmative থেকে Negative করার নিয়ম:
→ Always → Never পরিবর্তন করে Negative Sentence:

- Always থাকলে Negative করার সময় never বসে এবং Affirmative শব্দটির Negative রূপ বসে।

উল্লিখিত প্রশ্নে দেওয়া বাক্য: "She always remembers her duties."
- এখানে "remembers" (স্মরণ রাখা) এর Negative রূপ হলো "forgets" (ভুলে যাওয়া)।
→ অর্থাৎ Rule অনুসারে Correct Negative Sentence: "She never forgets her duties."

Example:
Affirmative: He always tells the truth.
Negative: He never tells a lie.
Affirmative: She always obeys her parents.
Negative: She never disobeys her parents.
Affirmative: They always support their friends.
Negative: They never betray their friends.
Affirmative: We always respect our teachers.
Negative: We never disrespect our teachers.
৪৬.
What is the correct English translation of "সে তাকে তিরস্কার করল"।
  1. B) He took his task.
  2. He took him to task.
  3. He gave him a task.
  4. He praised him.
ব্যাখ্যা
Take someone to task for something:
- English meaning: To criticize someone.
- Bangla meaning: কাউকে তিরস্কার করা।

সুতরাং, "সে তাকে তিরস্কার করল" এর ইংরেজি অনুবাদ হবে - He took him to task.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৭.
সে এমনভাবে চলে, যেন মনে হয় সে একজন ভিক্ষুক। (Translate into English)
  1. ক) He leads his life as if he was a beggar.
  2. খ) He leads his life as if he is a beggar.
  3. গ) He leads his life as if he were a beggar.
  4. ঘ) He leads his life as if he had been a beggar.
ব্যাখ্যা
‘মনে হয়, আসলে ব্যাপারটি এ রকম নয়’ এ Mood টা প্রকাশ করার জন্য Conjunction হিসেবে as if/ as though ব্যবহৃত হয়। 
as if/ as though এর Structure হচ্ছে ২টি। যথা-  
Present + as if/ as though + Past Indefinite (অর্থগতভাবে বর্তমান। মূল verb = be হলে এখানে সকল Number Person এর সাথে were হবে।)
Past Indefinite + as if/ as though + Past Perfect

এখানেও একই ধরনের Mood প্রকাশ পাচ্ছে। আর যেহেতু বাক্যটির প্রথম অংশ Present এ আছ, তাই ২য় অংশ Past Indefinite Tense হবে। 
৪৮.
Which one of following is the best translation in Bangla of the sentence "They had hardly spoken all evening".
  1. ক) তারা সারা সন্ধ্যা অকারনে কথা বললো।
  2. খ) তারা সারা সন্ধ্যা প্রায়ই কথা বলেছে
  3. গ) তারা সারা সন্ধ্যা অনেক বেশি কথা বলেছে।
  4. ঘ) তারা সারা সন্ধ্যা কোনো কথা বলেনি
ব্যাখ্যা
• Hardly শব্দের অর্থ প্রায় না; বলতে গেলে না। 
- তাই "They had hardly spoken all evening". এর সঠিক অনুবাদ হবে- তারা সারা সন্ধ্যা কোনো কথা বলেনি।  

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৪৯.
গতকাল একটা ভয়ানক দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
  1. ক) Yesterday a terrible accident has occurred.
  2. খ) Yesterday a terrible accident was occurred.
  3. গ) Yesterday a terrible accident occurred.
  4. ঘ) A terrible accident had occurred yesterday.
ব্যাখ্যা

Yesterday উল্লেখ করা থাকলে Past Indefinite Tense হয়।
Occur, happen ইত্যাদি Intransitive Verb. Intransitive Verb কখনো Passive Voice এ ব্যবহৃত হয় না।
Tips : যে verb এর Dictionary Meaning এর শেষে ‘করা’ লাগানো থাকে সেটা যদি বাক্যে ‘হওয়া’ অর্থে ব্যবহৃত হয়, তাহলে সেটা Passive Voice হয়। যেমন- pollute = দূষিত করা। এখন দূষিত হওয়া অর্থে ব্যবহৃত হলে বাক্য Passive হবে।
কিন্তু যে verb এর Dictionary Meaning এর শেষে ‘হওয়া’ লাগানো থাকে, সেটা কখনো Passive Voice হয় না। যেমন - occur, happen =সংঘটিত হওয়া।

৫০.
Translate into English:
লেগে থাকলে কাজ হয়।
  1. ক) Butter will not melt in somebody's mouth.
  2. খ) Beat about the bush.
  3. গ) Constant dripping wears away a stone.
  4. ঘ) Discretion is the better part of valour.
ব্যাখ্যা
Constant dripping wears away a stone is a proverb.
অর্থ: লেগে থাকলে কাজ হয়।

Source: Live MCQ Lecture
৫১.
Translate in English: কাজ কখন শুরু হবে সে ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত হয় নি।
  1. There's no decision as in when the work might start.
  2. There's no decision as of when the work might start.
  3. There's no decision as with when the work might start.
  4. There's no decision as to when the work might start.
ব্যাখ্যা
• As to
English Meaning: about.
Bangla Meaning: সম্বন্ধে।

Ex. Sentence: There's no decision as to when the work might start.
Bangla Meaning: কাজ কখন শুরু হবে সে ব্যাপারে এখন কোন সিদ্ধান্ত হয় নি।

Source: Live MCQ Lecture.
৫২.
Translate into Bengali: I fell asleep at once.
  1. ক) আমি একদা ঘুমিয়ে পড়েছিলাম।
  2. খ) আমি সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম।
  3. গ) আমি হঠাৎ ঘুমিয়ে পড়েছিলাম।
  4. ঘ) আম একটানা ঘুমিয়ে ছিলাম।
ব্যাখ্যা
• At once
English Meaning: immediately.
Bangla Meaning: দেরি না-করে / এক্ষুনি

