ব্যাখ্যা
- যদি কোনো বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হয়, তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে, কারণ বস্তুর ওপর নিচের দিকে ক্রিয়াশীল ওজন (মহাকর্ষ বল) উপরের দিকে ক্রিয়াশীল প্লবতা বল (অপসারিত পানির ওজন) থেকে বেশি হয়, ফলে বস্তুটি ডুবে যায়।
আর্কিমিডিসের সূত্র:
- কোনো বস্তু তরল কিংবা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত হলে, বস্তুটি কিছু পরিমাণ তরল বা বায়বীয় পদার্থ অপসারণ করে এবং বস্তুটি কিছু ওজন হারায়।
- বস্তুর এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান।
বস্তুর ভাসা ও ডোবার শর্ত:
ধরা যাক,
- একটি বস্তুর ওজন (বস্তুর উপর অভিকর্ষজ ত্বরণ জনিত বল) W নিউটন, বস্তুটির পানিতে ডোবালে এর উপর পানির প্লবতা (ঊর্ধ্বচাপ জনিত বল) W1 নিউটন। এক্ষেত্রে-
• W > W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে বেশি হলে বস্তুটি পানিতে ডুবে যাবে।
• W < W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন থেকে কম হলে বস্তুটি পানিতে ভেসে থাকবে।
• W = W1 হলে, অর্থাৎ বস্তুর ওজন অপসারিত পানির ওজন সমান হলে বস্তুটি পানিতে ডুবে ডুবে ভাসবে।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।