Ex. Sentence: I fell asleep at once.
Bangla Meaning: আমি সাথে সাথেই ঘুমিয়ে পড়েছিলাম।

Source: Live MCQ Lecture.
৫৩.
“এ ব্যাপারে আমার সামান্য জ্ঞান আছে” বাক্যটির ইংরেজি অনুবাদ কী?
  1. ক) I have little knowledge about it.
  2. খ) I have a few knowledge about it.
  3. গ) I have a little knowledge about it.
  4. ঘ) I have few knowledge about it.
ব্যাখ্যা
• “এ ব্যাপারে আমার সামান্য জ্ঞান আছে” বাক্যটির ইংরেজি অনুবাদ হলো I have a little knowledge about it. 

•  Countable number এর ক্ষেত্রে:
 - Few - নেই বললেই চলে
- A few - অল্প কিছু; অল্প কয়েকজন;
- The few means not many, but all of those.

• Uncountable number এর ক্ষেত্রে:
- A little - অল্প পরিমাণ 
- The little -সেইটুকু মাত্র 
- knowledge এখানে Uncountable noun হওয়ায় little বসে। 

 Source - A passage to the English language by S. M. Zakir Hussain.
৫৪.
আমি একে কখনো দেখিনি।- ইংরেজি করুন।
  1. I do not see him.
  2. I never saw him.
  3. I never see him.
  4. I do not saw him.
ব্যাখ্যা

Correct answer: I never saw him.

• "আমি একে কখনো দেখিনি" - past tense এর কথা বলা হচ্ছে, কারণ ইতিমধ্যেই কোনো সময়ে দেখা হয়নি।
- আর আমরা "never" ব্যবহার করে কখনো না দেখার অর্থ প্রকাশ করি।
- তাই, এখানে I never saw him. sentence টি সঠিক।

উল্লিখিত বাকি অপশনগুলো,

ক) I do not see him
- Present tense; অর্থ হলো "আমি এখন তাকে দেখি না" – ভুল।

গ) I never see him
- Present tense habitual sense; অর্থ হলো "আমি তাকে কখনো দেখি না" – ভুল।

ঘ) I do not saw him
- Tense ভুল; "do not" + past tense "saw" ব্যবহার করা যায় না।

৫৫.
Translate into English of the following sentence. -'লাইনটি কেটে দাও'
  1. Cut the line.
  2. Cross the line.
  3. Give up the line.
  4. Pen through the line.
ব্যাখ্যা

The required answer is - Pen through the line.

 কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through ব্যবহার হয়
- Pen through the word এর বাংলা হচ্ছে শব্দটি কেটে দাও।
- Pen through the line- লাইনটি কেটে দাও।

উল্লিখিত বাকি অপশনগুলো, 
• Cut the line.
- ভুল। কারণ, কোন শব্দ বা বাক্য কেটে দেয়া বোঝাতে Pen through এর ব্যবহার গ্রহণযোগ্য বেশি।
- তাই, এটি ভুল।

• Cross the line.
- ভুল। কারণ, এটি দ্বারা লাইন অতিক্রম করা বুঝায়।
- মূল বাক্যে "অতিক্রম করা" বোঝানো হয়নি।

• Give up the line.
- ভুল। কারণ, লাইন ছাড়তে বলা।
- "কেটে দেওয়া" এবং "give up" অর্থে পার্থক্য আছে।

৫৬.
He is out of luck এর অর্থ কী?
  1. ক) সে ভাগ্য হারিয়েছে
  2. খ) সে ভাগ্যহারা
  3. গ) তার পোড়া কপাল
  4. ঘ) সে ভাগ্যের বাইরে
ব্যাখ্যা
• He is out of luck.
- এর অর্থ তার পোড়া কপাল
৫৭.
Choose the correct statement.
  1. The boy gave his examination.
  2. The boy took his examination.
  3. The teacher took him examination.
  4. The boy gave of his examination.
ব্যাখ্যা

The correct answer is - The boy took his examination.

• "take an exam" – এই idiomatic expression ইংরেজিতে ছাত্রের পক্ষ থেকে পরীক্ষা দেওয়ার জন্য ব্যবহৃত হয়।
- Example: I took my math exam yesterday. → আমি গতকাল আমার গণিত পরীক্ষা দিলাম।

• "give an exam"– সাধারণত শিক্ষকের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ শিক্ষক পরীক্ষা নেয়।
- Example: The teacher gave the students an exam. → শিক্ষক ছাত্রদের পরীক্ষা নিলেন।

• প্রদত্ত sentence টি হলো: The boy took his examination.
- এটি সঠিক ইংরেজি ব্যবহার।
- "take an exam" = পরীক্ষা দেওয়া/ দেখানো।
- এখানে subject (The boy) এবং verb (took) ঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
- তাই, প্রদত্ত sentence টি ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করছে অর্থে সঠিক

• উল্লিখিত বাকি অপশনগুলো,
ক) The boy gave his examination.
- ভুল, কারণ ছাত্র give an exam ব্যবহার করে না।

গ) The teacher took him examination.
- ভুল, কারণ him ভুল pronoun; সঠিক হবে his examination.

ঘ) The boy gave of his examination.
- ভুল preposition এবং verb ব্যবহৃত হয়েছে → grammatically ভুল।

৫৮.
Translate the sentence: "হালকা হাওয়াসহ বৃষ্টি পড়ছিল।"
  1. It was drizzling with gentle wind.
  2. It was raining down in torrents.
  3. It was drizzling with gusty wind.
  4. It was raining in the downpour.
ব্যাখ্যা
• The correct translation is - It was drizzling with gentle wind.

• Gentle wind - হালকা হাওয়া।
- তাই, সঠিক translation টি হলো - It was drizzling with gentle wind.

• অন্যদিকে,
খ) It was raining down in torrents. - মুষলধারে বৃষ্টি হচ্ছিল।

গ) It was drizzling with gusty wind. - ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি পড়ছিল।

ঘ) It was raining in the downpour. - মুষলধারে বৃষ্টি হচ্ছিল।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৫৯.
Translate it: They have had a very trying time indeed.
  1. তারা খুব চেষ্টা করছে।
  2. তারা খুব সুখী একটি সময় অতিবাহিত করেছে।
  3. একটি সময় তাদের খুব চেষ্টা করতে হয়েছে।
  4. আসলেই তাদের খুব কঠিন একটা সময় গিয়েছে।
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে idiom এর উপর ভিত্তি করে।

• A trying time
English Meaning: Times of trouble, struggle, or unhappiness.
Bangla Meaning: কঠিন সময়

Ex. Sentence: They have had a very trying time indeed.
Bangla Meaning: আসলেই তাদের খুব কঠিন একটা সময় গিয়েছে।
৬০.
নিচের কোনটি সঠিক বাংলা অনুবাদ? 'I am out of pocket by the transaction.'
  1. ট্রেন থেকে নেমে দেখলাম আমরা জামার পকেট নেই
  2. এ বাবদ যে খরচ হয়েছে, তা আমরা পকেট থেকে হয়েছে
  3. এই লেনদেনে আমি টাকাকড়ি বিহীন হয়ে পড়েছি
  4. এ দেনাপাওনার ফলে আমার লোকসান হয়েছে
ব্যাখ্যা
• বাক্যটির সঠিক বাংলা অনুবাদ: এই লেনদেনে আমি টাকাকড়ি বিহীন হয়ে পড়েছি।
৬১.
____________ springs eternal in the human breast.
  1. Love
  2. Hope
  3. Faith
  4. Courage
ব্যাখ্যা
Complete Sentence: Hope springs eternal in the human breast.
→ এটি একটি প্রবাদ বাক্য।
→ এর Bangla Translation: যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ।

কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ:
• ক্ষুধা পেলে বাঘও ধান খায়। → Hunger is the best sauce.
• মহত্তম ব্যক্তিরাও ছোটখাটো ভুলের ঊর্ধ্বে নন। → Homer sometimes nods.
• বিরাট সাফল্য বা সৌভাগ্য লাভ করা বা ভাগ্যের শিকে ছেঁড়া। → Hit the jackpot
• সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। → Honesty is the best policy.

Source: Live MCQ Lecture.
৬২.
Choose the best answer (English to Bangla) (26-31)
The man is in great trouble.
  1. ক) লোকটা মহাসঙ্কটে পড়েছে
  2. খ) লোকটা বিপদে পড়েছে
  3. গ) লোকটা সমস্যায় পড়েছে
  4. ঘ) লোকটা খুবই অসহায়
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্ন লক্ষ্য করলে দেখা যায়:
- Great trouble: মহা সঙ্কট/ মহা বিপদ।
  
• The man is in great trouble' এই বাক্যটিতে Great শব্দটি লক্ষ্য করা যায় যার অর্থ মহা/মহান।
- উল্লেখিত প্রশ্নের অপশন (খ) ও (গ) এই দুটিতেই মহা/মহান এই শব্দটি নেই, তাই এই দুটি বাদ যাবে।
- অপশন (ঘ) এর অসহায় শব্দটির ইংরেজী অর্থ Helpless, তাই এটিও বায যাবে।  

সুতরাং এখানে 'The man is in great trouble' বাক্যটির সঠিক বঙ্গানুবাদ হবে, 'লোকটা মহাসঙ্কটে পড়েছে।'
৬৩.
I wonder where he may be now.
  1. ক) সে এখন কোথায় আছে তাই ভাবছি।
  2. খ) আমি অবাক সে কোথায় আছে।
  3. গ) আমি জানি সে এখন কোথায় আছে।
  4. ঘ) আমি জানি সে কোথায় আছে।
ব্যাখ্যা
এখানে wonder অর্থ কৌতূহল অনুভব করা। 
তাই সঠিক উত্তরটি হবে : সে এখন কোথায় আছে তাই ভাবছি। 

Source: Accessible Dictionary by Bangla Academy. 
৬৪.
Translate into Bengali. 'Physicians heal thyself.'
  1. সবার জীবনেরই সৌভাগ্য বা সাফল্যের একটা সময় আসে।
  2. চাচা আপন প্রাণ বাঁচা।
  3. অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে।
  4. বিশ্বাস পাহাড়কেও টলায়।
ব্যাখ্যা
♦ Every man is for himself / Physicians heal thyself.
 ♦ Bangla Meaning: চাচা আপন প্রাণ বাঁচা।

 ♦ Other option,
Every dog has its day.
সবার জীবনেরই সৌভাগ্য বা সাফল্যের একটা সময় আসে।
Every shoe fits not every foot.
অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে বা সবকিছু সব জায়গায় উপযুক্ত নয়।
Faith will move mountains.
বিশ্বাস পাহাড়কেও টলায়।

♦ Some proverbs with Bengali meaning

- Eat less and gain more strength.
উনোভাতে দুনো বল।
-Empty vessels sound much.
অসারের তর্জন গর্জনই সার।
-Every cloud has a silver lining.
মন্দের ভিতরেও মঙ্গল নিহিত আছে।
-Every fox must pay his skin to the furrier / Too much cunning overreaches itself.
অতি চালাকের গলায় দড়ি।
-Examples are better than precepts.
উপদেশ দেওয়ার চেয়ে দৃষ্টান্ত স্থাপন করা বেশী ভাল।
-Failures are but pillars of success.
ব্যর্থতাই সাফল্যের ভিত্তিভূমি।
-Fair (Fine) words butter no parsnips.
মিষ্টি কথায় চিড়ে ভেজে না।

♦ Source: Live MCQ Lecture.
৬৫.
Where there is a will there's a way- বাংলা অনুবাদ কী হবে?
  1. ক) সময়ের এক ফোঁড়, অসময়ের দশ ফোঁড়।  
  2. খ) ইচ্ছা থাকলেই উপায় হয়।
  3. গ) সময় থাকতে শোধরাতে হয়।
  4. ঘ) কোনটিই নয়।  
ব্যাখ্যা

Where there is a will there's a way

বাংলা অনুবাদ-  ইচ্ছা থাকলেই উপায় হয়।

Example sentence- It is true, where there is a will, there is a way. 
বাংলা অর্থ- ইহা সত্য যে, ইচ্ছা থাকলে উপায় হয়। 

Reference: Live MCQ Lecture. 

৬৬.
শেষ ভালো যার সব ভালো তার। ইংরেজি অনুবাদ-
  1. ক) Those who end well, has all well
  2. খ) He who end well, has well in all
  3. গ) All's well that ends well
  4. ঘ) All well, if well is the end
ব্যাখ্যা
No explanation added.
৬৭.
Choose the correct translation of the sentence: "বিভা একটি ভাল স্বপ্ন দেখল।"
  1. Biva watched a happy dream.
  2. Biva dreamt a good dream.
  3. Biva has a good dream.
  4. Biva seen a happy dream.
ব্যাখ্যা
The correct answer is - খ) Biva dreamt a good dream.
- ‘dream’ এখানে verb, এবং ‘a good dream’ → noun form of that verb (cognate object)

- কোন কোন intransitive verb কখনও কখনও object গ্রহণ করতে পারে।
- কিন্তু object হয় ঐ verb-এরই noun form. এইরূপ object-কে বলে cognate object বা সমধাতুজ কর্ম।

• Example:
- সে ভাল এক ঘুম ঘুমাল= She slept a sound sleep.
- বালকগুলো এক দৌড় দৌড়াল= The boys ran a race.
- তার করুণ মৃত্যু হল= He died a miserable death.
- তারা অনেক পথ হাঁটল= They walked a long way.
- বিভা একটি ভাল স্বপ্ন দেখল= Biva dreamt a good dream.
- আমি একগাল হাসি হাসলাম= I laughed a laught.

Source: A Passage To The English Language. S. M. Zakir Hussain.
৬৮.
"আমার অনুবাদে দক্ষতা নেই" এর English Translate কি?
  1. I am not good with translation.
  2. I am not good on translation.
  3. I am not good at translation.
  4. I am not good of translation.
ব্যাখ্যা
Good at অর্থ হলো - দক্ষ
- কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত Good at বসে।
- "Good with" is used when talking about people or specific objects.
- "Good at" is used when talking about activities or areas of expertise.

- প্রদত্ত Sentence টিতে তাই Good at ব্যবহার হয়েছে।

আমার অনুবাদে দক্ষতা নেই - I am not good at translation.

• Example sentences
01. He is good at English.
02. Masum is good at football.
03. Faria is good at reading.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৬৯.
Select the most appropriate translation of: Jenny talks as if she knew everything.
  1. সবকিছু জানে বলেই জেনি ঐভাবে কথা বলে।
  2. জেনি সবকিছু জানার মত কথা বলে।
  3. জেনি এমনভাবে কথা বলে যেন সে সব জানতো।
  4. জেনি সবকিছু জানে তেমন ভাবে বলে।
ব্যাখ্যা
• As if/ As though 'যেন' অর্থে ব্যবহার হয়।
 
• জেনি সবকিছু জানে মনে হলেও সে যেমন কথা বলে। 
- বাক্যটি ভুল।
- As if 'যেন' অর্থে ব্যবহার হয়।
- তাছাড়া বাক্যটি প্রশ্নোল্লিখিত বাক্যটির সাথে কোনভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।

• জেনি এমনভাবে কথা বলে যেন সে সব জানতো। 
- বাক্যটি সঠিক।
- As if 'যেন' অর্থে ব্যবহার হয়।
- ব্যাকরণ ও অর্থগত দিক থেকে এটি সঠিক।

• জেনি সবকিছু জানার মত কথা বলে।
- বাক্যটি ভুল।
- এর দ্বারা এমন বোঝাচ্ছে 'Jenny talks like he knows everything.'

•  সবকিছু জানে বলেই জেনি ঐভাবে কথা বলে।
- বাক্যটি ভুল।
- এর দ্বারা এমন বোঝাচ্ছে, 'Jenny talks like that because she knows everything.'

Correct answer: জেনি এমনভাবে কথা বলে যেন সে সব জানতো। 
৭০.
Translate into English: সেয়ানে সেয়ানে কোলাকুলি।
  1. A Greek meeting a Greek.
  2. A bird in the hand is worth two in the bush.
  3. A man is known by the company he keeps.
  4. A pet lamb makes a cross ram.
ব্যাখ্যা
• বাংলা প্রবাদ: সেয়ানে সেয়ানে কোলাকুলি।
- English Proverb: A Greek meeting a Greek.
- Meaning: equals meet

• অন্য অপশনগুলর মধ্যে - 
• A bird in the hand is worth two in the bush.
- নিজের হাতে অল্প ভালো পরের হাতের বেশিও কিছু নয়।

• A man is known by the company he keeps.
- সঙ্গ দেখে লোক চেনা যায়।

• A pet lamb makes a cross ram.
- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।

Source:
1. Live MCQ Lecture.
2. Collins Dictionary.
৭১.
Translate the following sentence into Bangla.
The proof of the pudding is in the eating.
  1. মরা হাতি লাখ টাকা দাম।
  2. কথায় নয়; কাজে পরিচয়।
  3. চাঁদেরও কলঙ্ক আছে।
  4. সময়েই ক্ষত শুকায়।
ব্যাখ্যা
• The proof of the pudding is in the eating.
- এটি একটি proverb.
- এর Bangla Translation হচ্ছে - কথায় নয়; কাজে পরিচয়।
 
অপশন আলোচনা:
• মরা হাতি লাখ টাকা দাম।
- The very ruins of greatness are great.
 
• চাঁদেরও কলঙ্ক আছে।
- There are less to every wine.
 
• সময়েই ক্ষত শুকায়।
- Time cures more than the doctor.
 
Source: Live MCQ Lecture.
৭২.
"ডরালেই ডরে ধরে।" -Translate into English.
  1. Hit the jackpot.
  2. He laughs best who laughs last.
  3. He who has nothing to spare must not keep a dog.
  4. Harm watch, harm catch.
ব্যাখ্যা

• প্রদত্ত প্রশ্নে "ডরালেই ডরে ধরে" প্রবাদটির English translation হচ্ছে - Harm watch, harm catch.

উল্লিখিত বাকি অপশনগুলো,
• Hit the jackpot.
- বিরাট সাফল্য বা সৌভাগ্য লাভ করা বা ভাগ্যের শিকে ছেঁড়া।

• He laughs best who laughs last.
- পূর্বেই অতিরিক্ত আনন্দ প্রকাশ করা সম্পর্কে সাবধানবাণী।

• He who has nothing to spare must not keep a dog.
- আপনি শোয়ারঠাঁই নাই, আবার শংকরাকে ডাকে।

Source: Accessible Dictionary by Bangla Academy.

৭৩.
“অবলার মুখই বল” এর ইংরেজি কি হবে?
  1. ক) Arthur could not tame a woman's tongue.
  2. খ) Much ado about nothing.
  3. গ) Barking dogs seldom bite.
  4. ঘ) Easier said than done.
ব্যাখ্যা

Arthur could not tame a woman's tongue. - অবলার মুখই বল।
Source: Live MCQ Lecture

৭৪.
"এমন সততা খুব কমই দেখা যায়।" এর english translation কী?
  1. Such honesty is always seen.
  2. Honesty like this is frequently found.
  3. Seldom do we see such honesty.
  4. We always see such honesty.
ব্যাখ্যা
The correct English translation of: "এমন সততা খুব কমই দেখা যায়" is - Seldom do we see such honesty.

• English translation টিতে 'Inversion of verb' এর নিয়ম অনুসরণ করা হয়েছে।
- কারণ, প্রদত্ত বাক্য "এমন সততা খুব কমই দেখা যায়" দ্বারা "সততার বিরলতা" বা "কম দেখা যায়" জোর প্রদান করা হয়েছে।

Inversion of Verb:
- বাক্যে কোনো কিছুতে জোর প্রদান করতে বা প্রশ্ন করতে subject -এর পুর্বে verb ব্যব্যহৃত হলে, তাকে Inversion of verb বলে।
- Negative adverb, যেমন: Hardly, Rarely, Scarcely, Seldom, Never, Never again, No sooner, Nowhere, neither, nor ইত্যাদি Negative adverb/ adverbial phrase বা word বাক্যের শুরুতে বসে Verb এর উপর জোর প্রদান করে।

Structure: Negative adverb + Auxiliary verb + Sub + Principal verb + Ext.
- Example: Never will I do it again.

সুতরাং, 'Inversion of verb' - এর নিয়ম অনুসারে প্রশ্নে প্রদত্ত বাক্যের সঠিক অনুবাদ হবে - Seldom do we see such honesty.

Source:
1. A passage to the English Language by S. M. Zakir Hussain.
2. Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
৭৫.
'তোমাকে ছাড়া আমার চলে না' ইহার ইংরেজি হবে-
  1. ক) I could not do without you.
  2. খ) I will not do without you.
  3. গ) I cannot do without you.
  4. ঘ) I have not do without you.
ব্যাখ্যা
'তোমাকে ছাড়া আমার চলে না’ বাক্যটির সঠিক ইংরেজি হলো- I cannot do without you.
৭৬.
'সে কি যায়?' এর ইংরেজি অনুবাদ হলো -
  1. Is he go?
  2. Do he go?
  3. Does he go?
  4. What he go?
ব্যাখ্যা
• সে কি যায়?
- এর ইংরেজি অনুবাদ হলো: Does he go?
- Third person singular number এর ক্ষেত্রে Auxiliary verb ‘does’ বসে।
- এখানে কোন auxiliary verb নেই বলে প্রশ্নবোধক বাক্য করার ক্ষেত্রে এর পূর্বে Does যুক্ত করতে হবে এবং 'goes' থেকে 'es' বাদ যাবে।
৭৭.
Translate this sentence - "মানবজীবন কতকগুলি মুহূর্তের সমষ্টি ছাড়া আর কিছু নয়।"
  1. ক) Human life is a collection of moment.
  2. খ) Human life is collection of moments.
  3. গ) Human life is nothing but collection of moments.
  4. ঘ) Life is nothing but a collection of moments.
ব্যাখ্যা
• মানবজীবন - Human life. 
• মুহূর্তের সমষ্টি - Collection of moments. 
• ছাড়া আর কিছু নয় - Nothing but. 
- তাই সঠিক translation টি হবে - Human life is nothing but collection of moments.

Source : Applied English Grammar & Composition by P. C. Das.
৭৮.
Translate it: He seems to have had a jaundiced eye after the divorce.
  1. বিবাহবিচ্ছেদের পর যেন মনে হচ্ছে সে পরশ্রীকাতর হয়ে গেছে।
  2. মনে হয় বিবাহবিচ্ছেদের পর সে অসুস্থ হয়ে পড়েছিল।
  3. মনে হয় বিবাহবিচ্ছেদের পর তার দৃষ্টিশক্তি কমে গিয়েছিল।
  4. বিবাহবিচ্ছেদের পর যেন মনে হচ্ছে সে মনমরা হয়ে পরেছে।
ব্যাখ্যা
• A jaundiced eye
English Meaning: exhibiting or influenced by envy, distaste, or hostility.
Bangla Meaning: ঈর্ষাপরবশ, পরশ্রীকাতর, বিদ্বেষপরায়ণ ও সংশয়গ্রস্ত মনোভাব।

Ex. Sentence: He seems to have had a jaundiced eye after the divorce.
Bangla Meaning: বিবাহবিচ্ছেদের পর যেন মনে হচ্ছে সে পরশ্রীকাতর হয়ে গেছে।

Source: Live MCQ Lecture.
৭৯.
"সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল।" এর English translation কি?
  1. She suddenly burst to tears.
  2. She suddenly burst in tears.
  3. She suddenly burst with tears.
  4. She suddenly burst into tears.
ব্যাখ্যা

Correct Answer: She suddenly burst into tears.

- Burst into tears:
- English Meaning: To suddenly start to cry.
- Bangla Meaning: কান্নায় ভেঙে পড়া।

• সে হঠাৎ কান্নায় ভেঙে পড়ল।
- “She suddenly burst into tears.”

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary, Cambridge Dictionary.

৮০.
The correct translation of 'স্মার্টফোন এক সময় জনপ্রিয়তা হারাবে'।
  1. ক) Smartphones will lose their popularity someday.
  2. খ) Smartphones will lose their popularity sometime.
  3. গ) Smartphones will lose their popularity once upon a time.
  4. ঘ) Once upon a time smartphones will lose their popularity.
ব্যাখ্যা
- উক্ত বাক্যটিতে future indefinite tense ব্যবহৃত হয়েছে।
- তাই, সঠিক উত্তর martphones will lose their popularity someday.
- কারণ someday adverb টি  some time in the future এর ক্ষেত্রে ব্যবহার হয়।

যেমন: 
- Maybe someday you'll both meet again.
- Someday soon you're going to have to make a decision.

sometime adverb টি  at a time in the future or the past এর ক্ষেত্রে ব্যবহার হয়।
যেমন: 
- sometime before June
- We really should meet sometime soon to discuss the details.
- sometime in the autumn

once upon a time (idiom) টি  a long time ago এর ক্ষেত্রে ব্যবহার হয়।
- Once upon a time there was an ugly duckling.
- Once upon a time people knew the difference between right and wrong, but nowadays nobody seems to care.

সূত্র: Cambridge Dictionary
৮১.
'He is my nephew'- এর ইংরেজি অনুবাদ হচ্ছে -
  1. ক) সে আমার চাচী।
  2. খ) সে আমার ভাতিজি।
  3. গ) সে আমার ফুফু।
  4. ঘ) সে আমার ভাতিজা।
ব্যাখ্যা
- উল্লেখিত প্রশ্নের He is my nephew এর বাংলায় অনুবাদ হচ্ছে সে আমার ভাতিজা।

• Nephew (noun):
English Meaning: A son of one's brother, sister, brother-in-law, or sister-in-law.
Bangla Meaning: ভ্রাতুষ্পুত্র বা ভাগিনেয়।

Source:
1. Accessible Dictionary.
2. Merriam-Webster dictionary.
৮২.
‘মাতৃস্নেহ কখনো শেষ হয় না’- এর ইংরেজি অনুবাদ কী?
  1. ক) Love of mother never ends.
  2. খ) Maternal love never ends.
  3. গ) Love of mother does not never end.
  4. ঘ) Never end of maternal love.
ব্যাখ্যা
মাতৃস্নেহ - Maternal love. 
তাই সঠিক translation হবে - Maternal love never ends.
৮৩.
Translate the following Sentence.
এতে আমার কিছুই যায় আসেনা।
  1. It is not an important matter.
  2. I have not to worry about this matter.
  3. It does not matter to me.
  4. It does not a matter of thinking.
ব্যাখ্যা
• বাক্যটির সঠিক অনুবাদ হচ্ছে -
• এতে আমার কিছুই যায় আসেনা।
- It does not matter to me.
- এ বাক্যে matter শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।

Source: A Passage to the English Language By S.M. Zakir Hossain.
৮৪.
I do not take tea.
  1. ক) আমি চা খাই
  2. খ) আমি চা পান করি না
  3. গ) আমি চা খাব না
  4. ঘ) আমি চা আনি না
ব্যাখ্যা
I do not take tea. - আমি চা পান করি না।
- কারণ তরল জাতীয় খাদ্য কখনো খাওয়া (eat) যায় না, পান করা যায়।
- আবার, চা পান করা বোঝানোর জন্য take tea ব্যবহৃত হয়। 
৮৫.
"আমি আজ জ্বর জ্বর বোধ করছি" - এর সঠিক ইংরেজি অনুবাদ কোনটি?"
  1. I feel feverish today.
  2. I have caught a cold today.
  3. I have a severe fever today.
  4. I am suffering from a bad fever today.
ব্যাখ্যা
আমি আজ জ্বর জ্বর বোধ করছি - I feel feverish today.

• Feverish (Adjective)
- English Meaning:
(a) Tending to cause fever.
(b) Having the symptoms of a fever.
(c) Suffering from fever (high body temperature).
- Bangla Meaning: জ্বরের লক্ষণযুক্ত; জ্বরভাবগ্রস্ত।

Other options:
খ) আমার আজ ঠান্ডা লেগেছে। - I have caught a cold today.
গ) আজ আমার তীব্র জ্বর হয়েছে। - I have a severe fever today.
ঘ) আমি আজ খারাপ/ভয়ানক জ্বরে ভুগছি। - I am suffering from a bad fever today.

Source: Accessible Dictionary by Bangla Academy.
৮৬.
'শেষ মুহূর্তে'-এর ইংরেজি কী?
  1. ক) Certainly
  2. খ) At all events
  3. গ) At all hazards
  4. ঘ) At the eleventh hour
ব্যাখ্যা
At the eleventh hour
English Meaning: at the last moment / the latest possible moment.
Bangla Meaning: শেষ মুহূর্তে।
Ex. Sentence: Still making changes at the eleventh hour.
Bangla Meaning: একেবারে শেষ মুহূর্তে এসেও পরিবর্তন করতে হচ্ছে।
৮৭.
Translate into Bangla: ‘His stars are now in the ascendant’.
  1. ক) তার এখন নাকে তেল দিয়ে ঘুমানাের কথা।
  2. খ) তার এখন শিরে সংক্রান্তি অবস্থা।
  3. গ) এখন তার একাদশে বৃহস্পতি।
  4. ঘ) এখন সে আকাশ ভরা তারা।
ব্যাখ্যা

be in the ascendant - formal to be or become powerful or popular

be in the ascendant
• Mr Tony Benn was in the ascendant.
• During this period, liberal ideas were in the ascendant.
• And Mr Desmond's Star is in the ascendant, a full 5.72 per cent ahead.

সুতরাং, ‘His stars are now in the ascendant’ - এর বাংলা হবে - এখন তার একাদশে বৃহস্পতি বা সুসময় 
Source: Longman Dictionary of Contemporary English

৮৮.
Which one is the correct translation of 'মানাবজাতি এখন সংকটাপন্ন'?
  1. Men are at a stake now
  2. Mankind are at a stake now
  3. Mankind are at danger now
  4. Mankind is at a stake now
ব্যাখ্যা
• মানবজাতি এখন সংকটাপন্ন - এর সঠিক অনুবাদ হবে -
- Mankind is at stake now.

• মানব জাতি এর ইংরেজি হচ্ছে - Mankind.
- এটি একটি Abstract noun এবং abstract noun এর পর সবসময় verb এর singular form হয়।

• At a stake (phrase)
English Meaning: to be won or lost; at risk.
Bangla Meaning: ঝুঁকিপূর্ণ / বিপদাপন্ন।  

Source: Live MCQ Lecture
৮৯.
Lately he has invented something new. (Translate into Bangla)
  1. ক) দেরিতে হলেও সে নতুন কিছু একটা আবিষ্কার করেছে।
  2. খ) মারা যাওয়ার পূর্বে সে নতুন কিছু একটা আবিষ্কার করেছে।
  3. গ) সম্প্রতি সে নতুন কিছু একটা আবিষ্কার করেছে।
  4. ঘ) সে নতুন কিছু একটা আবিষ্কার করেতে দেরি করেছে।
ব্যাখ্যা
Lately = সম্প্রতি
তাই সঠিক উত্তর (গ)। 
৯০.
তাদের বাবা মারা যাওয়ার পরে তারা একেবারে অসহায় হয়ে পড়ল। (Translate into English)
  1. ক) After their father died, they became utterly helpless.
  2. খ) They became utterly helpless after their father died.
  3. গ) After their father had died, they became utterly helpless.
  4. ঘ) They had become utterly helpless after their father died.
ব্যাখ্যা
এখানে, “তারা একেবারে অসহায় হয়ে পড়ল” (they became utterly helpless) হচ্ছে মূল Clause.
মূল Clause - Past Indefinite Tense হলে After এর পরের অংশ Past Perfect হয়।
তাই সঠিক উত্তর (গ)।
৯১.
Translate it into Bangla: 'রাতের খাবার নিমন্ত্রণে কে এসেছিল?'
  1. Who did came to dinner?
  2. Who was coming to dinner?
  3. Who went to dinner?
  4. Who came to dinner?
ব্যাখ্যা
- 'রাতের খাবার নিমন্ত্রণে কে এসেছিল?'
- Who came to dinner?

• প্রদত্ত বাক্যে "এসেছিল" শব্দটি Past Indefinite tense কে নির্দেশ করে।
- Past indefinite tense যুক্ত Interrogative sentence এর structure হচ্ছে: Who + verb এর Past form + Ext. + Question mark (?).

• অন্যদিকে,
ক) Who did came to dinner?
- জোর দেয়া বোঝাতে "Who did come" (if emphasizing) ব্যবহৃত হয়।

খ) Who was coming to dinner?
- Past continuous, অতীত কালের ongoing action বোঝায়।

গ) Who went to dinner?
- রাতের খাবার নিমন্ত্রণে কে গিয়েছিল? বোঝায়।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
৯২.
নাবিলের মাথা খারাপ হয়েছে।
Translate it into english-
  1. Nabil is mad head.
  2. Nabil is off his head. 
  3. Nabil is off feeling. 
  4. Nabil is feeling giddy. 
ব্যাখ্যা

• Nabil is off his head.
- Bangla meaning: নাবিলের মাথা খারাপ হয়েছে।

• off one's head:
- English meaning: unable to think in a clear or sensible way; emotionally disturbed or mentally unsound.
- Bangla meaning: কারো মাথা খারাপ হওয়া; সংবেদনশীলভাবে চিন্তা করতে অক্ষম।

- এক্ষেত্রে, অন্য অপশনগুলো প্রাসঙ্গিক নয়।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary

৯৩.
"He stepped down as captain of the team." The correct translation will be -
  1. ক) সে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালো।
  2. খ) সে তাদের ক্যাপ্টেন হলো।
  3. গ) সে তাদের ক্যাপ্টেন পদে পদোন্নতি পেল।
  4. ঘ) সে নিজেকে তাদের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা দিল।
ব্যাখ্যা
Step down
English Meaning: to give up a job or position.
Bangla Meaning: পদত্যাগ করা

Ex. Sentence: He stepped down as captain of the team.
Bangla Meaning: সে ক্যাপ্টেনের দায়িত্ব থেকে সরে দাঁড়ালো।
৯৪.
Translate it: Maths has always been my Achilles heel.
  1. গণিত সবসময় আমার শক্তিশালী বিষয় ছিল।
  2. গণিত সবসময় আমার প্রিয় বিষয় ছিল।
  3. গণিত সবসময় আমার সহজ বিষয় ছিল।
  4. গণিত সর্বদাই আমার বড় দুর্বলতা ছিল।
ব্যাখ্যা
• Achilles heel
English Meaning: a weakness or vulnerable point.
Bangla Meaning: দুর্বল বা ঝুঁকিপূর্ণ স্থান।

Ex. Sentence: Maths has always been my Achilles heel.
Bangla Meaning: গণিত সর্বদাই আমার বড় দুর্বলতা ছিল।

Source: Live MCQ Lecture.
৯৫.
"আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না" এর English translation কি?
  1. I die rather than beg.
  2. I would die than beg.
  3. I would rather die than beg.
  4. I would rather die than to beg.
ব্যাখ্যা
আমি বরং মরব কিন্তু ভিক্ষা করব না - I would rather die than beg.

Use of Would Rather:
- Would rather is used as a Modal Auxiliary verb.
- কোনোকিছুর প্রতি বেশী পছন্দ বুঝাতে Would Rather ব্যবহৃত হয়।
- Would Rather এর পর সবসময় verb এর Base form বসে।

Structure: Sub + would rather + Verb এর base form + than + verb/ noun.

Example:
- She would rather read a book than watch a movie.
- They would rather eat pizza than burgers.

Source: A Passage To The English Language S. M. Zakir Hussain.
৯৬.
Translate into English: খাজনার চেয়ে বাজনা বেশি।
  1. ক) There are less to every wine.
  2. খ) The game is not worth the candle.
  3. গ) The very ruins of greatness are great.
  4. ঘ) The moustache looks like a caterpillar.
ব্যাখ্যা
•  খাজনার চেয়ে বাজনা বেশি - এর সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে - The game is not worth the candle.

অন্য অপশন গুলোর মধ্যে -
• There are less to every wine.
- চাঁদেরও কলঙ্ক আছে।
• The very ruins of greatness are great.
- মরা হাতি লাখ টাকা দাম।
• The moustache looks like a caterpillar.
গোঁফ তো নয় যেন শুঁয়োপোকা।

Source: Live MCQ Lecture.
৯৭.
"Keep your friends close and enemies closer." Translate it into Bengali -
  1. রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়।
  2. কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা।
  3. নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো।
  4. কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া।
ব্যাখ্যা
• Keep your friends close and enemies closer.
→ এটি একটি প্রবাদবাক্য।
→ এর বাংলা অর্থ - নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। 

অপশন আলোচনা:
• রাজায় রাজায় যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়। 
→ Kings with one another vie, and the innocent people die. 

• কোনো কিছু বলে আরো ক্ষতি ডেকে আনা। 
→ Least said soonest mended. 

• কোনো কাজ করার জন্য সকল প্রকার প্রচেষ্টা নেওয়া। 
→ Leave no stone unturned. 

Source: Live MCQ Lecture.
৯৮.
Choose the best translation: তিনি ইরেজির একজন বিদগ্ধ অধ্যাপক।
  1. ক) He is an erudite professor of English.
  2. খ) He is a professor with outstanding knowledge in English.
  3. গ) He is at home in English.
  4. ঘ) He is a professor of English with vast understanding.
ব্যাখ্যা

Erudite - বিদ্বান্ ; পাণ্ডিত্যপূর্ণ; বিদগ্ধ।
তাই সঠিক বাক্যঃ
He is an erudite professor of English.

৯৯.
‘মধ্যপন্থি’ কোন শব্দের অর্থ?
  1. ক) Fawning
  2. খ) Lampoon
  3. গ) Moderate
  4. ঘ) Vigour
ব্যাখ্যা

Zealot:
Synonyms: Fanatic (অতিশয় গোঁড়া ব্যক্তি), Enthusiast (উৎসাহী ব্যক্তি), Diehard (যে ব্যক্তি পরিবর্তনের তীব্র বিরোধিতা করে).
Antonyms: Moderate (মধ্যপন্থি).

১০০.
অন্যের দোষ ধরা সহজ, এর সঠিক অনুবাদ--
  1. It is easy to find fault with others.
  2. It is easy to find out faults of others.
  3. It is easy to find fault of others.
  4. It is easy to find out fault of others.
ব্যাখ্যা
সঠিক উত্তর: ক) It is easy to find fault with others.

- ইংরেজিতে “find fault with someone” হলো একটা idiomatic expression যার অর্থ “কাউকে দোষ দেওয়া বা দোষ খোঁজা”।
বাকী অপশনগুলোতে preposition এবং শব্দগঠনের ভুল আছে।

Source: Live MCQ Lecture.